পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ১২] বাংলা পরীক্ষা - ৩ (ব্যাকরণ) পরীক্ষার টপিক: ১. শব্দ প্রকরণ, ২. সন্ধি, ৩. কারক ও বিভক্তি, ৪. শব্দার্থ, ৫. সমার্থক শব্দ। উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
নিচের কোনটি সাধিত শব্দ নয়?
  1. নীলিমা
  2. পাঠক
  3. বিগত
  4. সবুজ
সঠিক উত্তর:
সবুজ
উত্তর
সঠিক উত্তর:
সবুজ
ব্যাখ্যা
• বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'সবুজ'  সাধিত শব্দ নয়।

• 'সবুজ' মৌলিক শব্দ।

• মৌলিক শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
- যেমন: গোলাপ, নাক, লাল, তিন।

অন্যদিকে,
• নীলিমা (নীল + ইমন); পাঠক (পাঠ্‌ + অক); বিগত (বি +√গম্‌ + ত) সাধিত শব্দ।

• সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে।
- সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে।
- উদাহরণ: চাঁদমুখ (চাঁদের মতো মুখ), নীলাকাশ (নীল যে আকাশ), ডুবুরি (ডুব্‌+উরি), চলন্ত (চল্ + অন্ত), প্রশাসন (প্র+শাসন), গরমিল (গর+মিল) ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
অর্থগত ভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কত ভাগে ভাগ করা যায়?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৫ ভাগে
সঠিক উত্তর:
৩ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
৩ ভাগে
ব্যাখ্যা
• অর্থমূলক শ্রেণিবিভাগ:
অর্থগতভাবে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত।
যথা-
ক. যৌগিক শব্দ:
- যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন- গায়ক = গৈ + ণক (অক) অর্থ গান করে যে।
- কর্তব্য = কৃ + তব্য অর্থ: যা করা উচিত।

খ. রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
- যেমন-হস্তী = হস্ত + ইন, অর্থ-হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।

গ.যোগরূঢ় শব্দ:
- সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে।
- যেমন- পঙ্কজ = পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ সমাস)।
- শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে।
- কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।
- তাই পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি দেশি শব্দ?
  1. কপাল
  2. মাঠ
  3. জিহ্বা
  4. দশ
সঠিক উত্তর:
মাঠ
উত্তর
সঠিক উত্তর:
মাঠ
ব্যাখ্যা
বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'মাঠ' দেশি শব্দ।

• কিছু দেশি শব্দ:

ঢেঁকি, ঢোল, ডিঙি, কুলা, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, , ডাহা, ঢিল, পয়লা, চুলা, ঝানু, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই,  , ঝিনুক, কুলা, শিকড়, কচি, খড়, পেট, কুড়ি,গঞ্জ।

অন্যদিকে,
- কপাল, জিহ্বা ,দশ - সংস্কৃত শব্দ। 

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি ফরাসি ভাষা হতে আগত শব্দ?
  1. ক্যাফে
  2. আলপিন
  3. ইস্পাত
  4. লোকাল
সঠিক উত্তর:
ক্যাফে
উত্তর
সঠিক উত্তর:
ক্যাফে
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ক্যাফে' ফরাসি ভাষা হতে আগত শব্দ।

• কিছু ফরাসি শব্দ:
- ডিপো,রেনেসাঁস, ক্যাফে,রেস্তোরাঁ ইত্যাদি।

অন্যদিকে,
- 'আলপিন' পর্তুগিজ ভাষার শব্দ।
- 'ইস্পাত' পর্তুগিজ ভাষার শব্দ।
- 'লোকাল' ইংরেজি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান 
.
'মনীষা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. মনস্‌ + ইষা
  2. মন্‌ + ঈষা
  3. মনঃ + ঈষা
  4. মনস্ + ঈষা
সঠিক উত্তর:
মনস্ + ঈষা
উত্তর
সঠিক উত্তর:
মনস্ + ঈষা
ব্যাখ্যা
• কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়:
- আ+ চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোম্পদ,
- বন্ + পতি = বনস্পতি,  
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- তৎ+ কর = তস্কর,
- পর্ + পর = পরস্পর,
- মনস্ + ঈষা = মনীষা,
- ষট্ + দশ = ষোড়শ, 
- এক্ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'সতীন্দ্র' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. সতি + ঈন্দ্র
  2. সতী + ঈন্দ্র
  3. সতী + ইন্দ্র
  4. সতি + ইন্দ্র
সঠিক উত্তর:
সতী + ইন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
সতী + ইন্দ্র
ব্যাখ্যা
• ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়।
দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।

যেমন- 
• ই+ ই = ঈ;  অতি + ইত = অতীত।
• ই+ঈ= ঈ;  পরি + ঈক্ষা = পরীক্ষা।
• ঈ+ ই = ঈ;  সতী + ইন্দ্র = সতীন্দ্র।
• ঈ+ঈ= ঈ ;  সতী + ঈশ = সতীশ।
এরূপ- গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্র, শ্রীশ, পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিল্লীশ্বর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোন সন্ধিবিচ্ছেদটি ভুল?
  1. বন + পতি = বনস্পতি
  2. পুনঃ + রায় = পুনরায়
  3. সম্‌ + তাম = সন্তাপ
  4. বিপদ + জাল = বিপজ্জাল
সঠিক উত্তর:
পুনঃ + রায় = পুনরায়
উত্তর
সঠিক উত্তর:
পুনঃ + রায় = পুনরায়
ব্যাখ্যা
• বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি:
•  অ-কারের পরস্থিত স্-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স্-জাত বিসর্গ উভয় স্থলে ও-কার হয়।
যেমন-
- তিরঃ + ধান = তিরোধান,
- মনঃ + রম = মনোরম,
- মনঃ + হর = মনোহর,
- তপঃ +  বন = তপোবন ইত্যাদি।

• অ-কারের পরস্থিত র্-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনোটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন-
- অন্তঃ + গত = অন্তর্গত,
- অন্তঃ ধান = অন্তর্ধান,
- পুনঃ + আয় = পুনরায়,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত,
- অহঃ + অহ = অহরহ।
এরূপ – পুনর্জন্ম, পুনর্বার, প্রাতরুথান, অন্তর্ভুক্ত, পুনরপি, অন্তবর্তী ইত্যাদি।

অন্যদিকে,
- বন + পতি = বনস্পতি; নিপাতনে সিদ্ধ সন্ধি।
- সম্‌ + তাম = সন্তাপ; ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে 'ম্' ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।
- বিপদ + জাল = বিপজ্জাল ; ত্ ও দ্‌ - এরপর জ্ ও ঝ থাকলে ত্ ও দ্‌- এর স্থানে জ্ হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'মহৌষধি' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. মহা + ওষধি
  2. মহা + ঔষধি
  3. মহঃ + ওষধি
  4. মহঃ + ঔষধি
সঠিক উত্তর:
মহা + ওষধি
উত্তর
সঠিক উত্তর:
মহা + ওষধি
ব্যাখ্যা
• 'মহৌষধি' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ 'মহা + ওষধি'।
• অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়; ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন-
- অ + ও = ঔ;  বন + ওষধি = বনৌষধি।
- আ + ও = ঔ;  মহা + ওষধি = মহৌষধি।
- অ + ঔ = ঔ;  পরম + ঔষধ = পরমৌষধ।
- আ + ঔ = ঔ;  মহা + ঔষধ = মহৌষধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'বজ্জাত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. বৎ + জাত
  2. বদ্‌ + জাত
  3. বঃ + জাত
  4. বজ + জাত
সঠিক উত্তর:
বদ্‌ + জাত
উত্তর
সঠিক উত্তর:
বদ্‌ + জাত
ব্যাখ্যা
• 'বজ্জাত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ 'বদ্‌ + জাত'।

• ত্ ও দ্‌-এরপর জ্ ও ঝ থাকলে ত্ ও দ্‌-এর স্থানে জ্ হয়।
যেমন-
- ত্ + জ = জ্জ;  সৎ+ জন = সজ্জন।
- দ্‌ + জ = জ্জ;  বিপদ্‌ + জাল = বিপজ্জাল।
- ত্‌ + ঝ =জ্ঝ;  কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা।
এরূপ - উজ্জ্বল, তজ্জন্য, যাবজ্জীবন, জগজ্জীবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ?
  1. গোষ্পদ
  2. তস্কর
  3. ষোড়শ
  4. অন্যান্য
সঠিক উত্তর:
অন্যান্য
উত্তর
সঠিক উত্তর:
অন্যান্য
ব্যাখ্যা
• কতগুলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
- কুল + অটা = কুলটা (কুলাটা নয়),
- গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়),
- প্র + উঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়),
- অন্য + অন্য = অন্যান্য,
- মার্ত + অন্ড = মার্তন্ড,
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

• কতগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
- আ+ চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোম্পদ,
- বন্ + পতি = বনস্পতি 
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- তৎ+ কর = তস্কর,
- পর্ + পর = পরস্পর,
- মনস্ + ঈষা = মনীষা,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
'কান্নায় শোক মন্দীভূত হয়' - এখানে 'কান্নায়' কোন কারকে কোন বিভক্তি?
  1. ভাবাধিকরণে ৭মী
  2. আধার অধিকরণে ৭মী
  3. কালাধিকরণে ৭মী
  4. অপাদান কারকে ৭মী
সঠিক উত্তর:
ভাবাধিকরণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
ভাবাধিকরণে ৭মী
ব্যাখ্যা
'কান্নায় শোক মন্দীভূত হয়' - এখানে 'কান্নায়' ভাবাধিকরণে ৭মী।
• অধিকরণ কারক:
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
- অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যথা-
- আধার (স্থান) : আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
- কাল (সময়) : প্রভাতে সূর্য ওঠে।

• অধিকরণ তিন প্রকার
১. কালাধিকরণ।
২. আধারাধিকরণ।
৩. ভাবাধিকরণ।

• ভাবাধিকরণ: 
- যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে।
- ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়।
যেমন: সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। কান্নায় শোক মন্দীভূত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
'বিমান থেকে বোমা ফেলা হয়েছে' এই বাক্যে 'বিমান' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণ কারকে ৫মী
  2. কর্তৃকারকে ৫মী
  3. কর্ম কারকে ৫মী
  4. অপাদান কারকে ৫মী
সঠিক উত্তর:
অপাদান কারকে ৫মী
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারকে ৫মী
ব্যাখ্যা
• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।

• "বিমান থেকে বোমা ফেলা হয়েছে।" এই বাক্যে 'বিমান' অপাদান কারকে ৫মী বিভক্তি।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।
যেমন:
এখানে, 
অপাদান কারকে কোন স্থান বা বস্তুর থেকে কিছু বিচ্ছিন্ন হওয়া বোঝায়।
- যেমন, এখানে বোমা ফেলা হয়েছে বিমানের থেকে।
অতএব, 'বিমান' অপাদান কারকের উদাহরণ।

• বিভিন্ন অর্থে অপাদানের ব্যবহার:
- স্থানবাচক : তিনি চট্টগ্রাম থেকে এসেছেন।
- দূরত্বজ্ঞাপক : ঢাকা থেকে চট্টগ্রাম দুশো কিলোমিটারেরও বেশি।
- নিক্ষেপ : বিমান থেকে বোমা ফেলা হয়েছে।
- বিচ্যুত : গাছ থেকে পাতা পড়ে।
- গৃহীত : সুক্তি থেকে মুক্তো মেলে।
- জাত : জমি থেকে ফসল পাই।
- বিরত : পাপে বিরত হও।
- দূরীভূত : দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
- রক্ষিত : বিপদ থেকে বাঁচাও।
- আরম্ভ : সোমবার থেকে পরীক্ষা শুরু।
- ভীত : বাঘকে ভয় পায় না কে?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
'টাকায় সবই হয়' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণ কারকে ৭মী
  2. অপাদান কারকে ৭মী
  3. করণ কারকে ৭মী
  4. কর্ম কারকে ৭মী
সঠিক উত্তর:
করণ কারকে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
করণ কারকে ৭মী
ব্যাখ্যা
• করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।
যেমন-
- 'টাকায় সবই হয়' বাক্যে 'টাকায়' হচ্ছে সবকিছু হওয়ার উপায়।

একইভাবে,
- টাকায় বাঘের দুধ মিলে;
- সাধনায় সব হয়;
- ফলে বৃক্ষের পরিচয়;
- ব্যায়ামে শরীর ভালো থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
'ধান থেকে চাল হয়' এই বাক্যে 'ধান' কোন কারক?
  1. অধিকরণ কারক
  2. অপাদান কারক
  3. সম্প্রদান কারক
  4. করণ কারক
সঠিক উত্তর:
অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।

• বিভিন্ন অর্থে অপাদানের ব্যবহার:
- স্থানবাচক : তিনি চট্টগ্রাম থেকে এসেছেন।
- দূরত্বজ্ঞাপক : ঢাকা থেকে চট্টগ্রাম দুশো কিলোমিটারেরও বেশি।
- নিক্ষেপ : বিমান থেকে বোমা ফেলা হয়েছে।
- বিচ্যুত : গাছ থেকে পাতা পড়ে।
- গৃহীত : সুক্তি থেকে মুক্তো মেলে।
- জাত : জমি থেকে ফসল পাই, ধান থেকে চাল হয়।
- বিরত : পাপে বিরত হও।
- দূরীভূত : দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
- রক্ষিত : বিপদ থেকে বাঁচাও।
- আরম্ভ : সোমবার থেকে পরীক্ষা শুরু।
- ভীত : বাঘকে ভয় পায় না কে?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
'গুণহীন চিরদিন থাকে পরাধীন।' এই বাক্যে 'গুণহীন' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্ম কারকে শূন্য
  2. কর্ম কারকে ৭মী
  3. করণ কারকে শূন্য
  4. কর্তৃ কারকে শূন্য
সঠিক উত্তর:
কর্তৃ কারকে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃ কারকে শূন্য
ব্যাখ্যা
• 'গুণহীন চিরদিন থাকে পরাধীন' এই বাক্য 'গুণহীন' কর্তৃ কারকে শূন্য বিভক্তি।

• কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
- ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।
যেমন –
- খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা কর্তৃকারক)।
- মেয়েরা ফুল তোলে। (কারা তোলে? মেয়েরা কর্তৃকারক)।

- এখানে কে চিরদিন পরাধীন থাকে প্রশ্নের উওরে 'গুণহীন' পাওয়া যায় তাই গুণহীন কর্তৃকারক।

- 'গুণহীন' শব্দের সাথে কোনো বিভক্তিযুক্ত হয়নি তাই শূন্যবিভক্তি হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
'ডাক্তার ডাক' এই বাক্যে 'ডাক্তার' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তৃকারকে শূন্য
  2. কর্তৃকারকে ষষ্ঠী
  3. কর্ম কারকে শূন্য
  4. করণ কারকে শূন্য
সঠিক উত্তর:
কর্ম কারকে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
কর্ম কারকে শূন্য
ব্যাখ্যা
• 'ডাক্তার ডাক' এই বাক্যে 'ডাক্তার' কর্ম কারকে শূন্য বিভক্তি। 
• কর্মকারক:

- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।

• কর্ম দুই প্রকার:
- মুখ্য কর্ম,
- গৌণ কর্ম।
যেমন- বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
- সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে।
- এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।

কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
(ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
- ডাক্তার ডাক।
- আমাকে একখানা বই দাও (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম)
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। (গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়োগে)।

(খ) দ্বিতীয়া বা কে বিভক্তি, রে বিভক্তি :
- তাকে বল।
- 'আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা'।

গ) ষষ্ঠী বা র বিভক্তি :
- তোমার দেখা পেলাম না।

(ঘ) সপ্তমীর এ বিভক্তি :
- 'জিজ্ঞাসিবে জনে জনে'।(বীপ্সায়)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
'অখণ্ড্য' শব্দটি দ্বারা কী বোঝায়?
  1. অবিভাজ্য
  2. অখণ্ডনীয়
  3. যা খণ্ডন করা যায় না
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

- 'অখণ্ড্য'  শব্দের অর্থ - যা খণ্ডন করা যায় না।
- অন্যান্য প্রতিশব্দ: অবিভাজ্য, অখণ্ডনীয়।

অন্যদিকে,
- অখণ্ড শব্দের অর্থ - সমগ্র, যা খণ্ডিত নয়।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
১৮.
'অশীতিপর' শব্দের অর্থ কী?
  1. শীত সহ্য করতে পারে না যে
  2. প্রাচীন ধ্যানধারণায় বিশ্বাসী ব্যক্তি
  3. কম বয়সে অসুস্থ হয়ে পড়া ব্যক্তি
  4. আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
সঠিক উত্তর:
আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অশীতিপর' শব্দের অর্থ - আশি বছরের বেশি বয়সের ব্যক্তি।

• আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:

- সালতি-- ছোট ডিঙ্গি নৌকা, 
- প্রদোষ-- সন্ধ্যা, 
- কূপমণ্ডূক-- কুনোব্যাঙ, 
- আহব-- যুদ্ধ, 
- সওগাত-- উপহার।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
১৯.
'সিতকর' শব্দের অর্থ কী?
  1. চন্দ্র
  2. তুষার
  3. মেঘ
  4. পানি
সঠিক উত্তর:
চন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্র
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'সিতকর' শব্দের অর্থ 'চন্দ্র'।


• চাঁদের কিছু সমার্থক শব্দ:
চন্দ্র, বিধু, ইন্দু, শশী, শশাঙ্ক, শশধর, সুধাকর, শীতাকর, হিমকর, নিশাকর, নিশাপতি, কলাধর, কলানিধি, কলাভৃৎ, সোম, হিমাংশু, মৃগাঙ্ক, রজনীকান্ত।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
২০.
'সেতার' শব্দের অর্থ কী?
  1. তারকা
  2. বাদ্যযন্ত্র
  3. বিখ্যাত
  4. একাকী
সঠিক উত্তর:
বাদ্যযন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
বাদ্যযন্ত্র
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- সেতার - অর্থ এক প্রকার বাদ্যযন্ত্রবিশেষ।

• আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
- বামেতর - ডান, 
- সায়র - দিঘি, 
- পার্বণ - উৎসব, 
- লেফাফা - মোড়ক, 
- আদিখ্যেতা - ন্যাকামি, 
- চয়ন -  সম্ভার, 
- অর্ঘ - মূল্য,  
- অর্ঘ্য - পূজার উপকরণ।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
২১.
পূজার উপকরণ অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়?
  1. অর্ঘ্য
  2. অর্ঘ
  3. সওগাত
  4. পল্বল
সঠিক উত্তর:
অর্ঘ্য
উত্তর
সঠিক উত্তর:
অর্ঘ্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
•'অর্ঘ্য' শব্দের অর্থ পূজার উপকরণ ।


অন্যদিকে,
- অর্ঘ অর্থ মূল্য।
- সওগাত অর্থ উপহার।
- পল্বল অর্থ  ডোবা।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
২২.
নিচের কোনটি 'চাঁদ' এর সমার্থক শব্দ?
  1. শম্বর
  2. অংশু
  3. কিরণমালী
  4. কলাধর
সঠিক উত্তর:
কলাধর
উত্তর
সঠিক উত্তর:
কলাধর
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• কলাধর 'চাঁদ' এর সমার্থক শব্দ।


• চাঁদের কিছু সমার্থক শব্দ:
চন্দ্র, বিধু, ইন্দু, শশী, শশাঙ্ক, শশধর, সুধাকর, শীতাকর, হিমকর, নিশাকর, নিশাপতি, কলাধর, কলানিধি, কলাভৃৎ, সোম, হিমাংশু, মৃগাঙ্ক, রজনীকান্ত।

অন্যদিকে,
- 'শম্বর' হচ্ছে 'পানি' এর সমার্থক শব্দ।
- 'অংশু' হচ্ছে 'রশ্মি' এর সমার্থক শব্দ।
- 'কিরণমালী' হচ্ছে 'সূর্য' এর সমার্থক শব্দ।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
২৩.
'পিক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কোকিল
  2. কাক
  3. সাপ
  4. ময়ূর
সঠিক উত্তর:
কোকিল
উত্তর
সঠিক উত্তর:
কোকিল
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'পিক' শব্দের সমার্থক শব্দ হচ্ছে কোকিল।

• কোকিল এর কিছু সমার্থক শব্দ:
পিক, পরভৃত, পরপুষ্ট, অন্যভৃত,কাকপুচ্ছ, বসন্তসখা, বসন্তী, বসন্তদূত, মধুসখা, কুহুমুখ,কলকণ্ঠ।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
২৪.
'ইতিকথা' শব্দের অর্থ কী?
  1. শেষ কথা
  2. সংক্ষিপ্তসার
  3. ইতিহাস
  4. বিদায় ভাষণ
সঠিক উত্তর:
ইতিহাস
উত্তর
সঠিক উত্তর:
ইতিহাস
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'ইতিকথা' শব্দের অর্থ 'ইতিহাস'।


• আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ:
- সোপান - সিঁড়ি, 
- মূঢ়তা - অনভিজ্ঞতা, 
- অনিন্দ্য - নিখুঁত, 
- নির্নিমেষ - অপলক, 
- বায়স - কাক, 
- খেচর - পাখি, 
- প্রথিতযশা - খ্যাতনামা, 
- আদ্যোপান্ত - আগাগোড়া, 
- অভিরাম - সুন্দর, 
- আভরণ - অলংকার; কিন্তু আবরণ - ঢাকনি, 
- উপাদান - উপকরণ; কিন্তু উপধান - বালিশ, 
- অনীক - সৈনিক, 
- উপরোধ -অনুরোধ।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
২৫.
'জল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বারিদ
  2. উদক
  3. তোয়দ
  4. অম্বুধি
সঠিক উত্তর:
উদক
উত্তর
সঠিক উত্তর:
উদক
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'জল' শব্দের সমার্থক শব্দ - 'উদক'।

• 'জল' এর কিছু সমার্থক শব্দ:
অপ্, উদক, সলিল, পয়ঃ,তোয়, বারি, অম্বু, নীর,পানি, সলিল, শম্বর।

অন্যদিকে,
- বারিদ ও তোয়দ  অর্থ মেঘ।
- 'অম্বুধি' অর্থ সমুদ্র।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
২৬.
কোনটি ভিন্নার্থক?
  1. মিহির
  2. তপন
  3. অরুণ
  4. অনিল
সঠিক উত্তর:
অনিল
উত্তর
সঠিক উত্তর:
অনিল
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অনিল' বাতাসের সমার্থক শব্দ।

অন্যদিকে,
• সূর্য এর কিছু সমার্থক শব্দ:

রবি, সবিতা, দিনমনি, অরুণ, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, দিবাকর, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, অরুণ, মিহির, তপন, সূর, মিত্র, কিরণমালী, দিনপতি।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান ।
২৭.
'কোরক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কোমর
  2. কটি
  3. কুঁড়ি
  4. কুহক
সঠিক উত্তর:
কুঁড়ি
উত্তর
সঠিক উত্তর:
কুঁড়ি
ব্যাখ্যা
বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'কোরক' এর সমার্থক শব্দ:

- কুঁড়ি, মুকুল, কলি, কলিকা, অফোটা ফুল।

অন্যদিকে,
- 'কটি' শব্দের সমার্থক শব্দ কোমর বা মাজা,
- 'কুহক' শব্দের সমার্থক শব্দ  মায়া, ভেলকি, ইন্দ্রজাল।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান ।