পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ১৫ টপিক Uses of sequence of tense; Uses of Modals; Linking Verb. [Mentor: Ema Halima; Class – 25, 26, & 27] [Mentor: Saleh Ahmed; Class – 23, 24 & 25]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Rahim seems unhappy today.
Here 'seems' is a/ an -
  1. Action Verb
  2. Phrasal verb
  3. Linking Verb
  4. None of these
ব্যাখ্যা

• Rahim seems unhappy today. Here 'seems' is a/ an - Linking Verb.

• Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে।
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে।
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.

• Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়

- "seems" in this sentence connects the subject "Rahim" to the complement "unhappy today" - which describes the condition.
- It does not show an action, but rather a state or appearance.
- So, it functions as a linking verb, like remain, become, look, feel, etc.

- এখানে "seems" subject "Rahim " কে তার অবস্থার সাথে (unhappy today) যুক্ত করছে।
- এটি কোনো কর্ম (action) নয়, বরং অবস্থা প্রকাশ করছে।
- তাই এটি একটি linking verb.

• Other Options:
ক) Action verb
- Action verb মানে এমন verb যা কোনো কাজ বা movement বোঝায়, যেমন: run, jump, eat, write ইত্যাদি।
- উদাহরণ: He runs fast. → এখানে runs হলো action verb কারণ এটি একটি কাজ বোঝাচ্ছে।
- কিন্তু "appears" এখানে কোনো কাজ বোঝাচ্ছে না, বরং একটি অবস্থা বোঝাচ্ছে (অর্থাৎ সে ক্লান্ত মনে হচ্ছে)।
- তাই এটি action verb নয়।

খ) Phrasal verb
- Phrasal verb হলো একটি মূল verb + preposition/adverb → যেমন:
- give up (ছেড়ে দেয়া)
- look after (দেখাশোনা করা)
- turn off (বন্ধ করা)
- উদাহরণ: She gave up smoking. → “gave up” একটি phrasal verb।
- "Appears" বাক্যে কোনো preposition বা adverb নেই — এটি একক শব্দ।
- তাই এটি phrasal verb নয়।

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.

.
The players can not but ___ the referee’s decision.
  1. accept
  2. to accept
  3. accepting
  4. accepted
ব্যাখ্যা

• Cannot help/ Cannot but
- কেউ কোনো কিছু না করে পারে না অর্থে Cannot help/ Cannot but ব্যবহৃত হয়।
- Cannot help -এরপর gerund (verb+ing) বসে।
- Cannot but -এরপর verb -এর base form বসে।

• যেহেতু প্রদত্ত প্রশ্নে Cannot but রয়েছে, তাই শূন্যস্থানে accept বসবে।

• Correct answer: The players can not but accept the referee’s decision.


• More examples:
- I cannot but laugh.
- I cannot help going there.

.
She spoke slowly so that ________________.
  1. everyone can understand her
  2. everyone could understood her
  3. everyone could understand her
  4. everyone can understood her
ব্যাখ্যা

 Complete sentence: She spoke slowly so that everyone could understand her.

• So that যুক্ত complex sentence গুলোতে সাধারণত can, could, may, might ইত্যাদি বসে। 
- প্রথম cluse এ present থাকলে so that এর পরে may/ can ইত্যাদি বসে,
- past tense এ থাকলে, তাই so that এর পরে may/ can এর past form might/ could বসে। 

• প্রশ্নে উল্লেখিত বাক্যের ১ম clause টি past tense এ আছে, তাই পরের clause এ could/might হবে।
- Could/ might ইত্যাদি modal auxiliary এরপর সবসময় verb এর base form হয়।

.
If I had more free time, I would _____ a new language.
  1. learn
  2. learning
  3. to learn
  4. learned
ব্যাখ্যা

• If যুক্ত Clause টি Past Tense এ থাকলে Principle Clause এ subject এরপর Would বসে।
- Would এরপর verb এর base form বসে।
- এটি ব্যবহৃত হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক/ অসম্ভব/ অবাস্তব অবস্থার জন্য।
- যাকে Second Conditional Sentence বলা হয়।
 
Structure: If + Subject + Past Simple + Subject + would + base verb.

• Correct answer: If I had more free time, I would learn a new language.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
He thought that he _____ win the competition.
  1. will
  2. would
  3. may
  4. would be
ব্যাখ্যা

• Complete sentence: He thought that he would win the competition.

• Sequence of tense অনুযায়ী,
- Principal clause এর verb টি past tense এ থাকলে subordinate clause এর verb টিও past tense এ হবে।
- সাধারণত, that, which, where, when, how, though, although ইত্যাদি দ্বারা sub-ordinate clause টি শুরু হয়।
• সুতরাং, এখানে সঠিক উত্তর - would.

• Example sentence:
- I thought he would help me with my homework.
- She never thought she would get such a wonderful gift.

.
Choose the correct sentence.
  1. She dares not to do the work.
  2. She dare not do the work.
  3. She dare not to do the work.
  4. She do not dare to do the work.
ব্যাখ্যা

• Correct sentence - She dare not do the work.

• Need, dare [semi-modals]:
- Need এবং dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এদেরকে semi-modals বলা হয়।
- তবে বাক্যে প্রয়োগের ক্ষেত্রে এটি main verb অথবা modal verb হিসেবে পরিচিত।
- Assertive & Affirmative বাক্যে এটা সাধারণত main verb হিসেবে ব্যবহৃত হয়।

- Need এবং dare সাধারণত negative এবং interrogative বাক্যে modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়।
- তখন এদের পূর্বে do/ does/ did not বসে না এবং এদের পরে to বসে না।
- আবার এদের সাথে s/ es ও যুক্ত হয় না।

• উল্লিখিত বাক্যগুলোতে dare মূল verb হিসেবে ব্যবহৃত হয়নি; modal verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- মূল verb হলো- do.
- তাই, সঠিক বাক্যটি হবে - She dare not do it. (সে এটা করার সাহস করে না।)

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

.
It is high time the students _____ more seriously about their exams. 
  1. study
  2. have studied
  3. are studying
  4. studied
ব্যাখ্যা

• Complete sentence: It is high time the students studied more seriously about their exams. 

• It is time/It is high time এর পরে যদি subject থাকে তাহলে verb এর past form হয়।
- যেমন:
- It is high time he changed his attitude toward others.
- It is high time we finalized our plans for the upcoming event.

• It is time/It is high time এর পরে যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন:
- It is high time to stop corruption.
- It is time to start the task.

Note:
- সাধারণত কোনো কিছু করার সময় হয়েছে অর্থে It is time এবং কোনো কিছু করতে দেরি হয়ে গেছে, যা করার এখনই উপযুক্ত সময় অর্থে It is high time ব্যবহৃত হয়।

Source:
1. Applied English Grammar And Composition by P.C. Das.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

.
I fancy I _____ a little nervous before the speech.
  1. feel
  2. felt
  3. have felt
  4. am feeling
ব্যাখ্যা

• Complete sentence: I fancy I felt a little nervous before the speech.

• wish/ fancy:
- প্রথম subject এর পর wish/fancy থাকলে অর্থাৎ, I wish/ I fancy দিয়ে বাক্য শুরু হলে পরের clause টিতে verb এর past form অথবা could + base form হয়।
- তবে unreal past (ইচ্ছা বা কল্পনা প্রকাশ) বোঝাতে be verb থাকলে সর্বদাই were হয়। 
- যেমন: I wish I were a king.

• যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটি I fancy দ্বারা শুরু হয়েছে, তাই এরপরের verb টি past indefinite অর্থাৎ, felt হবে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
No sooner had I turned on the TV than the news ______.
  1. began
  2. begun
  3. begin
  4. begins
ব্যাখ্যা

• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়।

• নিয়মনুযায়ী, 
- No sooner had থাকলে পরের অংশে than (not then) ব্যবহার করা হয়।
Hardly had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
Scarcely had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়। 
- No sooner had এরপর 1st clause এর subject বসে।
- Verb এর past participle + than বসে।
- 2nd clause এর subject বসে।
- Verb এর past form করতে হবে।
 
• Complete Sentence: No sooner had I turned on the TV than the news began.
- Begin এর past form হলো - began; এবং Begin এর past participle হলো - begun.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১০.
Choose the correct sentence.
  1. I came home after the rain stopped.
  2. I came home after the rain had been stopped.
  3. I came home after the rain have stopped.
  4. I came home after the rain had stopped.
ব্যাখ্যা

• After এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে।
- আর After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।

Structure:
- Past Indefinite + after + Past Perfect. Or, After + Past Perfect + Past Indefinite.
- Present Indefinite বা Future Indefinite + after + Present Perfect tense.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে, After এর পূর্বে  যেহেতু past Indefinite রয়েছে তাই পরের অংশ Past Perfect tense হবে।
- Correct sentence: I came home after the rain had stopped.

১১.
You  ______ your homework before going out.
  1. had better finished
  2. had better finish
  3. would better finished
  4. had better finishing
ব্যাখ্যা

• Had better:
- Had better এর পরে verb এর base form বসে।

- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।

- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।

Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.

• Correct answer:
You had better finish your homework before going out.

• Example sentence:
- I had better meet him now.
- You had better stay today.

Source: A Passage to the English Language. S.M. Zakir Hossain

১২.
Would you mind ________ me with this task?
  1. helped
  2. help
  3. to help
  4. helping
ব্যাখ্যা

• Will/ would/ do you mind:
- Used to politely ask someone’s permission; used to angrily ask or tell someone to do something.
- অর্থাৎ, বিনীত অনুরোধ প্রকাশে বা কারো উপর তার করা বা বলা কাজের জন্য বিরক্ত প্রকাশে ব্যবহৃত হয়।
- এগুলোর পরে verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।

Structure: Would you mind + verb + ing + object + question mark(?)

• Correct answer: Would you mind helping me with this task?

• More examples:
- He says, would some one mind coming to the door?
- Would you mind not talking during the meeting?

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Longman Dictionary. 
3. A Passage to the English Language by S M Zakir Hussain.

১৩.
While _______ (read) her book, the telephone rang.
  1. read
  2. reading
  3. was reading
  4. reads
ব্যাখ্যা

• Complete sentence: While reading her book, the telephone rang.

• While এর ব্যবহার:
- While এর ঠিক পরেই যদি verb থাকে তবে তার সাথে ing যোগ হয়।
- যেমন: While waking in the garden, a snake bit him. 

- কিন্তু While এর পরে Subject থাকলে 'While' এর অংশটি Past Continouns Tense হয়।
- এক্ষেত্রে একটি কাজ চলাকালীন আরেকটি কাজ সংঘটিত হয়।
- যেমন: While they were playing outside, their mother was baking a cake.

- প্রদত্ত বাক্যে While এর পরে Subject নেই বিধায় শূন্যস্থানে reading হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৪.
He looked as if he ________ a ghost. 
  1.  was seen
  2. sees
  3. had seen
  4. seeing
ব্যাখ্যা

• As if / As though যুক্ত sentence এর ব্যবহার:
- As if / As though এর পূর্বে Present Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সব সময় were হয়।
- Example: He talks as though he knew everything.

• আবার, As if / As though এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Perfect Tense হয়।

• Correct Answer: He looked as if he had seen a ghost.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৫.
Choose the correct sentence.
  1. He used to play cricket every Sunday.
  2. He use to play cricket every Sunday.
  3. He is used to play cricket every Sunday.
  4. He was used to play cricket every Sunday.
ব্যাখ্যা

• Correct sentence: He used to play cricket every Sunday.

• Be/ get used to (অভ্যস্থ থাকা):
- be used to/ get used to এর পর verb+ing বসে। 
- Structure: subject + be/get + used to + [verb + ing] + ext.
- যেমন: I was used to waking in the mornings.

• কিন্তু অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর Base form বসে।
- যেমন: I used to live alone.

• যেহেতু প্রদত্ত প্রশ্নে used to এর পূর্বে Be/ get নেই তাই এরপরের verb টির Base form হবে

• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) He use to play cricket every Sunday.
- ভুল। কারণ, অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to হয়।

গ) He is used to play cricket every Sunday.
- ভুল। কারণ, be used to/ get used to এর পর verb+ing বসে। 

ঘ) He was used to play cricket every Sunday.
- ভুল। কারণ, be used to/ get used to এর পর verb+ing বসে। 

Source: Cambridge Dictionary.

১৬.
He didn’t realize that the sun _____ in the east.
  1. rose
  2. is rising
  3. rise
  4. rises
ব্যাখ্যা

• Complete sentence: He didn’t realize that the sun rises in the east.

• Sequence of tense অনুযায়ী,
- Sub-ordinate clause -এ চিরন্তন সত্য (Universal Truth) বা অভ্যাসগত কর্ম (habitual fact) থাকলে Principal clause এর verb টি past tense হলেও subordinate clause এর verb টি present indefinite tense এ হবে।

- "the sun rises in the east." এটি একটি সর্বজনস্বীকৃত সত্য (Universal Truth), তাই এখানে Present Simple Tense (rises) ব্যবহার করতে হবে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - rises.

১৭.
He spoke softly lest anyone ______ hear him.
  1. must
  2. would
  3. could
  4. should
ব্যাখ্যা

• Complete sentence: He spoke softly lest anyone should hear him.

• Lest (conjunction):
- "Lest" is used to express the idea of "for fear that" or "in order to prevent".
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে (কোনো কিছু ঘটে) এই ভয়ে।
- Lest এর পরে subject থাকলে subject এর পূর্বে Should/ might + base form অথবা Should/ might be + V3 বসে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে should এর পরে no/ not/ never বসে না Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
- উল্লেখ্য যে, Should না থাকলে might বসবে।

Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might + be + V3 + complement.

• More Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- He fled the country lest he be captured.

Source: Cambridge Dictionary.

১৮.
Identify the correct sentence.
  1. She must have forgotten her keys at home. 
  2. It is high time to starting preparing for the exams. 
  3. I fancy I grow nervous.
  4. They were used to go hiking in every week.
ব্যাখ্যা

• Correct sentence - She must have forgotten her keys at home. 

• Must have + V3:
- অতীতে কোনো কাজ অবশ্যই ঘটে থাকবে এমন নিশ্চিত অনুমান বোঝাতে must have + V3 ব্যবহৃত হয়।
- সাধারণত must -এর past form নেই, তাই past tense হিসেবে must have + V3 ব্যবহার করা হয়।
- যেমন: "She must have forgotten her keys at home."
- সুতরাং, এটি সঠিক বাক্য কারণ এটি একটি নিশ্চিত অনুমান প্রকাশ করে যা অতীতে ঘটেছে।

• Other options:
খ) It is high time to starting preparing for the exams. → সঠিক বাক্য হবে- "It is high time to start preparing for the exams."
- It is high time এর পরে verb থাকলে to + verb এর base form হয়।

গ) I fancy I grow nervous. → সঠিক বাক্য হবে- I fancy I grew nervous.
- প্রথম subject এর পর wish/fancy থাকলে পরের clause টিতে verb -এর past form অথবা could + base form হয়।

ঘ) They were used to go hiking in every week. → সঠিক বাক্য হবে "They were used to going hiking every week."
- কারণ Be/get used to (অভ্যস্থ থাকা) এর পর verb+ing বসে।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

১৯.
I am looking for someone who ______ play piano.
  1. can be able to
  2. will be
  3. can
  4. will able to
ব্যাখ্যা

• Complete sentence: I am looking for someone who can play piano.

• Can এর ব্যবহার:
- বর্তমান সামর্থ্য, অনুমতি, অনুরোধ, সম্ভাবনা, বিনীত প্রস্তাব ইত্যাদি বোঝাতে can ব্যবহৃত হয়।
- অর্থাৎ, কেউ কোনো কিছু করতে সক্ষম এরূপ বুঝাতে can ব্যবহার হয়।
- Modal verb গুলোর পরে verb -এর base form বসে।

- উল্লেখ্য can শুধু present indefinite tense এ use হয়।
- আর present perfect ও future tense এ can -এর পরিবর্তে be able to হয়।
- তবে can -এর সাথে be able to ব্যবহার করা যাবে না।

• সুতরাং, সঠিক উত্তর হবে- can.

• More examples:
- He can do it.
- She can speak five languages.

Source: Applied English Grammar And Composition by P.C. Das.