পরীক্ষা আর্কাইভ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

পরীক্ষা১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
পরীক্ষা – ৩৮: রিভিশন পরীক্ষা - ৪ Topic: The Penal Code,1860 (পরীক্ষা ৩০, ৩২, ৩৪, ৩৬) General part (পরীক্ষা ২৯,৩১, ৩৩, ৩৫, ৩৭)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
দণ্ডবিধির কত ধারায় সরকারের সংজ্ঞা দেওয়া আছে?
  1. ১৭
  2. ৩৪
  3. ৪১
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
- দণ্ডবিধির ১৭ ধারার বিধান 'সরকার' বলতে বাংলাদেশ বা উহার কোন অংশে কার্যনিবাহী সরকার পরিচালনা করবার জন্য আইনবলে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বুঝাইবে।

- The Penal Code, 1860 Section 17: “Government”: The word “Government” denotes the person or persons authorized by law to administer executive Government in Bangladesh, or in any part thereof.
.
দণ্ডবিধি অনুযায়ী বলপ্রয়োগের উপাদান কয়টি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৪৯ ধারার বিধান: বলপ্রয়োগ:- কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির গতি সঞ্চার করে, গতি পরিবর্তন করে বা গতি স্তব্ধ করে, অথবা যদি সে কোন বস্তুতে এমন গতি সঞ্চার করে, বা গতি স্তব্ধ করে, যাতে উহা অপর কোন ব্যক্তির দেহের কোন অংশের সংস্পর্শে আসে, অথবা যদি সে অপর কোন ব্যক্তির পরিহিত বা বাহিত কোন দ্রব্যে অনুরূপ গতি সঞ্চার, গতি পরিবর্তন বা গতি স্তব্ধ করে, অথবা যদি সে এমন কোন বস্তুর সাথে উহা করে যা এমনভাবে সংস্থিত যে, উহার সংস্পর্শ দ্বিতীয়োক্ত ব্যক্তির অনুভব-শক্তি ব্যাহত করে, তবে সে ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি বলপ্রয়োগ করেছে বলে পরিগণিত হয়:-
তবে শর্ত থাকে যে, যে ব্যক্তি গতি সঞ্চার করে, গতি পরিবর্তন করে বা গতি স্তব্ধ করে, সে ব্যক্তির গতি সঞ্চারের, গতি পরিবর্তনের বা গতি স্তব্ধকরণের পদ্ধতি নিম্নোক্ত তিনটি উপায়ের যেকোন একটি হতে হবে-
প্রথমত:- তার নিজ দেহের শক্তি প্রয়োগ করে।
দ্বিতীয়ত:- কোন বস্তু এমনভাবে ব্যবহার করে, যার ফলে তার নিজের বা অপর কোন ব্যক্তির কোন কাজ ব্যতীত গতি বা গতির পরিবর্তন বা গতির স্তব্ধতা সাধিত হয়।
তৃতীয়ত:- কোন পশুকে চালিত করে গতি পরিবর্তন বা পশুটির গতি স্তব্ধ করে। 
------------------------
-The Penal Code, 1860, Section 349: Force:
- A person is said to use force to another if he causes motion, change of motion, or cessation of motion to that other, or if he causes to any substance such motion, or change of motion, or cessation of motion as brings that substance into contact with any part of that other's body, or with anything which that other is wearing or carrying, or with anything so situated that such contact affects that other's sense of feeling:
Provided that the person causing the motion, or change of motion, or cessation of motion, causes that motion, change of motion, or cessation of motion in one of the three ways hereinafter described:
Firstly. By his own bodily power.
Secondly. By disposing any substance in such a manner that the motion or change or cessation of motion takes place without any further act on his part, or on the part of any other person.
Thirdly. By inducing any animal to move, to change its motion, or to cease to move.
.
Abetment under Section 107 of the Penal Code can be constituted-
  1. Instigation
  2. Conspiracy
  3. Intentional Aid
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
⇒ যে সমস্ত কাজ করলে অপরাধ হয় সেই সমস্ত কাজ করার জন্য প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোন ইন্ধন যোগান কিংবা সমর্থন করাকে আইনের ভাষায় প্ররোচনা বা Abetment বলা হয়ে।
- দণ্ডবিধির  ১০৭ ধারা অনুযায়ী ৩ ভাবে প্ররোচনা বা অপরাধে সহায়তা অপরাধ হতে পারে।
(i) কাউকে প্ররোচিত করে  (instigation)
(ii) ষড়যন্ত্রে অংশগ্রহণ করে  (engagement  in any conspiracy)
(iii) কার্য বা কার্যবিরতি দ্বারা ইচ্ছাকৃতভাবে সাহায্য করে  (aiding)
----------------
⇒ The Penal Code, 1860, Section 107. Abetment of a thing:
- A person abets the doing of a thing, who
Firstly.-Instigates any person to do that thing; or 
Secondly.-Engages with one or more other person or persons in any conspiracy for the doing of that thing, if an act or illegal omission takes place in pursuance of that conspiracy, and in order to the doing of that thing; or 
Thirdly.-Intentionally aids, by any act or illegal omission, the doing of that thing. 
 
Explanation 1.-A person who, by wilful misrepresenta-tion, or by wilful concealment of a material fact which he is bound to disclose, voluntarily causes or procures, or attempts to cause or procure, a thing to be done, is said to instigate the doing of that thing.

Explanation 2.-Whoever, either prior to or at the time of the commission of an act, does anything in order to facilitate the commission of that act, and thereby facilitates the commission thereof, is said to aid the doing of that act.
.
What is the minimum age requirement for a wife under Section 376 to not be considered under the exception?
  1. 9 years
  2. 12 years
  3. 13 years
  4. 16 years
সঠিক উত্তর:
12 years
উত্তর
সঠিক উত্তর:
12 years
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৭৬ ধারার বিধান ধর্ষণের সাজা:- কোন ব্যক্তি যদি ধর্ষণের অপরাধ করে, তবে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে, অথবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে, যদি না ধর্ষিত স্ত্রীলোকটি তার নিজ স্ত্রী হয় ও বারো বৎসরের কম বয়স্কা না হয়; যদি তদ্রূপ হয়, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
--------------
⇒ The Penal Code, 1860- Section 376. Punishment for rape:- Whoever commits rape shall be punished with imprisonment for life or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine, unless the woman raped is his own wife and is not under twelve years of age, in which case he shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
.
Which of the following would NOT be considered wrongful restraint under Section 339?
  1. Obstructing a public road without lawful authority
  2. Preventing someone from taking a path they have a right to pass
  3. Stopping a person from entering a restricted government area
  4. Blocking a path believing in good faith one has the lawful right to obstruct it
সঠিক উত্তর:
Blocking a path believing in good faith one has the lawful right to obstruct it
উত্তর
সঠিক উত্তর:
Blocking a path believing in good faith one has the lawful right to obstruct it
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৩৯ ধারার বিধান অবৈধ বাধা (Wrongful restraint):- যে ব্যক্তি কোন ব্যক্তিকে ইচ্ছাপূর্বক এমনভাবে বাধাদান করে যার ফলে উক্ত ব্যক্তির যেদিকে যাবার অধিকার রয়েছে, এমন কোন দিকে উক্ত ব্যক্তির যাবার পথ রুদ্ধ হয়, তবে সে ব্যক্তি উক্ত ব্যক্তিকে অবৈধভাবে বাধাদান করেছে বলে পরিগণিত হয়।

ব্যতিক্রম:- যদি কোন লোক স্থলে বা জলে কোন বেসরকারি পথে বাধা দেওয়ার আইনসম্মত অধিকার তার রয়েছে বলে সরল মনে বিশ্বাসবশত উক্ত পথে বিঘ্ন সৃষ্টি করে, তবে তার কাজ এই ধারার অর্থের আওতায় অপরাধ হবে না।

 উদাহরণ:
যে পথ অতিক্রম করার অধিকার চ-এর রয়েছে, সে পথে ক বিঘ্ন সৃষ্টি করে। ক সরল মনে বিশ্বাস করে না যে, পথটি রোধ করার অধিকার তার রয়েছে। ক-এর পথ রোধের ফলে চ পথ অতিক্রম করতে অসমর্থ হয়। ক অবৈধভাবে চ-কে বাধাদান করেছে।
--------
⇒ The Penal Code, 1860, Section 339. Wrongful restraint:
-Whoever voluntarily obstructs any person so as to prevent that person from proceeding in any direction in which that person has a right to proceed, is said wrongfully to restrain that person.
Exception: The obstruction of a private way over land or water which a person in good faith believes himself to have a lawful right to obstruct, is not an offence within the meaning of this section. 
 
Illustration:
A obstructs a path along which Z has a right to pass, A not believing in good faith that he has a right to stop the path. Z is thereby prevented from passing. A wrongfully restrains Z.
.
Which section of the Penal Code defines "Abduction"?
  1. Section 361
  2. Section 362
  3. Section 363
  4. Section 364
সঠিক উত্তর:
Section 362
উত্তর
সঠিক উত্তর:
Section 362
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৬২ ধারার বিধান অপহরণ বা মনুষ্যহরণ:- যদি কোন ব্যক্তি, অপর কোন ব্যক্তিকে কোন স্থান হতে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করে বা কোন প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে, তবে উক্ত ব্যক্তি অনুরূপ ব্যক্তিকে অপহরণ করে বলে গণ্য হবে।

⇒ দণ্ডবিধির ৩৬৩ ধারার বিধান মনুষ্য হরণের সাজা:- কোন ব্যক্তি যদি কাউকে বাংলাদেশ হতে অথবা আইনসম্মত অভিভাবকত্ব হতে অপহরণ করে নিয়ে যায়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
------------
⇒ The Penal Code, 1860- Section 362. Abduction:- Whoever by force compels, or by any deceitful means induces, any person to go from any place, is said to abduct that person.

⇒ The Penal Code, 1860- Section 363. Punishment for kidnapping:- Whoever kidnaps any person from Bangladesh or from lawful guardianship, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.
.
অর্থদণ্ড ব্যতীত দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অপরাধের সর্বনিম্ন শাস্তি কী?
  1. মৃত্যুদণ্ড
  2. যাবজ্জীবন কারাদণ্ড
  3. ১০ বছর কারাদণ্ড
  4. ৭ বছর কারাদণ্ড
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩০২ ধারার বিধান খুনের সাজা:- কোন ব্যক্তি যদি খুনের অপরাধ করে তবে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
অর্থাৎ অর্থদণ্ড ব্যতীত দণ্ডবিধির ৩০২ ধারায় সর্বনিম্ন শাস্তি - যাবজ্জীবন কারাদণ্ড।
-----------------
⇒ The Penal Code,1860-Section 302. Punishment for murder:-Whoever commits murder shall be punished with death, or imprisonment for life, and shall also be liable to fine.
.
What is the maximum punishment under Section 304A for causing death by negligence?
  1. Death penalty
  2. Life imprisonment
  3. Ten years of imprisonment
  4. Five years of imprisonment
সঠিক উত্তর:
Five years of imprisonment
উত্তর
সঠিক উত্তর:
Five years of imprisonment
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩০৪ক ধারার বিধান অবহেলার ফলে মৃত্যু সংঘটন:
-কোন ব্যক্তি যদি বেপরোয়াভাবে বা অবহেলাজনকভাবে কার্য করে কারো মৃত্যু ঘটায় এবং তা শাস্তিযোগ্য নরহত্যা না হয়, তবে সে ব্যক্তি পাঁচ বৎসর পর্যন্ত মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
----------------------
⇒ The Penal Code, 1860- Section 304A: Causing death by negligence:
-Whoever causes the death of any person by doing any rash or negligent act not amounting to culpable homicide shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both.
.
দণ্ডবিধির কত ধারায় পণ্য প্রতীক (Trade mark) এর সংজ্ঞা আছে?
  1. ১৪৫
  2. ৩৮৯
  3. ৪৭৮
  4. ৪৭৯
সঠিক উত্তর:
৪৭৮
উত্তর
সঠিক উত্তর:
৪৭৮
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধি ৪৭৮ ধারার বিধান: পণ্য-প্রতীক (Trade mark): কোন পণ্যদ্রব্য, কোন বিশেষ ব্যক্তির প্রস্তুত পণ্যদ্রব্য বা ব্যবসায়ের পণ্য বলে নির্দেশ করার জন্য ব্যবহৃত চিহ্ন বা মার্কাকে পণ্য-প্রতীক বলে।
- অর্থাৎ কোন পণ্যদ্রব্যের মালিকানা নির্দেশক চিহ্ন বা মার্কাকে পণ্য- প্রতীক বা Trade mark বলে।
------------------------ 
⇒ The Penal Code, 1860, Section-478. Trade mark: A mark used for denoting that goods are the manufacture or merchandise of a particular person is called a trade mark, and for the purposes of this Code the expression "trade mark" includes any trade mark which is registered in the register of trade marks kept under the Patents, Designs and Trade Marks Act, 1883, and any trade mark which, either with or without registration, is protected by law in any British possession or Foreign State to which the provisions of the one hundred and third section of the Patents, Designs and Trade Marks Act, 1883, are, under Order-in-Council, for the time being applicable.

⇒ The Penal Code, 1860, Section-479: Property mark:- A mark used for denoting that moveable property belongs to a particular person is called a property mark.
১০.
Which of the following is not required to constitute an affray under Section 159?
  1. Fighting in a public place
  2. Disturbance of public peace
  3. Intent to cause serious harm
  4. Involvement of two or more people
সঠিক উত্তর:
Intent to cause serious harm
উত্তর
সঠিক উত্তর:
Intent to cause serious harm
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ১৫৯ ধারার বিধান মারামারি:
যদি দুই বা ততোধিক ব্যক্তি কোন প্রকাশ্য স্থানে মারামরি করে শান্তিভঙ্গ করে, তবে তারা "মারামারি” করেছে বলে পরিগণিত হয়।

⇒ দণ্ডবিধির ১৬০ ধারার বিধান  মারামারির শাস্তি:
কোন ব্যক্তি যদি মারামারির অপরাধ সংঘটন করে, তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা একশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। 
___________________________________________
⇒ The Penal Code, 1860-Section 159:- Affray:
When two or more persons, by fighting in a public place, disturb the public peace, they are said to "commit an affray".

So, 'Intent to cause serious harm' is not required to constitute an affray under Section 159.

⇒ The Penal Code, 1860-Section 160: Punishment for committing affray:
-Whoever commits an affray, shall be punished with imprisonment of either description for a term which may extend to one month, or with fine which may extend to one hundred taka, or with both.
১১.
As a result of 'A' punching 'B' in the face, 'B' loses a tooth. According to the Penal Code, the offense committed by 'A' is -
  1. Simple hurt
  2. Grievous hurt
  3. Attempt to murder
  4. Voluntarily causing hurt
সঠিক উত্তর:
Grievous hurt
উত্তর
সঠিক উত্তর:
Grievous hurt
ব্যাখ্যা
⇒ The Penal Code, 1860 এর ৩২০ ধারা অনুযায়ী ৮ শ্রেণির আঘাতকে গুরুতর আঘাত বলা হয়েছে। যথা:
(i) পুরুষত্বহীনকরণ
(ii) স্থায়ীভাবে চোখের দৃষ্টি রহিতকরণ
(iii) স্থায়ীভাবে কানের শ্রুতিশক্তি রহিতকরণ
(iv) যে কোন অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন
(v) যে কোন অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতিকরণ
(vi) মাথা বা মুখমন্ডলের স্থায়ী বিকৃতি
(vii) হাড় বা দাঁত ভাঙ্গা 
(viii) কোন ব্যক্তিকে ২০ পর্যন্ত তীব্র যন্ত্রণা দেয় এমন আঘাত।

⇒ দণ্ডবিধির ৩২০ ধারার বিধান গুরুতর আঘাত:- শুধু নিম্নলিখিত আঘাতসমূহকেই "গুরুতর" বলে পরিগণিত করা যায়:-
প্রথমত, পুরুষত্বহীন করণ।
দ্বিতীয়ত, যেকোন চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট করণ।
তৃতীয়ত, যেকোন কর্ণের শ্রবণশক্তি স্থায়ীভাবে নষ্ট করণ।
চতুর্থত, যেকোন অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন।
পঞ্চমত, যেকোন অঙ্গের বা গ্রন্থির শক্তিসমূহ ধ্বংস করণ বা চিরতরে খর্ব করণ।
ষষ্ঠত, মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করণ।
সপ্তম, কোন অস্থি বা দন্ত ভগ্ন বা স্থানচ্যুত করণ।
অষ্টম, এমন কোন আঘাত যা জীবন সংশয় সৃষ্টি করে বা যাতে আহত ব্যক্তি বিশ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা ভোগ করে বা সাধারণ কাজকর্ম করতে অপারগ হয়।
-------------------------- 
⇒ The Penal Code, 1860, Section 320: Grievous hurt:
The following kinds of hurt only are designated as "grievous":- 
Firstly.-Emasculation. 
Secondly.-Permanent privation of the sight of either eye. 
Thirdly.-Permanent privation of the hearing of either ear. 
Fourthly.-Privation of any member or joint. 
Fifthly.-Destruction or permanent impairing of the powers of any member or joint. 
Sixthly.-Permanent disfiguration of the head or face. 
Seventhly.-Fracture or dislocation of a bone or tooth. 
Eighthly.-Any hurt which endangers life or which causes the sufferer to be during the space of twenty days in severe bodily pain, or unable to follow his ordinary pursuits.
১২.
দণ্ডবিধি অনুসারে নিচের কোনটি দস্যুতা বলে গণ্য হবে না?
  1. চুরির উগ্রতা
  2. বলপূর্বক গ্রহণের উগ্রতা
  3. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
  4. তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে সম্পত্তি আদায়
সঠিক উত্তর:
অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৯০ ধারার বিধান দস্যুতা:- প্রত্যেক দস্যুতায় হয় চুরি, না হয় বলপূর্বক সম্পত্তি আদায়ের অপরাধ সংঘটিত হয়।
যেক্ষেত্রে চুরি দস্যুতা বলে পরিগণিত হবে:- চুরি করার উদ্দেশ্যে, অথবা চুরি করতে, কিংবা চুরিতে লব্ধ সম্পত্তি বহন বা বহনের উদ্যোগ কালে, অপরাধকারী তদুদ্দেশ্যে ইচ্ছাপূর্বক কোন ব্যক্তির মৃত্যু ঘটায় বা তাকে আঘাতদান করে তাকে অন্যায় ভাবে আটক করে বা করার উদ্যোগ করে, বা তাকে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ আটকের ভীতি প্রদর্শন করে বা করার উদ্যোগ করে, তা হলে উক্ত চুরি হচ্ছে 'দস্যুতা'।
বলপূর্বক সম্পত্তি আদায় যেক্ষেত্রে দস্যুতা বলে পরিগণিত হবে:- বলপূর্বক সম্পত্তি আদায়ের সময় অপরাধী- যে ব্যক্তিকে ভয়ে বিহ্বল করা হয়েছে, সে ব্যক্তির বা অন্য কোন ব্যক্তিকে আশু মৃত্যুর, আশু আঘাতের বা আশু অন্যায় নিয়ন্ত্রণের ভয়ে অভিভূত করে বলপূর্বক সম্পত্তি আদায় করলে, এবং এইভাবে যে ব্যক্তিকে ভয়ে অভিভূত করা হয়েছে, সে ব্যক্তিকে তখন বলপূর্বক আদায়কৃত বস্তুটি অর্পণে বাধ্য করলে, বলপূর্বক সম্পত্তি আদায় 'দস্যুতা' বলে পরিগণিত হবে।
ব্যাখ্যা:- অপরাধী অন্য ব্যক্তিকে আশু মৃত্যুর, আঘাতের বা আশু অন্যায় নিয়ন্ত্রণের ভয়ে অভিভূত করার পক্ষে যথেষ্ট নিকটে থাকলে সে হাজির বলে পরিগণিত হবে।

অর্থাৎ দণ্ডবিধি অনুসারে চুরির উগ্রতা, বলপূর্বক গ্রহণের উগ্রতা ও তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে সম্পত্তি আদায় দস্যুতা বলে গণ্য হবে। কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গ দস্যুতা বলে গণ্য হবে না।
---------
⇒ The Penal Code, 1860-Section-390- Robbery:  In all robbery there is either theft or extortion:
- When theft is robbery:
Theft is "robbery" if, in order to the committing of the theft, or in committing the theft, or in carrying away or attempting to carry away property obtained by the theft, the offender, for that end, voluntarily causes or attempts to cause to any person death or hurt or wrongful restraint, or fear of instant death or of instant hurt, or of instant wrongful restraint.
- When extortion is robbery:
Extortion is “robbery” if the offender, at the time of committing the extortion, is in the presence of the person put in fear, and commits the extortion by putting that person in fear of instant death, instant hurt, or of instant wrongful restraint to that person, or to some other person, and, by so putting in fear, induces the person so put in fear then and there to deliver up the thing extorted.

⇒ Explanation.-The offender is said to be present if he is sufficiently near to put the other person in fear of instant death, of instant hurt, or of instant wrongful restraint.
১৩.
Which section of the Penal Code, defines the offense of forgery?
  1. 461
  2. 463
  3. 467
  4. 469
সঠিক উত্তর:
463
উত্তর
সঠিক উত্তর:
463
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৪৬৩ ধারার বিধান জালিয়াতি:
-
কোন ব্যক্তি যদি জনসাধারণের কিংবা কোন ব্যক্তিবিশেষের ক্ষতিসাধনের জন্য অথবা কোন দাবি বা স্বত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে অথবা কোন ব্যক্তিকে তার সম্পত্তি ত্যাগে বাধ্য করার উদ্দেশ্যে অথবা কোন প্রকাশ্য বা অনুক্ত চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে অথবা কোন প্রতারণা করার উদ্দেশ্যে বা যাতে প্রতারণা সংঘটিত হতে পারে এইরূপ অভিপ্রায়ে, কোন মিথ্যা দলিল কিংবা দলিলের অংশবিশেষ প্রণয়ন করে, তবে উক্ত ব্যক্তি জালিয়াতি করেছে বলে পরিগণিত হবে।
------------------------ 
⇒ The Penal Code, 1860- Section 463- Forgery:
- Whoever makes any false document or part of a document, with intent to cause damage or injury, to the public or to any person, or to support any claim or title, or to cause any person to part with property, or to enter into any express or implied contract, or with intent to commit fraud or that fraud may be committed, commits forgery.
১৪.
What is the maximum punishment for causing a miscarriage without a woman's consent?
  1. Death penalty
  2. Life imprisonment
  3. 10 years imprisonment
  4. 7 years imprisonment
সঠিক উত্তর:
Life imprisonment
উত্তর
সঠিক উত্তর:
Life imprisonment
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩১৩ ধারার বিধান স্ত্রীলোকের সম্মতি ছাড়া গর্ভপাত করণ:-
-কোন ব্যক্তি যদি পূর্ববর্তী ধারায় বর্ণিত অপরাধটি সংশ্লিষ্ট স্ত্রীলোকের সম্মতি ছাড়া সম্পাদন করে স্ত্রীলোকটি আসন্ন প্রসবা হোক বা না হোক- তবে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
---------------------------
⇒ The Penal Code, 1860 Section 313. Causing miscarriage without women's consent:
- Whoever commits the offence defined in the last preceding section without the consent of the woman, whether the woman is quick with child or not, shall be punished with imprisonment for life, or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.
১৫.
নিচের কোন অপরাধের জন্য দণ্ডবিধির ৪১৯ ধারায় শাস্তির বিধান রয়েছে?
  1. বিশ্বাসঘাতকতা
  2. প্রতারণার
  3. মিথ্যা সাক্ষ্য প্রদান
  4. অপরের রূপ ধারণ করে প্রতারণা
সঠিক উত্তর:
অপরের রূপ ধারণ করে প্রতারণা
উত্তর
সঠিক উত্তর:
অপরের রূপ ধারণ করে প্রতারণা
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৪১৬ ধারার বিধান অপরের রূপ ধারণ করে প্রতারণা:- কোন ব্যক্তি যদি নিজেকে অন্য কোন ব্যক্তি বলে প্রতারণা করে অথবা জ্ঞাতসারে কোন ব্যক্তিকে অন্য ব্যক্তি বলে চালিয়ে প্রতারণা করে অথবা নিজেকে বা অন্য কোন ব্যক্তিকে সে নিজে বা সে ব্যক্তি অন্য যে ব্যক্তি নয় সে ব্যক্তি বলে চালিয়ে প্রতারণা করে, তবে উক্ত ব‍্যক্তি অপরের রূপ ধারণ করে প্রতারণা করেছে বলে গণ্য হয়।
ব্যাখ্যা :- যে ব্যক্তির রূপ ধারণ করা হয়েছে সে ব্যক্তি প্রকৃত ব্যক্তি হোক আর কাল্পনিক ব্যক্তি হোক না কেন অপরাধটি অনুষ্ঠিত হবে।

⇒ দণ্ডবিধির ৪১৯ ধারার বিধান অপরের রূপ ধারণ করে প্রতারণা করার শাস্তি:- কোন ব্যক্তি যদি অপরের রূপ ধারণ করে প্রতারণা করে, তবে উক্ত লোক তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
----------------------
⇒ The Penal Code, 1860-Section 416. Cheating by personation:
 A person is said to "cheat by personation" if he cheats by pretending to be some other person, or by knowingly substituting one person for another, or representing that he or any other person is a person other than he or such other person really is. 
Explanation.-The offence is committed whether the individual personated is a real or imaginary person. 

⇒ The Penal Code, 1860-Section-419. Punishment for cheating by personation:
-Whoever cheats by personation shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.
১৬.
দণ্ডবিধির কত ধারায় নির্জন কারাবাসের বিধান আছে?
  1. ৫৩
  2. ৬৩
  3. ৭৩
  4. ৭৪
সঠিক উত্তর:
৭৩
উত্তর
সঠিক উত্তর:
৭৩
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৭৩ ধারার বিধান: নির্জন কারাবাস:
-
যদি কোন ব্যক্তিকে এমন কোন অপরাধের জন্য দণ্ডিত করা হয়, যে অপরাধের জন্য আদালত এই আইনবলে তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন তবে, আদালত তার দণ্ডাজ্ঞার মাধ্যমেই আদেশ করতে পারবেন যে অপরাধীকে তার বিরুদ্ধে প্রদত্ত কারাদণ্ডের মেয়াদের কোন অংশবিশেষের বা কয়েকটি অংশের জন্য-যা সর্বসাকুল্যে তিন মাসের বেশি হতে পারবে না-নির্জন কারাবাসে আবদ্ধ রাখা হবে বিভিন্ন ক্ষেত্রে কতসময়ের জন্য অপরাধীকে নির্জন কারাবাসে আবদ্ধ রাখা হবে তা নিম্নে নির্দেশ করা যাচ্ছে: কারাদণ্ডের মেয়াদ ছয় মাসের অধিক না হলে অনধিক এক মাস পর্যন্ত; কারাদণ্ডের মেয়াদ ছয় মাসের অধিক কিন্তু এক বৎসরের অনধিক হলে অনধিক দুই মাস পর্যন্ত; কারাদণ্ডের মেয়াদ এক বৎসরের অধিক হলে অনধিক তিন মাস পর্যন্ত। 
----------------
⇒ The Penal Code, 1860-Section-73: Solitary confinement:
-Whenever any person is convicted of an offence for which under this Code the Court has power to sentence him to rigorous imprisonment, the Court may, by its sentence, order that the offender shall be kept in solitary confinement for any portion or portions of the imprisonment to which he is sentenced, not exceeding three months in the whole, according to the following scale, that is to say
a time not exceeding one month if the term of imprison-ment shall not exceed six months:
a time not exceeding two months if the term of imprisonment shall exceed six months and shall not exceed one year:
a time not exceeding three months if the term of imprisonment shall exceed one year.
১৭.
দণ্ডবিধির বিধান অনুসারে দস্যুতার সর্বোচ্চ শাস্তি কী?
  1. ৭ বছর কারাদণ্ড
  2. ১০ বছর কারাদণ্ড
  3. ১৪ বছর কারাদণ্ড
  4. যাবজ্জীবন কারাদণ্ড
সঠিক উত্তর:
১৪ বছর কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
১৪ বছর কারাদণ্ড
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৯২ ধারামতে দস্যুতার শাস্তি (Punishment for robbery)- অনধিক ১০ বৎসর 'সশ্রম' কারাদণ্ড এবং অর্থদণ্ড। তবে দস্যুতার অপরাধ সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময় সংঘটিত হলে দস্যুতার শাস্তি ১৪ বৎসর পর্যন্ত 'সশ্রম' কারাদণ্ড হতে পারে।
অর্থাৎ The Penal Code, 1860 অনুসারে দস্যুতার সর্বোচ্চ শাস্তি ১৪ বৎসর 'সশ্রম' কারাদণ্ড।

⇒ দণ্ডবিধির ৩৯২ ধারার বিধান দস্যুতার সাজা:- কোন ব্যক্তি যদি দস্যুতা সংঘটন করে তবে সে ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে। এবং যদি সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময় রাজপথে দস্যুতা অনুষ্ঠিত হয়, তবে কারাদণ্ডের মেয়াদ চৌদ্দ বৎসর পর্যন্ত হতে পারে।
--------------
⇒ The Penal Code, 1860, Section 392. Punishment for robbery:- Whoever commits robbery shall be punished with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine; and, if the robbery be committed on the highway between sunset and sunrise, the imprisonment may be extended to fourteen years.
১৮.
দণ্ডবিধির বিধান অনুযায়ী শুধুমাত্র অর্থদণ্ডের ক্ষেত্রে, ৫০ টাকার অধিক কিন্তু ১০০ টাকার কম অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দেওয়া যাবে?
  1. ২ মাস
  2. ৩ মাস
  3. ৪ মাস
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৪ মাস
উত্তর
সঠিক উত্তর:
৪ মাস
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৬৭ ধারা অনুযায়ী, অপরাধটি শুধু অর্থদণ্ড কর্তৃক দণ্ডনীয় হলে অর্থদণ্ড অনাদায়ে প্রদত্ত কারাদণ্ড:-
- অপরাধটি যদি শুধু অর্থদণ্ড কর্তৃক দণ্ডনীয় হয়, তবে অর্থদণ্ড অনাদায়ের জন্য আদালত যে কারাদণ্ডের আদেশ দিবেন, তা বিনাশ্রম হবে এবং অর্থদণ্ড অনাদায়ের জন্য আদালত অপরাধীকে যে মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিবেন, তা নিম্নে নির্দেশিত বিভিন্ন পরিমাণের অধিক হবে না,
- যথা: অর্থদণ্ডের পরিমাণ পঞ্চাশ টাকার বেশি না হলে, অনূর্ধ্ব দুই মাস পর্যন্ত যে কোন মেয়াদ;
- অর্থদণ্ডের পরিমাণ একশত টাকার অধিক না হলে, অনূর্ধ্ব  চার মাস পর্যন্ত যে কোন মেয়াদ; এবং
- এতদ্ব্যতীত অপর যে কোন ক্ষেত্রে অনধিক ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদ।

অর্থাৎ শুধুমাত্র অর্থদণ্ডের ক্ষেত্রে ৫০ টাকার অধিক কিন্তু ১০০ টাকার কম, অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ ৪ মাস মেয়াদের কারাদণ্ড দেওয়া যাবে।
-----------------
⇒ The Penal Code, 1860- Section-67: Imprisonment for non-payment of fine, when offence punishable with fine only:
-If the offence be punishable with fine only, the imprisonment which the Court imposes in default of payment of the fine shall be simple, and the term for which the Court directs the offender to be imprisoned, in default of payment of fine, shall not exceed the following scale, that is to say, for any term not exceeding two months when the amount of the fine shall not exceed fifty taka, and for any term not exceeding four months when the amount shall not exceed one hundred taka, and for any term not exceeding six months in any other case.
১৯.
What is the maximum additional punishment for wrongful confinement in secret under Section 346?
  1. Six months of imprisonment
  2. One year of imprisonment
  3. Two years of imprisonment
  4. Three years of imprisonment
সঠিক উত্তর:
Two years of imprisonment
উত্তর
সঠিক উত্তর:
Two years of imprisonment
ব্যাখ্যা

⇒ The Penal Code, 1860 Section 346. Wrongful confinement in secret:
-Whoever wrongfully confines any person in such manner as to indicate an intention that the confinement of such person may not be known to any person interested in the person so confined, or to any public servant, or that the place of such confinement may not be known to or discovered by any such person or public servant as hereinbefore mentioned, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years in addition to any other punishment to which he may be liable for such wrongful confinement.
-------------------- 
⇒ দণ্ডবিধির ৩৪৬ ধারার বিধান- গোপনে অবৈধ অবরোধ:
- কোন ব্যক্তি যদি কাউকে অবৈধভাবে বন্দি রাখে, তাতে এইরূপ একটি উদ্দেশ্য সূচিত হয় যে, বন্দি ব্যক্তিকে আটক করে রাখার ব্যাপারটি বন্দি ব্যক্তির সাথে স্বার্থসংশ্লিষ্ট কোন ব্যক্তির বা কোন সরকারী কর্মচারীর গোচরীভূত হবে না, অথবা যে স্থানে অনুরূপ বন্দি করে রাখা হয়েছে সে স্থানটি উপযুক্তরূপ কোন ব্যক্তি বা সরকারী কর্মচারী দ্বারা জ্ঞাত বা আবিষ্কৃত হবে না, তবে উক্ত ব্যক্তি অনুরূপ অবৈধভাবে বন্দি করে রাখার জন্য অপর যে দণ্ডে দণ্ডিত হবে, তদতিরিক্ত আরও দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে।

২০.
দণ্ডবিধির ৮৪ ধারার বিধান কী?
  1. Consent of insane person
  2. Act causing slight harm
  3. Act of a person of unsound mind
  4. Act of a child under nine years of age
সঠিক উত্তর:
Act of a person of unsound mind
উত্তর
সঠিক উত্তর:
Act of a person of unsound mind
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৮৪ ধারায় মতে অপরাধ করার সময় অপরাধী ব্যাক্তি অপ্রকৃতিস্থ বা পাগল থাকলে সে কাজ অপরাধ বলে গণ্য হবে না। তবে অপরাধ করার সময় উক্ত পাগল ব্যক্তির মানসিক অবস্থা এমন থাকতে হবে যে সে তার কাজের প্রকৃতি ও পরিণতি উপলব্ধি করতে পারে না।

⇒ দণ্ডবিধির ৮৪ ধারার বিধান: অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য:
-এমন কোন ব্যক্তির কোন কার্যই অপরাধ নয়, যে ব্যক্তি সংশ্লিষ্ট কাজটি করার সময় তার মনে অসুস্থতা (Unsoundness) বশত কাজটি যে অন্যায় অথবা আইনবিরুদ্ধ, তা বুঝতে অসমর্থ ছিল।
--------------------------------
⇒ The Penal Code, 1860- Section 84: Act of a person of unsound mind:
-Nothing is an offence which is done by a person who, at the time of doing it, by reason of unsoundness of mind, is incapable of knowing the nature of the act, or that he is doing what is either wrong or contrary to law.
২১.
Under Section 344 of The Penal Code, wrongful confinement for how many days or more is punishable?
  1. 5 days
  2. 7 days
  3. 10 days
  4. 15 days
সঠিক উত্তর:
10 days
উত্তর
সঠিক উত্তর:
10 days
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৪৪ ধারার বিধান দশ বা ততোধিক দিনব্যাপি অবৈধভাবে অবরোধ:- কোন ব্যক্তি যদি কাউকে দশ বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে অবরোধ করে রাখে; তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
--------------
⇒ The Penal Code, 1860-Section 344. Wrongful confinement for ten or more days:- Whoever wrongfully confines any person for ten days, or more, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.
২২.
Where 'A' loosens the muzzle of a ferocious dog to cause 'Z' to believe that the dog will attack, what is 'A' committing under the penal code?
  1. Assault
  2. Criminal force
  3. Criminal intimidation
  4. Wrongful restraint
সঠিক উত্তর:
Assault
উত্তর
সঠিক উত্তর:
Assault
ব্যাখ্যা
⇒ The Penal Code, 1860, Section- 351. Assault:
-Whoever makes any gesture, or any preparation intending or knowing it to be likely that such gesture or preparation will cause any person present to apprehend that he who makes that gesture or preparation is about to use criminal force to that person, is said to commit an assault. 
 
Explanation.- Mere words do not amount to an assault. But the words which a person uses may give to his gestures or preparation such a meaning as may make those gestures or preparations amount to an assault.

Illustrations:
(a) A shakes his fist at Z, intending or knowing it to be likely that he may thereby cause Z to believe that A is about to strike Z. A has committed an assault. 
(b) A begins to unloose the muzzle of a ferocious dog, intending, or knowing it to be likely that he may thereby cause Z to believe that he is about to cause the dog to attack Z. A has committed an assault upon Z. 
(c) A takes up a stick, saying to Z, "I will give you a beating". Here, though the words used by A could in no case amount to an assault, and though the mere gesture, unaccompanied by any other circumstances, might not amount to an assault, the gesture explained by the words may amount to an assault.
------------------------
⇒ দণ্ডবিধির ৩৫১ ধারার বিধান- আক্রমণ:
-কোন ব্যক্তি যদি এই উদ্দেশ্য নিয়ে বা এটা জানা সত্ত্বেও এমন কোন অঙ্গভঙ্গি করে বা কোন প্রস্তুতি গ্রহণ করে যে, তাতে হাজির কোন ব্যক্তির ভয় হয় যে, যে ব্যক্তি উক্ত অঙ্গভঙ্গি বা প্রস্তুতি গ্রহণ করেছে, সে ব্যক্তি উক্ত হাজির ব্যক্তির উপর অপরাধমূলক বল প্রয়োগ করতে উদ্যত হয়েছে, তবে প্রথমোক্ত ব্যক্তি আক্রমণ করেছে বলে পরিগণিত হয়।

ব্যাখ্যা:-
কেবলমাত্র মুখের কথা আক্রমণ বলে পরিগণিত হয় না। কিন্তু কোন ব্যক্তির ব্যবহৃত কথাগুলি তার অঙ্গভঙ্গিকে বা প্রস্তুতিকে এমন অর্থপূর্ণ করতে পারে, যার কারণে তার অঙ্গভঙ্গি বা প্রস্তুতি আক্রমণ বলে পরিগণিত হতে পারে।

উদাহরণসমূহ
(ক) ক, চ-এর প্রতি মুষ্টি উত্তোলন করে। ইহার ফলে চ যাতে বিশ্বাস করে যে ক তাকে আঘাত করতে উদ্যত হয়েছে, সে জন্যই ক তা করে অথবা ইহার ফলে এইরূপ : হতে পারে জানা সত্ত্বেও তা করে । ক আক্রমণ করেছে।

(খ) ক একটি হিংস্র কুকুরের মুখ বন্ধনী খুলতে শুরু করে। চ যাতে বিশ্বাস করে যে, ক কুকুরটিকে দিয়ে তাকে আক্রমণ করার উদ্দেশ্যেই কুকুরটির মুখ বন্ধনী খুলে দিচ্ছে, এই উদ্দেশ্যেই, অথবা চ এইরূপ বিশ্বাস করতে পারে জানা সত্ত্বেও ক এই কাজ করে। ক-চ এর উপর আক্রমণ করেছে।

(গ) ক একটি ছুড়ি ঘুরাতে ঘুরাতে চ-কে বলিল, “তোমাকে পিটুনি দেব।” এখানে যদিও কেবল ক-এর ব্যবহৃত কথাগুলি কোনক্রমেই আক্রমণ বলে পরিগণিত হতে পারে না, এবং যদিও অপর কোন অনুষঙ্গ ব্যতীত কেবল ক-এর অঙ্গভঙ্গি আক্রমণতৃল্য নয়, তবুও অঙ্গভঙ্গি ও তার আনুষঙ্গিক ব্যাখ্যামূলক কথাগুলি মিলিয়ে আক্রমণ বলে পরিগণিত হবে।
২৩.
According to Section 350 of The Penal Code, what is necessary for a person to be considered to have used criminal force?
  1. The person must cause physical injury
  2. The person must intend to cause only minor annoyance
  3. The person must use force intentionally without consent
  4. The person must use force with the consent of the other party
সঠিক উত্তর:
The person must use force intentionally without consent
উত্তর
সঠিক উত্তর:
The person must use force intentionally without consent
ব্যাখ্যা
Answer: (C) The person must use force intentionally without consent.
 
⇒ দণ্ডবিধির ৩৫০ ধারার বিধান অপরাধমূলক বলপ্রয়োগ:- কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির উপর সম্মতি ব্যতীত বল প্রয়োগ করে এবং কোন অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে অথবা অনুরূপ শক্তি প্রয়োগ কর্তৃক, যে ব্যক্তির উপর বল প্রয়োগ করা হল, তার জখম বা ভয় বা বিরক্তি উৎপাদনের উদ্দেশ্যে অথবা তার শক্তি প্রয়োগের ফলে, যার উপর শক্তি প্রয়োগ করা হল, তার জখম, ভয় বা বিরক্তি উৎপাদিত হতে পারে জানা সত্ত্বেও যদি সে অনুরূপ বল প্রয়োগ করে, তবে সে ব্যক্তি অন্য ব্যক্তির উপর অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে পরিগণিত হয়।
উদাহরণ:
(ক) চ নদীতে নোঙ্গর করা একটি নৌকাতে বসে আছে। ক নোঙ্গর তুলে দিল এবং এইভাবে ইচ্ছাপূর্বক নৌকাটিকে নদীতে ভেসে যেতে দিল। এখানে ক ইচ্ছাকৃতভাবে চ-তে গতি সঞ্চার করল, এবং তা করল একটি বস্তুকে এমনভাবে সঞ্চালিত করে, যে বস্তুটি সঞ্চালনের পর কোন ব্যক্তির অন্যকোন কাজ ব্যতীতই উহাতে গতি সঞ্চারিত হয়েছে। সুতরাং ক-ইচ্ছাকৃতভাবে চ-এর উপর বল প্রয়োগ করেছে এবং ক যদি এটা চ-এর সম্মতি ব্যতীত করে থাকে এবং তার উদ্দেশ্য যদি হয় কোন অপরাধ অনুষ্ঠান করা, অথবা সে যদি এইরূপ উদ্দেশ্য নিয়ে বা এইরূপ জানা সত্ত্বেও কার্যটি করে থাকে যে, চ জখম, বিরক্তি বা ভীতিগ্রস্ত হতে পারে, তবে ক চ-এর উপর অপরাধমূলক বল প্রয়োগ করেছে।
-----------
⇒ The Penal Code, 1860, Section 350: Criminal force:
-Whoever intentionally uses force to any person, without that person's consent, in order to the committing of any offence, or intending by the use of such force to cause, or knowing it to be likely that by the use of such force he will cause injury, fear or annoyance to the person to whom the force is used, is said to use criminal force to that other. 
 
Illustration:
(a) Z is sitting in a moored boat on a river. A unfastens the moorings, and thus intentionally causes the boat to drift down the stream. Here A intentionally causes motion to Z, and he does this by disposing substances in such a manner that the motion is produced without any other action on any person's part. A has therefore intentionally used force to Z; and if he has done so without Z's consent, in order to the committing of any offence, or intending or knowing it to be likely that this use of force will cause injury, fear or annoyance to Z, A has used criminal force to Z. 
 
(b) Z is riding in a chariot. A lashes Z's horses, and thereby causes them to quicken their pace. Here A has caused change of motion to Z by inducing the animals to change their motion. A has therefore used force to Z; and if A has done this without Z's consent, intending or knowing it to be likely that he may thereby injure, frighten or annoy Z, A has used criminal force to Z. 
 
(c) Z is riding in a palanquin. A, intending to rob Z, seizes the pole and stops the palanquin. Here A has caused cessation of motion to Z, and he has done this by his own bodily power. A has therefore used force to Z; and as A has acted thus intentionally, without Z's consent, in order to the commission of an offence. A has used criminal force to Z. 
২৪.
দণ্ডবিধি অনুসারে শিশুর বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দানের সর্বোচ্চ শাস্তি কী?
  1. সাত বছর কারাদণ্ড
  2. দশ বছর কারাদণ্ড
  3. যাবজ্জীবন কারাদণ্ড
  4. মৃত্যুদণ্ড
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩০৫ ধারার বিধান শিশুর বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দান:- যদি আঠারো বৎসরের কম বয়স্ক কোন ব্যক্তি, কোন উন্মাদ ব্যক্তি, প্রলাপগ্রস্ত ব্যক্তি, নির্বোধ ব্যক্তি, বা কোন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় আত্মহত্যা করে, তবে যে ব্যক্তি এই আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দান করে, সে ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে অথবা অনধিক দশ বৎসর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
--------------------
⇒ The Penal Code, 1860- Section 305: Abetment of suicide of child or insane person:
-If any person under eighteen years of age, any insane person, any delirious person, any idiot, or any person in a state of intoxication commits suicide, whoever abets the commission of such suicide shall be punished with death or imprisonment for life, or imprisonment for a term not exceeding ten years, and shall also be liable to fine.
২৫.
নিচের কোনটি বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানি?
  1. অপসোনিন ফার্মা লিমিটেড
  2. এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড
  3. ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  4. একমি ল্যাবরেটরিজ লিমিটেড
সঠিক উত্তর:
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড
ব্যাখ্যা
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল): 
- এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বাংলাদেশের একটি ১০০% রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানি।
- ১৯৬২ সালে এটি কেন্দ্রীয় সরকারের অধীনে গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যালস ল্যাবরেটরি (GPL) নামে এবং শৈলীতে কাজ করছিল এবং পরবর্তীতে ১৯৭৯ সালে ফার্মাসিউটিক্যালস প্রোডাকশন ইউনিট (PPU) হিসাবে এটির নামকরণ করা হয়।
- জনস্বাস্থ্য এবং সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে এটি কোম্পানি আইন-১৯৯৪ এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয়েছিল।
- বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ।
- এর মূল উদ্দেশ্য হল সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ওষুধ তৈরি করা এবং সরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরবরাহ করা।
- উৎপাদনের সূচনা থেকেই কোম্পানিটি সরকারি হাসপাতাল, সিভিল সার্জন অফিস, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বেসরকারি এবং আন্তর্জাতিক (অলাভজনক) সংস্থা যেমন ইউনিসেফ, ডব্লিউএইচও, আইসিডিডিআরবি ইত্যাদিতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে আসছে। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৬.
রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান কোনটি?
  1. অর্থনীতি
  2. সরকার
  3. ভূখন্ড
  4. সার্বভৌমত্ব
সঠিক উত্তর:
সরকার
উত্তর
সঠিক উত্তর:
সরকার
ব্যাখ্যা
সরকার:
- রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার।
- সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
- এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়।
- রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে: আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগ।
- এ তিন বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়।
- গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে।
- সরকার বলতে ব্যাপক অর্থে শাসকগোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে।
- অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়।
- অধ্যাপক গার্নারের মতে, 'রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ'।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২৭.
a + b = 11 এবং a - b = 7 হলে, ab = কত? 
  1. 17
  2. 18
  3. 19
  4. 20
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 11 এবং a - b = 7 হলে, ab = কত? 

সমাধান: 
আমরা জানি, 
ab = {(a + b)/2}2 - {(a - b)/2}2
= (11/2)2 - (7/2)2
= (121/4) - (49/4)
= (121 - 49)/4
= 72/4
= 18
২৮.
x2 - 8x - 8y + 16 + y2 রাশিটির সঙ্গে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. - 2xy
  2. 8xy
  3. - 9xy
  4. 2xy
সঠিক উত্তর:
2xy
উত্তর
সঠিক উত্তর:
2xy
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 8x - 8y + 16 + y2 রাশিটির সঙ্গে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? 

সমাধান: 
x2 - 8x - 8y + 16 + y2
= x2 + y2 + (- 4)2 + 2. x.( - 4) + 2.y.(- 4) + 2.x.y - 2xy
= (x + y - 4)2 - 2xy

∴ x2 - 8x - 8y + 16 + y2 এর সাথে 2xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।
২৯.
ফরিদের বর্তমান বয়স ফিরোজের বয়সের ৯ গুণ । ৯ বছর পর ফরিদের বয়স ফিরোজের বয়সের ৩ গুণ হবে । ফরিদের বর্তমান বয়স কত? 
  1. ২৭ বছর
  2. ৩০ বছর
  3. ৩৫ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
২৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ফরিদের বর্তমান বয়স ফিরোজের বয়সের ৯ গুণ । ৯ বছর পর ফরিদের বয়স ফিরোজের বয়সের ৩ গুণ হবে । ফরিদের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি,
ফিরোজের বর্তমান বয়স = x বছর
ফরিদের বর্তমান বয়স = ৯x বছর

আবার, 
৯ বছর পরে ফিরোজের বয়স = (x + ৯) বছর
৯ বছর পরে ফরিদের বয়স = (৯x + ৯) বছর

প্রশ্নমতে,
৩ × (x + ৯) = ৯x + ৯
বা, ৩x + ২৭ = ৯x + ৯ 
বা, ৩x - ৯x = ৯ - ২৭
বা, - ৬x = - ১৮
বা, x = - ১৮/- ৬
∴ x = ৩ বছর
অর্থাৎ, ফিরোজের বর্তমান বয়স = ৩ বছর 

∴ ফরিদের বর্তমান বয়স = (৯ × ৩) বছর
= ২৭ বছর ।
৩০.
x3 + 1 এবং x2 - 1 এর গ.সা.গু কত?
  1. x - 1
  2. x + 1
  3. (x + 1) (x - 1)
  4. (x2 - 1)
সঠিক উত্তর:
x + 1
উত্তর
সঠিক উত্তর:
x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + 1 এবং x2 - 1 এর গ.সা.গু কত? 

সমাধান: 
১ম রাশি = x3 + 1
= (x + 1)(x2 - x + 1)

২য় রাশি = x2 - 1
= (x + 1)(x - 1)

∴ নির্ণেয় গ.সা.গু = x + 1
৩১.
যদি x + (1/16x) = 1 হয়, তবে 64x3 + (1/64x3) -এর মান কত?
  1. 4
  2. 64
  3. 52
  4. 76
সঠিক উত্তর:
52
উত্তর
সঠিক উত্তর:
52
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + (1/16x) = 1 হয়, তবে 64x3 + (1/64x3) -এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে,
x + (1/16x) = 1
বা, 4x + 4/16x = 4   [উভয়পক্ষকে 4 দ্বারা গুণ করে] 
বা, 4x + (1/4x) = 4
বা, {4x + (1/4x)}3 = (4)3  [উভয়পক্ষকে ঘন করে] 
বা, (4x)3 + (1/4x)3 + 3 . 4x . 1/4x {4x + (1/4x)} = 64
বা, 64x3 + (1/64x3) + (3 × 4) = 64 
বা, 64x3 + (1/64x3) + 12 = 64
বা, 64x3 + (1/64x3) = 64 - 12
∴ 64x3 + (1/64x3) = 52
৩২.
৯,৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে?
  1. ১,৪০০ টাকা
  2. ২,১০০ টাকা
  3. ২,৮০০ টাকা
  4. ৩,৫০০ টাকা
সঠিক উত্তর:
২,১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২,১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে? 

সমাধান: 
প্রদত্ত অনুপাত = ২ : ৩ : ৪ : ৫ 
∴ অনুপাতগুলোর যোগফল = (২ + ৩ + ৪ + ৫) = ১৪ 

এখন, 
অনুপাতের ক্ষুদ্রতম অংশ = (৯,৮০০ এর ২/১৪) টাকা
= ১,৪০০ টাকা 
আবার,
অনুপাতের বৃহত্তম অংশ = (৯,৮০০ এর ৫/১৪) টাকা
= ৩,৫০০ টাকা 

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (৩,৫০০ - ১,৪০০) টাকা
= ২,১০০ টাকা । 
৩৩.
6 - x - (9/x) = 0 হলে x2 ÷ (x2 - x - 3) = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: 6 - x - (9/x) = 0 হলে x2 ÷ (x2 - x - 3) = কত?

সমাধান: 
দেওয়া আছে, 
6 - x - 9/x = 0 
বা, 6 = x + 9/x 
বা, (x2 + 9)/x = 6 
বা, x2 + 9 = 6x
বা, x2  - 6x + 9 = 0
বা, x2 - 2. x. 3 + 32 = 0
বা, (x - 3)2 = 0
বা, x - 3 = 0
∴ x = 3

এখন, 
x2 ÷ (x2 - x - 3)
= 32 ÷ (32 - 3 - 3)
= 9 ÷ (9 - 6)
= 9 ÷ 3
= 3
৩৪.
একটি নির্দিষ্ট দূরত্বে যেতে ৬০ কি.মি/ঘণ্টা বেগে গেলে ২০ মিনিট দেরি হয় । আবার ৮০ কি.মি/ঘণ্টা বেগে গেলে ১০ মিনিট আগে পৌঁছে। যাত্রা পথের দূরত্ব কত? 
  1. ১৩০ কি.মি
  2. ১২০ কি.মি
  3. ১৪৮ কি.মি
  4. ১৭২ কি.মি
সঠিক উত্তর:
১২০ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
১২০ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট দূরত্বে যেতে ৬০ কি.মি/ঘণ্টা বেগে গেলে ২০ মিনিট দেরি হয় । আবার ৮০ কি.মি/ঘণ্টা বেগে গেলে ১০ মিনিট আগে পৌঁছে। যাত্রা পথের দূরত্ব কত? 

সমাধান: 
ধরি,
যাত্রা পথের দূরত্ব = ’ক’ কি.মি 
ঘণ্টায় ৬০ কি.মি বেগে ’ক’ কি.মি পথ অতিক্রম করতে সময় লাগে = ক/৬০ ঘণ্টা
আবার, ঘণ্টায় ৮০ কি.মি বেগে ’ক’ কি.মি পথ অতিক্রম করতে সময় লাগে = ক/৮০ ঘণ্টা 
∴ সময়ের পার্থক্য = (২০ + ১০) মিনিট = ৩০ মিনিট 
= (৩০/৬০) ঘণ্টা = ১/২ ঘণ্টা 

প্রশ্নমতে, 
(ক/৬০) - (ক/৮০) = ১/২ 
বা, (৪ক - ৩ক)/২৪০ = ১/২ 
বা, ক/২৪০ = ১/২ 
বা, ২ক = ২৪০  
বা, ক = ২৪০/২ 
∴ ক = ১২০ কি.মি 

∴ যাত্রা পথের দূরত্ব = ১২০ কি.মি ।
৩৫.
কবি নজরুলের সাংবাদিক জীবনের সূত্রপাত ঘটে কোন পত্রিকার মাধ্যমে?
  1. ধূমকেতু
  2. সওগাত
  3. নবযুগ
  4. মোহাম্মদী
সঠিক উত্তর:
নবযুগ
উত্তর
সঠিক উত্তর:
নবযুগ
ব্যাখ্যা
কাজী নজরুল ও নবযুগ পত্রিকা:
• এ.কে ফজলুল হকের (শেরে-বাংলা) সম্পাদনায় অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে ১৯২০ সালের ১২ জুলাই সান্ধ্য দৈনিক 'নবযুগ' প্রকাশিত হলে তার মাধ্যমেই নজরুলের সাংবাদিক জীবনের সূত্রপাত ঘটে।

•  নজরুলের লেখা ‘মুহাজিরীন হত্যার জন্য দায়ী কে?’ প্রবন্ধের জন্য ওই বছরেরই আগস্ট-সেপ্টেম্বরের দিকে পত্রিকার জামানত বাজেয়াপ্ত হয় এবং নজরুলের ওপর পুলিশের দৃষ্টি পড়ে।

• নবযুগ পত্রিকার সাংবাদিকরূপে নজরুল যেমন একদিকে স্বদেশ ও আন্তর্জাতিক জগতের রাজনৈতিক-সামাজিক অবস্থা নিয়ে লিখছিলেন, তেমনি মুজফ্ফর আহমদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সভা-সমিতিতে উপস্থিত থেকে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও ওয়াকিবহাল হচ্ছিলেন।

• পাশাপাশি বিভিন্ন ঘরোয়া আসর ও অনুষ্ঠানে যোগদান এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তরুণ কবির সংস্কৃতিচর্চাও অগ্রসর হচ্ছিল। নজরুল তখনও নিজে গান লিখে সুর করতে শুরু করেন নি, তবে তাঁর কয়েকটি কবিতায় সুর দিয়ে তার স্বরলিপিসহ পত্রপত্রিকায় প্রকাশ করেছিলেন ব্রাহ্মসমাজের সঙ্গীতজ্ঞ মোহিনী সেনগুপ্তা, যেমন: ‘হয়ত তোমার পাব দেখা’, ‘ওরে এ কোন্ স্নেহ-সুরধুনী’। নজরুলের গান ‘বাজাও প্রভু বাজাও ঘন’ প্রথম প্রকাশিত হয় সওগাত পত্রিকার ১৩২৭ সালের বৈশাখ সংখ্যায়।

উৎস: বাংলাপিডিয়া।
৩৬.
'ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী' শওকত ওসমান রচিত কী ধরনের সাহিত্যকর্ম?
  1. উপন্যাস
  2. গল্পগ্রন্থ
  3. প্রবন্ধগ্রন্থ
  4. নাটক
সঠিক উত্তর:
গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গল্পগ্রন্থ
ব্যাখ্যা
• 'ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী' গল্পগ্রন্থ:
- নয়টি ছোট গল্পের অনন্য সংকলন এই ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী বইটি। প্রথম গল্প ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্পের নামে বইয়ের নামকারণ করা হয়েছে।
- প্রতিটা গল্পই বিষয়গত দিক থেকে অনন্য। শওকত ওসমানের শৈল্পিক লিখনের প্রতিচ্ছবি প্রতিটি গল্প।

অন্যান্য গল্পগুলো হলো:
- কুটিলা ভবেৎ,
- শিবগঞ্জের মেলা,
- অনন্ত বাসর,
- ভূবন পাগলার সমস্যা,
- জনপদে,
- নিদয়-নিদয়া,
- কোন মৌন এবং
- স্বৈরণী। 

-----------------
• শওকত ওসমান:

- শওকত ওসমান (১৯১৭-১৯৯৮) ছিলেন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।

উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়; তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন। বিদেশি ভাষার অনেক উপন্যাস, ছোটগল্প ও নাটক তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো:

• উপন্যাস:
জননী, ক্রীতদাসের হাসি, সমাগম, চৌরসন্ধি, রাজা উপাখ্যান, জাহান্নম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, আর্তনাদ, রাজপুরুষ। 

• গল্পগ্রন্থ:
জুনু আপা ও অন্যান্য গল্প, মনিব ও তাহার কুকুর, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। 

• প্রবন্ধগ্রন্থ:
ভাব ভাষা ভাবনা, সংস্কৃতির চড়াই উৎরাই, মুসলিম মানসের রূপান্তর। 

• নাটক:
আমলার মামলা, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা। 

• শিশুতোষ গ্রন্থ: 
ওটেন সাহেবের বাংলো, মস্কুইটোফোন, ক্ষুদে সোশালিস্ট, পঞ্চসঙ্গী।  

• স্মৃতিকথামূলক গ্রন্থ:
স্বজন সংগ্রাম, কালরাত্রি খন্ডচিত্র, অনেক কথন, গুড বাই জাস্টিস মাসুদ, মুজিবনগর, অস্তিত্বের সঙ্গে সংলাপ, সোদরের খোঁজে স্বদেশের সন্ধানে, মৌলবাদের আগুন নিয়ে খেলা, আর এক ধারাভাষ্য ইত্যাদি। 

• অনূদিত গ্রন্থ:
নিশো, লুকনিতশি, বাগদাদের কবি, টাইম মেশিন, পাঁচটি কাহিনী (লিও টলস্টয়, ১৯৫৯), স্পেনের ছোটগল্প, পাঁচটি নাটক (মলিয়ার, ১৯৭২), ডাক্তার আব্দুল্লাহর কারখানা, পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষ, সন্তানের স্বীকারোক্তি ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং 'ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী' গল্পগ্রন্থ।
৩৭.
'আরোগ্য' উপন্যাসটির ঔপন্যাসিক কে?
  1. জহির রায়হান
  2. শামসুর রহমান
  3. মানিক বন্দ্যোপাধ্যায়
  4. হুমায়ুন আজাদ
সঠিক উত্তর:
মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• 'আরোগ্য' উপন্যাস:
- মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আরোগ্য (১৯৫৩) উপন্যাসটি সমাজের অসংলগ্নতা নিয়ে লেখা। 
- মানুষের মনোবিকারের স্বরূপ উদঘাটনই এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়।
- লেখক এই উপন্যাসে দেখিয়েছেন মানুষের এই মনোবিকার সমাজের কারণেই সৃষ্টি। উপন্যাসের শুরু হয়েছে কেশব ড্রাইভারের দক্ষতার দৃশ্য দিয়ে।
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র- কেশব।

অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: 
- ললনা,
- অনিমেষ,
- মায়া। 

উৎস: 'আরোগ্য' উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়।
৩৮.
শামসুর রাহমানের আগমনী কবিতা বলা হয় কোনটিকে?
  1. হরতাল
  2. এ লাশ আমরা রাখব কোথায়
  3. হাতির শূঁড়
  4. রূপালি স্নান
সঠিক উত্তর:
রূপালি স্নান
উত্তর
সঠিক উত্তর:
রূপালি স্নান
ব্যাখ্যা
• ‘রূপালি স্নান’ কবিতা:
কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় শামসুর রাহমানের ‘রূপালি স্নান’ প্রকাশের মাধ্যমে কবিতার বৃহত্তর বাংলায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। ‘রূপালি স্নান’ কে বলা যায় শামসুর রাহমানের আগমনী কবিতা। এর সর্বাংশেই জড়িয়ে আছে তাঁর স্বকীয়তা ও সৃষ্টিশীলতার চিহ্ন।

তবে,  ১৯৬০ সালে তাঁর প্রথম কাব্য "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে"-র প্রকাশ কবিতায় তাঁর অধিকার প্রতিষ্ঠা করে।
‘রূপালি স্নান’ কবিতাটি "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে" কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

"প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে" কাব্যগ্রন্থের অন্যান্য কবিতা গুলো হলো: 
- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে,
- রুপালি স্নান, 
- মনে মনে, 
- তার শয্যার পাশে,
- জর্নাল, শ্রাবণ,
- ১৩৫৭-র একটি দিন,
- অতি পুরাতন বৃষ্টি,
- যুদ্ধ,
- পুরোনো তৈলচিত্র,
- আত্মজীবনীর খসড়া,
- পূর্বরাগ,
- তোমাকেই বলি,
- শিখা। 

অন্যদিকে, 
•  ১৯৭০ সালে প্রকাশিত 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা-  ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’,  ‘পুলিশ রিপোর্ট’, ‘হরতাল’, ‘এ লাশ আমরা রাখব কোথায়’।  

উৎস: বাংলাপিডিয়া এবং "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে" কাব্যগ্রন্থ।
৩৯.
They ________ for the bus for two hours and are still waiting.
  1. has been waiting
  2. have been waiting
  3. had been waiting
  4. will have been waiting
সঠিক উত্তর:
have been waiting
উত্তর
সঠিক উত্তর:
have been waiting
ব্যাখ্যা
The correct sentence is: "They have been waiting for the bus for two hours and are still waiting."

• Present Perfect Continuous Tense: 
যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।

Sentence structure:
- Structure: Subject + have been/has been + মূল verb + ing + Extension. 
- Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে।

সে অনুসারে,
বাক্যটি- They have been waiting for the bus for two hours and are still waiting. 
কারণ, এখানে Period of time বোঝানো হয়েছে।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪০.
The correct passive voice of "Do you believe him?" is -
  1. Is he believed by you?
  2. Was he believed by you?
  3. Has he been believed by you?
  4. Are you believed by him?
সঠিক উত্তর:
Is he believed by you?
উত্তর
সঠিক উত্তর:
Is he believed by you?
ব্যাখ্যা
• Active Voice: "Do you believe him?"
এটি Present Indefinite Tense-এ একটি প্রশ্নবোধক বাক্য।

• Present Indefinite Tense-এর Passive Voice রূপান্তরের ফর্মুলা:
Is/Are + Object (Active Voice) + Past Participle (Verb 3rd form) +by + Subject।

সে অনুসারে,
Passive voice এ বাক্যটি হবে - "Is he believed by you?"
৪১.
Choose the correct indirect sentence for the following direct sentence:
"Alex said, 'I must prepare for the exam.' "
  1. Alex said that he had prepare for the exam.
  2. Alex said that he had to prepare for the exam.
  3. Alex said that he would prepare for the exam.
  4. Alex said that he could prepare for the exam.
সঠিক উত্তর:
Alex said that he had to prepare for the exam.
উত্তর
সঠিক উত্তর:
Alex said that he had to prepare for the exam.
ব্যাখ্যা
Direct sentence:
"Alex said, 'I must prepare for the exam. "

Narration এর নিয়মানুযায়ী, 
• Direct speech থেকে Indirect speech এ ক্ষেত্রে:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।
- Direct speech এ reporting verb টি past tense এ থাকলে এবং reported speech এ must থাকলে তা indirect speech এ পরিবর্তিত হয়ে 'had to' হয়।

সে অনুসারে,
The correct indirect sentence is: "Alex said that he had to prepare for the exam."
৪২.
Which of the following is the closest synonym for "Malicious"?
  1. Malevolent
  2. Benign
  3. Benevolent
  4. Compact
সঠিক উত্তর:
Malevolent
উত্তর
সঠিক উত্তর:
Malevolent
ব্যাখ্যা
Malicious:
English meaning: intended to harm or upset other people.
Bangal meaning: বিদ্বেষপরায়ণ; বিদ্বেষপূর্ণ।।

অপশন,
- Malevolent: পরের অমঙ্গল কামনাকারী; পরশ্রীকাতর।
- Benign: সদয়; সহৃদয়; নম্র; ভদ্র।
- Benevolent: দয়ালু; সদাশয়।
- Compact: চুক্তি; পারস্পরিক শর্ত।

অপশন বিবেচনা করে দেখা যায়, The closest synonym for "Malicious" is: "Malevolent".
 
"Malicious" এর আরও কিছু synonyms হল:
- Hostile, 
- Malign, 
- Vindictive, 
- Spiteful.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.