পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৫৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৪
সিলেবাস
পূর্বে অনুষ্ঠিত ৫টি জব সল্যুশন প্রশ্নের উপর রিভিশন পরীক্ষা। সিলেবাস: ১.সমবায় অধিদপ্তর; পদের নাম: সহকারী পরিদর্শক/মহিলা সহকারী পরিদর্শক; তারিখ: ২৬. ০৫. ২০২৩। ২. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক); পদের নাম: প্রমোশন অফিসার; পরীক্ষার তারিখ - ২৬. ০৫. ২০২৩। ৩.বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB); পদের নাম: উপ সহকারি প্রকৌশলী; পরীক্ষার তারিখ: ২৬. ০৫. ২০২৩। ৪.স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; পদের নাম: অফিস সহায়ক; পরীক্ষার তারিখ: ২৭.০৫.২০২৩। ৫.বাংলাদেশ ডাক বিভাগ; পদের নাম: মেইল অপারেটর; পরীক্ষার তারিখ: ২৭.০৫.২০২৩। এই ৫টি জব সল্যুশনের পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই এই ৫টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৪ প্রশ্ন

.
নিচের কোনটি ঘোষ ধ্বনি?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) ঘ
  4. ঘ) চ
ব্যাখ্যা
• অঘোষ ধ্বনি: 
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি।
যেমন- ক, খ, চ, ছ ইত্যাদি। 

• ঘোষ ধ্বনি: 
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে ঘোষ ধ্বনি বলে।
যেমন- গ, জ, ড, ঘ, ঝ, ধ ইত্যাদি ঘোষ ধ্বনি৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম - দশম শ্রেণি, (সংস্করণ ২০২২)।
.
কোনটি বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
  1. ক) স্বর্গ-নরক
  2. খ) মা-বাপ
  3. গ) দা-কুমড়া
  4. ঘ) লাভ-লোকসান
ব্যাখ্যা

• দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রতেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।

বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো:
• অহি - নকুল,
• দা - কুমড়া,
• স্বর্গ - নরক ইত্যাদি।

বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো:
• জমা – খরচ,
• আয় – ব্যয়,
• ছোট – বড়,
লাভ – লোকসান ইত্যাদি।

মিলনার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো:
• মা-বাপ,
• মাসি-পিসি,
• জ্বিন-পরি,
• চা-বিস্কুট ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।

.
'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ-
  1. ক) বুভুক্ষা
  2. খ) দিদৃক্ষা
  3. গ) বিবক্ষা
  4. ঘ) বিবিক্ষা
ব্যাখ্যা
• 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা।

আরো কিছু এক কথায় প্রকাশ:  

- 'পান করার যোগ্য নয়' এর এক কথায় প্রকাশ - অপেয়,
- 'পুরাকালের বিষয় যিনি জানেন' এর এক কথায় প্রকাশ - পুরাতাত্ত্বিক,
- 'পড়ার উপযুক্ত' এর এক কথায় প্রকাশ - পঠিতব্য,
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা,
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ - মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) দিবারাত্রী
  2. খ) দিবারাত্র
  3. গ) দিবসরাত্রী
  4. ঘ) দীবারাত্র
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'দিবারাত্র'- সঠিক বানান। 

'দিবারাত্র' (ক্রিয়া বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি- প্রত্যয়: 'দিবা + রাত্র।
শব্দের অর্থ:
- দিনরাত,
- সর্বক্ষণ,
- সারাদিন। 

উৎস: বাংলা একাডেম, আধুনিক বাংলা অভিধান।
.
‘সুগম' শব্দে ‘সু’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) আতিশয্য
  2. খ) বিশেষ রূপে
  3. গ) সহজ
  4. ঘ) উত্তম
ব্যাখ্যা
• 'সুগম' শব্দের 'সু' একটি তৎসম উপসর্গ।

• 'সু' উপসর্গের অর্থদ্যাতকতার ব্যবহার:
- উত্তম = সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল।
- সহজ = সুগম, সুসাধ্য, সুলভ।
- আতিশয্য = সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।
.
‘ক্রীতদাসের হাসি' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) আবুল ফজল
  3. গ) আবু জাফর শামসুদ্দীন
  4. ঘ) সত্যেন সেন
ব্যাখ্যা
• ক্রীতদাসের হাসি:
- শওকত ওসমানের কালােত্তীর্ণ উপন্যাস - ক্রীতদাসের হাসি।
- এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আয়ুব খানের সমালােচনা করা হয়েছিল রূপক-প্রতীকের আশ্রয়ে।
- বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী। সে ক্রীতদাস তাতারি ও বাঁদি মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দি ও অত্যাচার করে।
- তাতারি আমৃত্যু বাদশা হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়।
- এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক তাতারির হাসি উপন্যাসে বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয় ১৯৬৬ সালে।

তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত উপন্যাস:
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- জলাঙ্গী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শব্দের ক্ষুদ্রতম অংশ হলাে -
  1. ক) বাক্য
  2. খ) বর্ণ
  3. গ) শব্দ
  4. ঘ) অক্ষর
ব্যাখ্যা
• শব্দের ক্ষুদ্রতম অংশকে - ধ্বনি বলে। 
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ।
তাই অপশনে ধ্বনি ও বর্ণ দুটিই থাকলে সঠিক উত্তর হবে ধ্বনি, এবং অপশনে যদি ধ্বনি না থাকে এবং বর্ণ থাকে তাহলে সঠিক উত্তর হবে বর্ণ।
----------------- 

• ধ্বনি: 
- বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'।
- এটা ভাষার মৌলিক অংশ। ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়। 
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ।
- ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
-----------------

বর্ণ: 
- যেসব প্রতীক বা চিহ্ন দিয়ে ধ্বনি নির্দেশ করা হয় তাদের বর্ণ বলে। 
- বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। 

• এছাড়াও,
- বাক্যের মৌলিক উপাদান- শব্দ।
- বাক্যের ক্ষুদ্রতম একক- শব্দ। 
- শব্দের ক্ষুদ্রতম একক- ধ্বনি।
- ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্ন- বর্ণ।
- ভাষার মূল উপকরণ- বাক্য।

উৎস: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘ক্ষুধিত পাষাণ’- ছোট গল্পের রচিয়তা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) মানিক বন্দ্যোপাধ্যায়
  3. গ) শরৎচন্দ্র চট্রোপধ্যায়
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কে। 
- তিনি ১১৯ টি ছোট গল্প রচনা করেন।

তাঁর উল্লেখযোগ্য ছোট গল্পগুলো হলো:
- ভিখারিণী,
- দেনা পাওনা,
- মনিহারা,
- পোস্টমাস্টার,
- এক রাত্রি,
- ক্ষুধিত পাষাণ,
- স্ত্রীর পত্র,
- নষ্টনীড়,
- কাবুলিওয়ালা,
- হৈমন্তী,
- মুসলমানীর গল্প। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
What is the verb form of the word 'Circle'?
  1. ক) Encircle
  2. খ) Circling
  3. গ) Circulize
  4. ঘ) Circular
ব্যাখ্যা
• Encircle (verb): 
• English Meaning- To form a circle around.
• Bengali Meaning- বৃত্তাকারে ঘিরে ফেলা; বৃত্তাবদ্ধ করা।

• অন্য অপশন গুলোর মধ্যে - 

Circular (adjective): 
• English Meaning- Having the form of a circle.
• Bengali Meaning- গোল; বৃত্তাকার; বৃত্তাকারে পরিভ্রাম্যমাণ। 

Circle (noun): 
• English Meaning- A closed plane curve every point of which is equidistant from a fixed point within the curve. 
• Bengali Meaning- (১) (জ্যামিতি) বৃত্ত; পরিধি; পরিধি রেখা।
(২) বৃত্তাকার বস্তু: We stood in a circle.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
He is always on time. (Make is negative)
  1. ক) He is not always on time.
  2. খ) He does not come late.
  3. গ) He is never late.
  4. ঘ) He does not fail to come on time.
ব্যাখ্যা
• Affirmative Sentence এ always থাকলে negative করার নিয়ম: 
- Always এর পরিবর্তে never বসাতে হয়, 
- Verb, noun বা adjective কে পরিবর্তিত করে বিপরীতার্থক করতে হয়। 
- এখানে on time এর বিপরীতার্থক শব্দ হচ্ছে late.
 
• নিয়মানুযায়ী,
Affirmative: He is always on time.
Negative: He is never late.

Other examples: 
Affirmative: He is always sick. 
Negative: He is never well. 
Affirmative: He always loves me. 
Negative: He never hates me. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১১.
One of the students ____ failed.
  1. ক) is
  2. খ) have
  3. গ) has
  4. ঘ) would
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হয়েছে এবং singular form হিসেবে verb হবে has.
- এখানে, বাক্যটি passive sense প্রকাশ করছে। সেক্ষেত্রে is বসলে বাক্যের অর্থ সঙ্গতি ঠিক থাকে নাই।
- তাই সঠিক উত্তর has হবে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - One of the students has failed.
১২.
What is the meaning of the word 'Dissertation'?
  1. ক) A long piece of writing on a particular subject
  2. খ) A speech without preparation
  3. গ) A mixed language
  4. ঘ) A mark of disgrace associated with a particular circumstance, quality, or person.
ব্যাখ্যা
Dissertation (noun)- 
- a long piece of writing on a particular subject, especially one that is done in order to receive a degree at college or university
- গবেষণামূলক দীর্ঘ নিবন্ধ; অভিসন্দর্ভ (যা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি পেতে তৈরি করা হয়)। 

Synonyms: thesis (যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব; প্রতিপাদ্য). essay (প্রবন্ধ; রচনা)। 

Example Sentence: 
1. He wrote his dissertation on an obscure 16th-century poet.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- A speech without preparation - Extempore speech.
- A mixed language - Lingua Franca
- A mark of disgrace associated with a particular circumstance, quality, or person - Stigma.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy. 
2. Cambridge Dictionary.  
3. Merriam-webster dictionary.
১৩.
Fill in the gap. We waited until she ___________ speaking.
  1. ক) finishes
  2. খ) had finished
  3. গ) shall have been finished
  4. ঘ) would be finished
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had finished
- Complete sentence: We waited until she had finished speaking.

 • When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।

• অন্যদিকে,
- Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?
১৪.
'তার অল্প সংখ্যক বন্ধু আছে.' বাক্যটির ইংরেজি অনুবাদ?
  1. ক) He has no friends.
  2. খ) He has few friends.
  3. গ) He has a few friends.
  4. ঘ) He does not have any friends.
ব্যাখ্যা
• A few, Little, Few ইত্যাদি বাক্যে Determiner হিসাবে বসে।
- Few - নেই বললেই চলে।
- A few - সামান্য পরিমাণে বোঝায়।
- A little - অল্প পরিমাণে বোঝায়। 

• প্রশ্নের অপশনে উল্লেখিত বাক্যগুলোর বাংলা অনুবাদ করলে - 

ক) He has no friends দ্বারা তার কোনো বন্ধু নেই- বোঝায়।
খ) He has few friends দ্বারা তার বন্ধু নেই বললেই চলে - বোঝায়। (Few - না বোধক অর্থে - এত অল্প সংখ্যক যে নেই বললেই চলে বোঝায় - Countable Noun এর পূর্বে বসে)
গ) He has a few friends দ্বারা তার অল্প সংখ্যক বন্ধু আছে - বোঝায়। (A few - হ্যাঁ বোধক অর্থে সামান্য পরিমানে বোঝায় - Countable Noun এর পূর্বে বসে
ঘ) He does not have any friends - তার কোন বন্ধু নেই - বোঝায়।

• সুতরাং সঠিক উত্তর হবে, He has a few friends
১৫.
Choose the correct word:
  1. ক) Liesure
  2. খ) Humurious
  3. গ) Leasure
  4. ঘ) Transparency
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Transparency শব্দটি সঠিক।

• Transparency (noun)
- English Meaning: 
1) the quality of allowing light to pass through so that objects behind can be distinctly seen.
2) the quality of being easy to perceive or detect.
- Bangla Meaning: স্বচ্ছতা; নির্মলতা

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Liesure এর শুদ্ধ বানান -
• Leisure (noun) [uncountable noun]
- English Meaning: time when one is not working or occupied; free time
- Bangla Meaning: অবকাশ; অবসর

• Humurious এর শুদ্ধ বানান -
• Humorous (adjective): 
- English Meaning- Full of or characterized by that quality which appeals to a sense of the ludicrous or absurdly incongruous.
- Bengali Meaning- রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক।

Source: Bangla Academy Dictionary.
১৬.
I’ll look _________ the reasons for the decision.
  1. ক) in
  2. খ) on
  3. গ) into
  4. ঘ) to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে  - into.
- কারণ কোন বিষয়ে তদন্ত করা/ গভীর পর্যবেক্ষন/পরীক্ষা করা/ অনুসন্ধান করা বোঝাতে look এরপর into ব্যবহৃত হয়।
- Complete sentence: I’ll look into the reasons for the decision.

• অন্যদিকে, 
Look in (on somebody) - অল্পক্ষণের জন্য আসা।
Look on - বিবেচনা করা।
Look into - (something) তদন্ত করা; পরীক্ষা করা।
...............................................................

Look over = পরীক্ষা করা।
Look at = তাকানো।
Look after = দেখাশুনা করা।
Look for = খোঁজার চেষ্টা।
Look into = গভীর পর্যবেক্ষন।
look upon = বিবেচনা করা।
Look down upon = খারাপ দৃষ্টিভঙ্গি।
Look upto = শ্রদ্ধা করা।
Look out for = আশা করা।
Look to = সতর্ক করা।
Look in - (on somebody) অল্পক্ষণের জন্য আসা।
Look on - বিবেচনা করা।
Look up - অভিধানে খোঁজা অর্থে ব্যবহৃত হয়।
১৭.
Man is superior ___________ any other creature.
  1. ক) than
  2. খ) of
  3. গ) to
  4. ঘ) then
ব্যাখ্যা
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to. 
- Complete sentence: Man is superior to any other creature.

• সাধারণত Comparative degree এর পরে than বসলেও prefer, senior, junior, inferior, superior, prior, ulterior, posterior ইত্যাদি Latin Comparative গুলোর পরে to বসে (than নয়)।
Example: 
- He is junior to me by three years.
- I object to being told what to do by someone junior to me.
- He prefers reading to writing.
১৮.
Identify the correct positive form of the sentence: She is the best house wife. 
  1. ক) Very few house wife is so good as she. 
  2. খ) Very few house wifves are so good as she. 
  3. গ) No other house wife is so good as she. 
  4. ঘ) No other house wife so good as she is. 
ব্যাখ্যা
• The + Superlative degree যুক্ত বাক্যকে positive degree তে এ রূপান্তর করার নিয়ম:
1) No other +
2) Superlative degree এর পরের অংশ + 
3) Verb +
4) So +
5) Superlative degree এর Positive form +
6) as +
7) প্রদত্ত Sentence এর Subject.  

Superlative degree: She is the best house wife.  
Positive degree: No other house wife is so good as she. 

আরো কিছু উদাহরণ: 
Superlative degree: Milk is the most nutritious food.
Positive degree: No other food is as nutritious as milk.

Superlative degree: He is the wisest man in the village. 
Positive degree: No other man in the village is so wise as he. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hassanin.
১৯.
What is the plural form of 'Leaf'?
  1. ক) Loaves
  2. খ) Leaves
  3. গ) Leafs
  4. ঘ) Leafes
ব্যাখ্যা
• Leaf - এর Plural form হচ্ছে Leaves.
- Noun এর শেষে f বা fe থাকলে f বা fe এর স্থানে ves যোগ করে Plural হয়। 
- উদাহরণ: Calf - Calves, Half - Halves, Knife - Knives,
• Loaves হচ্ছে Loaves এর plural.

Source: Applied English Grammar & Composition by P. C. Das. 
২০.
Synonym of 'Indigenous' is -
  1. ক) Rich
  2. খ) Poor
  3. গ) Native
  4. ঘ) Alien
ব্যাখ্যা
• Indigenous (adjective)
- indigenous to দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত; indigenous language. Giraffes are indigenous to Africa, আফ্রিকার নিজস্ব/স্বাভাবিক প্রাণী।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Alien - বিদেশী ব্যক্তি, অর্থাৎ যে দেশে বাস করেন সে দেশের নাগরিক নন; বহিরাগত; পরদেশী; ভিনদেশী।
খ) Native-  স্থানীয়; আঞ্চলিক, স্থানীয় অধিবাসী, বিশেষ জেলার অধিবাসী।
গ) Poor-  দরিদ্র; গরিব; নির্ধন; বিত্তহীন; নিঃস্ব; দুর্গত।
ঘ) Modern - বর্তমান বা সাম্প্রতিক কাল সম্বন্ধী; আধুনিক; অধুনা; অধুনাতন

• সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে কেবলমাত্র Native শব্দটি Indigenous এর মত একই ধরণের অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর - Native.

Source: Bangla Academy Dictionary.
২১.
Which one is not an Antonyms of the word "Abundance”?
  1. ক) Plenty
  2. খ) Wealth
  3. গ) Sufficient
  4. ঘ) Insufficient
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি হওয়া উচিত ছিল - Which one is an Antonyms of the word "Abundance”?
তাহলে, সঠিক উত্তর হতো - ঘ) Insufficient
লাইভ পরীক্ষার প্রশ্নে ভুল থাকার কারণে প্রশ্নটি বাতিল করা হয়েছে।
====================
• Abundance (noun)

Bangla Meaning: অতিপ্রাচুর্য: প্রয়োজনাধিক পরিমাণ; প্রাচুর্য:
English meaning: a very large quantity of something.

• Synonyms: Plenty (প্রচুর) Wealth (বিশাল সম্পদ), Sufficient (প্রচুর)
• Antonyms: Few (স্বল্প), Lack (অভাব ঘটা), Insufficient (অপ্রচুর), Paucity (অভাব), Scarcity (দুষ্প্রাপ্যতা)।

Source: Bangla Academy Dictionary.
২২.
Identify the right tense. I had reached home before ___________.
  1. ক) the rain had started
  2. খ) the rain has started
  3. গ) the rain started
  4. ঘ) the rain starts
ব্যাখ্যা
• দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে  before এর পূর্বের  clause টিতে verb এর past perfect এবং পরের  clause টিতে past indefinite tense হয়। 
- কিন্তু যদি  before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের  clause টিতে present indefinite tense হবে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে - the rain started.
- Complete sentence: I had reached home before the rain started.
২৩.
'The fiftieth anniversary of a significant event' is called -
  1. ক) Century
  2. খ) Golden Jubilee
  3. গ) Centennial
  4. ঘ) Silver Jubilee
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

ক) Century 
English Meaning: a period of one hundred years.
Bangla Meaning:  শতবর্ষ; শতাব্দী।

খ) Golden Jubilee
English Meaning: The fiftieth anniversary of a significant event.
Bangla Meaning: ৫০ বছর পূর্তি। 

গ) Centennial
English Meaning: Relating to a hundredth anniversary.
Bangla Meaning: শতবার্ষিক; শতবার্ষিক উৎসব; শতবার্ষিকী।

ঘ) Silver Jubilee
English Meaning: The twenty-fifth anniversary of a significant event.
Bangla Meaning: ২৫ বছর পূর্তি।

• সঠিক উত্তর হচ্ছে - Golden Jubilee
- ৫০ বছর পূর্তিকে Golden Jubilee বলে।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
২৪.
৫০ টাকায় ৫টি কলম ক্রয় করে ৫০ টাকায় ৪টি বিক্রয় করলে শতকরা লাভের পরিমাণ কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ২৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ টাকায় ৫ টি কলম ক্রয় করে ৫০ টাকায় ৪ টি বিক্রয় করলে শতকরা লাভের পরিমাণ কত?

সমাধান: 
৫টি কলমের ক্রয়মূল্য = ৫০ টাকা
৪ টি কলমের ক্রয়মূল্য = ৪০ টাকা

লাভ = ৫০ - ৪০ টাকা = ১০ টাকা

৪০ টাকায় লাভ হয় = ১০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (১০ × ১০০)/৪০ = ২৫%
২৫.
3(x - 1) = 9√3 হলে x এর মান কত?
  1. ক) 3/2
  2. খ) 5/2
  3. গ) 7/2
  4. ঘ) 9/2
ব্যাখ্যা
প্রশ্ন: 3(x - 1) = 9√3 হলে x এর মান কত?

সমাধান: 
3(x - 1) = 9√3
3(x - 1) = 32. 31/2
3(x - 1) = 3(2 + 1/2)
x - 1 = 5/2
x = 1 + 5/2
x = 7/2
২৬.
একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার হলে, উক্ত চৌবাচ্চায় কত লিটার পানি ধরবে?
  1. ক) ২৭০০ লিটার
  2. খ) ২৭০০০ লিটার
  3. গ) ৫৪০০০ লিটার
  4. ঘ) ২৭ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার হলে, উক্ত চৌবাচ্চায় কত লিটার পানি ধরবে?

সমাধান: 
চৌবাচ্চার আয়তন = পানির আয়তন
চৌবাচ্চার আয়তন = (৩)= ২৭ মিটার
আমরা জানি,
১ মিটার = ১০০০ লিটার
∴ ২৭ মিটার= ২৭০০০ লিটার
২৭.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ২৪ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ক) ১৬√২ বর্গমিটার 
  2. খ) ১৬√৫ বর্গমিটার 
  3. গ) ৯√৩ বর্গমিটার 
  4. ঘ) ১৬√৩ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ২৪ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = a

প্রশ্নমতে,
3a =24
a = 8

ক্ষেত্রফল = (√3/4)aবর্গমিটার 
= (√3/4)(8)2 বর্গমিটার 
= 16√3 m2 বর্গমিটার 
২৮.
৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যাসমূহের গড় কত?
  1. ক) ৫৫
  2. খ) ৫৮
  3. গ) ৫৯
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যাসমূহের গড় কত?

সমাধান: 
৫০ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯, ৬১, ৬৭
সমষ্টি = ২৪০

গড় = ২৪০/৪ = ৬০
২৯.
m এর মান কত হলে 9a2 + m + 36 সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 36a
  2. খ) 24a
  3. গ) 18a
  4. ঘ) 9a
ব্যাখ্যা
প্রশ্ন: m এর মান কত হলে 9a2 + m + 36 সংখ্যাটি পূর্ণবর্গ হবে?

সমাধান: 
9a2 + m + 36
= (3a)2 + 2.3a.6 + (6)2
= (3a + 6)2

অর্থাৎ m এর মান 36a হলে রাশিটি পূর্ণবর্গ হবে।
৩০.
কোন সংখ্যার সাথে ১৩ যোগ করে অর্ধেক করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা উক্ত সংখ্যার চেয়ে ১ কম। সংখ্যাটি কত?
  1. ক) ১৫
  2. খ) ২৫
  3. গ) ১৪
  4. ঘ) ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার সাথে ১৩ যোগ করে অর্ধেক করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা উক্ত সংখ্যার চেয়ে ১ কম। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
(ক + ১৩)/২ = ক - ১
ক + ১৩ = ২ক - ২
ক = ১৫
৩১.
একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩২০ টাকা
  2. খ) ৩৬০টাকা
  3. গ) ৩৮০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৬০)/১৫ টাকা
= ৪০০ টাকা।
৩২.
x এর সম্পূরক কোণের মান তার পূরক কোণের তিনগুণ হলে x এর মান কত?
  1. ক) ৬০°
  2. খ) ৫৫°
  3. গ) ৫০°
  4. ঘ) ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর সম্পূরক কোণের মান তার পূরক কোণের তিনগুণ হলে x এর মান কত?

সমাধান: 
x এর সম্পূরক কোণ = 180° - x
x এর পুরক কোণ = 90° - x

প্রশ্নমতে,
180° - x = 3(90° - x)
180° - x = 270° - 3x
2x = 90°
x = 45°
৩৩.
কোন পরীক্ষায় বাংলায় ৬০%, গণিতে ৫০% এবং ৪০% উভয় বিষয়ে পাস করে। উভয় বিষয়ে ৯০ জন ফেল করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ৩০০ জন 
  2. খ) ২৫০ জন 
  3. গ) ৩৫০ জন 
  4. ঘ) ৩৬০ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় বাংলায় ৬০%, গণিতে ৫০% এবং ৪০% উভয় বিষয়ে পাস করে। উভয় বিষয়ে ৯০ জন ফেল করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?


সমাধান: 
শুধু বাংলায় পাস করে = (৬০ - ৪০)%
= ২০%

শুধু গণিতে পাস করে = (৫০ - ৪০)%
= ১০%

বাংলা, গণিত এবং উভয় বিষয়ে পাস করে = (২০ + ১০ + ৪০)%
= ৭০%

∴ উভয় বিষয়ে ফেল করে = (১০০ - ৭০)%
= ৩০%

৩০ জন ফেল করলে মোট পরীক্ষার্থী = ১০০ জন 
১ জন ফেল করলে মোট পরীক্ষার্থী = ১০০/৩০ জন 
৬০ জন ফেল করলে মোট পরীক্ষার্থী = ১০০ × ৯০/৩০ জন 
= ৩০০ জন 
৩৪.
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ১২, ১৮, ৩৬ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ২৮
  2. খ) ২৭
  3. গ) ৩৩
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ১২, ১৮, ৩৬ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
১২, ১৮, ৩৬ এর ল.সা.গু. = ৩৬

চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
১০০০ কে ৩৬ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৮ থাকে। 

চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে ২৮ বিয়োগ করলে বিয়োগফল ১২, ১৮, ৩৬ দ্বারা বিভাজ্য হবে।
৩৫.
২৪ মিটার লম্বা একটি খুঁটি ভূমি হতে কত উচ্চতায় ভেঙ্গে গেলে এটি ভাঙ্গা অংশের সাথে ৬০° কোণ করে অবস্থান করবে?
  1. ক) ১২ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ৮ মিটার
  4. ঘ) ১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ মিটার লম্বা একটি খুঁটি ভূমি হতে কত উচ্চতায় ভেঙ্গে গেলে এটি ভাঙ্গা অংশের সাথে ৬০° কোণ করে অবস্থান করবে?

সমাধান: 
ধরি, ভূমি হতে x উচ্চতায় ভেঙ্গে যাবে।


উৎপন্ন কোণ Cosθ = x / 24 - x
Cos60° = x/ 24 - x
1/2 = x / 24 - x
2x = 24 - x
3x = 24
x = 8

অর্থাৎ ভূমি হতে ৮ মিটার উচ্চতায় ভেঙ্গে যাবে।
৩৬.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় ৪৩ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ৪৪
  2. খ) ৪৫
  3. গ) ৪৩
  4. ঘ) ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় ৪৩ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যথাক্রমে ক, ক + ১ এবং ক +২
প্রশ্নমতে,
(ক + ক + ১ + ক + ২)/৩ = ৪৩
৩ক + ৩ = ১২৯
৩ক = ১২৬
ক = ৪২
∴ বৃহত্তম সংখ্যটি = ৪২ + ২ = ৪৪
৩৭.
f(x) = 5x3 - 2x2 + 3x - 2 হলে, f(- 1) এর মান কত?
  1. ক) - 2
  2. খ) - 12
  3. গ) - 5
  4. ঘ) - 3
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = 5x3 - 2x2 + 3x - 2 হলে, f(- 1) এর মান কত?

সমাধান:
f(x) = 5x3 - 2x2 + 3x - 2
f(- 1) = 5(- 1)3 - 2(- 1)2 + 3(- 1) - 2
= - 5 - 2 - 3 - 2
= - 12
৩৮.
x + y, x - y , x2 - y2 এর ল.সা.গু কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) x2 - y2
  4. ঘ) x - y
ব্যাখ্যা
প্রশ্ন: x + y, x - y , x2 - y2 এর ্ল.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x + y
২য় রাশি = x - y
৩য় রাশি = x2 - y2
= (x + y)(x - y)

নির্ণেয় ল.সা.গু =  x2 - y2
৩৯.
ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণের না পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/26
  2. খ) 3/20
  3. গ) 5/26
  4. ঘ) 21/26
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণের না পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ইংরেজি বর্ণমালায় বর্ণ সংখ্যা = 26
ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা = 5
একটি স্বরবর্ণের পাওয়ার সম্ভাবনা = 5/26
একটি স্বরবর্ণের না পাওয়ার সম্ভাবনা = 1 -  5/26 
= (26 - 5)/26
= 21/26
৪০.
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩____ ধারাটির পরবর্তী পদ কত?
  1. ক) ২১
  2. খ) ১৮
  3. গ) ১৬
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩____ ধারাটির পরবর্তী পদ কত?

সমাধান:
ধারাটি: ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১,.........
পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান 
এখানে,
০ + ১ = ১
১ + ১ = ২
১ + ২ = ৩
২ + ৩ = ৫
৩ + ৫ = ৮
৫ + ৮ = ১৩
৮ + ১৩ = ২১
৪১.
৪৪০ গজ ১ মাইলের কত অংশ?
  1. ক) ১/৩
  2. খ) ১/৪
  3. গ) ১/৫
  4. ঘ) ১/৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৪০ গজ ১ মাইলের কত অংশ?

সমাধান:
আমরা জানি 
১ মাইল = ১৭৬০ গজ 

৪০০ গজ ১ মাইলের = ৪৪০/১৭৬০
= ১/৪ অংশ
৪২.
অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন -
  1. ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. খ) খাজা নাজিম উদ্দিন
  3. গ) মওলানা আবুল কালাম আজাদ
  4. ঘ) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
ব্যাখ্যা
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
- শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- ১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন মুসলিমলীগ ১১৪টি আসন পেয়ে জয় লাভ করে এবং সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রী হন।
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান সৃষ্টি হলে খাজা নাজিম উদ্দিন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪৩.
উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি?
  1. ক) মুখ ও মুখোশ
  2. খ) জামাই ষষ্ঠী
  3. গ) আলি বাবা ও চল্লিশ চোর
  4. ঘ) ধ্রুব
ব্যাখ্যা
আলিবাবা ও চল্লিশ চোর
- ‘আলী বাবা ও চল্লিশ চোর’ হলো উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র
- চলচ্চিত্রটি হীরালাল সেন পরিচালিত।
- ১৯০০ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত হীরালাল সেন নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবির সংখ্যা ৪০টি।
- তিনি ১৯০৪ সালে উপমহাদেশের প্রথম নির্বাক ছবি আলীবাবা ও চল্লিশ চোর নির্মাণ করেন। 

অন্যদিকে,
- অমরেন্দ্রনাথ চৌধুরী পরিচালিত ‘জামাই ষষ্ঠী’ হলো উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র।
- পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ ভূখণ্ডের প্রথম সবাক চলচ্চিত্র হলো ‘মুখ ও মুখোশ’।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
৪৪.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে থাকাকালীন কয়টি বই রচনা করেন?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দী হিসেবে কারাগারে থাকার সময় তিনটি বই রচনা করেন। 
- এই বইগুলোতে কেবল একজন রাজনীতিকের দৃষ্টিভঙ্গিই নয়, লেখকের দায়বোধও ফুটে উঠেছে।
- রাজনৈতিক নেতৃত্ব থেকে শিল্পের সুষমা- এটিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন বইয়ের একমাত্রিক ব্যঞ্জনা।

অসমাপ্ত আত্মজীবনী

- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী।
- প্রকাশিত হয় ২০১২ সালে।
- এটি লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে।
- এখানে পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও।
- বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে। 

কারাগারের রোজনামচা

- বঙ্গবন্ধুর দ্বিতীয় বই কারাগারের রোজনামচা
-  প্রকাশিত হয়  ২০১৭ সালে।
- এই গ্রন্থের নামকরণ করেছেন শেখ রেহানা। 

আমার দেখা নয়াচীন

- তাঁর তৃতীয় বই আমার দেখা নয়াচীন
-  প্রকাশিত হয়  ২০২০ সালে।
- এটিও কারাগারে রাজবন্দী থাকার সময়ে রচিত।
- বঙ্গবন্ধু ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দেন।
- সে সময় নয়াচীন দেখার অভিজ্ঞতার আলোকে বইটি রচিত। 

উৎস: প্রথম আলো, ১৪ আগস্ট, ২০২০।
৪৫.
স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য ডা. সেতারা বেগমকে কোন খেতাবে ভূষিত করা হয়?
  1. ক) বীরশ্রেষ্ঠ
  2. খ) বীর-উত্তম
  3. গ) বীর-বিক্রম
  4. ঘ) বীরপ্রতিক
ব্যাখ্যা
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আহত বা অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিত্সাসেবা দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে হাসপাতাল স্থাপন করা হয়েছিল।
- এ রকম একটি হাসপাতাল ছিল ২ নম্বর সেক্টরে।
- এর নাম ছিল ‘বাংলাদেশ হাসপাতাল’।
- এখানে ডা. জাফরউল্লাহ, ডা. মোবিন, ডা. আখতার, ডা. সিতারা বেগমসহ আরও অনেক চিকিৎসক, মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও সেবিকা নিয়োজিত ছিলেন।
- এটি প্রথমে স্থাপিত হয় সীমান্তসংলগ্ন ভারতের সোনামুড়ায়।
- পরে নিরাপত্তার কথা বিবেচনা করে তা স্থানান্তর করা হয় আগরতলার কাছাকাছি বিশ্রামগঞ্জে।
- ডা. সিতারা বেগম বাংলাদেশ হাসপাতালে অসাধ্য সাধনের মতো সব কাজ করতেন।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন, তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং অন্যজন তারামন বিবি। 

উৎস: প্রথম আলো, ২৫ ডিসেম্বর, ২০২০।
৪৬.
উৎপাদন খাতে নিয়োজিত বৃহৎ শিল্পের সর্বনিম্ন স্থায়ী সম্পদের মূল্য কত হতে হয়?
  1. ক) ১৫ কোটি
  2. খ) ৩০  কোটি
  3. গ) ২০ কোটি
  4. ঘ) ২৫ কোটি
ব্যাখ্যা
 বৃহৎ শিল্প
- বৃহৎ শিল্প বলতে বোঝায় বড় শিল্প।
- যে সকল শিল্পে অধিক মূলধন, অনেক শ্রমিক বা লোকবল ও প্রচুর পরিমানে কাঁচামাল ব্যবহার করে আধুনিক তথা উন্নত প্রযুক্তির সাহায্যে বিপুল পরিমাণ দ্রব্য বা পণ্য সামগ্রী উৎপাদন করা হয় তাকে বৃহৎ বা বৃহদায়তন শিল্প বলে।
- উৎপাদন ক্ষেত্রে, জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয় ) ৫০  কোটির অধিক বা ৩০০ জনেরও বেশি শ্রমিক থাকলে বৃহৎ শিল্প  হিসেবে গণ্য করা হবে।
- সেবা খাতে  জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয়) ৩০ কোটি বা ১২০ জনেরও বেশি শ্রমিক থাকলে বৃহৎ শিল্প  হিসেবে গণ্য করা হবে।
- পাট, বস্ত্র, সিমেন্ট, কাগজ, সার ইত্যাদি বাংলাদেশের বৃহৎ শিল্পের উদাহরণ।

অন্যদিকে -
- উৎপাদন ক্ষেত্রে, জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয়) সর্বনিম্ন ১৫ কোটি থেকে সর্বোচ্চ ৫০  কোটি বা ১২১ থেকে ৩০০ জন শ্রমিক থাকলে মাঝারি শিল্প  হিসেবে গণ্য করা হবে।
- উৎপাদন ক্ষেত্রে,  জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয় ) ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি বা ৩১ থেকে ১২০ জন শ্রমিক থাকলে ক্ষুদ্র শিল্প  হিসেবে গণ্য করা হবে।
- উৎপাদন ক্ষেত্রে, জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয় )  ১০ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা বা ১৬ থেকে ৩০ জন শ্রমিক থাকলে মাইক্রো শিল্প  হিসেবে গণ্য করা হবে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, শিল্পের শ্রেণীবিভাগ, khulna.gov.bd.
৪৭.
কোনটি পরিবেশ অধিদপ্তর কর্তৃক শিল্পের শ্রেণী বিভাজন?
  1. ক) হলুদ
  2. খ) কমলা
  3. গ) নীল
  4. ঘ) সাদা
ব্যাখ্যা
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র
- বাংলাদেশের সামগ্রিক পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তর জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সহযোগিতার মাধ্যমে পরিবেশ বান্ধব প্রকল্প/কারখানা/শিল্প প্রতিষ্ঠান স্থাপনে সার্বিক সহযোগিতা প্রদান করেছে।
- অন্যদিকে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
- ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ক্ষুদ্র, মাঝারি কিংবা বৃহৎ সব ধরনের ব্যবসায় কিংবা ভবন নির্মাণ কাজ শুরু করতে গেলে এই ছাড়পত্র অত্যাবশ্যক। 
- পরিবেশগত ছাড়পত্র প্রদানের উদ্দেশ্যে পরিবেশের উপর প্রভাব বিস্তার এবং অবস্থান অনুযায়ী শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহ চারটি শ্রেণীতে বিভক্ত:
ক) সবুজ।
খ) কমলা-ক।
গ) কমলা-খ।
ঘ) লাল।

উৎস: পরিবেশগত-ছাড়পত্রের-জন্য-প্রয়োজনীয়-কাগজপত্র, doe.gov.bd.
৪৮.
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত -
  1. ক) কক্সবাজার
  2. খ) পটুয়াখালী
  3. গ) ঘোড়াশাল
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
- দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎকেন্দ্র - পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্ৰ।
- অবস্থান - পায়রা, পটুয়াখালী।
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে।
- ২০১৪ সালে এই সংক্রান্ত চুক্তি হয়েছিল।
- নির্মাণের কাজ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড।
- আড়াইশো কোটি ডলার ব্যয়ে এই কেন্দ্র নির্মাণের সিংহভাগ অর্থায়ন করেছে চীন।
- এরপর ২০১৬ সালের অক্টোবরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ধানখালী গ্রামের ১,০০০ একর জমির উপর নির্মিত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।
- উৎপাদন ক্ষমতা- ১৩২০ মেগাওয়াট।
- ২১ মার্চ, ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন।

অন্যদিকে -
- দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলার অন্তগত ভবানীপুরে বড়পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। 

উৎস: পায়রা-১৩২০-মেঃওঃ-তাপ-বিদ্যুৎ-কেন্দ্র - nwpgcl, portal.gov.bd.
৪৯.
রাঙামাটির ছাদ বলা হয় -
  1. ক) সাজেক
  2. খ) বিলাইছড়ি
  3. গ) বাঘাইছড়ি
  4. ঘ) লংগদু
ব্যাখ্যা
সাজেক
- সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত।
- সাজেক উপত্যকা একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ।
- সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।
- সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন।
- এর আয়তন ৭০২ বর্গমাইল।
- সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প।
- সাজেক রুইলুইপাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত।
- সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে।
- সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ।

উৎস: রাঙ্গামাটি জেলার অফিসিয়াল ওয়েবসাইট।
৫০.
বাংলাদেশের সশস্ত্রবাহিনী দিবস পালন করা হয় -
  1. ক) ১৯ নভেম্বর
  2. খ) ২০ নভেম্বর
  3. গ) ২১ নভেম্বর
  4. ঘ) ২২ নভেম্বর
ব্যাখ্যা
বাংলাদেশের সশস্ত্রবাহিনী
- বাংলাদেশের সামরিক বাহিনী যা বাংলাদেশ সশস্ত্র বাহিনী হিসেবেও পরিচিত।
- সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের সশস্ত্রবাহিনী।
- বাংলাদেশের রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক।
- প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের সশস্ত্রবাহিনীর প্রতিরক্ষামন্ত্রী।
- ১৯৭১ সালের ২১শে নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়।
- সশস্ত্র বাহিনী বিভাগ (AFD) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি বিভাগ।
- বাংলাদেশ সশস্ত্রবাহিনী ১৯৭৮ সালে উত্থাপিত হয়।
- ২১ নভেম্বরকে বাংলাদেশ সশস্ত্রবাহিনী দিবস হিসেবে পালন করা হয়।
- এই বিভাগটি তিনটি পরিষেবার জন্য একটি যৌথ সমন্বয়কারী সদর দপ্তর এবং যুদ্ধ পরিস্থিতির সময় জয়েন্ট কমান্ড সেন্টার (জেসিসি) হিসাবে কাজ করে।

উৎস: বাংলাদেশের সশস্ত্রবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট।
৫১.
সিলেটের প্রধান ও দীর্ঘতম নদী -
  1. ক) কুশিয়ারা
  2. খ) সুরমা
  3. গ) যদুকাটা
  4. ঘ) সারি গোয়াইন
ব্যাখ্যা
সিলেট
- সিলেটকে অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়।
- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- সিলেটের উত্তরে ভারতের খাসিয়া, জৈন্তিয়া পাহাড় (ভারতের মেঘালয় রাজ্য),দক্ষিণে মৌলভীবাজার জেলা,পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা (ভারতের আসাম রাজ্য) ও পশ্চিমে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা।
- সিলেট জেলার আয়তন ৩,৪৫২.০৭ বর্গ কি.মি বা ১৩৩২.০০ বর্গমাইল।
- সিলেট জেলায় প্রধানত মণিপুরি,পাত্র,খাসিয়া,চাকমা,ত্রিপুরা,সাঁওতাল উপজাতি বসবাস করে।
- বৃহত্তর সিলেট জেলায় ৩৬টি নদী বিদ্যমান।
- সিলেটের প্রধান ও দীর্ঘতম নদী সুরমা (৩৫০ কি.মি.)।
- অপর বৃহৎ নদী হলো কুশিয়ারা, এছাড়াও রয়েছে সারি, পিয়াইন।
- সিলেটে ছোট বড় মিলিয়ে মোট ৮২টি হাওর - বিল আছে।

উৎস: সিলেট জেলা, sylhet.gov.bd.
৫২.
চীনের মুদ্রার নাম -
  1. ক) ইউয়ান
  2. খ) ইয়েন
  3. গ) ওন
  4. ঘ) ডং
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রা
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম ওন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।

উৎস: Britannica.com
৫৩.
বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা কত?
  1. ক) ৪৯১
  2. খ) ৪৯৩
  3. গ) ৪৯৫
  4. ঘ) ৪৯৭
ব্যাখ্যা
- উপজেলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ একক।
- কয়েকটি গ্রাম বা ইউনিয়ন মিলে একটি উপজেলা গঠিত হয়।
- কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়।
- বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫টি উপজেলা রয়েছে।

এছাড়াও বাংলাদেশের, 
- মোট জেলা ৬৪টি।
- মোট বিভাগ ৮টি।
- মোট সিটি কর্পোরেশন ১২টি।
- মোট ইউনিয়ন ৪৫৮৮টি।

উল্লেখ্য,
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা- শ্যামনগর (সাতক্ষীরা)।
- বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ছোট উপজেলা কর্ণফুলী।

উৎস: উপজেলাসমূহ | People's Republic of Bangladesh, bangladesh.gov.bd.
৫৪.
ইস্তানবুল নগরী কোন দুইটি মহাদেশকে পৃথক করেছে?
  1. ক) ইউরোপ ও এশিয়া মহাদেশ
  2. খ) ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশ
  3. গ) আফ্রিকা ও এশিয়া মহাদেশ
  4. ঘ) ইউরোপ ও আফ্রিকা মহাদেশ
ব্যাখ্যা
 ইস্তানবুল
- ইস্তানবুল তুরস্কের উত্তর-পশ্চিমভাগে অবস্থিত।
- নগরীটি দেশটির বৃহত্তম শহর, প্রধান সমুদ্রবন্দর, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্র।
- দুই মহাদেশে অবস্থিত নগরী হচ্ছে তুরস্কের ইস্তানবুল।
- নগরীটি ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথককারী।
- কৃষ্ণ সাগর ও মার্মারা সাগরকে সংযুক্তকারী সরু বসফরাস প্রণালীটির পূর্ব ও পশ্চিম অংশ জুড়ে অবস্থিত।
- ইস্তানবুল হচ্ছে সবচেয়ে জনবহুল ইউরোপীয় শহর এবং বিশ্বের ১৫তম বৃহত্তম শহর।
- এর পুরোনো নাম কন্সটান্টিনোপল।
 -এছাড়া এটি বাইজান্টিয়াম নামেও পরিচিত ছিল।

উৎস: Britannica.