পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৭৭
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৭৭ প্রশ্ন

.
কোনটি সঠিক বানান?
  1. পুঙ্খনূপুঙ্খ
  2. পুঙ্খনাপুঙ্খ
  3. পুঙ্খানুপূঙ্খ
  4. পুঙ্খানুপুঙ্খ
সঠিক উত্তর:
পুঙ্খানুপুঙ্খ
উত্তর
সঠিক উত্তর:
পুঙ্খানুপুঙ্খ
ব্যাখ্যা
• সঠিক বানান - পুঙ্খানুপুঙ্খ
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- তন্নতন্ন, সূক্ষ্মাতিসূক্ষ্ম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
জাতিবাচক বিশেষ্যর দৃষ্টান্ত -
  1. পর্বত
  2. খাতা
  3. দল
  4. বাটি
সঠিক উত্তর:
পর্বত
উত্তর
সঠিক উত্তর:
পর্বত
ব্যাখ্যা
জাতিবাচক বিশেষ্য:
- যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে।

যেমন:
- মানুষ, গরু, পাখি, গাছ, নদী, পর্বত, ইংরেজ ইত্যাদি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ।

অন্যদিকে,
বস্তুবাচক বিশেষ্য:
- যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে।

যেমন:
বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, পানি, চিনি ইত্যাদি।

সমষ্টিবাচক বিশেষ্য:
- যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বুঝায়, তা-ই সমষ্টিবাচক বিশেষ্য।

যেমন:
- মিছিল, সমাজ, সভা, জনতা, বহর, দল, সমিতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
সাধু ভাষার রূপ কেমন?
  1. চটুল ও সরল
  2. আঞ্চলিক রূপবিশিষ্ট
  3. সুনিয়ন্ত্রিত ও অপরিবর্তনীয়
  4. পরিবর্তনশীল
সঠিক উত্তর:
সুনিয়ন্ত্রিত ও অপরিবর্তনীয়
উত্তর
সঠিক উত্তর:
সুনিয়ন্ত্রিত ও অপরিবর্তনীয়
ব্যাখ্যা
সাধু ভাষারীতির বৈশিষ্ট্য:
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলাপিডিয়া এবং অষ্টম শ্রেণীর ব্যকরণ বই।
.
কোনটি নাম ধাতুযোগে গঠিত শব্দ?
  1. পড়াচ্ছেন
  2. করায়
  3. ঘুমাচ্ছেন
  4. হারিয়ে
সঠিক উত্তর:
ঘুমাচ্ছেন
উত্তর
সঠিক উত্তর:
ঘুমাচ্ছেন
ব্যাখ্যা
নাম ধাতু:
- বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ-প্রত্যয়যোগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে।

যেমন:
ঘুম্ + আ = ঘুমা: বাবা ঘুমাচ্ছেন
ধমক্ + আ = ধমকা: আমাকে যতই ধমকাও, আমি এ কাজ করব না।
হাত্ + আ = হাতা: অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়।

অন্যদিকে,
প্রযোজক ধাতুযোগে গঠিত শব্দ - করায়, পড়াচ্ছেন।
কর্মবাচ্যের ধাতুযোগে গঠিত শব্দ - হারিয়ে।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
কোনটি অশুদ্ধ বানান?
  1. স্বতঃস্ফূর্ত
  2. সহযোগিতা
  3. যন্ত্রনা
  4. শূদ্র
সঠিক উত্তর:
যন্ত্রনা
উত্তর
সঠিক উত্তর:
যন্ত্রনা
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - যন্ত্রনা
- শুদ্ধ বানান - যন্ত্রণা।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- পীড়া, যাতনা।

অন্যদিকে,
- শূদ্র, সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'বিদ্যুৎ' শব্দটির সমার্থক শব্দ –
  1. পবন
  2. হিমাংশু
  3. ক্ষণপ্রভা
  4. সুধাকর
সঠিক উত্তর:
ক্ষণপ্রভা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষণপ্রভা
ব্যাখ্যা
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে:
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বস্বর আছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
হ্রস্বস্বর:
যেসব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে, তাদেরকে হ্রস্বস্বর বলে।
যেমন: অ, ই, উ, ঋ এই (৪টি হ্রস্বস্বর)।

দীর্ঘস্বর: 
যেসব স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে, তাদেরকে দীর্ঘস্বর বলে।
যেমন: আ,ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ এই ৭টি দীর্ঘস্বর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত কোনটি? 
  1. ভালো ভালো আম নিয়ে এসো
  2. ছোট ছোট ডাল কেটে ফেল
  3. তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ
  4. গরম গরম জিলাপি
সঠিক উত্তর:
তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ
উত্তর
সঠিক উত্তর:
তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ
ব্যাখ্যা
• বিশেষ্য শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার- 
আধিক্য বোঝাতে: রাশি রাশি ধন, ধামা ধামা ধান।
সামান্য বোঝাতে: আমি জ্বর জ্বর বোধ করছি।
ধারাবাহিকতা বোঝাতে: তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ
অনুরূপ কিছু বোঝাতে: তার সঙ্গী সাথী কেউ নেই।
আগ্রহ বোঝাতে: ও দাদা দাদা বলে কাঁদছে।

অন্যদিকে,
বিশেষণ শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার - গরম গরম জিলাপি, ছোট ছোট ডাল কেটে ফেল, ভালো ভালো আম নিয়ে এসো।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ )।
.
'তিতিক্ষু' বলতে কী বোঝায়?
  1. গোপন করার ইচ্ছা
  2. ক্ষমার যোগ্য
  3. ক্ষমা করার ইচ্ছা
  4. ক্ষমা করতে ইচ্ছুক
সঠিক উত্তর:
ক্ষমা করতে ইচ্ছুক
উত্তর
সঠিক উত্তর:
ক্ষমা করতে ইচ্ছুক
ব্যাখ্যা
• 'ক্ষমা করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ - তিতিক্ষু

অন্যদিকে,
ক্ষমা করার ইচ্ছা = তিতিক্ষা।
ক্ষমার যোগ্য = ক্ষমার্হ।
গোপন করার ইচ্ছা = জুগুপ্সা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
কোনটি পরাগত স্বরসঙ্গতির উদাহরণ? 
  1. দেশি > দিশি
  2. মুলা > মুলো
  3. শিকা > শিকে
  4. বিলাতি > বিলিতি
সঠিক উত্তর:
দেশি > দিশি
উত্তর
সঠিক উত্তর:
দেশি > দিশি
ব্যাখ্যা
পরাগত স্বরসঙ্গতি:
- অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়।

যেমন:
- আখো > আখুয়া> এখো,
- দেশি > দিশি

অন্যদিকে,
প্রগত স্বরসঙ্গতি - মুলা > মুলো, শিকা > শিকে।
মধ্যগত স্বরসঙ্গতি - বিলাতি > বিলিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।
১১.
‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কী?
  1. সরলা
  2. রোহিণী
  3. কুসুম
  4. ভ্রমর
সঠিক উত্তর:
রোহিণী
উত্তর
সঠিক উত্তর:
রোহিণী
ব্যাখ্যা
'কৃষ্ণকান্তের উইল' উপন্যাস:
- 'কৃষ্ণকান্তের উইল' (১৮৭৮) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ এবং সমকালে বিতর্কিত উপন্যাস।
- এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী 'রোহিণী'কে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই শিল্পবোধ ও নৈতিক আদর্শের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ঔপন্যাসিকের জীবদ্দশায় এই গ্রন্থের চারটি সংস্করণ হয়।
- প্রধান চরিত্র: রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর ইত্যাদি।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১২.
নিম্নের চারটি মধ্যে কোনটি ভিন্ন?
  1. রাইফেল রোটি আওরাত
  2. নীড় সন্ধানী
  3. নিশুতি রাতের গাথা
  4. নদী নিঃশেষিত হলে
সঠিক উত্তর:
নদী নিঃশেষিত হলে
উত্তর
সঠিক উত্তর:
নদী নিঃশেষিত হলে
ব্যাখ্যা
আনোয়ার পাশা রচিত উপন্যাস:
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)।

অন্যদিকে,
আনোয়ার পাশা রচিত রচিত কাব্যগ্রন্থ - নদী নিঃশেষিত হলে

আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।

আনোয়ার পাশা রচিত রচিত কাব্যগ্রন্থ:
- 'নদী নিঃশেষিত হলে',
- 'সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী' ও
- 'অন্যান্য কবিতা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার -১৭।
১৩.
'আর কতদিন' উপন্যাসটি রচনা করেন কে?
  1. হুমায়ুন আজাদ
  2. হুমায়ূন আহমেদ
  3. জহির রায়হান
  4. আনোয়ার পাশা
সঠিক উত্তর:
জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
জহির রায়হান
ব্যাখ্যা
'আর কতদিন' উপন্যাস:
- মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ের অস্থির সমাজ ব্যবস্থার চিত্র পাওয়া যায় জহির রায়হান রচিত 'আর কতদিন' উপন্যাসে।
- যুদ্ধকালীন বাস্তবতা, লাঞ্ছিত মানবতার আর্তি, ও শান্তির স্বপক্ষে জোরালো আবেদন জানিয়ে, জহির রায়হানের 'আর কতদিন' উপন্যাসটি ১৯৭০ সালে প্রথম প্রকাশ পায়।
- গ্রন্থটির প্রকাশকাল ও ঘটনা বিন্যাসের আলোকে নবুঝতে পারা যায় যে মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ের অস্থির সমাজিক রাজনৈতিক আন্দোলন মুখর প্রেক্ষাপটে আসন্ন যুদ্ধের একটি ভয়াবহ সম্ভাবনা লেখপক মনে উদয় হয়েছিল।

জহির রায়হান উপন্যাস:
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- শেষ বিকেলের মেয়ে,
- তৃষ্ণা,
- কয়েকটি মৃত্যু।

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
(Qs. 26-30) In the following questions, some of the sentences have errors and some have none. Find out which part of a sentence has an error. If there is no error, mark your answer as "No error".
(a) Hardly had we finished (b) our delicious dinner (c) then the doorbell rang.
  1. A
  2. B
  3. C
  4. No error
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
The required answer is - C.

Hardly had / scarcely had থাকলে sentence এর পরবর্তী clause ‘when’ দিয়ে শুরু হয়।

• Hardly এর ব্যবহার: 
- Hardly অর্থ সবেমাত্র। 
- Hardly + past perfect tense- এরূপে ব্যবহৃত হয়। 
- Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
- এভাবে একই অর্থে scarcely had ....... when/before এরূপে ব্যবহৃত হয়। 

Example Sentences:
- Hardly had he reached home when it began to rain. 
- Hardly had we arrived at the station when the weather suddenly turned cloudy.

Complete Sentence - Hardly had we finished our delicious dinner when the doorbell rang.
১৫.
(a) The job requires (b) applicants submitting all documents (c) by next Friday.
  1. A
  2. B
  3. C
  4. No error
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা
The required answer is - B.

Correct answer: The job requires applicants to submit all documents by next Friday.
- Bangla meaning: চাকরির জন্য আবেদনকারীদের আগামী শুক্রবারের মধ্যে সব নথি জমা দিতে হবে।

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- resemble,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

- উল্লিখিত বাক্যে require এরপর complete (verb) এর সাথে ing আছে।
- কিন্তু, require (verb) এরপর to + verb এর base form বসে

• নিকটস্থ ভবিষ্যৎ কালের কোন কাজও Present Indefinite Tense দিয়ে প্রকাশ করা হয়। 
- তাই প্রদত্ত sentece টিতে next Friday নিকটস্থ ভবিষ্যৎ সঠিক ব্যবহার হয়েছে

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৬.
He selected (a) each (b) piece of furniture himself (c) to match the interior design.
  1. A
  2. B
  3. C
  4. No error
সঠিক উত্তর:
No error
উত্তর
সঠিক উত্তর:
No error
ব্যাখ্যা
The required answer is - D.

Correct answer: He selected each piece of furniture himself to match the interior design.
- Bangla meaning: সে নিজেই প্রতিটি আসবাবপত্র বেছে নিয়েছিল ঘরের সাজসজ্জার সঙ্গে মিলিয়ে।

• Each অর্থ প্রতিটা আলাদা আলাদা করে এবং এটা countable noun এর সাথে ব্যবহৃত হয়।
- each, every থাকলে এর পরে সব সময় singular countable noun হয়।
- কিন্তু উল্লিখিত বাক্যে furniture হচ্ছে uncountable noun, তাই শুধু furniture না হয়ে piece of furniture হবে।
- তাই, এটিকে singular বানাতে হবে। 

অর্থাৎ, এখানে each এর সাথে piece of furniture সঠিক অর্থে ব্যবহার হয়েছে

- "to match" এখানে Infinitive of Purpose অর্থে ব্যবহার হয়েছে।
- "to match the interior design" এর অর্থ: ঘরের সাজসজ্জার (অভ্যন্তরীণ নকশার) সঙ্গে মিলানোর জন্য
- "himself" একটি reflexive pronoun, যার অর্থ সাধারণত: "নিজে" বা "স্বয়ং"।
- "to match" এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, ঘরের সাজসজ্জার সাথে মিলানোর জন্য সে নিজেই বেছে নিয়েছিল।
১৭.
(a) He got (b) used to live alone (c) after moving to a different city for his job last year.
  1. A
  2. B
  3. C
  4. No error
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা
• The required answer is - B.

Correct answer: He got used to living alone after moving to a different city for his job last year.
- Bangla meaning: গত বছর চাকরির জন্য অন্য শহরে চলে যাওয়ার পর সে একাকী বাস করতে অভ্যস্ত হয়ে উঠেছে।

সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়

শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to.

• উল্লিখিত বাক্যে Got used to এরপর live (verb) এর Present form আছে। 
- কিন্তু Got used to (verb) এরপর verb (live) + ing বসে

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৮.
Rubel (a) enjoy to hunting rabbits, (b) socializing with friends, (c) and reading comics.
  1. A
  2. B
  3. C
  4. No error
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
The required answer is - A.
- প্রদত্ত sentence টি Parallelism এর শর্ত মেনে হয়েছে।

Parallelism:
- Parallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, তখন প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।

Parallelism এর নিয়ম অনুসারে,
- And, or, but, be verb ইত্যাদির আগেও যা বসে পরেও তা বসে, অর্থাৎ, সমজাতীয় parts of speech বসে।
- আবার, Both...and, Not only.... but also, Either...or, Neithert...nor ইত্যাদি Correlatives এর উভয় পাশে সমজাতীয় Parts of speech বসে।
- অর্থাৎ, noun, pronoun, adjective, verb, adverb হলে সবগুলো noun, pronoun, adjective, verb, adverb হবে।
- আবার Infinitive, Gerund হলে সবগুলো Infinitive, Gerund হবে।

• প্রদত্ত sentence টিতে enjoy হলো main verb.
- Enjoy is never followed by an infinitive. অর্থাৎ, Enjoy (verb) এর পরে কখনোই infinitive (to + verb) বসে না।
- তাই enjoy (verb) এর পর to এর ব্যবহার হবে না।
- enjoy (verb) এরপর সব সময় Gerund বসে তাই সবগুলোই Gerund Phrase হবে।

Correct answer: Rubel enjoys hunting rabbits, socializing with friends, and reading comics.
- Bangla meaning: রুবেল খরগোশ শিকার, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, এবং কমিকস পড়া উপভোগ করে।

Source: Longman Dictionary, A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৯.
(Qs. 31-35) Out of four alternatives, choose the best one that can be substituted for the given words/ sentences.
A social system is which people have power because of their abilities, not because of their money or social position.
  1. Pantisocracy
  2. Revolt
  3. Meritocracy
  4. Parricide
সঠিক উত্তর:
Meritocracy
উত্তর
সঠিক উত্তর:
Meritocracy
ব্যাখ্যা
"A social system is which people have power because of their abilities, not because of their money or social position" is called - Meritocracy.

• Meritocracy (Noun)
- English meaning:
01. [Countable, uncountable] A country or social system where people get power or money on the basis of their ability.
02. The meritocracy [singular] the group of people with power in this kind of social system
- Bangla meaning: যে সরকার বা নিয়ন্ত্রণ ব্যবস্থা উচ্চ ব্যবহারিক যোগ্যতা ও ধীসম্পন্ন ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়।

Other options:
- Pantisocracy: A utopian community in which all rule equally.
- Bangla meaning: পদ ও দায়িত্বও সমান।

- Revolt: A protest against authority, especially that of a government, often involving violence; the action of protesting against authority.
- Bangla meaning: বিদ্রোহ করা।

- Parricide: The crime of killing your father, mother, or a close relative; a person who is guilty of this crime.
- Bangla meaning: পিতৃ-মাতৃ হত্যা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২০.
A person who studied fossils as a way of getting information about the history of life in earth.
  1. Antiquarian
  2. Paleontologist
  3. Philanthropist
  4. Misanthrope
সঠিক উত্তর:
Paleontologist
উত্তর
সঠিক উত্তর:
Paleontologist
ব্যাখ্যা
"A person who studied fossils as a way of getting information about the history of life in earth" is called - Paleontologist.

• Paleontologist (Noun)
- English meaning: A person who studies fossils.
- Bangla meaning: জীবাশ্মবিদ্যা বিশেষজ্ঞ।

• Other options:
- Antiquarian: Connected with the study, collection or sale of valuable old objects, especially books.
- Bangla meaning: প্রাচীন নিদর্শনের পাঠ।

- Philanthropist: A rich person who helps the poor and those in need, especially by giving money.
- Bangla meaning: জনহিতৈষী ব্যক্তি।

- Misanthrope: A person who hates and avoids other people.
- Bangla meaning: যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে; নরবিদ্বেষ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২১.
List of the business or subjects to be considered at a meeting.
  1. Schedule
  2. Timetable
  3. Agenda
  4. Manuscript
সঠিক উত্তর:
Agenda
উত্তর
সঠিক উত্তর:
Agenda
ব্যাখ্যা
"List of the business or subjects to be considered at a meeting" is called - Agenda.

• Agenda (Noun)
- English meaning: A list of items to be discussed at a meeting.
- Bangla meaning: আলোচ্যসূচি।

Other options:
- Schedule: A plan that lists all the work that you have to do and when you must do each thing.
- Bangla meaning: বিশেষত বিভিন্ন কাজের বিস্তারিত সময়সূচি।

- Timetable: A chart showing the times at which trains, buses and planes leave and arrive.
- Bangla meaning: সময়সূচি।

- Manuscript: A copy of a book, piece of music, etc., before it has been printed.
- Bangla meaning: পাণ্ডুলিপি।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২২.
An inscription on a tomb or a monument is -
  1. Epitome
  2. Epithet
  3. Epic
  4. Epitaph
সঠিক উত্তর:
Epitaph
উত্তর
সঠিক উত্তর:
Epitaph
ব্যাখ্যা
"An inscription on a tomb or a monument" is called - Epitaph.

• Epitaph (Noun)
- English meaning: Words that are written or said about a dead person, especially words on a gravestone.
- Bangla meaning: সমাধিলিপি।

• Other options:
- Epitome: The epitome of something a perfect example of something.
- Bangla meaning: সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক।

- Epic: A long poem about the actions of great men and women or about a nation’s history; this style of poetry.
- Bangla meaning: মহাকাব্য।

- Epithet: An adjective or phrase that is used to describe somebody/ something’s character or most important quality, especially in order to give praise or criticism.
- Bangla meaning: কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ অথবা বর্ণনা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৩.
An office or post with no work but high pay.
  1. Honorary
  2. Sinecure
  3. Gratis
  4. Ad-hoc
সঠিক উত্তর:
Sinecure
উত্তর
সঠিক উত্তর:
Sinecure
ব্যাখ্যা
"An office or post with no work but high pay" is called - Sinecure.

• Sinecure (Noun)
- English meaning: A job that you are paid for even though it involves little or no work.
- Bangla meaning: যে পদের জন্য মর্যাদা বা সম্মানী আছে কিন্তু কাজ বা দায়িত্ব নেই।

• Other options:
- Honorary: (Of a university degree, a rank, etc.) Given as an honour, without the person having to have the usual qualifications.
- Bangla meaning: অবৈতনিক।

- Gratis: Done or given without having to be paid for.
- Bangla meaning: বিনামূল্যে।

- Ad-hoc: Arranged or happening when necessary and not planned in advance.
- Bangla meaning: বিশেষ উদ্দেশ্যে গঠিত; অপূর্বনির্ধারিত; অনানুষ্ঠানিক।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৪.
(Qs. 36-40) Choose the word opposite/ similar in meaning to the given word.
Harbinger (opposite)
  1. Forerunner
  2. Intermingle
  3. Follower
  4. Deify
সঠিক উত্তর:
Follower
উত্তর
সঠিক উত্তর:
Follower
ব্যাখ্যা
Harbinger (Noun):
English Meaning: A sign that shows that something is going to happen soon, often something bad.
Bangla Meaning: অগ্রদূত।

• Synonyms: Omen, Sign, Precursor, Forerunner.
• Antonyms: Postdate, Result, Illuminate, Finish.

উল্লিখিত অপশনগুলো,
- Forerunner - পূবলক্ষণ, অগ্রদূত;
- Intermingle - পরস্পর মেশানো, মেশানো;
- Follower - সমর্থক, অনুগামী;
- Deify - দেবত্বজ্ঞানে পূজা করা।

সুতরাং, Harbinger is opposite in meaning to the word Follower.

• Example Sentence:
1. The cuckoo is a harbinger of spring.
2. It was not a harbinger; it was a clear symptom of the move from a bipolar to a unipolar world.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৫.
Enthrall (similar)
  1. Captivate
  2. Exacerbate
  3. Glean
  4. Erupt
সঠিক উত্তর:
Captivate
উত্তর
সঠিক উত্তর:
Captivate
ব্যাখ্যা
• Enthrall (Verb):
- English Meaning: If something enthrals you, it is so interesting, beautiful, etc. that you give it all your attention.
- Bangla Meaning: বিমুগ্ধ করা।

Synonyms: Fascinate, Enchant, Grip, Mesmerize.
Antonyms: Bore, Weary, Pall, Tire.

• উল্লিখিত অপশনগুলো,
- Captivate - বিমোহিত/ বিমুগ্ধ করা;
- Exacerbate - উত্তেজিত করা;
- Glean - ফসল তোলার পর মাঠে পড়ে থাকা শস্যদানা খুঁটে তোলা, ফসল কুড়ানো;
- Erupt - লাভা নির্গত হওয়া।

সুতরাং, Enthrall is similar in meaning to the word Captivate.

Example Sentence:
1. The magician’s performance enthralled the entire audience.
2. She was so enthralled by the movie that she didn’t notice the time passing.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৬.
Obfuscate (similar)
  1. Explicate
  2. Confound
  3. Agitate
  4. Pedagogue
সঠিক উত্তর:
Confound
উত্তর
সঠিক উত্তর:
Confound
ব্যাখ্যা
• Obfuscate (Verb):
- English Meaning: Obfuscate (something) to make something less clear and more difficult to understand, usually deliberately.
- Bangla Meaning: (মনকে) আচ্ছন্ন করা; বিভ্রান্ত বা হতবুদ্ধি করা।

Synonyms: Confuse, Complicate, Blur, Disrupt.
Antonyms: Clarify, Simplify, Illuminate, Clear (up).

• উল্লিখিত অপশনগুলো,
- Explicate - (আনুষ্ঠানিক) সবিস্তারে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা, প্রকাশ করা;
- Confound - বিস্মিত করা;
- Agitate - ঝাঁকানো;
- Pedagogue - খুবই শিক্ষকসুলভ বৈশিষ্ট্যের অধিকারী শিক্ষক; পণ্ডিতপ্রবর।

সুতরাং, Obfuscate is similar in meaning to the word Confound.

Example Sentence:
1. The company’s financial report was filled with jargon meant to obfuscate the truth.
2. He tried to obfuscate the issue with vague answers.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৭.
Reaffirmed (similar)
  1. Polemic
  2. Matriculate
  3. Repudiate
  4. Reassert
সঠিক উত্তর:
Reassert
উত্তর
সঠিক উত্তর:
Reassert
ব্যাখ্যা
• Reaffirmed (Verb):
- English Meaning: Reaffirm something to state something again in order to emphasize that it is still true.
- Bangla Meaning: পুনর্নিশ্চিত করা।

Synonyms: Affirmed, Maintained, Insisted, Announced.
Antonyms: Abandoned, Rejected, Repudiated, Challenged.

• উল্লিখিত অপশনগুলো,
- Polemic - বিসংবাদ, তর্কবিতর্ক;
- Matriculate - বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ভর্তি করা বা হওয়া;
- Repudiate - অস্বীকৃতি জানানো;
- Reassert - পুন:সমর্থন করা।

সুতরাং, Reaffirmed is similar in meaning to the word Reassert.

• Example Sentence:
1. The president reaffirmed his commitment to improving the economy.
2. She reaffirmed her belief in equal rights for all.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৮.
Halcyon (opposite)
  1. Dross
  2. Soothing
  3. Agitated
  4. Convivial
সঠিক উত্তর:
Agitated
উত্তর
সঠিক উত্তর:
Agitated
ব্যাখ্যা
• Halcyon (Adjective):
- English Meaning: (Of a period of time in the past) peaceful and happy.
- Bangla Meaning: শান্ত; দুর্যোগহীন।

Synonyms: Tranquil, Placid, Serene, Quiet.
Antonyms: Turbulent, Stormy, Angry, Restless.

• উল্লিখিত অপশনগুলো,
- Dross - মূল্যহীন বস্তু, আবর্জনা;
- Soothing - শান্ত বা প্রশমিত করা;
- Turbulent - অশান্ত; উদ্বেল;
- Convivial - আনন্দ-উল্লাসময়।

সুতরাং, Halcyon is opposite in meaning to the word Turbulent.

• Example Sentence:
1. She often reminisces about the halcyon days of her childhood.
2. The village had a halcyon charm, far away from the chaos of city life.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৯.
(Qs. 41-45) Fill in the blanks with the most appropriate word from the given options to make the sentence meaningful and complete.
She gave a _____ speech condemning the corruption within the organization.

  1. vague
  2. scathing
  3. polite
  4. uncertain
সঠিক উত্তর:
scathing
উত্তর
সঠিক উত্তর:
scathing
ব্যাখ্যা

Complete sentence: She gave a scathing speech condemning the corruption within the organization.
- Bangla meaning: তিনি সংস্থার অভ্যন্তরের দুর্নীতির নিন্দা করে একটি কঠোর ভাষার বক্তৃতা দেন।

• উল্লিখিত অপশনগুলো,
- Vague - অস্পষ্ট ভাসাভাসা; (not clear in a person’s mind.)
- Scathing - কঠোর, তীব্র, জ্বালাকর; (severely critical and disrespectful.)
- Polite - শিষ্টাচারী, শিষ্টাচারসম্পন্ন; (having or showing good manners.)
- Uncertain - অস্থির, অনিশ্চিত। (​likely to change frequently.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- Scathing.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩০.
The health inspector ______ the restaurant for the poor standards of cleanliness in the kitchen.
  1. absolved
  2. castigated
  3. contrasted
  4. tenacious
সঠিক উত্তর:
castigated
উত্তর
সঠিক উত্তর:
castigated
ব্যাখ্যা
Complete sentence: The health inspector castigated the restaurant for the poor standards of cleanliness in the kitchen.
- Bangla meaning: স্বাস্থ্য পরিদর্শক রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার খারাপ মানের জন্য রেস্টুরেন্টটিকে তীব্র সমালোচনা করলেন।

• উল্লিখিত অপশনগুলো,
ক) absolved (ক্ষমা করলেন),
খ) castigated (তীব্র সমালোচনা করলেন),
গ) contrasted (তুলনা করলেন),
ঘ) tenacious (শক্ত করে আঁকড়ে রাখে এমন; নাছোড়বান্দা; ধৈর্যশীল)।

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - castigated.
৩১.
The patient was diagnosed with _______ epilepsy that did not respond to standard medications.
  1. manageable
  2. discipline
  3. responsive
  4. refractory
সঠিক উত্তর:
refractory
উত্তর
সঠিক উত্তর:
refractory
ব্যাখ্যা

Complete sentence: The patient was diagnosed with refractory epilepsy that did not respond to standard medications.
- Bangla meaning: রোগীর এমন এক দুরারোগ্য মৃগী রোগ ধরা পড়েছে, যা সাধারণ ওষুধে সাড়া দিচ্ছে না।

• উল্লিখিত অপশনগুলো,
- Manageable - নিয়ন্ত্রণসাধ্য; (possible to deal with or control.)
- Discipline - নিয়মানুবর্তিতা; (training your mind or body or of controlling your behaviour.)
- Responsive - অনুকূল সাড়া পাওয়া যাবে এমন; (reacting quickly and in a positive way.)
- Refractory - দুশ্চিকিৎস্য, দুরারোগ্য। (​ difficult to control.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Refractory .

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩২.
The lawyer avoided asking _______ questions during the trial.
  1. contentious
  2. toady
  3. irresolute
  4. alleviate
সঠিক উত্তর:
contentious
উত্তর
সঠিক উত্তর:
contentious
ব্যাখ্যা
Complete sentence: The lawyer avoided asking contentious questions during the trial.
- Bangla meaning: আইনজীবী বিচার চলাকালীন বিতর্কিত প্রশ্ন করা এড়িয়ে গিয়েছিলেন।

• উল্লিখিত অপশনগুলো,
- Contentious - বিবাদমূলক, কলহপ্রিয়; (likely to cause people to disagree.)
- Toady - হীন মোসাহেব, চাটুকার; (engage in sycophancy.)
- Irresolute - অস্থিরমতি, চলচিত্ত; (not able to decide what to do.)
- Alleviate- লাঘব করা, উপশম করা। (make something less severe.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Contentious.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
৩৩.
Several important and ______ issues must be addressed during tomorrow’s faculty meeting.
  1. allusive
  2. revealing
  3. pertinent
  4. ambiguous
সঠিক উত্তর:
pertinent
উত্তর
সঠিক উত্তর:
pertinent
ব্যাখ্যা
Complete sentence: Several important and pertinent issues must be addressed during tomorrow’s faculty meeting.
- Bangla meaning: আগামীকাল অনুষ্ঠিতব্য শিক্ষক সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় আলোচনা করা আবশ্যক।

• উল্লিখিত অপশনগুলো,
- Allusive - পরোক্ষ উল্লেখসংবলিত; (characterized by or containing allusion.)
- Revealing - প্রকাশক; (Sharing new and interesting information.)
- Pertinent - প্রাসঙ্গিক; (appropriate to a particular situation.)
- Ambiguous - অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট। (having different meanings.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Pertinent.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
৩৪.
Choose the correctly spelled word.
  1. Pereptory
  2. Peremptory
  3. Peremptery
  4. Perempotory
সঠিক উত্তর:
Peremptory
উত্তর
সঠিক উত্তর:
Peremptory
ব্যাখ্যা
• The correct spelling is 'Peremptory' (Adjective).
- English Meaning: (especially of somebody’s manner or behaviour) expecting to be obeyed immediately and without questioning or refusing.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) (আদেশ) চূড়ান্ত; যা অবশ্যমান্য ও প্রশ্নাতীতভাবে পালনীয়; সবিশেষ আদেশাত্মক; চরম কর্তৃত্বপূর্ণ।

• Example sentence:
- The manager gave a peremptory order to complete the project by the end of the week.
- Her peremptory tone left no room for discussion or refusal.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
৩৫.
Choose the correct spelling.
  1. Contomacious
  2. Contoumacious
  3. Contumecius
  4. Contumacious
সঠিক উত্তর:
Contumacious
উত্তর
সঠিক উত্তর:
Contumacious
ব্যাখ্যা
• The correct spelling is 'Contumacious' (Adjective).
- English meaning: Having no respect for authority.
- Bangla meaning: অবাধ্য; একগুঁয়ে; বেপরোয়া।

Example sentence:
- The contumacious student refused to follow the school rules despite multiple warnings.
- Her contumacious attitude towards the court led to a charge of contempt.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
৩৬.
Identify the correct spelling.
  1. Overwhealming
  2. Overwhaelming
  3. Overwhellming
  4. Overwhelming
সঠিক উত্তর:
Overwhelming
উত্তর
সঠিক উত্তর:
Overwhelming
ব্যাখ্যা
• The correct spelling is 'Overwhelming' (Adjective).
- English meaning: Very great or very strong; so powerful that you cannot resist it or decide how to react.
- Bangla meaning: বিপর্যস্থকারী, অভিভূত কারী

Example Sentence:
- The team received an overwhelming amount of support from their fans during the championship.
- She felt an overwhelming sense of relief after hearing the good news.

Source: English-Bangla Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
৩৭.
Identify the incorrectly spelled word.
  1. Exaggration
  2. Controversial
  3. Exaggerative
  4. Disappearance
সঠিক উত্তর:
Exaggration
উত্তর
সঠিক উত্তর:
Exaggration
ব্যাখ্যা
The incorrectly spelled word is - 'Exaggration'.

• The correct spelling is 'Exaggeration' (Noun).
- English meaning: A statement or description that makes something seem larger, better, worse or more important than it really is; the act of making a statement like this.
- Bangla meaning: অতিরঞ্জিত করা; অত্যুক্তি করা; বাড়িয়ে বলা। 

Other options,
- Controversial - বিতর্কিত;
- Exaggerative - অতিরঞ্জনে পূর্ণ;
- Disappearance - অন্তর্ধান।

Source: English-Bangla Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
৩৮.
Who was the first Bengali in the world to calculated the exact height of Mt Everest?
  1. Jagadish Chandra Bose
  2. Radhanath Sikdar
  3. Prasanta Chandra Mahalanobis
  4. Meghnad Saha
সঠিক উত্তর:
Radhanath Sikdar
উত্তর
সঠিক উত্তর:
Radhanath Sikdar
ব্যাখ্যা

এভারেস্টের উচ্চতা পরিমাপ:
- মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার।
- রাধানাথ শিকদার প্রথম এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন।

⇒ এভারেস্টের জরিপ কাজ শুরু হয় মেজর জেনারেল স্যার এন্ড্রু স্কট ওয়াহ্‌ এবং স্যার জর্জ এভারেস্টের পৃষ্ঠপোষকতায় যারা ভারতে সার্ভেয়ার জেনারেল এবং ইন্ডিয়ান বৃহৎ ত্রিকোণমিতিক জরিপ (Great Trigonometric Survey) কাজের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। 
- ১৮৩২ সালে তিনিই বৃহৎ ত্রিকোণমিতিক জরিপ কার্যক্রম শুরু করেন। 
- সমগ্র ভারতীয় উপমহাদেশে বৈজ্ঞানিক জরিপকাজ পরিচালনার লক্ষ্যে 'বৃহৎ ত্রিকোণমিতিক জরিপ' শুরু হয় ১৮০২ সালে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক। 
- ১৮২৩ থেকে এই জরিপকাজ জর্জ এভারেস্টের তত্বাবধানে পরিচালিত হয়, তিনিই ওয়াহ্‌-কে এই কাজে নিযুক্ত করেন।
- ১৮৩০-এর শেষভাগে 'বৃহৎ ত্রিকোণমিতিক জরিপ' হিমালয় অঞ্চলে পৌঁছে যায়।
- ১৮৪৭ সালেই ওয়াহ্‌ এবং তার দল লক্ষ করলেন যে 'পিক বি' নামে পরিচিত ছিল যে পর্বতটি তা কাঞ্চনজঙ্ঘার চেয়েও উঁচুতে অবস্থান করছে। তারা মনে করেছিলেন এটাই 'পৃথিবীর সর্বোচ্চ পর্বত'। 'চূড়া-১৫'-কে ঘিরে গণনা এবং পর্যবেক্ষণ অব্যাহত ছিল। 
- ১৮৫২ সালে, জরিপকারকদের মধ্যে সবচে তুখোড় গণিতবিদ রাধানাথ সিকদার সন্দেহাতীতভাবে প্রমাণ করলেন যে এই চূড়াই সর্বোচ্চ; মানুষ আবিষ্কার করল পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। 

⇒ ওয়াহ্‌ প্রস্তাব করলেন স্যার জর্জ এভারেস্টের নামানুসারে সর্বোচ্চ চূড়ার নাম মাউন্ট এভারেস্ট। এই নামটিকে, ১৮৬৫ সালে 'রয়েল জিওগ্রাফিক সোসাইটি' আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। 

উৎস: i) The Business Standard.
ii) Britannica.

৩৯.
Abu Sayeed the martyr of the 2024 mass uprising, was a student of which department?
  1. English
  2. Bengali
  3. Accounting
  4. Finance
সঠিক উত্তর:
English
উত্তর
সঠিক উত্তর:
English
ব্যাখ্যা
শহীদ আবু সাঈদ:
- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা বাবনপুর গ্রামের মোঃ মকবুল হোসেন এর ঘরে জন্ম নেয় আবু সাঈদ।
- ২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
- তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

উল্লেখ্য,
- ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ।
- ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে।
- আবু সাঈদ এক হাতে লাঠি নিয়ে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন।
- কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন।
- বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাঈদের পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
- এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন।
- ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা।

উৎস: i) বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি।
ii) দৈনিক ইনকিলাব।
৪০.
Which is the top-level decision-making body of the WTO?
  1. Dispute Settlement Body
  2. Trade Policy Review Body
  3. Ministerial Conference
  4. None of above
সঠিক উত্তর:
Ministerial Conference
উত্তর
সঠিক উত্তর:
Ministerial Conference
ব্যাখ্যা
WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

উল্লেখ্য,
- WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences।
- মন্ত্রী পরিষদের অধিবেশন (Ministerial conference) সকল সদস্য নিয়ে গঠিত।
- এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- সাধারণ পরিষদ (General Council)-মন্ত্রী পরিষদের অধিবেশনের অন্তর্বর্তী সময়ে এটি কার্য পরিচালনা করে।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।



উৎস: World Trade Organization ওয়েবসাইট। [link]
৪১.
Which part of Kashmir is currently under the administrative control of Pakistan?
  1. Srinagar
  2. Azad Kashmir
  3. Jammu
  4. Ladakh
সঠিক উত্তর:
Azad Kashmir
উত্তর
সঠিক উত্তর:
Azad Kashmir
ব্যাখ্যা
কাশ্মীর:
- বর্তমানে কাশ্মীর বিভিন্ন অংশে বিভক্ত এবং তিনটি দেশের নিয়ন্ত্রণে রয়েছে।

• ভারত:
- জম্মু ও কাশ্মীর উপত্যকা, লাদাখ এবং সিয়াচেন হিমবাহসহ প্রায় ৫৫ শতাংশ এলাকা ভারতের নিয়ন্ত্রণে।
- ভারত এই অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছে জম্মু-কাশ্মীর এবং লাদাখ।

• পাকিস্তান:
- আজাদ কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানসহ প্রায় ৩০ শতাংশ এলাকা পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে।
- পাকিস্তান এই অঞ্চলটিকে দুটি পৃথক প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেছে।

• চীন: আকসাই চীনসহ মাত্র ১৫ শতাংশ এলাকা চীনের নিয়ন্ত্রণে যা ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর থেকে তাদের দখলে। 
- পাকিস্তান ১৯৬৩ সালে ট্রান্স-কারাকোরাম ট্র্যাক্ট নামে একটি ছোট অংশ চীনকে হস্তান্তর করে।

⇒ ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠের ভারতে বিভক্ত হয়।
- সেসময় থেকেই কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তান এ পর্যন্ত বেশ কয়েকবার সরাসরি সংঘাতে জড়িয়েছে।

• প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ (১৯৪৭-৪৮): মহারাজার ভারতের সাথে যোগদানের পর এই যুদ্ধ শুরু হয়। দুই দেশের প্রথম যুদ্ধটি জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। এর ফলস্বরূপ কাশ্মীর দুটি অংশে বিভক্ত হয়।
• দ্বিতীয় ভারত-পাকিস্তান যুদ্ধ (১৯৬৫): কাশ্মীরকে কেন্দ্র করে এই যুদ্ধ শুরু হয় এবং উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়।
• কার্গিল যুদ্ধ (১৯৯৯): নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টার ফলে এই সংঘাত হয় এবং ভারত এতে বিজয়ী হয়।



উৎস: i) Britannica.
ii) BBC.
৪২.
Who was the Sector Commander of sector-2 in the Liberation War?
  1. Major Chitta Ranjan Dutta
  2. Major K. M. Shafiullah
  3. Major Ziaur Rahman
  4. Major Khaled Mosharraf
সঠিক উত্তর:
Major Khaled Mosharraf
উত্তর
সঠিক উত্তর:
Major Khaled Mosharraf
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের ২নং সেক্টর:
- ঢাকা, কুমিল্লা এবং ফরিদপুর জেলা এবং নোয়াখালী জেলার অংশ নিয়ে গঠিত।
- সদরদপ্তর: মেলাঘর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে মেজর আবু তাহের হায়দারের স্থলাভিষিক্ত হন।

এছাড়াও সেক্টর কমান্ডার,
- ১নং সেক্টর: মেজর জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম।
- ৩নং সেক্টর: মেজর কে এম শফিউল্লাহ, মেজর এএনএম নুরুজ্জামান।
- ৪ নং সেক্টর: মেজর চিত্তরাজন দত্ত, ক্যাপ্টেন এ রব।
- ৫নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
- ৬নং সেক্টর: উইং কমান্ডার এম খেদেমুল বাশার।
- ৭নং সেক্টর: মেজর নজরুল হক, সুবেদার মেজর এ রব এবং মেজর কাজী নুরুজ্জামান।
- ৮নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী, মেজর এম এ মঞ্জুর।
- ৯নং সেক্টর: মেজর এম জলিল, মেজর এম এ মঞ্জুর এবং মেজর জয়নাল আবেদীন।
- ১১নং সেক্টর: মেজর এম আবু তাহের।

উৎস: বাংলাপিডিয়া।
৪৩.
Where is Baffin Island located?
  1. Canada
  2. Indonesia
  3. Malaysia
  4. Japan
সঠিক উত্তর:
Canada
উত্তর
সঠিক উত্তর:
Canada
ব্যাখ্যা
বাফিন দ্বীপ (Baffin Island):
- উত্তর আমেরিকার দেশ কানাডার সবচেয়ে বড় দ্বীপ বাফিন। 
- 'বাফিন দ্বীপ' কানাডার নুনাভাট অঞ্চলে অবস্থিত।
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দ্বীপ।
- আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপটির আয়তন ৫ লাখ ৭ হাজার ৪৫১ বর্গকিলোমিটার।
- এটি গ্রিনল্যান্ড এবং কানাডার মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত।

উল্লেখ্য,
- সতেরো শতকের ব্রিটিশ অভিযাত্রী উইলিয়াম বাফিনের নামে নামকরণ করা দ্বীপটি পড়েছে উত্তর কানাডার নুনাভাট অঞ্চলে। 

উৎস: Britannica.
৪৪.
Which river does not cross by any bridges?
  1. Yangtze
  2. Nile
  3. Congo
  4. Amazon
সঠিক উত্তর:
Amazon
উত্তর
সঠিক উত্তর:
Amazon
ব্যাখ্যা
আমাজন নদী:
- আমাজন নদী দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী।
- নীল নদের পরে এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- দৈর্ঘ্য প্রায় ৬,৪০০ কিমি।
- উৎপত্তিস্থান: পেরুর আন্দিজ পর্বতমালার নেভাদো মিস্মি (Nevado Mismi) পর্বত।
- এটি আটলান্টিক মহাসাগরে পতিত হয়।
- নদীটি পেরু, কলম্বিয়া, ব্রাজিল, বলিভিয়া, ইকুয়েডর ও ভেনেজুয়েলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।

উল্লেখ্য,
- আমাজন নদী দীর্ঘতম হওয়া সত্ত্বেও এটি কোন ব্রিজ অতিক্রম করেনা।

উৎস: i) Worldatlas.
ii) Live Science.
৪৫.
Which of the following countries is the closest competitor of Bangladesh in the global RMG business? [May, 2025]
  1. Sri Lanka
  2. Vietnam
  3. Germany
  4. India
সঠিক উত্তর:
Vietnam
উত্তর
সঠিক উত্তর:
Vietnam
ব্যাখ্যা
পোশাক রপ্তানিকারক দেশ:
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ চীন।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য়।
- ৩য় অবস্থানে রয়েছে ভিয়েতনাম।
- বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে পোশাক রপ্তানির পরিমাণ কাছাকাছি।
- দুইটি দেশ সবচেয়ে প্রতিদ্বন্দী অবস্থায় রয়েছে।
- Royal Europe Textile-এর মতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ৪৬,২০০ মিলিয়ন ডলার এবং ভিয়েতনামের রপ্তানির পরিমাণ ৪৩,৭০০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য,
⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন,
২. বাংলাদেশ,
৩. ভিয়েতনাম।

উৎস: i) WTO ওয়েবসাইট।
ii) Royal Europe Textile. [link]
৪৬.
1 kilogram is equal to -
  1. 2.21 Ibs
  2. 2.32 Ibs
  3. 3.32 Ibs
  4. 1.89 Ibs
সঠিক উত্তর:
2.21 Ibs
উত্তর
সঠিক উত্তর:
2.21 Ibs
ব্যাখ্যা
আমরা জানি,
- ভরের এস আই একক কিলোগ্রাম।
১ কিলোগ্রাম = ২.২০৪৬২ পাউন্ড বা ২.২১ পাউন্ড।

এছাড়াও,
- ১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম।
- ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম।
- ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন।
- ১ পাউন্ড = ১৬ আউন্স।
- ১ মণ = ৩৭.৩২ কেজি।
- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।
- ১ মিটার = ১০০ সে.মি.।
- ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
- ১ মিটার = ১০০ সেন্টিমিটার।
- ১ মিটার = ১০০০ মিলিমিটার।
- ১ কিলোমিটার = ১০০০ মিটার।

উৎস: GeeksforGeeks.
৪৭.
What is the book "Art of Triumph" about?
  1. Paintings of the Liberation War
  2. Paintings by international artists
  3. Traditional art of Bangladesh
  4. Graffiti on Dhaka walls from the July-August student movement
সঠিক উত্তর:
Graffiti on Dhaka walls from the July-August student movement
উত্তর
সঠিক উত্তর:
Graffiti on Dhaka walls from the July-August student movement
ব্যাখ্যা
Art of Triumph:
- জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম Art of Triumph।

⇒ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' উপহার প্রদান করেন।
- এছাড়াও, মুহাম্মদ ইউনূস প্রখ্যাত প্রাণিবিজ্ঞানী, প্রাইমেটোলজিস্ট ও নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' আর্টবুক উপহার দিয়েছেন।

উল্লেখ্য,
- জুলাইয়ে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট।
- ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস।
- জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় রাজধানীর বিভিন্ন দেয়ালে নানা ধরনের গ্রাফিতি আঁকা হয়।
- তরুণ বিপ্লবীদের আঁকা এমন গ্রাফিতি সশরীরে গিয়ে দেখলেন প্রধান উপদেষ্টা।

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলা ট্রিবিউন।
৪৮.
The famous Satire 'Gulliver's Travel' was written by -
  1. Jonathan Swift
  2. Jane Austen
  3. J. K. Rowling
  4. William Shakespeare
সঠিক উত্তর:
Jonathan Swift
উত্তর
সঠিক উত্তর:
Jonathan Swift
ব্যাখ্যা
Gulliver's Travels:
- গালিভার্স ট্রাভেলস (Gulliver's Travels) হলো জোনাথন সুইফটের (Jonathan Swift) লেখা ১৭২৬ সালে প্রকাশিত একটি বিখ্যাত ইংরেজি উপন্যাস।
- এটি একটি ব্যঙ্গাত্মক রচনা।
- এখানে লেমুয়েল গালিভার নামক একজন চরিত্রের চারটি কাল্পনিক ভ্রমণের গল্প বর্ণনা করা হয়।
- প্রতিটি ভ্রমণে তিনি অদ্ভুত ও কল্পনাপ্রসূত দেশে যান, যেখানে তিনি বিভিন্ন সমাজ ও সংস্কৃতির সম্মুখীন হন।

⇒ প্রধান ভ্রমণ ও বিষয়বস্তু:
- লিলিপুট: ছোট মানুষের দেশ, যেখানে গালিভার দৈত্যের মতো। এটি রাজনৈতিক ব্যঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও মানব প্রকৃতির উপর কটাক্ষ।
- ব্রবডিংনাগ: দৈত্যদের দেশ, যেখানে গালিভার খুব ছোট। এটি মানুষের শারীরিক ও নৈতিক দুর্বলতার উপর আলোকপাত করে।
- ল্যাপুটা ও অন্যান্য দ্বীপ: উড়ন্ত দ্বীপে বৈজ্ঞানিক ও দার্শনিক ব্যঙ্গ, যা অতিরিক্ত বুদ্ধিবৃত্তিকতার সমালোচনা করে।
- হুইনহ্নমদের দেশ: যেখানে বুদ্ধিমান ঘোড়ারা শাসন করে এবং মানুষের মতো প্রাণী (ইয়াহু) অসভ্য। এটি মানব প্রকৃতির অন্ধকার দিক তুলে ধরে।

উল্লেখ্য,
- ১৬৬৭ খ্রিস্টাব্দের ৩০শে নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জোনাথন সুইফট জন্মগ্রহণ করেন।
- পিতারও নাম জোনাথন সুইফট।
- পিতার মৃত্যুর কয়েক মাস পরে পুত্র জোনাথন সুইফট জন্মগ্রহণ করেন। 
- জোনাথন সুইফট ধর্মযাজক ছিলেন কিন্তু ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের সমর্থক ছিলেন বলে তিনি নিপীড়িত হয়ে দেশ ত্যাগ করে আয়ারল্যান্ডে এসে বসবাস করতে আরম্ভ করেন।

উৎস: Britannica.
৪৯.
An ancient township in Bangladesh is -
  1. Pundra
  2. Sonargaon
  3. Panchagarh
  4. Bhulua
সঠিক উত্তর:
Pundra
উত্তর
সঠিক উত্তর:
Pundra
ব্যাখ্যা
পুণ্ড্র জনপদ:
- বাংলার সর্বপ্রাচীন জনপদ হলাে পুণ্ড্র।

⇒ বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড্র জনপদ।
- প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এর বর্তমান নাম মহাস্থানগড়।
- মহাভারত ও আর্যাভট্টের রচনায় পুণ্ড্রের উল্লেখ রয়েছে।
- সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি. পু. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীনসত্তা হারায়।
- গুপ্ত যুগে (৪র্থ- ৬ষ্ঠ শতকে) পুণ্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
- মহাস্থানগড় এর ধ্বংসাবশেষ এই প্রাচীন শহরের অংশ বলে বিবেচিত হয়।

অন্যদিকে,
- সোনারগাঁও মধ্যযুগে ছিল মুসলিম সুলতানদের রাজধানী। 
- পঞ্চগড় বাংলাদেশের একটি জেলা।
- ভুলুয়া প্রাচীনকালে চট্টগ্রাম অঞ্চলের একটি নাম হিসেবে উল্লেখ থাকলেও এটি পুন্ড্রের মতো স্বতন্ত্র জনপদ হিসেবে বিবেচিত হয় না। বৃহত্তর নোয়াখালী জেলাই এক সময় এ নামে পরিচিত ছিল। 

উৎস: i) বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম।
ii) বাংলাপিডিয়া।
৫০.
Which is the smallest district in Bangladesh by area?
  1. Meherpur
  2. Narayanganj
  3. Narsingdi
  4. Satkhira
সঠিক উত্তর:
Narayanganj
উত্তর
সঠিক উত্তর:
Narayanganj
ব্যাখ্যা
নারায়নগঞ্জ:
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
- এর আয়তন ৬৮৪.৩৭ বর্গকিলোমিটার।
- ১৯৮৪ সালে নারায়ণগঞ্জ জেলা প্রতিষ্ঠিত।
- নারায়ণগঞ্জ সোনালী আশ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত।
- নারায়ণগঞ্জ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর।
- নারায়ণগঞ্জের মধ্য দিয়ে শীতলক্ষ্যা নদী প্রবাহিত।

উল্লেখ্য,
- আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙ্গামাটি।
- মেহেরপুর জেলার আয়তন ৭১৬.০৮ বর্গ কিলোমিটার।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫১.
Which international organization provides financial assistance to countries facing balance of payments problems and offers policy advice on economic issues?
  1. World Bank
  2. IMF
  3. IDA
  4. WTO
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা
IMF সংকটের সময় সদস্য দেশগুলিকে আর্থিক সাহায্য দিয়ে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং অর্থনৈতিক বিষয়ে নীতিগত পরামর্শ প্রদান করে। 

IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

⇒ IMF-এর কাজ:
- যখন কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়ে, তখন IMF সেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে ঋণ প্রদান করে।
- IMF বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, এবং অন্যান্য আর্থিক বিষয়ে তথ্য প্রদান করে, যাতে দেশগুলি তাদের অর্থনৈতিক নীতিমালা সঠিকভাবে তৈরি করতে পারে।
- IMF সদস্য দেশগুলোর মধ্যে মুদ্রা বিনিময়ের সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে।
- প্রশিক্ষণ ও ক্ষমতা বৃদ্ধি: IMF সদস্য দেশগুলোর সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে অর্থনৈতিক নীতিমালা এবং অর্থনৈতিক পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।

অন্যদিকে,
- বিশ্ব ব্যাংক (World Bank)-এর প্রধান কাজ হলো বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান। এটি মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিকে উন্নয়ন প্রকল্পে ঋণ, অনুদান এবং পরামর্শ সেবা দিয়ে থাকে।
- IDA (International Development Association)-এর মূল কাজ হলো বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোকে স্বল্পসুদে ঋণ (প্রায় শূন্য সুদে) ও অনুদান প্রদানের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সহায়তা করা। 
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর মূল কাজ হলো আন্তর্জাতিক বাণিজ্যকে সুসংগঠিত, অবাধ ও ন্যায্য করার মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। এটি সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করে এবং বাণিজ্য নীতিমালা প্রণয়নে সহায়তা করে।

উৎস: IMF ওয়েবসাইট। [link]
৫২.
Which mountain range separates Europe from Asia?
  1. Andes
  2. Himalayas
  3. Alps
  4. Ural
সঠিক উত্তর:
Ural
উত্তর
সঠিক উত্তর:
Ural
ব্যাখ্যা
ইউরাল পর্বত (Ural Mountains):
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।
- এটি রাশিয়ার মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রায় ২,৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত।
- সর্বোচ্চ শৃঙ্গ নারোদনায়া (Narodnaya), উচ্চতা প্রায় ১,৮৯৫ মিটার।

অন্যদিকে,
- আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আন্দিজ পর্বতমালা আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং ভেনেজুয়েলা মোট সাতটি দেশ জুড়ে অবস্থিত।
- গ্রেট হিমালয়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। ভারত ও চীন দ্বারা বেষ্টিত দেশটিতে এভারেস্টসহ বিশ্বের ৮টি সর্ববৃহৎ পর্বত অবস্থিত।
- আল্পস পর্বত ইউরোপ মহাদেশে অবস্থিত। এটি একটি বিস্তৃত পর্বতমালা যা দক্ষিণ-মধ্য ইউরোপে অবস্থিত। অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, লিচেনস্টাইন, মোনাকো, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ড নামে আটটি আল্পাইন দেশ জুড়ে রয়েছে এই পর্বতমালা।

উৎস: Britannica.
৫৩.
Which is the busiest port in Bangladesh for the country's imports and exports? [May, 2025]
  1. Mongla Seaport
  2. Benapole Land Port
  3. Chittagong Seaport
  4. Tamabil Land Port
সঠিক উত্তর:
Chittagong Seaport
উত্তর
সঠিক উত্তর:
Chittagong Seaport
ব্যাখ্যা
চট্টগ্রাম সমুদ্র বন্দর:
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম শহরে অবস্থিত বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- সমুদ্র হতে কয়েক মাইল অভ্যন্তরে গভীর সমুদ্রে নোঙ্গর করার সুবিধাই এ বন্দরের প্রধান বৈশিষ্ট্য।
- বঙ্গোপসাগরের বাইরের দিকে বালুচর হতে কর্ণফুলী নদীর পাড়ে প্রধান ঘাট পর্যন্ত চলমান দূরত্ব হচ্ছে ১৬ কিলোমিটার।

⇒ ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।
- ১৮৭৭ খ্রিস্টাব্দে চট্টগ্রাম পোর্ট কমিশনার গঠিত হয়।
- ১৮৮৮ খ্রিস্টাব্দে ২৫ এপ্রিল চট্টগ্রাম পোর্ট কমিশনার কার্যকর হয়।
- ১৮৯৯-১৯১০ সালের মধ্যে চট্টগ্রাম পোর্ট কমিশনার ও আসাম বেঙ্গল রেলওয়ে যুক্তভাবে চারটি স্থায়ী জেটি নির্মাণ করে।
- ১৯১০ সালে চট্টগ্রাম বন্দরের সাথে রেলওয়ে সংযোগ সাধিত হয়।
- ১৯২৬ সালে চট্টগ্রাম বন্দরকে মেজর পোর্ট ঘোষণা করা হয়।
- পাকিস্তান আমলে ১৯৬০ খ্রিস্টাব্দের জুলাই মাসে চট্টগ্রাম পোর্ট কমিশনারকে চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট-এ পরিণত করা হয়, বাংলাদেশ আমলে ১৯৭৬ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট-কে চট্টগ্রাম পোর্ট অথরিটিতে পরিণত করা হয়।
- এটি একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা।

উল্লেখ্য,
- বাংলাদেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর।
- পৃথিবীর ব্যস্ততম সমুদ্রবন্দরগুলোর তালিকায় বাংলাদেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রামের অবস্থান ৭০তম।

উৎস: i) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
ii) ১৭ মে ২০২৫, BBC.
৫৪.
Who called Bangladesh a 'hell full of bounties and wealthiest and cheapest land of the world.'?
  1. Ibne Batuta
  2. Fa Hien
  3. I-tsing
  4. Alauddin Khalji
সঠিক উত্তর:
Ibne Batuta
উত্তর
সঠিক উত্তর:
Ibne Batuta
ব্যাখ্যা
ইবনে বতুতা:
- মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
- বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের (হযরত শাহজালাল মুজার্রদ-ই-ইয়েমেনী) দর্শন লাভ।
- ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন।
- এরপর তিনি ভারতে আসেন।
- তিনি ১৩৩৪ খ্রিস্টাব্দে দিল্লিতে আসেন এবং সুলতান মুহম্মদ বিন তুঘলকের অধীনে দীর্ঘ প্রায় আট বছর কাজীর পদে নিয়োজিত ছিলেন।
- ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহের শাসনকালে বাংলায় সফর করেন।

⇒ ইবনে বতুতা তার 'আর রিহলা' গ্রন্থে বাংলাকে ‘দোজখ-ই-পুর নিয়ামত (hell full of bounties and wealthiest and cheapest land of the world) ’ অর্থাৎ প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৫৫.
Which of the following issue Treasury Bills?
  1. Scheduled Banks
  2. Bangladesh Securities and Exchange Commission
  3. BEPZA
  4. Bangladesh Government
সঠিক উত্তর:
Bangladesh Government
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Government
ব্যাখ্যা
ট্রেজারি বিল:
- ট্রেজারি বিল (টি-বিল) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত স্বল্পমেয়াদী ঋণপত্র যার মেয়াদ একবছরের নিচে।
- বাংলাদেশ সরকার ট্রেজারি বিল এবং বন্ড ইস্যু করে বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করে।
- ১৮ বছর বা তদুর্ধ্ব ব্যক্তি, প্রতিষ্ঠান,ট্রাস্ট ফান্ড, ব্যাঙ্ক, বীমা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ফান্ড, ইত্যাদি সহ যে কেউ এই বিল বা বন্ডে বিনিয়োগ করতে পারবে।
- ট্রেজারি বিল বা বন্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র তাই এর বিনিয়োগে ঝুঁকি নাই।
- সাধারণত ট্রেজারি বিলের মেয়াদ: ৯১ দিন, ১৮২ দিন ও ৩৬৪ দিন।
- একজন বিনিয়োগকারী সর্বনিন্ম ১ লক্ষ টাকার ও তার গুণিতক হারে যেকোনো পরিমান টাকা বিনিয়োগ করতে পারবে। বিনিয়োগের কোন সর্বোচ্চ সীমা নেই।

⇒ ট্রেজারি বিলে বিনিয়োগের সুবিধাসমূহ নিম্নরূপ:
- স্বল্পমেয়াদী বিনিয়োগ।
- Fixed Interest
- সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য, যা বিনিয়োগকারীর তারল্য নিশ্চিত করে।
- সরকার কর্তৃক ইস্যুকৃত, তাই এটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বিনিয়োগ।
- কর রেয়াতের সুবিধা।
- আবগারি শুল্ক (Excise Duty) মুক্ত।
- উৎস কর (Source Tax) মাত্র ৫%।

উৎস: Bangladesh Bank ওয়েবসাইট।
৫৬.
During British colonial rule, what was the region that comprises modern-day Bangladesh known as?
  1. West Pakistan
  2. West Bengal
  3. Assam-Bengal
  4. Bengal Presidency
সঠিক উত্তর:
Bengal Presidency
উত্তর
সঠিক উত্তর:
Bengal Presidency
ব্যাখ্যা
বাংলাদেশের ইতিহাস:
- মুসলমান শাসনামলে বিশেষ করে ১৩৩৬ থেকে ১৫৭৬ সাল পর্যন্ত সুলতানি আমলে এবং ১৫৭৬ সালে মোঘলরা বাংলা দখল করার পরে এই অঞ্চলটি বাঙাল বা বাঙালাহ নামেই পরিচিতি পায়।
- শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলাও বাংলা, বিহার, উড়িষ্যা, আসামের মতো কয়েকটি প্রেসিডেন্সি নিয়ে নাম দিয়েছিলেন "বঙ্গ"।
- ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের নাম হয় বেঙ্গল প্রেসিডেন্সি।

⇒ এরপর ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় গোটা বাংলায় একটা প্রশাসনিক বিভাজন হয়।
- বাংলার পশ্চিম অংশ হয়ে যায় পশ্চিম বঙ্গ এবং পূর্ব অংশ হয়ে যায় পূর্ব বাংলা।
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর ১৯৪৭ সালে বঙ্গ-প্রদেশ ভারত ও পাকিস্তানে বিভক্ত হল।
- সে সময় পাকিস্তানিরা পূর্ব বাংলার নাম দিতে চাইলো পূর্ব পাকিস্তান।
- ১৯৫২ সালে সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা থেকে "বাংলা", এরপর স্বাধীন দেশের আন্দোলন সংগ্রাম থেকে দেশ।
- এই দুটো ইতিহাস ও সংগ্রামকে এক করে "বাংলাদেশ" নামকরণ করা হয়।

উৎস: i) Britannica.
ii) BBC.
৫৭.
Which function key is used to rename a selected file or folder?
  1. F3
  2. F2
  3. F5
  4. F7
সঠিক উত্তর:
F2
উত্তর
সঠিক উত্তর:
F2
ব্যাখ্যা
The F2 key is used to rename a selected file or folder.

- কি-বোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কি-বোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• ফাংশন কী:
ফাংশন কী হলো কী-বোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইন্সরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
What is the full form of RAM?
  1. Read Access Memory
  2. Rapid Access Module
  3. Rapid Access Machine
  4. Random Access Memory
সঠিক উত্তর:
Random Access Memory
উত্তর
সঠিক উত্তর:
Random Access Memory
ব্যাখ্যা
RAM এর পূর্ণ রূপ হচ্ছে Random Access Memory.

Random Access Memory (RAM)
- যে স্মৃতিতে কোনো একটি তথ্য মুছে ফেলে ঐ জায়গায় নতুন তথ্য লেখা যায় এবং সেই তথ্য প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায় তাকে Random Access Memory বলে।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার অফ/বন্ধ করলে এর তথ্য মুছে যায়।
- প্রাইমারি স্টোরেজকে সাধারণত র‍্যাম বলে কারণ সরাসরি ডেটা এবং ইন্সট্রাকশন সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে এই মেমোরির যে কোনো লোকেশন সিলেক্ট ও ব্যবহার করা সম্ভব।
- মেমোরির প্রত্যেকটি আলাদা আলাদা লোকেশন অন্য লোকেশনের মতোই এক্সেস করা সহজ এবং একই পরিমাণ সময়ের প্রয়োজন হয়।
- এটাকে রিড/রাইট মেমোরি তথ্য লেখাও যায় আবার এ থেকে তথ্য পড়াও যায়।

র‍্যামের শ্রেণিবিভাগ
অপারেটিং মোড অনুসারে র‍্যামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
- স্ট্যাটিক র‍্যাম (Static RAM) ও
- ডাইনামিক র‍্যাম (Dynamic RAM)

স্ট্যাটিক র‍্যাম (Static RAM)
- স্ট্যাটিক র‍্যাম ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত যা বাইনারি বিট ০ ও ১ ধারণ করে।
- এ ধারণকৃত ডাটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমোরিতে রক্ষিত ডাটা মুছে যায়।
- স্ট্যাটিক র‍্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হয় বলে এটা ভিডিও র‍্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

ডাইনামিক র‍্যাম (Dynamic RAM)
- ডাইনামিক র‍্যাম-এ বাইনারি বিট ০ ও ১ বৈদ্যুতিক চার্জ আকারে ক্যাপাসিটরে জমা থাকে।
- ক্যাপাসিটর চার্জ থাকলে ১ অবস্থা, না থাকলে ০ অবস্থা বোঝায়।
- বিদ্যুৎ সরবরাহ থাকা অবস্থায়ও ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
- তাই কয়েক মিলিসেকেন্ড পর পর র‍্যাম কন্ট্রোলারের সাহায্যে প্রত্যেক মেমোরি কোষে লেখা তথ্য নতুন করে লিখতে হয়।
- ক্যাপাসিটরের পরিভাষায় একে মেমোরি রিফ্রেশিং বলা হয়।
- মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে সাধারণত ডাইনামিক র‍্যাম ব্যবহার করা হয়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৯.
Google Docs is an example of which cloud service?
  1. IaaS
  2. PaaS
  3. SaaS
  4. DaaS
সঠিক উত্তর:
SaaS
উত্তর
সঠিক উত্তর:
SaaS
ব্যাখ্যা
Google Docs is an example of SaaS (Software as a Service) cloud service.

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand,
- Resource scalability,
- Pay as you go.

সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়:
১. IaaS (Infrastructure as a Service)
এটি ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামোগত সেবা।
এখানে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ইত্যাদি ভাড়া দেয়।
ব্যবহারকারী নিজে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ইনস্টল করে চালাতে পারেন।
উদাহরণ:
- Amazon EC2,
- Google Cloud Storage,
- Rackspace.

২. PaaS (Platform as a Service)
- এটি একটি প্ল্যাটফর্মভিত্তিক সেবা।
- এখানে ডেভেলপাররা নিজের অ্যাপ তৈরি ও চালাতে পারেন, কিন্তু সার্ভার/ওএস মেইনটেইন করতে হয় না।
- ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়্যার, OS, ডেটাবেজ, ওয়েব সার্ভার ইত্যাদি সরবরাহ করে।
উদাহরণ:
- Google App Engine,
- Microsoft Azure App Services,
- Heroku,
- Salesforce Platform.

৩. SaaS (Software as a Service)
- এটি একটি সম্পূর্ণ সফটওয়্যার সেবা।
- ব্যবহারকারী সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করেন।
- আলাদা করে ইনস্টল করার দরকার পড়ে না।
উদাহরণ:
- Google Docs,
- Microsoft 365,
- Lotus,
- Yahoo!mail,
- Zoho.

ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়:
- পাবলিক ক্লাউড,
- প্রাইভেট ক্লাউড ,
- মিশ্র বা হাইব্রিড ক্লাউড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬০.
Which of the following is not a type of hard disk drive?
  1. PATA
  2. SATA
  3. SCSI
  4. LCD
সঠিক উত্তর:
LCD
উত্তর
সঠিক উত্তর:
LCD
ব্যাখ্যা
LCD is not a type of hard disk drive.
LCD (Liquid Crystal Display) হলো একটি স্ক্রিন বা মনিটর প্রযুক্তি, এটি হার্ডডিস্ক ড্রাইভ বা স্টোরেজ ডিভাইস নয়।

হার্ডডিস্ক:
- হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্কে রক্ষিত তথ্যসমূহ সহজে নষ্ট হয় না বলে প্রয়োজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথাসমূহ হার্ডডিস্কে সংরক্ষণ করা হয়।
- ডিস্কটি অধিক ধারণক্ষম বিধায় এখানে অনেক তথ্য সংরক্ষণ করা যায়।
- যে ডিভাইসের সাহায্যে হার্ডডিস্ক চালনা করা হয় তাকে হার্ডডিস্ক ড্রাইভ (Hard disk drive) বা সংক্ষেপে এইচডিডি (HDD) বলে।
- হার্ডডিস্ক ড্রাইভ এর কাজ হলো তথ্য লিখন ও পঠন এবং এর পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।

- হার্ডডিস্ক ব্যবহারের জন্যে আলাদা ড্রাইভের প্রয়োজন হয় না।
- ডিস্ক এবং ড্রাইভ একসাথেই সংযোজিত থাকে।
- এক্ষেত্রে একাধিক ডিস্ক একসঙ্গে পর পর রেখে লিখন ও পঠনের কার্যাবলি সম্পাদন করা হয়।
- কেসিং-এর মধ্যে কয়েকটি ক্রু দ্বারা এটি স্থাপন করা হয় বিধায় ফ্লপি ডিস্কের ন্যায় এটিকে সহজে এক স্থান থেকে অন্যত্র স্থানান্তর করা যায় না।
- অন্যান্য ডিস্কের তুলনায় হার্ডডিস্ক অনেক দ্রুতগতিতে কার্যাবলি সম্পাদন করে।

হার্ডডিস্কের সাধারণ বৈশিষ্ট্য:
- ধারণক্ষমতা অন্য যে কোনো স্টোরেজ মিডিয়ার চেয়ে বেশি।
- এ্যালুমিনিয়ামের পাতের উপরে ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে হার্ডডিস্কে ডাটা সংরক্ষণ করা হয়।
- হার্ডডিস্ক দীর্ঘস্থায়ী এবং প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণের ক্ষেত্রে অধিক নির্ভরশীল।
- ডেটা রিড এবং রাইট করার গতি অনেক বেশি।

বিভিন্ন ধরনের হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে:
কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
১. আইডিই বা পাটা (IDE/PATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
২. সাটা (SATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ,
৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-2, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৬১.
Which software is specifically designed for database tasks?
  1. MS-Word
  2. Quattro Pro
  3. Informix
  4. Word Star
সঠিক উত্তর:
Informix
উত্তর
সঠিক উত্তর:
Informix
ব্যাখ্যা
Informix is specifically designed for database tasks.
 
• Application Software:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।

যেমন-
১। Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Quattro Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
What does ‘gmail.com’ represent?
  1. Domain name
  2. Password
  3. Username
  4. Inbox
সঠিক উত্তর:
Domain name
উত্তর
সঠিক উত্তর:
Domain name
ব্যাখ্যা
Correct Answer is - ক) Domain name.

E-mail:
- ই-মেইলের পূর্ণরূপ হলো Electronic Mail.
- E-mail বা Electronic Mail হল ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বার্তা পাঠানোর একটি মাধ্যম।
- এটি ব্যবহার করে টেক্সট, ছবি, ফাইল, ভিডিও ইত্যাদি দ্রুত ও সহজে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে পাঠানো যায়।
- নিরাপত্তার জন্য গোপন পাসওয়ার্ড দ্বারা প্রত্যেকের ই-মেইল অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা হয়।

একটি ই-মেইল অ্যাড্রেসের দুটি অংশ থাকে:
- যার প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিত এবং
- শেষ অংশটি ডোমেইন নেম হিসেবে পরিচিত।
- ই-মেইল অ্যাড্রেসের এ দুই অংশকে @ চিহ্ন দ্বারা পৃথক করা হয়ে থাকে।
- যেমন: ritu453@gmail.com একটি ই-মেইল অ্যাড্রেস; যার ritu453@ অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং
এর পরে gmail.com অংশটি ডোমেইন নেম হিসেবে চিহ্নিত হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৬৩.
Which of the following is a type of computer virus?
  1. Panda
  2. Worm
  3. Avira
  4. Norton
সঠিক উত্তর:
Worm
উত্তর
সঠিক উত্তর:
Worm
ব্যাখ্যা
Worm is a type of computer virus.

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস:
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
Which language belongs to the very high-level language category?
  1. C++
  2. Python
  3. JAVA
  4. Fortran
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা
Python is a very high-level programming language.

• প্রোগ্রামিং ভাষা:
যে ভাষার সাহায্যে একটি যন্ত্রকে নির্দেশনা দিয়ে কোন সমস্যা সমাধান করা যায় তাকে প্রোগ্রামিং ভাষা বলে।
সহজে বলা যায়, প্রোগ্রাম লিখতে বা নির্দেশাবলী সেট করতে যেসকল ভাষা ব্যবহৃত হয় তাদের "প্রোগ্রামিং ভাষা" বলা হয়।

• প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষাসমূহকেবিভিন্ন স্তরে বিভক্ত করা হয়:
১। নিম্নস্তরের ভাষা (Low Level Language)
- Machine Language, Assembly Language।
২। মধ্যমস্তরের ভাষা (Mid Level Language)
- C, C++, JAVA, Forth, Dbase, WordStar.
৩। উচ্চস্তরের ভাষা (High Level Language-3GL)
- Fortran, Basic, Pascal, Cobol, C, C++, C#, Visual Basic, Java, ইত্যাদি।
৪। অতি উচ্চস্তরের ভাষা (Very High Level Languag)
- Perl, Python, Ruby, SQL, ইত্যাদি।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
Which unit holds temporary data or results inside the CPU during operations?
  1. Control Unit
  2. Arithmetic Logic Unit
  3. Register
  4. None of them
সঠিক উত্তর:
Register
উত্তর
সঠিক উত্তর:
Register
ব্যাখ্যা
Register holds temporary data or results inside the CPU during operations.

• প্রসেসর বা CPU এর সংগঠন এর প্রধানত তিনটি অংশ থাকে-
১) নিয়ন্ত্রণ অংশ
২) অ্যারিথমেটিক লজিক ইউনিট (গাণিতিক যুক্তি অংশ)
৩) রেজিস্টার বা মেমোরি (স্মৃতি)

• নিয়ন্ত্রণ অংশ
- কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রন করে এ নিয়ন্ত্রণ অংশ।
- এ অংশ সিপিইউ, মেমোরি, এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মাধ্যমে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
- কন্ট্রোল একক ROM ও RAM এ সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করতে কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়।
- তাছাড়া বাইনারি কোডের ইন্সট্রাকশনকে স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।

• অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ডাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।

• রেজিস্টার বা মেমোরি/স্মৃতি
- রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ।
- এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব।
- গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে।
- কোনো একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৬৬.
7.2 is 60 percent of 30 percent of a certain number. What is the number?
  1. 24
  2. 36
  3. 40
  4. 120
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা

Question: 7.2 is 60 percent of 30 percent of a certain number. What is the number?

Solution:
ধরি, সংখ্যাটি x

প্রশ্নমতে,
60% of 30% of x = 7.2
⇒ 60% of 30x/100 = 7.2
⇒ 60% of 3x/10 = 7.2
⇒ (60 × 3x)/(100 × 10) = 7.2
⇒ (6 × 3x)/(10 × 10) = 7.2
⇒ 18x/100 = 7.2
⇒ 18x = 7.2 × 100
⇒ 18x = 720
∴ x = 40

৬৭.
If the ratio of two numbers is 5 : 8, and their Least Common Multiple is 200, what are the two numbers?
  1. 20, 32
  2. 15, 24
  3. 25, 40
  4. 30, 48
সঠিক উত্তর:
25, 40
উত্তর
সঠিক উত্তর:
25, 40
ব্যাখ্যা

Question: If the ratio of two numbers is 5 : 8, and their Least Common Multiple is 200, what are the two numbers?

Solution:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে 5x, 8x
5x, 8x এর লসাগু = 40x

প্রশ্নমতে,
40x = 200
⇒ x = 200/40
∴ x = 5

∴ সংখ্যা দুইটি যথাক্রমে = 5 × 5 = 25, 8 × 5 = 40

৬৮.
Aisha is five times as old as Rohan. 8 years ago, Aisha was thirteen times as old as Rohan. What will be the sum of their ages after 4 years?
  1. 72
  2. 80
  3. 88
  4. 64
সঠিক উত্তর:
80
উত্তর
সঠিক উত্তর:
80
ব্যাখ্যা

Question: Aisha is five times as old as Rohan. 8 years ago, Aisha was thirteen times as old as Rohan. What will be the sum of their ages after 4 years?

Solution:
Let,
The present age of Rohan is x years.
∴ The present age of Aisha is 5x years.

ATC,
5x - 8 = 13(x - 8)
⇒ 5x - 8 = 13x - 104
⇒ - 8x = - 96
⇒ x = 12

So, Rohan's current age = 12 years.
Aisha's current age = 5 × 12 = 60 years.

Rohan's age after 4 years = 12 + 4 = 16 years
Aisha's age after 4 years = 60 + 4 = 64 years

∴ Sum of their ages After 4 years = 16 + 64 = 80 years.

৬৯.
In how many ways can 4 people from a group of 7 people be seated around a circular table?
  1. 840
  2. 210
  3. 120
  4. 280
সঠিক উত্তর:
210
উত্তর
সঠিক উত্তর:
210
ব্যাখ্যা

Question: In how many ways can 4 people from a group of 7 people be seated around a circular table?

Solution: 
4 people out of 7 = 7C4
= 7!/4!(7 - 4)!
= 7!/(4! × 3!)
= 35

And 4 people around a circular table = (4 - 1)! = 3! = 6

∴ Total ways = 6 × 35 = 210

৭০.
Last year, Company X made p dollars in profit. Half of the profit went to the company's founder. The rest was split evenly among his four other partners. In terms of p, how much did each of the other partners receive?
  1. p/4
  2. p/6
  3. 2p/5
  4. p/8
সঠিক উত্তর:
p/8
উত্তর
সঠিক উত্তর:
p/8
ব্যাখ্যা

Question: Last year, Company X made p dollars in profit. Half of the profit went to the company's founder. The rest was split evenly among his four other partners. In terms of p, how much did each of the other partners receive?

Solution:
Here,
Company X's profit is p dollars.

Half of the profit went to the founder, so the founder received,
1/2 of p = p/2

Remaining Profit = p - p/2 = p/2

The remaining profit was split among 4 partners.
∴ Each partner gets = (p/2) ÷ 4
= (p/2) × (1/4)
= p/8

৭১.
Given, 
  1. 4/3
  2. 4
  3. 44/3
  4. 45
সঠিক উত্তর:
45
উত্তর
সঠিক উত্তর:
45
ব্যাখ্যা

Question: Given,

Solution: 


৭২.
If 8x - 3y = 24 and y = 0, then x = ?
  1. 0
  2. 3
  3. 8
  4. - 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

Question: If 8x - 3y = 24 and y = 0, then x = ?

Solution:
Here,
8x - 3y = 24  ............(1)
y = 0  .............(2)

Putting y = 0 into equation (1) we get,
⇒ 8x - (3 × 0) = 24
⇒ 8x = 24
⇒ x  = 24/8
∴ x = 3

৭৩.
∠P and ∠Q are complementary to each other. If ∠P = 20° + 4x and ∠Q = 6x, find the value of ∠Q.
  1. 42°
  2. 48°
  3. 70°
  4. 52°
সঠিক উত্তর:
42°
উত্তর
সঠিক উত্তর:
42°
ব্যাখ্যা

Question: ∠P and ∠Q are complementary to each other. If ∠P = 20° + 4x and ∠Q = 6x, find the value of ∠Q.

Solution:
Here,
∠P = 20° + 4x and ∠Q = 6x

For complementary angles,
∠P + ∠Q = 90°
⇒ (20° + 4x) + 6x = 90°
⇒ 20° + 4x + 6x = 90°
⇒ 20° + 10x = 90°
⇒ 10x = 90° - 20°
⇒ 10x = 70°
∴ x = 7°

So, ∠Q = 6 × 7° = 42°

৭৪.
If logx(1/125) = - 3, then x = ?
  1. 1/4
  2. 5
  3. 10
  4. 1/9
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

Question: If logx(1/125) = - 3, then x = ?

Solution:
Given that,
logx(1/125) = - 3
⇒ x- 3 = 1/125  [loga(b) = c  ⇒ ac = b]
⇒ 1/x3 = 1/125
⇒ x3 = 125
∴ x = 5

৭৫.
A train 400 meters long passes a pole in 16 seconds. How long will it take to pass a platform that is 800 meters long?
  1. 48 seconds
  2. 36 seconds
  3. 42 seconds
  4. 44 seconds
সঠিক উত্তর:
48 seconds
উত্তর
সঠিক উত্তর:
48 seconds
ব্যাখ্যা

Question: A train 400 meters long passes a pole in 16 seconds. How long will it take to pass a platform that is 800 meters long?

Solution:
Train's speed = Distance/Time
= 400/16 = 25m/s

Total distance to pass the platform,
= Length of train + Length of platform
= 400 + 800
= 1200 meters

∴ Required time to pass platform = Distance/Speed
= 1200/25
= 48 seconds

৭৬.
A shopkeeper sold one item at a 15% profit and another item at a 5% loss. If the cost price of both items is the same, find the overall profit percent.
  1. 6.5%
  2. 6%
  3. 8.2%
  4. 5%
সঠিক উত্তর:
5%
উত্তর
সঠিক উত্তর:
5%
ব্যাখ্যা

Question: A shopkeeper sold one item at a 15% profit and another item at a 5% loss. If the cost price of both items is the same, find the overall profit percent.

Solution:
ধরি,
প্রতিটি দ্রব্যের ক্রয়মূল্য = x টাকা

15% লাভে,
একটি দ্রব্যের বিক্রয়মূল্য = x + 15% of x
= x + (15x/100)
= x + (3x/20)
= 23x/20 টাকা

5% ক্ষতিতে,
অপর দ্রব্যের বিক্রয়মূল্য = x - 5% of x
= x - (5x/100)
= x - (x/20)
= 19x/20 টাকা

মোট ক্রয়মূল্য = x + x = 2x টাকা
মোট বিক্রয়মূল্য = (23x/20 + 19x/20) টাকা
= 42x/20
= 21x/10 টাকা

∴ মোট লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (21x/10) - 2x
= x/10 টাকা

∴ শতকরা লাভ = (লাভ/ক্রয়মূল্য) × 100%
= (x/10 ÷ 2x) × 100%
= (1/20) × 100%
= 5%

৭৭.
A shirt is being sold for Tk. 720 after a 25% discount. Determine its original price.
  1. Tk. 900
  2. Tk. 960
  3. Tk. 1000
  4. Tk. 1080
সঠিক উত্তর:
Tk. 960
উত্তর
সঠিক উত্তর:
Tk. 960
ব্যাখ্যা

Question: A shirt is being sold for Tk. 720 after a 25% discount. Determine its original price.

Solution:
Given,
Let the original price be x Tk.

Discount = 25% of x
= 25x/100
= x/4

∴ Selling Price = Original Price - Discount
= x - (x/4)
= 3x/4

Now,
3x/4 = 720
⇒ 3x = 720 × 4
⇒ 3x = 2880
∴ x = 960 

∴ Original price = 960 Tk