পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: English Grammar Topics: Sentence Correction, Translation (Bangla to English), Analogy.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
Hand : Glove :: Foot : ?
  1. Shirt
  2. Ring
  3. Sock
  4. Belt
ব্যাখ্যা

• Hand : Glove :: Foot : ?

• Hand: হাতের সাথে,
- Glove: দস্তানা এর যে সম্পর্ক। তেমনি, 
- Foot: পা এর সাথে একই সম্পর্কযুক্ত শব্দ বসবে,

উল্লিখিত অপশনগুলো,
ক) Shirt: 
- Bangla Meaning: শার্ট। 

খ) Ring:
- Bangla Meaning: আংটি। 

গ) Sock:
- Bangla Meaning: ছোট মোজা (যা পায়ে পড়ে)।

ঘ) Belt:
- Bangla Meaning: ফোম বা কাপড়ের তৈরি এমন বস্তু যা দিয়ে পরিধেয় বস্তুকে কোমরের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা যায়। 

- Hand is covered by glove, foot is covered by Sock.
- Correct analogy: Sock.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Choose the correct sentence.
  1.  He died in a car crash last night.
  2. He died in a fever last night.
  3. He died in cancer last night.
  4. He died in an injury last night.
ব্যাখ্যা

Correct Answer: He died in a car crash last night.

- দুর্ঘটনায় মারা গেলে; হাসপাতালে মারা গেলে; শান্তিতে মারা গেলে (ঘুমে); যুদ্ধে মারা গেলে, died (verb) এর সাথে (Preposition) in বসে।

তাছাড়া, "Die" verb-এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:
01. By:
- সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহৃত হয়।

• Example
• তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
- He died by the sword.
- সে তরবারির আঘাতে মারা যায়।

• পথ দুর্ঘটনা বা মারাত্মক আক্রমণে:
- They died by gunfire.
- তারা গুলিতে মারা গেছে।

02. Of/ From:
- রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।

• Example
• রোগ বা দুর্বলতার কারণে:
- She died of cancer / from cancer.
- সে ক্যান্সারে মারা গেছে।

• ক্ষুধা বা পিপাসায়:
- They died of hunger/ thirst.
- তারা ক্ষুধা/ পিপাসায় মারা গেছে।

• আঘাত বা ইনজুরির কারণে:
- The cyclist died from his injuries.
- সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।

• বয়সজনিত কারণে:
- She died of old age.
- সে বার্ধক্যে মারা গেছে।

03. For:
- কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।

• Example
• দেশের জন্য মারা যাওয়া:
- He died for his country.
- সে তার দেশের জন্য মারা গেছে।

• বিশ্বাস বা ন্যায়ের জন্য:
- They died for justice.
- তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।

04. At:
• ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহৃত হয়।
- He died at the scene of the explosion.
- সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.

.
"পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।" Translate into english.
  1. Virtue proclaims itself.
  2. Virtue thrives best in adversity.
  3. Look before your leap.
  4. Virtue is its reward.
ব্যাখ্যা

"পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।" এর ইংরেজি অনুবাদটি হবে - Virtue is its reward.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Virtue proclaims itself.
- ধর্মের ঢোল আপনি বাজে।

• Virtue thrives best in adversity.
- বিপদের মধ্যেই গুনের পরীক্ষা হয়।

• Look before your leap.
- ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

Source: Accessible Dictionary by Bangla Academy.

.
Choose the correct sentence.
  1. Let a book be given by me.
  2. Let a book be given to me.
  3. Let a book be given for me.
  4. Let a book be given on me.
ব্যাখ্যা

প্রদত্ত উল্লিখিত Sentence টি passive voice এ রয়েছে।

শুধুমাত্র মূল verb দিয়ে শুরু করা Imparetive sentence এর Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:
- Let দিয়ে Passive voice এর বাক্যটি শুরু হবে।
- Active voice এর object টি Passive voice এ subject হিসেবে বসে।
- be বসে।
- মূল verb এর Past Participle form বসে।
- অনেক ক্ষেত্রে Active voice এর subject কে object করার সময় by ছাড়া অন্য preparation বসে। যেমন: to, at, on, with, for ইত্যাদি।
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে।

Active voice: Give me a book.
Passive voice: Let a book be given to me.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
"নাবিলা আমার কাছ থেকে বিদায় নিলো।" Translate into english.
  1. Nabila took leave of me.
  2. Nabila took leave on me.
  3. Nabila took leave from me.
  4. Nabila took leave to me.
ব্যাখ্যা

"নাবিলা আমার কাছ থেকে বিদায় নিলো।" এর সঠিক ইংরেজি অনুবাদটি হবে - Nabila took leave of me.

Take leave of: (Phrase) 
- English Meaning: to say goodbye to someone.
- Bangla meaning: বিদায় গ্রহণ করা/বিদায় নেওয়া।

 • Example sentence:
- It was late when they finally took leave of their friends and headed home.

 Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

.
"মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।" Translate into english.
  1. Silence implies consent.
  2. Man proposes God disposes.
  3. Cast pearls before swine.
  4. Every cloud has a silver lining.
ব্যাখ্যা

"মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।" এর ইংরেজি অনুবাদটি হবে - Every cloud has a silver lining.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Silence implies consent.
- মৌনতা সম্মতির লক্ষণ।

• Man proposes God disposes.
- মানুষ চায় এক, হয় আর এক।

• Cast pearls before swine.
- উলুবনে মুক্তা ছড়ানো।

Source: Accessible Dictionary by Bangla Academy.

.
Find out the grammatically correct sentence. 
  1. Rafi, in addition to his brothers, play the guitar well.
  2. Rafi, in addition to his brothers, playing the guitar well.
  3. Rafi, in addition to his brothers, plays the guitar well.
  4. Rafi, in addition to his brothers, is play the guitar well.
ব্যাখ্যা

Correct sentence: Rafi, in addition to his brothers, plays the guitar well.

• With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb টি সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।

• যেমন: Rafi, in addition to his brothers, plays the guitar well.
- এখানে প্রথম subject - Rafi হচ্ছে singular, তাই verb টি singular হিসেবে এখানে plays হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
"জাহাজটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করছে।" এর English translation কি?
  1. The ship will go to Australia.
  2. The ship is leaving for Australia.
  3. The ship is bound to Australia.
  4. The ship is bound for Australia.
ব্যাখ্যা

"Bound for" মানে "উদ্দেশ্যে যাচ্ছে" বা "গন্তব্য নির্ধারিত"।
- "Bound for" মূলত "going to" বা "heading to" এর মতোই অর্থ প্রকাশ করে, তবে এটি আরও বেশি ভ্রমণসংক্রান্ত বা আনুষ্ঠানিক প্রসঙ্গে ব্যবহৃত হয়।

জাহাজটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করছে - The ship is bound for Australia.

Source: Accessible Dictionary by Bangla Academy.

.
Choose the correct sentence.
  1. He is in the station at Dhaka.
  2. He is at the station in Dhaka.
  3. He is on the station in Dhaka.
  4. He is at the station on Dhaka.
ব্যাখ্যা

Correct answer: He is at the station in Dhaka.

"at" ছোট স্থানের পূর্বে বসে
- at home; at school; at university, at the bus stop; at the station; at a concert; at Mirpur; at Shuvopur (small village).

"in" বড় স্থানের পূর্বে বসে
- in Rajshahi (city); in Dhaka; in New York; in Naogaon (district); in Asia (continent); in Europe; in a country; in a forest; in a desert.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১০.
Barren: Fecund ::
  1. Incessant: Nonstop 
  2. Stereotyped: Original
  3. Dexterous: Skillful
  4. Dry: Parched
ব্যাখ্যা

The correct analogy of Barren: Fecund is - Stereotyped: Original.

প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Barren - অনুর্বর; ঊষর; বন্ধ্যা; নিষ্ফলা; মরুময়।
- Fecund - উর্বর; প্রচুর উৎপাদনশীল।

সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Stereotyped -  নূতনত্বহীন; মামুলি; বাঁধা বুলির মতো।
- Original - নবগঠিত; মৌলিক; নকল বা অনুকৃত নয় এমন

অর্থাৎ, শব্দজোড়াগুলো বিপরীত অর্থ প্রকাশ করছে

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Incessant (অবিরাম; অবিরত): Nonstop (একটানা; বিরতিহীনভাবে)
- Dexterous (দক্ষ; হাতের কাজে পারদর্শী; কুশলী): Skillful (দক্ষ; পটু)
- Dry (শুষ্ক; জলীয় বাষ্পহীন): Parched (শুষ্ক; বিশুষ্ক; দগ্ধ)

• অর্থাৎ, শব্দজোড়াগুলো সমার্থক অর্থ প্রকাশ করছে।

সুতরাং, সঠিক analogy টি হচ্ছে -  Stereotyped: Original.

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.

১১.
Choose the grammatically correct sentence.
  1. A number of students has been absent from the class today.
  2. A number of students is absent from the class today.
  3. A number of students are absent from the class today.
  4. A number of students were absent from the class today.
ব্যাখ্যা

• Correct sentence: A number of students are absent from the class today.

• 
A number of/ A large number of/ A small number of/ a great number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে:
• Structure: A number of/ A large number of/ A small number of/ a great number of + plural Noun + plural verb.
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যে A number of আছে তাই এরপর plural noun 'students' এবং plural verb হবে।
- Sentence টিতে today থাকায় sentence টি Present indefinite tense বুঝায়।
- তাই, এখানে "are" ব্যবহার হবে।

অন্যদিকে,
• The Number of + Plural Noun + Singular Verb.
- Example:
- The number of girls is present today's program.

১২.
"সে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল।" এর English translation কি?
  1. She suddenly burst to tears.
  2. She suddenly burst in tears.
  3. She suddenly burst with tears.
  4. She suddenly burst into tears.
ব্যাখ্যা

Correct Answer: She suddenly burst into tears.

- Burst into tears:
- English Meaning: To suddenly start to cry.
- Bangla Meaning: কান্নায় ভেঙে পড়া।

• সে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল।
- “She suddenly burst into tears.”

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৩.
Choose the correct Sentence.
  1. To swim are a good exercise.
  2. Fifty miles are a long way.
  3. A pair of shoes is on the rack.
  4. Either he or his brother are guilty.
ব্যাখ্যা

Correct Sentence: A pair of shoes is on the rack. (অপশন গ).
-কিছু Noun আছে যেমন: Brace, Gross, Dozen, Pair, Hundred, Thousand, Score, Fathom, Head ইত্যাদি যাদের আগে নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকলে Verb Singular হয়।

উল্লিখিত বাকি অপশনগুলো,
(ক) যখন কোন Infinitive, Gerund, Verbal Noun, Clause বা Phrase কোন Sentence এর Subject হয় তখন Verb Singular হয়। 
- Correct Sentence: To swim is a good exercise.

(খ) একক দৈর্ঘ্য, পরিমাপ বা স্থান বুঝালে Subject দেখতে Plural হলেও Verb Singular হয়।
- Correct Sentence: Fifty miles is a long way.

(ঘ) Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
Correct Sentence: Either he or his brother is guilty.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৪.
STANZA : POEM :: 
  1. Mimicry : Pantomime
  2. Duet : Chorus 
  3. Act : Opera
  4. Rhyme : Verse
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থ:
- STANZA - স্তবক; কবিতার পঙ্‌ক্তিগুচ্ছ, যার নির্দিষ্ট বিভাগ কবিতার বিশিষ্ট আঙ্গিক নির্মাণ করে।
- POEM - কবিতা; কাব্য।

সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Act -  নাটকের অঙ্গ।
- Opera - গীতিনির্ভর নাট্যকর্ম; গীতিনাটক।

Analogical recognition:
- "STANZA" এবং "POEM" এর সম্পর্ক হলো, একটি স্তবক (stanza) একটি কবিতার একটি গঠনমূলক অংশ, কয়েকটি stanza মিলে একটি poem রচিত হয়।
- তেমনি একটি অঙ্ক (act) একটি অপেরার একটি গঠনমূলক অংশ, কয়েকটি act নিয়ে একটি Opera রচিত হয়।

অপশনে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থে:
ক) Mimicry - অনুকরণ; (তামাশার উদ্দেশ্যে) নকল; অনুকৃতি।
- Pantomime - নির্বাক অভিনয়।

খ) Duet - দ্বৈতসংগীত; দুই ব্যক্তির মিলিতসংগীত বা বাদন।
- Chorus - সমবেত সংগীত; বৃন্দগীতি।

গ) Act - (নাটকের) অঙ্ক।
- Opera - গীতিনির্ভর নাট্যকর্ম; গীতিনাটক।

ঘ) Rhyme - পদ্য; মিলযুক্ত কবিতা।
- Verse - পদ্য; ছন্দ।

Source: Accessible Dictionary by Bangla Academy.

১৫.
Choose the correct sentence.
  1.  Neither the manager nor the employees was aware of the change.
  2. Neither the manager nor the employees is aware of the change.
  3. Neither the manager nor the employees has aware of the change.
  4. Neither the manager nor the employees were aware of the change.
ব্যাখ্যা

Correct Sentence. Neither the manager nor the employees were aware of the change.

• এখানে "Neither --- nor" Co-relative Conjunction ব্যবহার করা হয়েছে।
- Neither --- nor দ্বারা দুইটা Noun/ Pronoun যুক্ত হলে শেষের noun/ pronoun অনুযায়ী verb বসে।
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যের শেষে the employees আছে, যা plural noun, তাই এখানে ‍were হয়েছে।
- "Neither --- nor" expresses a negative relationship between two elements.

Structure:
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.

• উল্লিখিত বাকি অপশনগুলোতে was, is, has ব্যবহার করা হয়েছে। যা singular verb.
- কিন্তু the employees এখানে plural noun.
- তাই এখানে was, is, has ব্যবহার করা ভুল

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৬.
"সে গতকাল কখন বাড়ি ফিরেছিল?" এর English translation কি?
  1. When did he returned home yesterday?
  2. When did he return home yesterday?
  3. When was he returning home yesterday?
  4. When he returned home yesterday?
ব্যাখ্যা

- "সে গতকাল কখন বাড়ি ফিরেছিল?" এর English translation - When did he return home yesterday?

• প্রদত্ত বাক্যে "ফিরেছিল" শব্দটি Past Indefinite tense কে নির্দেশ করে।
- প্রদত্ত Past indefinite tense যুক্ত Interrogative sentence এর structure হচ্ছে: When + Auxiliary verb হিসেবে did যুক্ত হবে + subject হবে এবং Main verb এর Base or Present form (return) হিসেবে বসবে + গতকাল এর ইংরেজি শব্দ Yesterday বসবে। + Question mark (?).

উল্লিখিত বাকি অপশনগুলো,
• When did he returned home yesterday?
- জোর দেয়া বোঝাতে "Who did he returned" (if emphasizing) ব্যবহৃত হয়।

• When was he returning home yesterday?
- Past continuous, অতীতকালের ongoing action বোঝায়।

• When he returned home yesterday?
- tense বা structure অনুযায়ী ভুল। When এবং subject এর মাঝে did ব্যবহার হবে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১৭.
"মন্দ খবর বাতাসের আগে চলে।" Translate into english.
  1. All seems yellow to the jaundiced eye.
  2. All feet tread not in one shoe.
  3. As ass that is a Common property is always worst saddle.
  4. Ill news runs fast.
ব্যাখ্যা

"মন্দ খবর বাতাসের আগে চলে।" এর English translation - Ill news runs fast.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• All seems yellow to the jaundiced eye.
- পক্ষপাতদুষ্ট লোকের নিকট সবাই মন্দ।

• All feet tread not in one shoe.
- নানা মুনির নানা মত।

• As ass that is a Common property is always worst saddle.
- ভাগের মা গঙ্গা পায় না।

Source: Accessible Dictionary by Bangla Academy.

১৮.
Typhoid : Bacteria : Influenza :
  1. Bacillus
  2. Parasite
  3. Virus
  4. Fever
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Typhoid: ব্যাক্টেরিয়াঘটিত রোগবিশেষ, যা অন্ত্রকে আক্রমণ করে; সান্নিপাতিক জ্বর।
- Bacteria: ব্যাকটেরিয়া।
- Influenza: ভাইরাসঘটিত রোগ বিশেষ, ইনফ্লুয়েঞ্জা।

অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
ক) Bacillus - কাঠির আকৃতি বিশিষ্ট ব্যাকটিরিয়ম জাতীয় জীবাণু, বিশেষত রোগজীবাণু; বাসিলাস।
খ) Parasite - পরজীবী; পরভুক প্রাণী বা জীবাণু; পরজীবী গাছ, লতাপাতা; পরগাছা।
গ) Virus - সংক্রামক রোগের কারণস্বরূপ ব্যাক্টেরিয়ার চেয়ে ক্ষুদ্রতর, বিভিন্ন বিষাক্ত উপাদানের যেকোনো একটি; ভাইরাস।
ঘ) Fever -  মানবশরীরের তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে বেশি (বিশেষত অসুস্থতার লক্ষণ); জ্বর।

সঠিক Analogy টি হচ্ছে - Typhoid : Bacteria : Influenza :  Virus.

• Typhoid হচ্ছে পানিবাহিত ব্যাক্টেরিয়াঘটিত সংক্রামক রোগ। স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়ে থাকে।
- অন্যদিকে, Influenza মূলত একটি ভাইরাসঘটিত রোগ(ইনফ্লুয়েঞ্জা ভাইরাস) সংক্রমণ , যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। 

Source: Accessible Dictionary by Bangla Academy.

১৯.
"বাঁচ এবং বাচতে দাও।" এর English translation কি?
  1. Live and let to live.
  2. Live and give live.
  3. Live and let live.
  4. Live and give to live.
ব্যাখ্যা

"বাঁচ এবং বাচতে দাও" এর English translation - Live and let live.

- "Live" = বাঁচ,
- "Let live" = অন্যকে বাঁচতে দেওয়া,
- So, "Live and let live" is a standard English proverb that perfectly matches the Bengali phrase.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Live and let to live.
- Incorrect structure. "Let" এর পর base verb হবে, "to + verb" না.

• Live and give live.
- সঠিক অর্থ প্রকাশ করে না।

• Live and give to live.
- ভুল ভাবে শব্দের ব্যবহার হয়েছে।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

২০.
Choose the grammatically correct sentence. 
  1. You, he and me went to the stadium to watch a friendly football match.
  2. You, him and I went to the  stadium to watch a friendly football match.
  3. He, you and I went to the stadium to watch a friendly football match.
  4. You, he and I went to the stadium to watch a friendly football match.
ব্যাখ্যা

Correct Answer: You, he and I went to the stadium to watch a friendly football match.

- I, You and He হলো Personal Pronoun এর উদাহরণ।
- First person, Second person, Third person- এর Pronoun বা Noun সব যদি একই বাক্যেতে ব্যবহার থাকে তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ সংক্ষেপে (231- order).

উল্লিখিত বাকি অপশনগুলো,
• (ক) ও (খ) Sentence এ Verb এর আগে সব সময় Person এর Subjective form ব্যবহার করা হয়। তাই Me এর জায়গায় I এবং Him এর জায়গায় he ব্যবহার করতে হবে।
- Correct Answer: You, he and I went to the stadium to watch a friendly football match.

• (ঘ) Sentence টিতে First person, Second person, Third person- এর Pronoun বা Noun সব যদি একই বাক্যেতে ব্যবহার থাকে তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসবে।
- Correct Answer: You, he and I went to the stadium to watch a friendly football match.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

২১.
Biography : Autobiography ::
  1. Testimony : Confession
  2. Mobile : Automobile
  3. Thesaurus : Rhyme
  4. Catalogue : Dates
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ :
- Biography - জীবনী; জীবনইতিহস; বিভিন্ন ব্যক্তির জীবনকথাবিষয়ক সাহিত্যের বিশেষ শাখা।
- Autobiography - আত্মজীবনী, আত্মচরিত।

• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ:
ক) Testimony - প্রামাণিক সাক্ষ্য (আদালতে) কোনো কিছুর সত্যতা সম্পর্কে সাক্ষ্য প্রদান।
- Confession - স্বীকারোক্তি; অপরাধ স্বীকার; নিজের দোষ বা অপরাধ নিজেই স্বীকার করা।

খ)  Mobile - যা স্থানান্তরিত হতে পারে, চলমান, স্থিরভাবে এক জায়গায় থাকে না।
- Automobile - স্বয়ংচালিত যান: নিজের শক্তিতে চলে এমন গাড়ি, যেমন মোটর গাড়ি।

গ) Thesaurus - অর্থের সাদৃশ্য অনুযায়ী বর্গীকৃত শব্দ ও বাক্যাংশের অভিধান; ভাব-অভিধান।
- Rhyme - অন্তমিলযুক্ত শব্দ।

ঘ) Catalogue - সুবিন্যস্ত তালিকা।
- Dates - তারিখ।

সম্পর্ক: সঠিক analogy টি হচ্ছে - Testimony : Confession.
- নিজের সম্পর্কে যে biography লেখা হয় তা হচ্ছে auytobiography.
- আর নিজের নিজের দোষ বা অপরাধ নিজেই স্বীকার করে যে Testimony দেওয়া হয় তা হচ্ছে Confession.

Source: Accessible Dictionary by Bangla Academy.

২২.
Choose the correct sentence.
  1. Three-fifths of the students attend the competition.
  2. Three-fifths of the students is attending the competition.
  3. Three-fifths of the student attend the competition.
  4. Three-fifths of the students attends the competition.
ব্যাখ্যা

Correct Sentence: Three-fifths of the students attend the competition.

• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third).
- তবে ভগ্নাংশের পর Subject যদি 'singular' হয় তাহলে Verb singular হবে।
- Subject যদি 'plural' হলে Verb plural হবে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) Three-fifths of the students is attending the competition.
- ভুল। কারণ "students" বহুবচন, তাই verb ও হবে বহুবচন "are attending" এবং প্রশ্নে আছে "is attending". তাই ভুল।

গ) Three-fifths of the student attend the competition.
- ভুল। "student" একবচন, কিন্তু ভগ্নাংশ অর্থ বহুবচন, তাই "student" নয় "students" হবে।

ঘ) Three-fifths of the students attends the competition.
- ভুল। কারণ এখানে "students" হল বহুবচন, তাই verb ও হবে বহুবচন, অর্থাৎ "attend" হবে, "attends" নয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৩.
Plutocracy: Wealthy :: Aristocracy :
  1. Nobility 
  2. Junta
  3. Masses
  4. Crowd
ব্যাখ্যা

•  প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ:

• Plutocracy (Noun):
- English Meaning: Government  by the richest/ wealthy people of a country
- Bengali meaning: ধনিকগোষ্ঠী; ধনিকতন্ত্র।

• Wealthy (Noun) 
- English Meaning: Having a lot of money, possessions, etc.
- Bengali meaning: সম্পদশালী; বিত্তবান; ধনী।

• Aristocracy (Noun)
- English Meaning: The highest class in certain societies, especially those holding hereditary titles or offices.
- Bengali Meaning: অভিজাততন্ত্র।
 
অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Nobility (Noun)
- English Meaning: The quality of belonging to the aristocracy.
- Bangla Meaning: অভিজাত-সম্প্রদায়; কুলীন সম্প্রদায়।

• Junta (Noun)
- English Meaning: A military or political group that rules a country after taking power by force.
- Bangla Meaning: শাসন পরিচালনাকারী পরিষদ; জোরপূর্বক ক্ষমতা দখলকারী সামরিক অফিসারচক্র।

• Masses (Noun)
- English Meaning: A large body of matter with no definite shape.
- Bangla Meaning: জনসাধারণ; জনগণ।

• Crowd (Noun)
- English Meaning: A large number of people gathered together in a disorganized or unruly way.
- Bangla Meaning:  জনতা; জনসাধারণ।

 • সুতরাং, বোঝা যাচ্ছে উল্লিখিত অপশন গুলোর মধ্যে থেকে সঠিক Analogy টি হচ্ছে - Nobility.
- Wealthy বা ধনীদের দ্বারা যেমন  Plutocracy অর্থাৎ ধনিকগোষ্ঠী গঠিত ঠিক তেমনি Nobility বা অভিজাত-সম্প্রদায় এর দ্বারা Aristocracy গঠিত হয়।
 
Source: Accessible dictionary by Bangla Academy, Cambridge Dictionary, Oxford Dictionary.

২৪.
Identify the correct sentence. 
  1. Each of the boys are done his homework.
  2. Each of the boys has done his homework.
  3. Each of the boys were done his homework.
  4. Each of the boys have done his homework.
ব্যাখ্যা

Correct Sentence: Each of the boys has done his homework.

• One of/ Any of/ Each of/ Either of/ Neither of যদি subject হিসেবে ব্যবহার  হয় তাহলে এরপরে সব সময় Plural Noun বসে। যার কারণে এটি 'Each of the boys' হয়েছে।
- আর 'Each of the boys' phrase এর headword টি 'Each' singular হওয়ায় Verb Singular হবে।
- তাই Verb হিসেবে has ব্যবহার হয়েছে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
- (ক), (গ), (ঘ) অপশনগুলোতে "Each of them" (plural sub) এরপর verb হিসেবে are, were, have বসেছে, যা plural verb হিসেবে ব্যবহার করা হয়।
- কিন্তু One of/ Any of/ Each of/ Either of/ Neither of subject হিসেবে ব্যবহার হলেও এরপর Verb Singular হবে।
- তাই, এ Sentence গুলো Incorrect Sentence.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২৫.
"এখন বারোটা বেজে পনেরো মিনিট।" Translate into english.
  1. It is now fifteen minute past twelve.
  2. It is now fifteen minutes with twelve.
  3. It is now fifteen minutes to twelve.
  4. It is now fifteen minutes past twelve.
ব্যাখ্যা

"এখন বারোটা বেজে পনেরো মিনিট।" - It is now fifteen minutes past twelve.

সময় বলার ক্ষেত্রে,
- It + be verb + past/ to + ঘণ্টার সংখ্যা বসে।
- বেজে বুঝাতে মিনিটের পরে past/gone ব্যবহৃত হয়।
- যেমন: It is now fifteen minutes past ten.

অন্যদিকে,
- বাজতে বাকি বুঝাতে মিনিটের পরে to/ of ব্যবহৃত হয়।
- যেমন: It is fifteen minutes to ten. দশটা বাজতে পনেরো মিনিট বাকি।

- সুতরাং, সঠিক অনুবাদটি হলো- It is now fifteen minutes past twelve.