পরীক্ষা আর্কাইভ

Sonali Bank Ltd. (Senior Officer)

পরীক্ষাFA, DUতারিখ১ জুন, ২০১৮সময়50 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Sonali Bank Ltd. Post Name: Senior Officer (গ্রেড-৯) Exam Date: 01.06.2018 Faculty Name: Faculty of Arts, DU
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Sonali Bank Ltd. (Senior Officer)

FA, DU · ১ জুন, ২০১৮ · ৮০ প্রশ্ন

.
'Legal statement' এর বাংলা পরিভাষা-
  1. ক) আইনি-উক্তি
  2. খ) জবানবন্দি
  3. গ) বৈধ-ভক্তি
  4. ঘ) দালিলিক প্রমাণ
ব্যাখ্যা

কিছু গুরুত্বপূর্ণ পরিভাষাঃ
Legal Procedure - বৈধ (কার্য) প্রণালী; আইনসম্মত (কার্য) প্রণালী
Legal Proceedings - বৈধ কার্যাবলী
Legal process - বৈধ প্রক্রিয়া; আইনসম্মত প্রক্রিয়া
Legal remembrancer - বিধি-নির্দেশক
Legal security - বৈধ জামিন
Legal statement - আইনসম্মত লিখিত বিবৃতি/ জবানবন্দী
Legal tender - বিহিত অর্থ, বৈধ মুদ্রা
উৎসঃ বাংলা একাডেমি প্রণীত প্রশাসনিক পরিভাষা

.
প্রমিত বানানরূপ -
  1. ক) গলাধঃকরণ
  2. খ) গলধকরন
  3. গ) গলধঃকরণ
  4. ঘ) গলাধকরণ
ব্যাখ্যা

গলাধঃকরণ (বিশেষ্য) -
১. গিলে ফেলা; গেলা।
২ ভক্ষণ; গ্রাস (প্রত্যেক কদর্য এবং প্রত্যেক কালকূটকে গলাধঃকরণ করিয়া ফেলিল -মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)।
৩ পান।
৪ পরিপাক; হজম।
(তৎসম বা সংস্কৃত শব্দ) গল+অধঃ+ √কৃ+অন(ল্যুট্‌)

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
নিচের যেটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক-
  1. সংঙ্গীতজ্ঞ
  2. গীতিকার
  3. নাট্যকার
  4. চিত্রশিল্পী
অনির্ধারিত
ব্যাখ্যা

একের অধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।  
- তিনি সংগীতজ্ঞ, গীতিকার, নাট্যকার, চিত্রশিল্পী ছিলেন। 
=========================

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী।
তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। ব্যক্তিমানুষের মন পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার আঘাতে কতটা রক্তাক্ত হতে পারে, তারই রূপচিত্র এঁকেছেন তিনি তাঁর রচনায়।
তবে তাঁর উপন্যাসে ব্যক্তিবর্গের ইচ্ছাভিসার ও মুক্তি সর্বদাই সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে তাঁকে রক্ষণশীলও বলা হয়ে থাকে।
সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য শরৎচন্দ্র কুন্তলীন পুরস্কার (১৯০৩), জগত্তারিণী স্বর্ণপদক (১৯২৩), বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ (১৯৩৪) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি (১৯৩৬) লাভ করেন।

তিনি সঙ্গীতজ্ঞ হিসাবেও খ্যাতি অর্জন করেছিলেন। তার বিখ্যাত রচনা "শ্রীকান্ত" -তে দেখা যায় তিনি নিয়মিত 'রাজলক্ষী' নামের এক বাঈজির আসরে যাতায়ত করতেন। বন্ধুদের অনুরোধে তিনি বহুদিনের জন্য সঙ্গীতের আসরে অংশগ্রহন করতে চলে আসতেন।
উৎসঃ বাংলাপিডিয়া ও শ্রীকান্ত উপন্যাস।

.
'তবু না বলা কথাটি সবাই মেনে নেয়'- বাক্যটির নেতিবাচক রূপ-
  1. ক) তবু না বলা কথাটি সবাই মেনে নেয় না
  2. খ) তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না
  3. গ) তবু না বলা কথাটি সবার না মানার উপায় থাকে না
  4. ঘ) তবু না বলা কথাটি সবার মানতে হয়
ব্যাখ্যা
একমাত্র অপশন খ) তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না - এই বাক্যটি দ্বারাই নেতিবাচক করার পরেও প্রশ্নে উল্লেখিত বাক্যের অর্থের পরিবর্তন হয় না।
.
‘তুবড়ি’: শব্দের অর্থ -
  1. ক) বাজি
  2. খ) জোরালো
  3. গ) তেড়ে আসা
  4. ঘ) তাড়াতাড়ি
ব্যাখ্যা

তুবড়ি, তুপড়ি (বিশেষ্য):
১. এক ধরনের আতশ-বাজি।
২. সাপুড়েদের লাউয়ের খোলে দুটি নল ফিনকির মতো অনর্গল উচ্ছল কথার তোড় (কথার তুবড়ি ছোটানো)।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
'লক্ষণ' শব্দের প্রমিত উচ্চারণ-
  1. ক) লোক্খন্
  2. খ) লক্খোন্
  3. গ) লোক্খোন্
  4. ঘ) লক্খন
ব্যাখ্যা

লক্ষণ (বিশেষ্য)
১. চিহ্ন (দারিদ্র্যের লক্ষণ)।
২. পরিচয় (মরত্ত্বের লক্ষণ)।
৩. নিদর্শন; অভিজ্ঞান (জ্ঞানের লক্ষণ)।
৪. আভাস; ইঙ্গিত; সূচনা (ঝড়ের বা ক্রোধের লক্ষণ)।

উচ্চারণ - লোক্‌খোন্‌

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
'গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে'। চরণটি নান্দনিক বিবেচনায় হয়ে উঠেছে-
  1. ক) উপমা
  2. খ) রূপক
  3. গ) চিত্রকল্প
  4. ঘ) রূপকাভাস
ব্যাখ্যা

"গাছের পাতার সেই বেদনায় বুনো পথে যেতো ঝরে,
ফালগুনী হাওয়া কাঁদিয়া উঠিত শুনো-মাঠখানি ভরে।
পথ দিয়া যেতে গেঁয়ো পথিকেরা মুছিয়া যাইত চোখ,
চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক।"
- কবিতাংশটি জসীমউদ্দিনের 'কবর' কবিতা থেকে গৃহীত।
কবিতায় বৃদ্ধের ছেলের মৃত্যুর শোক প্রকাশের জন্য কবিচিত্তের সংবেদনার প্রতিবিম্ব, তার ভাব চেতনার কাব্যময় চিত্রই হলো 'ইমেজ' বা 'চিত্রকল্প'।
জসীমউদ্দীন গ্রামীণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার কবিতায় চিত্রকল্প নির্মাণ করেছেন।

.
উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাস গঠন এর উদাহরণ-
  1. ক) সকাল
  2. খ) সততা
  3. গ) একাল
  4. ঘ) সমস্যা
ব্যাখ্যা

উপসর্গযোগে কর্মধারয় সমাস গঠনের কয়েকটি উদাহরণঃ
সকাল, বিকাল, বিদেশ, বেসুর ইত্যাদি।
অব্যয়যোগে কর্মধারয় সমাস গঠনের কয়েকটি উদাহরণঃ
কুকর্ম, যথাযোগ্য।
সংখ্যাবাচক শব্দযোগে কর্মধারয় সমাস গঠনের কয়েকটি উদাহরণঃ
একজন, দোতলা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণঃ নবম-দশম শ্রেণী

.
'মধুসূদন' নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র-
  1. ক) গৃহদাহ
  2. খ) যোগাযোগ
  3. গ) শর্মিষ্ঠা
  4. ঘ) নদীবক্ষে
ব্যাখ্যা
মধুসূদন ও কমুদিনী - রবীন্দ্রনাথ ঠাকুরের 'যোগাযোগ' - উপন্যাসের চরিত্র।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'এ পোশাকটি মানায়নি।' এই বাক্যটি __ উদাহরণ
  1. ক) কর্মবাচ্যের
  2. খ) ভাববাচ্যের
  3. গ) কর্মকর্তৃবাচ্যের
  4. ঘ) কর্তৃবাচ্যের
ব্যাখ্যা

যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলে।
যেমন -
কাজটা ভালো দেখায় না।
বাঁশি বাজে ঐ মধুর লগনে।
তেমনিভাবে, এ পোশাকটি মানায়নি - এটিও কর্মকর্তৃবাচ্যের উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণঃ নবম-দশম শ্রেণী

১১.
‘অতএব, আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন।’ - এই বাক্যে নিচের কোন ধরনের অসংগতি লক্ষ্য করা যায়?
  1. ক) দূরান্বয় দোষ
  2. খ) অতি বিনয়ের প্রকাশ
  3. গ) বচনের ভূল
  4. ঘ) আসত্তি গুণ প্রকাশ না পাওয়া
ব্যাখ্যা
বাক্যটি - সাধু ভাষায় লিখিত।
এখানে, বচনগত ভুল আছে। কেননা, পরিবার - শব্দটি অর্থগতভাবে বহুবচন।
এর পরে 'বর্গ' ব্যবহার করলে বাহুল্য দোষে দুষ্ট হবে।
১২.
সত্তেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য -
  1. ক) অভ্র আবীর
  2. খ) তীর্থ সলিল
  3. গ) তীর্থরেণু
  4. ঘ) বেণু-বীণা
ব্যাখ্যা

ছন্দের জাদুকর বা ছন্দের রাজা হিসাবে খ্যাত - সত্যেন্দ্রনাথ দত্তের কয়েকটি মৌলিক কাব্যগ্রন্থঃ
সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহ ও কেকা, অভ্র আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি, কাব্য সঞ্চয়ন ইত্যাদি।
অনুবাদ কাব্যঃ
তীর্থরেণু, মণি মঞ্জূষা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৩.
‘ছেলেটি এমন আকায় একেছে’ - বাক্যে যে ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে -
  1. ক) মুখ্যকর্ম
  2. খ) ধাত্বর্থক কর্ম
  3. গ) গৌণ কর্ম
  4. ঘ) প্রযোজক কর্ম
ব্যাখ্যা

বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে সমধাতুজ/ধাত্বর্থক কর্ম বলে।
যেমন-
আর কত খেলা খেলবে।
বেশ এক ঘুম ঘুমিয়েছি।
আর মায়াকান্না কেঁদো না। ইত্যাদি।
তেমনিভাবে, ছেলেটি এমন আকায় একেছে - সমধাতুজ/ধাত্বর্থককর্ম পদ। 
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণঃ নবম-দশম শ্রেণী।

১৪.
বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি?
  1. ক) চর্যাপদ
  2. খ) কোচবিহার রাজের লেখা চিঠি
  3. গ) শেখ শুভোদয়া
  4. ঘ) নরোত্তম দাসের দেহ কড়চা
ব্যাখ্যা

মধ্যযুগের কিছু দলিলে বাংলা গদ্যের আদিরূপ পাওয়া যায় এবং কিছু চিঠিতেও রয়েছে তার ছোঁয়া।
এরকম একটি চিঠি হচ্ছে - কুচবিহারের মহারাজা নরনারায়ণের। তিনি এ-মূল্যবান চিঠিটি লিখেছিলেন - অহোমরাজ স্বর্গদেবকে; ১৫৫৫ অব্দে।
চর্যাপদ - বাংলা সাহিত্যেরই আদি নিদর্শন। এটি কাব্যের নিদর্শন।
উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

১৫.
কাল নিরবধি - গ্রন্থটি যার আত্মজীবনী -
  1. ক) মুস্তফা নুরুল ইসলাম
  2. খ) আনিসুজ্জামান
  3. গ) আবদুল্লাহ আবু সায়ীদ
  4. ঘ) ড. মাহবুল হক
ব্যাখ্যা

"কাল নিরবধি" - অধ্যাপক আনিসুজ্জামান এর আত্মজীবনী।
এতে তিনি নিজের জীবনের কথা, পরিপার্শ্বের সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়ায় তাঁর বেড়ে-ওঠা, শিক্ষাগ্রহণ ও শিক্ষাদান-পর্বের কাহিনী, ব্যক্তিজীবন, পরিবার, বন্ধুবৃত্ত, শিক্ষকমণ্ডলীর কথা বর্ণনা করেছেন।
এগুলো ছাপিয়ে বইয়ের কাহিনী পৌঁছে যায় বৃহত্তর সামাজকি-রাজনৈতিক-সাংস্কৃতিক ভূমিতে।
এই সুবাদে ফুটে ওঠে সময় ও সমাজের পরিবর্তনময়তার ছবি, কেবল ঋদ্ধবান এক অবলোকনকারীর দৃষ্টিতে নয়, মহত্বতর এক অংশীর বয়ানে, যিনি ইতহাসকে প্রত্যক্ষ করেছেন নিবিড়ভাবে তার চেয়েও গভীরভাবে চেয়েছেন ইতিহাস পাল্টে দিতে। দেশভাগপর্ব-কাল থেকে এই স্মৃতিভাস্যের শুরু, কিংবা বলা যায় তারও আগে, বঙ্গীয় মুসলিম মধ্যবিত্ত সমাজে আধুনিক শিক্ষার অভিঘাতে সৃষ্টি আলোড়ন থেকে জন্ম নেয়া আপন পারিবারিক পরিমণ্ডল থেকে কথকতার সূচনা।

১৬.
'He can hardly keep the wolf from the door'. বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ হলো-
  1. ক) সে ভাজা মাছটি উল্টে খেতে জানে না।
  2. খ) তার এখন শিরে সংক্রান্তি।
  3. গ) তার নুন আনতে পান্তা ফুরায়।
  4. ঘ) সে না পারে সইতে না পারে কইতে।
ব্যাখ্যা

Keep the wolf from the door = Have enough money to avert hunger or starvation (used hyperbolically).

∴ He can hardly keep the wolf from the door - এর বাংলা অর্থ দাঁড়ায় - তার নুন আনতে পান্তা ফুরায়।

Source: Oxford and Bangla Academy Dictionary

১৭.
Choose the word closest to the meaning of the underlined word: The patient needed an anodyne for his strained nerves.
  1. ক) Alchohol
  2. খ) Opium
  3. গ) Medicin
  4. ঘ) Pain-killing balm
ব্যাখ্যা

Anodyne (Noun):
English Meaning: A painkilling drug or medicine.
বাংলা অর্থ - বেদনা উপশমকারী (ওষুধ); সান্ত্বনাদায়ক (বস্তু)।

Source: Oxford and Bangla Academy Dictionary

১৮.
Select the pair from the following option which is set in opposition:
  1. ক) Scholar - Pedagogic
  2. খ) Humid - Arid
  3. গ) Erroneous - Faulty
  4. ঘ) Horrible - Atrocious
ব্যাখ্যা

Humid (adjective):
English meaning - Marked by a relatively high level of water vapour in the atmosphere.
বাংলা অর্থ - আর্দ্র; স্যাঁতসেঁতে; জলো।

Arid (Adjective):
English meaning - (of land or a climate) having little or no rain; too dry or barren to support vegetation.
বাংলা অর্থ - অনুর্বর; (আবহাওয়া, অঞ্চল সম্বন্ধে) শুষ্ক; বৃষ্টিপাতহীন।

Source: Oxford and Bangla Academy Dictionary

অন্যান্য জোড়া শব্দগুলো সমঅর্থসম্পন্ন শব্দ।
১৯.
Choose the correct options to fill in the blanks (19 - 24):
'To come to the fore’ means to become ____.
  1. ক) prominent
  2. খ) aggerssive
  3. গ) weak
  4. ঘ) aware
ব্যাখ্যা

To come to the fore = To become prominent.
To the fore = If someone or something comes to the fore in a particular situation or group, they become important or popular.
Source: Collins Dictionary

২০.
This evidence ____ with what one already knows.
  1. ক) ties in
  2. খ) sets in
  3. গ) gives in
  4. ঘ) goes down
ব্যাখ্যা

Tie in (Phrasal verb):
a connection between two things, businesses, etc.
Source: Cambridge Dictionary

২১.
In spite of all his brag, he had ‘to eat humble pie’ means that he had to ____.
  1. ক) apologize
  2. খ) surrender
  3. গ) to leave
  4. ঘ) eat his food
ব্যাখ্যা

Eat humble pie = Make a humble apology and accept humiliation.
Source: Oxford Dictionary

২২.
We should ____ for a rainy day.
  1. ক) put down
  2. খ) put into
  3. গ) put something by
  4. ঘ) put thing of
ব্যাখ্যা

Put something by = Save money for future use.
Ex: Putting some money by every month is a great habit.
Source: Oxford Dictionary

২৩.
I was alarmed ____ the news of my brother's illness.
  1. ক) in
  2. খ) at
  3. গ) of
  4. ঘ) in
ব্যাখ্যা

Alarmed at - আতঙ্কিত হওয়া।
I was alarmed at the news of my brother's illness.
বাক্যটির বাংলা অর্থ দাঁড়ায় - আমি আমার ভাইয়ের অসুস্থতার খবরে আতঙ্কিত হয়েছিলাম।

২৪.
The man who follows his nose actually follows his ____.
  1. ক) passion
  2. খ) rationality
  3. গ) instinct
  4. ঘ) memory
ব্যাখ্যা

Follow one's nose = Trust to one's instincts.
Instinct = A natural propensity or skill of a specified kind
বাংলা অর্থ - সহজাত প্রবৃত্তি।
Source: Oxford Dictionary

২৫.
“Approval” may be expressed by the following interjection:
  1. ক) Ha!
  2. খ) Hush!
  3. গ) Bravo!
  4. ঘ) Hurrah!
ব্যাখ্যা

Bravo! শব্দটির বাংলা অর্থ = (উৎসাহ প্রদান করতে) শাবাস, চমৎকার, বাহবা।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
Approval বা অনুমোদন - বোঝাতেও এটি ব্যবহৃত হয়।

২৬.
‘Lachrymose nature’ means -
  1. ক) Lethargic
  2. খ) Prone to anger
  3. গ) Prone to tear
  4. ঘ) Energetic
ব্যাখ্যা
Lachrymose nature = Tearful or given to weeping.
বাংলা অর্থ - অশ্রুপূর্ণ; ত্রুন্দনশীল; ছিচকাঁদুনে।
২৭.
People who believe anything told to them are called -
  1. ক) Faithful
  2. খ) Credible
  3. গ) All-believing
  4. ঘ) Credulous
ব্যাখ্যা

Credulous (Adj) = Having or showing too great a readiness to believe things.
বাংলা অর্থ - সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ।

২৮.
A lame duck organization is one which needs -
  1. ক) support
  2. খ) power
  3. গ) staff
  4. ঘ) authority
ব্যাখ্যা

A lame duck = Someone or something that needs help.
∴ A lame duck organization = A organisation which is in trouble and needs support.

২৯.
The concluding part of a literary work is called -
  1. ক) epigraph
  2. খ) epitaph
  3. গ) conclusion
  4. ঘ) epilogue
ব্যাখ্যা

Epilogue (noun):
English Meaning: A section or speech at the end of a book or play that serves as a comment on or a conclusion to what has happened.
বাংলা অর্থঃ সাহিত্যকর্মের সমাপ্তি অংশ; নাটক শেষে দর্শকের উদ্দেশ্যে অভিনেতার বিশেষ সংলাপ।
Source: Oxford and Bangla Academy Dictionary

৩০.
He is such a Good Samaritan. It means -
  1. ক) He is a bad man
  2. খ) He is very clever
  3. গ) He is a fool
  4. ঘ) He is a helpful person
ব্যাখ্যা

Good Samaritan = A charitable or helpful person
Source: Oxford Dictionary

৩১.
Choose the opposite of the following idiomatic expression from the option given: ‘To go to the dogs’.
  1. ক) To turn over a new leaf
  2. খ) To oil one's own machine
  3. গ) Be off one’s head
  4. ঘ) To breathe one’s last
ব্যাখ্যা

Go to the dogs = If a country or organization is going to the dogs, it is becoming very much less successful than it was in the past.
Turn over a new leaf = Start to act or behave in a better or more responsible way.
These two phrases give opposite meaning.
Source: Oxford and Cambridge Dictionary

৩২.
A female ‘administrator’ called -
  1. ক) An administratoress
  2. খ) An administress
  3. গ) An administratrix
  4. ঘ) An administre
ব্যাখ্যা

Foreign masculine gender এর শেষে Tor থাকলে Feminine form এ Tor এর পরিবর্তে Trix হয়।
যেমন- Administrator - Administratrix, Prosecutor - Prosecutrix, Testator-Testatrix, Executor - Executorix, Proprietor - Proprietrix.

৩৩.
If x is an integer and y = -2x - 8 what is the least value of x for which y is less than 9?
  1. ক) -9
  2. খ) -8
  3. গ) -7
  4. ঘ) -6
ব্যাখ্যা

Here,
y < 9
⇒ - 2x - 8 < 9
⇒ -2x < 9 + 8
⇒ - x < 17/2
∴ x > -8.5
Answer: -8

৩৪.
The next number in the sequence 3, 6, 11, 18, 27.... is:
  1. ক) 34
  2. খ) 36
  3. গ) 38
  4. ঘ) 40
ব্যাখ্যা

The difference between the first two number is 3 (6 - 3 = 3)
The difference between the next two number is 5 (11 - 6 = 5)
The difference between the next two number is 7 (18 - 11 = 7)
The difference between the next two number is 9 (27 - 18 = 9)
The difference between the next two number is 11 (38 - 27 = 11)
So, the next number should be 38.

৩৫.
If x : y = 5 : 3, then (8x - 5y) : (8x + 5y) =?
  1. ক) 5 : 11
  2. খ) 6 : 5
  3. গ) 5 : 6
  4. ঘ) 3 : 4
ব্যাখ্যা

x:y = 5:3
⇒ x/y = 5/3
⇒ 8x/5y = (5 × 8)/(3 × 5)
⇒ (8x - 5y)/(8x + 5y) = (8 - 3)/(8 + 3) [ 8/5 দ্বারা গুণ করে ]
⇒ (8x - 5y)/(8x + 5y) = (8 - 3)/(8 + 3) [বিয়োজন - যোজন করে]
∴ (8x - 5y):(8x + 5y)
= 5:11
Answer:- 5:11.

৩৬.
The sum of the first 17 terms of the series 5, 9, 13, 17...
  1. ক) 529
  2. খ) 462
  3. গ) 629
  4. ঘ) 523
ব্যাখ্যা

এখানে,
প্রথম পদ, a = 5
সাধারন অন্তর, d = 9 - 5 = 4
পদসংখ্যা, n = 17
∴ 17টি পদের সমষ্টি = 17/2 [2 × 5 + (17 - 1) × 4]
= 17/2(10 + 64)
= (17 × 74)/2
= 629.

৩৭.
If A = {1, 2, 3, 4, 5}, then the number of proper subsets of A is -
  1. ক) 120
  2. খ) 30
  3. গ) 31
  4. ঘ) 32
ব্যাখ্যা

আমরা জানি,
proper subset সংখ্যা = 25 - 1 টি
= 32 - 1 টি
= 31 টি

৩৮.
How many terms of arithmetic progression (A. P.) 21, 18, 15, 12, … must be taken to give the sum zero?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 22
  4. ঘ) 27
ব্যাখ্যা

এখানে,
21, 18, 15, 12,
১ম পদ, a = 21
সাধারন অন্তর, d = 18 - 21 = -3
∴ সমষ্টি = n/2{2a + (n - 1)d}
⇒ 0 = n/2{(2 × 21) + (n - 1)(-3)}
⇒ 0 = n/2(42 - 3n + 3)
⇒ 45n - 3n2 = 0
⇒ 3n(n - 15) = 0
⇒ n - 15 = 0
∴ n = 15.

৩৯.
Which of the number below is not equivalent to 4%?
  1. ক) 1/25
  2. খ) 4/100
  3. গ) 0.40
  4. ঘ) 0.04
ব্যাখ্যা

আমরা অপশন গুলো বিবেচনা করি -
A. 1/25 = 1/25 × 100% = 4%
B. 4/100 = 1/25 = 4%
C. .04 = 4/100 = 40/100 × 100% = 40%
D. 0.04 = 4/100 = 1/25 = 4%
সুতরাং, অপশন গ) 40% সঠিক উত্তর।

৪০.
How many integers from 1 to 1000 are divisible by 30 but not by 16?
  1. ক) 29
  2. খ) 31
  3. গ) 32
  4. ঘ) 38
ব্যাখ্যা

16 ও 30 এর ল সা গু = 240টি
এখন, 1000/240
The Quotient is 4 and the remainder is 40
সুতরাং 1 থেকে 1000 এর মধ্যে 16 এবং 30 দ্বারা বিভাজ্য সংখ্যা = 4টি
আবার,
1000/30
The Quotient is 33 and the remainder is 10
অর্থ্যাত 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা বিভাজ্য সংখ্যা 33টি
∴ 1 থেকে 1000 এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা নয় এমন সংখ্যা = 33 - 4 = 29টি

৪১.
After been dropped a certain ball always bounces back to 2/5 of the height of its previous bounce. After the first bounce it reaches a height of 125 inches. How high (in inches) will it reach after its fourth bounce?
  1. ক) 20
  2. খ) 8
  3. গ) 5
  4. ঘ) 3.2
ব্যাখ্যা

After the first bounce it reached to 125 inches.
& there4; After the second bounce it reached to 125 × 2/5 = 50 inches.
& there4; After the third bounce it related to 50 × 2/5 = 20 inches.
& there4; After the fourth bounce it related to 20 × 2/5 = 8 inches.
Answer: 8 inches.

৪২.
The slope of the line perpendicular to the line y = -5x+9 is -
  1. ক) 5
  2. খ) -5
  3. গ) 1/5
  4. ঘ) -1/5
ব্যাখ্যা

y = -5x + 9
⇒ y + 5x = 9 .....(i)
সুতরাং (i) নং রেখাটির লম্বরেখার সমীকরণ 5y - x = k
⇒ y = 1/5x + k
∴ লম্ব রেখাটির ঢাল = 1/5

৪৩.
A pole 6m high casts a shadow 2√3m long on the ground, then Sun's elevation is -
  1. ক) 60°
  2. খ) 45°
  3. গ) 30°
  4. ঘ) 90°
ব্যাখ্যা

We know,
⇒ tanΘ = perpendicular/base
⇒ tanΘ = AB/BC
⇒ tanΘ = 6/2√3
⇒ tanΘ = √3
⇒ tanΘ = tan60°
∴ Θ = 60°

৪৪.
If m and p are positive integers and (m+p)m is even, which of the following must be true?
  1. ক) If m is odd, then p is odd
  2. খ) If m is odd, then p is even
  3. গ) If m is even, then p is even
  4. ঘ) If m is even, then p is odd
ব্যাখ্যা

এখানে, আমরা প্রশ্নের option গুলো বিবেচনা করিঃ
a) m যদি বিজোড় হয়, তখন p শুধুমাত্র বিজোড় হলেই (m + p)m জোড় হবে।
b) যদি m বিজোড় হয়, তখন p জোড় হলে কখনই (m + p)m জোড় হবে না।
c + d) যদি m জোড় হয়, তাহলে p জোড় বা বিজোড় যাই হোক না কেন (m + p)m জোড় হবে।
অর্থাৎ, m যদি even হয়, তাহলে প্রশ্নোক্ত সমীকরণ থেকে p জোড় বা বিজোড় যেকোনোটাই হতে পারে যা 'must' শর্তকে মানে না।
তাই উত্তর হবেঃ If m is odd, then p is odd

৪৫.
All possible three digit numbers are formed by 1, 2, 3. If one number is chosen randomly; the probability that it would be divisible by 111 is -
  1. ক) 0
  2. খ) 2/9
  3. গ) 1/3
  4. ঘ) 1/4
ব্যাখ্যা

1,2,3 অংকগুলো দ্বারা গঠিত সংখ্যাগুলো হলোঃ 123, 132, 213, 231, 312, 321 (6টি)
এখন এর মধ্যে 111 দ্বারা বিভাজ্য সংখ্যা একটিও নেই।
Probability = 0/6 = 0

৪৬.
If w is 10% less than x and y is 30% less than z, then wy is what persent less than xz?
  1. ক) 10%
  2. খ) 20%
  3. গ) 37%
  4. ঘ) 40%
ব্যাখ্যা

ধরি,
x = 100 then w = 100 - 100 × 10/100 = 90.
আবার যদি,
z = 100 then y = 100 - 100 × 30/100 = 70.
সুতরাং, wy = 90 × 70 = 6300 and xz = 100 × 100 = 1000.
∴ Difference = 10000 - 6300 = 3700.
∴ Difference in percentage = (3700/10000) × 100% = 37%

৪৭.
If secΘ + tanΘ = x, then tanΘ is -
  1. ক) (x2 + 1)/x
  2. খ) (x2 - 1)/x
  3. গ) (x2 + 1)/2x
  4. ঘ) (x2 - 1)/2x
ব্যাখ্যা

দেওয়া আছে, secΘ + tanΘ = x .....(i)
আমরা জানি, sec2Θ - tan2Θ = 1
⇒ (secΘ + tanΘ)(secΘ - tanΘ) = 1
⇒ x(secΘ - tanΘ) = 1 [(i) নং হতে ]
∴ (secΘ - tanΘ) = 1/x ..........(ii)
(i) -(ii) থেকে পাই,
secΘ + tanΘ - secΘ - tan∅= x - 1/x
2tanΘ = (x2 - 1)/x
∴tanΘ = (x2 - 1)/2x.

৪৮.
The value of k, if (x-1) is a factor of 4x3 + 3x2 - 4x + k, is -
  1. ক) 3
  2. খ) -3
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা

যেহেতু, (x - 1) সমীকরণটির একটি উৎপাদক।
সুতরাং x = 1 এর জন্য 4x3 + 3x2 - 4x + k এর মান শূন্য হবে।
∴ 4(1)3 + 3(1)2 - 4(1) + k = 0
4 + 3 - 4 + k = 0
∴ k = -3.

৪৯.
If the radious of cylinder is halved and height is doubled, then what will be the curved surface area?
  1. ক) increase by 1
  2. খ) the same
  3. গ) double
  4. ঘ) triple
ব্যাখ্যা

Curved surface এর ক্ষেত্রফল = 2Πrh
ব্যাসার্ধ হলে নতুন ব্যাসার্ধ = r/2
এবং দৈর্ঘ্য দ্বিগুণ হলে নতুন দৈর্ঘ্য = 2h
∴ নতুন ক্ষেত্রফল = 2Π(r/2)2h = 2Πrh.
সুতরাং ক্ষেত্রফল একই থাকবে।

৫০.
If a + 2b = 6 and ab = 4 what is 2/a + 1/b?
  1. ক) 1/2
  2. খ) 1
  3. গ) 3/2
  4. ঘ) 2
ব্যাখ্যা

2/a + 1/b
= (2b + a)/ab
= 6/4
= 3/2

৫১.
The number of parallellograms that can be formed from a set of four parallel lines intersecting another set of three parallel lines is -
  1. ক) 6
  2. খ) 9
  3. গ) 12
  4. ঘ) 18
ব্যাখ্যা


আমরা দেখতে পাচ্ছি যে চারটি পরস্পর সমান্তরাল রেখাকে তিনটি পরস্পর সমান্তরাল রেখা ছেদ করলে মোট আয়তক্ষেত্রের সংখ্যা হবেঃ
6 + 5 + 4 + 3 + 2 + 2 + 1 = 18

৫২.
The area of a triangle with sides 3 cm, 5 cm and 6 cm is -
  1. ক) 2√3 cm2
  2. খ) 2√14 cm2
  3. গ) 5√12 cm2
  4. ঘ) 4√14 cm2
ব্যাখ্যা

অর্ধপরিসীমা, s = (3 + 5 + 6)/2 = 7 সে.মি
∴ ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)} বর্গএকক
               = √ {7 (7 - 3) (7 - 5) (7 - 6)} বর্গসে.মি 
               = √ (7 × 4 × 2 × 1)
               = 2√14 বর্গসে.মি

৫৩.
There are 5 red and 3 black balls in a bag. Probability of drawing a black ball is -
  1. ক) 5/8
  2. খ) 1/2
  3. গ) 3/8
  4. ঘ) 1/4
ব্যাখ্যা

মোট বলের সংখ্যা = (5 + 3) = 8 টি
কালো বলের সংখ্যা = 3 টি
একটি কালো বল উঠার সম্ভাব্যতা = 3/8 টি

৫৪.
Find the largest fraction from the following:
  1. ক) -5/11
  2. খ) -8/13
  3. গ) -7/19
  4. ঘ) -15/97
ব্যাখ্যা

-5/11 Χ -8/13 এখানে, -65 > -88 ∴ -5/11 > -8/13
-5/11 Χ -7/19 এখানে, -95 < -77 ∴ -7/19 > -5/11
-7/19 χ -15/97 এখানে, -679 < -285 ∴ -15/97 > -7/19
সুতরাং বৃহত্তম ভগ্নাংশটি হলো -15/97.

৫৫.
The factor of x2 - 5x - 6 are:
  1. ক) (x - 6)(x + 1)
  2. খ) (x + 6)(x - 1)
  3. গ) (x - 3)(x + 2)
  4. ঘ) (x - 3)(x - 2)
ব্যাখ্যা

x2 - 5x - 6
x2 - 6x + x - 6
x(x - 6) + 1(x - 6)
(x - 6)(x + 1).

৫৬.
If x + (1/x) = 3, then x - (1/x) =?
  1. ক) √5
  2. খ) √13
  3. গ) √7
  4. ঘ) 0
ব্যাখ্যা

আমরা জানি, (x - 1/x)2 = (x + 1/x)2 - 4x × 1/x
(x - 1/x)2 = 32 - 4
(x - 1/x)2 = 9 - 4
∴ (x - 1/x) = √5

৫৭.
Which of the following is not a programming language?
  1. ক) Java
  2. খ) Pascal
  3. গ) MS-Excel
  4. ঘ) C++
ব্যাখ্যা

Java, Pascal, C++ are Programming Languages.
MS-Excel is spreadsheet software.

৫৮.
Which disk is used to cold boot a PC?
  1. ক) Setup disk
  2. খ) System disk
  3. গ) Diagonostic disk
  4. ঘ) Programe disk
ব্যাখ্যা

System disk is used to cold boot a PC.

It is the system disk because the other disks may boot a PC, but they also perform added functions beyond booting the PC. To perform a cold boot (also called a "hard boot") means to start up a computer that is turned off. It is often used in contrast to a warm boot, which refers to restarting a computer once it has been turned on. A cold boot is typically performed by pressing the power button on the computer.

A system is a regularly interacting or interdependent group of units forming an integrated whole. Every system is delineated by its spatial and temporal boundaries, surrounded and influenced by its environment, described by its structure and purpose and expressed in its functioning.

A system boot disk is a floppy disk which allows your computer to boot into an operating system such as DOS. Examples include the DOS installation disk and the Windows 95/98/Me startup disk. You can use a startup or system disk to clean boot a Windows 95/98/Me computer.

৫৯.
A collection of unproccssed items is -
  1. ক) information
  2. খ) data
  3. গ) memory
  4. ঘ) reports
ব্যাখ্যা
A collection of unprocessed items is - data
A collection of Organized and Processed data is - Information
৬০.
Which of the following types of menu shows the further sub choices?
  1. ক) Reverse
  2. খ) Template
  3. গ) Scrolled
  4. ঘ) Pull-down
ব্যাখ্যা
Also called a drop-down menu, a menu of commands or options that appears when you select an item with a mouse. The item you select is generally at the top of the display screen, and the menu appears just below it, as if you had pulled it down.
৬১.
Which of the following is not a logical function used in MS Excel?
  1. ক) ELSE
  2. খ) ROUND
  3. গ) MIN
  4. ঘ) RAND
ব্যাখ্যা
সাধারণত else statementটি if এর সঙ্গে ব্যবহৃত হয়। তবে, Excel এর if এ else লাগে না। Excel এ Else নামে কোন ফাংশন নেই।
৬২.
Which of the following error occurs when software tries to access protected memory?
  1. ক) Segmentation Fault
  2. খ) IO Error
  3. গ) Display time Error
  4. ঘ) Runtime error
ব্যাখ্যা

A segmentation fault occurs when the software tries to access the protected memory.

A segmentation fault is a common condition causing the programs to crash. it is generally associated with a core file and is triggered by a machine trying to read or write an unauthorized position of the memory. in other words, it is a memory access violation error. A segmentation fault is always an error in the run time.

৬৩.
If you wish to extend the length of the network without having the signal degrade, you would use a -
  1. ক) Repeater
  2. খ) Router
  3. গ) Gateway
  4. ঘ) Switch
ব্যাখ্যা
In telecommunications, a repeater is an electronic device that receives a signal and retransmits it.
Repeaters are used to extend transmissions so that the signal can cover longer distances or be received on the other side of an obstruction.
৬৪.
Ctrl, Shift and Alt are called __ keys.
  1. ক) Function
  2. খ) Adjustment
  3. গ) Modifier
  4. ঘ) Application
ব্যাখ্যা
Modifier keys include Alt, Ctrl, Shift and the Windows key.
৬৫.
Which institution in a federal system of government is called ‘Balancing Wheel’ of the constitution?
  1. ক) Executive
  2. খ) Legislature
  3. গ) Judiciary
  4. ঘ) None of above
৬৬.
According to the SIPRI fact sheet, the third most military spender country in 2017 was -
  1. ক) USA
  2. খ) China
  3. গ) Saudi Arabia
  4. ঘ) Russia
ব্যাখ্যা

এতো আগের তথ্য এখন মনে রাখার দরকার নেই। Stockholm International Peace Research Institute (SIPRI) এর আপডেটেড ডাটা চার্ট নিচে দেয়া হল। রিভিশন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে।

৬৭.
The term of a non-permanent members of the UN Security Council is-
  1. ক) 1 year
  2. খ) 9 months
  3. গ) 2 years
  4. ঘ) 3 years
ব্যাখ্যা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১০টি। প্রতিবছর ৫টি করে নতুন সদস্য সাধারণ পরিষদের সদস্যদের ভোটে দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
২০২১-২০২২ মেয়াদে এশীয় অঞ্চল থেকে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। ২০২১ সালে ভারত ইন্দোনেশিয়ার পরিবর্তে দাযিত্ব গ্রহণ করবে।
এছাড়া ২০২১-২০২২ মেয়াদে মেক্সিকো, নরওয়ে, আয়ারল্যান্ড এবং কেনিয়াও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

৬৮.
Brand name YKK is related to -
  1. ক) Zipper
  2. খ) Cars
  3. গ) Cell phone
  4. ঘ) Motorcycle
ব্যাখ্যা

The YKK Group is a Japanese group of manufacturing companies. As the world's largest zipper manufacturer, YKK Group is most known for making zippers; however, it also manufactures other fastening products, architectural products, plastic hardware, and industrial machinery.
The initials YKK stand for Yoshida Kōgyō Kabushiki gaisha (Yoshida Manufacturing Corporation), which was the name of the company from 1945 until 1994. 
Source: YKK Website.

৬৯.
In which country Aztec civilization was originated?
  1. ক) USA
  2. খ) Greece
  3. গ) Mexico
  4. ঘ) Egypt
ব্যাখ্যা

Aztec, self-name Culhua-Mexica, Nahuatl-speaking people who in the 15th and early 16th centuries ruled a large empire in what is now central and southern Mexico.
Source: Encyclopedia Britannica.

৭০.
Total matches of the FIFA 2018 World Cup will be -
  1. ক) 128
  2. খ) 64
  3. গ) 32
  4. ঘ) 60
ব্যাখ্যা

ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৮ তে মোট ৩২টি দেশ অংশ নিয়েছে। এই বিশ্বকাপে ফ্রান্স দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়।

২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসর কাতারে অনুষ্ঠিত হবে।
Verified From: FIFA Website

৭১.
The Bangabandhu Satellite-1 was launched by -
  1. ক) Falcon 9 Block 5
  2. খ) Spacebar
  3. গ) NASA
  4. ঘ) Ariane 5
ব্যাখ্যা

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।
উৎক্ষেপণ সময়ঃ
১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪:১৪ মিনিট
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২:১৪ মিনিট
স্থানঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।
গুরুত্বপূর্ণ তথ্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
বাস্তবায়নকালঃ ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত
প্রাক্কলিত প্রকল্প ব্যয়ঃ ২৯৬৭.৯৫ কোটি টাকা
সংশোধিত প্রকল্প ব্যয়ঃ ২৭৬৫.৬৬ কোটি টাকা
নির্মাণ সংস্থাঃ বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্যঃ ১৯০৮.৭৫ কোটি টাকা।
সূত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

৭২.
Scientific Discovery is a kind of -
  1. ক) National property
  2. খ) Collective property
  3. গ) Personal property
  4. ঘ) International property
ব্যাখ্যা

Just to get an idea of the term Scientific Discovery -
Scientific discovery is the process or product of successful scientific inquiry. Objects of discovery can be things, events, processes, causes, and properties as well as theories and hypotheses and their features (their explanatory power, for example). Most philosophical discussions of scientific discoveries focus on the generation of new hypotheses that fit or explain given data sets or allow for the derivation of testable consequences. Philosophical discussions of scientific discovery have been intricate and complex because the term “discovery” has been used in many different ways, both to refer to the outcome and to the procedure of inquiry. In the narrowest sense, the term “discovery” refers to the purported “ eureka moment” of having a new insight. In the broadest sense, “discovery” is a synonym for “successful scientific endeavor” tout court. Some philosophical disputes about the nature of scientific discovery reflect these terminological variations.
Source: Stanford University Encyclopedia of Philosophy

৭৩.
'All powers in the Republic belong to the people.' It is mentioned in our constitution on the article -
  1. ক) 4
  2. খ) 7
  3. গ) 15
  4. ঘ) 17
ব্যাখ্যা

প্রথম ভাগ - প্রজাতন্ত্র
সংবিধানের প্রাধান্য
৭৷ (১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷
(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷

৭৪.
The term ‘Castling’ is related to -
  1. ক) Baseball
  2. খ) Tennis
  3. গ) Chess
  4. ঘ) Football
ব্যাখ্যা
Castling is a special move to protect your king and activate your rook. It's the only time in chess you can move two pieces in one move. The king moves two squares to the right or left and the rook moves directly to the other side of the king. You can only castle if neither the rook nor king have moved and there are no pieces in the way. You can also not castle when in check, into check, or through check.
Source: chess.com
৭৫.
Among the Bara Bhuiyans, __ was buried in the premises of the University of Dhaka.
  1. ক) Isa Khan
  2. খ) Musa Khan
  3. গ) Mahmud Khan
  4. ঘ) Alawol Khan
ব্যাখ্যা

মুসা খান মসনদ-ই-আলা ভাটি অঞ্চলের অধিপতি। তিনি ১৫৯৯ খ্রিস্টাব্দে পিতা ঈসা খান মসনদ-ই-আলার মৃত্যুর পর সোনারগাঁয়ের মসনদে অধিষ্ঠিত হন। পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে তিনি লাভ করেন এক বিশাল রাজ্য। এ রাজ্য বর্তমান বৃহত্তর ঢাকা ও কুমিল্লা জেলার প্রায় অর্ধেক, প্রায় গোটা বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং সম্ভবত বৃহত্তর রংপুর, বগুড়া ও পাবনা জেলার অংশবিশেষ জুড়ে বিস্তৃত ছিল। তিনি মুগল আগ্রাসনের বিরুদ্ধে তাঁর পিতার অবিরাম প্রতিরোধ ও সংঘর্ষের নীতি অব্যাহত রাখেন এবং ভাটি অঞ্চলে স্বীয় আধিপত্য অক্ষুণ্ণ রাখার জন্য মুগলের বিরুদ্ধে প্রকাশ্য সংগ্রাম পরিচালনা করেন।

১৬২৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ঢাকায় মুসা খানের মৃত্যু হয়। ঢাকার ’বাগ-ই-মুসা খান’ এ অবস্থিত মুসা খান মসজিদের সন্নিকটে (ঢাকা বিশ্ববিদ্যালয়েরর শহীদুল্লাহ হল প্রাঙ্গণে) তিনি সমাহিত আছেন।

মুসা খান মসজিদ
মুসা খান মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় এর শহীদুল্লাহ হলের পশ্চিম পার্শ্বে এবং খাজা শাহবাজ খান মসজিদ থেকে দক্ষিণে অর্ধ কিলোমিটারের চেয়েও কম দূরত্বে অবস্থিত। একটি উঁচু খিলান ছাদ বিশিষ্ট ভিতের উপর তিন গম্বুজ মসজিদ এবং এর উত্তর-পূর্ব দিকে অবস্থিত মুসা খান এর কবর নিয়ে মুসা খান মসজিদ কমপ্লেক্স গঠিত। সম্পূর্ণ মসজিদ কমপ্লেক্সটি এক সময় একটি বহির্দেয়াল দ্বারা ঘেরা ছিল। কিন্তু বর্তমানে সেটি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন।

সুত্রঃ বাংলাপিডিয়া।

৭৬.
The highest exporter of natural gas of the Middle East is -
  1. ক) Qatar
  2. খ) Saudi Arabia
  3. গ) Kuwait
  4. ঘ) UAE
ব্যাখ্যা

CIA Factsheet অনুসারে -
1) RUSSIA 197,700,000,000 cubic meters
2 QATAR 123,900,000,000 cubic meters
3 NORWAY 112,000,000,000 cubic meters
4 EUROPEAN UNION 93,750,000,000 cubic meters

৭৭.
In July 2018, the so-called '16 + 1 group' will meet China in -
  1. ক) Shanghai
  2. খ) Stockholm
  3. গ) Saare
  4. ঘ) Sofia
ব্যাখ্যা
Not important. Please ignore. This type of information should be recollected before you participate in any exam.
৭৮.
The winner of the recent WTA tennis open tournament is -
  1. ক) Elina Svitolina
  2. খ) Maria Sharapova
  3. গ) Serena Williams
  4. ঘ) Caroline Wozniacki
অনির্ধারিত
ব্যাখ্যা
Not important. Please ignore. This type of information should be recollected before you participate in any exam.
৭৯.
The official motto of the 2018 Commonwealth Games was-
  1. ক) Share the dream
  2. খ) Make the dream a reality
  3. গ) Dream of tomorrow
  4. ঘ) Share dreams, share Sports
ব্যাখ্যা

2018 Commonwealth Games
Host city: Gold Coast, Queensland
Country: Australia
Motto: Share the Dream
Nations participating: 71 Commonwealth Teams

Source: Official Site - GC2018.com

৮০.
At Cannes Film Festival 2018, the best actor honour went to -
  1. ক) Hirokazu Kore-Eda
  2. খ) Lukas Dhont
  3. গ) Alice Rohrwacher
  4. ঘ) Marcello Fonte
ব্যাখ্যা

Cannes Film Festival (Best Actor):

2018 - Marcello Fonte ( Italy)
2019 - Antonio Banderas ( Spain)
2020 - Festival not held, due to the COVID-19 pandemic.