পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭১
সিলেবাস
[৯ম - ১৩তম গ্রেড নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা] ফুল মডেল টেস্ট মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৭১ প্রশ্ন

.
Fill in the blanks with the most appropriate option. The two ___ took refuge in a local printing works.
  1. fervor
  2. enliven
  3. fugitives
  4. imprecise
ব্যাখ্যা
উল্লেখিত অপশন গুলোর মধ্যে:

ক) Fervor: (Noun)
English meaning: Strong, Intensity of feeling or expression.
Bangal meaning: আগ্রহ, ভাব প্রকাশের প্রকারতা।

খ) Enliven: (Verb)
English meaning: To make something more interesting.
Bangal meaning: প্রাণবন্ত করা।

গ) Fugitive: (Noun)
English meaning: Someone who is trying to avoid being caught by the police.
Bangal meaning: ফেরারী, পলাতক।

ঘ) Imprecise: (adjective)
English meaning: Inexact, Vague, Not accurate. 
Bangal meaning: অযথার্থ।

অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে fugitive বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

- Complete Sentence: The two fugitives took refuge in a local printing works.
- Bangla meaning: দুই পলাতক আসামী স্থানীয় একটি মুদ্রণ কাজে আশ্রয় নেয়।

Source: Collins Dictionary, Merriam-Webster Dictionary, Cambridge Dictionary.
.
No sooner had the teacher __ (enter) the classroom than the students __ (stand) up.
  1. entered, standed
  2. entered, stood
  3. had enter, had stood
  4. was entered, stood
ব্যাখ্যা
• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়।

• নিয়মনুযায়ী, 
- No sooner had থাকলে পরের অংশে than (not then) ব্যবহার করা হয়।
Hardly had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
Scarcely had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়। 
- No sooner had এরপর 1st clause এর subject বসে।
- Verb এর past participle + than বসে।
- 2nd clause এর subject বসে।
- Verb এর past form করতে হবে।
 
Complete Sentence: No sooner had the teacher entered the classroom than the students stood up.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Which spelling is correct?
  1. Dysepsia
  2. Dyspapsia
  3. Dyspepsie
  4. Dyspepsia
ব্যাখ্যা
• The correct spelling is 'Dyspepsia' (Noun).
- English meaning: Pain caused by difficulty in digesting food.
- Bangla meaning: পেটের অসুখ, বদহজম। 
- Synonym: Indigestion, Heartburn, Stomach ache.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.
.
Plural form of ‘Cannon’-
  1. Canons
  2. Cannones
  3. Canon
  4. Cannon
ব্যাখ্যা
• Cannon এর plural form 'Cannons' or 'Cannon'. যার অর্থ কামান।
- কিছু কিছু noun এর singular ও plural form একই থাকে।

Example
1. There is one sheep, and there are many sheep.
2. There is one deer, and there are many deer.
3. There is one salmon, and there are many salmon.

Source: A Passage To The English Language S.M Zakir Hussain.
.
You, Rahim and I started __ work.
  1. our
  2. yours
  3. my
  4. their
ব্যাখ্যা
• I, You and Rahim হলো Personal Pronoun এর উদাহরণ।
- যদি sentence এর মধ্যে first person এর সাথে অন্য যে কোন person যেমন second person এবং third person দ্বারা  যুক্ত থাকে তাহলে তাদের পরিবর্তে first person এর plural pronoun ব্যবহার করা হবে। 
Example: You and I have our homework.

- আবার sentence এ  second person এবং third person আছে কিন্তু first person নাই তাহলে এখানে second person এর plural pronoun ব্যবহার করা হবে।
Example: He and you are doing your work.

Source: A Passage To The English Language, S.M Zakir Hussain.
.
Which of the following is a masculine gender?
  1. Hind
  2. Roe
  3. Drake
  4. Widow
ব্যাখ্যা
Drake: (Masculine gender).
- English meaning: A male duck.
- Bangla meaning: পাতিহাঁস। 

- Drake এর feminine gender হলো: Duck.
- English meaning: A female duck.
- Bangla meaning: পাতিহাঁসি। 

• Other options:
- Hind: (মৃগী) এর masculine gender হচ্ছে - Stag (মৃগ)। 
- Roe/ Doe : (হরিণী) এর masculine gender হচ্ছে - Hart/ Buck (হরিণ)।
- Widow: (বিধবা) এর masculine gender হচ্ছে - Widower (বিপত্নীক)।
 
Source: Live MCQ English Wizard.
.
I have got __ friends, so I am not lonely.
  1. a little
  2. a few
  3. little
  4. few
ব্যাখ্যা
Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়।
- Little এবং A little বসে uncountable noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে countable noun এর ক্ষেত্রে।   
- Little ও Few, negative quantifier determiners ব্যবহার করা হয়। এর অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
 
• অল্প কয়েকটি অর্থে countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে uncountable noun এর আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।

• প্রদত্ত sentence টিতে Friends হচ্ছে Countable noun. তাহলে এখানে Few / A few এর ব্যবহার হবে এবং এরপর 'I am not lonely' আছে। যার অর্থ: আমি একা নই।
- আর আমরা জানি, Few অর্থ হলো অল্প সংখ্যক বা নেই বললেই চলে, আর A few এর অর্থ হলো অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
- তাই এখানে Few না হয়ে A few হয়েছে।

Complete Sentence: I have got a few friends, so I am not lonely.

Source: A Passage To The English Language S.M Zakir Hussain.
.
None but Rahim has done it. Here "But" is a/an-
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা
• এখানে But দ্বারা except = ব্যতীত বা 'other than' হিসাবে ব্যবহার করা হয়েছে।
- এখানে 'but' দ্বারা ‘rahim’ ব্যতীত অন্য কেউকে বোঝাচ্ছে  না, শুধুমাত্র Rahim এর কাজ করাকে বুঝানো হয়েছে।  
- তাই But শব্দটি preposition হিসেবে বসে।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
.
"Who hath not seen thee oft amid thy store." Who is the writer of this line?
  1. Alfred Tennyson
  2. Alexander Pope
  3. John Keats
  4. P. B. Shelley
ব্যাখ্যা

• উপরের লাইনটি 'To Autumn' কবিতা থেকে নেয়া।
- এটি কবির মৃত্যুর আগের লেখা শেষ কবিতা।
- The main themes in 'To Autumn' are The power of nature, The passage of time.
John Keats was an English romantic poet who is known for its vivid imagery.

• His major works are:
- Ode to a Nightingale,
- Ode on melancholy,
- Ode on a Grecian Urn,
- To autumn,
- Hyperion.

অন্যদিকে,
• The famous poems ‘Ulyssess’, ‘Morte D’ Arthur’, ‘The Memoriam’ etc written by Alfred Tennyson.
- তিনি হলেন Victorian Period এর কবি, যাকে  এই যুগের Chief representative বলা হয়।

• P. B. Shelley এর পুরো নাম Percy Bysshe Shelley.
- তিনি হলেন Romantic period এর কবি।
His notable works are: 
- Ode to the West Wind,
- Adonis,
- Ozymandias,
- Rosalind and Helen,
- The Revolt of Islam.

• Alexander Pope হলেন Neo-Classical period এর কবি।
- তিনি Mock Heroic Poet নামেও পরিচিত।
His notable works are: 
-The Rape of the Lock,
- An Essay on Criticism,
- An Essay on Man.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman.

১০.
___ Honesty of Kamal is known to all.
  1. A
  2. An
  3. The
  4. No article needed
ব্যাখ্যা

• Material noun (ex: salt, water ইত্যাদি) এবং Abstract noun (ex: honesty, crueity ইত্যাদি) এর আগে The বসে না।
Example: Iron is a useful material.

• কিন্তু material noun / abstract noun এরপর Of + noun থাকলে তখন এর আগে The ব্যবহার করা হয়।
Example: The water of this pond is turbid. (ঘোলা)। 

Complete sentence: The honesty of Kamal is known to all.

Source: A Passage To The English Language S.M Zakir Hussain.

১১.
Would that she __ (see) how much I care for her.
  1. could see
  2. seen
  3. would see
  4. would have seen
ব্যাখ্যা
Would that দিয়ে sentence শুরু হলে subject এরপর could বসে এবং verb এর present form বসে।
- Would that দিয়ে অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করা হয়।

Example
- Would that I could go to school.
- Would that he could understand my feelings better.
- Would that I could travel to all the countries I've dreamed of visiting.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১২.
The synonym of 'Deplete' is -
  1. Increase
  2. Shrill
  3. Spend
  4. Improve
ব্যাখ্যা
• 'Deplete' (Verb).
English meaning: To reduce something by a large amount so that there is not enough left.
Bangla meaning: শূন্য করে ফেলা।
 
Synonym: Exhaust, Empty, Spend.
Antonym: Increase, Expand, Fill.

Other Options:
Increase (Noun) - বৃদ্ধি;
Shrill (Adjective) - তীক্ষ্ণ;
Spend (Verb) - ব্যয় করা;
Improve (Verb) - উন্নতি করা। 

Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.
১৩.
Never tell a lie. (Make it passive)
  1. Let not a lie been told.
  2. Let never be told a lie
  3. Let never a lie be told.
  4. Let never a lie be told ever.
ব্যাখ্যা
Never যুক্ত Imperative sentence কে Passive করার নিয়ম:
- Passive voice এর প্রথমে Let + never বসে।
- Active voice এর object টি Passive voice এ subject হিসেবে বসে।
- be বসে।
- মূল verb এর past participle form বসে।

Active voice: Never tell a lie. 
Passive voice: Let never a lie be told.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৪.
What is the meaning of the word 'Abscission'?
  1. Lying under oath
  2. Sudden termination
  3. Exact copy
  4. Division into two parts
ব্যাখ্যা

• The meaning of the word 'Abscission' is - Sudden termination.

Abscission (Noun):
English meaning - The act or process of cutting off.
Banlgla meaning - আকস্মিক সমাপ্তি।

• Synonym: Cutting (কেটে ফেলা), Extirpation (উন্মূলিত করা), Removal (অপসারণ). 
• Antonym: Continuance (স্থায়িত্বকাল), Prolongation (বিস্তার)।

Other options,
Lying under oath - Perjury (মিথ্যা হলফ),
Exact copy - Facsimile (ছবি প্রভৃতির অবিকল প্রতিরূপ), 
Division into two parts - Dichotomy (দ্বিবিভাজন)।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১৫.
Had I seen him, I __ him the matter.
  1. would had told
  2. have told
  3. told
  4. would have told
ব্যাখ্যা
Third Condition এর নিয়মুযায়ী:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি clause এর যেকোন একটিতে If/ had দিয়ে clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত clause টি Past Perfect Tense হয়। 
- ২য় clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

Complete Sentence: Had I seen him, I would have told him the matter.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৬.
The fact is that he stole the pen. Identify the underline part -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverbial clause
  4. Prepositional clause
ব্যাখ্যা
• The fact is that he stole the pen.- The underlined part is the Noun Clause.

Noun Clause:
- যে সব subordinate clause noun এর কাজ করে অর্থাৎ subject, object, compliment, বা case in apposition এর কাজ করে থাকে তাদেরকে Noun Clause বলে।

• Noun Clause এর ব্যবহার-
- Verb এর Subject হিসেবে।
- Transitive verb এর object হিসেবে।
- Linking verb এর পরে Complement হিসেবে।
- Preposition এর object হিসেবে।

- The Fact is that he stole the pen.
- এখানে sub-ordinate clause টি 'is' (be verb) এর direct object হিসেবে ব্যবহার হয়েছে। তাই এটি Noun clause.

Other options,
খ) Adjective clause - যে Sub-ordinate clause কোনো noun/ pronoun এর পরে ঐ noun/ pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
গ) Adverbial clause - যে Sub-ordinate clause বাক্যে ব্যবহার হয়ে adverb এর কাজ করে Adverbial Clause বলে। 
ঘ) Prepositional clause - যে Phrase preposition দিয়ে শুরু হয়; কিন্তু Adjective বা  Adverb এর কাজ করে তাকে Prepositional Clause বলে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৭.
Sazzad is taller than any other boy in the class. (make it positive)
  1. Very few boy in the class is as tall as Sazzad.
  2. No other boy in the class is as tall as Sazzad.
  3. No other boys in the class is so tall as Sazzad.
  4. No other boy in the class is tall as Sazzad.
ব্যাখ্যা
Than any other/ all other যুক্ত Comparative degree কে Positive degree- তে রূপান্তরের নিয়ম:
- Positive degree- এ sentence এর শুরুতে No other বসে।
- any other বা all other এর পরের অংশ বসে। 
- Verb বসে।
- as + Comparative degree এর positive form বসে + as বসে।
- Comparative degree এর subject বসে।
  
Structure: No other + any other / all other এর পরের অংশ + verb + as +Comparative degree এর positive form + as + প্রদত্ত sentence এর subject.

Comparative: Sazzad is taller than any other boy in the class.
Positive: No other boy in the class is as tall as Sazzad.  

(মাঝে মধ্যে As এর পরিবর্তে So negative অর্থে এ ব্যবহার করা হয়।)

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৮.
He will go to the theatre and watch the play. (make it simple)
  1. Go to the theatre, he will watch the play.
  2. Going to the theatre, and he will watch the play.
  3. He will go to the theatre, and he will watch the play.
  4. Going to the theatre, he will watch the play.
ব্যাখ্যা
And যুক্ত Compound sentence এর উভয় অংশের subject যদি একই হয় এবং উভয় অংশে মূল verb থাকে তাহলে তা Simple sentence করার নিয়ম:
- প্রথম অংশের মূল verb এর সাথে ing যোগ করতে হবে।
- প্রথম অংশের মূল verb এর পরের অংশ বসে।
- and এর পরিবর্তে কমা (,) বসে।
- প্রথম অংশের কর্তা বসে (২য় অংশের কর্তা থাকলে তা উঠে যায়)।
- ২য় অংশের বাকী অংশ বসে।

Compound: He will go to the theatre and watch the play.
Simple: Going to the theatre, he will watch the play.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৯.
The teacher said to the students, "May Allah bless you."
  1. The teacher wished that Allah might bless the students.
  2. The teacher wished that Allah might bless you.
  3. The teacher wished that Allah could bless the students.
  4. The teacher wished that Allah might be blessed the students.
ব্যাখ্যা
• Optative sentence এর Direct speech কে Indirect speech করার নিয়ম:
- প্রথমে subject বসে।
- Reporting verb এর পরিবর্তে wish বা pray বসে।
- inverted comma উঠে গিয়ে that বসে।
- Reported Speech এর subject বসে।
- may / might বসে।
- Reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত অংশ বসে।

Direct: The teacher said to the students, "May Allah bless you." 
Indirect: The teacher wished that Allah might bless the students.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২০.
'Sweet are the uses of adversity'. Here the word 'Sweet' is -
  1. Noun
  2. Adjective
  3. Pronoun
  4. Adverb
ব্যাখ্যা
• 'Sweet are the uses of adversity'. Here the word 'Sweet' is Adjective.
- এখানে "Sweet" শব্দটি "the uses of adversity" (বিপদের ব্যবহার) নামক noun phrase- এর গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করছে।
- আর আমরা জানি Adjective সব সময় Noun বা Pronoun এর আগে বসে Noun বা Pronoun এর দোষ, গুণ এর ধারণা দেয় এবং Noun বা Pronoun কে modify করে।
- মাঝে মাঝে জোরপূর্বক বাক্যে Adjective প্রথমে বসে। তখন subject টি verb এরপরে বসে।
- Verb টি Subject অনুসারে ব্যবহার করা হয়।
 
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২১.
She smiled as if she __ (win) the lottery.
  1. wins
  2. has been winning
  3. won
  4. had won
ব্যাখ্যা
As if / As though যুক্ত sentence এর ব্যবহার:
- As if / As though এর পূর্বে Present Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সব সময় were হয়।
Example: He talks as though he knew everything.

- আবার, As if / As though এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Perfect Tense হয়।
Correct Answer: She smiled as if she had won the lottery.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২২.
'উপনয়ন' শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?
  1. আরবি উপসর্গ
  2. খাঁটি বাংলা উপসর্গ
  3. তৎসম উপসর্গ
  4. ফারসি উপসর্গ
ব্যাখ্যা
• তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।

- তৎসম উপসর্গ বিশটি। যথা-  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

• বিভিন্ন অর্থে 'উপ' উপসর্গের ব্যবহার:
- সামীপ্য অর্থে - উপকূল, উপকণ্ঠ।
- সদৃশ অর্থে - উপদ্বীপ, উপবন।
- ক্ষুদ্র অর্থে - উপগ্রহ, উপসাগর, উপনেতা।
- বিশেষ অর্থে - উপনয়ন, উপভোগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
২৩.
'ক্ষুন্নিবৃত্তি' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক্ষুৎ + নিবৃত্তি
  2. ক্ষুধ্‌  + নিবৃত্তি
  3. ক্ষুদ্‌ + নিবৃত্তি
  4. ক্ষুন্‌ + নিবৃত্তি
ব্যাখ্যা
• ব্যঞ্জন সন্ধির নিয়ম:
আগে ৎ বা দ্‌ এবং পরে ন/ম্ থাকলে ৎ বা দ্‌ স্থানে ন্‌ হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম-এর সঙ্গে মিলে ন্ম হয়। কিন্তু, ৎ/দ্-এর পর ল্ থাকলে ৎ/দ্ সন্ধিতে ল্ হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে ল্ল হয়।

যেমন:
• উৎ + নতি = উন্নতি। 
• জগৎ + নাথ = জগন্নাথ।
• তদ্‌ + নিমিত্ত = তন্নিমিত্ত। 
• তদ্‌ + নিষ্ঠ= তন্নিষ্ঠ।
• ক্ষুধ্‌  + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি।
• মৃৎ + ময় = মৃন্ময়। 
• তদ্‌ + লিখিত = তল্লিখিত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
'ঋ বা ঋ-কারের পরে মূর্ধন্য-ষ হবে।' এই নিয়ম সাধিত শব্দ কোনটি?
  1. নির্দিষ্ট
  2. বিমর্ষ
  3. বৃষ
  4. কনিষ্ঠ
ব্যাখ্যা
• ষ-ত্ব বিধান:
যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য-ষ ব্যবহৃত হয় তাকে ষত্ব-বিধান বলে।

যত্ব-বিধানের পাঁচটি নিয়ম-
১. ঋ বা ঋ-কারের পরে মূর্ধন্য-ষ হবে। যেমন- ঋষভ, কৃষক, বৃষ ইত্যাদি।
২. রেফ-এর পর মূর্ধন্য-ষ হবে। যেমন- বর্ষা, বার্ষিক, বিমর্ষ, শীর্ষ, হর্ষ ইত্যাদি।
৩. ট, ঠ-এই দুটি মূর্ধন্য বর্ণের পূর্বে সর্বদা ষ হবে। যেমন-অনিষ্ট, আকৃষ্ট, তুষ্ট, দুষ্ট, নষ্ট, নির্দিষ্ট, অনুষ্ঠান, ওষ্ঠ, কনিষ্ঠ, কাষ্ঠ, কোষ্ঠী, জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ, পৃষ্ঠ, বলিষ্ঠ, ভূমিষ্ঠ, শ্রেষ্ঠ ইত্যাদি।
8. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে 'ষ' হয়। যেমন-অভিষেক, অনুষঙ্গ, প্রতিষেধক, অনুষ্ঠান, বিষম, সুষমা ইত্যাদি।
৫. ক, খ, প, ফ-এদের আগে ইঃ (বা ি ঃ) অথবা উঃ (বা ু ঃ) থাকলে সন্ধির ফলে বিসর্গের জায়গায় সর্বদা মূর্ধন্য ষ বসবে। যেমন: আবিঃ + কার আবিষ্কার, দুঃ + কর দুষ্কর, নিঃ + ফল = নিষ্ফল ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫.
'বউদিদি > বউদি' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ধ্বনি বিপর্যয়
  2. বিষমীভবন
  3. আদিস্বর লোপ
  4. ব্যঞ্জনচ্যুতি
ব্যাখ্যা
• ব্যঞ্জনচ্যুতি ধ্বনি পরিবর্তন:
পাশাপাশি সমউচ্চারণের দুটো ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এ রূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন-
- বউদিদি > বউদি,
- বড়দাদা > বড়দা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
উচ্চারণস্থান অনুসারে ওষ্ঠ্য ধ্বনি কোনটি?
ব্যাখ্যা
• ওষ্ঠ্য ধ্বনি:
যে ধ্বনির উচ্চারণে দুটি ঠোঁট পরস্পরের সংস্পর্শে এসে বাতাসের নির্গম-পথে বাধা সৃষ্টি করে, তাকে ওষ্ঠ্য (bilabials) ধ্বনি বলা হয়। প্, ফ্, ব্‌ , ভ্‌ , ম্ হলো ওষ্ঠ্য ধ্বনি।

যেমন:
- তাপ,
- লাফ,
- ডাব,
- সভা,
- নাম।

অন্যদিকে, 
• দন্তমূলীয় ধ্বনি:
জিভের ডগা ওপরের পাটি দাঁতের মূলকে স্পর্শ করে বাতাসের নির্গম-পথে বাধা সৃষ্টি করলে দন্তমূলীয় (alveolar) ধ্বনিগুলো উচ্চারিত হয়।

- ন, র, ল দন্তমূলীয় ধ্বনি।
যেমন: মান, বার, লাল। দন্ত্য-ন ধ্বনি উচ্চারণে কোনোক্রমেই দাঁতের স্পর্শ নেই। 'কান' শব্দ উচ্চারণ করলেই তা বুঝতে পারি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭.
ঠোঁটের আকৃতি অনুযায়ী 'উ' কোন ধরনের স্বরধ্বনি?
  1. সংবৃত স্বরধ্বনি
  2. অর্ধবিবৃত স্বরধ্বনি
  3. অর্ধসংবৃত স্বরধ্বনি
  4. বিবৃত স্বরধ্বনি
ব্যাখ্যা
ঠোঁটের আকৃতি অনুযায়ী বাংলা স্বরধ্বনির বিভাজন:

• বিবৃত স্বরধ্বনি:
এ স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে। বাংলা ভাষায় এ-জাতীয় স্বর মাত্র একটি- আ।

• অর্ধবিবৃত স্বরধ্বনি:
বিবৃত স্বরধ্বনির তুলনায় ঠোঁট কম খোলা রেখে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে এভাবে দেখানো হয়। যেমন- অ্যা, অ।

• অর্ধসংবৃত স্বরধ্বনি:
সংবৃত স্বরধ্বনির তুলনায় ঠোঁট বেশি খোলা কিন্তু অর্ধ-বিবৃত স্বরধ্বনির তুলনায় কম খোলা থেকে অর্ধ-সংবৃত স্বরধ্বনিগুলো উচ্চারিত হয়। যেমন: এ, ও।

• সংবৃত স্বরধ্বনি:
ঠোঁট সবচেয়ে কম খোলা থেকে উচ্চারিত স্বরধ্বনিগুলো এ জাতীয়। যেমন- ই, উ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৮.
"জমিদার দর্পণ" মীর মশাররফ হোসেন রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. উপন্যাস
  2. নাটক
  3. প্রহসন
  4. ক ও খ
ব্যাখ্যা
• 'জমিদার দর্পণ' নাটক:
• মীর মশাররফ হোসেনের 'জমিদার দর্পণ' নাটকের কাহিনি সরল ও আড়ম্বহীন।

• নারীলোভী এক জমিদার এবং কৃষকের সুন্দরী পত্নীর নির্যাতনের প্রসঙ্গ এ নাটকের কাহিনির মূল অংশ। জমিদার শ্রেণীর চরিত্র, তোষামোদের ছলচাতুারি, চাষা আবু মোল্লা এবং তার পত্নী নুরন্নেহারের নির্যাতন প্রভৃতি নিয়ে জমিদার দর্পন অতি বাস্তব ধর্মী নাট্যকর্ম।

• এ নাটকেও নটনটী আছে, গান আছে। বিচারালয়ে ইংরেজ ম্যাজিস্ট্রেট ,ডাক্তার, দেশি দারোগা, পেশকার ইত্যাদি সমন্বয়ে যে নৈরাজ্য চিত্র অঙ্কিত হয়েছে ,তা বাস্তবতার দিক থেকে অতুলনীয়। সাহিত্য ও শিল্পকর্মে সাধারণ ও অপরিচিত বেদনার কথা বেশি দৃষ্টিগোচার হয় না।

• আবু মোল্লা আর নুরন্নেহারের জীবন দান বিরাট সংবাদ ভাষ্যের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু তাদের এমন মৃত্যুর ব্যঞ্জনা কোনোভাবে তুচ্ছ বা বিস্মৃত হবার নয় । জমিদার দর্পন নাটকের প্রধান চরিত্রের পরিণাম ও অসহায় জীবনভাগ্য নাটকটিকে ট্র্যাজেডির মহিমা দান করেছে। মীর মশারফ হোসেন ছিলেন বাস্তবাদী ও জীবনমুখী নাট্যকার। জমিদার দর্পন নাটকে সে দৃষ্টান্ত উজ্জ্বল।

উৎস: 'জমিদার দর্পণ' নাটক।
২৯.
'সুস্থ-সবল দেহকে কে না ভালোবাসে?' বাক্যে 'সুস্থ-সবল' কোন পদের উদাহরণ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. ক্রিয়া
  4. ক্রিয়া বিশেষ্য
ব্যাখ্যা
• নাম-বিশেষণ:
যে বিশেষণ কোনো বিশেষ্য বা সর্বনাম শব্দকে বিশেষিত করে, তাকে নাম-বিশেষণ বলে। একই শব্দ বিশেষ্য কিংবা সর্বনামের বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে।

যেমন-
• বিশেষ্যের বিশেষণ:
- সুস্থ-সবল দেহকে কে না ভালোবাসে?
- তিনি অভিজ্ঞ মিস্ত্রি।

• সর্বনামের বিশেষণ:
- সে রূপবানগুণবান
- অভিজ্ঞ উনিই ব্যাপারটা বুঝবেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০.
'পড়ুয়া' শব্দের শুদ্ধ প্রত্যয় কোনটি?
  1. √পড়ু + উয়া
  2. √পড় + ওয়া
  3. √পড় + উয়া
  4. √পড় + অয়া
ব্যাখ্যা
• উয়া > ও; বাংলা কৃৎ প্রত্যয়:
কর্তৃবাচ্যে বিশেষ্য ও বিশেষণ অর্থে প্রযুক্ত হয়।
যেমন:
- √পাখা + উয়া = খাউয়া,
- √পড় + উয়া = পড়ুয়া,
- √উড়ু + উয়া = উড়ুয়া ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১.
'দুধেভাতে' কোন সমাস?
  1. কর্মধারায় সমাস
  2. দ্বন্দ্ব সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
• অলুক দ্বন্দ্ব:
যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলোর বিভক্তি লুপ্ত না হয়ে সমস্ত পদেও যুক্ত থাকে তাকে অলুক দ্বন্দু বলে।
যেমন:
- কোলে ও পিঠে = কোলেপিঠে;
- দুধে ও ভাতে = দুধেভাতে ইত্যাদি।

কোল, পিঠ, দুধ, ভাত- প্রত্যেক শব্দেই এখানে এ-বিভক্তি যুক্ত আছে।

এ-রকম: আদায়-কাঁচকলায়, আগেপিছে, কাগজে-কলমে, ধীরেসুস্থে, ক্ষেতেখামারে, দলেদলে, দুঃখেসুখে, হাতেপায়ে, হাতেনাতে, থরেবিথরে, যাকেতাকে, ঝোপেঝাড়ে, ডাইনেবাঁয়ে, মনেপ্রাণে, জলেডাঙায়, পথেপ্রবাসে, পতনেউত্থানে ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩২.
"পায়ের আওয়াজ পাওয়া যায়" কাব্যনাট্যের রচয়িতা কে?
  1. শামসুর রাহমান
  2. শওকল ওসমান
  3. শামসুদ্দীন আবুল কামাল
  4. সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• "পায়ের আওয়াজ পাওয়া যায়" কাব্যনাট্য:
• পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য। এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে।
•  নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।
 
• সৈয়দ শামসুল হক রচিত অন্যান্য কাব্যনাট্যগুলো হলো:
- নুরলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- গণনায়ক,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
'ভালো ভালো করেই ওর মাথাটা খেলে।' বাক্যে 'ভালো ভালো' কোন ধরনের দ্বিরুক্ত শব্দ?
  1. ধ্বন্যাত্মক দ্বিরুক্ত
  2. পুনরাবৃত্ত দ্বিরুক্ত
  3. অনুকার দ্বিরুক্ত
  4. বিভক্তিযুক্ত দ্বিরুক্ত
ব্যাখ্যা
• পুনরাবৃত্ত দ্বিত্ব:
এ ধরনের দ্বিত্বে একই শব্দের পুনরাবৃত্তি ঘটে। অর্থাৎ একই শব্দের দু বার উচ্চারণের ফলে এক ধরনের 'যমজ' শব্দের সৃষ্টি হয়। এই দ্বিত্ব দুই ধরনের, যথা- বিভক্তিহীন ও বিভক্তিযুক্ত শব্দের পুনরাবৃত্ত। 

• বিভক্তিহীন শব্দের পুনরাবৃত্ত:

বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়াবিশেষণ- সব ধরনের পদেরই বিভক্তিহীন পুনরাবৃত্তি লক্ষ করা যায়, নানা অর্থে। 
যেমন-
১. উদ্ধৃতিসূচক: 'সকাল থেকে মা মা বলে কাঁদছে ছেলেটা!', 'ভালো ভালো করেই ওর মাথাটা খেলে।'

২. বারংবারতা ও পুনরাবৃত্তি: হঠাৎ হঠাৎ অমন চমকে দাও কেন?; জলদি জলদি কাজগুলো সেরে ফেলো।।

৩. ব্যাক্তি ও বহুত্ব: বিশেষ্যের ক্ষেত্রে বিভক্তিলোপের দৃষ্টান্ত- বাগানে লাল লাল ফুল ফুটেছে, কত কত লোক দেখেছি, যাও, বাড়ি বাড়ি গিয়ে কথাটা জানিয়ে এসো।

৪. নৈকট্য: জ্বর জ্বর ভাব, পাগল পাগল মন, দুঃখী দুঃখী মুখ।

৫. পূর্ণতা: টাটকা টাটকা খবর, গরম গরম খেয়ে না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪.
বচন ব্যাকরণের কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশ করে?
  1. বিশেষণ
  2. ক্রিয়া
  3. সর্বনাম
  4. অব্যয়
ব্যাখ্যা
• বচন:
বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন।

• বচনের প্রকারভেদ:
বাংলা ভাষায় বচন দুই প্রকার। যথা: ১. একবচন ও ২. বহুবচন।

১. একবচন: কোনো গণন-বিশেষ্য বা সর্বনাম শব্দে অভিধেয় ব্যক্তি, প্রাণী বা বস্তুর মাত্র একটি সংখ্যা বোঝালে তাকে একবচন বলে। যেমন: বইটি, পাখিটি ইত্যাদি।

২. বহুবচন: কোনো গণন-বিশেষ্য বা সর্বনাম শব্দে অভিধেয় ব্যক্তি, প্রাণী বা বস্তুর একের অধিক সংখা বোঝালে তাকে বহুবচন বলে। যেমন: বইগুলো, পাখিগুলো ইত্যাদি। যা গণনা করা যায় না তার বহুবচনও হয় না। যেমন: পানিরা, দুধেরা ইত্যাদি হবে না, কারণ এগুলো দ্বারা এখানে পরিমাপ বোঝায়- সংখ্যা নয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৫.
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. দাত্রী
  2. দুঃখিনী
  3. নেত্রী
  4. লক্ষ্মী
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক শব্দ:
এসব শব্দের পুরুষবাচক রূপ নেই। যেমন- সধবা, বিধবা, সতীন, ললনা, পোয়াতী, লক্ষ্মী, সুজলা, সুফলা, অধীরা, গর্ভিনী, ডাইনী, পেত্নী, শাকচুন্নী, কুলটা, বিমাতা ইত্যাদি।

অন্যদিকে, 
• পুরুষবাচক তা-এর জায়গায় নারীবাচক স্ত্রী: কর্তা-কর্ত্রী, দাতা-দাত্রী, ধাতা-ধাত্রী, নেতা-নেত্রী, প্রণেতা-প্রণেত্রী, রচয়িতা-রচয়িত্রী, শ্রোতা-শ্রোত্রী।
• ইনী, -নী প্রত্যয় যোগ করে: দুঃখী-দুঃখিনী, শ্বেতাঙ্গ-শ্বেতাঙ্গিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
"ত্রি" কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?
  1. তারিখ পূরণবাচক
  2. সাধারণ সংখ্যাশব্দ
  3. ক্রমবাচক সংখ্যাশব্দ
  4. ভগ্নাংশ পূরণবাচক
ব্যাখ্যা
• ক্রমবাচক সংখ্যাশব্দ:
একের পর এক যে সংখ্যাগুলো আসে, সেগুলো ক্রমবাচক সংখ্যাশব্দ।

যেমন- ১ (এক), ২ (দুই), ৩ (তিন), ৪ (চার), ৫ (পাঁচ), ৬ (ছয়), ৭ (সাত), ৮ (আট), ৯ (নয়), ১০ (দশ), ১১ (এগারো), ১২ (বারো), ১৩ (তেরো), ১৪ (চোদ্দ), ১৫ (পনেরো), ১৬ (ষোলো), ১৭ (সতেরো), ১৮ (আঠারো), ১৯ (উনিশ), ২০ (বিশ) ইত্যাদি।

ক্রমবাচক সংখ্যাশব্দের এক বা একাধিক প্রতিশব্দ রয়েছে। এগুলো কখনো স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়, কখনো সমাসবদ্ধ শব্দের পূর্বপদ হিসেবে ব্যবহৃত হয়। যেমন-  'দুই' সংখ্যাশব্দের প্রতিশব্দ 'দ্বি', 'দু', এবং 'দো'। 'তিন' সংখ্যাশব্দের প্রতিশব্দ 'ত্রি' এবং 'তে'

উৎস: বাংলা ভাষার ব্যকারণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩৭.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা কোনটি?
  1. লাঙল
  2. ধূমকেতু
  3. মোসলেম ভারত
  4. যুগবাণী
ব্যাখ্যা
• "ধূমকেতু" পত্রিকা:
'ধূমকেতু' কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা। বিপ্লবীদের মুখপত্র এ পত্রিকাটি ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১১ আগস্ট ১৯২২)
আত্মপ্রকাশ করে।

এর প্রথম সংখ্যায় নজরুলের অনলবর্ষী দীর্ঘ কবিতা ‘ধূমকেতু’ প্রকাশিত হয়। পত্রিকাটি শুরুতে ফুলস্কেপ কাগজের চার পৃষ্ঠায় এবং পরে আট পৃষ্ঠায় মুদ্রিত হতো। রবীন্দ্রনাথ ঠাকুর একটি বাণী দিয়ে ধূমকেতুকে অভিনন্দন জানান, যা প্রতি সংখ্যায় পত্রিকার শিরোনামের নিচে ছাপা হতো।

ধূমকেতুতে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ ও কবিতার মাধ্যমে নজরুল অকুতোভয়ে স্বরাজ ও স্বাধীনতার দাবি ঘোষণা করেন। তাঁর অগ্নিঝরা ভাষা ও নির্ভীক বক্তব্যের জন্য পত্রিকাটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং বিক্রয়ের দিক থেকে সেকালের সকল পত্রিকাকে ছাড়িয়ে যায়। পত্রিকায় বিপ্লবী বক্তব্য প্রচারের কারণে নজরুল রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত হন এবং ১৯২৩ সালের ২৩ জানুয়ারি এক বছরের জন্য কারারুদ্ধ হন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২৭ জানুয়ারি সংখ্যাটি ‘নজরুল সংখ্যা’ হিসেবে প্রকাশিত হয়। পরে কিছুদিনের জন্য বন্ধ থেকে পত্রিকাটি বীরেন সেনগুপ্ত ও অমরেশ কাঞ্জিলালের সম্পাদনায় পুনরায় প্রকাশিত হয়, কিন্তু অনিয়মিতভাবে চলে এবং এ বছরেরই মার্চ মাসে চিরতরে বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, 
• 'লাঙল' সাপ্তাহিক পত্রিকা। কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ১৯২৫ সালের ১৬ ডিসেম্বর  কলকাতা থেকে এটি প্রকাশিত হয়। 

• 'মোসলেম ভারত' মাসিক সাহিত্য সাময়িকী হিসেবে ১৯২০ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। পত্রিকার সম্পাদক হিসেবে শান্তিপুরের কবি মোহাম্মদ মোজাম্মেল হকের নাম মুদ্রিত হলেও প্রকৃতপক্ষে এর যাবতীয় কর্মকান্ড পরিচালিত হতো তাঁর পুত্র এবং নির্বাহী সম্পাদক আফজালুল হক কর্তৃক।

• 'যুগবাণী' কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ। 

উৎস: বাংলাপিডিয়া।
৩৮.
'তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।' কোন ধরনের বাক্য?
  1. জটিল বাক্য
  2. সরল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• সরল বাক্য: যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন:
- পাখিগুলো নীল আকাশে উড়ছে।
- তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।

সরল বাক্যে অনেক সময়ে ক্রিয়া অনুপস্থিত থাকে।
যেমন:
- আমরা তিন ভাইবোন।

• বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়।
যেমন:
-তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন।

উৎস: বাংলা ভাষার ব্যকারণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩৯.
'জগতে কীর্তিমান হও সাধনায়' এখানে 'সাধনায়' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণে সপ্তমী
  2. অপাদানে সপ্তমী
  3. করণে সপ্তমী
  4. কর্মে সপ্তমী
ব্যাখ্যা
• করণ কারক:
ক্রিয়া সম্পাদনের উপকরণ বা উপায়কে বলা হয় করণ কারক। অন্যভাবে বলা যায়, কর্তা যে পদের সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণ কারক। ক্রিয়াপদকে কিসের দ্বারা, কিসের সাহায্যে বা কী উপায়ে ইত্যাদি প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়।
যেমন:
- সুজলা কলম দিয়ে লেখে (উপকরণ-কলম)। 
- জগতে কীর্তিমান হও সাধনায় (উপায়-সাধনায়)। 
[প্রদত্ত বাক্যকে কী উপায়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'সাধনা'। সুতরাং 'সাধনায়' করণ কারকে সপ্তমী বিভক্তি।]

---------------
করণ কারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার-
ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তি: ছাত্ররা ক্রিকেট খেলছে। (অকর্মক ক্রিয়া)।
খ) তৃতীয়া বা দ্বারা বিভক্তি: লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। দিয়া বিভক্তি: মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন।

গ) সপ্তমী বিভক্তি বা এ বিভক্তি:
- ফুলে ফুলে ঘর ভরেছে।

তে বিভক্তি:
- শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।
'এত শঠতা, এত যে ব্যথা,
তবু যেন তা মধুতে মাখা।' -নজরুল।

য় বিভক্তি:
- চেষ্টায় সব হয়।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
'ঘটিরাম' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. মূর্খ
  2. অপদার্থ
  3. লজ্জাহীন
  4. সামান্য ব্যক্তি
ব্যাখ্যা
• 'ঘটিরাম' বাগ্‌ধারা অর্থ - অপদার্থ।
বাক্য: ইব্রাহীম একটা ঘটিরাম, ওকে দিয়ে এ কাজ হবে না।

অন্যদিকে, 
• 'গোবর গণেশ' অর্থ - মূর্খ।
• 'চশমখোর' অর্থ - লজ্জাহীন। 
• 'চুনোপুটি' অর্থ - সামান্য ব্যক্তি। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
'অগ্রে বর্তমান থাকে যে' এক কথায় বলে-
  1. অন্যতম
  2. অগ্রজ
  3. অনুজ
  4. অগ্রবর্তী
ব্যাখ্যা
• 'অগ্রে বর্তমান থাকে যে' এক কথায় বলে - অগ্রবর্তী। 

অন্যদিকে, 
• অনেকের মধ্যে একজন - অন্যতম। 
• অগ্রে জন্মিয়াছে যে - অগ্রজ। 
• অনুতে (পশ্চাতে) জন্মেছে যে - অনুজ। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
দুইটি সংখ্যার ল.সা.গু ৪৮ এবং গ.সা.গু ৪ । একটি সংখ্যা ১৬ হলে, অপর সংখ্যাটি কত? 
  1. ১২
  2. ২২
  3. ২৪
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৪৮ এবং গ.সা.গু ৪ । একটি সংখ্যা ১৬ হলে, অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
সংখ্যা দুইটির গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু 
বা, ১৬ × অপর সংখ্যা = ৪৮ × ৪ 
বা, অপর সংখ্যা = (৪৮ × ৪)/১৬ 
∴ অপর সংখ্যা = ১২  । 
৪৩.
9c2 + 14c এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?
  1. 7
  2. 7/3
  3. 49/9
  4. 14/9
ব্যাখ্যা
প্রশ্ন: 9c2 + 14c এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে? 

সমাধান: 
9c2 + 14c 
= (3c)2 + 2.3c.(7/3) + (7/3)2 - (49/9) 
= {3c + (7/3)}2 - (49/9) 

∴ 9c2 + 14c এর সাথে (49/9) যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে। 
৪৪.
একটি কোণ তার সম্পূরক কোণ এর এক পঞ্চমাংশ হলে কোণটি কত? 
  1. 45°
  2. 30°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার সম্পূরক কোণ এর এক পঞ্চমাংশ হলে কোণটি কত? 

সমাধান: 
ধরি, 
কোণটি = x 
∴ সম্পূরক কোণ = (180° - x) 

প্রশ্নমতে, 
x = (1/5) × (180° - x) 
বা, 5x = 180° - x 
বা, 5x + x = 180° 
বা, 6x = 180° 
বা, x = 180°/6 
∴ x = 30° 

∴ কোণটি = 30° ।
৪৫.
একটি সংখ্যার 5 গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং বিয়োগফল থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয়। সংখ্যাটি কত? 
  1. 2 অথবা 2
  2. 3 অথবা 3 
  3. 2 অথবা 3 
  4. 5 অথবা 3 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার 5 গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং বিয়োগফল থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয়। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x

শর্তমতে, 
5x - x2 - 6 = 0
বা, - (x2 - 5x + 6) = 0
বা, x2 - 5x + 6 = 0
বা, x2 - 3x - 2x + 6 = 0
বা, x (x - 3) - 2(x - 3) = 0
বা, (x - 3) (x - 2) = 0 
হয়, 
x - 3 = 0
∴ x = 3
অথবা, 
x - 2 = 0
∴ x = 2

∴ সংখ্যাটি = 2 অথবা 3  ।
৪৬.
২০% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় ৯৬০০ টাকা । প্রকৃত বেতন কত ছিলো? 
  1. ৪০০০ টাকা
  2. ৬০০০ টাকা
  3. ৩০০০ টাকা
  4. ৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২০% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় ৯৬০০ টাকা । প্রকৃত বেতন কত ছিলো? 

সমাধান: 
ধরি, 
প্রকৃত বেতন = x টাকা 

প্রশ্নমতে, 
x + x এর ২০% = ৯৬০০ 
বা, x + (২০x/১০০) = ৯৬০০ 
বা, (১০০x + ২০x)/১০০ = ৯৬০০ 
বা, ১২০x = ৯৬০০ × ১০০ 
বা, x = (৯৬০০ × ১০০)/১২০ 
∴ x = ৮০০০ 

∴ প্রকৃত বেতন = ৮০০০ টাকা । 
৪৭.
(a2 - b2) (x2 - y2) + 4abxy এর উৎপাদক কত?
  1. (ax + by + ay + bx) (ax - by - ay + bx) 
  2. (ax - by + ay - bx) (ax + by - ay - bx) 
  3. (ax + by + ay - bx) (ax + by - ay + bx) 
  4. (ax - by - ay + bx) (ax - by + ay - bx) 
ব্যাখ্যা
প্রশ্ন: (a2 - b2) (x2 - y2) + 4abxy এর উৎপাদক কত? 

সমাধান:
(a2 - b2) (x2 - y2) + 4abxy
= a2x2 - a2y2 - b2x2 + b2y2 + 2abxy + 2abxy 
= (a2x2 + 2abxy + b2y2) - (a2y2 - 2abxy + b2x2
= (ax + by)2 - (ay - bx)2 
= (ax + by + ay - bx) (ax + by - ay + bx)
৪৮.
x + 3 > 2x - 1 অসমতাটির সমাধান সেট হবে -
  1. (∝, 0)
  2. (∝, 4)
  3. (- ∝, 4)
  4. (0, 4)
ব্যাখ্যা
প্রশ্ন: x + 3 > 2x - 1 অসমতাটির সমাধান সেট হবে - 

সমাধান:
x + 3 > 2x - 1
বা, 2x - 1 < x + 3 
বা, 2x - x < 3 + 1
বা, x < 4 

∴ নির্ণেয় সমাধান সেট: (- ∝, 4)  । 
৪৯.
একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং কর্ণ যথাক্রমে 16 সে.মি এবং 4 সে.মি হলে, বাগানের ক্ষেত্রফল কত? 
  1. 28 বর্গ সে.মি
  2. 24 বর্গ সে.মি
  3. 32 বর্গ সে.মি
  4. 36 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং কর্ণ যথাক্রমে 16 সে.মি এবং 4 সে.মি হলে, বাগানের ক্ষেত্রফল কত? 

সমাধান:
মনে করি, 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = x সে.মি 
আয়তাকার বাগানের প্রস্থ = y সে.মি 
∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল, xy = ? 

দেওয়া আছে, 
বাগানের পরিসীমা = 16 সে.মি
বা, 2 (দৈর্ঘ্য + প্রস্থ) = 16 
বা, 2 (x + y) = 16
বা, x + y = 16/2
∴ x + y = 8 .................(¡)

আবার, 
বাগানের কর্ণ = √{(দৈর্ঘ্য)2 + (প্রস্থ)2}
বা, 4 = √{(x)2 + (y)2}
বা, (4)2 = {√(x)2 + (y)2}2   [বর্গ করে] 
বা, 16 = (x)2 + (y)2
∴ x2 + y2 = 16

আমরা জানি, 
x2 + y2 = (x + y)2 - 2xy
বা, - 2xy = x2 + y2 - (x + y)2
বা, - 2xy = 16 - (8)2
বা, - 2xy = 16 - 64
বা, - 2xy = - 48
বা, xy = - 48/- 2
∴ xy = 24 

∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল, xy = 24 বর্গ সে.মি । 
৫০.
৮ জনের এক অভিযাত্রী দলের ৫৬ কেজি ওজনের এক জনের পরিবর্তে অপর একজন যুক্ত হলে, গড় ওজন ২.৫ কেজি হ্রাস পায়। নতুন অভিযাত্রীর ওজন কত? 
  1. ৩৮ কেজি
  2. ৩৬ কেজি
  3. ৬৬ কেজি
  4. ৬৮ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জনের এক অভিযাত্রী দলের ৫৬ কেজি ওজনের এক জনের পরিবর্তে অপর একজন যুক্ত হলে, গড় ওজন ২.৫ কেজি হ্রাস পায়। নতুন অভিযাত্রীর ওজন কত? 

সমাধান:
ধরি, 
৮ জন অভিযাত্রী দলের গড় ওজন = x কেজি 
৮ জন অভিযাত্রী দলের মোট ওজন = ৮x কেজি 
আবার, 
নতুন অভিযাত্রীর ওজন = y কেজি হলে, 
নতুন ৮ জনের গড় ওজন = (x - ২.৫) কেজি 
∴ নতুন ৮ জনের মোট ওজন = {(x - ২.৫) × ৮} কেজি 

প্রশ্নমতে, 
৮x - ৫৬ + y = {(x - ২.৫) × ৮}
বা, ৮x - ৫৬ + y = ৮x - ২০
বা, ৮x + y - ৮x = - ২০ + ৫৬ 
বা, y = ৩৬ 

∴ নতুন অভিযাত্রীর ওজন = ৩৬ কেজি । 
৫১.
{(9x - 4)/(3x - 2)} - 2 এর মান কত?
  1. 2x
  2. 5x
  3. 3x
  4. 7x
ব্যাখ্যা
প্রশ্ন: {(9x - 4)/(3x - 2)} - 2 এর মান কত? 

সমাধান: 
{(9x - 4)/(3x - 2)} - 2
= {(32)x - (2)2}/(3x - 2) - 2
= = {(3x)2 - (2)2}/(3x - 2) - 2
= (3x + 2)(3x - 2)/(3x - 2) - 2
= 3x + 2 - 2 
= 3x
৫২.
একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? 
  1. ৫০০ মিটার
  2. ৬০০ মিটার
  3. ৭২০ মিটার
  4. ১২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? 

সমাধান:
সেতুটি ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হলে ট্রেনের নিজের দৈর্ঘ্য ও প্লাটফর্মের দৈর্ঘ্য ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হবে। 
১ কিলোমিটার = ১০০০ মিটার 
∴ ৭২ কিলোমিটার = ৭২০০০ মিটার 

ট্রেনটি ৬০ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০/৬০ মিটার 
 = ১২০০ মিটার 

∴ সেতুটির দৈর্ঘ্য = (১২০০ - ৭০০) মিটার 
= ৫০০ মিটার  ।
৫৩.
একটি মোটর গাড়ি এবং একটি টেলিভিশনের দামের অনুপাত ৩ : ২ । যদি টেলিভিশনের চাইতে মোটর গাড়ির দাম ৬০০০ টাকা বেশি হয় তাহলে টেলিভিশনের দাম কত? 
  1. ১১২০০ টাকা
  2. ৯৬০০ টাকা
  3. ১৪০০০ টাকা
  4. ১২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোটর গাড়ি এবং একটি টেলিভিশনের দামের অনুপাত ৩ : ২ । যদি টেলিভিশনের চাইতে মোটর গাড়ির দাম ৬০০০ টাকা বেশি হয় তাহলে টেলিভিশনের দাম কত? 

সমাধান: 
ধরি, 
মোটর গাড়ির দাম = ৩x 
টেলিভিশনের দাম = ২x
∴ পার্থক্য = (৩x - ২x)
x = ৬০০০ টাকা 

∴ টেলিভিশনের দাম = ২x
= ২ × ৬০০০ টাকা 
= ১২০০০ টাকা । 
৫৪.
6, 17, 49, 144 ........... ক্রমটির পরবর্তী পর কত? 
  1. 408
  2. 365
  3. 428
  4. 386
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 17, 49, 144 ........... ক্রমটির পরবর্তী পর কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ক্রমটির ১ম পদ = 6 
২য় পদ = (১ম পদ × 3) - 1 = (6 × 3) - 1 = 17, 
৩য় পদ = (২য় পদ × 3) - 2 = (17 × 3) - 2 = 49, 
৪র্থ পদ = (৩য় পদ × 3) - 3 = (49 × 3) - 3 = 144 
∴ ৫ম বা পরবর্তী পদ = (৪র্থ পদ × 3) - 4 = (144 × 3) - 4 = 428 
৫৫.
২০ টাকায় ১২টি আমড়া কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ টাকায় ১২টি আমড়া কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
১২ টি আমড়ার ক্রয়মূল্য = ২০ টাকা
∴ ১২ টি আমড়ার বিক্রয়মূল্য = (২ × ১২) = ২৪ টাকা 
∴ লাভ = (২৪ - ২০) টাকা = ৪ টাকা 

২০ টাকায় লাভ হয় = ৪ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ৪/২০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৪ × ১০০)/২০ টাকা 
= ২০ টাকা 

∴ শতকরা লাভ হবে = ২০% । 
৫৬.
কত সালে হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৮৪২ সালে
  2. ১৮৬০ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৯ সালে
ব্যাখ্যা
হংকং:
- হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- এটি দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত।
- ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে ব্রিটিশরা হংকং দ্বীপটি চীন থেকে অধিকার করে নেয়। এটি ছিল দ্বিতীয় আফিম যুদ্ধ এর ফলস্বরূপ।
- ১৯৯৭ সালে, "এক দেশ, দুই ব্যবস্থা" নীতির আওতায় হংকং চীনের কাছে হস্তান্তরিত হয়। 

⇒ ১৯৯৭ সালে, হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল (SAR) হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর মানে হল যে, হংকং চীনের অংশ হলেও এটি স্বায়ত্তশাসিত এবং এতে নিজস্ব আইন এবং প্রশাসন রয়েছে।

উল্লেখ্য,
- হংকং কে কেন্দ্র করে চীনে 'এক দেশ দুই নীতি' চালু হয় ১৯৯৭ সালে এবং এই নীতি চালু থাকবে ২০৪৭ সাল পর্যন্ত।

উৎস: Britannica.
৫৭.
দেশের কোন জেলাকে 'হিমালয়ের কন্যা' হিসেবে আখ্যায়িত করা হয়েছে?
  1. কুড়িগ্রাম
  2. পঞ্চগড়
  3. চাঁপাইনবাবগঞ্জ
  4. লালমনিরহাট
ব্যাখ্যা
'হিমালয়ের কন্যা' পঞ্চগড়:
- দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
- হিমালয়ের পাদদেশে জেলাটির ভৌগোলিক অবস্থান হওয়ায় পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা।
- পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে নেপালের দূরত্ব মাত্র ৬১ কিলোমিটার, এভারেস্ট শৃঙ্গ ৭৫ কিলোমিটার, ভুটান ৬৪ কিলোমিটার, চীন ২০০ কিলোমিটার, ভারতের দার্জিলিং ৫৮ কিলোমিটার ও শিলিগুড়ি ৮ কিলোমিটার এবং কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। ফলে ভৌগোলিকভাবেই পঞ্চগড় প্রাকৃতিক সৌন্দর্যের আধার।

উল্লেখ্য,
- পঞ্চগড় জেলার তিন দিকেই ভারতীয় সীমান্ত। 
- এ জেলার উত্তরে ভারতের দার্জিলিং ও জলপাইগুঁড়ি জেলা, উত্তর পূর্ব ও পূর্বে জলপাইগুঁড়ি ও কুচবিহার জেলা এবং বাংলাদেশের নীলফামারী জেলা, পশ্চিমে ভারতে পুর্নিয়া ও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ঠাকারগাঁও ও দিনাজপুর জেলা অবস্থিত।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) যুগান্তর।
৫৮.
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?
  1. SAFTA
  2. APTA
  3. AFTA
  4. NAFTA
ব্যাখ্যা
SAFTA:
- সার্ক (SAARC) বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-এর সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠিত হয় SAFTA (South Asian Free Trade Area) চুক্তির মাধ্যমে।
- এই চুক্তি ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল ৬ জানুয়ারি ২০০৪।
- এটি কার্যকর হয় ১ জানুয়ারি, ২০০৬ সালে।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ ৮টি (আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা)।

⇒ SAFTA চুক্তির উদ্দেশ্য ছিল সার্ক সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক বাধাগুলি কমানো এবং মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠা করা।
 -এই চুক্তির মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক হার কমানো এবং বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়।
- SAFTA চুক্তির আওতায়, সার্ক সদস্য দেশগুলো তাদের মধ্যে শুল্ক শিথিল এবং বাণিজ্য বৃদ্ধি করতে সম্মত হয়, যাতে আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়।

অন্যদিকে -
SAPTA: 
SAARC-এর ৬ষ্ঠ সম্মেলন ১৯৯১ সালে কলম্বো, শ্রীলঙ্কা-তে অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ চুক্তিটি হলো: SAARC Preferential Trading Arrangement (SAPTA)। SAPTA ছিল SAARC সদস্য দেশগুলির মধ্যে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং শুল্ক ছাড়ের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নের জন্য একটি চুক্তি।

APTA:
- APTA-এর পূর্ণরূপ: Asia Pacific Trade Agreement. এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য চুক্তি।

AFTA:
- AFTA-এর পূর্ণরূপ: ASEAN Free Trade Area. AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি। ১৯৯২ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ আসিয়ান শীর্ষ সম্মেলনে ASEAN মুক্ত বাণিজ্য এলাকা (AFTA) গঠনে সম্মত হয়।

NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ: The North American Free Trade Agreement. এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।

উৎস: SAARC ওয়েবসাইট।
৫৯.
জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন কোনটি?
  1. UNLCOS
  2. UNRWA
  3. UNSSC
  4. UNCLOS
ব্যাখ্যা
UNCLOS:
- UNCLOS-এর পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea.
- UNCLOS হলো জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন, যা সমুদ্রের ব্যবহার, সংরক্ষণ এবং তার সম্পদের মধ্যে ন্যায্যতা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার জন্য একটি চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৯৮২ সালে।
- কার্যকর হয়: ১৯৯৪ সালে।

⇒ UNCLOS-এর মূল উদ্দেশ্য হলো:
i) সমুদ্রের সীমানা নির্ধারণ: এটি আন্তর্জাতিক সমুদ্র সীমানা এবং বিভিন্ন অঞ্চলের মালিকানা সংক্রান্ত আইন প্রণয়ন করে, যেমন: নির্দিষ্ট জলসীমা (Territorial Sea), অর্থনৈতিক অঞ্চলের সীমানা (Exclusive Economic Zone, EEZ), আন্তর্জাতিক জলসীমা (High Seas), আন্তর্জাতিক সমুদ্র তল (International Seabed Area).
ii) সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার: UNCLOS সমুদ্রের সম্পদ যেমন মাছ, খনিজ, এবং শক্তির উৎস সুষ্ঠু ও টেকসই ব্যবহারের জন্য দিকনির্দেশনা দেয়। এই চুক্তি সমুদ্রের মধ্যে অনুসন্ধান, এক্সপ্লোরেশন এবং সম্পদ আহরণের সুনির্দিষ্ট নিয়মাবলী স্থাপন করে।
iii) পরিবেশ সংরক্ষণ: এটি সমুদ্র পরিবেশ এবং জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য বিভিন্ন প্রস্তাবনা এবং বিধি-নিষেধ প্রবর্তন করে, যাতে সমুদ্রের দূষণ এবং অন্যান্য ক্ষতি কমানো যায়।
iv) আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি: UNCLOS একাধিক আন্তর্জাতিক আদালত ও পদ্ধতির মাধ্যমে সমুদ্র সংক্রান্ত বিরোধগুলি সমাধান করার ব্যবস্থা রাখে, যার মধ্যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল কন্ট্রি অফ দ্য সি (ITLOS) অন্যতম।
v) কর্মকাণ্ডের স্বাধীনতা: এই চুক্তি আন্তর্জাতিক জলসীমা এবং সমুদ্রের নির্দিষ্ট অংশে নৌযান চলাচল, বিমান চলাচল এবং যোগাযোগের স্বাধীনতা নিশ্চিত করে।

উৎস: UNCLOS ওয়েবসাইট।
৬০.
মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ১৯৭১ সালে কোন প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়?
  1. স্টপ জেনোসাইড
  2. ইনোসেন্ট মিলিয়নস
  3. আ স্টেট ইজ বর্ন
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
প্রামাণ্যচিত্র:
- মুক্তিযুদ্ধ নিয়ে ১৯৭১ সালে চারটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়।
- এসব প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্দেশ্য ছিল পাকিস্তানি মিলিটারির গণহত্যা ও নৃশংসতা সম্পর্কে বিশ্ববাসীকে জানানো।
- এ ছাড়া শরণার্থীদের দেশত্যাগ ও আশ্রয়শিবিরের দুঃখ-যন্ত্রণার কথা উঠে এসেছে এসব প্রামাণ্যচিত্রে।
- এগুলো হলো জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’, ‘আ স্টেট ইজ বর্ন’; আলমগীর কবিরের ‘লিবারেশন ফাইটার্স’ ও বাবুল চৌধুরীর ‘ইনোসেন্ট মিলিয়নস’।
- জহির রায়হান চারটি প্রামাণ্যচিত্রের নাম দেন ‘জাতীয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র’।

উৎস: প্রথম আলো।
৬১.
'পার্পল লাইন' সীমারেখাটি কোন দটি দেশকে পৃথক করেছে?
  1. মেক্সিকো-যুক্তরাষ্ট্র
  2. সিরিয়া-ইসরাইল
  3. ফ্রান্স-জার্মানি
  4. লেবানন-ইসরাইল
ব্যাখ্যা
পার্পল লাইন:
- গোলান মালভূমিতে সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি রেখা ‘পার্পল লাইন' নামে পরিচিত।

উল্লেখ্য,
- ১১৫০ বর্গকিলোমিটার আয়তনের একটি মালভূমি যা গোলান পর্বতমালার অংশ।
- এটি সিরিয়া-ইসরাইল সীমান্তে অবস্থিত।
- এটি ১৯৬৭ সাল পর্যন্ত সিরিয়ার একটি অংশ ছিল।
- সেই বছর, ইসরায়েলি সামরিক বাহিনী গোলান মালভূমিতে প্রবেশ করে।
- ১৯৮১ সালে ইসরায়েলি সরকার গোলান হাইটসকে সংযুক্ত করে, বা ঘোষণা করে যে এলাকাটি ইসরায়েলের একটি অংশ।
- এর উত্তরে লেবানন এবং দক্ষিণে জর্ডান অবস্থিত।

অন্যদিকে -
- সিগফ্রিড লাইন ফ্রান্স ও জার্মানির মধ্যে নিরুপিত সীমারেখা।
- ব্লু লাইন ইসরাইল এবং লেবাননের মধ্যকার সীমারেখা।

উৎস: Britannica.
৬২.
IUCN কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
  1. বিষাক্ত বর্জ্য আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য
  2. কৌশলগত অস্ত্র নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে
  3. আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধির জন্য
  4. জীববৈচিত্র সংরক্ষণের উদ্দেশ্যে
ব্যাখ্যা
IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- বিশ্বব্যাপী জীববৈচিত্র ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।

⇒ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে। দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।

উৎস: IUCN ওয়েবসাইট।
৬৩.
সোভিয়েত ইউনিয়ন ভেঙে কতটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
  1. ১১
  2. ১৫
  3. ১৩
  4. ১২
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়ন:
- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
- ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্রের জন্ম হয়।
- সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ, তাঁর পদত্যাগের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের কার্যক্রম সম্পূর্ণরূপে সমাপ্ত হয়।

উল্লেখ্য,
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে ১৫টি রাষ্ট্র গঠিত হয়: রাশিয়া, বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, মলদোভা, আর্মেনিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ইউক্রেন ও তুর্কমেনিস্তান।

উৎস: i) Britannica.
ii) History.com
৬৪.
ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?
  1. চট্টগ্রাম
  2. সিরাজগঞ্জ
  3. সিলেট
  4. দিনাজপুর
ব্যাখ্যা
ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ সিরাজগঞ্জ-এ সংঘটিত হয়। 

সলঙ্গা বিদ্রোহ:
- মূলত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা থেকে সূত্রপাত হয় ভারতবর্ষে ব্রিটিশবিরোধী আন্দোলনের।
- জালিয়ানওয়ালাবাগের পথ ধরে ব্রিটিশ বেনিয়াদের নৃশংসতার আরেক রক্তাক্ত অধ্যায় রচিত হয় সিরাজগঞ্জের সলঙ্গায়।
- ১৯২২ সালের ২৭ জানুয়ারি তরুণ নেতা মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ এর নেতৃত্বে তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার সলঙ্গা হাটে ব্রিটিশবিরোধী আন্দোলনের সূচনা ঘটে।

- আন্দোলনরত জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে ব্রিটিশ পুলিশ, নিহত হন কয়েক শ মানুষ।
- নিহতদের ব্রিটিশ পুলিশ সিরাজগঞ্জের রহমতগঞ্জে গণকবর দেয়।

⇒ বিদেশি পণ্য বর্জন ও স্বদেশি পণ্য ব্যবহার করার আন্দোলনের প্রেক্ষাপটে ১৯২২ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা হাটে গণহত্যা সংঘটিত হয়।
- মূলত জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা থেকে সূত্রপাত হয় ভারতবর্ষে ব্রিটিশবিরোধী আন্দোলনের। জালিয়ান ওয়ালাবাগের পথ ধরে ব্রিটিশ বেনিয়াদের নৃশংসতার আরেক রক্তাক্ত অধ্যায় রচিত হয় সিরাজগঞ্জের সলঙ্গায়।
- ২৭ জানুয়ারি ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত হয়। 

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) প্রথম আলো।
৬৫.
বিসমার্ক কে ছিলেন?
  1. রাশিয়ার জার
  2. অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী
  3. জার্মানির চ্যান্সেলর
  4. ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
অটো ভন বিসমার্ক:
- অটো ভন বিসমার্ক ছিলেন জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর।
- তিনি ছিলেন জার্মান সাম্রাজ্যের স্থপতি। তাকে আধুনিক জার্মানির জনকও বলা হয়।

⇒ বিসমার্ক ছিলেন প্রুশিয়ান সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা এবং ভূস্বামী।
- তিনি ১৮৬২-১৮৭১ পর্যন্ত প্রুশিয়ার প্রধান মন্ত্রী ছিলেন, পরে ১৮৭১-১৮৯০ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
- বিসমার্কের কূটনীতির অন্যতম প্রধান কৌশল ছিল "রক্ত ও লোহা" (Blood and Iron) নীতি, যার মাধ্যমে তিনি যুদ্ধের মাধ্যমে জার্মানির একীভূতকরণকে এগিয়ে নেন।
- তার নেতৃত্বে প্রুশিয়া ১৮৭০-৭১ সালে ফ্রেঞ্চ-প্রুশিয়ান যুদ্ধ জয়লাভ করে এবং এর ফলে ১৮৭১ সালে জার্মান সাম্রাজ্যের সৃষ্টি হয়।

উৎস: i) Britannica.
ii) BBC.
৬৬.
বাংলাদেশের কোন জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কমনওয়েলথ যুদ্ধ সমাধি আছে?
  1. খুলনা
  2. রাজশাহী
  3. রংপুর
  4. কুমিল্লা
ব্যাখ্যা
কমনওয়েলথ যুদ্ধ সমাধি:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংঘটিত যুদ্ধে ৪৫০০০ কমনওয়েলথ সৈনিক নিহত হন।
- তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার (তৎকালীন বার্মা), আসাম, এবং বাংলাদেশে ৯টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে।
- বাংলাদেশে দুটি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে, যার একটি কুমিল্লায় এবং অপরটি চট্টগ্রামে অবস্থিত।

⇒ ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের কুমিল্লাতে অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি।
- ময়নামতি রণ সমাধিক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯০৩-১৯৪৫) নিহত ভারতীয় (তৎকালীন) ও বৃটিশ সৈন্যদের কবরস্থান।
- এটি ১৯৪৬ সালে তৈরি হয়েছে।
- এই সমাধিক্ষেত্রটি Commonwealth War Graves Commission (CWGC) কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ও তারাই এ সমাধিক্ষেত্র পরিচালনা করেন।
- সমাধিক্ষেত্রটিতে ৭৩৬টি কবর আছে।
- এর মধ্যে অধিকাংশ কবর হল সে সময়কার হাসপাতালের মৃত সৈনিকগণের।
- তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয়।
- সর্বমোট ৭২৩ জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল।

উৎস: জাতীয় তথ্য নাতায়ন।
৬৭.
সংবিধানের কোন অনুচ্ছেদে 'উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি' সম্পর্কে বলা হয়েছে?
  1. ১৮ক নং
  2. ২৩ (ক) নং
  3. ২৪ নং
  4. ২০ নং
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- ১৮ক নং অনুচ্ছেদ: পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন।
- ২০ নং অনুচ্ছেদ: অধিকার ও কর্তব্যরূপে কর্ম।
- ২৩ (ক) নং অনুচ্ছেদ: উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি।
- ২৪ নং অনুচ্ছেদ: জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৬৮.
ভারতের প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী কে?
  1. প্রতিভা পাতিল
  2. দ্রৌপদী মুর্মু
  3. সোনিয়া গান্ধী
  4. ইন্দিরা গান্ধী
ব্যাখ্যা
ইন্দিরা গান্ধী:
- ভারতের প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
- ইন্দিরা গান্ধীর বাবা পণ্ডিত জওহরলাল নেহরু, মা কমলা নেহরু, দাদা মতিলাল নেহরু।
- রাজনীতিতে আপসহীন, দৃঢ় মানসিকতার জন্য তিনি ‘ভারতের লৌহমানবী’ হিসেবে পরিচিতি পান।
- ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তিনি নিজের দুই দেহরক্ষীর গুলিতে নিহত হন। 

⇒ ১৯৩৮ সালে ইন্দিরা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন।
- ১৯৪২ সালে তিনি ফিরোজ গান্ধীকে বিয়ে করেন। ফিরোজ ভারতের স্বাধীনতাসংগ্রামী, রাজনীতিক, সাংবাদিক। ইন্দিরা-ফিরোজ দম্পতির দুই ছেলে। সঞ্জয় ও রাজীব গান্ধী।

উল্লেখ্য,
- ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত একটানা ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা। এই সময়কালের মধ্যে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন।

এছাড়াও,
- মতিলাল ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁর ছেলে জওহরলালও ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী।

উৎস: i) Britannica.
ii) BBC.
৬৯.
২০২৫ সালে ২০তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ভারত
  3. ব্রাজিল
  4. আর্জেন্টিনা
ব্যাখ্যা
Group of 20 (G-20):
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং ২টি জোট: ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উল্লেখ্য,
- ২০২৫ সালের নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।
 
অন্যদিকে,
- ২০২৪ সালের ১৮-১৯ নভেম্বরে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.
৭০.
Europol-এর সদরদপ্তর নিম্নের কোন শহরে অবস্থিত?
  1. জেনেভা
  2. রোম
  3. হেগ
  4. ভিয়েনা
ব্যাখ্যা
Europol:
- Europol-এর পূর্ণরূপ: The European Union Agency for Law Enforcement Cooperation.
- ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম Europol।
- সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়: ১ জুলাই, ১৯৯৯ ।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- প্রথম পরিচালক: জার্গেন স্টরবেক।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- নির্বাহী পরিচালক: ক্যাথরিন ডি বোলেীরা

⇒ ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ তারিখে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে Europol-এর সৃষ্টি হয়। 

উৎস: Europol ওয়েবসাইট।
৭১.
নিম্নের কোনটি লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত?
  1. গ্রিন স্কয়ার
  2. তাকসিম স্কয়ার
  3. তাহরির স্কয়ার
  4. রেড স্কয়ার
ব্যাখ্যা
গ্রিন স্কয়ার:
- গ্রিন স্কয়ার লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত।
- সরকার বিরোধী বিক্ষোভের স্থান, গাদ্দাফি সমর্থকদের বিক্ষোভ এবং নেতার নিজের জ্বালাময়ী বক্তৃতার জন্য গ্রিন স্কয়ার বিখ্যাত।
- গ্রিন স্কয়ার দীর্ঘদিন ধরে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতার প্রতীক ছিল।

অন্যদিকে,
তাকসিম স্কয়ার:
- তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত একটি স্থানের নাম তাকসিম স্কয়ার। তাকসিম স্কয়ার এলাকায় প্রধানত ইস্তাম্বুলের অমুসলিমদের বসবাস। এটিকে সেক্যুলার তুরস্কের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

তাহরির স্কয়ার:
- মিশরের কায়রোতে অবস্থিত। এটিই কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।

রেড স্কয়ার:
- রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে এই রেড স্কয়ার অবস্থিত। রাশিয়ার প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্রেমলিন সংলগ্ন এই রেড স্কয়ার। রেড স্কয়ারের পশ্চিম পাশে ক্রেমলিনেই বর্তমান রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন। রেড স্কয়ারে শায়িত আছেন রুশ বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিচ লেনিন।

উৎস: Britannica.