পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৪১
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১৫ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪১ প্রশ্ন

.
‘কাহ্নপা’ - চরিত্রটির স্রষ্টা কে?
  1. ক) বড়ু চন্ডীদাস
  2. খ) মুকুন্দরাম চক্রবর্তী
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা

সেলিনা হোসেন রচিত 'নীল ময়ূরের যৌবন' একটি জীবনীমূলক উপন্যাস। এই উপন্যাসের বৃহৎ ক্যানভাস জুড়ে আছেন প্রাচীন যুগের কবিগণ। এই কবিগণ বাংলা ভাষার প্রাচীনতম রূপ ব্যবহার করে তাঁদের গীত রচনা করেছেন। সেলিনা হোসেন উপন্যাসের বিষয় নির্বাচন করতে গিয়ে এমন মহান কবিদের নির্বাচন করেছেন যাঁদেরকে তিনি উপন্যাসে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - কাহ্নুপা। কাহ্নুপাকে গুরুত্ব দিতে গিয়েই অন্যান্য চরিত্র এসেছে স্বাভাবিকভাবেই। তাঁরাও কবি। তাঁদের দানও অসামান্য।
সেলিনা হোসেন রচিত অন্যান্য উপন্যাসঃ
- হাঙ্গর নদী গ্রেনেড
- জলোচ্ছাস
- পোকামাকড়ের ঘড়বসতি
- নিরন্তর ঘন্টাধ্বনি
- কালকেতু ও ফুল্লুরা
- যুদ্ধ
- কাঠকয়লার ছবি ইত্যাদি

.
‘গোপীচন্দ্রের সন্যাস’ - কোন ধরনের সাহিত্য?
  1. ক) মঙ্গলকাব্য
  2. খ) বৈষ্ণব পদাবলী
  3. গ) নাথ সাহিত্য
  4. ঘ) কবিগান
ব্যাখ্যা

মীননাথের প্রতিষ্ঠিত নাথ ধর্মের সাধনতত্ত্ব ও প্রাসঙ্গিক গল্প কাহিনী অবলম্বনে রচিত সাহিত্যই নাথ সাহিত্য।
নাথ সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবি - শেখ ফয়জুল্লাহ।
কয়েকটি উল্লেখযোগ্য নাথ সাহিত্যঃ
১. গোরাক্ষ বিজয় --- শেখ ফয়জুল্লাহ
২. গোপীচন্দ্রের সন্যাস --- শুকুর মুহম্মদ
৩. মীনচেতন --- শ্যামাদাস সেন
৪. ময়নামতির গান --- ভবানী দাস
৫. গোর্খবিজয় --- ভীমসেন রায়।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

.
বৈষ্ণব পদাবলীতে শৃঙ্গার রসকে কি রস হিসাবে তুলনা করা হয়েছে?
  1. ক) সখ্যরস
  2. খ) করুণরস
  3. গ) মধুররস
  4. ঘ) বিরহরস
ব্যাখ্যা

বৈষ্ণব পদাবলী - ব্রজবুলি ভাষায় রচিত। এর আদি কবি - বিদ্যাপতি।
এই কাব্যে পাঁচটি রস রয়েছে। যথা - শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্যরস ও মধুররস। 'শৃঙ্গার রস'কে মধুররস বলে।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

.
শাহ মুহম্মদ সগীর রচিত ‘ইউসুফ জুলেখা’ কোন ভাষা থেকে অনূদিত?
  1. ক) হিন্দী
  2. খ) ফারসি
  3. গ) আরবি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা

পনের শতকের উল্লেখযোগ্য কবি শাহ মুহম্মদ সগীর ছিলেন - রোমান্টিক প্রণয়োপাখ্যানের আদিকবি।
তার রচিত বিখ্যাত কাব্য 'ইউসুফ জোলেখা'। এটি তিনি পারস্যের ফারসি ভাষার কবি জামী রচিত ''ইউসুফ ওয়া জুলায়খা'' থেকে অনুবাদ করেন।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

.
চর্যাপদ বাংলা কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৩১৪
  2. খ) ১৩১৩
  3. গ) ১৩২৩
  4. ঘ) ১৩২২
ব্যাখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সাল নেপালের রয়্যাল লাইব্রেরী থেকে 'চর্যাপদ' উদ্ধার/আবিষ্কার করেন।
১৯১৬ সাল মোতাবেক ১৩২৩ বঙ্গাব্দে কলকাতার 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' নামে প্রকাশিত হয়।
উল্লেখ্য, চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেছিলেন - কীর্তিচন্দ্র। ১৯৩৮ সালে এ অনুবাদ আবিষ্কার করেন - ড. প্রবোধচন্দ্র বাগচী।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

.
চর্যাপদের প্রাচীনতম কবি কে?
  1. ক) লুইপা
  2. খ) কাহ্নপা
  3. গ) ভুসুকপা
  4. ঘ) শবরপা
ব্যাখ্যা

চর্যাপদের আদি/প্রথম পদটির রচয়িতা লুইপা। তার জীবনকাল আনুমানিক ৭৩০ - ৮১০ খ্রিস্টাব্দ।
অন্যদিকে, ড. শহীদুল্লাহর মতে, চর্যাপদের কবিদের মধ্যে প্রবীণতম/প্রাচীনতম কবি ছিলেন শবরপা।
তার জীবনকাল আনুমানিক - ৬৮০ - ৭৬০ খ্রিস্টাব্দ। তিনি লুইপার শিক্ষক ছিলেন।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

.
‘হাতির শুড়’ - কবিতাটির রচয়িতা কে?
  1. ক) হাসান আজিজুল হক
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) নির্মলেন্দু গুণ
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা

শামসুর রাহমান রচিত বিখ্যাত কিছু কবিতাঃ
- ''হাতির শুড়'' - - স্বৈরশাসক আয়ুব খানকে বিদ্রুপ করে লেখা,
- ''টেলেমেকাস'' - - ১৯৬৬ সালে বঙ্গবন্ধু কারাবন্দী হলে তাকে উদ্দেশ্য করে লেখা,
- ''বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা'' - - ১৯৬৮ সালে অভিন্ন রোমান হরফে পাকিস্তানের সব ভাষার বর্ণমালা লেখার প্রস্তাব করার প্রেক্ষিতে লেখা,
- ''আসাদের শার্ট'' - - গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গুলিতে আসাদ নিহত হলে তার রক্তমাখা শার্ট নিয়ে মিছিল দেখে,
- ''স্বাধীনতা তুমি'', ''তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা'' ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

.
নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ?
  1. ক) প্রভাবতী সম্ভাষণ
  2. খ) বাঙলার ইতিহাস
  3. গ) ব্রজবিলাস
  4. ঘ) রত্নপরীক্ষা
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অনুবাদ গ্রন্থ -
- বেতাল পঞ্চবিংশতি -- হিন্দি 'বেতাল পচ্চীসী' এর অনুবাদ
- শকুন্তলা -- কালিদাসের 'অভিজ্ঞান শকুন্তলম' নাটকের অনুবাদ
- সীতার বনবাস -- বাল্মীকীর রামায়নের উত্তরকান্ড অবলম্বনে রচিত
- ভ্রান্তিবিলাস -- শেক্সপিয়ারের ''Commedy of Errors'' অবলম্বনে রচিত
- জীবনচরিত -- চেম্বার্সের ''Biographics'' অবলম্বনে রচিত
- বাঙলার ইতিহাস -- মার্শম্যানের History of Bengal গ্রন্থের অনুবাদ
- নীতিবোধ -- রবার্ট ও উইলিয়াম চ্যাম্বার্সের মরাল ক্লাস বুক অবলম্বনে রচিত
অন্যদিকে, প্রভাবতী সম্ভাষণ, স্বরচিত জীবনচরিত, ব্রজবিলাস, রত্নপরীক্ষা ইত্যাদি তার মৌলিক গ্রন্থ।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

.
অলীক কূনাট্য রঙ্গে
মজে লোকে রাঢ়ে ও বঙ্গে
নিরখিয়া প্রাণে নাহি সয়।
- কার রচনা?
  1. ক) মদনমোহন তর্কালঙ্কার
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ঘ) রামনারায়ণ তর্করত্ন
ব্যাখ্যা

আধুনিক বাংলা নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম সার্থক নাটক - শর্মিষ্ঠা।
কেন তিনি বাংলা নাটক রচনায় মনযোগী হন সে সম্পর্কে এই নাটকের প্রস্তাবনায় তিনি লিখেন -
''কোথা বাল্মিকী ব্যাস
কোথা তব কালিদাস
কোথা ভবভূতি মহোদয়,
অলীক কূনাট্য রঙ্গে
মজে লোকে রাঢ়ে ও বঙ্গে
নিরখিয়া প্রাণে নাহি সয়।''
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১০.
বেদে জীবনভিত্তিক লোককাহিনী চিত্রায়িত হয়েছে নিচের কোন উপন্যাসটিতে?
  1. ক) আলমনগরের উপকথা
  2. খ) জীবন কাব্য
  3. গ) কাঞ্চনমালা
  4. ঘ) কাশবনের কন্যা
ব্যাখ্যা

শামসুদ্দীন আবুল কালাম রচিত - ''কাঞ্চনমালা'' উপন্যাসে রূপায়িত হয়েছে বেদে জীবনভিত্তিক লোককাহিনী।
যাযাবর বেদে জীবনের খন্ডচিত্রও প্রতিফলিত হয়েছে উপন্যাসটিতে।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১১.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক মনস্তাত্বিক উপন্যাস?
  1. ক) যোগাযোগ
  2. খ) চোখের বালি
  3. গ) ঘরে বাইরে
  4. ঘ) রাজর্ষি
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সামাজিক মনস্তাত্বিক উপন্যাস - যোগাযোগ।
'মাসিক' পত্রিকায় এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এর উল্লেখযোগ্য চরিত্র - মধুসূধন ও কুমুদিনী।
অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্বিক উপন্যাস - চোখের বালি। এটি বাংলা সাহিত্যেরও প্রথম মনস্তাত্বিক উপন্যাস।
চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস - ঘরে বাইরে; এটি তৎকালীন বৃটিশ ভারতের রাজনীতির প্রেক্ষাপট (স্বদেশী আন্দোলন) নিয়ে রচিত।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১২.
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?
  1. ক) রক্তাম্বরধারিণী মা
  2. খ) বিদ্রোহী
  3. গ) প্রলয়োল্লাস
  4. ঘ) মুক্তি
ব্যাখ্যা

অগ্নিবীণা সম্পর্কিত তথ্যঃ
- কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ।
- ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (সেপ্টেম্বর, ১৯২২ খ্রিস্টাব্দ) প্রকাশিত হয়।
- প্রথম কবিতাঃ প্রলয়োল্লাস
- মোট বারোটি কবিতা আছে।
- উৎসর্গঃ বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ
কবিতার তালিকা:
- প্রলয়োল্লাস
- বিদ্রোহী
- রক্তাম্বর-ধারিণী মা
- আগমণী
- ধূমকেতু
- কামাল পাশা
- আনোয়ার
- রণভেরী
- শাত-ইল-আরব
- খেয়াপারের তরণী
- কোরবানী
- মহররম
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১৩.
‘এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব।” - সংলাপটির রচয়িতা কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) মোহম্মদ জহিরুল্লাহ
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা

জহির রায়হান রচিত ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন। এই উপন্যাসের সংলাপ এটি।
তার প্রকৃত নাম - মোহম্মদ জহিরুল্লাহ। উপন্যাসটি ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের প্রেক্ষাপটে রচিত এবং ১৯৬৮ সালে প্রকাশিত।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১৪.
“মিলির হাতে স্টেনগান” আখতারুজ্জামান ইলিয়াস - এর কোন গল্পগ্রন্থের অন্তর্গত গল্প?
  1. ক) অন্য ঘরে অন্য স্বর
  2. খ) দুধেভাতে উৎপাত
  3. গ) জাল স্বপ্ন স্বপ্নের জাল
  4. ঘ) খোঁয়ারি
ব্যাখ্যা

আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ সমূহঃ
- অন্য ঘরে অন্য স্বর
- খোঁয়ারি
- দুধেভাতে উৎপাত
- দোজখের ওম
- জাল স্বপ্ন স্বপ্নের জাল
এর মধ্যে ''দুধেভাতে উৎপাত'' গ্রন্থটিতে চারটি গল্প রয়েছে। যথা -
- মিলির হাতে স্টেনগান
- দুধভাতে উৎপাত
- পায়ের নিচে জল
- দখল

১৫.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
  1. ক) চরিত্রহীন
  2. খ) মেজদিদি
  3. গ) পরিণীতা
  4. ঘ) বড়দিদি
ব্যাখ্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস - বড়দিদি।
এটি প্রথম 'ভারতী 'পত্রিকায় প্রকাশিত হয় ও পরে ১৯১৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১৬.
শওকত ওসমান রচিত “পিঁজরাপোল” কোন ধরনের গ্রন্থ?
  1. ক) গল্প
  2. খ) উপন্যাস
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) শিশুতোষ নাটক
ব্যাখ্যা

বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক শওকত ওসমান। তিনি অনেকগুলো গল্পগ্রন্থও রচনা করেন।
উল্লেখযোগ্য গল্পগ্রন্থঃ
- পিঁজরাপোল
- জন্ম যদি তব বঙ্গে (মুক্তিযুদ্ধভিত্তিক)
- ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী
- পুরাতন খঞ্জর
- প্রস্তর ফলক
- জুনু আপা ও অন্যান্য গল্প ইত্যাদি
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১৭.
‘মকর সংক্রান্তি’ - বাগধারাটির অর্থ নিচের কোনটি?
  1. ক) আসন্ন বিপদ
  2. খ) বসন্তের শেষ দিন
  3. গ) বিভ্রম
  4. ঘ) মাঘ মাসের শেষ দিন
ব্যাখ্যা

শিরে সংক্রান্তি = আসন্ন বিপদ
মকর সংক্রান্তি = মাঘ মাসের শেষ দিন
চৈত্র সংক্রান্তি = বসন্তের শেষ দিন/চৈত্র মাসের শেষ দিন
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১৮.
‘ঘোড়া ভালো দৌড়ায়।’ - বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াপদ রয়েছে?
  1. ক) সকর্মক
  2. খ) অকর্মক
  3. গ) দ্বিকর্মক
  4. ঘ) অনুক্ত
ব্যাখ্যা

যে ক্রিয়ার কর্ম নেই, তা অকর্মক ক্রিয়া।
যেমন - মেয়েটি হাসে। সে ভালো দৌড়ায়। ইত্যাদি
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১৯.
‘সংশপ্তক’ - এর সাথে সামঞ্জস্যপূর্ণ নিচের কোনটি?
  1. ক) পরাজিত না হওয়া পর্যন্ত যে যুদ্ধ করে
  2. খ) সর্বস্ব উজার করে দিয়ে যুদ্ধ করে যে
  3. গ) মৃত্যুকে ভয় না করে যুদ্ধ করে যে
  4. ঘ) আমৃত্যু যুদ্ধ করে যে
ব্যাখ্যা
আমৃত্যু যুদ্ধ করে যে = সংশপ্তক।
২০.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) অর্ণব
  2. খ) জলনিধি
  3. গ) সরোবর
  4. ঘ) সিন্ধু
ব্যাখ্যা

সাগর = জলধি, অর্ণব, জলনিধি, দরিয়া, পয়োধি, পাথার, পারাবার, সমুদ্র, সায়র, সিন্ধু।
জলাশয় = জলাধার, দিঘি, পুকুর, সরোবর।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

২১.
নিচের কোন বিপরীতার্থক শব্দ যুগল সঠিক নয়?
  1. ক) সুপ্ত - ঘুমন্ত
  2. খ) হৃদ্য - কপট
  3. গ) তোয়াজ - তাচ্ছিল্য
  4. ঘ) মহার্ঘ - সুলভ
ব্যাখ্যা
সুপ্ত - এর সঠিক বিপরীতার্থক শব্দ ‘জাগ্রত’।
২২.
ণ-ত্ব বিধান অনুসারে সঠিক নয় কোনটি?
  1. ক) ভাষণ
  2. খ) প্রণাম
  3. গ) ত্রিনয়ণ
  4. ঘ) বণ্টন
ব্যাখ্যা

সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়।
যেমন - ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
অপশনের অন্যান্য শব্দগুলো ণ-ত্ব বিধানের নিয়মানুসারে সঠিক।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

২৩.
আলাহিদা>আলাদা - কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ক) ব্যঞ্জনচ্যুতি
  2. খ) ব্যঞ্জন বিকৃতি
  3. গ) ধ্বনি বিপর্যয়
  4. ঘ) অন্তর্হতি
ব্যাখ্যা

পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে।
যেমন - ফাল্গুন>ফাগুন, ফলাহার>ফলার, আলাহিদা>আলাদা ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

২৪.
নিচের কোনটি ঘর্ষণজাত ধ্বনি?
  1. ক) র
  2. খ) ল
  3. গ) স
  4. ঘ) প
ব্যাখ্যা

যেসব বর্ণ উচ্চারণের সময় শ্বাস-বায়ু বাগ্‌যন্ত্রে বাধা পেয়ে শিস ধ্বনির মতো উচ্চারিত হয়, তাদেরকে বলা হয় উষ্ম/শিস/ঘর্ষণজাত ধ্বনি।
যেমন - শ, ষ, স, হ। উষ্ম - শব্দের অর্থ 'নিঃশ্বাস'।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

২৫.
‘পারিভাষিক শব্দ’ - ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ক) শব্দতত্ত্ব
  2. খ) বাক্যতত্ত্ব
  3. গ) অভিধানতত্ত্ব
  4. ঘ) অর্থতত্ত্ব
ব্যাখ্যা

অর্থতত্ত্ব (Semantics) - এর আলচ্য বিষয়ঃ
- শব্দের অর্থ বিচার (সমার্থক, বিপরীতার্থক শব্দ)
- বাক্যের অর্থ বিচার
- অর্থের বিভিন্ন প্রকারভেদ (মুখ্যার্থ, গৌণার্থ)
- পারিভাষিক শব্দ
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

২৬.
ভাষার মূল উপকরণ/প্রাণ কি?
  1. ক) অর্থপূর্ণ শব্দ
  2. খ) বাক্য
  3. গ) ধ্বনি
  4. ঘ) বর্ণ
ব্যাখ্যা

- ভাষার মূল উপকরণ/প্রাণ- বাক্য,
- ভাষার মূল উপাদান/ক্ষুদ্রতম একক- ধ্বনি,
- বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম একক- শব্দ (পদ),
- শব্দের একক - ধ্বনি
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

২৭.
“গজকচ্ছপের লড়াই” - প্রবাদ প্রবচনটির অর্থ কি?
  1. ক) প্রচন্ড শত্রুতা
  2. খ) নামমাত্র লড়াই
  3. গ) প্রবল প্রতিদ্বিন্দ্বিতা
  4. ঘ) স্পষ্ট অর্থ
ব্যাখ্যা
গজকচ্ছপের লড়াই = প্রবল প্রতিদ্বিন্দ্বিতা।
২৮.
‘তামাক’ - কোন ভাষা থেকে আগত বাংলা শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) তুর্কি
  3. গ) হিন্দি
  4. ঘ) পর্তুগীজ
ব্যাখ্যা

'পর্তুগীজ' ভাষা থেকে আগত কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা শব্দ -
আচার, আনারস, আলপিন, আলমারী, ইস্পাত, গির্জা, গুদাম, চাবি, তামাক, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, পেরেক, বালতি, সাবান ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

২৯.
‘সহোদর’ শব্দটি কোন সমাস?
  1. ক) তৎপুরুষ
  2. খ) বহুব্রীহি
  3. গ) কর্মধারয়
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা

যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য নতুন কোন অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
সহ উদর যার = সহোদর - এটি বহুব্রীহি সমাস।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

৩০.
“পূজারী” শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) √পূজা + উরি
  2. খ) √পূজ + আরি
  3. গ) √পূজ + উরি
  4. ঘ) খ + গ
ব্যাখ্যা
√পূজ + আরি/উরি = পূজারি।
৩১.
‘Volpone’ is written by -
  1. ক) S. T Coleridge
  2. খ) Cristopher Marlowe
  3. গ) Ben Johnson
  4. ঘ) George Barnard Shaw
ব্যাখ্যা

Volpone, in full Volpone; or, The Fox, comedy in five acts by Ben Jonson, performed about 1605/06 and published in 1607.
Ben Johnson's other notable works:
- The Alchemist
- A Tale of Tub
- Every MAn in His Humour
- Every Man out of His Humour
- The Silent Women
- The Devil is an Ass etc.
He is mostly known for his 'Comedy of Humours' which is related to Medical Theory.
Source: Britannica.com and Live MCQ Lecture.

৩২.
Which Dickens’s novel the character ‘Sydney Carton’ is taken from?
  1. ক) A Christmas Carol
  2. খ) A Tale of Two Cities
  3. গ) The Pickwick Papers
  4. ঘ) Great Expectations
ব্যাখ্যা

A Tale of Two Cities, novel by Charles Dickens, published both serially and in book form in 1859.
The story is set in the late 18th century against the background of the French Revolution. Although Dickens borrowed from Thomas Carlyle’s history, The French Revolution, for his sprawling tale of London and revolutionary Paris, the novel offers more drama than accuracy. The scenes of large-scale mob violence are especially vivid, if superficial in historical understanding.
The complex plot involves Sydney Carton’s sacrifice of his own life on behalf of his friends Charles Darnay and Lucie Manette.
Source: britannica.com

৩৩.
“A Room with a View” is a notable work of -
  1. ক) Virginia Woolf
  2. খ) John Masefield
  3. গ) E. M Foster
  4. ঘ) James Joyce
ব্যাখ্যা

A Room with a View, novel by E.M. Forster, published in 1908. Forster’s keen observation of character and of British life informed the work, which reflected the author’s criticism of restrictive conventional British society. While on vacation in Italy, affluent young Lucy Honeychurch becomes attracted to passionate, vital George Emerson. Once they are back in England, however, Lucy becomes engaged to the dilettante Cecil Vyse, an emblem of bloodless English society.
Foster's other works:
- A Passage to India
- Aspects of Novel
- Where Angles Fear to Tread
- The Longest Journey
A Room of One’s Own is an essay written by Virginia Woolf.
Source: Brittanica.com

৩৪.
Among these, which Shakespeare’s play is about a Moor?
  1. ক) King Lear
  2. খ) Merchant of Venice
  3. গ) Othello
  4. ঘ) Hamlet
ব্যাখ্যা

Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare, written in 1603–04 and published in 1622 in a quarto edition from a transcript of an authorial manuscript.
Source: Brittanica.com

৩৫.
Who wrote the short story “A Horse and Two Goats”?
  1. ক) William Somerset Maugham
  2. খ) O’Henry
  3. গ) R. K Narayan
  4. ঘ) George Orwell
ব্যাখ্যা

R.K. Narayan, in full Rasipuram Krishnaswami Narayan, original name Rasipuram Krishnaswami Narayanswami, (born October 10, 1906, Madras [Chennai], India—died May 13, 2001, Madras), one of the finest Indian authors of his generation writing in English.
His famous works:
Novel - Swami and Friends, The Bachelor of Arts, The Dark Room, Waiting for the Mahatma, The Man-Eater of Malgudi etc.
Short story - Malgudi Days, A Horse and Two Goats, Under the Banyan Tree and Other stories, Lawley Roads and Other Stories etc.
Source: Brittanica.com

৩৬.
I am the daughter of Earth and Water,
And the nursling of the Sky;
- These lines are taken from -
  1. ক) Ode to the West Wind
  2. খ) The Cloud
  3. গ) To Skylark
  4. ঘ) Ozymandias
ব্যাখ্যা

I am the daughter of Earth and Water,
And the nursling of the Sky;
I pass through the pores of the ocean and shores;
I change, but I cannot die.
For after the rain when with never a stain
The pavilion of Heaven is bare,
And the winds and sunbeams with their convex gleams
Build up the blue dome of air,
I silently laugh at my own cenotaph,
And out of the caverns of rain,
Like a child from the womb, like a ghost from the tomb,
I arise and unbuild it again.
--- ''The Cloud'' written by P. B Shelly.

৩৭.
Which one is a fantasy novel?
  1. ক) Lady Windermere’s Fan
  2. খ) The Picture of Dorian Gray
  3. গ) The Importance of Being Earnest
  4. ঘ) A Woman of No Importance
ব্যাখ্যা

The Picture of Dorian Gray, moral fantasy novel by Irish writer Oscar Wilde, published in an early form in Lippincott’s Monthly Magazine in 1890.
The story begins in the art studio of Basil Hallward, who is discussing a current painting with his witty and amoral friend Lord Henry Wotton. Henry thinks that the painting, a portrait of an extraordinarily beautiful young man, should be displayed, but Basil disagrees, fearing that his obsession with the portrait’s subject, Dorian Gray, can be seen in the work. Dorian then arrives, and he is fascinated as Henry explains his belief that one should live life to the fullest by indulging one’s impulses.
Source: Brittanica.com

৩৮.
William Faulkner is a/an __ novelist.
  1. ক) British
  2. খ) Irish
  3. গ) American
  4. ঘ) Italian
ব্যাখ্যা

William Faulkner, in full William Cuthbert Faulkner, original surname Falkner, (born September 25, 1897, New Albany, Mississippi, U.S.—died July 6, 1962, Byhalia, Mississippi), American novelist and short-story writer who was awarded the 1949 Nobel Prize for Literature.
His famous literary works:
- The Hamlet (Novel),
- The Sound and the Fury,
- As I Lay Dying,
- Light in August,
- Absalom, Absalom!,
- Go Down Moses etc.
Source: Brittanica.com and Live MCQ Lecture.

৩৯.
The word ‘Panegyric’ means -
  1. ক) Criticism
  2. খ) High sound
  3. গ) Praise something
  4. ঘ) Curse someone
ব্যাখ্যা

Panegyric - A public speech or published text in praise of someone or something.
SYNONYMS: Eulogy, speech of praise, paean, accolade, tribute, testimonial, commendation, acclamation.
Source: Oxford Dictionary

৪০.
Among these, which one is related to letters?
  1. ক) Corrigendum
  2. খ) RSVP
  3. গ) Linkers
  4. ঘ) Cohesion and coherence
ব্যাখ্যা

Corrigendum = A thing to be corrected, typically an error in a printed book.
RSVP = ''Please respond'' to require confirmation of an invitation letter. It is derived from the French phrase ''Répondez s'il vous plaît''.
Linkers = Linkers are used in paragraph. Linker Words or Word Connectors are used to link large groups of words: phrases and sentences. You can also use them to connect paragraphs to give them coherence.
Ex: Whereas, Nevertheless, Despite, In Spite of, Instead, Alternatively etc.
Cohesion and coherence = also used in paragraph.

৪১.
The boy said, ‘Let me have a pen.’
Indirect form of this sentence is -
  1. ক) The boy said that he would have a pencil.
  2. খ) The boy said that he might have a pencil.
  3. গ) The boy told that he needed a pencil.
  4. ঘ) The boy told that he will have a pencil.
ব্যাখ্যা
Let দ্বারা প্রস্তাব না বোঝালে Let এর পরিবর্তে Indirect sentence এ Might বা might be allowed to বসে।
৪২.
‘You look hideous in this gown!’
The word ‘hideous’ in the above sentence means -
  1. ক) Excellent
  2. খ) Funny
  3. গ) Horrible
  4. ঘ) Very ugly
ব্যাখ্যা

According to Oxford Dictionary,
Hideous = Ugly or disgusting to look at; Extremely unpleasant.

৪৩.
Among these, which one is similar in meaning to the word ‘Solicit’?
  1. ক) Lonely
  2. খ) Seek
  3. গ) Anger
  4. ঘ) Artificial
ব্যাখ্যা

According to Oxford Dictionary,
Solicit = Ask for or try to obtain (something) from someone.
SYNONYMS: Ask for, request, apply for, put in for, seek, beg, plead for, sue for, crave, canvass, call for, drum up, press for etc.

৪৪.
‘Who is creating this mess?’
Passive form of this sentence is -
  1. ক) Who has been created this mess?
  2. খ) By whom has this mess been created?
  3. গ) By whom is this mess being created?
  4. ঘ) By whom this mess is being created?
ব্যাখ্যা

Who যুক্ত present continuous tense - এর passive voice - এর structure:
By whom + am/is/are + object এর subject রূপ + being + verb - এর Past participle + question mark.

৪৫.
Which one is opposite in meaning to the word ‘Obscene’?
  1. ক) Repugnant
  2. খ) Decent
  3. গ) Crude
  4. ঘ) Vulgar
ব্যাখ্যা

According to Oxford Dictionary,
Obscene = Offensive or disgusting by accepted standards of morality and decency.
SYNONYMS = Pornographic, indecent, salacious, smutty, X-rated, lewd, rude, dirty, filthy, vulgar, foul, coarse, crude, gross, vile, nasty, disgusting, offensive, shameless, immoral etc.
ANTONYMS = Pure, decent, pleasing etc.

৪৬.
‘Hurry up! We have to go __ five minutes.’
  1. ক) by
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) to
ব্যাখ্যা

Point of time (নির্দিষ্ট মুহূর্ত, অগণনাযোগ্য সময়) এর ক্ষেত্রে by হয়।
We have to go by 5 p.m./a.m./o'clock.
I will be back by five o'clock.
I have to finish it by Friday.
I will see by 21 instant.
কিন্তু period of time (গণনাযোগ্য সময়) এর ক্ষেত্রে in হয়।
Hurry! The train leaves in five minutes.
Hurry up! We have to go in five minutes.
The film will start in fifteen minutes.
I will be back in an hour.
I will finish the job in two days/weeks/months.
Needing or using no more than a particular amount of time অথবা,
How long does it take to do sth অর্থে past & future উভয় ক্ষেত্রেই in হয়।
He learnt to drive in ten days.
I did it in one and a half hour.
I will do it in five minutes.
I will have you speaking English in seven days.
তবে past period of time এর ক্ষেত্রে
after হয়। He returned home after a week.
Hurry up! We have to go in five minutes হবে। (by নয়)
Source: Oxford Dictionary & Cambridge Dictionary.

৪৭.
You have no right to do it.
The underlined part is a/an -
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Verb
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
‘Right’ সাধারণত adjective হলেও এখানে, sentence - এর structure অনুসারে এটি Noun.
৪৮.
Among the given words, which one is feminine in gender?
  1. ক) Buck
  2. খ) Drone
  3. গ) Lad
  4. ঘ) Duck
ব্যাখ্যা

Masculine and Feminine:
Buck -- Doe (পুরুষজাতীয় হরিণ অথবা খরগোশ -- স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ)
Drake -- Duck (পাতিহাঁস -- স্ত্রী পাতিহাঁস)
Drone -- Bee (পুং মৌমাছি -- স্ত্রী মৌমাছি)
Lad -- Lass (বালক -- বালিকা)
Nephew -- Niece (ভাইপো -- ভাইঝি)
Reference: Bangla Academy Dictionary.

৪৯.
‘Take the bull by the horns’
What is the meaning of this idiom?
  1. ক) Force enemy to submit
  2. খ) Deal bravely and decisively
  3. গ) Surrender
  4. ঘ) Out of one’s wit
ব্যাখ্যা

According to the Oxford Dictionary,
Take the bull by the horns = Deal bravely and decisively with a difficult, dangerous, or unpleasant situation/ To challenge the enemy with courage.
Idiom টির বাংলা অর্থ - সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা।

৫০.
It is incredible how fast Usain Bolt can run. The underlined clause is -
  1. ক) A noun clause
  2. খ) An adjective clause
  3. গ) Co-ordinate clause
  4. ঘ) Adverbial clause
ব্যাখ্যা

যেসব subordinate clause, complex sentence - এর ভিতর noun - এর কাজ করে তাদেরকে Noun Clause বলে।
যেমন - We do not know when he will arrive.

৫১.
নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলদ?
  1. ক) √(২৭/৪৮)
  2. খ) √২
  3. গ) π
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

√(২৭/৪৮) = √{(৩×৯)/৩×১৬)} = √(৯/১৬) = ৩/৪ (মূলদ সংখ্যা)

৫২.
দুইটি সংখ্যার ল.সা.গু. ৬০ এবং গ.সা.গু. ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৪০
ব্যাখ্যা

ধরি, বড় সংখ্যাটি = x
∴ ছোট সংখ্যাটি = ২x/৩
আমরা জানি,
দুইটি সংখ্যার গুনফল = সংখ্যা দুইটির ল. সা .গু × গ. সা .গু
⇒ x . ২x/৩ = ৬০ × ১০
⇒ ২x² = ৬০০ × ৩
⇒ x² = ১৮০০/২
⇒ x = √৯০০
∴ x = ৩০
∴ বড় সংখ্যাটি = ৩০

৫৩.
৬০ লিটার ফলের রসে আনারস ও মাল্টার অনুপাত ২:৩। আনারসের রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ৩:২ হবে?
  1. ক) ২০ লিটার
  2. খ) ২৫ লিটার
  3. গ) ৩০ লিটার
  4. ঘ) ৩৫ লিটার
ব্যাখ্যা

৬০ লিটার মিশ্রণে আনারস আছে (৬০×২) / (২+৩) = ২৪ লিটার।
সুতরাং মাল্টা আছে (৬০-২৪) = ৩৬ লিটার।
মিশ্রণটিতে আনারস ও মাল্টার রসের অনুপাত ৩:২ হতে হলে আনারসের পরিমাণ থাকতে হবে (৩৬×৩/২) = ৫৪ লিটার।
সুতরাং আনারস মিশাতে হবে (৫৪-২৪) = ৩০ লিটার

৫৪.
x - 1/x = 7 হলে x³ - (1/x)³ এর মান কত?
  1. ক) 334
  2. খ) 254
  3. গ) 364
  4. ঘ) 512
ব্যাখ্যা

x³ - (1/x)³
= (x-1/x)³ + 3x.(1/x).(x - 1/x)
= 7³ + 3.1.7
= 343 + 21
= 364

৫৫.
x² - 5x + 6 < 0 হলে নিচের কোনটি সত্য?
  1. ক) 2 < x < 3
  2. খ) 1 < x < 3
  3. গ) -2 < x < 3
  4. ঘ) 2 < x < 6
ব্যাখ্যা

x² - 5x + 6 < 0
⇒ x² - 3x - 2 x + 6 < 0
⇒ x(x - 3) - 2(x - 3) < 0
⇒ (x - 3)(x - 2) < 0
∴ নির্ণেয় অসমতা = 2 < x < 3

৫৬.
3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 এর সমাধান -
  1. ক) x = 1, y = -1
  2. খ) x = 1, y = 1
  3. গ) x = -1, y = -1
  4. ঘ) x = -1, y = 1
ব্যাখ্যা

১ম সমীকরণ, 3x-7y = -10
২য় সমীকরণ, -14x + 7y = 21 [7y মিলানোর জন্য ২য় সমীকরণকে ৭ দিয়ে গুণ করা হয়েছে]
সমীকরণদ্বয় যোগ করলে পাই,
-11x = 11
∴ x = -1
এখন, ১ম সমীকরণে x এর মান বসিয়ে পাই,
3(-1) - 7y = -10
⇒ 7y = 10-3
∴ y = 1

৫৭.
2x³ - 5x² + 4 = 0 সমীকরণে x এর সহগ কত?
  1. ক) 2
  2. খ) 5
  3. গ) 5
  4. ঘ) 0
ব্যাখ্যা

2x³ - 5x² + 4 = 0
⇒ 2x³ - 5x² + 0.x + 4 = 0
∴ প্রদত্ত সমীকরণে x এর সহগ 0.

৫৮.
একটি ধারার n-তম পদ m2n - 5, ধারাটির ২য় পদ 76 হলে m-এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা

ধারাটির n-তম পদ = m2n -5
∴ ধারাটির ২য় পদ = m2.2 -5
= m4 -5
প্রশ্নমতে,
m4 -5 = 76
⇒ m4 = 81
⇒ m4 = 34
∴ m = 3

৫৯.
একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাপ ৪০° এবং ৫০°। ত্রিভুজটি কি ধরণের?
  1. ক) সমকোণী
  2. খ) সমবাহু
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) স্থুলকোণী
ব্যাখ্যা

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°
∴ তৃতীয় কোণের পরিমাপ (১৮০-৪০-৫০)°
= ৯০°
∴ ত্রিভুজটি সমকোণী।

৬০.
একটি ১৩ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ১২ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?
  1. ক) ৩ মিটার
  2. খ) ৪ মিটার
  3. গ) ৫ মিটার
  4. ঘ) ৮ মিটার
ব্যাখ্যা

ধরি,
মই এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = x মিটার
তাহলে, পীথাগোরাসের সূত্রানুযায়ী,
১৩² = ১২² + x²
⇒ x² = ১৬৯ - ১৪৪
⇒ x² = ২৫
∴ x = ৫ মিটার

৬১.
১০ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য ৮ সে.মি.। বৃত্তের কেন্দ্র হতে উক্ত জ্যা এর উপর লম্ব দূরত্ব কত?
  1. ক) ২ সে.মি.
  2. খ) ৩ সে.মি.
  3. গ) ৪ সে.মি.
  4. ঘ) ৫ সে.মি.
ব্যাখ্যা

দেয়া আছে,
বৃত্তের ব্যাস ১০ সে.মি.
∴ ব্যাসার্ধ ৫ সে.মি.
বৃত্তের কেন্দ্র হতে জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে।
এখন, চিত্র হতে পাই -
OD² = 5² - 4² = 9
∴ OD = 3
৬২.
একটি কাঠের বক্সে ৫ টি সাদা বল, ৭ টি লাল বল এবং ৮ টি নীল বল আছে। দৈবভাবে একটি বল উঠানো হলে বলটি সাদা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ০.২০
  2. খ) ০.২৫
  3. গ) ০.৩৫
  4. ঘ) ০.৪০
ব্যাখ্যা

মোট বলের সংখ্যা = (৫+৭+৮) = ২০ টি।
সাদা বলের সংখ্যা ৫ টি
সুতরাং, দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা হওয়ার সম্ভাব্যতা ৫/২০ = ১/৪ = ০.২৫

৬৩.
৫ টি সংখ্যার গড় ১৫ এবং আরো কয়েকটি সংখ্যার গড় ২১। সবগুলো সংখ্যার যোগফল ১৫৯ হলে মোট কয়টি সংখ্যা যোগ করা হয়েছে?
  1. ক) ৮ টি
  2. খ) ৯ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
ব্যাখ্যা

৫ টি সংখ্যার গড় ১৫ হলে সেগুলোর যোগফল হবে (১৫×৫) = ৭৫
বাকি সংখ্যাগুলোর যোগফল (১৫৯ - ৭৫) = ৮৪
∴ বাকি সংখ্যাগুলোর সংখ্যা = (৮২/২১) = ৪ টি
∴ মোট সংখ্যা = (৫+৪) = ৯ টি

৬৪.
১৫ টি বই থেকে ৭ টি বই কত প্রকারে বাছাই করা যাবে যেখানে ৩ টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
  1. ক) ৩৬০
  2. খ) ৪১২
  3. গ) ৪৯৫
  4. ঘ) ৫১৬
ব্যাখ্যা

৩ টি বই যেহেতু সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে সুতরাং ১২ টি বই থেকে ৪ টি বই বাছাই করতে হবে।
১২ টি বই থেকে ৪ টি বই বাছাই করার উপায় ১২C৪ = ১২!/(৪!×(১২-৪)!)) = ৪৯৫

৬৫.
এসি কারেন্টকে ডিসি কারেন্টে রুপান্তর করা যায় কোনটি ব্যবহার করে?
  1. ক) রেকটিফায়ার
  2. খ) ট্রানজিস্টর
  3. গ) অ্যামপ্লিফায়ার
  4. ঘ) আইসি
ব্যাখ্যা
যে পদ্ধতিতে পরিবর্তী প্রবাহকে (A.C) একমুখী (D.C) প্রবাহে পরিবর্তন করে তাকে একমুখীকরণ বা রেকটিফিকেশন (Rectification) বলে এবং যে বর্তনীর সাহায্যে এ ক্রিয়া সম্পাদন করা হয় তাকে বলা হয় একমুখীকারক বা রেকটিফায়ার (Rectifier)। একমুখীকারক দু'প্রকারের। যথা- (ক) অর্ধতরঙ্গ একমুখীকারক এবং (খ) পূর্ণ তরঙ্গ একমুখীকারক।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান ২য় পত্র বই (উন্মুক্ত)।
৬৬.
মৌলের তেজস্ক্রিয় ধর্ম পরিলক্ষিত হয় সাধারণত এর পারমাণবিক সংখ্যা কত এর বেশি হলে?
  1. ক) ৬০
  2. খ) ৬৬
  3. গ) ৭৮
  4. ঘ) ৮২
ব্যাখ্যা
সাধারণত যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ৮২ এর বেশি সেই সকল পরমাণু তেজষ্ক্রিয়তা প্রদর্শন করে। তবে ৮২ থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিছু মৌলের আইসোটোপের ক্ষেত্রে তেজষ্ক্রিয়তা পরিলক্ষিত হয়।
৬৭.
কোন উদ্ভিদের রূপান্তরিত কাণ্ড পাতার কাজ করে?
  1. ক) পাথরকুচি
  2. খ) ফনিমনসা
  3. গ) কচু
  4. ঘ) পেপেরোমিয়া
ব্যাখ্যা
ফাইলোক্ল্যাড বা পর্ণ কাণ্ডের উদ্ভিদ হলো ফনিমনসা। এ ধরণের কান্ড পাতার মত চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে। সূত্রঃ সাধারণ বিজ্ঞান ৭ম শ্রেণি।
৬৮.
মানুষ কোন পর্বের প্রাণী?
  1. ক) অ্যানিলিডা
  2. খ) মলাস্কা
  3. গ) কর্ডাটা
  4. ঘ) একাইনোডার্মাটা
ব্যাখ্যা
মানুষ (Homo Sapiens) হলো কর্ডাটা (Chordata) পর্বের প্রাণী। [সূত্র: জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণী]
৬৯.
মানুষের দেহে অটোজোমের সংখ্যা কতটি?
  1. ক) ২২ টি
  2. খ) ২৩ টি
  3. গ) ৪৪ টি
  4. ঘ) ৪৬ টি
ব্যাখ্যা
মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোজোম থাকে। এ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। অটোজোম দেহের নানা প্রকার গঠন প্রণালী ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই। বাকি এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স-ক্রোমোজোম। যা মানবদেহে লিঙ্গ নির্ধারণ করে। সূত্রঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।
৭০.
কোনটি অন্তরক পদার্থ?
  1. ক) কাঁচ
  2. খ) সিলিকন
  3. গ) তামা
  4. ঘ) নিকেল
ব্যাখ্যা
যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহিত হয় না বা সহজে তড়িৎ চলাচল করতে পারে না, সেগুলিকে অন্তরক বা তড়িৎ-অপরিবাহী বা তড়িৎ-কুপরিবাহী পদার্থ বলে। বাস্তবে আদর্শ অন্তরক পাওয়া না গেলেও কিছু কিছু পদার্থ যেমন কাঠ, রাবার, কাচ, পলিথিন, শুকনো কাগজ, টেফলন, ইত্যাদি অন্তরক হিসেবে খুব ভালো কাজ করে।
৭১.
কোনটি মস্তিস্কের রোগ?
  1. ক) থ্যালাসেমিয়া
  2. খ) এপিলেপসি
  3. গ) মেরাসমাস
  4. ঘ) কোয়াশিয়রকর
ব্যাখ্যা
এপিলেপসি মস্তিষ্কের একটি রোগ, যাতে আক্রান্ত ব্যক্তির শরীরে খিঁচুনি বা কাঁপুনি দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে পড়ে। এই রোগকে মৃগী রোগও বলা হয়। [উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি]
৭২.
কোন অঞ্চলে পরিচলন বৃষ্টি হয়?
  1. ক) মেরু অঞ্চলে
  2. খ) বিষুবীয় অঞ্চলে
  3. গ) নিরক্ষীয় অঞ্চলে
  4. ঘ) শীতপ্রধান অঞ্চলে
ব্যাখ্যা
দিনের বেলায় সূর্য এর কিরণে জল বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শ এ এসে ওই জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। [উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বোর্ড বই]
নিরক্ষীয় অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হতে দেখা যায়। এছাড়া আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা, দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অঞ্চলে প্রায় প্রত্যহ পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। [উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী]
৭৩.
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা FORTRAN কে আবিষ্কার করেন?
  1. ক) John Backjar
  2. খ) Jack Kilby
  3. গ) John Mauchly
  4. ঘ) J. Presper Eckert
ব্যাখ্যা
1957 সালে John Backjar আবিষ্কার করেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ FORTRAN (Formula Translation). [সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণী (ভোকেশনাল)]
৭৪.
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) ব্যাটারি দিয়েও চালানো যায়
  2. খ) বিদ্যুৎ শক্তি কম খরচ হয়
  3. গ) মাইক্রোপ্রসেসরের প্রচলন
  4. ঘ) স্বয়ংক্রিয় অনুবাদ করার ক্ষমতা
ব্যাখ্যা

স্বয়ংক্রিয় অনুবাদ করার ক্ষমতা পঞ্চম প্রজন্মের কম্পিউটারে থাকবে।
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো হলোঃ
১) আকারে ছোট বিধায় সহজে বহনযোগ্য।
২) বিদ্যুৎ শক্তি কম খরচ হয়।
৩) এটি ব্যাটারি দিয়েও চালানো যায়।
৪) উন্নত ধরনের স্মৃতি ব্যবস্থার উদ্ভব।
৫) বৃহৎ ও অতি বৃহৎ মানের আইসি (LSI, VLSI) এর ব্যবহার।
৬) বাইট ধারণ ক্ষমতা বৃদ্ধি।
৭) নির্ভরযোগ্যতার উন্নতি।
৮) প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধি।
৯) মাইক্রোপ্রসেসরের প্রচলন।
১০) উন্নত ধরনের High Level প্রোগ্রামিং ল্যাংগুয়েজের উদ্ভব।
উদহরণ: IBM-3033, HP-3000, IBM-4341, TRS-80, IBM-PC ইত্যাদি।
[সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণী (ভোকেশনাল)]

৭৫.
মাইক্রোকম্পিউটার কয় ধরনের হয়ে থাকে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা

[সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণী (ভোকেশনাল)]
৭৬.
প্লটার আউটপুট যন্ত্রটি কি কাজে ব্যবহৃত হয়?
  1. ক) মিউজিক শোনার কাজে
  2. খ) মুদ্রণ কাজে
  3. গ) বড় পর্দায় ছবি দেখাতে
  4. ঘ) ত্রিমাত্রিক ছবি প্রদর্শনে
ব্যাখ্যা
প্লটার বিশেষ ধরনের মুদ্রণ যন্ত্র। খুব সূহ্ম রেখা বিশিষ্ট নক্সা বা চিত্রের মুদ্রণ নেয়ার জন্য এ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। প্রস্থে কয়েক ফুট এবং দৈর্ঘ্যে যতটা প্রয়োজন ততটা দীর্ঘ কাগজে প্লটার যন্ত্রের সাহায্যে মুদ্রণ নেয়া যায়। এর সাহায্যে সাদা-কালো এবং রঙিন উভয় ধরনের প্রিন্ট করা সম্ভর। এটি দিয়ে বড় বড় গ্রাফিক্সের কাজ যেমন আর্কিটেকচারাল ডিজাইন, পলি সাইন, বিল বোর্ড ইত্যাদি প্রিন্ট করা হয়। কাপড়, কাগজ ইত্যাদি বিভিন্ন মিডিয়াতে এটি দিয়ে প্রিন্ট করা যায়। [সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণী (ভোকেশনাল)]
৭৭.
ক্যাশ মেমোরির এক্সেস টাইম প্রধান মেমোরির এক্সেস টাইমের -
  1. ক) এক চতুর্থাংশ
  2. খ) এক পঞ্চমাংশ
  3. গ) এক সপ্তমাংশ
  4. ঘ) এক দশমাংশ
ব্যাখ্যা
প্রসেসরের সঙ্গে যুক্ত পৃথক মেমোরিকে ক্যাশ মেমোরি বলা হয়। ক্যাশ মেমোরিকে আবার সিপিইউ মেমোরিও বলা হয়। কম্পিউটারের গতি নির্ভর করে ক্যাশ মেমোরির উপর। গতি বৃদ্ধির জন্যে প্রসেসর ও প্রধান মেমোরির মাঝখানে ক্যাশ মেমোরি স্থাপন করা হয়। প্রধান মেমোরির তুলনায় ক্যাশ মেমোরির এক্সেস টাইম প্রায় এক সপ্তমাংশ। এটি অনেকটা র‍্যামের মতোই কাজ করে। প্রসেসর যখন কোনো কাজ করে তখন তথ্য ক্যাশ মেমোরিতে সংরক্ষিত থাকে। কম্পিউটারে পাঠানো কমান্ড এবং ছোটখাট তথ্য সংরক্ষণে এই মেমোরি ব্যবহৃত হয়।
৭৮.
CIH কি?
  1. ক) একটি আউটপুট ডিভাইস
  2. খ) একটি অপারেটিং সিস্টেম
  3. গ) একটি কম্পিউটার ভাইরাস
  4. ঘ) একটি ফার্মওয়্যার
ব্যাখ্যা
CIH হলো একটি আলোচিত কম্পিউটার ভাইরাসের নাম। এটি চেরনোবিল এবং স্পেসফিলার নামেও পরিচিত। CIH শব্দটি এসেছে এই ভাইরাসের প্রগ্রামার চেন ইং-হউয়ের নাম থেকে। তাইওয়ানের নাগরিক চেন অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ (প্রগ্রামিং ভাষা) ব্যবহার করে ভাইরাসটি তৈরি করেন, এরপর অনলাইনে ছড়িয়ে দেন। ১৯৯৯ সালের ২৬ এপ্রিল চেরনোবিল ভাইরাসের কারণে বিভিন্ন দেশের অন্তত পাঁচ লাখ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়। ভাইরাসটি কম্পিউটারের বায়োসের মেমোরি মুছে দিতে পারে। আর বায়োস কাজ না করলে কম্পিউটারও প্রায় অচল হয়ে পড়ে। এ ছাড়া কম্পিউটারের হার্ডডিস্কের পার্টিশনও মুছে দিতে পারে। ভাইরাসটির নামকরণ হয় ইউক্রেনের চেরনোবিল শহরের নামে। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুেকন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঠিক এই দিনটিতেই ভাইরাসটি কম্পিউটারে আঘাত হানে।
৭৯.
ডেটাবেজ ব্যবহারকারীদের বলা হয় -
  1. ক) সার্ভার
  2. খ) ক্লায়েন্ট
  3. গ) হোস্ট
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ডেটাবেজ ব্যবহারকারীদের বলা হয় ক্লায়েন্ট/টার্মিনাল।
৮০.
বাংলাদেশে প্রথম কত সালে ইন্টারনেট চালু হয়?
  1. ১৯৯০
  2. ১৯৯২
  3. ১৯৯৫
  4. ১৯৯৬
ব্যাখ্যা
- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইল (offline e-mail)-এর মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।

অর্থ্যাৎ, ইন্টারনেট ব্যবহার শুরু হয় ১৯৯৫ সালে। তবে সবার জন্য উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালে।

[সূত্র: বাংলাপিডিয়া]
৮১.
টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?
  1. ক) স্যামুয়েল হার্স্ট
  2. খ) স্টিভ জবস্‌
  3. গ) অ্যান্ডি রুবিন
  4. ঘ) আইজ্যাক আশিমো
ব্যাখ্যা
টাচস্ক্রিন প্রযুক্তির আবিষ্কারক স্যামুয়েল হার্স্ট। আর টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক স্টিভ জবস্‌। অ্যান্ডি রুবিন অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন।
৮২.
LAN এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি কত মিটার?
  1. ক) ২০ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ৫০ মিটার
  4. ঘ) ৭০ মিটার
ব্যাখ্যা
LAN এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি ৩০ মিটার।
৮৩.
ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে সাধারণত কয় ধরণের মডেল ব্যবহৃত হয়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে সাধারণত ২ ধরণের মডেল ব্যবহৃত হয়। যথা: ১. সার্ভিস মডেল ও ২. ডেপ্লয়মেন্ট মডেল।
৮৪.
Rifle : Bullet :: ?
  1. ক) Pen : Ink
  2. খ) Stapler : Pin
  3. গ) Electricity : Light
  4. ঘ) Can : Soda
ব্যাখ্যা
Rifle এর ট্রিগার চাপলে Bullet বের হয় এবং Stapler এ চাপ দিলে Pin বের হয়। Pen থেকে Ink বের হলেও এ ক্ষেত্রে ট্রিগারের মতো কিছু চাপতে হয় না।
৮৫.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) গাজর
  2. খ) পেঁপে
  3. গ) মুলা
  4. ঘ) আলু
ব্যাখ্যা
পেঁপে ছাড়া অন্যগুলো মাটির নিচে ধরে।
৮৬.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) দীনতা
  2. খ) দৈন্যতা
  3. গ) দ্বীনতা
  4. ঘ) দৈনতা
ব্যাখ্যা
সঠিক শব্দ দীনতা অথবা দৈন্য। এটি বিশেষ্য পদ।
৮৭.
Which word is correctly spelt?
  1. ক) Tuition
  2. খ) Credantial
  3. গ) Exadgerate
  4. ঘ) Possesion
ব্যাখ্যা
সঠিক বানানটি হলো Tuition (শিক্ষাদান) ; অন্যান্য শব্দগুলোর সঠিক রূপ : Credential (প্রমাণপত্র; প্রশংসাপত্র), Exaggerate (অতিরঞ্জিত করা), Possession (দখল; অধিকার)।
৮৮.
কোন ঘড়িতে আগে ১২ টা বাজবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা
A ঘড়িতে বাজে ১১ঃ৩৫ ; B ঘড়িতে বাজে ১০ঃ৫০ ; C ঘড়িতে বাজে ১১ঃ২০ ; D ঘড়িতে বাজে ১২ঃ১০। সুতরাং, A ঘড়িতে সবার আগে ১২ টা বাজবে।
৮৯.
A চাকাটিকে Clockwise একবার ঘুরানো হলে C চাকা এর ক্ষেত্রে কি ঘটবে?
  1. ক) Clockwise একবার ঘুরবে
  2. খ) Clockwise একাধিকবার ঘুরবে
  3. গ) Anti-Clockwise একবার ঘরবে
  4. ঘ) Anti-Clockwise একাধিকবার ঘুরবে
ব্যাখ্যা
A চাকাটিকে Clockwise ঘুরালে B চাকাটি Anti-Clockwise ঘুরবে এবং C চাকাটি পুনরায় Clockwise ঘুরবে। এবং A চাকার পরিধি C চাকার পরিধির চেয়ে বেশি হওয়ার কারণে A চাকাটি একবার ঘুরলে C চাকাটি একাধিকবার ঘুরবে।
৯০.
নিচের কোন সংখ্যাটি ভিন্ন?
  1. ক) ৫১
  2. খ) ৩৯
  3. গ) ৫৭
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা
৫৯ সংখ্যাটি মৌলিক সংখ্যা। অন্যগুলো যৌগিক সংখ্যা।
৯১.
২১, ২৩, ২৬, ৩০, ৩৫, … ধারাটির অষ্টম পদ কত?
  1. ক) ৪১
  2. খ) ৫৪
  3. গ) ৫৬
  4. ঘ) ৬২
ব্যাখ্যা

৬ষ্ঠ পদ = ৩৫ + ৬ = ৪১
৭ম পদ = ৪১ + ৭ = ৪৮
৮ম পদ = ৪৮ + ৮ = ৫৬

৯২.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা
সাদা বৃত্তযুক্ত রেখা Anti-Clockwise ঘুরেছে এবং কালো বৃত্তযুক্ত রেখা Clockwise ঘুরেছে।
৯৩.
জসিম সাহেব বাসা থেকে অফিসে যাওয়ার জন্য প্রথমে সোজা ৩ কি.মি. গেলেন। তারপর বাম দিকে ঘুরে ১ কি.মি. যাওয়ার পর আবার ডানদিকে ঘুরে ১ কি.মি. গেলেন। সবশেষে আবার বামদিকে ঘুরে ২ কি.মি. গিয়ে অফিসে পৌঁছালেন। তার বাসা থেকে অফিসের রৈখিক দূরত্ব কত?
  1. ক) ৪.৫ কি.মি.
  2. খ) ৫ কি.মি.
  3. গ) ৭ কি.মি.
  4. ঘ) ৬.২৫ কি.মি.
ব্যাখ্যা

চিত্র থেকে, জসিম সাহেবের বাসা থেকে অফিসের রৈখিক দূরত্ব
= √(4²+3²)
= √(16+9)
= √25
= 5 কি.মি.
৯৪.
৪ টি লেবু ৫ টাকা করে ক্রয় করে ৬ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৮%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা

৫ টাকায় লাভ হয় ১ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×১০০)/৫ টাকা
= ২০ টাকা

৯৫.
স্কুলের সমাবেশের লাইনে সারোয়ারের সামনে ১১ জন এবং পিছনে ১৩ ছাত্র ছিল। ঐ লাইনে কতজন ছাত্র ছিল?
  1. ক) ২৩ জন
  2. খ) ২৪ জন
  3. গ) ২৫ জন
  4. ঘ) ২৬ জন
ব্যাখ্যা
ঐ লাইনে কতজন ছাত্র সংখ্যা = (১১+১+১৩) = ২৫ জন।
৯৬.
x এর মান কত হলে x²+3x+2 = 0 হবে?
  1. ক) 0
  2. খ) -3
  3. গ) 1
  4. ঘ) -2
ব্যাখ্যা

0²+3(0)+2 = 2 ≠ 0
(-3)²+3(-3)+2 = 9-9+2 = 2 ≠ 0
1²+3(1)+2 = 1+3+2 = 6 ≠ 0
(-2)²+3(-2)+2 = 4-6+2 = 0

৯৭.
ঔপনিবেশিক যুগে উপমহাদেশে ব্রিটিশ কোন শাসক সংবাদ পত্রের স্বাধীনতা দিয়েছিলেন?
  1. ক) লর্ড কার্জন
  2. খ) লর্ড উইলিয়াম বেন্টিং
  3. গ) লর্ড মাউন্টব্যাটন
  4. ঘ) লর্ড রিপন
ব্যাখ্যা

লর্ড লিটনের পদত্যাগের পর লর্ড রিপন ভারতের ভাইসরয় নিযুক্ত হন। তার শাসনকাল ১৮৮০ - ১৮৮৪ সাল।
তিনি সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন এবং ভারতবাসীর আশা আকাঙ্খার প্রতি শ্রদ্ধা রেখে উদারনীতি অবলম্বন করেন।
তার উল্লেখযোগ্য কয়েকটি সংস্কার কাজ হচ্ছে -
- আফগান সীমান্ত সমস্যার সমাধান,
- সংবাদপত্রের স্বাধীনতা,
- শিক্ষা কমিশন গঠন (হান্টার কমিশন),
- স্থানীয় স্বায়ত্বশাসনমূলক আইন, রাজ্বস্ব ও প্রজাস্বত্ব আইন,
- ফ্যাক্টরি আইন (দৈনিক ৮ ঘন্টা কাজের নিয়ম) ইত্যাদি।
সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেনীর ইতিহাস বই, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা।

৯৮.
কোন মুঘল সুবাহদারের শাসনামলে ইংরেজরা বিনাশুল্কে বাংলায় বাণিজ্য করার অনুমতি পায়?
  1. ক) শাহজাদা মুহম্মদ আজম
  2. খ) শায়েস্তা খান
  3. গ) কাসিম খান জুয়েনী
  4. ঘ) শাহ সুজা
ব্যাখ্যা

১৬৫১ সালে সুবাহ বাঙ্গালার সুবাহদার শাহ সুজার নিকট থেকে একটি নিশানের ওপর ভিত্তি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক নির্দিষ্ট তিন হাজার টাকা পরিশোধের শর্তে এ দেশে বিনা শুল্কে বাণিজ্য শুরু করে। বিনা শুল্কে বাণিজ্য করার এ ব্যবস্থা শুধু কোম্পানির জন্য সীমাবদ্ধ থাকা সত্ত্বেও পরবর্তীসময়ে কোম্পানির কর্মকর্তারা তাদের ব্যক্তিগত ব্যবসার জন্যও এ সুবিধা বেআইনীভাবে ব্যবহার করার প্রয়াস পায়। এর ফলে সরকারের সঙ্গে কোম্পানির সম্পর্কে ক্রমশই অবনতি ঘটতে থাকে।
সূত্রঃ বাংলাপিডিয়া

৯৯.
বাংলাদেশের কৃষিতে ‘নয়ন কাজল’ কিসের নাম?
  1. ক) উন্নত জাতের টমেটো
  2. খ) উন্নত জাতের করলা
  3. গ) উন্নত জাতের বেগুন
  4. ঘ) উন্নত জাতের কলা
ব্যাখ্যা

বেগুনের উন্নত জাতের কয়েকটি নাম -
- ইসলামপুরি
- খটখটিয়া
- উত্তরা
- ঈশ্বরদী-১
- নয়ন কাজল
- তাল বেগুন, ডিম বেগুন ও কেজি বেগুন
- শিংনাথ
- ঝুমকা ইত্যাদি
উৎসঃ কৃষি তথ্য সার্ভিস (AIS)।

১০০.
‘কৃষি বাতায়ন’ কি?
  1. ক) উন্নত জাতের বীজ প্রাপ্তির জন্য ই-সেবা
  2. খ) কৃষি ফসল বাজারজাতকরণের ই-সেবা
  3. গ) কৃষকদের প্রবর্তিত সমবায় ব্যবস্থা
  4. ঘ) কৃষকদের জন্য সরকারের প্রবর্তিত ই-কৃষি সেবা
ব্যাখ্যা

বাংলাদেশ সরকার দেশব্যাপী কৃষকদের ই-কৃষি সেবা প্রদানের উদ্দেশ্যে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহন করেছে -
- কৃষকের জানালা
- কৃষকের ডিজিটাল ঠিকানা
- কৃষি বাতায়ন
- বন্ধু ফোন
- Online Fertilizer Recommendation Software
- Bangladesh Rice Knowledge Bank ইত্যাদি
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।

১০১.
বাংলাদেশের কৃষির প্রধান উপখাত কোনটি?
  1. ক) ধান উৎপাদন
  2. খ) মৎস উৎপাদন
  3. গ) শস্য উৎপাদন
  4. ঘ) পাট উৎপাদন
ব্যাখ্যা

আমাদের দেশের কৃষির প্রধান উপখাত হলো- শস্য উৎপাদন।
বাংলাদেশের মানুষের প্রধান খাবার ভাত, আর তাই এই দেশের প্রায় ৮০ ভাগ কৃষি জমিতেই ধান উৎপাদন হয়। এছাড়াও গম, ভুট্টা, সহ শাকসব্জি উৎপাদন প্রচুর পরিমানে হয়।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর অর্থনীতি (২য় পত্র) বই, প্রঃ মোস্তাফিজুর রহমান।

১০২.
মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
  1. ক) হুমায়ুন রশীদ চৌধুরী
  2. খ) তাজউদ্দিন আহমেদ
  3. গ) ড. মুজাফফর আহমদ চৌধুরী
  4. ঘ) ব্যারিস্টার আমিরুল হক
ব্যাখ্যা

মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনঃ
দেশ শ্ত্রুমুক্ত করার পরপরই যেহেতু পুনর্গঠন একটি কাজ হবে এবং সে কাজে সরকারের পক্ষে কোনরূপ কালক্ষেপণ করা যাবে না, তাই স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মুজিবনগর সরকার পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিকল্পনা কমিশন গঠন করে।
কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন ড. মুজাফফর আহমদ চৌধুরী।
কমিশনের অন্যান্য সদস্য ছিলেন -
(১) ড. খান সরওয়ার মুর্শেদ,
(২) ড. মোশাররফ হোসেন,
(৩) ড. এস. আর. বোস এবং
(৪) ড. আনিসুজ্জামান।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই (উন্মুক্ত)।

১০৩.
আদমশুমারী অনুসারে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ক) ১.১%
  2. খ) ১.৩৪%
  3. গ) ১.৩৬%
  4. ঘ) ১.৩৭%
ব্যাখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% (প্রাথমিক রিপোর্টে ১.৩৪% ছিল) এবং
বিশ্ব জনসংখ্যা তহবিলের ২০২০ সালের রিপোর্ট অনুসারে ছিল ১.১ শতাংশ।

অন্যদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩২ শতাংশ।
দেশে প্রতি হাজারে স্থূল জন্মহার ১৮.১ (শতকরায় ১.৮১) এবং স্থূল মৃত্যুহার ৪.৯ (শতকরায় ০.৪৯)।
ফলে শতকরা হিসেবে জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার ১.৩২ (১.৮১ - ০.৪৯)।

সূত্রঃ SVRS Report-2019, বিবিএস ওয়েবসাইট

১০৪.
বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে ছোট খাত কোনটি?
  1. ক) তৈরী পোশাক শিল্প
  2. খ) শিল্পখাত
  3. গ) কৃষিখাত
  4. ঘ) সেবাখাত
ব্যাখ্যা

বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত - সেবাখাত ও সবচেয়ে ছোট খাত - কৃষি খাত।
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী,
- অবদান
জিডিপিতে কৃষি খাতের অবদান- ১৩.৬০%
জিডিপিতে শিল্প খাতের অবদান- ৩৫.১৪%
জিডিপিতে সেবা খাতের অবদান- ৫১.২৬%
- প্রবৃদ্ধি
শিল্পখাতের প্রবৃদ্ধির হার - ১৩.০২%
সেবাখাতের প্রবৃদ্ধির হার - ৬.৫%
কৃষিখাতের প্রবৃদ্ধির হার - ৩.৫১%

১০৫.
বাংলাদেশের অর্থমন্ত্রণালয়ের কয়টি বিভাগ রয়েছে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা

অর্থ মন্ত্রণালয়ের বিভাগ ৪টি। যথা-
- অর্থবিভাগ;
- অভ্যন্তরীণ সম্পদ বিভাগ;
- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং
- অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) রাজস্ব প্রশাসনের শীর্ষ সংস্থা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আই,আর,ডি) বিভাগের অধীনে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে।
সূত্র- জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ওয়েবসাইট।

১০৬.
এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশী পণ্য রপ্তানি করে কোন দেশে?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) মালয়শিয়া
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা

২০১৮-১৯ অর্থবছরে দেশ ভিত্তিক রপ্তানি আয়ঃ
১. যুক্তরাষ্ট্র - ৪৫৯৩.৭ মিলিয়ন USD যা মোট রপ্তানি আয়ের ১৬.৬৭%
২. জার্মানি - ৪২৯৯.৬ মিলিয়ন USD যা মোট রপ্তানি আয়ের ১৫.৬০%
৩. যুক্তরাজ্য - ২৭৭৫.৮ মিলিয়ন USD যা মোট রপ্তানি আয়ের ১০.০৭%
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে জাপানে (৯৪৭.৩ মিলিয়ন USD)
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।

১০৭.
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) - কোন মন্ত্রনালয়ের অধীনস্ত সংস্থা?
  1. ক) বাণিজ্য মন্ত্রনালয়
  2. খ) খাদ্য মন্ত্রনালয়
  3. গ) শিল্প মন্ত্রনালয়
  4. ঘ) স্বরাষ্ট্র মন্ত্রনালয়
ব্যাখ্যা

- বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা/কর্পোরেশনঃ ৪টি
১. বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)
২. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)
৩. বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)
৪. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)
- শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরঃ ৬টি
১. বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)
২. বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)
৩. বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)
৪. ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)
৫. পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর
৬. প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়
শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বোর্ডঃ ১টি
- বাংলাদেশ এ্যাক্রিডিটেশন বোর্ড
উৎসঃ শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

১০৮.
বর্তমানে (মে, ২০২০) বাংলাদেশের কোন জেলায় ‘কভিড -১৯’ আক্রান্তের সংখ্যা বেশি?
  1. ক) ঢাকা
  2. খ) নারায়নগঞ্জ
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) গাজীপুর
ব্যাখ্যা

এই সংক্রান্ত তথ্যগুলো প্রতিদিন পরিবর্তন হয়। সুতরাং, তথ্যগুলো জানা খুব জরুরী নয়। পরীক্ষার আগে সর্বশেষ পরিস্থিতি জেনে নিবেন।
মে - ৩০, ২০২০ পর্যন্ত হাল নাগাদ তথ্য -
বাংলাদেশে কভিড - ১৯ -এ সবচেয়ে বেশি সংক্রমিত ৫টি জেলা -
- ঢাকা -- ১৬,৯০০+
- চট্টগ্রাম -- ২,২৮৮+
- নারায়নগঞ্জ -- ২০৫৭+
- কুমিল্লা -- ৭৭১+
- কক্সবাজার -- ৬৩৬+
এর পরেই রয়েছে গাজীপুর (৬৩৫+) জেলা।
উৎসঃ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR)

১০৯.
‘বরেন্দ্র যাদুঘর’ - কোন জেলায় অবস্থিত?
  1. ক) নাটোর
  2. খ) দিনাজপুর
  3. গ) রাজশাহী
  4. ঘ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
বরেন্দ্র যাদুঘর - রাজশাহী জেলায় অবস্থিত। এটি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়।
১১০.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য “স্বোপার্জিত স্বাধীনতা” - এর ভাস্কর কে?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) মৃণাল হক
  3. গ) শামিম শিকদার
  4. ঘ) নিতুন কুণ্ডু
ব্যাখ্যা

স্বোপার্জিত স্বাধীনতা - ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি রোডে অবস্থিত।
- ভাস্কর - চারুকলার শিক্ষক অধ্যাপিকা শামিম শিকদার।
- ভাস্কর্য কর্মে সহায়তা করেন হিমাংশু রায় ও আনোয়ার চৌধুরী।
- ১৯৮৮ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ তারিখে, অধ্যাপক আব্দুর রাজ্জাক এ ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চের রাত প্রায় ১২টার পর থেকে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি সেনাবাহিনী নিষ্ঠুর হত্যাযজ্ঞ পরিচালিত করে। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় সাধারণ মানুষ এবং বাঙালি সশস্ত্র বাহিনীর সদস্যরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। রক্তক্ষয়ী এই স্বাধীনতা যুদ্ধের স্মরণে এই ভাস্কর্যটি স্থাপিত হয়েছে।

১১১.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে গ্রেপ্তারকৃত কোন ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করতে হয়?
  1. ক) অনুচ্ছেদ - ৪৪
  2. খ) অনুচ্ছেদ - ৭
  3. গ) অনুচ্ছেদ - ৩৩
  4. ঘ) অনুচ্ছেদ - ১০১
ব্যাখ্যা

সংবিধানের অনুচ্ছেদ - ৩৩ঃ গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
(১) গ্রেপ্তারকৃত কোন ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করিয়া প্রহরায় আটক রাখা যাইবে না এবং উক্ত ব্যক্তিকে তাঁহার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের ও তাঁহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাইবে না।
(২) গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের স্থান হইতে ম্যাজিস্ট্রেটের আদালতে আনয়নের জন্য প্রয়োজনীয় সময় ব্যতিরেকে) হাজির করা হইবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাঁহাকে তদতিরিক্তকাল প্রহরায় আটক রাখা যাইবে না।
(৩) এই অনুচ্ছেদের (১) ও (২) দফার কোন কিছুই সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না,
(ক) যিনি বর্তমান সময়ের জন্য বিদেশী শত্রু, অথবা
(খ) যাঁহাকে নিবর্তনমূলক আটকের বিধান-সংবলিত কোন আইনের অধীন গ্রেপ্তার করা হইয়াছে বা আটক করা হইয়াছে।
(৪) নিবর্তনমূলক আটকের বিধান-সংবলিত কোন আইন কোন ব্যক্তিকে ছয় মাসের অধিককাল আটক রাখিবার ক্ষমতা প্রদান করিবে না যদি সুপ্রীম কোর্টের বিচারক রহিয়াছেন বা ছিলেন কিংবা সুপ্রীম কোর্টের বিচারকপদে নিয়োগলাভের যোগ্যতা রাখেন, এইরূপ দুইজন এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত একজন প্রবীণ কর্মচারীর সমন্বয়ে গঠিত কোন উপদেষ্টা-পর্ষদ্ উক্ত ছয় মাস অতিবাহিত হইবার পূর্বে তাঁহাকে উপস্থিত হইয়া বক্তব্য পেশ করিবার সুযোগদানের পর রিপোর্ট প্রদান না করিয়া থাকেন যে, পর্ষদের মতে উক্ত ব্যক্তিকে তদতিরিক্তকাল আটক রাখিবার পর্যাপ্ত কারণ রহিয়াছে।
(৫) নির্বতনমূলক আটকের বিধান-সংবলিত কোন আইনের অধীন প্রদত্ত আদেশ অনুযায়ী কোন ব্যক্তিকে আটক করা হইলে আদেশদানকারী কর্তৃপক্ষ তাঁহাকে যথাসম্ভব শীঘ্র আদেশদানের কারণ জ্ঞাপন করিবেন এবং উক্ত আদেশের বিরুদ্ধে বক্তব্য-প্রকাশের জন্য তাঁহাকে যত সত্বর সম্ভব সুযোগদান করিবেন:
তবে শর্ত থাকে যে, আদেশদানকারী কর্তৃপক্ষের বিবেচনায় তথ্যাদি-প্রকাশ জনস্বার্থবিরোধী বলিয়া মনে হইলে অনুরূপ কর্তৃপক্ষ তাহা প্রকাশে অস্বীকৃতি জ্ঞাপন করিতে পারিবেন।
(৬) উপদেষ্টা-পর্ষদ কর্তৃক এই অনুচ্ছেদের (৪) দফার অধীন তদন্তের জন্য অনুসরণীয় পদ্ধতি সংসদ আইনের দ্বারা নির্ধারণ করিতে পারিবেন।]

১১২.
সংবিধানের বিধান সংশোধনী সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
  1. ক) অনুচ্ছেদ - ১৪৬
  2. খ) অনুচ্ছেদ - ১৪১ক
  3. গ) অনুচ্ছেদ - ১৪২
  4. ঘ) অনুচ্ছেদ - ১৫১
ব্যাখ্যা

সংবিধানের অনুচ্ছেদ - ১৪২ঃ সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা
এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও-
(ক) সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবেঃ
তবে শর্ত থাকে যে,
(অ) অনুরুপ সংশোধনীর জন্য আনীত কোন বিলের সম্পূর্ন শিরনামায় এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্টরুপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না;
(আ) সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরুপ কোন বিলে সম্মতিদানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না;
(খ) উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করিবেন, এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।

১১৩.
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর কোনটি?
  1. ক) প্রধানমন্ত্রীর দপ্তর
  2. খ) বিভাগীয় প্রশাসন
  3. গ) জেলা প্রশাসন
  4. ঘ) সচিবালয়
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রশাসনিক কাঠামোঃ উপজেলা প্রশাসন → জেলা প্রশাসন → বিভাগীয় প্রশাসন → সচিবালয়।
- অন্যদিকে, স্থানীয় সরকার ব্যবস্থায় সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ ও সর্বোচ্চ স্তর - জেলা পরিষদ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বোর্ড বই।

১১৪.
রাজনৈতিক দলগুলোর প্রধান উদ্দেশ্য কি?
  1. ক) দেশ গঠন
  2. খ) জনকল্যাণ
  3. গ) ক্ষমতা লাভ
  4. ঘ) অর্থনৈতিক উন্নয়ন
ব্যাখ্যা

প্রতিটি রাজনৈতিক দলের মূল লক্ষ্য হল রাষ্ট্র ক্ষমতা লাভ এবং সরকার গঠন। ক্ষমতায় এসে নিজের কর্মসূচি ও মতাদর্শকে বাস্তবায়িত করার জন্য প্রতিটি দলই উদ্যোগ গ্রহণ করে। আধুনিক গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত দলের লক্ষ্য হল ক্ষমতায় টিকে থাকা।
আর বিরোধী দলসমূহ নিজ-নিজ আদর্শের ভিত্তিতে শাসক দলকে ক্ষমতাচ্যূত করতে চায়।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বই (উন্মুক্ত)।

১১৫.
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটি সংগঠিত ব্যক্তি সমষ্টি যার সদস্যগণ সরকারি ক্ষমতা প্রয়োগে অংশগ্রহণ করে না। বরং তাদের লক্ষ্য হল সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করা। - কার সংজ্ঞা?
  1. ক) অ্যালান বল
  2. খ) এইচ জিগলার
  3. গ) অ্যালমন্ড গ্যাব্রিয়াল
  4. ঘ) ইউ.এন.ডি.পি
ব্যাখ্যা

চাপসৃষ্টিকারী গোষ্ঠী - সম্পর্কিত সংজ্ঞাঃ
- অ্যালেন পটার চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পরিবর্তে ‘সংগঠিত গোষ্ঠী’ (Organized group) শব্দ দু’টি ব্যবহারের পক্ষে। কারণ এ ধারণার মাধ্যমে গোষ্ঠীর সংগঠনের ব্যাপকতাকে আরো যথার্থভাবে অনুধাবন করা সম্ভব।
- অ্যালান বলের মতে, “চাপসৃষ্টিকারী গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যার সদস্যগণ ‘অংশীদারী মনোভাবের’ দ্বারা আবদ্ধ।”
- এইচ জিগলার এর মতে, ''চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটি সংগঠিত ব্যক্তি সমষ্টি যার সদস্যগণ সরকারি ক্ষমতা প্রয়োগে অংশগ্রহণ করে না। বরং তাদের লক্ষ্য হল সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করা।''
- অ্যালমন্ড গ্যাব্রিয়েল ও জি পাওয়েল বলেন, “স্বার্থগোষ্ঠী বলতে আমরা নির্দিষ্ট স্বার্থের বন্ধনে আবদ্ধ অথবা সুযোগ-সুবিধা দ্বারা সংযুক্ত এমন এক ব্যক্তিসমষ্টিকে বুঝি যারা এরূপ বন্ধন সম্পর্কে সচেতন।”
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বই (উন্মুক্ত)।

১১৬.
'বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ' বা বাকশাল - এর সাধারণ সম্পাদক কে ছিলেন?
  1. ক) এ.এইচ.এম কামারুজ্জামান
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) এম.মনসুর আলী
  4. ঘ) তাজউদ্দিন আহমদ
ব্যাখ্যা

১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারী দেশের সকল রাজনৈতিক দল ভেঙে দিয়ে 'বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ' বা বাকশাল গঠন করা হয়।
- এর সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী।
এর আগে ২৫ জানুয়ারী জাতীয় সংসদে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেনী

১১৭.
‘লিপুলেখ’ - কোন দুটি দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল?
  1. ক) ভারত ও চীন
  2. খ) ভারত ও নেপাল
  3. গ) ভারত ও পাকিস্তান
  4. ঘ) ভারত ও ভুটান
ব্যাখ্যা

- ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চল - সিয়াচেন হিমবাহ।
- এছাড়াও চীনের সাথে বিরোধ রয়েছে - ডোকালাম অঞ্চল নিয়ে যা ভূটানের অংশ।
- নেপালের সাথে ভারতের একটি বিরোধপূর্ণ অঞ্চল - কালাপানি ও লিপুলেখ অঞ্চল। উল্লেখ্য, সম্প্রতি এই 'লিপুলেখ' অঞ্চল নিয়ে ভারত ও নেপালের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
- বাংলাদেশের সাথে ভারতের দুটি বিরোধপূর্ণ অঞ্চল - হাড়িয়াভাঙ্গা নদী (নিউ মুর) ও ফেণীর মুহুরীর চরের অমীমাংসিত অঞ্চল।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১১৮.
সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল কার হাতে?
  1. ক) মোঙ্গলদের আক্রমনে
  2. খ) যাযাবর হান জাতির আক্রমনে
  3. গ) আর্যজাতির আক্রমনে
  4. ঘ) রোগাক্রান্ত হয়ে মহামারীর কবলে পড়ে
ব্যাখ্যা

তাম্রযুগে ভারতীয় উপমহাদেশে দুটি পৃথক নগরভিত্তিক সভ্যতা গড়ে উঠে। এই দুটি নগরভিত্তিক সভ্যতার নাম হচ্ছে - হরপ্পা (Harappa) ও মহেঞ্জোদারো (Mohenjo-Daro) সভ্যতা। সিন্ধু নদকে (Indus River) কেন্দ্র করে গড়ে উঠেছিলো এই দুটি সভ্যতাকে একত্রে “সিন্ধু সভ্যতা” (Indus civilization) বা “Indus Valley Civilization” বলা হয়। এই সভ্যতাটি প্রাচীন মেসোপটেমিয়া ও মিশরীয় সভ্যতার প্রায় সমসাময়িক। সিন্ধু সভ্যতা গড়ে তুলে - “দ্রাবিড় জাতি” এবং তারা এই অঞ্চলটিতে ‘পরিকল্পিত নগরী’ গড়ে তোলার মাধ্যমে প্রথম নগরভিত্তিক সভ্যতা নির্মান করে।
➣ সিন্ধু সভ্যতার পতন - আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ বা ১৪০০ অব্দে মধ্য এশিয়া ও ইউরোপের পূর্বাঞ্চল থেকে আগত ‘আর্য জাতি’র আক্রমণে সিন্ধু সভ্যতার পতন হয়। অনেক গবেষকের মতে, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েও সিন্ধু সভ্যতার অনেক নগরী ধ্বংস হয়ে থাকতে পারে।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১১৯.
আফ্রিকা মহাদেশের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) মিশর
  4. ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা

➣ আফ্রিকার একমাত্র শিল্পোন্নত দেশ - দক্ষিণ আফ্রিকা। কিন্তু, আবার আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ - নাইজেরিয়া (১.০৯ ট্রিলিয়ন মার্কিন ডলার); দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ - দক্ষিণ আফ্রিকা (৮১৩ বিলিয়ন মার্কিন ডলার)। উত্তমাশা অন্তরীপ ( Cape of Good Hope) দক্ষিণ আফ্রিকায় অবস্থিত।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১২০.
ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ বাতিল করার ফলে ‘জম্মু ও কাস্মীর’ রাজ্যের মর্যাদা হারায়?
  1. ক) ২৪৫
  2. খ) ২৭০
  3. গ) ৩৬০
  4. ঘ) ৩৭০
ব্যাখ্যা

সম্প্রতি জম্মু ও কাস্মীরের জন্য প্রযোজ্য সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে। এতে জম্মু ও কাস্মীর ভারতের রাজ্যের মর্যাদা হারায় এবং ‘জম্মু ও কাস্মীর’ ও ‘লাদাখ’ নামে দুটি কেন্দ্র শাসিত নতুন অঞ্চল হিসাবে বিবেচিত হয়।
বর্তমানে, ভারতের মোট রাজ্য - ২৮টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল - ৮টি।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১২১.
ওশেনিয়া অঞ্চলের কোন দেশটি নিউজিল্যান্ডের নিকট থেকে স্বাধীনতা লাভ করেছে?
  1. ক) পাপুয়া নিউগিনি
  2. খ) ভানুয়াতু
  3. গ) সামোয়া
  4. ঘ) নাউরু
ব্যাখ্যা

ওশেনিয়া মহাদেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
➣ বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ - পাপুয়া নিউগিনি। দেশটিতে প্রায় ৮৪০টি ভাষা রয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে - ইন্দোনেশিয়া।
⇒ ১৯০৫ সালে পাপুয়া নিউগিনি ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রনে আসে। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে।
⇒ পাপুয়া নিউগিনির দ্বীপাঞ্চল “বুগেনভিলে” সম্প্রতি (২০১৯) গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট প্রদান করে। সবকিছু ঠিক থাকলে “বুগেনভিলে” হতে যাচ্ছে বিশ্বের ১৯৬ -তম স্বাধীন দেশ।
➣ ১৯৬২ সালে সামোয়া নিউজিল্যান্ডের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
উল্লেখ্য, এই অঞ্চলের বেশিরভাগ দেশ (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ) ব্রিটিশদের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১২২.
‘লাওস’ - এর শাসন-ব্যবস্থা কোন ধরনের?
  1. ক) প্রজাতন্ত্র
  2. খ) সমাজতান্ত্রিক একদলীয়
  3. গ) সাংবিধানিক রাজতন্ত্র
  4. ঘ) গণপ্রজাতান্ত্রিক
ব্যাখ্যা

- দেশের নাম - লাওস
- রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Lao People's Democratic Republic
- রাজধানী - ভিয়েনতিয়েন
- মুদ্রার নাম - কিপ (Kip)
- রাষ্ট্রীয় ভাষা - লাও
- সংসদের নাম - National Assembly/Sapha Heng Xat
- শাসনব্যবস্থা - সমাজতান্ত্রিক এক দলীয় শাসন
উল্লেখ্য, বর্তমানে বিশ্বে ৫টি দেশে সমাজতন্ত্র বিদ্যমান।
- দেশগুলো হচ্ছে - চীন, লাওস, উত্তর কোরীয়া, ভিয়েতনাম ও কিউবা।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১২৩.
আফ্রিকার কোন দেশে প্রথম কভিড-১৯ এ আক্রান্ত রোগী সনাক্ত হয়?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) মিশর
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) সেনেগাল
ব্যাখ্যা

সম্প্রতি চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাস (COVID -19) বৈশ্বিক মহামারী হিসাবে দেখা দিয়েছে।
- ইউরোপে এই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ইউরোপের দেশ ফ্রান্সে প্রথম করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। ইউরোপে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে - যুক্তরাজ্যে।
- আফ্রিকায় এই ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায় - মিশরে।
- মধ্যপ্রাচ্যে প্রথম পাওয়া যায় - UAE তে।
- চীনের বাইরে প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় - থাইল্যান্ডে।
উৎসঃ সাম্প্রতিক সমাচার

১২৪.
ব্রেক্সিট কার্যকর হয় কত তারিখে?
  1. ক) ২০১৯ সালের ২৩ জুন
  2. খ) ২০১৯ সালের ৩০ ডিসেম্বর
  3. গ) ২০২০ সালের ৩১ জানুয়ারি
  4. ঘ) ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

- ব্রেক্সিট ইস্যুতে ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনগন ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যযাওয়ার পক্ষে ভোট দেয়।
- গনভোটের প্রায় সাড়ে তিন বছর পর ২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর হয়।
ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন লাভে কয়েক দফা ব্যর্থ হয়ে সর্বশেষ ২০২০ সালের ২৪ জানুয়ারী ব্রেক্সিট চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ব্রিটেনের পক্ষে প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইইউ'র পক্ষে ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লেন স্বাক্ষর করেন।
উৎসঃ সাম্প্রতিক সমাচার

১২৫.
জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি কোনটি?
  1. ক) বাসেল কনভেনশন
  2. খ) ভিয়েনা কনভেনশন
  3. গ) কার্টাগেনা প্রটোকল
  4. ঘ) স্টকহোম কনভেনশন
ব্যাখ্যা

পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তির বিষয়বস্তুঃ
- মন্ট্রিল প্রটোকল -- ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।
- ভিয়েনা কনভেনশন -- ওজোন স্তরের সুরক্ষা।
- কিয়েটো প্রটোকল -- গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন -- ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
- কার্টাগেনা প্রটোকল -- জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক
Source: Britannica.com

১২৬.
Intergovernmental Panel on Climate Change (IPCC) - এর বর্তমান সদস্য দেশ কতটি?
  1. ক) ১৮৯
  2. খ) ১৯৩
  3. গ) ১৯৫
  4. ঘ) ১৯৬
ব্যাখ্যা

IPCC এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change। এটি জাতিসংঘ এবং বিশ্ব আবহাওয়া সংস্থার একটি আন্তঃরাষ্ট্রীয় অঙ্গ যার প্রধান উদ্দেশ্য জলবায়ু পরিবর্তন, এর প্রভাব ও এর ভবিষ্যৎ ঝুঁকি এবং এই ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কে কর্মপন্থা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে। বৈশ্বিক উষ্ণতা হ্রাস নিয়ে কাজ করা এই সংস্থাটি গ্রীণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় প্রতি বছর বিভিন্ন বৈজ্ঞানিক নিবন্ধ (Scientific Article) প্রকাশ করে থাকে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (World Meteorological Organization - WMO), জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (United Nations Environment Programme - UNEP) এবং বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক কাউন্সিল (International Council of Scientific Unions) ১৯৮৫ সালে গ্রীণহাউস গ্যাস নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণতা বিষয়ক চলমান বৈজ্ঞানিক গবেষণা পর্যবেক্ষণ ও এ সম্পর্কে মতামত (Recommendations) প্রদানের জন্য “Advisory Group on Greenhouse Gases” নামে একটি প্যানেল গঠন করে। ১৯৮৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে IPCC - একটি আন্তরাষ্ট্রীয় ও রাজনৈতিক সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করে।

প্রতিষ্ঠাঃ ৬ ডিসেম্বর, ১৯৮৮ সাল
প্রতিষ্ঠার স্থানঃ জাতিসংঘের সাধারণ পরিষদ
সদস্য সংখ্যাঃ ১৯৫টি দেশ
প্রতিষ্ঠাকালীন সম্মেলনঃ UN General Assembly Resolution 43/53
সদর দপ্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড

বিশেষ তথ্যঃ
➣ IPCC - এর কার্যক্রম পরিচালনার জন্য ৩টি কার্যকরী গ্রুপ (Working Group) ও একটি টাস্কফোর্স রয়েছে।
➮Working Group - 1 কাজ করে জলবায়ু পরিবর্তনের প্রকৃত বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে।
➮Working Group - 2 কাজ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর সাথে খাপ খাওয়ানোর পদ্ধতি ও ঝুঁকি নির্ণয় নিয়ে।
➮Working Group - 3 কাজ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন নিয়ে।
➮টাস্কফোর্স - এর কাজ - গ্রীনহাউস গ্যাস নিঃসরণ ও অপসারণ বিষয়ে পদ্ধতি নির্ধারণ ও তা পরিমাপের কৌশল উদ্ভাবন সম্পর্কিত রিপোর্ট তৈরি করা।
➣ IPCC - বর্তমানে ''Principles Governing IPCC Work'' অনুমোদন করেছে যা নিচের তিনটি বিষয়ে কাজ করে -
১. মানব-সৃষ্ট কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ঝুঁকি,
২. পরিবর্তনের প্রভাব
ও ৩. প্রতিরোধের সম্ভাব্য বিকল্প নির্ধারণ।
➣ ২০১৪ সালে IPCC তাদের Fifth Assessment Report তৈরি করে যার উপর ভিত্তি করে ২০১৫ সালে The Paris Agreement স্বাক্ষরিত হয়। IPCC - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহনকারী অঙ্গ - IPCC Plenary। Plenary Session - এর মাধ্যমে এটি নীতি নির্ধারণ ও কর্মপন্থা ঠিক করে থাকে।
➣ IPCC ও যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর ২০০৭ সালে “মানব-সৃষ্ট কারনে জলবায়ু পরিবর্তন ও এই পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদ্ধতির একটি ভিত্তি - বিষয়ক জ্ঞান তৈরি এবং তা সবার মাঝে ছড়িয়ে দেয়া”র জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
➣ বর্তমান প্রধানঃ Hoesung Lee (৬ অক্টোবর, ২০১৫ - বর্তমান)
তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।
➣ অফিসিয়াল ভাষাঃ English, Arabic, Chinese, French, Russian, Spanish।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১২৭.
জি-২০ প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৯৫
  2. খ) ১৯৯৭
  3. গ) ১৯৯৯
  4. ঘ) ২০০৪
ব্যাখ্যা

Group - 20 কে সংক্ষেপে G-20 বলা হয়। সব মহাদেশের উন্নত ও উন্নয়নশীল ২০টি দেশের অর্থনৈতিক সহযোগীতা ও বৈশ্বিক অর্থনীতি সম্পর্কিত আলোচনার জন্য জি-২০ হচ্ছে সর্বোচ্চ ফোরাম। এটি Group of Twenty Finance Ministers and Central Bank Governors নামেও পরিচিত।
প্রতিষ্ঠাঃ ২৬ সেপ্টেম্বর, ১৯৯৯ সাল
প্রতিষ্ঠার স্থানঃ বার্লিন, জার্মানি
সদস্য সংখ্যাঃ ২০টি (১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)
সদরদপ্তরঃ নাই
উৎসঃ Live MCQ Content (upcoming)

১২৮.
জাতিসংঘের ‘নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারিত’ হয় কোন সম্মেলনে?
  1. ক) মস্কো সম্মেলন
  2. খ) ডাম্বারটন ওকস সম্মেলন
  3. গ) ইয়াল্টা সম্মেলন
  4. ঘ) ওয়াশিংটন সম্মেলন
ব্যাখ্যা

ডাম্বারটন ওকস্‌ সম্মেলনঃ
২১ সেপ্টেম্বর, ১৯৪৪ - ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওকস্‌ - ভবনে জাতিসংঘ গঠনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় যা “Dumbarton Oaks Conference” নামে পরিচিত। এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দেশ উপস্থিত ছিলো। এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয় যা হলো-
- জাতিসংঘের গঠনের রূপরেখা,লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ
- নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ
ইয়াল্টা সম্মেলনঃ
১১ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে “Yalta Conference” নামে পরিচিত। এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” নির্ধারিত হয়। এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১২৯.
বাংলাদেশের সমভূমি সমূহ কোন যুগে গঠিত?
  1. ক) সাম্প্রতিক কাল
  2. খ) টারশিয়ারী যুগ
  3. গ) প্লাইস্টোসিন যুগ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

বাংলাদেশের ভূ-প্রকৃতিকে ৩ভাগে ভাগ করা হয়েছে। যথা -
১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ও
৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই (উন্মুক্ত)।

১৩০.
বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুমিল্লা
  2. খ) ব্রাহ্মণবাড়িয়া
  3. গ) হবিগঞ্জ
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা

বাংলাদেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭টি (সর্বশেষ - ভোলা জেলায় আবিষ্কৃত -ভোলা নর্থ)
- উত্তোলনরত গ্যাসক্ষেত্র - ২০টি
- সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র - তিতাস (ব্রাহ্মণবাড়িয়া)
- প্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র - সিলেটের হরিপুর গ্যাসফিল্ড।
উৎসঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় - এর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

১৩১.
বাংলাদেশের কোন জেলায় উন্নতমানের ম্যাগনেটাইট (লোহা) পাওয়া গেছে?
  1. ক) জামালপুর
  2. খ) নেত্রকোনা
  3. গ) দিনাজপুর
  4. ঘ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা

সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে দেশের প্রথম লোহা খনি আবিষ্কার করে ভূতাত্ত্বিক জরিপ অদিদপ্তর বা জিএসবি।
- ১৮ জুন ২০১৯ এ খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এতে উন্নত মানের ম্যাগনেটাইট রয়েছে বলে জিএসবি জানায়।
উৎসঃ প্রথম আলো আর্কাইভ

১৩২.
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আগামী ৫০ বছরে বাংলাদেশে কি পরিমাণ মানুষ উদ্ভাস্তু হয়ে যাবে?
  1. ক) ১.৫ কোটি
  2. খ) ২ কোটি
  3. গ) ২.৫ কোটি
  4. ঘ) ৩ কোটি
ব্যাখ্যা

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবঃ
মানবসৃষ্ট নানা রকম কাজকর্ম যা পরিবেশের ক্ষতি করছে সেগুলোই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। এই সমস্ত কার্যক্রম যেমন শিল্পায়ন, বনাঞ্চল উজাড়, পারমানবিক পরীক্ষা, কৃষির সম্প্রসারণ, যানবাহনের কালো ধোঁয়া, কাঠ-কয়লা পোড়ানো ইত্যাদি দ্বারা নির্গত কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস গ্যাসই বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। দিন দিন জলবায়ুপরিবর্তনের নেতিবাচক প্রভাবে এদেশের প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
জাতিসংঘ তার সতর্কীকরণে বলেছে পরবর্তী ৫০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে এবং দেশের প্রায় ১৭ শতাংশ ভূমি পানির নিচে চলে যাবে। আনুমানিক ৩ কোটি মানুষ তাদের ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হবে। উচ্চ তাপমাত্রার প্রভাবে ঘন ঘন বন্যা, ঝড়, অনাবৃষ্টি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি ঝুঁকি বাড়বে। জলবায়ু পরিবর্তনের ফলেই এশিয়ায় পানির স্বল্পতা দেখা যাবে এবং ২০৫০ সালের মধ্যে প্রায় ১৫০ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হবে। ইন্টারগভার্মেন্টাল প্যানেল অন ক্লাইমেন্ট চেঞ্জ (আইপিসিসি) এর তথ্যানুযায়ী, ২০৩০ সালের পর এদেশের নদীর প্রবাহ অনেক কমে যাবে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই (উন্মুক্ত)।

১৩৩.
ব্রহ্মপুত্র নদের শাখা নদী নিচের কোনটি?
  1. ক) তিস্তা
  2. খ) ধরলা
  3. গ) শীতলক্ষ্যা
  4. ঘ) তিতাস
ব্যাখ্যা

ব্রহ্মপুত্র নদঃ
ব্রহ্মপদ নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে। এরপর এটি তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদ ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনায় মিলিত হয়েছে।
- বাংলাদেশের ভিতরে এ নদের দৈর্ঘ্য প্রায় ২৭৭ কিলোমিটার।
- ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের প্রধান উপনদী।
- আর প্রধান শাখানদী হলো বংশী ও শীতলক্ষ্যা।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই (উন্মুক্ত)।

১৩৪.
কোন ধরনের বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং পানি ধীরে ধীরে উঠানামা করে?
  1. ক) আকস্মিক বন্যা
  2. খ) জোয়ার-ভাটা জনিত বন্যা
  3. গ) প্লাবন জনিত বন্যা
  4. ঘ) মৌসুমি বন্যা
ব্যাখ্যা

বাংলাদেশে সংঘটিত বন্যাকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা যায়:
ক) মৌসুমি বন্যা (monsoon flood) - এই বন্যা ঋতুগত, নদনদীর পানি ধীরে ধীরে উঠানামা করে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে;
খ) আকস্মিক বন্যা (flash flood) - আকস্মিক পাহাড়ি ঢল অথবা স্বল্প সময়ে সংঘটিত প্রবল বৃষ্টিপাত থেকে কিংবা প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট বাঁধ ভেঙে সংঘটিত হয়; এবং
গ) জোয়ারসৃষ্ট বন্যা (tidal flood): সংক্ষিপ্ত স্থিতিকাল বিশিষ্ট এই বন্যার উচ্চতা সাধারণত ৩ থেকে ৬ মিটার পর্যন্ত হয়ে থাকে এবং ভূভাগের নিষ্কাশন প্রণালীকে আবদ্ধ করে ফেলে।
- মৌসুমি বন্যা তুলনামূলকভাবে বেশি সময় অবস্থান করে। ১৯৯৮ সালের মৌসুমি বন্যা প্রায় ৩ মাসের বেশি সময় অবস্থান করেছিলো।
উৎসঃ বাংলাপিডিয়া

১৩৫.
মূল্যবোধ এক ধরনের __।
  1. ক) ব্যক্তিগত নৈতিকতা
  2. খ) সামাজিক নৈতিকতা
  3. গ) ধর্মীয় নৈতিকতা
  4. ঘ) জাতীয় নৈতিকতা
ব্যাখ্যা

মানুষের কর্মকান্ডের ভালো-মন্দ বিচার করার ভিত্তি হচ্ছে মূল্যবোধ। এটি এক প্রকার সামাজিক নৈতিকতা।
মূল্যবোধ মানুষের আচার-ব্যবহার, ধ্যান-ধারনা, চাল-চলন ইত্যাদি নিয়ন্ত্রন করার মাপকাঠি স্বরূপ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বোর্ড বই।

১৩৬.
''সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত'' - কার প্রদত্ত সংজ্ঞা?
  1. ক) এফ. ই মেরিল
  2. খ) ক্লাউড ক্লুখোন
  3. গ) এইচ. এম জনসন
  4. ঘ) জ্যা পল সাঁত্রে
ব্যাখ্যা

মূল্যবোধের বিভিন্ন লেখকের প্রদত্ত ব্যাখ্যা -
- সমাজবিজ্ঞানী এইচ এম জনসন (H.M. Johnson) এর মতে ''সামাজিক মূল্যবোধ হল একটি মানদন্ড''।
- ক্লাইড ক্লুখোন (Clyde Kluokhon) বলেন ''সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত''।
- সমাজবিজ্ঞানী এফ ই মেরিল (F. E. Meril) বলেন ''সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে''।
অতএব, সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব ধারণার চূড়ান্ত ব্যাপ্তি যা মানুষ হিসেবে একজন ব্যক্তির জীবনে একান্ত কাম্য। সমাজের এসব মূল্যবোধ মানুষের জীবনের জন্য লক্ষ্য ও প্রাপ্তি স্থির করতে সাহায্য করে।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই (উন্মুক্ত)।

১৩৭.
নিচের কোনটি ব্যক্তিকেন্দ্রিক বিষয়?
  1. ক) মূল্যবোধ
  2. খ) নৈতিকতা
  3. গ) আইন
  4. ঘ) স্বাধীনতা
ব্যাখ্যা

মানব সমাজে এমন অনেক বিষয় আছে যেগুলোর ভালো-মন্দ বিচার করার শ্বাশত কোন মানদন্ড নেই। কোনটি ভালো, কোনটি মন্দ হিসেবে বিবেচিত হবে, তা ব্যক্তির মানসিক গঠনের উপর নির্ভর করে। এটি বিচার করতে পারাটাই নৈতিকতা।
নৈতিকতা আপেক্ষিক ও পরিবর্তনশীল। স্থান-কালভেদে নৈতিকতার মানদন্ডে পার্থক্য দেখা যায়। অনেকে নৈতিকতার সাথে আইনের একটি সম্পর্ক স্থাপন করেন। আবার এ দুটির মাঝে বৈপরীত্যও আছে। কেননা আইন মেনে চলার বাধ্যবাধকতা যেমন রয়েছে, তেমনি তা লিপিবদ্ধ হওয়াও বাধ্যতামূলক। কিন্তু নৈতিকতার ক্ষেত্রে এরূপ কোন বিষয় নেই।
- নৈতিকতা ব্যক্তিকেন্দ্রিক কিন্তু আইন ব্যক্তিকেন্দ্রিক নয়। সকল ব্যক্তির জন্য একই আইন সমভাবে প্রযোজ্য। অর্থাৎ আইন সর্বজনীন।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই (উন্মুক্ত)।

১৩৮.
ই-গভর্নেন্সের মূল কাজ হচ্ছে -
  1. ক) তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা
  2. খ) তথ্যের গোপনীয়তা রক্ষা করা
  3. গ) তথ্য প্রবাহে বাঁধা দেওয়া
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

পৃথিবীর প্রায় সব রাষ্ট্রেই বর্তমানে কম বেশি ই-গর্ভনেন্স এর ছোঁয়া লক্ষ্য করা যায়। ই-গর্ভনেন্স এর মাধ্যমে তথ্য প্রবাহ থেকে শুরু করে, সেবা প্রদানের মত কাজগুলি পূর্বের তুলনায় অনেক কার্যকরভাবে সম্পন্ন করা যায়। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশে সরকারি সেবা ও শাসন ব্যবস্থার ডিজিটালকরণ শুরু হয়েছে।
ই-গভর্নেন্সের মূল লক্ষ্য হচ্ছে - প্রযুক্তিকে সমাজের বৃহত্তর কল্যাণে ব্যবহার করা। কিন্তু, মনে রাখা দরকার যে, প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার না করলে এটি সমাজের কল্যাণের চেয়ে অমঙ্গলই ডেকে আনে। এর অপব্যবহার প্রতিরোধ করার জন্য সব দেশের সরকারই বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকে।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই (উন্মুক্ত)।

১৩৯.
নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ ‘Morality’ - এর উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
  1. ক) ইতালীয়
  2. খ) ল্যাটিন
  3. গ) ফ্রেঞ্চ
  4. ঘ) গ্রীক
ব্যাখ্যা

নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ Morality শব্দটি এসেছে ল্যাটিন Moralitas থেকে। যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র।
গ্রিক দর্শনিক সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরত্বারোপ করেন।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বই– প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৪০.
নিচের কোনটি আমলাতান্ত্রিক মূল্যবোধ নয়?
  1. ক) দুর্যোগে জনসাধারণের পাশে দাঁড়ানো
  2. খ) জনপ্রতিনিধিদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া
  3. গ) জনকল্যাণ নিশ্চিত করা
  4. ঘ) দক্ষতার সাথে দ্বায়িত্বপালন করা
ব্যাখ্যা

যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তা ই মূল্যবোধ। একজন আমলা বা প্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো জনগণের কল্যাণ সাধন করা। এই মূল্যবোধের আলোকেই একজন প্রশাসক বা আমলা তার কর্মকাণ্ডকে পরিচালিত করে।
জনপ্রতিনিধিদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া - প্রশাসনের কর্মকর্তা/আমলাদের মূল্যবোধের পরিপন্থী কাজ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বই– প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৪১.
বিশ্বব্যাংক সুশাসন প্রতিষ্ঠার জন্য কয়টি উপাদান/স্তম্ভের কথা উল্লেখ করেছে?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা

বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন।
১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়। ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটি স্তম্ভ ঘোষণা করে। এ চারটি স্তম্ভ হল−
(i) দায়িত্বশীলতা
(ii) স্বচ্ছতা
(iii) আইনী কাঠামো ও
(iv) অংশগ্রহণ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বই (উন্মুক্ত)।