পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পদার্থের অবস্থা, এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপগতি বিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চল তড়িৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, তড়িৎ চৌম্বক, ট্রান্সফরমার, এক্সরে, তেজস্ক্রিয়তা ইত্যাদি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
তড়িৎ বর্তনীতে তড়িৎযন্ত্র ও উপকরণসমূহ কয়ভাবে সংযুক্ত করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
সাধারণত তড়িৎ বর্তনীতে তড়িৎযন্ত্র ও উপকরণসমূহ ২ ভাবে সংযুক্ত করা যায়। ১. শ্রেণিসংযোগ বর্তনী ও ২. সমান্তরাল সংযোগ বর্তনী। [সূত্র: অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই]
.
নিচের কোনটি মৌলিক পদার্থ উদাহরণ নয়?
  1. ক) অক্সিজেন
  2. খ) লোহা
  3. গ) পানি
  4. ঘ) কার্বন
সঠিক উত্তর:
গ) পানি
উত্তর
সঠিক উত্তর:
গ) পানি
ব্যাখ্যা
যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। অক্সিজেন, লোহা, কার্বন এগুলো মৈলিক পদার্থ। এ পর্যন্ত ১১৮ টি মৌল আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় ৯৮ টি। পানিকে ভাঙলে ২ মোল হাইড্রোজেন ও ১ মোল অক্সিজেন পাওয়া যায়। তাই পানি যৌগিক পদার্থ। [সূত্র: ৯ম-১০ম শ্রেণীর রসায়ন]
.
বডিস্প্রে এর যখন শরীরে স্প্রে করা হয় তখন কোন প্রক্রিয়া সংগঠিত হয়?
  1. ক) ব্যাপন
  2. খ) নিঃসরণ
  3. গ) বাস্পীভবন
  4. ঘ) স্ফুটন
সঠিক উত্তর:
খ) নিঃসরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) নিঃসরণ
ব্যাখ্যা
সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়া আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। [সূত্র: ৯ম-১০ম শ্রেণীর রসায়ন]
.
ন্যানো সেকেন্ড হলো -
  1. ক) এক সেকেন্ডের দশ হাজার ভাগের একভাগ
  2. খ) এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের একভাগ
  3. গ) এক সেকেন্ডের একশ কোটি ভাগের একভাগ
  4. ঘ) এক সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের একভাগ
সঠিক উত্তর:
গ) এক সেকেন্ডের একশ কোটি ভাগের একভাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) এক সেকেন্ডের একশ কোটি ভাগের একভাগ
ব্যাখ্যা
Nanosecond is one billionth of a second. অর্থাৎ এক সেকেন্ডের একশ কোটি ভাগের একভাগ। [source: dictionary.com]
.
মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় -
  1. ক) শব্দশক্তি
  2. খ) তড়িৎশক্তি
  3. গ) আলোকশক্তি
  4. ঘ) চৌম্বকশক্তি
সঠিক উত্তর:
খ) তড়িৎশক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) তড়িৎশক্তি
ব্যাখ্যা
• তড়িৎশক্তি (বা বিদ্যুৎ শক্তি) মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- মোবাইল টেলিফোন সিস্টেমে, আমাদের কথাবার্তা (শব্দ সিগন্যাল) প্রথমে বিদ্যুৎ সিগন্যালে রূপান্তরিত হয় এবং তারপর এই বিদ্যুৎ সিগন্যাল ওয়্যারলেস মাধ্যমে রেডিও তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয়।
- টেলিফোনের লাইনের মধ্যে (যেমন ল্যান্ডলাইন) সরাসরি বিদ্যুৎ সিগন্যাল প্রবাহিত হয়।

মোবাইল টেলিফোনের সিস্টেমে যে তড়িৎশক্তি প্রবাহিত হয়, তার সম্পূর্ণ প্রক্রিয়া নিম্নরূপ:

১. ভয়েস টু ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তর:
- যখন আপনি মোবাইল ফোনে কথা বলেন, তখন আপনার কণ্ঠস্বর (শব্দ তরঙ্গ) মোবাইলের মাইক্রোফোনে পড়ে। মাইক্রোফোন এই শব্দ তরঙ্গকে তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে।

২. অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তর:
- এই তড়িৎ সিগন্যাল প্রথমে অ্যানালগ ফরম্যাটে থাকে। ফোনের ভেতরে ADC (Analog-to-Digital Converter) এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে (বাইনারি কোড - 0 এবং 1 এর সিরিজ) রূপান্তরিত করে।

৩. ডিজিটাল সিগন্যাল প্রসেসিং:
- এই ডিজিটাল সিগন্যাল এরপর প্রসেস হয় - এর মধ্যে কম্প্রেশন (ডাটা সাইজ কমানো), এনক্রিপশন (সুরক্ষার জন্য), এবং সিগন্যাল এনহ্যান্সমেন্ট (শব্দের মান উন্নত করা) অন্তর্ভুক্ত।

৪. রেডিও তরঙ্গে রূপান্তর:
- এই প্রক্রিয়াকৃত ডিজিটাল সিগন্যাল পরে মোবাইলের ট্রান্সমিটার দ্বারা রেডিও তরঙ্গে (বিদ্যুতচুম্বকীয় তরঙ্গ) রূপান্তরিত হয়, যা মোবাইল টাওয়ারে প্রেরিত হয়।

৫. সিগন্যাল ট্রান্সমিশন:
- মোবাইল টাওয়ার এই রেডিও তরঙ্গ গ্রহণ করে এবং তারপর তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে।
- এই তড়িৎ সিগন্যাল টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে প্রবাহিত হয় - যা ফাইবার অপটিক কেবল, কপার কেবল বা মাইক্রোওয়েভ লিংকের মাধ্যমে হতে পারে।
- নেটওয়ার্কের মধ্যে, সিগন্যাল মোবাইল স্যুইচিং সেন্টার (MSC) দ্বারা প্রক্রিয়াকৃত হয়, যেখানে সিগন্যাল রাউটিং ও প্রসেসিং হয়।

৬. প্রাপকের দিকে:
- প্রাপকের নিকটবর্তী মোবাইল টাওয়ার থেকে আবার রেডিও তরঙ্গ হিসেবে সিগন্যাল প্রেরিত হয়।
- প্রাপকের মোবাইল ফোন এই রেডিও তরঙ্গ গ্রহণ করে এবং আবার তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে।
- ডিজিটাল থেকে অ্যানালগ রূপান্তরের পর, স্পিকারের মাধ্যমে এই তড়িৎ সিগন্যাল আবার শব্দে পরিণত হয়।
- তাই, সমগ্র প্রক্রিয়াটিতে শব্দ→তড়িৎ→রেডিও তরঙ্গ→তড়িৎ→রেডিও তরঙ্গ→তড়িৎ→শব্দ এই রূপান্তর চক্র চলে।
- যদিও রেডিও তরঙ্গ ওয়্যারলেস মাধ্যমে প্রবাহিত হয়, তবুও নেটওয়ার্কের অভ্যন্তরীণ সিস্টেমে সিগন্যাল তড়িৎশক্তি হিসেবেই প্রবাহিত হয়।
.
‘ড্রাই আইস’ (dry ice) হলো -
  1. ক) কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড
  2. খ) কঠিন অবস্থায় সালফার ডাইঅক্সাইড
  3. গ) শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
  4. ঘ) হাইড্রোজেন পারঅক্সাইডের কঠিন অবস্থা
সঠিক উত্তর:
ক) কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
ক) কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড
ব্যাখ্যা
Dry ice, carbon dioxide in its solid form, a dense, snowlike substance that sublimes (passes directly into the vapour without melting) at −78.5 °C (−109.3 °F), used as a refrigerant, especially during shipping of perishable products such as meats or ice cream. Source: britannica.com
.
ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
  1. ক) কার্বন মনোক্সাইড
  2. খ) কার্বন ডাইঅক্সাইড
  3. গ) মিথেন
  4. ঘ) ক্লোরোফ্লোরো কার্বন
সঠিক উত্তর:
ঘ) ক্লোরোফ্লোরো কার্বন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্লোরোফ্লোরো কার্বন
ব্যাখ্যা
সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রুপ। এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে (CFC+O302+…..)। এর ফলে ওজোনস্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মহাজাগতিক বিভিন্ন রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতিসাধন করে। উৎসঃ ১১-১২শ শ্রেণির রসায়ন