পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশের কৃষিজ সম্পদ : শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
BRRI কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) ময়মনসিংহ
  3. গ) গাজীপুর
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
গ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) গাজীপুর
ব্যাখ্যা
BRRI (Bangladesh Rice Research Institute) গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত। এটি ১৯৭০ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এটি উচ্চ ফলনশীল ধানের জাত এবং চাষাবাদের কলাকৌশল উদ্ভাবনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। BRRI ধানের এ পর্যন্ত মোট ৯৪ টি আধুনিক জাত উদ্ভাবন করেছে। (সূত্রঃ BRRI ওয়েবসাইট)
.
বাংলাদেশের কোন অঞ্চলে জুম চাষ প্রচলিত আছে?
  1. ক) খুলনা অঞ্চল
  2. খ) রাজশাহী অঞ্চল
  3. গ) কুমিল্লা অঞ্চলে
  4. ঘ) পার্বত্য চট্টগ্রাম
সঠিক উত্তর:
ঘ) পার্বত্য চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পার্বত্য চট্টগ্রাম
ব্যাখ্যা
জুষ চাষ হলো স্থানান্তর চাষাবাদ যা সাধারণত পাহাড়ী এলাকায় করা হয়। এ পদ্ধতিতে ঢালু পাহাড়ে জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করা হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এখনো কিছু কিছু এলাকায় জুষ চাষ করে। এছাড়া সিলেট অঞ্চলে খাসিয়া এবং ময়মনসিংহে গারোদের মধ্যেও জুম চাষ প্রচলিত ছিলো। (সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
.
কোনটি আমের একটি জাত?
  1. ক) ডায়মন্ড
  2. খ) কাঞ্চন
  3. গ) ক্ষীরসাপাত
  4. ঘ) সোনালি
সঠিক উত্তর:
গ) ক্ষীরসাপাত
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষীরসাপাত
ব্যাখ্যা
ক্ষীরসাপাত হলো বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ অঞ্চলের একটি বিখ্যাত আম। এটি হিমসাগর আম নামেও পরিচিত। গত বছর ক্ষীরসাপাত আম দেশের তৃতীয় পণ্য হিসেবে ভৌগোলিক নির্দেশক সনদ লাভ করে। ক্ষীরসাপাত ব্যতীত আমের অন্যান্য জাতের মধ্যে রয়েছে ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙা, আম রূপালি, মহানন্দা ইত্যাদি। ডায়মন্ড, কাঞ্চন এবং সোনালি যথাক্রমে আলু, গম ও সরিষার জাত। (সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস এবং দৈনিক প্রথম আলো)
.
রবিশস্য বলতে বুঝায়-
  1. ক) গ্রীষ্মকালীন ফসল
  2. খ) বর্ষাকালীন ফসল
  3. গ) শরৎকালীন ফসল
  4. ঘ) শীতকালীন ফসল
সঠিক উত্তর:
ঘ) শীতকালীন ফসল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শীতকালীন ফসল
ব্যাখ্যা
বাংলাদেশে প্রধানত দুটো মৌসুমে ফসল উৎপাদিত হয়। একটি হলো খরিপ বা গ্রীষ্মকালীন এবং অপরটি হলো রবি বা শীতকালীন। আশ্বিন থেকে ফাল্গুন বা অক্টোবর থেকে মার্চ সময়ে উৎপন্ন সফলকে রবিশস্য ধরা হয়। বোরো ধান, গম, মসুর ডাল, যব, সরিষা, পেঁয়াজ, মটরশুঁটি ইত্যাদি রবি মৌসুমের প্রধান ফসল। এছাড়া এই সময়ে ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউ, টমেটো, গাজর, আলু প্রভৃতির চাষাবাদও হয়ে থাকে। (সূত্রঃ কৃষি শিক্ষা : সপ্তম শ্রেণী)
.
বর্ণালি ও শুভ্র কোন ফসলের জাত?
  1. ক) গম
  2. খ) টমেটো
  3. গ) পেঁপে
  4. ঘ) ভুট্টা
সঠিক উত্তর:
ঘ) ভুট্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভুট্টা
ব্যাখ্যা
বর্ণালি, শুভ্র, মোহর, বারি ভুট্টা-৫/৬ ইত্যাদি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ভুট্টার উন্নত জাত। বলাকা, দোয়েল, আকবর ও কাঞ্চন হলো গমের জাত। মিন্টু, বাহার মানিক ইত্যাদি টমেটোর জাত। ওয়াশিংটন, রাঁচি ইত্যাদি পেঁপে'র জাত। (সূত্রঃ কৃষি শিক্ষা : সপ্তম ও অষ্টম শ্রেণী এবং কৃষি তথ্য সার্ভিস)
.
কোন জেলাটি হাওরাঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) ব্রাহ্মণবাড়িয়া
  2. খ) নেত্রকোনা
  3. গ) কিশোরগঞ্জ
  4. ঘ) নরসিংদী
সঠিক উত্তর:
ঘ) নরসিংদী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নরসিংদী
ব্যাখ্যা
মোট ৭টি জেলা নিয়ে বাংলাদেশের হাওরাঞ্চল গঠিত। এগুলো হলোঃ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ। এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হাওরাঞ্চল। সুনামগঞ্জ জেলাকে এ হাওরাঞ্চলের 'মা' বলা হয়। এই হাওরাঞ্চল বাংলাদেশের 'খাদ্য গুদাম' নামে পরিচিত। মোট বোরো ধান উৎপাদনের প্রায় ২০ ভাগ হাওরাঞ্চল থেকে আসে। উল্লেখযোগ্য হাওরের মধ্য সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর (রামসার সাইট), শনির হাওর ও চলতি হাওর; সিলেট ও মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর; ব্রাহ্মণবাড়িয়া জেলার দ-খোলা আকাশি বিল; নেত্রকোনা জেলার পুটিয়ার হাওর; কিশোরগঞ্জ জেলার ধুপিবিল হাওর ইত্যাদি উল্লেখযোগ্য। (সূত্রঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট)