পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ২ [রাউন্ড – ২] পরীক্ষার টপিক: • ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। • ৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)। • ২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। • ১৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
ভিন্নার্থে প্রযুক্ত উপসর্গ কোনটি?
  1. অপকর্ম
  2. অপনোদন
  3. অপসংস্কৃতি
  4. অপসৃষ্টি
সঠিক উত্তর:
অপনোদন
উত্তর
সঠিক উত্তর:
অপনোদন
ব্যাখ্যা
• ভিন্নার্থে প্রযুক্ত উপসর্গ - অপনোদন

উপসর্গ:
- যেসব শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ।
 
তৎসম বা সংস্কৃত উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার:
- বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ।
- নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ, অপনোদন
- বিকৃত অর্থে = অপমৃত্যু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
.
'পরিণাম' উপন্যাসের রচয়িতা কে?
  1. মোহাম্মদ মনিরুজ্জামান
  2. মোহাম্মদ নজিবর রহমান
  3. মোহাম্মদ ওয়াজেদ আলী
  4. মোহাম্মদ আকরম খাঁ
সঠিক উত্তর:
মোহাম্মদ নজিবর রহমান
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যা
• 'পরিণাম' উপন্যাসের রচয়িতা - মোহাম্মদ নজিবর রহমান
- এটি ১৯১৮ সালে প্রকাশিত হয়।

মোহাম্মদ নজিবর রহমান:
- তিনি আনুমানিক ১৮৬০ সালে সিরাজগঞ্জের শাহজাদপুরের চরবেলতৈল এ জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত ঔপন্যাসিক ছিলেন।
- তাঁর জনপ্রিয় ও প্রথম উপন্যাস হচ্ছে 'আনোয়ারা'। উপন্যাসটি ১৯১৪ সালে প্রকাশিত হয়।
- ১৯২৩ সালের ১৮ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- প্রেমের সমাধি,
- পরিণাম,
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি,
- দুনিয়া আর চাই না,
- গরীবের মেয়ে,
- মেহেরউন্নিসা ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে।' বাক্যটিতে যে অব্যয় পদ ব্যবহৃত হয়েছে -
  1. সমুচ্চয়ী অব্যয়
  2. অনন্বয়ী অব্যয়
  3. অনুসর্গ অব্যয়
  4. অনুকার অব্যয়
সঠিক উত্তর:
অনন্বয়ী অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
অনন্বয়ী অব্যয়
ব্যাখ্যা
• 'সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে।' বাক্যটিতে যে অব্যয় পদ ব্যবহৃত হয়েছে - অনন্বয়ী অব্যয়

অনন্বয়ী অব্যয়:
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে।
যেমন -
- উচ্ছ্বাস প্রকাশে: মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ!
- স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে: হ্যাঁ, আমি যাব।
- সম্মতি প্রকাশে: আমি আজ আলবত যাব। নিশ্চয়ই পারব।
- অনুমোদনবাচকতায়: আপনি যখন বলছেন, বেশ তো আমি যাব।
- সমর্থনসূচক জবাবে: আপনি যা জানেন তা তো ঠিকই বটে।
- যন্ত্রণা প্রকাশে: উঃ! পায়ে বড্ড লেগেছে। নাঃ! এ কষ্ট অসহ্য।
- ঘৃণা বা বিরক্তি প্রকাশে: ছি ছি, তুমি এত নীচ! কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না।
- সম্বোধনে: 'ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।'
- সম্ভাবনায়: 'সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে।'

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'আগুন’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অগ্নি
  2. অনল
  3. আলো
  4. দহন
সঠিক উত্তর:
আলো
উত্তর
সঠিক উত্তর:
আলো
ব্যাখ্যা
• 'আগুন’ শব্দের সমার্থক শব্দ নয় - আলো
- এটি 'কিরণ' শব্দের সমার্থক শব্দ।

'আগুন’ শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু।

উল্লেখ্য, 'কিরণ' শব্দেরও সমার্থক শব্দ 'শিখা' এবং 'সূর্য' শব্দেরও সমার্থক শব্দ 'বিভাবসু'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কাজী ইমদাদুল হক মৃত্যুবরণ করলে তাঁর অসমাপ্ত 'আবদুল্লাহ্‌' উপন্যাসটি কে সমাপ্ত করেন?
  1. আবদুল কাদির
  2. আবুল ফজল
  3. কাজী আনোয়ারুল কাদির
  4. কাজী আবদুল ওদুদ
সঠিক উত্তর:
কাজী আনোয়ারুল কাদির
উত্তর
সঠিক উত্তর:
কাজী আনোয়ারুল কাদির
ব্যাখ্যা
আবদুল্লাহ্‌:
- 'আবদুল্লাহ্‌' উপন্যাসটির রচয়িতা কাজী ইমদাদুল হক।
- এটি 'মোসলেম ভারত' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো।
- ১৯২৬ সালের ২০ মার্চ কাজী ইমদাদুল হক মৃত্যুবরণ করলে অধ্যাপক কাজী আনোয়ারুল কাদির মূল লেখকের খসড়া অবলম্বনে অসমাপ্ত উপন্যাসটির ১১টি পরিচ্ছেদ রচনা করেন এবং উপন্যাসটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়।

কাজী ইমদাদুল হক:
- তিনি ১৮৮২ সালে খুলনায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক।
- ১৯২০ সালের মে মাসে কাজী ইমদাদুল হকের সম্পাদনায় প্রকাশিত হয় শিক্ষাবিষয়ক মাসিক পত্রিকা ‘শিক্ষক'।
- তিনি 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র অন্যতম স্থপতি ছিলেন।
- তিনি ১৯২৬ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- আবদুল্লাহ্‌।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
.
'বর্ষার দিনে' ও 'মেঘের খেলা' কবিতা দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. চিত্রা
  2. বলাকা
  3. মানসী
  4. সোনার তরী
সঠিক উত্তর:
মানসী
উত্তর
সঠিক উত্তর:
মানসী
ব্যাখ্যা
• 'বর্ষার দিনে' ও 'মেঘের খেলা' কবিতা দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

মানসী:
- 'মানসী' (১৮৯০) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যকলার পূর্ণপ্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ। তাই কবি বুদ্ধদেব বসু 'মানসী' কাব্যকে রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব বলেছেন।
- এখানে বৃহৎ প্রকৃতির প্রভাব কবির আবেগ ও অনুভুতির উপর ক্রিয়াশীল। 
- মানসীর কবিতাগুলো দুই ভাগে বিভক্ত: একদিকে অতীত জীবনের পিছুটানমূলক কবিতা, অন্যদিকে নবযৌবনের নিরুদ্ধ কর্ম-উদ্দীপনার খরদীপ্তি।
- 'নিষ্ফল কামনা' এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা।
- এছাড়াও আছে দুরন্ত আশা, ভূল -ভাঙ্গা, কুহুধ্বনি, সুরদাসের প্রার্থনা, বর্ষার দিনে, মেঘের খেলা, মেঘদূত, অহল্যার প্রতি, আত্মসমর্পণ ইত্যাদি কবিতা।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- চৈতালী,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশচ,
- পত্রপুট,
- সেঁজুতি,
- শেষ লেখা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
কাজী নজরুল ইসলাম তাঁর কোন কাব্যখানি ‘বাহার-নাহার’কে উৎসর্গ করেন?
  1. সন্ধ্যা
  2. সর্বহারা
  3. সাম্যবাদী
  4. সিন্ধু-হিন্দোল
সঠিক উত্তর:
সিন্ধু-হিন্দোল
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু-হিন্দোল
ব্যাখ্যা
শামসুন্নাহার মাহমুদ:
- ১৯০৮ সালে ফেনী (বৃহত্তর নোয়াখালী) জেলার গুথুমা গ্রামে তাঁর জন্ম।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, লেখক।
- তাঁর লেখায় সমাজ ও সংস্কৃতি-প্রীতির প্রকাশ ঘটেছে।
- তিনি বেগম রোকেয়ার নারীশিক্ষা ও নারীমুক্তি আন্দোলনের অংশীদার হন।
- কলকাতায় থাকাকালে কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর বহুবার সাক্ষাৎ হয়। কাজী নজরুল ইসলাম তাঁকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করেন।
- কাজী নজরুল ইসলাম তাঁর 'সিন্ধু-হিন্দোল' (১৯২৭) কাব্যখানি ‘বাহার-নাহার’কে উৎসর্গ করেন।
- শামসুন্নাহারের প্রথম লেখা কবিতা প্রকাশিত হয় কিশোরদের 'আঙ্গুর' নামক মাসিক পত্রিকায়।
- আই.এ পড়ার সময় তিনি 'নওরোজ' ও 'আত্মশক্তি' পত্রিকার মহিলা বিভাগ সম্পাদনা করতেন।
- কলকাতা থেকে প্রকাশিত 'বুলবুল' (১৯৩৩) পত্রিকা হবীবুল্লাহ্ বাহার ও শামসুন্নাহার যুগ্মভাবে সম্পাদনা করেন।
- ১৯৬৪ সালের ১০ এপ্রিল ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ:
- পুণ্যময়ী (১৯২৫),
- ফুলবাগিচা (১৯৩৫),
- বেগম মহল (১৯৩৬),
- রোকেয়া জীবনী (১৯৩৭),
- শিশুর শিক্ষা (১৯৩৯),
- আমার দেখা তুরষ্ক (১৯৫৫),
- নজরুলকে যেমন দেখেছি (১৯৫৮) ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. শান্ত্বনা
  2. স্বান্তনা
  3. সান্ত্বনা
  4. সান্তনা
সঠিক উত্তর:
সান্ত্বনা
উত্তর
সঠিক উত্তর:
সান্ত্বনা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - সান্ত্বনা
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: আশ্বাস বা আশ দিয়ে শান্তকরণ, প্রবোধদান।।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘মাটির ভয়ে রাজ্য হবে মাটি / দিবস রাতি রহিলে আমি বন্ধ।’ - ‍এখানে কোন প্রকার অলঙ্কার ব্যবহৃত হয়েছে?
  1. উপমা
  2. বক্রোক্তি
  3. যমক
  4. শ্লেষ
সঠিক উত্তর:
যমক
উত্তর
সঠিক উত্তর:
যমক
ব্যাখ্যা
• ‘মাটির ভয়ে রাজ্য হবে মাটি / দিবস রাতি রহিলে আমি বন্ধ।’ - ‍এখানে যমক অলঙ্কার ব্যবহৃত হয়েছে?।

যমক:
- একই শব্দ একই স্বরধ্বনিসমেত একই ক্রমানুসারে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহৃত হলে তাকে যমক অলঙ্কার বলে।
- যমক শব্দের অর্থ যুগ্ম।
- এতে একই শব্দ বা প্রায় এক রকমের উচ্চার্য শব্দ দু বার বা বেশি বার উচ্চারিত হয়।
- শব্দের অর্থও আলাদা হতে হবে।
যেমন -
মাটির ভয়ে রাজ্য হবে মাটি / দিবস রাতি রহিলে আমি বন্ধ।
→ ভারত ভারত খ্যাত আপনার গুণে।

অন্যদিকে,
উপমা:
- একই বাক্যে সাধারণ ধর্মবিশিষ্ট দুই ভিন্ন জাতয়ি পদার্থের মধ্যে সাদৃশ্য করা হলে তাকে উপমা বলে। 
- উপমার চারটি অঙ্গ। যথা:
১. উপমেয়: যাকে তুলনা করা হয়।
২. উপমান: যার সঙ্গে তুলনা করা হয়।
৩. সাধারণ ধর্ম: যে বৈশিষ্ট্যের জন্য তুলনা দেওয়া হয়।
৪. সাদৃশ্যবাচক শব্দ: মতো, সম, হেন, সদৃশ, প্রায়, ন্যায় ইত্যাদি।
যেমন -
→ ‘পদ্মের কলিকাসম ক্ষুদ্র তব মুষ্টিখানি।’
এ বাক্যে উপমেয় - মুষ্টি; উপমান - পদ্মের কলিকা; সাধারণ ধর্ম - ক্ষুদ্র; সাদৃশ্যমূলক শব্দ - সম।

বক্রোক্তি:
- রচনার সৌন্দর্য প্রকাশের জন্য বক্রতা বা মনোহর ভঙ্গি দ্বারা উক্তি সম্পন্ন হলে তাকে বক্রোক্তি বলে। সোজাসুজি না বলে বাঁকাভাবে কোনো বক্তব্য প্রকাশ পেলে তা হয় বক্রোক্তি। 
যেমন -
→ গৌরী সেনের আবার টাকার অভাব কী। 
এখানে টাকার অভাব নেই ভাবটি বাঁকাভাবে ব্যক্ত হয়েছে।
- বক্রোক্তি দুই ধরনের।যথা:
১. শ্লেষ বক্রোক্তি ও 
২. কাকু বক্রোক্তি।

শ্লেষ:
একটি শব্দ একবার মাত্র ব্যবহৃত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে শ্লেষ অলঙ্কার বলে। 
যেমন -
→ কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর, / যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর।

⇒ এখানে সমগ্র বাক্যের দুটি অর্থ।
- এক অর্থে ঈশ্বর চরাচরে ব্যাপ্ত, তাঁর আলোকে সূর্য আলোকিত হয়। 
- অন্য অর্থে যাঁর প্রতিভায় ‘সংবাদ প্রভাকর' পত্রিকা উজ্জ্বলরূপে প্রকাশিত হয় সেই ঈশ্বর গুপ্তকে অখ্যাতনামা কে বলবে? তাঁর খ্যাতি চরাচরে ব্যাপ্ত। 
এটা শ্লেষ অলঙ্কার।
যেমন -
→ আছিলাম একাকিনী বসিয়া কাননে। / আনিলা তোমার স্বামী বাঁধি নিজ গুণে।। 

⇒ এখানে ‘গুণে' অর্থ -
১. ধনুকের ছিলায়, 
২. স্বভাবের উৎকর্ষে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত নাটক?
  1. তরঙ্গভঙ্গ
  2. তারানা ই পাকিস্তান
  3. তৃণখণ্ড
  4. তৃষ্ণা
সঠিক উত্তর:
তরঙ্গভঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
তরঙ্গভঙ্গ
ব্যাখ্যা
তরঙ্গভঙ্গ:
- 'তরঙ্গভঙ্গ' (১৯৬৬) সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত পাশ্চাত্যরীতি অনুসারী এবসার্ডধর্মী অস্তিত্ববাদী একটি নাটক।
- মৌলবি আবদুস সাত্তার নেওলাপুরী বিচারকের কাছে দরিদ্র চব্বিশ-পঁচিশ বছর বয়সী গৃহবধূ আমেনার বিরুদ্ধে শিশু ও স্বামী হত্যার অভিযোগ আনে।
- বিচারক এর বিচার করতে বসেন। কিন্তু এ নাটকের একটি সংলাপ: ‘ভেবেছিলেন জজ সাহেব ঘুমিয়েছিল? না, জজ কখনো ঘুমায় না। তার চোখে ঘুম নেই।' এ সংলাপের মধ্য দিয়েই বিচারের প্রকৃত অবস্থা প্রকাশ পায়।
- আসলে অস্তিত্বের সংকটে নিপতিত মানুষের অন্তর্গত আর্তনাদ শব্দরূপ পেয়েছে এই নাটকে।
- কাঠগড়ায় অবনত দৃষ্টের আমেনা, জাগ্রতচেতনার প্রতীক হয়ে ওঠা ভাঙাপাত্র নিয়ে বসে থাকা ভিখারিণী, জীবন সম্পর্কে সম্যকভাবে অবগত না থাকা এক যুবক, বাদি মৌলবি আবদুস সাত্তার নেওলাপুরীসহ আদালতের উকিল, সাক্ষী মতলুব আলী, বিচারক ইত্যাদি এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, নাট্যকার।
- পিতা সৈয়দ আহমদউল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফেনী হাইস্কুলে ছাত্র থাকাকালেই সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র সাহিত্যচর্চার সূত্রপাত হয়। 
- এ সময় তিনি হাতে লেখা পত্রিকা 'ভোরের আলো' সম্পাদনা করেন।
- তাঁর প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’ ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়। 
- তিনি ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৫ সালে আদমজি পুরস্কার এবং ১৯৮৩ সালে একুশে পদক (মরণোত্তর) লাভ করেন।
- তিনি ১৯৭১ সালের ১০ই অক্টোবর, প্যারিসে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুড়ঙ্গ,
- উজানে মৃত্যু।

অন্যদিকে,
• গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ - তারানা ই পাকিস্তান।
• বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত উপন্যাস - তৃণখণ্ড।
• জহির রায়হান রচিত উপন্যাস - তৃষ্ণা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১১.
What is the noun form of the word 'Enable’?
  1. Capable
  2. Unable
  3. Ability
  4. None of these
সঠিক উত্তর:
Ability
উত্তর
সঠিক উত্তর:
Ability
ব্যাখ্যা
•  The noun form of the word 'Enable’ is - Ability.

• Enable (verb)
English Meaning: to make able or possible.
Bangla Meaning: সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।

অন্যদিকে,
→ Capable (Adjective) = সমর্থ।
→ Unable (Adjective) = অক্ষম।
→ Ability (noun) = সামর্থ্য; সক্ষমতা।

Source: 
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
‘The Resurrection’ was written by-
  1. William Butler Yeats
  2. Alfred Lord Tennyson
  3. George Bernard Shaw
  4. Bertrand Russell
সঠিক উত্তর:
William Butler Yeats
উত্তর
সঠিক উত্তর:
William Butler Yeats
ব্যাখ্যা
• William Butler Yeats was an Irish dramatist, poet and critic.
• He wrote the preamble to Tagore's 'Gitanjali' in 1912.
• W. B. Yeats got the Nobel Prize in 1923.

• His famous works:
- The Second Coming,
- The Cat and The Moon,
- The Lake Isle of Innisfree,
- The Wild Swans at Coole,
- The Tower,
- The Winding Stair and Other Poems,
- The Resurrection,
- Among School Children,
- The Lord of Harts,
- Falling of Leaves,
- A prayer for My Daughter,
- When You Are Old.

Source: An ABC of English Literature and Britannica.
১৩.
Identify the meaning of 'Panacea'.
  1. A mythical creature
  2. A powerful weapon
  3. A universal solution
  4. A type of fabric
সঠিক উত্তর:
A universal solution
উত্তর
সঠিক উত্তর:
A universal solution
ব্যাখ্যা
• The meaning of 'Panacea' is - A universal solution.

• Panacea (Noun)
English Meaning: A solution or remedy for all difficulties or diseases.
Bangla Meaning: সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।

Synonyms:
- universal cure,
- cure-all,
- cure for all ills,
- universal remedy,
- sovereign remedy,
- heal-all.
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.
১৪.
"Absalom and Achitophel" is written by—
  1. Francis Bacon
  2. William Congreve
  3. John Bunyan
  4. John Dryden
সঠিক উত্তর:
John Dryden
উত্তর
সঠিক উত্তর:
John Dryden
ব্যাখ্যা
• John Dryden is the Father of Modern English Criticism.
• His famous works:
- All for Love,
- The Indian Emperor,
- Aureng-Zebe,
- The Mistaken Husband,
- Absalom and Achitophel,
- MacFlecknoe,
- The Essay of Dramatic Poesy,
- The Conquest of Granada,
- The Medal of John Bays.

Source: An ABC of English Literature and Britannica.com
১৫.
To be or not to be, that is the __________.
  1. issue
  2. answer
  3. meaning
  4. question
সঠিক উত্তর:
question
উত্তর
সঠিক উত্তর:
question
ব্যাখ্যা
• To be or not to be, that is the question.
→ এটি Shakespeare রচিত tragedy Hamlet- এর quotation.

• Hamlet:
- 'Hamlet' in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.

• এই Tragedy এর অন্যতম চরিত্র গুলো হচ্ছে -
- Hamlet,
- Claudius,
- Horatio,
- Laertes,
- Polonius,
- Ophelia,
- Horatio,
- Gertrude, etc.

• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
১৬.
Identify the correct passive form:
‘Do not close the window.’
  1. Let not the window close.
  2. Let not the window closed.
  3. Let not window closed.
  4. Let not the window be closed.
সঠিক উত্তর:
Let not the window be closed.
উত্তর
সঠিক উত্তর:
Let not the window be closed.
ব্যাখ্যা
Active Voice: Do not close the window.
Passive Voice: Let not the window be closed.
 
Imperative Sentence কে Passive Voice করতে হলে –
i) বাক্যের শুরুতে Let বসে। 
ii) Active Voice এ Do not থাকলে Passive Voice এ শুধু not বসে।
iii) Active Voice এর Object – Subject এর স্থানে বসে।
iv) be বসে।
v) মূল Verb এর Past Participle বসে।
১৭.
Had I known her, I ___________ her.
  1. would meet
  2. would have met
  3. would met
  4. would had meet
সঠিক উত্তর:
would have met
উত্তর
সঠিক উত্তর:
would have met
ব্যাখ্যা
• Complete Sentence: Had I known her, I would have met her.
→ প্রদত্ত বাক্যটি 3rd Conditional- এ রয়েছে।

•  3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- তাই সঠিক বাক্যটি হবে - Had I known her, I would have met her.

•  একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত  
2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
১৮.
Neither the manager nor the employees ___________ aware of the new policy.
  1. was
  2. had
  3. were
  4. was being
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা
Complete Sentence: Neither the manager nor the employees were aware of the new policy.

• Neither ---- nor, either ----- or, not only ---- but also, not ---- but এগুলো দ্বারা দুটি Noun বা Pronoun যুক্ত হলে পরের subject অনুসারে Verb বসে।

Example Sentence:
- Neither Shahin nor Shafiq is qualified for the job.
- Either the manager or his assistants review the company's personnel needs.
১৯.
‘The Waste Land’ was written by—
  1. T. S. Eliot
  2. Samuel Beckett
  3. G. B. Shaw
  4. Harold Pinter
সঠিক উত্তর:
T. S. Eliot
উত্তর
সঠিক উত্তর:
T. S. Eliot
ব্যাখ্যা
• T.S. Eliot:
- Full name: Thomas Stearns Eliot.
- Born: September 26, 1888, St. Louis, Missouri, U.S.
- Death: died January 4, 1965, London, England.
- He was an American-English poet, playwright, literary critic, and editor.
- He was a leader of the Modernist movement in poetry.

Best Works:
- The Waste Land (Poem),
- Four Quartets (Set of four poems),
- Murder in the Cathedral (Play),
- The Sacred Wood (Collection of Essays).

Source: An ABC of English Literature and Britannica.com
২০.
"Arms and The Man" is —
  1. a novel by S. T. Coleridge
  2. a poem by Lord Byron
  3. a tragedy by William Shakespeare
  4. a drama by Bernard Shaw
সঠিক উত্তর:
a drama by Bernard Shaw
উত্তর
সঠিক উত্তর:
a drama by Bernard Shaw
ব্যাখ্যা
• George Bernard Shaw (1856-1950) একজন বিখ্যাত আইরিশ Playwright and a Critic.
- তিনি ১৯২৫ শালী ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাঁর উপাধি হলো - The greatest modem English dramatist এবং তাঁকে The father of modern English literature বলা হয়।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
- Candida,
- Caeser and Cleopatra,
- Man and Superman,
- Mrs. Warren's Profession,
- The Apple Cart,
- Man and Superman,
- Arms and The Man,
- Caesar and Cleopatra,
- Doctor's Dilemma,
- St. Joan of Arc,
- You Never Can Tell,
- Major Barbara,
- Man of Destiny,
- Pygmalion
- Androcles and The Lion ইত্যাদি।

উৎস: Britannica.com
২১.
What is the meaning of 'Pragmatic'?
  1. Realistic
  2. Idealistic
  3. Impulsive
  4. Pessimistic
সঠিক উত্তর:
Realistic
উত্তর
সঠিক উত্তর:
Realistic
ব্যাখ্যা
• The meaning of 'Pragmatic' is - Realistic.

• Pragmatic (adjective)
English Meaning: relating to matters of fact or practical affairs often to the exclusion of intellectual or artistic matters: practical as opposed to idealistic.
Bangla Meaning: ব্যবহারিক ফল ও মূল্য সম্বন্ধীয়; সবকিছু প্রয়োগসিদ্ধতার দিক থেকে বিবেচনা করে এমন; কার্যসিদ্ধিমূলক; কার্যসাধনাত্মক; প্রয়োগবাদী; ব্যবহারবাদী।

অপশন আলোচনা:
→ Realistic - বাস্তববাদী; বাস্তববাদসম্মত।
→ Idealistic - ভাববাদী।
→ Impulsive - আবেগপ্রবৃত্ত; আবেগতাড়িত; অন্তরাবেগচালিত; হৃদয়ভাবক।
→ Pessimistic - হতাশাপ্রবণ; দুঃখবাদী।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
"Prospero and Ferdinand" are important characters from Shakespeare's—
  1. Hamlet
  2. The Tempest
  3. Macbeth
  4. Othello
সঠিক উত্তর:
The Tempest
উত্তর
সঠিক উত্তর:
The Tempest
ব্যাখ্যা
• The Tempest is a fascinating play by William Shakespeare.
• The major characters are:
- Prospero,
- Ferdinand,
- Miranda,
- Ariel,
- Caliban,
- Alonso,
- Antonio,
- Sebastian.

- Characters from Hamlet: Hamlet, Horatio, Ophelia, Claudius etc.
- Characters from Macbeth: Macbeth, Lady Macbeth, Duncan, Banquo, Three Witches.
- Characters from Othello: Othello, Desdemona, Brabantio, Iago, Cassio, Emilia etc.

Source: shakespeare.org.uk and Britannica.com
২৩.
What kind of noun is 'Country'?
  1. Collective Noun
  2. Proper Noun
  3. Material Noun
  4. Common Noun
সঠিক উত্তর:
Common Noun
উত্তর
সঠিক উত্তর:
Common Noun
ব্যাখ্যা
• 'Country' is a Common Noun.
 
→ এখানে, যে কোনো দেশের সাধারণ নাম বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো দেশকে বোঝানো হয় নাই, তাই Country = Common Noun.

Common Noun: A common noun is one that is common to each member of the class of persons or things.
→ যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
→ The words "teacher," "river," and "table" are common nouns.
২৪.
নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? 
  1. প্রজেক্টর
  2. প্লটার
  3. মনিটর
  4. জয়স্টিক
সঠিক উত্তর:
জয়স্টিক
উত্তর
সঠিক উত্তর:
জয়স্টিক
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: 
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। 
যেমন- 
- কি-বোর্ড, 
- মাউস, 
- অপটিকাল রিডার, 
- জয়স্টিক
- মাইক্রোফোন, 
- স্ক্যানার, 
- গ্রাফিক্স প্যাড, 
- লাইট পেন, 
- ওয়েবক্যাম, 
- ওসিআর ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। 
যেমন- 
- মনিটর
 - প্রিন্টার, 
- প্রজেক্টর
- স্পিকার, 
- প্লটার
- হেডফোন ইত্যাদি। 

ইনপুট-আউটপুট ডিভাইস: 
-  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। 
যেমন- 
- পেনড্রাইভ, 
- টাচ স্ক্রিন, 
- মডেম। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান ও কালের কণ্ঠ পত্রিকা।
২৫.
কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে? 
  1. OaaS
  2. PaaS
  3. KaaS
  4. CaaS
সঠিক উত্তর:
PaaS
উত্তর
সঠিক উত্তর:
PaaS
ব্যাখ্যা
- PaaS মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে। 

• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল: 
সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা: 
১. অবকাঠামোগত সেবা (Infrastructure-as-a-Service - IaaS): 
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। 
- উদাহরণ: আমাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2). 

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform-as-a-Service - PaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে। 
- অ্যাপলিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। 
- উদাহরণ: গুগলের অ্যাপ ইঞ্জিন, Microsoft Azure. 

৩. সফটওয়্যার সেবা (Software-as-a-Service - SaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। 
- উদাহরণ: Google Docs. 

এখানে,
- CaaS, KaaS, OaaS গুলো Cloud Computing এর সেবার কোনো ধরণ নয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
দুধের প্রধান প্রোটিন কোনটি?
  1. লিপিড
  2. ক্যারোটিন
  3. ক্যাজিন
  4. ল্যাক্টোবুমিন
সঠিক উত্তর:
ক্যাজিন
উত্তর
সঠিক উত্তর:
ক্যাজিন
ব্যাখ্যা
প্রোটিন (Protein): 
- দুধে তিন শ্রেণির প্রোটিন থাকে। 
যেমন- ক্যাজিন (casein), ল্যাক্ট এলবুমিন (lact albumin) ও ল্যাক্টো গ্লোবুলিন (lactoglobulin). 
- ল্যাক্ট এলবুমিন ও ল্যাকটোগ্লোবুলিনকে সেরাম বা হোয়ে-প্রোটিন (whey protein or serum) বলে। 
- দুধের মোট প্রোটিন (0.9-4.6%) এর মধ্যে 82% হলো ক্যাজিন এবং 18% হলো হোয়ে-প্রোটিন। 
- ক্যাজিন হলো দুধের প্রধান প্রোটিন উপাদান। 
- গ্লুটামিন ও এস্পারাজিন অ্যামাইনো এসিড বাদে অন্য সব অ্যামাইনো এসিড ক্যাজিনে আছে, তাই তরুণ-তরুণীদের দেহ বৃদ্ধির জন্য প্রায় সব অপরিহার্য অ্যামাইনো এসিড সমৃদ্ধ দুধের প্রোটিন উৎকৃষ্ট প্রোটিন খাদ্যরূপে বিবেচিত হয়। 
- ক্যাজিন হলো এক প্রকার ফসফোপ্রোটিন। 
- আর্দ্রবিশ্লেষণের ফলে ক্যাজিন ফসফরিক এসিড ও অ্যামাইনো এসিডে বিভক্ত হয়। 
- ক্যাজিন পানিতে অদ্রবণীয়; দুধে এসিড মিশালে ক্যাজিন অধঃক্ষেপরূপে পৃথক হয়ে পড়ে। 
- মায়ের দুধে 0.9% এবং পশুর দুধে 3.2-4.6% প্রোটিন থাকে। 
- আবার দুধের প্রধান প্রোটিন ক্যাজিন চার ধরনের হয়। 
যেমন- αS1 ক্যাজিন, αS2 ক্যাজিন, β ক্যাজিন ও Κ (kappa) ক্যাজিন। 

উৎস: রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ)।
২৭.
বার্ষিক শতকরা ১০% হারে ৫০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?
  1. ৪ টাকা
  2. ২ টাকা
  3. ৩ টাকা
  4. ৫ টাকা
সঠিক উত্তর:
৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০% হারে ৫০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৫০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ১০/১০০

আমরা জানি
সরল মুনাফা,
I = Pnr
= ৫০০ × ২ × (১০/১০০)
= ১০০


চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(১ + r)n
= ৫০০(১ + ১০/১০০)২
= ৫০০ × (১১০/১০০)৩
= ৫০০ × ১.১  × ১.১ 
= ৬০৫

চক্রবৃদ্ধি মুনাফা = ৬০৫ - ৫০০
= ১০৫
 
চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (১০৫ - ১০০) টাকা
= ৫ টাকা।
২৮.
2log105 + log1028 - log107 =?
  1. 1
  2. 2
  3. 5
  4. 10
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 2log105 + log1028 - log107 =?

সমাধান:
2log105 + log1028 - log107 =?
= log1052 + log1028 - log107
= log10(25 × 28 ÷ 7)
= log10100
= log10102
= 2log1010
= 2 × 1
= 2
২৯.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৩৫°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?
  1. ৮টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৩৫°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫°।
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৩৫°
= ৪৫°

∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৪৫°
= ৮টি
৩০.
২০১৮ সালের ১০ জানুয়ারি বুধবার হলে, একই বছরের ১৫ মার্চ কী বার ছিল?
  1. মঙ্গলবার
  2. বুধবার
  3. বৃহস্পতিবার 
  4. শুক্রবার
সঠিক উত্তর:
বৃহস্পতিবার 
উত্তর
সঠিক উত্তর:
বৃহস্পতিবার 
ব্যাখ্যা
প্রশ্ন: ২০১৮ সালের ১০ জানুয়ারি বুধবার হলে, একই বছরের ১৫ মার্চ কী বার ছিল?

সমাধান: 
২০১৮ সালের ১০ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত = ৬৫দিন 

আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

প্রশ্নে,
৬৫ দিন = (৯ × ৭) + ২ দিন 

৬৪ তম দিন = বুধবার
৬৫ তম দিন = বৃহস্পতিবার
৩১.
বিক্রয়মূল্য ক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. লাভ ১৫০%
  2. লাভ ১০০%
  3. ক্ষতি ১০০%
  4. ক্ষতি ৫০%
সঠিক উত্তর:
লাভ ১০০%
উত্তর
সঠিক উত্তর:
লাভ ১০০%
ব্যাখ্যা
প্রশ্ন: বিক্রয়মূল্য ক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

 সমাধান:
ধরি,
ক্রয়মূল্য x টাকা সুতরাং, বিক্রয়মূল্য 2x টাকা
তাহলে, লাভ = (২x - x) = x টাকা
এখন, 
x টাকায় লাভ হয় x টাকা
∴ 1 টাকায় লাভ হয় x/x টাকা
∴ 100 টাকায় লাভ হয় (x × ১০০)/x টাকা
= ১০০ টাকা
৩২.
যদি - 4, p, q, 14 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p এর মান হবে-
  1. 3
  2. 2
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি - 4, p, q, 14 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p এর মান হবে-

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = - 4
ধরি, সাধারণ অন্তর = d
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
ধারাটির ৪র্থ পদ = - 4 + (4 - 1)d 
⇒ - 4 + 3d = 14
⇒ 3d = 18
⇒ d = 18/3
⇒ d = 6

ধারাটির দ্বিতীয় পদ, p = a + (n -1)d
= - 4 + (2 - 1)6
= - 4 + 6
= 2
৩৩.
যদি ৯ × ৭ = ২১২৭ এবং ৪ × ৬ = ১৮১২ হয় তবে, ৫ × ৮ = ?
  1. ১৬১০
  2. ১০১৬
  3. ১৫২৪
  4. ২৪১৫
সঠিক উত্তর:
২৪১৫
উত্তর
সঠিক উত্তর:
২৪১৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৯ × ৭ = ২১২৭ এবং ৪ × ৬ = ১৮১২ হয় তবে, ৫ × ৮ = ?

সমাধান:
প্রথম ক্ষেত্রে,
৯ × ৩ = ২৭
৭ × ৩ = ২১
∴ সংখ্যা = ২১২৭

দ্বিতীয় ক্ষেত্রে,
৪ × ৩ = ১২
৬ × ৩ = ১৮
∴ সংখ্যা = ১৮১২

একইভাবে,
৫ × ৩ = ১৫
৮ × ৩ = ২৪
∴ সংখ্যা = ২৪১৫
৩৪.
i4 এর মান কত?
  1. 1
  2. - 1
  3. i
  4. - i
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: i4 এর মান কত?

সমাধান:
আমরা জানি,
i = √-1
i2= -1
i3 = i2i = - i
i4 = i2.i2 = (-1).(-1) = 1
৩৫.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৪√৩ সে.মি. এবং উচ্চতা h সে.মি. হলে, h এর মান কোনটি?
  1. ২ মিটার
  2. ৪ মিটার
  3. ৬ মিটার
  4. ১২ মিটার
সঠিক উত্তর:
৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৪√৩ সে.মি. এবং উচ্চতা h সে.মি. হলে, h এর মান কোনটি?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)
= (√৩/৪) × (৪√৩) বর্গ সে.মি.
= (√৩/৪) × ৪৮ বর্গ সে.মি.
= ১২√৩ বর্গ সে.মি.
 
আবার,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা 
= (১/২) × ৪√৩ × h বর্গ সে.মি.
= ২√৩h বর্গ সে.মি.

প্রশ্নমতে,
২√৩h = ১২√৩
∴ h = ৬
৩৬.
১০ থেকে ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
  1. ১৪৬
  2. ১৬৭
  3. ১০৭
  4. ১৮৬
সঠিক উত্তর:
১৮৬
উত্তর
সঠিক উত্তর:
১৮৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?

সমাধান:
১০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যার একেক স্থানীয় অঙ্ক ৯ যাদের সেগুলো হলো ১৯, ২৯, ৫৯, ৭৯
এদের সমষ্টি = ১৯ + ২৯ + ৫৯ + ৭৯ = ১৮৬
৩৭.
nC7 = nC5 হলে, nC10 এর মান কত?
  1. 66
  2. 12
  3. 286
  4. 1
সঠিক উত্তর:
66
উত্তর
সঠিক উত্তর:
66
ব্যাখ্যা
প্রশ্ন: nC7 = nC5 হলে, nC10 এর মান কত?

সমাধান:
n
C7 = nC5
nCn - 7 = nC5
n - 7 = 5
n = 12

12C10 = 66
৩৮.
|1 - 2x| < 3 এর সমাধান-
  1. - 2< x < 1
  2. - 1 < x < 2
  3. - 3 < x < 0
  4. - 2 < x < 3
সঠিক উত্তর:
- 1 < x < 2
উত্তর
সঠিক উত্তর:
- 1 < x < 2
ব্যাখ্যা
প্রশ্ন: |1 - 2x| < 3 এর সমাধান-

সমাধান:
|1 - 2x| < 3 
- 3 < 1 - 2x < 3
বা, - 3 - 1 < 1 - 1- 2x < 3 - 1
বা,  - 4 < - 2x < 2
বা,  - 2 < - x < 1
বা, 2 > x > - 1
বা,  - 1 < x < 2
৩৯.
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ১১টি
  2. ১২টি
  3. ১৩টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?


সমাধান: 

চিত্রে সাধারণ ত্রিভুজ- ABE, BEF, EFC, CDE এবং AED অর্থাৎ ৫টি।
আবার যুগ্ম অবস্থায় আছে এরূপ ত্রিভুজ- AABF, BCE, ACE এবং ABD অর্থাৎ ৪টি।
তিনটির সমন্বয়ে গঠিত ত্রিভুজ AFC এবং BCD অর্থাৎ ২টি।
আর পাঁচটির সমন্বয়ে গঠিত ত্রিভুজ ১টি অর্থাৎ ABC।

∴ মোট ত্রিভুজের সংখ্যা = ৫ + ৪ + ২ + ১ = ১২টি
৪০.
ষাট গম্বুজ মসজিদে কয়টি গম্বুজ রয়েছে?
  1. ৬০টি
  2. ৭৭টি
  3. ৮১টি
  4. ৮৮টি
সঠিক উত্তর:
৮১টি
উত্তর
সঠিক উত্তর:
৮১টি
ব্যাখ্যা
ষাটগম্বুজ মসজিদ:

- এটি বাগেরহাট জেলায় অবস্থিত।
- ১৫ শতকের দিকে উলঘ খান-ই-জাহান ঐতিহাসিক মসজিদের শহরটি প্রতিষ্ঠা করেন।
- ষাটগম্বুজ মসজিদটিতে ৮১ টি গম্বুজ রয়েছে।
- মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া।
- দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু।
- এ বিশাল মসজিদের চতুর্দিকে প্রাচীর ৮ফুট চওড়া, এর চার কোনে চারটি মিনার আছে।
- মসজিদটি ছোট ইট দিয়ে তৈরী, এর দৈর্ঘ্য ১৬০ফুট, প্রস্থ ১০৮ ফুট, উচ্চতা ২২ফুট।
- মসজিদের পশ্চিম দিকে প্রধান মেহরাবের পাশে একটি দরজাসহ মোট ২৬টি দরজা আছে।
- ইউনেস্কো এ মসজিদটি বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভূক্ত করেছে।

তথ্যসূত্র - প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।
৪১.
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন?
  1. ৫নং সেক্টর
  2. ৬নং সেক্টর
  3. ৭নং সেক্টর
  4. ৮নং সেক্টর
সঠিক উত্তর:
৭নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
৭নং সেক্টর
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ ও সেক্টর:

- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : ১নং সেক্টর।
- সিপাহী মোস্তফা কামাল : ২নং সেক্টর।
- সিপাহী হামিদুর রহমান : ৪নং সেক্টর।
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : ৭নং সেক্টর।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : ৮নং সেক্টর।
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন : ১০নং সেক্টর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : পশ্চিম পাকিস্তান।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।