পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৬৪: বিগত ৫টি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা [পরীক্ষা – ৫১, ৫৪, ৫৭, ৬০, ৬৩]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
কোনটি বিদেশি উপসর্গ নয়?
  1. কার
  2. রাম
  3. গর
  4. বর
সঠিক উত্তর:
রাম
উত্তর
সঠিক উত্তর:
রাম
ব্যাখ্যা
বিদেশি উপসর্গ:
- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।

যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

অন্যদিকে,
খাঁটি বাংলা উপসর্গ - রাম

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।
  2. এটা কাঁচা হাতের লেখা।
  3. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
অপশনে সবগুলো বাক্যই শুদ্ধ।

শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের বানানটি অশুদ্ধ?
  1. বিকিরণ
  2. প্রনয়ণ
  3. ধ্যানধারণা
  4. অন্তস্তল
সঠিক উত্তর:
প্রনয়ণ
উত্তর
সঠিক উত্তর:
প্রনয়ণ
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - প্রনয়ণ
এর শুদ্ধরূপ - প্রণয়ন।

শব্দের অর্থ:
- রচনা, গ্রন্থন; নির্মাণ।

অন্যদিকে,
- অন্তস্তল, ধ্যানধারণা এবং বিকিরণ - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'আমাকে একটি কলম দাও।' - এটি কোন ধরনের বাক্য?
  1. আবেগসূচক
  2. প্রশ্নবোধক
  3. অনুজ্ঞাসূচক
  4. বিবৃতিমূলক
সঠিক উত্তর:
অনুজ্ঞাসূচক
উত্তর
সঠিক উত্তর:
অনুজ্ঞাসূচক
ব্যাখ্যা
অনুজ্ঞাসূচক বাক্য:
- আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয় ।

যেমন:
- আমাকে একটি কলম দাও।
- তার মঙ্গল হোক ।

উল্লেখ্য,
বিবৃতিমূলক বাক্য - আমরা রোজ বেড়াতে যেতাম। তারা তোমাদের ভোলেনি।
প্রশ্নবোধক বাক্য - তোমার নাম কী? সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
আবেগসূচক বাক্য - কী বীভৎস, এই নারকীয় হত্যাকান্ড।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।
  2. আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
  3. গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
  4. অতিলোভে তাতী নষ্ট।
সঠিক উত্তর:
আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
উত্তর
সঠিক উত্তর:
আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: অতিলোভে তাতী নষ্ট।
শুদ্ধ বাক্য: অতিলোভে তাঁতি নষ্ট।

অশুদ্ধ বাক্য: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ বাক্য: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

অশুদ্ধ বাক্য: মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।
শুদ্ধ বাক্য: মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. রিতীনিতী
  2. রিতীনীতি
  3. রীতিনিতি
  4. রীতিনীতি
সঠিক উত্তর:
রীতিনীতি
উত্তর
সঠিক উত্তর:
রীতিনীতি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - রীতিনীতি
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- আচার-আচরণ, প্রথা, রেওয়াজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
The synonym of the word "Plummet" is -
  1. Deviate
  2. Rise
  3. Fall
  4. Heed
সঠিক উত্তর:
Fall
উত্তর
সঠিক উত্তর:
Fall
ব্যাখ্যা
• Plummet (Verb, Noun).
- English meaning: To fall suddenly and quickly from a high level or position.
- Bangla meaning: দ্রুত পড়ে যাওয়া বা নেমে আসা।

Synonym: Fall, Plunge, Decline, Tumble.
Antonym: Rise, Soar, Ascend, Arise.

উল্লিখিত অপশনগুলো,
- Deviate - বিপথগামী হওয়া;
- Rise - ওঠা;
- Fall - পতন; পড়ে যাওয়ার ক্রিয়া;
- Heed - সাবধান হওয়া।

Example sentence:
- The temperature plummeted last night.
- Stock prices plummeted due to the economic crisis.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
.
Fill in the gap with the correct option:
_______ implies consent.
  1. Speech
  2. Silence
  3. Anger
  4. Denial
সঠিক উত্তর:
Silence
উত্তর
সঠিক উত্তর:
Silence
ব্যাখ্যা

Correct option: Silence implies consent.

English proverb: Silence implies consent.
- Bangla meaning: মৌনতা/ নীরবতা সম্মতির লক্ষণ।

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

.
She is very ______ about her success and prefers to stay humble.
  1. modest
  2. rude
  3. selfish
  4. careless
সঠিক উত্তর:
modest
উত্তর
সঠিক উত্তর:
modest
ব্যাখ্যা
Complete sentence: She is very modest about her success and prefers to stay humble.
- Bangla Meaning: সে তার সাফল্য নিয়ে খুবই বিনয়ী এবং নম্র থাকতেই পছন্দ করে।

উল্লিখিত অপশনশনগুলো,
• Modest (Adj):
- Bangla Meaning: বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার।
- English Meaning: Having a humble estimate of one's importance or worth, or being limited in size, amount, or scope..

• Rude (Adj):
- Bangla Meaning: অভদ্র; অমার্জিত; রূঢ়।
- English Meaning: Being in a rough or unfinished state : crude.

• Selfish (Adj):
- Bangla Meaning: স্বার্থপর; স্বার্থিক।
- English Meaning: Concerned excessively or exclusively with oneself : seeking or concentrating on one's own advantage, pleasure, or well-being without regard for others.

• Careless (Adj):
- Bangla Meaning: যত্নহীন; অসাবধান।
- English Meaning: Free from care : untroubled.

- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- Modest.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১০.
যদি a + b = 13 এবং a - b = 3 হয় তাহলে ab এর মান কত?
  1. 13
  2. 24
  3. 32
  4. 40
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b = 13 এবং a - b = 3 হয় তাহলে ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 13
এবং
a - b = 3

আমরা জানি, 
4ab = {(a + b)2 - (a - b)2}
⇒ 4ab = {(13)2 - (3)2}
⇒ 4ab = (169 - 9)
⇒ 4ab = 160
⇒ ab = 160/4 
⇒ ab = 40
১১.
ক-এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুইজনের কাছে মোট 30 টাকা আছে। খ এর কাছে ক অপেক্ষা কতটাকা কম আছে?
  1. 10 টাকা 
  2. 12 টাকা 
  3. 15 টাকা 
  4. 20 টাকা 
সঠিক উত্তর:
10 টাকা 
উত্তর
সঠিক উত্তর:
10 টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ক-এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুইজনের কাছে মোট 30 টাকা আছে। খ এর কাছে ক অপেক্ষা কতটাকা কম আছে?

সমাধান:
ধরি,
খ-এর আছে = x টাকা 
ক-এর আছে = 2x টাকা 

প্রশ্নমতে,
x + 2x = 30
⇒ 3x = 30
⇒ x = 30/3
⇒ x = 10

অর্থাৎ খ-এর আছে = 10 টাকা 
এবং ক-এর আছে = (2 × 10) টাকা = 20 টাকা

∴ খ-এর কাছে কম আছে = (20 - 10) টাকা = 10 টাকা 
১২.
a6 - b6 এর একটি উৎপাদক কোনটি?
  1. (a + b)(a + b)(a2 - ab + b2)(a2 + ab + b2)
  2. (a - b)(a - b)(a2 - ab + b2)(a2 + ab + b2)
  3. (a + b)(a + b)(a2 - ab + b2)(a2 - ab + b2)
  4. (a + b)(a - b)(a2 - ab + b2)(a2 + ab + b2)
সঠিক উত্তর:
(a + b)(a - b)(a2 - ab + b2)(a2 + ab + b2)
উত্তর
সঠিক উত্তর:
(a + b)(a - b)(a2 - ab + b2)(a2 + ab + b2)
ব্যাখ্যা
প্রশ্ন: a6 - b6 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান:
a6 - b6
= (a3)2 - (b3)2
= (a3 + b3)(a3 - b3)
= (a + b)(a2 - ab + b2)(a - b)(a2 + ab + b2)
= (a + b)(a - b)(a2 - ab + b2)(a2 + ab + b2)
১৩.
{x - (1/x)}2 = 2 হলে x3 - (1/x)3 এর মান কত?
  1. 3√2
  2. 5√2
  3. 6√2
  4. 9√2
সঠিক উত্তর:
5√2
উত্তর
সঠিক উত্তর:
5√2
ব্যাখ্যা
প্রশ্ন: {x - (1/x)}2 = 2 হলে x3 - (1/x)3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
{x - (1/x)}2 = 2
⇒ x - (1/x) = √2

এখন,
x3 - (1/x)3
= {x - (1/x)}3 + 3.x.(1/x){x - (1/x)}
= (√2)3 + 3√2
= 2√2 + 3√2
= 5√2
১৪.
'ছয় দিনের যুদ্ধ' নামে পরিচিত কোনটি?
  1. ১ম আরব-ইসরাইল যুদ্ধ
  2. ২য় আরব-ইসরাইল যুদ্ধ
  3. ৩য় আরব-ইসরাইল যুদ্ধ
  4. ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ
সঠিক উত্তর:
৩য় আরব-ইসরাইল যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
৩য় আরব-ইসরাইল যুদ্ধ
ব্যাখ্যা
৩য় আরব ইসরাইল যুদ্ধ:
- ৩য় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।
- এটি ছয় দিনের যুদ্ধ বা জুন যুদ্ধ নামেও পরিচিত।
- ৫ - ১০ জুন পর্যন্ত মাত্র ছয় দিনের এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিয়েছিল।

⇒ ইসরায়েল মিসরের বিমানবাহিনীর ওপর নিবৃত্তিমূলক হামলা চালালে এই যুদ্ধ শুরু হয়। কারণ, মিসর সিদ্ধান্ত নিয়েছিল, তারা গাজা ও সিনাই উপদ্বীপ থেকে জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যদের বিতাড়ন করবে। একই সঙ্গে তারা তিরান প্রণালি দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচলও বন্ধ করে দিয়েছিল। 
- ছয় দিন যুদ্ধের পর ইসরায়েল সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা, গোলান উপত্যকা, পশ্চিম তীর ও পুরো জেরুজালেম দখল করে নেয়। 

উল্লেখ্য,
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।
• ১ম আরব-ইসরাইল যুদ্ধ: সংঘটিত হয় ১৯৪৮ সালে।
• ২য় আরব-ইসরাইল যুদ্ধ: সংঘটিত হয় ১৯৫৬ সালে।
• ৩য় আরব-ইসরাইল যুদ্ধ: সংঘটিত হয় ১৯৬৭ সালে।
• ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ: সংঘটিত হয় ১৯৭৩ সালে।

উৎস: Worldatlas.
১৫.
কোন সংস্থাটি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা ও নীতি নির্ধারণে কাজ করে?
  1. WMO
  2. UNEP
  3. IPCC
  4. UNFCCC
সঠিক উত্তর:
IPCC
উত্তর
সঠিক উত্তর:
IPCC
ব্যাখ্যা
IPCC:
- পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা ও নীতি নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে IPCC।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-এর মিলিত উদ্যোগে IPCC প্রতিষ্ঠিত হয়।
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- প্রতিষ্ঠার সময়: ১৯৮৮ সাল।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- চেয়ারম্যান: জিম স্কেয়া।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ: ২০০৭ সালে।

⇒ IPCC জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।
- এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।

অন্যদিকে,
- UNFCCC-এর পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change. এটি জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি।

উৎস: IPCC ওয়েবসাইট।
১৬.
মেসোপটেমীয় অঞ্চলে বসতি গড়ে তোলায় প্রথম নেতৃত্ব দেয় কারা?
  1. সুমেরীয়রা
  2. এ্যাসিরীয়রা
  3. ক্যালডীয়রা
  4. ব্যাবিলনীয়রা
সঠিক উত্তর:
সুমেরীয়রা
উত্তর
সঠিক উত্তর:
সুমেরীয়রা
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা:
- মেসোপটেমীয় অঞ্চলে বসতি গড়ে তোলায় প্রথম নেতৃত্ব দেয় সুমেরীয়রা।
- সুমেরীদের আদি বাসস্থান ছিল মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক) উত্তর-পূর্বে অবস্থিত এলামের পাহাড়ি অঞ্চলে।
- সুমেরীয়রা খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দের পূর্বেই সুমেরু নগর গড়ে তোলে।

⇒ সুমেরীয় সভ্যতায় ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'। সুমেরীয় শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি ‘জিগগুরাট' নামক ধর্মমন্দির।

⇒ সুমেরীয়রা একটি ভিন্ন ধরনের লিখন পদ্ধতির উদ্ভাবন করেছিল। মিশরীয়দের মতো প্রথম দিকে তারা চিত্রলিপি ধরনের লেখা শুরু করে। দ্রুত ভাব প্রকাশের জন্য ধীরে ধীরে লিখন পদ্ধতিতে পরিবর্তন আসে। কাদামাটির শ্লেটে নল-খাগড়ার কলম দিয়ে এক রকম কৌণিক রেখা ফুটিয়ে তোলা হতো। খাঁজ কাটা এ চিহ্নগুলো দেখতে অনেকটা ইংরেজি অক্ষর "V" এর মতো। আবার কখনো কখনো তীরের মতো ডিজাইন। প্রাচীন সুমেরীয়দের এ লিপির নাম দেয়া হয় কিউনিফর্ম যা মেসোপটেমীয় লিপি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। এই লিপি বাম থেকে ডানে লেখা হতো।

⇒  প্রাচীন সুমেরীয় সম্রাট 'ডুঙ্গি' এ আইন তৈরি করেন। তাদের আইন ছিল খুব কঠোর। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত ও অঙ্গের পরিবর্তে অঙ্গ কর্তন ছিল আইনের বিধান।

⇒ সুমেরীয়রা জলঘড়ি, চন্দ্র পঞ্জিকা আবিষ্কার করেন। তারা ৩৬০ ডিগ্রিতে বৃত্ত বিভাগ, ৬০ ভিত্তিক গণনা পদ্ধতি চালু করে।

উল্লেখ্য,
- মেসোপটেমিয়ার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী দেশ। খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ অব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে মিশরীয় সভ্যতার সমকালীন একটি সভ্যতা গড়ে ওঠে। মেসোপটেমীয় অঞ্চলে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটে। যেমন- সুমেরীয়, ব্যাবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা। সভ্যতাগুলোর ভিন্ন ভিন্ন নাম থাকলেও একই ভূখণ্ডে গড়ে উঠার কারণে এগুলোকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়।

উৎস: i) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
১৭.
কোন চুক্তির মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা শুরু হয়েছিল?
  1. মন্ট্রিল প্রোটোকল
  2. কিয়োটো প্রোটোকল
  3. নাগোয়া প্রোটোকল
  4. কার্টাগেনা প্রোটোকল
সঠিক উত্তর:
কিয়োটো প্রোটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রোটোকল
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য প্রথম আইনগত বাধ্যবাধকতা তৈরি করে কিয়োটো প্রোটোকল।
- এই প্রোটোকলটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (UNFCCC) অধীনে একটি আন্তর্জাতিক চুক্তি।
- কিয়োটো প্রোটোকল শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়।

⇒ স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।
- ২০২০ সালের ৩১শে ডিসেম্বর কিয়োটা প্রটোকলের মেয়াদ শেষ হয়।

উল্লেখ্য,
- প্রথম মেয়াদ (২০০৫-২০১২): কিয়োটা প্রটোকল ২০০৫ সালে কার্যকর হয় এবং ২০১২ সালে তার প্রথম মেয়াদ শেষ হয়।
- দোহা সংশোধনী: ২০১২ সালে কিয়োটা প্রটোকলের মেয়াদ শেষ হওয়ার পর, দোহা সংশোধনী গৃহীত হয়, যা ২০১৩-২০২০ সাল পর্যন্ত স্থায়ী ছিল।
- প্যারিস চুক্তি ২০১৬ সালে কার্যকর হওয়ায় কিয়োটা প্রটোকল কার্যকরভাবে বাতিল হয়ে যায়। যদিও কিয়োটা প্রটোকল ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, প্যারিস চুক্তি বর্তমানে বিশ্বের প্রাথমিক আন্তর্জাতিক কাঠামো হিসেবে জলবায়ু কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১৮.
কোন বিপ্লবের মাধ্যমে আরব বসন্তের সূচনা হয়?
  1. মুনসুন বিপ্লব
  2. টিউলিপ বিপ্লব
  3. অরেঞ্জ বিপ্লব
  4. জেসমিন বিপ্লব
সঠিক উত্তর:
জেসমিন বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
জেসমিন বিপ্লব
ব্যাখ্যা
আরব বসন্ত:
- আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বুঝায়।
- ২০১০ সালের শেষের দিকে শুরু হওয়া আরব রাষ্ট্রগুলোর জনগণের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত হয় বলে এটি আরব বসন্ত বা আর রবিউল আরাবি নামে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওটে।
- জেসমিন বিপ্লবের মাধ্যমে আরব বসন্তের সূচনা হয়।

⇒ জেসমিন বিপ্লব:
- জেসমিন বিপ্লব সংঘটিত হয় তিউনিসিয়ায় ২০১১ সালে।
- তিউনিসিয়া উত্তর আফ্রিকা মহাদেশের একটি দেশ।
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি ক্ষমতা থেকে বিদায় নেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন। নভেম্বরে ইয়েমেনের রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ মনসুর আল হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। লিবিয়ার ৪২ বছরের শাসক গাদ্দাফির পতন ঘটেছে। এ ছাড়া আলজেরিয়া, বাহরাইন, ইরান, মরক্কোয় বড় ধরনের বিদ্রোহ হয়। তবে লেবানন, মৌরিতানিয়া, সৌদি আরব, সুদান এবং পশ্চিম সাহারায় বড় ধরনের না হলেও বিক্ষোভ দেখা যায়।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.
১৯.
২০২৫ সালে সংঘটিত ইরান ও ইসরায়েলের যুদ্ধের স্থায়িত্বকাল -
  1. ৮ দিন
  2. ৯ দিন
  3. ১১ দিন
  4. ১২ দিন
সঠিক উত্তর:
১২ দিন
উত্তর
সঠিক উত্তর:
১২ দিন
ব্যাখ্যা
ইরান ও ইসরায়েল-এর মধ্যে যুদ্ধ':
- ইরান ও ইসরায়েল এর মধ্যে যুদ্ধ শুরু হয় ১৩ জুন ২০২৫ তারিখে এবং যুদ্ধবিরতি হয় ২৪ জুন, ২০২৫ তারিখে।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১২ দিন।

⇒ ১৩ জুন ইরানে আকস্মিক ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এরপর পাল্টা প্রতিশোধ নিতে ইরানও ইসরায়েলের ওপর হামলা শুরু করে। এতে দেশ দুইটির মধ্যে যুদ্ধ শুরু হয়।
- এর মাঝে যুক্তরাষ্ট্র গত ২১ জুন ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
- সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
- ২৪ জুন এই যুদ্ধ শেষ হয়।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘১২ দিনের যুদ্ধ’ বলেছেন।

উৎস: i) CSIS ওয়েবসাইট।
ii) The Economic Times.