পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
পরীক্ষা - ৪৬: বিষয়: বাংলা টপিক: প্রকৃতি-প্রত্যয়, কাল ও কালের প্রয়োগ। উৎস: মাধ্যমিক ব্যাকরণ বই (উভয় সংস্করণ), বাংলা একাডেমি অভিধান, ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ বা যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
'খেলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √খেল্ + না
  2. √খেলো + অনা
  3. √খেল্ + অনা
  4. √খেলন্‌ + আ
ব্যাখ্যা
• 'খেলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়- √খেল্ + অনা।
----------------------
• বাংলা কৃৎ প্রত্যয়:
বাংলার নিজস্ব অনেক ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত নয়। এসব ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বাংলা কৃৎ প্রত্যয় বলে।
যেমন:
- √কাঁদ্ + অন = কাঁদন,
- √নাচ্ + অন = নাচন,
- √দুল্ + অনা = দোলনা,
-√খেল্ + অনা = খেলনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০১৯)
.
'গুরুত্ব’ শব্দের মধ্যে কোন প্রত্যয় রয়েছে?
  1. ত্ব
ব্যাখ্যা
• 'গুরুত্ব’ শব্দের মধ্যে 'ত্ব' প্রত্যয় রয়েছে।

তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:

• তা ও ত্ব-প্রত্যয় : বিশেষ্য গঠনে যুক্ত হয়।
যেমন, 
• বন্ধু + তা = বন্ধুতা, শত্রু + তা = শত্রুতা,
• বন্ধু + ত্ব = বন্ধুত্ব; গুরু+ত্ব = গুরুত্ব;
• ঘন + ত্ব = ঘনত্ব, মহৎ + ত্ব = মহত্ত্ব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
প্রত্যয়ের ক্ষেত্রে কোন বাক্যটি সত্য নয়?
  1. নিজস্ব কোনো অর্থ নেই।
  2. শব্দ ও ধাতুর পরে যুক্ত হয়। 
  3. ধাতুর পরে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়।
  4. প্রত্যয় যুক্ত হলে অর্থের পরিবর্তন হয়। 
ব্যাখ্যা
• প্রত্যয়ের ক্ষেত্রে অশুদ্ধ তথ্য- ধাতুর পরে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। 

উল্লেখ্য,
• ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কৃৎ প্রত্যয় বলে।

-------------------
• প্রত্যয়:
- নিজস্ব কোনো অর্থ নেই।
- প্রত্যয় যুক্ত হলে অর্থের পরিবর্তন হয়। 
- শব্দ ও ধাতুর পরে যুক্ত হয়। 
- শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়।
- যে-প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ-প্রত্যয় বলে।

• কৃৎ প্রত্যয়:
- ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ প্রত্যয় বলে।
- কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।
যেমন:
দুল্‌ + অনা = দোলনা।
কৃ + তব্য = কর্তব্য।
এখানে 'অনা', 'তব্য' হলো কৃৎ প্রত্যয় এবং 'দোলনা' ও 'কর্তব্য' হলো কৃদন্ত শব্দ।
------------------
অন্যদিকে, 
• কৃদন্ত শব্দ: 
- কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ।

• তদ্ধিত প্রত্যয়: 
শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে।
- তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ।
যেমন,
- বাঘ + আ = বাঘা;
- দিন + ইক = দৈনিক। 

উপরের উদাহরণে,
‘আ’ ও ‘ইক' তদ্ধিত প্রত্যয় এবং ‘বাঘা ও ‘দৈনিক' হলো তদ্ধিতান্ত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
.
'ধোঁকাবাজ' শব্দটিতে কোন প্রত্যয় রয়েছে?
  1. বজ
  2. বাজ
  3. আজ
ব্যাখ্যা
'ধোঁকাবাজি' শব্দটিতে 'বাজ' প্রত্যয় রয়েছে। 

• বিদেশি তদ্ধিত প্রত্যয়- সই, বাজ, ওয়ালা, ওয়ান যোগে গঠিত শব্দ হলো:
- জুত + সই = জুতসই,
- বাড়ি + ওয়ালা = বাড়িওয়ালা,
- দার + ওয়ান = দারোয়ান,
- ধোঁকা + বাজ = ধোঁকাবাজি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোন কালের ক্ষেত্রে অনুজ্ঞা হয় না?
  1. অতীত কালে
  2. বর্তমান কালে
  3. ভবিষ্যৎ কালে
  4. ঘটমান ভবিষ্যৎ কালে
ব্যাখ্যা
• অতীত কালে অনুজ্ঞা হয় না।

• ক্রিয়ার কাল ৩ প্রকার।
- বর্তমান কাল,
- অতীত কাল,
- ভবিষ্যৎ কাল।

• বর্তমান কাল ৪ প্রকার -
- সাধারন বর্তমান,
- ঘটমান বর্তমান,
- পুরাঘটিত বর্তমান,
- অনুজ্ঞা বর্তমান।

• অতীত কাল ৪ প্রকার -
- সাধারন অতীত,
- ঘটমান অতীত,
- পুরাঘটিত অতীত,
- নিত্য অতীত।

• ভবিষ্যৎ কাল ৪ প্রকার -
- সাধারন ভবিষ্যৎ,
- ঘটমান ভবিষ্যৎ,
- পুরাঘটিত ভবিষ্যৎ,
- অনুজ্ঞা ভবিষ্যৎ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
বাংলা ভাষায় কয় ধরনের তদ্ধিত প্রত্যয় রয়েছে?
  1. দুই প্রকার
  2. চার প্রকার
  3. তিন প্রকার
  4. পাঁচ প্রকার
ব্যাখ্যা
• বাংলা ভাষায় তিন প্রকার তদ্ধিত প্রত্যয় রয়েছে।
যথা:

১. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন -
অণু + ইক = আণবিক, পুষ্প + ইত = পুষ্পিত।

২. বাংলা তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয়।
যেমন-
থাল + আ = থালা, চোর + আই = চোরাই ।

৩. বিদেশি তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন-
মুসাফির + খানা = মুসাফিরখানা, বিবি + আনা = বিবিয়ানা

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘চেষ্টা কর, সবই বুঝতে পারবে।’- বাক্যের অনুজ্ঞা কী অর্থ প্রকাশ করে? 
  1. আদেশ
  2. বিধান
  3. অনুরোধ
  4. সম্ভাবনা
ব্যাখ্যা
• ‘চেষ্টা কর, সবই বুঝতে পারবে।’- বাক্যের অনুজ্ঞা 'সম্ভাবনা' অর্থে ব্যবহৃত হয়েছে। 

• ভবিষ্যৎ কালের অনুজ্ঞা:
- আদেশ: সদা সত্য বলবে।
- সম্ভাবনায়: চেষ্টা কর, সবই বুঝতে পারবে।
- বিধান অর্থে: রোগ হলে ওষুধ খাবে।
- অনুরোধে: কাল একবার এসো (বা আসিও বা আসিবে)।

• বর্তমান কালের অনুজ্ঞা:
- আদেশ: কাজটি করে ফেল। তোমরা এখন যাও।
- উপদেশ: সত্য গোপন করো না।
- অনুরোধ: অঙ্কটা বুঝিয়ে দাও না।
- প্রার্থনা: আমার দরখাস্তটা পড়ুন।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'বৈমাত্রেয়' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. বিমাতা + ত্রেয়
  2. বিমাতৃ + ষ্ণেয়
  3. বিমাত্‌ + ষ্ণিক
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'বৈমাত্রেয়' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় — 'বিমাতৃ + ষ্ণেয়'।

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়:
- তেজঃ + বিন = তেজস্বী,
- মেধা + বিন = মেধাবী,
- মায়া + বিন = মায়াবী,
- যশঃ + বিন = যশস্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'বায়বীয়' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. বায়ু + ষ্ণীয়
  2. বায়ু + ইয়
  3. বায়ু + ঈয়
  4. বায়ু + বীয়
ব্যাখ্যা
• বায়বীয়  (বিশেষণ):
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় — বায়ু + ঈয়।

• শব্দের অর্থ: 
- বায়ু সংক্রান্ত, 
- বায়ুর মতো, 
- বায়ুজাত, 
- আকাশ পথে বিচরণকারী, 
- বাষ্পীভূত, 
- কল্পিত, অলিক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ বোঝায় তাকে কী বলে?
  1. সাধারণ বর্তমান
  2. পুরাঘটিত বর্তমান
  3. অনুজ্ঞা বর্তমান
  4. অনুজ্ঞা ভবিষ্যৎ
ব্যাখ্যা
• অনুজ্ঞা বর্তমান:
- যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা বর্তমান কাল বলে।
যেমন, 
- তাড়াতাড়ি কাজটি করো।
- সকলের মঙ্গল হোক।

অন্যদিকে,
অনুজ্ঞা ভবিষ্যৎ:
যে ক্রিয়া দিয়ে ভবিষ্যৎ কালের বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা ভবিষ্যৎ কাল বলে। 
যেমন -
- তাড়াতাড়ি কাজটি কোরো।
- নজরুল, সময়মতো খেয়ো।
- ভালভাবে পৌঁছে যেয়ো।

• সাধারণ বর্তমান:
যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে, তাকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন -
- আমি স্কুলে যাই।
- সূর্য পূর্ব দিকে ওঠে।

• পুরাঘটিত বর্তমান কাল:
যে ক্রিয়ার কার্য কিছুক্ষণ পূর্বে ঘটেছে। কিন্তু এর ফর বা প্রভাব এখনও বর্তমান, এরূপ অর্থে পুরাঘটিত বর্তমান কাল হয়।
যেমন:
- বৃষ্টি আমাদের বড়োই উপকার করেছে। 
- ঝড় আমাদের ভীষণ ক্ষতি করেছে। 
- তারা বাড়িতে ফিরেছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১১.
'চলনসই' শব্দের 'সই' কোন ধরনের প্রত্যয়?
  1. বাংলা কৃৎ প্রত্যয়
  2. বিদেশি তদ্ধিত প্রত্যয়
  3. বাংলা তদ্ধিত প্রত্যয়
  4. সংস্কৃত কৃৎ প্রত্যয়
ব্যাখ্যা
• 'চলনসই' শব্দের 'সই' - বিদেশি তদ্ধিত প্রত্যয়।

• তদ্ধিত প্রত্যয়:
- শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়।
যেমন -
→ লাজ + উক = লাজুক,
→ বড় + আই = বড়াই,
→ ঘর + আমি = ঘরামি।

• বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার।
যথা:
ক. বাংলা তদ্ধিত প্রত্যয়।
খ. বিদেশি তদ্ধিত প্রত্যয়।
গ. তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।

• বিদেশি তদ্ধিত প্রত্যয়:
• বাজ (দক্ষ অর্থে)- কলমবাজ, ধড়িবাজ, ধোঁকাবাজ। 
• বন্দি (বন্দ্-ফারসি): জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি, কোমরবন্দ।
• সই: (মতো অর্থে) - জুতসই, মানানসই, চলনসই, টেকসই।

দ্রষ্টব্য: 'টিপসই' ও 'নামসই' শব্দ দুটোর 'সই' প্রত্যয় নয়। এটি 'সহি' (অর্থ-স্বাক্ষর) শব্দ থেকে উৎপন্ন।
-----------------
বিশেষ তথ্য:
- বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক।
- প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম প্রকৃতিও বলা হয়।
- ধাতু যেমন কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি, তেমনি প্রাতিপদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি।
- প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি এবং প্রাতিপদিককে বলা হয় নাম প্রকৃতি।
- তদ্ধিত প্রত্যয়গুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।