পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৯ জানুয়ারি, ২০২৩সময়30 minutes৬৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৭
সিলেবাস
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (গ্রেড-১০ম) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৬.১.২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৯ জানুয়ারি, ২০২৩ · ৬৭ প্রশ্ন

.
কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
  1. ক) হরতাল
  2. খ) নিষিদ্ধ লোবান
  3. গ) প্রলয় শিখা
  4. ঘ) অনল প্রবাহ
সঠিক উত্তর:
গ) প্রলয় শিখা
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রলয় শিখা
ব্যাখ্যা
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ হচ্ছে ‘প্রলয় শিখা’।
• কাজী নজরুল ইসলাম,(১৮৯৯-১৯৭৬)  বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
• নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
• বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
• করাচি সেনানিবাসে বসে রচিত এবং কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত নজরুলের রচনাবলির মধ্যে রয়েছে ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ (সওগাত, মে ১৯১৯) নামক প্রথম গদ্য রচনা।
• তাঁর প্রকাশিত প্রথম প্রকাশিত কবিতা ‘মুক্তি’ (বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, জুলাই ১৯১৯)।
• ১৯২১ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে  কলকাতা ফেরার পর নজরুলের দুটি ঐতিহাসিক ও বৈপ্লবিক সৃষ্টিকর্ম হচ্ছে ‘বিদ্রোহী’ কবিতা ও ‘ভাঙার গান’ সঙ্গীত। এ দুটি রচনা বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল; ‘বিদ্রোহী’ কবিতার জন্য নজরুল বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন।

তাঁর অন্যান্য রচনা:
• গল্প-
- ‘হেনা’,
- ‘ব্যথার দান’,
- ‘মেহের নেগার’,
- ‘ঘুমের ঘোরে’;
- কবিতা ‘আশায়’,
- ‘কবিতা সমাধি’ প্রভৃতি। 

উৎস: বাংলাপিডিয়া।
.
কোনটি নির্ভুল বাক্য
  1. ক) আদ্যাবধি তার শারিরীক অবস্থার উন্নতি হয়নি
  2. খ) আদ্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
  3. গ) অদ্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
  4. ঘ) অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি
সঠিক উত্তর:
ঘ) অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি
ব্যাখ্যা
ব্যাখ্যা যোগ করা হবে
.
Which one of the following is incorrect?
  1. ক) Inform the police of the mater
  2. খ) Who is to bell the cat?
  3. গ) Cut the sentence
  4. ঘ) He prevented me from going there
সঠিক উত্তর:
গ) Cut the sentence
উত্তর
সঠিক উত্তর:
গ) Cut the sentence
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে অশুদ্ধ বাক্য হচ্ছে - Cut the sentence।
- কারণ Cut the sentence হয় না।
- Sentence বা word কেটে দেওয়ার ক্ষেত্রে appropriate group verb হলো Pen through.
- Correct sentence: Pen through this sentence.
.
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কত বছর অন্তর হয় ?
  1. ক) এক বছর
  2. খ) দুই বছর
  3. গ) তিন বছর
  4. ঘ) চার বছর
সঠিক উত্তর:
খ) দুই বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই বছর
ব্যাখ্যা
 - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন চার বছরের জন্য।
- প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটাই মধ্যবর্তী নির্বাচন।
- মার্কিন সংবিধান ও সংসদীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এই মধ্যবর্তী নির্বাচন। ক্ষমতা ধরে রাখার পাশাপাশি জনপ্রিয়তা যাচাইয়েরও অন্যতম মাধ্যম এটি। 

- নিয়মানুসারে, যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার, এমনকি সেই প্রথম মঙ্গলবার যদি মাসের শুরুর দিনও হয়। সেই হিসেবে গতবারের মধ্যবর্তী নির্বাচন পড়ছে ৮ নভেম্বর। 

- মার্কিন সরকারে জনগণের প্রতিনিধিত্ব করেন ৫৩৫ জন আইনপ্রণেতা, যারা কংগ্রেস সদস্য হিসেবে পরিচিত। মার্কিন কংগ্রেস তথা পার্লামেন্টের দুটি কক্ষ। উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ)। আইন তৈরির জন্য কংগ্রেসের এই দুটি কক্ষ আলাদাভাবে কাজ করে।

- সিনেটের সদস্য সংখ্যা ১০০ জন। আকার যেমনই হোক, যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্য দুজন করে সিনেট সদস্য নির্বাচিত করে, যারা সিনেটর হিসেবে পরিচিত এবং নির্বাচিত হন ছয় বছরের জন্য। প্রতি দু’বছর পরপর সিনেটের এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়। অর্থাৎ এবারের মধ্যবর্তী নির্বাচনে ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন হয়। 

তথ্যসূত্র: Britannica.com
.
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই- কথাগুলো কোন কবির?
  1. ক) কবি জসীমঊদ্দীন
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কবি চণ্ডীদাস
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ) কবি চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
গ) কবি চণ্ডীদাস
ব্যাখ্যা
‘শোন হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।’ উক্তিটি কবি চণ্ডীদাসের।

- চণ্ডীদাস চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন।
- তিনি ছিলেন সহজিয়াপন্থী কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে সহজ ভাষার সহজ ভাবের কবি বলে এবং এই গুণে তাকে বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি বলে অভিহিত করেছেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবিও বলেছিলেন।

তাঁর বিখ্যাত উক্তি-
- ‘বহুদিন পরে বঁধুয়া এলে। দেখা না হইত পরাণ গেলে।’
- ‘সখি কেমনে ধরিব হিয়া, আমারি বধূয়া আনবাড়ী যায় আমারি আঙিনা দিয়া।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বৈষব কীর্তন।
.
The adjective form of 'contempt' is-
  1. ক) contemplation
  2. খ) contemptable
  3. গ) contemptible
  4. ঘ) contempt
সঠিক উত্তর:
গ) contemptible
উত্তর
সঠিক উত্তর:
গ) contemptible
ব্যাখ্যা
contempt - (noun) ঘৃণা, ঘৃণারও অযোগ্য, অবজ্ঞা
-  এর adjective form হচ্ছে - contemptible - ঘৃণ্য; অবজ্ঞেয়।

অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) contemplation (noun) (uncountable noun) গভীর চিন্তা; ধ্যান; পরিকল্পনা; প্রত্যাশা:
খ) contemptable হিসেবে কোনো শব্দ হয় না
ঘ) contempt (noun) ঘৃণা, ঘৃণারও অযোগ্য, অবজ্ঞা

Source: Bangla Academy Dictionary.
.
He said to her, "what a cold day" Select the correct Indirect speech
  1. ক) He told her that what it was a cold day.
  2. খ) He exclaims that it was a cold day.
  3. গ) He exclaims sorrowfully that if was a cold day.
  4. ঘ) He exclaimed that it was a very cold day.
সঠিক উত্তর:
ঘ) He exclaimed that it was a very cold day.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He exclaimed that it was a very cold day.
ব্যাখ্যা
- Exclamatory sentence এর ক্ষেত্রে Reported speech টি How বা What দ্বারা শুরু হলে অর্থাৎ, বাক্যের শুরুতে আতিশয্য বুঝালে Indirect Narration করার সময় How বা What এর পরিবর্তে Very, Much, Great ইত্যাদি ব্যবহার করতে হয়।
- said to এর পরিবর্তে exclaimed বসে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - He exclaimed that it was a very cold day.
.
The word 'each' is an example of -
  1. ক) personal pronoun
  2. খ) demonstrative pronoun
  3. গ) indefinite pronoun
  4. ঘ) distributive pronoun
সঠিক উত্তর:
ঘ) distributive pronoun
উত্তর
সঠিক উত্তর:
ঘ) distributive pronoun
ব্যাখ্যা
• The word 'each' is an example of - distributive pronoun.
• Distributive Pronoun:
- যে সকল pronoun দুই বা তথোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বুঝায় তাদেরকে Distributive Pronoun বলে।
- যেমন - each, every, either, neither ইত্যাদি।
- এই pronoun গুলোকে positive pronoun ও বলে।
.
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস?
  1. ক) জননী
  2. খ) ঘরে-বাইরে
  3. গ) দেয়াল
  4. ঘ) সংশপ্তক
সঠিক উত্তর:
গ) দেয়াল
উত্তর
সঠিক উত্তর:
গ) দেয়াল
ব্যাখ্যা
• হুমায়ুন আহমেদ (১৯৪৮-২০১২) - কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ।
ছাত্রজীবনে লেখা 'নন্দিত নরকে' শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
- ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
- তাঁর দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)।
• হুমায়ুন আহমেদ রচিত সর্বশেষ উপন্যাস- দেয়াল (২০১২)।
• উপন্যাসটি পাঁচটি পর্বে 'অন্যদিন' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তখনই এ উপন্যাস নিয়ে বির্তকের সৃষ্টি হয়। পরে হাইকোর্টের পরামর্শ অনুযায়ী লেখক উপন্যাসটিতে পরিবর্তন সাধন
করেন।
• উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত।

উল্লেখ্য,
‘দেয়াল' নামে আবু জাফর শামসুদ্দীনের একটি উপন্যাস রয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
Coaxinl Cable কি নামে পরিচিত?
  1. ক) Heliax
  2. খ) Bx Cable
  3. গ) RF Cable
  4. ঘ) Optical Cable
সঠিক উত্তর:
গ) RF Cable
উত্তর
সঠিক উত্তর:
গ) RF Cable
ব্যাখ্যা
ব্যাখ্যা যোগ করা হবে।
১১.
ছিয়াত্তরের মন্বন্তর নামক দুর্ভিক্ষ কত সালে?
  1. ক) ১৯৫০
  2. খ) ১৯৪৮
  3. গ) ১৯৪৭
  4. ঘ) ১৯৫৪
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ১১৭৬ (ইংরেজী ১৭৭০ খ্রিষ্টাব্দ)
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

- রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রণয়ন করলে দেওয়ানি চলে যায় কোম্পানির হাতে আর প্রশাসনিক ক্ষমতা থাকে নবাবের হাতে, ফলে বাংলায় এক অভূতপর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়।
- এর ফল হিসেবে ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
- এ দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
১২.
‘লাবণ্য’ কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) অব্যয়
  4. ঘ) সর্বনাম
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
ব্যাখ্যা
• ‘লাবণ্য’ বিশেষ্য পদ।

• বিশেষ্য: যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন- নজরূল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি।

• বিশেষণ: যে শব্দ বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ পদ বলে।
যেমন-
সুন্দর ফুল
বাজে কথা
পঞ্চাশ টাকা
হাজার সমস্যা

• সর্বনাম: বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম শব্দ বলে। সর্বনামকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয় যথা:
১. ব্যক্তিবাচক সর্বনাম
২. আত্মবাচক সর্বনাম
৩. নির্দেশক সর্বনাম
৪. অনির্দিষ্ট সর্বনাম
৫. প্রশ্নবাচক সর্বনাম
৬. সাপেক্ষ সর্বনাম
৭. পারস্পরিক সর্বনাম
৮. সকলবাচক সর্বনাম
৯. অন্যবাচক সর্বনাম


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১৩.
বাংলা সাহিত্যের আদি নির্দেশন কোনটি?
  1. ক) চর্যাগীতিকা
  2. খ) শূন্যপুরাণ
  3. গ) শেখ শুভোদয়া
  4. ঘ) বৈষ্ণব পদাবলি
সঠিক উত্তর:
ক) চর্যাগীতিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) চর্যাগীতিকা
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম চর্যাপদ বা চর্যাগীতিকা।
- চর্যাপদ হচ্ছে গানের সংকলন।
- চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ।
- চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। সহজিয়াগণ হচেছ বৌদ্ধ সহজযান পন্থি।
- চর্যাপদের পদ সংখ্যা নিয়ে মতাবিরোধ আছে। সুকুমার সেনের হিসাবে ৫১টি পদ এবং মুহাম্মদ শহীদুল্লাহ্ বলেছেন ৫০টি পদ। চর্যাপদ ছিন্নবস্থায় পাওয়া যাওয়ায় এই মতান্তরের সৃষ্টি।

অন্যদিকে, 
শূন্যপুরাণ ও শেখ শুভোদয়া অন্ধকার যুগের রচনা এবং বৈষ্ণব পদাবলি মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
অবিভক্ত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন?
  1. ক) ভ্লাদিমির পুতিন
  2. খ) মিখাইল গর্ভাচেভ
  3. গ) লিও টলস্টয়
  4. ঘ) ব্রেজনেভ
সঠিক উত্তর:
খ) মিখাইল গর্ভাচেভ
উত্তর
সঠিক উত্তর:
খ) মিখাইল গর্ভাচেভ
ব্যাখ্যা
- সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট (কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান) ছিলেন মিখাইল গর্বাচেভ। তিনি ১৯৮৫ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ ডিসেম্বর ১৯৯১ পদত্যাগ করেন।
- গর্বাচেভ গ্লাস্তনস্ত ও পেরেস্ত্রেইকা নীতির প্রবর্তক।
- তিনি ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১৫.
ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার প্রধান সুবিধা কোনটি?
  1. ক) Regenerative Repeater এর মাধ্যমে দূরবর্তী স্থানে যোগাযোগ করা
  2. খ) কম শক্তি খরচ করা
  3. গ) খরচ কম
  4. ঘ) বেশী পাওয়ার দিয়ে ট্রন্সমিশন করা যায়
সঠিক উত্তর:
ক) Regenerative Repeater এর মাধ্যমে দূরবর্তী স্থানে যোগাযোগ করা
উত্তর
সঠিক উত্তর:
ক) Regenerative Repeater এর মাধ্যমে দূরবর্তী স্থানে যোগাযোগ করা
ব্যাখ্যা
ব্যাখ্যা যোগ করা হবে।
১৬.
সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-
  1. ক) তেগা
  2. খ) আলফা সেন্টউরি
  3. গ) আল্টা সেন্টউরি
  4. ঘ) প্রক্সিমা সেন্টউরি
সঠিক উত্তর:
ঘ) প্রক্সিমা সেন্টউরি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রক্সিমা সেন্টউরি
ব্যাখ্যা
- ১৯১৫ খ্রিষ্টাব্দে স্কটিশ জ্যোতির্বিদ ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ইউনিয়ন অবজারভেটরির পরিচালক রবার্ট আইনেস এই নক্ষত্রটি পর্যবেক্ষণ করেন।
- তিনি নক্ষত্রটি ''প্রক্সিমা সেন্টারাই'' নামকরণের প্রস্তাব দেন (মূলত প্রক্সিমা সেন্টারাস)।
- প্রক্সিমা সেন্টারাই হলো সূর্যের নিকটতম নক্ষত্র।
- পৃথিবী থেকে এটির দূরত্ব ৪.২ কোটি আলোকবর্ষ।
- যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো রয়েছে তাদের নক্ষত্র বলা হয়। সূর্য এরূপ একটি নক্ষত্র।
- অর্থাৎ সূর্য ব্যতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই।

উৎস: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি। 
১৭.
"I want to lose weight, yet I eat chocolate thinly'. This sentence is a/an -
  1. ক) Simple sentence
  2. খ) Complex sentence
  3. গ) Compound sentence
  4. ঘ) Optative sentence
সঠিক উত্তর:
গ) Compound sentence
উত্তর
সঠিক উত্তর:
গ) Compound sentence
ব্যাখ্যা
I want to lose weight, yet i eat chocolate thinly - This sentence is a compound sentence.
• Compound sentence- একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।
- এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।
১৮.
Indentify the appropriate tag question?
  1. ক) He went to Rangpur Last week, does not he?
  2. খ) He went in Rangpur last week, don't he?
  3. গ) He went to Rangpur last week, isn't he?
  4. ঘ) He went to Rangpur last week, didn't he?
সঠিক উত্তর:
ঘ) He went to Rangpur last week, didn't he?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He went to Rangpur last week, didn't he?
ব্যাখ্যা
 • Tag question করার নিয়ম- 
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই  Tag question Negative হবে এবং বাক্যটি past tense হওয়ায় Subject ও Tense অনুসারে এবং verb singular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে didn't হবে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - He went to Rangpur last week, didn't he?
১৯.
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী বিখ্যাত এ গানটির প্রথম সুরকার কে?
  1. ক) আলতাব মাহমুদ
  2. খ) সুবল দাশ
  3. গ) সুজেয় শ্যাম
  4. ঘ) আলাউদ্দীন আলী
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে: আব্দুল লতিফ

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি“  
– গানটির রচয়িতা, লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।
– গানটির প্রথম সুরকার–আব্দুল লতিফ
– বর্তমান সুরকার– আলতাফ মাহমুদ।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
২০.
নিচের কোনটির স্পীড সবচাইতে বেশী?
  1. ক) ক্যাশ মেমোরী
  2. খ) মেইন মেমোরী
  3. গ) ভার্জুয়াল মেমোরী
  4. ঘ) চৌম্বক মেমোরী
সঠিক উত্তর:
ক) ক্যাশ মেমোরী
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্যাশ মেমোরী
ব্যাখ্যা
কম্পিউটারের প্রসেসরের মধ্যেও মেমােরি আছে, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টর, এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামুলক বেশি।
- আর তার পরেই থাকে ক্যাশ মেমােরি। রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমােরির আকার বড়, মানে বেশি তথ্য ধারণ করতে পারে, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) একটু কম।
- রেজিস্টার ও ক্যাশ মেমােরি প্রসেসরের মধ্যেই যুক্ত করা থাকে।
- তারপরে আসে র‍্যাম। র‍্যাম প্রসেসরের বাইরে মাদারবাের্ডে সংযুক্ত থাকে। ক্যাশের তুলনায় র‍্যামের আকার বেশ বড়, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) কম।



অপশনে যেহেতু রেজিস্টার নেই তাই সঠিক উত্তর হবে ক্যাশ মেমোরী।

উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)
২১.
The correct passive structure of the sentence. 'Let her sing a song'
  1. ক) A song let her sang be her.
  2. খ) A song let he sung by the.
  3. গ) Let her a song be sung.
  4. ঘ) Let a song be sung by her.
সঠিক উত্তর:
ঘ) Let a song be sung by her.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Let a song be sung by her.
ব্যাখ্যা
Let যুক্ত imperative বাক্যের passive গঠন - let + object + be + v3 (past participle) + by + let পরবর্তী ব্যাক্তি বাচক object।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক passive form হবে - Let a song be sung by her.
২২.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের বক্তা ছিলেন-
  1. ক) কৈলাশ সত্যাথী
  2. খ) ড. জ্যাঁ তিরোল
  3. গ) কাজিও ইশিগুয়ো
  4. ঘ) আবদুল রাজ্জাক গুরনাহ
সঠিক উত্তর:
খ) ড. জ্যাঁ তিরোল
উত্তর
সঠিক উত্তর:
খ) ড. জ্যাঁ তিরোল
ব্যাখ্যা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯ নভেম্বর, ২০২২ সালে।
- সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ সভাপতিত্ব করেন।
- সমাবর্তনে বক্তা ছিলেন- নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ- অধ্যাপক ড. জ্যাঁ তিরোল

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
২৩.
কত সালে বাংলাদেশ উন্নত হওয়ার লক্ষ্য স্থির করেছে?
  1. ক) ২০৪০
  2. খ) ২০৩০
  3. গ) ২০৪১
  4. ঘ) ২০৫০
সঠিক উত্তর:
গ) ২০৪১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০৪১
ব্যাখ্যা
‘রূপকল্প ২০৪১’
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে ২০৪১ সালকে বিশেষ বিবেচনায় নিয়েছে সরকার।
২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘রূপকল্প ২০৪১’।
জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় অনুমোদিত হয়েছে ‘রূপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ণ 

এর ভিত্তিমূলে রয়েছে দুটি প্রধান অভীষ্ট :
১. ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ, যেখানে মাথাপিছু আয় হবে ১২,৫০০ ডলারের বেশি।
২. বাংলাদেশ হবে সোনার বাংলা, যেখানে দারিদ্র্য হবে সুদূর অতীতের ঘটনা।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর নিউজ।
২৪.
যে ডিভাইস এক ধরনের শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারে তাকে কি বলে?
  1. ক) ডায়োড
  2. খ) ক্লিপার
  3. গ) ট্রান্সডিউসার
  4. ঘ) অ্যামপ্লিফায়ার
সঠিক উত্তর:
গ) ট্রান্সডিউসার
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রান্সডিউসার
ব্যাখ্যা
যে যন্ত্র কোন অতড়িৎ সংকেতকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে অথবা তড়িৎ সংকেতকে অতড়িৎ সংকেতে রূপান্তরিত করে তাকে ট্রান্সডিউসার বলে।
- মাইক্রোফোন ও ইয়ারফোন বা স্পিকার উভয়ই এক ধরণের ট্রান্সডিউসার।

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
২৫.
প্রতি ইউনিট বিদ্যুতের দাম 10 টাকা হলে 10টি 100 ওয়াট বাল্ব 3 ঘন্টা জ্বালিয়ে রাখলে কত টাকা বিল পরিশোধ করতে হবে?
  1. ক) 300 টাকা
  2. খ) 100 টাকা
  3. গ) 30 টাকা
  4. ঘ) 3 টাকা
সঠিক উত্তর:
গ) 30 টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) 30 টাকা
ব্যাখ্যা
• ১ ওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎস ১ ঘণ্টা চলতে থাকলে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে ১ ওয়াট-ঘণ্টা বলা হয়।
• ১ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎস ১ ঘণ্টা ধরে চলতে থাকলে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে ১ কিলোওয়াট-ঘণ্টা বা ১ ইউনিট বলা হয়।
• ১ ইউনিট = ১ কিলোওয়াট-ঘণ্টা। 

১০ টি ১০০ ওয়াট বাল্ব ৩ ঘন্টা জ্বললে বিদ্যুৎ খরচ হয় (১০ × ১০০ × ৩) = ৩০০০ ওয়াট বা ৩ কিলোওয়াট-ঘন্টা

সুতরাং, বিল পরিশোধ করতে হবে ৩ × ১০ = ৩০ টাকা
২৬.
“শোন একটি মুজিবুরের কণ্ঠ থেকে“ - গানটির গীতিকার কে?
  1. ক) গাজী মাজহারুল আনোয়ার
  2. খ) সত্য সাহা
  3. গ) নজরুল ইসলাম বাবু
  4. ঘ) গৌরি প্রসন্ন মজুমদার
সঠিক উত্তর:
ঘ) গৌরি প্রসন্ন মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গৌরি প্রসন্ন মজুমদার
ব্যাখ্যা
- "শোনো একটি মুজিবরের থেকে" হলো ১৯৭১ সালে প্রকাশিত একটি বাংলা ভাষার ভারতীয় গান যা প্রথম ২২ এপ্রিল তারিখে আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হয়। - আধুনিক এই সঙ্গীতের শিল্পী ও সুরকার ছিলেন অংশুমান রায়।
- গানটির গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার।
- গানটি হিন্দুস্তান রেকর্ডে রেকর্ড করা হয়েছে।

তথ্যসূত্র:  জাতীয় তথ্য বাতায়ন।
২৭.
Find out the antonym of 'gentle'?
  1. ক) modest
  2. খ) brash
  3. গ) claret
  4. ঘ) rude
সঠিক উত্তর:
ঘ) rude
উত্তর
সঠিক উত্তর:
ঘ) rude
ব্যাখ্যা
• gentle - অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) modest - বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার
খ) brash - র্বিনীত; ধৃষ্ট; উদ্ধত।
গ) claret - গাঢ় লাল বর্ণের মদ।
ঘ) rude - অভদ্র; অমার্জিত; রূঢ়।
২৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) আশিস
  2. খ) আশীষ
  3. গ) আশীস
  4. ঘ) আশিষ
সঠিক উত্তর:
ক) আশিস
উত্তর
সঠিক উত্তর:
ক) আশিস
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - আশিস (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [আ+√শাস্+ক্বিপ্]
অর্থ: আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৯.
All that glitters is not gold. Here the word 'All' is a/an-
  1. ক) noun
  2. খ) pronoun
  3. গ) adverb
  4. ঘ) adjective
সঠিক উত্তর:
খ) pronoun
উত্তর
সঠিক উত্তর:
খ) pronoun
ব্যাখ্যা
বাক্যটিতে All হচ্ছে একটি Pronoun.
All শব্দটি Noun এর পরিবর্তে Subject হিসেবে কাজ করায় এটি Pronoun হয়েছে।
৩০.
প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
  1. ক) বনফুল
  2. খ) বীরবল
  3. গ) যাযাবর
  4. ঘ) নীললোহিত
সঠিক উত্তর:
খ) বীরবল
উত্তর
সঠিক উত্তর:
খ) বীরবল
ব্যাখ্যা
- প্রমথ চৌধুরীকে বাংলা গদ্যে চরিত রীতির প্রবর্তক বলা হয়।
- ‘বীরবলেন হালখাতা’ তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা।
- তিনি ‘বীরবল’ ছদ্মনাম ব্যবহার করে অনেক রচনা প্রকাশ করেন।
- তিনি মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
_____ honest person never tells a lie. Identify the best option for the blank.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) undoubtedly
সঠিক উত্তর:
গ) an
উত্তর
সঠিক উত্তর:
গ) an
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।
- যেমন- a horse, a historian, an honest man, an hour.
- তাই নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক article হচ্ছে - an.
- Complete sentence: An honest person never tells a lie.
৩২.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কত তারিখে গৃহীত হয়?
  1. ক) ২৬ নভেম্বর, ১৯৭২
  2. খ) ৩ নভেম্বর, ১৯৭২
  3. গ) ৪ নভেম্বর, ১৯৭২
  4. ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
সঠিক উত্তর:
গ) ৪ নভেম্বর, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ নভেম্বর, ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।
- বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।
- এর মধ্যে একমাত্র বিরোধীদলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত।
- তিনি সংবিধানের মূল কপিতে স্বাক্ষর করেননি।
- কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
- একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
৩৩.
‘উপকার করার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ কী?
  1. ক) উপকারিচ্ছ
  2. খ) উপকারী
  3. গ) সাহায্যকারী
  4. ঘ) উপচিকীর্ষা
সঠিক উত্তর:
ঘ) উপচিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপচিকীর্ষা
ব্যাখ্যা
- ‘উপকার করার ইচ্ছা‘ এক কথায় - উপচিকীর্ষা।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ- মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
৩৪.
বাংলা উপন্যাস সাহিত্যে ‘মজিদ’ চরিত্রটি কোন উপ্যাসিকের সৃষ্টি?
  1. ক) মানিক বন্দ্যোপাধ্যায়
  2. খ) আবু ইসহাক
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
• 'লালসালু' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র-  মজিদ।
• 'লালসালু' উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ।
- ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়।
- সৈয়দ ওয়ালীউল্লাহর 'লালসালু' একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- মজিদ, জমিলা, আমেনা, খালেক ব্যাপারী, রহিমা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
- নোয়াখালী অঞ্চল থেকে মজিদ নামের এক কূটচরিত্র গারোপাহারি অঞ্চলে গিয়ে সেই এলাকার মানুষকে ধর্মের নামে কিভাবে শোষণ করে। সেই বাস্তব চিত্র আছে উপন্যাসটি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
Choose the appropriate preposition in the blank following sentence. The man died ______ overwork.
  1. ক) by
  2. খ) from
  3. গ) for
  4. ঘ) of
সঠিক উত্তর:
খ) from
উত্তর
সঠিক উত্তর:
খ) from
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে -  from.
- সাধারণত, Die from (Effect) -কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মারা গেলে Die from ব্যবহার হয়।
- Complete sentence: The man died from overwork.
............................................................
die from (effect): He died from snake bite/ over eating.
die for (shake / cause): He died for his country.
die in (accident): He died in an accident.
die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
die in (accident): He died in a train accident.
die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
die at (time): He died at 9–30 am.
die between (time): He died between 9 a m to 9–30 am.
die within (time): He died within five minutes.
৩৬.
কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
  1. ক) গ্লিসারিন
  2. খ) ফিটকিরি
  3. গ) ক্যালসিয়াম কার্বনেট
  4. ঘ) সোডিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর:
গ) ক্যালসিয়াম কার্বনেট
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্যালসিয়াম কার্বনেট
ব্যাখ্যা
ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ পানিতে দ্রবীভূত হয় না।

সোডিয়ামের যৌগ সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ স্বচ্ছ, বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে দ্রবণীয়।
বিশুদ্ধ সালফিউরিক এসিড ঘন তৈলাক্ত পদার্থ, যা পানিতে সহজেই দ্রবীভূত হয়।
এছাড়া চিনিও পানিতে দ্রবীভূত হয়।
অন্যদিকে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর, মার্বেল পাথর, চক ও অন্যান্য রূপে বিদ্যমান; যা বিশুদ্ধ পানিতে সম্পূর্ণভাবে অদ্রবণীয়।

Source: chem.ncbi.nlm.nih.gov & Britannica Encyclopedia.
৩৭.
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
  1. ক) লিনাক্স
  2. খ) উইন্ডোজ
  3. গ) এম.এস ওয়ার্ড
  4. ঘ) ডিস্ক অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
গ) এম.এস ওয়ার্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) এম.এস ওয়ার্ড
ব্যাখ্যা
এম.এস. ওয়ার্ড একটি ওয়ার্ড এডিটিং সফটওয়্যার।

অন্যদিকে -
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। ডিস্ক ফর্মেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। তাই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে অনেক ̧লো কমান্ড মুখস্থ করতে হয়। Linux, Unix, MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ।

চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে। এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেনু ব্যবহার করে। প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়। তবে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ ̄ করতে হয় না। Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
কাঁদানে গ্যাসের অপর নাম কী?
  1. ক) ইথেন
  2. খ) মিথেন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) ক্লোরেপিক্রিন
সঠিক উত্তর:
ঘ) ক্লোরেপিক্রিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্লোরেপিক্রিন
ব্যাখ্যা
কাঁদুনে গ্যাস - Tear Gas --> Chloropicrin (ক্লোরোপিক্রিন)
সংকেত: CCl3NO2
৩৯.
সিত্র্রাং ঘূর্ণিঝড়টি নামকরণ করেছিল কোন দেশ?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) তাইওয়ান
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) থাইল্যান্ড
ব্যাখ্যা
- ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণে একটি কমিটি রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে ওই কমিটিতে রয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১৩টি দেশ।
- ১৩ দেশের সংস্থার নাম হচ্ছে- এস্কেপ।
- সংস্থাটি ২০২০ সালেই ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে রাখে।  সেই তালিকা থেকে এবারের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় ‘সিত্রাং’।
- সিত্র্রাং ঘূর্ণিঝড়টি নামকরণ করেছিল - থাইল্যান্ড।
- যার ভিয়েতনামি অর্থ ‘পাতা’।
- আবার ‘সিত্রাং’ থাইল্যান্ডের বাসিন্দাদের পদবিও।

তথ্যসূত্র: The Wall (Online news), & RTV News
৪০.
বিশ্ব পানি দিবস পালিত হয় কবে?
  1. ক) ২২ মার্চ
  2. খ) ২৩ মার্চ
  3. গ) ২২ এপ্রিল
  4. ঘ) ২৫ এপ্রিল
সঠিক উত্তর:
ক) ২২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২২ মার্চ
ব্যাখ্যা
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব পানি দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়।
- ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
- ২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’।
- বিশ্বের অন্যসব দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব পানি দিবস‘ পালিত হয় ।
- ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর নিউজ।
৪১.
বায়ুমণ্ডলের উষ্ণতার ৯০ শতাংশেরও বেশি শোষণ করে নেয়?
  1. ক) নদ-নদী
  2. খ) মহাসাগর
  3. গ) গাছপালা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) গাছপালা
উত্তর
সঠিক উত্তর:
গ) গাছপালা
ব্যাখ্যা
ব্যাখ্যা যোগ করা হবে।
৪২.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উপাদান ক্ষমতা-
  1. ক) ২৪০০ মেগাওয়াট
  2. খ) ২২০০ মেগাওয়াট
  3. গ) ২৩০০ মেগাওয়াট
  4. ঘ) ২১০০ মেগাওয়াট
সঠিক উত্তর:
ক) ২৪০০ মেগাওয়াট
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪০০ মেগাওয়াট
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: 
- পাবনা জেলার রূপপুরে পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে রাশিয়াযর সহায়তায় । 
- রূপপুর কেন্দ্রে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। 
- এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে এক লক্ষ তের হাজার কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। 
- বাংলাদেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প।

তথ্যসূত্র: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
৪৩.
Choose the correct form of verb in the bracket of the following sentence: The girl (read) the novel last Saturday.
  1. ক) The girl was reading the novel since last Saturday.
  2. খ) The girl have been reading the novel since last Saturday.
  3. গ) The girl has been reading the novel since last Saturday.
  4. ঘ) The girl is reading the novel since last Saturday.
সঠিক উত্তর:
গ) The girl has been reading the novel since last Saturday.
উত্তর
সঠিক উত্তর:
গ) The girl has been reading the novel since last Saturday.
ব্যাখ্যা
- For/Since থাকলে sentence -টি Perfect Tense অথবা Perfect Continuous Tense হয়।
- বাক্যে সময়ের উল্লেখ (last Saturday) থাকাতে বাক্যটি Perfect Continuous Tense হবে।
- Subject অনুযায়ী "has been" বসবে।
- তাই নিয়মানুযায়ী সঠিক বাক্য হবে - The girl has been reading the novel since last Saturday.
৪৪.
‘ভাড়ুদত্ত’ কোন কাব্যের চরিত্র?
  1. ক) চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান
  2. খ) অন্নদামঙ্গল কাব্যের মানসিংহ ভাবনন্দ উপাখ্যান
  3. গ) মনসামঙ্গল
  4. ঘ) ধর্মমঙ্গল
সঠিক উত্তর:
ক) চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান
উত্তর
সঠিক উত্তর:
ক) চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান
ব্যাখ্যা
• ‘ভাড়ুদত্ত’ চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র।
- মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য / উপ্যনাস মঙ্গলকাব্য হচ্ছে দেবদেবীর মাহাত্ন্য নির্ভর কাব্য।
- এই কাব্য রচনার মূল উল্লেখিত কারণ, প্রায় সব কবিই স্বপ্নে দেবতাদের নির্দেশ পেয়ে রচনা করেছেন।
- মঙ্গলকাব্যের প্রধান দেবতারা হচ্ছেন - মনসা, চন্ডী ও ধর্মঠাকুর।
- এর প্রধান শাখা ৩টি— মনসামঙ্গল, চন্ডীমঙ্গল ও অন্নদামঙ্গল।


একটি সার্থক মঙ্গলকাব্যে ৫টি অংশ থাক, এগুলো হলো:
• বন্দনা,
•  আত্নপরিচয়,
• দেবখন্ড,
• মর্ত্যখন্ড এবং
• শ্রুতিফল।


• চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ:
- কালকেতু,
- ফুল্লরা,
- মুরারি শীল
- ভাড়ুদত্ত


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৫.
একটি সার্থক বাক্যের প্রধান লক্ষণ কয়টি?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
খ) তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন
ব্যাখ্যা
ভাষার বিচারে একটি স্বার্থক বাক্যের ৩টি গুণ থাকা আবশ্যক। যথা :
১. আকাঙ্খা: বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে আগ্রহ তাকে আকাঙ্খা বলে।
২. আসত্তি: বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য পদগুলোর সুশৃঙ্খলভাবে পদ  বিন্যাসই আসত্তি।
৩. যোগ্যতা: বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা।


উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
‘মৈমনসিংহ গীতিকা’ গ্রন্থটি সংকলন করেন কে?
  1. ক) প্রফুল্লচন্দ্র সেন
  2. খ) হীরালাল সেন
  3. গ) দীনেশচন্দ্র সেন
  4. ঘ) অমর্ত্য সেন
সঠিক উত্তর:
গ) দীনেশচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
 ‘মৈমনসিংহ গীতিকা’ গ্রন্থটি সংকলন করেন - দীনেশচন্দ্র সেন।
• ‘মৈমনসিংহ-গীতিকা' দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
• মৈমনসিংহ-গীতিকা হচ্ছে পূর্ব-ময়মনসিংহ অঞ্চল বলে পরিচিত, বর্তমানে দুর্গাপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ এলাকায় লোকমুখে প্রচলিত কবিতা বা গীতসমূহের সংকলন।
• ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় গীতিকা গুলো সংগ্রহ করা হয়।
• ‘মৈমনসিংহ-গীতিকা’ মোট ২৩ টি ভাষায় মুদ্রিত হয়।

ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত কয়েকটি পালা ও রূপকথা হলো:
- মহুয়া
- মালুয়া
- চন্দ্রাবতী ও জয়চন্দ্র
- কমলা
- দস্যু কেনারাম
- দেওয়ানা মদিনা
- বিদ্যাসুন্দর
- রামায়ণ
- রূপবতী
- কাজল রেখা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৭.
‘হ্ন’ কোন দুটি বর্ণের যুক্তরূপ?
  1. ক) হ + ন
  2. খ) হ্ + ণ
  3. গ) ন + হ
  4. ঘ) ণ + হ
সঠিক উত্তর:
ক) হ + ন
উত্তর
সঠিক উত্তর:
ক) হ + ন
ব্যাখ্যা
হ্ন = (হ্+ন)

কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ হলো:
ক্ষ্ম (ক্+ষ্+ম),
ক্স (ক্+স), 
গু (গ্+উ),
গ্ধ (গ্+ধ), 
ঙ্গ (ঙ্+গ), 
জ্ঞ (জ+ঞ), 
ঞ্চ (ঞ+চ), 
ঞ্জ (ঞ+জ), 
ষ্ণ (ষ্+ণ)
হু (হ্+উ), 
হৃ (হ+ঋ), 
হ্ম (হ্+ম) ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
৪৮.
‘কবিতার কথা’ কার প্রবন্ধগ্রন্থ?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) জসীম উদ্দীন
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
• জীবনানন্দ দাস ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। 
• জীবনানন্দ দাশকে “ধূসরতার কবি” বলা হয়। ‘
• ধূসর পাণ্ডুলিপি’ (১৯৩৬) নামে একটি কাব্যগ্রন্থ আছে জীবনানন্দ দাশের। কিন্তু শুধু এ কারণেই তাঁকে ‘ধূসরতার কবি’ বলা হয়-তা নয়। তাঁর বহু কবিতায় হতাশা ও বিবর্ণের কথা আছে। তাঁর কবিতার চালচিত্রে আছে ধূসর বর্ণ। তাই জীবনানন্দ দাশকে ধূসরতার কবি বলা হয়।
• রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন।

• জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থঃ
 - ঝরাপালক (প্রথম প্রকাশিত), 
- ধূসর পান্ডুলিপি, 
- বনলতা সেন, 
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাসসমূহঃ
- মাল্যবান, 
- সুতীর্থ, 
- নিরুপম যাত্রা, 
- বিভা,
- জলপাইহাটি ইত্যাদি।

• জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ ‘কবিতার কথা’। এই প্রবন্ধটির একটি বিখ্যাত উক্তি হলো
‘সকলেই কবি নন, কেউ কেউ কবি।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪৯.
‘ধসূর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) সরম সেন
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
• জীবনানন্দ দাস ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। 
• জীবনানন্দ দাশকে “ধূসরতার কবি” বলা হয়। ‘
• ধূসর পাণ্ডুলিপি’ (১৯৩৬) নামে একটি কাব্যগ্রন্থ আছে জীবনানন্দ দাশের। কিন্তু শুধু এ কারণেই তাঁকে ‘ধূসরতার কবি’ বলা হয়-তা নয়। তাঁর বহু কবিতায় হতাশা ও বিবর্ণের কথা আছে। তাঁর কবিতার চালচিত্রে আছে ধূসর বর্ণ। তাই জীবনানন্দ দাশকে ধূসরতার কবি বলা হয়।
• রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন।

• জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থঃ
 - ঝরাপালক (প্রথম প্রকাশিত), 
- ধূসর পান্ডুলিপি, 
- বনলতা সেন, 
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাসসমূহঃ
- মাল্যবান, 
- সুতীর্থ, 
- নিরুপম যাত্রা, 
- বিভা,
- জলপাইহাটি ইত্যাদি।

• জীবনানন্দের বনলতা সেন  কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়। এছাড়া জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটিও ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৫৪) লাভ করে। ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় তাঁর মৃত্যু হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫০.
The synonym of 'sagacious' is-
  1. ক) malicious
  2. খ) malice
  3. গ) judicious
  4. ঘ) germane
সঠিক উত্তর:
গ) judicious
উত্তর
সঠিক উত্তর:
গ) judicious
ব্যাখ্যা
• sagacious - সুস্থ বিচারবুদ্ধি সম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; বিচক্ষণ।
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) malicious - অশুভ কামনা; অন্যের ক্ষতিসাধনের ইচ্ছা; বিদ্বেষ।
খ) malice - অশুভ কামনা; অন্যের ক্ষতিসাধনের ইচ্ছা; বিদ্বেষ।
গ) judicious - সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ।
ঘ) germane - প্রাসঙ্গিক; সম্পর্কযুক্ত।

• সুতরাং , বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে  judicious শব্দটি sagacious এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 
- তাই সঠিক উত্তর হবে -  judicious.

Source: Bangla Academy Dictionary.
৫১.
ইলেক্ট্রিক বাল্ব এর ফিলামেন্ট তৈরী করা হয়-
  1. ক) টাংস্টেন
  2. খ) আয়রণ
  3. গ) কার্বন
  4. ঘ) লেড
সঠিক উত্তর:
ক) টাংস্টেন
উত্তর
সঠিক উত্তর:
ক) টাংস্টেন
ব্যাখ্যা
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। 

বৈদ্যুতিক বাল্বের ভেতরে দুই প্রান্তর সাথে সরু টাংস্টেনের তারের তৈরি কুণ্ডলী সংযুক্ত থাকে, একে ফিলামেন্ট বলে। এ বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে প্রচুর তাপ উৎপাদন করে এবং বাল্বের এই ফিলামেন্ট প্রজ্বলিত হয়ে আলো বিকিরণ করে। 

সূত্র: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি 
৫২.
নিচের কোনটিতে পারস্পারিক আবেশ ব্যবহৃত হয়?
  1. ক) ডায়োড
  2. খ) ট্রাজিন্টার
  3. গ) ট্রান্সফর্মার
  4. ঘ) অ্যামপ্লিফায়ার
সঠিক উত্তর:
গ) ট্রান্সফর্মার
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রান্সফর্মার
ব্যাখ্যা
- ট্রান্সফর্মারে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়। এতে দুইটি কুন্ডলি উপস্থিত থাকে।
- প্রথমটিকে মুখ্য কুন্ডলি এবং দ্বিতীয়টিকে গৌণ কুন্ডলি বলা হয়।
- প্রথম কুন্ডলিতে তড়িৎ প্রবাহিত হলে দ্বিতীয় কুন্ডলিতেও চৌম্বক আবেশের দরুণ তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়।

সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫৩.
Identify the correct spelt word.
  1. ক) advercity
  2. খ) advarcity
  3. গ) advarites
  4. ঘ) adversity
সঠিক উত্তর:
ঘ) adversity
উত্তর
সঠিক উত্তর:
ঘ) adversity
ব্যাখ্যা
Adversity (noun) (plural adversities)
English Meaning: a difficult or unpleasant situation.
Bangla Meaning: দুর্ভাগ্য; দৈবদুর্বিপাক, নিদারুণ দুর্দশা; দৈবদোষ; দুঃখযন্ত্রণা।

Source: Bangla Academy Dictionary.
৫৪.
She was working on her computer with her baby next to- Choose the correct answer
  1. ক) her
  2. খ) herself
  3. গ) hers
  4. ঘ) her own beside
সঠিক উত্তর:
ক) her
উত্তর
সঠিক উত্তর:
ক) her
ব্যাখ্যা
ব্যাখ্যা যোগ করা হবে।
৫৫.
Complete the sentence with the best option. If you had studied hard,
  1. ক) you would succeed in the examination.
  2. খ) you should have succeeded in the examination.
  3. গ) you could succeed in the examination.
  4. ঘ) you would have succeeded in the examination.
সঠিক উত্তর:
ঘ) you would have succeeded in the examination.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) you would have succeeded in the examination.
ব্যাখ্যা
- If clause এ যদি had + verb এর past participle form হয়, তবে পরবর্তী clause এ would/could/might + have + Verb এর past participle form+ extension ব্যবহৃত হয়।
- এটাকে Third conditional বলা হয়।
- আবার, Conditional sentence- এ Had + Sub + V3 + Extension. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
- যেহেতু, প্রশ্নে উল্লেখিত clause টি if + had + verb এর past participle form এ আছে, তাই নিয়মাযায়ী বাক্যটি সঠিক সম্পূর্ন করতে হলে এরপরের অংশে You would have succeeded in the examination বসাতে হবে। 
- Complete Sentence: If you had studied hard, you would have succeeded in the examination.
৫৬.
‘অদৃশ্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) বাস্তব
  2. খ) দৃশ্যমান
  3. গ) দৃষ্টমান
  4. ঘ) সদৃশ
সঠিক উত্তর:
খ) দৃশ্যমান
উত্তর
সঠিক উত্তর:
খ) দৃশ্যমান
ব্যাখ্যা
•  ‘অদৃশ্য’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো - দৃশ্যমান।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ  - বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৫৭.
‘পায়ের তলা সর্ষে’ বাগধারার অর্থ কী?
  1. ক) অলুক্ষণে
  2. খ) আসন্ন বিপদ
  3. গ) অস্থির
  4. ঘ) অকর্মণ্য
সঠিক উত্তর:
গ) অস্থির
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্থির
ব্যাখ্যা
• ‘পায়ের তলা সর্ষে’ বাগধারার অর্থ - অস্থির।
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• গুড়ে বালি - আশায় নৈরাশ্য
• গোড়ায় গলদ - শুরুতেই ভুল
• কৈয় মাছের জান - যা সহজে মরে না
• পুটি মাছের প্রাণ - ছোটো মন
• তানকানা - কাণ্ডজ্ঞানহীন
• তিলকে তাল করা - ছোটকে বড় করা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা।
৫৮.
ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম?
  1. ক) স্মার্ট বাংলাদেশ
  2. খ) প্রগেসিভ বাংলাদেশ
  3. গ) এনলইটেড বাংলাদেশ
  4. ঘ) পোভার্টিলেস বাংলাদেশ
সঠিক উত্তর:
ক) স্মার্ট বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) স্মার্ট বাংলাদেশ
ব্যাখ্যা
স্মার্ট বাংলাদেশ
- ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম - স্মার্ট বাংলাদেশ
- স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে ২০৪১ সালের মধ্যে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার চারটি ভিত্তি হলো –

১. স্মার্ট সিটিজেন, 
২. স্মার্ট ইকোনোমি, 
৩. স্মার্টগভর্নমেন্ট, 
৪. স্মার্ট সোসাইটি।

এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে।
- সেখানে নাগরিকেরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে।
- প্রযুক্তির মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে।
- সরকার ও সমাজকে স্মার্ট করে গড়ে তুলতে ইতিমধ্যেই বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩ ও দৈনিক প্রথম আলো।
৫৯.
পাওয়ার ট্রান্সমিশন কেন High Voltage- এ করা হয়?
  1. ক) বেশী কারেন্ট পাবার জন্য
  2. খ) দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য
  3. গ) ট্রান্সমিশন লাইনের খরচ কমানোর জন্য
  4. ঘ) উপরের সব কয়টি
সঠিক উত্তর:
খ) দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য
উত্তর
সঠিক উত্তর:
খ) দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য
ব্যাখ্যা
ব্যাখ্যা যোগ করা হবে।
৬০.
খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
  1. ক) ঊনিশ
  2. খ) বিশ
  3. গ) একুশ
  4. ঘ) বাইশ
সঠিক উত্তর:
গ) একুশ
উত্তর
সঠিক উত্তর:
গ) একুশ
ব্যাখ্যা
• উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।

• বাংলা উপসর্গ ২১ টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
• তৎসম উপসর্গ ২০ টি। যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৬১.
কোন ধরণের স্যাটেলাইট কমিউনিকেশনে কম পাওয়ার প্রয়োজন হয়?
  1. ক) GEO
  2. খ) LEO
  3. গ) MEO
  4. ঘ) HEO
সঠিক উত্তর:
খ) LEO
উত্তর
সঠিক উত্তর:
খ) LEO
ব্যাখ্যা
ব্যাখ্যা যোগ করা হবে।
৬২.
Which one of the following sentence contains the correct superlative degree?
  1. ক) I love you more than I can say.
  2. খ) Money is sweeter than honey
  3. গ) No other flowing is as beautiful as the rose.
  4. ঘ) The Padma Bridge is one of the longest bridge in Asia
সঠিক উত্তর:
ঘ) The Padma Bridge is one of the longest bridge in Asia
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Padma Bridge is one of the longest bridge in Asia
ব্যাখ্যা
• Superlative Degree চেনার উপায় - 
- সাধারণত অনেকের মধ্যে তুলনা করতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।
-  অর্থাৎ একজন ব্যক্তি/ বস্তুকে অনেকের সাথে তুলনা করা হয়।
- Superlative Degree চিনার উপায় হলো  Superlative Degree তে সাধারণত Superlative form এবং all other, most other, one of the + Superlative form বসে।
- প্রশ্নে উল্লেখিত The Padma Bridge is one of the longest bridge in Asia - বাক্যটিতে one of the রয়েছে এবং long এর superlative form longest বসেছে।
- তাই এটিই সঠিক উত্তর।
৬৩.
The phrase 'out of the wood' means-
  1. ক) Out of the Jungle
  2. খ) Out of the bush
  3. গ) free from difficulties
  4. ঘ) out of the way
সঠিক উত্তর:
গ) free from difficulties
উত্তর
সঠিক উত্তর:
গ) free from difficulties
ব্যাখ্যা
• Be out of the woods
English Meaning: to no longer be in danger or difficulty.
Bangla Meaning: বিপদ বা ঝামেলামুক্ত হওয়া।
সুতরাং, সঠিক উত্তর হবে -  free from difficulties

Ex. Sentence: The project has been given funding for another year, but it's not out of the woods yet.
Bangla Meaning: এই প্রকল্পকে আর এক বছরের জন্য অর্থায়ন করা হয়েছে কিন্তু তা এখনো বিপদমুক্ত নয়।

Source: Live MCQ Lecture.
৬৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) রুজভেল্ট
  2. খ) ভল্টেয়ার
  3. গ) উইনস্টন চার্চিল
  4. ঘ) মার্গারেট থ্যাচার
সঠিক উত্তর:
গ) উইনস্টন চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
গ) উইনস্টন চার্চিল
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল (১৮৭৪ - ১৯৬৫):
- উইনস্টন চার্চিল ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম সেরা রাজনীতিবিদ। তিনি নিজেকে জনসেবায় নিবেদিত করেছিলেন।
- ১৯৪০-১৯৪৫ তিনি প্রথম বারের মত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৫১-১৯৫৫ সালে তিনি দ্বিতীয় বারের মত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন-  উইনস্টন চার্চিল
- ‘The Second World War' গ্রন্থের জন্যে তিনি ১৯৫৩ সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।
- ১৯৬৩ সালে জন এফ কেনেডি চার্চিলকে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন।

তথ্যসূত্র: Britannica.com
৬৫.
Which one is correct sentence below?
  1. ক) Good night, how are you?
  2. খ) Good night, how do you do?
  3. গ) Good evening, how you are?
  4. ঘ) Good evening, how are you?
সঠিক উত্তর:
ঘ) Good evening, how are you?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Good evening, how are you?
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Good evening, how are you?
- Good night হচ্ছে বিদায় সম্ভাষন জাতীয় বাক্য। এর সাথে সাধারণত how are you জাতীয় বাক্য ব্যবহৃত হয় না। 
- Good evening হচ্ছে সাক্ষাৎকালীন সম্ভাষন তাই এর সাথে  how are you ব্যবহার যুক্তিসঙ্গত।
- how you are হবে না কারন interrogative বাক্যে auxiliary verb, subject এর আগে বসে।
৬৬.
“সময়টা প্রশান্তির জন্য প্রশস্ত নয়” - এ বাক্যে ‘প্রশস্ত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) প্রশংসা
  2. খ) নিন্দা
  3. গ) অনুপযুক্ত
  4. ঘ) উপযুক্ত
সঠিক উত্তর:
ঘ) উপযুক্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপযুক্ত
ব্যাখ্যা
ব্যাখ্যা যোগ করা হবে।
৬৭.
পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি পালিত হয়-
  1. ক) পৌষ মাসে
  2. খ) মাঘ মাসে
  3. গ) চৈত্র মাসে
  4. ঘ) বৈশাখ মাসে
সঠিক উত্তর:
গ) চৈত্র মাসে
উত্তর
সঠিক উত্তর:
গ) চৈত্র মাসে
ব্যাখ্যা
বৈসাবি উৎসব:
- পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি।
- পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি পালিত হয়- চৈত্র মাসে
- পাহাড়ের প্রধান তিন সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে উৎসবটি পালন করে।
- পাহাড়ের এই উৎসবকে ত্রিপুরারা বলে ‘বৈসুক’, মারমারা বলে ‘সাংগ্রাই’ আর চাকমারা বলে ‘বিঝু’।
- ত্রিপুরাদের বৈসুক থেকে ‘বৈ’, মারমাদের সাংগ্রাই থেকে ‘সা’, আর চাকমাদের বিজু থেকে ‘বি’ একত্রে ‘বৈসাবি’ নামে পরিচিত।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।