উত্তর
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের 'অপরাজেয় কথাশিল্পী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
• তাঁর রচিত উপন্যাসঃ
- বড়দিদি (এটি তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস),
- চরিত্রহীন,
- শ্রীকান্ত,
- পরিণীতা,
- বিরাজবৌ,
- পণ্ডিতমশাই,
- পল্লীসমাজ,
- দেবদাস,
- দত্তা,
- গৃহদাহ,
- বামুনের মেয়ে,
- শেষ প্রশ্ন,
- দেনাপাওনা,
- পথের দাবী,
- বিপ্রদাস ইত্যাদি।
• তাঁর 'গৃহদাহ' (১৯২০) উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে।
• মহিমা ও সুরেশ এই দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ-বিকর্ষণ এই উপন্যাসের কেন্দ্রীয় উপকরণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।