পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
পরীক্ষা - ১৯ টপিক: সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বানান ও সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। [এই টপিকের উপর কোন ভিডিয়ো লেকচার নেই]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
‘উত্তরণ’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. অবতরণ
  2. আবাহন
  3. আরোহণ
  4. চিরন্তন
ব্যাখ্যা
• ‘উত্তরণ’ এর বিপরীত শব্দ - অবতরণ

অন্যদিকে,
• ‘আবাহন’ এর বিপরীত শব্দ - বিসর্জন।
• ‘আরোহণ’ এর বিপরীত শব্দ - অবতরণ।
• 'চিরন্তন’ এর বিপরীত শব্দ - আকস্মিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. সস্ত্রিক
  2. স্বস্ত্রিক
  3. সস্ত্রীক
  4. স্বস্ত্রীক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - সস্ত্রীক
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: স্ত্রী-সহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'জমক' ও 'যমক' - এই শব্দ দুটির মধ্যে পার্থক্য কোন ক্ষেত্রে?
  1. অর্থে
  2. উচ্চারণে
  3. বানানে
  4. অর্থে ও বানানে
ব্যাখ্যা
• 'জমক' ও 'যমক' - এই শব্দ দুটির মধ্যে পার্থক্য - অর্থে ও বানানে
 
শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। 
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
→ জমক - সমারোহ।
→ যমক - জোড়া।
→ জাম - ফলবিশেষ।
→ যাম - প্রহর।
→ ধুম - প্রাচুর্য।
→ ধূম - ধোঁয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘অবকাশ’ শব্দের প্রতিশব্দ নয় -
  1. অবসর
  2. দৈবাৎ
  3. ফুরসত
  4. সুযোগ
ব্যাখ্যা
• ‘অবকাশ’ শব্দের প্রতিশব্দ নয় - দৈবাৎ
- এটি 'অকস্মাৎ' শব্দের প্রতিশব্দ।

'অবকাশ’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- সময়, ছুটি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘ঋজু’ শব্দটির বিপরীত শব্দ -
  1. অকপট
  2. অবক্র
  3. বঙ্কিম
  4. সরল
ব্যাখ্যা
• ‘ঋজু’ শব্দটির বিপরীত শব্দ - বঙ্কিম

অন্যদিকে,
 • ‘ঋজু’ এর সমার্থক শব্দ - অবক্র, অকপট, সরল।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• উৎকৃষ্ট / প্রকৃষ্ট - নিকৃষ্ট।
• নিশ্চেষ্ট - সচেষ্ট।
• জরা - যৌবন।
• ঐহিক - পারত্রিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘নিবৃত’ ও 'নিভৃত' শব্দজোড়ের অর্থ কোনটি?
  1. আবৃত ও গোপন
  2. গোপন ও আবৃত
  3. বিরত ও নির্জন
  4. নির্জন ও বিরত
ব্যাখ্যা
• ‘নিবৃত’ ও 'নিভৃত' শব্দজোড়ের অর্থ - আবৃত ও গোপন

 • শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। 
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
→ অর্ঘ - দাম।
→ অর্ঘ্য - পূজার উপকরণ।
নিবৃত - আবৃত
নিভৃত - গোপন
→ আত্ম - স্বীয়।
→ আত্ত - প্রাপ্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘মুক্ত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. আবদ্ধ
  2. বন্ধন
  3. বাহির
  4. বিরক্ত
ব্যাখ্যা
• ‘মুক্ত’ এর বিপরীতার্থক শব্দ - আবদ্ধ

অন্যদিকে,
• ‘বন্ধন’ এর বিপরীতার্থক শব্দ - মুক্তি।
• ‘বাহির’ এর বিপরীতার্থক শব্দ - অন্তর।
• 'বিরক্ত’ এর বিপরীতার্থক শব্দ - অনুরক্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘ছার’ শব্দের অর্থ কী?
  1. অধম
  2. উত্তম
  3. ত্যাগ
  4. মুক্তি
ব্যাখ্যা
• ‘ছার’ শব্দের অর্থ - অধম

শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। 
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
→ চির - দীর্ঘ।
→ চীর - ছিন্নবস্ত্র।
→ চুর - নেশাগ্রস্ত।
→ চূর - চূর্ণ।
ছার - অধম
→ ছাড় - ত্যাগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোনটি ভুল বানান?
  1. অধ্যসন
  2. পুজো
  3. পুণ্য
  4. মুহূর্ত
ব্যাখ্যা
• ভুল বানান - অধ্যসন
- শুদ্ধ বানান - অধ্যশন।
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: মাত্রাতিরিক্ত আহার, অতিভোজন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
‘উপাদান’ ও 'উপাধান' শব্দজোড়ের অর্থ যথাক্রমে -
  1. আচ্ছাদন ও অলংকার
  2. অলংকার ও আচ্ছাদন
  3. উপকরণ ও বালিশ
  4. বালিশ ও উপকরণ
ব্যাখ্যা
• ‘উপাদান’ ও 'উপাধান' শব্দজোড়ের অর্থ যথাক্রমে - উপকরণ ও বালিশ

শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। 
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
→ আবরণ - আচ্ছাদন।
→ আভরণ - অলংকার।
উপাদান - উপকরণ
উপাধান - বালিশ
→ ধুম - প্রাচুর্য।
→ ধূম - ধোঁয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১১.
‘অভ্যাশ’ শব্দের অর্থ কোনটি?
  1. আবৃত্তি
  2. চর্চা
  3. নিন্দা
  4. পরিমার্জন
ব্যাখ্যা
• ‘অভ্যাশ’ শব্দের অর্থ - আবৃত্তি

শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। 
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
অভ্যাশ - আবৃত্তি
→ অভ্যাস - চর্চা।
→ আপণ - দোকান।
→ আপন - নিজ।
→ কমল - পদ্ম।
→ কোমল - নরম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।