পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
Exam - 97 Bangla - 9 Topic: বাংলা সাহিত্য প্রাচীন যুগ ও মধ্যযুগ (গুরুত্বপূর্ণ সাহিত্যিক ও তাদের সাহিত্যকর্ম), কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধী (সকল যুগ), পত্রিকা, ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
‘কানু ছাড়া গীত নাই’- কোন যুগের সাহিত্যের ক্ষেত্রে সত্য ছিল?
  1. প্রাচীন যুগে
  2. মধ্যযুগে
  3. অন্ধকার যুগে
  4. আধুনিক যুগে
সঠিক উত্তর:
মধ্যযুগে
উত্তর
সঠিক উত্তর:
মধ্যযুগে
ব্যাখ্যা
• কানু ছাড়া গীত নাই- মধ্যযুগে সত্য ছিল।
- কানু হলেন কৃষ্ণ।

- মধ্যযুগের বাংলায় প্রধান সাহিত্যধারা হলো:
বৈষ্ণব সাহিত্য,
মঙ্গলকাব্য,
অনুবাদ সাহিত্য,
নাথ সাহিত্য,
জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য,
লোক সাহিত্য ধারা ইত্যাদি।

• বাংলা সাহিত্যের মধ্যযুগ:
- মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো ধর্মকেন্দ্রিকতাই মুখ্য, মানবতাসহ সব কিছুই গৌণ।
- মধ্যযুগের সাহিত্যের ধারা গুলোর মধ্যে পরিমাণে ও গুণে সমৃদ্ধ বৈষ্ণব সাহিত্যধারা।
- এ সময় বাংলায় কৃষ্ণকথা এবং শ্রীকৃষ্ণ অধিক জনপ্রিয় ছিল।
- ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যগ্রন্থ টি রাধা-কৃষ্ণের প্রেমের কাহিনি অবলম্বনে রচিত মধ্যযুগের প্রথম বাংলা ভাষার কাব্যগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
.
জনপ্রিয় সাহিত্যিক 'আসকার ইবনে শাইখ' এর প্রকৃত নাম কোনটি?
  1. মোঃ শহীদুল হক
  2. এম. ওবায়দুল্লাহ
  3. শমসের উল আজাদ
  4. অহিদুর রেজা
সঠিক উত্তর:
এম. ওবায়দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
এম. ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
• এম. ওবায়দুল্লাহ এর ছদ্মনাম - আসকার ইবনে শাইখ।

অন্যদিকে,
• অহিদুর রেজা এর ছদ্মনাম - হাসন রাজা।
• আবুল ফজল এর ছদ্মনাম - শমসের উল আজাদ।
• মোঃ শহীদুল হক এর ছদ্মনাম - শহীদুল জহির।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ,ড. সৌমিত্র শেখর।