পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins৭১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭২
সিলেবাস
পার্ট-১) ১) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ২) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। পার্ট-২) ১) বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। ২) সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা। ৩) সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৭২ প্রশ্ন

.
জুম চাষের সাথে জড়িত কোন সম্প্রদায়?
  1. ক) হাজং
  2. খ) মুন্ডা
  3. গ) মুরং
  4. ঘ) কোচ
ব্যাখ্যা
পাহাড়ের ঢালে জঙ্গল পুড়িয়ে বা পরিষ্কার করে ক্ষুদ্র জাতিসত্ত্বার লোকজন যে চাষাবাদ করে তা ই হলো জুম। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসকারী বিভিন্ন উপজাতি লোকজন জুম পদ্ধতিতে চাষাবাদ করে। মুরংরা পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা হিসেবে জুম চাষের সাথে জড়িত। কোচ ও হাজংরা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বাস করে। মুন্ডা উপজাতি সিলেটে বসবাস করে। (সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী)
.
সাংসারেক হলো-
  1. ক) গারোদের ধর্ম
  2. খ) সাঁওতালদের প্রধান উৎসব
  3. গ) ত্রিপুরাদের ভাষা
  4. ঘ) রাখাইনদের বর্ষবরণ উৎসব
ব্যাখ্যা
সাংসারেক হলো গারোদের আদি ধর্ম। অতীতে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করতো। তাতারা রাবুগা, সালজং, সুসিমে, গোয়েরা, মেন ইত্যাদি তাদের দেবদেবী। এদের মধ্যে তাতারা রাবুগা তাদের প্রধান দেবতা ছিলো। বর্তমানে গারোরা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। (সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
.
বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা -
  1. ক) ২৭ টি
  2. খ) ৪৫ টি
  3. গ) ৪৬ টি
  4. ঘ) ৫০ টি
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ৫০ টি উপজাতি রয়ছে। ২৩ শে র্মাচ ২০১৯ বাংলাদেশ সরকার ৫০ টি উপজাতির নাম উল্লখে করে গেজেট প্রকাশ করে। উপজাতিসমূহ হলঃ ওরাওঁ, কোচ, কোল, কন্দ, কড়া, খারিয়া/খাড়িয়া, খারওয়ার/খাড়োয়ার, খাসিয়া, খিয়াং, খুমি, গারো, গঞ্জু, গড়াইত, গুর্খা, চাক, চাকমা, ডালু, তঞ্চঙ্গা, ত্রিপুরা, তেলী, তুরী, মালপাহাড়ি, পাংখোয়া, পাত্র, বাগদি, বানাই, বাড়াইক, বেদিয়া, বম, বর্মণ, ভিল, ভূমিজ, ভূঁইমালি, মণিপুরী, মারমা, মুন্ডা, ম্রৌ, মাহাতো, মালো, মাহালী, মুসহর, রাখাইন, রাজোয়ার, লোহার, লুসাই, শবর, সাঁওতাল, হুদি, হো এবং হাজং। (সূত্রঃ বাংলাদেশ সরকারি গেজেট, ২৩ মার্চ ২০১৯)
.
গারোদের আদি নিবাস কোথায় ছিলো?
  1. ক) আরাকান
  2. খ) উত্তর ভারত
  3. গ) তিব্বত
  4. ঘ) দক্ষিণ ভারত
ব্যাখ্যা
গারোরা বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। তারা তিব্বত থেকে এদেশে আসে। এরা নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর। নিজেদের গারোরা মান্দি বলে পরিচয় দিয়ে থাকে। তাদের ভাষার নাম আচিক খুসিক। তবে গারো ভাষার নিজস্ব বর্ণমালা নেই। (সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
.
দেশের সর্বশেষ মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনটি?
  1. ক) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যায়
  2. খ) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
  3. গ) সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
বাংলাদেশের সর্বশেষ মেডিকেল বিশ্ববিদ্যালয় হলো সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটি সিলেটে অবস্থিত যা ২০১৮ সালের নভেম্বরে কার্যক্রম শুরু করে। এটিসহ বর্তমানে দেশে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু আছে। এছাড়া খুলনায় দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রক্রিয়াধীন। দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকার শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হলেও একে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয় ১৯৯৮ সালের ৩০ এপ্রিল। (সূত্র: ইউজিসি ও বিএসএমএমইউ ও সিএমইউ ওয়েবসাইট)
.
৬ষ্ঠ আদমশুমারিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে কারিগরি সহায়তা করবে কোন প্রতিষ্ঠান?
  1. ক) বিসিএসআইআর
  2. খ) এশিয়াটিক সোসাইটি
  3. গ) নাসা
  4. ঘ) ইসরো
ব্যাখ্যা
৬ষ্ঠ আদমশুমারি বা জনশুমারি অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২-৮ জানুয়ারী । এতে জনগণনায় স্যাটেলাইটের সাহায্য নেওয়া হবে। আর এ প্রক্রিয়ায় বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো বা বিবিএসকে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। (সূত্র: দৈনিক প্রথম আলো)
.
পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিযোগ পাওয়া প্রথম নারী উপাচার্য হলেন-
  1. ক) আনোয়ারা বেগম
  2. খ) খালেদা একরাম
  3. গ) ফারজানা ইসলাম
  4. ঘ) ড. শিরীণ আখতার
ব্যাখ্যা
দেশের সরকারি কোন বিশ্ববিদ্যালয়ে নিযোগ পাওয়া প্রথম নারী উপাচার্য হলেন অধ্যাপিকা ফারজানা ইসলাম। তিনি ২ মার্চ ২০১৪ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। খালেদা একরাম একই বছরের ১১ সেপ্টেম্বর বুযেটের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান। ড. শিরীণ আখতার ৩ নভেম্বর ২০১৯ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান। আনোয়ারা বেগম প্রথম নারী উপচার্য যিনি ২০০৪ সালে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান।(সূত্র: ইউজিসি এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট)
.
২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমার্তনে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হবে কাকে?
  1. ক) ড. মাহাথির মোহাম্মদ
  2. খ) নরেন্দ্র মোদি
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. ঘ) বান কি মুন
ব্যাখ্যা
মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ সেপ্টেম্বর ২০২০ বিশেষ সমাবর্তন আয়োজন করবে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানকে সম্মানসূচকে ‘ডক্টর অব লজ’ (মরনোত্তর) ডিগ্রি প্রদান করা হবে এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি।(সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট)
.
ইকোনমিস্ট ইনটেলিজেন্স প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক স্বাস্থ নিরাপত্তা সূচকে বাংলাদশের অবস্থান কততম?
  1. ক) ১৩৫ তম
  2. খ) ১১৩ তম
  3. গ) ১১৯ তম
  4. ঘ) ১৪৬ তম
ব্যাখ্যা
২৪ অক্টোবর ২০১৯ ইকোনমিস্ট ইনটেলিজেন্স, নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ ও হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হেলথ সিকিউরিটি যৌথভাবে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচক-২০১৯ প্রকাশ করে। এতে ১৯৫ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৩ তম। সূচকের শীর্ষদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বনিম্ন দেশে নিরক্ষীয গিনি। (সূত্র: ইকোনমিস্ট ইনটেলিজেন্স ওয়েবসাইট)
১০.
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৯ অনুসারে বাংলাদেশের নারীদের গড় প্রজনন হার কত?
  1. ক) ২.০
  2. খ) ২.২
  3. গ) ২.৩
  4. ঘ) ২.৫
ব্যাখ্যা
১৭ এপ্রিল ২০১৯ জাতিসংঘ জনসংখ্যা তহবিল ৪২তম বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬.৮১ কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার ১.১%। গড় আয়ু ৭৭ বছর এবং নারী প্রতি প্রজনন হার ২.০। জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে ৮ম। (সূত্র: বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৯)।
১১.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুসারে দেশে সাক্ষরতার হার কত?
  1. ক) ৭১.৫%
  2. খ) ৭২.৩%
  3. গ) ৭৪..৩%
  4. ঘ) ৭০.২%
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুসারে দেশের সাক্ষরতার হার ৭২.৩%। এর মধ্যে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৪. ৩% এবং নারীদের মধ্যে ৭০.২%। এদেশে চালু সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৬ টি। (সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৯)
১২.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুসারে দেশে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর হার কত?
  1. ক) ৬২.৫%
  2. খ) ৬৩.৩%
  3. গ) ৬৪..৩%
  4. ঘ) ৬৫.২%
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুসারে দেশের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর হার ৬২.৫%। মহিলা প্রতি প্রজনন হার ২.০৫ জন। স্থূল জন্মহার ১৮.৫ এবং স্থূল মৃত্যুহার ৫.১ জব। (সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৯)
১৩.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুসারে দেশে প্রতি হাজারে এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার কত?
  1. ক) ২৯ জন
  2. খ) ৩২ জন
  3. গ) ২৪ জন
  4. ঘ) ১৯ জন
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুসারে দেশে এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার প্রতি হসজারে ২৪ জন। পূর্বের বছরে এই সংখ্যা ছিলো ২৯ জন। (সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৯)
১৪.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি কোথায় অবস্থিত?
  1. ক) যশোর
  2. খ) সিলেট
  3. গ) লালমনিরহাট
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি লালমনিরহাট জেলায় অবস্থিত। এটি অস্থায়ী ভাবে প্রথমে ঢাকা স্থাপন করা হয়। পরবর্তীতে লালমনিরহাট পুরাতন বিমানবন্দরে এটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হয়। এটি দেশের প্রথম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি। যশোর এয়ারফোর্স ট্রেনিং একাডেমিকে এটির অন্তর্ভুক্ত করা হয়েছে।(সূত্র: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি ওয়েবসাইট)
১৫.
বাংলাদেশে কত ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছে?
  1. ক) ১০ ধরনের
  2. খ) ১৫ ধরনের
  3. গ) ২০ ধরনের
  4. ঘ) ২৫ ধরনের
ব্যাখ্যা
দেশে ২৫ ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সম্প্রতি ব্যানবেইস প্রকাশিত বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০১৮ অনুসারে দেশে মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১,৩৪,১৪৭ টি। সরকারি প্রাথমিক বিদ্যালযের সংখ্যা ৬৫,৫২৯ টি। সরকারি কলেজ সংখ্যা ৬৭৩ টি। (সূত্র: বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০১৮)
১৬.
NAPE কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) গাজীপুর
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
NAPE বা National Academy for Primary Education হলো বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ময়মনসিংহে অবস্থিত। প্রাথমিক সমাপনী পরিক্ষার প্রশ্ন NAPE করে থাকে।(সূত্র: NAPE ওয়েবসাইট)
১৭.
বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
  1. ক) ফুটবল
  2. খ) ক্রিকেট
  3. গ) গোল্লাছুট
  4. ঘ) হা ডু ডু
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় খেলা হলো হা ডু ডু । একে ১৯৭২ সালে কাবাডি নামকরণ করা হয় এবং জাতীয় খেলার মর্যাদা প্রদান করা হয়। বাংলাদেশের পাশাপাশি ভারতের পাঞ্জাব, বিহার, মহারাষ্ট্র, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে হা ডু ডু বা কাবাডি জাতীয় খেলা। (সূত্র: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাপিডিয়া)
১৮.
সপ্তম বিপিএলে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন কে?
  1. ক) মোস্তাফিজুর রহমান
  2. খ) মোহাম্মদ আমির
  3. গ) আন্দ্রে রাসেল
  4. ঘ) রাইলি রুশো
ব্যাখ্যা
১১ ডিসেম্বর ২০১৯ থেকে ১৭ জানুয়ারী ২০২০ অনুষ্ঠিত হয় সপ্তম বিপিএল আসর। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এর নামকরণ করা হয় বঙ্গবন্ধু বিপিএল। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মোট ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৭টি দল অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যালস এবং রানার্সআপ হয় খুলনা টাইগার্স।প্রথম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডার্স।ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল।(সূত্র: প্রথম আলো)
১৯.
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি’র বর্ষসেরা ক্রীড়াবিদ-২০১৯ নির্বাচিত হন কে?
  1. ক) সাকিব আল হাসান
  2. খ) রোমান সানা
  3. গ) মাশরাফি বিন মোরতুজা
  4. ঘ) জামাল ভুইঁয়া
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি’র বর্ষসেরা ক্রীড়াবিদ-২০১৯ নির্বাচিত হন দেশসেরা আর্চার রোমান সানা। একই সাথে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডও লাভ করেন তিনি। বর্ষসেরা ক্রিকেটার ও ফুটবলার নির্বাচিত হন যথাক্রমে সাকিব আল হাসান এবং জামাল ভূইঁয়া। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ১৯৬৪ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে।(সূত্র: দৈনিক কালেরকণ্ঠ, ২৪ জানুয়ারী ২০২০)
২০.
কোন চলচ্চিত্রটির পটভূমি ১৯৪৭ সালের দেশ বিভাগ?
  1. ক) আবার তোরা মানুষ হ
  2. খ) নদীর নাম মধুমতি
  3. গ) মুক্তির গান
  4. ঘ) চিত্রা নদীর পাড়ে
ব্যাখ্যা
চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটি ১৯৪৭ সালের দেশ বিভাগের পটভূমি নিয়ে রচিত যা ১৯৯৮ সালে মুক্তি পায়। এর পরিচালক তানভীর মোকাম্মেল। বাকি চলচ্চিত্র সমূহ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। (সূত্র: বাংলাপিডিয়া)
২১.
বঙ্গবন্ধু'র জীবনী নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) শ্যাম বেনেগাল
  2. খ) গৌতম ঘোষ
  3. গ) কৌশিক গাঙ্গুলি
  4. ঘ) পিপলু খান
ব্যাখ্যা
বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। এতে পরিচালক হিসেবে ভারত থেকে শ্যাম বেনেগালকে নির্বাচিত করা হয়। বাংলাদেশ থেকে আরো একজন সহ পরিচালক নিয়োগ দেওয়া হবে। মুজিব বর্ষ শেষ হওয়ার আগেই চলচ্চিত্রের নির্মাণ কাজ হবে। শ্যাম বেনেগাল এর আগে সুভাষ বসুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে। পিপলু খান শেখ হাসিনাকে নিয়ে এ ডটার'স টেল চলচ্চিত্র নির্মাণ করেন।(সূত্রঃ দৈনিক প্রথম আলো)
২২.
জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়?
  1. ক) ১৯৭৬ সালে
  2. খ) ১৯৭৮ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৮২ সালে
ব্যাখ্যা
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ 'সম্মিলিত প্রয়াস' নামে পরিচিত। এতে মোট ৭ টি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ৭ টি গুরুত্বপূর্ণ অধ্যায়কে নির্দেশ করে। এটির উচ্চতা ৪৬ মিটার। এটির স্থপতি মইনুল হোসেন। এটির ভিত্তি প্রস্তর ১৯৭২ সালে স্থাপন করা হলেও এর নির্মাণ কাজ ১৯৭৯ সালে শুরু হয় এবং ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়। (সূত্রঃ বাংলাপিডিয়া)
২৩.
বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ক) আইএমএফ
  2. খ) কমনওয়েলথ
  3. গ) ন্যাম
  4. ঘ) আইএলও
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল ৩২ তম সদস্য হিসেবে কমনওয়েলথ সদসপদ লাভ করে। এটি ছিল স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম কোন বৈশ্বিক সংস্থার সদস্যপদ লাভ। (কমনওয়েলথ ওয়েবসাইট ও বাংলাপিডিয়া)
২৪.
আরজ আলী মাতুব্বর কে?
  1. ক) সমাজবিজ্ঞানী
  2. খ) চিত্রশিল্পী
  3. গ) গীতিকার
  4. ঘ) দার্শনিক
ব্যাখ্যা
আরজ আলী মাতুব্বর একজন দার্শনিক (১৭ ডিসেম্বর ১৯০০- ১৫ মার্চ ১৯৮৫)। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। তার রচনাবলির মধ্যে উল্লেখযোগ্য হল- সত্যের সন্ধানে, সৃষ্টির রহস্য, শয়তানের জবানবন্দি। (সূত্র: বাংলাপিডিয়া)
২৫.
কোন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন?
  1. ক) টিউলিপ সিদ্দিক
  2. খ) রুশনারা আলী
  3. গ) আফসানা বেগম
  4. ঘ) রুপা হক
ব্যাখ্যা
১২ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টের সাধারণ নির্বাচনে বাংলাদেশের চারজন মেয়ে এমপি নির্বাচিত হন। এরা হলেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রুপা হক এবং আফসানা বেগম। এদের মধ্যে রুশনারা আলী চতুর্থবারের মতো, টিউলিপ সিদ্দিক ও রুপা হক তৃতীয়বারের মতো এবং আফসানা বেগম প্রথমবারের ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন। (সূত্রঃ দৈনিক প্রথম আলো)
২৬.
বঙ্গবন্ধু দ্বিতীয়বার চীন সফর করেন-
  1. ক) ১৯৫৫ সালে
  2. খ) ১৯৫৭ সালে
  3. গ) ১৯৬১ সালে
  4. ঘ) ১৯৭৩ সালে
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বিশ্ব শান্তি পরিষদ সম্মেলনে যোগ দিতে চীন ভ্রমণ করেন। পরবর্তীতে ১৯৫৭ সালের ২৪ জুন থেকে ১৩ জুলাই তিনি দ্বিতীয়বার চীন ভ্রমণ করেন। তার এই দুটো সফরের অভিজ্ঞতা বর্ণনা লিপিবদ্ধ করা হয়েছে 'নয়া চীন ভ্রমণ' গ্রন্থে যা ২০২০ সালের বই মেলায় বাংলা একাডেমি প্রকাশ করবে। (সূত্রঃ অসমাপ্ত আত্মহীবনী এবং বাংলা একাডেমি)
২৭.
চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান কে?
  1. ক) অমর্ত্য সেন
  2. খ) ড. মুহম্মদ ইউনুস
  3. গ) এস্তার দুফলো
  4. ঘ) অভিজিৎ ব্যানার্জি
ব্যাখ্যা
চতুর্থ বাঙালি হিসেবে অর্থনীতিতে ২০১৯ সালে নোবেল পুরস্কার লাভ করেন অভিজিৎ ব্যানার্জি। তার সাথে তার স্ত্রী এস্তার দুফলোও নোবেল পুরস্কার লাভ করেন। অভিজিৎ ব্যানার্জির পূর্বে আরো তিন বাঙালি যথা- রবীন্দ্রনাথ ঠাকুর, ড. অমর্ত্য সেন ও ড. মুহম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করেন। ( সূত্রঃ দৈনিক ইত্তেফাক)
২৮.
বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী হলেন-
  1. ক) সত্যেন সেন
  2. খ) কাইয়ুম চৌধূরী
  3. গ) মহাদেব সাহা
  4. ঘ) এফ আর খান
ব্যাখ্যা
কাইয়ুম চৌধূরী বাংলাদেশের একজন প্রথম সারির চিত্রশিল্পী। তিনি ১৯৩২ সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালে মারা যান। শিল্পকলায় অসামান্য অবদানের জন্যে ১৯৮৪ ও ২০১৪ সালে তিনি যথাক্রমে একুশে পদক এবং স্বাধীনতা পদক লাভ করে। সত্যেন সেন প্রগতিশীল লেখক এবং উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা। মহাদেব সাহা একজন কবি এবং এফআর খান একজন বিখ্যাত বাংলাদেশি স্থপতি। (সূত্রঃ বাংলাপিডিয়া)
২৯.
বাংলাদেশ বেতারের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) শাহবাগ
  2. খ) রামপুরা
  3. গ) গুলিস্তান
  4. ঘ) আগারগাঁও
ব্যাখ্যা
বাংলাদেশ বেতারের সদর দপ্তর ঢাকার আগারগাঁও এ অবস্থিত । ১৯৩৯ সালে অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র হিসেবে বাংলাদেশ বেতারের প্রথম সম্প্রচার শুরু হয়। প্রথমে এটি নাজিমউদ্দিন রোডে স্থাপিত হলেও পরে শাহবাগে স্থানান্তরিত হয়। ১৯৮৩ সালে আগাওগাঁও এ বেতার ভবন থেকে সম্প্রচার শুরু হলে শাহবাগ বেতার ভবন বাংলাদেশ বেতারের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পরবর্তীতে বেতারের সদর দপ্তরও আগারগাঁও এ স্থানান্তর। বাংলাদেশ বেতার ১৯৯৬ সালের পূর্বে রেডিও বাংলাদেশ নামে পরিচিত ছিল। (সূত্র: বাংলাদেশ বেতার)
৩০.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কিছুদিন কাজ করেন?
  1. মর্নিং নিউজ
  2. ইত্তেহাদ
  3. ইত্তেফাক
  4. আজাদ
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- ১৯৪৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে বি.এ পাশ করেন।
- ১৯৪২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন।
- ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ পাশ করেন।
- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান।
- বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সাথে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করার জন্যে ১৯৪৯ সালে বঙ্গবন্ধুকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।
- ১৯৫৩ সালে শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৬৬ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন। ১৯৬৬ সালেই তিনি দলের সভাপতি হন।
- ১৯৬৬ সালে তিনি তাঁর বিখ্যাত ছয়দফা কর্মসূচী ঘোষণা করেন।
- বঙ্গবন্ধু দৈনিক মিল্লাত এবং ইত্তেহাদ পত্রিকায় কাজ করেছেন।

তথ্যসূত্র:
১. বাংলাপিডিয়া।
২. অসমাপ্ত আত্মজীবনী
৩. যুগান্তর [লিংক]
৩১.
দুর্নীতি ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পুরস্কার লাভ করেন?
  1. ক) ব্রিটিশ অ্যাম্পায়ার মেডেল
  2. খ) ড. কালাম স্মৃতি পুরস্কার
  3. গ) ম্যাগস্যাসে পদক
  4. ঘ) টেগোর পিস অ্যাওয়ার্ড
ব্যাখ্যা
দুর্নীতি ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেগোর পিস অ্যাওয়ার্ড - ২০১৮ লাভ করেন। ভারত এশিয়াটিক সোসাইটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ২০১২ সালে এ পদক প্রবর্তন করে। (সূত্রঃ ইন্ডিয়া এশিয়াটিক সোসাইটি ওয়েবসাইট)
৩২.
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর অবস্থান কোথায় ?
  1. ক) গাজীপুর
  2. খ) ঢাকা
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) ফরিদপুর
ব্যাখ্যা
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বিনা’র যাত্রা শুরু হয় ১৯৬১ সালে ঢাকায় তদানীন্তন আনবিক শক্তি কমিশনের একটি ছোট্ট রেডিও ট্রেসার ল্যাবরেটরিতে। পরবর্তীতে ১৯৭২ সালে পরমাণু কৃষি ইনস্টিটিউট বা ইনা গড়ে উঠে যা ১৯৭৫ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। ১৯৮৪ সালে এটির নামকরণ করা হয় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বিনা। এটি কৃষি মন্ত্রনালয়ের অধীন একটি আধা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। উন্নত ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধনই এর মূল লক্ষ্য। (সূত্র:বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ওযেবসাইট)
৩৩.
বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে ?
  1. ক) ১৯৭৬ সালে
  2. খ) ১৯৭৮ সালে
  3. গ) ১৯৮২ সালে
  4. ঘ) ১৯৮৪ সালে
ব্যাখ্যা
১৯৭৮ সালের বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এটির অবস্থান ঢাকার পরিবাগে। এটির প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়্যিইদ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের শ্লোগান হলো 'আলোকিত মানুষ চাই'। এটি একটি এনজিও যা শিক্ষার মাধ্যমে অন্ধকার দূরীকরণে কাজ করে যাচ্ছে। (সূত্রঃ বিশ্বসাহিত্য কেন্দ্র ওয়েবসাইট)
৩৪.
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের পদবী কী?
  1. ক) মহাপরিচালক
  2. খ) পরিচালক
  3. গ) রেক্টর
  4. ঘ) প্রশাসক
ব্যাখ্যা
২০০১ সালের ১৫ মার্চ ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও তা উদ্বোধন করা হয় ২০১০ সালে ২১শে ফেব্রুয়ারী। শুরু থেকে এটির প্রধান হিসেবে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু ইউনেস্কার ৩৮তম সাধারণ সভায় এটিকে দ্বিতীয় শ্রেণীর প্রতিষ্ঠানের মর্যাদা প্রদান করাই সম্প্রতি বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের পদবী পরিচালকে নামিয়ে আনে।(সূত্র: আইন মন্ত্রলণালয় ও দৈনিক প্রথম আলো)
৩৫.
কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
  1. ক) দুর্নীতি দমন কমিশন
  2. খ) বাংলাদেশ এশিযাটিক সোসাইটি
  3. গ) বাংলা একাডেমি
  4. ঘ) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন
ব্যাখ্যা
সাংবিধানিক প্রতিষ্ঠান হলো সেসব প্রতিষ্ঠান যেগুলো বিষয়ে সংবিধানে উল্লেখ আছে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ সুপ্রিমকোর্ট, বাংলাদেশে নির্বাচন কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এটর্নি জেনারেলের কার্যালয়, কম্প্রোলার ও অডিটর জেনারেলের কার্যালয়।(সূত্র: বাংলাদেশ সংবিধান)
৩৬.
যদি (x-y)² = 14 এবং xy=2 হয় তবে x²+y² = কত?
  1. ক) 200
  2. খ) 196
  3. গ) 96
  4. ঘ) 18
ব্যাখ্যা

আমরা জানি,
x²+y² = (x-y)² + 2xy
= 14+2×2
= 18

৩৭.
9x²+16y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) 12xy
  2. খ) 18xy
  3. গ) 24xy
  4. ঘ) 30xy
ব্যাখ্যা

9x²+16y²
= (3x)² + 2.3x.4y + (4y)² - 24xy
= (3x+4y)² - 24xy
অর্থাৎ 24xy যোগ করতে হবে।

৩৮.
x+y = 2 এবং x²+y² = 4 হলে x³+y³ এর মান নির্ণয় কর।
  1. ক) 20
  2. খ) 16
  3. গ) 12
  4. ঘ) 8
ব্যাখ্যা

x²+y² = 4
⇒ (x+y)² - 2xy = 4
⇒ 2² - 2xy = 4 [∵ x+y = 2]
⇒ 2xy = 4-4
∴ xy = 0
এখন,
x³+y³ = (x+y)(x²-xy+y²)
          = 2(4-0)
          = 8

৩৯.
(a+1/a)² = 3 হলে, a³+1/a³ এর মান কত?
  1. ক) 0
  2. খ) 3
  3. গ) 9
  4. ঘ) 1
ব্যাখ্যা

(a+1/a)² = 3
∴ a+1/a = √3
এখন,
a³+1/a³ = (a+1/a)³ -3.a.1/a. (a+1/a)
= √3³ - 3√3
= 3√3 - 3√3
= 0

৪০.
a²-b²-c²-2bc এবং b²-c²-a²-2ac এর সাধারণ উৎপাদক কোনটি?
  1. ক) a-b+c
  2. খ) a+b-c
  3. গ) b+c-a
  4. ঘ) a+b+c
ব্যাখ্যা

১ম রাশি = a²-b²-c²-2bc
= a²-(b²+2bc+c²)
= a²-(b+c)²
= (a+b+c)(a-b-c)
২য় রাশি = b²-c²-a²-2ac
= b²-(c²+2ac+a²)
= b²-(c+a)²
= (a+b+c)(b-c-a)
∴ সাধারণ উৎপাদক a+b+c

৪১.
2x⁴ - 5x³ + 6x² - 5x + 2 এর একটি উৎপাদক-
  1. ক) x+1
  2. খ) x-1
  3. গ) x+2
  4. ঘ) x-2
ব্যাখ্যা
বহুপদী উৎপাদকের ক্ষেত্রে অপশনে প্রদত্ত সংখ্যাগুলোর মান (1, -1, 2, -2) প্রদত্ত রাশিতে বসিয়ে পরীক্ষা করে দেখতে হবে। এখানে x=1 বসালে, 2x⁴ - 5x³ + 6x² - 5x + 2 = 0 হয়।সুতরাং, x-1 হবে প্রদত্ত রাশির একটি উৎপাদক।
৪২.
x²+x-(a+1)(a+2) এর উৎপাদক -
  1. ক) (x+a+2)(x-a-1)
  2. খ) (x-a-2)(x+a+1)
  3. গ) (x+a+2)(x+a+1)
  4. ঘ) (x-a-2)(x-a-1)
ব্যাখ্যা

x²+x-(a+1)(a+2)
= x²+(a+2)x-(a+1)x-(a+1)(a+2)
= x(x+a+2) - (a+1)(x+a+2)
= (x+a+2)(x-a-1)

৪৩.
4x⁴-25x²+36 এর একটি উৎপাদক -
  1. ক) (x+2)
  2. খ) (x-2)
  3. গ) (2x-3)
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা

4x⁴-25x²+36
= (2x²)² - 2.2x.6 + (6)² - x²
= (2x²-6)² - x²
= (2x²-6+x)(2x²-6-x)
= (2x²+4x-3x-6)(2x²-4x+3x-6)
= {2x(x+2) - 3(x+2)}{2x(x-2) + 3(x-2)}
= (x+2)(2x-3)(x-2)(2x+3)

৪৪.
কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
  1. ক) 70
  2. খ) 80
  3. গ) 90
  4. ঘ) 75
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
x এর 40%+42 = x
⇒ 40x/100 + 42 = x
⇒ (40x+4200)/100 = x
⇒ 40x+4200 = 100x
⇒ 100x - 40x = 4200
⇒ 60x = 4200
∴ x = 70

৪৫.
দুইটি সংখ্যার বিয়োগফল 33 এবং তাদের অনুপাত 8:5, সংখ্যা দুইটি -
  1. ক) 77, 55
  2. খ) 85, 55
  3. গ) 110, 66
  4. ঘ) 110, 88
অনির্ধারিত
ব্যাখ্যা
যেহেতু অপশনগুলোতে সঠিক উত্তর নেই। তাই প্রশ্নটি বাতিল করা হল।

ধরি, সংখ্যা দুইটি 8x ও 5x
প্রশ্নমতে,
8x - 5x = 33
⇒ 3x = 33
∴ x = 11
∴ সংখ্যা দুইটি (8×11) = 88 এবং, (5×11) = 55

৪৬.
2(5x-18) = 14 এই সমীকরণে x- এর মান কত?
  1. ক) 2
  2. খ) 0.5
  3. গ) 5
  4. ঘ) 0.02
ব্যাখ্যা

2(5x-18) = 14
⇒ 5x-18 = 7
⇒ 5x = 25
∴ x = 5

৪৭.
x > 2 এবং y > -1 হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) xy > -2
  2. খ) -x < 2y
  3. গ) xy < -2
  4. ঘ) -x > 2y
ব্যাখ্যা
x এর মান 2 থেকে বড় এবং y এর মান -1 থেকে বড়, সুতরাং -x এর মান 2y এর থেকে ছোট হবে। অন্যদিকে, অনেকে ক কে উত্তর ভাবলেও, x = 5 and y = -0.5
So, xy = -2.5 not greater than -2
অর্থাৎ, কেবল খ ই সঠিক উত্তর হয়।
৪৮.
1/a < 1/b হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) a = b
  2. খ) a < b
  3. গ) a > b
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

1/a < 1/b
∴ a > b
কোন ভগ্নাংশকে বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়।

৪৯.
4x-7 < 2x+13 হলে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?
  1. ক) x < 7
  2. খ) x < 10
  3. গ) x > 9
  4. ঘ) x > 11
ব্যাখ্যা

4x-7 < 2x+13
⇒ 4x-7-2x+7 < 2x+13-2x+7
⇒ 2x < 20
∴ x < 10

৫০.
x²-5x+6 > 0 অসমতার সমাধান হবে -
  1. ক) (2,3)
  2. খ) (-∞,2) ∪ (3,+∞)
  3. গ) (-∞,0) ∪ (1,+∞)
  4. ঘ) (-∞,+∞)
ব্যাখ্যা

x²-5x+6 > 0
⇒ x²-2x-3x+6 > 0
⇒ x(x-2) - 3(x-2) > 0
⇒ (x-2)(x-3) > 0
x > 0 হবে যদি (x-2) ও (x-3) উভয়ই ধনাত্মক বা উভই ঋনাত্মক হয়। তাই সমাধান হবে (-∞,2) ∪ (3,+∞)।

৫১.
যদি x+5y = 24 এবং x = 3y হয়, তাহলে y = কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা

দেয়া আছে, x = 3y এবং
x+5y = 24
⇒ 3y+5y = 24 [∵ x = 3y]
⇒ 8y = 24
∴ y = 3

৫২.
যদি x+y = 4 এবং x-y = 3 হয়, তবে x+2y = কত?
  1. ক) ½
  2. খ) 7/2
  3. গ) 4
  4. ঘ) 9/2
ব্যাখ্যা

x+y = 4 --------- (i)
x-y = 3 ---------- (ii)
(i) + (ii) ⇒
2x = 7
∴ x = 7/2
x এর মান (i) নং এ বসিয়ে পাই -
7/2 + y = 4
⇒ y = 4 - 7/2
∴ y = ½
x ও y এর মান প্রদত্ত রাশিতে বসালে পাই-
x+2y = 7/2 + 2(½) = 7/2 + 1 = 9/2

৫৩.
a+b = 2 এবং a-b = 0 হলে a/b = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা

a+b = 2 ---------(i)
a-b = 0 ----------(ii)
(i) + (ii) ⇒ 2a = 2
∴ a = 1
আবার, (i) - (ii) ⇒ 2b = 2
∴ b = 1
∴ a/b = 1/1 = 1

৫৪.
3log2 + log4 = ?
  1. ক) 3log6
  2. খ) log12
  3. গ) log32
  4. ঘ) log40
ব্যাখ্যা

3log2 + log4
= log2³ + log4
= log8 + log4
= log(8×4)
= log32

৫৫.
1+3+5+7+ ……. + 51 = ?
  1. ক) 234
  2. খ) 432
  3. গ) 324
  4. ঘ) 676
ব্যাখ্যা

ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3-1 = 2
পদ সংখ্যা, n = (51-1)/2 + 1 = 26
n তম পদ = 51
∴ সমষ্টি, S = 26(51+1)/2 = 676

৫৬.
1, 3, 5, …….. ধারাটির কোন পদ 383 হবে?
  1. ক) 192
  2. খ) 132
  3. গ) 124
  4. ঘ) 142
ব্যাখ্যা

ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3-1 = 2
মনে করি, n তম পদ = 383
∴ a + (n-1)d = 383
⇒ 1 + (n-1)2 = 383
⇒ 2n - 2 = 382
⇒ 2n = 384
∴ n = 192

৫৭.
একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 10
ব্যাখ্যা

প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r হলে n তম পদ = arⁿ⁻¹
∴ তৃতীয় পদ ar³⁻¹ = ar² = 20 ------- (i)
∴ ষষ্ঠ পদ ar⁶⁻¹ = ar⁵ = 160 ------- (ii)
এখন, (ii) ÷ (i)
⇒ r³ = 8
⇒ r³ = 2³
∴ r = 2
r এর মান (i) নং এ বসিয়ে পাই প্রথম পদ-
a.2² = 20
∴ a = 5

৫৮.
U = {1,2,3,4,5,6}, A = {1,2,3}, B = {2,4,6} হলে A′ ∩ B′ হবে -
  1. ক) {5}
  2. খ) {1,3}
  3. গ) {2,5}
  4. ঘ) {4,6}
ব্যাখ্যা

A′ = U - A = {1,2,3,4,5,6} - {1,2,3} = {4,5,6}
B′ = U - B = {1,2,3,4,5,6} - {2,4,6} = {1,3,5}
∴ A′ ∩ B′ = {4,5,6} ∩ {1,3,5} = {5}

৫৯.
কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 19 জন অর্থনীতি, 17 জন ভূগোল, 11 জন পৌরনীতি, 12 জন অর্থনীতি ও ভূগোল, 7 জন অর্থনীতি ও পৌরনীতি, 5 জন ভূগোল ও পৌরনীতি এবং 2 জন সবগুলো বিষয় নিয়েছে। কত জন শিক্ষার্থী কোন বিষয়ই নেয় নি?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৯
ব্যাখ্যা

অর্থনীতি নিয়েছে, E = 19 জন
ভূগোল নিয়েছে, G = 17 জন
পৌরনীতি নিয়েছে, C = 11 জন
অর্থনীতি ও ভূগোল নিয়েছে, E ∩ G = 12 জন
অর্থনীতি ও পৌরনীতি নিয়েছে, E ∩ C = 7 জন
ভূগোল ও পৌরনীতি নিয়েছে, G ∩ C = 5 জন
সবগুলো বিষয় নিয়েছে, E ∩ G ∩ C = 2 জন
কমপক্ষে একটি বিষয় নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা -
E + G + C - (E ∩ G) - (E ∩ C) - (G ∩ C) + (E ∩ G ∩ C)
= 19 + 17 + 11 - 12 - 7 - 5 + 2
= 25 জন
∴ কোন বিষয়ই নেয়নি (30-25) = 5 জন

৬০.
একটি শ্রেণী কক্ষে ৪টি দরজা রয়েছে। একজন ছাত্র কত উপায়ে একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে পারবে?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১২
  4. ঘ) ১৬
ব্যাখ্যা

যেহেতু অন্য দরজা দিয়ে বের হতে হবে, তাই যে দরজা দিয়ে ঢুকবে সে দরজা দিয়ে বের হতে পারবে না। অর্থাৎ ঢুকার সময় দরজা সংখ্যা ৪টি এবং বের হওয়ার সময় দরজা সংখ্যা ৩টি।
∴ উপায় সংখ্যা ৪×৩ = ১২

৬১.
1, 2, 3, 4 অংক চারটি হতে পূনরাবৃত্তি না ঘটিয়ে তিনটি করে অংক নিয়ে কয়টি সংখ্যা গঠন করা যায়?
  1. ক) 12 টি
  2. খ) 16 টি
  3. গ) 18 টি
  4. ঘ) 24 টি
ব্যাখ্যা

মোট অংক, n = 4 ; প্রতিবারে নিতে হবে, r = 3
∴ সংখ্যা গঠন করা যাবে ⁿPᵣ = n!/(n-r)! = 4!/(4-3)! = 4!/1! = (4×3×2×1)/1 = 24

৬২.
৩ জন ছাত্র ও ৫ জন ছাত্রীকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায় যেখানে ৩ জন ছাত্র সর্বদা একত্রে থাকবে?
  1. ক) ১২৪০
  2. খ) ১১৭৬
  3. গ) ৪১৭১
  4. ঘ) ৪৩২০
ব্যাখ্যা

৩ জন ছাত্রকে একত্রে রাখতে হবে তাই তিনজনকে একজন ধরে এবং ৫ জন ছাত্রীকে নিয়ে সাজানো যায় ৬! = ৬×৫×৪×৩×২×১ = ৭২০ ভাবে। আবার তিনজন ছাত্রকে নিজেদের মধ্যে সাজানো যায় ৩! = ৩×২×১ = ৬ ভাবে।
মোট সাজানোর সংখ্যা = ৭২০×৬ = ৪৩২০

৬৩.
একটি ফুটবল স্কোয়াডে 20 জন সদস্য আছে। তাদের মধ্য থেকে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
  1. ক) 760
  2. খ) 380
  3. গ) 190
  4. ঘ) 270
ব্যাখ্যা
20 জন থেকে 1 জন অধিনায়ক বাছাই করা যায় = 20C1 = 20 উপায়ে
19 জন থেকে 1 জন সহ অধিনায়ক বাছাই করা যায় = 19C1 =19 উপায়ে

∴ বাছাই সংখ্যা = 20 × 19 = 380
৬৪.
চারজন মহিলা ও ছয়জন পুরুষের মধ্য থেকে চার সদস্য বিশিষ্ট একটি উপকমিটি কত প্রকারে গঠন করা যাবে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
  1. ক) 504
  2. খ) 210
  3. গ) 126
  4. ঘ) 84
ব্যাখ্যা

যেহেতু একজন পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে সুতরাং পুরুষ = 6-1 = 5 এবং মহিলা = 4.
∴ কমিটি গঠনের উপায় = ⁵C₃×⁴C₀ + ⁵C₂×⁴C₁ + ⁵C₁×⁴C₂ + ⁵C₀×⁴C₃
= 10+40+30+4 = 84

৬৫.
দুইটি কয়েন একসাথে টস করা হলে প্রথমটিতে head এবং দ্বিতীয়টিতে tail উঠার সম্ভাব্যতা কত?
  1. ক) ½
  2. খ) ⅓
  3. গ) ¼
  4. ঘ) ¾
ব্যাখ্যা

প্রথমটিতে head আসার সম্ভাব্যতা ½. দ্বিতীয়টিতে tail আসার সম্ভাব্যতা ½.
দুইটিতে একত্রে head এবং tail আসার সম্ভাব্যতা ½ × ½ = ¼ .

৬৬.
একটি ছক্কা ১বার নিক্ষেপ করলে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাব্যতা কত?
  1. ক) ১/৬
  2. খ) ১/২
  3. গ) ১/৩
  4. ঘ) ২/৩
ব্যাখ্যা
ছক্কার মোট ফলাফল ৬ টি। ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা ২ টি (৩ ও ৬)। ৬ টির মধ্যে ২ টি আসার সম্ভাব্যতা ২/৬ = ১/৩।
৬৭.
একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল ও 10 টি লাল বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ⅔
  2. খ) ⅓
  3. গ) ¾
  4. ঘ) ¼
ব্যাখ্যা

মোট বল সংখ্যা (6+8+10) = 24 টি। সাদা বলের সংখ্যা 8 টি।
∴ বলটি সাদা না হওয়ার সম্ভাব্যতা (24-8)/24 = 18/24 = ⅔

৬৮.
একটি তাসের প্যকেট থেকে রুইতন ও হরতনের রাজা সরিয়ে নেয়া হলো। পরের কার্ডটি রাজা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 1/26
  2. খ) 1/25
  3. গ) 1/52
  4. ঘ) 1/50
ব্যাখ্যা
রুইতন ও হরতনের রাজা সরিয়ে নিলে আরো 2 টি রাজা থাকে এবং কার্ড থাকে 50 টি। সুতরাং, পরের কার্ডটি রাজা হওয়ার সম্ভাব্যতা 2/50 = 1/25
৬৯.
30 জন ছাত্রের গড় বয়স 9 বছর। তাদের শিক্ষকের বয়সও অন্তর্ভুক্ত করা হলে বয়সের গড় হয় 10 বছর। শিক্ষকের বয়স কত?
  1. ক) 35
  2. খ) 38
  3. গ) 40
  4. ঘ) 45
ব্যাখ্যা

30 জন ছাত্রের মোট বয়স = (30×9) = 270 বছর
শিক্ষক সহ 31 জনের মোট বয়স = (31×10) = 310 বছর
∴ শিক্ষকের বয়স (310-270) = 40 বছর

৭০.
11, 17, 19, 15, 21, 33, 39 সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি?
  1. ক) 39
  2. খ) 15
  3. গ) 19
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
উপাত্তের মধ্যে যে সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক বার থাকে তাকে প্রচুরক বলে। এখানে সবগুলো সংখ্যাই ১বার করে এসেছে তাই এখানে কোন প্রচুরক নেই।
৭১.
a+b = 15 এবং a-b = 13 হলে ab এর মান কত?
  1. ক) 14
  2. খ) 18
  3. গ) 24
  4. ঘ) 12
ব্যাখ্যা

আমরা জানি,
ab = {(a+b)/2}² - {(a-b)/2}²
= (15/2)² - (13/2)²
= 225/4 - 169/4
= 56/4
= 14

৭২.
একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 17 টাকা কম, উক্ত কলম এবং বই ক্রয় করতে 103 টাকা প্রয়োজন। বইয়ের মূল্য কত?
  1. ক) 55
  2. খ) 60
  3. গ) 67
  4. ঘ) 58
ব্যাখ্যা

ধরি, বইয়ের মূল্য x টাকা। তাহলে কলমের মূল্য x-17 টাকা।
প্রশ্নমতে,
x + x - 17 = 103
⇒ 2x = 120
∴ x = 60