পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes৩৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পরীক্ষা - ১৯: Part -1: English Literature Topics: 1. Periods of English Literature (Names and Time Period only) 2. Anglo-Saxon Period and Middle English Period. 3. Rennaissance Period [Elizabethan Period, Jacobean Period, Caroline Age, Commonwealth Period] [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] i) Important Writers: Geoffrey Chaucer, William Shakespeare, University Wits (Christopher Marlowe, Robert Greene, Thomas Nashe, Thomas Lodge, George Peele, John Lyly, Thomas Kyd), Ben Johnson, Metaphysical poet (John Donne, Henry Vaughan, Andrew Marvell, John Cleveland, Edmund Spenser, Sir Philip Sidney, Francis Bacon, Thomas Hobbes. ii) Other Writers: Thomas Moore, John Wycliffe, Sir Thomas Malory, Cavalier Poets (Richard Lovelace, Sir John Suckling, Robert Herrick, Thomas Carew), Nicholas Udall, Thomas Norton, Thomas Sackville, Caedmon, Cynewulf, Roger Bacon, William Langland, Alfred the Great, Venerable Bede, John Webster, Cyril Tourneur, Henry Vaughan, Jeremy Taylor. পার্ট – ২ টপিকসমূহ: বাংলাদেশের সরকার ব্যবস্থা: আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। ২. বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ। পার্ট-৩: মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. বানান ও ভাষা (Spelling and Language): ২. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning):
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
'A wise man will make more opportunities than he finds.' quoted by -
  1. ক) Christopher Marlowe
  2. খ) George Peele
  3. গ) Edmund Spencer
  4. ঘ) Francis Bacon
সঠিক উত্তর:
ঘ) Francis Bacon
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Francis Bacon
ব্যাখ্যা
• 'A wise man will make more opportunities than he finds.' - এই উক্তিটি Francis Bacon তার রচনাসমগ্র The Essays এ করেছেন।

• Francis Bacon : 
- Francis Bacon হচ্ছেন Jacobean যুগের সাহিত্যিক। 
- Francis Bacon was an English philosopher, statesman, scientist, jurist, orator, essayist, and author.
- তাকে বলা হয় natural philosopher. 
- তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম : The essays, The New Atlantis.

Source : Encyclopedia Britannica, An ABC of English Literature.
.
'John Lyly' is a dramatist from-
  1. ক) Elizabethan Age
  2. খ) Jacobean Age
  3. গ) Caroline Age
  4. ঘ) Commonwealth Period
সঠিক উত্তর:
ক) Elizabethan Age
উত্তর
সঠিক উত্তর:
ক) Elizabethan Age
ব্যাখ্যা
• John Lyly (1554-1606):
- John Lyly ছিলেন Elizabeth যুগের সাহিত্যিক। 
- তার বিখ্যাত সাহিত্যসমূহ হচ্ছে : Campaspe, Sapho and Phao, Midas, Eupheus, Endimion. 
- তিনি একজন 'University wit' ছিলেন। 

• University wits:
University are a group of young dramatists who wrote and performed in London towards the end of the 16th century. The university wits include Christopher Marlowe, Robert Greene, Thomas Nashe, Thomas Lodge, George Peele, Thomas Kyd, John Lyly. 

Source: An ABC of English Literature, Encyclopedia Britannica.
.
Find the odd man out -
  1. ক) Ben Jonson
  2. খ) Thomas Kyd
  3. গ) Thomas Nashe
  4. ঘ) John Webster
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি University Wits এর দিক বিবেচনায় করা হয়েছিল।
কিন্তু সে অনুসারে অপশনে ক) Ben Jonson ও ঘ) John Webster দুইটিই সঠিক হয়।
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

University Wits:
Elizabethan Period - এর একদল নাট্যকার (Dramatist) - কে একত্রে University Wits বলা হয়।
এই নাট্যকারদের প্রায় সবাই Oxford বা Cambridge University এর গ্রাজুয়েট।
তারা তাদের লেখনীতে গতানুগতিক ধারা পরিহার করে বৈচিত্র্য ও সমসাময়িক আধুনিকতা আনায়ন করেন।

University Wits - রা হচ্ছেন:
1. Christopher Marlowe - (Cambridge)
2. Robert Greene - (Cambridge)
3. Thomas Nashe - (Cambridge)
4. Thomas Lodge - (Oxford)
5. George Peele- (Oxford)
6. John Lyly - (Oxford)
7. Thomas Kyd (not university-trained)

Source: Britannica.

.
The characters 'Antonio', 'Prospero', 'Miranda' are from -
  1. ক) Othello
  2. খ) The Tempest
  3. গ) Measure for Measure
  4. ঘ) Love's Labour's Lost
সঠিক উত্তর:
খ) The Tempest
উত্তর
সঠিক উত্তর:
খ) The Tempest
ব্যাখ্যা
The Tempest: 
- The Tempest হচ্ছে William Shakespeare এর Comedy play. 
- এ নাটকের চরিত্রসমূহ হচ্ছে : Antonio, Prospero, Miranda, Caliban. 
William Shakespeare এর বিখ্যাত comedy গুলো হচ্ছে :
- All’s Well That Ends Well
- As You Like It
- A Midsummer Night’s dream
- The Tempest
- Twelfth Night
- Love’s Labour’s Lost
- The Taming of the Shrew
- Measure for Measure
- The Merchant of Venice
- Much Ado About Nothing
- The Winter’s Tale etc. 

Source : Encyclopedia Britannica, An ABC of English Literature.
.
'Love all, trust a few, Do wrong to none.' This sentence has been taken from the play -
  1. ক) All’s Well That Ends Well
  2. খ) Twelfth Night
  3. গ) As You Like It
  4. ঘ) Hamlet
সঠিক উত্তর:
ক) All’s Well That Ends Well
উত্তর
সঠিক উত্তর:
ক) All’s Well That Ends Well
ব্যাখ্যা
• William Shakespeare এর All’s Well That Ends Well নাটক থেকে এই উক্তিটি নেয়া হয়েছে।
 
• All’s Well That Ends Well: 
- William Shakespeare এর Comedy-ধর্মী নাটক হচ্ছে All’s Well That Ends Well. 
- এ নাটকের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে : Helena, Rossilion.

• তাঁর রচিত অন্যান্য Comedy:
- All’s Well That Ends Well,
- As You Like It,
- A Midsummer Night’s dream,
- The Tempest,
- Twelfth Night,
- Love’s Labour’s Lost,
- The Taming of the Shrew,
- Measure for Measure,
- The Merchant of Venice,
- Much Ado About Nothing,
- The Winter’s Tale etc. 

Source: Encyclopedia Britannica. 
.
Find the odd one out-
  1. ক) Titus Andronicus
  2. খ) The Comedy of Errors
  3. গ) The Jew of Malta
  4. ঘ) Coriolanus
সঠিক উত্তর:
গ) The Jew of Malta
উত্তর
সঠিক উত্তর:
গ) The Jew of Malta
ব্যাখ্যা
• Titus Andronicus, The Comedy of Errors ও Coriolanus- হচ্ছে William Shakespeare এর drama.
- The Jew of Malta হচ্ছে Christopher Marlowe এর tragedy.

• Christopher Marlowe (1564-1593):
- Christopher Marlowe Elizabeth যুগের বিখ্যাত কবি ও নাট্যকার। 
- তার বিখ্যাত নাটক সমূহ হচ্ছে : The Jew of Malta, Tamburlaine The Great, Edward-II, Doctor Faustus etc. 
- তিনি 'University wit' ছিলেন। 
• University wits: University are a group of young dramatists who wrote and performed in London towards the end of the 16th century. The university wits include Christopher Marlowe, Robert Greene, Thomas Nashe, Thomas Lodge, George Peele, Thomas Kyd, John Lyly. 

Source : Encyclopedia Britannica, An ABC of English Literature.
.
Cavalier poets are from-
  1. ক) Elizabethan age
  2. খ) Jacobean age
  3. গ) Caroline age
  4. ঘ) Commonwealth Period
সঠিক উত্তর:
গ) Caroline age
উত্তর
সঠিক উত্তর:
গ) Caroline age
ব্যাখ্যা
Cavalier Poets: 
- Cavalier poets হচ্ছেন যারা ইংলিশ গৃহযুদ্ধের সময় Cavalier (অশ্বারোহী)- দের পক্ষে ছিলেন। 
- এ সংঘের সদস্যরা হলেন: Richard Lovelace, Sir John Suckling, Robert Herrick, Thomas Carew. 
- তারা ছিলেন Ben Johnson এর অনুসারী। 
- তারা Caroline Age এ কবিতা লিখেন। 

Source : Encyclopedia Britannica, An ABC of English Literature.
.
What is the duration of Jacobean Age?
  1. ক) 1558-1603
  2. খ) 1603-1625
  3. গ) 1625-1649
  4. ঘ) 1649-1660
সঠিক উত্তর:
খ) 1603-1625
উত্তর
সঠিক উত্তর:
খ) 1603-1625
ব্যাখ্যা
• English Literature Periods: 
450 - 1066 » The Old English Period
1066 - 1500 » The Middle English Period 
1500 - 1660 » The Renaissance Period 
1660 - 1785 » The Neoclassical Period
1798 - 1832 » The Romantic Period 
1832 - 1901 » The Victorian Period
1901 - 1939 » The Modern Period 
1939 - Present » The Post-modern Period 

• Renaissance period কে আরো চারটি ছোট যুগে ভাগ করা হয়েছে : 
(a) Elizabethan Age (1558-1603).
(b) Jacobean Age (1603-1625).
(c) Caroline Age (1625-1649).
(d) Commonwealth Period (1649-1660).

Source : Encyclopedia Britannica, An ABC of English Literature.
.
Which one is not written in "The Anglo-Saxon Period"?
  1. ক) Beowulf
  2. খ) Morte d' Arthur
  3. গ) The Anglo-Saxon Chronicle
  4. ঘ) The Wanderer
সঠিক উত্তর:
খ) Morte d' Arthur
উত্তর
সঠিক উত্তর:
খ) Morte d' Arthur
ব্যাখ্যা
• The Anglo-Saxon Period (450-1066): 
- এ যুগের অপর নাম The Old English Period. 
- এ যুগের কিছু সাহিত্যকর্ম হচ্ছে : Beowulf (The earliest epic in English), The Anglo-Saxon Chronicle (The earliest prose of English Literature), The Wanderer.

• Anglo-Saxon যুগের কিছু বৈশিষ্ট্য: 
- Most of the literary works are anonymous.
- Paganism dominates the literary spirit of the time though Christianity is also traceable. 
- Strong belief in fate is reflected. 
- Romantic love is absent.
- Evil is symbolized by monsters. 
- Attitude to women is respectful. 
- Sea adventures, savagory and heroic activities are honoured.

Source : An ABC of English Literature.
১০.
“Make me immortal with a kiss.” - This is an excerpt from the literary work of-
  1. ক) Ben Jonson
  2. খ) John Milton
  3. গ) Christopher Marlowe
  4. ঘ) Francis Bacon
সঠিক উত্তর:
গ) Christopher Marlowe
উত্তর
সঠিক উত্তর:
গ) Christopher Marlowe
ব্যাখ্যা
“Make me immortal with a kiss.” - এই উক্তিটি Christopher Marlowe এর tragedy 'Doctor Faustus' থেকে নেয়া হয়েছে। 
Doctor Faustus: 
- Christopher Marlowe এর tragedy. 
- এ নাটকের প্রধান চরিত্র Doctor Faustus. 
Christopher Marlowe (1564-1593) : 
- Christopher Marlowe Elizabeth যুগের বিখ্যাত কবি ও নাট্যকার। 
- তার বিখ্যাত নাটক সমূহ হচ্ছে : The Jew of Malta, Tamburlaine The Great, Edward-II, Doctor Faustus etc. 

Source: Encyclopedia Britannica.
১১.
ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র-
  1. ক) স্কিনার
  2. খ) খাজা মোহাম্মদ আজগর
  3. গ) আনন্দ চন্দ্র রায়
  4. ঘ) ব্যারিস্টার আবুল হাসনাত
সঠিক উত্তর:
ঘ) ব্যারিস্টার আবুল হাসনাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যারিস্টার আবুল হাসনাত
ব্যাখ্যা
ঢাকা পৌরসভা: 
- ১৮৬৪ সালে ঢাকায় পৌরসভা গঠিত হয়।
- পৌরসভার প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তখনকার জেলা ম্যাজিস্ট্রেট স্কিনার।
- ১৮৮৫ সালে ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়।
- ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত মুসলমান চেয়ারম্যান খাজা মোহাম্মদ আসগর।
- ব্রিটিশ আমলের শেষ পৌর চেয়ারম্যান ছিলেন বিমলা নন্দ দাসগুপ্ত।
- ১৯৪৭ থেকে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৭ সাল পর্যন্ত ঢাকা পৌরসভার চেয়ারম্যান পদে মনোনীত বা অনির্বাচিতরাই বসেন।
- পাকিস্তান আমলে পৌরসভার প্রথম চেয়ারম্যান নিযুক্ত হন পানাউল্লাহ আহমেদ।
- ১৯৭৭ সালের ৩১ অক্টোবর ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পান ব্যারিস্টার আবুল হাসনাত।
- ১৯৭৮ সালের অক্টোবরে ঢাকা মিউনিসিপ্যালিটিকে মিউনিসিপ্যাল করপোরেশনে উন্নীত করা হয়।
- ১৯৯০ সালে মিউনিসিপ্যাল করপোরেশন থেকে ঢাকা সিটি করপোরেশনে উন্নীত হলে ব্যারিস্টার আবুল হাসনাত প্রথম মেয়র (মনোনীত) হিসেবে দায়িত্ব পান।
- ২০১১ সালের ২৯ নভেম্বর স্থানীয় সরকার সংশোধনী বিল ২০১১ অনুসারে সরকার পূর্ববর্তী ঢাকা সিটি করপোরেশনকে বিলুপ্ত ঘোষণা করে।
- এ আইন অনুযায়ী ৪ ডিসেম্বর ২০১১ থেকে ঢাকা সিটি করপোরেশনকে দুইটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করার ঘোষণা দেয়া হয়।
- ২০১২ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যাত্রা শুরু করে।

উৎস: বাংলাদেশ সরকার ব্যবস্থা, Live MCQ লেকচার
১২.
বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদ-
  1. ক) এডমিরাল
  2. খ) এডমিরাল অব দি ফ্লিট
  3. গ) কমোডর
  4. ঘ) রিয়ার এডমিরাল
সঠিক উত্তর:
ক) এডমিরাল
উত্তর
সঠিক উত্তর:
ক) এডমিরাল
ব্যাখ্যা
বাংলাদেশ নৌবাহিনীর পদক্রম: (উর্ধক্রম হতে নিম্নক্রম)
- এডমিরাল,
- ভাইস এডমিরাল,
- রিয়ার এডমিরাল,
- কমোডর,
- ক্যাপ্টেন,
- কমান্ডার,
- লেফটেন্যান্ট কমান্ডার,
- লেফটেন্যান্ট,
- সাব লেফটেন্যান্ট,
- মিডশিপম্যান।

বাংলাদেশের বর্তমান নৌবাহিনীর প্রধান - এডমিরাল এম. শাহীন ইকবাল।
তিনি ২৫ জুলাই, ২০২০ সালে ১৬তম নৌবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: navy.mil.bd
১৩.
প্রধান বিচারপতি নির্বাচন করা কার দায়িত্ব?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) আইন মন্ত্রী
  4. ঘ) জাতীয় সংসদ
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
সুপ্রিম কোর্ট : 

- হাইকোর্টের ব্রেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
- প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি।
- বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।
- সংবিধানের প্রণয়নকালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর।
- দেশে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয় ২৮ জানুয়ারি ২০১৩ সালে।
- বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।

উৎস: GKPedia, Live MCQ লেকচার।
১৪.
মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) ফরিদপুর
  2. খ) ময়মনসিংহ
  3. গ) ঢাকা
  4. ঘ) চাঁদপুর
সঠিক উত্তর:
খ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
খ) ময়মনসিংহ
ব্যাখ্যা
বাংলাদেশ এর কিছু গবেষণা কেন্দ্র এবং তাদের অবস্থান:

- মৎস্য গবেষণা কেন্দ্র — ময়মনসিংহ।
- আলু গবেষণা ইনস্টিটিউট — রংপুর।
- তাঁত গবেষণা বোর্ড — নরসিংদী।
- পাট গবেষণা কেন্দ্র — ঢাকা।
- তুলা গবেষণা ইনস্টিটিউট — যশোর।
- মসলা গবেষণা কেন্দ্র — বগুড়া।
- নদী গবেষণা কেন্দ্র — ফরিদপুর।
- রাবার গবেষণা বোর্ড — কক্সবাজার।
- ডাল গবেষণা কেন্দ্র — ঈশ্বরদী, পাবনা।
- রেশম গবেষণা কেন্দ্র — রাজশাহী।
- ছাগল গবেষণা ইনস্টিটিউট — সিলেট।
- হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউট — নারায়ণগঞ্জ।
- কলা গবেষণা ইনস্টিটিউট — রামপাল, বাগেরহাট।
- চামড়া গবেষণা ইনস্টিটিউট — হাজারীবাগ, ঢাকা।
- বন গবেষণা কেন্দ্র — চট্টগ্রাম।
- ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র — চাঁদপুর।
- ধান গবেষণা ইনস্টিটিউট — জয়দেবপুর, গাজীপুর।
- চা গবেষণা কেন্দ্র — শ্রীমঙ্গল, সিলেট।
- তামাক গবেষণা ইনস্টিটিউট — রংপুর।
- গম গবেষণা কেন্দ্র — দিনাজপুর।
- আম গবেষণা কেন্দ্র — চাঁপাইনবাবগঞ্জ।

উৎস: বাংলাপিডিয়া।
১৫.
'অমর একুশে' স্থাপত্য শিল্পটি কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
  2. খ) কৃষি বিশ্ববিদ্যালয়
  3. গ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  4. ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
বাংলাদেশ এর বিখ্যাত কিছু স্থাপনা:

- অপরাজেয় বাংলা- ঢা: বি: কলাভবন
- স্বোপার্জিত স্বাধীনতা - টি.এস.সি. ঢা:বি:
- জয় বাংলা, জয় তারুণ্য - টি.এস.সি. ঢা:বি
- জাগ্রত চৌরঙ্গী - গাজীপুর
- অমর একুশে - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- সংশপ্তক- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- মুক্তবাংলা - ইসলামী বিশ্ববিদ্যালয়
- গোল্ডেন জুবলী টাওয়ার - রাজশাহী বিশ্ববিদ্যালয়
- বিজয়-৭১ - কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)

উৎস: বাংলাপিডিয়া।
১৬.
'নাটকের অবসান' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) জাহানারা ইমাম
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) এমদাদুল বারী
  4. ঘ) আব্দুল গফ্‌ফার চৌধুরী
সঠিক উত্তর:
ক) জাহানারা ইমাম
উত্তর
সঠিক উত্তর:
ক) জাহানারা ইমাম
ব্যাখ্যা
জাহানারা ইমাম:
- মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে ১৯২৯ সালে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন।
- তিনি শহীদ জননী হিসেবে খ্যাত।
- তিনি মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়ক - হিসেবে ব্যাপক পরিচিত।
- ১৯৮১-র দিকে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন।
- ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।
- তাঁর রচিত অন্যান্য গ্ৰন্থ :
সাতটি তারার ঝিকিমিকি।
অন্যজীবন
বুকের ভিতর আগুন।
নাটকের অবসান।
নিঃসঙ্গ পাইন।
প্রবাসের দিনগুলি।
একাত্তরের দিনগুলি: - বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তাঁর - অসাধারণ ডায়েরি গ্রন্থ।

উৎস: বাংলাপিডিয়া
১৭.
বাংলাদেশের বৃহত্তম সরকারি ই পি জেড কোনটি?
  1. ক) উত্তরা ইপিজেড
  2. খ) আদমজী ইপিজেড
  3. গ) কুমিল্লা ইপিজেড
  4. ঘ) চট্টগ্রাম ইপিজেড
সঠিক উত্তর:
ঘ) চট্টগ্রাম ইপিজেড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চট্টগ্রাম ইপিজেড
ব্যাখ্যা
বাংলাদেশ এর সরকারি ইপিজেড সংখ্যা ৮ টি।
-চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রথম এবং বৃহত্তম ইপিজেড।
-  ঢাকা প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ২য় বৃহত্তম।
- ঈশ্বরদী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ৩য় বৃহত্তম৷
- কুমিল্লা প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ৪র্থ বৃহত্তম।
- মংলা প্রক্রিয়াজাতকরণ অঞ্চল। ৫ম বৃহত্তম।
- আদমজী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ৬ষ্ঠ বৃহত্তম।
-  উত্তরা প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ৭ম বৃহত্তম।
- কর্ণফুলী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ৮ম বৃহত্তম ৷ 
- নতুন ৩টি অনুমোদন হয়েছে পটুয়াখালি, যশোর, গাইবান্ধা।

উৎস: Live MCQ লেকচার।
১৮.
জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
  1. ক) সিলেট
  2. খ) ময়মনসিংহ
  3. গ) বরিশাল
  4. ঘ) খুলনা
সঠিক উত্তর:
গ) বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
গ) বরিশাল
ব্যাখ্যা
বাংলাদেশে এর বিভাগ সমূহ:

- বাংলাদেশে মোট ৮টি বিভাগ রয়েছে।
- এর মধ্যে আয়তনে সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ।
- এর আয়তন ১০,৫৫২ বর্গ কিমি।
- আয়তনে সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম ৩৩,৯০৪ বর্গ কিমি ।
- জনসংখ্যায় সবচেয়ে বড় বিভাগ ঢাকা এবং সবচেয়ে ছোট বরিশাল বিভাগ।
- সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে ১৩টি।
- সবচেয়ে কম ৪টি করে জেলা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১৯.
বাংলাদেশ জাতীয় সংসদের আয়তন কত একর?
  1. ক) ২১৫ একর
  2. খ) ২১৬ একর
  3. গ) ২২০ একর
  4. ঘ) ২২৫ একর
সঠিক উত্তর:
ক) ২১৫ একর
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১৫ একর
ব্যাখ্যা
জাতীয় সংসদ: 

- ১৯৬১ সালে ৯ তলা এ ভবনের নির্মাণ কাজ শুরু হয়।
- মার্কিন স্থপতি লুই আই কান এর মূল স্থপতি।
- রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত।
- আয়তন ২১৫ একর।
- ১৯৮২ সালের ২৮ জানুয়ারি জাতীয় সংসদ ভবন উদ্বোধন।

উৎস: বাংলাদেশ সংবিধান, Live MCQ লেকচার।
২০.
'গৌড়ের রত্ন' নামে বিখ্যাত স্থাপনা কোনটি?
  1. ক) ষাট গম্বুজ মসজিদ
  2. খ) দারাস বাড়ি মসজিদ
  3. গ) কান্তজির মন্দির
  4. ঘ) ছোট সোনা মসজিদ
সঠিক উত্তর:
ঘ) ছোট সোনা মসজিদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছোট সোনা মসজিদ
ব্যাখ্যা
ছোট সোনা মসজিদ: 
- প্রাচীন বাংলার গৌড়ের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সেন বংশের রাজাদের স্মৃতিচিহ্ন ও সুলতানী আমলে নির্মিত মসজিদই এ এলাকার ঐতিহাসিক স্থাপনা।
- এই স্থাপনাগুলোর মধ্যে সুলতানী স্থাপত্যের ছোট সোনামসজিদ অন্যতম।
- ছোট সোনা মসজিদ ১৪৯৩ সালে নির্মাণ করা হয়।
- ওয়ালি মোহাম্মদ মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন বলে শিলালিপি থেকে জানা যায়।
- উত্তর-দক্ষিণে ৮২ ফুট লম্বা ও পূর্ব-পশ্চিমে ৫২.৫ ফুট চওড়া মসজিদটি সম্পূর্ন সোনালী রঙে ঢাকা ছিল তাই একে ‘গৌড়ের রত্ন’ বলা হত।

উৎস: ট্রাভেল নিউজ.গভ.বিডি।
২১.
কোন জাতীয় সংসদে কোনো সংরক্ষিত মহিলা আসন ছিলো না?
  1. ক) তৃতীয়
  2. খ) চতুর্থ
  3. গ) পঞ্চম
  4. ঘ) ষষ্ঠ
সঠিক উত্তর:
খ) চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) চতুর্থ
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট ১১টি সংসদ গঠিত হয়েছে।
- চতুর্থ জাতীয় সংসদে নারীদের জন্যে কোন সংরক্ষিত আসন ছিলো না।
- বিভিন্ন সংসদে নারীদের জন্যে সংরক্ষিত আসন: 
- প্রথম সংসদ: ১৫টি
- দ্বিতীয় সংসদ : ৩০টি
- তৃতীয় সংসদ : ৩০টি
- পঞ্চম সংসদ: ৩০টি
- ষষ্ঠ সংসদ : ৩০টি
- সপ্তম সংসদ : ৩০টি
- অষ্টম সংসদ : ৪৫টি
- নবম সংসদ: ৫০টি
- দশম সংসদ: ৫০টি
- একাদশ সংসদ : ৫০টি।

উৎস: সংসদ সচিবালয় ওয়েবসাইট।
২২.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) তীতিক্ষা
  2. খ) সহপাঠিনি
  3. গ) দরিদ্র
  4. ঘ) শ্রদ্ধাঞ্জলি
অনির্ধারিত
ব্যাখ্যা
• 'দরিদ্র' এবং 'শ্রদ্ধাঞ্জলি' দুইটি বানানই সঠিক।

[অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

- তীতিক্ষা এর সঠিক বানান হলো তিতিক্ষা।
- সহপাঠিনি এর সঠিক বানান হলো সহপাঠিনী।
২৩.
খ, ছ, ঠ, __ পরবর্তী অক্ষর টি কী হবে?
  1. ক) ত
  2. খ) থ
  3. গ) দ
  4. ঘ) ন
সঠিক উত্তর:
খ) থ
উত্তর
সঠিক উত্তর:
খ) থ
ব্যাখ্যা
প্রশ্ন: খ, ছ, ঠ, থ, __ পরবর্তী অক্ষর টি কি হবে?

সমাধান: 
ক খ গ ঘ ঙ ⇒ খ হছে ক বর্গীয় ধ্বনির ২য় ধ্বনি
চ ছ জ ঝ ঞ ⇒ ছ হছে চ বর্গীয় ধ্বনির ২য় ধ্বনি
ট ঠ ড ঢ ণ ⇒ ঠ হছে ট বর্গীয় ধ্বনির ২য় ধ্বনি
ত থ দ ধ ন ⇒ থ হছে ত বর্গীয় ধ্বনির ২য় ধ্বনি
২৪.
কোন শব্দটি আয়নায় একই দেখাবে?
  1. ক) STOUT
  2. খ) NANO
  3. গ) ROOT
  4. ঘ) TUT
সঠিক উত্তর:
ঘ) TUT
উত্তর
সঠিক উত্তর:
ঘ) TUT
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দটি আয়নায় একই দেখাবে?

সমাধান:
 



 TUT শব্দটির আয়নায় প্রতিবিম্ব একই থাকছে। অতএব, সঠিক উত্তর হবে ঘ।
২৫.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) The rich is not always happy
  2. খ) Rich is not always happy
  3. গ) The rich are not always happy
  4. ঘ) The rich is happy always
সঠিক উত্তর:
গ) The rich are not always happy
উত্তর
সঠিক উত্তর:
গ) The rich are not always happy
ব্যাখ্যা
সমাধান: 
The rich শব্দটি দ্বারা ধনীদের কে বোঝানো হয়। ফলে The rich শব্দটি বহুবচন অর্থে ব্যবহৃত হয়। তাই The rich এর পরে is না বসে are বসবে।
২৬.
কোন দোলকটি দ্রুত দুলবে?

  1. ক) P অপেক্ষাকৃত দ্রুত দুলবে
  2. খ) Q অপেক্ষাকৃত দ্রুত দুলবে
  3. গ) P ও Q একই দ্রুতিতে দুলবে
  4. ঘ) প্রথমে P, পরে Q দ্রুত দুলবে
সঠিক উত্তর:
ক) P অপেক্ষাকৃত দ্রুত দুলবে
উত্তর
সঠিক উত্তর:
ক) P অপেক্ষাকৃত দ্রুত দুলবে
ব্যাখ্যা

সমাধান:

P রশিটির দৈর্ঘ্য ছোট, একটি পূর্ণ দোলন দিতে এর কম সময় লাগবে। দোলনকাল ভরের উপর নির্ভর করে না। অতএব, P দোলকটি অপেক্ষাকৃত দ্রুত দুলবে।
২৭.
নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
  1. ক) র বা ধী প নি
  2. খ) সা ব ব অ ধ্যা
  3. গ) দী দে ন প্য মা
  4. ঘ) দ্র তা রি দা
সঠিক উত্তর:
গ) দী দে ন প্য মা
উত্তর
সঠিক উত্তর:
গ) দী দে ন প্য মা
ব্যাখ্যা
সমাধান: 'দী দে ন প্য মা' এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ দেদীপ্যমান, যার অর্থ  অতিশয় দীপ্তি নিয়ে জ্বলছে এমন।
২৮.
চাকা A যে সময়ে ৫০ বার ঘোরে, চাকা B সে সময়ে কত বার ঘোরবে?

  1. ক) ২৫ বার
  2. খ) ৫০ বার
  3. গ) ৭৫ বার
  4. ঘ) ১০০ বার
সঠিক উত্তর:
ঘ) ১০০ বার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০ বার
ব্যাখ্যা

সমাধান:

চাকা A এর দাঁত এর সংখ্যা B এর দ্বিগুণ।
অর্থাৎ যে সময়ে চাকা A একবার ঘোরবে, সে সময়ে চাকা B দুইবার ঘোরবে।
অতএব, চাকা A ৫০ বার ঘুরলে, সে সময়ে চাকা B ১০০ বার ঘোরবে।
২৯.
নিম্নের চিত্রগুলির মধ্যে কোনটি 'EFFECTIVE' শব্দটির আয়নার প্রতিফলন হবে?

  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
সমাধান:
EFFECTIVE শব্দটির আয়নায় প্রতিবিম্ব:


অতএব, সঠিক উত্তর হবে 'ক'
৩০.
Ink : Pen :: Blood : ?
  1. ক) Donation
  2. খ) Red
  3. গ) Accident
  4. ঘ) Vein
সঠিক উত্তর:
ঘ) Vein
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Vein
ব্যাখ্যা
প্রশ্ন: Ink : Pen :: Blood : ?

সমাধান: 
কলমের মধ্য দিয়ে কালি প্রবাহিত হয়, তেমনি vein(শিরা) এর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়।
৩১.
'হে বা ন র মে' অক্ষরগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ-
  1. ক) মেহেরবানী
  2. খ) মেহেরবান
  3. গ) মেহমান
  4. ঘ) মেহেরবানি
সঠিক উত্তর:
খ) মেহেরবান
উত্তর
সঠিক উত্তর:
খ) মেহেরবান
ব্যাখ্যা
প্রশ্ন: 'হে বা ন র মে' অক্ষরগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ-

সমাধান:
'হে বা ন র মে' অক্ষরগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ- মেহেরবান
৩২.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) Mispel
  2. খ) Mispell
  3. গ) Misspel
  4. ঘ) Misspell
সঠিক উত্তর:
ঘ) Misspell
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Misspell
ব্যাখ্যা
সমাধান:
Misspell বানানটি সঠিক। এর অর্থ 'ভুল বানান'
৩৩.
যদি ছ × H = ৫৬ হয়, তবে Z × গ =?
  1. ক) ৫৬
  2. খ) ৭৮
  3. গ) ৭৫
  4. ঘ) ৭২
সঠিক উত্তর:
খ) ৭৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৮
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ছ × H = ৫৬ হয় তবে, Z × গ =?

সমাধান:
বর্ণমালার অবস্থান অনুসারে,
ছ = ৭
H = ৮
ছ × H = ৭ × ৮ = ৫৬

অতএব,
গ = ৩
Z = ২৬
Z × গ = ৩ × ২৬ = ৭৮
৩৪.
একটি দেয়াল ঘড়ির দর্পণ চিত্র নিম্নরুপ-

ঘড়িতে সময় কত দেখাচ্ছে?

  1. ক) 7 : 45
  2. খ) 8 : 45
  3. গ) 7 : 15
  4. ঘ) 8 : 15
সঠিক উত্তর:
গ) 7 : 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 7 : 15
ব্যাখ্যা
সমাধান:
     

অতএব, সঠিক উত্তর হবে 'গ'
৩৫.
Z, U, Q, N, __ শুন্যস্থানে কোন বর্ণটি বসবে?
  1. ক) K
  2. খ) L
  3. গ) M
  4. ঘ) N
সঠিক উত্তর:
খ) L
উত্তর
সঠিক উত্তর:
খ) L
ব্যাখ্যা
প্রশ্ন: Z, U, Q, N, __ শুন্যস্থানে কোন বর্ণটি বসবে?

সমাধান: 
ইংরেজী ২৬ টি বর্ণের সর্বশেষ বর্ণ Z, এর ৪ টি বর্ণ আগে U,
U এর ৩ টি বর্ণ আগে Q
Q এর ২ টি বর্ণ আগে N
N এর ১ টি বর্ণ আগে L
৩৬.
পাপড়ির সাথে পুষ্পের যে সম্পর্ক, নিচের কোনটি সে সম্পর্ক নির্দেশ করে?
  1. ক) লবণ : চিনি
  2. খ) চাকা : সাইকেল
  3. গ) হাত : পা
  4. ঘ) চাবি : তালা
সঠিক উত্তর:
খ) চাকা : সাইকেল
উত্তর
সঠিক উত্তর:
খ) চাকা : সাইকেল
ব্যাখ্যা
প্রশ্ন: পাপড়ির সাথে পুষ্পের যে সম্পর্ক, নিচের কোনটি সে সম্পর্ক নির্দেশ করে?

সমাধান:
পাপড়ি পুষ্পের অংশ, তেমনি চাকা সাইকেল এর একটি অংশ।
৩৭.
চিত্রানুসারে চাকা ১ এবং চাকা ৫ ঘড়ির কাঁটার দিকে ঘোরলে, ৩ নম্বর চাকাটি কোন দিকে ঘুরবে?

  1. ক) ঘড়ির কাঁটার দিকে
  2. খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  3. গ) স্থির থাকবে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ঘড়ির কাঁটার দিকে
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘড়ির কাঁটার দিকে
ব্যাখ্যা
সমাধান:

সমাধান:
১ নম্বর চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ২ নম্বর চাকাটি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 
৫ নম্বর চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ৪ নম্বর চাকাটি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 
অতএব, ৩ নম্বর চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে