পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৮ নভেম্বর, ২০২৩সময়50 minutes৭৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৪.১১.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৮ নভেম্বর, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত?
  1. চতুর্থ
  2. পঞ্চম
  3. ষষ্ঠ
  4. সপ্তম
ব্যাখ্যা
ভাষার অবস্থান:

- ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান সপ্তম।
- সারা পৃথিবীতে মোট ২৭ কোটির বেশি সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলে।
- ১ম অবস্থানে: ইংরেজী।
- ২য় অবস্থানে: মান্দারিন (চাইনিজ)।
- ৩য় অবস্থানে: হিন্দী।
- ৪র্থ অবস্থানে: স্প্যানিশ।
- ৫ম অবস্থানে: ফরাসি।
- ৬ষ্ঠ অবস্থানে: আরবী।
- ৮ম অবস্থানে: রাশিয়ান।
- ৯ম অবস্থানে: পর্তুগিজ।
- ১০ম অবস্থানে: উর্দু।

তথ্যসূত্র - Britannica.com
.
নিচের কোনটি নিত্য স্ত্রী বাচক শব্দ?
  1. অভাগীনি
  2. ননদ
  3. শিক্ষিকা
  4. সতীন
ব্যাখ্যা
নিত্য স্ত্রীবাচক শব্দ:
- কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন-
- এয়ো,
- সতীন,
- সৎমা,
- সধবা,
- দাই ইত্যাদি। 

নিত্য পুরুষবাচাক শব্দ:
- কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন:
- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
.
“পর্বত” শব্দের সঠিক বহুবচন কোনটি?
  1. পর্বতরাজি
  2. পর্বতমালা
  3. পর্বতসমূহ
  4. পবূতপুঞ্জ
ব্যাখ্যা
• বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ-
- আবলি- পুস্তকাবলি
- গুচ্ছ- কবিতাগুচ্ছ।
- দাম- কুসুমদাম।
- নিকর- কমলনিকর।
- পুঞ্জ- মেঘপুঞ্জ। 
- মালা- পর্বতমালা।
- রাজি- তারকারাজি।
- রাশি- বালিরাশি।
- নিচয়- কুসুমনিচয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
.
'তেজী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সাহসী
  2. নিস্তেজ
  3. শান্ত
  4. অভ্র
ব্যাখ্যা
• 'তেজী' শব্দের বিপরীত শব্দ- নিস্তেজ।

আরো কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
পথ - বিপথ,
পণ্ড - সফল,
দূর - নিকট,
ঠকা - জেতা,
বিচ্ছেদ - সন্ধি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম -দশম শ্রেণি, সংস্করণ -২০২২।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. সমীচীন
  2. সমিচিন
  3. সমীচিন
  4. সমিচীন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'সমীচীন'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = সম্যচ্‌ + ঈন। 
 অর্থ:
- সংগত, উপযুক্ত, উওম, যথার্থ, সত্য, উচিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
দন্ত্য বর্ণ কোনগুলো?
  1. ক, খ, গ, ঘ
  2. প, ফ, ব, ভ
  3. ত, থ, দ, ধ
  4. ট, ঠ, ড, ঢ
ব্যাখ্যা
দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে:
 ওষ্ঠ্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে।
- এগুলো দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরচিত।
- পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

কণ্ঠ্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে।
কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনিগুলো হলো-
- ক, খ, গ, ঘ ঙ।

মূর্ধন্য ব্যঞ্জন:
- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা।
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'পুষ্প' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ফুল
  2. পৃথিবী
  3. কুসুম
  4. প্রসূন
ব্যাখ্যা
‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ:
- অদিতি, বসুন্ধরা, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।

'ফুল' শব্দের সমার্থক শব্দ:
- কুসুম, প্রসূন, পুস্প।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'অপমান' শব্দের 'অপ' উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?
  1. বিকৃত
  2. বিপরীত
  3. অভাব
  4. সামীপ্য
ব্যাখ্যা
• 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে।

- যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ। 

বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার -
- বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ
- নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ। 
- বিকৃত অর্থে = অপমৃত্যু। 

উৎস: ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
.
'অবরোধবাসিনী' গ্রন্থটি কার লেখা?
  1. সুফিয়া কামাল
  2. বেগম রোকেয়া
  3. কাজী নজরুল ইসলাম
  4. প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
‘অবরোধবাসিনী‘:
- রোকেয়ার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। কতগুলি ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসি-কান্না নিয়ে এই গ্রন্থের কাহিনি রচিত।
- নকশাধর্মী ছোট ছোট রচনাগুলির মধ্যে ফুটে উঠেছে অবরুদ্ধ নারীর মর্মান্তিক জীবনকথা।
- এই গ্রন্থে বাংলা, বিহার, উড়িষ্যা, লক্ষ্মৌ, লাহোর, পাঞ্জাব, দিল্লি ও আলিগড়ের সম্ভ্রান্ত ও উচ্চবিত্ত মুসলিম পরিবারে পর্দার নামে অবরোধের অমানবিক ঘটনার ৪৭টি চিত্র তুলে ধরেছেন।

রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।

রোকেয়ার উলেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর,
- Sultana’s Dream,
- পদ্মরাগ,
- অবরোধবাসিনী ।
- এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'রাখালী' কাব্যটি কার লেখা?
  1. জীবনানন্দ দাশ
  2. জসীমউদদীন
  3. কাজী নজরুল ইসলাম
  4. জহির রায়হান
ব্যাখ্যা
রাখালী:
- জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ এটি।
- এই কাব্যে ১৯টি কবিতা আছে।
- বিখ্যাত 'কবর' কবিতাটি এই কাব্যের অন্তর্গত।
- এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে 'রাখালী'।

জসীমউদ্দীন:
- তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।

তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ গুলো হচ্ছে:
- নক্সীকাঁথার মাঠ, 
- সুচয়নী,
- সোজন বাদিয়ার ঘাট,
- এক পয়সার বাঁশি,
- বালুচর,
- ধানক্ষেত,
- রূপবতী,
- মা যে জননী কান্দে,
- মাটির কান্না,
- সকিনা।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) লাইভ এমসিকিউ লেকচার- ১৫।
১১.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি?
  1. কবর
  2. রক্তাক্ত প্রান্তর
  3. আরেক ফাল্গুন
  4. মধুমালা
ব্যাখ্যা
- অধ্যাপক মুনীর চৌধুরী রচিত 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান ।
- এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।

• এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটকঃ
- রাজার জন্মদিনে,
- চিঠি,
- দণ্ডকারণ্য,
- পলাশী ব্যারাক ও অন্যান্য, 
- মানুষ,
- নষ্ট ছেলে,
- মিলিটারি,
- আপনি কে? ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্য?
  1. অগ্নিবীণা
  2. চক্রবাক
  3. সিন্ধু হিন্দোল
  4. সবগুলো
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশী,
- ছায়ানট,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- সিন্ধু-হিন্দোল,
- চক্রবাক,
- ফণি-মনসা,
- প্রলয়-শিখা।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১৩.
‘রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?
  1. ফরাসি
  2. উর্দু
  3. বাংলা
  4. আরবি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
রেস্তোরাঁ (বিশেষ্য) 
- ফরাসি ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: যে দোকানে অর্থের বিনিময়ে পছন্দমতো আহার্য পরিবেশন করা হয়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
এক কথায় প্রকাশ করুন: 'যা বলা হয়নি'
  1. অউক্ত
  2. অনুক্ত
  3. ব্যক্ত
  4. উক্ত
ব্যাখ্যা
- 'যা বলা হয়নি' এক কথায় প্রকাশ = অনুক্ত।

• অনুরূপভাবে, 
যা প্রকাশ/ব্যক্ত করা হয়নি = অব্যক্ত।
যা বলা হয়েছে = উক্ত।
যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।
যা পূর্বে ছিলো এখন নেই = ভূতপূর্ব।
যা পূর্বে দেখা যায়নি = অদৃষ্টপূর্ব।
যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. সৌজন্নতা
  2. সৌজন্যতা
  3. সৌজন্ন
  4. সৌজন্য
ব্যাখ্যা
শুদ্ধ বানান - সৌজন্য

 • সৌজন্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সুজন+য 
অর্থ: সুজনের ভাব বা আচরণ, সদাচরণ, ভদ্রতা, শিষ্টাচার। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬.
‘আগুন’ এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. অনল
  2. বহ্নি
  3. কর
  4. পাবক
ব্যাখ্যা
'আগুন' এর সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
কর (বিশেষ্য)
অর্থ: 
- হস্ত, হাত। 
- হাতির শুঁড়, 
- কিরণ, রশ্মি
- পদ বিশেষ।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
১৭.
কোনটিতে বিশেষণের বিশেষণ রয়েছে?
  1. ধীরে চল
  2. ঘোড়া খুব দ্রুত চলে
  3. সে পূণ্যবান
  4. মেটে কলসি
ব্যাখ্যা
বিশেষণীয় বিশেষণ:
- যে পদ নাম-বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে ,তাকে বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ বলে।
যেমন:
• নাম-বিশেষনের বিশেষণ হলো:
- সামান্য একটু দুধ দাও।
- এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত।

• ক্রিয়া-বিশেষণের বিশেষণ:
- রকেট অতি দ্রুত চলে।
- ঘোড়া খুব দ্রুত চলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অর্ণব
  2. অর্ক
  3. প্রসূন
  4. প্রল্লব
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ, অর্ক

'ফুল' শব্দের সমার্থক শব্দ:

- কুসুম, প্রসূন, পুস্প।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

উৎস: 
১) বাংলা ভষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
  1. বর্ণ
  2. ধ্বনি
  3. অক্ষর
  4. শব্দ
ব্যাখ্যা
• বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'। এটা ভাষার মৌলিক অংশ। ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ।
- ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
- শব্দের ক্ষুদ্রতম অংশ হলাে অক্ষর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
'কান্নায় শোক কমে'- এ বাক্যে 'কান্নায় কোন কারক?
  1. কর্মকারক
  2. সম্প্রদান কারক
  3. অধিকরণ কারক
  4. করণকারক
ব্যাখ্যা
- উল্লেখিত ‘কান্নায় শোক কমে” বাক্যে  বাক্যে ‘কান্নায়’ হলো অধিকরণ কারক।

- এটি হলো অধিকারণ কারকের মধ্যে ভাবাধিকরণ কারকের অন্তর্গত।

ভাবাধিকরণ অধিকরণ কারক:
- যদি কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিরকরণ বলে।
- ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়।
যেমন:
- সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২১.
Which of the following word is an uncountable Noun?
  1. Flower
  2. Milk
  3. Cow
  4. Bird
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - uncountable noun হচ্ছে - Milk.
- বাকি অপশন গুলোর প্রত্যেকেই countable noun.

• Noun: 
- যেকোন ব্যাক্তি, প্রাণী, বস্তু, ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দোষ-গুণ, ইত্যাদির নামকে Noun বলে।
Examples:
- Girl, Dhaka, Book, Teacher, Water, Honesty, Happiness, Family, Sleep, etc.

• গণনার ভিত্তিতে Noun প্রধানত দুই প্রকার।
- যথা  -
1. Countable noun:
- যে noun গুলোকে গণনা করা যায়, সে গুলোকে বলা হয় Countable noun.
- যেমন - Pen, Table, Man, Horse etc.

2. Uncountable noun: 
-  যে সকল Noun কে গণনা করে নির্ধারণ করা যায় না কিন্তু ওজন দ্বারা পরিমাপ করা যায় এমন সব Noun কে Uncountable Noun বলে।
- যেমন: Milk, Honesty, Love ইত্যাদি।
২২.
Plural form of the word "Toy" is-
  1. Toyes
  2. Toys
  3. Toies
  4. Tois
ব্যাখ্যা
• Toy
English Meaning: an object for a child to play with, typically a model or miniature replica of something.
Bangla Meaning:  খেলনা।

• Toy
English Meaning: Denoting a diminutive breed or variety of dog.
Bangla Meaning: ছোট জাতের পোষা কুকুর।

• Toy এর plural form হচ্ছে Toys.
২৩.
Which of the following word is collective Noun?
  1. Water
  2. Team
  3. fruit
  4. Tiger
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Team হচ্ছে collective noun.
- Team শব্দের অর্থ পরস্পর সহযোগিতা করে কাজ বা খেলা করে এমন ব্যক্তিবর্গ; কর্মীদল, যেটা দিয়ে সমষ্টি বুঝায়, তাই এটা Collective Noun.

• Collective Noun:

- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.


• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Water - Material noun: 
- যে সকল noun দ্বারা কোন পদার্থের বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে material noun বলে।
- কতিপয় material noun হলো, water, wood, paper, steel, milk, salt, iron ইত্যাদি।

Fruit and Tiger হচ্ছে Common noun: 
-  যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.
২৪.
Fifty Miles_______ a long way.
  1. are
  2. were
  3. has
  4. is
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - is.
- Complete sentence: Fifty Miles is a long way.

• একই দৈর্ঘ্য, পরিমাণ, বা স্থান বুঝালে Subject plural হলেও verb টি singular হবে। 
- Ten thousand dollars / Fifty miles ইত্যাদি যদি একক time, money, distance কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়।
Examples:
- Twenty-five dollars is too much to pay for that shirt.
- Two miles is too much to run in one day.
- Fifty minutes isn't enough time to finish this test.

Complete Sentence - Fifty miles is a long distance.
২৫.
Neither he nor you______ (be) found guilty.
  1. were
  2. have
  3. are
  4. is
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর না থাকায়, প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষেরটা অনুযায়ী verb বসে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যের শেষের অংশে you – plural Noun আছে, তাই এখানে ‍are/ were হবে।
- Complete sentence: Neither he nor you are/were found guilty.
..............................................................................
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.

• Either and neither are singular if they are not used with or and nor.
- If either of you takes a vacation now, we will not be able to finish the work.
২৬.
Everyday I get up ______6 O'clock
  1. in
  2. at
  3. of
  4. by
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - at.
- Complete Sentence: Everyday I get up at 6 O'clock.

• সাধারণত Point of time অর্থাৎ নির্দিষ্ট ভাবে সময় উল্লেখ করলে সময়ের নামের পূর্বে at ব্যবহৃত হয়। 
যেমন: 
1. She doesn’t want to go out at noon.
2. I will arrive there at 5 p.m.
২৭.
Antonym of the word 'rotate' is
  1. turn
  2. spin
  3. whirl
  4. Stay
ব্যাখ্যা
'Rotate' - চক্রাকারে আবর্তিত করানো বা হওয়া; পালাক্রমে রাখা বা থাকা; পালাক্রমে বা পর্যায়ক্রমে আসা; পালা-পরম্পরায় আবির্ভূত হওয়া

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ - 
ক) Turn - ঘূর্ণন; মোচড়; পাক।
খ) Spin - কোনোকিছু ক্রমাগত ঘোরানো বা পাক খাওয়ানো।
গ) Whirl -  ঘুরপাক খাওয়া; দ্রুত পাক খেয়ে-খেয়ে ঘোরা বা ঘোরানো; দ্রুত আবর্তিত হওয়া বা আবর্তিত করা।
ঘ) Stay - থাকা; অবস্থান করা বা অনুরূপভাবে কোনো স্থানে সাময়িকভাবে বা দীর্ঘস্থায়ীভাবে অবস্থান করা বা অনুরূপভাবে কোনো শর্তের অনুগত থাকা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Stay শব্দটি 'Rotate' এর বিপরীত অর্থ প্রকাশ করছে। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৮.
Which is correct spelt?
  1. committee
  2. Committee
  3. Comitee
  4. Comite
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর নেওয়া সম্ভব হয় নি।
• Committee (noun)

English meaning: a group of people appointed for a specific function by a larger group and typically consisting of members of that group.
Bangla Meaning: বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি। 

Source: Accessible Dictionary by Bangla academy.
২৯.
If we had a boat, we______ cross the river.
  1. will
  2. will be
  3. would
  4. have
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটি একটি 2nd Conditionals sentence এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
- তাই সম্পূর্ন বাক্য টি হবে - If we had a boat, we would cross the river.
৩০.
He takes_____ his father.
  1. On
  2. of
  3. after
  4. for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - 'after'
- Complete Sentence: He takes after his father.

• Take after: resemble a parent or ancestor; সদৃশ হওয়া।
-  বিশেষত চেহারা বা স্বভাবে সাদৃশ্য, প্রতিচ্ছায়া বা অনুরূপতা অর্থে take after ব্যবহৃত হয়।

• অন্য অপশন গুলোর মধ্যে -
- take on (কথ্য) উত্তেজিত/বিক্ষুব্ধ হওয়া; খেপে যাওয়া; তেলেবেগুনে জ্বলে ওঠা।
- take something on (ক) দায়িত্ব/ভার নেওয়া; কাঁধে নেওয়া।
৩১.
The lady prides herself _______ her beauty.
  1. upon
  2. in
  3. of
  4. about
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
Complete sentence: The lady prides herself upon her beauty.

• Pride oneself on/upon something
English Meaning:  Be especially proud of (a particular quality or skill).
Bangla Meaning: গর্ব/অহংকার বোধ করা।
- সুতরাং, কোন বিষয়ে গর্ব/ অহংকার করা বোঝাতে pride এরপর preposition হিসেবে on/upon বসে।

Source: Oxford Learner's Dictionary and Bangla Academy dictionary.
৩২.
Of the four books, the red one is the_____
  1. cheaper
  2. cheapest
  3. cheap
  4. more cheap
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - cheapest
- Complete Sentence: Of the four books, the red one is the cheapest.

- দুয়ের মধ্যে তুলনা বুঝালে adjective এর comparative form হয়।
- কিন্তু এর বেশি হলে superlative form ব্যবহার করতে হয়।
- যেহেতু উক্ত প্রশ্নে চারটি বইয়ের মধ্যে একটিকে বেছে নেয়া হয়েছে বা তুওনা করা হয়েছে।
- সুতরাং, cheapest হবে সঠিক উত্তর।

• Cheap - (adjective) - সুলভ; সস্তা।
- এর comparative হচ্ছে cheaper.
- Superlative  হচ্ছে cheapest.

Source: accessible Dictionary by Bangla Academy.
৩৩.
There is______ milk in the glass.
  1. a little
  2. a big amount
  3. much
  4. small
ব্যাখ্যা
• Determiner হচ্ছে noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপ নির্দেশক।
- a few বা a little উভয়ের অর্থই হচ্ছে অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
- অল্প কয়েকটি অর্থে countable noun এর পূর্বে a few বসে কিন্তু অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে a little বসে।
- তাই নিয়মানুসারে, বাক্যটিতে milk uncountable noun তাই এর পূর্বে determiner হিসেবে a little বসবে।

Complete sentence: There is a little milk in the glass.
Bengali meaning: গ্লাসটিতে সামান্য দুধ আছে।
৩৪.
The opposite word of 'Delete' is-
  1. Delay
  2. Insert
  3. Trap
  4. Injure
ব্যাখ্যা
• 'Delete' -  লিখিত বা মুদ্রিত কোনোকিছু কেটে/তুলে দেওয়া

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Delay -  বিলম্ব/দেরি করা; বিলম্ব/দেরি করানো; কালক্ষেপ করা।
খ) Insert - নিবিষ্ট/নিবেশিত/সন্নিবিষ্ট/নিহিত করা; ঢোকানো।
গ) Trap - ফাঁদ; (লাক্ষণিক) কাউকে প্রতারণা করার পরিকল্পনা; অনিচ্ছুক ব্যক্তিকে কিছু করতে অথবা বলতে বাধ্য করার কৌশল।
ঘ) Injure - আহত/আঘাত করা; ক্ষতি/অনিষ্ট করা; ব্যথা দেওয়া; ব্যথিত করা।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যায়, The opposite of the word 'Delete' is - Insert.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
Which one is Reflexive Pronoun?
  1. Who
  2. He
  3. Myself
  4. Each
ব্যাখ্যা
• Reflexive Pronoun
- যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- একই ব্যক্তি Subject ও Object হয় এবং Object হিসেবে Reflexive Pronoun ( যেমন – himself, myself, themselves etc. ) বসে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.

• অন্য অপশন গুলোর মধ্যে -
• Who - বাক্যে অবস্থানভেদে Relative and Interrogative pronoun উভয় হিসাবে ব্যবহৃত হয়।
- who দ্বারা প্রশ্ন করা হলে তা interrogative pronoun এবং দুইটি clause এর মাঝে বসে সম্পর্ক স্থাপন করলে তা relative pronoun.
• He হচ্ছে personal pronoun.
• Each - Reciprocal pronoun.

Pronoun ৮ প্রকার।
- যথা-
1. Personal pronouns (he, they)
2. Demonstrative pronouns (this, these)
3. Interrogative pronouns (which, who)
4. Indefinite pronouns (none, several)
5. Possessive pronouns (his, your)
6. Reciprocal pronouns (each other, one another)
7. Relative pronouns (which, where)
8. Reflexive pronouns (itself, himself)
৩৬.
What is the meaning of the Phrase "At Large"
  1. Confined
  2. Free
  3. Imprisoned
  4. chained
ব্যাখ্যা
• At large (phrase)
English Meaning: at liberty / free.
Bangla Meaning: স্বাধীন।

Ex. Sentence: Corrupted govt. officials are still at large.
Bangla Meaning: দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা এখনো মুক্ত অবস্থায় আছে।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Confined - সীমাবদ্ধ করা; সীমিত করা; সীমার মধ্যে রাখা।
খ) Free - ) স্বাধীন; মুক্ত; স্বচ্ছন্দ; স্ববশ; স্বেচ্ছানুবর্তী; আত্মতন্ত্র; অনন্যপরতন্ত্র
গ) Imprisoned - কারারুদ্ধ /কয়েদ।
ঘ) Chained - শৃঙ্খলতায় বন্দি বা আবদ্ধ।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যায়, অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Free শব্দটি At large phrase টির সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Live MCQ lecture and Accessible dictionary by Bangla Academy.
৩৭.
Aroni has no interest _____ music.
  1. for
  2. with
  3. at
  4. in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -in.
- Aroni has no interest in music.

• Interest in:
- Meaning - আগ্রহী; স্বার্থসম্পৃক্ত; স্বার্থান্বেষী। 
- কোন বিষয়ে আগ্রহী বুঝাতে interest এর পর 'in' preposition ব্যবহৃত হয়। 
Example - My brother has no interest in music. 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৩৮.
What kind of noun is the word "kindness"?
  1. Proper
  2. Common
  3. Abstract
  4. Material
ব্যাখ্যা
• 'Kindness' হচ্ছে Abstract noun.

• Abstract Noun: 
- যে noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে এবং যার কোনো বাস্তব রূপ নেই, তাকে Abstract noun বলে।
- kindness বা দয়া দ্বারা মানুষের জীবনের একটি গুণের কথা নির্দেশ করছে, একে ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।
- তাই এটি Abstract Noun.

- Example: Goodness (ভালোত্ব), Wisdom (প্রজ্ঞা), Laughter (হাসি), Boyhood (ছেলেবেলা) etc.
৩৯.
He looked at me______ his red eyes.
  1. in
  2. to
  3. by
  4. with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
- Complete Sentence: He looked at me with his red eyes.

• We usually use 'with', when saying someone looked at something using a particular body part or facial feature.
- কোন কিছুর দিকে কি উপায়ে দেখা হচ্ছে তা নির্দেশ করতে with ব্যবহৃত হয়।  
৪০.
He has assured me_____ safety.
  1. with
  2. at
  3. for
  4. of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - of.
- He has assured me of safety.

• Be assured of something
- English Meaning: if you are assured of something, you will definitely get it or achieve it.
- Assure of-নিশ্চয়তা দেওয়া বা আশ্বস্ত করা।
- Example Sentence: His victory means that he is now assured of a place in the final.
 
Source: Longman Dictionary.
 
৪১.
পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে?
  1. ২৫ মে, ২০২২
  2. ২৫ জুন, ২০২২
  3. ১৬ ডিসেম্বর, ২০২২
  4. ১৭ মে, ২০২২
ব্যাখ্যা
পদ্মা সেতু:

- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা, জুন ২৫, ২০২২।
৪২.
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৭৫
  2. ১৯৮০
  3. ১৯৭৭
  4. ১৯৭০
ব্যাখ্যা
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড:

- পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৮ সালে সংস্থাটি কার্যক্রম শুরু করে।
- বর্তমানে ২০১৩ সালের ৫৭ নং আইন “পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩” অনুসারে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে এটি পরিচালিত হচ্ছে।
- সংস্থাটি ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সমগ্র পল্লী অঞ্চলে ঘরে ঘরে নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
- বাংলাদেশের প্রায় ৮০% গ্রামাঞ্চলে এ প্রতিষ্ঠান সফলভাবে বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত আছে।
- পল্লী বিদ্যুতের ২০০৮ সালের গ্রাহক সংখ্যা ৭৪ লক্ষ থেকে বর্তমানে ৩ কোটি ৫০ লক্ষ (আগস্ট,২৩ অনুযায়ী) এবং বিদ্যুতায়নের হার ২৮% থেকে ১০০% এ উন্নীত হয়েছে।
- ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় টেকসই, গুণগতমান সম্পন্ন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাপবিবো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
- বাংলাদেশের প্রায় ৮০% গ্রামাঞ্চলে এ প্রতিষ্ঠান সফলভাবে বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত আছে।

তথ্যসূত্র - পল্লী বিদ্যুতায়ন বোর্ড ওয়েবসাইট।
৪৩.
মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
  1. ৩ নম্বর সেক্টর
  2. ২ নম্বর সেক্টর
  3. ৫ নম্বর সেক্টর
  4. ৮ নম্বর সেক্টর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

• ১নং সেক্টর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত। এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে। সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

• ২ নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত। এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে। আগরতলার মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর। সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।

• ৩ নং সেক্টর: উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।

• ৪নং সেক্টর: উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত। সিলেটের ইপিআর বাহিনীর সৈন্যদের সঙ্গে ছাত্র মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব। হেডকোয়ার্টার ছিল প্রথমে করিমগঞ্জ এবং পরে আসামের মাসিমপুরে।

• ৫ নং সেক্টর: সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। হেড কোয়ার্টার ছিল বাঁশতলাতে।

• ৬ নং সেক্টর: সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত। প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

• ৭ নং সেক্টর: রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়। ইপিআর সৈন্যদের নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী ক্যাপ্টেন গিয়াস ও ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে রাজশাহীতে প্রাথমিক অভিযান পরিচালনা করে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।

• ৮ নং সেক্টর: এপ্রিল মাসে এই সেক্টরের অপারেশনাল এলাকা ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা। মে মাসের শেষে অপারেশন এলাকা সঙ্কুচিত করে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা, সাতক্ষীরা মহকুমা এবং ফরিদপুরের উত্তরাংশ নিয়ে এই সেক্টর পুনর্গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।

• ৯ নং সেক্টর: বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই সেক্টরের হেড কোয়ার্টার ছিল বশিরহাটের নিকটবর্তী টাকিতে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।

• ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি নৌ-কর্মকর্তা।

• ১১ নং সেক্টর: টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের। মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়। মহেন্দ্রগঞ্জ ছিল সেক্টরের হেডকোয়ার্টার।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪৪.
খেতাব প্রাপ্ত মহিলা বীর প্রতীক কতজন?
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ২ জন
  4. ৪ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:

- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্যে:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীরবিক্রম: ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।
- খেতাব প্রাপ্ত মহিলা বীর প্রতীক ২ জন।
• ক্যাপ্টেন সিতারা বেগম।
• তারামন বিবি।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৪৫.
বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে?
  1. ৫টি
  2. ৭টি
  3. ৬টি
  4. ৮টি
ব্যাখ্যা
বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান:

- বাংলাদেশে ৬ টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে।
১. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি),
২. ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো),
৩. নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো),
৪. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি),
৫. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও
৬. ঢাকা ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি লিমিটেড (ডেসকো)।

তথ্যসূত্র - বিদ্যুৎ বিভাগ ওয়েবসাইট।
৪৬.
শেখ রাসেল দিবস কবে পালন করা হয়?
  1. ১৮ জানুয়ারী
  2. ১৮ অক্টোবর
  3. ১৭ সেপ্টেম্বর
  4. ২৮ জুন
ব্যাখ্যা
শেখ রাসেল দিবস:

- শেখ রাসেল দিবস পালন করা হয় ১৮ অক্টোবর।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর।
- ১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমণ্ডি ৩২ নম্বরের বাসভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
- নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করবে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
- ২০২১ সাল থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হত্যা করা হয় শিশু রাসেলকেও।
- ১১ বছর বয়সেই নিভে যায় শেখ রাসেলের জীবন প্রদীপ।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১৮ অক্টোবর, ২০২২।
৪৭.
বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
  1. ১৪০টি
  2. ১৪৫টি
  3. ১৫৩টি
  4. ১৬০টি
ব্যাখ্যা
সংবিধান:

- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে। 
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।
- ১৯৭২ সালরে ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৪৮.
বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত?
  1. ২৫ বছর
  2. ৩০ বছর
  3. ৩৫ বছর
  4. ২৮ বছর
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী:

- প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান। 
- সংবিধানের ৫৫ ও ৫৬ নং ধারা মতে, প্রধানমন্ত্রী পদায়িত হবেন মন্ত্রিপরিষদের শীর্ষে।
- তিনি তাঁর মন্ত্রিপরিষদের মন্ত্রী, প্রতিমন্ত্রী নির্বাচন করেন।
- সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রকৃত নির্বাহী।
- জাতীয় সংসদের নির্বাচনের পর সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স ২৫ বছর।
- প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার প্রধান পরিষদ অর্থাৎ মন্ত্রিপরিষদ গঠন করেন।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
কোনটি বিদ্যুৎ সুপরিবাহী?
  1. তামা
  2. দস্তা
  3. পানি
  4. লোহা
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় উত্তর তুলে নেওয়া হয়েছে। 

সুপরিবাহী পদার্থ: 

- যে সব পদার্থ খুব সহজে তাপ পরিবহণ করতে পারে তাকে তাপ সুপরিবাহী বলে। 
যেমন- লোহা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি।  

কুপরিবাহী পদার্থ: 
- যে সব পদার্থ সহজে তাপ পরিবহণ করতে পারে না তাকে তাপ কুপরিবাহী পদার্থ বলে। 
যেমন- তুলা, কাঠ, পশম, রাবার, কাঁচ, পাস্টিক ইত্যাদি। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫০.
বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কি?
  1. অ্যামিটার
  2. ভোল্ট মিটার
  3. গ্যালভানো মিটার
  4. ট্রান্সফর্মার
ব্যাখ্যা
- বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র হলো অ্যামিটার। 

অন্যদিকে, 
- তড়িৎ বিভব পার্থক্য নির্ণয়ের যন্ত্র হলো ভোল্টমিটার। 
- ট্রান্সফরমার বা ট্রান্সফর্মার একটি গতিহীন নিশ্চল বৈদ্যুতিক যন্ত্র। 
- গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহের অস্তিত্ব মাপা যায়। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫১.
জাতীয় শিশু দিবস কবে?
  1. ২২ জুন
  2. ১৭ মার্চ
  3. ১৮ জুলাই
  4. ২৫মে
ব্যাখ্যা
জাতীয় শিশু দিবস:

- ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস।
- ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে।
- সেই থেকে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ অফিসিয়াল ওয়েবসাইট।
৫২.
বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নাম কী?
  1. ঢাকা
  2. গাজীপুর
  3. চট্টগ্রাম
  4. সিলেট
ব্যাখ্যা
গাজীপুর সিটি কর্পোরেশন:
- গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের মধ্যাঞ্চলের গাজীপুর জেলায় অবস্থিত স্থানীয় সরকার সংস্থা।
- এটি বাংলাদেশের একটি পৌর প্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- গাজীপুর আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন।
- গাজীপুর সিটি কর্পোরেশনের আয়তন ৩২৯.৫৩ বর্গকিলোমিটার।
- ৫৭টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত।

অন্যদিকে,
- রাজশাহী সিটি করপোরেশন আয়তন ৯৬.৭২ বর্গ কিমি।
- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর আয়তন ১৯৬.২২বর্গ কি.মি।
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর আয়তন ১০৯.২৫১ বর্গ কি.মি।
- চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আয়তন ১৫৫.৪ বর্গ কিমি।
- কুমিল্লা সিটি কর্পোরেশন এর আয়তন ৫৩.০৪ বর্গ কিমি।
- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়তন ৭২.৪৩ বর্গ কিমি।

[ বি.দ্র. - প্রশ্নে আয়তন অথবা জনসংখ্যা উল্লেখ না থাকলে আয়তন ধরে উত্তর দিতে হবে। ]

তথ্যসূত্র - সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন অফিসিয়াল ওয়েবসাইট।
৫৩.
বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যের অবস্থান?
  1. মেঘালয়
  2. আসাম
  3. মিজোরাম
  4. ত্রিপুরা
ব্যাখ্যা
সীমান্ত:
- বাংলাদেশের উত্তর দিকে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত।

অন্যদিকে,
আসাম উত্তর-পুর্বদিকে অবস্থিত।
- ত্রিপুরা ও মিজোরাম রাজ্য বাংলাদেশের পূর্বে অবস্থিত।
- পশ্চিমবঙ্গ রাজ্য বাংলাদেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
৫৪.
ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি?
  1. ইলন মাস্ক
  2. মার্ক জুকারবার্গ
  3. জেক ডরসি
  4. জেব বেজস
ব্যাখ্যা
Facebook: 
- সামাজিক যোগাযোগের মাধ্যম 'ফেসবুক'-এর প্রতিষ্ঠাতা হচ্ছেন মার্ক জুকারবার্গ। 
- মার্ক জুকারবার্গ এর সম্পূর্ণ নাম হলো “Mark Elliot Zuckerberg” যার জন্ম হয়েছিল ১৪ই মে, ১৯৮৪ সালে। 
- Facebook বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম। 
- ২০০৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বর্ষে থাকাকালীন জাকারবার্গ “ফেসম্যাশ” নামে একটি প্রোগ্রাম লিখেছিলেন। 
- ৪ই ফেব্রুয়ারি ২০০৪ এ ফেসবুক যাত্রা শুরু করে। 
- ফেসবুকের সদরদপ্তর- মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। 

উৎস: Facebook Website.
৫৫.
ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কী?
  1. চন্দ্রযান-৩
  2. চন্দ্রযান-২
  3. বিক্রম
  4. অশোক
ব্যাখ্যা
চন্দ্রযান-৩:

- চাঁদে অভিযানে গিয়ে ২০২৩ সালে ইতিহাস গড়েছে ভারত।
- ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম চন্দ্রযান-৩।
- ওই সময় চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতীয় চন্দ্রযান-৩।
- এর আগে আর কোনো দেশের নভোযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি।
- চন্দ্রযান–৩–এর দুটি অংশ। ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’।
- চাঁদের দক্ষিণ মেরুতে প্রায় ১০ দিন অবস্থান করে বিক্রম ও প্রজ্ঞান।
- চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে ও ছবি তুলে পৃথিবীতে পাঠায়।
- এসব তথ্য ও ছবি গবেষণার কাজে ব্যবহার করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৩ সেপ্টেম্বর ২০২৩।
৫৬.
Wifi- এর পূর্ণরূপ কি?
  1. wireless fidelity
  2. wide fidelity
  3. wise fidelity
  4. none of them
ব্যাখ্যা
 WiFi: 
- Wifi এর পূর্ণনাম হচ্ছে- Wireless Fidelity
- WiFi (ওয়াইফাই) হচ্ছে ওয়ারলেস (তারহীন) লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা যার সাহায্যে বহনযোগ্য কম্পিউটারের যন্ত্রপাতির সাথে সহজে ইন্টারনেট সংযুক্ত করা যায়। 
- ওয়াইফাই যোগাযোগ ব্যবস্থায় উচ্চ ফ্রিকোয়েন্সী রেডিও ওয়েব ব্যবহার করা হয়। 
- এর স্ট্যান্ডার্ড হলো আইইইই ৮০২.১১‌। 

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৫৭.
স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. নিউইয়র্ক
  3. জেনেভা
  4. ওয়াসিংটন ডিসি
ব্যাখ্যা
স্ট্যাচু অব লিবার্টি:

- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাড়িয়ে আছে 'স্ট্যাচু অব লিবার্টি'।
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের জনগণের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের জনগণকে উপহার দেওয়া হয়।
- এর মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট এবং বেদীসহ মোট উচ্চতা ৩০৫ ফুট।
- রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডরিক বার্থোল্ডি।
- স্ট্যাচু অব লিবার্টির মুকুটে আছে সাতটি কাঁটা, যা সূর্য, সাত মহাদেশ বা সাত সমুদ্রকে নির্দেশ করে। এর পায়ের কাছে পড়ে থাকা ভাঙা শিকল যুক্তরাষ্ট্রের দাসপ্রথা রহিতকরণের প্রতীক।
- ১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৮ অক্টোবর ২০২২ ও ব্রিটানিকা।
৫৮.
বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত আছে
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
বাংলাদেশের সীমান্ত:

- বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে।
- বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট জেলা- ৩২টি।
- বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে- ভারত ও মিয়ানমার।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
- বাংলাদেশ-ভারত ও মায়ানমার এই তিনটি জেলার যৌথ সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৫৯.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতটি?
  1. ৫টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ: 

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। 
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- দাপ্তরিক ভাষা ৬টি। 
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
- এর বর্তমান সদস্য ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)। 
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। 
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে। 

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৬০.
জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ৭ম
  2. ৮ম
  3. ৯ম
  4. ৫ম
ব্যাখ্যা
জনসংখ্যা:
- জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম।
- বাংলাদেশের জনসংখ্যা ১৭১.২ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব ১১৫৯.৬ জন।

অন্যদিকে, 
- জনসংখ্যায় বিশ্বে ১ম অবস্থানে আছে ভারত।
- জনসংখ্যায় বিশ্বে ২য় অবস্থানে আছে চীন।
- জনসংখ্যায় বিশ্বে ৩য় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।
- জনসংখ্যায় বিশ্বে ৪র্থ অবস্থানে আছে ইন্দোনেশিয়া।
- জনসংখ্যায় বিশ্বে .৫ম অবস্থানে আছে পাকিস্তান।

তথ্যসূত্র - Worlddata.info
৬১.
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
  1. ভারত
  2. চীন
  3. রাশিয়া
  4. কানাডা
ব্যাখ্যা
জনসংখ্যা:
- বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত।
- ভারতের জনসংখ্যা ১৪২৫.৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব ৪৩৩.৭ জন।

অন্যদিকে, 
- জনসংখ্যায় বিশ্বে ২য় অবস্থানে আছে চীন।
- জনসংখ্যায় বিশ্বে ৩য় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।
- জনসংখ্যায় বিশ্বে ৪র্থ অবস্থানে আছে ইন্দোনেশিয়া।
- জনসংখ্যায় বিশ্বে .৫ম অবস্থানে আছে পাকিস্তান।
- জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম।

তথ্যসূত্র - Worlddata.info
৬২.
Sustainable Development Goal (SDG) এর Goal কতটি?
  1. ১৫টি
  2. ১৭টি
  3. ২০টি
  4. ২৫টি
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
• দারিদ্র্য নির্মূল।
• ক্ষুধামুক্তি।
• সুস্বাস্থ।
• মানসম্মত শিক্ষা।
• লিঙ্গ সমতা।
• বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
• সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
• উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
• শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
• বৈষম্য হ্রাস।
• টেকসই শহর ও জনগণ।
• পরিমিত ভোগ ও উৎপান।
• জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
• সামুদ্রিক বাস্তুসংস্থান।
• স্থলভাগের জীবন।
• শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
• অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৬৩.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ১৮
  2. ২৯
  3. ৩৩
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

২৯ সংখ্যাটি মৌলিক সংখ্যা।
৬৪.
করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত?
  1. ২০%
  2. ১৫%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা

প্রশ্ন: করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত?
প্রশ্নে ভাষাগত ত্রুটি আছে।
প্রশ্নটি হওয়ার কথা করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

সমাধান:
করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫

করিমের আয় = ২০ক
করিমের ব্যয় = ১৫ক

মাসিক সঞ্চয় = ২০ক - ১৫ক = ৫ক

∴ শতকরা সঞ্চয় (৫ক/২০ক) × ১০০%
= ২৫%

৬৫.
সরল মুনাফার সূত্র কোনটি?
  1. আসল - মুনাফার হার × সময়
  2. আসল × মুনাফার হার × সময়
  3. আসল × মুনাফার হার - সময়
  4. আসল × মুনাফার হার + সময়
ব্যাখ্যা
প্রশ্ন: সরল মুনাফার সূত্র কোনটি?

সমাধান:
আমরা জানি
I = Pnr
সরল মুনাফা = আসল × মুনাফার হার × সময়

এখানে
P = সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফায় আসল বা মূলধন বা আমানত বা ব্যাংকে গচ্ছিত সম্পদ বা অর্থ।
n = সময়
r = শতকরা মুনাফার হার
I = মুনাফা বা সুদ
A = সরল মুনাফার ক্ষেত্রে, মুনাফা-আসল
৬৬.
১ ইঞ্চি = কত সে.মি.?
  1. ২.৪০ সে.মি.
  2. ২.৮০ সে.মি.
  3. ২.৫৪ সে.মি.
  4. ৩.০০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ইঞ্চি = কত সে.মি.?

সমাধান: 
আমরা জানি, 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি ।
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
১ মিটার = ১০০ সেন্টিমিটার।
৬৭.
৪, ৮, ১৩, ১৯, ২৬,.................. ধারাটির সপ্তম পদ কোনটি?
  1. ৪৩
  2. ৩৭
  3. ৩৪
  4. ৪১
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৮, ১৩, ১৯, ২৬,.................. ধারাটির সপ্তম পদ কোনটি?

সমাধান:
১ম পদ = ৪
২য় পদ = ৪ + ৪ = ৮
৩য় পদ = ৮ + ৫ = ১৩
৪র্থ পদ = ১৩ + ৬ = ১৯
৫ম পদ = ১৯ + ৭ = ২৬
৬ষ্ঠ পদ = ২৬ + ৮ = ৩৪
৭ম পদ = ৩৪ + ৯ = ৪৩
৬৮.
4x + 1 = 32 হলে x এর মান কত?
  1. 4
  2. 3
  3. 3/2
  4. 5/2
ব্যাখ্যা

প্রশ্ন: 4x + 1 = 32 হলে x এর মান কত?

সমাধান:
4x + 1 = 32
(22)x + 1 = 25
22x + 2 = 25
2x + 2 = 5
2x = 5 - 2
2x = 3
x = 3/2

৬৯.
logx324 = 4 হলে x এর মান কত?
  1. 2√2
  2. 4√2
  3. 3√2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: logx324 = 4 হলে x এর মান কত?

সমাধান:
logx324 = 4
⇒ x4 = 324
⇒ x4 = (3√2)4
∴ x = 3√2
৭০.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে, পুত্রের বয়স কত?
  1. ২১ বছর
  2. ২৫ বছর
  3. ১৯ বছর
  4. ২২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে, পুত্রের বয়স কত?

সমাধান:
ধরি
পুত্রের বয়স = ক বছর
পিতার বয়স  = ৩ক বছর

প্রশ্নমতে
৩ক + ক = ৭৬
বা, ৪ক = ৭৬
∴ ক = ১৯ বছর

পুত্রের বয়স = ১৯ বছর
৭১.
বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
  1. ৮৮০০ টাকা
  2. ৮৮৬০ টাকা
  3. ১০২০০ টাকা
  4. ৯৬৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে?

সমাধান: 
এখানে,
p = ৮০০০ টাকা
r = ১০%,
n = ২ বছর

∴ চক্রবৃদ্ধি মলধন c = p(১ + r)n
= ৮০০০(১ + ১০/১০০)
= ৮০০০ × (১১০/১০০)
= ৮০০০ × (১১০ × ১১০)/(১০০ × ১০০)
= ৯৬৮০ টাকা
৭২.
দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর-
  1. বিপ্রতীপ কোণ
  2. সন্নিহিত কোণ
  3. পূরক কোণ
  4. সম্পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
120° কোণের সম্পূরক কোণ = (180 - 120)° = 60°
৭৩.
দুটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তর ১০ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৩৫
  3. ৩০
  4. ৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তর ১০ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি ক
∴ ছোট সংখ্যাটি ক - ১০

প্রশ্নমতে,
ক + (ক - ১০) = ৭০
⇒ ২ক - ১০ = ৭০
⇒ ২ক = ৮০
∴ ক = ৪০

∴ বড় সংখ্যাটি ৪০
৭৪.
২৪৫০ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪৫০ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
২৪৫০ = ২ × ৫ × ৫ × ৭ × ৭
= ২ × (৫ × ৫) × (৭ × ৭)
২ জোড়াবিহীন। 

২৪৫০ এর সাথে ২ গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
৭৫.
ভাজক ভাগফলের ১০ গুণ, ভাগ ০.৫ হলে ভাজ্য কত?
  1. ০.০২৫
  2. ০.২৫
  3. ২৫
  4. ২.৫
ব্যাখ্যা

প্রশ্ন: ভাজক ভাগফলের ১০ গুণ, ভাগ ০.৫ হলে ভাজ্য কত?

সমাধান: 
ভাগফল = ০.৫
ভাজক= ০.৫ × ১০ = ৫

ভাজ্য = ভাজক × ভাগফল 
= ৫ × ০.৫
= ২.৫

মূল প্রশ্নে শুধু ভাগ লেখা আমরা ভাগ কে ভাগফল হিসেবে ধরে সমাধান করেছি।
ভাগ ০.৫ কে ভাগফল হিসেবে ধরে সমাধান করলে সঠিক উত্তর ২.৫ পাওয়া যায়।
সঠিক উত্তর হবে: ঘ)২.৫

৭৬.
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
  1. ৪৬৫০
  2. ৪৭৫০
  3. ৪৮৫০
  4. ৪৯৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৯৯ × (৯৯ + ১)}/২
= (৯৯ × ১০০)/২
= ৯৯ × ৫০
= ৪৯৫০
৭৭.
দুটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৭২
  2. ৪৮
  3. ২৪
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান: 
দুইটি সংখ্যার গ.সা.গু = ২, ল.সা.গু = ৩৬০ এবং একটি সংখ্যা = ১০
আমরা জানি,
গ.সা.গু × ল.সা.গু  = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৩৬০ = ১০ × ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২ × ৩৬০)/১০ = ৭২
৭৮.
দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-
  1. সম্পূরক কোণ
  2. বিপ্রতীপ কোণ
  3. স্থূলকোণ
  4. প্রবৃদ্ধকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-

সমাধান:
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
৭৯.
.০২ × .০২ = কোনটি?
  1. .০০০৪
  2. .০৪
  3. ০.০০০৪
  4. .৪
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: .০২ × .০২ = কোনটি?

সমাধান:
.০২ × .০২ =০.০০০৪

অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হলো।
৮০.
a - b = 3, ab = 4 হলে a2 + b2 এর মান কত?
  1. 17
  2. 18
  3. 16
  4. 20
ব্যাখ্যা

প্রশ্ন: a - b = 3, ab = 4 হলে a2 + b2 এর মান কত?

সমাধান:
a - b = 3
ab = 4

আমরা জানি
(a - b)2 = a2 + b2 - 2ab
32 = a2 + b2 - 2 × 4
9 + 8 =  a2 + b2
 a2 + b2 = 17