পরীক্ষা আর্কাইভ

Live Written⎯ লিখিত প্রস্তুতি

পরীক্ষাLive Written⎯ লিখিত প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন৩২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Live Written⎯ লিখিত প্রস্তুতি

Live Written⎯ লিখিত প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
যদি √{(16/36) + (1/x)} = 5/6 হয়, x এর মান কত? 
  1. ক) 45
  2. খ) 5
  3. গ) 4
  4. ঘ) 32
ব্যাখ্যা
√{(16/36) + (1/x)} = 5/6
(16/36) + (1/x)= 25/36
1/x = (25/36) - (16/36)
1/x = (25 - 16)/36
1/x = 9/36
x = 36/9
x = 4
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) আগমনি
  2. খ) আগমণি
  3. গ) আগমনী
  4. ঘ) আগমণী
ব্যাখ্যা
শুদ্ধ বানান-
আগমনি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আগমন+ই 
অর্থ: আগমন সংগীত, আহ্বানগীতি 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
যদি VICTORY দিয়ে UHBSNQX বোঝায় তবে SUCCESS দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) RTDRRBB
  2. খ) RTBBDRR
  3. গ) DRTBBRR
  4. ঘ) RBBTDRR
ব্যাখ্যা
এখানে 
প্রতিটি বর্ণ পরবর্তীত হয়ে তার পূর্বের বর্ণটি বসেছে  .

V → U              S → R
I → H               U → T
C → B              C → B 
T → S               C → B 
O → N             E → D
R → Q             S → R
Y → X              S → R

SUCCESS → RTBBDRR
.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্ৰতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্ৰতিবিম্ব হবে অপশন খ (2)
.
চিত্রভিত্তিক ধারাটির E এর পরবর্তী চিত্র কোনটি হবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
চিত্রের বাহুর সংখ্যার সাথে ভাগের  সংখ্যা এক করে বৃদ্ধি পায়। 
এই নিয়ম অনুসারে অপশন গ এর চিত্রটি সঠিক।
.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) ক্ষীণ-ক্ষয়
  2. খ) চয়-সঞ্চয়
  3. গ) উহ্য-স্পষ্ট
  4. ঘ) ঢেংগা-ঢোসা
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল-
উহ্য-স্পষ্ট 
ক্ষীণ-পুষ্ট
ঢেংগা-খাটো
ঢোসা-হালকা
চয়-অপচয় 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আব্দুল আজিজ তার বাড়ি থেকে রওয়ানা করে ৭ কি.মি. পূর্বে গেল এরপর বামে ঘুরে ৪ কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে ৫ কি.মি. যায়। আব্দুল আজিজ এখন কোন দিকে মুখ করে আছে? 
  1. ক) উত্তর
  2. খ) যখন
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান D 
চিত্র থেকে বুঝা যায় 
আব্দুল আজিজ এখন পশ্চিম দিকে মুখ করে আছে। 
 
.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন-
  1. ক) প্রতিদ্বন্দিতা
  2. খ) প্রতিদন্দ্বিতা
  3. গ) প্রতিদ্বন্দ্বিতা
  4. ঘ) প্রতিদ্বন্ধিতা
ব্যাখ্যা
প্রতিদ্বন্দ্বিতা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্রতিদন্দ্ব+ইন্‌+তা
অর্থ:
- পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ
- প্রতিপক্ষের সঙ্গে শক্তি পরীক্ষা 
- প্রতিযোগিতা

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
যদি GIVE দিয়ে 6237এবং BAT দিয়ে 914 বোঝায় তাহলে GEAT দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) 6471
  2. খ) 7164
  3. গ) 6417
  4. ঘ) 6714
ব্যাখ্যা
G → 6               B → 9
I → 2                 A → 1
V → 3               T → 4
E → 7

GEAT → 6714
১০.
ভিন্নার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) আদায়-কাঁচকলায়
  2. খ) দা-কুমড়া
  3. গ) রুই-কাতলা
  4. ঘ) অহি-নকুল
ব্যাখ্যা
‘রুই-কাতলা’ বাগধারার অর্থ- প্রতিপত্তিশালী লোকজন।
অন্যদিকে,
আদায়-কাচকলায়, দা-কুমড়া, অহি-নকুল বাগধারাগুলোর অর্থ শত্রুতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।
১১.
লোচন:চক্ষু :: তনু: ?
  1. ক) কান
  2. খ) দেহ
  3. গ) হাত
  4. ঘ) চুল
ব্যাখ্যা
'লোচন' 'চক্ষু' এর সমার্থক।
'তনু' 'দেহ' এর সমার্থক। 

'দেহ' এর অন্যান্য সমার্থক = গাত্র, গা, শরীর, গত্র। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
যদি 1.125 × 10k = 0.001125 হয়, তাহলে k এর মান কত?
  1. ক) - 2
  2. খ) - 1
  3. গ) - 3
  4. ঘ) - 4
ব্যাখ্যা
দেয়া আছে,
1.125 × 10k = 0.001125 
10k = 0.001125/1.125
10k = (1125 × 103)/(1125 × 106)
10k = 1/103
10k = 10- 3
k = - 3
১৩.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয় কোনটি?
  1. ক) স্তাবক - নিন্দক
  2. খ) সুবহ - দুর্বহ
  3. গ) সংশয় - নিশ্চয়
  4. ঘ) সদয় - দয়াবান
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল -
সদয় - নির্দয় 
সত্বর - অত্বর/মন্থর
সাচ্চা - ভূয়া
সংহত - বিভক্ত
সবীজ - নির্বীজ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
'তাসের ঘর' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) পদ্মপাতার জল
  2. খ) বসন্তের কোকিল
  3. গ) রাশভারী
  4. ঘ) হাতভারী
ব্যাখ্যা
'তাসের ঘর' এবং 'পদ্মপাতার জল' এর অর্থ = ক্ষণস্থায়ী  

অন্যদিকে, 
বসন্তের কোকিল = সুসময়ের বন্ধু
রাশভারী = গম্ভীর প্রকৃতির
হাতভারী = ব্যয়কুণ্ঠ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ 


১৬.
নিম্নের কোন তিনটি শব্দগুচ্ছ যথাক্রমে 'চাঁদ', 'সিংহ' ও 'হরিণ'-এর সমার্থক?
  1. ক) মৃগাঙ্ক, মৃগেন্দ্র, মৃগ
  2. খ) মৃগ, মৃগরাজ, মৃগাঙ্ক
  3. গ) মৃগ, মৃগাঙ্ক, মৃগরাজ
  4. ঘ) মৃগেন্দ্র, মৃগ, মৃগপতি
ব্যাখ্যা
'চাঁদ' এর সমর্থক শব্দগুলো হল: চন্দ্র , সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি, বিধু, সোম, শীতাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, তারানাথ ইত্যাদি।

'সিংহ' এর সমর্থক শব্দগুলো হল: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হরি, মৃগপতি ইত্যাদি।

'হরিণ' এর সমর্থক শব্দগুলো হল: মৃগ, কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন, ঋষ্য, কুড়ঙ্গম। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
  1. ক) 111/108
  2. খ) 191/108
  3. গ) 121/108
  4. ঘ) 131/108
১৮.
'একাদশে বৃহস্পতি' এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) উড়নচণ্ডী
  2. খ) গৌরচন্দ্রিকা
  3. গ) আট কপালে
  4. ঘ) চাঁদের হাট
ব্যাখ্যা
'একাদশে বৃহস্পতি' এর বিপরীত বাগ্‌ধারা 'আট কপালে'
কেননা, 
আট কপালে - মন্দভাগ্য,
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়;

অন্যদিকে, 
উড়নচণ্ডী = অমিতব্যয়ী
গৌরচন্দ্রিকা = ভূমিকা
চাঁদের হাট = সুখের সংসার 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
নিম্নের কোনটি অপরগুলো থেকে ভিন্ন?
  1. ক) কিরণ
  2. খ) ভাতি
  3. গ) প্রভা
  4. ঘ) প্রোজ্জ্বল
ব্যাখ্যা
অংশু শব্দের সমার্থক শব্দ হলো= কিরণ, আভা, ভাতি, দ্যুতি প্রভা, দীপ্তি, জ্যোতি, আলো, বিভা  ইত্যাদি।

অন্যদিকে, 
'প্রোজ্জ্বল', শব্দটি 'উজ্জ্বল' এর সমার্থক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
প্রদত্ত চিত্রের উপাদানগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নিচের কোনটি সঠিক হবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে অপশন = ক 
২১.
অশুদ্ধ বানান কোনটি?
  1. ক) শূন্য
  2. খ) শ্রেণি
  3. গ) শাশ্বত
  4. ঘ) শশ্মান
ব্যাখ্যা
অশুদ্ধ বানান = 'শশ্মান'
শুদ্ধ বানান- 
শ্মশান (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শ্মন্‌+শান
অর্থ: যেখানে মৃতদেহ দাহ করা হয়, শব দাহের স্থান। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২২.
4a = 5, 5b = 6, 6c = 7 ,7d = 8 হলে abcd এর মান কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 1/3
  4. ঘ) 3/2
ব্যাখ্যা
দেয়া আছে,
4a = 5, 5b = 6, 6c = 7 ,7d = 8

এখানে 
7d = 8
বা, (6c)d =8
বা, 6cd = 8
বা, (5b)cd = 8
বা, 5bcd = 8
বা, (4a)bcd = 8
বা, 4abcd = 8
বা, (22)abcd = 23
বা, 22abcd = 23
বা, 2abcd = 3
  abcd  = 3/2
২৩.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?
  1. ক) 19টি 
  2. খ) 20টি 
  3. গ) 21টি 
  4. ঘ) 22টি 
ব্যাখ্যা
 

১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABI, BIC, AIJ, CIJ, AHJ, CDJ, JHG, JDE, GJF এবং EJF =10টি 
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =ABC, BCJ, ACJ, BAJ, AJG, CJE এবং GJE = 7টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ACG, ACE, CGE এবং AGE = 4টি 

মোট ত্রিভুজ = 10 + 7 + 4 = 21টি 
২৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
8 : 32 :: 6 : ?
  1. ক) 16
  2. খ) 18
  3. গ) 22
  4. ঘ) 26
ব্যাখ্যা
এখানে 
সম্পর্কটি হলো : x : x2/2
8 : 82/2
= 8 : 32

তেমনিভাবে, 
6 : 62/2
= 6 : 18
২৫.
টিটু বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 18 কি.মি. তারপর ডানদিকে ঘুরল এবং 7 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং 18 কি.মি.সাইকেল চালাল। এর পর সে বাম দিকে ঘুরে 13 কি.মি. সাইকেল চালাল। তাকে কত কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?
  1. ক) 15 কি.মি.
  2. খ) 20 কি.মি.
  3. গ) 36 কি.মি.
  4. ঘ) 35 কি.মি.
ব্যাখ্যা
 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান E 
নির্ণেয় দূরত্ব AE  = (13 + 7) কি.মি. 
                            = 20 কি.মি.
২৬.
প্রদত্ত চিত্রটিতে আরো কতগুলো বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে? 
  1. ক) ৪টি
  2. খ) ৬টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
বর্গক্ষেত্র লাগবে = ৯ - ৪ = ৫টি 
২৭.
একটি পারিবারিক অনুষ্ঠানে একজন ব্যক্তি ও তাঁর স্ত্রী, তাদের দুই পুত্র ও পুত্রদ্বয়ের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান ছিলো। অনুষ্ঠানে মোট কতজন উপস্থিত ছিল? 
  1. ক) ১০ জন 
  2. খ) ১২ জন 
  3. গ) ৮ জন 
  4. ঘ) ১৪ জন 
ব্যাখ্যা
মোট উপস্থিত লোকের সংখ্যা = ২ + (২ × ২) + (৪ × ২) জন 
                                             = ২ + ৪ + ৮ জন 
                                             = ১৪ জন
২৮.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে ?
  1. ক) ৯টি
  2. খ) ১২টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১৬টি
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান।
চিত্রের উপরের সারির ঘরগুলোর পর্যায়ক্রমিক নাম্বার দিয়ে সেগুলোর বর্গের সমষ্টি নিলে মোট বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করা যায়। 
সুতরাং, মোট বর্গক্ষেত্রের সংখ্যা = ১ + ২ + ৩ 
                                                 = ১ + ৪ + ৯ = ১৪ 
২৯.
প্রদত্ত চিত্রে কতটি চাকা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে? 
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা


প্রদত্ত চিত্রে C  এবং D চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।  
অর্থাৎ ২টি চাকা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে।
৩০.
চিত্রে প্রদর্শিত Weight টি উত্তোলন করতে ন্যূনতম কত ওজন প্রয়োগ করতে হবে?
  1. ক) 9kg
  2. খ) 11kg
  3. গ) 13kg
  4. ঘ) 22kg
ব্যাখ্যা
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ওজনটির ঝুলন্ত রশির শাখা 
                            = 22kg/2
                            = 11kg
৩১.
ইংরেজি বর্ণমালার ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ২য় স্বরবর্ণের বামের বর্ণটি হলো-
  1. ক) P
  2. খ) N
  3. গ) T
  4. ঘ) H
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালার ৪র্থ ব্যঞ্জনবর্ণ = F 
F এর পরে ২য় স্বরবর্ণ = O
O এর বা, পাশের বর্ণটি হলো = N 
৩২.
log102 = 0.3010 হলে log1080 এর মান কত?
  1. ক) 1.9030
  2. খ) 1.9220
  3. গ) 1.3090
  4. ঘ) 1.0920
ব্যাখ্যা
log1080 = log10(8 × 10)
              =  log108 + log1010
              =  log1023 + 1
              = 3 log102 + 1
              = 3 × 0.3010 + 1
              =0.9030 + 1
              = 1.9030