পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes২২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৪
সিলেবাস
বিন্যাস
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
6 জন মানুষ এক সারিতে নামাজে দাঁড়াতে পারবে কত উপায়ে?
  1. ক) 120
  2. খ) 720
  3. গ) 24
  4. ঘ) None of them
ব্যাখ্যা
6 জন মানুষ এক সারিতে নামাজে দাঁড়াতে পারবে = 6! = 720 উপায়ে।
.
MILLENNIUM শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যাবে যাদের পঞ্চম স্থানে U থাকবে?
  1. ক) 22860
  2. খ) 22780
  3. গ) 22680
  4. ঘ) 22870
ব্যাখ্যা
এখানে U ছাড়া মোট অক্ষর আছে 9 টি যার মাঝে M দুইটি, I দুইটি, L দুইটি এবং N দুইটি। সুতরাং U পঞ্চম স্থানে রেখে সাজানো সংখ্যা = 9!/(2!×2!×2!×2!) = 22680.
.
8 টি মুক্তা দিয়ে মালা তৈরী করা যাবে কত উপায়ে?
  1. ক) 2520
  2. খ) 5040
  3. গ) 5039
  4. ঘ) 2519
ব্যাখ্যা
8 টি মুক্তা দিয়ে মালা তৈরী করা যাবে = (8 - 1)!/2 = 2520 উপায়ে।
.
Equation শব্দটি থেকে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে, যেখানে a, n থাকবে না?
  1. ক) 24
  2. খ) 120
  3. গ) 720
  4. ঘ) 5040
ব্যাখ্যা

a , n বাদে বর্ণ হয় 6 টি । সুতরাং তিনটি করে বর্ণ নিয়ে সাজানো সংখ্যা = 6p3 = 120.

.
আপনারা নয়জন বন্ধু একটি গোল টেবিলে বসে গল্প করছেন। আপনার আসন নির্দিষ্ট রেখে অন্যরা কত উপায়ে গোল টেবিলে বসতে পারবে?
  1. ক) 10!
  2. খ) 9!
  3. গ) 8!
  4. ঘ) 9!/2
ব্যাখ্যা
বিন্যাস সংখ্যা = (9 - 1)! = 8!.
.
If 8pr = 336, then r = ?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা

8pr = 336
⇒ 8!/(8 - r)! = 336
⇒ (8 - r)! = 8!/336
⇒ (8 - r)! = 120
⇒ (8 - r)! = 5!
⇒ (8 - r) = 5
⇒ r = 8 - 5 = 3

.
LIVEMCQ শব্দটি কত প্রকারে সাজানো যাবে যার প্রথমে I এবং শেষে L থাকবে?
  1. ক) 120
  2. খ) 720
  3. গ) 5040
  4. ঘ) None of them
ব্যাখ্যা
LIVEMCQ শব্দটি সাজানো যাবে যার প্রথমে I এবং শেষে L থাকবে = 5! = 120 প্রকারে.
.
কত প্রকারে 52 খানা তাস 4 জন ব্যক্তির মধ্যে সমান ভাবে ভাগ করা যায়?
  1. ক) 13!/(52!)4
  2. খ) 52!/(13!)4
  3. গ) 52!/(4!)13
  4. ঘ) 4!/(13!)52
ব্যাখ্যা

তাস ভাগ করা যাবে = 52!/(13!)4

.
টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। যদি কোনো শহরের টেলিফোন নাম্বার চার অংক বিশিষ্ট হয়, তবে ঐ শহরে কত টেলিফোন সংযোগ দেওয়া যাবে?
  1. ক) 100
  2. খ) 1000
  3. গ) 10000
  4. ঘ) 100000
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর নেই, তাই, বাতিল করা হল।
টেলিফোন সংযোগ করার উপায় = (10)ডিজিট = 104 = 10000
অন্যভাবে দেখলে, ০০০০ থেকে ৯৯৯৯ পর্যন্ত। মোট ১০ হাজার।

১০.
CAUTIONS শব্দটি থেকে প্রতিবারে চারটি করে অক্ষর নিয়ে কত প্রকারে সাজানো যাবে?
  1. ক) 270
  2. খ) 720
  3. গ) 1680
  4. ঘ) 8016
ব্যাখ্যা

CAUTIONS শব্দটি থেকে প্রতিবারে চারটি করে অক্ষর নিয়ে সাজানো যাবে = 8p4 = 1680

১১.
Find the value of 6p0.
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) 6
ব্যাখ্যা

আমরা জানি, np0 = 1
∴ 6p0 = 1

১২.
2, 0, 3, 4, 5 অংকগুলোর প্রতিটি অংক প্রত্যেক সংখ্যায় কেবলমাত্র একবার ব্যবহার করে 5 অঙ্কের কতটি অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) 58
  2. খ) 60
  3. গ) 62
  4. ঘ) 64
ব্যাখ্যা

আমরা জানি, অর্থপূর্ণ জোড় সংখ্যা হতে হলে অবশ্যই একক স্থানে 0, 2, 4, 6, 8 ও 0 থাকতে হবে।
প্রথমে 0 থাকলে এবং একক স্থানে 2 বা 4 থাকলে অর্থপূর্ণ পাঁচ অঙ্কের জোড় সংখ্যা গঠন করা সম্ভব নয় = 3p3 = 3! = 6 ভাবে।
একক স্থানে 2 থাকলে অর্থপূর্ণ পাঁচ অঙ্কের জোড় সংখ্যা গঠন করা সম্ভব = 4p4 - 6 = 4! - 6 = 24 - 6 = 18 ভাবে।
তদ্রুপ একক স্থানে 4 থাকলে অর্থপূর্ণ পাঁচ অঙ্কের জোড় সংখ্যা গঠন করা সম্ভব = 4p4 - 6 = 4! - 6 = 24 - 6 = 18 ভাবে।
এবং একক স্থানে 0 থাকলে অর্থপূর্ণ পাঁচ অঙ্কের জোড় সংখ্যা গঠন করা সম্ভব = 4p4 = 4! = 24 ভাবে।
মোট সংখ্যা গঠন করা যায় = 18 + 18 + 24 = 60টি।

১৩.
5টি আঙ্গুলে 7টি আংটি কত উপায়ে পরানো যেতে পারে?
  1. ক) 8
  2. খ) 243
  3. গ) 720
  4. ঘ) 78125
ব্যাখ্যা

5টি আঙ্গুলে 7টি আংটি পরানো যেতে পারে = 57 উপায়ে = 78125

১৪.
5, 6 এবং m, n এই অঙ্ক এবং বর্ণগুলো দ্বারা 4 উপাদান বিশিষ্ট কতগুলো password তৈরি করা যাবে?
  1. ক) 120
  2. খ) 144
  3. গ) 256
  4. ঘ) None of them
ব্যাখ্যা

5, 6 এবং m, n এই অঙ্ক এবং বর্ণগুলো দ্বারা 4 উপাদান বিশিষ্ট password তৈরি করা যাবে = 44 = 256 টি

১৫.
উত্তরা থেকে গাজীপুর যাওয়ার পথ তিনটি, গাজীপুর থেকে ময়মনসিংহ যাওয়ার পথ নয়টি। একজন মানুষ কত উপায়ে উত্তরা থেকে ময়মনসিংহ যেতে পারবে?
  1. ক) ৩
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ২৭
ব্যাখ্যা
উত্তরা থেকে ময়মনসিংহ যেতে পারবে = ৩ × ৯ = ২৭ উপায়ে।
১৬.
একটি অফিসের কর্মকর্তাদের সমিতির সভাপতি নির্বাচনে ৩ জন প্রার্থী থেকে একজন নির্বাচনের জন্য ৩০ জন কর্মকর্তা কত প্রকারে ভোট দিতে পারবে?
  1. ক) ৩৩০
  2. খ) ৩০
  3. গ) ৩২৭
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি,
নির্বাচনে ভোট দেয়ার উপায় = (প্রার্থী)ভোটার সংখ্যা = ৩৩০

১৭.
প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অংক কেবলমাত্র একবার ব্যবহার করে ০, ১, ২, ৩, ৪, ৫ ও ৬ অংকগুলো দিয়ে কতগুলো অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) ৩৬০
  2. খ) ৩০০
  3. গ) ৬০
  4. ঘ) কোনটিই নয়
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে সঠিক উত্তর নেই।
চার অঙ্কবিশিষ্ট পূর্ণসংখ্যা = 7p4 = 840
0 প্রথমে থাকলে গঠিত সংখ্যা অর্থপূর্ণ হয় না এরূপ সংখ্যা = 6p3 = 120
∴ প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অংক কেবলমাত্র একবার ব্যবহার করে 0, 1, 2, 3, 4, 5 এবং 6 অংকগুলো দিয়ে অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে = 840 - 120 = 720টি।

১৮.
৫ টি পোস্ট অফিসের মাধ্যমে ৬ টি প্রেমপত্র কত উপায়ে বিতরণ করা যাবে?
  1. ক) ৫
  2. খ) ৩০
  3. গ) ৬
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি,
চিঠি পোস্ট করার উপায় = (পোস্ট বক্স)চিঠির সংখ্যা = ৫

১৯.
ADMISSION শব্দটির A এবং D কে দুইপ্রান্তে রেখে কতপ্রকারে সাজানো যায়?
  1. ক) 5040
  2. খ) 2520
  3. গ) 720
  4. ঘ) 120
ব্যাখ্যা
ADMISSION শব্দটির A এবং D কে দুইপ্রান্তে রাখলে মোট সংখ্যা হয় 7 টি, যার মাঝে S দুইটি এবং I দুইটি। এবং A ও D কে নিজেদের মধ্যে সাজানো যায় = 2! , তাহলে মোট সাজানো যায় = 7!/(2!×2!)×2! = 2520প্রকারে।
২০.
Find the value of 8p8.
  1. ক) 1080
  2. খ) 12320
  3. গ) 570
  4. ঘ) 40320
ব্যাখ্যা

আমরা জানি,
npn = n!
∴ 8p8 = 8! = 40320

২১.
ARRANGE শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়, যাতে r দুইটি পাশাপাশি থাকবে না?
  1. ক) 720
  2. খ) 800
  3. গ) 900
  4. ঘ) 36000
ব্যাখ্যা

এখানে মোট বর্ণ 7 টি, r দুইটি, a দুইটি, তাহলে মোট বিন্যাস = 7!/(2!×2!) = 1260.
r দুইটিকে একটি বর্ণ ধরে মোট বর্ণ হয় 6 টি যাতে a দুইটি এবং r দুইটিকে নিজেদের মধ্যে সাজানো যায় = 2!/2! , তাহলে r দুইটিকে পাশাপাশি রেখে মোট বিন্যাস সংখ্যা হয় = (6!/2!)× (2!/2!) = 360.
∴ ARRANGE শব্দটির অক্ষরগুলো সাজানো যায়, যখন r দুইটি পাশাপাশি থাকবে না = 1260 - 360 = 900 প্রকারে।

২২.
ব্যাঞ্জনবর্ণগুলো কেবল বিজোড় স্থানে রেখে EQUATION শব্দটিকে কতভাবে সাজানো যায়?
  1. ক) 2556
  2. খ) 2578
  3. গ) 2880
  4. ঘ) 4562
ব্যাখ্যা

এখানে মোট বর্ণ 8 টি, ব্যাঞ্জনবর্ণ 3 টি এবং বিজোড় স্থান 4 টি । সুতরাং ব্যাঞ্জনবর্ণগুলো কেবল বিজোড় স্থানে রেখে EQUATIONS শব্দটিকে সাজানো যায় = 4p3 × 5p5 = 24 × 120 = 2880.

২৩.
ঢাকা ও সিলেট রুটে প্রতিদিন ৫ টি প্লেন চলাচল করে। উক্ত দুটি স্থানে যাতায়াত করা যাবে কত উপায়ে?
  1. ক) ১০
  2. খ) ২০
  3. গ) ২.৫
  4. ঘ) ৫
ব্যাখ্যা
আমরা জানি, দুটি স্থানের মধ্যে n সংখ্যক যানবাহন চলাচল করলে উক্ত দুটি স্থানে যাওয়া-আসা করা যাবে = n(n - 1) উপায়ে = 5(5 - 1) = 20 উপায়ে।
২৪.
LOGARITHM শব্দের সবগুলো বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে?
  1. ক) 9!
  2. খ) 9p9
  3. গ) ক ও খ
  4. ঘ) None of them
ব্যাখ্যা

LOGARITHM শব্দের সবগুলো বর্ণ নিয়ে শব্দ গঠন করা যাবে = 9! = 9p9