পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
পরীক্ষা - ১৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী: - [৭০ নাম্বার] (Live MCQ অ্যাপ বা সাইটের Menu থেকে পিডিএফ অপশনে সাম্প্রতিক সমাচার পিডিএফগুলো দেখুন)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
সর্বশেষ কোন দেশ ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে?
  1. ক) ক্রোয়েশিয়া
  2. খ) লাটভিয়া
  3. গ) লিথুনিয়া
  4. ঘ) স্লোভাকিয়া
সঠিক উত্তর:
ক) ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
ইউরো মুদ্রা
- ১৯৭৯ সালে প্রথম European Monetary System প্রবর্তিত হয়।
- ম্যাসট্রিচট চুক্তি অনুসারে ১ জানুয়ারি, ১৯৯৯ ইউরোপের প্রথম কমন মুদ্রা 'ইউরো' প্রবর্তন করা হয়।
- ১ জানুয়ারি, ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে প্রচলন করা হয় এটি।
- তখন ইউরোপীয় ইউনিয়নের ১২টি দেশ 'ইউরো' গ্রহণ করে।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২০টি দেশ 'ইউরো'কে তাদের মুদ্রা হিসাবে ব্যবহার করছে।
- গত ১ জানুয়ারি, ২০২৩ ‘ইউরো'কে ২০তম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে ক্রোয়েশিয়া।

তথ্যসূত্র: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
.
নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
  1. ক) জাসিন্দা আরডার্ন
  2. খ) ক্রিস হিপকিন্স
  3. গ) জুলিয়া গিলার্ড
  4. ঘ) জেনি মেরিসন
সঠিক উত্তর:
খ) ক্রিস হিপকিন্স
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রিস হিপকিন্স
ব্যাখ্যা
ক্রিস হিপকিন্স:
- নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী- ক্রিস হিপকিনস।
- লেবার পার্টি থেকে ক্রিস হিপকিনস ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হন।
- ২০২০ সালের নভেম্বরে তাঁকে কোভিড-১৯ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- দেশটির পুলিশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ক্রিস হিপকিনস।
- এ ছাড়া তিনি শিক্ষা, জনসেবা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 

-----------------------------
- নিউজিল্যান্ড (ইংরেজি: New Zealand, মাউরি: Aotearoa আওটেয়ারোয়া) দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র।
- মানচিত্রে এটি মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ-পূর্বে ২০০০ কিলোমিটার দূরত্বে তাসমান সাগরে অবস্থিত।
- মাউরি আদিবাসীরা নিউজিল্যান্ডে বসবাস করে।
 
তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং ব্রিটানিকা।
.
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন -
  1. ক) মাহমুদুল্লাহ রিয়াদ
  2. খ) তামিম ইকবাল
  3. গ) মাশরাফি বিন মর্তুজা
  4. ঘ) সাকিব আল হাসান
সঠিক উত্তর:
ঘ) সাকিব আল হাসান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাকিব আল হাসান
ব্যাখ্যা
- বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন  সাকিব আল হাসান।
- সাকিব আল হাসান, কাজী মোহাম্মদ সালাউদ্দিন নাকি নিয়াজ মোর্শেদ? সঞ্চালকের মুখে বারবার নামগুলো শোনা যাচ্ছিল।
-  সাকিবকেই বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হিসেবে বাছাই করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
- দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের এই সংগঠন বাংলাদেশের শীর্ষ ১০ ক্রীড়াবিদ নির্বাচিত করেছে।
- ক্রম অনুসারে তাঁরা হলেন সাকিব আল হাসান, ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন, দাবাড়ু নিয়াজ মোর্শেদ, ফুটবলার মোনেম মুন্না, বক্সার মোশাররফ হোসেন, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, শুটার আসিফ হোসেন খান, স্প্রিন্টার শাহ আলম, সাঁতারু মোশাররফ হোসেন খান ও গলফার সিদ্দিকুর রহমান।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর ২০২২।
.
আরব বিশ্বের প্রথম দেশ সংযুক্ত আরব আমিরাতের চন্দ্রযান 'রশিদ' উৎক্ষেপন করা হয় কোন রকেটের মাধ্যমে?
  1. ক) আর্টেমিস - ১
  2. খ) ফ্যালকন - ৯
  3. গ) হাকুতু-আর - ২
  4. ঘ) ওরিয়ন - ১
সঠিক উত্তর:
খ) ফ্যালকন - ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্যালকন - ৯
ব্যাখ্যা
- আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মহাকাশে চন্দ্রযান পাঠিয়েছে ১১ ডিসেম্বর, ২০২২।
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ‘রশিদ' উৎক্ষেপণ করা হয়।
- মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়।
- এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের-১-এর দিকে যাচ্ছে।
- জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।

এছাড়াও 
- চাঁদের কক্ষপথে ২৬ দিনের মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরল নাসার অত্যাধুনিক নভোযান ওরিয়ন।
- নভোযানটিকে দেশে ফেরায় যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
.
বাংলাদেশের সর্বশেষ পৌরসভা কোনটি?
  1. ক) শায়েস্তাগঞ্জ,হবিগঞ্জ
  2. খ) ঈদ্গাঁও, কক্সবাজার
  3. গ) মাধবদী, নরসিংদী
  4. ঘ) শ্যামনগর, সাতক্ষীরা
সঠিক উত্তর:
ঘ) শ্যামনগর, সাতক্ষীরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্যামনগর, সাতক্ষীরা
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমানে মোট পৌরসভা ৩৩০টি।
- সর্বশেষ পৌরসভা - শ্যামনগর, সাতক্ষীরা।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।
.
সম্প্রতি কোন দেশ ডিজিটাল মুদ্রা 'ই-রুপি' চালু করে?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) নেপাল
  4. ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
ক) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত
ব্যাখ্যা
- রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) পাইলট প্রকল্প হিসেবে ডিজিটাল মুদ্রা 'ডিজিটাল রুপি' বা 'ই-রুপি' চালু করে। 
- ১ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে ভারতে এই ডিজিটাল মুদ্রা চালু হয়েছে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ও আনন্দবাজার পত্রিকা।
.
ইথিওপিয়ার সশস্ত্র গোষ্ঠীর নাম কী?
  1. ক) ULFA
  2. খ) MNLF
  3. গ) TPLF
  4. ঘ) Shining Path
সঠিক উত্তর:
গ) TPLF
উত্তর
সঠিক উত্তর:
গ) TPLF
ব্যাখ্যা
- TPLF (Tigray People's Liberation Front) হলো ইথিওপিয়ার উত্তরাঞ্চলের টিগ্রে অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী।
- অতীতে এই গোষ্ঠীটি ইথিওপিয়ার সরকার ও রাজনীতিতে সর্বাধিক প্রভাব বিস্তারকারী ছিলো।
- কিন্তু আবি আহমেদ ইথিওপিয়ার ক্ষমতা গ্রহণের পর তাদের প্রভাব হ্রাস পেতে শুরু করে।
- এতে করে টিগ্রে অঞ্চলে টিপিএলএফ নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সচেষ্ট হলে সরকারের সাথে তাদের সংঘর্ষ বাঁধে।
- টিগ্রে অঞ্চলে সাম্প্রতিক সময়ে সরকার ও টিপিএলফের মধ্যকার সংঘর্ষের ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্ট হয়েছে।
- ইথিওপিয়ায় গৃহযুদ্ধ বন্ধে আবার চুক্তিতে স্বাক্ষর করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী ও ‘টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট' টিপিএলএফ৷ 

---------------------------------
- ULFA - United Liberation Front of Asom. ভারতের আসাম রাজ্যের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন।
- MNLF - Moro National Liberation Front. এটি  ফিলিপাইনের মিন্দানাও স্বাধীনতাকামী সংগঠন।
- শাইনিং পাথ (Shining Path) পেরুর গেরিলা সংগঠন।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি ওয়ার্ল্ড।
.
আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়?
  1. ক) ১ সেপ্টেম্বর, ২০২২
  2. খ) ১ অক্টোবর, ২০২২
  3. গ) ১ নভেম্বর, ২০২২
  4. ঘ) ১ ডিসেম্বর, ২০২২
সঠিক উত্তর:
গ) ১ নভেম্বর, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ নভেম্বর, ২০২২
ব্যাখ্যা
• আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
• করোনা মহামারির কারণে দুই বছর পর ২০২২ সালের ১ নভেম্বর শুরু হয় দুই দিনব্যাপী সম্মেলন। 
• এবারের সম্মেলনে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও ফিলিস্তিন ইস্যু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
.
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) এর বর্তমান চেয়ারম্যান কে?
  1. ক) গ্রেগ বারক্লে
  2. খ) শশাঙ্ক মনোহর
  3. গ) নারায়ণস্বামী শ্রীনিবাসন
  4. ঘ) ডেভিড ক্যাপেল
সঠিক উত্তর:
ক) গ্রেগ বারক্লে
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রেগ বারক্লে
ব্যাখ্যা
- বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা International Cricket Council (ICC)।
- আইসিসির বর্তমান চেয়ারম্যান - গ্রেগ বারক্লে (Greg Barclay)।
- তিনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট এবং তিনি নভেম্বর, ২০২০ - এ আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হন।
- ১২ নভেম্বর ২০২২ তারিখে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। 
- তিনি ভারতের শশাঙ্ক মনোহর এর স্থলাভিষিক্ত হয়েছেন।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং আইসিসি ওয়েবসাইট।
১০.
চীনের উদ্ভাবিত উন্নত বিমানবাহী রণতরীর নাম কী?
  1. ক) জেএস ইজুমো
  2. খ) আইএনএস বিক্রান্ত
  3. গ) ফুজিয়ান
  4. ঘ) জেএস কাগা
সঠিক উত্তর:
গ) ফুজিয়ান
উত্তর
সঠিক উত্তর:
গ) ফুজিয়ান
ব্যাখ্যা
- সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ড থেকে নিজেদের তৃতীয় এবং সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ এর উদ্বোধন করে চীন। 
- চীনের নৌবাহিনীতে এর আগে যুক্ত হওয়া বিমানবাহী রণতরী শ্যানডং ও লিয়াওনিং এর সঙ্গে বহরে যোগ দেবে নবনির্মিত ফুজিয়ান।

--------------------
- জেএস ইজুমো এবং জেএস কাগা জাপানের বিমানবাহী রণতরী।
- আইএনএস বিক্রান্ত ভারতের বিমানবাহী রণতরী।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং প্রথম আলো।
১১.
৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) কর্ণওয়াল
  2. খ) হিরোশিমা
  3. গ) শ্লস এলমাউ
  4. ঘ) গ্লাসগো
সঠিক উত্তর:
গ) শ্লস এলমাউ
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্লস এলমাউ
ব্যাখ্যা
• জি-৭:
জি-৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ।
এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।
- প্রতিষ্ঠা লাভ করে-১৯৭৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি।
- বর্তমান সদস্য- ৭ টি (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, কানাডা)।
- জি-৭ এর একমাত্র এশীয় দেশ- জাপান।

জি-৭ শীর্ষ সম্মেলন


৪৯তম:
তারিখ: ১৯-২১ মে, ২০২৩।
স্থান: হিরোশিমা, জাপান।

৪৮তম:
তারিখ: ২৬-২৮ জুন, ২০২২।
স্থান: ব্যাভারিয়ান রাজ্যের শ্লস এলমাউ শহর, জার্মানি।

তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট।
১২.
IPEF কী?
  1. ক) Indo-Pacific Economic Framework
  2. খ) Israel-Palestine Economic Framework
  3. গ) Indo-Pacific Environment Framework
  4. ঘ) India-Pacific Environment Framework
সঠিক উত্তর:
ক) Indo-Pacific Economic Framework
উত্তর
সঠিক উত্তর:
ক) Indo-Pacific Economic Framework
ব্যাখ্যা
IPEF:
IPEF এর পূর্ণরুপ Indo-Pacific Economic Framework.
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া নীতির অংশ হিসাবে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে ১৪টি দেশ যোগদান করে। এ অঞ্চলে চীনের আগ্রাসী প্রভাবের পালটা হিসাবে নতুন এই বাণিজ্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ অবশ্য বাইডেনের এ উদ্যোগ থেকে শেষ পর্যন্ত বাদ পড়েছে। 
আইপিইএফে যে ১৪টি দেশ প্রতিষ্ঠাকালীন সদস্য, সেগুলো হলো :- মার্কিন যুক্তরাষ্ট্র, 
- ভারত, 
- জাপান, 
- দক্ষিণ কোরিয়া, 
- অস্ট্রেলিয়া, 
- ব্রুনাই, 
- ইন্দোনেশিয়া, 
- মালয়েশিয়া, 
- নিউজিল্যান্ড, 
- ফিলিপাইন, 
- সিঙ্গাপুর, 
- থাইল্যান্ড ,
- ভিয়েতনাম, 
- ফিজি ।
 
উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
১৩.
‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ অর্জন করেন কে?
  1. ক) নাসিমা আক্তার
  2. খ) দীপু মনি
  3. গ) রাবাব ফাতেমা
  4. ঘ) নাসিমা জাহান বিজলী
সঠিক উত্তর:
ঘ) নাসিমা জাহান বিজলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাসিমা জাহান বিজলী
ব্যাখ্যা
- গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন নাজাবি গ্রুপের চেয়ারম্যান ও ব্লু  সোলুশনস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক নাসিমা জাহান বিজলী (বিনতী)।
- ব্যবসায়িক জীবনে তিনি অটোমোবাইল, ইলেকট্রনিক্স, আইটি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।
  ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ অর্জন করেন বাংলাদেশের নাসিমা জাহান বিজলি।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং প্রথম আলো পত্রিকা।
১৪.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পুর্নগঠনের পক্ষে থাকা রাষ্ট্রসমূহের জোট কোনটি?
  1. ক) G4
  2. খ) D4
  3. গ) F4
  4. ঘ) E4
সঠিক উত্তর:
ক) G4
উত্তর
সঠিক উত্তর:
ক) G4
ব্যাখ্যা
জি-৪ (G4)
- জি-৪ হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের  পুর্নগঠনের পক্ষে থাকা দেশগুলোর জোট।
- জাপান, ভারত, জার্মানি ও ব্রাজিল এই জোটের সদস্য।
- ২০২২ সালের ২২ সেপ্টেম্বর সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র: জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইট
১৫.
সুইফটের 'বিকল্প ব্যবস্থা' হিসেবে রাশিয়া কোনটি ব্যবহার করছে?
  1. ক) STFS
  2. খ) CPIS
  3. গ) TSPS
  4. ঘ) SPFS
সঠিক উত্তর:
ঘ) SPFS
উত্তর
সঠিক উত্তর:
ঘ) SPFS
ব্যাখ্যা
SPFS
SPFS রাশিয়ার কেন্দীয় ব্যাংক কর্তৃক উদ্ভাবিত আন্ত:ব্যাংকিং অর্থ লেনদেন সেবা।
- SPFS এর পূর্ণরূপ হচ্ছে Sistema Peredachi Finansovykh Soobscheniy যাকে সিস্টেম ফর ট্রান্সফার অব ফিন্যান্সিয়াল মেসেজ (এসপিএফএস) নামে অভিহিত করা হয়।
- সুইফটের বিকল্প হিসেবে এসপিএফএসের মাধ্যমে রাশিয়ান ব্যাংকগুলো আন্তর্জাতিক লেনদেন করতে পারবে।

------------------------------
- SWIFT এর পূর্ণরূপ Society for Worldwide Interbank Financial Telecommunication.- SWIFT হচ্ছে অর্থ লেনদেনের আন্তর্জাতিক মাধ্যম।
- বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো সুইফটের সদস্য।
- এক দেশ থেকে আরেক দেশে সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তরিত হয়ে থাকে। 
- SWIFT এর সদরদপ্তর La Hulpe, Belgium.

তথ্যসূত্র: SWIFT এর অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রথম আলো।
১৬.
যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসকে নিয়োগ দেয় -
  1. ক) এক্সেশন কাউন্সিল
  2. খ) প্রধানমন্ত্রীর কার্যালয়
  3. গ) হাউজ অব লর্ডস
  4. ঘ) হাউজ অব কমন্স
সঠিক উত্তর:
ক) এক্সেশন কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
ক) এক্সেশন কাউন্সিল
ব্যাখ্যা
যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস:
- পুরো নাম:- চার্লস ফিলিপ আর্থার জর্জ।
- জন্ম:- ১৪ নভেম্বর, ১৯৪৮ (বাকিংহাম প্রাসাদ, লন্ডন)
- ৮ সেপ্টেম্বর ২০২২ সালে রাজা হিসেবে বাকিংহাম প্যালেসে প্রথম পা রাখেন। 
- ৯ সেপ্টেম্বর ২০২২ সালে রাজা হিসেবে প্রথম ভাষণ দেন। 
- ১০ সেপ্টেম্বর ২০২২ সালে লন্ডনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 
- চার্লসকে রাজা হিসেবে নিয়োগ দেয় ‘এক্সেশন কাউন্সিল’।
- ব্রিটেনের রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের নিয়ে এই কাউন্সিল গঠন করা হয়।
- রাজপরিবারের জৈষ্ঠ্য সদস্য, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের নিয়ে এ কাউন্সিল গঠিত।  
- রানীর মৃত্যুর পর যুক্তরাজ্যসহ কমনওয়েলথভূক্ত ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান হয়। 
- চার্লস মারা গেলে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক নাম হবে – ‘অপারেশন মেনাই ব্রিজ’। 
 
উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর ২০২২ এবং প্রথম আলো।
১৭.
ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা (IORA) এর চেয়ারম্যান কোন দেশ?
  1. ক) ভারত
  2. খ) শ্রীলঙ্কা
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
Indian Ocean Rim Association (IORA) 
- ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ)।
- বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ।
- সদস্য রাষ্ট্র ২৩টি দেশ।
- ২০২২ সালের ২৪ নভেম্বর দুইদিন ব্যাপী মন্ত্রী পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।

সূত্র: IORA অফিসিয়াল ওয়েবসাইট।
১৮.
বাংলাদেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাস 'সুরসপ্তক' কোথায়?
  1. ক) চট্রগ্রাম
  2. খ) ঢাকা
  3. গ) সিলেট
  4. ঘ) রংপুর
সঠিক উত্তর:
খ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢাকা
ব্যাখ্যা
- বাংলাদেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাস 'সুরসপ্তক'।
- রাজধানীর বিমানবন্দর সড়কের এমইএস মোড়ে এটির অবস্থান।
- আন্ডারপাস নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এবং প্রথম আলো।
১৯.
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালুকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কী?
  1. ক) ট্রাম্প সোশ্যাল
  2. খ) ট্রুথ সোশ্যাল
  3. গ) ট্রুথ স্পেশাল
  4. ঘ) ট্রাম্প স্পেশাল
সঠিক উত্তর:
খ) ট্রুথ সোশ্যাল
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্রুথ সোশ্যাল
ব্যাখ্যা
- TRUTH Social সামাজিক যোগাযোগ মাধ্যম এর প্রতিষ্ঠাতা - ডোনাল্ড ট্রাম্প।
- সম্প্রতি ৪২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম 'টুইটার' কিনে নেন।

সূত্র: পত্রিকা রিপোর্ট এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২০.
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি কোনটি?
  1. ক) QUAD
  2. খ) RAA
  3. গ) CWC
  4. ঘ) IEP
সঠিক উত্তর:
খ) RAA
উত্তর
সঠিক উত্তর:
খ) RAA
ব্যাখ্যা
- প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে Reciprocal Access Agreement (RAA) নামক নতুন একটি চুক্তি স্বাক্ষর করে জাপান ও অস্ট্রেলিয়া।
- ২০২২ সালের ৬ জানুয়ারি অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষর করে।
- চুক্তির আওতায় দেশ দুটি নিরাপত্তা বিষয়ক তথ্য আদান-প্রদান, সামরিক প্রশিক্ষণ ও মহাড়ায় অংশ নেবে।

উৎস: জাপানের পত্রিকা ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
২১.
বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনী দাতা -
  1. ক) নাজনীন আক্তার
  2. খ) সারাহ ইসলাম
  3. গ) রুবিনা ইসলাম
  4. ঘ) রুজিনা খাতুন
সঠিক উত্তর:
খ) সারাহ ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) সারাহ ইসলাম
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনী দাতা - সারাহ ইসলাম
• দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়েছে। 
• দুটি কিডনির একটি প্রতিস্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ); অন্যটি প্রতিস্থাপন করা হয় কিডনি ফাউন্ডেশনে।
• সারাহ ইসলাম নামের (২০) এক তরুণীর দান করা কিডনি দুই নারীর দেহে প্রতিস্থাপন করা হয়েছে। ওই তরুণী কর্নিয়াও দান করে গেছেন।
• প্রথম কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচারের নেতৃত্ব দেন বিএসএমএমইউর রেনাল ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুর রহমান।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং প্রথম আলো।
২২.
ইউরোপীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ আছে কোন দেশে?
  1. ক) জার্মানি
  2. খ) ইতালি
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
ক) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ক) জার্মানি
ব্যাখ্যা
- বৈশ্বিক স্বর্ণ মজুদে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র।
- বৈশ্বিক স্বর্ণ মজুদে দ্বিতীয় দেশ হলো  জার্মানিতে।
- ইউরোপীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ আছে জার্মানিতে। 
- আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারিত হয় আউন্স এককে।
- ১ আউন্স = ৩১.১০৩ গ্রাম।

উৎস: সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকি এবং যুগান্তর।
২৩.
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের কতটি তৈরী পোশাক কারখানা?
  1. ক) ২০৩টি
  2. খ) ১৯৮টি
  3. গ) ১৫০টি
  4. ঘ) ১৮৩টি
সঠিক উত্তর:
ঘ) ১৮৩টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮৩টি
ব্যাখ্যা
- বাংলাদেশের কতটি তৈরী পোষাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে - ১৮৩টি

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২।
২৪.
ইউনেস্কো কোন শহরকে ২০২৩ সালের 'World Book Capital' ঘোষণা করে?
  1. ক) গুয়াদালাজারা
  2. খ) প্যারিস
  3. গ) মাদ্রিদ
  4. ঘ) আক্রা
সঠিক উত্তর:
ঘ) আক্রা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আক্রা
ব্যাখ্যা
- ২০০১ সাল থেকে ইউনেস্কো 'World Book Capital' ঘোষণা করে আসছে।
- স্পেনের মাদ্রিদ ছিল প্রথম 'World Book Capital' ।
- ২০২২ সালে মেক্সিকোর গুয়াদালাজারা শহরকে 'World Book Capital' করা হয়।
- ২০২৩ সালের World Book Capital – ঘানার আক্রা।

সূত্র: ইউনেস্কোর ওয়েবসাইট
২৫.
নিচের কোনটি ইরানে অবস্থিত কুখ্যাত কারাগার?
  1. ক) গুয়ানতানামো কারাগার
  2. খ) গিতারামা কারাগার
  3. গ) সাবানেতা কারাগার
  4. ঘ) এভিন কারাগার
সঠিক উত্তর:
ঘ) এভিন কারাগার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এভিন কারাগার
ব্যাখ্যা
• কুখ্যাত ‘এভিন কারাগার’ ইরানে অবস্থিত।
• রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানে এই কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।

-------------------------
▪ গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে অবস্থিত একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।
▪ গিতারামা কেন্দ্রিয় কারাগার রুয়ান্ডায় অবস্থিত।
▪ সাবানেতা কারাগার ভেনিজুয়েলায় অবস্থিত।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং বিবিসি বাংলা।
২৬.
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত?
  1. ক) ইউক্রেন
  2. খ) বেলারুশ
  3. গ) রাশিয়া
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
ক) ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউক্রেন
ব্যাখ্যা
- ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে অবস্থিত। 
- গত মার্চ থেকে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে।
- ইউক্রেনীয় প্রযুক্তিবিদরা এখন রাশিয়ার নির্দেশে এটি পরিচালনা করছে।
 
তথ্যসূত্র: যুগান্তর।
২৭.
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করা হয় কাকে?
  1. ক) এডওয়ার্ড এম কেনেডি সিনিয়র
  2. খ) রবার্ট এরিকসন
  3. গ) জন হাডসন
  4. ঘ) এডওয়ার্ড এম টেড কেনেডি জুনিয়র
সঠিক উত্তর:
ক) এডওয়ার্ড এম কেনেডি সিনিয়র
উত্তর
সঠিক উত্তর:
ক) এডওয়ার্ড এম কেনেডি সিনিয়র
ব্যাখ্যা
• বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি সিনিয়রকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• এডওয়ার্ড এম কেনেডি সিনিয়রকে (মরনোত্তর) তার যোগ্য পুত্র এডওয়ার্ড এম টেড কেনেডি জুনিয়রের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ তুলে দেন।

তথ্যসূত্র: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর, ২০২২
২৮.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস কবে?
  1. ক) ১৭ ডিসেম্বর
  2. খ) ২৫ নভেম্বর
  3. গ) ৭ ডিসেম্বর
  4. ঘ) ২২ সেপ্টম্বর
সঠিক উত্তর:
গ) ৭ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ ডিসেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস - ৭ ডিসেম্বর।
----------------------------------
- ICAO (International Civil Aviation Organization) হলো বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ৪ এপ্রিল ১৯৪৭ সালে ICAO নামে কার্যক্রম শুরু করে।
- এর প্রধান কার্যালয় কানাডা'র মন্ট্রিয়াল শহরে অবস্থিত।
- বর্তমান মহাসচিব Juan Carlos Salazar.
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।

সূত্র: ICAO ওয়েবসাইট
২৯.
সম্প্রতি কোন দুটি পণ্য বাংলাদেশের রপ্তানি তালিকায় যোগ করা হয়েছে?
  1. ক) ঔষধ ও গাড়ির পার্টস
  2. খ) এসি ও ফ্রিজ
  3. গ) মোবাইল ও ল্যাপটপ
  4. ঘ) পেট রেজিন ও পিভিসি
সঠিক উত্তর:
ঘ) পেট রেজিন ও পিভিসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেট রেজিন ও পিভিসি
ব্যাখ্যা
• দেশে রপ্তানির তালিকায় নতুন দুটি পণ্য যোগ হয়েছে। দুটিই প্লাস্টিকশিল্পের কাঁচামাল - পেট রেজিন ও পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড)।
• বাংলাদেশে এ দুটি পণ্য এত দিন ছিল শতভাগ আমদানিনির্ভর।
• দেশের রপ্তানি পণ্যের তালিকায় এত দিন ছিল ২৬৭টি পণ্য। এর বেশির ভাগই পোশাক খাতের। এ দুটি পণ্য যোগ হওয়ায় সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
৩০.
গণিতের নোবেল পুরস্কার বলা কোনটিকে?
  1. ক) অ্যাবেল পুরস্কার
  2. খ) শাখারভ পুরস্কার
  3. গ) বুকার পুরস্কার
  4. ঘ) পুলিৎজার পুরস্কার
সঠিক উত্তর:
ক) অ্যাবেল পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যাবেল পুরস্কার
ব্যাখ্যা
- অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল।
- ২০০২ সাল থেকে এ পুরস্কারের প্রবর্তন করা হয়।
- প্রতি বছর গণিত শাস্ত্রে অবদানের জন্য এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারের অর্থমূল্য নরওয়ের মুদ্রায় ৭৫ লক্ষ ক্রোন।
- ২০২২ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন যুক্তরাষ্ট্রের গণিতবিদ ডেনিস পারলেন সালিভান।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৩১.
৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত অভিনেতা কে?
  1. ক) লিওনার্দো ডিক্যাপ্রিও
  2. খ) এমিল জ্যানিংস
  3. গ) উইল স্মিথ
  4. ঘ) জেন ক্যাম্পিয়ন
সঠিক উত্তর:
গ) উইল স্মিথ
উত্তর
সঠিক উত্তর:
গ) উইল স্মিথ
ব্যাখ্যা
৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার):
হলিউডের ডলবি থিয়েটারে চোখধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) ২০২২ বিজয়ীদের নাম। 

পুরস্কার পেলেন যারা –
§  সেরা অভিনেতা - উইল স্মিথ (কিং রিচার্ড)
§  সেরা অভিনেত্রী - জেসিকা চ্যাস্টেন (দ্য আইজ অব টেমি ফে)
§  সেরা পার্শ্ব অভিনেতা - ট্রয় খটসর (কোডা)
§  সেরা পার্শ্ব অভিনেত্রী - আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
§  সেরা পরিচালক - জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
§  সেরা তথ্যচিত্র - ‘সামার অব সোল’
§  কস্টিউম ডিজাইন - জেনি বেভান (ক্রুয়েলা)
§  বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট - ‘দ্য কুইন অব বাস্কেটবল’
§  বেস্ট অ্যানিমেটেড শর্টফিল্ম - ‘দ্য উইন্ডশিল্ড উইপার’
§  বেস্ট লাইভ অ্যাকশন শর্টফিল্ম - ‘দ্য লং গুডবাই’
§  বেস্ট সিনেমাটোগ্রাফি - গ্রেগ ফ্রাসার (ডুন)
§  বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস – ডুন

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৩২.
আইনের শাসন সূচক-২০২২ অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) আইসল্যান্ড
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
ঘ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২২
▪ ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022’ বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

▪  প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।  

প্রতিবেদনে বিশ্ব:
▪ শীর্ষ দেশ – ডেনমার্ক।
▪ সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
▪ সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
▪ বাংলাদেশ – ১২৭তম। 
▪ শ্রীলংকা – ৭৪তম।
▪ ভারত – ৭৭তম।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৩৩.
'The State of World Fisheries and Aquaculture - 2022' অনুসারে মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
১ জুলাই ২০২২ ‘The State of World Fisheries and Aquaculture 2022’ নামক প্রতিবেদন প্রকাশ করে ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (FAO)। প্রতি ২ বছর অন্তর প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুসারে -

স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ ৩ দেশ –
প্রথম - ভারত (১.৮০ মিলিয়ন টন), যা বৈশ্বিক উৎপাদনের ১৬%।
দ্বিতীয় - চীন (১.৪৬ মিলিয়ন টন), যা বৈশ্বিক উৎপাদনের ১৩%।
তৃতীয় - বাংলাদেশ (১.২৫ মিলিয়ন টন), যা বৈশ্বিক উৎপাদনের ১১%।

সামুদ্রিক মৎস্য আহরণে শীর্ষ ২ দেশ –
প্রথম - চীন (১১.৭৭ মিলিয়ন টন), যা বৈশ্বিক মোট আহরণের ১৫%
দ্বিতীয় - ইন্দোনেশিয়া (৬.৪৩ মিলিয়ন টন), যা বৈশ্বিক মোট আহরণের ৮%।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৩৪.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে সন্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয় -
  1. ক) জনসন ফেডরিক
  2. খ) এডভোকেট আব্দুল হামিদ
  3. গ) আবদেল নাসের
  4. ঘ) জঁ মার্সেল তিহল
সঠিক উত্তর:
ঘ) জঁ মার্সেল তিহল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জঁ মার্সেল তিহল
ব্যাখ্যা
• নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ জঁ মার্সেল তিহলকে সম্মান সূচক ডিগ্রি প্রদানের মধ্য দিয়ে এ পর্যন্ত ৫৩ জনকে সম্মান সূচক ডিগ্রি প্রদান করল ঢাকা বিশ্ববিদ্যালয়টি।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২।
৩৫.
কাতার ফুটবল বিশ্বকাপে 'টুর্নামেন্ট সেরা গোল'টি কে করেন?
  1. ক) লিওনেল মেসি
  2. খ) কিলিয়ান এমবাপ্পে
  3. গ) লুকা মদ্রিচ
  4. ঘ) রিচার্লিসন
সঠিক উত্তর:
ঘ) রিচার্লিসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রিচার্লিসন
ব্যাখ্যা
কাতার ফুটবল বিশ্বকাপ – ২০২
১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ। প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে। প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

এক নজরে ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
-  সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর
-  অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
-  বল:
   আল রিহলা (গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত),
   আল হিলম (সেমিফাইনাল ও ফাইনাল; এটি আল রিহলার একটি ভিন্ন ভার্শন)
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)]
- সাউন্ডট্র্যাক: Dreamers
- মোট ম্যাচ: ৬৪ টি
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সিলভার বল: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
- ব্রোঞ্জ বল: লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- সিলভার বুট: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- ব্রোঞ্জ বুট: ওলিভার জিরু
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে) [Link]
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।