পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
Subject - English Language and Grammar Topics 1. Verb [The Phrasal Verb, Modals] 2. Conjunction and Interjection. সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] ----------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
Hurrah! We have won the match. The underlined word is- 
  1. an adverb
  2. a verb
  3. a conjunction
  4. an interjection
ব্যাখ্যা

The correct answer is interjection.

- যে সকল শব্দ দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি,ভাব প্রকাশ পায় তাদের interjection বলে। 
- Interjection এর শেষে Exclamation mark (!) থাকে ।
- যেমন: Ah!, Alas!, Bravo!, Hello!, Hurrah!, Hush!, etc.

Interjection দ্বারা কোন Sudden feelings বা Emotion প্রকাশ পায়। যেমন:
- আনন্দ প্রকাশে: Hurrah! Today is Holiday.
- দুঃখ বা শোক প্রকাশে: Alas! He is no more.
- সমর্থন প্রকাশে: Brave! you have done well.

Example Sentence :
Hello! what are you doing here?
Oh! what a nice view.
Hush! Don't make a noise.

Other options:
ক) Adverb: যে সকল word কোন verb ,adjective বা নিজেই নিজেকে modify করে তাদের adverb বলে।যেমন: better, slowly, very, just, quickly etc. 

খ) Verb: যে সকল ওয়ার্ড দ্বারা করা ,খাওয়া ,যাওয়া, প্রভৃতি কাজ করা বুঝায় তাকে verb বলে । যেমন: Eat, see, catch ,play etc.

গ) Conjunction: যেসব শব্দ একটি শব্দকে আর একটি শব্দের সাথে অথবা একটি বাক্যকে আর একটি বাক্যের সাথে যুক্ত করে তাদেরকে conjunction বলে। যেমন: Before, after ,since, for, while.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
The fruits were fresh, __________ they were tasty.
  1. but
  2. and
  3. because
  4. since
ব্যাখ্যা

Complete sentence: The fruits were fresh, and they were tasty.
Bangla meaning: ফলগুলো তাজা ছিল এবং মজাদার ছিল।

- দুটি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে and বসে। তাই প্রদত্ত বাক্যে and, Conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।

Other options:
ক) But: দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে but বসাতে হয় ।
Example: He failed the test many times but he did not stop trying.

গ) Because: দুটি clause এর মাঝে কারণ অর্থে ব্যবহৃত হয় ।
Example: We could not go out because it was raining.

ঘ) Since: দুটি clause এর মাঝে বসে অতীতকাল হতে বর্তমান পর্যন্ত কোন কাজের সময় নির্দেশ করতে ব্যবহৃত হয়।
Example: They have been living in that house since they were children.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
He studied hard ________ could not pass the exam.
  1. and 
  2. so 
  3. but
  4. unless
ব্যাখ্যা

Complete sentence: He studied hard but could not pass the exam.
Bangla meaning: সে অনেক পড়াশোনা করেছিলো কিন্তু পরীক্ষায় পাশ করতে পারে নি।

- But: 
দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে but বসাতে হয় । তাই প্রদত্ত বাক্যে but, Conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।

Other options: 
ক) and: দুটি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে and বসে। 
Example: The fruits were fresh, and they were tasty.

খ) So: ২য় clause টি ১ম clause এর ফলাফল বোঝালে ২য় clause এর পূর্বে সে জন্য/ সে কারণে অর্থে So বসে।
He is going to work in England, so he is learning English.

ঘ) Unless: Unless' একটি সংযোজক অব্যয় বা Conjunction যা 'যদি না' অর্থে ব্যবহৃত হয়।অর্থাৎ কোনো একটি শর্ত পূরণ না হলে অন্য কিছু ঘটবে অথবা ঘটবে না এমন বোঝাতে ব্যাবহৃত হয়।
Example: I will not go unless I am invited.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
We could not move our car forward ___________ there was a traffic jam.
  1. because 
  2. because of
  3. although
  4. none of the above.
ব্যাখ্যা

Complete sentence: We could not move our car forward because there was a traffic jam.
Bangla meaning: যানজটের কারণে আমরা আমাদের গাড়ি সামনে এগুতে পারিনি ।

- Because:
দুটি clause এর মাঝে কারণ অর্থে because ব্যবহৃত হয়। তবে phrase এর পূর্বে Because of ব্যবহৃত হয়।
- এখানে principal clause a ঘটনা এবং sub ordinate clause এ ঘটনার কারণ বর্ণিত হয়েছে। যেহেতু দুটি clause কে যুক্ত করতে হবে তাই এখানে শুধু Because বসবে।

Example:
We could not go out  because it was raining.
I had to go to Dhaka because of my sister's marriage.

অন্যদিকে,
Although - যদিও, যদ্যপি।
- Although থাকলে দুইটি clause সাধারণত একই tense-এ থাকে এবং দুইি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে।
- Although দ্বারা দুটি clause যুক্ত হয় আর although বাক্যের শুরুতে ব্যবহৃত হলে দুটি clause এর মাঝে শুধু  comma ব্যবহৃত হয়।
- অন্য কোনো conjunction বসে না।
- Although যুক্ত বাক্য Complex Sentence হয়।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
We won't go to the market ________ you come with us.
  1. if
  2. unless
  3. in case
  4. lest
ব্যাখ্যা

Complete Sentence: We won't go to the market unless you come with us.
Bangla meaning: আমরা বাজারে যাব না যদি না তুমি আমাদের সাথে আসো।

Unless: Unless একটি সংযোজক অব্যয় বা Conjunction যা 'যদি না' অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটি শর্ত পূরণ না হলে অন্য কিছু ঘটবে অথবা ঘটবে না এমন বোঝাতে ব্যাবহৃত হয়।
Example: I will not go unless I am invited.

Other options:
ক) If: সাধারণত দুটি Clause বা দুটি Sentence কে সংযুক্ত করতে 'IF' ব্যবহৃত হয় । ভবিষ্যত  সম্ভাব্য অবস্থা এবং তার ফলাফল বোঝাতে if ব্যাবহার করা হয় ।
Example: Water boils if you heat it to 100 degree.

গ) In case: এটি কোনো সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি বা ঘটনার জন্য পূর্ব প্রস্তুতি বা সতর্কতা বোঝাতে ব্যবহৃত হয়।
Example: I will write down your phone number in case I forget.

ঘ) Lest: Lest অর্থ হচ্ছে পাছে কিছু ঘটে এই ভয়ে। Lest এর পর Subject থাকলে verb এর পূর্বে should বসে।
Example: Walk fast lest you should miss the train.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
While going to school, take your umbrella ______ it rains.
  1. lest
  2. in case
  3. since
  4. otherwise
ব্যাখ্যা

While going to school, take your umbrella in case it rains.

In case: এটি কোনো সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি বা ঘটনার জন্য পূর্ব প্রস্তুতি বা সতর্কতা বোঝাতে ব্যবহৃত হয়।
Example: I will write down your phone number in case I forget

Other options:
ক) Lest: Lest অর্থ হচ্ছে পাছে কিছু ঘটে এই ভয়ে। Lest এর পর Subject থাকলে verb এর পূর্বে should বসে।
Example: Walk fast lest you should miss the train.

গ) Since:দুটি clause এর মাঝে বসে অতীতকাল হতে বর্তমান পর্যন্ত কোন কাজের সময় নির্দেশ করতে ব্যবহৃত হয়।
Example: They have been living in that house since they were children.

ঘ) Otherwise: Otherwise অর্থ হচ্ছে অন্যথায়।কোন কিছু করা না হলে তার ফলাফল কি হত/হবে তা প্রকাশ করতে otherwise বা অন্যথায় ব্যবহৃত হয়। 
Example: Walk quickly, otherwise you will not get the bus.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
I must lock the door _______ anyone should break in.
  1. if
  2. lest
  3. because
  4. unless
ব্যাখ্যা

Complete sentence: I must lock the door lest anyone should break in.

Lest: Lest অর্থ হচ্ছে পাছে কিছু ঘটে এই ভয়ে। Lest এর পর Subject থাকলে verb এর পূর্বে should বসে।
Example: Walk fast lest you should miss the train.

Other options:
ক) If: সাধারণত দুটি Clause বা দুটি Sentence কে সংযুক্ত করতে 'IF' ব্যবহৃত হয় । ভবিষ্যত  সম্ভাব্য অবস্থা এবং তার ফলাফল বোঝাতে if ব্যাবহার করা হয় ।
Example: Water boils if you heat it to 100 degree.

গ) Because: দুটি clause এর মাঝে কারণ অর্থে ব্যবহৃত হয়।
Example: We could not go out because it was raining.

ঘ) Unless' একটি সংযোজক অব্যয় বা Conjunction যা 'যদি না' অর্থে ব্যবহৃত হয়।
অর্থাৎ কোনো একটি শর্ত পূরণ না হলে অন্য কিছু ঘটবে অথবা ঘটবে না এমন বোঝাতে ব্যাবহৃত হয়।
Example: I will not go unless I am invited.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
He acts ___________ he were rich.
  1. if 
  2. as if
  3. therefore
  4. so
ব্যাখ্যা

Complete sentence: He acts as if he were rich.
Bangla meaning: সে এমনভাবে আচরণ করে যেন সে একজন ধনী।

As if: যেন অর্থে as if/ as though ব্যবহৃত হয়। As if যুক্ত sentence এর প্রথম অংশ এর  verb টি Present indefinite হলে এর পরবর্তী অংশের verb টি হবে past indefinite form এ।
Structure: Subject+ verb(present form )+as if/as though+ subject+ verb (past indefinite form)
Example: He speaks as if he were mad.

আবার As if যুক্ত sentence এর প্রথম অংশ এর  verb টি Past indefinite হলে এর পরবর্তী অংশের verb টি হবে past perfect form এ।
Structure: Subject+ verb(past form) +as if/as though + subject+ verb(past perfect )
Example:
He acted as if he had known everything

Other options: 
If: সাধারণত দুটি Clause বা দুটি sentence কে সংযুক্ত করতে 'IF' ব্যবহৃত হয় । ভবিষ্যত  সম্ভাব্য অবস্থা এবং তার ফলাফল বোঝাতে if ব্যাবহার করা হয় ।
Example: Water boils if you heat it to 100 degree.

So/Therefore: ২য় clause টি ১ম clause এর ফলাফল বোঝালে ২য় clause এর পূর্বে সে জন্য/ সে কারণে অর্থে so/therefore বসে।
He is going to work in England, therefore/so he is learning English.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
________! he is no more. Fill the gap with a suitable interjection.
  1. Hurrah
  2. Bravo
  3. Hush
  4. Alas
ব্যাখ্যা

The correct answer is alas!
Complete sentence: Alas! he is no more.

- যে সকল শব্দ দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি,ভাব প্রকাশ পায় তাদের interjection বলে। 
- Interjection এর শেষে Exclamation mark (!) থাকে ।
- যেমন: Ah!, Alas!, Bravo!, Hello!, Hurrah!, Hush!, etc.

Interjection দ্বারা কোন Sudden feelings বা Emotion প্রকাশ পায়। যেমন:
1. আনন্দ প্রকাশে: Hurrah! Today is Holiday.
2. দুঃখ বা শোক প্রকাশে: Alas! He is no more.
3. সমর্থন প্রকাশে: Brave! you have done well.

Example Sentence :
Hello! what are you doing here?
Oh! what a nice view.
Hush! Don't make a noise.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১০.
He looked __________ he had seen a ghost.
  1. if 
  2. therefore
  3. as though
  4. unless
ব্যাখ্যা

Complete sentence: He looked as though he had seen a ghost .

- As though: যেন অর্থে as if/ as though ব্যবহৃত হয়। As though যুক্ত sentence এর প্রথম অংশ এর  verb টি Present indefinite হলে এর পরবর্তী অংশের verb টি হবে past indefinite form এ।
Structure: Subject+ verb(present form )+as if/as though+ subject+ verb (past indefinite form)
Example: He speaks as though he were mad.

- আবার As though যুক্ত sentence এর প্রথম অংশ এর  verb টি Past indefinite হলে এর পরবর্তী অংশের verb টি হবে past perfect form এ।
Structure: Subject+ verb(past form) +as if/as though + subject+ verb(past perfect )
Example: He acted as though he had known everything.

Other options:
ক) If: সাধারণত দুটি Clause বা দুটি sentence কে সংযুক্ত করতে 'IF' ব্যবহৃত হয় । ভবিষ্যত  সম্ভাব্য অবস্থা এবং তার ফলাফল বোঝাতে if ব্যাবহার করা হয়।
Example: Water boils if you heat it to 100 degree.

খ) Therefore: ২য় clause টি ১ম clause এর ফলাফল বোঝালে ২য় clause এর পূর্বে সে জন্য/ সে কারণে অর্থে so/therefore বসে।
He is going to work in England, therefore/so he is learning English.

ঘ) Unless: একটি সংযোজক অব্যয় বা Conjunction যা 'যদি না' অর্থে ব্যবহৃত হয়।
অর্থাৎ কোনো একটি শর্ত পূরণ না হলে অন্য কিছু ঘটবে অথবা ঘটবে না এমন বোঝাতে ব্যাবহৃত হয়।
Example: I will not go unless I am invited.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১১.
He can't afford to buy a bicycle, ________________ a car.
  1. but
  2. neither
  3. let alone
  4. nor
ব্যাখ্যা

Complete sentence: He cant afford to buy a bicycle, let alone a car.
Bangla meaning: তার একটা বাইসাইকেল কেনার সামর্থ নেই,গাড়ি কেনার কথা দূরের কথা।

Let alone: কোন কিছু 'চিন্তা করা যায় না' অথবা 'ভাবা যায় না' অর্থে Let alone by ব্যবহার করা হয়।
Example: He can't walk a mile,  let alone five miles.
               We can't afford a fan, let alone an air conditioner.

Other options:
But: দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে but বসাতে হয় ।
Example: He failed the test many times but he did not stop trying.

Neither/nor: দুটি Co-relatives Conjunction হিসেবে একসাথে একটি বাক্যে বসে।
Example: He is neither punctual nor efficient.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১২.
What can we use instead of 'tolerate"?
  1. Bear with
  2. Bear on
  3. Bear up
  4. Bear down
ব্যাখ্যা

The correct answer is- Bear with.

Bear with
- English meaning: Tolerate or Endure something.
- Bangla meaning: সহ্য করা; ধৈর্য ধরা।

Other options:
খ) Bear on:
- English meaning: To be relevant.
- Bangla meaning: প্রাসঙ্গিক হওয়া। 

গ) Bear up:
- English meaning: To have the strength or courage.
- Bangla meaning: মনের জোর বজায় রাখা।

ঘ) Bear down:
- English meaning: To move in a threatening way towards someone or something.
- Bangla meaning: চাপ প্রয়োগ করা বা পরাভূত করা।

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary and Cambridge Dictionary.

১৩.
The speaker broke off in the middle of his speech. The underlined phrasal verb means-
  1. to feel weak
  2. to stop suddenly
  3. to speak softly
  4. none of the above
ব্যাখ্যা

The correct answer is to stop suddenly.

Break off

- English meaning: To suddenly stop speaking or doing something.
- Bangla meaning: কথা বলতে বলতে হঠাৎ থেমে পড়া।

Example: He broke off in the middle of a sentence.

Other options:
ক) To feel weak
Bangla meaning: দূর্বল অনুভব করা।

গ) To speak softly
Bangla meaning: ধীরে বা নরম স্বরে কথা বলা।

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary and Cambridge Dictionary.

১৪.
The strike was withdrawn. Which group of verb can replace the underlined word?
  1. break off
  2. call off
  3. call out 
  4. call on
ব্যাখ্যা

The correct answer is call off.

Call off

- English meaning: To cancel or postpone a planned event.
- Bangla meaning: কোনো পূর্ব পরিকল্পিত ঘটনা বা কাজ বাতিল  বা স্থগিত করা।
 Example: The game was called off because of the rain.

Other options:
ক) Break off 
- English meaning: To suddenly stop speaking or doing something.
- Bangla meaning: কথা বলতে বলতে হঠাৎ থেমে পড়া।

গ) Call out
- English meaning: To say something in a loud voice.
- Bangla meaning: চিৎকার করা।

ঘ) Call on 
- English meaning: Meet or visit someone.
- Bangla meaning: দেখা করা বা সাক্ষাৎ করা।

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary and Cambridge Dictionary.

১৫.
He ________ his country.
  1. died of
  2. died by 
  3. died for 
  4. died from
ব্যাখ্যা

Complete sentence: He died for his country.

Die for
:
- দেশের জন্য মারা যাওয়া বা কোন মহৎ কারণে মারা যাওয়া অর্থে Die for ব্যবহার করা হয়।
Example:
I am ready to die for my country.
He died for his country.

Other options:
ক) Die of:
- অসুস্থতা,ক্ষুধা বা রোগে মারা যাওয়া।
Example: The old woman died of cancer.

খ) Die by:
- দুর্ঘটনা, আত্মহত্যা,বা সহিংসতায় মারা যাওয়া।
Example: He died by road accident.

ঘ) Die from:
- অতিরিক্ত কোন কিছুর পরিণতিতে মারা যাওয়া।
Example: He died from overeating.

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary and Cambridge Dictionary.

১৬.
What is the synonym of the phrasal verb 'go through'?
  1. Go up 
  2. Read attentively
  3. Go straight
  4. Skim through
ব্যাখ্যা

The correct answer is- read attentively.

Go through:

- English meaning: To look at or examine something carefully.
- Bangla meaning : ভালোভাবে দেখা বা পর্যালোচনা করা।

Other options:
ক) Go up
- English meaning: Rise or increase.
- Bangla meaning: বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া।

গ) Go straight
- English meaning: Move in a direct line without turning.
- Bangla meaning: সোজাসুজি যাওয়া।

ঘ) Skim through: 
- English meaning: To read something quickly or superficially.
- Bangla meaning: দ্রুত পড়ে যাওয়া, চোখ বুলিয়ে যাওয়া।

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary and Cambridge Dictionary.

১৭.
The principal promised to look ________ the matter.
  1. up
  2. after
  3. into
  4. at
ব্যাখ্যা

Complete sentence: The principal promised to look into the matter.

Look into [phrasal verb]
- English meaning: To examine carefully or investigate.
- Bangla meaning: অনুসন্ধান করা বা খতিয়ে দেখা।

Other options:
ক) Look up
- English meaning: To check a fact or get information about something.
- Bangla meaning: খুঁজে দেখা।

খ) Look after
- English meaning: to take care of someone or something.
- Bangla meaning: দেখাশোনা করা বা যত্ন নেওয়া।

ঘ) Look at:
- English meaning: to gaze towards someone or something.
- Bangla meaning: দেখা, তাকানো।

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary and Cambridge Dictionary.

১৮.
I cannot put up with it any longer. Here, put up with means-
  1. overcome
  2. remove
  3. discourage
  4. to fail to prevent
ব্যাখ্যা

The correct answer is to fail to prevent.

Put up with
[phrasal verb]
- English meaning: To tolerate or accept something; to fail to prevent (some behavior on someone's part) especially from neglect or indifference.
- Bangla meaning: সহ্য করা।

Other options:
ক) Overcome
- English meaning: To defeat or succeed in controlling or dealing with something.
- Bangla meaning: দমন করা বা বিপদ অতিক্রম করা বা পরাজিত করা।

খ) Remove
- English meaning: To take away and place elsewhere.
- Bangla meaning: একজায়গা থেকে আর এক জায়গায় সরানো বা অপসারণ।

গ) discourage
- English meaning: cause (someone) to lose confidence or enthusiasm.
- Bangla meaning: নিরুৎসাহিত করা; নিরুদ্যম করা বা আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া; দমিয়ে দেওয়া।

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary and Cambridge Dictionary.

১৯.
I ran into my teacher at the airport last night.
In this sentence 'ran into' means-
  1. met
  2. talked
  3. avoided
  4. attacked
ব্যাখ্যা

The correct answer is met.

Run into [phrasal verb]

- English meaning: To meet someone you know when you are not expecting to.
- Bangla meaning: অপ্রত্যাশিতভাবে কারো সাথে দেখা হয়ে যাওয়া।

Met
-
English meaning: to come together with especially at a particular time or place.
- Bangla meaning: সাক্ষাৎ হওয়া।

Other options:
খ)Talked:
- কারো সাথে কথা বলা।

গ) Avoided:
- এড়িয়ে যাওয়া।

ঘ) Attacked: 
- আক্রমণ করা।

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary and Cambridge Dictionary.

২০.
I ______________  in the morning everyday.
  1. am used to walk
  2. am used to walking
  3. use to walk
  4. used to walking
ব্যাখ্যা

Correct answer: I am used to walking in the morning everyday.
-
প্রদত্ত প্রশ্নে 'every day' থাকায় এর দ্বারা বর্তমান অভস্ত্যতা বোঝাচ্ছে, তাই be used to এরপর verb+ ing বসবে।

• অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর Base form বসে।
- Structure: subject + used to + verb এর base form + ext.
- Example: I used to live alone.

• কিন্তু, Be/ get used to দ্বারা বর্তমানেও অভ্যস্থ থাকা বোঝায়
- be used to/ get used to এর পর verb+ing বসে।
- Structure: subject + be/ get + used to + (verb + ing) + ext.
-Example: I am used to getting up early in the morning daily.


Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

২১.
You __________ not give your credit card details to anyone.
  1. may
  2. need
  3. must
  4. might
ব্যাখ্যা

Complete sentence: You must not give your credit card to anyone.

Must: 
কোন কিছু করা খুব জরুরি দরকার, কোন ঘটনা থেকে নিশ্চিত অনুমান, বাধ্যবাধকতা ও নিষেধাজ্ঞা বোঝাতে Must ব্যবহার করা হয়।
- এবং এগুলোর negative অর্থে must not ব্যবহৃত হয়।
Example: 
1. must get some sleep. (খুব জরুরি দরকার)
2. You must be tired after your long journey. (নিশ্চিত অনুমান)
3. You must answer question no. 10. (বাধ্যবাধকতা )

Other options:
• May/Might: অনুমতি, অনুমান, সম্ভাবনা, ইচ্ছা প্রকাশ ইত্যাদি ক্ষেত্রে may/might ব্যবহার করা হয়।
Example: May I come in, please?

• Need: need যদি auxiliary verb হিসেবে কোন negative বা interrogative বাক্যে ব্যবহৃত হয় তবে এটি modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়। 
- এর পরে To বসে না বা পূর্বে do/does/did not বসে না।
- এর সাথে s/es যুক্ত হয় না।
- এর past form হয় না।
- এর negative হচ্ছে Need not.

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

২২.
You _________ go to school regularly.
  1. may
  2. can
  3. should
  4. need
ব্যাখ্যা

Complete sentence: You should go to school regularly.

• Should
- কারো কিছু করা উচিত বা উচিত নয় অর্থে Should/Should not+ verb এর base form বসে।
- Should is used to give advice or express what is right or recommended.
- In this context, it suggests that attending school regularly is a good or expected practice.
- যেমন: We should not disrespect our parents.

Other options:
ক) May:
- অনুমতি, অনুমান, সম্ভাবনা, ইচ্ছা প্রকাশ ইত্যাদি ক্ষেত্রে may/might ব্যবহার করা হয়।
Example:
May I come in, please?
It may rain today.

খ) Can:
- সামর্থ্য,অনুমতি,অনুরোধ,সম্ভাবনা ইত্যাদি ক্ষেত্রে Can ব্যবহার করা হয়।
Example:
I can do it 
Can I use your phone?
Smoking can cause cancer.

ঘ) Need: 
- Need যদি auxiliary verb হিসেবে কোন negative বা interrogative বাক্যে ব্যবহৃত হয় তবে এটি modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়। - এর পরে To বসে না বা পূর্বে do/does/did not বসে না ।
- এর সাথে s/es যুক্ত হয় না
- এর past form হয় না 
- এর negative হচ্ছে Need not.

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

২৩.
Which of the following sentences uses a modal verb to express a polite request?
  1. I must get some sleep.
  2. May god bless you.
  3. He can speak four languages.
  4. Could you please give me a glass of water?
ব্যাখ্যা

Correct answer: Could you please give me a glass of water?

Could (Modal)

- Could is often used to make polite requests in English.
- The structure "Could you please..." is a standard and courteous way to ask for something.

অন্যদিকে,
ক) I must get some sleep.
- Urgent need বা খুব জরুরী দরকার অর্থে ব্যবহৃত হয়েছে।

খ) May God bless you.
- অনুজ্ঞা বা প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়েছে।

গ) He can speak four languages.
- Capability বা সামর্থ্য অর্থে ব্যবহৃত হয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.