পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ৬৪: বিগত ৫টি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা [পরীক্ষা – ৫১, ৫৪, ৫৭, ৬০, ৬৩]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
গঠন অনুসারে বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. দুই ভাগে
  2. তিন ভাগে
  3. চার ভাগে
  4. পাঁচ ভাগে
সঠিক উত্তর:
তিন ভাগে
উত্তর
সঠিক উত্তর:
তিন ভাগে
ব্যাখ্যা
• গঠন অনুসারে বাংলা বাক্যকে — তিন ভাগে ভাগ করা যায়। 

১. সরল বাক্য:
একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
 যেমন- জেসমিন সবার জন্য চা বানিয়েছে।

২. জটিল বাক্য:
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
 যেমন- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

৩. যৌগিক বাক্য:
এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে।
 যেমন- রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।
.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. শুনেছি আপনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
  2. কন্যার বাপ সবুর করিতে পারতেন।
  3. মুখস্থবিদ্যা পরিহার করা দরকার।
  4. সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
সঠিক উত্তর:
মুখস্থবিদ্যা পরিহার করা দরকার।
উত্তর
সঠিক উত্তর:
মুখস্থবিদ্যা পরিহার করা দরকার।
ব্যাখ্যা
• "মুখস্থবিদ্যা পরিহার করা দরকার।" - বাক্যটি শুদ্ধ।

অন্য অপশনের শুদ্ধ বাক্যগুলো হলো:
"শুনেছি আপনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।" - শুনেছি আপনি সস্ত্রীক ঢাকায় থাকেন।
"কন্যার বাপ সবুর করিতে পারতেন।" - কন্যার বাপ সবুর করতে পারতেন।
"সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।" - সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করা উচিত।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
.
"রফিক বললো, "আমি বাড়ি যাবো।" - পরোক্ষ উক্তিতে বাক্যটি কী হবে?
  1. রফিক বললো সে বাড়ি যাবে।
  2. রফিক বললো যে, সে বাড়ি যাবে।
  3. রফিক বললো, বাড়ি যাবো।
  4. রফিক বললো বাড়ি যেতে হবে।
সঠিক উত্তর:
রফিক বললো যে, সে বাড়ি যাবে।
উত্তর
সঠিক উত্তর:
রফিক বললো যে, সে বাড়ি যাবে।
ব্যাখ্যা
উক্তি পরিবর্তনের নিয়ম:
• প্রত্যক্ষ উক্তির যেখান থেকে উদ্ধারচিহ্ন শুরু হয়, পরোক্ষ উক্তিতে সেখানে যোজক 'যে' বসে এবং উদ্ধারচিহ্ন উঠে যায়।
• অর্থের সংগতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত সর্বনামের পরিবর্তন প্রয়োজন হয়।
• পরোক্ষ উক্তিতে কর্তা অনুযায়ী ক্রিয়ারূপের পরিবর্তন করতে হয়।
• প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করার সময়ে কালবাচক ও স্থানবাচক শব্দের পরিবর্তন হয়।

সে অনুসারে, 
বাক্যটি হবে - রফিক বললো যে, সে বাড়ি যাবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২৩ সংস্করণ)।
.
"দারুণ ! আমরা জিতে গেছি।" - এটি কোন ধরনের বাক্য?
  1. অনুজ্ঞাবাচক বাক্য
  2. আদেশবাচক বাক্য
  3. আবেগবাচক বাক্য
  4. ইচ্ছাসূচক বাক্য
সঠিক উত্তর:
আবেগবাচক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
আবেগবাচক বাক্য
ব্যাখ্যা
• আবেগবাচক বাক্য:
কোনো কিছু দেখে বা শুনে আবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয়, তাকে আবেগবাচক বাক্য বলে।
যেমন,
- দারুণ ! আমরা জিতে গেছি।
- অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি !

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. অন্যমনস্ক
  2. অন্যপূর্বা
  3. প্রজ্বলিত
  4. জাজ্জ্বল্যমান
সঠিক উত্তর:
জাজ্জ্বল্যমান
উত্তর
সঠিক উত্তর:
জাজ্জ্বল্যমান
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'জাজ্জ্বল্যমান' - অশুদ্ধ বানান।

• জাজ্জ্বল্যমান এর শুদ্ধ বানান - জাজ্বল্যমান। 

• 'জাজ্জ্বল্যমান' শব্দের অর্থ:
- অতিশয় উজ্জ্বল।

অন্যদিকে, 
• অন্যমনষ্ক এর শুদ্ধ বানান - অন্যমনস্ক।
• অন্যপুর্বা এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।
• প্রোজ্বলিত এর শুদ্ধ বানান - প্রজ্বলিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
Complete the proverb: The devil would not listen to the ____________.
  1. preacher
  2. angel's song
  3. scriptures
  4. priest
সঠিক উত্তর:
scriptures
উত্তর
সঠিক উত্তর:
scriptures
ব্যাখ্যা
The correct answer is: scriptures.

The complete proverb is: The devil would not listen to the scriptures.
Bangla Meaning: চোরে না শুনে ধর্মের কাহিনি।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.
.
Which of the following is the synonym of the word 'Persuade'?
  1. Attain
  2. Instigate
  3. Repudiate
  4. Discourage
সঠিক উত্তর:
Instigate
উত্তর
সঠিক উত্তর:
Instigate
ব্যাখ্যা
→ The correct answer is: খ) Instigate

• Persuade (verb)
English Meaning: To cause (someone) to agree with a belief or course of action by using arguments or earnest request
Bangla Meaning: কোনো কিছু করতে বা না-করতে রাজি করানো, প্ররোচিত করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Attain - অর্জন করা; সিদ্ধ করা; লাভ করা
খ) Instigate -প্ররোচিত/উৎসাহিত করা; উসকানি দেওয়া; উসকানি দিয়ে (কিছু) ঘটানো:
গ) Repudiate - নিজের বলে অস্বীকার করা।
ঘ) Discourage - নিরুৎসাহিত করা; নিরুদ্যম করা বা আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া; দমিয়ে দেওয়া।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন এগুলোর মধ্যে - Instigate শব্দটি Persuade এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
.
Change the voice of "Whom do you admire?"
  1. Who do you admire?
  2. By whom are you admired?
  3. Who is admired by you?
  4. Whom are you admired by?
সঠিক উত্তর:
Who is admired by you?
উত্তর
সঠিক উত্তর:
Who is admired by you?
ব্যাখ্যা
→ Correct Answer: Who is admired by you?

• Active Voice: Whom do you admire?
• Passive Voice: Who is admired by you?

⇒ কোনো interrogative sentence যদি Whom দিয়ে শুরু হয়, সেটিকে Passive Voice-এ রূপান্তর করার সময়:
→ Whom-এর পরিবর্তে Who বসাতে হবে।
→ বাক্যের Subject এবং Tense অনুযায়ী Auxiliary Verb ব্যবহার করতে হবে।
→ মূল Verb-এর Past Participle ব্যবহার করতে হবে।
→ শেষে by যোগ করে Active Voice-এর Subject-এর Object Form যোগ করতে হবে।
→ বাক্যটি Question Mark (?) দিয়ে শেষ করতে হবে।

Structure: Who + auxiliary verb (tense অনুযায়ী) + verb-এর past participle + by + object + ?

Examples:
Active Voice: Whom do you want?
Passive Voice: Who is wanted by you?
.
Which one is the correct spelling?
  1. Monotonous
  2. Monotonus
  3. Monotnous
  4. Monotonos
সঠিক উত্তর:
Monotonous
উত্তর
সঠিক উত্তর:
Monotonous
ব্যাখ্যা
→ The correct answer is: ক) Monotonous.

• Monotonous (Adjective)
English Meaning: restlessness, or lack of interest.
বাংলা অর্থ: একঘেয়ে; একটানা; বৈচিত্র্যহীন।

Example Sentence:
His job had become joyless and monotonous.
১০.
Which one is the correct antonym of ''obsolete''?
  1. Trendy
  2. Neglect
  3. Amateur
  4. Timidity
সঠিক উত্তর:
Trendy
উত্তর
সঠিক উত্তর:
Trendy
ব্যাখ্যা
The correct antonym of "obsolete" is: ক) Trendy.

• Obsolete (adjective)

English Meaning: Not in use any more, having been replaced by something newer and better or more fashionable:
Bangla Meaning: অপ্রচলিত; সেকেলে।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Trendy - হালফ্যাশন অনুসরণকারী।
খ) Neglect - মনোযোগ না-দেওয়া; অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা।
গ) Amateur - আনাড়ি; ত্রুটিপূর্ণ।
ঘ) Timidity - ভীরু; লাজুক; মুখচোরা।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Trendy শব্দটি Obsolete এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১১.
a + b = 9m এবং ab = 18m2 হলে a - b এর মান কত?
  1. ± 2m
  2. ± 3m
  3. ± 5m
  4. ± 7m
সঠিক উত্তর:
± 3m
উত্তর
সঠিক উত্তর:
± 3m
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 9m এবং ab = 18m2 হলে (a - b) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
a + b = 9m
এবং ab = 18m2

আমরা জানি, 
(a - b)2 = (a + b)2 - 4ab
⇒ (a - b)2 = (9m)2 - 4. 18m2
⇒ (a - b)2 = 81m2 - 72m2
⇒ (a - b)2 = 9m2
⇒ (a - b) = √(9m2)
∴ a - b = ± 3m
১২.
(4/x) + (3/5) = 10/x হলে, x এর মান কত? 
  1. 10
  2. 12
  3. 18
  4. 20
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: (4/x) + (3/5) = 10/x হলে, x এর মান কত? 

সমাধান: 
(4/x) + (3/5) = 10/x
বা, 3/5 = (10/x) - (4/x)
বা, 3/5 = (10 - 4)/x
বা, 3/5 = 6/x 
বা, 3x = 30
বা, x = 30/3
∴ x = 10
১৩.
9p2 + 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 7
  2. 7/9
  3. 14/9
  4. 49/9
সঠিক উত্তর:
49/9
উত্তর
সঠিক উত্তর:
49/9
ব্যাখ্যা
প্রশ্ন: 9p2 + 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 

সমাধান:
9p2 + 14p
(3p)2 + 2 . 3p (7/3) + (7/3)2 -  (7/3)2 
{3p + (7/3)}2  - 49/9

∴ 49/9 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
১৪.
x - (1/x) = 1 হলে x3 - (1/x3) এর মান কত?
  1. 1
  2. 3
  3. 4
  4. 9
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x - (1/x) = 1 হলে x3 - (1/x3) এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
x - (1/x) = 1

আমরা জানি,
x3 - (1/x3) = (x - 1/x)3 + 3.x.1/x (x - 1/x)
= (1)3 + (3 × 1)
= 1 + 3
= 4
১৫.
x4 - 4x3 + 5x2 + 8x - 10 কে (x - 3) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 32
  2. 34
  3. 35
  4. 36
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - 4x3 + 5x2 + 8x - 10 কে (x - 3) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 

সমাধান: 
ধরি, f(x) = x4 - 4x3 + 5x2 + 8x - 10
∴ x - 3 = 0
⇒ x = 3 

ভাগশেষ, f(3) = (3)4 - {4 × (3)3} + {5 × (3)2} + {8 × (3)} - 10
= 81 - 108 + 45 + 24 - 10 
= 150 - 118 
= 32
১৬.
উদ্ভিদের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত? 
  1. সেলুলোজ
  2. লিগনিন
  3. কাইটিন
  4. পেকটিন
সঠিক উত্তর:
সেলুলোজ
উত্তর
সঠিক উত্তর:
সেলুলোজ
ব্যাখ্যা
সেলুলোজ: 
- উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। 
- অসংখ্য β-D গ্লুকোজ অণু পরস্পর β-১-৪ কার্বন বন্ধনে আবদ্ধ হয়ে সেলুলোজ গঠন করে। 
- উদ্ভিদের অবকাঠামো নির্মাণে সেলুলোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
- উদ্ভিদদেহে যেহেতু কোন কঙ্কাল নেই সেহেতু উদ্ভিদের ভার বহনের দায়িত্ব পালন করে সেলুলোজ। 
- সেলুলোজের পরিমাণ তুলায় ৯৪%, লিনেনে ৯০% এবং কাঠে ৬০%। 
- সেলুলোজকে ঘন H2SO4 বা HCI বা NaOH দ্বারা হাইড্রোলাইসিস করে গ্লুকোজে পরিণত করা যায়। 
- মানুষের পাকস্থলি বা অন্ত্রে সেলুলেজ এনজাইম না থাকায় সেলুলোজ জাতীয় পদার্থ হজম হয় না অর্থাৎ পুষ্টিতে কোন কাজে আসে না। তবে সেলুলোজ গরু-ছাগলে পুষ্টি হিসেবেও কাজ করতে পারে। 
- বস্ত্র ও বন শিল্পে প্রধান উপাদান সেলুলোজ, তাই মানব সভ্যতায় এর অবদান অপরিসীম। 
- সেলুলোজের কাজ- উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে । 

সেলুলোজের ব্যবহার: 
- সেলুলোজ কাগজ ও বস্ত্র শিল্পের প্রধান উপাদান,
- একে অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয়,
- একে নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়,
- আসবাবপত্র ও নির্মাণ সামগ্রী তৈরিতে যান্ত্রিক সাহায্য প্রদানকারী প্রধান উপাদান সেলুলোজ, কাঠখেকো কীটপতঙ্গের পুষ্টিনালিতে বসবাসকারী এক ধরনের পরজীবী সেলুলোজ নামক উৎসেচক নিঃসৃত করে কাঠ হজমে সাহায্য করে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
নিকোলাস কোপার্নিকাস ছিলেন মূলত একজন -
  1. গণিতবিদ
  2. দার্শনিক
  3. রসায়নবিদ
  4. জ্যোর্তিবিজ্ঞানী
সঠিক উত্তর:
জ্যোর্তিবিজ্ঞানী
উত্তর
সঠিক উত্তর:
জ্যোর্তিবিজ্ঞানী
ব্যাখ্যা
নিকোলাস কোপার্নিকাস: 
- তিনি ১৯ ফেব্রুয়ারি ১৪৭৩ সালে পোল্যান্ডে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত একজন জ্যোর্তিবিজ্ঞানী ছিলেন
- তিনিই প্রথম ধারণা দেন যে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে।
- তিনি ২৪ মে, ১৫৪৩ সালে ইতালির রোমে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে,
- পরবর্তীতে জোহান কেপলার গ্রহের গতি সম্পর্কিত সূত্র আবিস্কার করেন যা কেপলারের সূত্র নামে পরিচিত।
- তিনি প্রচলিত বৃত্তাকার কক্ষপথের ধারণা পাল্টে উপবৃত্তাকার কক্ষপথের কল্পনা করেন।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
১৮.
চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু করেন কে?
  1. লি কিয়াং
  2. শি জিনপিং
  3. মাও সেতুং
  4. লি কেকিয়াং
সঠিক উত্তর:
মাও সেতুং
উত্তর
সঠিক উত্তর:
মাও সেতুং
ব্যাখ্যা
চীনের সাংস্কৃতিক বিপ্লব: 
- চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সেতুং ১৯৬৬-১৯৭৬ সালে তার ক্ষমতার শেষ দশকে এই আন্দোলন শুরু করেন।
- এর উদ্দেশ্য ছিল চীনের বিপ্লবী চেতনা পুনরুজ্জীবিত করা।
- মাও আশঙ্কা করেছিলেন যে চীন সোভিয়েত মডেলের মতো পথে এগোবে।
- সোভিয়েত ইউনিয়নের বিপ্লব বিচ্যুত হয়েছে এমন ধারণা তাকে উদ্বিগ্ন করেছিল।
- নিজেকে ইতিহাসে গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছাও মাওয়ের এ উদ্যোগের একটি কারণ।
- সাংস্কৃতিক বিপ্লব এর ফলে চীনের শহরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
- ঐতিহাসিক পরিবর্তন এবং স্থিতিশীলতা রোধের জন্য এটি একটি বিপ্লবী প্রচেষ্টা হিসেবে বিবেচিত হয়।
- সাংস্কৃতিক বিপ্লব চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছিল।

উৎস: Britannica.
১৯.
ভূমিকম্পের ফলে নিচের কোনটি ঘটতে পারে?
  1. নদীর গতি পরিবর্তন
  2. সুনামির সৃষ্টি
  3. সমুদ্রে দ্বীপের সৃষ্টি
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
- ভূমিকম্পের ফলে সবগুলো ঘটনাই ঘটতে পারে। 

ভূমিকম্পের ফলাফল: 

- ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরির্বতন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। 
- ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়।
- অনেক সময় নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়।
- ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বতগাত্র থেকে বৃহৎ বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতিসাধন করে।
- ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায় এবং পরক্ষণেই ভীষণ গর্জন সহকারে ১৫-২০ মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আছড়ে পড়ে।
- এ ধরনের জলোচ্ছ্বাসকে সুনামি বলে।
- ভূমিকম্পের ফলে অনেক সময় সুনামির সৃষ্টি হয়।
- ভূমিকম্পের ফলে কখনো উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়।
- কখনো সমুদ্রের তলদেশের কোনো স্থান উঁচু হয়ে সমুদ্রে দ্বীপের সৃষ্টি করে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২০.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
  1. ১৯৩৯ সালে
  2. ১৯৪০ সালে
  3. ১৯৪১ সালে
  4. ১৯৪৫ সালে
সঠিক উত্তর:
১৯৩৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩৯ সালে
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল এমন একটি সংঘাত, যা ১৯৩৯ থেকে ১৯৪৫ সালের মধ্যে বিশ্বের প্রায় সব অঞ্চলে ছড়িয়ে পড়ে।
- অক্ষশক্তি: জার্মানি, ইতালি এবং জাপান।
- মিত্রশক্তি: ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং সীমিত আকারে চীন।
- প্রথম বিশ্বযুদ্ধের পর সমাধান না হওয়া বিরোধগুলো থেকে এই যুদ্ধের সূত্রপাত ঘটে।
- ২০ বছরের অস্থির বিরতির পর এটি পূর্ববর্তী বিরোধগুলোর ধারাবাহিকতায় রূপ নেয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত ছিল, যেখানে ৪০ থেকে ৫০ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে।
- এটি বিশ্বের বৃহত্তম যুদ্ধ হিসেবে চিহ্নিত।

উৎস: Britannica.