পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৩৩
সিলেবাস
Full Model Test - 1
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১] · তারিখ অনির্ধারিত · ১৩৩ প্রশ্ন

.
Choose the correct sentence:
  1. It is high time you making a decision.
  2. It is high time you make a decision.
  3. It is high time you made a decision.
  4. It is high time you could make a decision.
ব্যাখ্যা

• Correct sentence: It is high time you made a decision.

• Use of It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।

- নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject (you) আছে, তাই এর পরে verb এর past form (made) বসবে।

• More examples:
- It is high time she left the place.
- It is high time you started studying.

• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন: It is high time to stop corruption.

অন্য অপশন বিশ্লেষণ-
ক) It is high time you making a decision.
→ ভুল, কারণ verb এর past form হবে।

খ) It is high time you make a decision.
→ ভুল, কারণ verb এর past form (made) হবে।

ঘ) It is high time you could make a decision.
→ ভুল, কারণ could make দ্বারা অতীতের কাজ বুঝানো হয়, কিন্তু It is high time দ্বারা বর্তমানের কাজ বুঝানো হয়।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

.
গুপ্ত বংশের আদি পুরুষ কে ছিলেন?
  1. সমুদ্রগুপ্ত
  2. প্রথম চন্দ্রগুপ্ত
  3. শ্রীগুপ্ত
  4. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ব্যাখ্যা

গুপ্ত সাম্রাজ্য:
- খ্রিস্টীয় তিন শতকের শেষ এবং চার শতকের প্রথমদিকে সম্ভবত প্রথম চন্দ্রগুপ্ত অথবা সমুদ্রগুপ্তের মাধ্যমে বাংলায় গুপ্ত শাসন সম্প্রসারিত হয়।
- শ্রীগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের আদি পুরুষ।
- এল্যানের মতে, পাটলীপুত্র (মগধের অভ্যন্তরে) নগরের অদূরে শ্রীগুপ্তের রাজত্ব ছিল।
- প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে গুপ্ত শাসন প্রতিষ্ঠিত হয়।
- প্রথম কুমারগুপ্তের সময় (৪৩২-৪৪৮ খ্রি.) থেকে উত্তর বাংলা গুপ্ত সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ হিসেবে গড়ে ওঠে।
- এটির নাম ছিল তখন ‘পুন্ড্রবর্ধন ভুক্তি’।
- হুনদের আক্রমণের মধ্য দিয়ে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) এর বর্তমান সভাপতি কে? (অক্টোবর, ২০২৫)
  1. সালেহউদ্দিন আহমেদ
  2. আলী ইমাম মজুমদার
  3. ড. মুহাম্মদ ইউনূস
  4. ফয়েজ আহমদ
ব্যাখ্যা

ECNEC:
- বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)।
- ECNEC-এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- গঠিত হয়: ১৯৮২ সালে।
- সভাপতি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। (অক্টোবর, ২০২৫)
- অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান বা সভাপতি: সালেহউদ্দিন আহমেদ। (অক্টোবর, ২০২৫)
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ।

.
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. কুমিল্লা
  2. দিনাজপুর
  3. পাবনা
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

.
বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কোন স্থানে?
  1. দিল্লি
  2. পাটনা
  3. কানপুর
  4. বিহার
ব্যাখ্যা

বক্সারের যুদ্ধ:
- বক্সারের যুদ্ধ সংঘটিত হয় বিহারে।
- ১৭৬৪ সালের ২২ অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে সংঘটিত এ যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে।
- বাদশাহ দ্বিতীয় শাহ আলম পুনরায় ইংরেজ শিবিরে আশ্রয় নেন। সুজাউদ্দৌলা রোহিলাখন্ডে পালিয়ে যান এবং অযোধ্যা ইংরেজ বাহিনীর পদানত হয়। মীর কাসিম নিরুদ্দেশ হন এবং এরপর তাঁর সম্পর্কে আর কিছু জানা যায় নি।
- বক্সার ছিল একটি চূড়ান্ত যুদ্ধ।
- এ যুদ্ধের পর বাংলা ইংরেজ কোম্পানির শাসনের অধীনে আবদ্ধ হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) জিডিপির কত শতাংশ?
  1. ৩.১%
  2. ৩.৭%
  3. ৪.৩%
  4. ৫.৮%
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

.
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কয়টি? (অক্টোবর, ২০২৫)
  1. ২৬টি
  2. ২৭টি
  3. ২৮টি
  4. ২৯টি
ব্যাখ্যা

সিভিল সার্ভিস ক্যাডার:
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে তার প্রতিরূপ সংস্থাসমূহের মতো প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত মানব সম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধনের পাশাপাশি জনপ্রশাসন ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ জাতীয় ভূমিকা পালন করছে।
- কর্ম কমিশন দেশব্যাপি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে।
- বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার ২৬টি।

তথ্যসূত্র - কর্ম কমিশন ওয়েবসাইট।

.
নিচের কোন জেলায় ওরাওঁ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
  1. কক্সবাজার
  2. কুড়িগ্রাম
  3. বান্দরবান
  4. রাঙ্গামাটি
ব্যাখ্যা

ওরাওঁ:
- ওরাওঁ বাংলাদেশের একটি নৃগোষ্ঠী। এদের বাসস্থান বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে।
- নৃবিজ্ঞানীদের মতে, তারা অস্ট্রিক এবং ভাষাতাত্ত্বিক সূত্রে দ্রাবিড়।
- তারা মুঘল শাসনামলে বরেন্দ্র অঞ্চলে প্রবেশ করে এবং সে অঞ্চলে তাদের স্থায়ী নিবাস গড়ে তোলে।
- তারা বর্তমানে বাংলাদেশের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমণিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বসবাস করছে।
- ওরাওঁরা জড়োপাসক, তাদের ভগবানের নাম ধরমী বা ‘ধার্মেশ’ বা ‘ধরমেশ’।
- ওরাওঁরা তাদের সৃষ্টিকর্তা ধরমেশকে সন্তুষ্ট রাখার জন্য তাঁর উদ্দেশ্যে পূজা করে এবং তাঁর উদ্দেশ্যে ‘ডানডাকাঁটা’ উৎসবের আয়োজন করে।
- ওরাওঁদের ভাষার নাম কুরুক।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

.
ন্যাটো (NATO) চার্টারের কোন ধারায় 'শান্তিপূর্ণ সমাধানের' কথা বলা আছে?
  1. অনুচ্ছেদ ১
  2. অনুচ্ছেদ ২
  3. অনুচ্ছেদ ৩
  4. অনুচ্ছেদ ৪
ব্যাখ্যা

NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গঠন করা হয় সামরিক জোট NATO।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও পর্তুগাল)।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

• ন্যাটোর অনুচ্ছেদ: ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ছোট। মাত্র ১৪টি ধারার। এগুলো হলো:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা ,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ.১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

উৎস: NATO ওয়েবসাইট।

১০.
নিম্নের কোন মতবাদে 'রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব, জাতীয় স্বার্থ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কথা বলা হয়েছে?
  1. মার্ক্সবাদ
  2. নব্য-উদারতাবাদ
  3. বাস্তববাদ
  4. গঠনবাদ
ব্যাখ্যা

◉ বাস্তববাদ (Realism):
➝ It emphasizes the role of the state, national interest, and power in world politics.
➝ অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের এই তত্ত্বটি রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব, জাতীয় স্বার্থ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কথা বলে।

◉ মার্ক্সবাদ (Marxism):
➝ Marxism, a body of doctrine developed by Karl Marx and, to a lesser extent, by Friedrich Engels in the mid-19th century. It originally consisted of three related ideas: a philosophical anthropology, a theory of history, and an economic and political program.
➝ মার্ক্সবাদ মূলত একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন। ঐতিহাসিক বস্তুবাদ , দ্বান্দ্বিক বস্তুবাদ, উদ্বৃত্ত্ব মুল্যতত্ত্ব ও শ্রেণিসংগ্রাম এই চারটি বিষয়কে কেন্দ্র করে মার্কসবাদ বিকশিত হয়েছে।

◉ নব্য-উদারতাবাদ (Neoliberalism):
➝ Neoliberalism, ideology and policy model that emphasizes the value of free market competition.
➝ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নব্য উদারতাবাদের ধারনাটির ব্যাপক পরিচয় তুলে ধরেন রবার্ট কোহেন। এই তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রসমূহহের জাতীয় স্বার্থ হাসিলের জন্য আন্তর্জাতিক সংগঠেনর কোন বিকল্প নাই।

◉ গঠনবাদ (Constructivism):
➝ According to this approach, the behaviour of humans is determined by their identity, which itself is shaped by society’s values, history, practices, and institutions.
➝ এই তত্ত্বের মূল কথা হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি বিভিন্ন আদর্শের উপর নির্ভরশীল। পাশাপাশি আরো বলা আছে, মানুষের আচরণ তার পারিপার্শিক বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। সরাসরি আন্তর্জাতিক সংগঠনের কথা না বলা থাকলেও অন্তর্নিহিত ধারণা হলো, শক্তিশালি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপস্থিতি সামগ্রিকভাবে কল্যাণকর।
এছাড়াও আছে - Regime Theory, Functionalism. etc.

উৎস: Britannica.com এবং আন্তর্জাতিক রাজনীতিকোষ; লেখক: তারেক শামসুর রহমান। Liberalism & International theory; A Moravcsik.

১১.
নিম্নের কোন দেশে সমুদ্র বন্দর নাই?
  1. মঙ্গোলিয়া
  2. আজারবাইজান
  3. লাওস
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা

সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।

এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
- আফগানিস্তান,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
- লাওস,
- মঙ্গোলিয়া,
- নেপাল,
- তাজিকিস্তান এবং
- উজবেকিস্তান।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

১২.
নিম্নের কোন সভ্যতা পতনের পর প্রাচীন গ্রীক সভ্যতার সূচনা হয়?
  1. মাইসেনিয়ান সভ্যতা
  2. মিনোয়ান সভ্যতা
  3. সামারিয়ান সভ্যতা
  4. নিওলিথিক সভ্যতা
ব্যাখ্যা

• গ্রিক সভ্যতা:
- প্রাচীন গ্রিক সভ্যতা, মাইসেনিয়ান সভ্যতার পরের সময়কাল।
- প্রাচীন গ্রিস তার উচ্চতায় এশিয়া মাইনর, দক্ষিণ ইতালি, সিসিলি এবং গ্রীক দ্বীপপুঞ্জের বসতি নিয়ে গঠিত।
- এটি শহর-রাজ্যে বিভক্ত ছিল-এথেন্স এবং স্পার্টা।
- গ্রিক সংস্কৃতি হেলেনীয় সংস্কৃতি নামে বেশি পরিচিত।
- সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ।
- হোমারের মহাকাব্য 'ইলিয়ড' এবং ‘ওডিসি' মহাকাব্যের অপূর্ব নিদর্শন।
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্ৰ গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।

সূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩.
'অরেঞ্জ বিপ্লবের' কেন্দ্রবিন্দু হিসেবে কোন শহর পরিচিত?
  1. ওডেসা
  2. মস্কো
  3. কিয়েভ
  4. মিনস্ক
ব্যাখ্যা

অরেঞ্জ বিপ্লব:
- ‘অরেঞ্জ বিপ্লব' সংঘটিত হয় ইউক্রেনে।
- অরেঞ্জ বিপ্লব ছিল একটি ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক ঘটনা।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।

সূত্র - Britannica.com

১৪.
নিম্নের কত তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৪৪ সালের ২৪ অক্টোবর
  2. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
  3. ১৯৪৫ সালের ১০ অক্টোবর
  4. ১৯৪৪ সালের ১২ অক্টোবর
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উল্লেখ্য,
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।

১৫.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা নিম্নের কে?
  1. হেনরি ডুন্যান্ট
  2. নেলসন ম্যান্ডেলা
  3. মেলভিন জোন্স
  4. রবার্ট ব্যাডেন পাওয়েল
ব্যাখ্যা

স্কাউট আন্দোলন (Scout Movement):
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।

• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১৬.
'Inter-Services Intelligence (ISI)' নিম্নের কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. জাপান
  4. জার্মানি
ব্যাখ্যা

• Inter Service Intelligence (ISI)
​ - আইএসআই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালিন পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রবার্ট কাউথম এটি প্রতিষ্ঠা করেন।
​- ।S। মূলত দেশের বাহিরে পাকিস্তানের স্বার্থ সংরক্ষণে কাজে নিয়োজিত।
- ​তবে পাকিস্তানের অভ্যন্তীরণ রাজনীতিতেও এর ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে।
- ​আইএসআই -এর নেতৃত্বে থাকেন লেফটেন্যান্ট জেনারেল/মেজর জেনারেল পদমর্যাদার একজন মহাপরিচালক [ডিজি];
-​ তিনি এখনও পর্যন্ত সেনাবাহিনী থেকে নিযুক্ত একজন কর্মরত কর্মকর্তা।

অন্যদিকে,
• জাপানের গোয়েন্দা সংস্থার নাম নাইচো।
• ভারতের গোয়েন্দা সংস্থার নাম RAW। ​​

উৎস: ব্রিটানিকা & নিউইয়র্ক টাইমস।

১৭.
সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন -
  1. গ্রিকরা
  2. চীনারা
  3. রোমানরা
  4. কোনটি নয়
ব্যাখ্যা

• গ্রিকদের অবদান:
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- প্রাচীন বিশ্বের প্রাচীনতম মানচিত্র তৈরি করেন - ব্যাবিলনীয়রা.
- পৃথিবীর বৃত্তাকার মানচিত্র প্রথম অংকন করেন গ্রিক বিজ্ঞানিরা।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে।
- এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।
- জ্যামিতি বিষয়ে পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন।
- বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের যথেষ্ট খ্যাতি ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা ওয়েবসাইট। [লিঙ্ক]

১৮.
'MERCOSUR' নিচের কোন অঞ্চলের বাণিজ্য জোট হিসেবে পরিচিত?
  1. দক্ষিণ আমেরিকা
  2. উত্তর আফ্রিকা
  3. উত্তর আমেরিকা
  4. দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে। (অক্টোম্বর, ২০২৫)
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য:, পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১৯.
যদি a + b + c = 0 হয়, তাহলে (a3 + b3 + c3 )2 = ?
  1. 3a2b2c2
  2. 9abc
  3. 27abc
  4. 9a2b2c2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b + c = 0 হয়, তাহলে (a3 + b3 + c3 )2 = ?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 0

আমরা জানি,
a3 + b3 + c3 - 3abc = (a + b + c)(a2 + b2 + c2 - ab - bc - ca)
⇒ a3 + b3 + c3 - 3abc = 0
∴ a3 + b3 + c3 = 3abc

প্রদত্ত রাশি,
(a3 + b3 + c3)2 = (3abc)2 = 9a2b2c2

২০.
একজন পরীক্ষার্থীকে 13 টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?
  1. 480
  2. 560
  3. 720
  4. 360
ব্যাখ্যা

প্রশ্ন: একজন পরীক্ষার্থীকে 13 টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?

সমাধান:
মোট প্রশ্ন 13 টি
প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে,
তাহলে বাকি 8টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে।

মোট বাছাই সংখ্যা = 5c3 × 8c3
= 10 × 56
= 560

২১.

  1. 64
  2. 48
  3. 16
  4. 32
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


২২.
দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের ল.সা.গু 189। সংখ্যা দুটি কী কী?
  1. 35 এবং 45
  2. 21 এবং 27
  3. 14 এবং 18
  4. 28 এবং 36
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের ল.সা.গু 189। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি 7x এবং 9x.
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. = x
এবং সংখ্যা দুইটির গুণফল = 63x2

আমরা জানি,
দুইটির গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × গ.সা.গু.
63x2 = 189 × x
63x = 189
∴ x = 3
∴ সংখ্যা দুইটি যথাক্রমে 3 × 7 = 21 এবং 3 × 9 = 27

২৩.
A(1, 2), B(4, 5) এবং C(7, k) বিন্দুত্রয় সমরেখ হলে k এর মান কত?
  1. 11
  2. 2
  3. - 4
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: A(1, 2), B(4, 5) এবং C(7, k) বিন্দুত্রয় সমরেখ হলে k এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A(1, 2), B(4, 5) এবং C(7, k)

আমরা জানি,
(X1, Y1) ও (X2, Y2) বিন্দুগামী রেখার ঢাল = (y2​ - y1​​)/(x2​ - x1​)
তিনটি বিন্দু A(1, 2), B(4, 5) এবং C(7, k) সমরেখ হলে, তাদের মধ্যে যেকোনো দুইটি বিন্দু দ্বারা নির্ধারিত সরলরেখার ঢাল এবং তৃতীয় বিন্দুর সাথে অন্য একটি বিন্দুর মধ্যকার ঢাল সমান হবে।
এখন,
AB এর ঢাল,
mAB​ = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= (5 - 2)/(4 - 1)
= 3/3
= 1

আবার,
BC এর ঢাল
mBC = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= (k - 5)/(7 - 4)
= (k - 5)/3

∴ তিনটি বিন্দু সমরেখ হলে ঢাল দুটি সমান হবে।
∴ (k - 5)/3 = 1
⇒ k - 5 = 3
⇒ k = 5 + 3
⇒ k = 8

সুতরাং, k এর মান 8

২৪.
P(A ∩ B) = 1/3, P(A ∪ B) = 5/6 এবং P(B) = 2/3 হয়, তাহলে P(A) এর মান নির্নয় করুন?
  1. 1/2
  2. 4/3
  3. 2/3
  4. 1/6
ব্যাখ্যা

প্রশ্ন: P(A ∩ B) = 1/3, P(A ∪ B) = 5/6 এবং P(B) = 2/3 হয়, তাহলে P(A) এর মান নির্নয় করুন?

সমাধান:
দেওয়া আছে,
P(A ∩ B) = 1/3
P(A ∪ B) = 5/6
এবং P(B) = 2/3

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ 5/6 = P(A) + (2/3) - (1/3)
⇒ P(A) = (5/6) + (1/3) - (2/3)
= (5 + 2 - 4)/6
= 3/6
∴ P(A) = 1/2

২৫.
a + 2a + 3a + 4a + ...................... সমান্তর ধারার n-তম পদ ও সাধারণ অন্তরের অনুপাত কত?
  1. n : 2
  2. 2 : n
  3. n : 1
  4. n2
ব্যাখ্যা

প্রশ্ন: a + 2a + 3a + 4a + ..............সমান্তর ধারার n-তম পদ ও সাধারণ অন্তরের অনুপাত কত?

সমাধান:
প্রথম পদ, A1 = a
সাধারণ অন্তর, d = 2a - a = a

আমরা জানি,
n তম পদ = A1 + (n - 1)d
= a + (n - 1)a
= a + na - a
= na

∴ n-তম পদ এবং সাধারণ অন্তরের অনুপাত = na : a = n : 1

২৬.
বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল y বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?
  1. y2 বর্গমিটার
  2. (√y/3)3 বর্গমিটার
  3. (y/2)2 বর্গমিটার
  4. 2y বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল y বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,
যে কোন ত্রিভুজের মধ্যমা ঐ ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করে

যেহেতু ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল y বর্গমিটার
অতএব ,ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল হবে y বর্গমিটার ।

অতএব , ABC এর ক্ষেত্রফল = ∆ABD এর ক্ষেত্রফল + ∆ACD এর ক্ষেত্রফল
= y + y
= 2y বর্গমিটার

২৭.
গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায়, গ্যালাক্সিটি -
  1. পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে
  2. পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে
  3. মোটেই নড়ছে না
  4. নিজের অক্ষে ঘূর্ণায়মান
ব্যাখ্যা

• গ্যালাক্সির স্পেকট্রাল রেখার রেডশিফট (Redshift):
- রেডশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে একটি গ্যালাক্সি বা আকাশীয় বস্তুর আলো দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিক থেকে দূরে সরে যাচ্ছে।
- এটি মহাবিশ্বের সম্প্রসারণের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
- রেডশিফটের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন গ্যালাক্সি আমাদের থেকে কত দ্রুত দূরে সরে যাচ্ছে।
- রেডশিফটের কারণ: গ্যালাক্সির গতিবেগ এবং মহাবিশ্বের সম্প্রসারণ।
- ডপলার ইফেক্টের মতো, আলোও তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন দেখায়, কিন্তু গ্যালাক্সির আপাত অবস্থান পরিবর্তিত হয় না।

• গ্যালাক্সির ব্লুশিফট (Blueshift):
- ব্লুশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে গ্যালাক্সির আলো ছোট তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিকে ধাবিত হচ্ছে।
- এটি গ্যালাক্সির আপেক্ষিক গতিবেগ নির্ণয়ে সহায়ক।

• গ্যালাক্সির ঘূর্ণন:
- একটি গ্যালাক্সি নিজ অক্ষে ঘূর্ণায়মান হতে পারে।
- তবে এর ফলে সাধারণভাবে রেডশিফট বা ব্লুশিফট দেখা যায় না।
- ঘূর্ণন শুধুমাত্র গ্যালাক্সির অভ্যন্তরীণ গ্যাস বা তারা গতির পরিবর্তন ঘটায়।

- সুতরাং, গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায় যে গ্যালাক্সিটি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।
- সঠিক উত্তর: খ) পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।

সূত্র: NASA [link]

২৮.
'Torque' - এর সঙ্গে জড়িত শব্দ কোনটি?
  1. Acceleration
  2. Mass
  3. Friction
  4. Twist
ব্যাখ্যা

প্রশ্ন: 'Torque' - এর সঙ্গে জড়িত শব্দ কোনটি?

সমাধান:

• টর্ক (Torque):
- টর্ক হলো একটি ফোর্স যা কোনো বস্তু ঘূর্ণন করানোর ক্ষমতা রাখে।
- এটি সরলরেখার গতি নয়, বরং ঘূর্ণন বা টুইস্টের সাথে সম্পর্কিত।
- টর্ক নির্ভর করে ফোর্সের আকার এবং ফোর্স প্রয়োগের দূরত্বের উপর।
- সরলরেখার ত্বরণ (Acceleration) বা ভর (Mass) সরাসরি টর্কের সংজ্ঞার সাথে সম্পর্কিত নয়।
- ঘর্ষণ (Friction) টর্কে প্রভাব ফেলতে পারে, কিন্তু টর্কের মূল সংজ্ঞা নয়।

সুতরাং, টর্কের সঙ্গে জড়িত শব্দ হলো Twist.
সঠিক উত্তর: ঘ) Twist.

• Acceleration (ত্বরণ):
- ত্বরণ হলো গতির পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তু কত দ্রুত বা ধীরে গতিশীল হচ্ছে।
- এটি সরলরেখার গতি বা লিনিয়ার মুভমেন্টের সাথে সম্পর্কিত।
- ঘূর্ণন বা টর্কের সাথে সরাসরি সম্পর্কিত নয়।
- টর্ক থাকলেও, ত্বরণ শুধু ভর ও ফোর্সের কারণে নির্ধারিত হয়।

• Mass (ভর):
- ভর হলো কোনো বস্তুতে থাকা পদার্থের পরিমাণ।
- এটি জড়তা এবং গাণিতিক গণনার জন্য গুরুত্বপূর্ণ।
- টর্কের সংজ্ঞার জন্য এটি সরাসরি প্রয়োজন নয়, যদিও টর্ক তৈরি করতে ফোর্স প্রয়োগের ক্ষেত্রে ভরের গুরুত্ব থাকতে পারে।

• Friction (ঘর্ষণ):
- ঘর্ষণ হলো দুটি পৃষ্ঠের মধ্যে প্রতিরোধের শক্তি।
- এটি কোনো বস্তুকে ঘূর্ণন বা সরলরেখায় ধীর করতে পারে।
- ঘর্ষণ টর্কের প্রভাব কমাতে বা বাড়াতে পারে, তবে টর্কের মূল সংজ্ঞা নয়।

২৯.
ক এর চেয়ে খ তত ছোট যতখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৯৬। খ এর বয়স কত?
  1. ৪৮
  2. ২৪
  3. ৪২
  4. ৫০
ব্যাখ্যা

প্রশ্ন: ক এর চেয়ে খ তত ছোট যতখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৯৬। খ এর বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
ক + গ = ৯৬..............(১)

আবার,
ক - খ = খ - গ
⇒ ক + গ = খ + খ
⇒ ২খ = ৯৬
⇒ খ = ৯৬/২
∴ খ = ৪৮

খ এর বয়স = ৪৮ বছর

৩০.
প্রশ্নবোধকের জায়গায় কোন ছবি বসলে প্যাটার্ন পূর্ণ হবে?

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধকের জায়গায় কোন ছবি বসলে প্যাটার্ন পূর্ণ হবে?

সমাধান:

প্রশ্নবোধক স্থানে অপশন 4 এর চিত্রটি বসলে প্যাটার্ন সম্পূর্ণ হবে।

৩১.
৮, ১১, ১৭, ২৯,......... ধারাটির ৭ম সংখ্যাটি কত?
  1. ১৯৭
  2. ১০১
  3. ১৯৩
  4. ১৮৭
ব্যাখ্যা

প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯,......... ধারাটির ৭ম সংখ্যাটি কত?

সমাধান:
(একটি সংখ্যা × ২) - ৫ = পরবর্তী সংখ্যা

যেমন,
(৮ × ২) - ৫ = ১৬ - ৫ = ১১
(১১ × ২) - ৫ = ২২ - ৫ = ১৭
(১৭ × ২) - ৫ = ৩৪ - ৫ = ২৯
(২৯ × ২) - ৫ = ৫৮ - ৫ = ৫৩
(৫৩ × ২) - ৫ = ১০১
(১০১ × ২) - ৫ = ১৯৭

∴ পরবর্তী সংখ্যাটি হলো ১৯৭

বিকল্প সমাধান,
আবার,
৮ + ৩ = ১১
১১ + ৬ = ১৭
১৭ + ১২ = ২৯
২৯ + ২৪ = ৫৩
৫৩ + ৪৮ = ১০১
১০১ + ৯৬ = ১৯৭

৩২.
যদি KHULNA = 67 হয়, তবে CUMILLA = কত?
  1. 65
  2. 67
  3. 69
  4. 71
ব্যাখ্যা

প্রশ্ন: যদি KHULNA = 67 হয়, তবে CUMILLA = কত?

সমাধান:

KHULNA = K + H + U + L + N + A = 11 + 8 + 21 + 12 + 14 + 1 = 67

একই ভাবে,
CUMILLA = 3 + 21 + 13 + 9 + 12 + 12 + 1 = 71

৩৩.
কোন মাসের ৫ তারিখ যদি শুক্রবার হয়, তাহলে সেই মাসের ৩০ তারিখ কোন দিন হবে?
  1. মঙ্গলবার
  2. শুক্রবার
  3. বুধবার
  4. সোমবার
ব্যাখ্যা

প্রশ্ন: কোন মাসের ৫ তারিখ যদি শুক্রবার হয়, তাহলে সেই মাসের ৩০ তারিখ কোন দিন হবে?

সমাধান:
৫ম দিন = শুক্রবার
(৫ + ৭) বা, ১২ তম দিন = শুক্রবার
(১২ + ৭) বা, ১৯তম দিন = শুক্রবার
(১৯ + ৭) বা, ২৬তম দিন = শুক্রবার

২৭ তম দিন = শনিবার
২৮ তম দিন = রবিবার
২৯ তম দিন = সোমবার
৩০ তম দিন = মঙ্গলবার

∴ ৩০ তম দিন = মঙ্গলবার

৩৪.
পানিতে যে প্রতিচ্ছবিগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে কোনটি ইংরেজি শব্দের অনুরূপ?

  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা

প্রশ্ন: পানিতে যে প্রতিচ্ছবিগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে কোনটি ইংরেজি শব্দের অনুরূপ?


সমাধান:

সঠিক উত্তর: A

৩৫.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে?

  1. 82
  2. 68
  3. 72
  4. 78
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে?

সমাধান:
সমাধান:
3 থেকে শুরু করে,
(3 × 2) + 2 = 8
(8 × 2) + 2 = 18

(18 × 2) + 2 = 38
(38 × 2) + 2 = 78

(78 × 2) + 2 = 158

বিকল্প সমাধান,
8 + 10 = 18
18 + 20 = 38
38 + 40 = 78
78 + 80 = 158

৩৬.
কোন শহরটি "Spain"- এর সঙ্গে সেইভাবে সম্পর্কিত, যেমন কায়রো মিশরের সঙ্গে সম্পর্কিত?
  1. Madrid
  2. Barcelona
  3. Valencia
  4. Seville
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শহরটি "Spain"- এর সঙ্গে সেইভাবে সম্পর্কিত, যেমন কায়রো মিশরের সঙ্গে সম্পর্কিত?

সমাধান:

• "Madrid"- Spain এর রাজধানী।
- একইভাবে "Cairo"-এর সঙ্গে সম্পর্কিত দেশ হলো Egypt.

অন্যদিকে,
- "Valencia"- Spain এর একটি শহর।
- "Seville"- Spain এর একটি শহর।
- "Barcelona"- Spain এর একটি শহর; যাকে আমরা "কাতালোনিয়া" হিসেবে চিনি।

৩৭.
জাজিরাতুল আরব অর্থ কি?
  1. আরব ভুমি
  2. আরব মরুভূমি
  3. আরব উপদ্বীপ
  4. আরবীয় সংস্কৃতি
ব্যাখ্যা

⇒আরবি জাজিরা অর্থ উপদ্বীপ। আরব ভুখন্ডের তিনদিকে জল একদিকে স্থল হওয়ায় ভৌগলিকভাবে এটি উপদ্বীপ।
-সেজন্যই আরবিতে এই ভুখন্ডকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়।

৩৮.
আমুল-ফিল’ বা হস্তিবর্ষ বলা হয় কোন খ্রিস্টাব্দকে?
  1. ৫৭০ খ্রিস্টাব্দকে
  2. ৫৭৩ খ্রিস্টাব্দকে
  3. ৫৭৯ খ্রিস্টাব্দকে
  4. ৫৮২ খ্রিস্টাব্দকে
ব্যাখ্যা

⇒রাসুলে কারিম (সা) এর জন্মসালকে হস্তীবর্ষ বা হাতির বছর বলা হয়।
-এটি ছিল সেই বছর যখন আবরাহা নামক এক রাজা কাবা ঘর ধ্বংস করতে হাতি নিয়ে এসেছিলেন।

৩৯.
কোন যুদ্ধকে বালাত-উশ-শুহাদা বা শহিদের মঞ্চ বলা হয়?
  1. টুরসের যুদ্ধকে
  2. উষ্ট্রের যুদ্ধকে
  3. ইয়ামামার যুদ্ধকে
  4. কারবালার যুদ্ধকে
ব্যাখ্যা

⇒স্পেনে ৬ বছর বিশৃংখল অবস্থার জন্য ৭৩১ খ্রিস্টাব্দে আব্দুর রহমান আল-গাফিকীকে স্পেনে পাঠান।
-স্পেনের শাসক ইউডিজ ফ্রানকিস রাজা চালর্স মারটেলের সহায়তায় আব্দুর রহমানকে বাঁধা দেন।
-৭৩২ খ্রি. টুরসের যুদ্ধে আব্দুর রহমান নিহত হয়।

৪০.
সর্ব প্রথম পরিকল্পিত ভাবে আদমশুমারীর ব্যবস্থা করেন কে?
  1. হযরত উমর (রা.)
  2. ওমর বিন আব্দুল আজিজ
  3. আব্দুল মালেক
  4. আল মামুন
ব্যাখ্যা

⇒সুবিস্তৃতিত ইসলামী সাম্রাজ্যের শাসনকার্যের সুবিধা ও জনগণকে সুন্দর ভাবে ভাতা প্রদানের জন্য হযরত উমর (রা.) সর্ব প্রথম পরিকল্পিত ভাবে আদমশুমারীর ব্যবস্থা করেন।

৪১.
সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন?
  1. তারিখ বিন যিয়াদ
  2. মুহম্মদ বিন-কাসিম
  3. কুতাইবা ইবনে মুসলিম
  4. মুসা বিন নুসায়ের
ব্যাখ্যা

⇒৭১২ সালে মুহম্মদ বিন-কাসিম রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু বিজয় করেন।

৪২.
দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
  1. কুতুবউদ্দিন আইবেক
  2. শামসুদ্দিন ইলতুৎমিশ
  3. ফিরোজ শাহ তুঘলোক
  4. আলাউদ্দিন খিলজি
ব্যাখ্যা

⇒শামসুদ্দিন ইলতুৎমিশ মোঙ্গল আক্রমণের সম্ভাব্যতা থেকে ভারতীয় উপমহাদেশকে কৌশলে রক্ষা করে তিনি দিল্লি সালতানাতকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন।
-এ জন্য তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।

৪৩.
'কুরআন চিরন্তন' এটি কাদের মতামত?
  1. আশারিয়া
  2. জব্বারিয়া
  3. মুতাজিলা
  4. কাদারিয়া
ব্যাখ্যা

⇒মুতাজিলাবাদের বিকল্প হিসেবে আশারিয়াবাদ হিসেবে পরিচিতি লাভ করে।
-তাদের মতে, আল্লাহ এক ও অদ্বিতীয়।
-তার অস্তিত্ব চিরন্তন।
-কুরআন চিরন্তন বিশেষ প্রয়োজনে মহানবী (স.) এর উপর নাজিল হয়েছে।

৪৪.
কুরাইশরা হযরত মুহাম্মদ (সা) ও তার পরিবারকে কোন সময় অবরুদ্ধ করে রাখে?
  1. ৬১০-৬১৩ খ্রি.
  2. ৬১৫-৬১৭ খ্রি.
  3. ৬১৭-৬১৯ খ্রি.
  4. ৬১৭-৬২১ খ্রি.
ব্যাখ্যা

⇒কুরাইশরা মক্কার আবু তালিবের উপত্যকা-তে নবি (সা) এবং তার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছিল ৬১৭-৬১৯ মোট ৩ বছর।

৪৫.
১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের ২য় যুদ্ধের ফলাফল কি ছিল?
  1. মুহম্মদ ঘুরি পরাজিত হয়
  2. পৃথ্বীরাজ বিজয়ী হয়
  3. মুহম্মদ ঘুরি ও পৃথ্বীরাজের মধ্যে সন্ধি হয়
  4. মুহম্মদ ঘুরি বিজয়ী হয়
ব্যাখ্যা

⇒১১৯১ খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজের বাহিনীর কাছে মুহম্মদ ঘুরি পরাজিত হন।
-১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের ২য় যুদ্ধে পৃথ্বীরাজের বাহিনী মুহম্মদ ঘুরি কাছে পরাজিত হয়।

৪৬.
আল-ওয়ালিদের সময় মুসলিম সাম্রাজ্য কোন কোন মহাদেশে বিস্তার লাভ করেছিল?
  1. এশিয়া,ইউরোপ,আফ্রিকা
  2. এশিয়া ,ইউরোপ,ওশেনিয়া
  3. আফ্রিকা, ইউরোপ,আমেরিকা
  4. এশিয়া, ইউরোপ,আমেরিকা
ব্যাখ্যা

⇒ আল-ওয়ালিদের সময় মুসলিম সাম্রাজ্য ৩ মহাদেশে বিস্তার লাভ করেছিল।
- এ সময় কুতাইবা ইবনে মুসলিম মধ্য এশিয়ায়,
- মুহাম্মদ বিন কাসিম ভারতে,
- মুসা বিন নুসায়ের আফ্রিকায়,
-তারিক বিন যিয়াদ স্পেনে বিজয় অভিযান পরিচালনা করেন।

৪৭.
আবুল আব্বাসকে 'আস সাফফাহ' বলা হয় কে?
  1. তার নিষ্ঠুরতার জন্য
  2. দানশীলতার জন্য
  3. আব্বসীয় বংশ প্রতিষ্ঠার জন্য
  4. উমাইয়া নিধন নীতির জন্য
ব্যাখ্যা

⇒আবুল আব্বাস আস সাফফাহ উমাইয়া নিধন নীতি গ্রহন করেন।
-তিনি উমাইয়াদের দেহ কবর হতে তুলে আগুনে পুড়িয়ে ফেলেন।
-কেবল মুয়াবিয়া ও দ্বিতীয় উমরের কবর এই নিষ্ঠুরতার হাত হতে রক্ষা পায়।
-এ জন্য তাকে আস-সাফফাহ বা রক্তপিপাসু উপাধি দেয়া হয়।

৪৮.
হযরত আলী (রা.) মদিনা থেকে ইসলামী সাম্রাজ্যের রাজধানী কোথায় স্থানান্তর করেন?
  1. দামেস্ককে
  2. মক্কায়
  3. জেরুজালেমে
  4. কুফায়
ব্যাখ্যা

⇒ওসমান হত্যাকে কেন্দ্র করে হযরত আলী (রা.) ঘোড়ার পিঠে এবং হযরত আয়িশা (রা.) উষ্ট্রের পৃষ্ঠে আরোহণ করে ৬৫৬ খ্রি. এ যুদ্ধ সংঘটিত হয়।
​-যুদ্ধের ময়দানে আয়িশা(রা.) এর বাহন উটটি আক্রান্ত হয় বলে, ইতিহাসে এটি উষ্ট্রের যুদ্ধ বা (জঙ্গে জামাল) নামে পরিচিতি লাভ করে।
​-এই যুদ্ধের মাধ্যমেই ইসলামে গৃহ যুদ্ধের সূত্রপাত হয়।
- এ যুদ্ধের পর মদিনায় বিদ্রোহ বৃদ্ধি ও আলী (রা.)​ এর সমর্থক কমতে থাকে।
- সেজন্য তিনি ​রাষ্ট্রের রাজধানী মদীনা থেকে ৬৫৭ খ্রি. কুফায় স্থান্তরিত হয়।

৪৯.
কলিকাতা মহানগরীর প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে?
  1. ১৬০০ খ্রি.
  2. ১৬৩০ খ্রি.
  3. ১৬৬০ খ্রি.
  4. ১৬৯০ খ্রি.
ব্যাখ্যা

⇒জব চার্নক নামক একজন দূরদর্শী ইংরেজ কর্মকর্তা ১৬৯০ খ্রি. কলিকাতার সুতানটিতে ফিরে এসে কলিকাতা নগরীর পত্তন করেন।

৫০.
মুহাম্মদ-বিন-তুঘলকের রাজধানী স্থানান্তরের চেষ্টা ছিল কোথায়?
  1. আগ্রায়
  2. দৌলতাবাদে
  3. লাহোর
  4. গৌড়ে
ব্যাখ্যা

⇒মুহাম্মদ-বিন-তুঘলক ১৩২৬-২৭ খ্রি. দিল্লি হতে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন।
-দেবগিরির নতুন নামকরণ করেন দৌলতাবাদ।
-দেবগিরি দিল্লি হতে ৭০০ মাইল দূরে অবস্থিত।
-মাত্র ১ বছর রাজধানী হিসেবে ব্যবহারের পর আবার রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন।

৫১.
ইয়েমেন শব্দের অর্থ কি?
  1. ঐশ্বর্যশালী
  2. সম্পদশালী
  3. সুখী
  4. সম্মানিত
ব্যাখ্যা

⇒ইয়েমেন অর্থ সুখী বা সৌভাগ্যবান।

৫২.
বদর যুদ্ধে মুহাজির বাহিনীর নেতৃত্বে কে ছিলেন?
  1. সাদ বিন আবি ওয়াক্কাস (রা)
  2. আলি বিন তালিব (রা)
  3. সাদ বিন মুআজ (রা)
  4. সাব বিন কুরাইশি (রা)
ব্যাখ্যা

⇒বদর যুদ্ধে মুহাজির বাহিনীর নেতৃত্বে ছিলেন হযরত আলী (রা)।
-বদরের যুদ্ধে তাঁর অসামান্য বীরত্বের জন্য মুহাম্মদ (সা) তাঁকে জুলফিকার নামক ঐতিহাসিক তরবারি উপহার দেন।

৫৩.
নামাজ ফরজ হয় কত সালে?
  1. ২য় হিজরীতে
  2. ৬১০ সালে
  3. ৬২০ সালে
  4. ৬২২ সালে
ব্যাখ্যা

⇒ মহানবী (স.) ৬২০ সালে নবুয়তের ১০ম বছরে আল্লহর দিদারে যান।
- যা মিরাজ নামে পরিচিত।
- এই মিরাজেই তিনি পাঁচ ওয়াক্ত নামজের নির্দেশ পান।

৫৪.
উমাইয়া আমলে কাবার বিকল্প হিসেবে কোন স্থাপনা নির্মিত হয়?
  1. আল-আকসা মসজিদ
  2. কুববাতুল সাখরা
  3. গ্রেট মসজিদ অব দামেস্ক
  4. আল-হেরাম
ব্যাখ্যা

⇒আব্দুল্লাহ বিন জুবায়েরের জন্য মক্কা ও মদিনার উপর কর্তৃত্ব না থাকায় কাবার বিকল্প হিসেবে ৬৯১ সালে আ.মালিক কুববাত আস সাখরা বা Dome of the Rock নির্মাণ করেন।

৫৫.
সিন্ধু বিজয়কে ‘নিস্ফলা বিজয়’ বলে আখ্যায়িত করেছেন কে?
  1. স্ট্যানলি লেনপুল
  2. ঈশ্বরী প্রসাদ
  3. ফিরিশতা
  4. ঈশ্বর টোপ্পয়া
ব্যাখ্যা

⇒স্ট্যানলি লেনপুল মন্তব্য করেছেন, “ভারত ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান মাত্র, এটি একটি নিষ্ফল বিজয়।”

৫৬.
‘আইন-ই-আকবরী’ কোন গ্রন্থটি কে রচনা করেন?
  1. আবুল ফজল
  2. টোডরমল
  3. মানসিংহ
  4. বীরবল
ব্যাখ্যা

⇒সম্রাট আকবর শুধুমাত্র ভারতের ইতিহাসে নয় সমগ্র বিশ্বের ইতিহাসে ছিলেন একজন স্মরণীর শাসক।
-তার সভাকবি আবুল ফজল আকবরনামা,আইন-ই-আকবরী’ রচনা করেন।

৫৭.
মামলুক বংশের শাসকেরা সবাই কোন জাতির লোক ছিল?
  1. পাঠান
  2. আফগান
  3. তুর্কি
  4. ইলবারী
ব্যাখ্যা

⇒১২০৬ থেকে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত কুতুবউদ্দিন, ইলতুৎমিশ, বলবন এবং তাঁদের বংশধরেরা মোট ১১ জন সুলতান শাসন করেন।
-যারা সকলেই বিভিন্ন গোত্রের হলেও জাতীতে তুর্কি ছিলেন।

৫৮.
হারুন-অর-রশীদের মায়ের নাম কী?
  1. যুবাইদা
  2. খাইজুরান
  3. গুলবদন
  4. নুরজাহান
ব্যাখ্যা

⇒হারুন-অর-রশীদের মায়ের নাম খায়জুরান।
-যিনি আল মাহদীর ২য় স্ত্রী।

৫৯.
উষ্ট্রের যুদ্ধে মহানবী (সা.) এর কোন স্ত্রী যুদ্ধ করেন?
  1. খাদিজা (রা.)
  2. হাফসা (রা.)
  3. আয়িশা (রা.)
  4. উম্মে সালমা (রা.)
ব্যাখ্যা

⇒ওসমান হত্যাকে কেন্দ্র করে হযরত আলী (রা.) ঘোড়ার পিঠে এবং হযরত আয়িশা (রা.) উষ্ট্রের পৃষ্ঠে আরোহণ করে ৬৫৬ খ্রি. এ যুদ্ধ সংঘটিত হয়।
​- এ যুদ্ধের ময়দানে আয়িশা(রা.) এর বাহন উটটি আক্রান্ত হয় বলে, ইতিহাসে এটি উষ্ট্রের যুদ্ধ বা (জঙ্গে জামাল) নামে পরিচিতি লাভ করে।
​-এই যুদ্ধের মাধ্যমেই ইসলামে গৃহ যুদ্ধের সূত্রপাত হয়।

৬০.
খালিদ বিন ওয়ালিদ ও আমর বিন আস (রা) কোন হিজরিতে ইসলাম গ্রহণ করেন?
  1. ৪র্থ
  2. ৫ম
  3. ৭ম
  4. ৯ম
ব্যাখ্যা

⇒খালিদ ইবন ওয়ালিদ (রা) ও আমর ইবন আস (রা) উভয়েই ৭ হিজরিতে ইসলাম গ্রহণ করেন।
-খালিদ ইবন ওয়ালিদ (রা)-কে পরবর্তীতে রাসুল (সা) উপাধি দেন সাইফুল্লাহ (আল্লাহর তরবারি)।
-আর আমর ইবন আস (রা) ইসলাম গ্রহণের পর মিসরের বিজয়ে নেতৃত্ব দেন।

৬১.
বাবরের পূর্বপুরুষ ছিলেন কারা?
  1. খিলজিরা
  2. তৈমুর লং ও চেঙ্গিস খান
  3. তুঘলোকরা
  4. মামলুকরা
ব্যাখ্যা

⇒১৫২৬ খ্রি. জহিরউদ্দিন মুহম্মদ বাবর কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মুঘল শব্দটি এসেছে ‘মোঙ্গ’ বা ‘মোঙ্গল’ শব্দ হতে।
-এই বংশের প্রতিষ্ঠাতা বাবর ছিলেন পিতার দিক থেকে তৈমুর লঙ এবং মাতার দিক হতে চেঙ্গিস খানের বংশধর।

৬২.
আলীনগরের সন্ধি কখন হয়?
  1. ১০ এপ্রিল, ১৭৫৬
  2. ১৪ ডিসেম্বর, ১৭৫৬
  3. ৩ ফেব্রুয়ারি, ১৭৫৭
  4. ৯ ফেব্রুয়ারি, ১৭৫৭
ব্যাখ্যা

⇒নবাব সিরাজউদ্দৌলা রবার্ট ক্লাইভের সঙ্গে আলীনগরের সন্ধি (৯ ফেব্রুয়ারি, ১৭৫৭ খ্রি:) নামে এক চুক্তিতে স্বাক্ষর করেন।
-চুক্তির শর্তমতে নবাব ইংরেজদের ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার করেন।
-তাদের বাণিজ্য সুবিধা প্রত্যার্পণ করা হয় এবং কলিকাতার দুর্গ সুরক্ষিত করার অনুমতিও তারা লাভ করে।

৬৩.
মুহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনার মূল ফলাফল কী হয়েছিল?
  1. সফল হয়েছিল
  2. আংশিক সফল হয়েছিল
  3. দীর্ঘ স্থায়ী হয়েছিল
  4. পুরোপুরি ব্যর্থ হয়েছিল
ব্যাখ্যা

⇒দেবগিরির নতুন নামকরণ করেন দৌলতাবাদ। মাত্র ১ বছর রাজধানী হিসেবে ছিল।
-খোরাসান অভিযানের পরিকল্পনা গ্রহণ করে ৩,৭০,০০০ সৈন্যের এক বিশাল সেনাবাহিনী গঠন করে এক বছর তাদের বেতন ভাতাদি প্রদানের পরে তা বাতিল করতে বাধ্য হন।
-প্রতীকী তাম্রমুদ্রা প্রর্বতন করে জাল হওয়ায় বাতিল করেন।
-কারাচিলে এক বিশাল সামরিক অভিযান প্রেরণ করে প্রাকৃতিক বিপর্যয়ে তা ব্যর্থ হয়।
-উর্বর দোয়াব অঞ্চলে ১৩৩৪ খ্রিস্টাব্দে কর বৃদ্ধি করেও অনাবৃষ্টিজনিত প্রাকৃতিক বিপযর্য়ের ফলে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটায় দুর্ভিক্ষের প্রাদুর্ভাব ঘটে। শেষ পর্যন্ত এ পরিকল্পনাও ব্যর্থ হয়।
-এভাবেই তার পাঁচটি পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়।

৬৪.
আশারিয়া মতবাদের প্রবক্তা কে?
  1. আবুল হাসন আল আশয়ারী
  2. আবু মুসা আসয়ারী
  3. হাসান আল বসরী
  4. ওয়াসিল বিন আতা
ব্যাখ্যা

⇒মুতাজিলা মতবাদ হতে আলাদা হয়ে আবুল হাসান আশয়ারির এ মতবাদ প্রচার করেন।
-তার নামানুসারে এ মতবাদ আশয়ারীয়া মতবাদ নামেই পরিচিত।

৬৫.
মুসলমানরা ১ম হিজরত করে কোথায়?
  1. মদিনায়
  2. তায়েফে
  3. ইয়েমেনে
  4. আবিসিনিয়ায়
ব্যাখ্যা

⇒মুসলমানরা ১ম আবিসিনিয়ায় ৬১৫ সালে হিজরত করে।

৬৬.
উমাইয়া খিলাফতের শেষ খলিফা কে?
  1. আব্দুল মালিক
  2. দ্বিতীয় ইয়াজিদ
  3. ওমর বিন আবদুল আজিজ
  4. দ্বিতীয় মারওয়ান
ব্যাখ্যা

⇒৭৫০ সালের এদের সাথ যুদ্ধে শেষ খলিফা ২য় মারওয়ান পরাজয়ের কারণে উমাইয়া খিলাফতের অবসান ঘটে।

৬৭.
আব্বাসীয় আন্দোলনে সহায়তা করেন কারা?
  1. আবু মুসলিম
  2. খারিজী সম্পদ্রায়
  3. মাওয়ালীরা
  4. উপরের সকলেই
ব্যাখ্যা

⇒৭৪৪ সালে খোরাসানের মাওয়ালী আবু মুসলিম খোরাসানীর সহায়তায় আব্বসীয় আন্দোলনের সূত্রপাত ঘটে।
-শিয়া, খারিজী ও মাওয়ালীরা আব্বাসীয় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে।

৬৮.
আল-মালা কি?
  1. রাজনৈতিক প্রতিনিধি
  2. রাজনৈতিক জোট
  3. রাজনৈতিক সংগঠন
  4. রাজনৈতিক সংসদ
ব্যাখ্যা

⇒প্রাক-ইসলামি আরবে 'আল-মালা' নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা ছিল।
-যা গোত্র গুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করত।
-যে কক্ষে তাদের সভা অনুষ্ঠিত হতো সেটিই দর-আল-নাদওয়া নামে পরিচিত।

৬৯.
কোন যুদ্ধের পর কুরআন সংকলন শুরু হয়?
  1. ইয়ামামার যুদ্ধ
  2. ইয়ারমুকের যুদ্ধ
  3. বুজাখার যুদ্ধ
  4. কাদেসিয়ার যুদ্ধ
ব্যাখ্যা

⇒ভন্ডনবীদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ছিলো মুসায়লামা।
-প্রথমে ইকরামা ও শুরাহবিল (রা.)-কে তার বিরুদ্ধে প্রেরণ করে ব্যর্থ হলে ৬৩৩ খ্রি. খালিদ (রা.) তাকে ইয়ামামার যুদ্ধে পরাজিত করেন। -এ যুদ্ধে ৭০ জন হাফেজ শহিদ হন। 
-এজন্যে ওমর(রা.) এর পরামর্শে যায়েদ বিন সাবিতকে কুরআন সংকলনের দায়ীত্ব দেন।

৭০.
'কিতাব-উল-হিন্দ' গ্রন্থটি কে রচনা করেন?
  1. ফেরদৌসি
  2. আল বিরুনী
  3. ইবনে বতুতা
  4. আবুল ফজল
ব্যাখ্যা

⇒আল বিরুনী ছিলেন, সুলতান মাহমুদের দরবারের এক উজ্জ্বল নক্ষত্র।
-আল বিরুনীকে ইতিহাসে বিখ্যাত করে রেখেছে ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটি।
- যে গ্রন্থ থেকে সুলতান মাহমুদের শাসনামলের তথ্য পাওয়া যায়।

৭১.
সিপাহী বিদ্রোহের পর ইংরেজ সরকার কোন নীতি ঘোষণা করে?
  1. Divide and Rule
  2. Subsidiary Alliance
  3. Sun Shine
  4. Permanent Settlement
ব্যাখ্যা

⇒১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে সিপাহীদের ভূমিকা প্রধান ছিল বিবেচনা করে ‘ভাগ কর এবং শাসন কর' নীতি (Divide and rule) অবলম্বন করে প্রেসিডেন্সি সেনাবাহিনীকে পৃথক করে রাখা হয়।
-ইউরোপীয় সৈন্যসংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি করা হয়, গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ করা হয় এবং সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ শান্তি রক্ষার দায়িত্ব ইউরোপীয় সামরিক কর্মচারীদের ওপর অর্পণ করা হয়।
-ব্রিটিশ সরকারের প্রতি অনুগত কয়েকটি বিশেষ সম্প্রদায়ের মধ্য থেকে বেশি সংখ্যায় সৈন্য নিয়োগ করা শুরু হয়।

৭২.
বদর যুদ্ধে কতজন মুসলমান অংশগ্রহন করেছিল?
  1. ১৪ জন
  2. ৬০ জন
  3. ২৫৩ জন
  4. ৩১৩ জন
ব্যাখ্যা

⇒কুরাইশ ও মুসলমানদের মধ্যে ৬২৪ খ্রিস্টাব্দের ১৩ই মার্চ মদিনা থেকে ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে বদরের যুদ্ধ সংঘটিত হয় ।
-মহানবীর নেতৃত্ব ৩১৩ জন (২৫৩ জন আনসার ও ৬০ জন মুহাজির ) মুসলমানরা অংশগ্রহণ করে ।
-কুরাইশরা আবু জেহেল নেতৃত্ব ১০০০ সৈন অংশগ্রহণ করে।
-আবু জেহেল সহ ৭০ জন কুরাইশ নিহত ৭০ জন বন্দী হয় এবং ১৪ জন মুসলমান শাহাদাত বরণ করে।

৭৩.
মোগল আমলের রাষ্ট্র ভাষা ছিল কী?
  1. ফার্সি
  2. আরবি
  3. উর্দু
  4. বাংলা
ব্যাখ্যা

⇒মোগল আমলে রাষ্ট্র ভাষা ছিল ফার্সি।

৭৪.
সাবীয় কারা?
  1. ১ম ইমামে বিশ্বাসীরা
  2. ৫ম ইমামে বিশ্বাসীরা
  3. ৭ম ইমামে বিশ্বাসীরা
  4. ১২ ইমামে বিশ্বাসী
ব্যাখ্যা

⇒শিয়া রাজনৈতিক মতবাদ হিসেবে অভিভূত হয়েছিলেন ৬৮০ সালের ১০ই মহররম কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে হত্যার মধ্য দিয়ে।
-এই শিয়ারা বিভিন্ন দলে বিভক্ত। যেমন-যায়েদী,ইমামী,ইসনা আশারিয়া, ইসমাইলীয়।
-ইসমাইলীয়রা সপ্তম ইমামে বিশ্বাসী। এজন্য তাদের সাবীয় বা সপ্তম ইমামে বিশ্বাসীও বলা হয়।

৭৫.
'ক্রসেড’ (Crusade) কী?
  1. অন্যায় যুদ্ধ
  2. ধর্মযুদ্ধ
  3. ন্যায় যুদ্ধ
  4. পবিত্র যুদ্ধ
ব্যাখ্যা

⇒ক্রসেড অর্থ ধর্মযুদ্ধ।
-ক্রসেড (Crusade) বলতে সাধারণত ১১শ শতক থেকে ১৩শ শতকের মধ্যে ইউরোপীয় খ্রিস্টানদের দ্বারা পরিচালিত একাধিক সামরিক অভিযানের কথা বোঝানো হয়।
-যার মূল উদ্দেশ্য ছিল পবিত্র ভূমি (বিশেষ করে জেরুজালেম) মুসলিমদের কাছ থেকে পুনরুদ্ধার করা।

৭৬.
কার অভিভাবকত্বে আকবর শাসন শুরু করেন?
  1. কামরান
  2. আবুল ফজল
  3. আ. রহিম খান ই খানান
  4. বৈরাম খান
ব্যাখ্যা

⇒১৫৫৫ খ্রি. হুমায়ুন আগ্রার লাইব্রেরির সিড়ি থেকে গড়িয়ে পড়ে মৃত্যুবরণ করেন।
-হুমায়ুনের মৃত্যুর প্রাক্কালে আকবর পাঞ্জাবে বৈরামখানের তত্ত্বাবধানে অবস্থান করছিলেন।
-বৈরাম খান এখানেই আকবরকে পরবর্তী মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন এবং তার রাজ্য অভিষেকের ব্যবস্থা করেন।

৭৭.
কোন ফিরিশতা ওহী নিয়ে আসেন ?
  1. জিব্রাইল (আ.)
  2. আজরাইল (আ.)
  3. ইস্রাফিল (আ.)
  4. মিকাইল (আ.)
ব্যাখ্যা

⇒ ৬১০ সালে মহানবী (স.) নবুয়ত লাভ করে।
-সেদিন সহ পরবর্তীতে জিব্রাইল (আ.) ওহী নিয়ে আসেন।

৭৮.
‘আল ফারুক’ বা 'সত্য মিথ্যার প্রভেদকারী' উপাধিটি কোন খলিফার ?
  1. হযরত ওসমান (রা.)
  2. হযরত আলী (রা)
  3. হযরত ওমর (রা.)
  4. হযরত আবু বকর (রা.)
ব্যাখ্যা

⇒ইসলামের সঠিক মর্ম অনুধাবন করে ইসলাম গ্রহন করায় মহানবী (সা.) হযরত ওমর (রা.)কে ‘আল ফারুক’ বা সত্য মিথ্যার প্রভেদকারী উপাধি দেন।

৭৯.
বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন?
  1. দ্বিতীয় আকবর
  2. দ্বিতীয় শাহ আলম
  3. ফররুখশিয়ার
  4. দ্বিতীয় বাহদুর শাহ
ব্যাখ্যা

⇒মীর কাশিম নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এক মৈত্রী জোট গঠন করেন এবং তাঁদের সম্মিলিত বাহিনী বিহারের দিকে অগ্রসর হয়।
-ইংরেজ সেনাপতি হেক্টর মনরো এক বিশাল বাহিনী নিয়ে মিত্রপক্ষের গতিরোধ করে।
-১৭৬৪ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর বক্সার নামক স্থানে উভয়পক্ষে ঘোরতর লড়াই হয়।
-মীর কাশিম ও তাঁর মিত্ররা এ যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন।

৮০.
ইদ্রিসী বংশ কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. মরক্কোতে
  2. মিশরে
  3. ত্রিপলীতে
  4. উত্তর আফ্রিকায়
ব্যাখ্যা

⇒আল-হাদীর সময় আলী পন্থিদের ইদ্রিস নামে এক ব্যাক্তি মরক্কোতে বার্বারদের সহায়তায় মরক্কোতে ইদিস্রীয় বংশ প্রতিষ্ঠা করেন।

৮১.
লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
  1. ইব্রাহিম লোদী
  2. খিজির খান
  3. গিয়াসউদ্দিন বলবন
  4. বাহলুল লোদী
ব্যাখ্যা

⇒বাহলুল লোদী ১৪৫১ খ্রিস্টাব্দের ১৯ এপ্রিল সৈয়দ বংশের অবসান ঘটিয়ে লোদী বংশের গোড়াপত্তন করেন।
-বাহলুল লোদী ১৪৫১-১৪৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন।
-তাঁর পুত্র সিকান্দার লোদী ১৪৮৯-১৫১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন।
-এ বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদী (১৫১৭-১৫২৬খ্রি.)

৮২.
ইবনে বতুতা কে ছিলেন?
  1. বিখ্যাত দার্শনিক
  2. বিখ্যাত পর্যটক
  3. বিখ্যাত ঐতিহাসিক
  4. বিখ্যাত ভূগোলবিদ
ব্যাখ্যা

⇒মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন ইবনে বতুতা।
-তিনি ভ্রমন বিষয়ক একটি পুস্তক রচনা করেন।
-যার নাম হচ্ছে 'কিতব উর রেহালা'।

৮৩.
আরবদের রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিমূল কি ছিল?
  1. প্রাচীন গোত্রতান্ত্রিক শাসন
  2. গোত্র-প্রীতি
  3. বংশ-গৌরব
  4. আভিজাত্য
ব্যাখ্যা

⇒আসাবিয়া বা গোত্রীয় চেতন হচ্ছে, গোত্রের প্রতি জানমাল উৎসর্গ করার মানসিকতা।
-আরবদের রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিমূল ছিল আসাবিয়া বা গোত্রীয় চেতন।

৮৪.
আরব আলেকজান্ডার (Alexander of the Arabs) বলা হয় কাকে?
  1. ওকাবা বিন নাফিকে
  2. আল-ওয়ালিদকে
  3. মুসা বিন নুসায়েরকে
  4. হাজ্জাজ বিন ইউসুফকে
ব্যাখ্যা

⇒৬৬১ সালে খিলাফতের দায়িত্ব গ্রহন করেই মুয়াবিয়া প্রিয় আমর বিন আসকে মিশরের গভর্নর নিযুক্ত করেন।
-এ সময় বার্বাররা বিদ্রোহ করলে আমর তাদের দমনের জন্য মুয়াবিয়াট সাহায্য চান।
-খলিফা ওকাবা বিন নাফিকে প্রেরণ করলে তিনি বার্বারদের দমন করে লিবিয়া, তিউনিসিয়া সহ আটলান্টিক পর্যন্ত বিজয় অভিযন পরিচালনা করেন।

৮৫.
কোন তারিখে উহুদের যুদ্ধ সংঘটিত হয়?
  1. ১৩ মার্চ ৬২৫ খ্রিষ্টাব্দ
  2. ২১ মার্চ ৬২৫ খ্রিষ্টাব্দ
  3. ২৩ মার্চ ৬২৬ খ্রিষ্টাব্দ
  4. ৩ মার্চ ৬২৩ খ্রিষ্টাব্দ
ব্যাখ্যা

⇒উহুদের যুদ্ধ ৩ হিজরির ৭ শাওয়াল তারিখে (২১ মার্চ ৬২৫ খ্রিস্টাব্দে) সংঘটিত হয়েছিল।
-এটি মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত একটি যুদ্ধ, যেখানে মুসলিমদের নেতৃত্বে ছিলেন মুহাম্মাদ (সা) এবং কুরাইশদের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান।

৮৬.
কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়?
  1. হযরত আবু বকর (রা.) কে
  2. হযরত ওমর (রা.) কে
  3. হযরত ওসমান (রা.) কে
  4. হযরত আলী (রা.) কে
ব্যাখ্যা

⇒হযরত আবু বকর (রা.) দুর্যোগপূর্ণ মুহূর্তে রাষ্ট্রের হাল ধরে শিশু রাষ্ট্রেকে রক্ষা।
-ইসলামের প্রতি তাঁর ত্যাগ ও সেবার জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বা ‘Savior of Islam’ বলা হয়।

৮৭.
নিযামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. নিজাম-উল-মুলক
  2. ইমাম গাজ্জালী
  3. আলপ আর-সালান
  4. মালিক শাহ
ব্যাখ্যা

⇒নিজাম-উল-মুলক তুষী ১০৬৫-৬৭ খ্রি. বাগদাদে নিযামিয়া মাদ্রাসা প‌্রতিষ্ঠা করেন।
-যা পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ও ১ম মুসলিম বিশ্ববিদ্যাল্য হিসেবে পরিচিত।
-ইমাম গাজ্জালী (রহ.) ছিলেন এই মাদ্রাসার একজন অধ্যাপক।
-মহাকবি শেখ সাদী এই মাদ্রাসার অন্যতম কৃতী ছাত্র ছিলেন।

৮৮.
কোথায় জলদস্যুদের দ্বারা মুসলিম জাহাজ লুন্ঠিত হয়?
  1. কালিকট বন্দরে
  2. হাম্বানটোটা বন্দরে
  3. দেবল বন্দরে
  4. মাদ্রাজ বন্দরে
ব্যাখ্যা

⇒শ্রীলংকার রাজা মুসলিম সাম্রাজ্যের রাজধানী দামেস্কে আরব বণিকদের মৃতদেহ, পরিবার-পরিজন ও অথর্সামগ্রীসহ আটটি জাহাজে বোঝাই করে প্রেরণ করেন।
-সাথে খলিফা এবং হাজ্জাজের জন্য কিছু উপহারও ছিল।
-সিন্ধুর দেবল বন্দরের (করাচির সন্নিকটে) কাছে এ সকল জাহাজ জলদস্যুদের দ্বারা লুন্ঠিত হয়।

৮৯.
জাহাঙ্গীরের “দস্তুর-উল-আমল” নামে কয়টি আইন ছিল?
  1. ১১ টি
  2. ১২ টি
  3. ১৩ টি
  4. ১৪ টি
ব্যাখ্যা

⇒সম্রাট জাহাঙ্গীর তাঁর পিতার সময়ের বেশকিছু নির্যাতনমূলক আইন বাতিল করেন।
-'দস্তুর-উল-আমল’ নামে ১২টি আইন প্রণয়ণ করে দয়া ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
-একজন সাধারণ প্রজাও সরাসরি সম্রাটের বিচারপ্রার্থী হতে পারতেন।

৯০.
কোন ধারণার উপর ভিত্তি করে গিয়াসউদ্দিন বলবনের 'রাজতন্ত্র মতবাদ' (Kingship Theory) প্রদান করেন?
  1. আল্লাহর প্রতিনিধি
  2. জনগণের প্রতিনিধি
  3. সেনাবাহিনীর প্রতিনিধি
  4. অভিজাতদের প্রতিনিধি
ব্যাখ্যা

⇒ গিয়াসউদ্দিন বলবনের রাজতন্ত্র মতবাদ হচ্ছে:
-রাজতন্ত্রের ক্ষমতা নিরঙ্কুশ
-সুলতান আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হওয়ায় সমাজে কেউ তার সমক্ষ নয়।
-সুলতান সম্মান রক্ষা না করলে জনগণ অবাধ্য ও সাম্রাজ্যে নৈরাজ্য দেখা দিবে।
-জনগণের আনুগত্য ও সাম্রাজ্যের নিরাপত্তার জন্য সুলতানের অতিমানব সুলভ ও স্বেচ্ছাচারী মুলক ক্ষমতা প্রয়োগ আবশ্যক।

৯১.
হিরাক্লিয়াস কোন সাম্রাজ্যের সম্রাট ছিলেন?
  1. সাসানীয়
  2. পারস্য
  3. মিশরীয়
  4. রোমান বাইজেন্টাইন
ব্যাখ্যা

⇒হিরাক্লিয়াস বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট ছিলেন।
-তিনি ৬০২ থেকে ৬৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাম্রাজ্যের শাসক ছিলেন।

৯২.
ইমাম আজম বলা হয় কোন ইমামকে?
  1. ইমাম আবু হানিফা
  2. ইমাম মালেক
  3. ইমাম শাফেয়ী
  4. ইমাম আহমদ ইবনে হাম্বলী
ব্যাখ্যা

⇒হানাফী মাযহাবের প্রবক্তা ইমাম আবু হানিফাকে ইমামে আজম বলা হয়।
- সংখ্যায় হানাফি মাযহাবের অনুসারী বিস্বে সবচেয়ে বেশি।

৯৩.
নিচের কোনটি 'বায়তুল হিকমা' এর শাখা নয়?
  1. গ্রন্থগার বিভাগ
  2. প্রকাশনা বিভাগ
  3. শিক্ষায়তন বিভাগ
  4. অনুবাদ ব্যুরো
ব্যাখ্যা

⇒আল-মামুন ৮৩০ খ্রি. বাইতুল হিকমা (House of Wisdom)প্রতিষ্ঠিত হয়।
-এর মোট ৩টি শাখা ছিল।
-এগুলো হল- গ্রন্থগার, শিক্ষায়তন ও অনুবাদ ব্যুরো।

৯৪.
ওসমান (রা.) এর খেলাফতকালে কে সমাজতান্ত্রিক মতবাদ প্রচার করেছিলেন?
  1. আবু জার আল-গিফারি
  2. আবু মুসা আশয়ারী
  3. সাদ বিন আবিওয়াক্কাস
  4. হাসান বসরী
ব্যাখ্যা

⇒আবু জার আল গিফারী একটি গোঁড়া সমাজতান্ত্রিক মতবাদ প্রচার করছিলেন।
​- তিনি মনে করতেন ইসলামে সম্পদ সঞ্চয় করা জায়েজ নাই।
​-এ জন্য মুয়াবিয়া (রা.) ভীত হয়ে কৌশলে তাকে সিরিয়া হতে মদীনায় পাঠিয়ে দেন।
​-হযরত উসমান (রা.) ও তাকে কিছুদিনের জন্য তাকে ‘রাবাবা’ নামক পাঠিয়ে দেন।
​-সেখানেই তিনি স্বাভাবিক মৃত্যবরণ করেন।

৯৫.
শেরশাহের কাছে পরাজিত হয়ে হুমায়ুন কোথায় আশ্রয় নেন?
  1. গজনীতে
  2. পাঞ্জাবে
  3. তুরস্ক
  4. পারস্যে
ব্যাখ্যা

⇒কনৌজের যুদ্ধের মর্মান্তিক পরাজয়ের পর সম্রাট হুমায়ুন আশ্রয়ের সন্ধানে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান।
-অবশেষে পারস্যের শাসক শাহ তাহমাসপের রাজ দরবারে আশ্রয় লাভ করেন ।
-১৫৪০ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানেই ছিলেন।

৯৬.
উমাইয়াদের শাসনামলে 'স্বর্ণমুদ্রা' কি নামে পরিচিত ছিল?
  1. ফালস
  2. দিনার
  3. দিরহাম
  4. রিয়েল
ব্যাখ্যা

⇒ আ. মালিকের সময় আরবি অক্ষর যুক্ত দিনার (স্বর্ণমুদ্রা), দিরহাম (রৌপ্য মুদ্রা), ও ফালস (তাম্রমুদ্রা) প্রচলন করেন।

৯৭.
আল কুরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে?
  1. ২৫ জন
  2. ২৬ জন
  3. ২৭ জন
  4. ৩০ জন
ব্যাখ্যা

⇒ মানব জাতীর হেদায়াতের জন্য আল্লাহ ১ লক্ষ মতান্তরে ২ লক্ষ চব্বিশ হাজার নবী/রাসূল প্রেরন করেন।
- যাদের ২৫ জনের নাম সর্বশেষ আসমানী কিতাব আল-কুরআনে উল্লেখ আছে।

৯৮.
খন্দক শব্দের অর্থ কি ?
  1. পাহাড়
  2. গিরিপথ
  3. মরুভূমি
  4. পরিখা
ব্যাখ্যা

⇒মোকাবেলায় নবী মহানবী(স) পারস্যের সাহাবী সালমান ফারসির পরামর্শে মদিনার চারপাশে পরিখা খনন করেন।
-খন্দক শব্দের অর্থ পরিখা।

৯৯.
১৫২৬ সাল থেকে ১৮৫৮ সাল পর্যন্ত মুঘল বংশে মোট কতজন শাসক ছিলেন?
  1. ১৭ জন
  2. ১৮ জন
  3. ১৯ জন
  4. ২০ জন
ব্যাখ্যা

⇒শাসনতান্ত্রিকভাবে মুঘল সাম্রাজ্য ছিল এককেন্দিক্র রাজতান্ত্রিক শাসন।
-১৭ জন সম্রাটের মধ্যে মাত্র ৬ জন যোগ্য শাসক ছিলেন।
-ব্যক্তিগত দুবর্লতাও দক্ষতার অভাবে সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিশৃংখলা রোধ করা শাসকদের পক্ষে সম্ভব ছিল না।

১০০.
মুসলমানদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম খলিফা কে ছিলেন?
  1. ওমর (রা.)
  2. মুয়াবিয়া
  3. আল-ওয়ালিদ
  4. আবু জাফর আল-মানসুর
ব্যাখ্যা

⇒ ৭১২ সালে মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন।
-তৎকালীন ভারতের সিন্ধু ও মুলতানের রাজা ছিলেন দাহির।
-আরব সাম্রাজ্যের খলিফা ছিলেন প্রথম ওয়ালিদ(৭০৫-১৫)।
-আরব সাম্রাজ্যের পূর্বাঞ্চল অর্থাৎ ইরাক প্রদেশের গভর্ণর ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ।

১০১.
রিদ্দার যুদ্ধের সময় খিলাফতকে কয়ভাগে বিভক্ত করে যুদ্ধপরিচালনা করা হয়?
  1. ০৯ ভাগে
  2. ১০ ভাগে
  3. ১১ ভাগে
  4. ১২ ভাগে
ব্যাখ্যা

⇒স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য সমগ্র খিলাফতকে ১১টি ভাগে বিভক্ত করা হয়।
-প্রত্যেক ভাগে একজন করে সেনাপতিকে দায়িত্ব প্রদান করা হয়।
-সবচেয়ে বীর সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ।

১০২.
নূরজাহানের আসল নাম কি?
  1. আরজুমান্দবানু
  2. যোধাবাঈ
  3. সালিমা বেগম
  4. মেহের উন নিসা
ব্যাখ্যা

⇒নূরজাহানের প্রকৃত নাম মেহের-উন-নিসা।
-তিনি ছিলেন ইরানের ইস্পাহান হতে আগত মির্জা গিয়াস বেগের কন্যা ও পারসিক যুবক আলীকুলি খানের স্ত্রী।
-১৬১১ খ্রিস্টাব্দে সম্রাট মেহের উন নিসাকে বিবাহ করেন এবং তার উপাধি দেন ‘নূর মহল’ (প্রাসাদের আলো) ও পরে নূরজাহান (পৃথিবীর আলো) ।

১০৩.
বাৎসরিক কত টাকার বিনিময়ে কোম্পানী দিউয়ানি লাভ করে?
  1. ২৪ লক্ষ
  2. ২৫ লক্ষ
  3. ২৬ লক্ষ
  4. ২৭ লক্ষ
ব্যাখ্যা

⇒ক্লাইভ বাৎসরিক ২৬ লক্ষ টাকা কর প্রদানের বিনিময়ে সম্রাটের নিকট হতে বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি প্রার্থনা করেন।
-এমতাবস্থায় সম্রাট শাহ আলম বিনা দ্বিধায় ক্লাইভের প্রস্তাবে রাজি হন।
-উভয়ের সম্মতিতে ১৭৬৫ খ্রিস্টাব্দের ১২ আগস্ট এলাহাবাদে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

১০৪.
কুতুব মিনারের উচ্চতা কত ছিল?
  1. ২৩৮ ফুট
  2. ২৫০ ফুট
  3. ২৭০ ফুট
  4. ৩০০ ফুট
ব্যাখ্যা

⇒ ১১৯২ সালে সুলতান কুতুবউদ্দিন ধমর্বেত্তা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর নামানুসারে ‘কুতুব মিনার’ নির্মাণ আরম্ভ করেন।
-এটি ৭টি স্তরে নির্মিত যার উচ্চতা ছিল ৩০০ ফুট।
-বর্তমানে এর ২টি স্তর ঝড়ে ভেঙ্গে যাওয়ায় উচ্চতা ২৩৮ ফুট।

১০৫.
ইসলামী অর্থ ব্যবস্থার প্রধান উৎস কি?
  1. জিজিয়া
  2. খারাজ
  3. গণিমাত
  4. জাকাত
ব্যাখ্যা

⇒জাকাত ইসলামী অর্থ ব্যবস্থার প্রধান উৎস।

১০৬.
আব্বাসীয় আমলে সর্ব ১ম উজির কে?
  1. আবু সালমা খাল্লাল
  2. খালিদ বার্মাক
  3. ইয়াহিয়া বার্মাক
  4. জাফর বার্মাক
ব্যাখ্যা

⇒আব্বাসীয় আমলে প্রধানমন্ত্রী বা প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে উজির বলা হত।
- আবুল আব্বাস আস সাফফাহ সর্ব প্রথম উজির পদ সৃষ্টি করেন।
- ১ম উযীর হিসেবে আবু সালমা খাল্লালকে নিযুক্ত করেন।

১০৭.
রিদ্দা শব্দর অর্থ কি?
  1. পলায়করী
  2. সাহায্যকারী
  3. স্বধর্ম ত্যাগকারী
  4. আমানতের খেয়ানতকারী
ব্যাখ্যা

⇒আরবের অনেক অঞ্চলের মানুষ মহানবী (স.) এর সময় ইসলাম গ্রহন করলেও তার মৃত্যুর পর ইসলামকে অস্বীকর করে পূর্বের ধর্মে ফিরে যায়।
-তাদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ পরে চালিত হয়।
-রিদ্দা অর্থ হচ্চে স্বধর্মত্যাগকারী।

১০৮.
কোন ধর্মীয় সম্প্রদায়কে ইসলামের বিশুদ্ধতাবাদী ‘Puritans of Islam’ বলা হয়?
  1. খারেজী
  2. শিয়া
  3. মুতাজিলা
  4. আশারিয়া
ব্যাখ্যা

⇒খারেজীদের মতে গান-বাজনা, মদ্যপান,জুয়া খেলা ধূমপান সবকিছুই মুসলমানদের জন্য হারাম।
-এজন্যই তাদেরকে ইসলামের বিশুদ্ধতাবাদী ‘Puritans of Islam’ বলা হয়।

১০৯.
কত সালে ‘নহরে জুবায়দা’ খনন করা হয়?
  1. ৮০১ সালে
  2. ৮০২ সালে
  3. ৮০৩ সালে
  4. ৮০৪ সালে
ব্যাখ্যা

⇒খলিফা হারুন অর রশিদের স্ত্রী সম্রাজ্ঞী যুবায়দা ৮০২ সালে মক্কায় হাজীদের পানির কষ্ট দূর করার জন্য নহর-ই-জুবায়দা নামে একটি খাল খনন করেন।

১১০.
‘মেরাজ’ অর্থ কি
  1. ঊর্ধ্ধ গমন
  2. অধ্ধ গমন
  3. অন্যত্র গমন
  4. স্থানান্তর
ব্যাখ্যা

⇒৬২০ খ্রিস্টাব্দে রজব মাসের ২৬ তারিখ মুহাম্মদ (সা) বোরাক নামের দ্রুতগতির বাহনে আরোহন করে আরশে আজিমে যান।
-আল্লাহর সাথে দিদার করে পাঁচ ওয়াক্ত নামাজের নির্দেশনা পান।
-মেরাজ’ অর্থ হচ্ছে ঊর্ধ্ধ গমন।

১১১.
রাজেন্দ্র (Father of the kings) বলা হয় কোন শাসক কে?
  1. মুয়াবিয়াকে
  2. আ. মালিককে
  3. মারওয়ানকে
  4. আল ওয়ালিদকে
ব্যাখ্যা

⇒আ. মালিককের চারপুত্র ছিল।
-আল- ওয়ালিদ ৭০৫-১৫, সুলাইমান ৭১৫-১৭, ২য় ইয়াজিদ ৭২০-২৪, হিশাম ৭২৪-৪৩ পর্যন্ত উমাইয়া খিলাফতের দায়িত্ব গ্রহন করেন।
-তার সব পুত্র সিংহাসনে আরোহণ করায় তাকে রাজেন্দ্র (Father of the kings) বলা হয়।

১১২.
'তাজমহল' কোন নদীর তীরে অবস্থিত?
  1. গঙ্গা নদীর তীরে
  2. ভাগীরথী নদীর তীরে
  3. যমুনা নদীর তীরে
  4. ঝিলাম নদীর তীরে
ব্যাখ্যা

⇒সম্রাট শাহজাহানের সবর্শ্রেষ্ঠ কীর্তি হল আগ্রার তাজমহল।
-যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল হচ্ছে সম্রাট তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের স্মৃতিকে অমর করে রাখার এক উজ্জল দৃষ্টান্ত।
-বিশ হাজার দক্ষ শিল্পী ও কারিগর সুদীর্ঘ ২২ বছর যাবৎ এই সমাধিসৌধ নির্মাণ করেন। (১৬৩২-৫৩)

১১৩.
মুসলমানদের আগমনের আগে ভারতের অবস্থা কেমন ছিল?
  1. ঐক্যবদ্ধ
  2. শক্তিশালী
  3. বিভক্ত ও দুর্বল
  4. গণতান্ত্রিক
ব্যাখ্যা

⇒ সে সময় রাজাই ছিলেন প্রধান এবং সকল ক্ষেত্রে তাঁর মতামতই চূড়ান্ত।
-বংশানুক্রমিকভাবে রাজা নিযুক্ত হতেন।
-রাজনৈতিক বিশৃংঙ্খলায় ক্ষুদ্রক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে।
-এ সময় ভারতবষের্র কেন্দ্রিয় শাসন ছিল না।

১১৪.
উহুদ যুদ্ধে মুসলমানদের পাহাড়ী তীরন্দাজ বাহিনির সদস্য কতজন ছিল?
  1. ২৫ জন
  2. ৩৫ জন
  3. ৪৫ জন
  4. ৫০ জন
ব্যাখ্যা

⇒উহুদ যুদ্ধে মুসলিমদের পাহাড়ি তীরন্দাজ বাহিনীতে ৫০ জন সদস্য ছিল।
-যাদেরকে নবীজি (সা) উহুদ পর্বতে স্থাপন করেছিলেন এবং তাদেরকে তাদের অবস্থান ত্যাগ না করার নির্দেশ দিয়েছিলেন।

১১৫.
খোলাফায়ে রাশেদুনের নির্বাচন পদ্ধতি কেমন ছিল?
  1. গণতান্ত্রিক
  2. রাজতান্ত্রিক
  3. সমাজতান্ত্রিক
  4. সামন্ততান্ত্রিক
ব্যাখ্যা

⇒মহানবী (স.) এর ইন্তেকালের পর তার স্থলে একজন যোগ্য ব্যক্তির প্রয়োজনীয়তা দেখা দেয়।
-এজন্যই বিশিষ্ট সাহাবীরা একত্রিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আবু বকর (রা.)কে খলিফা নির্বাচন করে।
-পরবর্তীতে বাকী তিনজনকেও একই ভাবে নির্বাচন করা হয়।

১১৬.
'সুলতান-উল-আজম' উপাধীটি কোন সুলতানের?
  1. কুতুব উদ্দিন আইবেক
  2. শামস উদ্দিন ইলতুৎমিশ
  3. গিয়াসউদ্দিন বলবন
  4. আলাউদ্দিন খলজি
ব্যাখ্যা

⇒১২২৯ খিস্ট্রাব্দে দিল্লির সুলতানদের মধ্য ১ম শামসউদ্দিন ইলতুৎমিশ বাগদাদের আব্বাসীয় খলিফা আল- মুনতাসিরের কাছ থেকে “সুলতান-উল-আজম” খেতাব সহ রাজছত্র ও রাজকীয় পোশাক উপঢৌকন হিসেবে লাভ করেন।
- এ জন্যই বিখ্যাত ঐতিহাসিক মিনহাজ-উস-সিরাজ তাকে 'সুলতান-উল-আজম' নামেই অভিহিত করেছেন।

১১৭.
দিন-ই-ইলাহি প্রবর্তিত হয়েছিল কত সালে?
  1. ১৫৫৬ সালে
  2. ১৫৭৫ সালে
  3. ১৫৮০ সালে
  4. ১৫৮২ সালে
ব্যাখ্যা

⇒প্রথম পর্যায়ে (১৫৬০-১৫৭৫ খ্রি.)যথারীতি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন এবং সুন্নী মতবাদের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন।
-দ্বিতীয় পর্যায়ে (১৫৭৫-১৫৮০ খ্রি.) শেখ মুবারক এবং তাঁর দুই পুত্র আবুল ফজল ও ফৈজীর সুফি মতবাদের প্রভাবে ১৫৭৫ খ্রি. সকল ধর্মের সার আহরণের জন্য ফতেপুর সিক্রীতে ‘ইবাদত খানা' নির্মাণ করেন
-তৃতীয় পর্যায়ে ১৫৮২ খ্রি দ্বীন-ই-ইলাহী নতুন ধর্মমত প্রবর্তন করেন।

১১৮.
বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত?
  1. ফোরাত নদীর তীরে
  2. জাব নদীর তীরে
  3. সিন্ধু নদীর তীরে
  4. দজলা নদীর তীরে
ব্যাখ্যা

⇒আবু জাফর আল মনসুর নিরাপত্তার জন্য পারস্য সম্রাট কিসরার গ্রীষ্মকালীন আবাস্থল দজলা নদীর পশ্চিম তীরে বাগদাদে ১,০০,০০০ শ্রমিক ও শিল্পী সুদীর্ঘ ৪ বছর (৭৬২-৬৬) পরিশ্রম করে প্রায় ৪৮,৮৩,০০০ দিরহাম ব্যয়ে এ নতুন রাজধানী নির্মাণ করেন।

১১৯.
মসলিন বস্ত্র ভারত বর্ষের কোথায় উৎপাদিত হতো?
  1. মাদ্রাজে
  2. বাংলায়
  3. বিহারে
  4. উড়িষ্যায়
ব্যাখ্যা

⇒আগ্রা, লাহোর ও বাংলা বাণিজ্যকেন্দ্র হিসেবে সুনাম লাভ করে।
-এই সময় সুতিবকাপড়, চিনি, চাল, গম ইত্যাদি বিভিন্ন দেশে রপ্তানি হত। কার্পাস, তামাক, নীল ও পশম উৎপন্ন হত।
-ঢাকার মসলিন ছিল এই সময়ে জগৎ বিখ্যাত।

১২০.
ভারতের তোতা পাখী বলা হয় কাকে?
  1. মালিক মুহম্মদ জায়সিকে
  2. আমির খসরুকে
  3. আবুল ফজলকে
  4. জিয়াউদ্দিন বারানীকে
ব্যাখ্যা

⇒আলাউদ্দিন খলজির সভার বিখ্যাত কবি ছিলেন ভারতের তোতা পাখী খ্যাত আমির খসরু।

১২১.
কত সালে আব্দুল মালিক দামেস্কে জাতীয় টাকশাল প্রতিষ্ঠা করেন?
  1. ৬৮০ সালে
  2. ৬৮৫ সালে
  3. ৬৯০ সালে
  4. ৬৯৫ সালে
ব্যাখ্যা

⇒আব্দুল মালিক দামেস্কে ৬৯৫ সালে রাষ্ট্রীয় কেন্দ্রীয় টাকশাল প্রতিষ্ঠা করে আরবী অক্ষর যুক্ত দিনার (স্বর্ণমুদ্রা), দিরহাম (রৌপ্য মুদ্রা), ও ফালস (তাম্রমুদ্রা) প্রচলন করেন।
-তিনি মাওয়ালীদের (অনারব নও মুসলিম) উপর জিজিয়া ও খারাজ ধার্য করেন।

১২২.
আমুল হুজন দ্বারা কোন বছরকে নির্দেশ করে?
  1. ৬১০ খ্রি.
  2. ৬১৬ খ্রি.
  3. ৬১৯ খ্রি.
  4. ৬২২ খ্রি.
ব্যাখ্যা

⇒আমুল হুজুন শব্দটি দ্বারা শোকের বছর বোঝানো হয়।
-এটি ইসলামের ইতিহাসে ৬১৯ খ্রিস্টাব্দকে নির্দেশ করে, যখন মহানবি হযরত মুহাম্মদ (সা) তার স্ত্রী হযরত খাদিজা (রা) এবং চাচা ও আশ্রয়দাতা আবু তালিব একই বছরে মারা যান।
-অন্য একটি বর্ণনায় এটি ৬২০ খ্রি. বর্ণিত হয়েছে।

১২৩.
জামিউল কুরআন বলা হয় কাকে?
  1. হযরত আবু বকর (রা.)
  2. হযরত উসমান (রা.)
  3. হযরত আলী (রা.)
  4. হযরত উমর (রা.)
ব্যাখ্যা

⇒হযরত ওমর (রা.)এর খিলাফত কালে ইসলাম বিভিন্ন অনারব অঞ্চলে ছড়িয়ে পড়লে ওসমান (রা.) এর সময় কুরআনের উচ্চারণের তারতম্য দেখা দেয়।
​-মূল কুরআনের পাঠ ও বিভ্রান্তি দূর করতে তিনি ৬৫১ খ্রি. যায়েদ বিন-সাবিত (রা.)এর নেতৃত্বে কুরআনের মূল পান্ডুলিপি রাসূল (সা.) এর অন্যতম স্ত্রী ও হযরত উমর (রা.) এর কন্যা বিবি হাফসার নিকট থেকে গ্রহণ করে কয়েকটি অনুলিপি করে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে আগের সব গুলো পুড়িয়ে ফেলেন।
​-এই জন্য তাকে ‘জামিউল কুরআন’ উপাধি দেওয়া হয়।

১২৪.
বার্মাকী বংশের প্রতিষ্ঠাতা কে?
  1. খালিদ বার্মাক
  2. ইয়াহিয়া বার্মাক
  3. জাফর বার্মাক
  4. ফজল বার্মাক
ব্যাখ্যা

⇒খালিদ বার্মাক আব্বাসীয় আন্দোলনে যোগদান করে কৃতিত্বের স্বাক্ষর রাখায় আবুল আব্বাস তাকে কোষাধ্যক্ষ নিয়োগ করেন।
-খালিদই বার্মাকী বংশের প্রতিষ্ঠাতা।
- হারুন অর রশীদের সময় তারা উজির পদে নিযুক্ত হন।

১২৫.
প্রাক-মুসলিম ভারতের জেলার প্রধানকে কী বলা হতো?
  1. উপারিক
  2. বিষয়পতি
  3. আমত্য
  4. জায়গীর
ব্যাখ্যা

⇒রাজাই ছিলেন প্রধান এবং সকল ক্ষেত্রে তাঁর মতামতই চূড়ান্ত।
-রাজকার্য পরিচালনার ব্যাপারে মন্ত্রীগণ রাজাকে পরামর্শ দিতেন এবং সাহায্য করতেন।
-এ সময় সাম্রাজ্য বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল।
-প্রাদেশিক প্রধানকে বলা হত ‘উপারিক’।
-প্রদেশগুলি জেলায় বিভক্ত ছিল। জেলাকে বলা হত ‘বিষয়’।
-জেলার শাসনকর্তা বিষয়পতি নামে অভিহিত হতেন।

১২৬.
'হুমায়ুন' অর্থ কি?
  1. সৌভাগ্যবান
  2. মন্দ ভাগ্য
  3. বিজয়ী
  4. পরাক্রমশালী
ব্যাখ্যা

⇒বাবরের মৃত্যুর পর ১৫৩০ খ্রিস্টাব্দের ৩০ শে ডিসেম্বর মাত্র ২৩ বছর বয়সে পিতৃ মনোনয়ন অনুসারে হুমায়ুন ‘নাসির উদ্দিন মুহম্মদ হুমায়ুন’ নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
-হুমায়ুন অর্থ সৌভাগ্যবান।
-কিন্তু সারা জীবনে তিনি তেমন সৌভাগ্যের দেখা পাননি!

১২৭.
শামসুদ্দিন ইলতুৎমিশের সময় সর্ব প্রথম কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করেন?
  1. মঙ্গু খান
  2. তৈমূর লং
  3. হালাকু খান
  4. চেঙ্গিস খান
ব্যাখ্যা

⇒শামসুদ্দিন ইলতুৎমিশের সময় সর্ব প্রথম মঙ্গল নেতা চেঙ্গিস খান ১২২১ সালে আক্রমণের সম্ভাব্যতা থেকে ভারতীয় উপমহাদেশকে কৌশলে রক্ষা করে তিনি দিল্লি সালতানাতকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন।
-নানা বিদ্রোহ ও প্রতিকূল অবস্থার মোকাবেলা করে একে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন জন্য তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।

১২৮.
কখন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
  1. ১৫৫৬ সালের ৫ সেপ্টেম্বর
  2. ১৫৫৬ সালের ৫ অক্টবর
  3. ১৫৫৬ সালের ৫ নভেম্বর
  4. ১৫৫৬ সালের ৫ ডিসেম্বর
ব্যাখ্যা

⇒হিমু হুমায়ুনের মৃত্যুর পর দিল্লি ও আগ্রা অধিকার করে বিক্রমাদিত্য উপাধি নিয়ে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা শুরু করেন।
-আকবরের সাথে হিমুর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে।
-বৈরাম খান মুঘল বাহিনীর নেতৃত্ব দেন এবং ১৫৫৬ সালের ৫ নভেম্বর পানিপথের ২য় যুদ্ধে হিমুকে পরাজিত করেন।
-যুদ্ধের সময় হিমুর একটি চোখে তীর বিদ্ধ হয় এবং পরে তাকে হত্যা করা হয়।

১২৯.
Who was known as a “Golden Caliph” of Abbasid dynasty?
  1. Abu Jafar Al Mansur
  2. Harun-or‑Rashid
  3. Al‑Mamun
  4. Al‑Mutasim Billah
ব্যাখ্যা

⇒The Abbasid Caliphate began in 750 and lasted until 1258.
-It was ruled by 37 rulers for nearly 500 years.
-The Caliph Harun-or-Rashid( 786-809) was known as a “Golden Caliph” of Abbasid dynasty.

১৩০.
মুতানববী কে ছিলেন?
  1. বিখ্যাত ঐতিহাসিক
  2. বিখ্যাত কবি
  3. বিখ্যাত জোতির্বিদ
  4. বিখ্যাত দার্শনিক
ব্যাখ্যা

⇒বুয়াইয়াদের সময় বিখ্যাত ঐতিহাসিক আল-মাসুদী।
-বিখ্যাত দার্শনিক আল-ফারাবী, আবু-নসর।
-বিখ্যাত কবি মুতানববী।

১৩১.
হিজরত কে মহানবী (স) এর জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা বলেছেন কে?
  1. জোসেফ হেল
  2. পি.কে. হিট্টি
  3. নিকলসন
  4. সৈয়দ আমীর আলী
ব্যাখ্যা

⇒ঐতিহাসিক জোসেফ হেল হিজরত কে মহানবী (স) এর জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

১৩২.
মুয়াবিয়া (রা.) কে ‘প্রথম আরব নৃপতি’বলা হয় কেন?
  1. জনগণ এই উপাধি দিয়েছিল
  2. নিজেই উপাধি গ্রহণ করেছিলেন
  3. রাজার মত জীবনযাপন করায়
  4. প্রথম রাজতন্ত্র চালু করেন জন্য
ব্যাখ্যা

⇒উপদেষ্টা আল-মুগীরার পরামর্শে মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে ৬৭৯ সালে পরবর্তী উত্তরাধিকারী হিসেবে ইয়াজিদকে মনোনীত করে রাজতন্ত্রের সূত্রপাত ঘটান।
-প্রথম রাজতন্ত্র চালু করেন জন্য মুয়াবিয়া (রা.) কে ‘প্রথম আরব নৃপতি’বলা হয়।

১৩৩.
খলিফা শব্দের অর্থ কি?
  1. বিচারক
  2. প্রতিনিধি
  3. ব্যবসায়ী
  4. সম্রাট
ব্যাখ্যা

⇒৬৩২ সালে মহানবী (সা.) এর ইন্তেকালের পর যে চারজন (৬৩২-৬৬১) তার স্থলাভিষিক্ত হয়ে রাষ্ট্র পরিচালনা করেন তাদের খলিফা বলা হয়।
-খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, স্থলাভিষিক্ত, Representative