পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ৪৫: বিষয়:বাংলা টপিক: সমাস, এক কথায় প্রকাশ। উৎস: মাধ্যমিক ব্যাকরণ বই (উভয় সংস্করণ), বাংলা একাডেমি অভিধান, ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ বা যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
  1. ধূতি-চাদর
  2. স্বর্গ-নরক
  3. মাসি-পিসি
  4. চলা-ফেরা
সঠিক উত্তর:
ধূতি-চাদর
উত্তর
সঠিক উত্তর:
ধূতি-চাদর
ব্যাখ্যা
দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে প্রত্যেক সমস্যমান পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।

প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে দ্বন্দ্ব সমাস:
যেমন:
- দয়া-মায়া,
- কাপড়-চোপড়,
- পোকা-মাকড়,
- দয়া-মায়া,
- ধূতি-চাদর ইত্যাদি।

অন্যদিকে,
• 'চলা-ফেরা' দুটি ক্রিয়াযোগে গঠিত দ্বন্দ্ব সমাস।
• 'স্বর্গ-নরক' বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস।
• 'মাসি-পিসি' মিলনার্থক' শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'যা ক্রমশ বর্ধিত হচ্ছে' এর এক কথায় প্রকাশ -
  1. ক্রমবিস্তার্যমান
  2. উদীয়মান
  3. বর্ধিষ্ণু
  4. ক্ষীয়মাণ
সঠিক উত্তর:
বর্ধিষ্ণু
উত্তর
সঠিক উত্তর:
বর্ধিষ্ণু
ব্যাখ্যা
• 'যা ক্রমশ বর্ধিত হচ্ছে' এর এক কথায় প্রকাশ - বর্ধিষ্ণু

অন্যদিকে,
- 'যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে' এর এক কথায় প্রকাশ - ক্রমবিস্তার্যমান।
- 'যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে' এর এক কথায় প্রকাশ - ক্ষীয়মাণ।
- 'যা উদিত হচ্ছে' এর এক কথায় প্রকাশ - উদীয়মান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘প্রতিক্ষণে’ কোন সমাস?
  1. কর্মধারয় সমাস
  2. অব্যয়ীভাব সমাস
  3. নিত্য সমাস
  4. বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
অব্যয়ীভাব সমাস
উত্তর
সঠিক উত্তর:
অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যা
অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন:
- অতিক্রান্ত (উৎ) অর্থে: বেলাকে অতিক্রান্ত = উদ্বেল,
- শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল।
- অনতিক্রম্যতা (যথা) অর্থে: রীতিকে অতিক্রম না করে = যথারীতি,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য।
- ক্ষণে ক্ষণে = প্রতিক্ষণে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
.
'লাভ করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ -
  1. অধঃকায়
  2. লিপ্সা
  3. ঈপ্সিত
  4. জুগুপ্সা
সঠিক উত্তর:
লিপ্সা
উত্তর
সঠিক উত্তর:
লিপ্সা
ব্যাখ্যা
'লাভ করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - লিপ্সা

অন্যদিকে,
- 'গোপন করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'মনোগত ইচ্ছা' এর এককথায় প্রকাশ - ঈপ্সিত।
- 'কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ' এর এককথায় প্রকাশ - অধঃকায়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'যার পূর্বজন্মের কথা স্মরণ আছে' এক কথায় বলে -
  1. ক্ষণজন্মা
  2. দ্বিরদ
  3. দ্বিজ
  4. জাতিস্মর
সঠিক উত্তর:
জাতিস্মর
উত্তর
সঠিক উত্তর:
জাতিস্মর
ব্যাখ্যা
• 'যার পূর্বজন্মের কথা স্মরণ আছে' এক কথায় বলে - জাতিস্মর

অন্যদিকে,
- 'যার দুটি মাত্র দাঁত' এক কথায় বলে - দ্বিরদ।
- ‘শুভক্ষণে জন্ম যার‘ এক কথায় বলে - ক্ষণজন্মা।
- 'যার দুবার জন্ম হয়' তাকে এক কথায় বলে - দ্বিজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
  1. সিংহাসন
  2. গাছপাকা
  3. মাতাপিতা
  4. রাজপথ
সঠিক উত্তর:
মাতাপিতা
উত্তর
সঠিক উত্তর:
মাতাপিতা
ব্যাখ্যা
দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে সমস্যমান পদ্গুলোর প্রতিটিতেই অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- ভাইবোন,
- তাল-তমাল,
- ভালোমন্দ,
- মাতাপিতা,
- যাকে-তাকে ইত্যাদি।

অন্যদিকে:
- 'রাজপথ' (পথের রাজা) ৬ষ্ঠী তৎপুরুষ সমাস।
- 'গাছপাকা' (গাছে পাকা) ৭মী তৎপুরুষ সমাস।
- 'সিংহাসন' (সিংহ চিহ্নিত আসন) মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
'খেয়াঘাট' শব্দটি কোন সমাস?
  1. তৎপুরুষ
  2. দ্বন্দ্ব
  3. বহুব্রীহি
  4. কর্মধারয়
সঠিক উত্তর:
তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ
ব্যাখ্যা
যষ্ঠী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে যষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে যষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
যথা:
- চায়ের বাগান = চাবাগান,
- রাজার পুত্র = রাজপুত্র,
- খেয়ার ঘাট = খেয়াঘাট,
- ক্রোড়ের পত্র = ক্রোড়পত্র ইত্যাদি।

• ষষ্ঠী তৎপুরুষ সমাসে ‘রাজা' স্থলে ‘রাজ’, পিতা, মাতা, ভ্রাতা স্থলে যথাক্রমে ‘পিতৃ’, ‘মাতৃ’, ‘ভ্রাতৃ’ হয়।
যেমন:
- গজনীর রাজা = গজনীরাজ,
- রাজার পুত্র রাজপুত্র,
- পিতার ধন = পিতৃধন,
- মাতার সেবা = মাতৃসেবা,
- ভ্রাতার স্নেহ = ভ্রাতৃস্নেহ,
- পুত্রের বধূ = পুত্রবধূ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।