১.
বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
ব্যাখ্যা
• প্রথম জাতীয় পতাকা উত্তোলন:
- ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের পশ্চিম গেটে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়।
- সেদিন জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্রনেতা আ স ম আবদুর রব।
- সেই পতাকার মাঝখানে হলুদ বৃত্ত ছিল এবং বৃত্তের মধ্যে ছিল বাংলাদেশের মানচিত্র।
- সেই থেকে প্রতি বছর ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৩ মার্চে তার বাসভবনে পতাকা উত্তোলন করেছিলেন।
- বাংলাদেশের বাহিরে কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে প্রথম উত্তোলন করা হয়।
উল্লেখ্য,
- বর্তমানের বাংলাদেশের জাতীয় পতাকার নকশা হচ্ছে সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং দ্বারা বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক এবং বৃত্তের লাল রং দ্বারা উদীয়মান সূর্য এবং মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের প্রতীক বোঝায়।
- বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।
- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ (৫:৩)।
উৎস: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।