পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
Exam - 3 Topics: B. Organs of Govt.: Separation of Power-Variety and Proportional Representation, Electorate, Political Party, Interest Group, Pressure Group, Public Opinion, Bureaucracy, Elite, Local Govt., Local Self govt. Source: Class - 2 and Relavant Books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১] · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
Which of the following is not organs of the state? (নিচের কোনটি সরকারের অঙ্গ নয়)
  1. The Legislature (আইন বিভাগ)
  2. The Executive ( শাসন বিভাগ)
  3. The Judiciary (বিচার বিভাগ) 
  4. The Election Commission (নির্বাচন কমিশন) 
সঠিক উত্তর:
The Election Commission (নির্বাচন কমিশন) 
উত্তর
সঠিক উত্তর:
The Election Commission (নির্বাচন কমিশন) 
ব্যাখ্যা

-সরকারের কার্যাবলী অনুসারে সরকারের তিনটি অঙ্গ রয়েছে যেমন আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ।
- আইনসভা আইন প্রণয়ন করে, নির্বাহী বিভাগ আইন প্রয়োগ করে এবং বিচার বিভাগ আইনের ব্যাখ্যা করে।
- নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা, যা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা নিশ্চিত করে।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া

.
The Independence of Judiciary means- (বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে-)
  1. Judges can break the law (বিচারক আইন ভঙ্গ করতে পারে)
  2. The Judiciary is free from the influence of The Executive or Legislature (বিচার বিভাগ শাসন বা আইন বিভাগের প্রভাবমুক্ত)
  3. Judges can formulate law (বিচারক আইন প্রণয়ন করতে পারে)
  4. Judges are elected by people (বিচারক জনগণ দ্বারা নির্বাচিত)
সঠিক উত্তর:
The Judiciary is free from the influence of The Executive or Legislature (বিচার বিভাগ শাসন বা আইন বিভাগের প্রভাবমুক্ত)
উত্তর
সঠিক উত্তর:
The Judiciary is free from the influence of The Executive or Legislature (বিচার বিভাগ শাসন বা আইন বিভাগের প্রভাবমুক্ত)
ব্যাখ্যা

- বিচার বিভাগের স্বাধীনতার অর্থ বিচার বিভাগ সরকারের অন্যান্য অঙ্গ (নির্বাহী বা আইনসভা) বা অন্য কোনও বহিরাগত প্রভাবের হস্তক্ষেপ থেকে মুক্ত।
​- এটি অবাধ ও ন্যায্য ন্যায়বিচার নিশ্চিত করে এবং বিচারকদের প্রতিশোধ বা চাপের ভয় ছাড়াই আইন প্রয়োগের সুযোগ দেয়।
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া

.
Who is the main philosopher of modern theory of separation of power? (ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান দার্শনিক কে?) 
  1. Aristotle (এরিস্টটল)
  2. Rousseau (রুশো)
  3. Montesquieu (মন্টেস্কু)
  4. Locke (লক)
সঠিক উত্তর:
Montesquieu (মন্টেস্কু)
উত্তর
সঠিক উত্তর:
Montesquieu (মন্টেস্কু)
ব্যাখ্যা

- অ্যারিস্টটল প্রথমে ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব সম্পর্কে বলেছিলেন।
- ফরাসি দার্শনিক মন্টেস্কু আধুনিক সময়ে ক্ষমতা  স্বতন্ত্রীকরণ  সম্পর্কে সম্পূর্ণ ব্যাখ্যা করেছেন।
- মন্টেস্কু রচিত  ‘The Spirit of Laws’ বইটি ১৭৪৮ সালে প্রকাশিত হয় যেখানে ক্ষমতা  স্বতন্ত্রীকরণ  আধুনিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে।
​সূত্র: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম

.
Theory of separation of power has heavily influenced in which country? (ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কোন দেশকে প্রভাবিত করেছে?) 
  1. UK (যুক্তরাজ্য)
  2. USA (যুক্তরাষ্ট্র)
  3. France (ফ্রান্স)
  4. Italy (ইতালি)
সঠিক উত্তর:
USA (যুক্তরাষ্ট্র)
উত্তর
সঠিক উত্তর:
USA (যুক্তরাষ্ট্র)
ব্যাখ্যা

- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য আইনসভা, নির্বাহী এবং বিচার বিভাগকে পৃথক রাখার বিষয়টি নিশ্চিত করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণের ধরণটি নিয়ন্ত্রণ এবং ভারসাম্য ব্যবস্থার সাথে সম্পর্কিত।
- এই তত্ত্বটি রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য।
​সূত্র: Political Theory – R.C. Agarwal

.
What is the theory of separation of power ? (ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী?) 
  1. To give all governmental authority in one person (শাসনতান্ত্রিক কর্তৃত্ব একজন ব্যক্তিকে দেয়া)
  2. To divide governmental power among different organs of state (সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে শাসনক্ষমতা ভাগ করা) 
  3. To create a powerful Legislative body (শক্তিশালী আইনসভা তৈরি)
  4. To eliminate the need for checks and balances (নিয়ন্ত্রণ ও ভারসাম্যের অভাব বিলোপ করা) 
সঠিক উত্তর:
To divide governmental power among different organs of state (সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে শাসনক্ষমতা ভাগ করা) 
উত্তর
সঠিক উত্তর:
To divide governmental power among different organs of state (সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে শাসনক্ষমতা ভাগ করা) 
ব্যাখ্যা

- ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ যেমন আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, ইত্যাদির মধ্যে রাষ্ট্রক্ষমতা ভাগ করে দেয়।
- এটি নিশ্চিত করে যে প্রতিটি অঙ্গের নিজস্ব স্বতন্ত্র ক্ষমতা এবং কার্যাবলী রয়েছে। তারা একে অপরের থেকে স্বাধীনতা অনুভব করতে পারে।
সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম

.
What is Variety of Representation? (প্রতিনিধিত্বের বৈচিত্র্যতা কী?) 
  1. Authority of Majority group (সংখ্যাগরিষ্ঠ দলের কর্তৃত্ব)
  2. Single-party Control (এক-দলীয় নিয়ন্ত্রণ) 
  3. Fair Participation of all groups (সকল দলের সুষ্ঠু অংশগ্রহণ)
  4. Increasing administrative power (প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি) 
সঠিক উত্তর:
Fair Participation of all groups (সকল দলের সুষ্ঠু অংশগ্রহণ)
উত্তর
সঠিক উত্তর:
Fair Participation of all groups (সকল দলের সুষ্ঠু অংশগ্রহণ)
ব্যাখ্যা

- প্রতিনিধিত্বের বৈচিত্র্যের অর্থ রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক এবং অর্থনৈতিক গোষ্ঠীর ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ।
- এটি বৈষম্য, বর্জন এবং সামাজিক দ্বন্দ্ব কমাতে সাহায্য করে।
- এটি সমগ্র জাতির সেবা করে এমন ন্যায্য আইন এবং নীতিগুলিকে উৎসাহিত করে।
​​সূত্র: রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ- সৈয়দ নুরুল হক

.
Which of following increases variety of representation? (প্রতিনিধিত্বের বৈচিত্র্যতা নিচের কোনটি বৃদ্ধি করে?) 
  1. Empowering women politically (নারীর রাজনৈতিক ক্ষমতায়ন)
  2. Single-party rule (একদলীয় শাসন)
  3. Omission of minorities (সংখ্যালঘু বাতিল)
  4. Restriction of voting rights (সীমিত ভোটের অধিকার)
সঠিক উত্তর:
Empowering women politically (নারীর রাজনৈতিক ক্ষমতায়ন)
উত্তর
সঠিক উত্তর:
Empowering women politically (নারীর রাজনৈতিক ক্ষমতায়ন)
ব্যাখ্যা

- প্রতিনিধিত্বের বৈচিত্র্য বলতে সমাজের বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং ন্যায্য অংশগ্রহণকে বোঝায়।
- উদাহরণ: অঞ্চল (শহুরে, গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চল), ধর্ম (মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান), লিঙ্গ (বিশেষ করে নারী), সামাজিক শ্রেণী (ধনী, দরিদ্র, মধ্যবিত্ত), পেশা (কৃষক, শিক্ষক, শ্রমিক)।
- সংসদে নারী সংরক্ষিত আসন এবং সরকারে সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে একটি আদর্শ উদাহরণ।
​সূত্রঃ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ- সৈয়দ নুরুল হক

.
Which country uses proportional representation in their national elections? (কোন দেশ জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব চালু রেখেছে?) 
  1. USA (যুক্তরাষ্ট্র)
  2. UK (যুক্তরাজ্য)
  3. Bangladesh (বাংলাদেশ)
  4. Germany (জার্মানী) 
সঠিক উত্তর:
Germany (জার্মানী) 
উত্তর
সঠিক উত্তর:
Germany (জার্মানী) 
ব্যাখ্যা

- জার্মানি ফেডারেল নির্বাচনে Mixed-Member Proportion(MMP) পদ্ধতি ব্যবহার করে।
- প্রতিটি ভোটার দুটি ভোট দেন: স্থানীয় প্রার্থীর জন্য প্রথম ভোট (FPTP: First-Past-The-Post), একটি রাজনৈতিক দলের জন্য দ্বিতীয় ভোট (Proportional Representation).
- দলীয় সমর্থন প্রতিফলিত করার জন্য দ্বিতীয় ভোটের ভিত্তিতে ফেডারেল নির্বাচন (Bundestag) আসন বণ্টন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, জার্মানি চরমপন্থী আধিপত্য (নাৎসিদের আমলের মতো) রোধ করতে চেয়েছিল, সংসদে বৈচিত্র্যকে উৎসাহিত করতে চেয়েছিল।
​সূত্র: Political Theory – R.C. Agarwal

.
What is the advantage of proportional representation ? (আনুপাতিক প্রতিনিধিত্বের সুবিধা কী?)
  1. Encourage party dominance (দলীয় কর্তৃত্ব বজায় থাকে)
  2. Strengthens Majority rule (সংখ্যাগরিষ্ঠের শাসন শক্তিশালী হয়)
  3. Wastes less votes (ভোট কম অপচয় হয়)
  4. Guarantees one-party govt. (একদলীয় সরকারের নিশ্চয়তা দেয়) 
সঠিক উত্তর:
Wastes less votes (ভোট কম অপচয় হয়)
উত্তর
সঠিক উত্তর:
Wastes less votes (ভোট কম অপচয় হয়)
ব্যাখ্যা
- আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে যে , আইনসভায় আসনগুলি প্রতিটি দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুসারে বণ্টন করা হয়।
- এটি সংখ্যালঘু গোষ্ঠী এবং ছোট দলগুলিকে ন্যায্য প্রতিনিধিত্বের সুযোগ দেয়, ভোটের অপচয় কমায় এবং গণতন্ত্রে অন্তর্ভুক্তিমূলক মনোভাবকে উৎসাহিত করে।
- যদি কোনও দল ২৫% ভোট পায়, তবে সম্ভবত এটি ২৫% আসন পাবে।
সূত্রঃ Political Theory – R.C. Agarwal 

১০.
Disadvantage of proportional representation- (আনুপাতিক প্রতিনিধিত্বের অসুবিধা হচ্ছে-)
  1. Encourage dictatorship (একনায়কতন্ত্র প্রতিষ্ঠা)
  2. Often leads to unstable coalition govt. (প্রায়ই অস্থায়ী জোটবদ্ধ সরকার গঠন)
  3. Wastes more votes (অধিক ভোট অপচয়)
  4. Eliminates minority votes (সংখ্যালঘুর ভোট নষ্ট) 
সঠিক উত্তর:
Often leads to unstable coalition govt. (প্রায়ই অস্থায়ী জোটবদ্ধ সরকার গঠন)
উত্তর
সঠিক উত্তর:
Often leads to unstable coalition govt. (প্রায়ই অস্থায়ী জোটবদ্ধ সরকার গঠন)
ব্যাখ্যা
- আনুপাতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে জোট সরকার অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে পড়ে, দুর্বল ভোটার প্রতিনিধিরা কম জবাবদিহি করতে পারে, সরকার গঠনে বিলম্ব হতে পারে, চরমপন্থী দল সংসদে প্রবেশ করতে পারে।
সূত্রঃ Political Theory – R.C. Agarwal 

১১.
Electorate means- (নির্বাচকমন্ডলী হচ্ছে-)
  1. Elected Representatives (নির্বাচিত প্রতিনিধি)
  2. Election Commission (নির্বাচন কমিশন)
  3. Citizens who are eligible to vote (ভোট দেয়ার জন্য যোগ্য নাগরিক)
  4. Political party in power (ক্ষমতাশীল রাজনৈতিক দল) 
সঠিক উত্তর:
Citizens who are eligible to vote (ভোট দেয়ার জন্য যোগ্য নাগরিক)
উত্তর
সঠিক উত্তর:
Citizens who are eligible to vote (ভোট দেয়ার জন্য যোগ্য নাগরিক)
ব্যাখ্যা
-  নির্বাচকমন্ডলী বলতে বোঝায় দেশের সকল নাগরিক যারা নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য (সাধারণত ১৮+ বয়সী, নিবন্ধিত, এবং অন্যথায় অযোগ্য নয়)।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া
১২.
Universal Adult Franchise- (সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার হল-) 
  1. Only educated adults can vote (শুধুমাত্র প্রাপ্তবয়স্ক শিক্ষিত ভোট দিতে পারে) 
  2. Only men can vote (শুধু পুরুষরা ভোট দিতে পারে)
  3. All the adult citizens have the right to vote without discrimination (বৈষম্য ছাড়া সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের অধিকার থাকা) 
  4. Only govt. officer can vote (শুধু সরকারি কর্মকর্তাগণ ভোট দিতে পারে) 
সঠিক উত্তর:
All the adult citizens have the right to vote without discrimination (বৈষম্য ছাড়া সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের অধিকার থাকা) 
উত্তর
সঠিক উত্তর:
All the adult citizens have the right to vote without discrimination (বৈষম্য ছাড়া সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের অধিকার থাকা) 
ব্যাখ্যা
- সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার মানে হল প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের জাতি, শ্রেণী, লিঙ্গ, ধর্ম এবং সম্পদের বৈষম্য ছাড়াই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া
১৩.
Which of the following is not a function of the electorate? (নিচের কোনটি নির্বাচকমন্ডলীর কাজ নয়) 
  1. Choosing representatives (প্রতিনিধি বাছাই)
  2. Protecting democracy (গণতন্ত্র রক্ষা)
  3. Expressing public opinion (জনমত প্রকাশ)
  4. Making judicial decisions (বিচারিক সিদ্ধান্ত নেয়া) 
সঠিক উত্তর:
Making judicial decisions (বিচারিক সিদ্ধান্ত নেয়া) 
উত্তর
সঠিক উত্তর:
Making judicial decisions (বিচারিক সিদ্ধান্ত নেয়া) 
ব্যাখ্যা

- ভোটারদের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে - নির্বাচনে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করা, নীতিমালা এবং নেতার বক্তব্য সম্পর্কে জনমত প্রকাশ করা, অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্র রক্ষা করা, পরবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার নিয়ন্ত্রণ করা।
- আদালত বিচারিক বিষয়গুলি সিদ্ধান্ত নেয় ভোটারদের নয়।
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 

১৪.
Which country is associated with the concept of bureaucracy? (কোন দেশ আমলাতন্ত্র ধারণার সাথে সম্পৃক্ত) 
  1. France (ফ্রান্স)
  2. Italy (ইতালি)
  3. UK (যুক্তরাজ্য)
  4. Germany (জার্মানী) 
সঠিক উত্তর:
France (ফ্রান্স)
উত্তর
সঠিক উত্তর:
France (ফ্রান্স)
ব্যাখ্যা

- In mid 18th century, the concept of bureaucracy has originated in France.
- French economist De Gourney has used the word ‘Bureaucracy’ in French language. The word originated from French word ‘Bureau’ and Greek word ‘kratein’. Bureau means desk and kratein means rule or govern. Bureaucracy means Desk Government.
-  Bureaucracy is a system of administration run by appointed officials (civil servants) who implement laws and policies through hierarchy, rules and specialization.

- ১৮ শতকের মাঝামাঝি সময়ে, ফ্রান্সে আমলাতন্ত্রের ধারণার উৎপত্তি।
- ফরাসি অর্থনীতিবিদ ডি গোর্নি ফরাসি ভাষায় ‘Bureaucracy’ শব্দটি ব্যবহার করেছেন। এই শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ  ‘Bureau’  এবং গ্রীক শব্দ ‘kratein’ থেকে।  ‘Bureau’ অর্থ ডেস্ক এবং ‘kratein’. অর্থ শাসন বা শাসন। আমলাতন্ত্র অর্থ ডেস্ক সরকার।
- আমলাতন্ত্র হল নিযুক্ত কর্মকর্তাদের (বেসামরিক কর্মচারীদের) দ্বারা পরিচালিত প্রশাসনের একটি ব্যবস্থা যারা শ্রেণিবিন্যাস, নিয়ম এবং বিশেষীকরণের মাধ্যমে আইন ও নীতি বাস্তবায়ন করে।
​সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম 

১৫.
Which of the following is a disadvantage of bureaucracy? (নিচের কোনটি আমলাতন্ত্রের একটি অসুবিধা?) 
  1. Division of labour (শ্রম বিভাজন)
  2. Red-tapism (লাল ফিতার দৌরাত্ম্য) 
  3. Impersonality (পক্ষপাতহীন)
  4. Employment based on merit (মেধা অনুসারে নিয়োগ) 
সঠিক উত্তর:
Red-tapism (লাল ফিতার দৌরাত্ম্য) 
উত্তর
সঠিক উত্তর:
Red-tapism (লাল ফিতার দৌরাত্ম্য) 
ব্যাখ্যা
-  লাল ফিতার দৌরাত্ম্য মানে সরকারি অফিসে অতিরিক্ত নিয়ম, বিধি, আনুষ্ঠানিকতা এবং বিলম্ব।
- প্রতিটি কর্মকর্তার একটি বিশেষায়িত (শ্রম বিভাগ) থাকে।
- সিদ্ধান্তগুলি পক্ষপাতিত্বের (ব্যক্তিত্বহীনতার) ভিত্তিতে নয়, নিরপেক্ষ হয়।
- নিয়োগ এবং পদোন্নতি যোগ্যতা, পরীক্ষা এবং কর্মক্ষমতার উপর নির্ভর করে (মেধার ভিত্তিতে কর্মসংস্থান)।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 
১৬.
Elite means- (এলিট হচ্ছে-)
  1. The majority group of  electorate (নির্বাচকমন্ডলীর সংখ্যাগরিষ্ঠ দল) 
  2. Only elected representatives (শুধু নির্বাচিত প্রতিনিধি)
  3. The educated people (শিক্ষিত জনগণ) 
  4. Minority group with significant power and influence (ক্ষমতা ও প্রভাবশালী সংখ্যালঘু গোষ্ঠী)
সঠিক উত্তর:
Minority group with significant power and influence (ক্ষমতা ও প্রভাবশালী সংখ্যালঘু গোষ্ঠী)
উত্তর
সঠিক উত্তর:
Minority group with significant power and influence (ক্ষমতা ও প্রভাবশালী সংখ্যালঘু গোষ্ঠী)
ব্যাখ্যা
-Elite একটি ইংরেজি শব্দ।এটি ফরাসি শব্দ থেকে এসেছে যার অর্থ 'Superior' বা উচ্চতর। অর্থাৎ আভিজাত্য,ক্ষমতা , পদমর্যাদা, প্রাচুর্য,প্রভাব ও প্রতিপত্তির কারণে সমাজে যারা উচ্চাসনে অবস্থান করে তারাই এলিট। 
- সপ্তদশ শতাব্দীতে পণ্যের ক্ষেত্রে 'গুণগতমান উন্নত' বুঝাতে এলিট শব্দটি ব্যবহার হতো। 
- সাধারণ দৃষ্টিকোণে এলিট বলতে সমাজের সংখ্যালঘু মানবগোষ্ঠীকে বুঝায় যারা সরকারি সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করে।
-প্রত্যেক সমাজ বা রাষ্ট্র কাঠামোয় মুষ্টিমেয় ব্যক্তবর্গের অস্তিত্ব পরিলক্ষিত হয় যারা গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকেন রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধার অধিকাংশ উপভোগ করেন তারাই এলিট।
সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম
১৭.
Who first popularized the concept of the 'elite' in political sociology? (রাজনৈতিক সমাজবিজ্ঞানে এলিটের ধারণা কে প্রথম জনপ্রিয় করেন?)
  1. Max Weber (ম্যাক্স ওয়েবার)
  2. Vilfredo Pareto (ভিলফ্রেডো প্যারেটো) 
  3. Karl Marx (কার্ল মার্ক্স) 
  4. Montesquieu (মন্টেস্কু)
সঠিক উত্তর:
Vilfredo Pareto (ভিলফ্রেডো প্যারেটো) 
উত্তর
সঠিক উত্তর:
Vilfredo Pareto (ভিলফ্রেডো প্যারেটো) 
ব্যাখ্যা
- ইতালীয় সমাজবিজ্ঞানী Vilfredo Pareto তার  'The Mind and Society' গ্রন্থে এলিট তত্ত্ব এবং এলিট আবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
- Vilfredo Pareto তার এলিট তত্ত্বের আলোচনায় দুই শ্রেণির এলিটের কথা বলেছেন-শাসনকারী এলিট ও অশাসক এলিট।
- সমাজে যারা উচ্চতর যোগ্যতাসম্পন্ন তারা হলেন শাসনকারী এলিট। তারা শাসন ব্যবস্থার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।
- সমাজে যারা নিম্নতর বা সাধারণ যোগ্যতাসম্পন্ন তারা হলেন আশাসক এলিট । এই শ্রেণি কোনভাবেই সরকার বা শাসন ব্যবস্থার সাথে জড়িত নয়।
- Max Weber আদর্শ আমলাতন্ত্রের জনক। 
- কার্ল মার্ক্স শ্রেণি সংগ্রাম তত্ত্বের জনক। তার বিখ্যাত গ্রন্থ 'The Communist Menifesto'  ও 'Das Kapital'।
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছেন মন্টেস্কু।
 সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম 
১৮.
What is the function of pressure group? (চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজ কী?) 
  1. To co-operate political party (রাজনৈতিক দলকে সহযোগিতা করা) 
  2. To participate in election (নির্বাচনে অংশগ্রহণ করা) 
  3. To pursuit group interest (গোষ্ঠী স্বার্থ রক্ষা) 
  4. To work for public welfare (জনকল্যাণে কাজ করা) 
সঠিক উত্তর:
To pursuit group interest (গোষ্ঠী স্বার্থ রক্ষা) 
উত্তর
সঠিক উত্তর:
To pursuit group interest (গোষ্ঠী স্বার্থ রক্ষা) 
ব্যাখ্যা
- বেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত স্বার্থকামী সামাজিক গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে। 
- গোষ্ঠীস্বার্থ উদ্ধার করাই মূল কাজ।সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করে।
- সুনির্দিষ্ট আদর্শ থাকেনা এবং সময় ও অবস্থার প্রেক্ষিতে আদর্শ পরিবর্তিত হয়।
- নির্দিষ্ট স্বার্থ হাসিলের জন্য চাপসৃষ্টিকারী গোষ্ঠী সংগঠিত হয়।
সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম
১৯.
Which of the following is an institutional pressure group? (নিচের কোনটি প্রাতিষ্ঠানিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী?)
  1. Political party (রাজনৈতিক দল) 
  2. Labour organization (শ্রমিক সমিতি)
  3. Farmer organization (কৃষক সমিতি) 
  4. Teacher organization (শিক্ষক সমিতি) 
সঠিক উত্তর:
Political party (রাজনৈতিক দল) 
উত্তর
সঠিক উত্তর:
Political party (রাজনৈতিক দল) 
ব্যাখ্যা
- G.A. almond ও G.B. Powell চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন।যথা-প্রাতিষ্ঠানিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী, সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী,সংগঠনহীন চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও স্বতঃস্ফুর্ত চাপসৃষ্টিকারী গোষ্ঠী। 
- প্রাতিষ্ঠানিক চাপসৃষ্টিকারী গোষ্ঠীঃ নিজেদের স্বার্থ প্রতিষ্ঠা ছাড়াও সুনির্দিষ্ট রাজনৈতিক ও সামাজিক কর্মসম্পাদনের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে সংগঠিত যে গোষ্ঠী প্রতিষ্ঠিত হয় তাকে প্রাতিষ্ঠানিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী। যেমন- রাজনৈতিক দল, আইনসভা,সেনাবাহিনী ও আমলাতন্ত্র ইত্যাদি। 
-  সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠীঃ কোন একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ ও স্বার্থসংশ্লিষ্ট দাবি-দাওয়া পেশ করার জন্য সংগঠিত গোষ্ঠীকে সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে। চেমন- শ্রমিক সংঘ,বণিক সংঘ ইত্যাদি।   
- সংগঠনহীন চাপসৃষ্টিকারী গোষ্ঠীঃ বংশ,শ্রেণি,জাতি,ধর্ম,ভাষা,পেশা,সংস্কৃতির উপর ভিত্তি করে অসংগঠিতভাবে গড়ে উঠা গোষ্ঠীকে সংগঠনহীন চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে। যেমন- বিদ্যুতের সমস্যার জন্য সমাধান চেয়ে কর্তৃপক্ষের নিকট অসংগঠিত চাপ।  
- স্বতঃস্ফুর্ত চাপসৃষ্টিকারী গোষ্ঠীঃ কোন বিশেষ ঘটনার উপর স্বতঃস্ফুর্তভাবে গড়ে উঠা গোষ্ঠীকে স্বতঃস্ফুর্ত চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে। যেমন- দাঙ্গাহাঙ্গামা, ভাংচুর ও বিক্ষোভ ইত্যাদি। 
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া
২০.
Bank officer's organization is what type of pressure group? (ব্যাংক কর্মকর্তাদের সংগঠন কোন ধরণের চাপসৃষ্টিকারী গোষ্ঠী?) 
  1. Interest group (স্বার্থান্বেষী গোষ্ঠী) 
  2. Institutional pressure group (প্রাতিষ্ঠানিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী) 
  3. Developmental pressure group (উন্নয়নমূলক চাপসৃষ্টিকারী গোষ্ঠী)
  4. Reserved pressure group (সংরক্ষিত চাপসৃষ্টিকারী গোষ্ঠী)
সঠিক উত্তর:
Interest group (স্বার্থান্বেষী গোষ্ঠী) 
উত্তর
সঠিক উত্তর:
Interest group (স্বার্থান্বেষী গোষ্ঠী) 
ব্যাখ্যা
- Interest group মূলত অভিন্ন পেশা বা বৃত্তির ব্যক্তিদের নিয়ে গঠিত হয়।
- রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা না করে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে নিজেদের শ্রেণিস্বার্থরক্ষা ও উন্নয়নে কাজ করে। 
- এ গোষ্ঠীর সদস্যদের মধ্যে সমস্বার্থ অংশীদারী মনোভাব বিদ্যমান থাকে। যেমন- কৃষকদের সংগঠন, ব্যাংক কর্মকর্তাদের সংগঠন ও শিক্ষক সমিতি ইত্যাদি। 
সূত্রঃ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ- সৈয়দ নুরুল হক
২১.
What is the main task of political party? (রাজনৈতিক দলের মূল কাজ কোনটি?)
  1. Interest aggregation (স্বার্থ একীভূতকরণ)
  2. Determination of state problem (রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ)
  3. Formation of government (সরকার গঠন)
  4. Formation of public opinion (জনমত গঠন)
সঠিক উত্তর:
Formation of government (সরকার গঠন)
উত্তর
সঠিক উত্তর:
Formation of government (সরকার গঠন)
ব্যাখ্যা
-রাজনৈতিক দলের সদস্যগণ একই মতাদর্শ ও নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হয়।
- রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে ঐক্যমত পোষণ করে।
- নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে গৃহীত কর্মসূচির বাস্তবায়ন করে।
-রাজনৈতিক দলের প্রধান কাজ সরকার গঠন করা ।
- রাজনৈতিক দল জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন সভা,মিছিল ও গণযোগাযোগের কর্মসূচি গ্রহণ করে। 
সূত্রঃ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ- সৈয়দ নুরুল হক
২২.
Bi-party political System exists in which country? (দ্বি-দলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু আছে কোন দেশে?) 
  1. Bangladesh (বাংলাদেশ)
  2. India (ভারত)
  3. Pakistan (পাকিস্তান)
  4. USA (যুক্তরাষ্ট্র) 
সঠিক উত্তর:
USA (যুক্তরাষ্ট্র) 
উত্তর
সঠিক উত্তর:
USA (যুক্তরাষ্ট্র) 
ব্যাখ্যা
- সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে তিনভাগে ভাগ করা যায়-একদলীয় ব্যবস্থা,দ্বি-দলীয় ব্যবস্থা ও বহুদলীয় ব্যবস্থা। 
- একদলীয় ব্যবস্থাঃ রাষ্ট্রের মধ্যে যখন সাংবিধানিকভাবে একটিমাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান থাকে এবং তাদের মাধ্যমে রাজনৈতিক কর্মকান্ড পরিচালিত হয় তাকে একদলীয় ব্যবস্থা বলে। যেমন-চীন,রাশিয়া ও উত্তর কোরিয়া ইত্যাদি। 
- দ্বি-দলীয় ব্যবস্থাঃ রাষ্ট্রে যখন দুটি প্রধান রাজনৈতিক দল থাকে এবং গুটিকয়েক ছোট রাজনৈতিক দলের অস্তিত্ব দেখা যায় তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলে। যেমন- মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইত্যাদি। 
- বহুদলীয় ব্যবস্থাঃ যে রাষ্ট্র ব্যবস্থায় দুইয়ের অধিক রাজনৈতিক দলের কার্যক্রম দেখা যায় তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। যেমন- বাংলাদেশ,ভারত ও পাকিস্তান ইত্যাদি।
সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম
২৩.
What is public opinion? (জনমত কী?)
  1. Opinion of intellectual (বুদ্ধিজীবিদের মতামত) 
  2. Opinion of few people (কতিপয় লোকের মতামত)
  3. Welfare oriented opinion of majority people (সংখ্যাগরিষ্ঠ লোকের কল্যাণমূলক মতামত)
  4. Opinion of people (জনগণের মতামত) 
সঠিক উত্তর:
Welfare oriented opinion of majority people (সংখ্যাগরিষ্ঠ লোকের কল্যাণমূলক মতামত)
উত্তর
সঠিক উত্তর:
Welfare oriented opinion of majority people (সংখ্যাগরিষ্ঠ লোকের কল্যাণমূলক মতামত)
ব্যাখ্যা
-সাধারণ অর্থে জনমত বলতে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকেই বুঝায়।
- জাতীয় কোন প্রশ্নে সংখ্যাগরিষ্ঠের মতই সর্বদা জনমত বলে স্বীকৃত হবে তা ঠিক নয়; কখনো কখনো সংখ্যালঘিষ্ঠের মতামতও জনমত হতে পারে তা যদি যুক্তিযুক্ত ও কল্যাণকর হয়।  
- কেবল প্রভাবশালী, যুক্তিযুক্ত,স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকেই জনমত বলে। 
- জনমত শব্দটি প্রথম ব্যবহৃত হয় রুশোর লেখনীর মাধ্যমে। 
সূত্রঃ Political Theory – R.C. Agarwal 

২৪.
What is the difference point of local govt. and local self govt. ? (স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের পার্থক্যের কেন্দ্রবিন্দু কী? )
  1. Process of taking decision (সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া)
  2. Process of setting policy (নীতি নির্ধারন প্রক্রিয়া)
  3. Process of power exercise (ক্ষমতা চর্চা প্রক্রিয়া)
  4. Process of making project (প্রকল্প প্রণয়ন প্রক্রিয়া ) 
সঠিক উত্তর:
Process of taking decision (সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া)
উত্তর
সঠিক উত্তর:
Process of taking decision (সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া)
ব্যাখ্যা

- স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের অধীনে থেকে কাজ করে এবং তাদের কার্যক্রম কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় পরিচালিত হয়। অন্যদিকে, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে গঠিত হয় এবং স্থানীয় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে। 
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া

২৫.
Which of the following is not the function of local govt.? (স্থানীয় সরকার  নিচের কোন কাজটি করে না ?)
  1. Urban planning (নগর পরিকল্পনা)  
  2. Waste management (বর্জ্য ব্যবস্থাপনা) 
  3. National defense policy-making (জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়ন) 
  4. Issuing trade license (ট্রেড লাইসেন্স দেয়া )
সঠিক উত্তর:
National defense policy-making (জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়ন) 
উত্তর
সঠিক উত্তর:
National defense policy-making (জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়ন) 
ব্যাখ্যা

-স্থানীয় সরকারের প্রধান কাজ হল স্থানীয় পর্যায়ে জনগণের সেবামূলক বিভিন্ন কাজ করা এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করা। এর মধ্যে রাস্তাঘাট, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। 
- স্থানীয় সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হয় এবং তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেবা প্রদান করে থাকে। 

সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া

২৬.
Which institutions disrupts government service at local level? (স্থানীয় পর্যায়ে সরকারি সেবাকে বাধাগ্রস্থ করছে কোনটি?)
  1. Lack of qualified field workers (যোগ্য মাঠকর্মীর অভাব)
  2. Bureaucratic complexity (আমলাতান্ত্রিক জটিলতা) 
  3. Procrastination of local govt. system (স্থানীয় শাসন ব্যবস্থার দীর্ঘসূত্রিতা)
  4.  Rapid development of NGO (এনজিওর দ্রুত বিকাশ )
সঠিক উত্তর:
Bureaucratic complexity (আমলাতান্ত্রিক জটিলতা) 
উত্তর
সঠিক উত্তর:
Bureaucratic complexity (আমলাতান্ত্রিক জটিলতা) 
ব্যাখ্যা

-আমলাতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন স্তর এবং নিয়ম-কানুনের কারণে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময় লাগে। 
- স্থানীয় সরকার ব্যবস্থায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হওয়া এবং কেন্দ্রীয় সরকারের উপর অতিরিক্ত নির্ভরশীলতাও একটি সমস্যা। 
- আমলাতান্ত্রিক জটিলতার সুযোগ নিয়ে কিছু কর্মচারী দুর্নীতিতে জড়িয়ে পড়ে, যা সেবাপ্রাপ্তিতে বাধা সৃষ্টি করে।
- সরকারি বিভিন্ন দফতরে অপ্রয়োজনীয় কাগজপত্র, স্বাক্ষর এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অনুমোদনের জন্য ঘুরতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।

সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 

২৭.
What is the main purpose of local government? (স্থানীয় সরকারের প্রধান উদ্দেশ্য কী? )
  1. To run the country (দেশ পরিচালনা করা)
  2. To provide local public services (স্থানীয় জনসেবা প্রদান করা)
  3. আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা (To manage international relations)
  4. আইন প্রণয়ন করা (To make laws)
সঠিক উত্তর:
To provide local public services (স্থানীয় জনসেবা প্রদান করা)
উত্তর
সঠিক উত্তর:
To provide local public services (স্থানীয় জনসেবা প্রদান করা)
ব্যাখ্যা

-স্থানীয় সরকার মূলত জনগণের নিকটতম পর্যায়ে সেবা প্রদান করে, যেমন পানি, রাস্তা, শিক্ষা ইত্যাদি।
- স্থানীয় সরকারের মূল উদ্দেশ্য হল স্থানীয় পর্যায়ে জনগণের জন্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা এবং তাদের সমস্যার সমাধান করা। 
- এটি কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কমায় এবং স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী পরিষেবা নিশ্চিত করে। 
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া

২৮.
What is Local Self-Government?  (স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কী?) 
  1. Administration by central government only (শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের প্রশাসন)
  2. Administration by elected representatives at the local level (স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রশাসন)
  3. Administration by foreign authorities (বিদেশী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসন)
  4. Administration without public participation (জনসাধারণের অংশগ্রহণ ছাড়া প্রশাসন)
সঠিক উত্তর:
Administration by elected representatives at the local level (স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রশাসন)
উত্তর
সঠিক উত্তর:
Administration by elected representatives at the local level (স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রশাসন)
ব্যাখ্যা

- স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার জনগণকে তাদের স্থানীয় বিষয় নিজেদের হাতে পরিচালনার সুযোগ দেয়।
​- স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা বা প্রশাসনকে বোঝায়, যেখানে একটি নির্দিষ্ট এলাকার জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে।
​- এই সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কম থাকে এবং স্থানীয় জনগণ তাদের এলাকার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে।
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া

২৯.
Which of the following ensures “Rule of Law” in a country? (কোন অঙ্গ একটি দেশে "আইনের শাসন" নিশ্চিত করে?) 
  1. Legislature (আইন বিভাগ)
  2. Executive (নির্বাহী বিভাগ)
  3. Judiciary (বিচার বিভাগ)
  4. Cabinet (মন্ত্রিসভা) 
সঠিক উত্তর:
Judiciary (বিচার বিভাগ)
উত্তর
সঠিক উত্তর:
Judiciary (বিচার বিভাগ)
ব্যাখ্যা

- আইনের শাসন বলতে বোঝায় আইনের প্রভাবে একটি সমাজ বা রাষ্ট্র পরিচালিত হবে, যেখানে আইনের চোখে সবাই সমান এবং আইনের স্থান সবার ঊর্ধ্বে।
​- আইনের শাসন নিশ্চিত করে বিচার বিভাগ। বিচার বিভাগ রাষ্ট্রের অন্যান্য বিভাগ থেকে আলাদাভাবে কাজ করে এবং জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করে। এটি সংবিধান সংরক্ষণ করে এবং আইনের সামনে সকলের সমতা নিশ্চিত করে, যা স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগের সুযোগকে বাধা দেয়। 
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 

৩০.
In parliamentary democracy, the Executive is— (সংসদীয় গণতন্ত্রে নির্বাহী—)
  1. Independent from the Legislature (আইনসভা থেকে সম্পূর্ণ স্বাধীন)
  2. Dependent on the Legislature (আইনসভার উপর নির্ভরশীল)
  3. Controlled by the Judiciary (বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন)
  4. Appointed by the Election Commission (নির্বাচন কমিশন কর্তৃক নিয়োজিত)
সঠিক উত্তর:
Dependent on the Legislature (আইনসভার উপর নির্ভরশীল)
উত্তর
সঠিক উত্তর:
Dependent on the Legislature (আইনসভার উপর নির্ভরশীল)
ব্যাখ্যা

- সংসদীয় গণতন্ত্র হলো এমন এক সরকার ব্যবস্থা, যেখানে সরকার প্রধান (প্রধানমন্ত্রী) জনগণের নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা বা সমর্থন থেকে তার ক্ষমতা লাভ করে এবং সংসদের কাছেই জবাবদিহি করে। 
​- এই ব্যবস্থায় রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত থাকে এবং প্রধানমন্ত্রীই সাধারণত সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত থাকে। সংসদীয় গণতন্ত্রে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী আইনসভার সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন বা "আস্থা" লাভ করেন এবং তাদের কাছেই জবাবদিহি করেন। 
​- সরকার টিকে থাকার জন্য আইনসভার আস্থা অপরিহার্য, এবং আইনসভা প্রয়োজনে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাকে ক্ষমতাচ্যুত করতে পারে।
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া

৩১.
The principle of “Checks and Balances” is closely related to— (“নিয়ন্ত্রণ ও ভারসাম্য” নীতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?) 
  1. Parliamentary sovereignty (সংসদীয় সার্বভৌমত্ব)
  2. Separation of power (ক্ষমতা স্বতন্ত্রীকরণ)
  3. Federalism (যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা)
  4. Rule of law (আইনের শাসন) 
সঠিক উত্তর:
Separation of power (ক্ষমতা স্বতন্ত্রীকরণ)
উত্তর
সঠিক উত্তর:
Separation of power (ক্ষমতা স্বতন্ত্রীকরণ)
ব্যাখ্যা

- Check and Balance পদ্ধতিতে প্রতিটি অঙ্গ অপর অঙ্গকে নিয়ন্ত্রণ করে ভারসাম্য রক্ষা করে। যেমন— আমেরিকার প্রেসিডেন্ট ভেটো প্রয়োগ করতে পারেন, আবার কংগ্রেসও তা অতিক্রম করতে পারে।
​- নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি হলো এমন একটি শাসনব্যবস্থা যেখানে সরকারের তিনটি বিভাগ (আইন, শাসন ও বিচার) একে অপরের ক্ষমতা ও কার্যাবলি নিয়ন্ত্রণ করে এবং একে অপরের ওপর নজরদারি রাখে, যার ফলে কোনো একক বিভাগের হাতে যেন অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে এবং ক্ষমতার ভারসাম্য বজায় থাকে।
​- এটি ক্ষমতার অপব্যবহার রোধ করে এবং জবাবদিহি নিশ্চিত করে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। 
​সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম 

৩২.
According to Montesquieu, if legislative and executive powers are united in the same person— (মন্টেস্কুর মতে, যদি আইন প্রণয়ন ও নির্বাহী ক্ষমতা একই ব্যক্তির হাতে থাকে তবে— ) 
  1. Justice will be ensured (ন্যায়বিচার নিশ্চিত হবে)
  2. Liberty will be destroyed (স্বাধীনতা ধ্বংস হবে)
  3. Government will be efficient (সরকার দক্ষ হবে)
  4. Democracy will be strengthened (গণতন্ত্র শক্তিশালী হবে)
সঠিক উত্তর:
Liberty will be destroyed (স্বাধীনতা ধ্বংস হবে)
উত্তর
সঠিক উত্তর:
Liberty will be destroyed (স্বাধীনতা ধ্বংস হবে)
ব্যাখ্যা

- যদি একই ব্যক্তি আইন তৈরি করেন, সেই আইন কার্যকর করেন এবং আবার নিজের তৈরি করা আইন অনুসারে বিচারও করেন, তাহলে তা জনগণের জন্য নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে জনগণের স্বাধীনতা বলে কিছু থাকতে পারে না। 
​- তাই, এই নীতি অনুযায়ী আইনসভা আইন তৈরি করবে, সরকার সেই আইন কার্যকর করবে, এবং বিচার বিভাগ আইন অনুসারে বিচার কার্য সম্পাদন করবে—এই তিনটি কাজ আলাদা আলাদাভাবে পরিচালিত হবে।
​- মন্টেস্কুর মতে, এক ব্যক্তির হাতে আইন প্রণয়ন ও আইন বাস্তবায়ন থাকলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং জনগণের স্বাধীনতা হারাবে।
- ​মন্টেস্কু তার 'The Spirit of the Laws' গ্রন্থে উল্লেখ করেছেন যে, রাজনৈতিক স্বাধীনতা তখনই সম্ভব যখন সরকারের ক্ষমতাকে পৃথক করা হয়। 
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 

৩৩.
What is the main criticism of Variety of Representation? (প্রতিনিধিত্বের বৈচিত্র্যতার মূল সমালোচনা কী?)
  1. Protects minority rights (সংখ্যালঘুর অধিকার রক্ষা হয়)
  2. Represents various sections of society (সমাজের বিভিন্ন অংশ প্রতিনিধিত্ব পায়)
  3. Makes administration complicated (প্রশাসন জটিল হয়ে পড়ে)
  4. Strengthens democracy (গণতন্ত্র শক্তিশালী হয়)
সঠিক উত্তর:
Makes administration complicated (প্রশাসন জটিল হয়ে পড়ে)
উত্তর
সঠিক উত্তর:
Makes administration complicated (প্রশাসন জটিল হয়ে পড়ে)
ব্যাখ্যা

- বিভিন্ন গোষ্ঠীকে আলাদা আসন দিলে সংসদ বা প্রশাসন জটিল হয়ে যেতে পারে এবং দক্ষতা কমতে পারে।
​- বৈচিত্র্যতার ওপর জোর দেওয়া হলে অনেক সময় এমন ব্যক্তিদের নির্বাচিত করা হয় যারা তাদের গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন শুধুমাত্র তাদের পরিচয়ের কারণে, কিন্তু তাদের কাজ বা নীতি তাদের গোষ্ঠীর স্বার্থের জন্য হয় না।
​- বৈচিত্র্যপূর্ণ প্রতিনিধিত্ব মানেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয়। কিছু ক্ষেত্রে, এটি শুধুমাত্র সমাজে বিভিন্ন গোষ্ঠীর অংশগ্রহণ দেখানোর জন্য করা হয়, কিন্তু বাস্তবে তাদের সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রকৃত ক্ষমতা থাকে না।
​- বৈচিত্র্যতার ওপর অতিরিক্ত জোর দিলে সমাজে বিভেদ তৈরি হতে পারে। নির্দিষ্ট গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হলে অন্য গোষ্ঠীগুলো অবহেলিত বোধ করতে পারে, যা সামাজিক সংহতির জন্য ক্ষতিকর।

​সূত্রঃ রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা- ড. রবিউল ইসলাম  

৩৪.
Proportional Representation system works best in— (Proportional Representation system সবচেয়ে কার্যকর কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থায়?) 
  1. Multi-party systems (বহুদলীয় ব্যবস্থা)
  2. Two-party systems (দ্বিদলীয় ব্যবস্থা)
  3. Dictatorial governments (স্বৈরাচারী সরকার)
  4. Military regimes (সামরিক শাসন) 
সঠিক উত্তর:
Multi-party systems (বহুদলীয় ব্যবস্থা)
উত্তর
সঠিক উত্তর:
Multi-party systems (বহুদলীয় ব্যবস্থা)
ব্যাখ্যা

- বহুদলীয় ব্যবস্থায় Proportional Representation system বিভিন্ন দলের প্রকৃত সমর্থন অনুযায়ী আসন নিশ্চিত করে।
​- এই ব্যবস্থায়, একটি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরিবর্তে, প্রাপ্ত ভোটের আনুপাতিক হার অনুযায়ী আসন বন্টন করা হয়, যা বিভিন্ন রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটকে সরাসরি প্রতিনিধিত্বে পরিণত করে। 
​- এটি ছোট দলগুলোকেও সংসদে আসন পেতে সাহায্য করে, কারণ তাদের প্রাপ্ত ভোটগুলোও (ছোট হলেও) আনুপাতিক হারে প্রতিনিধিত্বে রূপান্তরিত হয়। 
​- যেহেতু বিভিন্ন দলের মতামত সংসদে আনুপাতিক হারে প্রতিফলিত হয়, তাই সমাজের বিভিন্ন গোষ্ঠীর চাহিদা এবং দৃষ্টিভঙ্গি উঠে আসার সুযোগ তৈরি হয়। 
​- ছোট দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মতামতের প্রভাব বৃদ্ধি পায়, যা রাজনৈতিক আলোচনাকে আরও সমৃদ্ধ এবং স্থিতিশীল করতে পারে।
​সূত্রঃ Political Theory – R.C. Agarwal  

৩৫.
What is the minimum age to be included in the electoral roll in Bangladesh? (বাংলাদেশে নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত?) 
  1. 25 years (২৫ বছর) 
  2. 21 years (২১ বছর)
  3. 18 years (১৮ বছর)
  4. 16 years (১৬ বছর)
সঠিক উত্তর:
18 years (১৮ বছর)
উত্তর
সঠিক উত্তর:
18 years (১৮ বছর)
ব্যাখ্যা

 - বাংলাদেশ সংবিধান অনুযায়ী ১৮ বছর বয়স পূর্ণ হলেই নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।
- ​কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভু্ক্ত হইবার অধিকারী হইবেন, যদি
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;
(খ) তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়;
(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;
ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 

৩৬.
What is a political party? (রাজনৈতিক দল বলতে কী বোঝায়?) 
  1. An organization aiming to capture political power through elections (নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের লক্ষ্যে গঠিত সংগঠন)
  2. A voluntary social organization (একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন)
  3. A group of bureaucrats (কেবলমাত্র আমলাদের একটি দল)
  4. A group formed only for cultural activities (শুধুমাত্র সাংস্কৃতিক কার্যক্রমের জন্য গঠিত সংগঠন)
সঠিক উত্তর:
An organization aiming to capture political power through elections (নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের লক্ষ্যে গঠিত সংগঠন)
উত্তর
সঠিক উত্তর:
An organization aiming to capture political power through elections (নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের লক্ষ্যে গঠিত সংগঠন)
ব্যাখ্যা

- রাজনৈতিক দল হলো এমন একটি সংগঠিত গোষ্ঠী যাদের অভিন্ন মতাদর্শ ও লক্ষ্য থাকে এবং তারা রাজনৈতিক ক্ষমতা লাভ করে নীতি বাস্তবায়ন করতে চায়।
​- রাজনৈতিক দল হলো নাগরিকদের এমন একটি সম্মিলিত সংগঠন, যারা নির্দিষ্ট নীতি ও কর্মসূচির ভিত্তিতে ঐকমত্য পোষণ করে এবং নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন ও রাষ্ট্রীয় ক্ষমতা দখলের মাধ্যমে সমষ্টিগত কল্যাণ সাধন করতে চায়। এই দলগুলো জনগণের চাহিদা পূরণে এবং রাষ্ট্র পরিচালনায় নিজস্ব প্রস্তাবিত নীতিগুলো বাস্তবায়নে কাজ করে। 
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 

৩৭.
Political parties play an important role in— (রাজনৈতিক দল প্রধানত ভূমিকা রাখে— )
  1. Strengthening monarchy(রাজতন্ত্র শক্তিশালী করতে)
  2. Promoting democracy(গণতন্ত্রকে উন্নত করতে)
  3. Weakening citizenship(নাগরিকত্ব দুর্বল করতে)
  4. Encouraging dictatorship(একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে) 
সঠিক উত্তর:
Promoting democracy(গণতন্ত্রকে উন্নত করতে)
উত্তর
সঠিক উত্তর:
Promoting democracy(গণতন্ত্রকে উন্নত করতে)
ব্যাখ্যা

- গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল অপরিহার্য, কারণ দল জনগণকে সরকারের সাথে যুক্ত করে, স্বার্থ উপস্থাপন করে এবং জবাবদিহিতা নিশ্চিত করে।
​- রাজনৈতিক দলগুলো সরকারের কাজের সমালোচনা করে এবং সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয়।
​- রাজনৈতিক দলগুলো জনগণের রাজনৈতিক অধিকার আদায় ও রক্ষার জন্য কাজ করে।
​- রাজনৈতিক দলগুলো জনগণকে রাজনৈতিক বিষয়ে সচেতন করে তোলে। 
​- রাজনৈতিক দলগুলো বিভিন্ন নীতি ও আদর্শের ভিত্তিতে গঠিত হয় এবং এগুলো জনগণের সামনে তুলে ধরে। 
​- রাজনৈতিক দলগুলো জনগণের আশা-আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরে।
​- নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক দলগুলো সরকার গঠনে সহায়তা করে। 

​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 

৩৮.
Which of the following is a global example of a pressure group? (নিচের কোনটি একটি বৈশ্বিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী?) 
  1. United Nations (UN) জাতিসংঘ
  2. Amnesty International (অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল)
  3. UK Conservative Party (যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি)
  4. US Democratic Party (মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি)
সঠিক উত্তর:
Amnesty International (অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল)
উত্তর
সঠিক উত্তর:
Amnesty International (অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল)
ব্যাখ্যা

- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, যা বিশ্বজুড়ে সরকারগুলোর উপর মানবাধিকারের প্রশ্নে চাপ সৃষ্টি করে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International) একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষা এবং প্রসারের জন্য কাজ করে।
​- এটি ১৯৬১ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত।সংস্থাটি বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন, যেমন বিনা বিচারে আটক, নির্যাতন, ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার। 
​সূত্রঃ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ- সৈয়দ নুরুল হক 

৩৯.
Which of the following methods is commonly used by interest groups? (স্বার্থান্বেষী গোষ্ঠী সাধারণত কোন পদ্ধতি ব্যবহার করে?) 
  1. Lobbying and advocacy (লবিং ও প্রচারণা)
  2. Passing laws in parliament (সংসদে আইন প্রণয়ন)
  3. Appointing judges (বিচারক নিয়োগ)
  4. Conducting military operations (সামরিক অভিযান)
সঠিক উত্তর:
Lobbying and advocacy (লবিং ও প্রচারণা)
উত্তর
সঠিক উত্তর:
Lobbying and advocacy (লবিং ও প্রচারণা)
ব্যাখ্যা

- স্বার্থান্বেষী গোষ্ঠী বলতে সেইসব ব্যক্তি বা দলের সমষ্টিকে বোঝানো হয়, যারা নিজেদের বা তাদের নির্দিষ্ট গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সংগঠিত হয়। 
​- এই গোষ্ঠীগুলো সমাজে বা রাজনীতিতে নিজেদের লক্ষ্য পূরণের জন্য নির্দিষ্ট নীতি বা সুবিধা অর্জনের চেষ্টা করে, তবে তাদের কাজ শুধুমাত্র নিজেদের সুবিধা কেন্দ্রিক হতে পারে এবং বৃহত্তর জনস্বার্থের পরিপন্থীও হতে পারে। 
​- লবিং, জনমত প্রচারণা, স্মারকলিপি ও বিক্ষোভের মাধ্যমে তারা নীতি প্রভাবিত করে।
​- স্বার্থান্বেষী গোষ্ঠীর উদাহরণ হলো পেশাগত সংগঠন (যেমন ডাক্তারদের সমিতি, শিক্ষকদের সংগঠন), ব্যবসায়িক গোষ্ঠী (যেমন শিল্পপতিদের সংঘ), ধর্মীয় সংগঠন, শ্রমিক সংগঠন, এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠী, যা তাদের সদস্যদের নির্দিষ্ট স্বার্থ পূরণ ও সুরক্ষার জন্য কাজ করে। 
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 

৪০.
Which of the following is a criticism of bureaucracy? (আমলাতন্ত্রের সমালোচনা নিচের কোনটি ?) 
  1. Ensures impartial implementation of laws (আইনের নিরপেক্ষ বাস্তবায়ন নিশ্চিত করে) 
  2. Promotes efficiency and professionalism (দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি করে)
  3. Can be slow, inflexible, and resistant to change (ধীর, কঠোর এবং পরিবর্তনের প্রতি প্রতিরোধী হতে পারে)
  4. Provides stability in governance (প্রশাসনে স্থিতিশীলতা প্রদান করে) 
সঠিক উত্তর:
Can be slow, inflexible, and resistant to change (ধীর, কঠোর এবং পরিবর্তনের প্রতি প্রতিরোধী হতে পারে)
উত্তর
সঠিক উত্তর:
Can be slow, inflexible, and resistant to change (ধীর, কঠোর এবং পরিবর্তনের প্রতি প্রতিরোধী হতে পারে)
ব্যাখ্যা

- আমলাতন্ত্রের প্রধান সমালোচনাগুলো হলো অদক্ষতা ও দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত নিয়মকানুন ও লাল ফিতা, কাজের প্রতি অনীহা, স্বজনপ্রীতি ও দুর্নীতি, ব্যক্তিগত সম্পর্কের প্রভাব এবং জনসাধারণের প্রতি উপেক্ষা। এই সমস্যাগুলো আমলাতান্ত্রিক ব্যবস্থার কার্যকারিতা হ্রাস করে এবং জনগণের অসন্তোষ বাড়ায়। 
- আমলাতন্ত্রের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ধীর হয়, যা যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বাধা দেয়।
- প্রথাগত এবং কঠোর নিয়মকানুনের উপর নির্ভরশীল হওয়ায় আমলাতন্ত্র নতুন ধারণা বা উদ্ভাবনী সমাধান গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত থাকে।
- আমলাতন্ত্রের জটিল প্রক্রিয়া ও স্তরগুলো প্রায়শই অপ্রয়োজনীয় এবং জনসাধারণকে হয়রানি করে।
- আমলারা জনগণের ভোটে নির্বাচিত নন, ফলে তারা রাজনৈতিক বা প্রশাসনিক কাঠামোর প্রতি বেশি দায়বদ্ধ থাকে, যা তাদের জনগণের প্রতি জবাবদিহিতার অভাব তৈরি করে।
- আমলাতন্ত্রে ব্যক্তিগত স্বার্থ ও দুর্নীতির সুযোগ বৃদ্ধি পায়, কারণ আমলাদের কাজের স্বচ্ছতার অভাব এবং জবাবদিহিতার অভাব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- আমলারা অনেক সময় তাদের ক্ষমতার অপব্যবহার করে এবং নিজেদের সুবিধার জন্য নিয়মকানুনের অপব্যাখ্যা করে।
- অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে আমলারা তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, যা একটি সুস্থ প্রশাসন বজায় রাখতে বাধা সৃষ্টি করে।
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 

৪১.
Which method is commonly used to measure public opinion? (জনমত পরিমাপে সাধারণ  কোন পদ্ধতি ব্যবহৃত হয়  ?) 
  1. Census (আদমশুমারি) 
  2. Opinion polls and surveys (মতামত জরিপ ও সার্ভে) 
  3. Judicial rulings (বিচারিক রায়) 
  4. Legislative acts (আইন প্রণয়ন)
সঠিক উত্তর:
Opinion polls and surveys (মতামত জরিপ ও সার্ভে) 
উত্তর
সঠিক উত্তর:
Opinion polls and surveys (মতামত জরিপ ও সার্ভে) 
ব্যাখ্যা

- জনমত সাধারণত জরিপ, প্রশ্নাবলী এবং পোলের মাধ্যমে পরিমাপ করা হয়।
​- জনমত পরিমাপের প্রধান পদ্ধতিগুলো হলো সমীক্ষা বা জরিপ, ফোকাস গ্রুপ, এবং মতামত বিশ্লেষণ। সমীক্ষা বা জরিপে নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছ থেকে প্রশ্নাবলীর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। ফোকাস গ্রুপ পদ্ধতিতে একটি নির্দিষ্ট বিষয়ে ছোট দলের সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে তাদের মতামত জানা যায়। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বা সংবাদপত্রের মন্তব্য বিশ্লেষণ করেও জনমত সম্পর্কে ধারণা পাওয়া যায়। 
- সমীক্ষা (Surveys): এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছ থেকে পূর্বনির্ধারিত প্রশ্নাবলীর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।এই তথ্যগুলো পরিসংখ্যানগতভাবে বিশ্লেষণ করে জনমতের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।এটি জনমত পরিমাপের সবচেয়ে প্রচলিত এবং কার্যকর একটি পদ্ধতি।
- ফোকাস গ্রুপ (Focus Groups): একটি নির্দিষ্ট বিষয়ে আগ্রহী একটি ছোট দলের সদস্যদের সাথে আলোচনা করা হয়। আলোচনা থেকে তাদের মতামত, অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি গভীরভাবে বোঝা যায়। এই পদ্ধতিতে গভীর বিশ্লেষণ সম্ভব হয়, তবে এর ফলাফল সামগ্রিক জনমতের প্রতিনিধি নাও হতে পারে।
- মতামত বিশ্লেষণ (Opinion Analysis): বিভিন্ন গণমাধ্যম, যেমন - সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ, ফোরাম এবং সংবাদপত্রের মন্তব্য বিশ্লেষণ করে জনমতের একটি ধারণা পাওয়া যায়। এটি একটি দ্রুত পদ্ধতি, যা বর্তমান ট্রেন্ড ও মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বুঝতে সাহায্য করে।
- প্রতিক্রিয়া ও আচরণ পর্যবেক্ষণ: নির্দিষ্ট কোনো ঘটনা বা নীতির প্রতি জনগণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, তাদের আচরণ এবং বিভিন্ন প্রচার মাধ্যমে তাদের অংশগ্রহণ দেখে জনমত পরিমাপ করা যায়।
- নির্বাচনী ফলাফল: কোনো নির্বাচনে জনগণের ভোট দেওয়ার ধরণ এবং তার ফলাফল জনমত মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক।
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 

৪২.
What is the main purpose of bureaucracy? (আমলাতন্ত্রের মূল উদ্দেশ্য কী?) 
  1. To increase personal benefits (ব্যক্তিগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা) 
  2. To efficiently implement state functions (রাষ্ট্রীয় কার্যবলী সুষ্ঠুভাবে পরিচালনা করা) 
  3. To increase political power (রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা) 
  4. To create division among the people (জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা) 
সঠিক উত্তর:
To efficiently implement state functions (রাষ্ট্রীয় কার্যবলী সুষ্ঠুভাবে পরিচালনা করা) 
উত্তর
সঠিক উত্তর:
To efficiently implement state functions (রাষ্ট্রীয় কার্যবলী সুষ্ঠুভাবে পরিচালনা করা) 
ব্যাখ্যা

- আমলাতন্ত্রের মূল উদ্দেশ্য হলো একটি সুশৃঙ্খল, দক্ষ ও ধারাবাহিক পদ্ধতিতে সরকারি বা প্রাতিষ্ঠানিক নীতি ও কার্যক্রম বাস্তবায়ন করা। এটি যোগ্যতা-ভিত্তিক নিয়োগ, স্পষ্ট কর্ম-বণ্টন, সুনির্দিষ্ট নিয়মাবলী এবং পদসোপান কাঠামোর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কার্যকারিতা ও ধারাবাহিকতা নিশ্চিত করে, যার ফলে জনগণের সেবা প্রদান এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়।
- যোগ্যতা-ভিত্তিক নিয়োগ ও বিশেষীকরণের মাধ্যমে আমলাতন্ত্র একটি প্রতিষ্ঠানের কাজকে আরও সুশৃঙ্খল ও দক্ষ করে তোলে।
- রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও আমলারা তাদের পদ হারান না, যা সরকারি নীতি ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে।
- আমলাতন্ত্র সরকার বা প্রতিষ্ঠানের নির্ধারিত নীতি ও উদ্দেশ্যগুলোকে সুব্যবস্থিতভাবে বাস্তবায়নের একটি কার্যকর উপায়।
- আমলাদের ওপর অর্পিত ক্ষমতা ও কর্তব্যের সুষ্ঠু জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য, এবং আমলাতন্ত্র তা নিশ্চিত করতে কাজ করে।
- উন্মুক্ত প্রতিযোগিতা ও দক্ষতার ভিত্তিতে আমলা নিয়োগের মাধ্যমে একটি পেশাদার সেবা প্রদানকারী গোষ্ঠী তৈরি করা হয়।
- আইন ও নিয়মের ভিত্তিতে কার্যপদ্ধতি নির্ধারণের মাধ্যমে নিশ্চিত করা হয় যে, সবাই একই নিয়ম মেনে চলে এবং কাজের প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকে।
- একটি স্পষ্ট পদসোপান এবং শ্রেণিবিন্যাস কাঠামোর মাধ্যমে কাজ বণ্টন করা হয়, যা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও শৃঙ্খলা বজায় রাখে। 
​সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম 

৪৩.
According to elite theorists, democracy is— (এলিট তত্ত্ব অনুসারে, গণতন্ত্র কী?)  
  1. Direct rule by the people (জনগণের সরাসরি শাসন)
  2. Rule by majority (সংখ্যাগরিষ্ঠের শাসন) 
  3. Rule by competing elites through elections (নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী এলিটদের শাসন)
  4. Equal participation of all citizens (সকল নাগরিকের সমান অংশগ্রহণ)
সঠিক উত্তর:
Rule by competing elites through elections (নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী এলিটদের শাসন)
উত্তর
সঠিক উত্তর:
Rule by competing elites through elections (নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী এলিটদের শাসন)
ব্যাখ্যা

- এলিট তত্ত্ব অনুসারে, বাস্তব জীবনের গণতন্ত্রে সাধারণ মানুষ সরাসরি শাসন করে না। বরং, নির্বাচনের মাধ্যমে কিছু প্রতিদ্বন্দ্বী এলিট জনগণের নীতি ও সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে।
​- এলিট তত্ত্ব অনুসারে, গণতন্ত্র এমন একটি ব্যবস্থা যেখানে জনগণের দ্বারা শাসিত হওয়ার কথা থাকলেও, বাস্তবে ক্ষমতা থাকে একটি ক্ষুদ্র অভিজাত গোষ্ঠীর হাতে, যারা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে প্রভাবশালী। এই তত্ত্ব অনুযায়ী, যদিও ভোটের মাধ্যমে ক্ষমতা অর্জনের সুযোগ থাকে, তবুও নীতি নির্ধারণের ক্ষেত্রে অভিজাতরাই মূল সিদ্ধান্ত গ্রহণ করে।
- এলিট তত্ত্বের মূল কথা হলো, একটি সমাজের বিষয়গুলো একটি ক্ষুদ্র এবং ক্ষমতাধর অভিজাত গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- এই অভিজাতরা সাধারণত কর্পোরেট, অর্থনৈতিক এবং সামরিক খাতের মূল ব্যক্তি বা তাদের দ্বারা গঠিত একটি প্রভাবশালী গোষ্ঠী।
​- জনগণের ভূমিকা কেবল অভিজাতদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেওয়ার একটি সীমিত সুযোগ তৈরি করা। 
- এলিট তাত্ত্বিকরা মনে করেন যে গণতন্ত্র আসলে অভিজাতদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জনের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করার একটি পদ্ধতি।
- এই তত্ত্বে, ভোটের মাধ্যমে জনগণ তাদের পছন্দের নেতাদের নির্বাচিত করতে পারলেও, চূড়ান্ত ক্ষমতা ও নীতি নির্ধারণের ক্ষমতা থাকে অভিজাতদের হাতেই।
- প্রভাবশালী অভিজাতরা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের সিদ্ধান্ত ও কার্যক্রম সমাজের উপর প্রভাব ফেলে।
​সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম  

৪৪.
Which of the following distinguishes a political party from an interest group? (নিম্নের কোনটি একটি রাজনৈতিক দলকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী থেকে আলাদা করে?) 
  1. Parties seek to govern; interest groups influence policy (দল সরকার গঠন করতে চায়; চাপসৃষ্টিকারী গোষ্ঠী নীতি প্রভাবিত করে) 
  2. Interest groups run elections; parties do not (চাপসৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করে; দল করে না)
  3. Both are non-political organizations (উভয়ই অরাজনৈতিক সংগঠন) 
  4. Parties never contest elections (দল কখনো নির্বাচনে অংশগ্রহণ করে না) 
সঠিক উত্তর:
Parties seek to govern; interest groups influence policy (দল সরকার গঠন করতে চায়; চাপসৃষ্টিকারী গোষ্ঠী নীতি প্রভাবিত করে) 
উত্তর
সঠিক উত্তর:
Parties seek to govern; interest groups influence policy (দল সরকার গঠন করতে চায়; চাপসৃষ্টিকারী গোষ্ঠী নীতি প্রভাবিত করে) 
ব্যাখ্যা

- রাজনৈতিক দল ক্ষমতা দখলের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে চায়, যেখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরাসরি ক্ষমতা দখলের চেষ্টা করে না, বরং নির্দিষ্ট কোনো নীতি বা স্বার্থ আদায়ে সরকারকে প্রভাবিত করে। 
​- রাজনৈতিক দল একটি জাতীয় নীতি ও সামগ্রিক কর্মসূচি নিয়ে সরকার গঠনের চেষ্টা করে, অন্যদিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণে বা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করে। 
রাজনৈতিক দল (Political Party)
- রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতা দখলের মাধ্যমে দেশ পরিচালনা করা।
- জাতীয় নীতি ও সামগ্রিক কর্মসূচি নিয়ে কাজ করে।
- সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে গঠিত হয় এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
- নির্বাচন ও সরকার গঠনের মাধ্যমে নিজেদের নীতি বাস্তবায়ন করতে চায়।
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group)
- সরাসরি ক্ষমতা দখলের চেষ্টা না করে, নির্দিষ্ট নীতি বা স্বার্থ আদায়ে সরকারকে প্রভাবিত করা।
- একটি নির্দিষ্ট বিষয় বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে।
- একটি নির্দিষ্ট পেশা, শ্রেণী বা স্বার্থের ভিত্তিতে গঠিত হয়, যেমন- শ্রমিক, ব্যবসায়ী, বা শিক্ষক সংগঠন।
- লবিং, প্রচার এবং আন্দোলনের মাধ্যমে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে। 
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 

৪৫.
Local Self-Government is based on the principle of— (স্থানীয় স্বায়ত্তশাসন কোন নীতির উপর ভিত্তি করে গঠিত? ) 
  1. Centralization (কেন্দ্রীয়করণ) 
  2. Bureaucracy (আমলাতন্ত্র)
  3. Decentralization (বিকেন্দ্রীকরণ)
  4. Autocracy (স্বৈরতন্ত্র) 
সঠিক উত্তর:
Decentralization (বিকেন্দ্রীকরণ)
উত্তর
সঠিক উত্তর:
Decentralization (বিকেন্দ্রীকরণ)
ব্যাখ্যা

- স্থানীয় স্বায়ত্তশাসন বিকেন্দ্রীকরণের প্রতিফলন, যেখানে স্থানীয় জনগণকে ক্ষমতায়িত করা হয়।
​- স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় স্থানীয় সরকার ব্যবস্থা যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা তাদের এলাকার স্থানীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভোগ করে, যা কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ক্ষমতা স্থানীয় পর্যায়ে অর্পণের মাধ্যমে বাস্তবায়িত হয়। এর ফলে স্থানীয় সরকারগুলো তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী আইন তৈরি ও শাসন পরিচালনা করতে পারে, যা ক্ষমতা ও কর্তৃত্বের একটি বিকেন্দ্রীভূত প্রক্রিয়া। 
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন -ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া 

৪৬.
Who is considered the father of Elite Theory? (এলিট তত্ত্বের জনক কে?)  
  1. Max Weber (ম্যাক্স ওয়েবার)
  2. Karl Marx (কার্ল মার্ক্স)
  3. Vilfredo Pareto (ভিলফ্রেডো পারেটো)
  4. John Locke (জন লক) 
সঠিক উত্তর:
Vilfredo Pareto (ভিলফ্রেডো পারেটো)
উত্তর
সঠিক উত্তর:
Vilfredo Pareto (ভিলফ্রেডো পারেটো)
ব্যাখ্যা

- আমলাতন্ত্রের জনক হলেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। তিনি আমলাতন্ত্রের আদর্শ ধারণা প্রদান করেছেন এবং এটিকে আধুনিক সংগঠনগুলোর জন্য সবচেয়ে কার্যকর ও যুক্তিযুক্ত পদ্ধতি হিসেবে চিহ্নিত করেছেন।তিনি ছিলেন একজন জার্মান সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ এবং দার্শনিক। তিনি আমলাতন্ত্রের এমন একটি আদর্শ মডেল তৈরি করেন, যেখানে সুশৃঙ্খল নিয়মকানুন, শ্রেণিবদ্ধ কাঠামো এবং যোগ্যতা-ভিত্তিক নিয়োগের মতো বৈশিষ্ট্য থাকে। ওয়েবার বিশ্বাস করতেন যে আমলাতন্ত্রের মাধ্যমে কাজ করা যায় এবং এতে দক্ষতা বৃদ্ধি পায় ও পক্ষপাতহীনতা দূর হয়। 


​- কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব অনুযায়ী, ইতিহাসের প্রতিটি পর্যায়ে উৎপাদন প্রক্রিয়ার উপর ভিত্তি করে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যা সমাজের পরিবর্তন ও ঐতিহাসিক বিবর্তনের চালিকাশক্তি হিসেবে কাজ করে। এই তত্ত্বের মূল কথা হলো, বুর্জোয়া (পুঁজিবাদের মালিক শ্রেণী) এবং সর্বহারা (শ্রমিক শ্রেণী) একে অপরের শোষক ও শোষিত, এবং তাদের মধ্যেকার সংঘাতই সমাজকে চূড়ান্ত বিপ্লবের দিকে নিয়ে যায়।

- ভিলফ্রেদো প্যারেটোর এলিট তত্ত্বে বলা হয়েছে যে, সমাজে সবচেয়ে দক্ষ ও সক্ষম ব্যক্তিরা অভিজাত (এলিট) হিসেবে চিহ্নিত হন এবং তারা ক্ষমতা ও সম্পদ ধারণ করেন। তিনি দুই ধরনের অভিজাতের কথা বলেছেন: শাসক অভিজাত, যারা সরাসরি ক্ষমতায় থাকেন, এবং অশাসক অভিজাত, যারা ক্ষমতার বাইরে থেকেও প্রভাব বিস্তার করেন। এই এলিট শ্রেণি চক্রাকারভাবে পরিবর্তিত হয়, যেখানে অশাসক এলিটরা শাসক অভিজাতদের পরাজিত করে ক্ষমতা লাভ করে। 

- জন লককে সরাসরি সংসদীয় গণতন্ত্রের জনক বলা যায় না, তবে তিনি আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপনকারী দার্শনিকদের মধ্যে অন্যতম, বিশেষ করে তার রাজনৈতিক উদারতাবাদের ধারণা ও সরকারের ক্ষমতার সীমিতকরণের মাধ্যমে। তার সামাজিক চুক্তি তত্ত্ব এবং মানুষের অধিকারের ওপর জোর দেওয়া পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। 
​সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম​

৪৭.
Which Article of the Bangladesh Constitution ensures Local Government? (বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কে উল্লেখ আছে?) 
  1. Article 9 (অনুচ্ছেদ ৯)
  2. Article 59 (অনুচ্ছেদ ৫৯)
  3. Article 70 (অনুচ্ছেদ ৭০)
  4. Article 102 (অনুচ্ছেদ ১০২)
সঠিক উত্তর:
Article 59 (অনুচ্ছেদ ৫৯)
উত্তর
সঠিক উত্তর:
Article 59 (অনুচ্ছেদ ৫৯)
ব্যাখ্যা

- বাংলাদেশের সংবিধানের ৫৯ অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গঠন ও কার্যাবলি সম্পর্কে বলা হয়েছে।
​- বাংলাদেশের সংবিধানের ৫৯ নং অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় শাসনের ভার নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত স্থানীয় সংস্থাগুলোর উপর ন্যস্ত থাকবে। এই অনুচ্ছেদটি স্থানীয় সরকার প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে, যেখানে বলা হয়েছে যে, আইনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক ইউনিটের স্থানীয় শাসনের ক্ষমতা দেওয়া হবে। 
​- বাংলাদেশের সংবিধানের ৯ নং অনুচ্ছেদ অনুযায়ী, বাঙালি জাতির ঐক্য ও সংহতি, যা তার ভাষা ও সংস্কৃতি থেকে তার পরিচয় অর্জন করে, স্বাধীনতা যুদ্ধে ঐক্যবদ্ধ ও দৃঢ় সংগ্রামের মাধ্যমে সার্বভৌম ও স্বাধীন বাংলাদেশ অর্জন করেছে, তা হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।
​- বাংলাদেশের সংবিধানের ৭০তম অনুচ্ছেদ অনুযায়ী, একজন সংসদ সদস্য যদি তার নির্বাচিত রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তার সংসদ সদস্যপদ শূন্য হবে। এই ধারাটি দলীয় শৃঙ্খলা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে, যা অনেক সময় স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতাকে সীমিত করে। 
​- বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ হলো মৌলিক অধিকার বলবৎকরণ সংক্রান্ত রিট এখতিয়ার। এই অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থা রিট আবেদন করলে তা বিচার-বিশ্লেষণ করে যথাযথ আদেশ দিতে পারেন। সহজ ভাষায়, এটি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য হাইকোর্ট বিভাগের একটি শক্তিশালী ক্ষমতা। 
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন ২য় পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া