পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বিগত এক সপ্তাহের (৩ ফেব্রুয়ারি - ৯ ফেব্রুয়ারি) Live MCQ Daily NewsPicker ও ৩ ফেব্রুয়ারি Live MCQ Weekly Bulletin Episode - 153 এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. ৮১টি
  2. ৬১টি
  3. ৭৯টি
  4. ৬৫টি
সঠিক উত্তর:
৮১টি
উত্তর
সঠিক উত্তর:
৮১টি
ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:
- ১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ৮১টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা থেকে ৫৫ হাজার ৪৫৪ পর্যবেক্ষক ৩০০ নির্বাচনি আসনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
- তবে ৮১টির মধ্যে ১৭টি পর্যবেক্ষক সংস্থা থেকে এবার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৫ হাজার ৪২৭ জন মোট পর্যবেক্ষকের ৬৪ শতাংশই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর।
- এবার শুধুুমাত্র পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ১০ হাজার ৫৫৯ জন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
- দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি ৩৯টি দেশ ও সংস্থার ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এবারের নির্বাচনে পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করবেন।

উৎস: দৈনিক প্রথম আলো।[লিঙ্ক]

.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বানিজ্য চুক্তির পর পণ্য রপ্তানিতে বাংলাদেশ কত শতাংশ শুল্ক দিতে হবে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ৩৪ শতাংশ
  2. ১৫ শতাংশ
  3. ২০ শতাংশ
  4. ২৫ শতাংশ
সঠিক উত্তর:
৩৪ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩৪ শতাংশ
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের সঙ্গে  ৯ ফেব্রুয়ারি,২০২৬ বাংলাদেশ সময় রাত ১০টায় বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ।
- এই চুক্তির পর বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির আরোপিত পাল্টা শুল্কহার ১ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে।
-  যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশর শুল্ক দিতে হয় ৩৪  শতাংশ।

- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২ এপ্রিল ১০০টি দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। - - ২০২৫ সালের ৭ জুলাই বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ৩৭ থেকে ৩৫ শতাংশে নামানোর ঘোষণা দেন ট্রাম্প।
- আরও দর-কষাকষির পর ৯ ফেব্রুয়ারি,২০২৬ এ হার ১৯ শতাংশে নেমে আসে।
- এ হার কার্যকর হয় গত বছরের ৭ আগস্ট। আগে থেকেই বাংলাদেশি পণ্যে ছিল ১৫ শতাংশ শুল্ক।
- সব মিলিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে শুল্ক দাঁড়ায় ৩৪ শতাংশে।

উৎস: প্রথম আলো। [লিঙ্ক] [link]

.
সম্প্রতি, নতুন করে সংবিধান প্রণয়ন ইস্যু নিয়ে কোন দেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে? 
  1. জাপান
  2. থাইল্যান্ড
  3. দক্ষিণ কোরিয়া
  4. নেপাল
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা

- সম্প্রতি, নতুন করে সংবিধান প্রণয়ন ইস্যূ নিয়ে থাইল্যান্ড দেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে।
- থাইল্যান্ডে ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
- ভোটাররা পার্লামেন্ট সদস্য নির্বাচিত করার পাশাপাশি দেশটিতে নতুন সংবিধান প্রণয়ন প্রশ্নে গণভোটে অংশ নিচ্ছেন।
- এখানে ভোটাররা ‘হ্যাঁ’, ‘না’এবং ‘মতামত নেই’—এ তিনটির একটিতে ভোট দেবেন।
- দেশটিতে নতুন করে সংবিধান প্রণয়ন করা হবে কি না, সে প্রশ্নে এ গণভোট অনুষ্ঠিত হচ্ছে ।
- ২০১৪ সালে শেষবার সেনা অভ্যুত্থানের পর থাইল্যান্ডে পাঁচ বছর জান্তা শাসন চলে।
- সে সময়ে সেনা সরকারের রচিত সংবিধান কার্যকর হয়।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

.
মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেসএক্স’ এর প্রতিষ্ঠাতা কে? 
  1. বিল গেটস
  2. ইলন মাস্ক
  3. জেফ বেজোস
  4. রিচার্ড ব্র্যানসন
সঠিক উত্তর:
ইলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইলন মাস্ক
ব্যাখ্যা

- মার্কিন ধনকুবের ইলন মাস্ক মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেসএক্স’ এর প্রতিষ্ঠিাতা।
- সম্প্রতি  চাঁদে ‘স্বয়ংসম্পূর্ণ একটি শহর’ গড়ে তোলার জন্য  আগামী ১০ বছরের কম সময়ের মধ্যে  পদক্ষেপ নিয়েছে।
- ২০২৭ সালের মার্চ মাসে চাঁদে মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  
- এটি স্পেসএক্সের মহাকাশভিত্তিক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাকে শক্তিশালী করবে। 
- ২০২৬ সালের শেষের দিকে মঙ্গল গ্রহে মানববিহীন মিশন পাঠানো হবে।

উল্লেখ্য,  
- ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ মিশনের পর থেকে মানুষ আর চাঁদের পৃষ্ঠে পা রাখেনি।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

.
সম্প্রতি, বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করে? 
  1. জাপান
  2. ভারত
  3. ভুটান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

- সম্প্রতি, বাংলাদেশ প্রথমবারের মতো জাপান সাথে  অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করে।
- সময়: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ।
- জাতীয় নির্বাচনের পাঁচ দিন আগে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করেছে বাংলাদেশ।
- এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সই করল।
- ইপিএ চুক্তির ফলে জাপানে তৈরি পোশাকসহ প্রায় ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য শতভাগ শুল্কমুক্ত সুবিধা ভোগ পাবে।
- জাপানের টোকিওতে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও এই চুক্তি সই করেন।

উৎস: প্রথম আলো।

.
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ সেরা সিনেমা কোনটি?
  1. ন ডরাই
  2. সাঁতাও
  3. হাওয়া
  4. কাজল রেখা
সঠিক উত্তর:
সাঁতাও
উত্তর
সঠিক উত্তর:
সাঁতাও
ব্যাখ্যা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এ সেরা সিনেমা:
- ২৯  জানুয়ারি ২০২৬ ঘোষণা করা হয়।
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে।
- সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে 'সাঁতাও'।
- একই সিনেমা নির্মাণের সুবাদে সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন খন্দকার সুমন।
- অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল।
- এবং সেরা শব্দগ্রাহক হিসেবে পাচ্ছেন একই সিনেমার জন্য সুজন মাহমুদ।
- সিনেমাটি মোট চারটি বিভাগে পুরস্কার পেয়েছে।

উৎস: পত্রিকা নিউজ।

.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির রাজনৈতিক দল কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. জনতাবাদী সমাজতান্ত্রিক দল
  2. কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টি
  3. কনজারভেটিভ পার্টি 
  4. লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি
সঠিক উত্তর:
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি
উত্তর
সঠিক উত্তর:
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি
ব্যাখ্যা

জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির রাজনৈতিক দল  লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
-সম্প্রতি, জাপানের সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
- এই নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৩১৬টি আসনে জয়ী হয়েছে,
- যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি।৩৬ বছরের মধ্যে এবারই প্রথম জাপানে শীতকালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।

.
সম্প্রতি, প্রথম বাংলাদেশি হিসেবে ‘স্পিরিট অব সালাম পুরস্কার’ কে পেয়েছেন?
  1. ড. জামাল নজরুল ইসলাম
  2. অধ্যাপক আব্দুল মান্নান
  3. অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
  4. অধ্যাপক জাফর ইকবাল
সঠিক উত্তর:
অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
ব্যাখ্যা

প্রথম বাংলাদেশি হিসেবে 'স্পিরিট অব সালাম পুরস্কার': 
- প্রথম বাংলাদেশি হিসেবে 'স্পিরিট অব সালাম পুরস্কার' পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মাহবুব মজুমদার।
- নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালামের জন্মদিনে মাহবুবুল আলম মজুমদারের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকস (আইসিটিপি)।
- বিজ্ঞানসংক্রান্ত বিভিন্ন কাজে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে ২০১৩-১৪ সাল থেকে স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড দেওয়া হলেও এবারই প্রথম কোনো বাংলাদেশি এই অনন্য সম্মানে ভূষিত হলেন।

উৎস: প্রথম আলো পত্রিকা।লিঙ্ক

.
জেতাভানারামায়া স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? 
  1. শ্রীলংকা 
  2. ভারত
  3. নেপাল
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
শ্রীলংকা 
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলংকা 
ব্যাখ্যা

- জেতাভানারামায়া স্মৃতিস্তম্ভ অনুরাধাপুরা, শ্রীলংকা অবস্থিত।
- ১ হাজার ৭০০ বছর ধরে দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কার প্রাচীন শহর অনুরাধাপুরার জেতাভানারামায়া স্মৃতিস্তম্ভ।
- ‘সিন্ধুর টিপ’ শ্রীলঙ্কার প্রথম প্রধান রাজধানী ছিল এই অনুরাধাপুরা।
- সারা বিশ্বের বৌদ্ধদের কাছে সবচেয়ে পবিত্র শহরগুলোর একটি এটি।
- প্রাচীনকালে ভারতের বাইরে অনুরাধাপুরার বাসিন্দারাই প্রথম বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন।

উৎস: প্রথম আলো।

১০.
সম্প্রতি, অদম্য বাংলাদেশ টি–২০ ক্রিকেটে কতটি দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে?
  1. ৫টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

- সম্প্রতি, অদম্য বাংলাদেশ টি–২০ ক্রিকেটে ৩টি দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
- ১ ফেব্রুয়ারি, ২০২৬ বাংলাদেশের সেরা খেলোয়ারদের নিয়ে দল গঠন করা হয়।
- ৯ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
- অদম্য বাংলাদেশ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক এইচবি লিমিটেড।
- দেশের প্রসাধনী এবং ত্বক পরিচর্যা ও হোমকেয়ার পণ্যের শীর্ষ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
- অদম্য বাংলাদেশ টি–২০ ক্রিকেট  দেশসেরা ক্রিকেটারদের নিয়ে গঠিত তিন দলের এই টুর্নামেন্ট।
- টুর্নামেন্টে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ,
- নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ ও আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশ অংশ নিয়েছে।

উল্লেখ্য,
- ভারতে নিরাপত্তার কারণে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নেয়নি।
- ক্রিকেটারদের ক্রিকেটের সাথে সম্পৃক্ত রাখতেই এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

১১.
‘ফোর্স মেজার (Force Majeure)’ বলতে কী বোঝায়?
  1. যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিতিশীলতার মতো চরম পরিস্থিতি
  2. সরকারের আরোপিত কর বা শুল্ক
  3. শ্রমিক আন্দোলনের মাধ্যমে কাজ বন্ধ হওয়া
  4. চুক্তির শর্ত ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করা
সঠিক উত্তর:
যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিতিশীলতার মতো চরম পরিস্থিতি
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিতিশীলতার মতো চরম পরিস্থিতি
ব্যাখ্যা

- 'ফোর্স মেজার' যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিতিশীলতার মতো চরম পরিস্থিতি।
- সাধারণত যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিতিশীলতার মতো চরম পরিস্থিতির ক্ষেত্রে 'ফোর্স মেজার' ধারাটি ব্যবহার করা হয়- -  ১৫ ফেব্রুয়ারি ২০২৬  টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
- বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পেছেন 'ফোর্স মেজার' বা 'অনিবার্য পরিস্থিতি'র আইনি ঢাল ব্যবহার করেছে পিসিবি।
- 'ফোর্স মেজার' এমন একটি শক্তিশালী বিধান, যা কোনো পক্ষকে তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্বাভাবিক পরিস্থিতির কারণে দায়বদ্ধতা থেকে মুক্তি দেয়।

উল্লেখ্য,
- ২০১৪ সালে ভারত সরকারের পক্ষ থেকে দ্বিপক্ষীয় সিরিজ খেলার অনুমতি না থাকাকেই মূল কারণ হিসেবে দেখিয়েছিল বিসিসিআই।

 উৎস: পত্রিকার নিউজ।[লিঙ্ক]

১২.
২০২৫ সালে দেশের গড় মূল্যস্ফীতি কত শতাংশ ছিল?
  1. ৭ দশমিক ৮৭ শতাংশ 
  2. ৮ দশমিক ৭৭ শতাংশ 
  3. ৯ দশমিক ৫৪ শতাংশ 
  4. ১০ দশমিক ৫০ শতাংশ 
সঠিক উত্তর:
৮ দশমিক ৭৭ শতাংশ 
উত্তর
সঠিক উত্তর:
৮ দশমিক ৭৭ শতাংশ 
ব্যাখ্যা

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করে।
- সময়: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ প্রকাশ করে।
- ২০২৫ সালে দেশের গড় মূল্যস্ফীতি  ৮ দশমিক ৭৭ শতাংশ ছিল।
- ২০২৬ সালের জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ।
-  ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ৪৯ শতাংশ।
- এর আগে নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

উৎস:প্রথম আলো।[লিঙ্ক]

১৩.
বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? 
  1. জাপান
  2. ইউক্রেন
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

- জাপান ৯ ফেব্রুয়ারি বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে যাচ্ছে। 
- ২০১১ সালে এক প্রচণ্ড ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি গলে যাওয়ার পর জাপান পারমাণবিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে এই স্থাপনাটি বন্ধ ছিল।
- টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালিত কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রধান তাকেয়ুকি ইনাগাকি ৯ ফেব্রুয়ারি চুল্লিটি চালু করার পরিকল্পনা করছেন।
 
উৎস: পত্রিকার নিউজ।[লিঙ্ক]

১৪.
সম্প্রতি, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের কোন জেলায় প্রথম মৃত্যু হয়? 
  1. নওগাঁ
  2. রাজশাহী
  3. চাপাইনবাবগঞ্জ
  4. সাতক্ষীরা
সঠিক উত্তর:
নওগাঁ
উত্তর
সঠিক উত্তর:
নওগাঁ
ব্যাখ্যা

- নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ জেলায় এক নারীর মৃত্যু হয়েছে।
- ২৮ জানুয়ার ওই নারী মারা গেলেও তাঁর নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি ৭ ফেব্রুয়ারি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)।
- চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে এটি প্রথম মৃত্যু।
- নিপাহ ভাইরাসের প্রধান বাহক ‘টেরোপাস’ প্রজাতির ফলাহারি বাদুড়। 
- শীতকালে বাদুড় যখন খেজুরের রস সংগ্রহের হাঁড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে, তখন তাদের লালা বা মলমূত্রের মাধ্যমে হাঁড়ির রসে ভাইরাস মিশে যায়। সেই কাঁচা রস মানুষ পান করলে সরাসরি ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

উৎস: প্রথম আলো।

১৫.
সম্প্রতি, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (IRGC)-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে কোন সংস্থা?
  1. ন্যাটো
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. জাতিসংঘ
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা

ইরানের বিপ্লবী গার্ডকে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা:
- সময়: ৩০ জানুয়ারি, ২০২৬
- ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন-পীড়নের জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- প্রসঙ্গত, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্যশীল একটি অভিজাত প্যারামিলিটারি বাহিনী।
- পৃথক নৌ ও বিমান বাহিনীসহ এর স্থলবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৫০ হাজার।
- যুক্তরাষ্ট্র ২০১৯ সালে, কানাডা ২০২৪ সালে ও অস্ট্রেলিয়া ২০২৫ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

উৎস: বিবিসি বাংলা। 

১৬.
বর্তমানে দেশে নীতি সুদহার কত শতাংশ? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ১০ শতাংশ
  2. ৮ শতাংশ
  3. ৬ শতাংশ
  4. ৫ শতাংশ
সঠিক উত্তর:
১০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
১০ শতাংশ
ব্যাখ্যা

- চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি থেকে জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
- সংকোচনশীল মুদ্রানীতির অবস্থান বজায় রেখে নীতি সুদহার ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।
- ৯ ফেব্রুয়ারি ২০২৬ মুদ্রানীতি ঘোষণা  করা হয়।
-  অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তৃতীয় ও শেষ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর।

উৎস: দ্যা বিজনেস স্টান্ডার্ড।

১৭.
সম্প্রতি, ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় কোন দেশে?
  1. সুইজারল্যান্ড
  2. ইতালি
  3. কানাডা 
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

- সম্প্রতি, ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় সুইজারল্যান্ড।

- ফিলিস্তিনের গাজার অন্তর্বর্তী প্রশাসন তদারকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদে’ যোগ দেবে না ইতালি।
-  সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশটির সংবিধান ও বোর্ড অব পিসের সনদের মধ্যে যে মত পার্থক্য রয়েছে, তা আইনগত দৃষ্টিকোণ থেকে কাটিয়ে যাওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, 
’ গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকের ফাঁকে এ পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।
- ট্রাম্প ছাড়াও এখন পর্যন্ত আরও ১৯ দেশের নেতারা শান্তি পর্ষদের সনদে সই করেছেন।

উৎস: প্রথম আলো।

১৮.
২০২৬ সালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. নেপাল
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

- ২০২৬ সালে  সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় ভারত।
- ফাইনাল ম্যাচ: ৭ ফেব্রুয়ারি, ২০২৬।
- নেপালের পোখারায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হারতে হলো বাংলাদেশকে।
- সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম এককভাবে চ্যাম্পিয়ন হলো ভারত।
- এর আগে দুইবার বয়সভিত্তিক এই আসরে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত।
- ২০২১ সালে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
- ২০২৪ সালে ম্যাচ কমিশনারের সেই আলোচিত টস কাণ্ডের পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

উৎস: দৈনিক প্রথম আলো। 

১৯.
সম্প্রতি, কোন দেশ সকল রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করেছে?
  1. নাইজার
  2. বুরকিনা ফাসো
  3. মালি
  4. দক্ষিণ সুদান
সঠিক উত্তর:
বুরকিনা ফাসো
উত্তর
সঠিক উত্তর:
বুরকিনা ফাসো
ব্যাখ্যা

সম্প্রতি, সকল রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা:
- সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সামরিক সমর্থিত সরকার সব রাজনৈতিক দল বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
- দেশটির মন্ত্রিসভা এসংক্রান্ত একটি ডিক্রি অনুমোদন করে।
- এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে কার্যক্রম স্থগিত থাকা সব রাজনৈতিক দল ও সংগঠন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো।
- সরকারের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন বুরকিনা ফাসো আল-কায়েদা ও আইএস (আইএসআইএস)-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর বিদ্রোহ দমনে হিমশিম খাচ্ছে।

উৎস: দ্যা বিজনেস স্টান্ডার্ড।লিঙ্ক