পরীক্ষা – ৯
কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি
টপিক:
Computer Peripherals, Computer Architecture, Computer Performance, Computer in Practical Fields, Number Systems of Computer, Operating Systems, Embedded Computer, History of Computer, Types of Computers, Computer Program, Database System, MS Office, Digital Device.
What is the equivalent binary of the decimal number 23?
ক
10110
খ
10011
গ
10111
ঘ
11011
ব্যাখ্যা
Question: What is the equivalent binary of the decimal number 23?
Solution:
binary = 10111
২.
Which one can be used as both an input and output device?
ক
Mouse
খ
Pendrive
গ
OMR
ঘ
Barcode Reader
ব্যাখ্যা
pendrive একটি ইনপুট-আউটপুট ডিভাইস।
পেরিফেরাল ডিভাইস: - কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে। - কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. ইনপুট ডিভাইস: - যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে। - কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো - Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।
২. আউটপুট ডিভাইস: - কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। - কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।
৩. ইনপুট-আউটপুট ডিভাইস: - কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে। - কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো- Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩.
DBMS doesn't facilitate -
ক
Creating new DB
খ
Adding new Data
গ
Data Duplication
ঘ
Report Processing
ব্যাখ্যা
DBMS doesn't support data duplication.
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ: - প্রয়োজন অনুযায়ী ডাটাবেজ তৈরি করা। - নতুন ডাটা/রেকর্ড অন্তর্ভুক্ত করা। - ডাটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন করা। - নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান ও সংশোধন করা এবং অপ্রয়োজনীয় ডাটা বাদ দেয়া। - ডাটা কুয়েরি করা। - রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা। - ডাটাবেজকে একটি নির্দিষ্ট ফিল্ডের ভিত্তিতে সাজানো। - ডাটাবেজ হালনাগাদ করা এবং যথাসম্ভব ডুপ্লিকেশন কমানো। - ডাটা সংরক্ষণ করা।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্নুক্ত বিশ্ববিদ্যালয়।
৪.
Find out the wrong statement.
ক
210 byte = 1KB
খ
220 byte = 1MB
গ
240 byte = 1GB
ঘ
250 byte = 1PB
ব্যাখ্যা
মেমোরির ধারণক্ষমতা বা ক্যাপাসিটি (Capacity): - কম্পিউটারের মেমোরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়। - মেমোরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। - মেমোরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা। - মেমোরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরূপ: ৪ বিট = 1 বাইট = 1 অক্ষর 210 বাইট বা 1024 বাইট = 1 কিলোবাইট (1 KB) 220 বাইট বা 1024 কিলোবাইট। = 1 মেগাবাইট (1 MB) 230 বাইট বা 1024 মেগাবাইট = 1 গিগাবাইট ( 1 GB) 240 বাইট বা 1024 গিগাবাইট = 1 টেরাবাইট ( 1 TB) 250 বাইট বা 1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1 PB)
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫.
IC was first introduced in -
ক
1st generation computer
খ
2nd generation computer
গ
3rd generation computer
ঘ
4th generation computer
ব্যাখ্যা
তৃতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথম আইসি ব্যবহার করা হয়।
তৃতীয় প্ৰজন্ম (Third Generation): - তৃতীয় প্রজন্মের ব্যাপ্তিকাল ১৯৬৫ হতে ১৯৭০ সাল পর্যন্ত। - ১৯৫৮ সালে রবার্ট নইসি (Robert Noyce) এবং জ্যাক কিলবি (Jack Kilby) IC (Integrated Circuit) আবিষ্কার করে ইলেকট্রনিক জগতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন। - মাইক্রোইলেকট্রনিকসের অগ্রযাত্রা মূলত তখন থেকে শুরু হয়। - একটি মাত্র IC-তে অনেকগুলো ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর এবং অন্যান্য উপকরণ মিশিয়ে একটি ক্ষুদ্র সিলিকন পাতের ওপর স্থাপন করা থাকে। তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো IC ব্যবহার করে তৈরি করা হয়েছিল। - এ প্রজন্মে কম্পিউটারে একটি গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৫ ন্যানো সেকেন্ড সময় লাগত। - IBM System/360 IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার। - IBM 360, 370, PDP 8, PDP II ইত্যাদি তৃতীয় প্রজন্মের কম্পিউটার।
এছাড়া, - প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হত। - দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহার হত। - চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রোপ্রসেসর এর ব্যবহার শুরু হয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং IBM website.
৬.
Laptop is a type of -
ক
Mini computer
খ
Micro computer
গ
Mainframe computer
ঘ
Super computer
ব্যাখ্যা
ল্যাপটপ একধরনের মাইক্রো কম্পিউটার।
মাইক্রোকম্পিউটার: - মাইক্রো এর সাধারণ অর্থ হচ্ছে ক্ষুদ্র। - ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে সকল কম্পিউটার গঠিত হয় সেসব কম্পিউটারকে বলা হয় মাইক্রোকম্পিউটার। - এ ধরনের কম্পিউটার সাধারণত একটি মাইক্রোপ্রসেসর, প্রধান মেমরি, সহায়ক মেমরি এবং ইনপুট আউটপুট যন্ত্রপাতি নিয়ে গঠিত। - একজন ব্যবহারকারী একাই একটি মাইক্রোকম্পিউটার ব্যবহার করতে পারেন বলে এ ধরনের কম্পিউটারকে ব্যক্তিগত বা পার্সোনাল কম্পিউটারও বলা হয়।
মানুষের ব্যবহারিক সুবিধার প্রতি লক্ষ রেখে বিভিন্ন আকৃতির মাইক্রোকম্পিউটার বাজারে এসেছে। যেমন- ১. পামটপ কম্পিউটার ২. ল্যাপটপ কম্পিউটার ৩. নোটবুক কম্পিউটার ৪. ডেস্কটপ কম্পিউটার
- এছাড়াও ট্যাবলেট পিসি, ফ্যাবলেট, স্মার্টফোন ইত্যাদিও মাইক্রোকম্পিউটারের অন্তর্ভুক্ত।
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭.
The main part of the operating system is known as -
ক
OS
খ
Kernel
গ
Custom ROM
ঘ
Cluster
ব্যাখ্যা
কার্নেল: - অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম হল 'কার্নেল' (Kernel)। - কার্নেল হল অপারেটিং সিস্টেমের মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে যোগদান করে অপারেটিং সিস্টেমকে চালু এবং পরিচালনা করে।
কাজ: ১. সিপিইউ এর শিডিউলিং এর দায়িত্ব পালন করে। ২. মেমোরি ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট এর কাজ করে। ৩. ইনপুট/আউটপুট ডিভাইসের সাথে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।
উৎস: Techtarget website.
৮.
Which one is not an example of an embedded system?
ক
Laptop
খ
AC
গ
Printer
ঘ
Washing machine
ব্যাখ্যা
ল্যাপটপ এমবেডেড সিস্টেম নয়।
এম্বেডেড কম্পিউটার: - এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়। - এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার। - এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে। - তবে, আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়। - এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না। - এটি কেবলে সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই করে। - সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯.
Which of the following is not a translator for a computer program?
ক
Compiler
খ
Stimulator
গ
Assembler
ঘ
Interpreter
ব্যাখ্যা
Stimulator অনুবাদক প্রোগ্রাম নয়।
অনুবাদক প্রোগ্রাম: - কম্পিউটার কেবল যন্ত্র না মেশিনের ভাষা বুঝে। সেজন্যে কম্পিউটার প্রোগ্রাম যন্ত্র ভাষা ভিন্ন অন্যকোন ভাষায় রচিত হলে তা যান্ত্রিক ভাষা রূপান্তর করতে হয়। এজন্যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়। - অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। যথা- - কম্পাইলার -- পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। - ইন্টারপ্রেটার -- প্রোগ্রামের লাইন বাই লাইন অনুবাদ করে এবং ফলাফল দেখায়। - অ্যাসেম্বলার -- অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রাম অনুবাদ করতে ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণি।
১০.
(2F)16 = (?)10
ক
46
খ
49
গ
43
ঘ
47
ব্যাখ্যা
Question: (2F)16 = (?)10
Solution: 2F = (2 × 161) + (15 × 160) = 47
১১.
2nd generation of computers were made of -
ক
Magnetic Drum memory
খ
Magnetic Core memory
গ
Magnetic Bubble memory
ঘ
Semi-conductor memory
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের মেমরি: প্রথম প্রজন্ম - ম্যাগনেটিক ড্রাম দ্বিতীয় প্রজন্ম - চৌম্বর কোর তৃতীয় প্রজন্ম - অর্ধপরিবাহী মেমরি চতুর্থ প্রজন্ম - ম্যাগনেটিক বাবল মেমরি
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
If a processor is defined as 2.5GHz clock speed, how long will it take to process a single action?
ক
4 nanoseconds
খ
0.8 nanoseconds
গ
0.4 nanoseconds
ঘ
8 nanoseconds
ব্যাখ্যা
Question: If a processor is defined as 2.5GHz clock speed, how long will it take to process a single action?
Solution: time per action = 1/clock speed = 1/2.5 × 109 second. = 0.4 × 10-9 second = 0.4 nanoseconds.
১৩.
Which of the following is known as PDA?
ক
Palmtop
খ
Laptop
গ
Tab
ঘ
Mobile
ব্যাখ্যা
পামটপ হলো একধরনের PDA.
পামটপ কম্পিউটার বা PDA: - PDA এর পূর্ণরূপ হলো Personal Digital Assistant. - ১৯৯৩ সালে ইলেকট্রনিক নির্মাতারা পার্সোনাল ডিজিটাল অ্যাসিসটেন্ট তৈরি করেন। - পিডিএ এর প্রাথমিক সংস্করণ ছিল অ্যাপলের নিউটন। - এ ধরনের কম্পিউটার ক্ষুদ্রাকৃতির এবং দেখতে অনেকটা ক্যালকুলেটরের ন্যায়, এটি হেল্ড বা পকেট কম্পিউটার নামেও পরিচিত। - সাধারণত টাচ স্ক্রিন ও ডিজিটাল পেনের সাহায্যে এ জাতীয় কম্পিউটারগুলো নিয়ন্ত্রন করা হয়। - স্প্রেডশিটের ছোট আকারের কাজ, লেখালেখি, প্রয়োজনীয় টেলিফোন নম্বর, তারিখ, এজেন্ডা তৈরি করে রাখা ইত্যাদি কাজে এ ধরনের কম্পিউটারগুলো ব্যবহৃত হয়ে থাকে।
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
Which of the following is a data manipulation command?
ক
Rename
খ
Drop
গ
Insert
ঘ
Create
ব্যাখ্যা
Insert একটি ডাটা ম্যানিপুলেশন কমান্ড
ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হল- ১. Create statement ২. Drop statement ৩. Alter statement ৪. Rename statement ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ড - ১. Insert statement ২. Delete statement ৩. Update statement
উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
১৫.
Main memory works in conjunction with -
ক
Graphics Card
খ
NIC
গ
Input Devices
ঘ
CPU
ব্যাখ্যা
Main Memory, CPU এর সাথে কাজ করে এবং CPU এর জন্য প্রয়োজনীয় ডাটা সংরক্ষণ করে।
CPU: - CPU এর পূর্বরূপ Central Processing Unit. - কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় CPU কে। - কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে। - CPU ই সব কিছুর নিয়ন্ত্রক। - CPU এর তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। যথা- 1. ALU (Arithmetic Logic Unit), 2. Control Unit, 3. Memory/Register.
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
১৬.
Which command is used to close a document?
ক
Ctrl + C
খ
Ctrl + S
গ
Ctrl + W
ঘ
Ctrl + P
ব্যাখ্যা
MS-office এর গুরুত্বপূর্ণ কিছু কমান্ড : Ctrl + O - Open a document. Ctrl + N - Create a new document. Ctrl + S - Save the document Ctrl + W - Close the document. Ctrl + C - Copy the selected content to the Clipboard. Ctrl + V - Paste the contents of the Clipboard. Ctrl + B - Apply bold formatting to text. Ctrl + I - Apply italic formatting to text. Ctrl + U - Apply underlined formatting to text. Ctrl + Left bracket ([) - Decrease the font size by 1 point. Ctrl + Right bracket (]) - Increase the font size by 1 point. Ctrl + E - Center the text. Ctrl + L - Align the text to the left. Ctrl + R - Align the text to the right. Esc - Cancel a command. Ctrl + Z - Undo the previous action. Ctrl + Y - Redo the previous action, if possible. Alt + W - Adjust the zoom magnification.
উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
১৭.
Which banking product is not considered an E-banking facility?
ক
ATM
খ
Cheque
গ
SMS banking
ঘ
Plastic money
ব্যাখ্যা
Cheque, e-banking এর প্রক্রিয়া নয়।
অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং: - ই-ব্যাংকিং হল একটি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান এবং এর গ্রাহকদের মধ্যে একটি ব্যবস্থা যা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করতে সক্ষম। E-Banking product: - ATM, - SMS banking, - Plastic money, (debit or credit card is called Plastic money).
উৎস: ব্যবসায় নীতি ও প্রয়োগ- ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
১৮.
The term when a computer gives a wrong output is known as-
ক
BIOS
খ
Bug
গ
GIGO
ঘ
Debug
ব্যাখ্যা
GIGO: - কম্পিউটারের ভুলের প্রক্রিয়াটিকে Garbage In Garbage Out (GIGO) বলা হয়। - কম্পিউটারে ভুল তথ্য প্রদান করা হলে কম্পিউটার ভুল ফলাফল প্রকাশ করে থাকে। BIOS: - কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS। Bug: - কম্পিউটার প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটিকে বাগ বলে।
Debug: - কম্পিউটার প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটি সমাধান করাকে ডিবাগ বলে।
উৎস: ১. ব্রিটানিকা। ২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল।
১৯.
What is the equivalent hexadecimal number of (26)8?
ক
16
খ
18
গ
1C
ঘ
21
ব্যাখ্যা
Question: What is the equivalent hexadecimal number of (26)8?
Solution:
২০.
Which one is not a system bus?
ক
Local bus
খ
Data bus
গ
Address bus
ঘ
Control bus
ব্যাখ্যা
কম্পিউটার বাস: - কম্পিউটার বাস হলো এমন একগুচ্ছ তার, যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ০ বা ১ চলাচল করতে পারে। - বাসের সাহায্যেই কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। Local bus এক ধরণের এক্সপানশন বাস।
কম্পিউটার বাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা: ১. সিস্টেম বাস (System Bus) বা প্রধান বাস ও ২. এক্সপানশন বাস (Expansion Bus) বা সম্প্রসারিত বাস।
সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: ১. ডেটা বাস (Data Bus) ২. অ্যাড্রেস বাস (Address Bus) ৩. কন্ট্রোল বাস (Control Bus)
কম্পিউটার প্রযুক্তি বিকাশের বিভিন্ন পর্যায়ে অনেক ধরনের এক্সপানশন বাস ব্যবহৃত হয়। যথা: ১. আইএসএ বাস (ISA- Industry Standards Architecture), ২. ইআইএস এ বাস (EISA- Extended Industry Standards Architecture), ৩. লোকাল বাস (Local Bus), ৪. ইউএসবি বাস (USB Bus), ৫. ফায়ারওয়্যার বাস (Fireware Bus), ৬. এজিপি (AGP- Accelerated Graphics Port), ইত্যাদি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
MS Excel command MOD( ) is used to -
ক
Do Modification
খ
Find Average
গ
Return Remainder
ঘ
Justify Truth or False
ব্যাখ্যা
MS Excel Functions: SUM( ) - যোগফল রিটার্ন করা, AVERAGE( ) - গড় মান রিটার্ন করা, MIN( ) - ছোট মান রিটার্ন করা, MAX( ) - বড় মান রিটার্ন করা, PRODUCT( ) - গুণফল রিটার্ন করা, ABS( ) - পরমমান রিটার্ন করা, MOD( ) - ভাগশেষ রিটার্ন করা, IF( ) - সত্য মিথ্যা যাচাই করা।
উৎস: Microsoft website.
২২.
Robot 'Sofia' was introduced by -
ক
Hanson Robotics
খ
German Robotics
গ
Hang Chi Robotics
ঘ
Danish Robotics
ব্যাখ্যা
রোবট সোফিয়া: - রোবট সোফিয়া তৈরি করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস। - এর মূল নির্মাতা ডেভিড হ্যানসন (David Hanson)। - রোবট সোফিয়াকে নকশা করা হয় হলিউডের ব্রিটিশ অভিনয় শিল্পী অড্রে হেপবার্ন এর মত করে। - রোবট সোফিয়াকে ২০১৫ সালের ১৯ এপ্রিল থেকে সক্রিয় করা হয়। - ২০১৭ সালের অক্টোবরে সৌদি আরবের নাগরিকত্ব দেয়া হয় এই রোবটকে এবং এটিই প্রথম রোবট যে কোন দেশের নাগরিকত্ব লাভ করে। - ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিয়েছে সিঙ্গাপুরের তৈরি ও সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া এই রোবট সোফিয়া। এটি প্রায় ৫০ ধরনের ভাবভঙ্গি দেখাতে পারে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৩.
Which company first introduced Laptop computer?
ক
Microsoft
খ
Epson
গ
Apple
ঘ
IBM
ব্যাখ্যা
ল্যাপটপ কম্পিউটার: - ওজনে হালকা, ছোট আকারের, সহজে বহনযোগ্য কম্পিউটার হলো ল্যাপটপ কম্পিউটার। - এতে এসি বিদ্যুতের পাশাপাশি ব্যাটারিতে চলার উপযোগী ব্যবস্থা আছে। - ১৯৮১ সালে Epson কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। - মাউসের পরিবর্তে টাচ-প্যাড ব্যবহার করা হয় ৷
উৎস: ব্রিটানিকা।
২৪.
Which characteristic is not applicable to the 1st generation computers?
ক
Form 1942 - 1959
খ
Vacuum Tube
গ
Punch Card
ঘ
Easily carriable
ব্যাখ্যা
প্রথম প্রজন্মের কম্পিউটার সহজে বহনযোগ্য ছিল না।
প্রথম প্রজন্ম কম্পিউটার: - ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়। - এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। - অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন। - আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না। - প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল। - এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো। - UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
Which is not an example of a utility program?
ক
Compression tools
খ
File Management System
গ
Application Software
ঘ
Antivirus
ব্যাখ্যা
অ্যাপলিকেশন সফটওয়ার ইউটিলিটি সফটওয়ার নয়।
ইউটিলিটি সফটওয়্যার: - সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য। - কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।
ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ: - Antivirus - File Management System. - Disk Management tools. - Compression tools ইত্যাদি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
IBM was established in -
ক
1911
খ
1913
গ
1917
ঘ
1923
ব্যাখ্যা
আইবিএম (IBM): - IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। - IBM এর পুরো নাম International Business Machines Corporation. - ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। - IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়। - IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। - IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ। - IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.
উৎস: IBM website.
২৭.
First microprocessor-based computer was -
ক
TX - 0
খ
IBM system 360
গ
UNIVAC - 1
ঘ
Altair - 880
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার - Altair - 880
এছাড়া, প্রথম ইলেক্ট্রিক কম্পিউটার - Mark 1 বাইনারী গণিতভিত্তিক প্রথম ইলেক্ট্রিক কম্পিউটার - ABC প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রিক কম্পিউটার - ENIAC - 1 প্রোগ্রাম নিয়ন্ত্রিত প্রথম ইলেক্ট্রোম্যাকানিক্যাল কম্পিউটার - Z3 সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট প্রথম ইলেক্ট্রিক কম্পিউটার - EDSAC বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রিক কম্পিউটার - UNIVAC - 1 ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার - TX - 0 ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনিকম্পিউটার- PDP - 8 IC ভিত্তিক প্রথম কম্পিউটার - B2500 and B3500 IC ভিত্তিক প্রথম ডিজিটাল কম্পিউটার - IBM system 360
উৎস: britannica.
২৮.
8088 is a -
ক
16 bit processor
খ
8 bit processor
গ
4 bit processor
ঘ
64 bit processor
ব্যাখ্যা
8088 16 বিটের একটি মাইক্রোপ্রসেসর।
মাইক্রোপ্রসেসর: - কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়। - মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI- Very Larege Scale Integration) চিপ। - একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
• 4-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 4004, 4040. • 8-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 8008, 8080. •16-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 8086, 8088, 80186. • 32-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 80386, 80486. • 64-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium.
উৎস: ১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
২৯.
When a data table has more than one primary key they are known as -
ক
Composite Primary Key
খ
Complex Primary Key
গ
Competitive Primary Key
ঘ
Correspondent Primary Key
ব্যাখ্যা
কী-ফিল্ড: - যে ফিল্ড এর উপর ভিত্তি করে ডাটাবেজ এর ডেটা শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয়, তাকে কী-ফিল্ড বলে। - কী ৩ ধরনের হয়। যথা- ১. প্রাইমারি কী: - যে ফিল্ড এর মান দ্বারা একটি রেকর্ডকে অন্য রেকর্ড থেকে আলাদা করা যায় তাকে প্রাইমারি কী বলে। - যেমন: ID হলো ডাটা টেবিলের এমন একটি অদ্বিতীয় ফিল্ড যার ডাটা অন্য ডাটার সাথে মিলে না। একজনের ID অন্যজনের সাথে কখনোই মিলে না সাধারণত। - রোল নম্বর, মোবাইল নম্বর একটি প্রাইমারি কী এর উদাহরণ কারণ প্রত্যাকের রোল বা মোবাইল নম্বর ভিন্ন হয়ে থাকে।
২. কম্পোজিট প্রাইমারি কী: - যদি একটি ডাটা টেবিলের একাধিক কী একসাথে প্রাইমারি কী হিসাবে কাজ করে তাহলে তাদেরকে একসাথে কম্পোজিট প্রাইমারি কী বলে।
৩. ফরেন কী: - একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য একটি টেবিলে থাকে তাহলে অন্য টেবিলের সেই কী কে ফরেন কী বলা হয়। - যেমন: একটি কোম্পানির ২ টা ডাটা টেবিলের মধ্যে তাদের এমপ্লয়িদের ID ফিল্ড একই থাকলে তাকে একটি নির্দিষ্ট টেবিলের সাপেক্ষে অন্য টেবিলের ফরেন কি বলে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।