পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
বিষয় - গাণিতিক যুক্তি টপিক - জ্যামিতি [পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান এবং ত্রিকোণমিতি (মৌলিক বিষয়সমূহ]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
{sinA/(1 + cosA)} + {sinA/(1 - cosA)} = কত, যেখানে, (0∘ < A < 90∘)
  1. 2cosecA
  2. 2cosA
  3. 2sinA
  4. 2secA
সঠিক উত্তর:
2cosecA
উত্তর
সঠিক উত্তর:
2cosecA
ব্যাখ্যা
প্রশ্ন: {sinA/(1 + cosA)} + {sinA/(1 - cosA)} = কত, যেখানে, (0< A < 90)

সমাধান:
 {sinA/(1 + cosA)} + {sinA/(1 - cosA)}
= {sinA(1 - cosA) + sin A(1 + cosA)}/{(1 + cosA)(1 - cosA)}
= (sinA - sinA · cosA + sinA + sinA · cosA)/(1 - cos2A)
= 2sinA/sin2A
= 2cosecA
.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 10 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 14, 12
  2. 18, 20
  3. 14, 8
  4. 24, 26
সঠিক উত্তর:
24, 26
উত্তর
সঠিক উত্তর:
24, 26
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 10 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।
আবার,
তিনটি সংখ্যা যদি 2m, m2 - 1, m2 + 1 [যেখানে m পূর্ণসংখ্যা] আকারে থাকে তাহলে তাদেরকে পিথাগোরাস ত্রয়ী বলা হয়।
যেমন:
(৩, ৪, ৫) পিথাগোরাস ত্রয়ী,
(২) - ১ = ৩
২ × ২ = ৪
(২) + ১ = ৫

এখানে,
একটি ত্রয়ী 10
ধরি,
2m = 10
∴ m = 5
∴ অন্য ত্রয়ী দুটি হবে,
m2 - 1 = 52 - 1 = 25 - 1 = 24
m2 + 1 = 52 + 1 = 25 + 1 = 26
.
যদি sin⁡x + cos⁡x = 1 হয়, তবে sin⁡2x এর মান কত?
  1. 0
  2. 1
  3. 1/2
  4. - 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sin⁡x + cos⁡x = 1 হয়, তবে sin⁡2x এর মান কত?

সমাধান:
আমরা জানি,
sin2x = 2sinx · cosx

দেওয়া আছে,
sin⁡x + cos⁡x = 1
⇒ (sin⁡x + cos⁡x)2 = 12
⇒ sin2x + cos2x + 2sinx · cosx = 1
⇒ 1 + 2sinx · cosx = 1
⇒ 2sinx · cosx = 0
∴ sin2x = 0
.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৭ ও ২৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ১৭ সেন্টিমিটার
  2. ২২ সেন্টিমিটার
  3. ২৫ সেন্টিমিটার
  4. ৩০ সেন্টিমিটার
সঠিক উত্তর:
২৫ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৭ ও ২৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
(অতিভুজ) = (ভূমি) + (লম্ব)
⇒ অতিভুজ = √(৭ + ২৪)
= √(৪৯ + ৫৭৬)
= √(৬২৫)
= ২৫ সেন্টিমিটার
.
যদি cos4θ - sin4θ =2/3, তাহলে, 1 - 2sin2θ = কত?
  1. 1/2
  2. 2/3
  3. 1/3
  4. 4/3
সঠিক উত্তর:
2/3
উত্তর
সঠিক উত্তর:
2/3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি cos4θ - sin4θ = 2/3, তাহলে, 1 - 2sin2θ = কত?

সমাধান:
cos4θ - sin4θ = 2/3
⇒ (cos2θ - sin2θ)(cos2θ + sin2θ) = 2/3
⇒ cos2θ - sin2θ = 2/3
⇒ 1 - sin2θ - sin2θ = 2/3
⇒ 1 - 2sin2θ = 2/3
.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ১ হলে, বহুভুজটি হবে-
  1. পঞ্চভুজ
  2. ষড়ভুজ
  3. সপ্তভুজ
  4. অষ্টভুজ
সঠিক উত্তর:
অষ্টভুজ
উত্তর
সঠিক উত্তর:
অষ্টভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ১ হলে, বহুভুজটি হবে-

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৩ক
বহিঃস্থ কোণ = ক

প্রশ্নমতে,
৩ক + ক = ১৮০°
⇒ ৪ক = ১৮০°
∴ ক = ৪৫°

এখানে,
অন্তঃস্থ কোণ = (৩ × ৪৫°) = ১৩৫°
বহিঃস্থ কোণ = ৪৫°
∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৪৫° = ৮ টি

সুতরাং, বহুভুজটি হবে অষ্টভুজ।
.
একটি 60 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 48 মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?
  1. 24 মিটার
  2. 30 মিটার
  3. 34 মিটার
  4. 36 মিটার
সঠিক উত্তর:
36 মিটার
উত্তর
সঠিক উত্তর:
36 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 60 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 48 মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?

সমাধান:
ধরি,
মই এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = x মিটার

পীথাগোরাসের সূত্রানু্যায়ী,
602 = 482 + x2
⇒ 3600 = 2304 + x2
⇒ x2 = 3600 - 2304
⇒ x2 = 1296
⇒ x = 36 মিটার
.
যদি rsinθ =1, rcosθ = √3 হয়, তবে (√3tanθ + 1) এর মান কত?
  1. 1
  2. 1/2
  3. 2
  4. 1/√3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি rsinθ =1, rcosθ = √3 হয়, তবে (√3tanθ + 1) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
rsinθ =1,
rcosθ = √3
⇒ rsinθ/rcosθ = 1/√3
⇒ tanθ = 1/√3
⇒ √3tanθ = 1
⇒ √3tanθ + 1 = 1 + 1
⇒ √3tanθ + 1 = 2
.
একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি?
  1. ৬ সমকোণ
  2. ৮ সমকোণ
  3. ৯ সমকোণ
  4. ১০ সমকোণ
সঠিক উত্তর:
৮ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
৮ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি?

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = (২ × ৬ - ৪) সমকোণ
= ১২ - ৪ সমকোণ
= ৮ সমকোণ

∴ ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = ৮ সমকোণ।
১০.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 20 সে.মি. এবং 16 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?
  1. 32 সে.মি.
  2. 30 সে.মি.
  3. 48 সে.মি.
  4. 36 সে.মি.
সঠিক উত্তর:
32 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
32 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 20 সে.মি. এবং 16 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?

সমাধান;
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 202 = 162 + লম্ব2
⇒ লম্ব2 = (400 - 256)
⇒ লম্ব2 = 144
∴ লম্ব = 12 সে.মি.

∴ অতিভুজ ও উচ্চতার সমষ্টি = (12 + 20)
= 32 সে.মি.
১১.
tanθ + cotθ = 5 হলে, tan2θ + cot2θ = কত?
  1. 20
  2. 23
  3. 25
  4. 21
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ + cotθ = 5 হলে, tan2θ + cot2θ = কত?

সমাধান:
দেওয়া আছে,
tanθ + cotθ = 5
⇒ (tanθ + cotθ)2 = 52
⇒ tan2θ + cot2θ + 2tanθcotθ = 25
⇒ tan2θ + cot2θ = 25 - 2    [tanθ · cotθ = 1]
⇒ tan2θ + cot2θ = 23
১২.
একটি বহুভুজের 27 টি কর্ণ রয়েছে। সেই বহুভুজের বাহুর সংখ্যা কত?
  1. 3 টি
  2. 6 টি
  3. 9 টি
  4. 12 টি
সঠিক উত্তর:
9 টি
উত্তর
সঠিক উত্তর:
9 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের 27 টি কর্ণ রয়েছে। সেই বহুভুজের বাহুর সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2

এখন,
{n(n - 3)}/2 = 27
⇒ n2 - 3n = 54
⇒ n2 - 3n - 54 = 0
⇒ n- 9n + 6n - 54 = 0
⇒ n(n - 9) + 6(n - 9) = 0
⇒ (n - 9)(n + 6) = 0
∴ n = 9     [n = - 6 গ্রহণযোগ্য নয়]
১৩.
sinθ = 4/5 হলে, cotθ = কত ?
  1. 3/4
  2. 4/5
  3. 2/3
  4. 1/3
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ = 4/5 হলে, cotθ = কত ?

সমাধান:
দেওয়া আছে,
sinθ = 4/5
∴ cosθ = √(1 - sin2θ)
= √{1 - (4/5)2}
= √{1 - (16/25)}
= √(25 - 16)/25
= √(9/25)
= 3/5

আমরা জানি,
cotθ = cosθ/sinθ
cotθ = (3/5)/(4/5)
= (3/5) × (5/4)
= 3/4
১৪.
একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি অন্তঃকোণের পরিমাণ কত?
  1. 108°
  2. 120°
  3. 145°
  4. 160°
সঠিক উত্তর:
108°
উত্তর
সঠিক উত্তর:
108°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি অন্তঃকোণের পরিমাণ কত?

সমাধান:
সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা n হলে,
অন্তঃকোণ = {(n - 2) × 180°}/n
= {(5 - 2) ×180°}/5
= (3 ×180°)/5
= 108°
১৫.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 17 সে.মি. এবং অপর দুই বাহুর অন্তর 7 সে.মি. হলে, সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত? 
  1. 6 সে.মি.
  2. 8 সে.মি.
  3. 10 সে.মি.
  4. 12 সে.মি.
সঠিক উত্তর:
8 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 17 সে.মি. এবং অপর দুই বাহুর অন্তর 7 সে.মি. হলে, সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান:
ধরি,
ত্রিভুজের এক বাহু = x
অপর বাহু = (x + 7)

শর্তমতে,
x2 + (x + 7)2 = 172
⇒ x2 + x2 + 14x + 49 = 289
⇒ 2x2 + 14x - 240 = 0
⇒ x2 + 7x - 120 = 0
⇒ x2 + 15x - 8x -120 = 0
⇒ x(x + 15) - 8(x + 15) = 0
⇒ (x + 15)(x - 8) = 0
হয়,
x = 8

অথবা,
x = - 15  [দৈর্ঘ্য ঋনাত্নক হতে পারে না]

∴ সবেচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য = 8 সে.মি.
১৬.
A = 60° হলে, sin(3A/2) = কত?
  1. 0
  2. 1
  3. 1/√2
  4. √3/2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: A = 60° হলে, sin(3A/2) = কত?

সমাধান:
দেওয়া আছে,
A = 60°

এখন,
sin(3A/2)
= sin{(3 × 60°)/2}
= sin(180/2)
= sin90°
= 1
১৭.
20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে?
  1. 10 মিটার
  2. 12 মিটার
  3. 16 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
12 মিটার
উত্তর
সঠিক উত্তর:
12 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে?

সমাধান:

ধরি, AC মইয়ের গোড়া C থেকে D বিন্দুতে সরালে উপরের প্রান্ত A বিন্দু থেকে B বিন্দুতে 4 মিটার নামবে।
মইয়ের দৈর্ঘ্য AC = BD = 20 মিটার
এবং AB = 4 মিটার
∴ BC = 20 - 4 = 16 মিটার

এখন,
BC2 + CD2 = BD2  [যেহেতু ∠C = 90°]
⇒ CD2 = BD2 - BC2
⇒ CD2 = (20)2 - (16)2
⇒ CD2 = 400 - 256
⇒ CD2 = 144
∴ CD =12 মিটার

∴ নির্ণেয় দূরত্ব 12 মিটার।
১৮.
সূর্যের উন্নতি কোণ কত হলে একটি গাছের ছায়া তার দৈর্ঘ্যের √3 গুণ হবে?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: সূর্যের উন্নতি কোণ কত হলে একটি গাছের ছায়া তার দৈর্ঘ্যের √3 গুণ হবে?

সমধান:
ধরি,
সূর্যের উন্নতি কোণ = θ
গাছের দৈর্ঘ্য = a
ছায়ার দৈর্ঘ্য = √3a

আমরা জানি,
tanθ = লম্ব/ভূমি
⇒ tanθ = a/√3a
⇒ tanθ = 1/√3
⇒ θ = 30°
১৯.
45° সমান কত রেডিয়ান?
  1. 4π রেডিয়ান
  2. π/3 রেডিয়ান
  3. π/4 রেডিয়ান
  4. 8π রেডিয়ান
সঠিক উত্তর:
π/4 রেডিয়ান
উত্তর
সঠিক উত্তর:
π/4 রেডিয়ান
ব্যাখ্যা
প্রশ্ন: 45° সমান কত রেডিয়ান?

সমাধান:
রেডিয়ান:
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে।

আমরা জানি,
180° = π রেডিয়ান
1° = π/180 রেডিয়ান
45° = 45°π/180 রেডিয়ান
= π/4 রেডিয়ান
২০.
যদি cot (θ - 30°) = 1/√3 হয়, তাহলে cosθ এর মান কত?
  1. 0
  2. √3/2
  3. 1
  4. 1/2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি cot (θ - 30°) = 1/√3 হয়, তাহলে cosθ এর মান কত?

সমাধান:
cot (θ - 30°) = 1/√3
⇒ cot (θ - 30º) = cot 60º
⇒ θ - 30º = 60º
⇒ θ = 60º + 30º
∴ θ = 90º

এখন,
cosθ
= cos90º
= 0
২১.
একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 45° হলে মিনারটির উচ্চতা কত?
  1. 15 মিটার
  2. 20 মিটার
  3. 25 মিটার
  4. 30 মিটার
সঠিক উত্তর:
20 মিটার
উত্তর
সঠিক উত্তর:
20 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 45° হলে মিনারটির উচ্চতা কত?

সমাধান:
মনে করি,
মিনারটির উচ্চতা = h মিটার

এখন,
tan45° = লম্ব/ভূমি
⇒ tan45° = h/20
⇒ 1 = h/20

∴ h = 20 মিটার