পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
পরীক্ষা – ৮ (Revised রুটিন) পার্ট-১: সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি টপিক: একাত্তরের অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধ। উৎস: ইতিহাস সংক্রান্ত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, বাংলাপিডিয়া বাংলাদেশ আওয়ামীলীগ সহ সংশ্লিষ্ট ওয়েবসাইট ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট-২: English Grammar টপিক: English Spelling, Synonyms and Antonyms. উৎস: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] পার্ট-৩: গণিত টপিক: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
মুজিব নগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন কে?
  1. এ এইচ এম কামরুজ্জামান
  2. এম. মনসুর আলী
  3. খন্দকার মোশতাক আহমেদ
  4. তাজউদ্দিন আহমদ
ব্যাখ্যা
মুজিব নগর সরকার:

- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় মুজিব নগর সরকার। 
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিব নগর সরকার শপথ গ্রহন করেন।
- রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
- উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি ওসমানী।
- চিফ অব স্টাফ ছিলেন কর্নেল আবদুর রব।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে মূলত কত দফা দাবি তুলে ধরেন?
  1. ৪ দফা
  2. ৫ দফা
  3. ৬ দফা
  4. ৭ দফা
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ:

- বঙ্গবন্ধুর ৭ই মার্চ ১৯৭১-এ প্রদত্ত ১৮ মিনিটের ভাষণটি তাঁর স্বভাবসুলভ তাৎক্ষণিক বক্তব্য ছিল, পূর্বে তৈরি করা বক্তৃতা নয়।
- এটিকে অনেকেই রাজনীতির কবিতা বলে থাকেন।
- তাঁর এই ভাষণকে তুলনা করা হয় আব্রাহাম লিংকন, উইনস্টন চার্চিল, মার্টিন লুথার কিং ও পেরিক্লিসের মহতী যুগান্তকারী ভাষণগুলোর সাথে।
- এর মহত্ত্ব ও বিরাটত্বের কারণে ২০১৭ সনের অক্টোবরে জাতিসংঘের এডুকেশন, কালচার ও সাইন্টিফিক অর্গানাইজেশন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের অসাধারণ ভাষণটিকে পৃথিবীর অন্যতম ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়ে স্বাধীনতাকামী বাঙালি জাতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
- ভাষণে মূলত ৪ দফা দাবি তোলা হয়।
• মার্শাল ল প্রত্যাহার,
• সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া,
• রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং
• জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
.
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার কতজন আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৬ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার জন আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীরবিক্রম: ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
.
২৫ মার্চ রাতের শেষ প্রহরে কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন?
  1. এম.এ হান্নান
  2. মেজর জিয়াউর রহমান
  3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. আবদুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
স্বাধীনতার ঘোষণাপত্র:

- একটি অতীব সংকটময় অবস্থার মোকাবেলায় স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়।
- ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে সামরিক বাহিনীর আক্রমণের অব্যবহিত পূর্বে এবং পাকিস্তান বাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেফতারের প্রাক্কালে তিনি স্বাধীনতার ঘোষণা দেন।
- শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার বার্তাটি পূর্ব পাকিস্তান রাইফেলসের ট্রান্সমিটারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রচারের জন্য মধ্যরাতের কিছুক্ষণ পরে চট্টগ্রামে প্রেরণ করা হয়।
- মার্চ মাসের ২৬ ও ২৭ তারিখে চট্টগ্রাম বেতার কেন্দ্র (পরের নামকরণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র) থেকে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার আরও দুটি ঘোষণা প্রচার করা হয়।
- একটি প্রচারিত হয় চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হান্নান কর্তৃক এবং অন্যটি মেজর জিয়াউর রহমান কর্তৃক।
- ১৭ এপ্রিল মেহেরপুর জেলার সীমান্তবর্তী বৈদ্যনাথতলায় (পরবর্তী নাম মুজিবনগর) এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণপরিষদ সদস্য অধ্যাপক এম ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
- এ ঘোষণার মাধ্যমে নবগঠিত আইন পরিষদ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঘোষণা করে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কে?
  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. আতাউল গণি ওসমানি
  3. আবদুল করিম খন্দকার
  4. তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা
জেনারেল আতাউল গণি ওসমানি:

- জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানি বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি।
- ১৯১৮ সালের ১ নভেম্বর সুনামগঞ্জে তাঁর জন্ম।
- তিনি ১৯৩৪ সালে সিলেট সরকারি হাইস্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯৩৮ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
- তিনি ১৯৩৯ সালের জুলাই মাসে দেরাদুনে ব্রিটিশ ভারতীয় সামরিক একাডেমী থেকে সামরিক কোর্স সম্পন্ন করে রাজকীয় বাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন (অক্টোবর ১৯৪০)।
- ১৯৪১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হন।
- ১৯৪৭ সালে সেনাবাহিনীর সিনিয়র অফিসার কোর্স সম্পন্ন করার পর ওসমানী লেফটেন্যান্ট কর্নেল পদে নিয়োগের জন্য মনোনীত হন।
- ভারত বিভাগের পর ১৯৪৭ সালের ৭ অক্টোবর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং পরদিনই লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন।
- আতাউল গণি ওসমানী ১৯৭০ সালে আওয়ামী লীগে যোগদান করেন। সত্তরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হলে ওসমানী বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন।
- ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
‘স্বাধীনতার ইশতেহার' ঘোষণা করে -
  1. আওয়ামী লীগ
  2. ছাত্রলীগ
  3. ছাত্র সংগ্রাম পরিষদ
  4. ছাত্র ইউনিয়ন
ব্যাখ্যা
স্বাধীনতার ইশতেহার:

- ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার অপ্রত্যাশিত ঘোষণায় সমগ্র পূর্ব-পাকিস্তান বিক্ষোভে ফেটে পড়ে।
- স্বাধিকার আন্দোলন পরিণত হয় স্বাধীনতা আন্দোলনে।
- ২ মার্চ হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের' ছাত্র সমাবেশে স্বাধীন বাংলার মানচিত্র খচিত বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
- ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ গণসমাবেশে স্বাধীন বাংলাদেশের ছাত্রসংগ্রাম পরিষদ ‘স্বাধীনতার ইশতেহার' ঘোষণা করেন।
- এ ইশতেহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম 'বাংলাদেশের সর্বাধিনায়ক’ ঘোষণা করা হয় ।
- তিনি এদিন এ সমাবেশে তাঁর ভাষণে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে 'অসহযোগ আন্দোলনের’ ডাক দেন।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
মুজিবনগর সরকারের সচিবালয়ে প্রধান সচিব নিযুক্ত হয়েছিলেন কে?
  1. মোজাম্মেল হক
  2. আমিনুল ইসলাম
  3. কামাল হোসেন
  4. রুহুল কুদ্দুস
ব্যাখ্যা
মুজিবনগর সরকারের প্রশাসনিক কাঠামো:
- মুজিবনগর সরকার একটি পূর্ণাঙ্গ সচিবালয় প্রতিষ্ঠা করেছিলেন।
- জনাব রুহুল কুদ্দুস প্রধান সচিব নিযুক্ত হয়েছিলেন।
- সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার জন্য জুলাই মাসে (১৯৭১) বাংলাদেশকে ১১টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়।
- এগুলোর নাম দেয়া হয় জোনাল কাউন্সিল।
- মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য ঘোষণাকারী প্রাদেশিক ও জাতীয় পরিষদের সদস্যদের প্রত্যক্ষভোটে ১১ জন আঞ্চলিক চেয়ারম্যান নির্বাচন করা হয়।
- প্রতিটি অঞ্চলে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে একজন করে আঞ্চলিক প্রশাসক বা জোনাল এডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়।
- প্রতিটি অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, প্রকৌশল, পুলিশ, তথ্য ও হিসাব কর্মকর্তা নিয়োগ করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বীর প্রতীক খেতাব প্রাপ্ত বিদেশী মুক্তিযোদ্ধা ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড কোন দেশের নাগরিক ছিলেন?
  1. অস্ট্রেলিয়া
  2. পোল্যান্ড
  3. কানাডা
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড:

- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীর প্রতীক খেতাব লাভ করেন ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড।
- তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তবে তার জন্ম নেদারল্যান্ডসে।
- ওডারল্যান্ড ১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ২নং
সেক্টরে যুদ্ধ করেন।
- ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কত সালে?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা
বাংলাদেশকে স্বীকৃতি:

- পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ১৯৭৪ সালের ২২শে ফেব্রুয়ারি।
- ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত ও ভূটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে।
- ১৯৭২ জানুয়ারি মাসেই পূর্ব জার্মানি, বুলগেরিয়া, পোল্যান্ড, মিয়ানমার, নেপাল, সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দেয়
- ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যসহ সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া নেদাল্যান্ডস এবং জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- যুক্তরাষ্ট্র ১৯৭২ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় বাংলাদেশকে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা, ২৬ মার্চ ২০২১।
১০.
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন?
  1. ৬নং সেক্টর
  2. ৭নং সেক্টর
  3. ৮নং সেক্টর
  4. ৯নং সেক্টর
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ ও সেক্টর:

- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : ১নং সেক্টর।
- সিপাহী মোস্তফা কামাল : ২নং সেক্টর।
- সিপাহী হামিদুর রহমান : ৪নং সেক্টর।
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : ৭নং সেক্টর।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : ৮নং সেক্টর।
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন : ১০নং সেক্টর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : পশ্চিম পাকিস্তান।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
১১.
বাংলাদেশের অস্থায়ী সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
মুজিব নগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় মুজিব নগর সরকার। 
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিব নগর সরকার শপথ গ্রহন করেন।
- মুজিবনগর সরকারের তথা প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল কলকাতার ৮নং থিয়েটার রোড।
- সরকারকে নীতি নির্ধারণী পরামর্শ ও সহযোগিতার জন্য ৯ সদস্যের একটি উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়।
- বাংলাদেশের অস্থায়ী সরকারের ১২টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। 
- রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তথ্যসূত্র- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ১১টি
  2. ১৭টি
  3. ৫৪টি
  4. ৬৪টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর ও সাব-সেক্টর সমূহ:

- মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
- ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।
- ঢাকা ও কুমিল্লা অঞ্চল নিয়ে ২নং সেক্টর গঠন করা হয়।
- চট্টগ্রাম অঞ্চল নিয়ে ১নং সেক্টর গঠন করা হয়।
- নৌ সেক্টর ছিলো ১০ নং সেক্টরের অধিনে।
- ১০ নং সেক্টরের নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলো না।
- ২ নং সেক্টর প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দারের অধীনে ছিল।
- ১ নং সেক্টরে সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের হয়ে যুদ্ধ করেছিলেন?
  1. ক্র্যাক প্লাটুন
  2. কাদেরিয়া বাহিনী
  3. বাংলাদেশ লিবারেশন ফোর্স
  4. ঢাকা গেরিলা
ব্যাখ্যা
শহীদ শাফী ইমাম রুমী:

- শাফী ইমাম রুমী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন গেরিলাযোদ্ধা।
- শহীদ জননীখ্যাত জাহানারা ইমামের বড় ছেলে।
- ছেলে রুমী শহীদ হওয়ার জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধী পান।
- ১৯৫১ সালের ২৯ মার্চ শরীফ ও জাহানারা ইমামের উচ্চ মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- ১৯৬৮ সালে স্টার মার্কস নিয়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
- তিনি সেক্টর ২-এর অধীনে মেলাঘরে প্রশিক্ষণ গ্রহণ করেন।
- এই সেক্টরটি পরিচালনার দায়িত্বে ছিলেন খালেদ মোশাররফ ও রশিদ হায়দার।
- প্রশিক্ষণ শেষ করে শাফী ইমাম রুমী ঢাকায় ফেরত আসেন এবং ক্র্যাক প্লাটুনে যোগ দেন।
- ক্র্যাক প্লাটুন হলো পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একটি সংগঠন।
- রুমী ও তাঁর দলের ঢাকায় আসার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন হামলা করা।
- ১৯৭১ সালের ২৯ আগস্ট তিনি তার নিজের বাড়িতে কাটান এবং এই রাতেই বেশ কিছু গেরিলাযোদ্ধার সঙ্গে পাকবাহিনীর হাতে ধরা পড়েন।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ২৯ মার্চ ২০২০।
১৪.
স্বাধীন বাংলা ফুটবল দলের কোচ কে ছিলেন?
  1. ননি বসাক
  2. শামসুল হক
  3. শংকর হাজরা
  4. তানভীর মাজহারুল তান্না
ব্যাখ্যা
স্বাধীন বাংলা ফুটবল দল:
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের একটি ফুটবল দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়।
- এই দলটি ‘স্বাধীন বাংলা ফুটবল দল’ নামে পরিচিত ছিল।
- পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল এটি।
- মূল পরিকল্পনাটা ছিলো শামসুল হকের।
- জুন মাসে কলকাতায় তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ক্রীড়া সমিতি এবং যারা সারা ভারতজুড়ে খেলে সমর্থন আদায় করবে আমাদের স্বাধীন বাংলার স্বীকৃতির জন্য।
- স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু।
- আর সহ-অধিনায়ক ছিলেন প্রতাপ শংকর হাজরা।
- কোচ ও ম্যানেজার ছিলেন যথাক্রমে ননি বসাক ও তানভীর মাজহারুল তান্না। 
- ম্যাচ খেলা থেকে অর্জিত পাঁচ লাখ ভারতীয় রুপি ক্রীড়া সমিতি জমা দিয়েছে মুক্তিযুদ্ধের ফান্ডে।

স্বাধীন বাংলা ফুটবল দলে যারা ছিলেন: 
- জাকারিয়া পিন্টু (অধিনায়ক), প্রতাপ শঙ্কর হাজরা (সহ-অধিনায়ক), আলী ইমাম, মোহাম্মদ কায়কোবাদ, অমলেশ সেন, আইনুল হক, নিহার কান্তি দাস, শেখ আশরাফ আলী, বিমল কর, শাহজাহান আলম, মনসুর আলী লালু, কাজী সালাউদ্দিন, এনায়েতুর রহমান, সুভাষ সাহা, কে এম নওশেরুজ্জামান, ফজলে সাদাইন খোকন, আবুল হাকিম, তসলিমউদ্দিন শেখ, আমিনুল ইসলাম, আবদুল মমিন জোয়ারদার, মনিরুজ্জামান পেয়ারা, সাত্তার, প্রাণ গোবিন্দ কুন্ডু, মুজিবর রহমান, মেজর জেনারেল (অব.) খন্দকার নুরুন্নবী, লুৎফর রহমান, সাইদুর রহমান প্যাটেল, অনিরুদ্ধ চ্যাটার্জি, সনজিব কুমার দে, মাহমাদুর রশিদ, দেওয়ান মোহাম্মদ সিরাজউদ্দিন, নিহার কান্তি দাস।

তথ্যসূত্র - ২৬ মার্চ ২০২২, সময় নিউজ।
১৫.
মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটির নেতা কে ছিলেন?
  1. তাজউদ্দীন আহমেদ
  2. এ. এইচ. এম. কামারুজ্জামান
  3. ক্যাপ্টেন মনসুর আলী
  4. আবদুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটি গঠন:

- মুজিবনগর সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে উপদেশ প্রদান করার জন্য মুক্তিযুদ্ধে সমর্থনদানকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে ৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠিত হয় (৯ সেপ্টেম্বর ১৯৭১)।
- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এই কমিটির নেতা।
- এর আহবায়ক ছিলেন তাজউদ্দীন আহমেদ।
- কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন:
• অধ্যাপক মোজাফফর আহমদ (মস্কোপন্থী ন্যাপ এর প্রতিনিধি)।
• মনিসিংহ (কমিউিনিস্ট পার্টির প্রতিনিধি)।
• মনোরঞ্জন ধর (কংগ্রেস দলের নেতা)।
• ক্যাপ্টেন মনসুর আলী (আওয়ামী লীগ দলের প্রতিনিধি)।
• এ. এইচ. এম. কামারুজ্জামান (আওয়ামী লীগ দলের প্রতিনিধি)।
• খন্দকার মোশতাক আহমদ (মুজিবনগর সরকারের প্রতিনিধি)।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
The antonym for 'Genuine' is-
  1. Real
  2. Actual
  3. Erroneous
  4. True
ব্যাখ্যা

• 'Genuine' - প্রকৃত; খাঁটি; অকৃত্রিম। 

♦ প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে: 
- Real - বাস্তব; প্রকৃত; খাঁটি; আসল; অকৃত্রিম; নির্ভেজাল; সত্যিকার
- Actual - প্রকৃত; সত্যিকার; বাস্তব।
- Erroneous - অশুদ্ধ; ভ্রান্ত।
- True - সত্য; যথার্থ। 

সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Erroneous শব্দটি Genuine এর বিপরীত অর্থ প্রকাশ করে। 

Source: Bangla Academy Dictionary.

১৭.
Find out the antonym of 'Emulate'.
  1. Differ
  2. Mirror
  3. Compete
  4. Imitate
ব্যাখ্যা

• Emulate (verb):
English Meaning: Try to do something as well as somebody else because you admire them.
Bangla Meaning: সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা।

Synonyms:
- Compete (পাল্লা দেয়া, প্রতিযোগীতা করা),
- Imitate (অনুসরণ করা)
- Mimic (নকল করা),
- Follow (অনুগমন করা),
- Mirror (প্রতিফলিত করা)।

Antonyms:
- Being original (মৌলিক হওয়া বা করা),
- Contradict (আলাদা হওয়া),
- Neglect (অবজ্ঞা করা),
- Originate (স্বকীয়তা বজায় রাখা)
- Differ (ভিন্নরূপ হওয়া)।

Other Forms:
Emulation (Noun)
Emulative (Adjective)

Example Sentence:
1. She hopes to emulate her sister's sporting achievements.
2. She grew up emulating her sports heroes.

Source: Live MCQ lecture.

১৮.
Antonym of 'Ductile' is-
  1. Docile
  2. Pliable
  3. Stiff
  4. Supple
ব্যাখ্যা
•DUCTILE - নমনীয়, ঠাণ্ডা অবস্থায় পেটানো যায় এবং যে কোনো আকৃতি দেওয়া যায় এমন, যেমন তামা; (অন্যান্য বস্তু) সহজে পরিবর্তন করা যায় এমন।
•Docile - সহজে বশ মানে এমন; বাধ্য; সহজে শেখানো যায় এমন।
•Pliable - সহজে বাঁকানো, প্যাঁচানো বা আকার দেওয়া যায় এমন।
•Stiff - কঠিন; শক্ত; অনমনীয়; সহজে বাঁকানো যায় না এমন।
•Supple - নমনীয়; সুনম্য; কোমল; (মন) সংবেদনশীল; নরম।

- সুতরাং, DUCTILE এর antonym হচ্ছে  Stiff. 

Source: Bangla Academy Dictionary.
১৯.
Identify the word with incorrect spelling.
  1. Diarrhea
  2. Pneumonia
  3. Colera
  4. Superstition
ব্যাখ্যা
* The wrong word is Colera.
- সঠিক বানানটি হবে, Cholera (noun)
- Bangla meaning: ওলাওঠা; কলেরা।

অপশনে প্রদত্ত শব্দগুলোর বানান সঠিক। শব্দগুলোর অর্থ হলো -
• Diarrhoea (British) / Diarrhea (American) উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা। 
• Pneumonia (noun) - একটি বা উভয় ফুসফুসের প্রদাহঘটিত গুরুতর রোগ; ফুসফুসপ্রদাহ।
• Superstition (noun) - কুসংস্কার; অন্ধবিশ্বাস।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২০.
Choose the synonym of 'Mendicant'.
  1. Monk
  2. Affluent
  3. Prosperous
  4. Pungent
ব্যাখ্যা
♦ Mendicant: (noun)
English Meaning: (especially of members of religious groups) living by asking people for money and food
Bangla Meaning: ভিক্ষুক; ভিক্ষারত; ভিখারিসুলভ।

Synonyms:
- Monk (ভিক্ষু),
- Vagabond (জাজাবর, জিপসী)।
- Beggar (ভিক্ষুক, ফকির)।
- Friar (খ্রিষ্টান ভিক্ষু)।
- Drifter (যাযাবর, জিপসী, অসহায়)।

Antonyms:
- Rich(ধনী)।
- Wealthy (সম্পদশালী)।
- Affluent (প্রচুর ধনসম্পদ প্রাপ্ত)।
- Moneyed (ধনী)।
- Prosperous (সমৃদ্ধশালী)।

Other Forms:
Mendicancy, Mendicity (noun(s)) ভিক্ষা; ভিক্ষাবৃত্তি; ভিক্ষুকাবস্থা।

Example Sentence:
1. You will enjoy life much better when you have an attitude of a mendicant.
2. There is the law of alternation, which a mendicant knows, but others do not.
Option,
Pungent (কড়া এবং ঝাঁঝালো) 

Source: Accessible Dictionary by Bangla Academy.
২১.
Antonym of 'Tacit'-
  1. Suitable
  2. Sequel
  3. Expressed
  4. Implicit
ব্যাখ্যা
♦ Tacit - (adjective)
English Meaning: Understood without being expressed directly.
Bangla Meaning: অনুক্ত; নীরব; মৌন; মানস।

• Tacit শব্দটির আরোও কিছু Antonyms হচ্ছে
- Explicit (পরিষ্কারভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশিত)। 
- Stated (বিবৃত)।
- Spoken (উচ্চারিত)।
- Phonetic (ধ্বনিগত)।
- Expressed (ব্যক্ত)। 

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর মধ্যে -
-  Expressed - (adjective) - পরিষ্কারভাবে এবং সুনির্দিষ্টভাবে বর্ণিত।
-  Implicit - (adjective) - ইশারা ইঙ্গিতে প্রকাশিত; নিহিত; চাপা।
- Sequel - (noun) - পূর্ববর্তী কোনো ঘটনার) পরিণাম; অনুফল; জের।
- Suitable - (adjective) - উপযোগী; উপযুক্ত; যোগ্য।

• সুতরাং বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Tacit এবং Expressed শব্দ দুটি বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-webster and Accessible Dictionary.
২২.
Find out the antonym of 'gentle'-
  1. modest
  2. cool
  3. claret
  4. rude
ব্যাখ্যা
• gentle - অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক। 

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে
modest - বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার
cool - শান্তভাব
claret - গাঢ় লাল বর্ণের মদ।
rude - অভদ্র; অমার্জিত; রূঢ়।  

Source: Bangla Academy Dictionary.
২৩.
Synonym of 'Menacing'
  1. Threatening
  2. Encouraging
  3. Promising
  4. Uniform
ব্যাখ্যা
• Menacing - (adjective) - ভয় প্রদর্শনকারী।

Menacing শব্দটির আরোও কিছু Synonym হচ্ছে
- Threatening (ভয়প্রদর্শক), ominous (অশুভ), sinister (অমঙ্গলসূচক)। 

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ
Encouraging - (verb) - উৎসাহদান।
Promising - (adjective) - আশাপ্রদ, উজ্জ্বল সম্ভাবনাময়।
Uniform - (adjective) - একই; সমান; একরূপ।

• সুতরাং বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে  Menacing এবং Threatening শব্দ দুটি একই অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-webster and English & Bengali Online Dictionary & Grammar.
২৪.
Choose the correctly spelled word.
  1. Respactable
  2. Raspecatable
  3. Reaspetable
  4. Respectable
ব্যাখ্যা
♠ Respectable (adjective)

English Meaning: considered by society to be acceptable, good or correct.
Bangla Meaning: শ্রদ্ধেয়; সম্ভ্রান্ত; মাননীয়; সম্মানার্হ; সচ্চরিত্র; নিশিষ্ট; খ্যাতিমান; সম্ভ্রমশালী; গুরুত্বপূর্ণ; মর্যাদাবান; শ্রদ্ধাভাজন; সম্মানযোগ্য; মান্যগণ্য; শ্রদ্ধেয়; মাননীয়।

Source: Cambridge & Accessible Dictionary.
২৫.
What is the meaning of Draw up?
  1. Draft
  2. Finish
  3. Interpret
  4. Final
ব্যাখ্যা
♦Draw up

English meaning: to prepare something in writing, esp. plans or a formal document.
Bangla meaning: আঁকা
Option Meaning: 
- Draft: রূপরেখা; খসড়া; মুশাবিদা
- Finish: শেষ করা; সম্পূর্ণ করা
- Interpret: ব্যাখ্যা স্পষ্ট করা
- Final: সর্বশেষ; চরম; পরম

To "draw up" a document means to write an initial version, draft, or outline.
অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Draw up এর সাথে Draft এর মিল রয়েছে তাই Draw up এর meaning - Draft. 

Source: Accessible Dictionary.
২৬.
The word 'wild' means-
  1. mild
  2. feeble
  3. untamed
  4. angry
ব্যাখ্যা
• 'Wild' - বন্য; বুনো। 

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ - 
Mild - নরম; শান্তপ্রকৃতির; কোমল; মৃদু বা লঘু। 
Feeble - দুর্বল; নিস্তেজ; ক্ষীণ। 
Untamed - পোষ মানে না এমন, বন্য।
Angry - ক্রুদ্ধ; রুষ্ট।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে Untamed শব্দটি Wild এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 
- তাই সঠিক উত্তর untamed. 

Source: Bangla Academy Dictionary.
২৭.
What is the right Synonym of 'Hostile'-
  1. Flexible
  2. Unfriendly
  3. Happy
  4. Indifferent
ব্যাখ্যা
• 'Hostile' - শত্রুপক্ষীয়; বৈরী।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে- 
Flexible - নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।
Unfriendly - অবন্ধুসুলভ; বৈরী; প্রতিকূল; অপ্রিয়; অস্নিগ্ধ।
Happy - ভাগ্যবান; সুখী; তৃপ্ত। 
Indifferent - নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক। 

সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে
Unfriendly শব্দটি Hostile এর সমার্থক অর্থ প্রদান করে।
তাই, সঠিক উত্তর - Unfriendly.

Source: Bangla Academy Dictionary.
২৮.
cotA = b/a হলে এর মান কত?
  1. (a2 - b2)/(a2 + b2)
  2. 1/(a2 + b2)
  3. 1
  4. (a2 + b2)/(a2 - b2)
ব্যাখ্যা
প্রশ্ন: cotA = b/a হলে এর মান কত? 

সমাধান:
cotA = b/a
বা, cosA/sinA = b/a
বা, sinA/cosA = a/b
বা, asinA/bcosA = (a/b)(a/b)
বা, asinA/bcosA = a2/b2
∴ (asinA - bcosA)/(asinA + bcosA) = (a2 - b2)/(a2 + b2) [বিয়োজন-যোজন করে]
২৯.
একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 14 সে.মি. ও উচ্চতা 28 সে.মি. হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. 1276π বর্গ সে.মি.
  2. 1166π বর্গ সে.মি.
  3. 1176π বর্গ সে.মি.
  4. 1076π বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 14 সে.মি. ও উচ্চতা 28 সে.মি. হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = 14 সে.মি.
উচ্চতা, h = 28 সে.মি. 

আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr (r + h)
= 2π × 14(14 + 28)
= 1176π বর্গ সে.মি.
৩০.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
  1. 2√2
  2. √2
  3. 2
  4. 4√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?

সমাধান:
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a 
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a

∴ বর্গক্ষেত্রের পরিসীমা/কর্ণের দৈর্ঘ্য= 4a/√2a = 4/√2
বর্গক্ষেত্রের পরিসীমা/কর্ণের দৈর্ঘ্য= (√2 × 2√2)/√2

∴ বর্গক্ষেত্রের পরিসীমা= 2√2 × (কর্ণের দৈর্ঘ্য)
৩১.
sinA  = 12/13 হলে cotA এর মান কত? 
  1. 12/5
  2. 5/12
  3. 7/12
  4. 5/13
ব্যাখ্যা
প্রশ্ন: sinA  = 12/13 হলে cotA এর মান কত? 

সমাধান: 
sinA = 12/13
বা, sin2A = 144/169
বা, 1 - cos2A = 144/169
বা, cos2A = 1 - 144/169
বা, cos2A = (169 - 144)/169
বা, cos2A = 25/169
বা, cos2A = (5/13)2
বা, cosA = 5/13

cotA = cosA/SinA
= (5/13)/(12/13)
= 5/12
৩২.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ১৫ মিটার, প্রস্থ ১২ মিটার। ঘরের চারপাশে ৩ মিটার চওড়া ১টি বারান্দা আছে। বারান্দাসহ ঘরের ক্ষেত্রফল কত?
  1. ৩৮৮ বর্গমিটার
  2. ৩৭২ বর্গমিটার
  3. ৩৭৮ বর্গমিটার
  4. ২৭০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ১৫ মিটার, প্রস্থ ১২ মিটার। ঘরের চারপাশে ৩ মিটার চওড়া ১টি বারান্দা আছে। বারান্দাসহ ঘরের ক্ষেত্রফল কত?

সমাধান:
ঘরের দৈর্ঘ্য ১৫ মিটার
ঘরের প্রস্থ ১২ মিটার

বারান্দাসহ ঘরের দৈর্ঘ্য = ১৫ + (৩ × ২) = ২১ মিটার
বারান্দাসহ ঘরের প্রস্থ = ১২ + (৩ × ২) = ১৮ মিটার
∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = ২১ × ১৮ = ৩৭৮ বর্গমিটার
৩৩.
A = π/2 ও B = π/6 হলে sin(A + B) = কত?
  1. √3/2
  2. √3
  3. 1
  4. 1/√3
ব্যাখ্যা
প্রশ্ন: A = π/2 ও B = π/6 হলে sin(A + B) = কত? 

সমাধান: 
 sin(A + B) = sin(π/2 + π/6)
= sin (2π/3)
= sin120°
= sin (90° + 30°)
= cos30°
= √3/2
৩৪.
ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু ৭ সে.মি. ও ১১ সে.মি। তাদের মধ্যবর্তী দূরত্ব ৫ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ২৫ বর্গ সে.মি.
  2. ৩৬ বর্গ সে.মি.
  3. ৪৫ বর্গ সে.মি.
  4. ৪৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু ৭ সে.মি. ও ১১ সে.মি। তাদের মধ্যবর্তী দূরত্ব ৫ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a = ৭ সে.মি. ও b = ১১ সে.মি. এবং মধ্যবর্তী দূরত্ব h = ৫ সে.মি.

আমরা জানি,
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = {(1/2) × (a + b) × h}
= (১/২) × (৭ + ১১) × ৫
= (১/২) × ১৮ × ৫
= ৯ × ৫
= ৪৫ বর্গ সে.মি.
৩৫.
4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?
  1. 12 একক
  2. 4√3 একক
  3. 6√3 একক
  4. 8√3 একক
ব্যাখ্যা
প্রশ্ন: 4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?

সমাধান: 
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a = 4
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
=  4√3

ঘনকের দুইটি কর্ণের সমষ্টি =  4√3 + 4√3 = 8√3 একক
৩৬.
tanA = √3 হলে, √3sinAcosA এর মান কত?
  1. 5/4
  2. √3/4
  3. 3/4
  4. 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: tanA = √3 হলে, √3sinAcosA এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
tanA = √3 
∴ A = 60°

এখন,
√3sinAcosA
= √3 × sin60° × cos60°
= √3 × (√3/2) × (1/2)
= 3/4
৩৭.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১৫ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
  1. ৩৬০°
  2. ১৯০°
  3. ৫৪০°
  4. ৪৫০°
ব্যাখ্যা
 
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১৫ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
১ বার ঘুরে = ৩৬০° কোণ
∴ ১৫ বার ঘুরে = (৩৬০° × ১৫) কোণ
= ৫৪০০° কোণ

১ মিনিট বা ৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে = ৫৪০০° 
∴ ১ সেকেন্ডে চাকাটি ঘুরে = ৫৪০০°/৬০
∴ ৫ সেকেন্ডে চাকাটি ঘুরে = (৫৪০০° × ৫)/৬০
= ৪৫০° 
৩৮.
ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয়?
  1. sin2θ - cos2θ = 1
  2. sin2θ = 1/cosθ
  3. sin2θ = 1 + cos2θ
  4. sin2θ = 1 - cos2θ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয়?

সমাধান:
আমরা জানি,
sin2θ + cos2θ = 1 
∴ sin2θ = 1 - cos2θ