পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
Subject Final-06 - বাংলাদেশ বিষয়াবলী সম্পূর্ণ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
কার ‍মৃত্যুর পর প্রাচীন বাংলায় ‘মাৎস্যন্যায়’ অবস্থা দেখা দেয়?
  1. ক) রাজা গণেশ
  2. খ) শশাঙ্ক
  3. গ) গোপাল
  4. ঘ) হেমন্ত সেন
ব্যাখ্যা
৬৩৭ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে বাংলায় অরাজকতা দেখা দেয়। সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, লুটতরাজ প্রভৃতিতে ছেয়ে যায়। ঐতিহাসিকরা এ অবস্থাকে ‘মাৎস্যন্যায়’ হিসেবে অভিহিত করেন।
পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এই সময়ে বাংলার অবস্থাও তেমনই ছিলো। যার কারণে এ সময়কে ‘মাৎস্যন্যায়’ বলা হয়।
৭ম শতকের মাঝামাঝি থেকে ৮ম শতকের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১০০ বছর ‘মাৎস্যন্যায়’ অবস্থা বিরাজমান ছিলো।
৭৫০ সালে গোপাল কর্তৃক পাল শাসনামলের সূচনার মাধ্যমে ‘মাৎস্যন্যায়’ অবস্থার অবসান হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন ‘গঙ্গারিডিই’ রাজ্যের অবস্থান ছিলো?
  1. ক) যমুনা ও সিন্ধু
  2. খ) পদ্মা ও ভাগীরথী
  3. গ) মেঘনা ও পদ্মা
  4. ঘ) মহাকালী ও ব্রহ্মপুত্র
ব্যাখ্যা
পদ্মা ও ভাগীরথী নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন ‘গঙ্গারিডিই’ নামক একটি শক্তিশালী রাজ্যের অবস্থান ছিলো।
আলেকজান্ডার কর্তৃক ভারত আক্রমণের সময় এ রাজ্য অস্তিত্বশীল ছিলো বলে অনুমান করা হয়। একই সময়ে প্রাসিয়র নামে আরেকটি রাজ্যেরও অস্তিত্ব ছিলো।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
.
কোন ঘটনাটি সবার শেষে ঘটেছিলো?
  1. ক) সাম্প্রদায়িক রোয়েদাদ
  2. খ) লাহোর প্রস্তাব পেশ
  3. গ) জালিয়ানওযালাবাগ হত্যাকাণ্ড
  4. ঘ) ক্রিপস মিশন
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে সবার শেষের ঘটনা হলো ক্রিপস মিশন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সহায়তা লাভে উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল ক্যাবিনেট মন্ত্রী স্ট্যাফোর্ট ক্রিপসের নেতৃত্বে ১৯৪২ সালের ২৩শে মার্চ ভারতে একটি প্রতিনিধি দল পাঠায়। এই প্রতিনিধি দলটিই ‘ক্রিপস মিশন’ নামে পরিচিত।
এতে ভারতীয়দের জন্যে নতুন কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত এই মিশন ব্যর্থ হয়।
অন্যদিকে,
- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড : ১৯১৯ সালে
- সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষিত হয় : ১৯৩২ সালে
- লাহোর প্রস্তাব পেশ করা হয় : ১৯৪০ সালে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
.
বার ভূইয়ার অন্যতম 'বাহাদুর গাজি' কোন অঞ্চলের জমিদার ছিলেন?
  1. ক) বিক্রমপুর
  2. খ) চন্দ্রদ্বীপ
  3. গ) সোনারগাঁও
  4. ঘ) ভাওয়াল
ব্যাখ্যা
মুঘল আমলে পূর্ববঙ্গের জমিদারগণ ‘বারোভূঁইয়া’ নামে পরিচিত ছিলো।
এদের নেতা ছিলেন ঈসা খান। ঈসা খান সোনারগাঁওয়ের জমিদার ছিলেন। তার মৃত্যুর পর তারপুত্র মুসা খান সোনারগাঁওয়ের জমিদার হন।
অন্যদিকে,
- বিক্রমপুরের জমিদার : চাঁদ রায় ও কেদার রায়
- চন্দ্রদ্বীপের জমিদার : পরমানন্দ রায়
- ভাওয়ালের জমিদার : বাহাদুর গাজি।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
মুজিবনগর সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন কে?
  1. ক) এ এইচ এম কামরুজ্জামান
  2. খ) এম মনসুর আলী
  3. গ) খন্দকার মুশতাক আহমেদ
  4. ঘ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।
এই সরকারের গঠন:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমদ
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এ এইচ এম কামরুজ্জামান
- অর্থ ও বাণিজ্য মন্ত্রী : এম মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
কোন আন্দোলনের প্রেক্ষাপটে ১১ দফা প্রণীত হয়?
  1. ক) বায়ান্নর ভাষা আন্দোলন
  2. খ) বাষট্টির শিক্ষা আন্দোলন
  3. গ) উনসত্তরের গণঅভ্যুত্থান
  4. ঘ) পাকিস্তান আন্দোলন
ব্যাখ্যা
উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ১১ দফা দাবী ঘোষণা করা হয়।
এই এগারো দফার মধ্যে ছাত্রদের বিভিন্ন দাবী, ছয়দফা, কৃষক ও শ্রমিকদের অধিকার এবং পাকিস্তানের শাসনতান্ত্রিক বিষয়াদি অন্তর্ভুক্ত ছিলো। যার কারণে এগারো দফা পূর্ব বাংলার আপামর জনসাধারণের সমর্থন লাভ করেছিলো।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
.
শালবনের আয়তন কত হেক্টর?
  1. ক) ১.৫ লক্ষ হেক্টর
  2. খ) ১.২ লক্ষ হেক্টর
  3. গ) ১.৪ লক্ষ হেক্টর
  4. ঘ) ২.৪ লক্ষ হেক্টর
ব্যাখ্যা
টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের ভাওয়াল গড়, শেরপুর, ময়মনসিংহ ও বরেন্দ্রভূমি এলাকা জুড়ে শালবন বিস্তৃত। এই বনের মোট আয়তন ১.২ লক্ষ হেক্টর।
শালবন একটি পত্রপতনশীল বৃক্ষের বনভূমি। যার কারণে শীতকালে এই বনের গাছের পাতা ঝড়ে যায়।
শালবনের প্রধান বৃক্ষ হলো শাল বা গজারী।
(সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
.
স্বাদু পানির মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) কুমিল্লা
  3. গ) যশোর
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশে স্বাদু পানির মাছ উৎপাদনে
- প্রথম : ময়মনসিংহ
- দ্বিতীয় : কুমিল্লা
- তৃতীয় : যশোর।
(সূত্র: মৎস্য পরিসংখ্যান বর্ষগ্রন্থ : ২০১৮-১৯)
.
বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) প্রধান বিচারপতি
  4. ঘ) স্পিকার
ব্যাখ্যা
বাংলাদেশে চালু সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ পদমর্যাদার অধিকারি মহামান্য রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রধান৷
তবে সরকার প্রধান এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারি প্রধানমন্ত্রী।
তৃতীয় সর্বোচ্চ পদ মর্যাদার অধিকারি জাতীয় সংসদের স্পিকার।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট)
১০.
ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয় কবে?
  1. ক) ০৩ অক্টোবর ১৯৯৬
  2. খ) ১২ নভেম্বর ১৯৯৬
  3. গ) ১০ ডিসেম্বর ১৯৯৬
  4. ঘ) ১১ জানুয়ারী ১৯৯৮
ব্যাখ্যা
১৯৭৫ সালের ২০ আগস্ট খন্দকার মোশতাক আহমেদ ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি করেন যা ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ গেজেট আকারে প্রকাশিত হয়।
১৯৭৯ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অধ্যাদেশকে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়।
১৯৯৬ সালের ১২ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ বাতিল করে যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধু'র খুনীদের বিচারের মুখোমুখি করা সম্ভব হয়।
(সূত্রঃ বাংলাদেশ গেজেট)
১১.
পূর্ববঙ্গ থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা কোনটি?
  1. ক) গ্রামবার্তা প্রকাশিকা
  2. খ) দিগদর্শন
  3. গ) রঙ্গপুর বার্তাবহ
  4. ঘ) ঢাকা প্রকাশ
ব্যাখ্যা
পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র হলো রঙ্গপুর বার্তাবহ।
এটি ছিলো একটি সাপ্তাহিক পত্রিকা যা ১৮৪৭ সালের আগস্ট মাসে প্রথম প্রকাশিত হয়। এটির প্রথম সম্পাদক ছিলেন গুরুচরণ শর্মা রায়।
১৮৫৭ সালে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।
(সূত্র: বাংলাপিডিয়া)
১২.
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) দয়াল নিহালানি
  2. খ) রাজকুমার হিরানী
  3. গ) শ্যাম বেনেগাল
  4. ঘ) শ্যামা জায়েদী
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ নামে চলচ্চিত্র নির্মিত হচ্ছে।
গত ২১ জানুয়ারি ২০২১ ভারতের মুম্বাইয়ে এই সিনেমার ‍শুটিং শুরু হয়।
- পরিচালক ভারতের শ্যাম বেনেগাল
- সহযোগী পরিচালক দয়াল নিহালানি
- চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি এবং শ্যামা জায়েদী।
- বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। এছাড়া অন্যান্য চরিত্রে আরও ৪৯ জন বাংলাদেশি তারকা অভিনয় করবেন।
(সূত্রঃ দৈনিক প্রথম আলো)