পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পরীক্ষা – ৫৮ বাংলাদেশ বিষয়াবলি টপিক: সাম্প্রতিক গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু ও ঘটনাবলি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
  1. রংপুর
  2. কুষ্টিয়া
  3. যশোর
  4. গাইবান্ধা
ব্যাখ্যা
তিস্তা সোলার লিমিটেড:

- দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড।
- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের সাড়ে ৬০০ একর জমিতে গড়ে ওঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র।
- তিস্তা সোলার লিমিটেড নামে এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড।
- তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।
- বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল।
- উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন।
- ২ আগস্ট, ২০২৩ সালে ২০০ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট, ২ আগস্ট ২০২৩।
.
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী কমিশনার -
  1. আছিয়া খাতুন
  2. আমেনা বেগম
  3. হামিদা বানু
  4. আছমা বেগম
ব্যাখ্যা
দুদকের প্রথম নারী কমিশনার:

- দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী কমিশনার অবসরপ্রাপ্ত সচিব মোছা: আছিয়া খাতুন।
- বাছাই কমিটির সুপারিশক্রমে তাকে দুদকের কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।
- 'দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪' এর ৬(১) ধারার বিধান মতে তিনি এই নিয়োগ পেয়েছেন।
- আইনের ১৩ ধারার বিধান অনুযায়ী কমিশনার হিসেবে আছিয়া খাতুনের বেতন-ভাতা, অনন্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির সমান নির্ধারণ করা হয়েছে।
- দুর্নীতি দমন কমিশনের কমিশনারের মেয়াদ পাঁচ বছর।

তথ্যসূত্র - দৈনিক ইনকিলাব, ১৩ জুন ২০২৩।
.
দেশে প্রথমবারের মত রোবট দিয়ে হার্টের রিং প্রতিস্থাপন করা হয় কোন হাসপাতালে?
  1. ঢাকা মেডিকেল কলেজ
  2. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
  3. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
  4. সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
ব্যাখ্যা
চিকিৎসা খাতে রোবোটিক প্রযুক্তি:

- বাংলাদেশে প্রথমবারের মতো হৃদরোগ চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি রোবটিক এনজিওপ্লাস্টি বা রোবট দিয়ে হার্টের রিং পরানোর মাধ্যমে চিকিৎসা খাতে রোবোটিক প্রযুক্তির যুগে প্রবেশ করেছে বাংলাদেশ।
- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোবটের মাধ্যমে এই রিং পরানো হয়।
- ২১ জানুয়ারী, ২০২৪ সালে বাংলাদেশের হৃদরোগের বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুজন হৃদরোগীর প্রধান ধমনিতে বিনামূল্যে রোবটের মাধ্যমে রিং পরানো হয়।
- রোবটিক সার্জারির এ অস্ত্রোপচার করেন হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার ও তার বিশেষায়িত টিম।
- এই চিকিৎসা পদ্ধতিটির উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন ও কার্ডিলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সালাউদ্দিন। 

তথ্যসূত্র - যুগান্তর, ২৩ জানুয়ারী, ২০২৪।
.
দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে?
  1. ১২ অক্টোবর, ২০২৩ সালে
  2. ১৪ অক্টোবর, ২০২৩ সালে
  3. ১৬ অক্টোবর, ২০২৩ সালে
  4. ১৮ অক্টোবর, ২০২৩ সালে
ব্যাখ্যা
কক্সবাজারের খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র:

- দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র।
- কক্সবাজারের ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
- ১২ অক্টোবর, ২০২৩ তারিখে দেশের সবচেয়ে বড় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- ডিসেম্বর, ২০২৩-এ কেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হবে।
- দেশের সবচেয়ে বড় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয় ২০২২ সালের ৩১ মার্চ।
- বেসরকারি উদ্যোগে বাস্তবায়িত হওয়া এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে চীন।
- বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম।
- বায়ুবিদ্যুতে দেশের প্রথম কোনো বড় প্রকল্প কক্সবাজারের খুরুশকুলে ৬০ মেগাওয়াট কেন্দ্র।
- চীনের অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা।

তথ্যসূত্র - দৈনিক কালের কণ্ঠ, ১৩ অক্টোবর,, ২০২৩।
.
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে?
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
ব্যাখ্যা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন:

- বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি, ২০২৪ তারিখে।
- ২৮টি রাজনৈতিক দল দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়।
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে।
- টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নেন ১০ জানুয়ারি, ২০২৪।
- নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করান বর্তমান স্পিকার শিরীন শারমীন চৌধুরী।

তথ্যসূত্র - বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট।
.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সংবলিত বই কোনটি?
  1. ভাইয়েরা আমার
  2. ভাষণ
  3. মুক্তির পথ
  4. কল-রেডি
ব্যাখ্যা
ভাইয়েরা আমার:

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২০০টি ভাষণ সংবলিত বই 'ভাইয়েরা আমার'।
- ১২ জুন, ২০২৩ সালে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- বইটির ভূমিকা ও নামকরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ভাষণসমগ্রটির সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।
- বইটি প্রকাশ করে জিনিয়াস পাবলিকেশন।
- বইটিতে প্রতিটি ভাষণের গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করে আলাদাভাবে প্রদর্শন করা হয়েছে।
- এ ছাড়া সূচিতে ভাষণের বিষয়বস্তু, সাল ও তারিখ উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১২ জুন, ২০২৩।
.
বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দিয়েছে?
  1. হার্ড পেগ
  2. স্ট্রিচিং পেগ
  3. স্টারলিংক পেগ
  4. ক্রলিং পেগ
ব্যাখ্যা
ক্রলিং পেগ:

- 'ক্রলিং পেগ' হচ্ছে দেশিয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি।
- এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়।
- এক্ষেত্রে মুদ্রার দরের একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে।
- ফলে একবারেই খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না।
- বাংলাদেশ ব্যাংক বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করেন।
- সম্প্রতি বাংলাদেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতির হারে লাগাম টানার লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
- নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার ৮ শতাংশ করা হয়েছে।
- ডলারের দাম নির্ধারণে 'ক্রলিং পেগ' নামে নতুন একটি পদ্ধতি ব্যবহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তথ্যসূত্র - ১৭ জানুয়ারী ২০২৪, বিবিসি বাংলা।
.
নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন কে?
  1. ফারজানা হক
  2. শারমিন আক্তার
  3. নিগার সুলতানা
  4. সালমা খাতুন
ব্যাখ্যা
নারী ক্রিকেট দল:

- ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
- ২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা জয় করে।
- নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন ফারজানা হক।
- ২২ জুলাই, ২০২৩ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে সেঞ্চুরি করেন ফারজানা।
- তিনি ১৬০ বলে ৭ চারে করেছেন ১০৭ রান।

তথ্যসূত্র - ঢাকা টাইমস, ০২ এপ্রিল ২০২১ ও দৈনিক প্রথম আলো, ২২ জুলাই, ২০২৩।
.
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অংশের দৈর্ঘ্য কত?
  1. ১৮.২৪ কিলোমিটার
  2. ১৯.৭৩ কিলোমিটার
  3. ২০.৬৮ কিলোমিটার
  4. ২১.৪৩ কিলোমিটার
ব্যাখ্যা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে:

- দ্রুতগতির এই উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার।
- এক্সক্সপ্রেসওয়ের ১১.৫ কিলোমিটার অর্থাৎ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করা হয়।
- ২ সেপ্টেম্বর ২০২৩ সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়।
- বিদেশি বিনিয়োগে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় পরিবহন খাতে এটাই প্রথম প্রকল্প।
- সম্পূর্ণ এক্সপ্রেসওয়ে অর্থাৎ তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত আগামী বছরের জুনে চালু করার লক্ষ্য
ঠিক করেছে সরকার ।
- পুরো উড়ালসড়কে ৩১টি স্থান দিয়ে যানবাহন ওঠানামা (র‍্যাম্প) করার ব্যবস্থা থাকছে।
- কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশে ওঠা নামার জন্য মোট ১৫টি র‍্যাম্প থাকবে। এর মধ্যে ১৩টি র‍্যাম্প আগামীকাল যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
- প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ও হালকা ট্রাককে ৮০, বাস ও মিনিবাস ১৬০, মাঝারি ট্রাক ৩২০ এবং ভারি ট্রাক বা ট্রেইলরে ৪০০ টাকা টোল দিতে হবে।

তথ্যসূত্র- ডেইলি স্টার, সেপ্টেম্বর ২, ২০২৩ ও দৈনিক যুগান্তর, ০১ সেপ্টেম্বর ২০২৩।
১০.
দেশের ২৪তম প্রধান বিচারপতি কে?
  1. আবু সাদাত মোহাম্মদ সায়েম
  2. ওবায়দুল হাসান
  3. হাসান ফয়েজ সিদ্দিকী
  4. সৈয়দ মাহমুদ হোসেন
ব্যাখ্যা
প্রধান বিচারপতি:

- দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
- রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিচারপতি ওবায়দুল হাসানকে শপথবাক্য পাঠ করান।
- ১২ সেপ্টেম্বর ২০২৩ সালে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন বিচারপতি ওবায়দুল হাসানকে।
- বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানাধীন ছয়াশী (হাটনাইয়া) গ্রামে জন্মগ্রহণ করেন।
- আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি) ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেয়ে জেলা বার-কমিটিতে যোগদান করেন।
- তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ১৯৯৬-২০০১ মেয়াদে ৫ বছর দায়িত্ব পালন করেন।
- তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৯ সালের ৩০ জুন যোগদান করেন এবং ২০১১ সালের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

তথ্যসূত্র - ডেইলী স্টার, ২৬ সেপ্টেম্বর ২০২৩।
১১.
দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে -
  1. পঞ্চগড়ে
  2. মৌলভীবাজারে
  3. হবিগঞ্জে
  4. চট্টগ্রামে
ব্যাখ্যা
চা নিলাম কেন্দ্র:

- চট্টগ্রাম ও সিলেটের পরে ২ সেপ্টেম্বর, ২০২৩ সালে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
- এই নিলাম কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
- এতে চা উৎপাদনকারীদের ব্যয় কমবে।
- চা-চাষিরা পাতার মূল্য না পেলে এই নিলামকেন্দ্র চালু করা মূল্যহীন হবে।
- দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড় ও পাশ্ববর্তী জেলাগুলোতে উৎপাদন হচ্ছে।

তথ্যসূত্র - বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
১২.
দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
  1. অপরাজিতা
  2. জয়ীতা
  3. মেরীনা
  4. নীলাঞ্জনা
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা:

- দেশে প্রথমবারের মত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) রোবট সংবাদ পাঠিকার নাম অপরাজিতা।
- চ্যানেল ২৪ এর বুধবার সন্ধ্যা ৭টার বুলেটিনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়।
- সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে।
- চলতি বছরের এপ্রিলে 'ফেদা' নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ।
- ৯ জুলাই ভারতের একটি বেসরকারি ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। এর নাম ছিল লিসা।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১৯ জুলাই ২০২৩।
১৩.
পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে?
  1. ৪ এপ্রিল ২০২৩ সালে
  2. ৬ জুন ২০২৩ সালে
  3. ৯ অক্টোবর ২০২৩ সালে
  4. ১ নভেম্বর ২০২৩ সালে
ব্যাখ্যা
পদ্মা সেতুতে রেল চলাচল:
- পদ্মা সেতুর সড়কপথ চালুর ১০ মাসের মাথায় ৪ এপ্রিল ২০২৩ সালে পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়।
- এদিন ৪১ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলকভাবে চলাচল করে ৭ বগি বিশেষ ট্রেনটি।
- ১ নভেম্বর ২০২৩ সালে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয়।

পদ্মা সেতু:
- পদ্মা সেতু প্রকল্পতে চীনের একটি কোম্পানী কাজ করে।
- মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
- পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মাওয়া প্রান্তের দৈর্ঘ্য ১ দশমিক ৬১৭ কিলোমিটার।
- জাজিরা প্রান্তের দৈর্ঘ্য ১০ দশমিক ৫০ কিলোমিটার।

তথ্যসূত্র - দ্যা ডেইলী স্টার, ২৫ জুন ২০২২, দৈনিক ইত্তেফাক, ৪ এপ্রিল ২০২৩ ও নয়া দিগন্ত, ০২ নভেম্বর ২০২৩।
১৪.
২০২৩ সালে বাংলাদেশী হিসেবে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করে -
  1. রবি কানন
  2. ফজলে হাসান আবেদ
  3. করভী রাখসান্দ
  4. আহমেদ সোবহান
ব্যাখ্যা
র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩:

- এশিয়ায় দারিদ্র্য বিমোচন ও সমাজ উন্নয়নে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের প্রতিবছর র‍্যামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৭ সালে এই পুরস্কার দেয়া চালু হয়।
- র‍্যামন ম্যাগসেসে পুরস্কারটি এশিয়ার নোবেল নামে পরিচিত।
- ২০২৩ সালে মোট ৪ জনকে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার দেয়া হয়।
- র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩ পেয়েছেন বাংলাদেশের করভী রাখসান্দ, ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল ফেরের।

তথ্যসূত্র - র‍্যামন ম্যাগসেসে ফাউন্ডেশন ওয়েবসাইট।
১৫.
প্রথম বাংলাদেশি হিসাবে 'দ্য গ্রেট হিমালয়ান ট্রেইল' জয় করেন কে?
  1. মাসরুর সাকিব
  2. ইকরামুল হাসান শাকিল
  3. মুসা ইব্রাহীম
  4. নাবিল আহমেদ
ব্যাখ্যা
হিমালয়ান ট্রেইল জয়:

- প্রথম বাংলাদেশি হিসাবে দ্য গ্রেট হিমালয়ান ট্রেইল পাড়ি দিলেন ইকরামুল হাসান শাকিল।
- ৯ জুলাই, ২০২৩ সালে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে পৌঁছে ৩৩তম ব্যক্তি হিসাবে এ অসামান্য অর্জন করেন শাকিল।
- ২০২২ সালের আগস্টে শুরু করে ৯৬ দিনের বেশি হেঁটে, ভূমিধস পরিস্থিতিতে ও অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে অতিক্রম করেছেন ১,৭০০ কিলোমিটার দৈর্ঘ্যরে দ্য গ্রেট হিমালয়ান ট্রেইল।
- সঙ্গে জয় করেছেন ২৯টি দুর্গম উঁচু পথ, যার মধ্যে ১৪টি ছিল ৫০০০ মিটারের অধিক ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তথ্যসূত্র - যুগান্তর, ২৩ জুলাই, ২০২৩।
১৬.
সম্প্রতি (২০২৪) সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশী জাহাজের নাম কী?
  1. এম ভি আহসান
  2. এম ভি আবদুল্লাহ
  3. এম ভি রুস্তম
  4. এম ভি মণি
ব্যাখ্যা
এম ভি আবদুল্লাহ:

- ১২ মার্চ, ২০২৪ সালে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ 'এম ভি আবদুল্লাহ'।
- জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ।
- জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে।
- জাহাজটিতে ২৩ জন ক্রু ছিলেন।
- ২০১৬ সালে তৈরি জাহাজটি লম্বায় ১৯০ মিটার।
- ১৪ এপ্রিল, ২০২৪ সালে মুক্তিপণের বিনিময়ে ২৩ জন ক্রু সহ জাহাজটিকে মুক্তি দেয়া হয়।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১২ মার্চ ২০২৪ ও বিবিসি নিউজ বাংলা, ১৪ এপ্রিল ২০২৪।
১৭.
'বঙ্গবন্ধু চা ভবন' কোথায় নির্মিত হবে?
  1. সিলেট
  2. খাগড়াছড়ি
  3. মৌলভীবাজার
  4. ঢাকা
ব্যাখ্যা
বঙ্গবন্ধু চা ভবন:

- চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- শেখ মুজিবুর রহমানের চা শিল্পে অবদান স্মরণীয় করে রাখতে রাজধানী ঢাকার মতিঝিলে নিজস্ব জমিতে 'বঙ্গবন্ধু চা ভবন' নির্মাণ করবে চা বোর্ড।
- চা বোর্ডের ৯০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
- এতে বাংলাদেশ চা বোর্ড ও এর আওতাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট, টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম এবং চা বোর্ড পরিচালিত বাগান বিষয়ে নির্ধারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

তথ্যসূত্র - বাংলাদেশ চা বোর্ড।
১৮.
ফিনটেক পাইওনিয়ার ২০২৩ পেয়েছে কোন প্রতিষ্ঠান?
  1. নগদ
  2. বিকাশ
  3. টেলিটক
  4. বাংলালিংক
ব্যাখ্যা
'ফিনটেক পাইওনিয়ার' সম্মাননা:

- দেশের আর্থিক প্রযুক্তি বা ফিনটেক খাতে অগ্রগামী ভূমিকা রাখায় 'ফিনটেক পাইওনিয়ার ২০২৩' সম্মাননা পেয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ।
- 'বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩' অনুষ্ঠানে বিকাশকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয়।
- অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ-বিষয়ক সম্মাননা স্মারক গ্রহণ করেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২৩।
১৯.
সর্বজনীন পেনশন কর্মসূচিতে কয়টি স্কিম রাখা হয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
সর্বজনীন পেনশন:
- দেশের মানুষের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার।
- সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) ১৭ আগস্ট, ২০২৩ সালে উদ্বোধন করা হয়।
- এই কর্মসূচির উদ্দেশ্য দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনা।
- সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৫টি স্কিম রাখা হয়েছে। এগুলো হলো যথাক্রমে-
• প্রবাস স্কিম,
• প্রগতি স্কিম,
• সুরক্ষা,
• সমতা স্কিম,
• প্রত্যয়।
- বিদেশে কর্মরত বা অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন।
- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক এতে অংশ নিতে পারবেন।
- অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা নিজ কাজে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেল, তাঁতিরা এই স্কিমে অংশ নিতে পারবে।
- দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা (যাদের বর্তমান আয়সীমা বছরে সর্বোচ্চ ৬০ হাজার টাকা) এই স্কিমে অংশ নিতে পারবেন।
- সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।

তথ্যসূত্র - ডেইলি স্টার, ১৭ আগস্ট, ২০২৩ ও বিবিসি নিউজ, ২১ মার্চ ২০২৪।
২০.
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয় কবে?
  1. ০৭ অক্টোবর, ২০২৩ সালে
  2. ০৮ অক্টোবর, ২০২৩ সালে
  3. ০৯ অক্টোবর, ২০২৩ সালে
  4. ১০ অক্টোবর, ২০২৩ সালে
ব্যাখ্যা
তৃতীয় টার্মিনাল:

- ০৭ অক্টোবর ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেন।
- ২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী এই টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন।
- টার্মিনালটি নির্মাণে ব্যয় হচ্ছে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা।
- টার্মিনালটির নকশা করেছেন বিশ্বের অন্যতম সেরা ও ব্যস্ততম হিসেবে পরিচিত সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার রোহানি বাহারিন।
- বিশ্বমানের এই টার্মিনালে ১ হাজার ৪৪টি গাড়ি রাখার সক্ষমতাসহ বহুতল গাড়ি পার্কিং তৈরি করা হচ্ছে।
- এই টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৭ অক্টোবর ২০২৩।
২১.
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেন কে?
  1. এনামুল হক মনি
  2. নাদির শাহ
  3. শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
  4. তানভীর আহমেদ
ব্যাখ্যা
বাংলাদেশি আম্পায়ার:

- বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
- দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈকত।
- নারী বিশ্বকাপ এবং বয়সভিত্তিক বিভিন্ন বিশ্বকাপে আম্পায়ারিং করলেও পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে এই প্রথমবার আম্পায়ারিংয়ের সুযোগ পেলেন বাংলাদেশি কেউ।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
- ভারতের মাটিতে চলতি ওয়ানডে বিশ্বকাপে মোট ৫টি ম্যাচে ফিল্ড আম্পায়ারের ভূমিকা পালন করবেন তিনি।

তথ্যসূত্র - সময় নিউজ, ৭ অক্টোবর ২০২৩।
২২.
২০২৪ সালের 'বর্ষপণ্য' কোনটি?
  1. চা-শিল্প
  2. হস্তশিল্প
  3. তৈরি পোশাক
  4. চামড়া শিল্প
ব্যাখ্যা
২০২৪ সালের বর্ষপণ্য:

- হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় এ খাতে বিশেষ নজর দিতে 'হস্তশিল্প'কে 'বর্ষপণ্য' হিসেবে ঘোষণা করেছেন।
- ঢাকায় অনুষ্ঠিত ২৮তম আন্তর্জাতিক বানিজ্যমেলার উদ্বোধনের সময় তিনি এই ঘোষণা দেন।

তথ্যসূত্র - বাসস প্রত্রিকা রিপোর্ট।
২৩.
ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর নামকরণ করেছে -
  1. ভারত
  2. আফগানিস্তান
  3. ওমান
  4. শ্রীলংকা
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় ‘রেমাল’:

- ২৬ মে, ২০২৪ সালের রাত ৮টার দিকে প্রবল ঘূর্ণিঝড়টি মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে।
- ঘূর্ণিঝড়টির বিস্তৃতি ছিল প্রায় ৪০০ কিলোমিটার।
- ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর নামকরণ করেছে ওমান।
- আরবিতে যার অর্থ বালি।বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল।

তথ্যসূত্র - ইত্তেফাক, ২৫ মে ২০২৪ ও বণিক বার্তা, ২৭ মে ২০২৪।
২৪.
কক্সবাজার বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের কততম জেলা হিসেবে যুক্ত হয়েছে?
  1. ৪৮ তম
  2. ৪৯ তম
  3. ৫০ তম
  4. ৫১ তম
ব্যাখ্যা
দোহাজারী-কক্সবাজার রেলপথ:

- ১১ নভেম্বর ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত রেলপথ উদ্বোধন করেন।
- আর এর মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে রেলপথে যুক্ত হবে কক্সবাজার, তথা যুক্ত হবে ঢাকাসহ সারাদেশের সঙ্গে।
- রেলপথটি বাংলাদেশকে মিয়ানমার, চীনসহ ট্রান্স এশিয়ান রেলওয়ের করিডোরে যুক্ত করবে।
- বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয়েছে কক্সবাজার।
- ১ ডিসেম্বর যাত্রী নিয়ে এই নতুন রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।
- ২০৪৫ সালের মধ্যে দেশের ৬০টি জেলায় রেল নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্য আছে বাংলাদেশে রেলওয়ের।
- দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মায়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য ২০১০ সালে ৬ জুলাই দোহাজারী-রামু-ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়।
- দোহাজারি-চকরিয়া এবং চকরিয়া-কক্সবাজার (লট-১ ও লট-২) এই দুই লটে চীনা প্রতিষ্ঠান সিআরসি (চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন) ও দেশীয় প্রতিষ্ঠান তমা কনসট্রাকশন প্রকল্পের নির্মাণ কাজ পায়।
- এই রেললাইন নির্মাণে ব্যয় হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা।
- এর অর্থায়ন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট, ১১ নভেম্বর ২০২৩ ও কালের কন্ঠ, ১০ নভেম্বর, ২০২৩।
২৫.
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' পেয়েছেন কতজন বিশিষ্ট ব্যক্তি?
  1. ১০ জন
  2. ১১ জন
  3. ১২ জন
  4. ১৩ জন
ব্যাখ্যা
স্বাধীনতা দিবস পুরস্কার ২০২৪:

- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' পেয়েছেন ১০ জন বিশিষ্ট ব্যক্তি।
- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান।
- চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ।
- সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান।
- ক্রীড়ায় ফিরোজা খাতুন।
- সমাজ বা জনসেবায় অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকন।

তথ্যসূত্র - ডেইলি স্টার, মার্চ ১৫, ২০২৪।
২৬.
'স্মার্ট অন স্ট্রিট পার্কিং' চালু করেছে কোন সিটি কর্পোরেশন?
  1. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
  2. চট্টগ্রাম সিটি কর্পোরেশন
  3. সিলেট সিটি কর্পোরেশন
  4. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ব্যাখ্যা
স্মার্ট অন স্ট্রিট পার্কিং:

- ঢাকায় প্রথমবারের মতো চালু হলো 'স্মার্ট অন স্ট্রিট পার্কিং'।
- 'স্মার্ট অন স্ট্রিট পার্কিং' চালু করেছে ঢাকা উত্তর সিটি সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
- রাস্তার ওপর গাড়ি পার্কিং সুবিধা পেতে হলে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে 'ডিএনসিসি স্মার্ট পার্কিং' নামের অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- পরে অ্যাপ থেকেই জায়গা পছন্দ করে সেখানে গাড়ি রাখা যাবে।
- এ ছাড়া রাস্তায় 'অন স্ট্রিট পার্কিং' লেখা সাইনবোর্ড দেখেও পার্কিংয়ের সুযোগ থাকবে।
- অ্যাপ ব্যবহার করে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে মুঠোফোনেই ফি পরিশোধ করা যাবে। পাশাপাশি পার্কিংয়ের জায়গায় দায়িত্বরত ব্যক্তিদের কাছেও ফি দেওয়া যাবে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৮ নভেম্বর ২০২৩।
২৭.
কোন নদীর তলদেশে বাংলাদেশের প্রথম টানেল নির্মিত হয়েছে?
  1. যমুনা
  2. পদ্মা
  3. কর্ণফুলী
  4. বুড়িগঙ্গা
ব্যাখ্যা
বঙ্গবন্ধু টানেল:

- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ বাংলাদেশের প্রথম বহুলেন সড়ক টানেল উদ্বোধন করা হয়েছে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮শে অক্টোবর ২০২৩ সালে টানেলটি উদ্বোধন করেন।
- বাংলাদেশ সরকার এটির নামকরণ করেছে বঙ্গবন্ধু টানেল।
- দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেল এটি।
- মোট দৈর্ঘ্য – ৯.৩৯ কিমি।
- মূল টানেলের দৈর্ঘ্য – ৩.৩১৫ কিমি অথবা ৩.৩২ কিমি।
- এপ্রোচ সড়কের দৈর্ঘ্য – ৫.৩৫ কিমি।
- টানেলের ধরন – দুই লেনের ডুয়েল টানেল।
- প্রবেশপথ – চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কাছে, কর্ণফুলী নদীর ভাটির দিকে নেভি কলেজের কাছে।
- বহির্গমন – আনোয়ারা প্রান্তে সার কারখানার কাছে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা, ২৮ অক্টোবর ২০২৩।