পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
পরীক্ষা - ১০: বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের জাতীয় বিষয়াবলি [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] i) ভাষা আন্দোলন, ii) যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন, iii) ৫৬ - এর শাসনতন্ত্র আন্দোলন iv) পাকিস্তানে সামরিক শাসন ও শাসন বিরোধী আন্দোলন v) ৬২-এর শিক্ষা আন্দোলন vi) ছয়দফা এবং বিষয় - গাণিতিক যুক্তি টপিক - বীজগণিত i) বীজগাণিতিক সূত্রাবলি ও এর প্রয়োগ, বহুপদী উৎপাদক ও এর বিশ্লেষণ; ii) সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
  1. ক) মনির চৌধুরী
  2. খ) হাসান হাফিজুর রহমান
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) গাজীউল হক
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা:

- হাসান হাফিজুর রহমান ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদক।
- ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সম্পাদনা - “একুশে ফেব্রুয়ারি”।
- এটি ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রকাশিত হয়।
- হাসান হাফিজুর রহমানের সাহিত্যচর্চার শুরু ছাত্রজীবনথেকেই।
- ১৯৪৬ সালে স্কুলে পড়া অবস্থায় তাঁর প্রথম রচনা একটি ছোটগল্প 'অশ্রুভেজা পথ চলতে' সওগাত পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯৪৯ সালে সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা। এ বছর তিনি 'ঢাকা প্রগতি লেখক ও শিল্পী সঙ্ঘ'-এর সঙ্গে সম্পৃক্ত হন।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং এ বছরই তাঁর বিখ্যাত কবিতা 'অমর একুশে' রচিত হয়।
- ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন গ্রন্থ একুশে ফেব্রুয়ারী।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
যুক্তফ্রন্ট কতটি দল নিয়ে গঠিত হয়েছিল?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
• যুক্তফ্রন্ট:
- যুক্তফ্রণ্ট ১৯৫৪ সালের ৮-১২ মার্চ তারিখে অনুষ্ঠিত পূর্ব বাংলার আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দল সমুহের নির্বাচনী মোর্চা।
- এ নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
- যুক্তফ্রন্ট প্রধানত পূর্ব বাংলার চারটি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছিল।
- এ চারটি দল হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল।
- যুক্তফ্রন্ট চারটি দল নিয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর গঠিত হয়।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- নির্বাচনী ইশতেহার ছিল ২১ দফা।

[বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে সংশোধন আকারে বলা হয়েছে যুক্তফ্রন্ট প্রধানত ৫ টি  দলের সমন্বয়ে গঠিত। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র ১ম ও ২য় খন্ডে চারটি বিরোধী দলের সমন্বয়ে গঠিত বলা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র অধিক গ্রহনযোগ্য হওয়ায় ৪ টি উত্তর নেওয়া হয়েছে।]

উৎস: ইতিহাস, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র।
.
আওয়ামী লীগের ছয় দফার প্রথম দফা কোনটি?
  1. ক) প্রতিরক্ষা বিষয়ক
  2. খ) রাজস্ব ও শুল্কনীতি বিষয়ক
  3. গ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
  4. ঘ) মুদ্রা ও অর্থবিষয়ক
ব্যাখ্যা
ঐতিহাসিক ছয় দফার দফাসমূহ:

- আওয়ামী লীগের ছয় দফার প্রথম দফা প্রাদেশিক স্বায়ত্তশাসন।
 - দ্বিতীয় দফা ( কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা)।
- তৃতীয় দফা (মুদ্রা ও অর্থবিষয়ক)।
- চতুর্থ দফা (রাজস্ব ও শুল্কনীতি বিষয়ক)।
- পঞ্চম দফা (বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য)।
- ষষ্ঠ দফা (প্রতিরক্ষা বিষয়ক)।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
পাকিস্তানের প্রথম সামরিক শাসন প্রত্যাহার করা হয় কবে?
  1. ক) ১৯৫৮ সালে
  2. খ) ১৯৬২ সালে
  3. গ) ১৯৬৮ সালে
  4. ঘ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা
পাকিস্তানের সামরিক শাসন:

- পাকিস্তানের প্রথম সামরিক শাসন প্রত্যাহার করা হয় ১৯৬২ সালের ৮ জুন। 
- পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা ও মন্ত্রীপরিষদ বাতিল করেন।
- ২৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে সড়িয়ে ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। 
- ইয়াহিয়া খান ২৫ মার্চ ১৯৬৯ সালে দ্বিতীয়বারের মতো পাকিস্তানে সামরিক শাসন জারি করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি?
  1. ক) আরেক ফাল্গুন
  2. খ) একুশে ফেব্রুয়ারি
  3. গ) একুশের গল্প
  4. ঘ) কবর
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস:

- ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস জহির রায়হানের 'আরেক ফাল্গুন'।
- এটি ১৯৫৫ সালের ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় লেখা।
- পুলিশ ভাষা দিবস পালনকারী অনেককে গ্রেপ্তার করলে একজন বলে - ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো'।
- চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা ইত্যাদি। এই উপন্যাসে বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনাকে রূপায়িত করা হয়েছে।
- 'কবর' মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম বাংলা নাটক ।
- 'একুশের গল্প' জহির রায়হান এর ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গল্প।

তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
  1. ক) দ্বি-জাতি তত্ত্ব
  2. খ) সামাজিক চেতনা
  3. গ) অসাম্প্রদায়িকতা
  4. ঘ) বাঙ্গালী জাতীয়তাবাদ
ব্যাখ্যা
বাংলায় ভাষা আন্দোলনের ভিত্তি:

- বাঙ্গালী জাতীয়তাবাদের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। 
- এর ফলশ্রুতিতে পূর্ব বাংলার জনগণের মধ্যে নিজস্ব জাতীয়তাবোধ তথা বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- এই জাতীয়তাবোধের ভিত্তি ছিলো বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি।
- বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে পূর্ব বাংলার মানুষের মধ্যে যে জাতীয় ঐক্যের সূচনা হয় তা-ই পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিসংগ্রামের মুখ্য প্রেরণা হিসেবে কাজ করেছিলো।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
.
১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে কতটি দফা ছিল?
  1. ক) ১৫টি
  2. খ) ১১টি
  3. গ) ২২টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
বাষট্টির শিক্ষা আন্দোলন:

- ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে ২২ টি দফা ছিল।
- ১৯৬২ সালের আগস্ট মাসে শরীফ কমিশনের শিক্ষাসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পেলে ছাত্র আন্দোলন নতুন রূপ লাভ করে।
- ১৯৬২ সালে সালে শিক্ষা আন্দোলন হয়।
- এই আন্দোলন পশ্চিম পাকিস্তানিদের পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ পূর্ব-পাকিস্তানে অসন্তোষ বৃদ্ধি করে।
- ১৯৬১ সালের শেষ দিকে পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়।
- গণতন্ত্র পূনরুজ্জীবনের লক্ষ্যে পরিচালিত আন্দোলন দমনে আইয়ুব সরকার গ্রেপ্তার নির্যাতন চালালে ছাত্র গণআন্দোলন তীব্র আকার ধারণ করে।
- ১০ আগস্ট পূর্ব পাকিস্তান সরকার ১৪৪ ধারা জারি করলে ছাত্ররা ১৭ সেপ্টেম্বর হরতালের ডাক দেয়। ১৭ সেপ্টেম্বর হরতাল চলাকালে পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত এবং কয়েক শত আহত হয়।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা জেলা ওয়েবসাইট।
.
x = 5 এবং y = 2 হলে 16x2 - 56xy + 49y2 এর মান কত?
  1. ক) 18
  2. খ) 36
  3. গ) 49
  4. ঘ) 72
ব্যাখ্যা
প্রশ্ন: x = 5 এবং y = 2 হলে 16x2 - 56xy + 49y2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x = 5
y = 2

এখন,
16x2 + 56xy + 49y2
= (4x)2 - 2 . 4x . 7y + (7y)2
= (4x - 7y)2
= (4 . 5 - 7 . 2)2
= (20 - 14)2
= 62
= 36
.
x = 1 + √3 হলে x3 - 6√3 = কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 10
  4. ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: x = 1 + √3 হলে x3 - 6√3 = কত?

সমাধান:
দেওয়া আছে,
x = 1 + √3
বা, x3 = (1 + √3)3
বা, x3 = 13 + 3 . 12 . √3 + 3 . 1 . (√3)2 + (√3)3
বা, x3 = 1 + 3√3 + 9 + 3√3
বা, x3 = 10 + 6√3
∴ x3 - 6√3 = 10
১০.
5 - 4x - x2 এবং x2 + x - 20 এর মধ্যে সাধারণ উৎপাদক কোনটি?
  1. ক) x + 5
  2. খ) x - 5
  3. গ) x - 4
  4. ঘ) x + 4
ব্যাখ্যা
প্রশ্ন: 5 - 4x - x2 এবং x2 + x - 20 এর মধ্যে সাধারণ উৎপাদক কোনটি?

সমাধান:
5 - 4x - x2
= - x2 - 4x + 5
= - x2 - 5x + x + 5
= - x(x + 5) + 1(x + 5)
= (x + 5) (1 - x)

আবার,
x2 + x - 20
= x2 + 5x - 4x - 20
= x(x + 5) - 4 (x + 5)
= (x + 5) (x - 4)

∴ 5 - 4x - x2 এবং x2 + x - 20 এর মধ্যে সাধারণ উৎপাদক  (x + 5) 
১১.
(1 + √3) ও (1 - √3) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
  1. ক) x2 - 2x + 2 = 0
  2. খ) x2 + 2x - 2 = 0
  3. গ) x2 - 2x - 2 = 0
  4. ঘ) x2 + 2x + 2 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + √3) ও (1 - √3) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?

সমাধান:
মনে করি,
মূলদ্বয়, α = 1 + √3 এবং β = 1 - √3

মূলদ্বয়ের যোগফল, α +  β = 1 + √3 + 1 - √3
∴ α +  β = 2

মূলদ্বয়ের গুণফল, αβ = (1 + √3) . (1 - √3)
= (1)2 - (√3)2
= 1 - 3
∴ αβ = - 2

∴ নির্ণেয় সমীকরণ x2 - (α +  β) x + αβ = 0
বা, x2 - 2x - 2 = 0

∴ নির্ণেয় সমীকরণ, x2 - 2x - 2 = 0
১২.
(6x - y, - 6x + 5y) = (1, 7) হলে (x, y) এর মান কত?
  1. ক) (- 2, 1/2)
  2. খ) (1/2, 2)
  3. গ) (- 1/2, 2)
  4. ঘ) (2, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: (6x - y, - 6x + 5y) = (1, 7) হলে (x, y) এর মান কত?

সমাধান:
6x - y = 1 ..................... (1)
- 6x + 5y = 7 ................ (2)

(1) + (2) হতে পাই,
6x - y = 1
- 6x + 5y = 7
4y = 8
∴ y = 2

y এর মান (1) নং এ বসিয়ে পাই,
6x - 2 = 1
⇒ 6x = 3
⇒ x = 3/6
∴ x = 1/2

∴ নির্ণেয় সমাধান (x, y) = (1/2, 2)
১৩.
3x3 + 2x2 - 21x - 20 রাশিটির একটি উৎপাদক হলো -
  1. ক) x - 1
  2. খ) x + 2
  3. গ) x + 1
  4. ঘ) x - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x3 + 2x2 - 21x - 20 রাশিটির একটি উৎপাদক হলো -

সমাধান:  
ধরি,
f(x) = 3x3 + 2x2 - 21x - 20
 f(- 1) = 3.(- 1)3 + 2.(-1)2 - 21.(-1) - 20
= - 3 + 2 + 21 - 20
= 0
x = -1 হলে রাশিটির মান শূন্য হয়।
∴ (x + 1), f(x) এর একটি উৎপাদক।
 
এখন,
3x3 + 2x2 - 21x - 20
= 3x3 + 3x2 - x2 - x - 20x - 20
= 3x2(x + 1) - x(x + 1) - 20(x + 1)
= (x + 1)(3x2 - x - 20)
১৪.
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 14
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
(1/2){x + (1/x)} = 1
বা, x + (1/x) = 2

এখন,
 x3 + (1/x3) = (x + 1/x)3 - 3 . x . 1/x (x + 1/x)
= 23 - 3 . 2
= 8 - 6
= 2
১৫.
x + y - 7 = 0 এবং 3x - y = 9 হলে, x ও y এর মান কত?
  1. ক) (4, 3)
  2. খ) (2, 5)
  3. গ) (1, 6)
  4. ঘ) (2, 4)
ব্যাখ্যা
প্রশ্ন: x + y - 7 = 0 এবং 3x - y = 9 হলে, x ও y এর মান কত?

সমাধান:
x + y - 7 = 0
বা, x + y = 7 ............... (1)
3x - y = 9 .............. (2)

(1) + (2) নং হতে পাই,
x + y = 7
3x - y = 9
4x = 16
∴ x = 4

(1) নং হতে পাই,
4 + y = 7
∴ y = 3

∴ (x, y) = (4, 3)
১৬.
4a2 + 23a - 6 এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?
  1. ক) (a - 6)(4a + 1)
  2. খ) (a + 6)(4a + 1)
  3. গ) (a + 6)(4a - 1)
  4. ঘ) (a - 6)(4a - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 4a2 + 23a - 6 এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?

সমাধান:
4a2 + 23a - 6 
= 4a2 + 24a - a - 6
= 4a(a + 6) - 1(a + 6)
= (a + 6) (4a - 1)
১৭.
অসমতাটির সমাধান কত?
  1. ক) 3 < x < 4
  2. খ) 1 < x < 4
  3. গ) 2 < x < 4
  4. ঘ) - 1 < x < 4
ব্যাখ্যা
প্রশ্ন: অসমতাটির সমাধান কত?

সমাধান:
1/।2x - 5। > 1/3
⇒ ।2x - 5। < 3
⇒ - 3 < 2x - 5 < 3 
⇒ - 3 + 5 < 2x - 5 + 5 < 3 + 5
⇒ 2 < 2x < 8
⇒ 2/2 < 2x/2 < 8/2
∴ 1 < x < 4
১৮.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2√3 হলে ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত?
  1. ক) 14√3
  2. খ) 30√3
  3. গ) 66√3
  4. ঘ) 18√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2√3 হলে ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত?

সমাধান: 
দেওয়া আছে,
x + 1/x = 2√3

এখন, 
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3x . (1/x) (x + 1/x)
= (2√3)3 - 3 . (2√3)
= 24√3 - 6√3
= 18√3
১৯.
7x - 2 - 3x2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?
  1. ক) বাস্তব মূল নেই
  2. খ) বাস্তব, অসমান ও মূলদ
  3. গ) বাস্তব ও পরস্পর সমান
  4. ঘ) অবাস্তব, অসমান ও অমূলদ
ব্যাখ্যা
প্রশ্ন: 7x - 2 - 3x2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
7x - 2 - 3x2 = 0

নিশ্চায়ক = b2 - 4ac
= (7)2 - 4 × (- 3) × (- 2)
= 49 - 24
= 25
যেহেতু, b2 - 4ac > 0 হলে মূলদ্বয় বাস্তব ও অসমান

ধরি a, b, c মূলদ সংখ্যা। তাহলে
1) b2 -  4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
2) b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে। 
3) b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
4) b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
২০.
 হলে x এর মান কত?
  1. ক) 9
  2. খ) 16
  3. গ) 21
  4. ঘ) 31
ব্যাখ্যা
প্রশ্ন:  হলে x এর মান কত?

সমাধান:
{(2x + 3)/5} + 2 = (x - 1)/2
বা, (2x + 3)/5 - (x - 1)/2 = - 2
বা, (4x + 6 - 5x + 5)/10 = - 2
বা, - x + 11 = - 20
বা, - x = - 20 - 11
∴ x = 31
২১.
|3 - x| > 7 এর সমাধান কোনটি ?
  1. ক) x < - 4 অথবা x > 10
  2. খ) x < 4 অথবা x > - 9
  3. গ) x < - 5 অথবা x > 6
  4. ঘ) x < - 8 অথবা x > - 10
ব্যাখ্যা
প্রশ্ন: |3 - x| > 7 এর সমাধান কোনটি ?

সমাধান:
এখন,
(3 - x) > 0 হলে প্রদত্ত অসমতা,
3 - x > 7
বা, 3 - x - 3 > 7 - 3
বা, - x > 4
বা, x < - 4   [-1 দ্বারা গুণ করে]

আবার,
(3 - x) < 0 হলে প্রদত্ত অসমতা,
- (3 - x ) > 7
বা, - 3 + x > 7
বা, - 3 + x + 3  > 7  + 3
বা, x > 10

∴ নির্ণেয় সমাধান: x < - 4 অথবা x > 10
২২.
যদি হয় তবে এর মান কত?
  1. ক) 2
  2. খ) 0
  3. গ) 3
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি হয় তবে এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + (1/x) = 5
বা, (x2 + 1)/x = 5
∴ x2 + 1 = 5x

∴ 2x/(x2 - 3x + 1) = 2x/(x2 + 1 - 3x)
= 2x/(5x - 3x)
= 2x/2x
= 1
২৩.
x + y = 4, x - y = 1 হলে, 4xy এর মান কত?
  1. ক) 3
  2. খ) 15
  3. গ) 17
  4. ঘ) 21
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 4, x - y = 1 হলে, 4xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 4
x - y = 1

আমরা জানি,
4xy = (x + y)2 - (x + y)2
= 42 - 12
= 16 - 1
= 15
২৪.
9x2 + 18x - 40 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (3x + 10)(3x + 4)
  2. খ) (10x + 3)(4x - 3)
  3. গ) (3x - 10)(3x + 4)
  4. ঘ) (3x + 10)(3x - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 + 18x - 40 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো- 

সমাধান:
9x2 + 18x - 40
= 9x2 + 30x - 12x - 40
= 3x(3x + 10) - 4(3x + 10)
= (3x + 10)(3x - 4)
২৫.
x + y = 0 এবং 2x  - y + 3 = 0 হলে, xy এর মান কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 2
  4. ঘ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 0 এবং 2x  - y + 3 = 0 হলে, xy এর মান কত?

সমাধান:
প্রদত্ত রেখাদ্বয়,
x + y = 0 .................. (1)
2x  - y + 3 = 0 .................. (2)

(1) + (2) হতে পাই,
x + y = 0
2x  - y + 3 = 0
3x + 3 = 0
বা, 3x = - 3
বা, x = - 3/3
∴ x = - 1

x এর মান (1) নং এ বসিয়ে পাই,
 - 1 + y = 0
∴ y = 1

xy = 1( - 1) = - 1
∴ নির্ণেয় সমাধান (x, y) = (- 1, 1)
২৬.
হলে x এর মান কত?
  1. ক) - 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: হলে x এর মান কত?

সমাধান:
এখানে,
2x + (2/x) = 4
বা, 2{x + (1/x)} = 4
বা, x + (1/x) = 4/2
বা, x + (1/x) = 2
বা, (x2 + 1)/x = 2
বা, x2 + 1 = 2x
বা, x2 - 2x + 1 = 0
বা, (x - 1)2 = 0
বা, x - 1 = 0
∴ x = 1
২৭.
x ≤ (x/4) + 3 অসমতাটির সমাধান সেট কোনটি?
  1. ক) S = {x ∈ R : x ≥ 4}
  2. খ) S = {x ∈ R : x ≤ 4}
  3. গ) S = {x ∈ R : x ≤ 2}
  4. ঘ) S = {x ∈ R : x ≥ 2}
ব্যাখ্যা
প্রশ্ন: x ≤ (x/4) + 3 অসমতাটির সমাধান সেট কোনটি?

সমাধান:
প্রদত্ত অসমতা,
x ≤ (x/4) + 3
বা, 4x ≤ x + 12
বা,  3x ≤ 12
∴ x ≤ 4

∴ নির্ণেয় সমাধান সেট, S = {x ∈ R : x ≤ 4}
২৮.
m এর মান কত হলে 4x2 - mx + 9 একটি পূর্ণ বর্গ হবে?
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: m এর মান কত হলে 4x2 - mx + 9 একটি পূর্ণ বর্গ হবে?

সমাধান:
4x2 - mx + 9
= (2x)2 - 2.2x.3 + 32 - mx + 2.2x.3
= (2x - 3)2 + 12x - mx

রাশিটি পূর্ণবর্গ হলে,
12x - mx = 0
বা, mx = 12x
∴ m = 12
২৯.
হলে x এর মান কত?
  1. ক) a/b
  2. খ) ab
  3. গ) 1/ab
  4. ঘ) a
ব্যাখ্যা
প্রশ্ন: হলে x এর মান কত?

সমাধান:
৩০.
x4 - 51x2 + 1 = 0 হলে এর মান কত?
  1. ক) 0
  2. খ) - 7
  3. গ) ± 8
  4. ঘ) ± 7
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - 51x2 + 1 = 0 হলে এর মান কত?

সমাধান:
x4 - 51x2 + 1 = 0
বা, x4 + 1 = 51x2
বা, (x4 + 1)/x2 = 51
বা, x2 + 1/x2 = 51
বা, (x - 1/x)2 + 2 . x . 1/x = 51
বা, (x - 1/x)2 + 2 = 51
বা, (x - 1/x)2 = 51 - 2
বা, (x - 1/x)2 = 49
বা, (x - 1/x)2 = (7)2
∴ x - 1/x = ±7
৩১.
x3 - 8 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) x2 - 2
  2. খ) x - 2
  3. গ) x2 - 2x + 2
  4. ঘ) x - 4
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 8 এর একটি উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
x3 - 8
= x3 - 23
= (x - 2) (x2 + 2x + 22)
= (x - 2) (x2 + 2x + 4)
৩২.
কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করুন।
  1. ক) 3/5
  2. খ) 4/7
  3. গ) 2/5
  4. ঘ) 5/7
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
ভগ্নাংশটির লব = x
ভগ্নাংশটির হর = y

∴ ভগ্নাংশটি = x/y,  y ≠ 0

১ম শর্তমতে,
(x + 7)/y = 2
বা, x + 7 = 2y
বা, x - 2y = - 7 ---------- (1)

২য় শর্তমতে,
x/(y - 2) = 1
বা, x = y - 2
x - y = - 2  ---------- (2)

(1) - (2) হতে পাই,
x - 2y = - 7
x - y = - 2
- y = - 5
∴ y = 5
y এর মান (2) নং বসিয়ে পাই,
x - 5 = - 2
বা, x = - 2 + 5
∴ x = 3

∴ নির্ণেয় ভগ্নাংশটি = 3/5
৩৩.
যদি হলে
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 2√3
  4. ঘ) 4√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি হলে

সমাধান:
দেওয়া আছে,

৩৪.
দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432 হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) 24
  2. খ) 32
  3. গ) 36
  4. ঘ) 38
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432 হলে বড় সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যা দু’টি x ও y
১ম শর্তমতে, x + y = 48 ------------- (1)
২য় শর্তমতে, xy = 432

আমরা জানি,
(x - y)2 = (x + y)2- 4xy
বা, (x - y)2 = (48)2 - 4 × 432
বা, (x - y)2 = 2304 - 1728
বা, (x - y)2 = 576
∴ x - y = 24 ------------- (2)

এখন,
(1) ও (2) নং সমীকরণ যোগ করে পাই,
(x + y) + (x - y) = 48 + 24
⇒ 2x = 72
∴ x = 36

আবার,
x - y = 24
⇒ 36 - y = 24
∴ y = 12

অর্থাৎ, বড় সংখ্যাটি 36
৩৫.
x পূর্ণ সংখ্যা এবং হলে x  এর ক্ষুদ্রতম ও বৃহত্তম মান কত হবে?
  1. ক) 4, 7
  2. খ) - 1, 13
  3. গ) 1, 13
  4. ঘ) 1, - 13
ব্যাখ্যা
প্রশ্ন: x পূর্ণ সংখ্যা এবং হলে x  এর ক্ষুদ্রতম ও বৃহত্তম মান কত হবে?

সমাধান:
- 1 ≤ (3x - 4)/7 ≤ 5
⇒ - 7 ≤ (3x - 4) ≤ 35
⇒ - 7 + 4 ≤ 3x - 4 + 4 ≤ 35 + 4
⇒ - 3 ≤ 3x ≤ 39
⇒ - 1 ≤ x ≤ 13

∴ x  এর ক্ষুদ্রতম মান = - 1
∴ x  এর বৃহত্তম মান = 13