পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৭ সেপ্টেম্বর, ২০২৩সময়50 minutes৭৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম: সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৫.০৯.২০২৩ --------------------------- [For iPad Mania (Season - 2)]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৭ সেপ্টেম্বর, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
২০২৩ সালে COP - 28 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
  1. শারম আল শেখ, মিশর
  2. ক্যাম্প ডেভিড, যুক্তরাষ্ট্র
  3. দুবাই, ইউএই
  4. প্রিটোরিয়া, দ, আফ্রিকা
ব্যাখ্যা
COP-28:

- ২০২৩ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা UNFCCC এর পক্ষগুলির সম্মেলন।
- যা সাধারণত COP-28 নামে পরিচিত।
- ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হবে।
- যা ৩০শে নভেম্বর থেকে ১২শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত এক্সপো সিটি, দুবাইতে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
.
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETC কার্যক্রম চালু হয় ২০২৩ সালের -
  1. ৫ জুলাই
  2. ৭ জুলাই
  3. ৬ জুলাই
  4. ১০ জুলাই
ব্যাখ্যা
ETC কার্যক্রম:

- পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETC কার্যক্রম চালু হয় ২০২৩ সালের ৫ জুলাই।
- পদ্মা সেতুর দুই প্রান্তে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে একটি করে বুথে এই পরীক্ষামূলক টোল আদায় শুরু হয়।
- এতে রেজিস্ট্রেশন করা যে কোনো যানবাহন টোল প্লাজার সামনে আসলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে যানবাহন শনাক্ত করে অটোমেটিক টোল আদায় করা হবে।
- নির্ধারিত টোল আদায় হয়ে গেলে অটোমেটিক ব্যরিয়ার উঠে যাবে এবং স্ক্রিনে ব্যালেন্স দেখা যাবে।
- প্রতিটি বুথেই ক্যাশ ও ডেবিট কার্ড ব্যবহারের ব্যবস্থা রয়েছে।
- সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর হোসেন পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করে।

তথ্যসূত্র - ডেইলি স্টার, ৫ জুলাই, ২০২৩।
.
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে ২০২৩ সালের -
  1. ৭ জুলাই
  2. ৮ জুলাই
  3. ১২ জুলাই
  4. ১৬ জুলাই
ব্যাখ্যা
মেট্রোরেল:

- আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে ২০২৩ সালের ৭ জুলাই।
- ৭ জুলাই বিকাল ৪টা ৩৪ মিনিটে সবুজ পতাকা নাড়িয়ে স্বপ্নের মেট্রোরেল চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
- আগামী অক্টোবরের শেষ দিকে এ অংশে (আগারগাঁও-মতিঝিল) মেট্রোরেলের চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ডিএমটিসিএল।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ০৭ জুলাই ২০২৩।
.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে?
  1. জিল জোনস
  2. কমলা হ্যারিস
  3. নোয়া রিক
  4. ন্যান্সি পেলোসী
ব্যাখ্যা
নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট:

- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস।  
- ৫৫ বছর বয়সী এ রাজনীতিকই দেশটির প্রধান দুই দলের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
- নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার আড়াইশ’ বছরের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ক্যালিফোর্নিয়ার সাবেক এ সিনেটর।
- কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। 
- কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন (২০১০) এবং দুই বছর দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ০৭ নভেম্বর ২০২০।
.
বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদণ্ড SOFR আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০২০ সালের-
  1. ১ জুলাই থেকে
  2. ২ জুলাই থেকে
  3. ৩ জুলাই থেকে
  4. ৪ জুলাই থেকে
অনির্ধারিত
ব্যাখ্যা
[প্রশ্নে সঠিক তথ্য না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

সোফার:

- বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদণ্ড SOFR আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০২৩ সালের ১ জুলাই থেকে।
- বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট (লাইবর)।
- বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ১ জুলাই থেকে সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট (সোফর) নামে নতুন ব্যবস্থা চালু হয়েছে।
- লাইবরের ওপর নির্ভর করে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিং, সুইস ফ্রাঁ, ইউরোপের একক মুদ্রা ইউরো, জাপানি ইয়েন ও মার্কিন ডলারে নেওয়া ঋণের সুদহার নির্ধারণ হতো।
- নতুন সুদহারের মাপকাঠি সোফরের মাধ্যমে শুধু মার্কিন ডলারে ঋণ নেওয়ার ক্ষেত্রেই সুদহার নির্ধারিত হয়।
- বিশ্বের বিভিন্ন দেশ লাইবরের সঙ্গে বাড়তি মার্জিন যোগ করে সুদ নির্ধারণ করত।
- লাইবর পরিবর্তনশীল হওয়ায় মার্জিনে কোনো পরিবর্তন হতো না। সোফরও অবশ্য একই পদ্ধতিতে চলবে।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ০২ জুলাই, ২০২৩।
.
দেশের ১৬তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের-
  1. ফজলী আম
  2. জামদানী শাড়ি
  3. শীতল পাটি
  4. রসগোল্লা
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে - ১৭ টি পণ্য।
- সর্বশেষ ২০ জুলাই, ২০২৩ বাংলাদেশেরশীতলপাটি দেশের ১৬তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায়।

• জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরূপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন পায় জামদানি।

• বাংলাদেশের GI পণ্য সমূহ:
১. জামদানি,
২. ইলিশ,
৩. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম।
৪. বিজয়পুরের সাদা মাটি,
৫. দিনাজপুরের কাটারীভোগ,
৬. কালিজিরা,
৭. রংপুরের শতরঞ্জি,
৮. রাজশাহী সিল্ক,
৯. ঢাকাই মসলিন,
১০. বাগদা চিংড়ি,
১১. ফজলি আম,
১২. তুলসীমালা ধান,
১৩. বগুড়ার বিখ্যাত সরার দই,
১৪. ল্যাংড়া আম,
১৫. আশ্বিনা আম,
১৬. শীতলপাটি।
১৭. নাটোরের কাঁচাগোল্লা।

তথ্যসূত্র: পত্রিকার রিপোর্ট।
.
শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
  1. রনিল বিক্রমসিংহে
  2. মাহিন্দা রাজাপাকসে
  3. জয় প্রেমাদাসা
  4. শ্রীকান্ত বিজয়সেনা
ব্যাখ্যা

- শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম - দীনেশ গুনাবর্ধনে।
- শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট - রনিল বিক্রমসিংহে।
- রনিল বিক্রমসিংহে এর পূর্বে ছয় বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন।

যেহেতু জব সল্যুশনের প্রশ্ন এবং অপশনে দীনেশ গুনাবর্ধনে ছিল না, তাই উত্তর হিসেবে রনিল বিক্রমসিংহে গ্রহণ করা হয়েছে।

রনিল বিক্রমসিংহে:


- তিনি ছয় বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন।
- দক্ষিণ এশিয়ার অন্য অনেক নেতার মতোই রাজনৈতিক পরিবার থেকে এসেছেন রনিল বিক্রমাসিংহে।
- তাঁর চাচা জুনিস জয়াবর্ধনে এক দশকের বেশি সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন।
- সত্তরের দশকের মাঝামাঝিতে রাজনীতিতে আসেন তিনি।
- ১৯৭৭ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় প্রেসিডেন্ট ছিলেন জুনিস জয়াবর্ধনে।
- ওই সরকারেই সর্বকনিষ্ঠ মন্ত্রী হন তিনি।
- তামিল গেরিলাদের হাতে সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসা নিহত হওয়ার পর ১৯৯৩ সালে প্রথমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন বিক্রমাসিংহে। সেবার মাত্র এক বছরের কিছু বেশি সময় ক্ষমতায় ছিলেন তিনি।
- সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন বিক্রমাসিংহে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১২ মে ২০২২।

.
সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে ‘বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে?
  1. IFAD
  2. FAO
  3. ESCAP
  4. UNICEF
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন:

- সম্প্রতি জাতিসংঘের FAO সংস্থার সদর দপ্তরে ‘বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এফএও মহাপরিচালক কিউ ডংইউ-এর উপস্থিতিতে এক অনুষ্ঠানে কক্ষটি উদ্বোধন করেন।
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত জাতি গড়ার স্বপ্নদ্রষ্টা ও দেশে কৃষিখাতে 'সবুজ বিপ্লব' সূচনাকারী বাংলাদেশের  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী স্মরণে এই কক্ষ প্রতিষ্ঠা করা হয়।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে এফএওর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ডেইলি স্টার, ২৫ জুলাই ২০২৩।
.
‘ঢাকা গেইট’ কে নির্মাণ করেন?
  1. মীর জুমলা
  2. শায়েস্তা খাঁ
  3. ইসলাম খান
  4. আলীবর্দী খাঁন
ব্যাখ্যা
ঢাকা গেইট:

- ‘ঢাকা গেইট’ মীর জুমলা নির্মাণ করেন।
- মীর জুমলার গেট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ঐতিহাসিক মোগল স্থাপত্য নিদর্শন।
- এই গেটটি ঢাকা গেট, ময়মনসিংহ গেট নামেও পরিচিত।
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হল ছাড়িয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির পথে নজরে আসে হলুদ রঙের মীর জুমলার তোরণ।
- মোগল আমলে বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকায় ঢোকার ‘প্রবেশমুখ’ ছিল এ তোরণ। বলা হতো ‘মীর জুমলার গেট’।
- পরে কখনো ‘ময়মনসিংহ গেট’, কখনো ‘ঢাকা গেট’, কখনো ‘রমনা গেট’।
- তিনি ঢাকাকে স্থলপথে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে ও ঢাকার সীমানা চিহ্নিত করতে ১৬৬০ খ্রি. থেকে ১৬৬৩ খ্রি. একটি তোরণ নির্মাণ করেন।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ২৪ আগস্ট, ২০২৩।
১০.
২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ কোনটি?
  1. রংপুর
  2. ময়মনসিংহ
  3. বরিশাল
  4. রাজশাহী
ব্যাখ্যা
খানা আয় ও ব্যয় জরিপ ২০২২:
• ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী,
- দারিদ্র্যের হার: ১৮.৭ শতাংশ।
- অতি দারিদ্রের হার ৫.৬ শতাংশ।

• উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: বরিশাল।
• নিম্ন দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: সিলেট।
• শহরে: ১৪.৭ শতাংশ।
• গ্রামে: ২০.৫ শতাংশ।
• খানা প্রতি মাসিক গড় আয়: ৩২, ৪২২ টাকা।
• খানা প্রতি মাসিক গড় ব্যয় : ৩১,৫০০ টাকা।

তথ্যসুত্র - খানা আয় ও ব্যয় জরিপ ২০২২।
১১.
২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত?
  1. ৬১.৬৬
  2. ৬২.৯২
  3. ৬৩.৯৭
  4. ৬৫.২৩
ব্যাখ্যা
প্রায়োগিক সাক্ষরতার হার:

- পড়তে পারেন, লিখতে পারেন, বুঝতে পারেন ও গণনা করতে পারেন দেশে এমন প্রায়োগিক সাক্ষরতা সম্পন্ন মানুষের হার ৬২.৯২ শতাংশ। তাদের বয়স সাত বছর থেকে তার বেশি।
- ৭ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে প্রায়োগিক সাক্ষরতায় পুরুষের চেয়ে এগিয়ে রয়েছেন নারীরা।
- গ্রামের তুলনায় শহরে প্রায়োগিক সাক্ষরতার হার বেশি।
- পুরুষদের (৭–১৪ বছর) মধ্যে যেখানে প্রায়োগিক সাক্ষরতার হার ৬৯.৬৭, সেখানে নারীদের ক্ষেত্রের এ হার ৭৬.৪২।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৮ জুলাই ২০২৩।
১২.
বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হবে ২০২৩ সালের?
  1. ১ জুলাই
  2. ১০ জুলাই
  3. ১১ জুলাই
  4. ১৫ জুলাই
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন:

- ১১ই জুলাই ২০২৩ সাল থেকে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে আনুষ্ঠানিকভাবে রুপির ব্যবহার শুরু করেছে বাংলাদেশ।
- ঢাকায় দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
- একটি পাইলট কর্মসূচি হিসেবে এই লেনদেন চালু হচ্ছে।
- আপাতত শুধুমাত্র রূপিতে লেনদেন হবে, পর্যায়ক্রমে টাকায়ও লেনদেন চালু হবে বলে বলছে কর্তৃপক্ষ।
- এখন বাংলাদেশের কোনও ব্যবসায়ী ভারতের সাথে আমদানি বা রপ্তানির ক্ষেত্রে রুপিতে এলসি খুলতে চাইলে তা করতে পারবেন।
- এতদিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের পুরোটাই হতো মার্কিন ডলারে।
- প্রাথমিকভাবে বাংলাদেশ অংশে সোনালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ভারতের অংশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হবে।
- পরবর্তীতে দুই দেশের আরও ব্যাংক ধীরে ধীরে এই প্রক্রিয়ায় যোগ দেবে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়।

তথ্যসূত্র - বিবিসি নিউজ বাংলা, ১১ জুলাই ২০২৩।
১৩.
চ্যানেল-২৪ এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
  1. নীলাঞ্জনা
  2. অপরাজিতা
  3. জয়ীতা
  4. মেরীনা অ্যাডমিরাল
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা:

- দেশে প্রথমবারের মত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) রোবট সংবাদ পাঠিকার নাম অপরাজিতা।
- চ্যানেল ২৪ এর বুধবার সন্ধ্যা ৭টার বুলেটিনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়।
- সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার বিষয়টি লক্ষ্য করা
যাচ্ছে।
- চলতি বছরের এপ্রিলে ‘ফেদা' নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ।
- ৯ জুলাই ভারতের একটি বেসরকারি ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। এর নাম ছিল লিসা।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১৯ জুলাই ২০২৩।
১৪.
রাশিয়া-ইউক্রেনের যে দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. খেরসন ও মিকোলইভ
  2. দোনেস্ক ও লুহানস্ক
  3. লুংস্ক ও চেরনিভ
  4. ওদেসা ও দনিপ্রো
ব্যাখ্যা
রাশিয়া-ইউক্রেন:

- পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- আলাদা গণপ্রজাতান্ত্রিক দেশ হিসেবে দোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দিতে প্রয়োজনীয় নথি ও একটি ডিক্রিতে সই করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেসব রাষ্ট্র হয়েছে, সেগুলোর ওপর রাশিয়ার প্রভাব ফিরিয়ে আনতে কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে আসছেন ভ্লাদিমির পুতিন। তাঁর এই লক্ষ্য পূরণে ইউক্রেন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
- এখন বিদ্রোহীদের দুই অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতির মধ্য দিয়ে সেখানে রাশিয়ার সেনা পাঠানোর সুযোগ তৈরি হলো।
- সম্প্রতি ইউক্রেনের পূর্ব সীমান্ত ঘিরে লক্ষাধিক সেনাসমাবেশ ঘটিয়েছে রাশিয়া।
- পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালাতে যাচ্ছেন বলে বারবার বলে আসছে যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আল, ২১ ফেব্রুয়ারি ২০২২।
১৫.
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
  1. নিউইয়র্ক
  2. মুম্বাই
  3. ম্যানিলা
  4. ঢাকা
ব্যাখ্যা
ঘনবসতিপূর্ণ শহর:

- বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ম্যানিলা।
- বিশ্বের অধিকাংশ ঘনবসতিপূর্ণ শহর এশিয়ায় (বেশিরভাগ দক্ষিণ-পূর্ব এশিয়া) অবস্থিত।
- বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দশটি শহর হল:
১) ম্যানিলা, ফিলিপাইন।
২) প্যাটেরোস, ফিলিপাইন।
৩) মান্দালুয়ং, ফিলিপাইন।
৪) বাগদাদ, ইরাক।
৫) মুম্বাই, ভারত।
৬) ঢাকা, বাংলাদেশ।
৭) ক্যালুকান, ফিলিপাইন।
৮) পোর্ট-অ-প্রিন্স, হাইতি।
৯) বানি ব্রাক, ইসরায়েল।
১০) লেভালোইস-পেরেট, ফ্রান্স।

- ম্যানিলা, ফিলিপাইনে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্ব রয়েছে ১১৯,৬০০ জন প্রতি বর্গ মাইল বা প্রতি বর্গ কিলোমিটারে ৪৬,১৭৮ জন। - ফিলিপাইন, বিশ্বের ১২তম জনবহুল দেশ, বিশ্বের ৫০টি সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে ১৩টি এবং দশটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে চারটি রয়েছে৷

তথ্যসূত্র - বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩।
১৬.
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. মোনাকো
  3. চীন
  4. ভারত
ব্যাখ্যা
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩ অনুযায়ী:

- পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ মেকাও, দ্বিতীয় মোনাকো।
- দেশটির জনসংখ্যার ঘনত্ব(প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী লোকসংখ্যা ১৮,১৪৯ জন )।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম গ্রীভল্যান্ডে।
- পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ ১০ দেশঃ- মেকাও, মোনাকো, সিঙ্গাপুর, হংকং, জিব্রাল্টার, বাহরাইন, মালদ্বীপ, মাল্টা, বাংলাদেশ, সিন্ট মার্টেন।

তথ্যসূত্র- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩।

বি.দ্র: অপশনে মেকাও না থাকায় উত্তর মোনাকো হবে।
১৭.
বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা হয়েছে?
  1. ১১
  2. ১৩
  3. ১৪
  4. ১৬
ব্যাখ্যা
সংবিধান:

- ১২ নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা।
- ১৩ নং অনুচ্ছেদে মালিকানার নীতি।
- ১৪ নং অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তি।
- ১৫ নং অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের ব্যবস্থার কথা বলা হয়েছে।
- ১৬ নং অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা হয়েছে।
- ১৭ নং অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
১৮.
ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেম এর নাম কী?
  1. DiRTiM
  2. OpenKylin
  3. VirTue
  4. MarLyn
ব্যাখ্যা
• Openkylin:
- কম্পিউটারের জন্য প্রথম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম চালু করেছে চীন।
- চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, অপারেটিং সিস্টেমটির নাম ওপেনকাইলিন।
- যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতেই এ উদ্যোগ।
- ওপেন সোর্স এই অপারেটিং সিস্টেম মূলত লিনাক্স অপারেটিং সিস্টেমনির্ভর।
- মহাকাশ গবেষণা থেকে শুরু অর্থনীতি ও জ্বালানি খাতে এটি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়। 

উৎস: Openkylin website.
১৯.
ইপিআই (EPI) কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ যোগ্য রোগের সংখ্যা -
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
Expanded Programme on Immunization (EPI)
- ইপিআই বিশ্বব্যাপী কর্মসূচি, যার মূল লক্ষ্য সংক্রামক রোগ থেকে শিশু, মাতৃমৃত্যু ও পঙ্গুত্ব রোধ করা।
- এ কর্মসূচির উদ্দিষ্ট জনগোষ্ঠী হচ্ছে ০ থেকে ১৮ মাস বয়সী সব শিশু এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী সন্তান ধারণক্ষম সব নারী।

যক্ষ্মা, ডিফথেরিয়া, হুপিং কাশি, মা ও নবজাতকের ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি, নিউমোকক্কাল নিউমোনিয়া, পোলিও মাইলাইটিস, হাম ও রুবেলা—এই ১০ রোগের বিরুদ্ধে নিয়মিত টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

- সরকারের এ কার্যক্রমে সার্বিকভাবে সহায়তা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।
- ইপিআই কর্মসূচির মাধ্যমে সারা দেশে বিনা মূল্যে এ টিকাগুলো দেওয়া হয়।

• স্বাস্থ্যসেবায় সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য পদক্ষেপ। এই কর্মসূচির সাফল্যের পাল্লাটা বেশ ভারী, যার জন্য মিলছে নানান স্বীকৃতি। আন্তর্জাতিক অঙ্গনে এ কর্মসূচি বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করছে। সব থেকে বড় কথা হলো, এ কর্মসূচির ফলেই দেশে মা ও শিশুমৃত্যুর হার কমানোর পাশাপাশি পঙ্গুত্ব রোধ করা সম্ভব হচ্ছে।

- কর্মসূচি অনুযায়ী (প্রাপ্যতা অনুযায়ী)০ - ১১ মাস বয়সি শিশুদের যক্ষ্মা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিংকাশি, পোলিও, হেপাটাইটিস বি, হিমো-ইনফ্লুয়েঞ্জা বি, হাম ও রুরেলা এই ৯টি  রোগের প্রতিষেধক টিকা প্রয়োগ করা হয় এবং ১৫ - ৪৯ বছরের মহিলাদের সিডিউল অনুযায়ী ৫ ডোজ টিটি টিকা প্রদান করা হয়ে থাকে।

উৎস: www.prothomalo.com, services.portal.gov.bd.
২০.
গম ‍উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
  1. কানাডা
  2. ইউক্রেন
  3. চীন
  4. রাশিয়া
ব্যাখ্যা
গম উৎপাদন:

- গম ‍উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ চীন।
- বিশ্বে গম উৎপাদনে শীর্ষ পাঁচ দেশ
• চীন।
• ভারত।
• রাশিয়া।
• যুক্তরাষ্ট্র।
• কানাডা।
- বাংলাদেশ এ তালিকায় ৫১ তম অবস্থানে।
- গম রপ্তানিতে শীর্ষ তালিকায় আছে রাশিয়া-ইউক্রেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও কানাডার মতো দেশ।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৩ মে ২০২২।
২১.
দ্রবণ শব্দের অর্থ কোনটি?
  1. ক্ষরণ
  2. জলপ্রপাত
  3. অনুধ্যান
  4. নিমজ্জন
ব্যাখ্যা
দ্রবণ: দ্রাব গলন; ক্ষরণ; তরলীভবন; solution।
বিগলন : গলে যাওয়া; দ্রবণ।

দ্রবণ (Solution):
কঠিন, তরল বা গ্যাসীয় যেকোনো ভৌত অবস্থায় একাধিক উপাদানের সম্পূর্ণ সমসত্ত্ব মিশ্রণ, যাতে উপাদানগুলোর পরিমাণের অনুপাত একটি সীমার মধ্যে আবদ্ধ থাকে তাকে দ্রবণ বলা হয়।
- দ্রবণের প্রতিটি অংশের গঠন, ভৌত ও রাসায়নিক ধর্ম অভিন্ন হয়।
- দ্রবণের মধ্যে যে উপাদান কম পরিমাণে থাকে অর্থাৎ যা দ্রবীভূত হয়, তাকে দ্রব বলা হয় ।
- দ্রবণের মধ্যে যে উপাদানের পরিমাণ বেশি এবং যার মধ্যে দ্রব যোগ করা হয় তাকে দ্রাবক বলা হয় ।

উৎস: Accessible Dictionary.
২২.
জনপ্রিয় ফাস্টফুড ‘পিৎজা’ ‍উৎপত্তি হয়েছে কোন দেশে?
  1. ইতালি
  2. জাপান
  3. চীন
  4. আমেরিকা
ব্যাখ্যা
পিৎজা:

- জনপ্রিয় ফাস্টফুড ‘পিৎজা’ ‍উৎপত্তি হয়েছে ইতালিতে।
- ইতালির নেপলস অঞ্চলে একেবারে খেটে খাওয়া মানুষের ক্ষুধা নিবারণ আর রসনাবিলাসের উদ্দেশ্যে ছড়ানো রুটির ওপর সহজলভ্য টমেটো পেস্ট, বাসিলপাতা আর ক্ষেত্রবিশেষে মোজারেল্লা চিজ আর লবণ পানিতে জারানো আনশভি মাছ ইত্যাদি দিয়ে বিক্রি করা হতো রাস্তার ধারে।
- এই স্ট্রিট ফুডকে সমাজের উঁচুতলার মানুষ খুব ভালো চোখে না দেখলেও এর জনপ্রিয়তা ও উপযোগিতার কারণে তা ইতালির নেপলসে একটি প্রধান খাদ্য হয়ে ওঠে।
- নেপলস গ্রিস থেকে ইতালির অধীনে এলে, ১৮৮৯ সালে, ইতালির রানি মার্গারিটার আগ্রহে, তাঁকে নেপলসের সবচেয়ে বিখ্যাত পিৎজার কারিগর পরিবেশন করেন পিৎজা মার্গারিটা। এতে রুটির ওপরে দেওয়া হয়েছিল ধবধবে সাদা মোজারেল্লা, সবুজ বাসিলপাতা আর লাল টুকটুকে টমেটো।
- ইতালির জাতীয় পতাকার এই তিন রঙের পিৎজা রানির মন ছুঁয়ে যায় এবং পুরো ইতালিতেই এরপর পিৎজা খুব জনপ্রিয় হয়ে ওঠে।
- পিৎজা নেপোলিতানা, পিৎজা রোমা, সিসিলিয়ান পিৎজা অথবা পিৎজা মনতানারা ইতালির নিজস্ব এই পিৎজাগুলোতে নানা বৈচিত্র্য এনে সারা বিশ্বে কোটি মানুষ এর স্বাদ নিচ্ছে প্রাণ ভরে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৯ ফেব্রুয়ারি ২০২১।
২৩.
কোনটি ভারতের ‘সেভেন সিস্টার্স’ এর অন্তর্ভুক্ত নয়?
  1. হিমাচল
  2. মনিপুর
  3. আসাম
  4. মেঘালয়
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:

- হিমাচল ভারতের ‘সেভেন সিস্টার্স’ এর অন্তর্ভুক্ত নয়।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে-আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, -
নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য। - ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র- ওয়ার্ল্ড এটলাস।
২৪.
বাঙালি রচিত বাংলা অক্ষরে মুুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
  1. রাজা প্রতাপাদিত্য চরিত্র
  2. হুতোম প্যাঁচার নকশা
  3. বুড় সালিকের ঘাড়ে রোঁ
  4. বেহুলার পাঁচালী
ব্যাখ্যা

⇒ রামরাম বসু: 
- রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র'। 
- এটি ১৮০১ সালে প্রকাশিত হয়। 
- বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হলো 'রাজা প্রতাপাদিত্য চরিত্র'। 
- রামরাম বসু, উইলিয়াম কেরিকে বাংলা ভাষা শেখান ( ১৭৯৩ থেকে ১৭৯৬ পর্যন্ত)। 
- তাই তিনি কেরি সাহেবের মুন্‌সি নামে পরিচিত ছিলেন। 

অন্যদিকে,
- 'হুতোম প্যাঁচার নকশা' (১৮৬২) গ্রন্থটির রচয়িতা কালীপ্রসন্ন সিংহ।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন- বুড় শালিকের ঘাড়ে রোঁ (১৮৬১)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৫.
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে অ্যাসেম্বলীতে বসবার জন্য বঙ্গবন্ধু কয়টি শর্ত দিয়েছিলেন?
  1. ৫টি
  2. ৪টি
  3. ৩টি
  4. ৬টি
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ:
- বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন।
- ভাষণটি ইতিহাসে 'বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ' নামে অভিহিত হয়েছে।
- উক্ত ভাষণে বঙ্গবন্ধুর দুটি উদ্দেশ্য লক্ষ করা যায়.
১. ‘এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' —এই ঘোষণার মাধ্যমে তিনি পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দেন ।

২. উক্ত ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু ইয়াহিয়া খান কর্তৃক ঘোষিত জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার প্রশ্নে ৪টি পূর্বশর্ত আরোপ করেন, যেমন:
ক) অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে,
খ) অবিলম্বে সৈন্যবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে,
গ) প্রাণহানি সম্পর্কে তদন্ত করতে হবে এবং
ঘ) (জাতীয় অধিবেশনের পূর্বেই) জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এই শর্তগুলো মানলেই যে বঙ্গবন্ধু ২৫ মার্চ আহূত জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেবেন এমন নিশ্চয়তা ভাষণে দেননি। ৭ মার্চের ভাষণে আন্দোলন চলতেই থাকবে বলে ঘোষণা দেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
Do you enjoy teaching? Here 'Teaching' is a/an
  1. Participle
  2. Modifier
  3. Gerund
  4. Possitive
ব্যাখ্যা
Do you enjoy teaching? Here 'Teaching' is a - Gerund.

• Gerund:

- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
- একটি বাক্যের বিভিন্ন স্থানে gerund বসতে পারে।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে,
- Verb এর complement রূপে বসায় teaching হচ্ছে gerund. 
- Verb+ing – Noun হিসেবে ব্যবহৃত হলে এটা Gerund হয়।
২৭.
A doctor who treats kidney patient is known as a/an-
  1. oncologist
  2. pathologist
  3. urologist
  4. gynecologist
ব্যাখ্যা

• A doctor who treats kidney patient is known as a/an- Nephrologist
- Bangla Meaning: বৃক্ক/কিডনি বিষয়ক রোগের চিকিৎসক।

• a physician who specializes in the urinary or urogenital tract - Urologist.
- Bangla Meaning: মূত্রব্যবস্থা বিষয়ক রোগের চিকিৎসক।
- Urology is a part of health care that deals with diseases of the male and female urinary tract (kidneys, ureters, bladder and urethra).

মূত্রব্যবস্থার সাথে যেহেতু কিডনিও সম্পর্কিত সে হিসেবে সঠিক উত্তর হিসেবে Urologist গ্রহণ করা হয়েছে।

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Oncologist
English Meaning:  A doctor who has special training in diagnosing and treating cancer.
Bangla Meaning: ক্যান্সার বিশেষজ্ঞ।

• Pathologist
English Meaning: - An expert in the study of diseases, especially someone who examines a dead person's body and cuts it open to discover how they died.
Bangla Meaning: রোগবিজ্ঞানী।

• Gynecologist
English Meaning:  A doctor skilled in the treatment of women's diseases, especially those of the reproductive organs.
Bangla Meaning: স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

Source: Bangla Academy Dictionary.

২৮.
কোন সালকে ভিত্তি ধরে হিজরী সাল গণনা শুরু হয়?
  1. ৬২৪ খ্রি.
  2. ৬২৮ খ্রি.
  3. ৬২২ খ্রি.
  4. ৬৩২ খ্রি.
ব্যাখ্যা
হিজরি সন:

- হিজরি সন গণনা শুরু হয় ৬২২ খ্রিস্টাব্দ থেকে।
- মহানবী (সা.) আল্লাহ তায়ালার ঘোষণা পাওয়ার পর ৬২২ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর মোতাবেক ২৭ সফর মক্কা মুকাররামা থেকে মদিনার উদ্দেশে হিজরত করেন।
- ২৩ সেপ্টেম্বর, ৬২২ খ্রিস্টাব্দ মোতাবেক ৮ রবিউল আওয়াল কোথায় পৌঁছেন।
- ২৭ সেপ্টেম্বর, ৬২২ খ্রিস্টাব্দ মোতাবেক ১২ রবিউল আওয়াল মদিনা মুনাওয়ারায় পৌঁছেন মহানবী
(সা.)।
- এ হিজরতেরই স্মৃতিবহন করে আসছে আমাদের হিজরি সন।

তথ্যসূত্র - Jagonews24, ২৩ সেপ্টেম্বর, ২০১৭।
২৯.
নিচের কোনটি বৃক্ষের সমার্থক শব্দ নয়?
  1. পাদপ
  2. উদক
  3. পর্ণী
  4. অটবি
ব্যাখ্যা

⇒ বৃক্ষ শব্দের সমার্থক শব্দ- গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ্, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী। 

অন্যদিকে,
'উদক' শব্দের সমার্থক শব্দ- পানি।

উৎস: ভাষা-শিক্ষ, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩০.
কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
  1. ১২ মিটার
  2. ৮ মিটার
  3. ১৬ মিটার
  4. ২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৪ = ২ মিটার 

বর্গক্ষেত্রের পরিসীমা = (২ × ৪) = ৮ মিটার
৩১.
বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে?
  1. ১ম শিল্প বিপ্লব
  2. ২য় শিল্প বিপ্লব
  3. ৩য় শিল্প বিপ্লব
  4. ৪ র্থ শিল্প বিপ্লব
ব্যাখ্যা
বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্পবিপ্লবের ফলে। বর্তমান বিশ্বও টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর। এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট তিনটি শিল্পবিপ্লব ঘটেছে। এ শিল্পবিপ্লবগুলো বদলে দিয়েছে সারা বিশ্বের গতিপথ, বিশ্ব অর্থনীতির গতিধারা।

• ১৭৮৪ সালে পানি ও বাষ্পীয় ইঞ্জিনের নানামুখী ব্যবহারের কৌশল আবিষ্কারের মাধ্যমে সংঘটিত হয়েছিল প্রথম শিল্পবিপ্লব। এতে এক ধাপে অনেকদূর এগিয়ে যায় বিশ্ব।

• এরপর ১৮৭০ সালে বিদ্যুৎ আবিষ্কারের ফলে একেবারেই পাল্টে যায় মানুষের জীবনের চিত্র। কায়িক পরিশ্রমের জায়গা দখল করে নেয় বিদ্যুৎচালিত যন্ত্রপাতি। শারীরিক শ্রমের দিন কমতে থাকে দ্রুততর গতিতে। এটিকে বলা হয় দ্বিতীয় শিল্পবিপ্লব। প্রথম শিল্পবিপ্লব থেকে দ্বিতীয় শিল্পবিপ্লবের প্রভাব আরও বিস্তৃত।

• দ্বিতীয় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছরের মাথায় ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট। শুরু হয় ইন্টারনেটভিত্তিক তৃতীয় শিল্পবিপ্লব। ইন্টারনেটের আবির্ভাবে তৃতীয় শিল্পবিপ্লবের সময় তথ্যপ্রযুক্তির সহজ ও দ্রুত বিনিময় শুরু হলে সারা বিশ্বের গতি কয়েকগুণ বেড়ে যায়। ম্যানুয়াল জগৎ ছেড়ে যাত্রা শুরু হয় ভার্চুয়াল জগতের।

• চতুর্থ শিল্পবিপ্লব আসছে এ ভার্চুয়াল জগতেরই আরও বিস্তৃত পরিসর নিয়ে। যেখানে মানুষের আয়ত্তে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস বা যন্ত্রের ইন্টারনেট, যা সম্পূর্ণ রূপেই মানবসম্পদের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে! এ নিয়েই এখন তোলপাড় চলছে সারা দুনিয়াজুড়ে। প্রযুক্তিনির্ভর এ ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব। বিশ্ব এখন জোর পায়ে এগিয়ে যাচ্ছে চতুর্থ শিল্পবিপ্লবের দিকে। বাংলাদেশও রয়েছে চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে।

উৎস: www.jugantor.com.
৩২.
ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে?
  1. ১৯০১
  2. ১৯০৫
  3. ১৯৪৫
  4. ১৯৫২
ব্যাখ্যা
বাংলাদেশে বিদ্যুৎ ব্যবহারের আদি কথা:

আজ থেকে প্রায় সোয়া’শ বছর আগের কথা। ব্রিটিশ শাসিত ভারতের তৎকালীন পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলার ভাওয়াল পরগনার রাজা পূর্ববঙ্গের প্রথম বিদ্যুৎ ব্যবহারকারী হিসেবে পরিচিত। ঊনবিংশ শতাব্দীতেই তিনি সর্বপ্রথম বিলাত থেকে আমদানী করা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে রাজবাড়ী আলোকিত করেন। আধুনিকতার ছোঁয়া থেকে যোজন যোজন দূরত্বে থাকা ভাওয়ালবাসীর কাছে রাজকীয় ও সৌখিন এ প্রয়াস শুধুমাত্র বিস্ময়বোধের উদ্রেকই করেনি, এর সার্বজনীন ব্যবহারের গুরুত্ব বোধকেও জাগ্রত করে তোলে।

এরপর ১৯০১ সালে ঢাকার নবাব আহসানউল্লাহর বাসভবনে একটি জেনারেটর স্থাপন করা হয়। ১৯০১ সালের ৭ ডিসেম্বর মি. বোল্টন নামে জনৈক ব্রিটিশ নাগরিক আহসান মঞ্জিলে সুইচ টিপে প্রথম বিদ্যুৎ সরবরাহের সূচনা করেন। নবাব আহসানউল্লাহর অর্থানুকূল্যে অক্টাভিয়াস স্টিল নামক কোম্পানি তৎকালীন ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও আহসান মঞ্জিলসহ পর্যায়ক্রমে ঢাকার কয়েকটি অভিজাত ভবনকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আওতায় এনেছিল। এই কোম্পানির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক কম থাকায় তাদের বিদ্যুৎ সরবরাহ শুধু অভিজাত এলাকাতেই সীমাবদ্ধ ছিল।

১৯১৯ সালে ‘ডেভকো’ নামক ব্রিটিশ কোম্পানির মাধ্যমে ঢাকায় সীমিত আকারে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রথম বাণিজ্যিক বিকাশ শুরু হয়। পরবর্তীতে ১৯৩৩ সালে ওই কোম্পানি ঢাকার পরীবাগে প্রায় ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘ধানমণ্ডি পাওয়ার হাউজ’ নির্মাণ করে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। ঢাকার বিভিন্ন এলাকার অভিজাত বাসিন্দারা ছিল এই বিদ্যুতের গ্রাহক, যা তাদের আভিজাত্যের মুকুটে সংযুক্ত করেছিল আরেকটি নতুন পালক।

উৎস: bd.bpdb.gov.bd.
৩৩.
পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম?
  1. Chinese
  2. Hindi
  3. English
  4. French
ব্যাখ্যা
• পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষা - মান্দারিন (চাইনিজ)। 

এছাড়াও, 
- বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে - ইংরেজি (পূর্বে ছিল মান্দারিন)।
- দ্বিতীয় ব্যবহৃত ভাষা - মান্দারিন।
- তৃতীয় ব্যবহৃত ভাষা - হিন্দি।
- চতুর্থ ব্যবহৃত ভাষা - স্পেনিশ।
- পঞ্চম ব্যবহৃত ভাষা - ফ্রেন্স।
- ষষ্ঠ ব্যবহৃত ভাষা - আরবি।
- সপ্তম ব্যবহৃত ভাষা - বাংলা।

তথ্যসূত্র: ethnologue.com
৩৪.
বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
  1. হাভার্ড
  2. কেমব্রিজ
  3. নালন্দা
  4. অক্সফোর্ড
ব্যাখ্যা
নালন্দা বিশ্ববিদ্যালয়: 
- নালান্দা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে গণ্য করা
হয়।
- বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন।

অন্যদিকে,
- কারুইন বিশ্ববিদ্যালয় বিশ্বের চালু থাকা প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
- এটি মরক্কোর ফেজ শহরে অবস্থিত।
এর প্রতিষ্ঠাকাল ৮৫৯ খ্রিস্টাব্দে।

[ প্রশ্নে বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়' বললে 'নালন্দা বিশ্ববিদ্যালয়' উত্তর হবে এবং 'বর্তমানে চালু থাকা বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়' বললে 'কারুইন বিশ্ববিদ্যালয়' উত্তর হবে।]

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং Guinness World Records.
৩৫.
রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য ‍উপাদান কোনটি?
  1. সরকার
  2. গণতন্ত্র
  3. রাজনৈতিক দল
  4. সংসদ
ব্যাখ্যা
রাষ্ট্র:

- পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র চারটি উপাদানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
- জনসমষ্টি
- নির্দিষ্ট ভূখণ্ড
- সরকার এবং
- সার্বভৌমত্ব।
- এদের মধ্যে রাষ্ট্র গঠনের প্রাথমিক উপাদান হলো জনসমষ্টি।
- সরকার রাষ্ট্র গঠনের জন্যে অপরিহার্য উপাদান।
- রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হলো সার্বভৌমত্ব।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্ৰেণি।
৩৬.
সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়?
  1. ১৪২
  2. ১৪৪
  3. ১৪৮
  4. ১১৫
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে:

- বাংলাদেশের সংবিধানের দশম ভাগের ৯৪২ নং অনুচ্ছেদে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা
দেওয়া হয়েছে।
এছাড়াও -
১৪১ নং অনুচ্ছেদে জরুরী বিধানাবলী।
- ১৪৪ নং অনুচ্ছেদে সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব সম্পর্কে উল্লেখ আছে।
১৪৮নং অনুচ্ছেদ: পদের শপথ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৩৭.
‘বইপড়া’ প্রবন্ধটির লেখক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. প্রমথ চৌধুরী
  3. মোতাহের হোসেন চৌধুরী
  4. হায়াৎ মামুদ
ব্যাখ্যা
• 'বই পরা' প্রবন্ধের রচয়িতা প্রমথ চৌধুরী।
• এটি তাঁর 'প্রবন্ধ সংগ্রহ' গ্রন্থ থেকে নির্বাচন করা হয়েছে। 

⇒ প্রমথ চৌধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।

• তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ: 
- তেল নুন লকড়ী, 
- বীরবলের হালখাতা, 
- নানাকথা, 
- ভাষার কথা, 
- আমাদের শিক্ষা, 
- রায়তের কথা, 
- নানাচর্চা, 
- প্রবন্ধ সংগ্রহ। 

• তাঁর রচিত গল্পগ্রন্থ: 
- চার ইয়ারী কথা, 
- আহুতি, 
- নীললোহিত, 
- অনুকথা সপ্তক, 
- ঘোষালে ত্রিকথা। 

• কাব্যগ্রন্থ: 
- সনেট পঞ্চাশৎ, 
- পদচারণ। 

উৎস: মাধ্যমিক বাংলা সাহিত্য; বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩৮.
ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. বার্লিন
  3. রোম
  4. লন্ডন
ব্যাখ্যা
ল্যুভর মিউজিয়াম:

- ল্যুভর মিউজিয়াম হল বিশ্বের বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে একটি।
- লুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এর পুরো নাম- Louvre Museum or French Musee du Louvre
- এটি বিশ্বের সবচেয়ে পরিদর্শন করা শিল্প জাদুঘর।
- লুভর জাদুঘরে 'মোনালিসা' প্রদর্শিত ও সংরক্ষিত রয়েছে।

তথ্যসূত্র - Britannica.com
৩৯.
হালং বে কোন দেশে অবস্থিত?
  1. দ. কোরিয়া
  2. ফিলিপাইন
  3. ভিয়েতনাম
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
হালং বে:

- হালং বে হলো ভিয়েতনামে অবস্থিত পৃথিবীর অন্যতম একটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য।
- এটি একটি উপসাগর যার আয়তন প্রায় ৪৩৪ বর্গকি.মি।
- এতে প্রায় ১৬০০ চুনাপাথরের পিলার ও ছোট ছোট দ্বীপ রয়েছে।
- ইউনেস্কো হালং বে কে ১৯৯৪ সালে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে।

তথ্যসূত্র - ইউনেস্কো ওয়েবসাইট।
৪০.
দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।
৪১.
জনাব রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭২০০০০ টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত?
  1. ৩৪০০০০০০
  2. ২৪০০০০০
  3. ২৮০০০০০
  4. ৩২০০০০০
ব্যাখ্যা
প্রশ্ন: জনাব রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭২,০০০০ টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত?

সমাধান: 
স্ত্রীকে দিয়েছে = ১২% 
ছেলেকে দিয়েছে =৫৮%
স্ত্রী + ছেলেকে দিয়েছে = (১২ + ৫৮)% = ৭০%
অবশিষ্ট সম্পত্তি = (১০০ - ৭০)% = ৩০%

৩০% সম্পদের মূল্য = ৭২০০০০ টাকা
১% সম্পদের মূল্য =৭২০০০০/৩০ টাকা
১০০% সম্পদের মূল্য = (৭২০০০০ × ১০০)/৩০
= ২৪০০০০০টাকা
৪২.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ৩ অবশিষ্ট থাকবে?
  1. ৬১
  2. ৬৩
  3. ৬৯
  4. ৭৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ৩ অবশিষ্ট থাকবে?

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৪, ৫, ৬ এর ল.সা.গু থেকে ৩ বেশি 
৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ + ৩ = ৬৩
৪৩.
কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
বা, ২ক + ৫ = ক + ৭
বা, ক = ৭ - ৫
∴  ক = ২
∴ সংখ্যাটি ২
৪৪.
কোনো স্থানে যতজন লোক ছিল, প্রত্যেকে ততো ৫ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। ঐ স্থানে লোক সংখ্যা কত ছিল?
  1. ৪০
  2. ৩০
  3. ৩৫
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্থানে যত জন লোক ছিল, প্রত্যেকে তত ৫ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। ঐ স্থানে লোকসংখ্যা কত ছিল?

সমাধান:
 ঐ স্থানে লোকসংখ্যা ছিল = ক  জন 
প্রত্যেকে  চাঁদা দেয় = ৫ক 

প্রশ্নমতে
৫ক × ক = ৪৫০০ 
বা, ৫ক = ৪৫০০ 
বা, ক = ৯০০
বা, ক = ৩০
ক = ৩০
৪৫.
http প্রথম ব্যবহৃত হয় কখন?
  1. ১৯৬৯
  2. ১৯৭১
  3. ১৯৮০
  4. ১৯৮৯
ব্যাখ্যা
হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http):
- ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে টিম বার্নার্স-লি (Tim Berners Lee ) হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- সেই থেকে ‘টিম বার্নার্স-লি (Tim Berners Lee ) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• টিম বার্নার্স-লি বা স্যার টিমোথি জন "টিম" জন বার্নার্স-লি(ইংরেজি:Tim Berners-Lee) (জন্ম জুন ৮,১৯৫৫), এবং TimBL নামেও যিনি পরিচিত, যিনি পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, MIT অধ্যাপক, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি (বোর্ড বই)। 
৪৬.
যে বইগুলো অনলাইন পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে?
  1. pdf
  2. html
  3. jpg
  4. doc
ব্যাখ্যা
• ই-বুক:
- ই-বুক বা ইলেকট্রনিক বুক বা ই-বই হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ।
- যেহেতু, এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় সে কারণে এতে শব্দ, অ্যানিমেশন ইত্যাদিও জুড়ে দেওয়া যায়।
- ই-বুক কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার (ই-বুক রিডার) ব্যবহার করে পড়া যায়। প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন ডটকমের (amazon.com) কিন্ডল (kindle) সবচেয়ে জনপ্রিয়।
- মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি ই-বুকগুলো মূলত মুদ্রিত বইয়ের মতই হয়ে থাকে। সচরাচর এগুলো পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) ফরম্যাটে প্রকাশিত হয়ে থাকে।
- যে ই-বুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়, এগুলো সচরাচর এইচটিএমএল-এ প্রকাশিত হয়। এগুলোকে বই-এর ওয়েবসাইট বলা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি (বোর্ড বই)। 
৪৭.
কোনো ত্রিভুজের ৩টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে কত ডিগ্রি?
  1. ১৮০
  2. ৩৬০
  3. ২৭০
  4. ৩৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের ৩টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে কত ডিগ্রি?

সমাধান:

আমরা জানি,
যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + z = 180° = এক সরলকোণ

প্রাপ্ত বহি:স্থ কোণগুলো যথাক্রমে (180° - x), (180° - y), (180° - z)
∴ বহি:স্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
৪৮.
গ্রিক শব্দ কোনটি?
  1. চিনি
  2. দাম
  3. রিকশা
  4. আলমিরা
ব্যাখ্যা
• দাম (বিশেষ্য),
- গ্রিক শব্দ।
অর্থ: মূল্য, দর, মর্যদা।

অন্যদিকে,
- চিনি (সংস্কৃত শব্দ)।
- আলমারি (পর্তুগিজ শব্দ)।
- রিকশা (জাপানি শব্দ)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৯.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত?
  1. ৫ম
  2. ৬ষ্ঠ
  3. ৭ম
  4. ৯ম
ব্যাখ্যা
• সংবিধান:
- ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৩টি তফসিল যুক্ত করা হয়।
- বাংলাদেশের সংবিধানে মোট ৭ টি তফসিল রয়েছে।
- প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল – রাষ্টপতি নির্বাচন।
- তৃতীয় তফসিল – শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল – ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবালী।
- পঞ্চম তফসিল – ১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।
- ষষ্ঠ তফসিল -১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল- ১০এপ্রিল ১৯৭১ এর মুজিবনগর সরকারের জারিকৃ্ত স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস:-  বাংলাদেশের সংবিধান।
৫০.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. SQL
  2. Blueray
  3. CIH
  4. SPSS
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস:
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- কয়েকটি ভাইরাসের নাম হলো: ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি।
-সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল (Chernobyl) ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।

• SQL হলো ডেটাবেজ মেনেজমেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 
• Blueray হচ্ছে অপটিক্যাল স্টোরেজ সিস্টেম।
• SPSS হলো Statistical software.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
কম্পিউটারের আইকিউ (IQ) কত?
  1. 0
  2. 120+
  3. 120
  4. 200
ব্যাখ্যা
• আমরা অনেকেই জানি আই-কিউ (I.Q) হচ্ছে ইনটেলিজেন্স কোশেন্ট (Intelligence Quotient) এর সংক্ষিপ্তরুপ। আর এর বাংলা অর্থ হচ্ছে ‘বুদ্ধ্যঙ্ক’ বা বুদ্ধির পরিমাপ।
• বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
- ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
- কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

• তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো - 
- বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০। 

• কম্পিউটার একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ঠিক কী করতে হবে তা কল্পনা করতে বা চিন্তা করতে পারে না। যদি না তাকে সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রোগ্রাম বা নির্দেশনা দেয়া হয়। কম্পিউটারগুলিকে অবশ্যই প্রতিটি ক্রিয়া সম্পাদনের জন্য নির্দেশনা দিতে হয়। 
- নির্দেশনা ছাড়া কম্পিউটার একটি বোকা যন্ত্র ছাড়া আর কিছু নয়। তাই কম্পিউটারের IQ শূন্য। 
৫২.
'Like a sitting duck' means-
  1. lazy
  2. vulnerable
  3. beauty
  4. lovely
ব্যাখ্যা
• A sitting duck:
English Meaning: an easy or defenseless target.
Bangla Meaning: সহজ লক্ষ্যবস্তু / যাকে আক্রমণ করা সহজ।

Ex. Sentence: With their bullets all gone, the soldiers were sitting ducks for the enemy.
Bangla Meaning: সব বুলেট শেষ হয়ে যাওয়ায় সৈন্যরা এখন শত্রুদের সহজ লক্ষ্যে পরিণত হয়েছে।

• অপশনে উল্লেখিত শব্দ সমূহের মধ্যে - 
ক) lazy -  অলস, শ্রমবিমুখ; আলস্য উৎপন্ন করে এমন।
খ) vulnerable - ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; আক্রম্য; অরক্ষিত।
গ) beauty - সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য।
ঘ) lovely -  সুন্দর; আকর্ষণীয়; মনোরম।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - vulnerable শব্দটি Like a sitting duck এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Live MCQ Lecture and Bangla Academy Dicrionary.
৫৩.
Where is the setting of the play 'Hamelt'?
  1. Sweden
  2. Denmark
  3. Norway
  4. Iceland
ব্যাখ্যা
• The play 'Hamlet' written by William Shakespeare tells the story of a prince seeking revenge for his father’s murder.
- The setting of the play is in 'Denmark'.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
-  এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet - the prince of Denmark, জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যেতার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর  Hamlet পিতৃহত্যার প্রতিশোধ নিতে চান এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায়।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.

• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
- 'There is divinity that shapes our end'.

Source: Britannica.
৫৪.
Shakib-Al Hassan delivered a six .... the boundary.
  1. over
  2. upon
  3. on
  4. at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - over.
- Complete sentence: Shakib-Al Hassan delivered a six over the boundary.

- সাধারণত কোনো কিছু ছুঁয়ে থাকলে উপরে অর্থে on, ছুঁয়ে না থাকলে উপরে (higher than) অর্থে over এবং এর অনেক উপরে অর্থে বা ঠিক উপরে অর্থে above হয়।
- ছোট জায়গার পূর্বে at বসে।
৫৫.
The word meaning of 'bounty' is close to the word -
  1. ample
  2. huge
  3. generosity
  4. more
ব্যাখ্যা
• The word 'bounty' is close to the meaning of - generosity.

• Bounty (noun) (plural bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিক) অকৃপণ দান; উদারতা।
(২) [Countable noun] বদান্য; দয়ার্দ্র হয়ে কাউকে বিশেষত গরিবদের দান।
(৩) কোনো কাজে উৎসাহ দিতে (যেমন উৎপাদন বৃদ্ধি, বিপজ্জনক বন্যপ্রাণী হত্যা) কর্তৃপক্ষ বা সরকার প্রদত্ত পুরস্কার বা অর্থ।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- ample - বড় আকারের; প্রশস্ত, প্রচুর।
- huge -বিশাল; বিপুল।
- generosity - উদারতা; মহত্ত্ব; সহৃদয়তা।
- more - আরো; অধিকতর।

সুতরাং বোঝা যাচ্ছে অর্থগত দিক থেকে, The word 'bounty' is close to the meaning of - generosity.

Source: Bangla Academy Dictionary.
৫৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ইন্দ্রজালিক
  2. ঈন্দ্রজালীক
  3. ঐন্দ্রজালীক
  4. ঐন্দ্রজালিক
অনির্ধারিত
ব্যাখ্যা
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে ইন্দ্রজালিক ও ঐন্দ্রজালিক দুটোই শুদ্ধ। 

• ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক (বিশেষণ), 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃত-প্রত্যয় = [ ইন্দ্রজাল + ইক ]। 
অর্থ: 
১. ইন্দ্রজাল সম্বন্ধীয়। 
২. মায়াবী/কুহকী ইত্যাদি। 

অপশনে (ক + ঘ) দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭.
বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?
  1. ১২
  2. ২৪
  3. ২০
  4. ৩২
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৫৮.
মানবদেহের তাপমাত্রা ৯৮ ডিগ্রী ফারেনহাইট হলে, সেলসিয়াস স্কেলে কত ডিগ্রী?
  1. ৩৭
  2. ৩৭.৬৭
  3. ৩৬.৬৭
  4. ৩৮.৬৭
ব্যাখ্যা
সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্কঃ
C/5 = (F - 32)/9
বা, C/5 = (98 - 32)/9
বা, C/5= 66/9
বা, C = (66 × 5)/9
বা, C = 330/9
∴ C = 36.67

∴ মানবদেহের তাপমাত্রা ৯৮ ডিগ্রী ফারেনহাইট হলে, সেলসিয়াস স্কেলে ৩৬.৬৭ ডিগ্রী হবে। 
৫৯.
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কয় ভাগে বিভক্ত?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৫ ভাগে
ব্যাখ্যা
• উৎস/উৎপত্তি বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারকে চারভাগে ভাগ করা হয়েছে। যথা:
- তৎসম,
- তদ্ভব,
- দেশি,
- বিদেশি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ব্যাকরণ বইয়ের ২০১৯ সংস্করণে উৎস বিবেচনায় শব্দকে ৫ শ্রেণিতে ভাগ করা হয়েছে। যা সঠিক নয়।
কেননা, বাংলা একাডেমি অভিধান অনুসারে, শব্দের উৎস বিবেচনায় ৪ শ্রেণিতে শব্দ বিভক্ত হিসাবে আলোচনা করা হয়েছে।
৬০.
যদি একটি সংখ্যার ২৫% দ্বিতীয় সংখ্যা হতে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যাটির পাঁচ-ষষ্ঠাংশের সমান হয়, তবে সংখ্যাদ্বয়ের অনুপাত কত?
  1. ১ : ৩
  2. ২ : ৩
  3. ৩ : ২
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সংখ্যার ২৫% দ্বিতীয় সংখ্যা হতে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যাটির পাঁচ-ষষ্ঠাংশের সমান হয়, তবে সংখ্যাদ্বয়ের অনুপাত কত?

সমাধান:
মনেকরি
১ম সংখ্যা = ক
২য় সংখ্যা = খ 

প্রশ্নমতে
খ - ক এর ২৫% = ৫খ/৬
বা, খ - ৫খ/৬ = ক এর ২৫%
বা, (৬খ - ৫খ)/৬ = ক এর ২৫/১০০
বা, খ/৬ = ক/৪
বা, ৪/৬ = ক/খ
বা, ক/খ = ৪/৬
বা, ক/খ = ২/৩
ক : খ = ২ : ৩
৬১.
১০টি জিনিসের মধ্যে ২টি এক জাতীয় এবং বাকী গুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতি বারে ৫টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
  1. ১৭০
  2. ১৮২
  3. ১৯০
  4. ১৯২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি জিনিসের মধ্যে ২টি এক জাতীয় এবং বাকী গুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতি বারে ৫টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?

সমাধান: 
১০টি জিনিসের মধ্যে ২টি একজাতীয় এবং বাছাই করতে হবে ৫টি। বাছাই করার উপায় আছে দুভাবে,
i) ৫টির সবগুলোই ভিন্ন ভিন্ন।
ii) একজাতীয় ২টি একসাথে এবং অন্য ৩টি ভিন্ন।

ক) এর ক্ষেত্রে ১০টি জিনিসের মধ্যে যে ২টি জিনিস একই রকম তাদেরকে একটি ধরে মোট ৯টি ভিন্ন ভিন্ন জিনিস থেকে ৫টি জিনিস বাছাই করা যায়
৯C৫
= ৯!/{৫!×(৯ - ৫)!}
= (৯×৮×৭×৬×৫!)/(৫!×৪!)
= (৯×৮×৭×৬)/২৪
= ১২৬ ভাবে। 

খ) এর ক্ষেত্রে প্রথমে, ২টি একজাতীয় এর ২টি-ই নেয়ার পর অবশিষ্ট ১০ - ২ = ৮টি থেকে পরের (৫ - ২) = ৩টি নেয়া যায়
২C২×৮C৩
= {২!/(২!×(২ - ২)!)} × {৮!/(৩!×(৮ - ৩)!)}
= {২!/(২!×০!)} × {(৮×৭×৬×৫!)/(৬×৫!)} 
= ১×৫৬
= ৫৬ ভাবে।

∴ মোট বাছাই করা যাবে = ১২৬+৫৬
= ১৮২ ভাবে।
৬২.
দুই জন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে, কতজন টাইপিস্ট ছয় মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে পারবে?
  1. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুই জন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে, কতজন টাইপিস্ট ছয় মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে পারবে?

সমাধান:
২ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে  ২ জন
২ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে  ২/২ জন
১ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে  ২ × ২/২ জন
৬ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে  (২ × ২)/(২ × ৬) জন
৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করে  (২ × ২ × ১৮)/(২ × ৬) জন
= ৬ জন
৬৩.
একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোটর সাইকেলের ক্রয়মূল্য-
  1. ৬০০০ টাকা
  2. ৫০০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোটর সাইকেলের ক্রয়মূল্য-

সমাধান:
১২% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য = (১০০ - ১২) = ৮৮ টাকা

৮% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৮) = ১০৮ টাকা।

∴ বিক্রয়মূল্যেদ্বয়ের পার্থক্য = (১০৮ - ৮৮) = ২০ টাকা।

বিক্রয় মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা
বিক্রয় মূল্য ১ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০/২০ টাকা
∴ বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয় মূল্য (১০০ × ১২০০)/২০
= ৬০০০ টাকা।
৬৪.
ঘণ্টায় ৪ কি. মি. গতি বৃদ্ধি করায় ৩২ কি.মি. পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?
  1. ৮ কি.মি.
  2. ১২ কি.মি
  3. ৪ কি.মি
  4. ২ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৪ কি.মি. গতি বৃদ্ধি করায় ৩২ কি.মি পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?

সমাধান:
ধরি,
পূর্বের গতি ছিল = ক কি.মি./ঘণ্টা
পূর্বে ৩২ কি.মি. যেতে সময় লাগে = ৩২/ক ঘণ্টা

প্রশ্নমতে,
(৩২/ক) - {৩২/(ক + ৪)} = ৪
বা, {৩২(ক + ৪) - ৩২ক}/{ক(ক + ৪)} = ৪
বা, (৩২ক + ১২৮ - ৩২ক)/ক২ + ৪ক = ৪
বা, ১২৮/(ক + ৪ক) = ৪
বা, ৪ক + ১৬ক = ১২৮
বা, ৪(ক + ৪ক - ৩২) = ০
বা, ক + ৪ক - ৩২ = ০
বা, ক + ৮ক - ৪ক - ৩২ = ০
বা, ক(ক + ৮) - ৪(ক + ৮) = ০
(ক + ৮) (ক - ৪) = ০

হয়
ক + ৮ = ০
ক = - ৮ [গ্রহণযোগ্য নয়]

অথবা
ক - ৪ = ০
ক = ৪
৬৫.
একটি গাড়ির প্রতি সেকেন্ডে ১৫ মিটার অতিক্রম করে। গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?
  1. ৫৪
  2. ৪৮
  3. ৪২
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির গতি সেকেন্ডে ১৫ মিটার অতিক্রম করে। গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?

সমাধান:
গাড়িটি ১ সেকেন্ডে যায় = ১৫ মিটার
গাড়িটি ৩৬০০ সেকেন্ডে যায় = ১৫ × ৩৬০০ মিটার
= ৫৪০০০ মিটার 
= ৫৪০০০/১০০০ কি.মি.
= ৫৪ কি.মি.


গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় ৫৪ কিলোমিটার।
৬৬.
Just now he ....... his dinner but he says he will see you soon.
  1. is having
  2. has had
  3. was having
  4. had
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - has had.
- Complete sentence: Just now he has had his dinner but he says he will see you when he's finished.

• Already, just, yet, recently, lately, ever, just now, still, etc ইত্যাদি হচ্ছে  present perfect tense indicator বা নির্দেশক। 
অর্থাৎ বাক্যে already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.
৬৭.
Which spelling is correct?
  1. Diarrohoea
  2. Antithesis
  3. Euphemissm
  4. Exhaustends
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Antithesis শব্দটি শুদ্ধ।
Antithesis
English Meaning: A person or thing that is the direct opposite of someone or something else.
Bangla Meaning: সরাসরি বিপরীত বস্তু।

• অন্য অপশন গুলোর শুদ্ধ বানান হচ্ছে - 
ক) Diarrhoea (British) / Diarrhea (American)
English meaning: an illness in which the body's solid waste is more liquid than usual and comes out of the body more often:
Bangla Meaning: উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।

গ) Euphemism
English Meaning: A word or phrase used to avoid saying an unpleasant or offensive word.
Bangla Meaning: সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে অন্য কোনাে শব্দের ব্যবহার- যেমন ‘মৃত্যু' শব্দের বদলে ‘পরলােকগমন' বাক্যাংশের ব্যবহার।

ঘ) Exhausted
English Meaning: very tired
Bangla Meaning: অবসন্ন।

Source: Bangla Academy Dictionary and oxford Learner's Dictionary.
৬৮.
What is the adjective form of the word 'people'?
  1. Populous
  2. Popular
  3. Pupil
  4. Public
ব্যাখ্যা
• People (noun) (countable noun] - ব্যক্তিবর্গ; মানুষের সমষ্টি; জনতা; মানুষের মিলিত দল
• অন্য অপশন গুলোর মধ্যে - 

• Populous (Adjective): Having a large population; densely populated.
বাংলা অর্থ -  জনবহুল

• Popular (Adjective): Liked, admired, or enjoyed by many people or by a particular person or group.
বাংলা অর্থ - জনপ্রিয়

- এ দুটো শব্দই Adjective হলেও people এর Adjective মূলত populous যা People কে অন্তর্ভুক্ত করে।
- অন্যদিকে Popular অন্য কোনো ব্যক্তি বা বস্তুর গুণ হয়ে থাকে।
- তাই সঠিক উত্তর - populous.

অন্যদিকে,
- Pupil (noun) - ছাত্র; স্কুলের শিক্ষার্থী
- Public (adjective) জনসাধারণ বা সর্বসাধারণ সম্বন্ধীয়; সর্বসম্বন্ধীয়; সর্বসাধারণ; সর্বজনীন; সার্বজনিক; সর্বলোকবিদিত; সর্বসাধারণের; প্রকাশ্য: 

Source: Bangla Academy Dictionary and Merriam Webster Dictionary.
৬৯.
I could not park the limousine, it is right now ...... the way.
  1. on
  2. in
  3. up
  4. across
ব্যাখ্যা
• Across the way অর্থ রাস্তার অপর পাশে।
- প্রদত্ত বাক্যটিতে গাড়ি পার্কিংয়ের কথা বলা হয়েছে।
- সুতরাং অর্থগত দিক থেকে শূন্যস্থানে across বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।

- এছাড়াও
- On the way অর্থ পথিমধ্যে বা যাত্রা চলাকালীন 
-In the way (of something) সাধারণত Negative sentence বা question করতে ও কোন কিছুর উপযোগিতা বোঝাতে ব্যবহৃত হয়।
অন্যদিকে-
Up the way দ্বারা কোন অর্থ হয় না

source: Applied English Grammar and Composition, P.C.DAS
৭০.
You should not blush ....... shame at your own mistake.
  1. at
  2. on
  3. upon
  4. with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
- Complete Sentence: 'You should not blush with shame at your own mistake'

• Blush with shame
EnglishMeaning:  to become red in the face from shame, embarrassment, or confusion. 
Bangla Meaning;  লজ্জায় লাল হওয়া।

Source: Collins English Dictionary.
৭১.
একটি পরিবারে, পিতা একটি কেকের ১/৪ অংশ নিয়েছিল যা অন্য সদস্যসের প্রত্যেকের প্রাপ্ত কেকের ৩ ‍গুণ। পরিবারটির সদস্য সংখ্যা কত?
  1. ১০
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরিবারে, পিতা একটি কেকের ১/৪ অংশ নিয়েছিল যা অন্য সদস্যসের প্রত্যেকের প্রাপ্ত কেকের ৩ ‍গুণ। পরিবারটির সদস্য সংখ্যা কত?

সমাধান:
পরিবারটির সদস্য সংখ্যা = ক জন
মোট কেকের পরিমাণ = ১ অংশ
পিতা কেক পেল = ১/৪ অংশ
অন্য সদস্যসের প্রত্যেকে কেক পায় = (১/৪) ÷ ৩
= (১/৪) × (১/৩)
= ১/১২

প্রশ্নমতে
১/৪ + (ক - ১)/১২ = ১
বা, ৩ + ক - ১/১২ = ১
বা, ক + ২ = ১২
বা, ক = ১২ - ২
ক = ১০ জন
৭২.
দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি.মি এবং স্রোতের প্রতিকূলে ঘণ্টায় যায় ৫ কি.মি। স্রোতের বেগ নির্ণয় কর।
  1. ৫ কি.মি./ঘণ্টা
  2. ৬ কি.মি./ঘণ্টা
  3. ৭ কি.মি./ঘণ্টা
  4. ৮ কি.মি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি.মি এবং স্রোতের প্রতিকূলে ঘণ্টায় যায় ৫ কি.মি। স্রোতের বেগ নির্ণয় কর।

সমাধান: 
মনেকরি 
নৌকার বেগ = x কি.মি./ঘণ্টায়
স্রোতের বেগ = y কি.মি./ঘণ্টায়

x + y = 15 ............. (1)
x - y = 5............. (2)

1) নং -  (2)নং 
x + y - x + y = 15 - 5
2y = 10
y = 5

স্রোতের বেগ = 5 কি.মি./ঘণ্টায়
৭৩.
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
  1. ২৫%
  2. ২৮%
  3. ৩০%
  4. ৩২%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?

সমাধান: 
পাশ করে = (৬০ - ৪২) জন = ১৮ জন 

৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮ জন 
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮/৬০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৮ × ১০০)/৬০ জন 
= ৩০ জন
৭৪.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ৮% বৃদ্ধি
  2. ৮% হ্রাস
  3. ১০৮% বৃদ্ধি
  4. ১০৮ হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 

সমাধান: 
ধরি, 
দৈর্ঘ্য = ১০০ একক 
এবং প্রস্থ = ১০০ একক
∴ ক্ষেত্রফল = (১০০ × ১০০) বর্গ একক 
= ১০০০০ বর্গ একক 

আবার, 
২০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১২০ একক 
এবং ১০% হ্রাসে প্রস্থ = ৯০ একক 
∴ ক্ষেত্রফল = (১২০ × ৯০) বর্গ একক 
= ১০৮০০ বর্গ একক 

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (১০৮০০ - ১০০০০) বর্গ একক 
= ৮০০ বর্গ একক 

∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির হার = {(৮০০ × ১০০)/১০০০০}% 
= ৮% 
৭৫.
ক একটি কাজ ২৫ দিনে করে। খ, ক -এর চাইতে ২৫% বেশি কর্মক্ষম। তাহলে খ কাজটি কত দিনে করতে পারবে?
  1. ২০ দিনে
  2. ১৮.৭৫ দিনে
  3. ২২ দিনে
  4. ১৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি কাজ ২৫ দিনে করে। খ, ক-এর চাইতে ২৫% বেশি কর্মক্ষম। তাহলে খ কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
ক, ২৫ দিনে করে ১ অংশ কাজ
খ, ক-এর চাইতে ২৫% বেশি কর্মক্ষম।
খ, ২৫ দিনে করে = ১ + ১ এর ২৫%
= ১ + (২৫/১০০)
= ১ + (১/৪)
= ৫/৪ অংশ কাজ

খ, ৫/৪ অংশ কাজ করে ২৫ দিনে
১ অংশ কাজ করে (২৫ × ৪)/৫ দিনে
= ২০ দিনে
৭৬.
x = √4 + √3 হলে, x3 + (1/x3) এর মান কত?
  1. 70
  2. 52
  3. 44
  4. 14
ব্যাখ্যা
প্রশ্ন: x = √4 + √3 হলে, (x3 + 1/x3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x = √4 + √3
বা, 1/x = 1/(√4 + √3)
বা, 1/x = (√4 - √3)/(√4 - √3)(√4 + √3)
বা, 1/x = (√4 - √3)/{(√4)2 - (√3)2}
বা, 1/x = (√4 - √3)/(4 - 3)
বা, 1/x = (√4 - √3)/1
1/x = (√4 - √3)

এখন
x + 1/x = √4 + √3 + √4 - √3
= 2√4
= 2 × 2
= 4

আমরা জানি
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
=43 - 3 × 4
= 64 - 12
= 52
৭৭.
যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত?
  1. 54
  2. 35
  3. 45
  4. 55
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত?

সমাধান: 
দেয়া আছে,
 a3 - b3 = 513
 a - b = 3

আমরা জানি,
(a - b)3 = a3 - b3 - 3ab(a - b)
বা, 33 = 513 - 3ab(3)
বা, 27 = 513  - 9ab
বা, 9ab = 513 - 27 
বা, 9ab = 486
বা, ab = 486/9
ab = 54
৭৮.
x - [x - {x - (x + 1)}] এর মান কত?
  1. - 2
  2. - 1
  3. 6
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: x - [x - {x - (x + 1)}] এর মান কত?

সমাধান:
x - [x - {x - (x + 1)}]
= x - [x - {x - x - 1}]
= x - [x - {- 1}]
=  x - [x + 1]
=x - x - 1
=  - 1
৭৯.
a + b = 7 এবং ab = 12 হলে, (1/a2) + (1/b2) এর মান কত?
  1. 5/144
  2. 9/112
  3. 6/122
  4. 8/133
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং ab = 12 হলে, (1/a2 + 1/b2) এর মান কত?

সমাধান:
a + b = 7...............(1)
ab = 12..................(2)

এখন 
(1/a2) + (1/b2)
= (b2 + a2)/a2b2
= {(a + b)2 - 2ab}/(ab)2
= {72 - 2 × 12}/(12)2
=(49 - 24)/144
= 25/144

[অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।]
৮০.
(2 + x) + 3 = 3(x + 2) হলে, x এর মান কত?
  1. - 1/2
  2. 1/2
  3. 1/3
  4. 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: (2 + x) + 3 = 3(x + 2) হলে, x এর মান কত?

সমাধান:
(2 + x) + 3 = 3(x + 2)
বা, 2 + x + 3 = 3x + 6
বা, 5 + x = 3x + 6
বা, 3x - x = 5 - 6
বা, 2x = - 1
x = - 1/2