পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৪৬
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১৪৬ প্রশ্ন

.
চর্যাপদের কবি ভুসুকুপা কয়টি পদ রচনা করেন?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা

চর্যাপদের ৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩ ও ৪৯ নং পদগুলোর রচয়িতা ভুসুকুপা।
তিনি মোট ৮টি পদ রচনা করেন। তার রচিত ২৩ নং পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কার আদেশে ভারতচন্দ্র 'অন্নদামঙ্গল' কাব্যটি রচনা করেন?
  1. ক) জমিদার রঘুনাথ
  2. খ) শিবসিংহ
  3. গ) রাজা কৃষ্ণচন্দ্র
  4. ঘ) বিদ্যাপতি
ব্যাখ্যা

ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি।
কৃষ্ণচন্দ্রের আদেশে ভারতচন্দ্র 'অন্নদামঙ্গল' কাব্যটি রচনা করেন৷
তার কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে 'রায়গুণাকর' উপাধি প্রদান করে৷
তিনি মধ্যযুগের শেষ বড় কবি ছিলেন৷
তাকে নাগরিক কবি হিসেবেও অভিহিত করা হয়৷

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের কোনটি 'দেওয়ানা মদিনা’ পালার চরিত্র নয়?
  1. ক) আলাল
  2. খ) দুলাল
  3. গ) মদিনা
  4. ঘ) নদের চাঁদ
ব্যাখ্যা

‘দেওয়ানা মদিনা’ হলো মৈমনসিংহ গীতিকার বিখ্যাত পালাগুলোর একটি।
এর রচয়িতা মনসুর বয়াতি।
এর কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হলো- আলাল, দুলাল, মদিনা, সোনাফর।

মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার চরিত্র - হুমরা বাইদ্যা বা বেদে, মহুয়া এবং নদের চাঁদ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
আধুনিক যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা হয় কোনটিকে?
  1. ক) স্বজাত্যবোধ
  2. খ) স্বাতন্ত্র্যবাদ
  3. গ) স্বদেশপ্রেম
  4. ঘ) নারী স্বাধীনতা
ব্যাখ্যা

আধুনিক যুগে মানুষ মুখ্য হয় এবং মানবতাই একমাত্র কাম্য হয়ে উঠে, সেই সঙ্গে যোগ হয় আত্মবিশ্বাসের বদলে যুক্তিশীলতা।
স্বজাত্যবোধ, স্বদেশপ্রেম, ব্যাক্তিস্বধীনতা বিশেষ করে নারী স্বাধীনতা আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য।
বাংলা সাহিত্যে আধুনিক যুগ অসংখ্য ক্ষণজন্মা লেখকের অবদানের ফলে সমৃদ্ধ হয়েছে।
এর প্রথম থেকেই বাঙ্গালিদের পাশাপাশি অনেক অবাঙ্গালি ব্যক্তিত্ত্ব তাদের মনন ও মেধা ব্যয় করেছেন।
এ- সব কারণে বাংলা সাহিত্যে সমৃদ্ধি এসেছে।অনেকেই গোষ্ঠীবঅদ্ধ হয়ে সাহিত্যচর্চা করেছেন সত্য।
কিন্তু শেষ পর্যন্ত ব্যাক্তি হিসেবেই সাহিত্যাঙ্গনে প্রত্যেকে প্রতিষ্ঠা পাবার প্রয়াস পেয়েছেন।
- এই স্বাতন্ত্র্যবাদই সম্ভবত আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
'মুসলিম সাহিত্য সমাজের' মুখপত্র হিসেবে পরিচিত শিখা পত্রিকার শেষ সংখ্যার সম্পাদক কে ছিলেন?
  1. ক) কাজী আব্দুল ওদুদ
  2. খ) আবুল হোসেন
  3. গ) কাজী মোতাহার হোসেন
  4. ঘ) আবুল ফজল
ব্যাখ্যা

শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
শিখা বছরে একবার প্রকাশিত হত।
শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সম্পাদক ছিলেন কাজী মোতাহার হোসেন।
প্রকাশকাল আশ্বিন ১৩৩৫ (অক্টোবর ১৯২৮) ও ১৩৩৬ (১৯২৯) সাল।
চতুর্থ ও পঞ্চম সংখ্যার সম্পাদক ছিলেন যথাক্রমে মোহাম্মদ আবদুর রশিদ ও আবুল ফজল।
প্রকাশকাল ১৩৩৭ (১৯৩০) ও ১৩৩৮ (১৯৩১) বঙ্গাব্দ।

উৎসঃ বাংলাপিডিয়া

.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'সমাপ্তি' ছোটগল্পের চরিত্র কোনটি?
  1. ক) চন্দরা
  2. খ) মৃন্ময়ী
  3. গ) সুরবালা
  4. ঘ) চারুলতা
ব্যাখ্যা

- 'সমাপ্তি' ছোটগল্পের চরিত্র 'মৃন্ময়ী'।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শাস্তি' ছোটগল্পের নায়িকা 'চন্দরা'। সমাজের প্রান্তিক শ্রেণীর, তবে তীব্র ব্যক্তিত্বসম্পন্ন নারী চরিত্র এই চন্দরা।
- 'একরাত্রি' ছোটগল্পের চরিত্র 'সুরবালা'।
- 'নষ্টনীড়' ছোট গল্পের চরিত্র 'চারুলতা'।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

.
'বড় প্রেম শুধু কাছেই টানে না- ইহা দূরেও ঠেলিয়া ফেলে।' কার উক্তি?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের 'অপরাজেয় কথাশিল্পী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
- 'শ্রীকান্ত' তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস।
- এতে তিনি শ্রীকান্ত শর্মা ছদ্মনাম ব্যবহার করেছেন।
- এ উপন্যাসের বিখ্যাত কিছু উক্তি-
- 'মধু থাকলেই মৌমাছি এসে জোটে তারা দেশ-বিদেশের বিচার করে না।',
- 'বড় প্রেম শুধু কাছেই টানে না- ইহা দূরেও ঠেলিয়া ফেলে।',
- 'মড়ার আবার জাত কি?'
উৎসঃ শরৎ রচনাবলী।

.
কাজী নজরুল ইসলাম মৃতুবরণ করেন-
  1. ক) ১১ ভাদ্র ১৩৮২ বঙ্গাব্দ
  2. খ) ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ
  3. গ) ১২ ভাদ্র ১৩৮৪ বঙ্গাব্দ
  4. ঘ) ১০ ভাদ্র ১৩৮২ বঙ্গাব্দ
ব্যাখ্যা

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দে (২৪ শে মে, ১৮৯৯ খ্রি.) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭৬ সালের ২৯ আগস্ট; বাংলা ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ ঢাকার পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘জলপাইহাটি’- উপন্যাসটির লেখক কে?
  1. ক) মানিক বন্ধোপাধ্যায়
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) রশীদ করিম
ব্যাখ্যা

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) কবি, শিক্ষাবিদ।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে।
তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে ধূসর পান্ডুলিপি (১৯৩৬), বনলতা সেন (১৯৪২), মহাপৃথিবী (১৯৪৪), সাতটি তারার তিমির (১৯৪৮), রূপসী বাংলা (রচনাকাল ১৯৩৪, প্রকাশকাল ১৯৫৭), বেলা অবেলা কালবেলা (১৯৬১)।
উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি, জীবনপ্রণালী, বাসমতীর উপাখ্যান ইত্যাদি।
তাঁর রচিত গল্পের সংখ্যা প্রায় দুশতাধিক। 'কবিতার কথা' (১৯৫৫) নামে তাঁর একটি মননশীল ও নন্দনভাবনামূলক প্রবন্ধগ্রন্থ আছে।

উৎসঃ বাংলাপিডিয়া।

১০.
নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত নয়?
  1. ক) বেণু ও বীণা
  2. খ) কুহু ও কেকা
  3. গ) তুলির লিখন
  4. ঘ) কবি ও কবিতা
ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
তাঁর রচিত কাব্যগ্রন্থ- সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, তুলির লিখন, হোমশিখা, অভ্র-আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি।‌
অনুবাদকাব্য - তীর্থ সলীল, তীর্থ রেণু, ফুলের ফসল, মণি মঞ্জুষা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটির গীতিকার কে?
  1. ক) ফজলে এ খোদা
  2. খ) আব্দুল গাফফার চৌধুরী
  3. গ) নজরুল ইসলাম বাবু
  4. ঘ) গোবিন্দ হালদার
ব্যাখ্যা

‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ -গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।
তার রচিত অন্যান্য গানের মধ্যে রয়েছে:
- ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’
“সব কটা জানালা খুলে দাও না”
- ‘ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি’ প্রভৃতি।

(সূত্র: প্রথম আলো)

১২.
জসীমউদ্দিন এর বিখ্যাত ‘কবর’ কবিতায় মোট কতটি পঙক্তি আছে?
  1. ক) ১০৯
  2. খ) ১১২
  3. গ) ১১৮
  4. ঘ) ১২০
ব্যাখ্যা

''রাখালী'' পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ।
এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
বইটিতে মোট ১৯টি কবিতা আছে।
তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত।
'কবর' কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়।
এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮টি পঙক্তি আছে।
এটি কবি জসীম উদ্দীনের বহুল পঠিত ও নন্দিত কবিতা।
এটি একটি শোক-প্রকাশক কবিতা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

১৩.
হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ - মোট কতটি খন্ড রয়েছে?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

১৫ খণ্ডে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র’ সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান।
তিনি ‘একুশে ফেব্রুয়ারী’ নামে সাহিত্য সংকলন সম্পাদনা করেন।
তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থঃ বিমুখ প্রান্তর
অন্যান্য কাব্যগ্রন্থঃ আর্ত শব্দাবলী, যখন উদ্যত সঙ্গীন, শোকার্ত তরবারী।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৪.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তত্ব বিশ্লেষণ মূলক উপন্যাস কোনট?
  1. ক) মৃণালিনী
  2. খ) রজনী
  3. গ) বিষবৃক্ষ
  4. ঘ) কপালকুন্ডলা
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক এবং বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- তিনি 'বাংলার স্কট' ও 'সাহিত্য সম্রাট' নামে পরিচিত।
- 'রজনী' তার মনস্তত্ব বিশ্লেষণ মূলক উপন্যাস।
- বিভিন্ন পাত্র-পাত্রীর জবানবন্দিতে এই উপন্যাস রচিত।
- 'বিষবৃক্ষ' তাঁর একটি সামাজিক উপন্যাস।
এই উপন্যাসের বিষয়বস্তু ছিল সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা- বিধবা বিবাহ ও বহুবিবাহ প্রথা।
এই উপন্যাসের নায়িকা বিধবা কুন্দনন্দিনীর চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠা কন্যার ছায়া অবলম্বনে রচিত হয় বলে জানা যায়।
- তাঁর 'মৃণালিনী' উপন্যাসের চরিত্র- হেমচন্দ্র ও মৃণালিনী।
- বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস 'কপালকুণ্ডলা'র চরিত্র- নবকুমার, মতিবিবি, কপালকুণ্ডলা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৫.
কাজী ইমদাদুল হক রচিত 'আবদুল্লাহ্' উপন্যাসটির পটভূমি কি?
  1. ক) ধর্মীয় কুসংস্কার
  2. খ) বাল্যবিবাহ
  3. গ) নারী নির্যাতন
  4. ঘ) মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা

কাজী ইমদাদুল হকের বিখ্যাত উপন্যাস 'আবদুল্লাহ্' উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৩৩ সালে মোসলেম ভারত পত্রিকায়৷
উপন্যাসটিতে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, সম্প্রদায়বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ৷
তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অন্যতম স্থপতি ছিলেন।
তার রচিত কাব্য - আঁখিজল ও লতিকা।
'প্রবন্ধমালা' - তাঁর রচিত প্রবন্ধ এবং 'নবীকাহিনী' তাঁর রচিত শিশুতোষগ্রন্থ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৬.
‘পুনরাবৃত্তি’ কোন সমাসে উদাহরণ?
  1. ক) নিত্য সমাস
  2. খ) প্রাদি সমাস
  3. গ) উপপদ তৎপুরুষ সমাস
  4. ঘ) অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যা

কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন-
পুনঃ আবৃত্তি করা হয় যা = পুনরাবৃত্তি
জলে চলে যা = জলচর,
জল দেয় যে = জলদ,
পঙ্কে জন্মে যা = পঙ্কজ।
এরূপ- গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) গভর্নর
  2. খ) প্রচন্ড
  3. গ) নমস্কার
  4. ঘ) নিষ্প্রভ
ব্যাখ্যা

তৎসম শব্দে ট ঠ ড ঢ -য়ের পূর্বে যুক্ত নাসিক্যবর্ণ ‘ণ’ হয়।
যেমনঃ কণ্টক, প্রচণ্ড, লুণ্ঠন।
গভর্নর, নমস্কার, নিষ্প্রভ - বানানগুলো শুদ্ধ।

[সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান]

১৮.
‘Zealot’ শব্দের বাংলা পরিভাষা -
  1. ক) আগ্রহ
  2. খ) উদ্দীপনা
  3. গ) খমধ্য
  4. ঘ) ধর্মান্ধ
ব্যাখ্যা

'Zest' শব্দের পরিভাষা উদ্দীপনা।
Zenith- খমধ্য, সুবিন্দু।
Zeal' - আগ্রহ ;
Zealot-ধর্মান্ধ।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং অভিগম্য অভিধান]

১৯.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
  2. খ) তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  3. গ) রাঙ্গামাটি একটি পার্বতীয় এলাকা।
  4. ঘ) ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়।
ব্যাখ্যা

প্রদত্ত অপশনগুলোতে,
- অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়। (বাক্যটিতে কোন ভুল নেই।)
- 'তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।'
বাক্যটির শুদ্ধরূপ হবে - তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে
- 'রাঙ্গামাটি একটি পার্বতীয় এলাকা।'
বাক্যটির শুদ্ধরূপ হবে- 'রাঙ্গামাটি একটি পার্বত্য এলাকা।'
- 'ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়।'
বাক্যটির শুদ্ধরূপ হবে- ব্যাপারটা আমার আয়ত্ত নয়

২০.
নিচের কোনটি 'বিভাবরী' শব্দের প্রতিশব্দ?
  1. ক) তিমির
  2. খ) সুধাকর
  3. গ) অসিত
  4. ঘ) যামিনী
ব্যাখ্যা

রাত্রি = নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
অন্ধকার = আধাঁর, তিমির, তমঃ।
চাঁদ = চন্দ্র, সুধাকর, সোম, বিধু।
কালো = অসিত, কৃষ্ণ, কৃষ্ণবর্ণ, শ্যাম, শ্যামল

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২১.
নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
  1. ক) হরণ - আরোহণ
  2. খ) স্বকীয় - পরকীয়
  3. গ) পরাধীন - স্বাধীন
  4. ঘ) পরতন্ত্র - স্বতন্ত্র
ব্যাখ্যা

হরণ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো পূরণ।
স্বকীয় শব্দটির বিপরীতার্থক শব্দ হলো পরকীয়।
পরাধীন~স্বাধীন।
পরতন্ত্র~স্বতন্ত্র।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

২২.
পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ নয় কোনটি?
  1. ক) ঢ়
  2. খ) ড
  3. গ) শ
  4. ঘ) ষ
ব্যাখ্যা

বাংলা বর্ণমালায়,
ক, খ, গ, ঘ, ঙ - কণ্ঠ্য বা জিহবামূলীয় বর্ণ,
চ, ছ, জ, ঝ, ঞ, শ, য, য় - তালব্য বর্ণ,
ট, ঠ, ড, ঢ, ণ, ষ, র, ড়, ঢ় - মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ,
ত, থ, দ, ধ, ন - দন্ত্য বর্ণ,
প, ফ, ব, ভ, ম - ওষ্ঠ বর্ণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৩.
‘বৃহস্পতি’ কোন ধরণের সন্ধি’র মাধ্যমে গঠিত শব্দ?
  1. ক) ব্যঞ্জন
  2. খ) নিপাতনে সিদ্ধ
  3. গ) বিশেষ নিয়মে সাধিত
  4. ঘ) স্বরসন্ধি
ব্যাখ্যা

ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোন কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার মানে নিপাতনে সিদ্ধ।
বাক্‌ + ঈশ্বরী = বাগেশ্বরী।
গো + পদ = গোষ্পদ।
বৃহৎ + পতি = বৃহস্পতি।
মনষ্‌ + ঈষা = মনীষা।
আ + পদ = আস্পদ।
বিশ্ব + মিত্র = বিশ্বামিত্র।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৪.
'জলোচ্ছ্বাস' শব্দটি কোন ধরনের সমাস নিষ্পন্ন শব্দ?
  1. ক) বুহুব্রীহি
  2. খ) তৎপুরুষ
  3. গ) কর্মধারয়
  4. ঘ) নিত্য সমাস
ব্যাখ্যা

পূর্বপদে ৬ষ্ঠী বিভক্তি 'র', 'এর' লোপে যে সমাস হয়, তাকে ৬ষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
যেমনঃ
জাঁহাপনা = জাহানের পনা(প্রভু)।
জলোচ্ছ্বাস = জলের উচ্ছ্বাস
ছাত্রাবাস = ছাত্রের আবাস।
কর্মকর্তা = কর্মের কর্তা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

২৫.
নিন্দা জ্ঞাপক অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়ে গঠিত শব্দ কোনটি?
  1. ক) ইতরামি
  2. খ) বাঁদরামি
  3. গ) জেঠামি
  4. ঘ) জমিদারি
ব্যাখ্যা

নিন্দা জ্ঞাপক অর্থে 'আমি' প্রত্যয়ান্ত শব্দঃ
জেঠামি = জ্যাঠা + আমি
ছেলেমি = ছেলে + আমি
ভাব অর্থে 'আমি/আমো' প্রত্যয়যোগে গঠিত শব্দঃ
ইতর + আমি = ইতরামি
পাগল + আমি = পাগলামি
চোর + আমি = চোরামি
বাঁদর + আমি = বাঁদরামি
ফাজিল + আমো = ফাজলামি

- জাত, আগত বা সমন্ধ অর্থে 'ই/ঈ' প্রত্যুয়যুক্ত শব্দ = সরকার - সরকারি।
- মালিক অর্থে 'ই/ঈ' প্রত্যয়ান্ত শব্দ = জমিদারি, দোকানি।

উৎসঃ নবম দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

২৬.
'ভাঁড়ে মা ভবানী' বাগধারাটির অর্থ কি?
  1. ক) হতদরিদ্র
  2. খ) নিষ্ক্রিয় দর্শক
  3. গ) অনড় সংকল্প
  4. ঘ) অত্যন্ত ধার্মিক
ব্যাখ্যা

ভাঁড়ে মা ভবানী বাগধারার অর্থ একেবারে সামান্য বা হত দরিদ্র অবস্থা।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারাঃ
কাকভূষণ্ডী - দীর্ঘজীবী।
পায়া ভারি - অহঙ্কার।
কানকাটা - বেহায়া।
বকধার্মিক - ভণ্ড।

উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ

২৭.
যে নারী চিরকাল পিতৃগৃহবাসিনী - তাকে এক কথায় কি বলে?
  1. ক) অসূর্যম্পশ্যা
  2. খ) মহাশ্বেতা
  3. গ) বিনোদিনী
  4. ঘ) চিরন্টী
ব্যাখ্যা

যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা = মহাশ্বেতা
যে নারী চিরকাল পিতৃগৃহবাসিনী = চিরন্টী
'যে নারীর হাসি কুটিলতাবর্জিত'- শুচিস্মিতা
যে নারীর হাসি সুন্দর- সুস্মিতা
যে নারী সূর্যকে দেখে না- অসূর্যম্পশ্যা
যে নারী আনন্দ দান করে- বিনোদিনী।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৮.
'দ্রুম' শব্দের অর্থ -
  1. ক) ময়ূর
  2. খ) পাবক
  3. গ) তরু
  4. ঘ) সর্বভুক
ব্যাখ্যা

ময়ূর - কলাপী, কেকা, শিখী, শিখন্ডী, বর্হী
অগ্নি - বহ্নি, পাবক, হুতাশন, অনল, আগুন, বায়ুসখা, সর্বভুক।
বৃক্ষ - দ্রুম, বিটপী, তরু, মহীরুহ, গাছপালা।
অশ্ব - তুরগ, তুরঙ্গম, ঘোটকী।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২৯.
বাক্যে ‘কমা’ থাকলে বিরতির সময়কাল কত?
  1. ক) ১ সেকেন্ড
  2. খ) থামার প্রয়োজন নেই
  3. গ) ১ (এক) বলতে যে সময় লাগে
  4. ঘ) ১ বলার দ্বিগুণ সময়
ব্যাখ্যা

কমা'র বিরতিকাল ১ (এক) বলতে যে সময় লাগে।

বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কিংবা বাক্যে আবেগ (হর্ষ-বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে যতি বা বিরাম চিহ্ন বা ছেদচিহ্ন বলে।

গুরুত্বপূর্ণ যতি বা ছেদচিহ্নঃ
সেমিকোলন এর সময়কাল এক বলার দ্বিগুন সময়।
প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় ও সম্বোধন চিহ্ন, কোলন এবং ড্যাস এর বিরতিকাল কাল ১ সেকেন্ড।
হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন, ব্রাকেট(বন্ধনী চিহ্ন) থামার প্রয়োজন নাই।

সুত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণী)

৩০.
Which of the characters mentioned below does not belong to William Shakespeare’s ‘The Tempest’?
  1. ক) Caliban
  2. খ) Ariel
  3. গ) Desdemona
  4. ঘ) Prospero
ব্যাখ্যা

The important character of Othello are - Othello, Desdemona, Brabantio, Iago, Cassio, Emilia, etc.
Othello is a famous Tragedy of William Shakespeare.
The rest of the characters are from the play "The Tempest".

A Reminder: 'Desdemona'' is also a play by Toni Morrison.

৩১.
Jonathan Swift's ‘The Battle of the Books’ deals with the dispute between -
  1. ক) Swift and arbuthnot
  2. খ) Church and State
  3. গ) The Ancients and the Moderns
  4. ঘ) Whigs and tories
ব্যাখ্যা

Ancients and Moderns, subject of a celebrated literary dispute that raged in France and England in the 17th century.
The “Ancients” maintained that Classical literature of Greece and Rome offered the only models for literary excellence;
the “Moderns” challenged the supremacy of the Classical writers.
These matters were seriously and vehemently discussed. Jonathan Swift, defending his patron Temple, satirized the conflict in his Tale of a Tub (1704) and, more importantly, in The Battle of the Books (1704).

Source: Encyclopedia Britannica.

৩২.
‘Written in March’ is a poem composed by -
  1. ক) William Wordsworth
  2. খ) William Blake
  3. গ) William Congreve
  4. ঘ) William Shakespeare
ব্যাখ্যা

William Wordsworth (1770-1850) was an English Romantic poet.
তাকে Poet of Nature, Poet of Childhood, and Lake poet বলা হয়।
তার রচিত Poems:
- The Solitary Reaper
- The Daffodils
- The Excursion
- Michael
- There Years She Grew
- A Slumber
- Did my Spirit Seal
- I Wandered Lonely as a Cloud
- The World is Too Much with Us
- Recluse
- Cuckoo
- Lucy
- Written in March
- Tintern Abbey
- Ode to Duty etc.

৩৩.
‘He was an old man who fished alone in a skiff in the Gulf Stream and he had gone eighty-four days now without taking a fish.’ - Taken from:
  1. ক) The Rime of the Ancient Mariner
  2. খ) Treasure Island
  3. গ) The Old Man and the Sea
  4. ঘ) Robinson Crusoe
ব্যাখ্যা
This is the first line of ‘THE OLD MAN AND THE SEA’ by ERNEST HEMINGWAY.
৩৪.
The Dunciad, Essay on Man, Epistles are all written by-
  1. ক) Shakespeare
  2. খ) Dryden
  3. গ) Pope
  4. ঘ) None of the above
ব্যাখ্যা

Alexander Pope, (born May 21, 1688, London, England—died May 30, 1744, Twickenham, near London), poet and satirist of the English Augustan period.
He is best known for his mock-heroic poetry.
Some of his famous works are:
- The Rape of the Lock (1712–14),
- The Dunciad (1728), and
- An Essay on Man (1733–34).
- An Essay on Criticism, a didactic poem in heroic couplets by Alexander Pope, first published anonymously in 1711 when the author was 22 years old.
He is one of the most epigrammatic of all English authors.

Source: Britannica.com

৩৫.
‘Adonais’ is an elegy written on the death of-
  1. ক) Moschus
  2. খ) Percy Bysshe Shelley
  3. গ) John Keats
  4. ঘ) Shakespeare
ব্যাখ্যা

Adonais, pastoral elegy by Percy Bysshe Shelley, written and published in 1821 to commemorate the death of his friend and fellow poet John Keats earlier that year.

Shelly was an English Romantic poet whose passionate search for personal love and social justice was gradually channelled from overt actions into poems that rank with the greatest in the English language.
His other famous literary works are:
- Prometheus Unbound (1820),
- A Defense of Poetry (1820),
- Ode to the West Wind,
- To a skylark,
- The Revolt of Islam,
- Alastor,
- Ozymandias,
- Queen Mab,
- The Cloud.

Source: Britannica.com

৩৬.
A figure of speech which contains an exaggeration for emphasis is called-
  1. ক) Over tone
  2. খ) Rhetoric
  3. গ) Extended metaphor
  4. ঘ) Hyperbole
ব্যাখ্যা

Hyperbole is an exaggerated statement or an extreme overstatement.
Example of hyperbole:
“Ten thousand saw I at a glance”
I’ll love you, dear, I’ll love you/Till China and Africa meet,/And the river jumps over the mountain/And the salmon sing in the street- W.H. Auden
It used to create strong emotional responses.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৭.
‘April is the cruelest month of all’ is taken from the work of-
  1. ক) T. S. Elliot
  2. খ) George Elliot
  3. গ) W. B. Yeats
  4. ঘ) Ezra Pound
ব্যাখ্যা

April is the cruelest month, breeding
Lilacs out of the dead land, mixing
Memory and desire, stirring
Dull roots with spring rain.
Winter kept us warm, covering
Earth in forgetful snow, feeding
A little life with dried tubers.

- The Waste Land by T.S. Elliot.

এখানে, উল্লেখ করা প্রয়োজন Ezra Pound The Waste Land এর খসড়া তৈরিতে/সংক্ষেপণে Elliot -কে সাহায্য করেছিলেন।
৩৮.
In a Greek tragedy, irony and ________ are fused into one.
  1. ক) Allegory
  2. খ) Idealism
  3. গ) Imagery
  4. ঘ) Satire
ব্যাখ্যা
Greek Tragedy has several elements but most of all it uses dramatic irony in a tragedy.
Dramatic Irony can be defined as a dialogue or a situation that conveys one meaning to the character or characters on stage but coveys an opposite meaning to the audience. The use of dramatic irony often creates satirical situations and enhances the audience's pleasure.
Source: Oxford and ABC English Literature.
৩৯.
Choose the appropriate preposition in the blank of the following sentence:
They ran ten kilometers _____ stopping.
  1. ক) of
  2. খ) without
  3. গ) by
  4. ঘ) from
ব্যাখ্যা
বাক্যের অর্থ : তারা না থেমে দশ কিলোমিটার দৌড়েছিল। এই অর্থটি কেবল without বসালেই প্রকাশ পায়।
৪০.
Fill in the blank with appropriate use of tense:
When we got home last night, we found that somebody ______ into the flat.
  1. ক) broken
  2. খ) broke
  3. গ) has broken
  4. ঘ) had broken
ব্যাখ্যা
দুটো অতীত ঘটনার মধ্যে যেটা বেশি পুরনো ঘটনা, সেটা Past Perfect-এ করতে হবে। তাই এক্ষেত্রে সঠিক উত্তর - ঘ) hed broken.
৪১.
Use the appropriate article:
I have got _____ fever.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article is needed
ব্যাখ্যা
সঠিক উত্তরঃ যখন কোন symptom-এর কথা specifically বলা হয়, তখন a ব্যবহার করা হয়।
যেমন, a fever, a headache ইত্যাদি।
৪২.
The word 'nonchalant' means :
  1. ক) Appearing casually calm
  2. খ) Restless
  3. গ) Anxious
  4. ঘ) Thoughtful
ব্যাখ্যা
Nonchalant (adjective):
(of a person or manner) feeling or appearing casually calm and relaxed; not displaying anxiety, interest or enthusiasm.
SYNONYMS: calm, cool, unconcerned, collected, indifferent, unemotional.
ANTONYMS: anxious, concerned.
Source: Oxford Dictionary.
৪৩.
Complete the following sentence choosing the appropriate option:
Although the traffic was bad, ______
  1. ক) we did not arrive on time
  2. খ) we had not arrived on time.
  3. গ) we could not arrive on time.
  4. ঘ) we arrived on time.
ব্যাখ্যা
এখানে বাক্যটির অর্থ হল- বাজে ট্র্যাফিক থাকার পরেও আমরা ঠিক সময়ে পৌঁছাতে পেরেছিলাম।
সেই অর্থ কেবল বাকি অংশে we arrived on time লিখলেই প্রকাশ পাচ্ছে।
৪৪.
‘Hang in there’ means -
  1. ক) Don’t give up
  2. খ) Don’t waste time
  3. গ) Give up the task
  4. ঘ) Commit Suicide
ব্যাখ্যা
Hang in there- remain persistent and determined in difficult circumstances.
Source: Oxford languages.
৪৫.
I know that patience has its limits. Here the underlined clause is-
  1. ক) A noun clause
  2. খ) An adverbial clause
  3. গ) An adjective clause
  4. ঘ) None of the three
ব্যাখ্যা
যেসব subordinate clause, complex sentence - এর ভিতর noun/pronoun - এর কাজ করে তাদেরকে Noun Clause বলে। এটি বাক্যে subject বা object হিসাবে ব্যবহৃত হয়।
Know verb-এর object হিসেবে আন্ডারলাইনড অংশটুকু বসেছে। তাই এটি noun clause।
৪৬.
‘Eradicate’ means -
  1. ক) decline
  2. খ) wander
  3. গ) exterminate
  4. ঘ) decay
ব্যাখ্যা
Eradicate অর্থ হল সমূলে উৎপাটনা করা।
এর synonym হল exterminate, root out ইত্যাদি।
৪৭.
Select the word that is the most closely opposite in meaning to the capitalized word :
ATROCIOUS
  1. ক) brutal
  2. খ) ghastly
  3. গ) admirable
  4. ঘ) despicable
ব্যাখ্যা

ATROCIOUS (Adjective):
Meaning: Horrifyingly wicked.
Bangla Meaning: নৃশংস; পাপ।
SYNONYMS: brutal, barbaric, barbarous, brutish, savage, vicious, wicked, cruel, nasty, ruthless.
ANTONYMS: admirable, kindly, superb.
Source: Oxford Dictionary.

৪৮.
Find out the correct synonym of 'Benefactor'-
  1. ক) Vital
  2. খ) Malefactor
  3. গ) Patron
  4. ঘ) Dangerous
ব্যাখ্যা

Benefactor (NOUN):
Meaning - A person who gives money or other help to a person or cause.
Bangla Meaning - হিতকারী।
SYNONYMS: patron, benefactress, supporter, backer, helper, sponsor, promoter, champion, donor, contributor, subscriber, subsidizer, philanthropist.
Source: Oxford Dictionary.

৪৯.
Which of the following words does not have any singular form?
  1. ক) formulae
  2. খ) nuptials
  3. গ) oases
  4. ঘ) radius
ব্যাখ্যা
কিছু Noun আছে যেগুলোর কোন singular form নেই।
যেমন - alms, proceeds, measles, nuptials, fetters, scissors ইত্যাদি।
৫০.
Choose the correct sentence:
  1. ক) Fifty miles is a long way.
  2. খ) Fifty miles are a long way.
  3. গ) Fifty mile is a long way.
  4. ঘ) Fifty miles are long ways
ব্যাখ্যা
একসাথে নির্দিষ্ট পরিমাণ একটি দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে Subjectটি দেখতে plural হলেও verb singular হয়।
৫১.
Being honest, he could not tell a lie. The compound form of the sentence is -
  1. ক) He was honest but he could tell a lie
  2. খ) Having been honest, he could not tell a lie.
  3. গ) He was honest and could not tell a lie.
  4. ঘ) Since he was honest, he could not tell a lie.
ব্যাখ্যা
Being যুক্ত Simple Sentence-কে Compound Sentence করতে হলে Being-এর বাকি অংশ যে Tense-য়ে থাকে Being-যুক্ত অংশকেও সেই tense-এ করতে হবে।
Being-এর বাকি অংশ অর্থাৎ, He could not tell a lie-বাক্যটি Past Indefinite Tense-এ আছে।
তাই নিয়ম অনুযায়ী Being honest-কেও Past Indefinite Tense করা হয়েছে।
৫২.
A meeting is adjourned. Here 'adjourned' could mean -
  1. ক) Suspended indefinitely
  2. খ) Taken place
  3. গ) fixed
  4. ঘ) shortened
ব্যাখ্যা
Adjourn - to suspend indefinitely or until a later stated time.
SYNONYMS: suspend, break off, discontinue, interrupt, postpone, put off, put back, defer, delay etc.
Source: Merriam-webster and Oxford Dictionary.
৫৩.
Lastly, we must arrange for a picnic. Here 'lastly’ is -
  1. ক) a noun
  2. খ) an adverb
  3. গ) an adjective
  4. ঘ) none of the three
ব্যাখ্যা
Lastly শব্দটি কাজটি কখন হবে সেটি নির্দেশ করছে। তাই, এটি adverb।
৫৪.
My dreams are shattered and I am frustrated. Here ‘shattered’ means -
  1. ক) crushed
  2. খ) tempted
  3. গ) relaxed
  4. ঘ) thrilled
ব্যাখ্যা
Shattered (adjective):
Meaning - Very upset.
SYNONYMS: upset, devastated, crushed.
ANTONYMS: pleased, thrilled.
Source: Oxford and Collins Dictionary.
৫৫.
The book published in 1996 has been revised. Here 'published' is -
  1. ক) A gerund
  2. খ) A past participle
  3. গ) An infinitive
  4. ঘ) A finite verb
ব্যাখ্যা
Publish - verbটির সাথে ed যুক্ত হয়ে এটি past participle হয়েছে এবং book-কে modify করেছে।
৫৬.
a, b, c ক্রমিক সংখ্যা এবং a < b < c । সংখ্যা তিনটির সমষ্টি বিজোড় সংখ্যা হলে, কোনটি অবশ্যই সত্য?
  1. ক) a জোড় সংখ্যা
  2. খ) b জোড় সংখ্যা
  3. গ) c বিজোড় সংখ্যা
  4. ঘ) a বিজোড় সংখ্যা
ব্যাখ্যা
সমষ্টি বিজোড় সংখ্যা হতে হলে একটি সংখ্যা বিজোড় হতে হবে। যেহেতু সংখ্যাত্রয় ক্রমিক ফলে ২য় টি অর্থাৎ b বিজোড় হবে সেক্ষেত্রে a, c অবশ্যই জোড় সংখ্যা হবে।
৫৭.
রিন্টুর মাসিক আয় পিন্টুর চেয়ে ১০% বেশী, অন্যদিকে পিন্টুর মাসিক আয় মিন্টুর চেয়ে ২০% বেশী। মিন্টুর মাসিক আয় ৮০০০ টাকা হলে রিন্টুর মাসিক আয় পিন্টুর থেকে কত টাকা বেশী?
  1. ক) ৯৬০ টাকা
  2. খ) ২২৬০ টাকা
  3. গ) ২৫৬০ টাকা
  4. ঘ) ২৪৫০ টাকা
ব্যাখ্যা

মিন্টুর মাসিক আয় ৮০০০ টাকা
∴ পিন্টুর মাসিক আয় = (৮০০০×১২০)/১০০ = ৯৬০০ টাকা
রিন্টুর মাসিক আয় = (৯৬০০×১১০)/১০০ = ১০৫৬০ টাকা
∴ রিন্টু - পিন্টু = (১০৫৬০ - ৯৬০) = ৯৬০ টাকা

৫৮.
৩২ গ্রাম ওজনের সোনার গহনার সোনা ও তামার অনুপাত ৫ঃ৩, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে?
  1. ক) ২০ গ্রাম
  2. খ) ২৪ গ্রাম
  3. গ) ২৬ গ্রাম
  4. ঘ) ২৮ গ্রাম
ব্যাখ্যা

গহনায় সোনার পরিমাণ = ৩২ গ্রামের ৫/৮ = ২০ গ্রাম
গহনায় তামার পরিমাণ = ৩২ গ্রামের ৩/৮ = ১২ গ্রাম
ধরি,
a গ্রাম সোনা মেশানো হয়
∴ (২০ + a) / ১২ = ৪/১
বা, ২০ + a = ৪৮
∴ a = ২৮ গ্রাম

৫৯.
টাকায় ১২ টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ৭
ব্যাখ্যা

৪% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৬ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৬ টাকা

আবার, ৪৪% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকায় বিক্রয়মূল্য = ১৪৪ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকায় বিক্রয়মূল্য = ১৪৪/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১০০/৯৬ টাকায় বিক্রয়মূল্য = (১০০×১৪৪)/(১০০×৯৬) টাকা
= ৩/২ টাকা
= ১.৫ টাকা

অর্থাৎ,
১.৫ টাকায় বিক্রয় করতে হবে ১২ টি লেবু
 ∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ১২/১.৫ = ৮ টি লেবু

৬০.
a3 = 27, b2 = 16 হলে (a + b)3 এর একটি মান -
  1. ক) 1
  2. খ) -1
  3. গ) -343
  4. ঘ) 342
ব্যাখ্যা

a = 3, b = -4, 4
∴ a + b = (3 - 4) অথবা (3 + 4) = -1 বা 7
∴ (a + b)3 = -1 বা, 343

৬১.
8x + 8x + 8x + 8x = কত?
  1. ক) 42x+1
  2. খ) 84x
  3. গ) 23x+2
  4. ঘ) 216x
ব্যাখ্যা

8x + 8x + 8x + 8x
= 4 . 8x
= 22 . (23)x
= 22 . 23x
= 23x+2

৬২.
12 সাধারণ অন্তর বিশিষ্ট সমান্তর ধারার 5th পদ 53 হলে, ১ম পদ কত?
  1. ক) 12
  2. খ) -7
  3. গ) 7
  4. ঘ) 5
ব্যাখ্যা

ধরি,
১ম পদ = a
∴ a + (5 - 1)12 = 53
a + 48 = 53
∴ a = 5

৬৩.
ABCD সামন্তরিকের ∠C = কত?
  1. ক) 80°
  2. খ) 100°
  3. গ) 120°
  4. ঘ) 140°
ব্যাখ্যা

BC কে E পর্যন্ত বর্ধিত করলে পাই,
∠DCE = ∠B = 60°
∴ ∠BCD + ∠DCE = 180°
বা, ∠C = 180° - ∠DCE
= 180° - 60° = 120°

অথবা এভাবেও করতে পারবেন,

সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। - (১)
সুতরাং,
∠B = 60° = ∠D
যেহেতু, সামান্তরিকের ৪ কোণের সমষ্টি = 360°
সেহেতু, ∠A + ∠C = 240°
(১) উপপাদ্য অনুসারে - C = 120°

৬৪.
ΔABC এর BC = 4 মি. , BC কে D পর্যন্ত বর্ধিত করা হলে ∠ACD = 120° কোণ উৎপন্ন হয় এবং ∠ACD = 2∠A হলে, ΔABC এর ক্ষেত্রফল কত বর্গ মি.?
  1. ক) 4
  2. খ) 4√3
  3. গ) 8
  4. ঘ) 8√3
ব্যাখ্যা

∠ACD = 120°
∴ ∠C = 180° - ∠ACD = 60°

আবার,
∠ACD = 2∠A
বা, 2∠A = 120°
∴ ∠A = 60°

∴ ∠B = 180° - (A + C) = 60°
∴ ΔABC সমবাহু ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য = 4 মি.
∴ ΔABC সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = (√3/4).42 = 4√3

৬৫.
ABCD আয়তক্ষেত্রের কর্ণ AC = 25 মিটার। প্রস্থ দৈর্ঘ্যের 3/4 অংশ হলে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) 312.5 বর্গ মি.
  2. খ) 150 বর্গ মি.
  3. গ) 300 বর্গ মি.
  4. ঘ) 625 বর্গ মি.
ব্যাখ্যা

ধরি,
দৈর্ঘ্য = 4a মিটার
∴ প্রস্ত = 3a মিটার

ΔABC -এ
(4a)2 + (3a)2 = 252
বা, 25a2 = 252
a2 = 25
∴ a = 5

∴ দৈর্ঘ্য = 4 × 5 = 20 মি.
প্রস্ত = 3 × 5 = 15 মি.
∴ ক্ষেত্রফল = (20 × 15) বর্গ মি.
= 300 বর্গ মি.

৬৬.
A = {x:x2 = 16, 3x = 7} হলে, তালিকা পদ্ধতিতে A = ?
  1. ক) {-4, 4, 7/3}
  2. খ) {-4, 4}
  3. গ) {7/3}
  4. ঘ) ∅
ব্যাখ্যা

A সেটকে সংজ্ঞায়িত করার সমীকরণদ্বয় x2 = 16 এবং 3x = 7
এখানে, x এর এমন কোন মান পাওয়া যাবে না যা উভয় সমীকরণকে সিদ্ধ করে
∴ A একটি ফাঁকা সেট অর্থাৎ A = ∅

৬৭.
10 জন বালক এবং 8 জন বালিকার মধ্য থেকে 3 জন বালক এবং 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়?
  1. ক) 3000
  2. খ) 3060
  3. গ) 3360
  4. ঘ) 3300
ব্যাখ্যা

3 জন বালক বাছাই করা যায় = 10c3 = 120
2 জন বালিকা বাছাই করা যায় = 8c2 = 28
∴ বেছে নেওয়ার মোট উপায় = 120 × 28 = 3360

৬৮.
৫ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
  1. ক) ২৫.৫
  2. খ) ২৬.৫
  3. গ) ২৭.৫
  4. ঘ) ২৮.৫
ব্যাখ্যা

পদ সংখ্যা n = (৫০ - ৫) + ১ = ৪৬ টি
যেখানে ১ম পদ a = ৫, শেষ পদ b = ৫০
∴ সমষ্টি = {(a + b) × n}/২
= {(৫০ + ৫) × ৪৬}/ ২
= ৫৫ × ২৩
= ১২৬৫

∴ গড় = ১২৬৫/৪৬ = ২৭.৫

৬৯.
এক প্যাকেট তাস থেকে নিরপেক্ষ ভাবে দু’টি তাস টানলে তাস দু’টি একই রংয়ের হওয়ার সম্ভাবনা -
  1. ক) 325/663
  2. খ) 26/663
  3. গ) 676/1326
  4. ঘ) 26/52
ব্যাখ্যা

মোট তাস = 52 টি, লাল তাস = 26 টি, কালো তাস = 26 টি
∴ সম্ভাবনা = (26c2/52c2) + (26c2/52c2)
= (325/1326) + (325/1326)
= 650/1326
= 325/663

৭০.
S.I এককে দূরত্বের একক কোনটি?
  1. ক) গজ
  2. খ) মিটার
  3. গ) মাইল
  4. ঘ) সেন্টিমিটার
ব্যাখ্যা

বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের সুবিধার্থে সারা বিশ্বে মাপজোখের একই রকম আদর্শের প্রয়ােজন হয়ে পড়ে। এ তাগিদ থেকে 1960 সাল থেকে সারা বিশ্বে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত পৃহীত হয়।
এককের এই পদ্ধতিকে এককের আন্তর্জাতিক পদ্ধতি বলা হয়, যা সংক্ষেপে এস. আই. ইউনিট (SI) হিসেবে পরিচিত। আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে সারা বিশ্বে বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ক্ষেত্রে এককের তিনটি পদ্ধতি চালু ছিল।
সেগুলাে হলঃ-
১) সি. জি.এস. (CGS) পদ্ধতি (Centimeter Gram Second system)
২) এম .কে .এস. (MKS) পদ্ধতি (Meter Kilogram Second system)
৩) এফ.পি.এস. (FPS) পদ্ধতি (Foot Pound Second system)

এস.আই. একেক দূরত্বের একক মিটার।

৭১.
নিম্নের কোনটির আপেক্ষিক তাপ সর্বাধিক?
  1. ক) পানি
  2. খ) পারদ
  3. গ) লোহা
  4. ঘ) বরফ
ব্যাখ্যা

কোন বস্তুর তাপ গ্রহণ বা বর্জন করার ক্ষমতা বস্তুটির উপাদানের উপর নির্ভর করে। বিভিন্ন উপাদানের বস্তুর তাপ গ্রহণ ক্ষমতা বিভিন্ন। ভর ও উষ্ণতা বৃদ্ধি একই রকম হওয়া সত্ত্বেও যে ধর্মের জন্য বিভিন্ন বস্তুর তাপ ধারণ ক্ষমতা বিভিন্ন হয় তাকে আপেক্ষিক তাপ বলে৷ আপেক্ষিক তাপ হল পদার্থের একটি মৌলিক ধর্ম।

আপেক্ষিক তাপ: কোন পদার্থের একক ভরের উষ্ণতায় এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়ােজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। যেমন:-পানির আপেক্ষিক তাপ ৪.২ জুল/কেজি-কেলভিন।

৭২.
বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার-
  1. ক) ৯ মিটার/সেকেন্ড
  2. খ) ৬ মিটার/সেকেন্ড
  3. গ) ৭ মিটার/সেকেন্ড
  4. ঘ) ৯.৮ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে-বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। যাকে g দ্বারা প্রকাশ করা এবং g এর আদর্শ মান ৯.৮ মিটার/সেকেন্ড
৭৩.
অক্সিজেন এর গ্রাম আণবিক ভর কত?
  1. ক) ১৬ গ্রাম
  2. খ) ১৮ গ্রাম
  3. গ) ৮ গ্রাম
  4. ঘ) ৩২ গ্রাম
ব্যাখ্যা
কোন মৌলের আনবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ঐ মৌলের গ্রাম আণবিক ভর বলে।
যেমন: অক্সিজেনের গ্রাম আণবিক ভর ৩২ গ্রাম।
৭৪.
রাসায়নিকভাবে ফিটকিরি কে বলা হয়-
  1. ক) জিপসাম
  2. খ) তুঁতে
  3. গ) পটাশ এলাম
  4. ঘ) প্যারিস অফ প্লাস্টার
ব্যাখ্যা
K2SO4.Al2(SO4)3 . 24H2O (পটাশিয়াম সালফেট এলুমিনিয়াম সালফেট. ২৪ অনু পানি) [পটাশ এলাম বা ফিটকিরি]
৭৫.
নিম্নের কোন দ্রবণে সামান্য পরিমাণ এসিড বা ক্ষার যোগ করলেও দ্রবণের pH মানের কোন পরিবর্তন হয় না?
  1. ক) অ্যাসিড দ্রবণে
  2. খ) ক্ষারীয় দ্রবণে
  3. গ) বাফার দ্রবণে
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
যে দ্রবণে সামান্য দুর্বল অম্ল বা ক্ষার যােগ করার পরও দ্রবণের pH- মান অপরিবর্তিত থাকে তাকে বাফার দ্রবণ বলে।
৭৬.
'Theory of Relativity' এর প্রণেতা?
  1. ক) ম্যাক্স প্ল্যাঙ্ক
  2. খ) ম্যাক্স ওয়েবার
  3. গ) আলবার্ট আইনস্টাইন
  4. ঘ) ওয়ার্নার কার্ল হাইজেনবার্গ
ব্যাখ্যা

চিরায়ত বল বিদ্যার মতে স্থান, ভর ও সময় ধ্রুব রাশি। কিন্তু, ১৯০৫ সালে আইনস্টাইন এই ধারণার আমূল পরিবর্তন ঘটান। তাঁর তত্ত্ব অনুসারে স্থান, ভর ও সময় ধ্রুব রাশি নয়। এগুলো সকলই আপেক্ষিক। বেগের পরিবর্তনের সাথে সাথে এদের পরিবর্তন হয়। কেবল মাত্র শূন্য মাধ্যমে আলোর বেগই পরম বেগ। উচচ গতিশীল (আলোর কাছাকাছি বেগে) বস্তুর ক্ষেত্রে এই ধারণা পরীক্ষালব্ধমানের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। আইনস্টইনের এই তত্ত্বকে আপেক্ষিক তত্ত্ব বলা হয়।
পরমাণবিক ও নিউক্লিয় পদার্থবিজ্ঞানে এই তত্ত্বের গুরুত্ব অপরিসীম। ১৯১৬ সালে আইনস্টাইন আপেক্ষিকতার আরো একটি তত্ত্ব উপস্থাপন করেন। মহাকর্ষ, নাক্ষত্রিক গতিপ্রকৃতি, সম্প্রসারণশীল মহাবিশ্বের ধারণা ইত্যাদি এই তত্ত্বের ভিত্তিতে ব্যাখ্যা প্রদান করা যায়।
সুত্রঃ পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৭.
নিম্নের কোনটি আর্থোপোডা পর্বের প্রাণী নয়?
  1. ক) তেলাপোকা
  2. খ) অক্টোপাস
  3. গ) চিংড়ি
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

অক্টোপাস মলাস্কা গোত্রের প্রাণি। মলাস্কা গোত্রের প্রাণিদেরঃ
- সাধারণত দেহ নরম।
- দেহটি শক্ত খোলস দ্বারা আবৃত থাকে।
- পেশীবহুল পা দিয়ে চলাচল করে।
- ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এসকল বৈশিষ্ট্যের প্রাণীরাই হলো মলাস্কা পর্বের প্রাণী।
যেমনঃ শামুক, ঝিনুক।
সূত্র: অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান।

বাকি দুটো আর্থোপোডা পর্বের। আর্থোপোডা পর্বের প্রাণীদেরঃ
- দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
- মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
- নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।
- দেহের রক্তপূর্ণ গহ্বর হিমােসিল নামে পরিচিত।
উদাহরণঃ প্রজাপতি, চিংড়ি, আরশােলা, কাকড়া ইত্যাদি।
উৎসঃ অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান।

৭৮.
কোভিড-19 রোগের ভাইরাসটি মূলত জীববিদ্যার কোন শাখায় আলোচনা করা হয়?
  1. ক) চিকিৎসা বিজ্ঞান
  2. খ) মাইক্রোবায়োলজি
  3. গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  4. ঘ) এনাটোমলজি
ব্যাখ্যা
অণুজীববিজ্ঞান (Microbiology): ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান।
উৎস: নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান।
What is COVID-19?

COVID-19 is a disease caused by a new strain of coronavirus.
‘CO’ stands for corona, ‘VI’ for virus, and ‘D’ for disease.
Formerly, this disease was referred to as ‘2019 novel coronavirus’ or ‘2019-nCoV.’
The COVID-19 virus is a new virus linked to the same family of viruses as Severe Acute Respiratory Syndrome (SARS) and some types of common cold.
Source: WHO.

৭৯.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. ক) ট্র্যাকপ্যাড (Trackpad)
  2. খ) মনিটর (Monitor)
  3. গ) প্রিন্টার (Printer)
  4. ঘ) স্পিকার (Speaker)
ব্যাখ্যা

কয়েকটি ইনপুট ডিভাইসের নামঃ
১. কীবাের্ড (Keyboard)
২. মাউস (Mouse)
৩, মাইক্রোফোন (Microphone)
৪. স্ক্যানার (Scanner)
৫, মডেম (Modem)
৬. গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet)
৭, ওএমআর (OMR)
৮, ওসিআর (OCR)
৯, লাইটপেন (Light Pen)
১০. টাচস্ক্রিন (Touch Screen) (আউটপুট হিসেবেও ব্যবহার হয়)
১১. ট্র্যাকবল (Trackball)
১২. ট্র্যাকপ্যাড (Trackpad) ইত্যাদি।

কয়েকটি আউটপুট ডিভাইসের নামঃ
১. মনিটর (Monitor)
২. প্রজেক্টর (Projector)
৩. স্পিকার (Speaker)
৪, প্রিন্টার (Printer)
৫. প্লটার (Plotter)
৬. ইমেজ সেটার (Image Setter) ইত্যাদি।

৮০.
কম্পিউটার টার্মিনাল একটি -
  1. ক) ইনপুট ডিভাইস
  2. খ) আউটপুট ডিভাইস
  3. গ) ইনপুট/আউটপুট ডিভাইস
  4. ঘ) কোনটিই না
ব্যাখ্যা

Terminals
The terminal is a popular input/output device. Terminals are used for two-way communications with the CPU or with other terminals a few feet or thousands of miles away. With the aid of a terminal, a user can access computers around the world.
Terminals, also called workstations, allow to interact with a computer. It is required to use a keyboard to enter data and receive output displayed on a cathode ray tube (CRT) display screen, or monitor. Because data must be keyed into these devices one character at a time, the possibility of error is high and the data transmission rate very low, thus, limiting the use of these terminals to small-volume input and inquiries.

Source: Computer Basics, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮১.
MS-Word এ Replace অপশন সরাসরি আনতে কোন শর্টকাট ব্যবহৃত হয়?
  1. ক) Ctrl+g
  2. খ) Ctrl+f
  3. গ) Ctrl+h
  4. ঘ) Ctrl+r
ব্যাখ্যা
Microsoft Word-এ Replace উইন্ডো Ctrl+h বা F5 দ্বারাও খোলা যায়।
৮২.
কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) Firefox
  2. খ) Trojan
  3. গ) MacOS
  4. ঘ) Avast
ব্যাখ্যা
McAfee, AVG, Norton Antivirus, Avira, Kaspersky, Symantec, Panda, Avast, Cobra ইত্যাদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার।
৮৩.
মাইক্রোপ্রসেসরের মূল অংশগুলো হলো-
  1. ক) ALU, CU, and I/O devices
  2. খ) ALU, and CU
  3. গ) ALU, and I/O devices
  4. ঘ) উপরের কোনটিই না
ব্যাখ্যা
Microprocessor কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (Central Processing Unit-CPU) অংশে ব্যবহৃত হয়। এর ফাংশনাল ইউনিট হলো- এএলইউ (গাণিতিক যুক্তি অংশ) এবং সিইউ (নিয়ন্ত্রন অংশ)।
৮৪.
দশমিক সংখ্যায় ব্যবহৃত অংকগুলোকে ৪ (চার) বিট বিশিষ্ট বাইনারি কোডে রূপান্তরই হলো -
  1. ক) বিসিডি কোড
  2. খ) অ্যাসকি কোড
  3. গ) ইউনিকোড
  4. ঘ) ইবিসিডিক কোড
ব্যাখ্যা
BCD কোডের পূর্ণরূপ Binary Coded Decimal। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়। ৪টি বিট দিয়ে BCD কোড গঠিত। ৪টি বিট দ্বারা ২^৪ বা ১৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
৮৫.
(100010)2 = (?)10
  1. ক) 17
  2. খ) 18
  3. গ) 32
  4. ঘ) 34
ব্যাখ্যা

বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরঃ
বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হবে। গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
একক স্থানীয় অংকটিকে ২ দ্বারা, দশক স্থানীয় অংকটিকে ২ দ্বারা, শতক স্থানীয় অংকটিকে ২ ,------- দ্বারা গুণ করতে হবে। প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে।

যেমনঃ (১০০০১০)
= (১ × ২) + (০ × ২) + (০ × ২) + (০ × ২) + (১ × ২) + (০ × ২)
= ৩২ + ০ + ০ + ০ + ২ + ০
= (৩৪)১০

৮৬.
ধনাত্বক বা ঋণাত্বক সংখ্যা বোঝানোর জন্য যে অতিরিক্ত বিট ব্যবহার করা হয় তাকে বলে-
  1. ক) নিউমেরিক বিট
  2. খ) জোন বিট
  3. গ) প্যারিটি বিট
  4. ঘ) সাইন বিট
ব্যাখ্যা

দশমিক সংখ্যায় ঋণাত্মক কোন মান বোঝাতে সংখ্যাটির পার্শ্বে ‘-’ চিহ্ন দেওয়া হয়। কম্পিউটারে ঋণাত্মক সংখ্যা বোঝানোর কোন অবকাশ নাই। বাইনারি পদ্ধতিতে সাইন বা চিহ্ন বোঝানোর জন্য সাধারণত একটি অতিরিক্ত বিট ব্যবহার করা হয়। একে চিহ্ন বিট (Sign Bit) বলে। এই চিহ্ন বিট ০ হলে সংখ্যাটিকে ধনাত্মক এবং ১ হলে সংখ্যাটিকে ঋণাত্মক ধরা হয়।
সুত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৭.
Intel Corporation কত সালে প্রথম পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর বাজারে নিয়ে আসে?
  1. ক) ১৯৮৩
  2. খ) ১৯৯৩
  3. গ) ২০০৩
  4. ঘ) ২০০১
ব্যাখ্যা

Pentium, Family of microprocessors developed by Intel Corp. Introduced in 1993 as the successor to Intel’s 80486 microprocessor, the Pentium contained two processors on a single chip and about 3.3 million transistors.
Using a CISC (complex instruction set computer) architecture, its main features were a 32-bit address bus, a 64-bit data bus, built-in floating-point and memory-management units, and two 8KB caches.
It was available with processor speeds ranging from 60 megahertz (MHz) to 200 MHz.
Source: Britannica.com

৮৮.
একটি ইমেইল কার কার কাছে পাঠানো হয়েছে এটা মূল প্রেরক ছাড়া অন্য কেউ যেন জানতে না পারে তার জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করতে হবে?
  1. ক) Cc
  2. খ) Bcc
  3. গ) Blank Carbon Copy
  4. ঘ) খ ও গ উভয়ই
ব্যাখ্যা
Bcc এর মাধ্যমে মেইল একাধিক ব্যাক্তির নিকট পাঠালে সবাই মেইল পাবে, কিন্তু কেউ কারও মেইল এড্রেস দেখতে পাবে না। Cc এর মাধ্যমে পাঠালে সবাই মেইল এড্রেস দেখতে পাবে।
৮৯.
কোনটি স্পেডশিট প্রোগ্রাম নয়?
  1. ক) MS Excel
  2. খ) Google Sheets
  3. গ) VisiCalc
  4. ঘ) IBM SPSS
ব্যাখ্যা

SPSS ছাড়া বাকিগুলো Spreadsheet Program.

SPSS stands for Statistical Package for Social Sciences
SPSS Inc. অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামটির মূল ডেভেলপার। তবে, ২০০৯ সালে IBM SPSS কে কিনে নেয়।
The IBM® SPSS® software platform offers advanced statistical analysis, a vast library of machine learning algorithms, text analysis, open-source extensibility, integration with big data, and seamless deployment into applications.

Source: IBM

৯০.
কম্পিউটারে কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন?
  1. ক) নান্দনিকতার জন্য
  2. খ) বারবার ব্যবহার করার জন্য
  3. গ) পুনর্বিন্যাস করার জন্য
  4. ঘ) কপি সুবিধার জন্য
ব্যাখ্যা

উদাহরণ হিসেবে যেকোনো অফিসের কর্মীদের বেতন রসিদকে ধরা যেতে পারে।
প্রতিবার সবার বেতন রসিদ টাইপ না করে একটা টেমপ্লেট (অনেকেই ফরম্যাট বলে থাকেন) রাখা হয়। সেই টেমপ্লেটে নাম, পদবির ও টাকার পরিমাণ খালি রাখা হয়।
কোম্পানির লোগো, বাকী সকল লেখা ইত্যাদি এক রেখে শূন্যস্থানে যথাযথ টেক্সট রেখে বারবার ব্যবহার করা যায়। এতে সময় বেঁচে যায়।

৯১.
Android OS এর সোর্সকোড পরিবর্তনের আইনগত বৈধতা কোন কোম্পানির আছে?
  1. ক) Microsoft
  2. খ) Google
  3. গ) Apple
  4. ঘ) যে কেউ পরিবর্তন করতে পারে
ব্যাখ্যা
যেহেতু, Android OS একটি ওপেনসোর্স সফটওয়্যার তাই এটার সোর্সকোড পরিবর্তনের এখতিয়ার সবারই আছে। প্রশ্নে Android OS কে ব্যবহার করেছে বা করবে এটা জানতে চাওয়া হয়নি।
৯২.
কোন ক্লাসে মোট x জন শিক্ষার্থীর মধ্যে y জন ছাত্র হলে ছাত্রী সংখ্যা মোট শিক্ষার্থীর কত অংশ?
  1. ক) x/y
  2. খ) y/x
  3. গ) y/(x -1)
  4. ঘ) 1 – (y/x)
ব্যাখ্যা
ছাত্রী সংখ্যা = (x-y)
ছাত্রীসংখ্যা মোট শিক্ষার্থীর (x-y)/x অংশ
= 1 - y/x অংশ
৯৩.
কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ১৩/১৬
  2. খ) ১৫/১৯
  3. গ) ১৭/২১
  4. ঘ) ৭/৯
ব্যাখ্যা
১৩/১৬ = ০.৮১২৫, ১৫/১৯ = ০.৭৮৯, ১৭/২১ = ০.৮০৯, ৭/৯ = ০.৭৭
৯৪.
  1. ক) ৩৬
  2. খ) ৪০
  3. গ) ২৪
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
১৫×১ = ১৫ ,১৫×২ = ৩০ , ১৫×৩ = ৪৫
৭×২ = ১৪, ৭×৩ = ২১, ৭×৪ = ২৮
৪×৪ = ১৬, ৪×৫ = ২০, ৪×৬ = ২৪
৯৫.
একটি ট্রাক্টর এবং একটি সিএনজি অটোরিক্সা একই দূরত্ব অতিক্রম করলে কোনটির চাকা বেশিবার ঘুরবে?
  1. ক) ট্রাক্টর এবং সিএনজি অটোরিক্সার চাকা সমান সংখ্যকবার ঘুরবে
  2. খ) সিএনজি অটোরিক্সার চাকা বেশিবার ঘুরবে
  3. গ) ট্রাক্টরের চাকা বেশিবার ঘুরবে
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
ট্রাক্টরের চাকার পরিধি সিএনজি অটোরিক্সার চাকার পরিধি থেকে অনেক বেশি হওয়ায় একবার ঘুরলে সিএনজি অটোরিক্সার থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে। সুতরাং, সিএনজি অটোরিক্সার চাকা বেশিবার ঘুরবে।
৯৬.
একদিন সকালে সামিয়া আর পূর্বা রাস্তায় মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। যদি সামিয়ার ছায়া পূর্বার ডানদিকে পড়ে তাহলে সামিয়া কোনদিকে ফিরে দাড়িয়েছিল?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা

সকালবেলা সূর্য পূর্ব দিকে থাকে তাই ছায়া পশ্চিম দিকে পরবে। পূর্বা দক্ষিণ দিকে মুখ করে দাড়ালে তার ডানদিক হবে পশ্চিম দিক। সুতরাং, সামিয়া তার বিপরীত দিকে অর্থাৎ উত্তর দিকে ফিরে দাঁড়িয়েছিল।
৯৭.
ঘড়িতে যখন ৪ঃ১০ বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হবে?
  1. ক) ৬৭.৫°
  2. খ) ৭২°
  3. গ) ৬৫°
  4. ঘ) ৬২.৫°
ব্যাখ্যা
∠ = |(11M - 60H)/2|
= |(11×10 - 60×4)/2|
=|(110 - 240)/2|
= | -130/2|
= | - 65|
= 65
৯৮.
১২১, ২২৫, ? , ৫২৯ প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. ক) ২৮৯
  2. খ) ৩৬১
  3. গ) ৪৫০
  4. ঘ) ৩৬৫
ব্যাখ্যা
১১×১১=১২১
১৫×১৫=২২৫
১৯×১৯=৩৬১
২৩×২৩=৫২৯
৯৯.
CK-14 । 17-FK
PS-35 | 38-PV
DE-9 | ?-IS
প্রশ্নবোধক চিহ্নে কোনটি বসবে?
  1. ক) 19
  2. খ) 25
  3. গ) 36
  4. ঘ) 28
ব্যাখ্যা

C=3, K= 11, F=6
CK = 3 + 11 = 14
একইভাবে,
P=16, S=19, V=22 and so on…
?-IS
I = 9
S= 19
তাই, IS = 28

১০০.
মিলির বাবার বোনের বাবার একমাত্র ছেলের একমাত্র মেয়ে মিলি(র) -
  1. ক) চাচাতো বোন
  2. খ) স্বয়ম্‌
  3. গ) বোন
  4. ঘ) ক ও গ দুটোই হতে পারে
ব্যাখ্যা
মিলির বাবার বোনের বাবা = মিলির দাদা
মিলির দাদার একমাত্র ছেলের = মিলির বাবা। নিজের বাবার একমাত্র মেয়ে = স্বয়ম্‌ (নিজে)।
১০১.
কোনটি ছাড়া বিদ্যালয় অসম্ভব?
  1. ক) প্রধান শিক্ষক
  2. খ) শ্রেণীকক্ষ
  3. গ) শিক্ষার্থী
  4. ঘ) প্রশাসন
ব্যাখ্যা
শিক্ষার্থী বিদ্যালয়ের অপরিহার্য অংশ।
১০২.
চত্বরঃআঙিনাঃঃনিবারিতঃ?
  1. ক) নিষেধ
  2. খ) নিষিদ্ধ
  3. গ) সাবধান
  4. ঘ) বিধিত
ব্যাখ্যা
চত্বর ও আঙ্গিনা সমার্থক শব্দ, নিবারিত শব্দের অর্থ নিষিদ্ধ।
১০৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Innocuous
  2. খ) Inocuouss
  3. গ) Innocous
  4. ঘ) Innocious
ব্যাখ্যা
Innocuous শব্দের অর্থ নিরীহ।
১০৪.
প্রশ্নবোধক চিহ্নে কোনটি হবে?
  1. ক) A
  2. খ) C
  3. গ) D
  4. ঘ) A, C , D এর কোনটিই নয়
ব্যাখ্যা

দুটি রেখা প্রথমে একসঙ্গে আছে।
একটি রেখা ঘড়ির কাটার বিপরীতে প্রতিবার ৪৫° করে ঘুরছে।
অপর রেখাটি ঘড়ির কাটার দিকে প্রতিবার ৯০° করে ঘুরছে।

১০৫.
পানিতে প্রথম চিত্রটির শব্দটির প্রতিফলন কোনটি হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
১০৬.
আইন অমান্য আন্দোলনের সূত্রপাত হয় কত সালে?
  1. ক) ১৯০৬ সালে
  2. খ) ১৯১৯ সালে
  3. গ) ১৯৩০ সালে
  4. ঘ) ১৯৪২ সালে
ব্যাখ্যা
মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯৩০ সালে ভারতবর্ষ জুড়ে ‘আইন অমান্য আন্দোলন’ সংঘটিত হয়।
চেমসফোর্ড-মন্টেগু আইনের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার ভারতের জন্যে নতুন সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ‘সায়মন কমিশন’ গঠন করে। এতে কোন ভারতীয় প্রতিনিধি না থাকায় কংগ্রেস এই কমিশন বয়কট করে।
এর অংশ হিসেবেই ‘আইন অমান্য আন্দোলন’ সংঘটিত হয়। এই আন্দোলন দমনে ব্রিটিশ সরকার কংগ্রেসের কার্যকরী কমিটিকে নিষিদ্ধ ও শীর্ষ নেতাদের গ্রেফতার করে।
১৯৩৪ সালের দিকে আইন অমান্য আন্দোলন লক্ষ্য অর্জন ব্যতীতই স্তিমিত হয়ে পড়ে।
(সূত্র: বাংলাপিডিয়া)
১০৭.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন কলেজ থেকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়?
  1. ক) প্রেসিডেন্সি কলেজ
  2. খ) সংস্কৃত কলেজ
  3. গ) ফোর্ট উইলিয়াম কলেজ
  4. ঘ) হিন্দু কলেজ
ব্যাখ্যা
১৮৩৯ সালে কলকাতার ‘সংস্কৃত কলেজ’ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়।
তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। অসাধারণ মেধার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়।
সংস্কৃত কলেজের ছয়টি বিভাগের ছয়জন প্রতিথযশা অধ্যাপক ঈশ্বরচন্দ্রের ‘বিদ্যাসাগর’ উপাধি সংক্রান্ত প্রশংসাপত্রে স্বাক্ষর করেন।
(সূত্রঃ বাংলাপিডিয়া, বিসিসি বাংলা এবং আনন্দবাজার পত্রিকা)
১০৮.
‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কবে?
  1. ক) ৩০শে ডিসেম্বর ১৯৫১
  2. খ) ৩০শে জানুয়ারি ১৯৫২
  3. গ) ৩১শে জানুয়ারি ১৯৫২
  4. ঘ) ১১ই ফেব্রুয়ারি ১৯৫২
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ১৯৫২ সালের ৩১শে জানুয়ারি মাওলানা ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের সর্বদলীয় সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়।
এর আহবায়ক মনোনীত হন কাজী গোলাম মাহবুব।
২০শে ফেব্রুয়ারি আওয়ামী মুসলিম লীগের কার্যালয়ে এই পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে আবদুল মতিন, অলি আহাদ, গোলাম মাহবুব প্রমুখের জোরালো ভূমিকায় পরদিন ২১শে ফেব্রুয়ারি সরকার ঘোষিত ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত গৃহিত হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৯.
সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার সম্পর্কে বলা হয়েছে?
  1. ক) ৪৯ নং
  2. খ) ৫০ নং
  3. গ) ৫১ নং
  4. ঘ) ৫২ নং
ব্যাখ্যা
সংবিধানের ৪৯ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা প্রদর্শনের অধিকার সম্পর্কে বলা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে,
“কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোন দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে-কোন দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে।”
অন্যদিকে,
- রাষ্ট্রপতির পদের মেয়াদ : ৫০ নং অনুচ্ছেদ
- রাষ্ট্রপতির দায়মুক্তি : ৫১ নং অনুচ্ছেদ
- রাষ্ট্রপতির অভিসংশন : ৫২ নং অনুচ্ছেদ।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১১০.
মুজিববর্ষ উপলক্ষ্যে ‘বজ্রকণ্ঠ’ নামে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করা হয় কোথায়?
  1. ক) নরসিংদী
  2. খ) মুন্সিগঞ্জ
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) গোপালগঞ্জ
ব্যাখ্যা
মুজিববর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর হালিশহরের বড়পোল এলাকায় ‘বজ্রকণ্ঠ’ নামে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়।
গত ২৯ জুলাই ২০২০ এটি উদ্বোধন করা হয়। এটির নকশাকার হলেন ভাস্কর মোহাম্মদ আতিকুল ইসলাম।
(সূত্র: বাংলা ট্রিবিউন এবং লাইভ এমসিকিউ লেকচার)
১১১.
কোন সময়ে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ থাকে?
  1. ক) ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর
  2. খ) জুন থেকে অক্টোবর
  3. গ) নভেম্বর থেকে জুন
  4. ঘ) আগস্ট থেকে ডিসেম্বর
ব্যাখ্যা
ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্যে নভেম্বর মাস থেকে জুন পর্যন্ত আট মাস দেশের নদী ও সাগরে দশ ইঞ্চির কম সাইজের ইলিশ মাছ বা জাটকা আহরণ, পরিবহণ, মজুদ, ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকে।
এছাড়া আশ্বিন ও কার্তিক মাসে মা ইলিশের ডিম ছাড়ার জন্যে ২২ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে।
(সূত্র: মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং বাংলা ট্রিবিউন)
১১২.
শীতকালে কোন বনভূমির পাতা ঝড়ে যায়?
  1. ক) সুন্দরবন
  2. খ) মধুপুর ও ভাওয়াল গড়
  3. গ) উপকূলীয় বনভূমি
  4. ঘ) পাহাড়িয়া বনভূমি
ব্যাখ্যা
টাঙ্গাইলের মধুপুর ও গাজীপুরের ভাওয়াল গড়, শেরপুর, ময়মনসিংহ ও বরেন্দ্রভূমি এলাকায় বিস্তৃত বনভূমি ‘শালবন’ নামে পরিচিত।
এটি একটি পত্রপতনশীল বৃক্ষের বনভূমি। যার কারণে শীতকালে এই বনের গাছের পাতা ঝড়ে যায়।
শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর। এই বনের প্রধান বৃক্ষ হলো শাল বা গজারী।
(সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
১১৩.
চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দের পরিমাণ মোট বাজেটের কত শতাংশ?
  1. ক) ৭.০ শতাংশ
  2. খ) ৬.৫ শতাংশ
  3. গ) ৫.৮ শতাংশ
  4. ঘ) ৫.১ শতাংশ
ব্যাখ্যা
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে খাত ভিত্তিক অনুন্নয়ন ও উন্নয়ন বরাদ্দের শতকরা পরিমাণ:
- প্রথম : জনপ্রশাসন (১৯.৯ শতাংশ)
- দ্বিতীয় : শিক্ষা ও প্রযুক্তি (১৫.১ শতাংশ)
- তৃতীয় : যোগাযোগ ও পরিবহন (১১.৪ শতাংশ)
- চতুর্থ : সুদ (১১.১ শতাংশ)
- পঞ্চম : স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (৭ শতাংশ)
- ষষ্ঠ : প্রতিরক্ষা (৬.১ শতাংশ)
- সপ্তম : সামাজিক নিরাপত্তা (৫.৬ শতাংশ)
- অষ্টম : কৃষি (৫.৩ শতাংশ)
- নবম : স্বাস্থ্য (৫.১ শতাংশ)
- দশম : জননিরাপত্তা (৫ শতাংশ)
- একাদশ : জ্বালানি ও শক্তি (৪.৭ শতাংশ)
- দ্বাদশ : গৃহায়ণ (১.২ শতাংশ)
- ত্রয়োদশ : বিনোদন ও সংস্কৃতি (০.৯ শতাংশ)
- চতুর্দশ : অন্যান্য (০.৮ শতাংশ)
- পঞ্চদশ : শিল্প ও আর্থিক সেবা (০.৭ শতাংশ)।
(সূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
১১৪.
বাংলাদেশ সরকার ও কোন দেশের যৌথ উদ্যোগে ‘কাফকো সার কারখানা’ স্থাপিত হয়েছে?
  1. ক) ডেনমার্ক
  2. খ) নেদারল্যান্ড
  3. গ) জাপান
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) হলো বাংলাদেশের সর্ববৃহৎ যৌথ প্রকল্প।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি সেক্টর, জাপান, ডেনমার্ক ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে স্থাপিত কাফকো সার কারখানা ১৯৯৪ সালে উৎপাদন শুরু করে।
এটি একটি রপ্তানিমুখী সার কারখানা যেখানে অ্যামোনিয়া সার ও দানাদার ইউরিয়া সার উৎপাদিত হয়।
(সূত্র: কাফকো ওয়েবসাইট)
১১৫.
নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু রেলওয়ে সেতু’ এর দৈর্ঘ্য কত?
  1. ক) ৪.১২ কিলোমিটার
  2. খ) ৪.৫ কিলোমিটার
  3. গ) ৪.৮ কিলোমিটার
  4. ঘ) ৫.২ কিলোমিটার
ব্যাখ্যা
যমুনা নদীর উপর নির্মিত হচ্ছে দেশের বৃহত্তম একক রেলওয়ে সেতু ‘বঙ্গবন্ধু রেলওয়ে সেতু’। এটির দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
গত ২৯ নভেম্বর ২০২০ সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। যমুনা সেতু থেকে তিনশ মিটার উজানে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার মধ্যে এটি নির্মিত হচ্ছে।
সেতুটি নির্মাণে মোট ব্যয় হবে ১৬,৭৮১ কোটি টাকা যার অধিকাংশ জাইকা সরবরাহ করবে।
এটির লেন সংখ্যা হবে চারটি এবং মিটারগেজ ও ব্রডগেজ উভয় সুবিধা থাকবে। ২০২৪ সালে আগস্টে এটির নির্মাণ কাজ শেষ হবে।
(সূত্র: ডেইলি স্টার রিপোর্ট)
১১৬.
কোন ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে?
  1. ক) ব্যাংক এশিয়া লি.
  2. খ) ডাচ বাংলা ব্যাংক লি.
  3. গ) ব্র্যাক ব্যাংক লি.
  4. ঘ) ইস্টার্ন ব্যাংক লি.
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
২০১১ সালের ৩১ মার্চ সিটিসেল ও বাংলালিংকের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে।
প্রথম এজেন্ট ব্যাকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।
(সূত্র: ডেইলি স্টার এবং ব্যাংক এশিয়া)
১১৭.
অধ্যাপক অ্যালমন্ড ও পাওয়েলের মতে চাপসৃষ্টিকারী গোষ্ঠী কত প্রকার?
  1. ক) তিন প্রকার
  2. খ) চার প্রকার
  3. গ) পাঁচ প্রকার
  4. ঘ) ছয় প্রকার
ব্যাখ্যা
অধ্যাপক অ্যালমন্ড ও পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে এক ধরনের স্বার্থগোষ্ঠী হিসেবে অভিহিত করেছেন।
তাদের মতে “স্বার্থগোষ্ঠী বলতে আমরা নির্দিষ্ট স্বার্থের বন্ধনে আবদ্ধ অথবা সুযোগ-সুবিধা দ্বারা সংযুক্ত এমন এক ব্যক্তি সমষ্টিকে বুঝি যারা এরূপ বন্ধন সম্পর্কে সচেতন।”
তাদের মতে স্বার্থগোষ্ঠী বা চাপসৃষ্টিকারী গোষ্ঠী চার প্রকার। এগুলো হলো:
- স্বতঃস্ফূর্ত স্বার্থগোষ্ঠী
- সংগঠনভিত্তিক স্বার্থগোষ্ঠী
- অসংগঠিত স্বার্থগোষ্ঠী এবং
- প্রাতিষ্ঠানিক স্বার্থগোষ্ঠী।
(সূত্র: রাষ্ট্রবিজ্ঞান : স্নাতক শ্রেণী)
১১৮.
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে একুশে পদক-২০২১ লাভ করেন কে?
  1. ক) গোলাম মুরশিদ
  2. খ) কাজী রোজী
  3. গ) মাহফুজা খানম
  4. ঘ) অজয় দাশগুপ্ত
ব্যাখ্যা
একুশে পদক-২০২১ প্রাপ্তরা (মোট ২১ জন):
- ভাষা আন্দোলনে : মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর) ও আফসার উদ্দীন আহমদ (মরণোত্তর)
- শিল্পকলায় : পাপিয়া সারোয়ার (সংগীত), রাইসুল ইসলাম আসাদ (অভিনয়), সালমা বেগম সুজাতা (অভিনয়), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি), পাভেল রহমান (আলোকচিত্র)
- মুক্তিযুদ্ধে : গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)
- সাংবাদিকতায় : অজয় দাশগুপ্ত
- গবেষণায় : ড. সমীর কুমার সাহা
- শিক্ষায় : মাহফুজা খানম
- অর্থনীতিতে : ড. মির্জা আব্দুল জলিল
- সমাজসেবায় : প্রফেসর কাজী কামরুজ্জামান
- ভাষা ও সাহিত্যে : কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।
(সূত্র: ডেইলি স্টার)
১১৯.
বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি কোথায় অবস্থিত?
  1. ক) শ্রীপুর
  2. খ) কালিয়াকৈর
  3. গ) ঘাটাইল
  4. ঘ) ভালুকা
ব্যাখ্যা
বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুরে অবস্থিত।
এটির উদ্দেশ্য আনসার ও ভিডিপি বাহিনীর সব পর্যায়ের সদস্য-সদস্যা ও কর্মকর্তাদের দক্ষ করে তোলা।
এটি ১৯৭৬ সালে ‘ন্যাশনাল ট্রেইনিং সেন্টার’ নামে যাত্রা শুরু করে। ১৯৮২ সালে এর নামকরণ হয় ‘আনসার ট্রেইনিং স্কুল’, ১৯৮৬ সালে ‘আনসার একাডেমি’ এবং ১৯৯৫ সালে ‘বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমী’।
(সূত্র: বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমি ওয়েবসাইট)
১২০.
নিচের কোনটি স্থানীয় সরকার নয়?
  1. ক) সিটি কর্পোরেশন
  2. খ) ইউনিয়ন পরিষদ
  3. গ) জেলা প্রশাসন
  4. ঘ) পৌরসভা
ব্যাখ্যা
স্থানীয় সরকার হলো এমন সরকার ব্যবস্থা যা ছোট ছোট এলাকার স্থানীয় প্রয়োজন মেটাবার জন্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত ও আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত।
বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায়। এগুলো হলো:
- ইউনিয়ন পরিষদ
- উপজেলা প্রশাসন এবং
- জেলা পরিষদ।
এছাড়া শহরাঞ্চলে রয়েছে:
- পৌরসভা ও
- ১২টি শহরে সিটি কর্পোরেশন।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলায় তিনটি স্থানীয় পার্বত্য জেলা পরিষদ রয়েছে যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন।
জেলা প্রশাসন স্থানীয় প্রশাসনের অন্তর্ভূক্ত।
(সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১২১.
মিরপুরে অবস্থিত ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’ এর স্থপতি কে?
  1. ক) আব্দুর রাজ্জাক
  2. খ) মোস্তফা আলী কুদ্দুস
  3. গ) তানভীর কবির
  4. ঘ) আবদুল জলিল
ব্যাখ্যা
ঢাকার মিরপুরে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি মোস্তফা আলী কুদ্দুস।
মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নিহত বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এই সৌধ নির্মাণ করা হয়।
১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সৌধের উদ্বোধন করেন। প্রতিবছর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে এখানে মানুষের ঢল নামে।
(সূত্রঃ দৈনিক কালেরকণ্ঠ)
১২২.
মিয়ানমারে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটেছিলো কবে?
  1. ক) ১৯৫৩ সালে
  2. খ) ১৯৫৯ সালে
  3. গ) ১৯৬২ সালে
  4. ঘ) ১৯৬৮ সালে
ব্যাখ্যা
মিয়ানমার ১৯৪৮ সালে ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে। এরপর ১৯৬২ সালে দেশটিকে জেনারেল নে ইউন এর নেতৃত্বে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটে।
২০১১ সালে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সেনাসমর্থিত থিয়েন সেইন বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পরবর্তীতে ২০১৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সরকার গঠন করে। এর মাধ্যমে দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়।
তবে ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সম্প্রতি গত ১ ফেব্রুয়ারি ২০২১ পুনরায় দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটেছে।
(সূত্র: বিবিস ওয়ার্ল্ড এবং ডেইলি স্টার)
১২৩.
ইউরোপের বৃহত্তম জিডিপির দেশ কোনটি?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) জার্মানি
  3. গ) ফ্রান্স
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
জিডিপির হিসাবে ইউরোপের শীর্ষ দেশসমূহ:
- প্রথম : জার্মানি (৩.৮৪ ট্রি. ড.-বিশ্বে : ৪র্থ)
- দ্বিতীয় : যুক্তরাজ্য (২.৮২ ট্রি. ড.-বিশ্বে : ৬ষ্ঠ)
- তৃতীয় : ফ্রান্স (২.৭১ ট্রি. ড.-বিশ্বে : ৭ম)।
- জিডিপিতে বিশ্বে প্রথম : যুক্তরাষ্ট্র (২১.৪২ ট্রি. ডলার)
- বিশ্বে দ্বিতীয় : চীন (১৪.৩৪ ট্রি. ডলার)
- বিশ্বে তৃতীয় : জাপান (৫.০৮ ট্রি. ডলার)
- বিশ্বে ৪১তম : বাংলাদেশ (৩০২ বিলিয়ন ডলার)।
(সূত্র: ওয়ার্ল্ড ব্যাংক ওয়েবসাইট)
১২৪.
পোলিও রোগের ভাইরাস শনাক্ত করেন কে?
  1. ক) জ্যাকব হেইন
  2. খ) জোনাস এডওয়ার্ড সক
  3. গ) কার্ল ল্যান্ডস্টেইনার
  4. ঘ) লুই পাস্তুর
ব্যাখ্যা
পোলিওমাইটিলিজ এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ যা পোলিও নামে অধিক পরিচিত।
১৮৪০ সালে জ্যাকব হেইনার প্রথম এই রোগ শনাক্ত করেন এবং ১৯০৯ সালে কার্ল ল্যান্ডস্টেইনার পোলিও রোগের ভাইরাস শনাক্ত করেন।
১৯৫২ সালে জোনাস এডওয়ার্ড সক পোলিওর টিকা উদ্ভাবন করেন। ১৯৫৭ সালে আলবার্ট সাবিন মুখে খাওয়ার পোলিও টিকা আবিষ্কার করেন।
বাংলাদেশে ১৯৫৫ সালে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয় এবং ২০১৪ সালের ২৭ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে পোলিও ‍মুক্ত ঘোষণা করে।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : অক্টোবর সংখ্যা)
১২৫.
‘স্কোপজে’ কোন দেশের রাজধানী?
  1. ক) কসোভো
  2. খ) উত্তর মেসিডোনিয়া
  3. গ) বুলগেরিয়া
  4. ঘ) স্লোভেনিয়া
ব্যাখ্যা
- উত্তর মেসিডোনিয়া : স্কোপজি
- বুলগেরিয়া : সোফিয়া
- কসোভো : প্রিস্টিনা
- স্লোভেনিয়া : লুবজানা।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১২৬.
কোন অক্ষরেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে?
  1. ক) ১৭° উত্তর অক্ষরেখা
  2. খ) ২৪° উত্তর অক্ষরেখা
  3. গ) ৩৮° উত্তর অক্ষরেখা
  4. ঘ) ৪৯° উত্তর অক্ষরেখা
ব্যাখ্যা
- ৩৮ ডিগ্রি উত্তর অক্ষরেখা : উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
- ১৭° উত্তর অক্ষরেখা : উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
- ২৪° উত্তর অক্ষরেখা : পাকিস্তান ও ভারত
- ৪৯° উত্তর অক্ষরেখা : যুক্তরাষ্ট্র ও কানাডা।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২৭.
নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. ক) IFAD
  2. খ) IMF
  3. গ) ICAO
  4. ঘ) IAEA
ব্যাখ্যা
জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
এগুলো হলো:
- ILO (প্রথম বিশেষায়িত সংস্থা)
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১২৮.
CIS জোটের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) মিনস্ক
  3. গ) প্যারিস
  4. ঘ) মিউনিখ
ব্যাখ্যা
CIS (Commonwealth of Independent States) হলো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর বহুপাক্ষিক ফোরাম যা ১৯৯১ সালের ডিসেম্বরে গঠিত হয়।
এর সদরদপ্তর বেলারুশের রাজধানী মিনস্ক শহরে অবস্থিত।
CIS জোটের বর্তমান পূর্ণাঙ্গ সদস্য সংখ্যা ৯টি।
এগুলো হলো:
- আর্মেনিয়া
- আজারবাইজান
- বেলারুশ
- রাশিয়া
- কাজাখস্তান
- কিরগিজস্তান
মলদোভা
- তাজিকিস্তান
- উজবেকিস্তান।
(সূত্র: CIS ওয়েবসাইট এবং জিনহুয়া)
১২৯.
বিশ্বের কততম দেশ/সংস্থা হিসেবে সম্প্রতি আরব আমিরাতের মহাকাশযান মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়?
  1. ক) চতুর্থ
  2. খ) পঞ্চম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) সপ্তম
ব্যাখ্যা
বিশ্বের পঞ্চম দেশ/সংস্থা হিসেবে সম্প্রতি ৯ ফেব্রুয়ারি ২০২১ সংযুক্ত আরব আমিরাত প্রেরিত ‘আমাল’ বা ‘হোপ মিশন’ নামের মহাকাশযান মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়।
১০ ফেব্রুয়ারি মহাকাশযানটি মঙ্গলগ্রহের প্রথম ছবি প্রেরণ করে।
সংযুক্ত আরব আমিরাতের পূর্বে আরো চারটি দেশ/সংস্থা এই কাজে সফল হয়। এরা হলো:
- মেরিনার-৪ : নাসা : ১৪ জুলাই ১৯৬৫
- মার্স-২ : সোভিয়েত ইউনিয়ন : ২ নভেম্বর ১৯৭১
- মার্স এক্সপ্রেস : ইইউ স্পেস এজেন্সি : নভেম্বর ২০০৫
- মার্স অরবিটার মিশন : ভারত : ২০১৪
- ষষ্ঠ দেশ : চীন (১০ ফেব্রুয়ারি ২০২১)।
এর আগে গত ২০ জুলাই ২০২০ জাপানের তানেগামিশা উৎক্ষেপণকেন্দ্র থেকে প্রথম আরবদেশ হিসেবে মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করেছিলো সংযুক্ত আরব আমিরাত।
এই মিশনের উদ্দেশ্য মঙ্গলগ্রহের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে গবেষণা করা। মহাকাশযানটির ওজন ১.৩ টন।
সংযুক্ত আরব আমিরাতের এই মঙ্গলগ্রহ অভিযানের বৈজ্ঞানিক দলের প্রধান হলেন সারাহ আল আমিরি। এই প্রকল্পে মার্কিন যুক্তরাষ্ট্র কারিগরি সহায়তা প্রদান করে।
(সূত্রঃ সিএনএন, ডয়েচভেলে এবং স্পেস ডটকম)
১৩০.
কোন দেশটি বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ রোগের ভ্যাকসিনের নিবন্ধন দেয়?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
১১ আগস্ট ২০২০ রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিনের নিবন্ধন দেয়।
মস্কোর গামেলিয়া ইনস্টিটিউট উদ্ভাবিত ভ্যাকসিনটির নাম ‘স্পুটনিক-ভি’।
এটির কার্যকারিতা প্রায় ৯২ শতাংশ। ভ্যাকসিনটি ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।
(সূত্র: দ্য ল্যানসেট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
১৩১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপ পুনর্গঠনে গৃহিত অর্থনৈতিক পরিকল্পনা কী নামে পরিচিত?
  1. ক) ম্যানহাটন প্রজেক্ট
  2. খ) উইলসন থিওরী
  3. গ) মার্শাল প্ল্যান
  4. ঘ) রুজভেল্ট ডকট্রিন
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপ পুর্নগঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত আর্থিক প্রণোদনা ‘মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনা’ নামে পরিচিত।
তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি. মার্শাল এটি প্রণয়ন করেন। ১৯৪৮ সালের ৩ এপ্রিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এতে স্বাক্ষর করেন।
১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত চার বছর মেয়াদি এই পরিকল্পনায় ১৫ বিলিয়নের মার্কিন ডলারের অধিক বরাদ্দ দেওয়া হয় যার বেশিরভাগই পায় ব্রিটেন এবং ফ্রান্স।
ইউরোপ পুর্নগঠনের পাশাপাশি মার্শাল প্লানে পশ্চিম ইউরোপে কমিউনিজমের বিস্তার রোধ, ন্যাটো চুক্তি স্বাক্ষর, সিআইএ এর কর্মপরিধি বাস্তবায়নসহ বিভিন্ন উদ্দেশ্য নিহিত ছিলো।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
১৩২.
INF চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো কবে?
  1. ক) ১৯৬৮ সালে
  2. খ) ১৯৭৯ সালে
  3. গ) ১৯৮৭ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
ব্যাখ্যা
INF (The Intermediate-Range Nuclear Forces) চুক্তি হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার (সাবেক সোভিয়েত ইউনিয়ন) মধ্যে স্বাক্ষরিত স্বল্প ও মধ্যমপাল্লার পরমাণু ক্ষেপনাস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসকরণ সংক্রান্ত একটি চুক্তি।
এটি স্বাক্ষরিত হয়েছিলো ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর এবং কার্যকর হয় ১ জুন ১৯৮৮ থেকে।
এই চুক্তির অধীনে দেশ দুটি ২,৬৯২টি পরমাণু ক্ষেপনাস্ত্র ধ্বংস করে।
যুক্তরাষ্ট্র কর্তৃক রাশিয়াকে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে নিজেকে INF চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে রাশিয়াও গত ২ ফেব্রুয়ারি ২০১৯ INF চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
(সূত্র: আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন ওয়েবসাইট)
১৩৩.
‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলন কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) মাবব পাচার প্রতিরোধ
  2. খ) জলবায়ু পরিবর্তন মোকাবেলা
  3. গ) বর্ণবৈষম্য নির্মূল
  4. ঘ) শিশুদের প্রতি সহিংসতা রোধ
ব্যাখ্যা
‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলন জলবায়ু পরিবর্তন মোকাবেলার সাথে সংশ্লিষ্ট।
২০১৮ সালের আগস্টে সুইডেনের ১৫ বছর বয়সী স্কুলছাত্রী গ্রেটা থুনবার্গ এই আন্দোলনের সূত্রপাত করেন।
থুনবার্গ স্কুল বর্জন করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের দাবীতে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নেয়।
তার এই ভূমিকা পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং শুক্রবার স্কুল ধর্মঘট করে শিক্ষার্থীরা রাস্তায় প্রতিবাদে অবস্থান নিতে শুরু করে।
এর উদ্দেশ্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক সৃষ্টি করা।
(সূত্রঃ ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট)
১৩৪.
কোন সম্মেলনে UNFCCC গৃহিত হয়?
  1. ক) কানকুন সম্মেলন
  2. খ) বার্লিন সম্মেলন
  3. গ) প্রথম ধরিত্রী সম্মেলন
  4. ঘ) জোহানেসবার্গ সম্মেলন
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহিত হয়।
এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। এতে ১৯৭টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে।
এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে Conference of Parties (CoP) বা জাতিসংঘ জলবায়ু পরির্তন বিষয়ক সম্মেলন আয়োজন করে আসছে।
১৯৯৫ সালের মার্চে প্রথম UNFCCC (CoP-1) সম্মেলন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ২৫তম CoP অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ডিসেম্বরে স্পেনের মাদ্রিদ শহরে।
পরবর্তী ২৬তম CoP অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১-১২ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগো শহরে।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
১৩৫.
সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) চুয়াডাঙ্গা
  2. খ) দিনাজপুর
  3. গ) সাতক্ষীরা
  4. ঘ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
- সোনা মসজিদ স্থলবন্দর : চাপাইনবাবগঞ্জ
- ভোমরা স্থলবন্দর : সাতক্ষীরা
- দর্শনা স্থলবন্দর : চুয়াডাঙ্গা
- বিরল ও হিলি স্থলবন্দর : দিনাজপুর
(সূত্র: স্থলবন্দর কর্তৃপক্ষ)
১৩৬.
নিচের কোনটি রূপান্তরিত শিলা?
  1. ক) কয়লা
  2. খ) গ্রানাইট
  3. গ) গ্রাফাইট
  4. ঘ) ল্যাকোলিথ
ব্যাখ্যা
আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক চাপ, তাপ ও রাসায়নিক ক্রিয়ায় পরিবর্তিত হয়ে যে নতুন রূপ ধারণ করে তাকে ‘রূপান্তরিত শিলা’ বলে।
রূপান্তরিত শিলার উদাহরণ:
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল
- বেলপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট
- গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস।
অন্যদিকে,
- ল্যাকোলিথ ও গ্রানাইট : অন্তঃজ আগ্নেয় শিলা
- কয়লা : পাললিক শিলা।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি : পৃষ্ঠা: ৫০-৫১)
১৩৭.
মিয়ানমার ও ভারত উভয় দেশের সাথে বাংলাদেশের কোন উপজেলার সীমান্ত রয়েছে?
  1. ক) থানচি
  2. খ) বিলাইছড়ি
  3. গ) জুড়াইছড়ি
  4. ঘ) রুমা
ব্যাখ্যা
বাংলাদেশের রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে।
রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার তিন দেশের সীমান্ত মিলিত হয়েছে।
(সূত্র: স্থানীয় সরকার মন্ত্রণালয়)
১৩৮.
সুন্দা প্রণালি কোন দুটিকে পৃথক করেছে?
  1. ক) সুমাত্রা ও মালয়েশিয়া
  2. খ) জাভা ও ‍সুমাত্রা
  3. গ) শ্রীলংকা ও ভারত
  4. ঘ) বোর্নিও ও সেলিবিস
ব্যাখ্যা
- সুন্দা প্রণালি : জাভা (ইন্দো.) ও সুমাত্রা (ইন্দো.)
- মালাক্কা প্রণালি : সুমাত্রা (ইন্দো.) ও মালয়েশিয়া
- মাকাসার প্রণালি : বোর্নিও (ইন্দো) ও সেলিবিস (ইন্দো.)
- পক প্র্রণালি : ভারত ও শ্রীলংকা।
(সূত্রঃ ব্রিটানিকা)
১৩৯.
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল কোন দুর্যোগের জন্যে অধিক ঝুঁকিপূর্ণ?
  1. ক) টর্নেডো
  2. খ) লবণাক্ততা
  3. গ) নদীভাঙন
  4. ঘ) খরা
ব্যাখ্যা
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল খরার জন্যে অধিক ঝুঁকিপূর্ণ। এ অঞ্চলের রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর প্রভৃতি জেলা খরার জন্যে অত্যধিক ঝুঁকিপূর্ণ।
অনাবৃষ্টি, দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া, বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন ও প্রস্বেদনের হার অধিক হলে সাধারণত খরা দেখা দেয়।
(সূত্রঃ মাধ্যমিক সাধারণ বিজ্ঞান - পৃষ্ঠা : ১৯৫)
১৪০.
বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে বৃষ্টিপাত প্রধানত কত প্রকার?
  1. ক) তিন প্রকার
  2. খ) চার প্রকার
  3. গ) পাঁচ প্রকার
  4. ঘ) সাত প্রকার
ব্যাখ্যা
ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফোঁটা ফোঁটা আকারে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে ‘বৃষ্টিপাত’ বলা হয়।
বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে বৃষ্টিপাত প্রধানত চার প্রকার। এগুলো হলোঃ
- পরিচলন বৃষ্টি
- শৈলোৎক্ষেপ বৃষ্টি
- বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি এবং
- ঘূর্ণি বা সাইক্লোনিক বৃষ্টি।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪১.
কোথায় সূর্য সারাবছর লম্বভাবে কিরণ?
  1. ক) মকরক্রান্তি রেখা
  2. খ) নিরক্ষরেখা
  3. গ) কর্কর্টক্রান্তি রেখা
  4. ঘ) মেরুবৃত্তীয় রেখা
ব্যাখ্যা
নিরক্ষরেখার উভয় পার্শ্বে ৫ ডিগ্রি করে এলাকায় সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয়।
যার কারণে এখানে দিনরাত্রি সবসময় প্রায় সমান এবং তাপমাত্রার সারাবছর একই থাকে।
ঋতুপরিবর্তন বিশেষভাবে পরিলক্ষিত হয় না। অধিক তাপমাত্রা ও বৃষ্টিপাত এখানকার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ভূগোল)
১৪২.
নিচের কোনটি ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসনের রক্ষাকবচ হিসেবে কাজ করে?
  1. ক) শক্তিশালী সামরিক বাহিনী
  2. খ) বিচার বিভাগ
  3. গ) সিভিল সোসাইটি
  4. ঘ) অবাধ তথ্য প্রবাহ
ব্যাখ্যা
বিচার বিভাগ একটি দেশের ন্যায়বিচারের মানদণ্ড। এটি রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা, আইনের শাসন বজায় রাখা, সংবিধানকে সমুন্নত রাখা সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১৪৩.
কোন ধরনের অধিকার সমাজভেদে ভিন্ন হতে পারে?
  1. ক) মানবাধিকার
  2. খ) নৈতিক অধিকার
  3. গ) রাজনৈতিক অধিকার
  4. ঘ) সামাজিক অধিকার
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
এরূপ অধিকারের মধ্যে রয়েছে:
- মানবাধিকার
- মৌলিক অধিকার
- রাজনৈতিক অধিকার
- সামাজিক অধিকার
- নৈতিক অধিকার ইত্যাদি।
এদের মধ্যে নৈতিক অধিকার সমাজ ভেদে ভিন্ন হতে পারে। এই অধিকার আইন দ্বারা স্বীকৃত নয়। এটি ব্যক্তির বিবেক ও ন্যায়বোধ থেকে উদ্ভূত।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৪৪.
নিচের কোনটি সামাজিক আদর্শ, মূল্যবোধ এবং নৈতিকতার পরিপন্থী?
  1. ক) পরমতসহিষ্ণুতা
  2. খ) অপসংস্কৃতি
  3. গ) সামাজিক প্রথা
  4. ঘ) সুশাসন
ব্যাখ্যা
আমাদের সামাজিক ও ধর্মীয় বিশ্বাস, আবেগ, রীতিনীতি, ভাষা, প্রথা, মূল্যবোধ প্রভৃতির সমষ্টি হলো সংস্কৃতি।
অপসংস্কৃতি এসবের হানি ও বিকৃতি ঘটায়। যার কারণে অপসংস্কৃতি সামাজিক ও ধর্মীয় আদর্শ, মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী হিসেবে বিবেচিত।
(সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম ও নবম-দশম শ্রেণী)
১৪৫.
CEDAW সনদ গৃহীত হয় কত সালে?
  1. ক) ১৯৭৩ সালে
  2. খ) ১৯৭৬ সালে
  3. গ) ১৯৭৯ সালে
  4. ঘ) ১৯৮৯ সালে
ব্যাখ্যা
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination against Women) সনদ গৃহিত হয় ১৮ ডিসেম্বর ১৯৭৯ সালে।
এটি কার্যকর হয় ৩ সেপ্টেম্বর ১৯৮১ সালে। এই সনদে মোট ৩০টি ধারা রয়েছে।
(সূত্র: OHCHR ওয়েবসাইট)
১৪৬.
Nihilism অর্থ কী?
  1. ক) শূন্যবাদ
  2. খ) মধ্যাবস্থা
  3. গ) উচ্চাকাঙ্ক্ষা
  4. ঘ) উপযোগবাদ
ব্যাখ্যা
Nihilism অর্থ হলো শূন্যবাদ। এটি ল্যাটিন শব্দ Nihil থেকে উদ্ভূত যার অর্থ কিছুই না।
এটি একপ্রকার সংশয়বাদী দার্শনিক ধারণা। পশ্চিমা সমাজে প্রথাগত মূল্যবোধ ও নৈতিকতার অবমূল্যায়ন প্রসঙ্গে ফ্রেডেরিখ নীটশে উনিশ শতকে এই প্রত্যয়টি ব্যবহার করেন।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)