পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৭১
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৭১ প্রশ্ন

.
'বিপদ থেকে বাঁচাও।' - নিম্নরেখ শব্দটি কোন কারকের উদাহরণ?
  1. কর্মকারক
  2. অপাদান কারক
  3. অধিকরণ কারক
  4. করণ কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলো অপাদান কারক।

সে অনুসারে, 
'বিপদ থেকে বাঁচাও' - বাক্যে 'বিপদ' অপাদান কারকের উদাহরণ।

• আরো কিছু অপাদান কারকের উদাহরণ:
- বিচ্যুত: সাদা মেঘে (মেঘ থেকে) বৃষ্টি হয় না - অপাদানে ৭মী।
- গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে।
- জাত: খেজুর রসে গুড় হয়।
- বিরত: পাপে বিরত হও।
- দূরীভূত: দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
- রক্ষিত: বিপদ থেকে বাঁচাও।
- আরম্ভ: সোমবার থেকে পরীক্ষা শুরু।
- ভীত: বাঘকে ভয় পায় না কে?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. বানিজ্য
  2. দূরবীন
  3. সনাক্ত
  4. আহ্নিক
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'আহ্নিক' - বানানটি শুদ্ধ।

• 'আহ্নিক' শব্দের অর্থ:
- প্রাত্যহিক, দৈনিক।

অন্যান্য অপশন,
অশুদ্ধ বানান - শুদ্ধ বানান
বানিজ্য - বাণিজ্য,
দূরবীন - দুরবিন, 
সনাক্ত - শনাক্ত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল,
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ, দগ্ধ হয়ে, করে পরে অন্নদান।'- পঙ্‌ক্তিগুলোর রচয়িতা কে?
  1. অতুলপ্রসাদ সেন
  2. রজনীকান্ত সেন
  3. কামিনী রায়
  4. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• 'নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল,
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ, দগ্ধ হয়ে, করে পরে অন্নদান।' - পঙ্‌ক্তিগুলো রজনীকান্ত সেন রচিত 'পরোপকার' নামক কবিতা থেকে নেয়া হয়েছে।

• রজনীকান্ত সেন: 
- রজনীকান্ত সেন (১৮৬৫-১৯১০) কবি, গীতিকার, সঙ্গীতশিল্পী।
- তিনি কবিতাও রচনা করতেন এবং ‘কান্তকবি’ নামে খ্যাত ছিলেন।
- তাঁর কবিতা ও গানের বিষয়বস্তু ছিল প্রধানত ভক্তি ও দেশপ্রেম।

• তাঁর রচিত গ্রন্থগুলি: 
- বাণী,
- কল্যাণী, 
- অমৃত, 
- অভয়া, 
- আনন্দময়ী, 
- বিশ্রাম, 
- সদ্ভাবকুসুম, 
- শেষদান, 
- পথচিন্তামণি এবং
- অভয় বিহার। 
এগুলির মধ্যে
- 'বাণী ও কল্যাণী' গানের সঞ্চয়ন,
- 'পথচিন্তামণি' একটি কীর্তনগ্রন্থ,
- আর 'অভয় বিহার' একটি গীতিকাব্য।

'পরোপকার'- কবিতা, 
---------------রজনীকান্ত সেন। 

নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল,
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ, দগ্ধ হয়ে, করে পরে অন্নদান,
স্বর্ণ করে নিজরূপে অপরে শোভিত,
বংশী করে নিজস্বরে অপরে মোহিত,
শস্য জন্মাইয়া, নাহি খায় জলধরে,
সাধুর ঐশ্বর্য শুধু পরহিত-তরে।

উৎস: 'পরোপকার'- কবিতা, রজনীকান্ত সেন এবং বাংলাপিডিয়া।
.
কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?
  1. আণবিক
  2. দোলনা
  3. দৈনিক
  4. বাঘা
ব্যাখ্যা
প্রত্যয়:
- শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে প্রত্যয় বলে।
- প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই।
- তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময়ে শব্দের অর্থ ও শ্রেণিপরিচয় বদলে যায়। 
যেমন -
→ বাঘ + আ = বাঘা,
→ দিন + ইক = দৈনিক,
→ দুল্ + অনা = দোলনা,
→ অণু + ইক = আণবিক, 

→ কৃ + তব্য = কর্তব্য।

- শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে।
- তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ।
উপরের উদাহরণে,
'আ' ও 'ইক' তদ্ধিত প্রত্যয় এবং 'বাঘা' ও 'দৈনিক', আণবিক হলো তদ্ধিতান্ত শব্দ।

অন্যদিকে,
- ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলে।
- কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।

উপরের উদাহরণে,
'অনা' ও 'তব্য' হলো কৃৎ-প্রত্যয় এবং 'দোলনা' ও 'কর্তব্য' হলো কৃদন্ত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'Debenture' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. আমানত
  2. জমা-খরচ
  3. ঋণপত্র
  4. বন্ধক
ব্যাখ্যা
• 'Debenture' এর বাংলা পরিভাষা — 'ঋণপত্র'।

অন্য অপশনের পারিভাষিক অর্থ: 
• 'Deposits' - আমানত, 
• 'Debit and credit' - জমা-খরচ, 
• 'Mortgage' - বন্ধক। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
.
"তার মতো 'বাস্তুঘুঘু' দ্বিতীয়টি নেই।" - বাক্যে 'বাস্তুঘুঘু' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কথায় পঠু
  2. অতি ধূর্ত লোক
  3. মূর্খ
  4. অপব্যয়ী
ব্যাখ্যা
• "তার মতো 'বাস্তুঘুঘু' দ্বিতীয়টি নেই।" - বাক্যে 'বাস্তুঘুঘু' বাগ্‌ধারাটির অর্থ — 'অতি ধূর্ত লোক'।

অন্যদিকে,
• 'বচনবাগীশ' বাগধারাটির অর্থ- 'কথায় পঠু'। 
• 'নাড়াবুনে' বাগধারাটির অর্থ- 'মূর্খ'।
• 'উড়নপেকে' বাগধারাটির অর্থ - 'অপব্যয়ী'। 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'শুক্তি' শব্দের অর্থ -
  1. ময়ূর
  2. ঝিনুক
  3. বলবান
  4. মাছ
ব্যাখ্যা
• 'শুক্তি' শব্দের অর্থ -
- দুই ভাগে বিভক্ত কালচে সাদা প্রভৃতি রঙের শক্ত খোলাসাবৃত মলাস্কা পর্বের কোমল দেহ বিশিষ্ট অমেরুদণ্ডী জলজ প্রাণী,
- ঝিনুক। 
- শিশুদের  খাওয়ানোর জন্য ব্যবহৃত ঝিনুকের খোলস।  

তথ্যসূত্র: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ; আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'জাদুকর জাদু দেখায়।'- এই বাক্যের 'জাদুকর'-
  1. প্রযোজক কর্তা
  2. প্রযোজ্য কর্তা
  3. প্রযোজক ক্রিয়া
  4. সমধাতুজ কর্ম
ব্যাখ্যা
• প্রযোজক কর্তা: 
- মুখ্য কর্তা যখন অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বোঝায়। 
যেমন: 
-  কৃষক গরু দিয়ে চাষ করায়।
এখানে 'কৃষক' হচ্ছে প্রযোজক কর্তা।
যেমন :
জাদুকর জাদু দেখায়।
বাক্যে ‘জাদুকর’ প্রযোজক কর্তা, ‘জাদু’ প্রযোজ্য কর্তা, ‘দেখায়’ প্রযোজক ক্রিয়া।

• প্রযোজক ক্রিয়া:
- যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। (সংস্কৃত ব্যাকরণে এটি ণিজন্ত ক্রিয়া বলা হয়)।
যেমন: তিনি ছেলেকে পড়াচ্ছেন।

প্রযোজ্য কর্তা :
- যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে।
যেমন : মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
বাক্যে ‘মা’ প্রযোজক কর্তা, ‘শিশুকে’ প্রযোজ্য কর্তা, ‘চাঁদ দেখাচ্ছেন’ প্রযোজক ক্রিয়া।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি কারা-সাহিত্য?
  1. আমি সৈনিক
  2. রাজবন্দীর জবানবন্দী
  3. পলাশী থেকে পাকিস্তান
  4. হ-য-ব-র-ল
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' কে কারা- সাহিত্য বলা হয়। 

• কারা- সাহিত্য:
- কারাগারে অন্তরীণ অবস্থায় রচিত সাহিত্য 'কারা- সাহিত্য' হিসেবে স্বীকৃত।
- তবে কারাগার থেকে বাইরে গিয়েও এ ধরনের লেখা হতে পারে।
- রচয়িতার জেলে জীবনের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- কারাগারের সংকীর্ণ জীবনের বাইরে কল্পনার বিস্তার ঘটাবেন সত্য কিন্তু কারাজীবনের অভিজ্ঞতার ছাপ থাকবে তার রচনায়।
- অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন কারাসাহিত্য লিখেছেন তেমনি অনেক শিল্পী ও সাহিত্যিক কারা সাহিত্য রচনা করেছেন।
- কাজী নজরুল ইসলাম জেলে বসে লেখেন 'রাজবন্দীর জবানবন্দী, সত্যেন সেন লেখেন 'অভিশপ্ত নগরী' ও পাপের সন্তান'। 
- মুনীর চৌধুরীর 'কবর' কারা সাহিত্য হিসেবে গণ্য।
- শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' বা 'কারাগারের রোজনামচা', মতিয়া চৌধুরীর 'দেয়াল দিয়ে ঘেরা' ইত্যাদিও এ ধারার গ্রন্থ।
-----------------------------
-----------------------------
আরো কিছু বিশেষ তথ্য:

• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

• গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

• নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া
 
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ, 
- আমি সৈনিক।

অন্যদিকে, 
আবুল কালাম শামসুদ্দীন এর ইতিহাস বিষয়ক গ্রন্থ'পলাশী থেকে পাকিস্তান'।
• শিশু-কিশোর গল্প 'হ-য-ব-র-ল' এর রচয়িতা- সুকুমার রায়। 

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১০.
'দাতব্য' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √দা + তব্য
  2. √দাত +অব্য
  3. √দাত + তব্য
  4. √দাতৃ + ব
ব্যাখ্যা
• 'দাতব্য' শব্দের প্রকৃতি-প্রত্যয় - √দা + তব্য = দাতব্য।

• কৃৎ-প্রত্যয়:
- ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন
(১) ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি; আর
(২) ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
যেমন -
→ চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
→ চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ-প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।
- কৃৎ-প্রত্যয় সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ।
যেমন - ওপরের উদাহরণে 'চলন' ও 'চলন্ত' কৃদন্ত পদ।
- তৎসম বা সংস্কৃত প্রকৃতির সঙ্গেও অনুরূপভাবে কৃৎ-প্রত্যয় যোগে কৃদন্ত পদ সাধিত হয়।
যেমন -
→ √গম্ + অন = গমন,
→ √কৃ + তব্য = কর্তব্য।

• সংস্কৃত কৃৎ-প্রত্যয়:
• তব্য ও অনীয় প্রত্যয়:
কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে (ক) তব্য ও (খ) অনীয় প্রত্যয় হয়।
(ক) তব্য: √কৃ + তব্য = কর্তব্য, √দা + তব্য = দাতব্য, √পঠ্‌ + তব্য = পঠিতব্য।
(খ) অনীয়: √কৃ + অনীয় = করণীয়, √রক্ষ্‌ + অনীয় = রক্ষণীয়, √দৃশ্‌ + অনীয় = দর্শনীয়।
এরূপ - পানীয়, শ্রবণীয়, পালনীয় ইত্যাদি।

অভিসম্বন্ধ: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ইতঃ + পূর্বে = ইতঃপূর্বে
  2. শ্রু + অন = শ্রবণ
  3. সদ্‌ +উপায় = সদুপায়
  4. মনঃ + কষ্ট = মনঃকষ্ট
ব্যাখ্যা
• ভুল সন্ধি বিচ্ছেদ - সদ্‌ +উপায় = সদুপায়।
- 'সদুপায়' এর সন্ধি বিচ্ছেদ - সৎ +উপায়।

অন্যদিকে, 
• 'মনঃকষ্ট' এর সন্ধি বিচ্ছেদ - মনঃ + কষ্ট।
• 'ইতঃপূর্বে' এর সন্ধি বিচ্ছেদ - ইতঃ + পূর্বে।
• 'শ্রবণ' এর সন্ধি বিচ্ছেদ - শ্রু + অন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি কোন ধরনের বিশেষ্য?
  1. নাম-বিশেষ্য
  2. জাতি-বিশেষ্য
  3. বস্তু-বিশেষ্য
  4. সমষ্টি-বিশেষ্য
ব্যাখ্যা
বিশেষ্য:
কোন কিছুর নামকে বিশেষ্যপদ বলে। 

বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
১. নাম-বিশেষ্য, ২. জাতি-বিশেষ্য, ৩. বস্তু-বিশেষ্য, ৪. সমষ্টি-বিশেষ্য, ৫. গুণ-বিশেষ্য এবং ৬. ক্রিয়া-বিশেষ্য ।

১. নাম-বিশেষ্য:
- ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়। যেমন – স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা ।

২. জাতি-বিশেষ্য:
- জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন – মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি ।

৩. বস্তু-বিশেষ্য:
- কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে।
যেমন –
ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।


৪. সমষ্টি-বিশেষ্য:
- এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন – জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।

৫. গুণ-বিশেষ্য:
- গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন – সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি। 

৬. ক্রিয়া-বিশেষ্য:
- যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন – পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
১৩.
Don't skip dinner. (Make it passive)
  1. Let not dinner being skipped.
  2. Let not dinner be skiped.
  3. Let not dinner be skipped.
  4. Let not dinner skipped.
ব্যাখ্যা
Active Voice: Don't skip dinner.
Passive Voice: Let not dinner be skipped.

• Imperative Sentence এর ক্ষেত্রে, শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম:
i) প্রথমে Let বসে +
ii) Object টি Subject রূপে বসে +
iii) be বসে + (Negative Sentence হলে 'be' এর পূর্বে not বসে)
iv) Verb এর past participle বসে।
১৪.
Nothing will be forgotten, ______________?
  1. will not anything
  2. will not it
  3. won't it
  4. will it
ব্যাখ্যা
• Complete sentence: Nothing will be forgotten, will it?

• Tag question করার নিয়ম-
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।

- Something/ nothing/ anything/ everything ইত্যাদি Statement-এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে it ব্যবহৃত হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি Negative এ আছে, তাই affirmative Tag question  হবে এবং বাক্যটি present perfect tense হওয়ায় Subject ও Tense অনুসারে auxiliary verb অনুযায়ী সঠিক tag হবে - will it?
১৫.
What does the word 'Implode' mean?
  1. To disappear
  2. To ignite suddenly
  3. To expand rapidly
  4. To burst inward
ব্যাখ্যা
• The word 'Implode' means - To burst inward.

• Implode (verb-transitive)
English Meaning: To fail suddenly and completely and be unable to operate.
Bangla Meaning: কেন্দ্রীভূত করা; অন্তর্বিস্ফোরণ ঘটা বা ঘটানো।

Example Sentence:
1. He lost money when the market imploded.
2. Who knew that the whole structure of the house will just implode suddenly?

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Which of the following scenarios best describes a 'Rabble'?
  1. A group of scientists discussing a new theory
  2. A gathering of diplomats at a summit
  3. A crowd of people rioting in the streets
  4. A panel of judges deliberating a case
ব্যাখ্যা
• The scenario - "A crowd of people rioting in the streets" - best describes a 'Rabble'.

• Rabble (noun)

English Meaning:
1. A large group of noisy people who are or may become violent.
2. Ordinary people or people who are considered to have a low social position.
Bangla Meaning: উচ্ছৃঙ্খল জনতা।

Example Sentence:
1. He was met by a rabble of noisy, angry youths.
2. The truth is they represent the interests of a bigoted, rich and reactionary rabble.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
The word 'Perfidious' is best defined as -
  1. Treacherous
  2. Loyal
  3. Honest
  4. Benevolent
ব্যাখ্যা
• The word 'Perfidious' is best defined as - Treacherous.

• Perfidious (adjective) 
English Meaning: Unable to be trusted, or showing no loyalty.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) বিশ্বাসঘাতক; দুরাচারী।

Example Sentence:
1. She described the new criminal bill as a perfidious attack on democracy.
2. The Perfidious people always find way to deceive others.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Which of the following best describes the meaning of 'Divulge'?
  1. To forget
  2. To withhold information
  3. To disclose
  4. To keep silent
ব্যাখ্যা
• অপশন 'গ' - To disclose - best describes the meaning of 'Divulge'.

• Divulge (verb-transitive)
English Meaning: Divulge something (to somebody) | divulge what, whether etc to give somebody information that is supposed to be secret.
Bangla Meaning: গোপন কথা ফাঁস করা।

Example Sentence: 
1. Police refused to divulge the identity of the suspect.
2. Lots of farcical situations arise, which it would be unsporting to divulge.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
When something is described as "salacious," it is -
  1. Honourable
  2. Obscene
  3. Wholesome
  4. Virtuous
ব্যাখ্যা
• When something is described as "salacious," it is - Obscene.

• Salacious (adjective) 
English Meaning: (of stories, pictures, etc.) encouraging sexual desire or containing too much sexual detail.
Bangla Meaning: (কথাবার্তা, বই, ছবি ইত্যাদি) অশ্লীল; অশালীন; অশোভন; রুচিবিগর্হিত; কুরুচিপূর্ণ; কামোত্তেজক।

Example Sentence:
1. The papers concentrated on the more salacious aspects of the case.
2. The titillating subject brought the crowds in, no doubt, but the film is not salacious.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Authorities had better __________ the student movement seriously, or they risk losing public support.
  1. took
  2. taken
  3. take
  4. taking
ব্যাখ্যা
• Complete Sentence: Authorities had better take the student movement seriously, or they risk losing public support.

• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/বরং ভালো।
- Had better যুক্ত sentence- past tense এর মনে হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past. ইহা present/future tense এর অর্থ প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Examples: 
- She had better finish her project by the deadline.
- She had better take her medicine as prescribed by the doctor.
২১.
Not only the young generation but also the older citizens _______ showing support for the student revolution.
  1. was
  2. is
  3. are
  4. has been
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - are.
- Complete sentence: Not only the young generation but also the older citizens are showing support for the student revolution.

- not only... but also থাকলে but also এর পরের Noun/ pronoun (the older citizens - plural) অনুযায়ী Verb বসবে।

• Either ............ or, Neither ............ nor, not only ...... but also দ্বারা যুক্ত ২টি Noun এর শেষেরটির Number ও Person অনুযায়ী verb বসে।
- যেমন:  Either he or his brothers are responsible for the occurrence.
২২.
The students are demanding justice now, lest future generations __________ the same injustices.
  1. should suffer
  2. will suffer
  3. can suffer
  4. suffered
ব্যাখ্যা
Lest এর ব্যবহার:
- Lest একটি conjunction & এর অর্থ হল 'পাছে/যাতে না'।
- মূলত এটি negative অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।

Structure: Independent clause + lest যুক্ত Dependent clause.
অর্থাৎ, subject + verb + other words + lest + subject + (should/might) + base form of verb + other words.

Complete Sentence: The students are demanding justice now, lest future generations should suffer the same injustices.

Example:
- Citizens are spreading awareness on social media, lest the world should ignore the possibility of genocide.

Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
২৩.
The students don’t mind ____________ in the streets if it means their voices will be heard.
  1. be protesting
  2. protested
  3. protest
  4. protesting
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - protesting.
- নিয়মানুযায়ী সম্পূর্ন বাক্য - The students don’t mind protesting in the streets if it means their voices will be heard.

• Mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- mind এর পরে verb এর মূল form এর সাথে 'ing' যোগ করতে হয়।
- Structure: Subject + mind + verb+ ing + object?

• Mind, worth, can not help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর verb থাকলে উক্ত verb এর present form + ing যুক্ত হয়ে থাকে।
২৪.
What does the idiom "Neck and neck" mean?
  1. To be physically affectionate
  2. To be in disagreement
  3. To be in a dangerous situation
  4. To be in close competition
ব্যাখ্যা
• The idiom "Neck and neck" means - To be in close competition.

• Neck and neck
English Meaning: level in a race or other competition / level with each other and have an equal chance of winning.
Bangla Meaning: সমানে সমান / প্রবল প্রতিদ্বন্দ্বিতা / যে কোন প্রতিযোগী জিততে পারে এমন অবস্থা / বাঘে - মহিষে লড়াই।

Ex. Sentence: Opinion polls show that the two major parties neck and neck.
Bangla Meaning: মতামত জরিপে দেখা যাচ্ছে, নির্বাচনে প্রধান দুই দলের মধ্যে বাঘে মহিষে লড়াই হবে।

Source: Live MCQ Lecture.
২৫.
If the number of quantities in group A is 10 and in group B is 8, and their individual average is 24 and 16 respectively, find the combined average of the two groups.
  1. 20.44
  2. 18.22
  3. 16.22
  4. 18.66
ব্যাখ্যা
Question: If the number of quantities in group A is 10 and in group B is 8, and their individual average is 24 and 16 respectively, find the combined average of the two groups.

Solution:
The combined average of the two groups is =(10 × 24 + 8 × 16)/(10 + 8)
= (240 + 128)/18
= 368/18
= 20.44
২৬.
√{1+ (27/169)} = 1 + x/13, find the value of x.
  1. 32
  2. 64
  3. 1
  4. 52
ব্যাখ্যা
Question: √{1+ (27/169)} = 1 + x/13, find the value of x.

Solution:
√{1+ (27/169)} = 1 + x/13
⇒ √(196/169) = 1 + x/13
⇒ (14/13) - 1 = x/13
⇒ 1/13 = x/13
Hence, x = 1
২৭.
Tk. 1400 is divided among Aman, Belal and Shipon so that Aman receives half as much as Belal and Belal half as much as Shipon. Then Shipon's share is-
  1. Tk. 800
  2. Tk. 600
  3. Tk. 300
  4. Tk. 200
ব্যাখ্যা
Question: Tk. 1400 is divided among Aman, Belal and Shipon so that Aman receives half as much as Belal and Belal half as much as Shipon. Then Shipon's share is-

Solution:
Let Aman's share = Tk. x
Then
Belal's share = Tk. 2x
Shipon's share = Tk. 4x

Aman : Belal : Shipon = x : 2x : 4x = 1 : 2 : 4
Hence, Shipon's share = 1400 × (4/7) = Tk. 800
২৮.
The sum of the present age of mother and her son is 60 years. Six years ago, the age of the mother was five times the age of her son. What will be the age of her son after 6 years?
  1. 23 years
  2. 22 years
  3. 21 years
  4. 20 years
ব্যাখ্যা
Question: The sum of the present age of mother and her son is 60 years. Six years ago, the age of the mother was five times the age of her son. What will be the age of her son after 6 years?

Solution:
Let the present age of the son =x
Then, the present age of the mother =(60-x)
As per question:
Six years ago mother's age was 5 times the age of her son:
So, (60-x) -6=5(x-6)
54 - x = 5x -30
84=6x
x=84/6
x=14 Years

Age of son after 6 years
=x+6
=14+6
=20 Years
২৯.
On February 5, 1998, it was Thursday. The day of the week on February 5, 1997, was-
  1. Wednesday
  2. Monday
  3. Friday
  4. Sunday
ব্যাখ্যা
Question: On February 5, 1998, it was Thursday. The day of the week on February 5, 1997, was-

Solution:
1997 was an ordinary year, it had 1 odd day. So, the day on February 5, 1998, would be one day beyond the day on February 5, 1997.

∴ Thursday on February 5, 1998, would be one day beyond the day on February 5, 1997, so the day on February 5, 1997, was Wednesday.
৩০.
A man swims 12 km downstream and 10 km upstream. If he takes 2 hours each time, what is the speed of the stream?
  1. 1 km/hr
  2. 0.5 km/hr
  3. 1.5 km/hr
  4. 0.7 km/hr
ব্যাখ্যা
Question: A man swims 12 km downstream and 10 km upstream. If he takes 2 hours each time, what is the speed of the stream?

Solution:
Speed downstream = 12/2 = 6 km/hr
Speed upstream = 10/2= 5 km/hr

Speed of stream = (1/2)(speed downstream - speed upstream)
= (1/2)(6 - 5)
= 1/2
= 0.5
৩১.
A clock is set at 4 am. It loses 16 minutes in 24 hours. What will be the correct time when the clock indicates 9 pm on the 4th day?
  1. 7 pm
  2. 8 pm
  3. 10 pm
  4. 11 pm
ব্যাখ্যা
Question: A clock is set at 4 am. It loses 16 minutes in 24 hours. What will be the correct time when the clock indicates 9 pm on the 4th day?

Solution:
Time from 4 am on a day to 9 pm on the 4th day = 89 hours

As per the question, 23 hrs 44 minutes of this clock = 24 hours of the correct clock as this clock loses 16 minutes in 24 hours.

23 hrs 44 minutes = 356/15 Hours

Now, 356/15  Hrs of this clock = 24 hours of correct clock
89 hours of this clock = (15 × 24 × 89)/356 = 90 hours of the correct clock

∴ the correct clock gains one hour over the incorrect clock.

∴ The correct time on the fourth day would be 10 pm.
৩২.
A storm breaks a tree. The broken part of tree bends so that the top of the tree touches the ground and makes an angle of 60° with the horizontal plane. If the distance between the base of the tree and the point where top of tree touches the ground is 10 m, find the height of the tree?
  1. 37.3 m
  2. 17.3 m
  3. 27.3 m
  4. 20.3 m
ব্যাখ্যা
Question: A storm breaks a tree. The broken part of tree bends so that the top of the tree touches the ground and makes an angle of 60° with the horizontal plane. If the distance between the base of the tree and the point where top of tree touches the ground is 10 m, find the height of the tree?

Solution:

PQ = 10 and let RQ be X.

RQ/PQ = tan60°
⇒ X/10 = √3
∴ X = 10√3

Now,
PR2 = X2 + (10)2
PR2 = (10√3)2 + (10)2 = 300 + 100
PR2 = 400
∴ PR = 20

Height of tree = RQ + PR
= X + 20
= 10√3 + 20
= 10 × 1.73 + 20
= 17.3 + 20
= 37.3 meter
৩৩.
The population of a town is decreasing at a rate of 10% per annum. If the population two years ago was 20000, what is the present population?
  1. 15000
  2. 15200
  3. 16000
  4. 16200
ব্যাখ্যা
Question: The population of a town is decreasing at a rate of 10% per annum. If the population two years ago was 20000, what is the present population?

Solution:
The present population = 20000(1 - 10/100)2
= 20000 × 0.9 × 0.9
= 16200
৩৪.
A cistern can be filled by an inlet in 6 hours and can be emptied by an outlet in 8 hours. If the inlet and outlet are opened together, in what time the cistern can be filled?
  1. 24 hours
  2. 26 hours
  3. 20 hours
  4. 18 hours
ব্যাখ্যা
Question: A cistern can be filled by an inlet in 6 hours and can be emptied by an outlet in 8 hours. If the inlet and outlet are opened together, in what time the cistern can be filled?

Solution:
Part of the tank filled by the inlet in one hour = 1/6
Part of the tank emptied by the outlet in one hour = 1/8
Net part of the tank filled in one hour = 1/6 - 1/8 = (4 - 3)/24 = 1/24

1/24 part of the tank is filled in one hour
∴ The whole tank will be filled in 24 hours.
৩৫.
The marked price of a radio is Tk. 480. The owner allows a discount of 10% and still earns the profit of 8%. If no discount is allowed, find his gain percent?
  1. 25%
  2. 12%
  3. 15%
  4. 20%
ব্যাখ্যা
Question: The marked price of a radio is Tk. 480. The owner allows a discount of 10% and still earns the profit of 8%. If no discount is allowed, find his gain percent?

Solution:
Marked price= 480
The shopkeeper allows a discount of 10%, so, the Selling price will be= 480 × (90/100) = 432.

And the profit is 8%.
Apply formula:
C.P = (100/(100 + p%)) ×  S.P
C.P = (100/108) × 432
C.P = 400

If the discount is not allowed:
Let Profit= P%

S.P = Marked price = 480, and C.P = 400
Profit = S.P - C.P

Now, apply formula:
P% = (Profit/C.P) × 100

So, gain % = ((480 - 400)/400) × 100
= 80/4 
= 20%
৩৬.
A man travels first 150 km of his journey at 80 km/hr. Due to bad weather he travels the next 150 km of his journey at 60 km/hr. What is his average speed for the first 300 km of his journey?
  1. 60.6 km/hr
  2. 63.6 km/hr
  3. 66.6 km/hr
  4. 68.6 km/hr
ব্যাখ্যা
Question: A man travels first 150 km of his journey at 80 km/hr. Due to bad weather he travels the next 150 km of his journey at 60 km/hr. What is his average speed for the first 300 km of his journey?

Solution:
Total distance = 300 km
The total time taken to cover the first 300 km is the sum of the time taken to cover the first 150 km and the next 150 km.

Total time = 150/80 + 150/60 hour
= 15/8 + 15/6
= (45 + 60)/24
= 105/24
= 35/8 hour 

Average Speed = 300/(35/8) km/hr
= 68.57 km/hr
≈ 68.6 km/hr
৩৭.
A moneylender charges Tk. 180 as simple interest on a sum of Tk. 600 for four months. What is the rate of interest per annum?
  1. 80%
  2. 85%
  3. 90%
  4. 95%
ব্যাখ্যা
Question: A moneylender charges Tk. 180 as simple interest on a sum of Tk. 600 for four months. What is the rate of interest per annum?

Solution:
Principal = Tk. 600
Interest = Tk. 180
Time = 4 months = 4/12 = 1/3 years
Rate of interest =R

Applying formula: Rate of Interest = (I × 100)/(P × t)
R = (180 × 100)/(600 × 1/3)
= (180 × 100)/200
= 90%
৩৮.
A mixture of 150 liters of wine and water contains 20% water. How much more water should be added so that water becomes 25% of the new mixture?
  1. 10 liters
  2. 20 liters
  3. 30 liters
  4. 40 liters
ব্যাখ্যা
Question: A mixture of 150 liters of wine and water contains 20% water. How much more water should be added so that water becomes 25% of the new mixture?

Solution:
Number of liters of water in 150 liters of the mixture = 20% of 150 = 1/5 of 150 = 30 liters

Let us Assume that another 'P' liters of water are added to the mixture to make water 25% of the new mixture.
So, the total amount of water becomes (30 + P) and the total volume of the mixture becomes (150 + P)
Thus, (30 + P) = 25% of (150 + P)
⇒ (30 + P) = (1/4)(150 + P)
⇒ 120 + 4P = 150 + P
⇒ 3P = 30
∴ P = 10 liters
৩৯.
A 20 m long, and 15 m broad hall is surrounded by a verandah with a uniform width of 2.5 m. Find the cost of flooring the verandah at Tk. 3.50 per square meter.
  1. Tk. 500
  2. Tk. 600
  3. Tk. 700
  4. Tk. 800
ব্যাখ্যা
Question: A 20 m long, and 15 m broad hall is surrounded by a verandah with a uniform width of 2.5 m. Find the cost of flooring the verandah at Tk. 3.50 per square meter.

Solution:
Length of the hall = 20 m,
Breadth of hall = 15 m,
Area of hall = 20 × 15 = 300 m2

Length of hall with verandah = 20 + 2.5 + 2.5 = 25 m,
Breadth of hall with verandah = 15 + 2.5 + 2.5 = 20 m,
Area of hall with verandah = 25 × 20 = 500 m2

Area of verandah = area of hall with verandah - area of hall
= 500 - 300 = 200 m2

Cost of flooring the verandah is Tk. 3.50 per square meter.
So, the cost of flooring the entire verandah = 3.50 × 200 = Tk. 700
৪০.
The expression x3 - 2x2 + 4x - 8 is divided by x - 2. What is the remainder?
  1. 0
  2. 2
  3. - 8
  4. 8
ব্যাখ্যা
Question: The expression x3 - 2x2 + 4x - 8 is divided by x - 2. What is the remainder?

Solution:
Let,
f(x) = x3 - 2x2 + 4x - 8
f(2) = (2)3 - 2(2)2 + 4(2) - 8
= 8 - 8 + 8 - 8
= 0

So, the remainder when x3 - 2x2 + 4x - 8 is divided by x - 2 is 0.
৪১.
If 2log⁡2(x) = 16, then x =?
  1. 8
  2. 16
  3. 32
  4. 64
ব্যাখ্যা
Question: If 2log⁡2(x) = 16, then x =?

Solution:
2log⁡2(x) = 16
⇒ 2log⁡2(x) = 24
⇒ log⁡2(x) = 4
⇒ 24 = x
∴ x = 16
৪২.
The price of 357 mangoes is Tk. 1517.25. Find the approximate price of 49 dozens of such mangoes?
  1. Tk. 3099
  2. Tk. 3599
  3. Tk. 4099
  4. Tk. 2499
ব্যাখ্যা
Question: The price of 357 mangoes is Tk. 1517.25. Find the approximate price of 49 dozens of such mangoes?

Solution:
We know that 1 dozen = 12 piece
49 dozens = 49 × 12 = 588 mangoes

357 mangoes = Tk. 1517.25
∴ 1 mango = Tk. 1517.25/357
∴ 588 mangoes = Tk. (1517.25 × 588)/357
= Tk. 2499
৪৩.
Where is the Darien Gap located?
  1. Colombia-Panama border
  2. China-India border
  3. India-Bangladesh border
  4. None of above
ব্যাখ্যা
ডারিয়েন গ্যাপ:
- উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্তকারী একটি ভৌগোলিক অঞ্চল হল ডারিয়েন গ্যাপ (Darién Gap)।
- ডারিয়েন গ্যাপ মধ্য আমেরিকার দেশ পানামার দক্ষিণাংশের ডারিয়েন প্রদেশ থেকে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তরাংশের চকো ডিপার্টমেন্ট পর্যন্ত বিস্তৃত।
- ভূপ্রকৃতিগত দিক থেকে, পর্বতশ্রেণী (সেরানিয়া ডেল বাউদো ও সেরানিয়া ডেল ডারিয়েন), নদী (এট্রাটো ও টুইরা), বদ্বীপ (এট্রাটো বদ্বীপ), বৃষ্টিঅরণ্য, জলাভূমির সমাহারে ডারিয়েন গ্যাপ এক অতি দুর্গম অঞ্চল।
- ডারিয়েন গ্যাপ হলো উত্তর কলম্বিয়া এবং দক্ষিণ পানামা জুড়ে ঘন জঙ্গলের একটি প্রসারিত।

উল্লেখ্য,
- মূলত প্রাকৃতিক দুর্গমতার কারণেই, প্যান-আমেরিকান হাইওয়ে ডারিয়েন গ্যাপে বিচ্ছিন্ন রয়েছে।
- উত্তরে পানামার যাভিজা থেকে দক্ষিণে কলম্বিয়ার টার্বো পর্যন্ত প্যান-আমেরিকান হাইওয়ে গড়ে তোলা যায়নি।
- তাই এই অঞ্চলটি ডারিয়েন গ্যাপ নামে পরিচিত।
- ডারিয়েন গ্যাপে কোন পাকা রাস্তা না থাকা সত্ত্বেও এটি বিশ্বব্যাপী মানব অভিবাসনের একটি প্রধান রুট হয়ে উঠেছে ।
- ডারিয়েন গ্যাপ এম্বেরা-উউনান এবং গুনা আদিবাসীদের আবাসস্থল।

⇒ দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় যাওয়ার সময় লোকেরা যে পথটি নেয় তা অপরাধী সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- রুটটি চাঁদাবাজি, অপহরণ এবং ব্যাপক যৌন নিপীড়নেরও প্রবণ ।
- জঙ্গলের মতো জলাভূমির চরম প্রকৃতিও এই অঞ্চলে চলাচলকে বিপজ্জনক করে তোলে।

উৎস: Britannica.
৪৪.
Which of the World Bank affiliates provides zero-interest long-term loans to the poorest developing countries?
  1. IDA
  2. IFC
  3. ICSID
  4. MIGA
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে কোন প্রকার স্যদ ব্যতীত ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়।
- বাংলাদেশ IDA-১০৯তম এবং World Bank-এর ১১৮তম সদস্য।

উৎস: World Bank ওয়েবসাইট।
৪৫.
Who introduced the concept of "Invisible Hand" in the field of free market economy?
  1. Adam Smith
  2. David Ricardo
  3. Karl Marx
  4. John Maynard Keynes
ব্যাখ্যা
মুক্ত বাজার অর্থনীতি:
- মুক্ত বাজার অর্থনীতি হচ্ছে সেই অর্থনীতি যেখানে ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে স্বীকার করা হয়।

⇔ মুক্ত বাজার অর্থনীতির বৈশিষ্ট্য:
- মুক্ত বাজার অর্থনীতির ফলে রাষ্ট্রীয় খাতের ক্রমাগত লোকসান বন্ধ হবে;
- ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি;
- মুক্তবাজার অর্থনীতি ব্যক্তিস্বার্থ নির্ভর বিধায় এ অর্থনীতিতে প্রতিযোগিতার উৎপত্তি হয় এবং প্রতিযোগিতার ফলে সর্বনিম্ন দরে দ্রব্য ও সেবার উৎপাদনে নিশ্চয়তা আসে;
- ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়;
- মুক্তবাজার অর্থনীতির ফলে আমদানী ব্যয় এবং রপ্তানী আয় বৃদ্ধি পায়;
- ভর্তুকি, কর-রেয়াত ইত্যাদি না থাকার ফলে রাষ্ট্রের অর্থ-সাশ্রয় হয়।

উল্লেখ্য,
- আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত এডাম স্মিথ। 
- ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্ত বাজার ও অর্থনৈতিক উদারতাবাদের প্রবর্তকও অ্যাডাম স্মিথ।
- অর্থনীতিবিদ এডাম স্মিথের ভাষ্য অনুযায়ী 'অদৃশ্য হাত' (invisible hand) দ্বারা বাজার ব্যবস্থা পরিচালিত।
- এখানে চাহিদা যোগানের চেয়ে বেশি হলে দাম বৃদ্ধি পাবে।
- ফলে চাহিদার পরিমাণ হ্রাস পাবে।
- আবার চাহিদার চেয়ে যোগান বেশি হলে দাম হ্রাস পাবে।
- এতে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে।
- এভাবে স্বয়ংক্রিয়ভাবে দামের ওঠানামাকে 'অদৃশ্য হাত' দ্বারা আখ্যায়িত করা হয়েছে।

উৎস: অর্থনীতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
What agreement established the European Economic Community?
  1. Maastricht Treaty
  2. Treaty of Rome
  3. Treaty of Paris
  4. Treaty of Brussels
ব্যাখ্যা
EEC:
- EEC-এর পূর্ণরূপ: European Economic Community বা ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়।
- ১৯৫৭ সালের ২৫ মার্চ পশ্চিম ইউরোপের ৬টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা ‘রোম চুক্তি’ নামে পরিচিত।
- রোম চুক্তির ফলে European Economic Community গঠিত হয়।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধির আকাঙ্ক্ষা থেকে ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠে।
- ১৯৫১ সালে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় গঠিত হয় যা ইউরোপীয় ফেডারেশনের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
- ১৯৫৭ সালে রোম চুক্তির ফলে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায়ের কর্মপরিধি বর্ধিত হয় এবং বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসের সমন্ময়ে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় গঠিত হয়।
- একই দিনে অন্য আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর ফলে ইউরোপীয় দেশগুলো আণবিক শক্তির উন্নয়নের জন্য ইউরোপীয় আণবিক শক্তি গঠন করে।
- দুটি চুক্তিই ১৯৫৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- ১৯৬৭ সালে মার্জার চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ৩টি সম্প্রদায়ের জন্য যাদের একসঙ্গে ‘ইউরোপীয় সম্প্রদায় (ইসি)’ নামে অভিহিত করা হতো।
- ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাসট্রিচটে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়—যা ম্যাসট্রিচট চুক্তি নামে পরিচিত।
- ১৯৯৩ সালের ১ নভেম্বর এই চুক্তি কার্যকর হয়।
- এর ফলে ‘ইউরোপীয় ইউনিয়ন’ এবং ইউরোপের একক মুদ্রা হিসেবে ‘ইউরো’ চালু হয়।

উৎস: i) European Union ওয়েবসাইট।
ii) Britannica.
৪৭.
In which city was the Prince of Austria assassinated before World War-I?
  1. Salzburg
  2. Graz
  3. Zagreb
  4. Sarajevo
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:
- অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

• যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট:
- জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।

• মিত্রশক্তি জোট:
- রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র।

- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জুন, ১৯১৯ সালে।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

উৎস: i) Britannica.
ii) History.com
৪৮.
The exchange of commodities between two countries is referred as -
  1. Balance of trade
  2. Volume of trade
  3. Multilateral trade
  4. Bilateral trade
ব্যাখ্যা
Bilateral trade:
- Bilateral trade বা দ্বিপাক্ষিক বাণিজ্য বলতে বোঝায় দুই দেশের মধ্যে পণ্যের আদান-প্রদান, যার প্রাথমিক উদ্দেশ্য বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমের প্রচার।
- এতে, জড়িত দেশগুলি শুল্ক, আমদানি কোটা, রপ্তানি বিধিনিষেধ এবং অন্যান্য সহ বিভিন্ন বাণিজ্য বাধা হ্রাস বা দূর করার প্রচেষ্টায় নিয়োজিত।
- এটি করার মাধ্যমে, দেশগুলির লক্ষ্য একটি উত্পাদনশীল পরিবেশ তৈরি করা যা দেশগুলির মধ্যে বর্ধিত বাণিজ্যকে উত্সাহিত করে এবং উৎসাহিত করে।

উৎস: Amazon.in
৪৯.
Which waterway was disputed between Iran and Iraq?
  1. Shatt al-Arab
  2. Persian Gulf
  3. Arabian Sea
  4. Red Sea
ব্যাখ্যা
শাত-ইল-আরব:
- এটি পারস্য উপসাগরে অবস্থিত।
- শাত-ইল-আরব জলপথের অধিকারকে কেন্দ্র করেই মূলত ইরাক-ইরান বিরোধ শুরু হয়।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল।
- শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- তবে চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে।

⇒ আলজিয়ার্স চুক্তি:
- চুক্তি স্বাক্ষরকারী: ইরাক এবং ইরান।
- চুক্তির বিষয়: শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে দুই দেশের মধ্যে মীমাংসা।
- স্বাক্ষরিত হয়: ১৩ই জুন, ১৯৭৫।
- চুক্তি অনুমোদন হয়: ১৯৭৬ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: আলজির্য়াস, আলজেরিয়া।
- স্বাক্ষরকারী: ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।

উল্লেখ্য,
- আলজিয়ার্স চুক্তি অকার্যকর হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৮০ সালে ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে।

উৎস: Britannica.
৫০.
The Kellogg-Briand Pact was signed in -
  1. August 27, 1927
  2. August 27, 1928
  3. August 27, 1929
  4. August 27, 1930
ব্যাখ্যা
প্যারিস প্যাক্ট (Kellogg - Briand Pact):
- প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার থেকে মানুষ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ সম্পর্কে সচেতন হয়।
- আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী চুক্তি হলো 'প্যারিস প্যাক্ট'।
- স্বাক্ষরিত হয়: ২৭ আগস্ট, ১৯২৮।
- এই চুক্তির অন্যনাম Kellogg - Briand Pact.
- তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Frank B. Kellogg ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী Aristide Briand আলোচনার মাধ্যমে এই চুক্তির খসড়া তৈরি করেন।

উৎস: History.com
৫১.
Which is the following is not associated with Disarmament?
  1. NATO
  2. CTBT
  3. NPT
  4. SALT
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- এটি উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

অন্যদিকে,
⇒ CTBT: Comprehensive Nuclear Test Ban Treaty.
⇒ SALT: Strategic Arms Limitation Talk.
⇒ NPT: Non-Proliferation of Nuclear Weapons Treaty.
- সবগুলোই নিরস্ত্রীকরণ বা অস্ত্র সীমিতকরণের সাথে সম্পর্কিত।

উৎস: NATO ওয়েবসাইট।
৫২.
Which bank has gained fame by lending to the poorest people in Bangladesh?
  1. Islami Bank Bangladesh Ltd
  2. Grameen Bank
  3. National Bank Limited
  4. AB Bank PLC.
ব্যাখ্যা
গ্রামীণ ব্যাংক:
- গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক।
- গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালের প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে।
- ১৯৮৩ সালের ২ অক্টোবর ব্যাংক হিসেবে চালু হয়।
- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
- গ্রামীন ব্যাংকের ক্ষুদ্র ঋণের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম মালয়েশিয়ায় চালু করে।
- গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে।
- ক্ষুদ্রঋণের মাধ্যমে সমাজের নীচ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সৃষ্টির প্রচেষ্টার প্রশংসায় ও ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ ১৩ জন পরিচালক নিয়ে গঠিত।

উল্লেখ্য,
- ইউনূস তার গবেষণা ও অভিজ্ঞতা থেকে গ্রামীণ ব্যাংকের নীতিমালা তৈরি করেছেন।
- গ্রামীণ ব্যাংক প্রকল্পটি ১৯৭৬ সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলার 'জোবরা' গ্রামে একটি অ্যাকশন গবেষণা পাইলট প্রকল্প হিসাবে শুরু হয়েছিল।
- ১৯৮৩ সালে ক্ষুদ্রঋণের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক দরিদ্রদের ক্ষমতায়নের লক্ষ্যে পাইলট প্রকল্পটি একটি ব্যাংকে রূপান্তরিত হয়।
- এর ৯৮% ঋণগ্রহীতা নারী।
- এই নারীদের দুই-তৃতীয়াংশেরও বেশি দারিদ্র্য বিমোচনের মাধ্যমে উন্নত জীবনে এগিয়ে গেছে।
- গ্রামীণ ব্যাংকের সবচেয়ে মানবিক ও ব্যতিক্রমী কর্মসূচি হল সংগ্রাম (ভিক্ষুক) সদস্যদের কর্মসূচি।
- গ্রামীণ ব্যাংক ভিক্ষুকদের আর্থিক সক্ষমতা তৈরিতে সাহায্য করার জন্য সুদ-মুক্ত ঋণ দেয়

উৎস: গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট।
৫৩.
Dr. Muhammad Yunus was awarded by which of the following awards?
  1. President's Award
  2. Ramon Magsaysay Award
  3. Nobel Peace Prize
  4. Above all
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস:
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন।
- ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

উল্লেখ্য,
- মুহাম্মদ ইউনূস ১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
- ড. ইউনুসকে ২০২৪ সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়।

⇒ ১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ড. ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শতাধিক পুরস্কার অর্জন করেছেন।
- এর মধ্যে: 
- র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ১৯৮৪ সালে,
- রাষ্ট্রপতি পুরস্কার ১৯৭৮ সালে,
- নোবেল শান্তি পুরস্কার ২০০৬ সালে উল্লেখযোগ্য। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৪.
SWIFT stands for -
  1. Society for Worldwide Interbank Financial Telecommunication
  2. Society for Worldwide Interbank Financial Transition
  3. Social for Worldwide Interbank Financial Transition
  4. Social for Worldwide Interbank Financial Telecommunication
ব্যাখ্যা
SWIFT:
- SWIFT-এর পূর্ণরূপ: Society for Worldwide Interbank Financial Telecommunication.
- SWIFT হচ্ছে অর্থ লেনদেনের আন্তর্জাতিক মাধ্যম।
- বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো সুইফটের সদস্য।
- এক দেশ থেকে আরেক দেশে সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তরিত হয়ে থাকে।
- SWIFT এর সদর দপ্তর: লা হুল্পে, বেলজিয়াম।

⇒ একটি সুইফট কোডের গঠন:
- SWIFT কোড হল SWIFT দ্বারা প্রতিষ্ঠিত একটি আর্থিক প্রতিষ্ঠান সনাক্তকরণ কোড এবং প্রেরক ব্যাঙ্ক প্রাপক ব্যাঙ্ককে শনাক্ত করতে ব্যবহার করে।
- সুইফট কোড ৮ বা ১১ অক্ষর নিয়ে গঠিত।
- যখন ৮ অক্ষরের কোড দেওয়া হয় তখন এটি প্রাথমিক অফিসকে বোঝায়। সু
- সুইফট কোড যে ফরম্যাট অনুসারে হয়: AAAA BB CC DDD.
- প্রথম ৪টি অক্ষর: ব্যাঙ্ক কোড (শুধুমাত্র অক্ষর)।
- পরবর্তী ২টি অক্ষর: ISO 3166-1 alpha-2 দেশের কোড (শুধুমাত্র অক্ষর)।
- পরবর্তী ২টি অক্ষর: অবস্থান কোড (অক্ষর এবং সংখ্যা) (প্যাসিভ অংশগ্রহণকারীর দ্বিতীয় অক্ষরে “1” থাকবে)।
- শেষ ৩টি অক্ষর: শাখা কোড, ঐচ্ছিক (প্রাথমিক অফিসের জন্য ‘XXX’) (অক্ষর এবং সংখ্যা)।

উৎস: SWIFT ওয়েবসাইট।
৫৫.
Why was the World Bank established?
  1. To promote the International Trade
  2. To improve the adverse Balance of Payment situation of the nonmember countries
  3. To reconstruct the economies damaged during the Second World War
  4. None of the above
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হ ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- প্রেসিডেন্ট নির্বাচিত হয় যুক্তরাষ্ট্র থেকে।
- প্রধান অঙ্গসংস্থা ৫টি।

উল্লেখ্য,
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে IMF ও World Bank এই দুটি সংস্থা প্রতিষ্ঠিত।
- ত্রিশের দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে সংঘটিত Great Depression এর পরবর্তী সময়ে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনার প্রেক্ষিতে অন্যান্য দেশের মুদ্রার সাথে ডলারের বিনিময় হার নির্ধারণ, পুঁজি বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজন অনুভব করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
- তাই যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ১৯৪৪ সালের ১ জুলাই একটি বৈশ্বিক সম্মেলন আয়োজন করে যা ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলন আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের অর্থ সচিব Henry Morgenthau Jr ও যুক্তরাজ্যের অর্থনীতিবিদ John Maynard Keynes।
- ব্রেটন উডস সম্মেলনে অংশগ্রহণকারী ৪৪টি দেশ দুটি বৈশ্বিক আর্থিক সংস্থা ও একটি বাণিজ্যিক বৈশ্বিক নিয়ম প্রতিষ্ঠার জন্য Articles of Agreement স্বাক্ষর করে।
- আর্থিক সংস্থা দুটি পরবর্তীতে বিশ্বব্যাংক ও IMF নামে পরিচিত হয়।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
- মোট ২৯ টি দেশের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫৬.
Imphal is the capital of which Indian state?
  1. Nagaland
  2. Manipur
  3. Mizoram
  4. Arunachal Pradesh
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।

⇒ ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানী -
১. আসাম - দিসপুর,
২. মিজোরাম - আইজল,
৩. অরুনাচল - ইটানগর,
৪. মেঘালয় - শীলং,
৫. ত্রিপুরা - আগরতলা,
৬. মণিপুর - ইম্ফল,
৭. নাগাল্যান্ড - কোহিমা।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।
৫৭.
Who is the current Secretary of State of the United States? (August, 2024)
  1. Damian Green
  2. William Hague
  3. Thomas Jefferson
  4. Antony J. Blinken
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী/প্রথম কৃষ্ণাঙ্গ/প্রথম আফ্রো-এশিয়ান এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা দেবী হ্যারিস।
- তিনি দেশটির ৪৯তম ভাইস প্রেসিডেন্ট।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

উৎস: Britannica.
৫৮.
According to Forbes, who is the most powerful person in the world in 2024?
  1. Vladimir Putin
  2. Joe Biden
  3. Xi Jinping
  4. Donald Trump
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি:
- প্রকাশক: Forbes ম্যাগাজিন।
- শিরোনাম: The World's Most Powerful People.

⇒ প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি:
1. শি জিনপিং,
2. ভ্লাদিমির পুতিন,
3. ডোনাল্ড ট্রাম্প,
4. অ্যাঞ্জেলা মার্কেল,
5. জেফ বেজোস,
6. পোপ ফ্রান্সিস,
7. বিল গেটস,
8. মোহাম্মদ বিন সালমান আল সৌদ,
9. নরেন্দ্র মোদি,
10. ল্যারি পেজ।

উৎস: Forbes ওয়েবসাইট।
৫৯.
Who is the father of fire insurance?
  1. Eugene Fama
  2. Nicholas Barbon
  3. William Carey
  4. Fissure Black
ব্যাখ্যা
অগ্নিবীমা:
- অগ্নির বিরুদ্ধে নিরাপত্তার জন্য যে বীমা করা হয় এক কথায় তাই অগ্নিবীমা।
- অগ্নি বীমার জনক নিকোলাস বারবন।

⇒ অগ্নিবীমার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
- এটি দুটি পক্ষের মধ্যে একটি চুক্তি, কার বীমার বিষয়বস্তু হলো সম্পদ, ইহা ক্ষতি পূরণের চুক্তি, অগ্নিজনিত কারণে ক্ষতি হতে হবে, বীমার প্রদত্ত প্রিমিয়াম হলো প্রতিদান, ক্ষতিপূরণের পরিমাণ ক্ষতির সমান বা নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে এবং বীমার বিষয়বস্তু অবশ্যই নির্দিষ্ট হতে হবে।

⇒ অগ্নিবীমার তাৎপর্য হলো:
- মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধি, শিল্পের চাকাকে সচল রাখে, আর্থিক বুনিয়াদ মজবুত করে, সামাজিক কল্যাণ সাধন করে, কর্মসংস্থান সৃষ্টি করে, সচেতনতা সৃষ্টি করে এবং অন্যান্য বীমার পরিপূরক ভূমিকা পালন করে।

⇒ অগ্নিবীমা চুক্তির অপরিহার্য উপাদান প্রধানত দু ধরনের। যথা:
ক. সাধারণ উপাদান খ. বিশেষ উপাদান।
- সাধারণ উপাদানগুলো হলো: দুটি পক্ষ, প্রস্তাব প্রদান, প্রস্তাব মূল্যায়ন, প্রস্তাব গ্রহণ, স্বীকৃতি প্রদান, পারস্পরিক দায় দায়িত্ব, প্রতিদান এবং স্বেচ্ছাসায়।
- পক্ষান্তরে অগ্নিবীমার বিশেষ উপাদান গুলো হলোঃ বীমাযোগ্য স্বার্থ, চূড়ান্ত বিশ্বাস, ক্ষতিপূরণ, স্থলাভিষিক্ততা, শর্তাবলী, প্রত্যক্ষ বা নিকটমত কারণ প্রভৃতি।

⇒ বর্তমানে প্রচলিত উল্লেখযোগ্য অগ্নি বীমাপত্র গুলো হলো:
- মূল্যায়িত বীমা পত্র, অমূল্যায়িত বীমাপত্র, গড়পরতা বীমাপত্র, সুনির্দিষ্ট বীমাপত্র, ভাসমান বীমাপত্র, বাড়তি বীমাপত্র, ঘোষণা যুক্ত বীমাপত্র, সমন্বয়যোগ্য বীমাপত্র, সার্বিক বীমাপত্র, মুনাফা হানিকর বীমা পত্র, বাট্টাকৃত বীমাপত্র, ছাউনী বীমাপত্র ও অগ্নি নিবারণী বিকল বীমাপত্র।

উৎস: ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
Which organization controls the currency market?
  1. Bangladesh Bank
  2. Bangladesh Securities and Exchange Commission
  3. Investment Corporation Board
  4. Commercial Bank
ব্যাখ্যা
কেন্দ্রীয় ব্যাংক:
- প্রতিটি দেশে বাধ্যতামূলকভাবে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে।
- কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে মুদ্রা বাজার এবং ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়।
- কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থেকে এসকল কার্যাদি সম্পন্ন করে থাকে।
- এটিকে সরকারের ব্যাংক বলে।
- তাই কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য ছাড়া অর্থ ও মূদ্রা বাজারের স্থিতিশীলতা, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব অপরিসীম।
- সৃষ্টির পর থেকেই মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ এবং ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে আসছে।

উল্লেখ্য,
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।

⇒ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি:
- মুদ্রা প্রচলন।
- মুদ্রার মুল্যমান সংরক্ষণ।
- মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ।
- ঋণ নিয়ন্ত্রণ।
- রিজার্ভ সংরক্ষণ।
- বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ।
- বৈদেশিক মূদ্র্য ও বিনিময় নিয়ন্ত্রণ।
- সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি।
- সরকারের আর্থিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

উৎস: ফিন্যান্স ও ব্যাংকিং, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
Which financial system does not have private ownership?
  1. Capitalistic Economic System
  2. Mixed Economic System
  3. Socialistic Economic System
  4. Islamic Economic System
ব্যাখ্যা
অর্থনৈতিক ব্যবস্থা:
- অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সমাজ উৎপাদন, সম্পদের বন্টন ও বিনিময় এবং দ্রব্য ও সেবার ভোগ এসবের মধ্যে সমন্বয় সাধন করে।
- অর্থনৈতিক সমস্যা সমাধান প্রক্রিয়ার উপর ভিত্তি করে পৃথিবীতে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে।
- এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
১. ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থা।
২. সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা।
৩. মিশ্র অর্থব্যবস্থা।
৪. ইসলামী অর্থব্যবস্থা।

⇔ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা (Socialistic or Command Economic System):
- সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এক ধরনের নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থা।
- এই অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ঠিক বিপরীত।
- যে অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদন উপকরণের মালিকানা রাষ্ট্রের এবং সকল অর্থনৈতিক কর্মকান্ড কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে সমাজতান্ত্রিক বা নির্দেশনামূলক অর্থব্যবস্থা বলে।
- এ অর্থব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারণে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার কোনও ভূমিকা থাকে না এবং উৎপাদিত দ্রব্য ভোগ ও বন্টনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে।
- ১৯১৭ সালে সোভিয়েত ইউনিয়নে ভ্লাদিমির লেনিন সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন।
- পরবর্তীতে চীন, কিউবা, উত্তর কোরিয়া, সাবেক পূর্ব জার্মানীসহ কিছু দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু হয়।

⇒ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য:
- সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। এ ধরনের অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপকরণ ব্যক্তি মালিকানায় থাকে না। সকল সম্পদের মালিকানা রাষ্ট্রের হাতে ন্যস্ত।
- অর্থনৈতিক সকল কর্মকান্ড, যথা- দ্রব্য বা সেবার দাম নির্ধারণ, শ্রমিকদের মজুরি নির্ধারণ, উৎপাদন, বণ্টন ও উন্নয়নের সকল পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের একচেটিয়া সিদ্ধান্তে পরিচালিত হয়।
- সমাজতন্ত্রে মানুষের মৌলিক অধিকারসমূহ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ক্ষেত্রে অসমতা দূর করে সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা হয়।
- এ অর্থব্যবস্থায় কোন দ্রব্য কতটুকু উৎপাদিত হবে, কে কতটুকু দ্রব্য ভোগ করবে তা রাষ্ট্রীয়ভাবেই নির্ধারিত হয়। 
- এ অর্থব্যবস্থায় দ্রব্য বা সেবার দাম স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। এখানে কেন্দ্রীয় সরকারের অধীনে দ্রব্য বা সেবা দাম নির্ধারিত হয়।
- যেহেতু সমাজতন্ত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে এবং দাম ব্যবস্থা অনুপস্থিত, সেহেতু মুদ্রাস্ফীতির উদ্ভব ঘটে না।
- সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি পর্যায়ে সম্পদের মালিকানা না থাকায় শ্রেণি বিভেদ থাকে না। তাই কেউ কাউকে শোষণ করার সুযোগ নেই।

উৎস: অর্থনীতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
Who is the current CEO of Starlink Satellite (August 2024)?
  1. Elon Musk
  2. Sam Altman
  3. Biz stone
  4. Bret Taylor
ব্যাখ্যা
• স্টারলিংক ইন্টারনেট:
- স্টারলিংক এর বর্তমান (আগস্ট ২০২৪) সিইও ইলন মাস্ক।

- স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয়।
- স্টারলিংক মূলত অরবিটাল স্যাটেলাইটের নেটওয়ার্ক।
- এটি ইলন মাস্কের স্পেস এক্সের অধীন।
- যা ২০১৫ সালে তৈরি করা হয়েছিল।
- এই প্রকল্পের জন্য প্রাথমিক প্রোটোটাইপ স্যাটেলাইটগুলো কক্ষপথে ২০১৮ সালে চালু করা হয়েছিল।
- স্পেস এক্স এখন পর্যন্ত প্রায় ১০০০টি স্টারলিংক স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।
- মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেসএক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংক।
- পৃথিবীর ৬০টি দেশে তাদের কভারেজ রয়েছে।
- বাংলাদেশে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দিতে সরকারের সঙ্গে চুক্তি করেছে ইলন মাস্কের স্টারলিংক।
- ২৬ জুলাই ২০২৩ সালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে স্পেসএক্সের দুই প্রতিনিধি বৈঠক করেন।
- বৈঠকে ইলন মাস্কের আরেক প্রতিষ্ঠান স্টার লিংকের সঙ্গে একটি পাইলট প্রকল্পে সম্মত হয় বাংলাদেশ।

উৎস: Starlink Website.
৬৩.
Which of the following is not a input device?
  1. Barcode Reader
  2. OCR
  3. Digitizer
  4. Printer
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো- Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, Modem ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
Which of the following is not a system software?
  1. Solaris
  2. Mac OS
  3. Kotlin
  4. Unix
ব্যাখ্যা
• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে।
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১. সিস্টেম সফটওয়্যার ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে এবং কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ হলো DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaris ইত্যাদি।

• Kotlin হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
RTGS refers to-
  1. Governance system
  2. Cryptocurrency
  3. Cloud service
  4. Payment System
ব্যাখ্যা
• RTGS:
- RTGS হলো একটি Payment System.
- RTGS এর পূর্ণরূপ Real Time Gross Settlement.
- RTGS বলতে একটি ফান্ড ট্রান্সফার সিস্টেমকে বোঝায় যা তাৎক্ষণিকভাবে অর্থ ট্রান্সফার করতে সক্ষম।
- নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমকে সহজতর করার জন্য, বাংলাদেশ ব্যাংক তার ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে ২৯ অক্টোবর ২০১৫ তারিখে BD-RTGS সিস্টেম চালু করেছে।
- RTGS একটি ইলেকট্রনিক সেটেলমেন্ট সিস্টেম যেখানে একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে রিয়েল-টাইমে তহবিল স্থানান্তর করা হয়।
- দুটি পদ্ধতি আছে যার মাধ্যমে গ্রাহকরা RTGS পরিষেবা পেতে পারেন:
১. অনলাইন, মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
২. RTGS সক্ষম শাখায় নগদ টাকা জমা দিয়ে অফলাইন।

উৎস : বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। [Link]
৬৬.
What is the full form of ISDN?
  1. International Society for Digital Network
  2. Integrated Services Digital Network
  3. International Services Digital Network
  4. Internal Services Digital Network
ব্যাখ্যা
• ইন্টারনেটের সংযোগ পদ্ধতি:
- বর্তমানে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি আছে। বহুল প্রচলিত পদ্ধতিগুলো হলো-
১. ডায়াল আপ সিস্টেম (Dial-Up System)
২. আইএসডিএন (ISDN)
৩. ব্রডব্যান্ড (Broadband)
৪. ওয়াই-ফাই (Wi-Fi)
৫. ওয়াইম্যাক্স (WiMax)

• ISDN:
- ISDN-এর পূর্ণ অর্থ হচ্ছে Integrated Services Digital Network.
- এটি নিয়মিত টেলিফোনের বিকল্প এক ধরনের টেলিফোন সার্ভিস।
- ISDN-এর সুবিধা হচ্ছে এটি নিয়মিত টেলিফোন লাইনের তুলনায় কয়েক গুণ বেশি দ্রুত ডেটা ট্রান্সমিশন বা আদান-প্রদান করতে পারে।
- তবে এটি সাধারণ টেলিফোন লাইনের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল।
- বড় বড় প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা আদান-প্রদান করেতে হয়, সেখানে এ ধরনের সার্ভিস ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
A computer cannot Boot if it does not have the-
  1. Compiler
  2. Bootstrap
  3. Operating system
  4. Interpreter
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনার দায়িত্ব পালন করে।
- হার্ডওয়্যার দিয়ে যাবতীয় কাজ করানোর দায়িত্ব ব্যবহারকারীর পরিবর্তে অপারেটিং সিস্টেম পালন করে।
- কম্পিউটারে সব ধরনের সফটওয়্যার থাকলেও অপারেটিং সিস্টেম ব্যতীত এটি কোনো কাজ করে না।
- কম্পিউটারে সম্পাদিত তথ্যাবলি সংরক্ষণ, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের ত্রুটি নির্ণয়, সিস্টেম বন্টন, ইনপুট ও আউটপুট অপারেশন, প্রোগাম পরিচালনা সর্বোপরি কম্পিউটারের যাবতীয় কার্যাবলি সম্পাদনে অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
Which of the following is a shortcut key to undo the last action in many word processors?
  1. Ctrl + X
  2. Ctrl + Z
  3. Ctrl + Y
  4. Ctrl + V
ব্যাখ্যা
• This table lists the most frequently used shortcuts in Excel:
• Close a workbook - Ctrl+W
• Open a workbook - Ctrl+O
• Go to the Home tab - Alt+H
• Save a workbook - Ctrl+S
• Copy selection - Ctrl+C
• Paste selection - Ctrl+V
• Undo recent action - Ctrl+Z
• Remove cell contents - Delete
• Choose a fill color - Alt+H, H
• Cut selection - Ctrl+X
• Go to the Insert tab - Alt+N
• Apply bold formatting - Ctrl+B
• Center align cell contents - Alt+H, A, C
• Go to the Page Layout tab - Alt+P
• Go to the Data tab - Alt+A
• Go to the View tab - Alt+W
• Open the context menu - Shift+F10 or Windows Menu key
•Add borders - Alt+H, B
• Delete column - Alt+H, D, C
• Go to the Formula tab - Alt+M
• Hide the selected rows - Ctrl+9
• Hide the selected columns - Ctrl+0

Source: Microsoft support
৬৯.
Which of the following is not an image file extension?
  1. GIF
  2. TCE
  3. BMP
  4. PNG
ব্যাখ্যা
• ফাইল এক্সটেনশন:
- ফাইল এক্সটেনশন হচ্ছে কোনো একটি ফাইলের filename এর সাথে যুক্ত হওয়া suffix এর দ্বারা কম্পিউটার ফাইল কোন ধরণের তা বুঝা যায়।
• বিভিন্ন ধরণের ইমেইজ এক্সটেনশন:
- GIF: Graphics Interchange Format.
- JPG: Joint Photographic Group.
- PNG: Portable Network Graphics.
- BMP: Bitmap Image File.
- JPEG: Joint Photographic Experts Group.

• The TCE file extension is used for an ASCII text file.

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মাইক্রোসফট সাপোর্ট ওয়েবসাইট।
৭০.
Which of the following is not a hacker group?
  1. Cozy Bear
  2. Code Red
  3. Fancy Bear
  4. Morpho
ব্যাখ্যা
• Code Red is a computer virus.

• Infamous hacker groups to look for [1981 to 2024]:
1. Chaos Computer Club,
2. Legion of Doom,
3. Lazarus Group,
4. Tailored Access Operations,
5. Dragonfly,
6. LulzSec,
7. Morpho,
8. REvil,
9. Lizard Squad,
10. Conti,
11. LockBit,
12. DarkSide,
13. Hafnium,
14. Lapsus$,
15. Cozy Bear,
16. Fancy Bear ইত্যাদি।

উৎস:
১. Norton [Link]
২. বিবিসি।
৭১.
Which memory is used to increase computer speed?
  1. Cache Memory
  2. RAM
  3. Magnetic Disk
  4. None o the above
ব্যাখ্যা
• Cashe Memory:
- কম্পিউটারের গতি বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয়।
- সাধারনত RAM ও CPU এর মাঝখানে অবস্থান করে।
- কম্পিউটার যেসব ডাটাগুলো বারবার ব্যবহার করে সেই ডাটা গুলো RAM থেকে এসে Cache-এ অবস্থান করে।
- Cache এর গতি বেশি হওয়ায় এখান থেকে ডাটা প্রোসেসিং এ যেতে সময় কম লাগে।
- Cache ২ ধরনের হয়ে থাকে। যথা
- অভ্যন্তরীণ ক্যাশে বা লেভেল 1 যা প্রসেসর এর অভ্যন্তরে থাকে।
- বহিঃস্থ ক্যাশে বা লেভেল 2 যা রেম এবং প্রসেসর এর মাঝখানে থাকে।

উৎস: ব্রিটানিকা।