পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
১) ভাষাগত যৌক্তিক বিচার। ২) সমস্যা সমাধান। ৩) বানান ও ভাষা। সোর্স: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
নিচের কোনটি সরল বাক্য?
  1. ক) মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।
  2. খ) ত্যাগ এবং জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে।
  3. গ) তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
উত্তর
সঠিক উত্তর:
গ) তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
ব্যাখ্যা
সরল বাক্য : 
যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন :
- পাখিগুলো নীল আকাশে উড়ছে।
- তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
 
=======
 
যৌগিক বাক্য : পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। 
জ্ঞাতব্য : যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। 
 
যেমন – ত্যাগ এবং জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। এখানে দুটি বাক্য আছে। যেমন :
-  ত্যাগ মানুষকে মুক্তির পথে পরিচালিত করে।
-  জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। 
- বাক্য দুটির সংযোজক অব্যয় ‘এবং’।
 
=======
 
সাপেক্ষ সর্বনামের বা সাপেক্ষ যোজক ছাড়াও নিম্নের উপায়ে জটিল বাক্য হতে পারে। এই জায়গা অনেক অনেক এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে।  

শর্টকাট : সরল বাক্য + ক্রিয়াবাচক অনুসর্গ + সরল বাক্য = জটিল বাক্য

মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।
এই উদাহরণটি অনেক বইয়ে সরল বাক্য বা যৌগিক বাক্য হিসেবে দেখানো হয়েছে। চলুন সরল বাক্যের শর্তগুলো মনে করি।
সরল বাক্যে অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া থাকবে। আর যৌগিক বাক্যে অবশ্যই অব্যয় দ্বারা যুক্ত থাকবে অথবা দুটি সরল বাক্যের মাঝে অব্যয়ের পরিবর্তে শুধু কমা থাকবে এবং বাক্যগুলো একটা আরেকটার ওপর নির্ভর করবে না, অর্থাৎ স্বাধীনভাবে ব্যবহৃত হবে। 
এবার ওপরের বাক্যটিকে ভেঙে লিখি। 
    মা ছিল না। বলে। কেউ তার চুল বেঁধে দেয়নি।
‘মা ছিল না।’ এটি একটি সরল বাক্য এবং এখানে সমাপিকা ক্রিয়া (ছিল) আছে। 
‘কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটিও একটি সরল বাক্য এবং এখানেও সমাপিকা ক্রিয়া (দেয়নি) আছে।   
‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে এবং একাধিক সরল বাক্য পাওয়া গেছে। সুতরাং এটি সরল বাক্য নয়। 
এবার দেখি এটি যৌগিক বাক্য কি না। যৌগিক বাক্যের মূল কথা হলো দুটি সরল বা জটিল বাক্য বাক্য অব্যয় দ্বারা সংযোগ থাকবে অথবা দুটি সরল বাক্যের মাঝে অব্যয়ের পরিবর্তে কমা থাকবে। যোৗগিক বাক্যের সরল বাক্যগুলো স্বাধীন ও নিরপেক্ষ হবে, অর্থাৎ একটি আরেকটির ওপর নির্ভর করবে না। 
‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ বাক্যের অন্তর্গত ‘মা ছিল না’ এবং ‘কেউ তার চুল বেঁধে দেয়নি’ বাক্যের মাঝে কোনো সংযোজক বা বিয়োজক অব্যয় নেই এবং বাক্য দুটি স্বাধীন নয়, একটি অন্যটির ওপর নির্ভর করছে, এখানে অব্যয়ের পরিবর্তে ‘বলে’ নামক অনুসর্গ আছে, তাই এটি যৌগিক বাক্যের শর্ত পূরণ করতে পারে না। 
এবার তবে জটিল বাক্যের শর্তের দিকে যাই। জটিল বাক্যে একটি বাক্য আরেকটি বাক্যের সঙ্গে সাপেক্ষ অবস্থায় থাকবে। এখানে ‘বলে’ অনুসর্গ দুটি বাক্যকে একটির সঙ্গে আরেকটির সাপেক্ষ অবস্থা সৃষ্টি করেছে। ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়নি, ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে বসে একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের নির্ভরশীলতা বা সাপেক্ষ অবস্থা বুঝিয়েছে। যদি ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত  হতো তবে সেটি সরল বাক্য হতো। 
অব্যশই অব্যশই মনে রাখতে হবে : বলে দ্বারা যদি ক্রিয়া না বোঝায় তবে ধরে নিতে হবে সেটি ক্রিয়া হিসেবে বাক্যে ব্যবহৃত হয়নি ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর অবশ্যই বাক্যটি জটিল বাক্য হবে। প্রসঙ্গত ক্রিয়াবাচক অনুসর্গগুলো দেখে নেই। 


[ক্রিয়াজাত অনুসর্গ : ক্রিয়া থেকে নির্মিত অনুসর্গকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। এ জাতীয় অনুসর্গ হলো : বলে, করে, থেকে, দিয়ে, ধরে, হতে ইত্যাদি। যেমন : ভালো করে পড়াশুনা করো। মন দিয়ে কাজ করো।]

    কয়েকটি উদাহরণ লক্ষ করি, যে উদাহরণগুলো প্রতিযোগিতমূলক পরীক্ষায় এসেছে।
‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল।’ [৩৩তম বিসিএস]
মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। [৩২তম বিসিএস]
তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।
 
সূত্র : মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী রচিত নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ
.
৩-এর কত শতাংশ ৯ হবে?
  1. ক) ৩৫০
  2. খ) ৩০০
  3. গ) ৪৫০
  4. ঘ) ৬০০
সঠিক উত্তর:
খ) ৩০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০০
ব্যাখ্যা
প্রশ্ন : ৩-এর কত শতাংশ ৯ হবে?
সমাধান : 
ধরি, ৩ এর ক শতাংশ হবে ৯
∴ ৩ এর ক/১০০= ৯
বা, ৩ক= ৯ × ১০০
∴ ক = ৩০০
.
নিচের কোন গুচ্ছের সব বানান অশুদ্ধ?
  1. ক) অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
  2. খ) স্বায়ত্তশাসন, অভ্যন্তর, উপর্যুক্ত
  3. গ) ভৌগলিক, যশলাভ, যক্ষা
  4. ঘ) সামর্থ্য, নৈর্ব্যক্তিক, চর্ব্য
সঠিক উত্তর:
গ) ভৌগলিক, যশলাভ, যক্ষা
উত্তর
সঠিক উত্তর:
গ) ভৌগলিক, যশলাভ, যক্ষা
ব্যাখ্যা
তৃতীয় শব্দগুচ্ছের সবগুলো বানান অশুদ্ধ।
 ভুল বানানগুলোর শুদ্ধরূপ - ভৌগলিক = ভৌগোলিক, যক্ষা = যক্ষ্মা, যশলাভ = যশোলাভ
.
যদি D = 17 এবং E = 26 হয়, তাহলে G = ?
  1. ক) 41
  2. খ) 33
  3. গ) 37
  4. ঘ) 50
সঠিক উত্তর:
ঘ) 50
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 50
ব্যাখ্যা

D = 42 + 1 = 16 + 1 = 17
E = 52 + 1 = 25 + 1 = 26

অনুরূপভাবে, 
G = 72 + 1 = 49 + 1 = 50

.
'A' 'B'-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৮ দিনে শেষ করতে পারে। 'A' একা কাজটি কতদিনে করতে পারবে?
  1. ক) ২৪ দিনে
  2. খ) ২১ দিনে
  3. গ) ২৫ দিনে
  4. ঘ) ২৭ দিনে
সঠিক উত্তর:
ঘ) ২৭ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন : 'A' 'B'-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৮ দিনে শেষ করতে পারে। 'A' একা কাজটি কতদিনে করতে পারবে?
সমাধান :
A একটা কাজ ক দিনে করলে B ঐ কাজ ২ক দিনে করতে পারে।
A, ক দিনে করে ১টি কাজ
A, ১ দিনে করে ১/ক অংশ

আবার, 
B, ২ক দিনে করে ১টি কাজ
B, ১ দিনে করে ১/২ক অংশ
A ও B একত্রে ১ দিনে করে (১/ক + ১/২ক) অংশ বা (৩/২ক) অংশ

A ও B একত্রে (৩/২ক) অংশ করে ১ দিনে
A ও B একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে (২ক/৩) দিনে।

প্রশ্নানুসারে,  ২ক/৩ = ১৮
                    বা, ক = ১৮×৩/২ 
                             = ২৭
A একা কাজটি ২৭ দিনে করতে পারে।
.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) প্রবিষ্ট - প্রস্থিত
  2. খ) জঙ্গম - স্থাবর
  3. গ) দেউড়ি - দরজা
  4. ঘ) উদ্যতি - বিরতি
সঠিক উত্তর:
গ) দেউড়ি - দরজা
উত্তর
সঠিক উত্তর:
গ) দেউড়ি - দরজা
ব্যাখ্যা
‘দেউড়ি’ শব্দের অর্থ দরজা যার বিপরীতার্থক শব্দ হলো খিড়কি বা জানালা।
'উদ্যতি' শব্দের বিপরীত শব্দ হলো- বিরতি 
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ, বাংলা একাডেমি অভিধান।
.
০.১ × ০.০২ × ০.০০৫ = ?
  1. ক) ০.০০০০০০১
  2. খ) ০.০০০০১
  3. গ) ০.০০০১
  4. ঘ) ০.০০০০০১
সঠিক উত্তর:
খ) ০.০০০০১
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০০০০১
ব্যাখ্যা
প্রশ্ন : ০.১ × ০.০২ × ০.০০৫ = ?

সমাধান :
.১ × ০.০২ × ০.০০৫
= ০.০০০০১
.
'পরিত্রাণ লাভের ইচ্ছা' - এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) মুমূর্ষা
  2. খ) মুমুক্ষা
  3. গ) মুমূর্ষু
  4. ঘ) মুমুক্ষু
সঠিক উত্তর:
খ) মুমুক্ষা
উত্তর
সঠিক উত্তর:
খ) মুমুক্ষা
ব্যাখ্যা
মুমুক্ষা - মুক্তি বা পরিত্রাণ লাভের ইচ্ছা।
মুমুক্ষু  - মোক্ষলাভে ইচ্ছুক, মুক্তিকামী 
মুমূর্ষা - প্রাণত্যাগের ইচ্ছা 
মুমূর্ষু - মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন 
 
উৎস : বাংলা একাডেমি অভিধান। 
.
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের ৬ষ্ঠ অক্ষরটি কী?
  1. ক) 'ধ'
  2. খ) 'ন'
  3. গ) 'ল'
  4. ঘ) 'দ'
সঠিক উত্তর:
ক) 'ধ'
উত্তর
সঠিক উত্তর:
ক) 'ধ'
ব্যাখ্যা
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটি ২৫তম বর্ণ। 
তার পূর্বের ৬ষ্ঠ অক্ষরটি হবে ১৯তম বর্ণ ‘ধ’।
 
ক-ম পর্যন্ত ২৫ টি বর্ণকে স্পর্শ বা বর্গীয় বর্ণ বলে।
যথাঃ ক বর্গীয় বর্ণঃ ক, খ, গ, ঘ, ঙ।
চ বর্গীয় বর্ণঃ চ, ছ, জ, ঝ, ঞ।
ট বর্গীয় বর্ণঃ ট, ঠ, ড, ঢ, ণ।
ত বর্গীয় বর্ণঃ ত, থ, দ, ধ, ন।
প বর্গীয় বর্ণঃ প, ফ, ব, ভ, ম।

[উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি ]
১০.
সালমান সায়মনকে বললো 'আমার মায়ের বাবার ছেলের একমাত্র বোনের সাথে গতকাল দেখা হয়েছিল' - সালমান কার সাথে দেখা করেছিল?
  1. ক) মা
  2. খ) খালা
  3. গ) মামা
  4. ঘ) বোন
সঠিক উত্তর:
ক) মা
উত্তর
সঠিক উত্তর:
ক) মা
ব্যাখ্যা
প্ৰশ্ন: সালমান সায়মনকে বললো 'আমার মায়ের বাবার ছেলের একমাত্র বোনের সাথে গতকাল দেখা হয়েছিল' - সালমান কার সাথে দেখা করেছিল?   

সমাধান: 
সালমানের মায়ের বাবার ছেলে সালমানের মামা।  
সালমানের মামা একমাত্র বোন সালমানের মা। 
অতএব, গতকাল সালমানে তার মার সাথে দেখা হয়েছিলো।
১১.
ক্রন্দসী শব্দের অর্থ কী?
  1. ক) সুখ ও দুঃখ
  2. খ) স্বর্গ ও মর্ত্য
  3. গ) দুঃখ ও বেদনা
  4. ঘ) চন্দ্র ও সূর্য
সঠিক উত্তর:
খ) স্বর্গ ও মর্ত্য
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বর্গ ও মর্ত্য
ব্যাখ্যা
ক্রন্দসী (বিশেষ্য) 
অর্থ :
১ পৃথিবী ও আকাশ; স্বর্গ ও মর্ত্য 
ওই শোন দিশে দিশে তোমা লাগি কাঁদিছে ক্রন্দসী- রবীন্দ্রনাথ ঠাকুর
 
উৎস : বাংলা একাডেমি অভিধান। 
১২.
নিচের শব্দগুলাের মধ্যে ৩টি সমগােত্রীয়। কোন শব্দটি আলাদা?
  1. Onerous
  2. Effortless
  3. Strenuous
  4. Arduous
সঠিক উত্তর:
Effortless
উত্তর
সঠিক উত্তর:
Effortless
ব্যাখ্যা
Onerous (adjective)
English Meaning: Needing great effort; causing trouble or worry.
Bangla Meaning: কষ্টসাধ্য; গুরুভার: an onerous duty/task/responsibility
Synonyms: Arduous (দু:সাধ্য), Difficult (কষ্টকর), Hard (কঠিন), Tough (শ্রমসাধ্য), Burdensome (বোঝাস্বরুপ), Strenuous (বিপুল প্রচেষ্টা)। 
Antonyms: Easy (সহজ), Effortless (বিনা প্রচেষ্টায়), Achievable (সহজে অর্জন করা যায় না এমন), Light (হালকা), Soft (নরম)। 
Other Forms: 
- Onerously (adverb)- In an onerous manner. 
- Onerousness.
Example Sentence: 
1. The new rules will place onerous responsibilities on employers.
2. The government imposed onerous taxes on imports.
 
Source: Live MCQ Lecture
১৩.
Dog : Puppy :: Cat : ____
  1. ক) Fawn
  2. খ) Calf
  3. গ) Hippo
  4. ঘ) Kitten
সঠিক উত্তর:
ঘ) Kitten
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Kitten
ব্যাখ্যা
 - A baby dog is a puppy.
 - A baby cat is a kitten.
১৪.
একটি স্কুলের ছাত্রদের মধ্যে ২০ শতাংশ বিজ্ঞান ক্লাব এবং ৩০ শতাংশ বাস্কেটবল ক্লাবের ছাত্র। যদি বিদ্যালয়ের ২৫ শতাংশ শিক্ষার্থী বাস্কেটবল ক্লাবে থাকে কিন্তু বিজ্ঞান ক্লাবে না থাকে, তাহলে বিজ্ঞান ক্লাবে থাকা ছাত্রদের কত শতাংশ বাস্কেটবল ক্লাবে নেই?
  1. ক) ৫০%
  2. খ) ৭৫%
  3. গ) ২৫%
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) ৭৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন : একটি স্কুলের ছাত্রদের মধ্যে ২০ শতাংশ বিজ্ঞান ক্লাব এবং ৩০ শতাংশ বাস্কেটবল ক্লাবের ছাত্র। যদি বিদ্যালয়ের ২৫ শতাংশ শিক্ষার্থী বাস্কেটবল ক্লাবে থাকে কিন্তু বিজ্ঞান ক্লাবে না থাকে, তাহলে বিজ্ঞান ক্লাবে থাকা ছাত্রদের কত শতাংশ বাস্কেটবল ক্লাবে নেই?
সমাধান : 
ধরি, মোট ছাত্রসংখ্যা ১০০ জন 
৩০ জন ছাত্র বাস্কেটবল ক্লাবের সদস্য, এর মধ্যে ২৫ জন ছাত্র বিজ্ঞানের নয়। 
সুতরাং, বিজ্ঞান ও বাস্কেটবল উভয় ক্লাবের সদস্য = ৩০ - ২৫ = ৫ জন। 
 
অপরদিকে, বিজ্ঞানের ছাত্র ২০ জন, এর মধ্যে ৫ জন উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত। 
আমরা বলতে পারি, বিজ্ঞানে রয়েছে  কিন্তু বাস্কেটবল ক্লাবের সদস্য নয় এরূপ ছাত্র সংখ্যা = ২০ - ৫ = ১৫ জন 
 বিজ্ঞানে রয়েছে  কিন্তু বাস্কেটবল ক্লাবে নেই এরূপ ছাত্রসংখ্যার হার = ১৫ /২০ = ৭৫ / ১০০ = ৭৫%
১৫.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ক) দৈর্ঘ্য
  2. খ) বেগ
  3. গ) তাপমাত্রা
  4. ঘ) ভর
সঠিক উত্তর:
খ) বেগ
উত্তর
সঠিক উত্তর:
খ) বেগ
ব্যাখ্যা
বেগ ছাড়া সবগুলো হলো মৌলিক রাশি। বেগ হলো লব্ধ রাশি। 
 
মৌলিক রাশিঃ 
দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ- এই সাতটি রাশিকে মৌলিক রাশি বলে। রাশিগুলোকে পরিমাপ করতে অন্য কোন এককের উপর নির্ভর করতে হয় না।

লব্ধ রাশিঃ 
যে রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে লব্ধ রাশি বলে। যেমন- বেগ, কাজ, ত্বরণ ইত্যাদি।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৬.
অভিধান অনুসারে, কোন শব্দটি শেষ অবস্থানে আসবে?
1. Toast 2. Torpedo 3. Tounge 4. Trickle 5. Trick
  1. ক) Trick
  2. খ) Trickle
  3. গ) Tounge
  4. ঘ) Torpedo
সঠিক উত্তর:
খ) Trickle
উত্তর
সঠিক উত্তর:
খ) Trickle
ব্যাখ্যা
অভিধান অনুসারে ক্রম : 
1. Toast
2. Torpedo
3. Tounge
5. Trick
4. Trickle

সুতরাং, অভিধান অনুসারে 'Trickle' শেষ অবস্থানে থাকবে।
১৭.
যদি ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরে ১০০ দিনে, তাহলে ৫টি বিড়াল ৫টি টা ইঁদুরকে ধরবে-
  1. ক) ১ দিনে
  2. খ) ১০০ দিনে
  3. গ) ৫ দিনে
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) ১০০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন : যদি ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরে ১০০ দিনে, তাহলে ৫টি টা বিড়াল ৫টি টা ইঁদুরকে ধরবে-

সমাধান : 
১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরে  ১০০  দিনে
∴ ১   〃        ১টি  〃 〃 〃 (১০০ × ১০০)/১০০ 〃
∴৫টি  〃    ৫টি     〃 〃 (১০০ × ১০০ × ৫ )/(৫×১০০)〃
                                    = ১০০  দিনে।
১৮.
আচিক খুসিক, ককবোরক, বিষ্ণুপ্রিয়া - এ শব্দগুলোর সাথে সম্পর্ক আছে -
  1. ক) ধর্ম
  2. খ) ভাষা
  3. গ) রাজনীতি
  4. ঘ) উৎসব
সঠিক উত্তর:
খ) ভাষা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাষা
ব্যাখ্যা
- গারো জনগোষ্ঠীর ভাষার নাম আচিক খুসিক এবং লামদানি
- ত্রিপুরা জনগোষ্ঠী ককবোরক ভাষায় কথা বলে।
 
- মণিপুরীদের ভাষার নাম বিষ্ণুপ্রিয়া।
- ওরাঁওদের ভাষা : কুড়ুখ ও সাদরি।


তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ ও সপ্তম শ্রেণি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণি।