পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
পার্ট-১) Gender, Number, Idioms, Corrections. পার্ট-২) পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি। [পার্ট-১ সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
বিগ ব্যাং এর কত বছর পর সৌরজগতের উৎপত্তি হয়েছে?
  1. ক) ৪.৫ থেকে ৫ বিলিয়ন বছর
  2. খ) ৮.৫ - ৯ বিলিয়ন বছর
  3. গ) ১১.২ বিলিয়ন বছর
  4. ঘ) ১৩.৮ বিলিয়ন বছর
ব্যাখ্যা
সৌরজগতের উৎপত্তি বিগ ব্যাং এর প্রায় ৮.৫ থেকে ৯ বিলিয়ন বছর পরে এবং আজ থেকে ৪.৫ থেকে ৫ বিলিয়ন বছর পূর্বে৷ গত ১৩.৮ বিলিয়ন বছর ধরে তারকার জন্মমৃত্যু চক্রাকারে চলে আসছে।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
.
‘পদার্থ এবং শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন’ এই বিষয়টি কে পরীক্ষা করে দেখান?
  1. ক) নিউটন
  2. খ) আইনস্টাইন
  3. গ) স্টিফেন হকিং
  4. ঘ) ম্যাক্স প্ল্যাঙ্ক
ব্যাখ্যা
১৯০৫ সালে আইনস্টাইন দেখান যে, পদার্থ এবং শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন। E = mc2, একে আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র বলা হয়।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি
.
মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা -
  1. ক) ৫০ মিটার
  2. খ) ১৫০ মিটার
  3. গ) ৩২০ মিটার
  4. ঘ) ৪২০ মিটার
ব্যাখ্যা
মহীসোপানঃ পৃথিবীর মহাদেশসমূহের চারদিকে স্থলভাগের কিছু অংশ ঢালু হয়ে সমুদ্রে নেমে গেছে। এরূপে সমুদ্রের উপকূলরেখা থেকে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার। এটি ১° কোণে সমুদ্রের তলদেশে নিমজ্জিত থাকে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বোর্ড বই
.
পয়েন্ট মিউটেশনের ফলে কোন রোগ সৃষ্টি হয়?
  1. ক) টার্নার্স সিনড্রোম
  2. খ) গিলবার্ট সিনড্রোম
  3. গ) হান্টিংটনস রোগ
  4. ঘ) হিমোফিলিয়া রোগ
ব্যাখ্যা
পয়েন্ট মিউটশনের ফলে হান্টিংটনস রোগ (Huntington’s Disease) হয়। এই রোগ হলে মস্তিষ্ক ঠিকমত কাজ করে না। শরীরের পেশীগুলোর মধ্যে সমন্বয় করার ক্ষমতা লোপ পায় এবং পরে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে মৃত্যও ঘটে। সাধারণত চল্লিশ বছরের আগে এই রোগের লক্ষণ প্রকাশ পায় না। পয়েন্ট মিউটশনের ফলে সিকেল সেল নামে রক্তকণিকার আরেকটি রোগ হয়। এই রোগে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
.
নিচের কোন গ্যাসটি সূর্যের প্রধান উপাদান?
  1. ক) অক্সিজেন
  2. খ) হাইড্রোজেন
  3. গ) কার্বন ডাই অক্সাইড
  4. ঘ) ভাইব্রেনিয়াম
ব্যাখ্যা
The Sun, like others stars, is a ball of gas. In terms of the number of atoms, it is made of 91.0% hydrogen and 8.9% helium. By mass, the Sun is about 70.6% hydrogen and 27.4% helium.
Source: NASA
.
আমরা কোন ছায়াপথে বাস করি?
  1. ক) এন্ড্রোমিডা গ্যালাক্সি
  2. খ) মিল্কি ওয়ে গ্যালাক্সি
  3. গ) ক্যানিস মেজর ডর্ফ গ্যালাক্সি
  4. ঘ) ভার্গো এ গ্যালাক্সি
ব্যাখ্যা
আমাদের সোলার সিস্টেমের অবস্থান Milky Way বা আকাশ গঙ্গা নামক ছায়াপথে। অর্থাৎ, আমরা মানুষরা এই আকাশ গঙ্গা ছায়াপথে বাস করি। এই ছায়াপথে প্রায় 1011 সংখ্যক নক্ষত্র রয়েছে৷
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
.
জলবায়ুর নিয়ামক নয় কোনটি?
  1. ক) বনভূমির অবস্থান
  2. খ) মৃত্তিকার গঠন
  3. গ) বারিপাত
  4. ঘ) সমুদ্র থেকে দূরত্ব
ব্যাখ্যা
জলবায়ুর নিয়ামক গুলো হচ্ছে - অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান ইত্যাদি।
আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বায়ুর আদ্রতা, বারিপাত ইত্যাদি।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বোর্ড বই
.
নিচের কোন টেলিস্কোপটি সম্প্রতি ব্ল্যাক হোলের ছবি তুলতে সমর্থ হয়েছে?
  1. ক) ইভেন্ট হরাইজন টেলিস্কোপ
  2. খ) হাবল টেলিস্কোপ
  3. গ) জেমস-ওয়েব স্পেস টেলিস্কোপ
  4. ঘ) স্পিটজার টেলিস্কোপ
ব্যাখ্যা
A black hole and its shadow have been captured in an image for the first time, a historic feat by an international network of radio telescopes called the Event Horizon Telescope (EHT).
Source: NASA
.
পরিচলন বৃষ্টি হয় -
  1. ক) মেরু অঞ্চলে
  2. খ) নিরক্ষীয় অঞ্চলে
  3. গ) শীতপ্রধান অঞ্চলে
  4. ঘ) তুন্দ্রা অঞ্চলে
ব্যাখ্যা
দিনের বেলায় সূর্যের কিরণে জল বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ওই জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে।
নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বোর্ড বই
১০.
মানবদেহে ইনসুলিন নির্গত করে কোন গ্রন্থি?
  1. ক) সাবম্যান্ডিবুলার
  2. খ) পিটুইটারি
  3. গ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
  4. ঘ) প্যারোটিড
ব্যাখ্যা
অগ্ন্যাশয়ের ভিতর আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক এক ধরনের গ্রন্থি আছে যা থেকে ইনসুলিন নির্গত হয়। ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগ হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
১১.
'ঈশ্বর কণা' কোনটি?
  1. ক) হিগস কণা
  2. খ) কোয়ার্ক-গ্লুওন প্লাজমা কণা
  3. গ) লেপটন কণা
  4. ঘ) স্ট্রিং কণা
ব্যাখ্যা

‘হিগস কণা’ পদার্থবিদ্যার স্ট্যান্ডার্ড মডেলের একটি মৌলিক কণা। সুইজারল্যান্ডের সার্ন এর লার্জ হ্যাড্রন কলাইডার যন্ত্রে ২০১২ সালে এই কণার অস্তিত্ব ধরা পড়ে।
পদার্থবিজ্ঞানী লিওন লেডারম্যান ১৯৯৩ সালে হিগস কণাকে ঈশ্বর কণা নামে চিহ্নিত করেন। তবে হিগসের নিজেরও এই নাম পছন্দ হয় নি।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই, ২য় পত্র ও CERN ওয়েবসাইট।

১২.
পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর কোনটি?
  1. ক) আটলান্টিক মহাসাগর
  2. খ) ভারত মহাসাগর
  3. গ) উত্তর মহাসাগর
  4. ঘ) প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। এর আয়তন ১৬ কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা ৪২৭০ মিটার।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী
১৩.
গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন -
  1. ক) জোনাস সক
  2. খ) জ্যাকব হেইন
  3. গ) ইভান পাভলভ
  4. ঘ) এডওয়ার্ড জেনার
ব্যাখ্যা
গুটি বসন্তের প্রথম টিকা আবিষ্কার হয়েছিল ১৮ শতকের শেষভাগে ১৭৯৬ সালে। এডওয়ার্ড জেনার এ টিকা আবিষ্কার করেন। এটিই ছিল চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে প্রথম সফল টিকা।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
১৪.
সেরেব্রাল হেমিস্ফিয়ারের অবস্থান মস্তিষ্কের কোন অংশে?
  1. ক) অগ্রমস্তিষ্ক
  2. খ) পশ্চাৎ মস্তিষ্ক
  3. গ) মধ্যমস্তিষ্ক
  4. ঘ) পার্শ্বমস্তিষ্ক
ব্যাখ্যা
অগ্রমস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে - সেরেব্রাম, থ্যালামাস ও হাইপোথ্যালামাস।
এর মধ্যে সেরেব্রামে দুটি বড়, কুন্ডলি পাকানো ও খাজবিশিষ্ট খন্ড আছে। এদেরকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে।
উৎসঃ জীববিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি
১৫.
“সুনামি” সৃষ্টি হয় কেন?
  1. ক) সমুদ্রের তলদেশে অগ্ন্যুৎপাতের ফলে
  2. খ) ঝড়ের কারণে
  3. গ) উষ্ণায়ণের কারণে
  4. ঘ) বৃষ্টিহীনতার কারণে
ব্যাখ্যা
সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি শব্দ, এর অর্থ পোতাশ্রয়ের ঢেউ।
সমুদ্র তলদেশে প্রচণ্ড মাত্রার ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ-আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকাজুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ভূকম্পনে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত।
এই সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ ঘন্টায় ৮০০ থেকে ১৩০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে৷
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
১৬.
Select the right sentence.
  1. ক) He will come back by and by.
  2. খ) He will come back bye and bye.
  3. গ) He will come back by the by.
  4. ঘ) He will come back bye the bye.
ব্যাখ্যা
'By and by' phrase-টির অর্থ হলো 'শীঘ্র'। সুতরাং সঠিক বাক্যটি হবে ''He will come back by and by''.
১৭.
What is the plural form of 'Mr.'?
  1. ক) Messrs
  2. খ) Mrs.
  3. গ) Mesters
  4. ঘ) Mistress
ব্যাখ্যা
Mr. (পুরুষের নামের আগে যুক্ত খেতাব; জনাব)-এর plural form হলো Messrs (সর্বজনাব)। অন্যদিকে Mrs হলো বিবাহিত স্ত্রীলোকের পারিবারিক নামের আগে যুক্ত খেতাব, 'বেগম'। Mister (জনাব)-এর plural form 'Misters' আর Ms. হলো বিবাহিত বা অবিবাহিত স্ত্রীলোকের নামের পূর্বে যুক্ত খেতাব।
১৮.
Which one of the following sentences is correct?
  1. ক) Rajbari is on the Padma.
  2. খ) The Rajbari is on the Padma.
  3. গ) Rajbari is on Padma.
  4. ঘ) Rajbari is on a Padma.
ব্যাখ্যা
স্থানের নামের পূর্বে কোন article বসে না। এবং নদীর নামের পূর্বে 'the' বসে। সুতরাং সঠিক বাক্যটি হলো ''Rajbari is on the Padma''.
১৯.
Select the singular number.
  1. ক) Pianos
  2. খ) Premises
  3. গ) Politics
  4. ঘ) Index
ব্যাখ্যা
সঠিক singular number হলো index যার plural form হলো indexes অথবা indices. তাছাড়া option এর বাকি তিনটি শব্দ plural. তবে politics শব্দটি বাক্যের অর্থভেদে singular ও plural উভয় হিসেবেই ব্যবহৃত হয়।
২০.
Which sentence is correct?
  1. ক) Why you have did this?
  2. খ) Why have you done this?
  3. গ) Why you have done this?
  4. ঘ) Why have you did this?
ব্যাখ্যা
Why + auxiliary verb + subject + principal verb + object or others + question mark. সুতরাং, সঠিক বাক্যটি হবে - Why have you done this?
২১.
The plural of 'Fez' is-
  1. ক) fez
  2. খ) fezees
  3. গ) feezes
  4. ঘ) fezzes
ব্যাখ্যা
Fez (ফেজ টুপি; মুসলমানদের ব্যবহৃত লাল টুপি) এর plural form হলো fezzes.
২২.
Choose the correct answer.
  1. ক) He found the books in sixes and sevens.
  2. খ) He found the books at six and sevens.
  3. গ) He found the books at sixes and sevens.
  4. ঘ) He found the books in six and sevens.
ব্যাখ্যা
At sixes and sevens - এলোমেলো বা বিশৃঙ্খল। সুতরাং সঠিক বাক্য হলো - He found the books at sixes and sevens.
২৩.
Find out the correct sentence.
  1. ক) Tigers abound from the Sundarbans.
  2. খ) Tigers abound in the Sundarbans.
  3. গ) Tigers are abound in the Sundarbans.
  4. ঘ) Tiger are abounded in the Sundarbans.
ব্যাখ্যা
Abound in - প্রচুর পরিমাণে থাকা। সুতরাং, সঠিক বাক্যটি হবে - Tigers abound in the Sundarbans.