পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
পরীক্ষা - ১৪ পার্ট-১) ১) ভাষাগত যৌক্তিক বিচার। ২) সমস্যা সমাধান। ৩) বানান ও ভাষা। পার্ট-২) Noun, Pronoun, Adjective, Adverb. ------------------ পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন। পার্ট–২ সোর্স: (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
Which of the following is not a common noun?
  1. Village
  2. Cattle
  3. City
  4. Sheep
ব্যাখ্যা
• The correct answer is - Cattle.
- 'Cattle' হলো Collective noun.

• Collective noun:
- A collective noun is the name of a collection or group of people or things taken together.
- যে সকল noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু বা স্থানের সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective noun বলে।
- For example, an army is a group of soldiers and a team is a group of players.
- অর্থাৎ, কিছু Common noun-এর সমষ্টিকেই Collective noun বলে।
- যেমন: Cattle হচ্ছে Collective noun, কারণ cattle (গবাদিপশুর পাল) দ্বারা a group of animals -কে বোঝানো হচ্ছে।

- আরও কিছু Collective noun হলো - herd, public, library, jury, committee, crew, majority, minority etc.

• অন্যদিকে,
• Common noun:
- A common noun refers to every person, place or thing of the same class or kind.
- It does not refer to anything in particular.
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে। 
- অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে।
- For example, the noun 'Village' may mean any village in the world.
- এদেরকে গণনা করা যায় এবং এদের singular ও plural হয়।
- For example:
- London is a big city.
- There are many big cities in the world.

- সুতরাং, Village, City, Sheep এগুলো হলো Common noun.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. NCTB English Grammar (Class 9 & 10).
.
Which kind of adjective is 'double' in the following sentence?
I ordered a double cappuccino.
  1. Multiplicative
  2. Ordinal
  3. Cardinal
  4. Demonstrative
ব্যাখ্যা
• I ordered a double cappuccino.
- Here, 'double' is a Multiplicative numeral adjective.

• Adjective:
- যে শব্দ Noun/ Pronoun -এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- Adjective সর্বদা 'noun/pronoun' -কে modify/qualify করে, তাই Adjective -কে modifying/qualifying word বলে।
- Adjective -এর একটি প্রকারভেদ হলো Numeral Adjective।

• Numeral Adjective:
- Numeral Adjective দ্বারা noun/pronoun -এর সংখ্যা, ক্রম, গুণিতক ইত্যাদি বোঝায়।
- এটি ৩ প্রকার। যথা:
1. Cardinal Numeral: One, Two, Three etc.
2. Ordinal Numeral: first, Second, Third etc.
3. Multiplicative Numeral: Single, Double, Triple etc.

• অন্যদিকে, 
- Demonstrative Adjective
- Demonstrative pronoun যখন noun -এর পূর্বে বসে Adjective -এর কাজ করে তখন তাকে Demonstrative Adjective বলে।
- যেমন: This, that, these, those, such ইত্যাদি।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
Let's play another round, dear friend.
Which word is the determiner in this sentence?
  1. Let's
  2. round
  3. another
  4. dear
ব্যাখ্যা
• Let's play another round, dear friend.
- Here, the determiner is - another.

• Determiner
- যে সকল word 'noun' -এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা, না-বাচকতা নির্দেশ করে, সেগুলোকে Determiner বলে।
- Determiner -এর প্রধান কাজ হলো noun -কে determine করা।

• উল্লিখিত বাক্যে another শব্দটি Noun 'round' -কে determine করছে।
- এখানে বলা হচ্ছে, আরেক দফা (another round)খেলার জন্য।

• Some Determiners:
- Articles: a, an, the.
- Demonstrative: this, that, these, those.
- Possessive: my, your, his, her, etc.
- Quantifier: some, few, one, two, etc.

• More example: 
1. The book is on the table.
2. That house is old.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
.
Nobody likes him. He talks about ____ all the time.
  1. self
  2. himself
  3. him
  4. itself
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - himself.

• Complete sentence: Nobody likes him. He talks about himself all the time.
- Bangla meaning: কেউ তাকে পছন্দ করে না। সে সব সময় নিজের কথা বলে।

- বাক্যের subject ও object একই ব্যক্তি হলে object -এ Reflexive pronoun বসে।
- এখানে, Subject 'He' তার নিজের সম্পর্কেই বলে, তাই object টি Reflexive pronoun হবে।

• Pronoun:
- Noun -এর পরিবর্তে যেসব word ব্যবহৃত হয়, তাদেরকে Pronoun বলে।
- যেমন: he, she, you, we, us, mine, his, her, etc.

• Reflexive pronoun:
- যে সকল pronoun, personal pronoun -এর সাথে self/selves যোগে গঠিত হয়ে subject ও object একই ব্যক্তিকে বোঝায় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কিছু Reflexive pronoun হচ্ছে - myself, himself, herself, itself, ourselves, yourselves, themselves, etc.
.
I have read the book thrice already. Here, the underlined word is-
  1. Adverb of Degree
  2. Adverb of Manner
  3. Adverb of Frequency
  4. Adverb of Order
ব্যাখ্যা
• I have read the book thrice already.
- Here, the underlined word is - Adverb of Frequency.

• Adverb of Frequency
- যেসব Adverb কোন কিছু কতবার বা কত সময় (How often?) পরপর হয় তা বোঝায়, তাদেরকে Adverb of frequency বলে।
- যেমন: I have read the book thrice already. (আমি ইতোমধ্যে বইটি তিনবার পড়েছি।)
- অর্থাৎ, বইটি তিনবার পড়ার কথা বোঝানো হয়েছে।

- Some adverbs of Frequency: Always, often, never, ever, regularly, usually, once, twice, thrice etc.

• অন্যদিকে,
• Adverb of degree/quantity:
- এই ধরনের adverb কতখানি, কি পরিমাণ, কি মাত্রায় (How much?) এসব বোঝায়।
- It tells us about the intensity of something.
- Some adverbs of degree/quantity: Much, more, little, too, enough, very, partly, slightly, extremely, etc.

• Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে সংঘটিত হয়/হচ্ছে (How?) এসব বোঝায়, তাকে Adverb of manner বলে।
- Some adverbs of manner: Badly, sadly, softly, slowly, wisely, quickly, alone, together, aloud, etc.

• Adverb of Order:
- যে adverb গুলো verb -এর কাজ সম্পন্ন হওয়ার ক্রম বা order নির্দেশ করে, তাকে Adverb of Order বলে।
- Some adverbs of Order: First, second, thirs, firstly, lastly, etc.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
That suit looks comfortable. Here, the word 'That' is a-
  1. Quantitative adjective
  2. Descriptive adjective
  3. Pronominal adjective
  4. Numeral adjective
ব্যাখ্যা
• That suit looks comfortable.
- Here, the word 'That' is a - Pronominal adjective.

• Pronominal adjective
- কোনো Pronoun যখন Noun -এর আগে বসে adjective -এর কাজ করে, তখন তাকে Pronominal adjective বলে।
- অর্থাৎ, এগুলো Noun -কে modify করে।
- Pronoun থেকে এসেছে বলে এসব adjective -এর নাম Pronominal adjective.
- যেমন: 
- Which book do you want?

• Pronoun -এর প্রকারভেদ অনুযায়ী Pronominal adjective গুলো বিভিন্ন প্রকার হয়ে থাকে।
- যেমন: Demonstrative, Distributive, Interrogative, Possessive, Relative adjective ইত্যাদি।
- সেই হিসেবে এটি Demonstrative adjective.

• অন্যদিকে,
• Quantitative adjective: Noun/Pronoun -এর quantity (পরিমাণ) নির্দেশ করে।
- যেমন: Much, more, little, enough etc.

• Descriptive/Qualitative adjective: Noun/Pronoun -এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে।
- যেমন: Good, bad, rich, poor etc.

• Numeral adjective: Noun/Pronoun -এর সংখ্যা, ক্রম, গুণিতক ইতাদি বোঝায়।
- যেমন: First, second, single, double, some, few etc.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
Which one is the feminine of 'waiter'?
  1. Waiter
  2. Waitress
  3. Waitery
  4. Waitresses
ব্যাখ্যা
• The feminine of 'waiter' is - Waitress.

• Waiter (Noun)
- English Meaning: A man whose job is to bring the food to customers at their tables in a restaurant.
- Bangla Meaning: হোটেল বা রেস্তোরাঁর পুরুষ পরিচারক।

• Waitress (মহিলা পরিচারক) - a woman who waits tables (as in a restaurant).

• Example Sentence:
A waiter came to the table to take our order.
- Bangla Meaning: একজন ওয়েটার আমাদের অর্ডার নিতে টেবিলে এল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
Their movements have been severely circumscribed since the laws came into effect. Here, the underlined word is an-
  1. Adverb of frequency
  2. Adverb of manner
  3. Adverb of cause & effect
  4. Adverb of time
ব্যাখ্যা
• Their movements have been severely circumscribed since the laws came into effect.
- Here, the underlined word is  - an Adverb of time.

• Adverb of time
- যে adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায় অর্থা , "when?" বা "কখন?" প্রশ্নটির উত্তর দেয়, তাকে Adverb of time বলে।
- যেমন: Hostilities between the two groups have been in abeyance since last June.
- Adverbs of time:
Yesterday, today, tomorrow, since. ago, before, after, now. then, always, immediately, last month, now, soon, late, etc.

• Note: বাক্যে অবস্থান অনুযায়ী 'since' বিভিন্ন parts of speech হতে পারে।

• অন্যদিকে,
• Adverb of frequency
- যে সকল কোন কাজ কতবার (How often) সম্পন্ন হয় তা বুঝায় তাদেরকে Adverb of frequency বলে।
- যেমন: He always speak the truth.

• Adverb of manner
- কোন কাজ বা কোন কিছু কেমন ভাবে (How) সংঘটিত হয়েছিল, তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of manner বলে।
- যেমন: This pen writes well.

• Adverb of cause & effect
- কোন কাজ বা কোন কিছু কেন ঘটেছিল, তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Cause and Effect বলে।
- যেমন: You did not work, Consequently you failed in the exam.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
He joined ____ civil service.
  1. a
  2. of the
  3. the
  4. None of these
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -the.

- Complete Sentence: He joined the civil service.
- Bangla meaning: সে সিভিল সার্ভিসে যোগদান করেছে।

• প্রশ্নটি করা হয়েছে মূলত Article -এর উপরে।
• Article -এর নিয়মানুযায়ী,
- যে সকল noun দ্বারা পেশার নাম বুঝায় তাদের আগে the বসে।
- যেমন: He joined the civil service.

• More Examples:
1. He joined the Army.
2. He joined the Church.

• Article

- Article মুলত Noun, Pronoun -এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা নির্দেশ করে।
- Article দুই প্রকার। যথা:
• Indefinite Articles: A, An -কে Indefinite Article বলে। (তারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)
• Definite Articles: The -কে Definite Article বলে। (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
১০.
She herself decorated the room. Here, 'herself' is a/an-
  1. Reflexive Pronoun
  2. Emphatic Pronoun
  3. Relative Pronoun
  4. Personal Pronoun
ব্যাখ্যা
• She herself decorated the room.
- Here, 'herself' is - an Emphatic Pronoun.

• Emphatic Pronoun
- Reflexive pronoun যখন বাক্যে subject/object -এর উপর জোর দিতে ব্যবহার করা হয়, তখন তাকে Emphatic Pronoun বলে।
- অর্থাৎ, subject/object -এর পরেই যদি Reflexive pronoun ব্যবহৃত হয়, তখন সেই Reflexive pronoun টি Emphatic Pronoun হয়ে যায়।
- প্রশ্নে উল্লিখত বাক্যে, জোর দিয়ে বলা হয়েছে যে 'সে নিজেই রুমটি সাজিয়েছে'।

• Reflexive pronoun
- যে সকল pronoun, personal pronoun -এর সাথে self/selves যোগে গঠিত হয়ে subject ও object একই ব্যক্তিকে বোঝায় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কিছু Reflexive pronoun হচ্ছে - myself, himself, herself, itself, ourselves, yourselves, themselves, etc.

• Reflexive pronoun vs Emphatic Pronoun
- Verb বা preposition -এর পরে বসলে Reflexive pronoun। 
- যেমন: I cut myself.

- আর Noun/pronoun ( subject/object) -এর পরে বসলে Emphatic Pronoun হবে। 
- যেমন: I did it myself.

Source: Applied English Grammar And Composition by P.C. Das.
১১.
Which of the following is the abstract form of 'Broad'?
  1. Breadth
  2. Broadery
  3. Broadsome
  4. Broadship
ব্যাখ্যা
• The abstract form of 'Broad' is - Breadth.
- বাকিগুলো ভুল word.

• Abstract noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- According to Wren & Martin, An Abstract Noun is usually the name of a quality, action or state considered apart from the object to which it belongs.
- অর্থাৎ, Abstract Noun হলো বস্তু নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নাম।

• কতিপয় Abstract Noun হলো-
- Honesty, justice, childhood, heroism, breadth, length, youth, slavery, bravery, etc.

• Note: Abstract Noun -এর শেষে সাধারণত ce, cy, th, ty, ry, ness, hood, ment, dom, ship, tion, sion ইত্যাদি suffix যুক্ত থাকে।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Applied English Grammar And Composition by P.C. Das.
১২.
Which one is in the feminine form?
  1. Hunter
  2. Enchanter
  3. Spawner
  4. Songster
ব্যাখ্যা
• Spawner is in the feminine form.

• Spawner (Noun)
- English Meaning: A female fish at spawning time; which produces the seed, germ, or source of something.
- Bangla Meaning: মাদি মাছ বা প্রাণীকে নির্দেশ করে যেটি প্রজননের সময় ডিম বা প্রজনন শক্তি প্রদান করে।

- The masculine form of Spawner is Milter.
- Milter: a male fish in breeding condition.

• Other options:
Hunter (masculine) - শিকারি; শৌনিক; ব্যাধ।
- এর feminine form হচ্ছে - Huntress ( শিকারি স্ত্রীলোক)।

Enchanter (masculine) - জাদুকর; যে ব্যক্তি মুগ্ধ করে।
- এর feminine form হচ্ছে - Enchantress (মহিলা জাদুকর; মোহিনী)।

Songster (masculine) - গায়ক; গায়কপাখি।
- এর feminine form হচ্ছে - songstress (গায়িকা)।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Vocabulary.com
১৩.
I have read ____ Kazi Nazrul.
  1. the
  2. a
  3. an
  4. None
ব্যাখ্যা
• The correct answer is - None.

• Complete sentence: I have read Kazi Nazrul.
- Bangla meaning: আমি কাজী নজরুলের লেখা পড়েছি।

• Article -এর নিয়মানুযায়ী,
- লেখকের নাম যদি তার রচিত সাহিত্যকর্ম বোঝাতে ব্যবহৃত হয়, তাহলে তার পূর্বে কোনো Article বসে না।
- অর্থাৎ, লেখকের নাম দ্বারা তার (লেখকের) রচিত বইয়ের নাম বোঝালে তার পূর্বে Article বসে না।
- যেমন: I have read Kazi Nazrul.

- আবার, বইয়ের নামের পূর্বে লেখকের নাম থাকলে তার পূর্বে Article বসে না।
- যেমন: I read Nazrul's Bisher bashi.

• Note: যদি বিখ্যাত গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম উল্লেখ করা না থাকে, তবে তার পূর্বে article হিসাবে the বসে।
- যেমন: The Agnibina of Kazi Nazrul Islam was a masterpiece.
১৪.
He has done badly in the exam. Here, 'badly' is a/an-
  1. Verb
  2. Adjective
  3. Adverb
  4. Noun
ব্যাখ্যা
• He has done badly in the exam.
- Here, 'badly' is - an adverb.

• Badly (adverb of manner)
- English Meaning: in a bad manner.
- Bangla Meaning: খারাপভাবে, অপরিচ্ছন্নভাবে, মারাত্মকভাবে, বিশ্রীভাবে; কদর্য/কুৎসিতভাবে, বাজেভাবে ইত্যাদি।

• Adverb
- যেসব word 'noun/pronoun' ছাড়া অন্য যেকোনো parts of speech -কে, বিশেষ করে verb -কে modify করে সেগুলোকে adverb বলে।
- Adverb সাধারণত Verb, Adjective কিংবা অন্য কোনো Adverb -কে modify করে।
- যেমন:
- He has done badly in the exam. - এই বাক্যে badly হচ্ছে adverb কারন তা verb, done -কে modify করেছে।

• Note:
Verb -কে কোথায়, কখন, কীভাবে, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে word টি পাওয়া যায়, সেটিই Adverb।
- সাধারণত, Intransitive verb -এর পরে এবং, transitive verb -এর object -এর পরে adverb বসে।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2.  Applied English Grammar And Composition by P.C. Das.
১৫.
Rajib asked me which book I bought at the last book fair. Here, the underlined one is a/an-
  1. Relative adverb
  2. Relative adjective
  3. Interrogative pronoun
  4. Interrogative adjective
ব্যাখ্যা
• Rajib asked me which book I bought at the last book fair.
- Here, the underlined one is - a/an Relative adjective.

• Relative adjective
- Relative pronoun (What, which, whose etc.) যখন বাক্যের মধ্যে কোন noun -এর পূর্বে বসে সেই noun -কে modify করে, তখন তাকে Relative adjective বলে।
- যেমন: Rajib asked me which book I bought at the last book fair.
- এখানে, which - noun 'book' -কে modify করছে। তাই এটি Relative adjective।

• More example:
- Do you know whose book it is?
- He asks me which pen I want.

• অন্যদিকে,
• Relative adverb: A relative adverb is used to introduce a relative clause and relates to a noun or pronoun in the main clause, often indicating time, place, or reason.
- যেমন: This is the house where I was born.

• Interrogative pronoun: যে সকল pronoun দ্বারা প্রশ্ন করা হয়, সেগুলোকে Interrogative pronoun বলে।
- Interrogative pronoun সবসময় বাক্যের শুরুতে বসে এবং সর্বদা simple sentence (প্রশ্নবোধক বাক্য) গঠন করে।
- যেমন:
- Which is mine? 
- Whom did you meet yesterday?

• Interrogative adjective: Interrogative pronoun গুলো যখন noun -এর পূর্বে বসে সেই noun -কে modify করে, তখন তাকে Interrogative adjective বলে।
- Interrogative adjective সাধারণত বাক্যের শুরুতে বসে।
- অর্থাৎ, Interrogative pronoun -এর পরে noun বসলে সেটি Interrogative adjective হবে।
- যেমন: Which book do you want?
১৬.
Select the correct masculine-feminine pair.
  1. Victor: Victress
  2. Swain: Swainess
  3. Widower: Widowee
  4. Hart: Buck
ব্যাখ্যা
• The correct masculine-feminine pair is - Victor: Victress.

• Victor (Noun)
- English Meaning: the winner of a game, competition, election, war, etc.
- Bangla Meaning: বিজেতা।

• The feminine form of Victor is Victress (a female victor).

• Other options:
Swain (গ্রাম্য যুবক): এর feminine form হচ্ছে - Nymph.
Widower (বিপত্নীক): এর feminine form হচ্ছে - Widow.
Hart এবং Buck (হরিণ) দুটিই হলো masculine: এর feminine form হচ্ছে যথাক্রমে Roe এবং Doe (হরিণী).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৭.
Which one is the correct sentence?
  1. Let I and she do the job.
  2. Let she and I do the job.
  3. Let her and me do the job.
  4. Let me and she do the job.
ব্যাখ্যা
• The correct sentence is - Let her and me do the job.

• sentence টি pronoun -এর উপর ভিত্তি করে করা হয়েছে।
• To be verb ছাড়া সকল verb -এর পরে pronoun -এর objective form বসে।
- এক্ষেত্রে, একাধিক objective form থাকলে দোষ/অপরাধ স্বীকার করা ছাড়া সব ক্ষেত্রে প্রথমে 2nd person তারপর, 1st person, তারপর 3rd person (231) বসে।
- Let একটি verb, তাই এর পরে pronoun -এর objective form বসবে।
- যেমন: Let her and me do the job.

• More Example:
1. Let him and me go.
2. Let you and her enter the room.
১৮.
Which of the following is not a plural number?
  1. Fetters
  2. Oxen
  3. Alphabet
  4. Dormice
ব্যাখ্যা
• Alphabet is not a plural number.

• Alphabet (Noun)
- English Meaning: a set of letters arranged in a fixed order, used for writing a language.
- Bangla Meaning: (কোনো ভাষার লিখন পদ্ধতিতে) বর্ণ বা অক্ষরের অনুক্রম; বর্ণমালা।
- Alphabet শব্দটি singular হিসেবে use হয়।

• অন্যদিকে,
- Fetters (শৃঙ্খল; শিকল) plural number.
- Oxen - plural of Ox (ষাঁড়).
- Dormice - plural of Dormouse (কাঠ বিড়ালীর মত জন্তু বিশেষ).

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৯.
He gave me a beautiful carved pendant made of gold. Which class of nouns does 'gold' belong to?
  1. Collective
  2. Abstract
  3. Common
  4. Material
ব্যাখ্যা
• He gave me a beautiful carved pendant made of gold.
- Here, 'gold' belongs to Material noun.

• Material noun
- A material noun names a thing that has weight but cannot be counted.
- অর্থাৎ, যে সকল noun -কে গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে Material noun বলে।
- It is a kind of mass noun which is considered uncountable.
- It refers to any material or substance. The substance may be solid, liquid or gaseous.
- যেমন:
He gave me a beautiful carved pendant made of gold.
- এখানে 'gold' হলো Material noun। কারণ, gold -কে গণনা করা যায় না, শুধু এর পরিমাপ করা যায় এবং এটি একটি পদার্থ।

• Some examples of Material nouns:
Diamond, iron, Oil, Rice, Paper, Salt, etc.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. NCTB English Grammar (Class 9 & 10).
২০.
Everybody should respect ____ teachers.
  1. one's
  2. their
  3. his
  4. none
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - his.

• Complete sentence: Everybody should respect his teachers.
- Bangla meaning: প্রত্যেককেই তার শিক্ষকদের সম্মান করতে উচিত।

• Everybody, everyone, nobody, no one, বা a + (any person) যদি Subject হিসেবে বসে, তাহলে তার possessive case টি singular হবে।
- অর্থাৎ, his/her ইত্যাদি হবে।
- যেমন: Everybody should respect his teachers.

• More example:
1. Everyone should respect his/her parents.
2. An employee should be careful about his duty.
২১.
Find out the uncountable noun.
  1. Food
  2. Book
  3. Foe
  4. Fan
ব্যাখ্যা
• The uncountable noun is - Food.

• Uncountable noun:
- যে সকল noun -কে গণনা করা যায় না (পদার্থ, দোষ, গুণ, কাজ ইত্যাদির নাম) তাকে Uncountable noun/Non-count noun বলে।
- যেমন: Bread, Fun, Equipment, Furniture, Food, rice, salt, water, information, luggage, poetry, work, homework, scenery, traffic ইত্যাদি।

- Note:
Uncountable noun -এর plural হয় না এবং এদের পূর্বে article ও হয় না।

• Countable Noun:
- যে সকল noun -কে গণনা করা যায়, তাকে Countable Noun বলে।
- যেমন: Book (বই), Foe (শত্রু), Fan (পাখা) ইত্যাদি হলো Countable Noun. এগুলোকে গণনা করা যায়।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
২২.
Choose the sentence with the correct usage of determiner -
  1. The boy ate apple for breakfast.
  2. I would like spice in curry.
  3. He has a few friends.
  4. There is water in jug.
ব্যাখ্যা
• The correct usage of determiner is - He has a few friends.

• Determiner
- যে সকল word 'noun' -এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা, না-বাচকতা নির্দেশ করে, সেগুলোকে Determiner বলে।
- Determiner -এর প্রধান কাজ হলো noun -কে determine করা।

• প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে সঠিক determiner ব্যবহৃত হয়েছে এমন বাক্যটি হল- He has a few friends.
- বাক্যস্থিত "a few" এখানে Determiner হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং তার কিছু বন্ধু আছে এমনটি বোঝাচ্ছে।

• অন্যদিকে,
- The boy ate apple for breakfast. এই বাক্যে apple -এর স্থানে an apple/some apples হলে determiner -এর সঠিক ব্যবহার হতো।
- I would like spice in curry. - এই বাক্যটিতেও Determiner নেই। এখানে, little/more spice হলে determiner -এর সঠিক ব্যবহার হতো।
- There is water in jug. - এই বাক্যটিতেও কোন Determiner নেই। এই বাক্যে little/more/some water in a/the jug এরকম হলে determiner -এর সঠিক ব্যবহার হতো।

• সুতরাং determiner -এর সঠিক ব্যবহার হয়েছে এমন বাক্য হলো - He has a few friends.
২৩.
What is the feminine gender of 'sire'?
  1. Lady
  2. Dame
  3. Siren
  4. Nun
ব্যাখ্যা
• The feminine gender of 'sire' is Dame.

• Sire (masculine) (noun) - কোনো পশুর জনক (সম্রাট)।
- এর feminine হচ্ছে - Dame -পশুদের সম্রাজ্ঞী।


• Other options:
- Lady (feminine) - ভদ্রমহিলা; উচ্চবংশীয় স্ত্রীলোক। এর masculine হলো - Gentleman.
- Nun (feminine) - মঠবাসিনী; সন্ন্যাসিনী। এর masculine হলো - Monk/Friar.
- Siren (noun) - a woman who sings with enchanting sweetness.
(১) (গ্রিকপুরাণ) ডানাবিশিষ্ট নারী, এদের গান নাবিকদের মুগ্ধ করে তাদের বিনাশসাধন করত; (এর থেকে) মোহিনী নারী। (Feminine gender)
(২) সতর্কবার্তা ও সংকেত প্রেরণের জন্য জাহাজের বাঁশি; তীব্র, উঁচু, প্রলম্বিত সতর্ক ধ্বনি; এই ধ্বনি সৃষ্টিকারী যন্ত্র; সাইরেন: an air-raid siren. (Neuter gender)

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৪.
Which of the following sentences contains a reciprocal pronoun?
  1. The novel that you lent me is fascinating.
  2. Each student gave their report to the teacher.
  3. Neither report is true.
  4. They looked at each other and smiled.
ব্যাখ্যা
• They looked at each other and smiled. - This sentence contains a reciprocal pronoun.
- এখানে, each other হচ্ছে - Reciprocal pronoun.

• Reciprocal pronoun
- এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়।
- পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another এই দুইটি pronoun ব্যবহার করা হয়, যারা reciprocal pronoun হিসেবে পরিচিত।
- সাধারণত দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে each other ব্যবহৃত হয়।
- দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে one another ব্যবহৃত হয়।

• More Examples:
1. The two sisters love each other.
2. The family members love one another.
২৫.
Mrs. Rahman visits ____ prison twice a week to meet with her husband.
  1. the
  2. a
  3. no article
  4. ক + খ
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the.

• Complete sentence: Mrs. Rahman visits the prison twice a week to meet with her husband.
- Bangla meaning: মিসেস রহমান প্রতি সপ্তাহে দুবার তার স্বামীর সঙ্গে দেখা করতে কারাগারে যান।

• Article
- Article মুলত Noun, Pronoun -এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা নির্দেশ করে।

• সাধারণত, School, college, university, market, hospital, mosque, prison, court ইত্যাদি যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে সেই উদ্দেশ্যে সেখানে গেলে, এদের পূর্বে Article বসে না।
- যেমন: The students go to school.

• কিন্তু, এসব স্থানগুলোতে পরিদর্শন করতে গেলে বা অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে, তাদের পূর্বে Article বসে।
- যেমন: Mrs. Rahman visits the prison twice a week to meet with her husband.

• More example: Rimi's mother has gone to the school to see her.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
২৬.
Pick out the word that remains the same in plural form.
  1. Goose
  2. Politics
  3. Series
  4. Ethics
ব্যাখ্যা
• The word that remains the same in plural form - Series.

• Series (singular + plural) - ক্রম; পরম্পরা।

• Other options:
- Goose -এর plural form হচ্ছে - Geese.
- Politics, Ethics (subject) দেখতে plural হলেও এরা singular হিসেবে ব্যবহৃত হয়।

• Note: নৈতিক নীতিমালার পদ্ধতি; জীবনবিধান ইত্যাদি বোঝাতে Ethic ব্যবহৃত হয়, এবং এর plural form - Ethics হয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৭.
Wise are the words of the elderly. Here, 'wise' is-
  1. Verb
  2. Adverb
  3. Noun
  4. Adjective
ব্যাখ্যা
• Wise are the words of the elderly.
- Here, 'wise' is an adjective.

• Adjective
- যে শব্দ Noun/ Pronoun -এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- Adjective সর্বদা noun/pronoun -কে modify/qualify করে, তাই এদের modifying/qualifying word বলে।

• জোরসূচক বাক্যে Adjective প্রথমে বসে।
- যেমন:
- Wise are the words of the elderly.
- Happy are the pious.
- Foolish are the actions of greed.
২৮.
তিনটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল ২১০। এদের মধ্যে ক্ষুদ্রতর দুটি সংখ্যার যোগফল কত?
  1. ১৪১
  2. ১৪০
  3. ১৩৯
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল ২১০। এদের মধ্যে ক্ষুদ্রতর দুটি সংখ্যার যোগফল কত?

সমাধান:
ধরি,
তিনটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যা, x - ১, x, x + ১.

প্রশ্নমতে,
x - ১ + x + x + ১ = ২১০
⇒ ৩x = ২১০
∴ x = ৭০

ক্ষুদ্রতর দুটি সংখ্যার যোগফল : x - ১ + x
= ৭০ - ১ + ৭০
= ১৪০ - ১
= ১৩৯
২৯.
ওডোমিটার : গতি ::
  1. ব্যারোমিটার : কোণ
  2. অল্টিমিটার : আদ্রতা
  3. হাইগ্রোমিটার : উচ্চতা
  4. ম্যানোমিটার : গ্যাসের চাপ
ব্যাখ্যা
প্রশ্ন: ওডোমিটার : গতি ::

সমাধান:
ওডোমিটার : গতি :: ম্যানোমিটার : গ্যাসের চাপ

এখানে, মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার। তেমনি গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র ম্যানোমিটার।

বাকি অপশন গুলো ভুল। সঠিক উত্তর হবে - 
- হাইগ্রোমিটার - আদ্রতা পরিমাপক।
- ব্যারোমিটার - বায়ুমন্ডলের চাপ পরিমাপক।
- অল্টিমিটার - উচ্চতা পরিমাপক।

সূত্র: ব্রিটানিকা
৩০.
‘ম’, ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?
  1. মা
  2. বোন
  3. বাবা
  4. ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: ‘ম’, ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?

সমাধান: 
ম’, ল এর মা।
আবার, 'ল', শ এর ভাই।
অর্থাৎ, ল ও শ পরস্পর ভাই অথবা বোন।
ম', শ এর মা
৩১.
মফিজ সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন খুলনাতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন কুমিল্লায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর?
  1. ৬০ বছর
  2. ৬১ বছর
  3. ৬২ বছর
  4. ৫৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মফিজ সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন খুলনাতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন কুমিল্লায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর? 

সমাধান:
ধরি,
তাঁর বর্তমান বয়স = ক বছর

প্রশ্নমতে,
{(ক/৪) + (ক/৫) + (ক/৩)} + ১৩ = ক
বা, (১৫ক + ১২ক + ২০ক)/৬০} + ১৩ = ক
বা, (৪৭ক + ৭৮০)/৬০ = ক
বা, ৬০ক = ৪৭ক + ৭৮০
বা, ৬০ক - ৪৭ক = ৭৮০
বা, ১৩ক = ৭৮০
বা, ক = ৭৮০/১৩
∴ ক = ৬০

∴ তাঁর বর্তমান বয়স = ৬০ বছর
৩২.
২, ৪, ৯ এবং A এর যোগফল ৫২ হলে, তাদের গড় -
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৪, ৯ এবং A এর যোগফল ৫২ হলে, তাদের গড় -

সমাধান:
এখানে,
২ + ৪ + ৯ + A = ৫২
বা, ১৫ + A = ৫২
বা, A = ৫২ - ১৫
∴ A = ৩৭

∴ সংখ্যাগুলোর গড় = (২ + ৪ + ৯ + ৩৭)/৪
= ১৩
৩৩.
“পরের ভালো যে দেখতে পারে না” তাকে এক কথায় কী বলে?
  1. পুরাতাত্ত্বিক
  2. পঙ্কজ
  3. অপেয়
  4. পরশ্রীকাতর
ব্যাখ্যা
প্রশ্ন: “পরের ভালো যে দেখতে পারে না” তাকে এক কথায় কী বলে?

সমাধান: 
“পরের ভালো যে দেখতে পারে না” এক কথায় - পরশ্রীকাতর

কিছু গুরত্ব এক কথায় প্রকাশ:
- পান করার যোগ্য নয় - অপেয়
- পঙ্কে জন্মে যা - পঙ্কজ
- পুরাকালের বিষয় যিনি জানেন - পুরাতাত্ত্বিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪.
Which spelling is not correct?
  1. Secretariat
  2. Cigarette
  3. Minuscule
  4. Bourgeose
ব্যাখ্যা
Bourgeose- is not the correct spelling. 
The right word is- Bourgeois 
Bourgeois অর্থ- সম্পদশালী; ব্যবসাকার্যে নিয়োজিত ব্যক্তি বা মধ্যবিত্ত শ্রেণির লোক। 

cigarette এর বাংলা পরিভাষা- সিগারেট।
secretariat এর বাংলা পরিভাষা- কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।
minuscule এর বাংলা পরিভাষা- অতি ক্ষুদ্র; পিচ্চি; ক্ষুদ্রাতিক্ষুদ্র।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা?
  1. ১৯/২৬
  2. ৫/৬
  3. ২৩/৩০
  4. ১৩/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা?

সমাধান:
এখানে,
১৯/২৬ = ০.৭৩১
৫/৬ = ০.৮৩৩
২৩/৩০ = ০.৭৬৬৭
১৩/১৫ = ০.৮৬৬৭

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ১৩/১৫ সবচেয়ে বড়।
৩৬.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. চতুরঙ্গ
  2. চোখের বালি
  3. যোগাযোগ
  4. দোলনচাঁপা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
- শেষের কবিতা
- চোখের বালি
- চতুরঙ্গ
- ঘরে-বাইরে
- গোরা
- যোগাযোগ
- চার-অধ্যায়
- মালঞ্চ

অন্যদিকে,
- দোলনচাঁপা কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
তাই, এটি অপশনের অন্যান্যগুলো থেকে ভিন্ন।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
৩৭.
Which choice provides the answers?
Laugh is to cry ____ is to sad.
  1. solemn
  2. sombre
  3. tears
  4. happy
ব্যাখ্যা
প্রশ্ন: Which choice provides the answers?
Laugh is to cry ____ is to sad.

সমাধান:
Laugh - শব্দ করে হাসা।
cry - কাঁদা; আর্তনাদ করা।
happy - ভাগ্যবান; সুখী; তৃপ্ত।
sad - অসুখী; বিষণ্ণ।

Laugh এর বিপরীত cry
happy এর বিপরীত sad
Laugh is to cry happy is to sad.

অন্যদিকে, 
tears - চোখের জল; অশ্রু।
sombre - কৃষ্ণবর্ণ; অন্ধকারময়।
solemn - গভীর শ্রদ্ধা বা ভাবনার সঞ্চার করে এমন; ভাবগম্ভীর।
৩৮.
একটি খামারে মোট ৩০টি ছাগল ও হাঁস রয়েছে। যদি প্রাণীগুলোর মোট ৮৪টি পা থাকে, তাহলে ঐ খামারে মোট কতটি ছাগল আছে?
  1. ১৬টি
  2. ১৪টি
  3. ১২টি
  4. ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খামারে মোট ৩০টি ছাগল ও হাঁস রয়েছে। যদি প্রাণীগুলোর মোট ৮৪টি পা থাকে, তাহলে ঐ খামারে মোট কতটি ছাগল আছে?

সমাধান:
ধরি,
ছাগল আছে ক টি
∴ হাঁস আছে ৩০ - ক টি

প্রশ্নমতে,
৪ক + ২(৩০ - ক) = ৮৪
বা, ৪ক + ৬০ - ২ক = ৮৪
বা, ২ক = ২৪
∴ ক = ১২

∴ খামারে মোট ১২টি ছাগল আছে।
৩৯.
আগামীকাল জবার পরীক্ষা। পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কী বার হবে?
  1. রবিবার
  2. শনিবার
  3. শুক্রবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামীকাল জবার পরীক্ষা। পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কী বার হবে?

সমাধান:
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

আজ - বুধবার
আগামীকাল - বৃহস্পতিবার।
পরের সপ্তাহের এই দিনে অর্থাৎ, বৃহস্পতিবারে তার জন্মদিন।
জন্মদিনের পরের দিন শুক্রবার
৪০.
If you think one number is wrong in the series, what is the wrong number be?
2 1 3 2 4 3 5 4 5 5 7 6 
  1. 6
  2. 5
  3. 1
  4. no number is wrong in the series
ব্যাখ্যা
প্রশ্ন: If you think one number is wrong in the series, what is the wrong number be?
2 1 3 2 4 3 5 4 5 5 7 6 

সমাধান:
প্রদত্ত সিরিজে ২টি ধারা বিদ্যমান।
১ম ধারা, 2 3 4 5 6 7
২য় ধার, 1 2 3 4 5 6

এক্ষেত্রে 5 ভুল আছে। 5 এর স্থলে 6 হবে।
৪১.
(০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.২ × ০.০২) এর মান কত?
  1. ৮২
  2. ৮০
  3. ৭৫
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.২ × ০.০২) এর মান কত?

সমাধান:
০.২ × ০.৩ × ০.৫/০.১ × ০.২ × ০.০২
= ০.০৩০/০.০০০৪ 
= ৩০০/৪ 
= ৭৫
৪২.
'S N T S E I C Y E' by arranging the jumble letters make a meaningful word and the word means-
  1. Ascertain
  2. Indispensable
  3. Accessories
  4. Retrieve
ব্যাখ্যা
'S N T S E I C Y E' by arranging the jumble letters make a meaningful word is- Necessity আবশ্যকতা
and the word means- Indispensable  অপরিহার্য;
Necessity এর বাংলা অর্থ- আবশ্যকতা
Indispensable এর বাংলা অর্থ- অপরিহার্য;

তাছাড়া, 
Accessories অর্থ- সহায়ক বস্তু; আনুষঙ্গিক উপকরণ:
Retrieve  ফিরে পাওয়া: শুদ্ধ করা; উদ্ধার করা।
Ascertain নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা: 
৪৩.
Concern, Carrot, Cook, Camel শব্দগুলো থেকে ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?
  1. Carrot
  2. Camel
  3. Concern
  4. Cook
ব্যাখ্যা
প্রশ্ন: Concern, Carrot, Cook, Camel শব্দগুলো থেকে ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?

সমাধান:
Concern, Carrot, Cook, Camel
সবগুলো C বর্ণ দিয়ে শুরু
২য় বর্ণ o এবং a এর মাঝে a আগে আসে।
Carrot, Camel
৩য় বর্ণ r ও  m এর মাঝে m আগে আসে
Camel

∴ ইংরেজি অভিধানে সবার আগে Camel বসবে। 
৪৪.
নিচের ধারার পরবর্তী বর্ণটি কী হবে?
আ, ক, ঈ, গ, ঊ, ঙ, ........
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারার পরবর্তী বর্ণটি কী হবে?
আ, ক, ঈ, গ, ঊ, ঙ, ........

সমাধান: 
এখানে ২টি ধারা বিদ্যমান 
প্রদত্ত ধারাটি জোড় স্থানীয় স্বরবর্ণের ধারা। 
আ, ঈ, ঊ, 
প্রদত্ত ধারাটি বিজোড় স্থানীয় ব্যাঞ্জনবর্ণের ধারা।
ক,  গ,  ঙ , ছ,  ঝ,  ট, ড,.............. 
৪৫.
কোনো সংখ্যার সাথে ৬ যোগ করে, যোগফলকে ৫ দ্বারা গুণ করে, গুণফলকে ৯ দ্বারা ভাগ করে ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত? 
  1. ২১
  2. ২২
  3. ১৯
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার সাথে ৬ যোগ করে, যোগফলকে ৫ দ্বারা গুণ করে, গুণফলকে ৯ দ্বারা ভাগ করে ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত? 

সমাধান: 
মনেকরি, সংখাটি ক 

প্রশ্নমতে 
{৫(ক + ৬)/৯} - ৩ = ১২
বা, ৫(ক + ৬)/৯ = ১৫
বা, (ক + ৬)/৯ = ৩
বা, ক + ৬ = ২৭
বা, ক = ২৭ - ৬
∴ ক = ২১
৪৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. তাৎক্ষণিক
  2. নিকৃন্তন
  3. মতাবলম্বী
  4. পারতন্ত্র
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
- পারতন্ত্র বানান ভুল।
- সঠিক বানান - পারতন্ত্র্য, যার অর্থ - পরবশ্যতা, পরাধীনতা।

- মতাবলম্বী শব্দের অর্থ - বিশেষ কোণ মতের অনুসারী।
- নিকৃন্তন শব্দের অর্থ - ছেদন, কর্তন, খন্ডন।
- তাৎক্ষণিক শব্দের অর্থ - বিনা প্রস্তুতিতে

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৭.
দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি. মি. এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় ৫ কি. মি.। স্রোতের বেগ নির্ণয় করুন।
  1. ঘণ্টায় ৪ কি. মি.
  2. ঘণ্টায় ৫ কি. মি.
  3. ঘণ্টায় ৭ কি. মি.
  4. ঘণ্টায় ১০ কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি. মি. এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় ৫ কি. মি.। স্রোতের বেগ নির্ণয় করুন।

সমাধান:
মনে করি,
নৌকার বেগ = x কি.মি./ঘণ্টায়
স্রোতের বেগ = y কি.মি./ঘণ্টায়

প্রশ্নমতে,
x + y = ১৫ ............. (1)
x - y = ৫ ............. (2)

(1) নং -  (2) নং 
x + y - x + y = ১৫ - ৫
বা, ২y = ১০
∴ y = ৫

∴ স্রোতের বেগ = ৫ কি.মি./ঘণ্টায়।
৪৮.
'Recomposition' এর বাংলা পরিভাষা শব্দ-
  1. পুনর্বিবেচনা
  2. পুনর্মিলন
  3. সুপারিশ
  4. পুনর্যোজন
ব্যাখ্যা
প্রশ্ন: 'Recomposition' এর বাংলা পরিভাষা শব্দ-

সমাধান:
'Recomposition' এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্যোজন।

তাছাড়া,
Reconciliation এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্মিলন।
Recommendation এর বাংলা পরিভাষা শব্দ- সুপারিশ।
Reconsideration এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্বিবেচনা।

উৎস: বাংলা একাডেমি- প্রশাসনিক পরিভাষা।