পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
বিগত এক সপ্তাহের (২৬ আগস্ট- ১ সেপ্টেম্বর) Live MCQ Daily NewsPicker ও ২ সেপ্টেম্বর Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
সম্প্রতি, এশিয়ার কোন দেশের প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. মিয়ানমার
  2. থাইল্যান্ড
  3. শ্রীলংকা
  4. নেপাল
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা

প্রধানমন্ত্রীকে পদচ্যুত:
- নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেছেন দেশের সাংবিধানিক আদালত।
- আদালত ৬-৩ ভোটে পেতংতার্নকে পদচ্যুত করার রায় দেন।
- আদালতের রায়ে বলা হয়, গত জুনে ফাঁস হওয়া এক ফোনালাপে পেতংতার্ন নৈতিকতা লঙ্ঘন করেছিলেন।
- ওই কথোপকথনে তাঁকে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের কাছে নতি স্বীকার করতে শোনা গিয়েছিল।
- সে সময় দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাতের উপক্রম হয়েছিল।

উল্লেখ্য,
- থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন পেতংতার্ন।
- ২০০৮ সালের পর তিনি আদালতের রায়ে পদচ্যুত হওয়া থাইল্যান্ডের পঞ্চম প্রধানমন্ত্রী।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link] 

.
'কুনার' ও 'নানগারহার' প্রদেশ কোন দেশে অবস্থিত?
  1. ইরাক
  2. পাকিস্তান
  3. আফগানিস্তান
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা

কুনার ও নানগারহার প্রদেশ:
- কুনার ও নানগারহার প্রদেশ আফগানিস্তানে অবস্থিত।
- পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে  ৩১ আগস্ট রাতে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
- ভূমিকম্পটির উৎপত্তিস্থল নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।
- এর গভীরতা ছিল ৮ কিলোমিটার।
- এতে নানগারহার ও কুনার প্রদেশসহ আশপাশের এলাকায় অন্তত ৮০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
- এছাড়া আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

উল্লেখ্য,
- আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ।
- কারণ দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপর অবস্থিত।
- ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
- এতে অন্তত ১ হাজার মানুষ নিহত এবং ৩ হাজার মানুষ জন আহত হন।
- গত দুই দশকে দেশটিতে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোনে বিনিয়োগ করছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. জাপান
  2. চীন
  3. ভারত
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন:
- চীনা প্রতিষ্ঠানের অর্থায়নে দেশের দক্ষিণাঞ্চলের ভোলা জেলায় নতুন একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
- ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন’ নামক এ অর্থনৈতিক অঞ্চলটি নির্মাণ করবে চীনা ডেভেলপার প্রতিষ্ঠান ‘লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ’।
- অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ইতোমধ্যে প্রাথমিক অনুমোদন বা প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স দেওয়া হয়েছে।
- এতে ব্যয় হবে প্রায় ১০০ কোটি ডলার।
- পরিকল্পনা অনুযায়ী এখানে প্রায় ৪০টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।
- নতুন এই অর্থনৈতিক অঞ্চল পরিপূর্ণভাবে চালু হলে তাতে কর্মসংস্থান হবে প্রায় এক লাখ লোকের।।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
পিপিআরসির গবেষণামতে, বর্তমানে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৬.৩৫ শতাংশ
  2. ৭.৩৫ শতাংশ
  3. ৮.৩৫ শতাংশ
  4. ৯.৩৫ শতাংশ
সঠিক উত্তর:
৯.৩৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৯.৩৫ শতাংশ
ব্যাখ্যা

অতি দারিদ্র্যের হার:
- সম্প্রতি 'ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউস হোল্ড লেভেল ইন মিড ২০২৫' শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি)।
- যেখানে দেশের দারিদ্র্য পরিস্থিতি এবং আয়-ব্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
- পিপিআরসি'র গবেষণা অনুযায়ী, দেশের দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২৭.৯৩ শতাংশে।
- যা ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যায় ব্যুরোর কথা প্রতিবেদনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
- তিন বছরে অতি বা চরম দারিদ্র্যের হারও বেড়েছে। ২০২২ সালের অতি দারিদ্র্যের হার ছিল ৫ দশমিক ৬ শতাংশ।
- যা ২০২৫ সালে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
জাপানে ‘টাইফুন’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. উত্তর কোরিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

‘টাইফুন’ ক্ষেপণাস্ত্র:
-'টাইফুন' হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মধ্য-পরিসরের মিসাইল সিস্টেম, যা মূলত Typhon Mid-Range Capability (MRC) নামে পরিচিত।
- ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ৪৮০ কিলোমিটার (৩০০ মাইল)।
- তবে এর দীর্ঘপাল্লার সংস্করণও তৈরি করা হচ্ছে।

উল্লেখ্য,
- সেপ্টেম্বর মাসে টোকিওতে অনুষ্ঠিত হবে জাপান-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া।
- এতে যুক্তরাষ্ট্রকে ‘টাইফুন’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে টোকিও।
- ক্ষেপণাস্ত্রগুলো হোনশু দ্বীপের ইওয়াকুনি শহরের মার্কিন ঘাঁটিতে মোতায়েন করা হবে বলে জানানো হয়।
- ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়ায় টোকিওকে আলাদাভাবে সতর্ক করেছে রাশিয়া ও চীন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
বৈশ্বিক ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৫৮তম
  2. ৬৮তম
  3. ৭৮তম
  4. ৮৮তম
সঠিক উত্তর:
৬৮তম
উত্তর
সঠিক উত্তর:
৬৮তম
ব্যাখ্যা

‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকা:
- ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন বন্দরের কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিং–বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট।
- বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের নতুন অবস্থান এখন ৬৮তম।
- ২০২৪ সালে এই বন্দর ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার পরিবহন করেছে।
- লয়েডস লিস্টের ক্রমতালিকা অনুযায়ী, গত বছর চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৬৭তম। 

উল্লেখ্য,
- লয়েডস লিস্টের প্রকাশনা অনুযায়ী, শীর্ষ তালিকায় স্থান পাওয়া ১০০টি বন্দরে গত বছর ৭৪ কোটি ৩৬ লাখ একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে।
- তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। গত বছর বন্দরটি দিয়ে ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে।
- তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। সিঙ্গাপুর বন্দরে গত বছর পরিবহন হয়েছে ৪ কোটি ১১ লাখ একক কনটেইনার।
- সবার শেষে, অর্থাৎ ১০০তম স্থানে রয়েছে চিলির সান অন্তোনিও বন্দর। এই বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়েছে ১৮ লাখ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
সম্প্রতি, ইসরায়েলের জন্য আকাশসীমা ও সমুদ্রবন্দর বন্ধের ঘোষণা দিয়েছে - [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ইরাক
  2. সিরিয়া
  3. তুরস্ক
  4. ওমান
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

আকাশসীমা বন্ধের ঘোষণা:
- সম্প্রতি, ইসরায়েলের জন্য আকাশসীমা ও সমুদ্রবন্দর বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক।
- গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত বোমাবর্ষণের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক।
- একইসঙ্গে আঙ্কারা জানিয়েছে, ইসরায়েলের জন্য তুরস্কের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইসরায়েলি জাহাজগুলোর তুর্কি বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
- এর আগে ২০২৪ সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

.
বাংলাদেশ জেলের পরিবর্তিত নাম কী নির্ধারণ করা হয়েছে?
  1. প্রিজন সার্ভিস বাংলাদেশ
  2. রিহ্যাব সার্ভিস বাংলাদেশ
  3. কারেকশন সার্ভিস বাংলাদেশ
  4. কারেকশনাল জাস্টিস বাংলাদেশ
সঠিক উত্তর:
কারেকশন সার্ভিস বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
কারেকশন সার্ভিস বাংলাদেশ
ব্যাখ্যা

বাংলাদেশ জেলের পরিবর্তিত নাম:
- বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে 'কারেকশন সার্ভিসেস বাংলাদেশ' করার উদ্যোগ নেওয়া হয়েছে।
- কারাগারকে সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
- এছাড়া, আইনকানুন যুগোপযোগী করার জন্য 'কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫'-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে।
- সেই সাথে, বন্দিদের সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. নেপাল
  3. ভুটান
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপ:
- সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
- ২৯ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৫–০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে ভারত।
- রাউন্ড রবিন লিগ পদ্ধতির চলমান আসরে পাঁচ ম্যাচের সবকটিতে জয়ী ভারতের অবস্থান পয়েন্ট তালিকার শীর্ষে।
- তাদের অর্জন পূর্ণ ১৫ পয়েন্ট।
- দুইয়ে থাকা বাংলাদেশ সমান ম্যাচে তিনটি জয় এবং একটি করে ড্র ও হারে পেয়েছে ১০ পয়েন্ট।
- নেপাল ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১০.
ফোর্বসের এশিয়ার শীর্ষ ১০০ স্টার্টআপ তালিকায় বাংলাদেশের কয়টি কোম্পানি স্থান পেয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা

এশিয়ার শীর্ষ ১০০ স্টার্টআপ:
- ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ১০০টি স্টার্টআপ কোম্পানির মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের দুটি কোম্পানি।
- রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও এবং চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনকারী সম্ভব এই তালিকায় স্থান পেয়েছে।
- তালিকায় কনজ্যুমার টেকনোলজি বা ভোক্তাপ্রযুক্তি শ্রেণিতে পাঠাও এবং ভোক্তাপ্রযুক্তি খাতে ফোর্বসের তালিকায় স্থান পেয়েছে স্টার্টআপ কোম্পানি সম্ভব।

উল্লেখ্য,
- ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও স্টার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।
- রাইড শেয়ারিংয়ের পাশাপাশি খাদ্য সরবরাহ, ই-কমার্স, লজিস্টিকস ও ফিনটেকসহ বিভিন্ন সেবা প্রদান করে পাঠাও।
- অন্যদিকে, সম্ভব বাংলাদেশের মানুষকে দক্ষতা ও লক্ষ্য অনুযায়ী উপযুক্ত চাকরি খুঁজে পেতে সাহায্য করছে।
- এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরিপ্রার্থীরা ডিজিটাল প্রোফাইল তৈরি করে আবেদন এবং অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১১.
'ডিপফেক (Deepfake)' বলতে কী বোঝায়?
  1. সাইবার নিরাপত্তা সফটওয়্যার
  2. অনলাইন শিক্ষার জন্য ভিডিও বানানো
  3. সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলা
  4. এআই প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা
সঠিক উত্তর:
এআই প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা
উত্তর
সঠিক উত্তর:
এআই প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা
ব্যাখ্যা

ডিপফেক (Deepfake):
- ডিপ মানে গভীর এবং ফেক মানে নকল। অর্থাৎ ডিপফেক বলতে এমন কিছুকে বোঝায় যা খুবই গভীরভাবে নকল করা হয়েছে। 
- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে, যা ‘ডিপফেক’ নামে পরিচিত।

- শব্দটি প্রথম ২০১৭ সালের শেষের দিকে একজন রেডিট ব্যবহারকারীর মাধ্যমে অনলাইন জগতে প্রবর্তিত হয়েছিল।
- মেশিন লার্নিং হলো ডিপফেক ভিডিও বানানোর প্রধান অস্ত্র।
- মেশিন লার্নিংয়ের একটি কৌশলের নাম “জেনারেল অ্যাডভারসেরিয়াল নেটওয়ার্ক” (GAN)।
- এর মাধ্যমে প্রথমে একজন ব্যক্তির বিভিন্ন অভিব্যক্তির হাজারখানেক ছবি সংগ্রহ করা হয়। 
- এরপর সেই ছবিগুলো মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রক্রিয়া করে তার মুখের সব ধরনের অভিব্যক্তির একটি সিমুলেশন তৈরি করা যায়।
- কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তরোত্তর উন্নতির ফলে ব্যক্তির গলার আওয়াজও হুবুহু নকল করা সম্ভব।
- এসব ভিডিও ও অডিও নানাভাবে প্রক্রিয়া করে এমন একটি নকল ভিডিও তৈরি করা হয় যা খালি চোখে শনাক্ত করা অনেক কঠিন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।