পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পরীক্ষা – ২৪ পার্ট – ১: বাংলা সাহিত্য টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দীন, জহির রায়হান, জীবনানন্দ দাশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ূন আহমেদ। ২. অন্যান্য লেখকগণ: কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালীপ্রসন্ন সিংহ, কুসুমকুমারী দাশ, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, চণ্ডীচরণ মুনশী, জাহানারা ইমাম, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, জন ক্লার্ক মার্শম্যান, জোশুয়া মার্শম্যান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দাউদ হায়দার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনেশচন্দ্র সেন, রফিক আজাদ, হুমায়ুন কবির, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। Part – 2: English Grammar: Topics: 1. Sentence and Transformation [The Simple, Compound and Compound Sentence, The Active and Passive Voice, The Positive, Comparative and Superlative Degree] 2. Words (Part - 1) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word A to H]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
'গোপন চুম্বন' প্রহসনের রচয়িতা কে?
  1. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  2. হুমায়ুন কবির
  3. গিরিশচন্দ্র ঘোষ
  4. রফিক আজাদ
সঠিক উত্তর:
গিরিশচন্দ্র ঘোষ
উত্তর
সঠিক উত্তর:
গিরিশচন্দ্র ঘোষ
ব্যাখ্যা
• 'গোপন চুম্বন' প্রহসনের রচয়িতা - গিরিশচন্দ্র ঘোষ

গিরিশচন্দ্র ঘোষ:
- তিনি ছিলেন নাট্যকার, নাট্যপরিচালক, মঞ্চাভিনেতা।
- ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে তাঁর জন্ম।
- প্রেমভক্তি, স্বদেশপ্রেম ও সমকালীন সামাজিক সমস্যা গিরিশচন্দ্রের নাটকের বিষয়বস্ত্ত।
- মধুসূদনের চৌদ্দ মাত্রার অমিত্রাক্ষর ছন্দকে ভেঙ্গে তিনি অভিনয়ের উপযোগী ছোট ছোট ছত্রে বিন্যস্ত করেন।
- তাঁর নামানুসারে এ ছন্দের নাম হয় ‘গৈরিশ ছন্দ’।

তাঁর রচিত নাটক:
- আগমনী,
- অভিমন্যুবধ,
- সীতার বনবাস,
- সীতাহরণ,
- পাণ্ডবের অজ্ঞাতবাস,
- প্রফুল্ল ইত্যাদি।

তাঁর রচিত প্রহসন:
- যামিনী চন্দ্রমাহীনা,
- গোপন চুম্বন,
- ভোটমঙ্গল,
- বেল্লিক বাজার ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
.
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রতিষ্ঠিত সংগঠন কোনটি?
  1. অ্যাকাডেমিক ফর এডুকেশন
  2. অ্যাকাডেমিক অরগানাইজেশন
  3. ব্রাহ্ম সমাজ
  4. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
সঠিক উত্তর:
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
উত্তর
সঠিক উত্তর:
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
ব্যাখ্যা
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও:
- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক।
- তিনি মাত্র ১৭ বছর বয়সে হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন।
- ‘ইয়ংবেঙ্গল’ ডিরোজিও প্রভাবিত এক তরুণ ছাত্রগোষ্ঠী।
- ছাত্রদেরকে জ্ঞানানুরাগী হতে এবং যে কোন অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন ডিরোজিও। এ ক্ষেত্রে দৃষ্টান্ত ছিল ইতিহাস আর দর্শন। তাঁর উপদেশ ছিল ‘সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা’।
- 'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

ইয়ংবেঙ্গল নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- ইয়ংবেঙ্গলদের নিয়ে মদধুসূদন দত্তের বিখ্যাত প্রহসন: ‘একেই কি বলে সভ্যতা’।
- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও অনুসারীরা ছিলেন: মুক্তচিন্তক গোষ্ঠী।
- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও১৮২৮ সালে ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ নামে সংগঠন প্রতিষ্ঠা করেন।
- ‘ইয়ং বেঙ্গলে’ ডিরোজিও প্রভাবিত তাঁর প্রিয় ছাত্রগোষ্ঠী ছিলেন: কৃষ্ণমোহ্ন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, এবং তারাচাঁদ চক্রবর্তী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'নামহীন গোত্রহীন' গল্পগ্রন্থটি রচনা করেন কে?
  1. হাসান আজিজুল হক
  2. সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. রশীদ হায়দার
  4. হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
উত্তর
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
ব্যাখ্যা
‘নামহীন গোত্রহীন’ গল্পগ্রন্থ:
- হাসান আজিজুল হক রচিত ‘নামহীন গোত্রহীন’ গল্পগ্রন্থটির প্রথম প্রকাশ ঘটে ১৯৭৫ সালে।
- সাতটি গল্পে সমন্বিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত গ্রন্থটির গল্পগুলিতে মানুষের বিপর্যয়ের চরম দুর্দশার চিত্রটি অঙ্কন করা হয়েছে, দেখানো হয়েছে পশ্চিম পাকিস্থানী সামরিক বাহিনীর বর্বরোচিত আচরণকে।

হাসান আজিজুল হক:

- তিনি মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত।
- ১৯৬০ সাল থেকে লেখক হিসেবে নিজেকে তৈরি করার সিদ্ধান্ত নিয়ে সক্রিয় সাহিত্যচর্চার আরম্ভ।
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্র বিভাগে অধ্যাপনা শেষে তিনি অবসর নিয়েছেন।
- তিনি আদমজি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, আলাওল পুরস্কার, অগ্রণী পুরস্কার, আনন্দ পুরস্কার লাভ করেন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য,
- আত্মজা ও একটি করবী গাছ,
- জীবন ঘষে আগুন,
- নামহীন গোত্রহীন,
- পাতালে হাসপাতালে,
- আমরা অপেক্ষা করছি,
- রোদে যাবো,
- মা-মেয়ের সংসার,
- নির্বাচিত গল্প,
- রাঢ়বঙ্গের গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; আগুনপাখি, হাসান আজিজুল হক।
.
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘আগুনের পরশমণি'এর রচয়িতা কে?
  1. সৈয়দ শামসুল হক
  2. হুমায়ূন আহমেদ
  3. শওকত ওসমান
  4. জহির রায়হান
সঠিক উত্তর:
হুমায়ূন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা
‘আগুনের পরশমণি' উপন্যাস:
- হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস - আগুনের পরশমণি।
- উপন্যাসে ১৯৭১ সালের জুলাই মাসে অবরুদ্ধ ঢাকা শহরের সামগ্রিক চালচ্চিত্র অংকিত হয়েছে। উপন্যাসটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়েছে।
- এই উপন্যাসে অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে আশ্রয় দেয় মতিন সাহেব নামে একজন ভদ্রলোক। এভাবেই এই উপন্যাসের কাহিনি শুরু হয়েছে।

হুমায়ূন আহমেদ:
- তিনি কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- তাঁর পিতা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন (বর্তমানে আয়েশা ফয়েজ নামে পরিচিত)।
- তিনি ২০১২ সালে মৃত্যুবরণ করেন।

হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস:
- জোছনা ও জননীর গল্প,
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- সৌরভ,
- অনীল বাগচীর একদিন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর w বাংলাপিডিয়া।
.
কোনটি জর্জ আব্রাহাম গ্রিয়ারসন সম্পাদিত গ্রন্থ?
  1. আর্য ভাষার ইতিবৃত্ত
  2. পদুমাবৎ
  3. লিংগুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া
  4. লাইলি মজনু
সঠিক উত্তর:
পদুমাবৎ
উত্তর
সঠিক উত্তর:
পদুমাবৎ
ব্যাখ্যা
জর্জ আব্রাহাম গ্রিয়ারসন:
- তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে ১৮৫১ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত প্রাচ্যতত্ত্ববিদ ও ভাষাতাত্ত্বিক। ভারতীয় ভাষা শিক্ষা ও অনুশীলনে বিশেষভাবে উৎসাহী ছিলেন।
- হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সীর 'পদুমাবৎ' জর্জ আব্রাহাম গ্রিয়ারসন এর সম্পাদনায় প্রকাশিত হয়।

কাশ্মিরি ভাষা সম্পর্কে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
- Essays on Kashmiri Grammar.
- A Manual of the Kashmiri Language.
- A Dictionary of the Kashmiri Language.

তাঁর সম্পাদিত গ্রন্থ:
- The Kashmiri Ramayana.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কাজী মোতাহার হোসেন কোন সংগঠন প্রতিষ্ঠায় অবদান রেখেছিলেন?
  1. বঙ্গীয় সাহিত্য পরিষদ
  2. সাহিত্যিক সমিতি
  3. মুসলিম সাহিত্য সমাজ
  4. নজরুল ইনস্টিটিউট
সঠিক উত্তর:
মুসলিম সাহিত্য সমাজ
উত্তর
সঠিক উত্তর:
মুসলিম সাহিত্য সমাজ
ব্যাখ্যা
কাজী মোতাহার হোসেন:
- ‘শিখা' পত্রিকার মুখপত্র হিসেবে কাজ করেছেন।
- তিনি ঢাকায় ‘মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।
- জাতীয় অধ্যাপক মর্যাদায় ভূষিত হন ১৯৭৫ সালে।
- 'বুদ্ধির মুক্তি আন্দোলন' এর সাথে যুক্ত ছিলেন কাজী মোতাহার হোসেন।
- কাজী আবদুল ওদুদ, সৈয়দ আবুল হুসেন, আবুল ফজল প্রমুখের সহযোগিতায় ১৯২৬ সালে তিনি ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠা করেন। কাজী মোতাহার হোসেন অল্প কিছুকাল উক্ত সংগঠনের মুখপত্র শিখা পত্রিকা সম্পাদনা করেন।

তাঁর উলেখযোগ্য প্রকাশনাসমূহ হচ্ছে:
- সঞ্চয়ন,
- নজরুল কাব্য পরিচিতি,
- সে পথ লক্ষ্য করে,
- সিম্পোজিয়াম গণিত শাস্ত্রের ইতিহাস,
- আলোক বিজ্ঞান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'গভর্নমেন্ট গেজেট' পত্রিকা সম্পাদনা করেন কে?
  1. জন ক্লার্ক মার্শম্যান
  2. জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. লুই ভিভিয়ান ডিরোজিও
সঠিক উত্তর:
জন ক্লার্ক মার্শম্যান
উত্তর
সঠিক উত্তর:
জন ক্লার্ক মার্শম্যান
ব্যাখ্যা
• 'গভর্নমেন্ট গেজেট' পত্রিকা সম্পাদনা করেন - জন ক্লার্ক মার্শম্যান।

জন ক্লার্ক মার্শম্যান:

- তিনি ১৭৯৪ সালে ব্রডমিড, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।
- তিনি শ্রীরামপুর মিশনে শিক্ষা গ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতিতে প্রায় ত্রিশ বছর অবদান রাখেন।

তাঁর সম্পাদিত পত্রিকা:
- দিগদর্শন,
- সমাচার দর্পণ,
- ফ্রেন্ড অব ইন্ডিয়া,
- গভর্নমেন্ট গেজেট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘কুসুমকুমারী’ কোন কবির মা ছিলেন?
  1. জীবনানন্দ দাশ
  2. বুদ্ধদেব বসু
  3. জসীম উদ্‌দীন
  4. সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- জীবনানন্দ বরিশাল ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক (১৯১৫), বি এম কলেজ থেকে আই.এ (১৯১৭) এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ
থেকে ইংরেজিতে অনার্সসহ বি.এ (১৯১৯) ও ইংরেজিতে এম.এ (১৯২১) পাস করেন।
- ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

জীবনানন্দ দাশের উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- তিমির হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ।

প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আলো ও ছায়া' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. জহির রায়হান
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. কুসুমকুমারী দাশ
  4. কামিনী রায়
সঠিক উত্তর:
কামিনী রায়
উত্তর
সঠিক উত্তর:
কামিনী রায়
ব্যাখ্যা
'আলো ও ছায়া' কাব্যগ্রন্থ: এটি কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৮৮৯ সালে।

কামিনী রায়:
- ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা চণ্ডীচরণ সেন ছিলেন একজন ঐতিহাসিক উপন্যাস লেখক ও পেশায় বিচারক।
- কামিনী রায় মাত্র আট বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- আলো ও ছায়া,
- নির্মাল্য,
- পৌরাণিক,
- গুঞ্জন,
- মাল্য ও নির্মাল্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০.
দাউদ হায়দার রচিত গ্রন্থ কোনটি?
  1. পূবাল হাওয়া
  2. জন্মই আমার আজন্ম পাপ
  3. পদ্মাপাড়
  4. পঞ্চগ্রাম
সঠিক উত্তর:
জন্মই আমার আজন্ম পাপ
উত্তর
সঠিক উত্তর:
জন্মই আমার আজন্ম পাপ
ব্যাখ্যা
• দাউদ হায়দার রচিত গ্রন্থ - জন্মই আমার আজন্ম পাপ।

অন্যদিকে,
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস - পঞ্চগ্রাম।
- জসীম উদ্‌দীন রচিত নাটক - পদ্মাপাড়।
- দিলওয়ার রচিত গানের বই - পূবাল হাওয়া।

দাউদ হায়দার:

- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, পাবনার দোহার নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক।

তাঁর প্রকাশিত গ্রন্থ:
- জন্মই আমার আজন্ম পাপ,
- এই শাওনে এই পরবাসে,
- আমি ভাল আছি তুমি,
- পাথরের পুঁথি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস কোনটি?
  1. ধাত্রীদেবতা
  2. একটি কালো মেয়ের কথা
  3. হাঁসুলি বাঁকের উপকথা
  4. পঞ্চপুণ্ডলী
সঠিক উত্তর:
একটি কালো মেয়ের কথা
উত্তর
সঠিক উত্তর:
একটি কালো মেয়ের কথা
ব্যাখ্যা
'একটি কালো মেয়ের কথা' উপন্যাস:
- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'একটি কালো মেয়ের কথা'। এটি প্রকাশিত হয় ১৯৭১ খ্রিষ্টব্দে। এটি তাঁর সর্বশেষ উপন্যাস।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একজন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ।
- তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্ম গ্রহণ করেন।
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
- তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস- ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- চৈতালি ঘূর্ণি,
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- জলসাঘর,
- কবি,
- হাঁসুলি বাঁকের উপকথা,
- গণদেবতা,
- আরগ্য,
- নিকেতন,
- পঞ্চপুণ্ডলী,
- রাধা ইত্যাদি।

তাঁর প্রসিদ্ধ ছোটগল্প:
- রসকলি,
- বেদেনী,
- ডাকহরকরা।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'অঙ্গীকারের কবিতা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. হাসান আজিজুল হক
  3. রফিক আজাদ
  4. কায়কোবাদ
সঠিক উত্তর:
রফিক আজাদ
উত্তর
সঠিক উত্তর:
রফিক আজাদ
ব্যাখ্যা
• 'অঙ্গীকারের কবিতা' কাব্যগ্রন্থের রচয়িতা - রফিক আজাদ। 

রফিক আজাদ:

- রফিক আজাদ টাঙ্গাইল জেলার জাহিদগঞ্জের গুণীগ্রামে জন্মগ্রহণ করেন।
- রফিক আজাদের ডাক নাম ছিল 'জীবন'।
- কর্মজীবনে তিনি সাংবাদিকতা, শিক্ষকতা ও সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন।
- তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা 'উত্তরাধিকার' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাঁর বিখ্যাত কবিতা 'ভাত দে হারামজাদা'। এটি 'সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে' কাব্যগ্রন্থে সংকলিত।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে।
- অসম্ভবের পায়ে।
- চুনিয়া আমার আর্কেডিয়া।
- প্রেমের কবিতা।
- হাতুড়ির নিচে জীবন।
- অপর অরণ্যে।
- করো অশ্রুপাত।
- প্রেম ও বিরহের কবিতা।
- পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি।
- সশস্ত্র সুন্দর।
- অঙ্গীকারের কবিতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
Because of her injury, she couldn't participate in the competition. (Make it complex)
  1. She couldn't participate in the competition, though, she was injured.
  2. She was injured, she couldn't participate in the competition
  3. In order to her injury, she couldn't participate in the competition.
  4. As she was injured, she couldn't participate in the competition.
সঠিক উত্তর:
As she was injured, she couldn't participate in the competition.
উত্তর
সঠিক উত্তর:
As she was injured, she couldn't participate in the competition.
ব্যাখ্যা
• Because of যুক্ত Simple Sentence কে Complex-এ পরিবর্তনের নিয়ম:
- প্রথমে Simple sentence এ because of থাকলে Complex sentence এর পরিবর্তে Since/ as ব্যবহৃত হয়।
-তারপর  Subject বসে + Verb বসে,
- এরপর Adjective /Noun + Comma বসে,
- সবশেষে অপর বাক্যটি বসে।

• নিয়মানুযায়ী, সঠিক উত্তর 
Simple: Because of her injury, she couldn't participate in the competition.
Complex: As she was injured, she couldn't participate in the competition.

More example: 
Simple: Because of my illness, I could not attend the meeting.
Complex: Since I was ill, I could not attend the meeting.
১৪.
Mistakes may be made by beginners. (Make it active)
  1. Beginners may be made mistakes.
  2. Beginners may make mistakes.
  3. Beginners may be make mistakes.
  4. Beginners may made mistakes.
সঠিক উত্তর:
Beginners may make mistakes.
উত্তর
সঠিক উত্তর:
Beginners may make mistakes.
ব্যাখ্যা
Passive: Mistakes may be made by beginners. 
Active: Beginners may make mistakes.

Passive থেকে Active-এ রূপান্তর:
Passive Voice-এ may be, might be, can be, could be, must be ইত্যাদি থাকলে Active-এ রূপান্তরের সময় be বাদ যাবে।
Passive-এর Object → Active-এর Subject
মূল Verb → Base form-এ ব্যবহার হবে।

More examples: 
Passive: You may be helped by me.
Active: I may help you.

Passive: The problem might be solved by the students.
Active: The students might solve the problem.
১৫.
Where did she leave the keys? (Make it passive)
  1. Where the keys were left by her?
  2. The keys were where left by her?
  3. Where did the keys left by you?
  4. Where were the keys left by her?
সঠিক উত্তর:
Where were the keys left by her?
উত্তর
সঠিক উত্তর:
Where were the keys left by her?
ব্যাখ্যা
Active Voice: Where did she leave the keys?
Passive Voice: Where were the keys left by her?

• Where যুক্ত Active voice থেকে Passive voice করার নিয়মঃ
- Where + be verb (tense অনুযায়ী) + subject + Past participle verb+ by + object + ?

Example:
Active: Where did he find you?
Passive: Where were you found by him?
১৬.
One can improve skills by one’s consistent practice. (Passive)
  1. Somebody can improve their skills by consistent practice.
  2. One's skill can be improved by their consistent practice.
  3. By consistent practice one's skill can be improved.
  4. Skills can be improved by consistent practice.
সঠিক উত্তর:
Skills can be improved by consistent practice.
উত্তর
সঠিক উত্তর:
Skills can be improved by consistent practice.
ব্যাখ্যা
Active Voice: One can improve skills through consistent practice.
Passive Voice: Skills can be improved by one's consistent practice.

• Active Voice এ Subject হিসেবে People ,one ইত্যাদি থাকলে Passive করার সময় People / one বাদ দিতে হয়।
- পাশাপাশি object অংশে one's + noun থাকলে passive থাকলে one's কে বাদ দিতে হয়। 
- অর্থাৎ, Active Voice এ Subject হিসেবে one থাকলে Passive Voice এ এটা উল্লেখ করার প্রয়োজন নেই।
- তাছাড়াও  passive করার সময় তাদেরকে by সহ লেখা হয় না।

- নিয়মানুযায়ী সঠিক passive form টি হচ্ছে - Skills can be improved by consistent practice.
১৭.
Lily is the most creative writer in the publishing house. (Make it comparative)
  1. Lily is more creative than more other writer in the publishing house.
  2. Lily is more creative than all other writers in the publishing house.
  3. Lily is more creative than any other writers in the publishing house.
  4. Lily is more creative than most other writers in the publishing house.
সঠিক উত্তর:
Lily is more creative than all other writers in the publishing house.
উত্তর
সঠিক উত্তর:
Lily is more creative than all other writers in the publishing house.
ব্যাখ্যা
• One of the ছাড়া শুধু the + Superlative Degree থাকলে – comparative degree করতে হলে,
- comparative degree + (than any other + singular noun) / (than all other + plural noun) বসে।
• Subject + verb + Superlative এর comparative form + than any other + প্রদত্ত sentence বাকী অংশ।

Example:
Superlative: Lily is the most creative writer in the publishing house.
Comparative:
- Lily is more creative than any other writer in the publishing house.
- Lily is more creative than all other writers in the publishing house.

• অন্যদিকে,
• One of the থাকলে Comparative করার সময়
- প্রদত্ত sentence এর object হবে subject + verb + positive degree এর comparative form + One of the এর পরিবর্তে  than many other + Plural Noun অথবা than most other + Plural Noun + বাকি অংশ বসে।

যেমন: 
Superlative: Lily is one of the most creative writers in the publishing house.
Comparative: 
- Lily is more creative than most other writers in the publishing house.
- Lily is more creative than many other writers in the publishing house.
১৮.
It is more than kindness. (Make it positive)
  1. Kindness is less much as it.
  2. Kindness is as much not as it.
  3. Kindness is not as much as it.
  4. Kindness is not less much so as it.
সঠিক উত্তর:
Kindness is not as much as it.
উত্তর
সঠিক উত্তর:
Kindness is not as much as it.
ব্যাখ্যা
• প্রদত্ত sentence- টি Comparative degree তে আছে। 
- Than যুক্ত Comparative degree কে Positive degree তে রূপান্তরের নিয়ম: 
- প্রদত্ত sentence এর than এর পরের অংশ প্রথমে + verb বসে, 
- এরপর not বসে (মূল sentence টি affirmative হলে, অন্যথায় not উঠে যায়), 
-  so/as + Comparative degree এর positive form + as বসে, 
-  প্রদত্ত sentence এর প্রথম subject বসে। 

• তাই সঠিক উত্তরটি হবে: Kindness is not as much as it.
১৯.
Mary is kinder than most other volunteers at the event. (Make it superlative)
  1. Mary is the most kindest volunteer at the event.
  2. Mary is one of the kindest volunteers at the event.
  3. Mary is the kindest volunteer at the event.
  4. Mary is one of the most kindest volunteers at the event.
সঠিক উত্তর:
Mary is one of the kindest volunteers at the event.
উত্তর
সঠিক উত্তর:
Mary is one of the kindest volunteers at the event.
ব্যাখ্যা
Comparative: Mary is kinder than most other volunteers at the event.
Superlative: Mary is the kindest volunteer at the event.

• Than most other/ than few other যুক্ত Comparative Degree কে Superlative Degree তে রূপান্তরের নিয়ম:
• Structure:
- প্রথম Subject প্রথমেই বসে
- এরপর Verb + one of the + Comparative Degree-এর Superlative form + Plural noun বসে
- সব শেষে most other/ few other এর পরের অংশ।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - Mary is one of the kindest volunteers at the event.

• Kind (positive) - দয়ালু। 
- এর comparative form kinder এবং superlative form kindest.

আবার,
- Comparative Degree +(than all other/ than any other) থাকলে (the + superlative degree) হয়।
- the + superlative degree এর পর Singular Noun বসে।

• যেমন
Comparative: Mary is kinder than all other/ than any other volunteers/ vo; volunteer at the event.
Superlative: Mary is the kindest volunteer at the event.
২০.
This is the most important of all the lessons. (Make it comparative)
  1. This lesson is more important than all other lessons.
  2. This lesson is more important than all of any lessons.
  3. This lesson is more important than many other lessons.
  4. This lesson is more important than more other lessons.
সঠিক উত্তর:
This lesson is more important than all other lessons.
উত্তর
সঠিক উত্তর:
This lesson is more important than all other lessons.
ব্যাখ্যা
Superlative: This is the most important of all the lessons.
Comparative: This lesson is more important than all other lessons.

• Of all যুক্ত sentence কে comparative করার নিয়ম - 
- প্রথম subject প্রথমেই + verb + superlative এর comparative form + than all other + বাকি অংশ। 

• Examples: 
- Superlative sentence: Shakespeare is the most influential of all playwrights.
- Comparative sentence: Shakespeare is more influential than all other playwrights.
২১.
What is the meaning of the word 'Abridge'?
  1. To explain in detail
  2. To incite someone to anger or irritation
  3. To condense something
  4. To support someone in a positive manner
সঠিক উত্তর:
To condense something
উত্তর
সঠিক উত্তর:
To condense something
ব্যাখ্যা
• Abridged (Adjective)
English Meaning: shorten (a piece of writing) without losing the sense; to shorten, condense; (Law) curtail (a right or privilege).
Bangla Meaning: (বিশেষ করে কোনো পুস্তকের শব্দসংখ্যা কমিয়ে) সংক্ষিপ্ত করা।

• Condense - verb transitive)
- সংক্ষেপ করা; অল্প কথায় প্রকাশ করা।

• Synonym: Abbreviate, shorten.
• Antonym: Lengthen, expand.

Other forms: 
- Abridgement,[Uncountable noun(s)][Countable noun(s)]
- সংক্ষেপকরণ; সংক্ষেপিত বস্তু, বিশেষত গ্রন্থ।

Source:
1. Accessible Dictionary by Academy
2. Oxford Learner's Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২২.
She winced, aghast at his cruelty. The underlined word is synonymous with which of the following?
  1. terrified
  2. annoyed
  3. spirited
  4. intrepid
সঠিক উত্তর:
terrified
উত্তর
সঠিক উত্তর:
terrified
ব্যাখ্যা
• She winced, aghast at his cruelty. The underlined part is synonymous with - terrified.
- বাক্যটির অর্থ - সে তার নিষ্ঠুরতায় ভয়ে বা আতঙ্কে আঁতকে উঠেছিল।

• Aghast (predicatively adjective)
- ভয়াকুল; ভীতিবিহ্বল; বিস্ময়াভিভূত।

• Terrified (adjective)
- আতঙ্কগ্রস্ত, আতঙ্কিত; ভীতসন্ত্রস্ত।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
খ) annoyed (adjective)
- সাহসী; তেজি।

গ) spirited (adjective)
- বিরক্ত; উত্ত্যক্ত।

ঘ) intrepid (adjective)
- অকুতোভয়; নিঃশঙ্ক; অসমসাহসিক; শঙ্কাহীন।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৩.
What is the antonym of the word 'Balmy'?
  1. Verbose
  2. Strange
  3. Gentle
  4. Coarse
সঠিক উত্তর:
Coarse
উত্তর
সঠিক উত্তর:
Coarse
ব্যাখ্যা
• Balmy (adjective)
- (হাওয়া সম্বন্ধে) সুখস্পর্শ; স্নিগ্ধ; মেদুর; সুমধুর। (২) উপশমক; সৌগন্ধিক; সুরভি।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -

ক) Verbose (adjective)
- বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ।

খ) Strange (adjective)
- অজানিতপূর্ব, অশ্রুতপূর্ব, অদৃষ্টপূর্ব; যা আগে দেখা/শোনা/জানা যায়নি; (এবং সে কারণে) বিস্ময়কর।

গ) Gentle (adjective)
- অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক।

ঘ) Coarse (adjective) 
- মোটা; অসূক্ষ্ম: (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, Coarse is the antonym of the word 'Balmy'.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy. 
2. Merriam-Webster Dictionary.
২৪.
Choose the correctly spelled word.
  1. Corrospondence
  2. Corresponedence
  3. Correspondence
  4. Corrospendence
সঠিক উত্তর:
Correspondence
উত্তর
সঠিক উত্তর:
Correspondence
ব্যাখ্যা
• Correspondence (noun)
English Meaning: a close similarity, connection, or equivalence.
Bangla Meanin: অনুরূপতা; ঐক্য; সাদৃশ্য।
Example: There is not much correspondence between my father’s political views and mine.
Bangla Meaning: আমার বাবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আমার মধ্যে খুব বেশি সঙ্গতি নেই।

Source:
1. Accessible Dictionary by Academy
2. Oxford Learner's Dictionary.
২৫.
The word 'Delegate' refers to -
  1. A person who avoids responsibility and refuses to help others.
  2. A person chosen or elected by a group to speak, vote, etc. for others.
  3. A person who takes over all the work and does it seriously.
  4. A person who listens but avoids making decisions.
সঠিক উত্তর:
A person chosen or elected by a group to speak, vote, etc. for others.
উত্তর
সঠিক উত্তর:
A person chosen or elected by a group to speak, vote, etc. for others.
ব্যাখ্যা
• Delegate (verb)(noun)
English Meaning: A person chosen or elected by a group to speak, vote, etc. for them, especially at a meeting/ to give a particular job, duty, right, etc. to someone else so that they do it for you/ to delegate powers to a subordinate.
Bangla Meaning: (কাউকে) প্রতিনিধিরূপে পাঠানো; (কাউকে দায়িত্ব, অধিকার ইত্যাদি) অর্পণ করা:

• More examples: 
- As a boss, you have to delegate responsibilities to your staff.
- The authority to make financial decisions has been delegated to a special committee.
- He's a politician who tends to delegate to subordinates.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৬.
Which of the following is different from the other words?
  1. Endeavour
  2. Attempt
  3. Strive
  4. Idle
সঠিক উত্তর:
Idle
উত্তর
সঠিক উত্তর:
Idle
ব্যাখ্যা

• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Endeavour, Attempt এবং Strive শব্দ তিনটি একে অপরের সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অন্যদিকে, Idle শব্দটি এদের বিপরীত অর্থ প্রকাশ করছে।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Endeavour [Countable noun]; (verb transitive) 
- (আনুষ্ঠানিক) প্রচেষ্টা; (আনুষ্ঠানিক) প্রচেষ্টা নেওয়া।

খ) Attempt (verb transitive)
- (কোনো কিছু করার) চেষ্টা/উপক্রম/যত্ন/উদযোগ করা; প্রবৃত্ত হওয়া।

গ) Strive (verb intransitive)
- লড়াই/সংগ্রাম/যুদ্ধ করা; বিচেষ্টিত হওয়া; অতিপ্রযত্ন করা; প্রাণপণে চেষ্টা করা।

ঘ) Idle (adjective)
- অলস; বেকার; নিষ্ক্রিয়; নিষ্ককর্মা; নিশ্চেষ্ট।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy. 
2. Merriam-Webster Dictionary.

২৭.
What is the synonym of the word 'Forfeiture'?
  1. Retention
  2. Inheritance
  3. Necessary
  4. Confiscation
সঠিক উত্তর:
Confiscation
উত্তর
সঠিক উত্তর:
Confiscation
ব্যাখ্যা
• Forfeiture (noun)
English Meaning:  the loss of property or money because of a breach of a legal obligation/ the act of giving something up as a consequence of something that you have done.
Bangla Meaning: অধিকারহানি; অধিকারভ্রংশ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Retention (noun) [uncountable noun]
- ধারণ।

খ) Inheritance (adjective)
- স্বাভাবিক বা স্থায়ী অংশ বা গুণরূপে বিদ্যমান; সহজ; স্বাভাবিক; অন্তঃস্থায়ী; অন্তঃশায়ী; আনুষঙ্গিক

গ) Necessary (adjective)
- প্রয়োজনীয়; আবশ্যক; অপরিহার্য; দরকারি।

ঘ) Confiscation (noun)
- বাজেয়াপ্তকরণ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, Confiscation is the synonym of the word 'Forfeiture'.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৮.
Fill in the gap with correctly spelled word. She still harbours a _____ against his employers for not promoting her.
  1. greiviance
  2. grievance
  3. grieviance
  4. grievence
সঠিক উত্তর:
grievance
উত্তর
সঠিক উত্তর:
grievance
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক বানানের শব্দটি হচ্ছে - grievance.
- Complete sentence: She still harbours a grievance against his employers for not promoting her.
- Bangla Meaning: সে এখনও তার নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ পোষণ করে যে তারা তাকে পদোন্নতি দেয়নি।

• Grievance (noun)

English Meaning: A real or imagined cause for complaint, especially unfair treatment.
Bangla Meaning: (প্রকৃত বা কল্পিত) দুঃখদুর্দশার কারণ; দুঃখদুর্দশা।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৯.
Mina is as fast as Lila. (Make it comparative)
  1. Lila is not fast than Mina.
  2. Mina is not less faster than Lila.
  3. Mina is not less fast than Lila.
  4. Lila is not less faster than Mina.
সঠিক উত্তর:
Mina is not less fast than Lila.
উত্তর
সঠিক উত্তর:
Mina is not less fast than Lila.
ব্যাখ্যা
• Structure: as + adjective/as যুক্ত positive sentence কে দুইভাবে comparative করা যায়: 
- Subject ঠিক থাকে এবং not less+ positive degree বসে।
- যেমন: 
Positive: Mina is as fast as Lila.
Comparative: Mina is not less fast than Lila.

• অথবা, 
Object- Subject হয়ে বসে  + not + comparative degree বসে।
Positive: Mina is as fast as Lila.
Comparative: Lila is not faster than Mina.

• অপশনে - Mina is not less fast than Lila - আছে তাই এটিই সঠিক উত্তর।
৩০.
You are requested not to use your phones in the theatre. (Make it active).
  1. Do not use your phones in the theatre.
  2. Stop using your phones in the theatre.
  3. Let not your phones use in the theatre.
  4. Kindly do not use your phones in the theatre.
সঠিক উত্তর:
Kindly do not use your phones in the theatre.
উত্তর
সঠিক উত্তর:
Kindly do not use your phones in the theatre.
ব্যাখ্যা
• Passive voice কে Active voice এ রূপান্তরিত করার নিয়ম:
- Passive voice এর object‌ টি Active Voice এর subject হয়,
- Tense অনুযায়ী Auxiliary verb বসে,
- মূল verb এর base form হয়,
- Passive voice এর subject টি Active voice এর object হয়,
- তার পূর্বে Preposition (By, with, at, to, in) উঠে যায়।

• Passive voice এ “You are requested to” থাকলে active voice এ please/ kindlly ব্যবহৃত হয়।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - Please/Kindly do not use your phones in the theatre.
৩১.
When it was raining, he stayed indoors. (make it simple)
  1. He stayed indoors when it was raining.
  2. In raining, he stayed indoors.
  3. At the time of raining, he stayed indoors.
  4. In time of the raining, he stayed indoors.
সঠিক উত্তর:
At the time of raining, he stayed indoors.
উত্তর
সঠিক উত্তর:
At the time of raining, he stayed indoors.
ব্যাখ্যা
• Complex: When it was raining, he stayed indoors.
• Simple: At the time of raining, he stayed indoors.

• When দ্বারা সময় না বুঝিয়ে কোন কাজ চলা বোঝালে তখন,
- At the time of + when যুক্ত অংশের -ing যুক্ত ক্রিয়াটি বসে। 
- বাকি অংশ বসে। 

More examples:
Complex: When it was raining, Rahi woke up.
Simple: At the time of raining, Rahi woke up.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৩২.
What is the antonym of the word 'Gratuitous'?
  1. Complimentary
  2. Expensive
  3. Bestow
  4. Pro bono
সঠিক উত্তর:
Expensive
উত্তর
সঠিক উত্তর:
Expensive
ব্যাখ্যা
• Gratuitous (adjective) 
- বিনামূল্যে প্রদত্ত বা প্রাপ্ত; বিনা পারিশ্রমিকে সম্পাদিত: অকারণ; ভিত্তিহীন।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Complimentary (adjective)
- প্রশংসা বা শ্রদ্ধাজ্ঞাপক; শ্রদ্ধা বা সৌজন্যবশত প্রদত্ত; বিনামূল্যে প্রদত্ত।

খ) Expensive (adjective)
- ব্যয়সাধ্য; ব্যয়বহুল; দামি।

গ) Bestow [(verb transitive)
- প্রদান করা; আরোপ করা (সম্মান অর্থে)।

ঘ) pro bono (latin phrase)
- (বিশেষ করে একজন আইনজীবীর দ্বারা করা কাজের সাথে সম্পর্কিত) বিনামূল্যে প্রদত্ত বা প্রাপ্ত; বিনা পারিশ্রমিকে সম্পাদিত।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, Gratuitous is the antonym of the word 'Expensive'.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৩৩.
Choose the synonym of the word 'Halcyon'?
  1. Bustling
  2. Tranquil
  3. Noisy
  4. Agitated
সঠিক উত্তর:
Tranquil
উত্তর
সঠিক উত্তর:
Tranquil
ব্যাখ্যা
• Halcyon: (adjective)
English Meaning: A very happy or successful period in the past.
Bangla Meaning: শান্ত; দুর্যোগহীন: halcyon days/weather.

Synonyms: Quiet (শান্ত), Peaceful (প্রশান্তিদায়ক), Tranquil (শান্তিপূর্ণ), Harmonious (বৈরিতামু্ক্ত) Soothing (শীতল/প্রশান্তিদায়ক)। 
Antonyms: Agitated (বিক্ষুব্ধ), Lively (প্রাণবন্ত), Bustling (শশব্যস্ততা), Noisy (কোলাহলপূর্ণ), Excited (উত্তেজিত)।

Other Forms:
(Noun) Halcyon.

Example Sentence: 
1. So I can totally understand why someone would want to recapture this halcyon period.
2. The halcyon, a mythical bird, is said to have laid its eggs in the nautilus' shell.

Source: Live MCQ Lecture.
৩৪.
The word 'Hepatology' refers to -
  1. Scientific study of rocks.
  2. The study of the liver.
  3. The study of blood and blood disorders.
  4. Medical study of skin and its diseases.
সঠিক উত্তর:
The study of the liver.
উত্তর
সঠিক উত্তর:
The study of the liver.
ব্যাখ্যা
• Hepatology
English Meaning: The study of liver.
Bangla Meaning: যকৃতবিজ্ঞান।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Petrology
English Meaning: Scientific study of rocks that deals with their composition, texture, and structure; The study of rocks.
Bangla Meaning: শিলাতত্ত্ব।

• Haematology
English Meaning: The branch of medicine involving study and treatment of the blood.
Bangla Meaning: রক্ত বিজ্ঞান।

• Dermatology
English meaning: Medical study of skin and its diseases
Bangla Meaning: ত্বক; ত্বকের রোগ ইত্যাদি বিষয়ক চিকিৎসাশাস্ত্রীয় গবেষণা ও আলোচনা; ত্বকবিজ্ঞান।

Source:
1. Oxford Learner's Dictionary
2. Accessible dictionary by Bangla Academy.
৩৫.
Identify the correctly spelled word.
  1. Guilletine
  2. Guillatine
  3. Guillotine
  4. Guilleotine
সঠিক উত্তর:
Guillotine
উত্তর
সঠিক উত্তর:
Guillotine
ব্যাখ্যা
• Guillotine (noun)
English Meaning: 
1. A machine for beheading by means of a heavy blade that slides down in vertical guides.
2. A shearing machine or instrument (such as a paper cutter) that in action resembles a guillotine. 

Bangla Meaning: 
(১) (ফ্রান্সে অপরাধীদের) শিরশ্ছেদ করার যন্ত্রবিশেষ।
(২) বইয়ের কিনার, কাগজ ইত্যাদি কেটে সমান করার যন্ত্রবিশেষ।
(৩) (সংসদে) (অতিরিক্ত বিতর্ক সৃষ্টির মাধ্যমে) কোনো প্রস্তাবিত বিল বা আইনের খসড়ার অনুমোদন ব্যাহত করার প্রয়াসকে ভোট গ্রহণের সময় নির্ধারণের মাধ্যমে থামানোর পদ্ধতি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy 
2. Merriam Webster Dictionary.
৩৬.
What is the synonym of the word 'Exquisite'?
  1. Elegant
  2. Feeble
  3. Moderate
  4. Superficial
সঠিক উত্তর:
Elegant
উত্তর
সঠিক উত্তর:
Elegant
ব্যাখ্যা
• Exquisite (adjective) 
- নিখুঁত চমৎকারিত্বপূর্ণ; অপরূপ সুন্দর; (ব্যথা, আনন্দ) তীব্র; (অনুভব ক্ষমতা সম্বন্ধে) সূক্ষ্ম।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) Elegant (adjective)
- রুচিশীল; অভিজাত; রুচি; দক্ষতাসহ ও যত্নকৃত

খ) Feeble (adjective)
- দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।

গ) Moderate (adjective)
- মাঝারি; মাঝারির কম; সীমিত; পরিমিত; ন্যায়সংগত: সংযত; মধ্যপন্থি; নরমপন্থি; পরিমিত; পরিমিতি রোধসম্পন্ন।

ঘ) Superficial (adjective)
- (১) পৃষ্ঠ বা উপরিতল সম্বন্ধী; উপরিগত; অগভীর; বাহ্য; বহিঃস্থ; পৃষ্ঠস্থ; বাহ্যদৃষ্টি; উপরিতলস্পর্শী; ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর।

• অপশনগুলোর মধ্যে - Elegant শব্দটি Exquisite এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy 
2. Merriam-Webster Dictionary.
৩৭.
What is the antonym of the word 'Docile'?
  1. Compliant
  2. Restrained
  3. Defiant
  4. Meek
সঠিক উত্তর:
Defiant
উত্তর
সঠিক উত্তর:
Defiant
ব্যাখ্যা
• Docile (adjective)
- সহজে বশ মানে এমন; বাধ্য; সহজে শেখানো যায় এমন

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Compliant (adjective)
- অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র।

খ) Restrained (adjective)
- (বিশেষ করে) নিরাবেগ; নিয়ন্ত্রিত।

গ) Defiant (adjective)
- স্পর্ধিত; অবজ্ঞাপূর্ণ; অবাধ্য।

ঘ) Meek (adjective)
- নম্র ও ধৈর্যশীল; অপ্রতিবাদী।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Defiant is the antonym of the word Docile.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy 
2. Merriam-Webster Dictionary.