পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৪৯
সিলেবাস
পরীক্ষা – ৫ টপিকসমূহ: ১. English: Appropriate Preposition, Linkers, Number, Uses of Article, Degree ২. গণিত: ঐকিক নিয়ম, শতকরা, লাভ ও ক্ষতি, সুদকষা ৩. সাধারণ জ্ঞান: বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪৯ প্রশ্ন

.
What is the plural form of the word ‘Erratum’?
  1. ক) Errata
  2. খ) Erratumes
  3. গ) Erratums
  4. ঘ) Erratas
সঠিক উত্তর:
ক) Errata
উত্তর
সঠিক উত্তর:
ক) Errata
ব্যাখ্যা
Erratum এর plural form হলো - Errata

Erratum [noun]
- English meaning: a mistake in a printed or written document
- Bangla meaning:  লেখা অথবা ছাপার ভুল
- Example: An erratum, with the correct colouring, has been printed and distributed to all purchasers of the volume.

Source: A Passage to English Language by S.M. Zakir Hussain, Cambridge & Accessible Dictionary.
.
Choose the correct article:  _____ Mother rose in her at the sight of the poor child. 
  1. ক) A
  2. খ) An
  3. গ) The
  4. ঘ) Zero article
সঠিক উত্তর:
গ) The
উত্তর
সঠিক উত্তর:
গ) The
ব্যাখ্যা
এখানে সঠিক উত্তরটি হলো- The 

- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
-  Article দুই প্রকার। যেমন:
1. Indefinite: A, An
2. Definite: The

Article এর নিয়মানুযায়ী -
- Common noun( যেমন mother) যখন Abstract noun রূপে ব্যবহার হয় তখন তার আগে the বসে।
Example:
- Check the beast in you.
- The Mother rose in her at the sight of the poor child.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
.
Some lucky people are endowed ______ both brains and beauty.
  1. ক) with
  2. খ) on
  3. গ) of
  4. ঘ) at
সঠিক উত্তর:
ক) with
উত্তর
সঠিক উত্তর:
ক) with
ব্যাখ্যা
• Appropriate preposition এর ক্ষেত্রে endowed এর সাথে with বসে।

Endowed with
- English meaning: to have a particular quality or feature
- Bangla meaning: দৈব শক্তি সম্পন্ন, গুণনিধি

Example:
- Some lucky people are endowed with both brains and beauty.
- Sardinia is generously endowed with prehistoric sites.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain, Cambridge & Accessible Dictionary.
.
Which one is the superlative degree?
  1. ক) Nigh
  2. খ) Fore
  3. গ) First
  4. ঘ) Later
সঠিক উত্তর:
গ) First
উত্তর
সঠিক উত্তর:
গ) First
ব্যাখ্যা
এখানে সঠিক উত্তরটি হলো - first.

- First হলো fore এর superlative form
Fore - former - foremost, first

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো:
- Nigh [ positive degree]
   Bangla meaning - কাছাকাছি; নিকটে
   Comparative: Nigher
   Superlative: nighest, next

- Fore [positive degree]
  Bangla meaning: সম্মুখে অবস্থিত
  Comparative- former
  Superlative: foremost, first

- Later [comparative degree]
  Positive: late
  Superlative: latest, last

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain
.
We must try to spend less money. Here ‘less’ is-
  1. ক) in positive degree
  2. খ) in comparative degree
  3. গ) in superlative degree
  4. ঘ) not in any degree
সঠিক উত্তর:
খ) in comparative degree
উত্তর
সঠিক উত্তর:
খ) in comparative degree
ব্যাখ্যা
কতগুলো adjective এর comparative & superlative ভিন্ন ভাবে গঠিত হয়।
- এই বাক্যে less শব্দটি comparative degree হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি অনিয়মিত ভাবে গঠিত comparative sentence.
- Less এর positive degree: Little
- Less এর Superlative degree: Least

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain
.
Choose the correct form of comparative degree:
  1. ক) I am comparatively better today.
  2. খ) I am comparatively well today.
  3. গ) I am comparatively best today.
  4. ঘ) I am well today.
সঠিক উত্তর:
খ) I am comparatively well today.
উত্তর
সঠিক উত্তর:
খ) I am comparatively well today.
ব্যাখ্যা
এখানে সঠিক উত্তরটি হলো- I am comparatively well today.

- Double comparative or double superlative ইংরেজীতে ব্যবহার হয় না
- অর্থাৎ এক বাক্যে এক adjective এর জন্যে এক এর অধিক comparative/superlative degree হয় না।

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
.
The word 'means' can be used as -
  1. ক) Singular noun
  2. খ) Plural noun
  3. গ) Countable noun
  4. ঘ) All of these
সঠিক উত্তর:
ঘ) All of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of these
ব্যাখ্যা
Means [noun] [Countable noun] 

- English meaning: a method or way of doing something
- Bangla meaning:  পদ্ধতি বা প্রক্রিয়া যার সাহায্যে কোনো ফল পাওয়া যেতে পারে; উপায়
- Example: They had no means of communication.

- কতগুলো Noun আছে যাদের singular & plural সবসময় একই থাকে। যেমন-
Deer, Means, Corps, Series, Sheep, score, cannon etc.

Source: A Passage to English Language by S.M. Zakir Hussain, Cambridge & Accessible Dictionary.
.
Fill in the gaps with appropriate preposition: I've always been fond _____ flowers, so I'm delighted that the new house has a little garden.
  1. ক) on
  2. খ) of
  3. গ) about
  4. ঘ) over
সঠিক উত্তর:
খ) of
উত্তর
সঠিক উত্তর:
খ) of
ব্যাখ্যা
• Appropriate preposition এর ক্ষেত্রে পছন্দ করা বুঝাতে  fond এর সাথে of বসে।

Fond of
- English meaning: to like someone or something very much
- Bangla meaning: ভালোবাসা, পছন্দ করা, কোনো কিছুর অনুরাগী বা কোনো কিছুতেই আসক্ত হওয়া।

Example:
- He's very fond of his little dog.
- I've always been fond of flowers, so I'm delighted that the new house has a little garden.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain, Cambridge & Accessible Dictionary.
.
Linkers are words that _____ one sentence or idea to another.
  1. ক) separate
  2. খ) sever
  3. গ) connect
  4. ঘ) break
সঠিক উত্তর:
গ) connect
উত্তর
সঠিক উত্তর:
গ) connect
ব্যাখ্যা
এখানে সঠিক উত্তরটি হলো- connect.

Linkers are words that connect one sentence or idea to another.

- Linkers are words that connect one sentence or idea to another.
- They ensure a logical connection between words or sentences within a text.
১০.
Jehan looked handsome. Here ‘looked’ is a - 
  1. ক) transitive verb
  2. খ) factitive verb
  3. গ) linking verb
  4. ঘ) cognate verb
সঠিক উত্তর:
গ) linking verb
উত্তর
সঠিক উত্তর:
গ) linking verb
ব্যাখ্যা
এখানে সঠিক উত্তরটি হলো- linking verb

- যে সকল verb সাধারণত subject ও subjective complement এর মাঝে যোগসূত্র স্থাপন করে তাকে Linking verb বলে।
- Linking verb এর complement হিসেবে সাধারণত adjective বসে।
- Turn, be, become, look, seem, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে থাকে।
- কিন্তু এগুলো বাক্যে ভিন্নতার কারণে action verb ও হতে পারে। যেমনঃ

- Jehan looked at the picture. (Action verb)
- Jehan looked handsome. (Linking verb)
১১.
She is the best cook. (Make it positive)
  1. ক) Very few cook is so good as she.
  2. খ) No other cook are so good as she.
  3. গ) Very few cook are so good as she.
  4. ঘ) No other cook is so good as she.
সঠিক উত্তর:
ঘ) No other cook is so good as she.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) No other cook is so good as she.
ব্যাখ্যা
এ ধরনের Superlative degree কে positive degree তে রূপান্তর এর নিয়ম:
- প্রথমে no other বসবে
- প্রদত্ত superlative এর পরের অংশ বসবে
- verb বসে
- so বসে
- superlative degree এর positive form বসে
- as বসে
- মূল sentence এর subject বসে।

সে অনুসারে সঠিক positive degree - 
No other cook is so good as she.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
১২.
______ cow is a useful animal.
  1. ক) A
  2. খ) An
  3. গ) The
  4. ঘ) Zero article
সঠিক উত্তর:
গ) The
উত্তর
সঠিক উত্তর:
গ) The
ব্যাখ্যা
Article এর নিয়মানুযায়ী -
- একজাতীয় সবাই কে বুঝাতে Singular common noun এর আগে The বসে। যেমন-
The cow is a useful animal.

- এ অর্থে ব্যবহৃত the কে Generalising ‘The’ বলে।
- তবে মানব জাতি বুঝাতে Man ও Woman এর পূর্বে the বসে না। যেমন- 

Incorrect: The man is mortal.
Correct: Man is mortal.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
১৩.
I have no liking ______ her.
  1. ক) of
  2. খ) on
  3. গ) for
  4. ঘ) to
সঠিক উত্তর:
গ) for
উত্তর
সঠিক উত্তর:
গ) for
ব্যাখ্যা
• Appropriate preposition এর ক্ষেত্রে পছন্দনীয়  বুঝাতে  liking এর সাথে for বসে।

Liking for
- English meaning: the fact of liking someone or something
- Bangla meaning: পছন্দ

Example:
- The dessert was too sweet for my liking.
- I have no liking for her.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain, Cambridge & Accessible Dictionary.
১৪.
Rehan turned pale. Here ‘turned’ is a -
  1. ক) Linking verb
  2. খ) Transitive verb
  3. গ) Factitive verb
  4. ঘ) Cognate verb
সঠিক উত্তর:
ক) Linking verb
উত্তর
সঠিক উত্তর:
ক) Linking verb
ব্যাখ্যা
এখানে সঠিক উত্তরটি হলো- linking verb

- যে সকল verb সাধারণত subject ও subjective complement এর মাঝে যোগসূত্র স্থাপন করে তাকে Linking verb বলে।

- Linking verb এর complement হিসেবে সাধারণত adjective বসে।
- Turn, be, become, look, seem, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে থাকে।
১৫.
Choose the correct sentence:
  1. ক) I'm relying of the garage to fix the car by tomorrow.
  2. খ) I'm relying to the garage to fix the car by tomorrow.
  3. গ) I'm relying on the garage to fix the car by tomorrow.
  4. ঘ) I'm relying in the garage to fix the car by tomorrow.
সঠিক উত্তর:
গ) I'm relying on the garage to fix the car by tomorrow.
উত্তর
সঠিক উত্তর:
গ) I'm relying on the garage to fix the car by tomorrow.
ব্যাখ্যা
• Appropriate preposition এর ক্ষেত্রে নির্ভর করা বুঝাতে rely এর সাথে on বসে।

Rely on
- English meaning: to need a particular thing or the help and support of someone or something in order to continue, to work correctly, or to succeed
- Bangla meaning: নির্ভর করা

Example:
- The success of this project relies on everyone making an effort.
- I'm relying on the garage to fix the car by tomorrow.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain, Cambridge & Accessible Dictionary.
১৬.
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৮০ মিটার ও ১২০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ১০% এবং প্রস্থ ১৫% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? 
  1. ক) ২৬৮০০ বর্গমিটার 
  2. খ) ২৭৩২৪ বর্গমিটার 
  3. গ) ২৮৫৩২ বর্গমিটার 
  4. ঘ) ২৯৩০০ বর্গমিটার 
সঠিক উত্তর:
খ) ২৭৩২৪ বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭৩২৪ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৮০ মিটার ও ১২০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ১০% এবং প্রস্থ ১৫% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? 

সমাধান: 
১০% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য = ১৮০ + ১৮০ এর ১০% 
= ১৮০ + ১৮০ × (১০/১০০) মিটার
= ১৮০ + ১৮ মিটার
= ১৯৮ মিটার

১৫% বৃদ্ধিতে নতুন প্রস্থ = ১২০ + ১২০ এর ১৫% 
= ১২০ + ১২০ × (১৫/১০০) মিটার
= ১২০ + ১৮ মিটার
= ১৩৮ মিটার

∴ নতুন বাগানের ক্ষেত্রফল = (১৯৮ × ১৩৮) বর্গমিটার = ২৭৩২৪ বর্গমিটার 
১৭.
কোনো ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ২৪ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ১৮ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? 
  1. ক) ১০ জন
  2. খ) ১৩ জন
  3. গ) ১৫ জন
  4. ঘ) ১৮ জন
সঠিক উত্তর:
ক) ১০ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ২৪ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ১৮ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? 

সমাধান:
২৪ দিনের খাবার আছে ৩০ জন ছাত্রের 
∴ ১ দিনের খাবার আছে (৩০ × ২৪) জন ছাত্রের 
∴ ১৮ দিনের খাবার আছে (৩০ × ২৪)/১৮ জন ছাত্রের = ৪০ জনের 

∴ নতুন ছাত্রের সংখ্যা = (৪০ - ৩০ ) জন = ১০ জন 
১৮.
১০০ টাকায় ১২টি ডিম কিনে ১০০ টাকায় ১০ টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ টাকায় ১২টি ডিম কিনে ১০০ টাকায় ১০ টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
১২ টি ডিমের ক্রয়মূল্য ১০০ টাকা 
∴ ১ টি ডিমের ক্রয়মূল্য (১০০/১২) টাকা = ২৫/৩ টাকা 

১০ টি ডিমের বিক্রয়মূল্য ১০০ টাকা 
∴ ১ টি ডিমের বিক্রয়মূল্য (১০০/১০) টাকা = ১০ টাকা 

∴ লাভের পরিমাণ = ১০ - (২৫/৩) টাকা = ৫/৩ টাকা 

২৫/৩ টাকায় লাভ হয় ৫/৩ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় (৫/৩)/(২৫/৩) টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় ১০০ × (১/৫) টাকা = ২০ টাকা 

∴ শতকরা লাভ হয় ২০%
১৯.
চিনির মূল্য ২৫% কমলো কিন্তু চিনির ব্যবহার ২৫% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? 
  1. ক) ৫% বাড়লো
  2. খ) ৬.২৫% কমলো
  3. গ) ৬.২৫% বাড়লো
  4. ঘ) ৫% কমলো
সঠিক উত্তর:
খ) ৬.২৫% কমলো
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬.২৫% কমলো
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২৫% কমলো কিন্তু চিনির ব্যবহার ২৫% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? 

সমাধান:
২৫% কমে চিনির মূল্য = ১০০ - (১০০ এর ২৫%) 
= ১০০ - (১০০ × ২৫)/১০০ টাকা 
= (১০০ - ২৫) টাকা 
= ৭৫ টাকা 

চিনির ব্যবহার ২৫% বাড়ায় চিনির মূল্য = ১০০ + (১০০ এর ২৫%)
= ১০০ + (১০০ × ২৫)/১০০ টাকা 
= (১০০ + ২৫) টাকা 
= ১২৫ টাকা 

১০০ টাকার স্থলে চিনি ব্যবহার হয় = ১২৫ টাকার
∴ ১ টাকার স্থলে চিনি ব্যবহার হয় = (১২৫/১০০) টাকার
∴ ৭৫ টাকার স্থলে চিনি ব্যবহার হয় = (১২৫ × ৭৫)/১০০ টাকার = ৯৩.৭৫ টাকা 

∴ চিনি বাবাদ ব্যয় কমলো = (১০০ - ৯৩.৭৫) টাকা = ৬.২৫ টাকা  

∴ ৬.২৫% কমলো। 
২০.
একটি রাস্তা মেরামত করতে ৩৬ জন শ্রমিকের ১৫ দিন লাগলে, ২৭ জন শ্রমিকের কত দিন লাগবে?
  1. ক) ১৮ দিন 
  2. খ) ২০ দিন 
  3. গ) ২২ দিন 
  4. ঘ) ২৪ দিন 
সঠিক উত্তর:
খ) ২০ দিন 
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ দিন 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাস্তা মেরামত করতে ৩৬ জন শ্রমিকের ১৫ দিন লাগলে, ২৭ জন শ্রমিকের কত দিন লাগবে? 

সমাধান: 
৩৬ জন শ্রমিকের সময় লাগে ১৫ দিন
১ জন শ্রমিকের সময় লাগে (১৫ × ৩৬) দিন
২৭ জন শ্রমিকের সময় লাগে (১৫ × ৩৬)/২৭ দিন = ২০ দিন
২১.
৭ জন তাঁত শ্রমিক ৭ দিনে ৭ টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৯ টি কাপড় বুনতে ৯ জন শ্রমিকের কত দিন লাগবে?
  1. ক) ৬ দিন
  2. খ) ৭ দিন
  3. গ) ৮ দিন
  4. ঘ) ৯ দিন
সঠিক উত্তর:
খ) ৭ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন তাঁত শ্রমিক ৭ দিনে ৭ টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৯ টি কাপড় বুনতে ৯ জন শ্রমিকের কত দিন লাগবে?

সমাধান: 
৭ জন শ্রমিক ৭ টি কাপড় বুনে ৭ দিনে
∴ ১ জন শ্রমিক ১ টি কাপড় বুনে (৭ × ৭)/৭ দিনে
∴ ৯ জন শ্রমিক ৯ টি কাপড় বুনে (৭ × ৭ × ৯)/(৯ × ৭) দিনে = ৭ দিনে
২২.
১২টি ভেড়ার মূল্য ৪টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৮০০ টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত? 
  1. ক) ১৩০০ টাকা 
  2. খ) ১৪০০ টাকা 
  3. গ) ১৫০০ টাকা 
  4. ঘ) ১৬০০ টাকা 
সঠিক উত্তর:
খ) ১৪০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি ভেড়ার মূল্য ৪টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৮০০ টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত? 

সমাধান: 
২টি গরুর মূল্য ২৮০০ টাকা 
∴ ১টি গরুর মূল্য (২৮০০/২) টাকা 
∴ ৪টি গরুর মূল্য (২৮০০ × ৪)/২ টাকা = ৫৬০০ টাকা 

১২ টি ভেড়ার মূল্য ৫৬০০ টাকা 
∴ ১টি ভেড়ার মূল্য (৫৬০০/১২) টাকা 
∴ ৩টি ভেড়ার মূল্য (৫৬০০ × ৩)/১২ টাকা = ১৪০০ টাকা
২৩.
১২ জন লোক একটি কাজ ১৬ দিনে করতে পারে। চারজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশি লাগবে? 
  1. ক) ৩৫%
  2. খ) ৪০%
  3. গ) ৪৫%
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
ঘ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন লোক একটি কাজ ১৬ দিনে করতে পারে। চারজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশি লাগবে? 

সমাধান:
৪ জন কমে গেলে মোট লোক হয় = (১২ - ৪) জন = ৮ জন  

১২ জনে কাজটি করে ১৬ দিনে
∴ ১ জনে কাজটি করে (১৬ × ১২) দিনে
∴ ৮ জনে কাজটি করে (১৬ × ১২)/৮ দিনে = ২৪ দিনে 

∴ পূর্বের চেয়ে সময় বেশি লাগে = (২৪ - ১৬) দিন = ৮ দিন 

∴ শতকরা বেশি সময় লাগে = (৮ × ১০০)/১৬ = ৫০%
২৪.
এক ব্যক্তি একটি দ্রব্য ১৪০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রয় করলো, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয়মূল্য কত ছিলো?
  1. ক) ১৫১২ টাকা 
  2. খ) ১৫৪৫ টাকা 
  3. গ) ১৫৭০ টাকা 
  4. ঘ) ১৬১৭ টাকা 
সঠিক উত্তর:
ক) ১৫১২ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫১২ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একটি দ্রব্য ১৪০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রয় করলো, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয়মূল্য কত ছিলো? 

সমাধান:  
২০% লাভে,
∴ ১০০ টাকার জিনিস বিক্রয় করে = (১০০ + ২০) = ১২০ টাকা
∴ ১৪০০ টাকার জিনিস বিক্রয় করে = (১২০ × ১৪০০)/১০০ টাকা = ১৬৮০ টাকা 
   
আবার,
১০% ক্ষতিতে,
∴ ১০০ টাকার জিনিস বিক্রয় করে = (১০০ - ১০) = ৯০ টাকা
∴ ১৬৮০ টাকার জিনিস বিক্রয় করে = (৯০ × ১৬৮০)/১০০ টাকা = ১৫১২ টাকা
২৫.
৬% হারে নয় মাসে ৮০০০ টাকার উপর মুনাফা কত হবে? 
  1. ক) ৩৬০ টাকা
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ৪২০ টাকা
  4. ঘ) ৪৫০ টাকা
সঠিক উত্তর:
ক) ৩৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হারে নয় মাসে ৮০০০ টাকার উপর মুনাফা কত হবে? 

সমাধান:
১০০ টাকায় ১২ মাসের মুনাফা ৬ টাকা 
১০০ টাকায় ১ মাসের মুনাফা (৬/১২) টাকা 
১০০ টাকায় ৯ মাসের মুনাফা ৯/২ টাকা 

আবার,
১০০ টাকায় ৯ মাসের মুনাফা ৯/২ টাকা 
১ টাকায় ৯ মাসের মুনাফা ৯/(২ × ১০০) টাকা
৮০০০ টাকায় মাসের মুনফা (৯ × ৮০০০)/(২ × ১০০) টাকা = ৩৬০ টাকা
২৬.
৩০০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত ক্ষতি হয়েছে? 
  1. ক) ২৫০ টাকা 
  2. খ) ৩০০ টাকা 
  3. গ) ৩৫০ টাকা 
  4. ঘ) ৪০০ টাকা 
সঠিক উত্তর:
ক) ২৫০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত ক্ষতি হয়েছে? 

সমাধান: 
২০% লাভে
১ম চেয়ারের বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা 

    বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০/১২০) টাকা
∴ বিক্রয়মূল্য ৩০০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩০০০)/১২০ টাকা = ২৫০০ টাকা 

আবার,
২০% ক্ষতিতে ২য় চেয়ারের বিক্রয়মূল্য (১০০ - ২০) টাকা = ৮০ টাকা 

    বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০/৮০) টাকা 
∴ বিক্রয়মূল্য ৩০০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩০০০)/৮০ টাকা = ৩৭৫০ টাকা 
  
∴ দুটি চেয়ারের মোট ক্রয়মূল্য = (২৫০০ + ৩৭৫০) টাকা = ৬২৫০ টাকা
∴ দুটি চেয়ারের মোট বিক্রয়মূল্য = (৩০০০ + ৩০০০) টাকা = ৬০০০ টাকা  

∴ ক্ষতি = (৬২৫০ - ৬০০০) টাকা = ২৫০ টাকা
২৭.
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফায় ৭০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি মুনাফাসহ কত টাকা পাবেন? 
  1. ক) ৮৪৭ টাকা
  2. খ) ৮৬০ টাকা
  3. গ) ৮৭৫ টাকা
  4. ঘ) ৯১০ টাকা
সঠিক উত্তর:
ক) ৮৪৭ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮৪৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফায় ৭০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি মুনাফাসহ কত টাকা পাবেন? 

সমাধান: 
আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, 
C = P(1 + r)n
= ৭০০{১ + (১০/১০০)}২ টাকা
= ৭০০(১১০/১০০)২ টাকা
= (৭০০ × ১১ × ১১)/(১০ × ১০) টাকা
= ৮৪৭ টাকা
২৮.
বার্ষিক ১০% হার মুনাফায় কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে ৬০০ টাকা মুনাফা পাওয়া যাবে? 
  1. ক) ১৩০০ টাকা 
  2. খ) ১৫০০ টাকা 
  3. গ) ১৮০০ টাকা 
  4. ঘ) ২০০০ টাকা 
সঠিক উত্তর:
খ) ১৫০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% হার মুনাফায় কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে ৬০০ টাকা মুনাফা পাওয়া যাবে? 

সমাধান:
দেওয়া আছে,
I = ৬০০ টাকা 
n = ৪ বছর 
r = ১০%

আমরা জানি,
I = Pnr
P = I/nr
P = (I × 100)/nr
P = (৬০০ × ১০০)/(৪ × ১০)
P = ১৫০০

∴ বিনিয়োগ করতে হবে = ১৫০০ টাকা
২৯.
একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো? 
  1. ক) ৭০ টাকা
  2. খ) ৮০ টাকা
  3. গ) ৯০ টাকা
  4. ঘ) ১০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?  

সমাধান: 
১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য (১১০/১০০) টাকা
∴ ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১০ × ৪০০)/১০০ টাকা = ৪৪০ টাকা 

ক্রয়মূল্য ১০% কম হলে = ৪০০ - (৪০০ এর ১০%) টাকা
= ৪০০ - (৪০০ × ১০)/১০০
= ৪০০ - ৪০
= ৩৬০

∴ মোট লাভ = (৪৪০ - ৩৬০) টাকা = ৮০ টাকা
৩০.
১০% হারে কত সময়ে ১০০০ টাকার মুনাফা ২০০ টাকা হবে? 
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
সঠিক উত্তর:
ক) ২ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% হারে কত সময়ে ১০০০ টাকার মুনাফা ২০০ টাকা হবে? 

সমাধান:
দেওয়া আছে, 
I = ২০০ টাকা 
P = ১০০০ টাকা
r = ১০%

আমরা জানি,
I = Pnr 
n = I/Pr
n = (I × 100)/(P × r)
n = (২০০ × ১০০)/(১০০০ × ১০) 
∴ n = ২
৩১.
শতকরা বার্ষিক কত হার মুনাফায় ৩৬০ টাকার ১০ বছরের মুনাফা ১৮০ টাকা হবে? 
  1. ক) ৫%
  2. খ) ৭%
  3. গ) ৯%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
ক) ৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার মুনাফায় ৩৬০ টাকার ১০ বছরের মুনাফা ১৮০ টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে,
I = ১৮০ টাকা 
P = ৩৬০ টাকা
n = ১০ বছর 

আমরা জানি,
I = Pnr
r = I/Pn
r = (I × 100)/(P × n)
r = (১৮০ × ১০০)/(৩৬০ × ১০)
r = ৫ 

∴ মুনাফার হার ৫%
৩২.
একজন কলা বিক্রেতা ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৬ টাকায় বিক্রয় করলেন। এতে তাঁর শতকরা কত ক্ষতি হবে? 
  1. ক) ১০% 
  2. খ) ১৫% 
  3. গ) ২০% 
  4. ঘ) ২৫% 
সঠিক উত্তর:
গ) ২০% 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০% 
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কলা বিক্রেতা ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৬ টাকায় বিক্রয় করলেন। এতে তাঁর শতকরা কত ক্ষতি হবে? 

সমাধান: 
১ হালি বা ৪ টি কলার ক্রয়মূল্য ২০ টাকা 
∴ ১ টি কলার ক্রয়মূল্য (২০/৪) টাকা = ৫ টাকা 

৪ টি কলার বিক্র্যমূল্য ১৬ টাকা 
∴ ১ টি কলার বিক্রয়মূল্য (১৬/৪) টাকা = ৪ টাকা 

∴ ক্ষতি = (৫ - ৪) টাকা = ১ টাকা 

৫ টাকায় ক্ষতি হয় ১ টাকা 
∴ ১ টাকাইয় ক্ষতি হয় (১/৫) টাকা 
∴ ১০০ টাকায় ক্ষতি হয় (১০০/৫) টাকা = ২০ টাকা  

∴ শতকরা ক্ষতি হয় ২০% 
৩৩.
বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত কয় খাতে ভাগ করা হয়েছে ?
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ৩
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
খ) ১৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯
ব্যাখ্যা
• সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি (জিডিপি) ১৯টি খাত নিয়ে গঠিত। 
- এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভূক্ত।  

• বাংলাদেশের জিডিপি’কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
যথা -
- কৃষিখাত,
- শিল্পখাত ও
- সেবাখাত।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা – ২০২২।
৩৪.
অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ২০২১ - ২২ অর্থবছরে, জিডিপিতে সেবা খাতের অবদান কত শতাংশ?
  1. ক) ৫২.০৭ %
  2. খ) ৩৬.০১ %
  3. গ) ৫১. ৯২ %
  4. ঘ) ৫১.৪৪ %
সঠিক উত্তর:
ঘ) ৫১.৪৪ %
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫১.৪৪ %
ব্যাখ্যা
সেবাখাত বাংলাদেশের অর্থনীতি/জিডিপির সবচেয়ে বড় খাত।
বর্তমানে ১৩টি খাত নিয়ে এই বৃহৎ সেবাখাত গঠিত।
জিডিপিতে সেবা খাতের অবদান - ৫১.৪৪% এবং প্রবৃদ্ধির হার - ৫.৬১%। 
এতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৯.০%।

বৃহৎ সেবাখাতের অন্তর্গত ১৩টি খাতের মধ্যে ‘পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মেরামত' খাতটি সবচেয়ে বৃহৎ।
সেবাখাতের অন্তর্গত ১৩টি খাতের মধ্যে জিডিপিতে এই খাতের অবদান সবেচেয়ে বেশি- ১৪.০৮%। এর প্রবৃদ্ধির হার - ৬.৫৪%।
বৃহৎ সেবাখাতের অন্তর্গত সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত – ‘স্বাস্থ্য ও সামাজিক সেবা' যার প্রবৃদ্ধির হার সেবাখাতের অন্তর্গত ১৩টি খাতের মধ্যে - সবচেয়ে বেশি - ৯.৯৪%।
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৩৫.
বাংলাদেশে কবে সর্বশেষ "জাতীয় ওষুধনীতি" প্রণয়ন করে?
  1. ক) ২০১৬
  2. খ) ২০১৭
  3. গ) ২০২০
  4. ঘ) ২০১২
সঠিক উত্তর:
ক) ২০১৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০১৬
ব্যাখ্যা
১৯৮২ সালে যখন প্রথমবারের মতো জাতীয় ঔষধ নীতি প্রণয়ন করা হলো, তখন এটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছিল। কারণ, এর আগে ওষুধ উৎপাদন ও ব্যবহারের বিষয়ে কোনো ধরনের নীতিমালা ছিল না।
- এরপর ২০০৫ সালে এই নীতি নবায়ন করা হয়।

সর্বশেষ ২০১৬ সালে আবার "জাতীয় ঔষধ নীতি" নতুনভাবে প্রণীত হয়।
- 'জাতীয় ওষুধনীতি - ২০১৬' ২১ ডিসেম্বর, ২০১৬ সালে মন্ত্রীসভার অনুমোদন লাভ করে।
- এটি ২০১৭ সালের ২৩ মার্চ গ্যাজেট আকারে প্রকাশিত হয়।

- বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৭ শতাংশ ওষুধ দেশে তৈরি হয়।
- দেশের চাহিদা মিটিয়ে উন্নত দেশসহ প্রায় ১১৩টি [অর্থনৈতিক সমীক্ষা অনুসারে - ১৪৭টি দেশে] দেশে ওষুধ রপ্তানি করে।

উৎস: জাতীয় ওষুধনীতি - ২০১৬ ও প্রথম আলো রিপোর্ট।
৩৬.
একটি দেশের মোট ভূখণ্ডের কত ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন?
  1. ক) ২৫ ভাগ
  2. খ) ৩০ ভাগ
  3. গ) ১৫ ভাগ
  4. ঘ) ১৭ ভাগ
সঠিক উত্তর:
ক) ২৫ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫ ভাগ
ব্যাখ্যা
• পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন দেশের মোট আয়তনের ন্যূনতম ২৫ ভাগ বনভূমি থাকতে হয়।
• বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ।

সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি।
৩৭.
ধান চাষের জন্য আদর্শ তাপমাত্রা কত প্রয়োজন?
  1. ক) ১৬° থেকে ২২°
  2. খ) ১৬° থেকে ৩০°
  3. গ) ২০° থেকে ৩৫°
  4. ঘ) ১৯° থেকে ৩০°
সঠিক উত্তর:
খ) ১৬° থেকে ৩০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬° থেকে ৩০°
ব্যাখ্যা
- ধান চাষের জন্য ১৬° থেকে ৩০° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন।
- গম চাষের জন্য ১৬° থেকে ২২° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন।
- পাট চাষের জন্য ২০° থেকে ৩৫° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন।
- ইক্ষু চাষের জন্য ১৯° থেকে ৩০° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন।

উৎস: ভূগোল ও পরিবেশ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
খুলনার নিউজপ্রিন্ট মিলে প্রধানত সুন্দরবনের কোন গাছ কাঁচামাল হিসাবে ব্যবহার হতো?
  1. ক) গোলপাতা
  2. খ) গেওয়া
  3. গ) চাপালিশ
  4. ঘ) গরান
সঠিক উত্তর:
খ) গেওয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) গেওয়া
ব্যাখ্যা
১৯৫৭ সালে স্থাপিত হয় - খুলনা নিউজপ্রিন্ট মিল।
- মিলটি খুলনা শহরের দক্ষিণ-পশ্চিমে ভৈরব নদীর তীরে অবস্থিত।
- ১৯৫৯ সালে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।
- আশেপাশের জেলাগুলোতে গেওয়া কাঠ এবং শ্রমিক সহজলভ্যতার সুবিধা থাকায় মিলটি ১৯৫৭ সালে ৮৮ দশমিক ৬৮ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছিল।

- ক্রমাগত লোকসান এবং মূলধনের ঘাটতির কারণে ২০০২ সালের ৩০ নভেম্বর মিলটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

উৎস: ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
৩৯.
রপ্তানির ক্ষেত্রে নিচের কোনটি White Gold হিসাবে বিবেচিত?
  1. ক) পাট
  2. খ) চিংড়ি
  3. গ) চীনামাটি
  4. ঘ) ইলিশ মাছ
সঠিক উত্তর:
খ) চিংড়ি
উত্তর
সঠিক উত্তর:
খ) চিংড়ি
ব্যাখ্যা
'White gold':
- বঙ্গোপসাগর, মোহনা ও স্বাদুপানিতে পর্যাপ্ত পরিমাণ চিংড়ি থাকায় বাংলাদেশকে চিংড়িসমৃদ্ধ দেশ বলা যায়।
- এদেশে মোট ৫৬টি প্রজাতির চিংড়ি শনাক্ত করা হয়েছে এবং এগুলির মধ্যে ৩৭টি লবণাক্ত পানির, ১২টি কমলবণাক্ত পানির ও ৭টি স্বাদুপানির বাসিন্দা।
- বাংলাদেশের White Gold হিসেবে পরিচিত চিংড়ি মাছ।

- এছাড়া পাটকে সোনালী আশ বলা হয়।
- ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৪০.
বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন শিল্প পণ্যটি?
  1. ক) মৎস শিল্প
  2. খ) তৈরি পোশাক ও নীটওয়্যার
  3. গ) পাটজাত পণ্য
  4. ঘ) হস্তশিল্পজাত দ্রব্য
সঠিক উত্তর:
খ) তৈরি পোশাক ও নীটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
খ) তৈরি পোশাক ও নীটওয়্যার
ব্যাখ্যা
• বাংলাদেশের পোশাক খাত ‘তৈরি পোশাক’ ও ‘নীটওয়্যার’ – ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত।

- ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় - ২৭,৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের - ৮১.২৫%।
- নীটওয়্যার- ৪৪.৫৩% ও তৈরি পোশাক - ৩৬.৭২%।
- অর্থাৎ, রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের অবদান - ৮১.২৫%।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।
৪১.
বাংলাদেশের কোন জেলায় রেলপথ নেই?
  1. ক) মাদারিপুর
  2. খ) ভৈরববাজার
  3. গ) টাঙ্গাইল
  4. ঘ) হবিগঞ্জ
সঠিক উত্তর:
ক) মাদারিপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) মাদারিপুর
ব্যাখ্যা
মাদারীপুর জেলায় রেলপথ নেই
এছাড়াও, আরও যেসব অঞ্ছলে কোন রেলপথ নেই - 
   - খাগড়াছড়ি
   - রাঙামাটি
   - বান্দরবান
   - বরিশাল
  - পটুয়াখালী
  - শরীয়তপুর
  - মেহেরপুর
  - কক্সবাজার 
  - লক্ষ্মীপুর

উৎস: ভূগোল ও পরিবেশ (নবম - দশম শ্রেণি)
৪২.
বাংলাদেশে কিশোর শ্রমিক দের স্বাভাবিক কাজের সময়সীমা কয় ঘন্টা নির্ধারণ করা হয়েছে?
  1. ক) ৮
  2. খ) ৫
  3. গ) ৪
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫
ব্যাখ্যা
বাংলাদেশে কিশোর শ্রমিক দের স্বাভাবিক কাজের সময়সীমা ৫ ঘন্টা।
বাংলাদেশের শ্রম আইন ২০০৬-এ শিশু ও কিশোরদের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে শিশুর ন্যূনতম বয়স ১৪ বছর এবং কিশোরের ন্যূনতম বয়স ১৪ থেকে ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। 

⇒ এছাড়া আইনে উল্লেখ করা হয়েছে যে ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে নিয়োগ করা যাবে না এবং শিশুর পিতামাতা কিংবা অভিভাবক শিশুকে দিয়ে কাজ করানোর জন্য কারও সাথে কোনো প্রকার চুক্তি করতে পারবে না। 

⇒ কিশোর শ্রমিক নিয়োগ করতে হলে রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে মালিকের খরচে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

⇒ কিশোর শ্রমিকদের স্বাভাবিক কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে দৈনিক ৫ ঘণ্টা। তবে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৭টা পর্যন্ত কোনো কিশোর শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না।

উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (নবম - দশম শ্রেণি)
৪৩.
শৈশবে নারীর প্রতি বঞ্ছনার অভিজ্ঞতা একজন পুরুষকে সহিংস করে তোলে। এর মূল কারণ হলো-
  1. ক) ত্রুটিপুর্ণ সামাজিকীকরন
  2. খ) আধিপত্য
  3. গ) গোঁড়ামি
  4. ঘ) মূল্যবোধের অবক্ষয়
সঠিক উত্তর:
খ) আধিপত্য
উত্তর
সঠিক উত্তর:
খ) আধিপত্য
ব্যাখ্যা
শৈশবে নারীর প্রতি বঞ্ছনার অভিজ্ঞতা একজন পুরুষকে সহিংস করে তোলে। এর মূল কারণ হলো -  আধিপত্য
⇒ আমাদের সমাজে অনেক পুরুষ নারীকে দুর্বল ও অবলা হিসেবে মনে করে ।গ্রামীন ও শহুরে সমাজের কতিপয় পুরুষের দৃষ্টিভঙ্গি হলো গৃহে রান্না-বান্না, সন্তান জন্মদান, লালন-পালন সবজি বাগান করা, গবাদিপশু পালন, শিশুকে পাঠদান, শারীরিক শুশ্রুষা করা প্রভৃতি। 
⇒ পুরুষতান্ত্রিক অন্যান্য দৃষ্টিভঙ্গি, যেমন- পুরুষ নারীর চেয়ে শ্রেষ্ঠ, নারীরা স্বামীর সেবাদাসী, স্বামীর পদতলে স্ত্রীর বেহেস্ত প্রভৃতি মনোভাব থেকেই নারীর প্রতি সহিংসতার সৃষ্টি হয়।
⇒ আবার শৈশবে নিজ পরিবারে নারীর প্রতি সহিংসতা ও বঞ্চনার অভিজ্ঞতা পরবর্তীতে একজন পুরুষকে সহিংস করে তুলতে পারে।
⇒ কন্যা সন্তানকে শিক্ষা দানের প্রতি গুরুত্ব না দেওয়া, কন্যা সন্তানের প্রতি মা-বাবার উদাসীনতা, পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া, বিবাহে কন্যার ইচ্ছা-অনিচ্ছাকে উপেক্ষা করার মনোভাব প্রভৃতি নারীর প্রতি সহিংসতাকে আরও একধাপ বাড়িয়ে দেয় ৷

উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (নবম - দশম শ্রেণি)
৪৪.
কোনটি নারীর প্রতি একটি ভয়াবহ সহিংসতা?
  1. ক) এসিড নিক্ষেপ
  2. খ) সম্পত্তির অধিকারের বঞ্ছনা
  3. গ) শিক্ষা বঞ্ছনা
  4. ঘ) অত্যাধিক কাজে বাধ্য করা
সঠিক উত্তর:
ক) এসিড নিক্ষেপ
উত্তর
সঠিক উত্তর:
ক) এসিড নিক্ষেপ
ব্যাখ্যা
এসিড নিক্ষেপ নারীর প্রতি একটি ভয়াবহ সহিংসতা। বর্তমানে বাংলাদেশে এসিড নিক্ষেপের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
সাধারণত নারীদের উপরই এসিড নিক্ষেপের ঘটনা অধিক ঘটে থাকে। প্রেম ও অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান, সম্পত্তি নিয়ে বিরোধ, পারিবারিক কলহসহ নানা কারণে এসিড নিক্ষেপের মতো জঘন্য ঘটনা ঘটে ৷ 

উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (নবম - দশম শ্রেণি)
৪৫.
বাংলাদেশের কোন স্থানের ভূগর্ভস্থ পানিতে লৌহের উপস্থিতি নির্ণয় করা গিয়েছে?
  1. ক) ঢাকা
  2. খ) চট্টগ্রাম
  3. গ) পাবনা
  4. ঘ) কুমিল্লা
সঠিক উত্তর:
গ) পাবনা
উত্তর
সঠিক উত্তর:
গ) পাবনা
ব্যাখ্যা
পাবনা, আটঘড়িয়া, ঠাকুরগাঁও, আশুগঞ্জ প্রভৃতি স্থানের ভূগর্ভস্থ পানিতে লৌহের উপস্থিতি নির্ণয় করা গিয়েছে। গভীরতর নলকূপ স্থাপনের মাধ্যমে সাধারণভাবে এই সমস্যার উত্তরণ ঘটানো সম্ভব। 

ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ বর্তমানে ব্যাপক রূপ লাভ করেছে। আর্সেনিক দূষিত ভূগর্ভস্থ পানি ব্যবহার করার কারণে বর্তমানে প্রায় ২ কোটি মানুষ স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া ।
৪৬.
বাংলাদেশের সামাজিক সমস্যা কোনটি?
  1. ক) যৌতুক
  2. খ) কুসংস্কার
  3. গ) জনসংখ্যা বৃদ্ধি 
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- সামাজিক সমস্যার ফলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
 বাংলাদেশে প্রচলিত সামাজিক সমস্যা হলো :
- জনসংখ্যা বৃদ্ধি 
- বাল্যবিবাহ
- কুসংস্কার 
- দারিদ্র 
- যৌতুক
- নিরক্ষতা 

 (উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সপ্তম শ্রেণি)।
৪৭.
চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট আমদানির কত শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়?
  1. ক) ৮০%
  2. খ) ৮৫%
  3. গ) ১৩%
  4. ঘ) ৮%
সঠিক উত্তর:
খ) ৮৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৫%
ব্যাখ্যা
চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট আমদানির ৮৫ শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়।
দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক বাণিজ্যে জলপথ তথা নৌপথ ও সমুদ্রপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের তিনটি সমুদ্রবন্দর আছে— চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর। 
চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট আমদানির প্রায় ৮৫ শতাংশ এবং রপ্তানির ৮০ শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়।
মংলা বন্দর দিয়ে মোট রপ্তানির প্রায় ১৩ শতাংশ এবং আমদানির প্রায় ৮ শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ (নবম - দশম শ্রেণি)
৪৮.
'বেপজা'র অধীনে দেশে কয়টি ইপিজেড চালু রয়েছে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিল্প খাতের দ্রুত বিকাশের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ দেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ) স্থাপন করেছে। যা দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে দেশে শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।

বেপজা’র অধীনে বর্তমানে বাংলাদেশে ৮টি সরকারি ইপিজেড চালু রয়েছে।
এগুলো হলো:
- চট্টগ্রাম ইপিজেড (প্রথম ও বৃহত্তম)
- ঢাকা ইপিজেড (দ্বিতীয়)
- মংলা ইপিজেড
- কুমিল্লা ইপিজেড
- ঈশ্বরদী ইপিজেড
- উত্তরা ইপিজেড (কৃষিভিত্তিক)
- আদমজী ইপিজেড
- কর্ণফুলী ইপিজেড (সর্বশেষ)।

(সূত্র: BEPZA ওয়েবসাইট)
৪৯.
মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?
  1. ক) সশ্রম কারাদণ্ডসহ দুইলক্ষ টাকা অর্থদণ্ড
  2. খ) মৃত্যুদন্ডসহ পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড
  3. গ) বিনাশ্রম কারাদণ্ডসহ পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড
  4. ঘ) মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড
সঠিক উত্তর:
খ) মৃত্যুদন্ডসহ পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) মৃত্যুদন্ডসহ পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড
ব্যাখ্যা

মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২

৬_(১) কোন ব্যক্তি ধারা ৩ এ উল্লিখিত কোন কার্য করিলে উহা মানব পচার অপরাধ বলিয়া গণ্য হইবে। 
(২) মানব পাচার অপরাধ সংঘটনকারী কোন ব্যক্তি অনধিক যাবজ্জীবন কারাদণ্ডে এবং অন্যূন ৫(পাঁচ) বৎসর সশ্রম কারাদণ্ডে এবং অন্যূন ৫০(পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।

৭। কোন সংঘবদ্ধ গোষ্ঠীর একাধিক সদস্য গোষ্ঠীর সকল সদস্যের সাধারণ অভিপ্রায় সাধনের উদ্দেশ্যে কোন আর্থিক বা অন্য কোনো বস্ত্তগত বা অবস্ত্তগত মুনাফা অর্জনের নিমিত্ত এই আইনের অধীন কোন অপরাধ সংঘটন করিলে উক্ত গোষ্ঠীর প্রত্যেক সদস্য উক্ত অপরাধ সংঘটনের দায়ে অভিযুক্ত হইবে এবং অপরাধ সংঘটনকারী ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা অন্যূন ৭(সাত) বৎসর সশ্রম কারাদণ্ডে এবং অন্যূন ৫(পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।

সূত্র: http://bdlaws.minlaw.gov.bd