উত্তর
ব্যাখ্যা
• Explanation:
- Equipment একটি uncountable noun, কারণ এটিকে গণনা করা যায় না এবং এর countable form ও নেই।
- এর countable form হিসেবে a tool বা a piece of equipment ব্যবহার করা যায়।
- এমন কতগুলো uncountable noun আছে যাদের countable form নেই, এগুলোকে countable করতে হলে আলাদা countable form ব্যবহার করতে হয়।
- আবার এগুলোর আগে a piece of, item of, slice of, bar of ইত্যাদি বসিয়েও counatable করা যায়।
- যেমন: Furniture -এর countable হলো - a chair বা a table ইত্যাদি।
- আবার Soup একটি uncountable noun, এর countable form হলো - a bar of soup.
• Uncountable noun:
- যে সকল noun-কে গণনা করা যায় না (পদার্থ, দোষ, গুণ, কাজ ইত্যাদির নাম), তাকে Uncountable noun বা Non-count noun বলে।
- যেমন: Fun, Equipment, Furniture, Food, Water, Salt, Honesty, Air, Information, Luggage, Poetry, Work, Scenery, Traffic ইত্যাদি।
- Uncountable noun -এর plural হয় না এবং এদের পূর্বে article ও বসে না।
- সাধারণত Material noun এবং Abstract noun গুলো Uncountable noun হয়।
• Countable Noun:
- যে সকল noun-কে গণনা করা যায়, তাকে Countable Noun বলে।
- যেমন: Book, Pen, Flower, River, Star ইত্যাদি হলো Countable Noun., কারণ এগুলোকে গণনা করা যায়।
Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Merriam-Webster Dictionary.