পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ৫: ধ্বনি পরিবর্তন [Live Interactive Class - 8 & 9]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
ধ্বনি বিকৃতির উদাহরণ কোনটি?
  1. ক) লেবু > নেবু
  2. খ) গাহিল > গাইল
  3. গ) বন্যা > বান
  4. ঘ) মারল > মাল্ল
সঠিক উত্তর:
ক) লেবু > নেবু
উত্তর
সঠিক উত্তর:
ক) লেবু > নেবু
ব্যাখ্যা
শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন এলে ব্যঞ্জন বিকৃতি বলে।
যেমন : 
কবাট > কপাট,
ধাইমা > দাইমা,
শাক > শাগ,
লেবু > নেবু,
ধোবা > ধোপা

উৎস : ড. হায়াৎ মামুদ, ভাষা-শিক্ষা।
.
‘অপিনিহিতি’র মাধ্যমে প্রাপ্ত শব্দে কোন পরিবর্তনের জন্য ‘অভিশ্রুতি' ঘটে?
  1. ক) অন্তর্হতি
  2. খ) ব-শ্রুতি
  3. গ) দ্বিত্ব ব্যঞ্জন
  4. ঘ) সন্ধি
সঠিক উত্তর:
ঘ) সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সন্ধি
ব্যাখ্যা
অপিনিহিতির ফলে আগে উচ্চারিত ই/উ তার পাশাপাশি স্বরধ্বনির সঙ্গে অভ্যন্তরীণ সন্ধিতে মিলিত হয়ে স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে।

- অভিশ্রুতি অপিনিহিতির ওপর নির্ভরশীল, অপিনিহিতি ছাড়া অভিশ্রুতি হয় না। 
- বাংলা চলিত ভাষার একটি বৈশিষ্ট্য হলো অভিশ্রুতি।

যেমন -
করিয়া > কইর‍্যা > করে
দেখিয়া > দেইখ্যা > দেখে
গাছুয়া > গাউছা > গেছো
কন্যা > কইন্যা > কনে

উৎস : ড. হায়াৎ মামুদ, ভাষা-শিক্ষা
.
নিচের কোনটিতে স্বরভক্তির প্রয়োগ হয়েছে?
  1. ক) ফিল্ম > ফিলিম
  2. খ) সত্য > সত্যি
  3. গ) আজ > আজি
  4. ঘ) শিকা > শিকে
সঠিক উত্তর:
ক) ফিল্ম > ফিলিম
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিল্ম > ফিলিম
ব্যাখ্যা
ভক্তি শব্দের অর্থ বিভাজন। স্বরভক্তি অর্থ স্বরসহ বিভাজন। বিপ্রকর্ষ অর্থ দূরবর্তী হওয়া। সুতরাং স্বরভক্তি বা বিপ্রকর্ষ যুক্তব্যঞ্জনকে ভেঙে দূরবর্তী করে তার মাঝে স্বরধ্বনির আগমন ঘটনায়। তাই বলা যায়, ছন্দ ও সুরের প্রয়োজনে কিংবা চলিত ভাষায় সহজ করে উচ্চারণের প্রবণতাবশত সংযুক্তব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনয়নের রীতিকে মধ্যস্বরাগাম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলা হয়।
যেমন : 
গ্রাম > গেরাম 
যত্ন > যতন
শক্তি > শকতি
লগ্ন > লগন
রত্ন > রতন
নির্জন > নিরজন
ভক্তি > ভকতি
প্রাণ > পরান
বর্ষিল > বরষিল
স্বপ্ন > স্বপন
হর্ষ > হরষ

উৎস : ড. হায়াৎ মামুদ, ভাষা-শিক্ষা
.
চন্দ্র > চাঁদ - ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়েছে?
  1. ক) অন্ত্যস্বরাগম
  2. খ) নাসিক্যীভবন
  3. গ) অঘোষীভবন
  4. ঘ) স্বতোনাসিক্যীভবন
সঠিক উত্তর:
খ) নাসিক্যীভবন
উত্তর
সঠিক উত্তর:
খ) নাসিক্যীভবন
ব্যাখ্যা
নাসিক্যব্যঞ্জন বর্ণ (ঙ/ং, ঞ, ণ, ন, ম) লোপ হওয়ার ফলে পূর্ববর্তী স্বরধ্বনি সানুনাসিক হওয়াকে নাসিক্যীভবন বলে।
যেমন : ভন্ড > ভাঁড়, গুম্ফ > গোঁফ, কঙ্কণ > কাঁকন, হংস > হাঁস

উৎস : ড. হায়াৎ মামুদ, ভাষা-শিক্ষা
.
শালা > হালা - ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়েছে?
  1. ক) ঘোষীভবন
  2. খ) অঘোষীভবন
  3. গ) মহাপ্রাণীভবন
  4. ঘ) অল্পপ্রাণীভবন
সঠিক উত্তর:
ক) ঘোষীভবন
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘোষীভবন
ব্যাখ্যা
অঘোষধ্বনি ঘোষধ্বনি হিসেবে উচ্চারিত হলে তাকে ঘোষীভবন বলে। 
যেমন : 
কাক > কাগ
শাক > শাগ 
শালা > হালা।
এটি পরাগত সমীভবন বা স্বরসঙ্গতির উদাহরণ নয়। কারণ, সমীভবনে এক ধ্বনিতে রূপ লাভ করে। এগুলো বরং এক ধরনের ব্যঞ্জন বিকৃতি। যে কারণে অনেক গ্রন্থে আলাদা করে এগুলো দেওয়া নেই। 

উৎস : ড. হায়াৎ মামুদ, ভাষা-শিক্ষা
.
আজ > আইজ - ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়েছে?
  1. ক) অপিনিহিতি
  2. খ) বিপ্রকর্ষ
  3. গ) অন্তর্হতি
  4. ঘ) সম্প্রকর্ষ
সঠিক উত্তর:
খ) বিপ্রকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিপ্রকর্ষ
ব্যাখ্যা
ভক্তি শব্দের অর্থ বিভাজন। স্বরভক্তি অর্থ স্বরসহ বিভাজন। বিপ্রকর্ষ অর্থ দূরবর্তী হওয়া।
সুতরাং স্বরভক্তি বা বিপ্রকর্ষ যুক্তব্যঞ্জনকে ভেঙে দূরবর্তী করে তার মাঝে স্বরধ্বনির আগমন ঘটনায়।
তাই বলা যায়, ছন্দ ও সুরের প্রয়োজনে কিংবা চলিত ভাষায় সহজ করে উচ্চারণের প্রবণতাবশত সংযুক্তব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনয়নের রীতিকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলা হয়।  যেমন : গ্রাম > গেরাম

এছাড়াও উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের মাঝে স্বরধ্বনি আগমন ঘটলে তাকে মধ্য স্বরাগম বলে।
যেমন : 
চার > চাইর
আজ > আইজ

উৎস : ড. হায়াৎ মামুদ, ভাষা-শিক্ষা।