পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
পার্ট-১) Verb, Participle, Gerund, Infinitive, Clauses and Phrases. পার্ট-২) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। পার্ট-১ সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
I know that he will come. Here 'that he will come' is a/an ____ clause.
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Principal
  4. ঘ) Noun
ব্যাখ্যা

- যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর নির্ভরশীল নয় তাদেরকে Principal clause বা main clause বা independent clause বলে।
- যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর নির্ভরশীল তাদেরকে dependent clause বলে।
- বাক্যটিতে 'I know' Principal clause। কারণ এটি একটি স্বাধীন clause.
- 'that he will come' একটি Noun clause.

.
Habib had Shamsul _____ room.
  1. ক) cleaning
  2. খ) clean
  3. গ) cleaned
  4. ঘ) to clean
ব্যাখ্যা

- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে Causative Verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল ব্যবহৃত Causative Verb।
- Causative Verb 'Have' এর ব্যবহার:
১) Have এর পর ব্যক্তি থাকলে তার পর verb এর base form হয়।
যেমন:
- Habib had Shamsul clean room.
- He had Rahman do the work.
২) Have এর পর বস্তু থাকলে এর পর verb এর past participle form হয়।
যেমন:
- He had my car washed.
- My mother had her photo taken by a well-known photographer.

.
'Swimming in the morning is good for health'. Here 'Swimming' is a/an-
  1. ক) Participle
  2. খ) Pronoun
  3. গ) Adjective
  4. ঘ) Gerund
ব্যাখ্যা

- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun।
- Gerund দ্বারা কাজের নাম বোঝায়।
যেমন:
• I like dancing.
• Reading books is my hobby.
• Reading is an excellent habit. ইত্যাদি।

.
No sentence can be formed without the-
  1. ক) Transitive verb
  2. খ) Factitive verb
  3. গ) Intransitive verb
  4. ঘ) Principal verb
ব্যাখ্যা

• যে Verb অন্য Verb এর সাহায্য ব্যতিত স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে তাকে Principal verb বা main verb বলে।
যেমন- work, go, call ইত্যাদি।
• কোনো বাক্যে একটিমাত্র Verb থাকলে তা অবশ্যই Principal verb বা main verb হয়।

.
The meaning of 'Round table conference' is-
  1. ক) political or other discussion
  2. খ) big public meeting
  3. গ) well-attended seminar
  4. ঘ) debating competition
ব্যাখ্যা
Round table conference মানে রাজনৈতিক, ব্যবসায়িক বা অন্যান্য আলােচনা যেখানে প্রত্যেকের সমমর্যাদা ও অধিকার থাকে।
.
I know the reason why he looks so sad. Here 'why he looks so sad' is a/an _____ clause.
  1. ক) Adverb
  2. খ) Noun
  3. গ) Adjective
  4. ঘ) None
ব্যাখ্যা

• Adjective clause qualifying the noun 'reason'।
• যে dependent clause টি adjective এর মত ব্যবহৃত হয় তাকে Adjective Clause বলে ।
• সংক্ষেপে- Noun এর পর যদি কোন clause/Phrase বসে তাহলে সেটি Adjective clause/Phrase হবে।
• Adjective Clause এর অপর নাম Relative Clause. যেমন:
- I know the boy 'who went there'. (Adjective Clause).
- The man 'who works hard' succeeds finally. (Adjective Clause).
- Rabi was a poor boy 'who lived in the orphanage'(Adjective Clause).

.
Which word is both a noun and a verb?
  1. ক) believe
  2. খ) maker
  3. গ) advise
  4. ঘ) water
ব্যাখ্যা

• প্রদত্ত অপশনগুলোতে,
- believe(v)- অর্থ বিশ্বাস করা,
- advise (v)- অর্থ উপদেশ দেওয়া,
- maker (n)- নির্মাতা/কারিগর,
- water (n)- পানি and water (v)- পানি দেওয়া।
• তাই water noun and verb উভয়ই।

.
I know the man who came here yesterday. Here 'who came here yesterday' is a/an ____ clause.
  1. ক) Adjective
  2. খ) Noun
  3. গ) Adverbial
  4. ঘ) Verbal
ব্যাখ্যা

- যে sub-ordinate clause কোনো Noun or Pronoun এর পরে বসে ঐ Noun or Pronoun কে qualify or modify করে তাকে adjective clause or Relative clause বলে।
- Adjective clause গুলো Relative Pronoun বা Relative Adverb দ্বারা শুরু হয় তাই তাদেরকে Relative clause বলে।
- এখানে 'who came here yesterday' clause টি 'man' Noun কে modify করেছে। তাই এটি একটি Adjective clause।

.
I dreamt a wonderful dream. Here 'dream' is a/an ______ object.
  1. ক) Retained
  2. খ) Factitive
  3. গ) Reflexive
  4. ঘ) Cognate
ব্যাখ্যা

• কোনো Intransitive verb যদি তারই noun form অথবা সম জাতীয় কোনো noun কে object রূপে গ্রহণ করলে তাকে Cognate verb বলে। এরকম verb গুলোর object কে Cognate object বলে।
যেমনঃ
- Adiba dreamt a wonderful dream.
- He ran a race.
- He dreamed a horrible dream.

১০.
The closest meaning of 'Cut and Dried' is-
  1. ক) devoted
  2. খ) traditional
  3. গ) to fail
  4. ঘ) forever
ব্যাখ্যা

The closest meaning of 'Cut and Dried' is forever.
It also meant - already decided and unlikely to be changed.

১১.
The station master knows when the train will depart. Here 'when the train will depart' is a/an ______ clause.
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Principal
ব্যাখ্যা

- যে sub-ordinate clause কোনো Noun এর কাজ করে তাকে Noun clause বলে।
- Noun clause সাধারণত who, what, which, when, whether, that ইত্যাদি clause marker/connective দ্বারা সূচিত হয়। যেমন- I do not know what he wants.
- আবার কোনো clause যদি it দ্বারা replace হয়ে অর্থবোধক বাক্য গঠন করে তাহলে ঐ clause টি Noun clause হয়।
- এখানে The station master knows when the train will depart. বাক্যটির 'when the train will depart' clause টি object হিসেবে কাজ করছে।
- আবার it দ্বারা replace করলে অর্থবোধক বাক্য গঠন করে (The station master knows it)।
- তাই এটি একটি Noun clause.

১২.
What is the verb of 'Apology'?
  1. ক) enapology
  2. খ) apologify
  3. গ) apological
  4. ঘ) apologise
ব্যাখ্যা

• সাধারণত word এর শেষে ise or ize যোগ করে verb গঠন করা যায়।
যেমনঃ
- Authorise - ক্ষমতা অর্পণ করা,
- Economize - মিতব্যয়ী হওয়া,
- Memorise - মুখস্ত করা,
- Apologise - ক্ষমা চাওয়া।

১৩.
I saw a flying bird. Here 'flying' is a/an-
  1. ক) Gerund
  2. খ) Verb
  3. গ) Participle
  4. ঘ) Adverb
ব্যাখ্যা

- Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- গঠন: present participle = Verb + ing = adjective = Verb + adjective.
- চলমান sense বোঝানোর জন্য Participle এর প্রয়োগ হয়।
যেমন:
- I helped a drowning man
- A rolling Stone gathers no moss.
- She is swimming.
- I saw a flying bird.
- Do not get into the running train.

১৪.
Reading is an excellent habit. Here the word 'Reading' is a/an-
  1. ক) Infinitive
  2. খ) Gerund
  3. গ) Participle
  4. ঘ) Adverb
ব্যাখ্যা

- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun।
- Preposition এর object হিসেবে Verb+ing বসলে তা Gerund হয়।
- Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়। যেমন:
- Reading books is my hobby.
- Reading is an excellent habit.
- I have no objection to walking.
- Walking is a good habit.
- Swimming is a good exercise.
- I like dancing.

১৫.
Go there. Here the verb 'go' is a/an-
  1. ক) Copulative
  2. খ) Transitive
  3. গ) Intransitive
  4. ঘ) Causative
ব্যাখ্যা

- বাকের অর্থ সম্পন্ন করতে যে verb এর object প্রয়োজন হয় না তাকে Intransitive verb বলে।
- বাক্যে verb এর পরে কোনো word না থাকলে অথবা verb এর পরে adverb থাকলে অথবা শুধু preposition থাকলে verb টি অবশ্যই Intransitive verb হবে।
যেমন-
- Come here.
- Go there.
- Sun shines.

১৬.
There is no hard and fast rule in film making. Here 'hard and fast' is a/an _____ phrase.
  1. ক) Prepositional
  2. খ) Adjective
  3. গ) Conjunctional
  4. ঘ) Adverbial
ব্যাখ্যা

- Adjective phrase সাধারণত Adjective এর কাজ করে অর্থাৎ Adjective এর অবস্থানে বসে অথবা Adjective phrase এর অর্থও কোন একক Adjective কে নির্দেশ করে।
- বাক্যটিতে, প্রথমত, hard and fast এর অর্থ fixed, obvious (নির্দিষ্ট বা ধরাবাঁধা) যা হচ্ছে একটি Adjective এবং
- দ্বিতীয়ত, no এবং noun (rule) এর মাঝে বা noun (rule) এর পূর্বে adjective বসে তাই এটি adjective phrase হবে।

১৭.
The boy reads a book. Here the verb 'reads' is a/an _____ verb.
  1. ক) Intransitive
  2. খ) Cognate
  3. গ) Transitive
  4. ঘ) Linking
ব্যাখ্যা

বাকের অর্থ সম্পন্ন করতে যে verb এর object প্রয়োজন হয় তাকে transitive verb বলে। object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি অবশ্যই transitive verb হবে।
যেমন-
- The boy reads a book.
- Stop it.
- He nailed it ইত্যাদি।

১৮.
Which one is not a verb form?
  1. ক) Isolate
  2. খ) Verify
  3. গ) Identify
  4. ঘ) Beauty
ব্যাখ্যা

- The word 'Identify' is a verb.
- শব্দটির বাংলা অর্থ সনাক্ত করা।
- Verify অর্থ সততা যাচাই করা, প্রমাণ করা;
- Isolate অর্থ পৃথক করা;
- অপরদিকে Beauty শব্দটি Noun যার অর্থ হচ্ছে সৌন্দর্য।
Source: Merriam Webster Dictionary.

১৯.
I helped a drowning man. Here 'drowning' is a/an-
  1. ক) Adverb
  2. খ) Noun
  3. গ) Participle
  4. ঘ) Gerund
ব্যাখ্যা

- Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সংক্ষেপে: present participle = Verb+ing = adjective = Verb+adjective.
- Participle দ্বারা চলমান sense বোঝায়। যেমনঃ
- I helped a drowning man
- A rolling Stone gathers no moss.
- She is swimming.
- I saw a flying bird.
- Do no get into the running train.

২০.
The past participle of the word ’Read’ is-
  1. ক) Readed
  2. খ) Read
  3. গ) Reading
  4. ঘ) Reads
ব্যাখ্যা

• কতগুলো verb আছে যাদের past form এবং past participle এর কোনো রূপ পরিবর্তিত হয় না।
• অর্থাৎ past form এবং past participle একই।

যেমনঃ
- Cast,
- Cost,
- Cut,
- Let,
- Read,
- Spread,
- Beset ইত্যাদি।

২১.
Which one is the correct sentence?
  1. ক) He hanged the shirt on the wall.
  2. খ) The shirt was hanged on the wall.
  3. গ) He hung the shirt on the wall.
  4. ঘ) He hunged the shirt on the wall.
ব্যাখ্যা

- Hang ফাঁসি দেয়া অর্থে এর past form ও past participle form হয় hanged।
- অপরদিকে, Hang কোনো কিছু ঝুলানো বা বস্তু ঝুলানো অর্থে এর past form ও past participle form হয় Hung।
- তাই শার্ট দেয়ালে ঝুলানো অর্থে সঠিক উত্তর হবেঃ He hung the shirt on the wall.

২২.
He won the prize by dint of hard work. Here 'by dint of' is a/an _____ phrase.
  1. ক) Interjection
  2. খ) Adverbial
  3. গ) Prepositional
  4. ঘ) Adjective
ব্যাখ্যা

• Phrase হচ্ছে একটি শব্দগুচ্ছ (a group of words) তা কোনো একটি একক পদের (single parts of speech) মত ব্যবহৃত হয়।
• কোনো Phrase যদি Preposition এর কাজ করে তখন তাকে Prepositional Phrase বলে।
• সাধারণত Phrase এর শুরুতে এবং শেষে Preposition থাকলে Phrase টি সর্বাবস্থাতেই Prepositional Phrase হবে। যেমনঃ
- He won the prize 'by dint of' hard work.
- He stood 'in front of' me.
- The college stands 'by the side of' the river.

২৩.
She failed _____ into art college.
  1. ক) to get
  2. খ) to getting
  3. গ) to got
  4. ঘ) to gotten
ব্যাখ্যা

• কিছু verb আছে যেগুলোর পরে যদি verb ব্যবহার করতে হয় তাহলে Infinitive (verb এর base form অথবা to + verb এর base form.) ব্যবহার করতে হবে। যেমনঃ
- Advise,
- Manage,
- Arrange,
- Demand,
- Fail,
- Desire,
- Propose,
- Seem,
- Forget,
- Hope ইত্যাদি।
- She failed to get into art college.
- He advised me to give up smoking.
- Have you arranged to meet him?
- I demand to see the manager.

২৪.
Identify the correct sentence.
  1. ক) I prefer writing to read.
  2. খ) I prefer writing to reading.
  3. গ) I prefer write to read.
  4. ঘ) I prefer write to reading.
ব্যাখ্যা

• কিছু word or phrase এর পর verb + ing হয়।যেমনঃ
- With a view to,
- Look forward to,
- Object to,
- Confess to,
- Prefer to,
- Prior to,
- Addicted to,
- Accustomed to,
- Admit to,
- Be used to,
- Get used to ইত্যাদি।
• examples:
- I prefer writing to reading.
- I am looking forward to seeing you.
- Afzal is used to telling a lie.

২৫.
To tell a lie is a great sin. Here 'To tell a lie' is a/an _____ phrase.
  1. ক) Adverbial
  2. খ) Noun
  3. গ) Adjective
  4. ঘ) Verbal
ব্যাখ্যা

- Phrase হচ্ছে একটি শব্দগুচ্ছ (a group of words), যা কোনো একটি একক পদের (single parts of speech) মত ব্যবহৃত হয়।
- Phrase টি যদি Noun এর মতো কাজ করে তাহলে তাকে Noun Phrase বলে। যেমনঃ
- To tell a lie is a great sin.
- বাক্যটিতে 'To tell a lie' একটি Noun Phrase।

২৬.
ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান-
  1. ক) নাইট্রোজেন
  2. খ) সিলিকন
  3. গ) অক্সিজেন
  4. ঘ) আয়রন
ব্যাখ্যা

- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।
- ভূত্বকের পুরুত্ব খুবই কম।
- ভূত্বকের প্রধান উপাদান বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন।
- ভূত্বকে অক্সিজেনের পরিমাণ- ৪২.৭%,
- সিলিকনের পরিমাণ- ২৭.৭%,
- অ্যালুমিনিয়ামের পরিমাণ- ৮.১%,
- লোহা বা আয়রনের পরিমাণ- ৫.১%,
- ক্যালসিয়ামের পরিমাণ- ৩.৭%
- সোডিয়ামের পরিমাণ- ২.৮%,
- পটাসিয়ামের পরিমাণ- ২.৬% এবং
- ম্যাগনেসিয়ামের পরিমাণ- ২.১%।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

২৭.
'UNDRR' এর সদরদপ্তর-
  1. ক) নিউইয়র্কে
  2. খ) জাকার্তায়
  3. গ) ভিয়েনায়
  4. ঘ) জেনেভায়
ব্যাখ্যা

- United Nations Office for Disaster Risk Reduction (UNDRR) প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য দুর্যোগ ঝুঁকি হ্রাসে জাতীয় কর্মকৌশল বাস্তবায়ন।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
উৎসঃ UNDRR'র ওয়েবসাইট।

২৮.
কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
  1. ক) শৈত্যপ্রবাহ
  2. খ) ঘূর্ণিঝড়
  3. গ) পরিবেশ দূষণ
  4. ঘ) ভূমিকম্প
ব্যাখ্যা

• জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান দুর্যোগসমূহকে চার ভাগে ভাগ করেছে।
• এগুলো হলোঃ
১) প্রাকৃতিক দুর্যোগ: বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, নদী ভাঙ্গন, ভূমিকম্প, শৈত্যপ্রবাহ ইত্যাদি।
২) দীর্ঘস্থায়ী দুর্যোগ: মহামারী, খরা ইত্যাদি।
৩) মানবসৃষ্ট দুর্যোগ: যুদ্ধ, অপরিকল্পিত নগরায়ন, বনাঞ্চল ধ্বংস, পরিবেশ দূষণ ইত্যাদি এবং
৪) দুর্ঘটনাজনিত দুর্যোগ।

২৯.
স্পারসো প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৭৭ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৭৪ সালে
ব্যাখ্যা

- SPARRSO (স্পারসো) এর পূর্ণরূপ- Space Research and Remote Sensing Organisation (মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র)।
- এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- স্পারসো প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে।
- এটি ঢাকা শহরের আগারগাঁও এ অবস্থিত।
উৎসঃ স্পারসোর ওয়েবসাইট।

৩০.
কখন সমুদ্রবায়ু প্রবল বেগে প্রবাহিত হয়?
  1. ক) রাত্রিতে
  2. খ) মধ্যাহ্নে
  3. গ) অপরাহ্ণে
  4. ঘ) সকালে
ব্যাখ্যা

- দিনের বেলায় স্থলভাগ বেশি উত্তপ্ত হয় বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, কিন্তু জলভাগ বেশি উত্তপ্ত হয় না বলে সেখানকার বায়ু উচ্চচাপ যুক্ত হয়। ফলে এ সময় জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। একে সমুদ্রবায়ু বলে।
- এ বায়ু সকাল ১০টা থেকে প্রবাহিত হতে থাকে।
- বিকালে (অপরাহ্ণে) এ বায়ুর বেগ সবচেয়ে বেশি হয়।
- রাত ৩টায় স্থলবায়ুর বেগ সবচেয়ে বেশি হয়।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৩১.
কোথায় জলভাগের পরিমান বেশি?
  1. ক) উত্তর গোলার্ধে
  2. খ) দক্ষিণ গোলার্ধে
  3. গ) পূর্ব গোলার্ধে
  4. ঘ) পশ্চিম গোলার্ধে
ব্যাখ্যা
কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে অয়ন বায়ু ব্যতীত আরও দুটি বায়ুপ্রবাহ মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এটি দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এ বায়ুপ্রবাহকে পশ্চিমা বায়ু।
উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ অধিক বলে স্থানীয় কারণে পশ্চিমা বায়ুর সাময়িক বিরতি ঘটে।
কিন্তু দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমান বেশি বলে পশ্চিমা বায়ু প্রবলবেগে এ অঞ্চলে প্রবাহিত হয়। এজন্য এই বায়ুপ্রবাহকে প্রবল পশ্চিমা বায়ু বলে।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩২.
বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস-
  1. ক) ১৩ জুলাই
  2. খ) ১০ সেপ্টেম্বর
  3. গ) ১৭ জুন
  4. ঘ) ১৩ অক্টোবর
ব্যাখ্যা
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ১৩ অক্টোবর। (International Day for Disaster Reduction)
- বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস ১৭ জুন। (World Day to Combat Desertification and Drought)

উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।
৩৩.
ইতালির ভিসুভিয়াস একটি-
  1. ক) নিষ্ক্রিয় আগ্নেয়গিরি
  2. খ) মৃত আগ্নেয়গিরি
  3. গ) সক্রিয় আগ্নেয়গিরি
  4. ঘ) জলপ্রপাত
ব্যাখ্যা

- ভূপৃষ্ঠের পরিবর্তন সাধনকারী প্রক্রিয়া বা শক্তিগুলোর মধ্যে অগ্নুৎপাত অন্যতম।
- যে আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে বা সবসময় অগ্নুৎপাত হয় তাকে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি বলে। যেমনঃ
• ইতালির ভিসুভিয়াস,
• হাওয়াই দ্বীপের মাওনালেয়া ও মাওনাকেয়া,
• কোটোপ্যাক্সি ইত্যাদি।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।