পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ১০০ প্রশ্ন

.
"মনোযোগ দিয়ে শিক্ষকের কথা লক্ষ্য করুন।" - বাক্যটিতে কোন ধরনের ভুল রয়েছে?
  1. উপমার ভুল প্রয়োগ
  2. বাচ্যজনিত
  3. শব্দের অপপ্রয়োগ
  4. ভুল নেই
সঠিক উত্তর:
শব্দের অপপ্রয়োগ
উত্তর
সঠিক উত্তর:
শব্দের অপপ্রয়োগ
ব্যাখ্যা

বাক্যটি হলো: "মনোযোগ দিয়ে শিক্ষকের কথা লক্ষ্য করুন।"

অপশনগুলো বিশ্লেষণ করে দেখা যাক:

ক) উপমার ভুল প্রয়োগ: বাক্যটিতে কোনো উপমা (simile) ব্যবহৃত হয়নি, তাই এই অপশনটি প্রযোজ্য নয়।

খ) বাচ্যজনিত: বাচ্যজনিত ভুল বলতে সাধারণত কর্তৃবাচ্য, কর্মবাচ্য বা ভাববাচ্যের ভুল বোঝায়। এখানে বাচ্যের কোনো সমস্যা নেই, কারণ বাক্যটি সঠিকভাবে কর্তৃবাচ্যে আছে।

গ) শব্দের অপপ্রয়োগ: শব্দের অপপ্রয়োগ বলতে কোনো শব্দের ভুল অর্থে বা ভুল প্রসঙ্গে ব্যবহার বোঝায়। এখানে "মনোযোগ দিয়ে" এবং "লক্ষ্য করুন" শব্দ দুটি ভুল নয়, তবে একই অর্থ প্রকাশে দুটি শব্দের ব্যবহার অপ্রয়োজনীয় (বাহুল্যদোষ)।

ঘ) ভুল নেই: বাক্যটিতে শব্দের অপপ্রয়োগ আছে, তাই "ভুল নেই" অপশনটি সঠিক নয়।

ব্যাখ্যা:
বাক্যটিতে "লক্ষ্য" শব্দটি ভুল। কারণ, 'লক্ষ্য' শব্দের অর্থ- উদ্দেশ্য এবং 'লক্ষ' শব্দের অর্থ- খেয়াল করা। তাই, সঠিক শব্দ হিসেবে এখানে বসবে 'লক্ষ'।

সঠিক উত্তর: গ) শব্দের অপপ্রয়োগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
ওলন্দাজ ভাষা হতে আগত শব্দ -
  1. আলমারি
  2. হরতন
  3. বারুদ
  4. মুচলেকা
সঠিক উত্তর:
হরতন
উত্তর
সঠিক উত্তর:
হরতন
ব্যাখ্যা

• 'হরতন':
- শব্দটি ওলন্দাজ ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
 এর অর্থ:
- তাসেত্র রংবিশেষ।

অন্যদিকে,
- 'আলমারি' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। 
- 'মুচলেকা' শব্দটি তুর্কি ভাষা হতে আগত।
- 'বারুদ' শব্দটি ফারসি ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
"রত্ন > রতন" - কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. আদি স্বরাগম
  2. স্বরসংগতি
  3. অপনিহিতি
  4. বিপ্রকর্ষ
সঠিক উত্তর:
বিপ্রকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
বিপ্রকর্ষ
ব্যাখ্যা

• 'রত্ন > রতন'- মধ্যস্বরাগম, 'বিপ্রকর্ষ' বা স্বরভক্তি এর উদাহরণ।

• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি: 
- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষ।
যেমন : গ্রাম > গেরাম।

আরো কয়েকটি উদাহরণ
- রত্ন > রতন,
- প্রীতি > পিরীতি,
- ধর্ম > ধরম,
- স্বপ্ন > স্বপন ইত্যাদি।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
কোন যুগে বাংলা সাহিত্যে মানবতাই একমাত্র কাম্য হয়ে ওঠে?
  1. প্রাচীন যুগ
  2. মধ্যযুগ
  3. আধুনিক যুগ
  4. বৈষ্ণব যুগ
সঠিক উত্তর:
আধুনিক যুগ
উত্তর
সঠিক উত্তর:
আধুনিক যুগ
ব্যাখ্যা

বাংলা সাহিত্যকে প্রধানত তিনটি যুগে বা পর্যায়ে ভাগ করা হয়।
যথা: 
১. প্রাচীন যুগ,
২. মধ্যযুগ,
৩. আধুনিক যুগ।
 
• বাংলা সাহিত্যের প্রাচীন যুগে ব্যক্তি ও সমষ্টিজীবনই প্রধান ছিল।
• বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মটাই মুখ্য ছিল, মানুষ হয়ে পড়ে গৌণ।

• আর আধুনিক যুগে— মানুষ মুখ্য হয় এবং মানবতায় একমাত্র কাম্য হয়ে ওঠে। সে সঙ্গে যোগ হয় অন্ধবিশ্বাসের বদলে যুক্তিশীলতা। স্বাজাত্যবোধ, স্বদেশপ্রেম, ব্যক্তিস্বাধীনতা বিশেষ করে নারী-স্বাধীনতা আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
উচ্চারণের সময়ে মুখবিবর উন্মুক্ত থাকে বলে "আ" কে কী ধরনের ধ্বনি বলে? 
  1. হ্রস্বধ্বনি 
  2. সম্মুখ স্বরধ্বনি 
  3. পশ্চাৎ স্বরধ্বনি 
  4. বিবৃত স্বরধ্বনি
সঠিক উত্তর:
বিবৃত স্বরধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
বিবৃত স্বরধ্বনি
ব্যাখ্যা

• স্বরধ্বনি:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।

• উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা- 
১. উচ্চ স্বরধ্বনি - [ই], [উ]।
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি - [এ], [ও]।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - [অ্যা], [অ]।
৪. নিম্ন স্বরধ্বনি - [আ]।
- উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ উপরে ওঠে; নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ নিচে নামে।

• স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা- 
১. সংবৃত - [ই], [উ]।
২. অর্ধ-সংবৃত - [এ], [ও]।
৩. অর্ধ-বিবৃত - [অ্যা], [অ]।
৪. বিবৃত - [আ]।

- সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে; বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
"টুপ ভুজঙ্গ"- বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ছোটো মন
  2. দীর্ঘসূত্রিতা
  3. নেশাগ্রস্ত
  4. দুর্লভ বস্তু
সঠিক উত্তর:
নেশাগ্রস্ত
উত্তর
সঠিক উত্তর:
নেশাগ্রস্ত
ব্যাখ্যা

• "টুপ ভুজঙ্গ"- বাগ্‌ধারাটির অর্থ - নেশাগ্রস্ত।

অন্যদিকে,
• ’পুটি মাছের প্রাণ’ বাগ্‌ধারাটির অর্থ - ছোটো মন।
• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো:
• ’চুলোয় যাওয়া’ - নষ্ট হওয়া।
• ’গুড়ে বালি’ - আশায় নৈরাশ্য।
• ’গোড়ায় গলদ’ - শুরুতেই ভুল।
• ’কৈয় মাছের জান’ - যা সহজে মরে না।
• ’তিলকে তাল করা’ - ছোটকে বড় করা।
• 'অকাল কুষ্মাণ্ড' - অপদার্থ।
• 'অক্ষরে অক্ষরে' - সম্পূর্নভাবে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'Deponent' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অন্তর্নিহিত
  2. প্রতিনিধি
  3. প্রেষণ
  4. আদালতের সাক্ষী
সঠিক উত্তর:
আদালতের সাক্ষী
উত্তর
সঠিক উত্তর:
আদালতের সাক্ষী
ব্যাখ্যা

• 'Deponent' এর বাংলা পরিভাষা - আদালতের সাক্ষী। 

অন্যদিকে,
- 'Inherent' এর বাংলা পরিভাষা- 'অন্তর্নিহিত'।
- 'Deputationist' এর বাংলা পরিভাষা - প্রতিনিধি।
- 'Deputation' এর বাংলা পরিভাষা - প্রেষণ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

.
"শক্রকে দমন করে যে"- এর বাক্য সংকোচন কোনটি?
  1. শত্রুঘ্ন
  2. অরিন্দম
  3. কূজন
  4. নির্ভীক
সঠিক উত্তর:
অরিন্দম
উত্তর
সঠিক উত্তর:
অরিন্দম
ব্যাখ্যা

• শক্রকে দমন করে যে- বাক্য সংকোচন হলো- অরিন্দম।

অন্যদিকে,
→ শত্রুকে বধ করে যে - শত্রুঘ্ন;
→ পাখির ডাক - কূজন;
→ ভয় নাই যার - নির্ভীক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

.
'সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
  1. প্রকৃষ্ট
  2. বিবাদ
  3. বিপ্রকৃষ্ট
  4. প্রস্থিত
সঠিক উত্তর:
বিপ্রকৃষ্ট
উত্তর
সঠিক উত্তর:
বিপ্রকৃষ্ট
ব্যাখ্যা

• 'সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ - বিপ্রকৃষ্ট।

অন্যদিকে,
• 'নিকৃষ্ট' এর বিপরীত শব্দ - প্রকৃষ্ট।
• 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ, 
• 'প্রস্থিত' এর বিপরীত শব্দ - প্রবিষ্ট।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• 'সংশ্লিষ্ট' এর বিপরীত শব্দ - বিশ্লিষ্ট।
• 'সরব' এর বিপরীত শব্দ - নীরব।
• 'সঞ্চয়' এর বিপরীত শব্দ - অপচয়।
• 'সংশয়' এর বিপরীত শব্দ - নিশ্চয়।
• 'সাক্ষর' এর বিপরীত শব্দ - নিরক্ষর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০.
‘ঝরা পালক’ কাব্যগ্রন্থে কোন কোন কবির প্রভাব লক্ষ্য করা যায়?
  1. মাইকেল ও বিদ্যাপতি
  2. বঙ্কিমচন্দ্র ও অচিন্ত্যকুমার সেনগুপ্ত
  3. দ্বিজেন্দ্রলাল ও মোহিতলাল মজুমদার
  4. রবীন্দ্রনাথ, নজরুল ও সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ, নজরুল ও সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ, নজরুল ও সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

• 'ঝরা পালক'  কাব্যগ্রন্থ:
- জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- 'ঝরা পালক'। 
- জীবনানন্দ দাশের কবিতায় গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি কাব্যময় হয়ে উঠেছে। 
- জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরা পালক। 
- কাব্যটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্তের অনুসরণ যেমন আছে, তেমনি আছে নতুন এক ভাষারীতি ও বাকপ্রতিমা রচনার চেষ্টা। 
--------------------------------------
• জীবনানন্দ দাশ: 
- জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। 
- জীবনানন্দ দাশকে ধূসরতার কবি বলা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন।
- তাঁর রচিত ‘বনলতা সেন’ আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতনামা গ্রন্থগুলির অন্যতম।
এ কাব্যের ‘বনলতা সেন’ কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা এবং জীবনানন্দের কবিতদাগুলির মধ্যে জনপ্রিয়।

• জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ঝরাপালক (প্রথম প্রকাশিত), 
- ধূসর পান্ডুলিপি, 
- মহাপৃথিবী, 
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,  বাংলাপিডিয়া; 'ঝরা পালক'  কাব্যগ্রন্থ।

১১.
কোনটি শুদ্ধ বানান?
  1. অন্যূন
  2. পিপিলীকা
  3. বিভিষীকা
  4. অনুরনন
সঠিক উত্তর:
অন্যূন
উত্তর
সঠিক উত্তর:
অন্যূন
ব্যাখ্যা

• ‘অন্যূন’ — শুদ্ধ বানান।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,  
‘অন্যূন’ অর্থ- অন্তত; কমপক্ষে। 

অন্যদিকে,  অপশনের বাকি বানান গুলো অশুদ্ধ।

এগুলোর শুদ্ধ বানান - 
• 'পিপিলীকা' এর সঠিক বানান 'পিপীলিকা'। 
• 'বিভিষীকা' এর সঠিক বানান 'বিভীষিকা'। 
• 'অনুরনন' এর শুদ্ধ বানান - 'অনুরণন'।

উৎস : বাংলা বানান অভিধান, বাংলা একাডেমি।

১২.
"আমার দরখাস্তটা পড়ুন।" - কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
  1. আদেশ
  2. উপদেশ
  3. প্রার্থনা
  4. অনুরোধ
সঠিক উত্তর:
প্রার্থনা
উত্তর
সঠিক উত্তর:
প্রার্থনা
ব্যাখ্যা

• অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য:
- যে বাক্য আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায়, তাকে অনুজ্ঞা বাক্য বলে।

কিছু অনুজ্ঞার উদাহরণ:
• 'আদেশ' অর্থে - তোমরা এখন যাও, হাতমুখ ধুয়ে পড়তে বসো।
• 'অনুরােধ' অর্থে - অঙ্কটা বুজিয়ে দাও না।
• 'উপদেশ' অর্থে - পাতিস নে শিলাতলে পদ্মপাতা।
• 'প্রার্থনা' অর্থে- আমার দরখাস্তটা পড়ুন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।

১৩.
'অক্ষর' এর সঠিক উচ্চারণ কোনটি?
  1. অকখোর
  2. অককর
  3. ওক্‌খোর্‌
  4. অককোর
সঠিক উত্তর:
ওক্‌খোর্‌
উত্তর
সঠিক উত্তর:
ওক্‌খোর্‌
ব্যাখ্যা

• 'অক্ষর' এর সঠিক উচ্চারণ - ওক্‌খোর্‌।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৪.
মহাপ্রাণ ধ্বনি কোনটি?
  1. প 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• 'ঢ' - মহাপ্রাণ ধ্বনি।

অন্যদিকে,
ত, স, প - অল্পপ্রাণ ধ্বনি।

• ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: 
- অল্পপ্রাণ। 
- মহাপ্রাণ ৷
 
• অল্পপ্রাণ ধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।
 
• মহাপ্রাণ ধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলোকে বলা হয় মহাপ্ৰাণ ধ্বনি।
যেমন – ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি। 
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১৫.
আল মাহমুদের কবিতায় প্রধানত কোন জীবনচিত্র প্রতিফলিত হয়েছে?
  1. নগরজীবন
  2. চরাঞ্চলের নদীনির্ভর গ্রামীণ জীবন
  3. আধুনিক নাগরিক জীবন
  4. শিল্প-সাহিত্যজীবন
সঠিক উত্তর:
চরাঞ্চলের নদীনির্ভর গ্রামীণ জীবন
উত্তর
সঠিক উত্তর:
চরাঞ্চলের নদীনির্ভর গ্রামীণ জীবন
ব্যাখ্যা

• আধুনিক বাংলা কবিতার নগরকেন্দ্রিক প্রেক্ষাপটে ভাটি বাংলার জনজীবন, গ্রামীণ আবহ, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলের জীবনপ্রবাহ এবং নরনারীর চিরন্তন প্রেম-বিরহ তাঁর কবিতার বিশেষ উপাদান। তাঁর কবিভাষা লোকজ জীবনকেন্দ্রিক।
----------------

• আল মাহমুদ (১৯৩৬-২০১৯):
- তিনি ছিলেন একজন প্রথিতযশা কবি এবং বিশ শতকের বাংলা সাহিত্যে তিনি এক প্রতিনিধিত্বশীল প্রতিভা। 
- তাঁর প্রকৃত নাম: মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত।
- তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
- স্বাধীনতা-উত্তরকালে আল মাহমুদ দৈনিক ”গণকণ্ঠ” এর সম্পাদক ছিলেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- কালের কলস,
- সোনালী কাবিন,
- পাখির কাছে ফুলের কাছে,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- ডাহুকী,
- উপমহাদেশ,
- আগুনের মেয়ে,
- চেহারার চতুরঙ্গ,
- কাবিলের বোন ইত্যাদি

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,,
- সৌরভের কাছে পরাজিত,
- গন্ধবণিক,
- ময়ূরীর মুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৬.
উপকথার মূল উদ্দেশ্য কী?
  1. রাজকাহিনি প্রচার
  2. নীতিপ্রচার ও কৌতুক সৃষ্টি
  3. পৌরাণিক আখ্যান পরিবেশন
  4. দেবতার বন্দনা
সঠিক উত্তর:
নীতিপ্রচার ও কৌতুক সৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
নীতিপ্রচার ও কৌতুক সৃষ্টি
ব্যাখ্যা

• উপকথা:
পশুপক্ষীর চরিত্র অবলম্বনে যেসব কাহিনি গড়ে উঠেছে সেগুলোর নাম উপকথা।

• উপকথার বৈশিষ্ট্য:
- কৌতুকসৃষ্টি ও নীতিপ্রচারের জন্যে উপকথা'র সৃষ্টি।
- এতে মানবচরিত্রের মতই পশুপাখির বৈশিষ্ট্য প্রকাশ করে বা বক্তব্য পরিবেশিত হয়েছে। অনেক ক্ষেত্রে মানুষের মতই পশু-পাখিরা কথাবার্তা বলে নিজ নিজ ভূমিকা পালন করেছে।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।

১৭.
'সংশয়' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সম্‌ + শয়
  2. সং + শয়
  3. সম্‌ + অশয়
  4. সন্‌ + শয়
সঠিক উত্তর:
সম্‌ + শয়
উত্তর
সঠিক উত্তর:
সম্‌ + শয়
ব্যাখ্যা

• 'সংশয়' এর সঠিক শব্দটির সন্ধি বিচ্ছেদ - সম্‌ + শয়।

সন্ধির নিয়ম:
- ম্‌- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্‌- স্থলে অনুস্বার (ং) হয়।
যেমন:
- সম্‌ + রক্ষণ = সংরক্ষণ,
- সম্‌ + লাপ = সংলাপ,
- সম্‌ + শয় = সংশয়,
- সম্‌ + সার = সংসার,
- সম্‌ + বাদ = সংবাদ,
- সম্‌ + যম = সংযম,
- সম্‌ + হার = সংহার,
- স্বয়ম্‌ + বরা = স্বয়ংবরা ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৮.
পূর্বপদে (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে কোন তৎপুরুষ সমাস বলে?
  1. পঞ্চমী 
  2. দ্বিতীয়া
  3. তৃতীয়া
  4. চতুর্থী
সঠিক উত্তর:
তৃতীয়া
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়া
ব্যাখ্যা

তৃতীয়া তৎপুরুষ সমাস:
- পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।
- যথা:
- মন  দিয়ে গড়া = মনগড়া,
- শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ,
- মধু দিয়ে মাখা= মধুমাখা ৷

 অন্যদিকে,
দ্বিতীয়া তৎপুরুষ সমাস:
- পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
যথা:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত,
- বিপদকে আপন্ন = বিপদাপন্ন।

পঞ্চমী তৎপুরুষ সমাস:
পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে, থেকে ইত্যাদি) লোপে যে তৎপুরুষ সমাস হয়, তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।

চতুর্থী তৎপুরুষ সমাস:
পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৯.
'অভিজাত' শব্দে ব্যবহৃত উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. সম্যক
  2. উত্তম
  3. গমন
  4. ব্যাপ্তি
সঠিক উত্তর:
উত্তম
উত্তর
সঠিক উত্তর:
উত্তম
ব্যাখ্যা

• 'অভিজাত' শব্দে 'অভি' উপসর্গটি — 'উত্তম' অর্থে ব্যবহৃত হয়।

• উপসর্গ:
- যেসব শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ।
 
• তৎসম বা সংস্কৃত উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বিভিন্ন অর্থে 'অভি' উপসর্গের ব্যবহার:
- সম্যক অর্থে = অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত।
- উত্তম অর্থে = অভিজাত।
- গমন অর্থে = অভিযান, অভিসার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।

২০.
ফররুখ আহমদের জন্মতারিখ কত?
  1. ২০ জুন, ১৯১8
  2. ১০ জুন, ১৯১৮
  3. ১৫ জুলাই, ১৯১৮
  4. ১ জানুয়ারি, ১৯১৮
সঠিক উত্তর:
১০ জুন, ১৯১৮
উত্তর
সঠিক উত্তর:
১০ জুন, ১৯১৮
ব্যাখ্যা

ফররুখ আহমদ (১৯১৮–১৯৭৪):
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
পিতা: খান সাহেব সৈয়দ হাতেম আলী (পুলিশ ইন্সপেক্টর)।

শিক্ষাজীবন:
- ১৯৩৭ সালে খুলনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন।
- ১৯৩৯ সালে কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাস করেন।
- পরে স্কটিশ চার্চ কলেজে দর্শন ও ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে বিএ শ্রেণিতে ভর্তি হন, তবে পরীক্ষা না দিয়েই কর্মজীবনে প্রবেশ করেন।

কর্মজীবন:
- প্রথমে কলকাতার আইজি প্রিজন অফিস ও সিভিল সাপ্লাই অফিসে কয়েক বছর চাকরি করেন।
- ১৯৪৫ সাল থেকে মাসিক ‘মোহাম্মদী’ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ শুরু করেন।
- দেশভাগের পর ঢাকায় এসে রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রের স্টাফ শিল্পী হিসেবে যোগ দেন।
- এখানে তিনি জনপ্রিয় ‘খেলাঘর’ অনুষ্ঠানটি পরিচালনা করতেন।

তাঁর মৃত্যু: ১৯৭৪ সালে।

উৎস: বাংলাপিডিয়া।

২১.
'জরৎ' এর স্ত্রীবাচক শব্দ কোনটি? 
  1. জড়তা
  2. জরতী
  3. জরা
  4. জরাতা 
সঠিক উত্তর:
জরতী
উত্তর
সঠিক উত্তর:
জরতী
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'জরৎ' এর স্ত্রীবাচক শব্দ— জরতী।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২২.
'দাতব্য' শব্দটিতে কোন প্রত্যয়টি রয়েছে?
  1. অ 
  2. অব্য
  3. তব্য
  4. ষ্ণ
সঠিক উত্তর:
তব্য
উত্তর
সঠিক উত্তর:
তব্য
ব্যাখ্যা

• 'দাতব্য' এর  সঠিক প্রকৃতি প্রত্যয় = √ দা + তব্য। এখানে, 'দা' এর সাথে - 'তব্য' প্রত্যয়টি যুক্ত হয়েছে।

• দাতব্য (বিশেষণ):
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = √ দা + তব্য।
অর্থ: বিনা মূল্যে বিররণ করা হয় এমন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

২৩.
কোন বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্‌দীনকে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদান করে?
  1. করাচি বিশ্ববিদ্যালয়
  2. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  3. কলকাতা বিশ্ববিদ্যালয়
  4. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

• জসীম উদ্‌দীন: 
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। 
- তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।
- কবি জসীম উদ্‌দীন রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য।
- এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M Millford গ্রন্থটি 'Field of the Embroidery Quilt' শিরোনামে অনুবাদ করেন।

• জসীম উদ্‌দীন অর্জিত পুরস্কার ও সম্মাননা:
- জসীম উদ্‌দীন বাংলা সাহিত্যের একজন বিশেষ সম্মানিত ও বহু পুরস্কারে পুরস্কৃত কবি। তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮) অর্জন করেন।
- তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি (১৯৬৯), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন।
- তিনি ১৯৭৪ সালে বাংলা একাডেমী পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করেন। 

 • তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ-
- সোজন বাদিয়ার ঘাট 
- মা যে জননী কান্দে 

 • তাঁর রচিত নাটক:
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া ইত্যাদি।

 • শিশুতোষ গ্রন্থ:
- হাসু,
- এক পয়সার বাঁশী,
- ডালিমকুমার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

২৪.
"রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।" - এখানে 'রাজার' কোন কারক?
  1. কর্মকারক 
  2. করণকারক 
  3. অপাদান কারক 
  4. সম্বন্ধ কারক
সঠিক উত্তর:
সম্বন্ধ কারক
উত্তর
সঠিক উত্তর:
সম্বন্ধ কারক
ব্যাখ্যা

• সম্বন্ধ কারক:
যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে।
- এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ।
- এই কারকে শব্দের সঙ্গে ‘-র’, '-এর’, '-য়ের’, ‘-কার’, ‘-কের' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন -
ফুলের গন্ধে ঘুম আসে না।
আমার জামার বােতামগুলাে একটু অন্য রকম।
- রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৫.
'গিরিমাটি' শব্দের অর্থ- 
  1. হিমালয়
  2. শ্রেষ্ঠ পর্বত
  3. গেরুয়া মাটি
  4. পর্বতরাজ
সঠিক উত্তর:
গেরুয়া মাটি
উত্তর
সঠিক উত্তর:
গেরুয়া মাটি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান  অনুসারে, 
- 'গিরিমাটি' শব্দের অর্থ- গেরুয়া মাটি।


অন্যদিকে,
• 'গিরিবর' শব্দের অর্থ- শ্রেষ্ঠ পর্বত।
• 'গিরিরাজ' শব্দের অর্থ- হিমালয়।
• 'গিরীন্দ্র' শব্দের অর্থ- পর্বতরাজ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৬.
(Qs. 26-30) Choose the word opposite/ similar in meaning to the given word.
Truculence (opposite)
  1. Aggressiveness
  2. Hostility
  3. Gentleness
  4. Defiance
সঠিক উত্তর:
Gentleness
উত্তর
সঠিক উত্তর:
Gentleness
ব্যাখ্যা

• Truculence (Noun)
- ​English Meaning: An inclination to fight or quarrel. Also, the quality of being unpleasant and likely to argue a lot.
​- Bangla Meaning: যুদ্ধাভিলাষ; জিঘাংসা; যুদ্ধোন্মাদ।

• ​​Synonyms: Aggression (বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা), Belligerence (যুদ্ধমান অবস্থা), Combativeness (যুদ্ধের ঝোঁক), Militancy (জঙ্গিপনা), Hostility (শত্রুতা)।
• ​Antonyms: Non Aggression (অনাক্রমণ), Pacifism (শান্তিবাদ), Submission (আত্মসমর্পন), Truce (সন্ধি), Ceasefire (যুদ্ধবিরতি)।

উল্লিখিত অপশনগুলো,
- Aggressiveness - আগ্রাসিতা;
- Hostility - বৈরভাব; শত্রুতা;
- Gentleness - ভদ্রভাব; সদয়তা; কোমলতা;
- Defiance - প্রকাশ্যে অবাধ্যতা বা প্রতিরোধ; বিরুদ্ধাচরণ; স্পর্ধা; অবজ্ঞা। 

​• Example Sentence:
​1. I lost four friends in 18 months because of my truculence, my antagonism, my aggression and my mood swings.
​2. It was a display of pointless truculence and ignorance, and he was applauded for it.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৭.
Zephyr (similar)
  1. Rhetoric
  2. Clemency
  3. Prolongation
  4. Breeze
সঠিক উত্তর:
Breeze
উত্তর
সঠিক উত্তর:
Breeze
ব্যাখ্যা

• Zephyr (Noun)
- English Meaning: A gentle, mild breeze, often referring to a soft wind from the west.
- Bangla Meaning: মৃদু বাতাস; হালকা পশ্চিমালি বাতাস।

• Synonym: Breeze, Puff, Breath, Waft.

• উল্লিখিত অপশনগুলো,
- Rhetoric - অলংকারবহুল (ও আন্তরিকতাবিহীন) ভাষা;
- Clemency - ক্ষমাশীলতা; নম্রতা; কোমলতা; মৃদুতা;
- Prolongation - বিস্তার;
- Breeze - মৃদুমন্দ বায়ু।

• Example Sentence:
- A light zephyr drifted through the garden.
- The breeze carried the fragrance of flowers.
 
Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

২৮.
Counterincentive (opposite)
  1. Incentive
  2. Disincentive
  3. Hindrance
  4. Discouragement
সঠিক উত্তর:
Incentive
উত্তর
সঠিক উত্তর:
Incentive
ব্যাখ্যা

• Counterincentive (Noun)
- English meaning: Something that discourages or tends to discourage a particular action: an incentive to avoid doing something.
- Bangla meaning: নিরুৎসাহকারী কাজ; পদক্ষেপ; ঘটনা। 

Synonym: Disincentive.
Antonym: Incentive, Motivation, Stimulus, Encouragement.

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Incentive - যা উৎসাহিত, উত্তেজিত বা উদ্দীপিত করে; উদ্দীপক; উদ্দীপনা; উত্তেজক; উত্তেজনা;
- Disincentive - নিরুৎসাহকারী কাজ; পদক্ষেপ; ঘটনা;
- Hindrance - বিঘ্ন; অন্তরায়; ব্যাঘাত; বাধা; প্রতিবন্ধ;
- Discouragement - আত্মবিশ্বাসহীনতা; ভঙ্গ।

Example Sentences:
- High taxes can act as a counterincentive to investment.
- A good salary is a strong motivation for hard work.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৯.
Propitiate (similar)
  1. Enrage
  2. Placate 
  3. Infuriate 
  4. Deprive 
সঠিক উত্তর:
Placate 
উত্তর
সঠিক উত্তর:
Placate 
ব্যাখ্যা

 • Propitiate (Verb)
- English Meaning: To please and make calm a god or person who is annoyed with you.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) ক্রোধ উপশমের জন্য কিছু করা; প্রসাদিত/প্রসন্ন করা: offer sacrifice to propitiate the gods.

Synonyms: Placate (শান্ত/আশ্বস্ত করা), Mollify (শান্ত/প্রশমিত করা), Satisfy (সন্তুষ্ট), Appease (পরিতুষ্ট করা), Assuage ( আশ্বাস দেয়া)।
Antonyms: Anger (রাগানো), Enrage (ক্রুদ্ধ করা), Incense (ক্রুদ্ধ/কোপান্বিত/প্রকোপিত করা), Infuriate (রাগান্বিত করা), Outrage (ক্ষুব্ধ হওয়া)। 

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Deprive - বঞ্চিত/ বিরহিত করা।

Example Sentence
1. In those days people might sacrifice a goat or sheep to propitiate an angry god.
2. He made an offering to propitiate the angry gods.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩০.
Fallacious (opposite)
  1. Specious 
  2. Delusive 
  3. Correct 
  4. False 
সঠিক উত্তর:
Correct 
উত্তর
সঠিক উত্তর:
Correct 
ব্যাখ্যা

• Fallacious (Adjective)
- English Meaning: Based on a mistaken belief.
- Bangla Meaning: বিভ্রান্তিকর; ভ্রান্তিমূলক।

Synonyms: Delusive (অলীক; ভ্রান্তিজনক), Illusory (অলীক; ইন্দ্রজালিক), Specious (আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য বলে মনে হয় এমন), Deceitful(প্রতারণামূলক), False (মিথ্যা)।
Antonyms: True (খাঁটি; সত্যিকার; আসল; যথার্থ), Correct (সঠিক; নির্ভুল; সত্য), Lawful, (আইনানুগ) Reliable (নির্ভরযোগ্য), Legit (বৈধ, রীতি সিদ্ধ)। 

Example Sentence
1. If you stop to think about it, this argument is totally fallacious.
2. Stop believing in fallacious reasoning.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩১.
Choose the correct spelling.
  1. Lassitude
  2. Lassiitude
  3. Lasitude
  4. Lassitide
সঠিক উত্তর:
Lassitude
উত্তর
সঠিক উত্তর:
Lassitude
ব্যাখ্যা

• The correct spelling is 'Lassitude' (Noun).

Lassitude:
- English Meaning: a complete depletion of energy or strength.
- Bangla Meaning: অবসন্নতা; ক্লান্তভাব; নিস্পৃহতা।

Example sentence:
- A feeling of lassitude spread through the crowd after the long speech.
- After working all day in the heat, he was overcome with lassitude.
 
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩২.
Choose the correct spelling.
  1. Ambivelence
  2. Ambivallence
  3. Ambiivalence
  4. Ambivalence
সঠিক উত্তর:
Ambivalence
উত্তর
সঠিক উত্তর:
Ambivalence
ব্যাখ্যা

• The correct spelling is 'Ambivalence' (Noun).

Ambivalence:
- English Meaning: The state of having two opposing feelings at the same time, or being uncertain about how you feel.
- Bangla Meaning: বিরোধ।

Example sentence:
- She felt ambivalence about leaving her hometown she was excited yet sad.
- His ambivalence towards success made it difficult for him to stay focused.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৩.
Identify the correct spelling.
  1. Dalirious
  2. Dellirious
  3. Delirious
  4. Delrious
সঠিক উত্তর:
Delirious
উত্তর
সঠিক উত্তর:
Delirious
ব্যাখ্যা

• The correct spelling is 'Delirious' (Adjective).

Delirious
- English meaning:
1. In an excited state and not able to think or speak clearly, usually because of a high temperature.
2. Extremely excited and happy.

- Bangla meaning:
1. ভ্রান্তচিত্ত; প্রলাপকারী; বিকারগ্রস্ত; নষ্টচেতন; উন্মত্ত।
2. চিত্তবৈকল্য; জ্বরবিকার; প্রবল উত্তেজনা ইত্যাদির পরিচয়বহ; উন্মত্ত।

Example sentence:
- The fans were delirious with joy after their team won the championship.
- The patient became delirious with a high fever and started talking nonsense.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৪.
Choose the correct spelling.
  1. Cradential
  2. Creedential
  3. Credential
  4. Credantial
সঠিক উত্তর:
Credential
উত্তর
সঠিক উত্তর:
Credential
ব্যাখ্যা

• The correct spelling is 'Credential' (Noun, Adjective, & Verb).

Credential

- English meaning: To give official acceptance of as satisfactory.
- Bangla meaning: প্রমাণপত্র; প্রশংসাপত্র।

• Example sentence
- Diplomatic credentials are important for ambassadors.
- She presented her credentials to the employer during the interview.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৫.
Choose the correct spelling.
  1. Erroreously
  2. Erronously
  3. Erroneouslly
  4. Erroneously
সঠিক উত্তর:
Erroneously
উত্তর
সঠিক উত্তর:
Erroneously
ব্যাখ্যা

• The correct spelling is 'Erroneously' (Adverb).

Erroneously
- English meaning: In a way that is not correct or that is based on wrong information.
- Bangla meaning: ভ্রান্তভাবে; ভুলক্রমে। 

Example sentence: .
- She was erroneously accused of breaking the rules.
 - The report erroneously stated that the project was completed on time.
 
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৬.
(Qs. 36-40) Fill in the blanks with the most appropriate word from the given options to make the sentence meaningful and complete.
The artist's painting had a _____ quality, making viewers feel peaceful and serene.
  1. tranquil
  2. chaotic
  3. jarring
  4. discordant
সঠিক উত্তর:
tranquil
উত্তর
সঠিক উত্তর:
tranquil
ব্যাখ্যা

Complete sentence: The artist's painting had a tranquil quality, making viewers feel peaceful and serene.
- Bangla meaning: চিত্রশিল্পীর ছবি একটি শান্তিময় বা প্রশান্ত গুণাবলীতে ভরা ছিল, যা দর্শকদের শান্ত ও নির্মল অনুভূতি দিত।

উল্লিখিত অপশনগুলো,
Tranquil - শান্ত; চুপচাপ; (quiet and peaceful.)
- Chaotic - নৈরাজ্যিক; বিশৃঙ্খল; বিভ্রান্তিকর; (lacking in order, neatness, and often cleanliness.)
- Jarring - বিবাদী; বেখাপ্পা; বিরুদ্ধ; ( to give or receive a sudden sharp painful knock.)
- Discordant - বিসদৃশ। (harsh and dry in sound.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Tranquil.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৭.
The speaker’s voice was _____, with a soothing and calming effect on the audience.
  1. harsh 
  2. mellifluous 
  3. cacophonous
  4. grating
সঠিক উত্তর:
mellifluous 
উত্তর
সঠিক উত্তর:
mellifluous 
ব্যাখ্যা

Complete sentence: The speaker’s voice was mellifluous, with a soothing and calming effect on the audience.
- Bangla meaning: বক্তার কণ্ঠস্বরটি মধুর ও সুমধুর ছিল, যা শ্রোতাদের জন্য শান্তিদায়ক এবং প্রশান্তিমূলক প্রভাব ফেলেছিল।

 • উল্লিখিত অপশনগুলো,
- Harsh - রূঢ়, কর্কশ, শ্রুতিকটু; (cruel, severe and unkind.)
- Mellifluous -  সুমধুর; সুললিত; (sounding sweet and smooth.)
- Cacophonous - শ্রুতিকটু; বেসুরো; (marked by or producing a harsh combination of sounds.)
- Grating - শ্রুতিকটু; কর্কশ। (harsh and dry in sound.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Mellifluous.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৮.
The manager grew _______ and visibly irritated when asked the same question repeatedly.
  1. unwilling
  2. anguish
  3. refract
  4. petulant
সঠিক উত্তর:
petulant
উত্তর
সঠিক উত্তর:
petulant
ব্যাখ্যা

Complete sentence: The manager grew petulant and visibly irritated when asked the same question repeatedly.
- Bangla meaning: একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করলে ম্যানেজারটি যুক্তিহীনভাবে অস্থির ও বিরক্তিকর হয়ে উঠল।

 • উল্লিখিত অপশনগুলো,
- Unwilling - অনিচ্ছুক; (not wanting to do something.)
- Anguish - যন্ত্রণা, তীব্র মনঃকষ্ট; (a state of great suffering of body or mind.)
- Refract - বাঁকানো, প্রতিসৃত করা; (change direction when they go through at an angle.)
- Petulant - যুক্তিহীনভাবে অস্থির বা বিরক্তিকর। (behaving in an angry or sulky way.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Petulant.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৯.
At a moment as troubled as this one, to escape from this time into time itself is somehow _________.
  1. harmful
  2. salubrious
  3. exhausting
  4. irrelevant
সঠিক উত্তর:
salubrious
উত্তর
সঠিক উত্তর:
salubrious
ব্যাখ্যা

Complete sentence: At a moment as troubled as this one, to escape from this time into time itself is somehow salubrious.
- Bangla meaning: এত সমস্যা এবং ঝামেলার মুহূর্তে, এই সময় থেকে মুক্ত হয়ে সময়ের মধ্যে হারিয়ে যাওয়া কোনোভাবে প্রশান্তিদায়ক এবং উপকারী মনে হয়।

 • উল্লিখিত অপশনগুলো,
- Harmful - অনিষ্টকর, ক্ষতিকর; (likely to be damaging.)
- Salubrious- স্বাস্থ্যকর; স্বাস্থ্যপ্রদ।; (favorable to or promoting health or well-being.)
- Exhausting - ক্লান্তিকর; বিরক্তিকর; (making you feel very tired.)
- Irrelevant -  অপ্রাসঙ্গিক; প্রস্তুতবহির্ভূত। (not important to or connected with a situation.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Salubrious.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৪০.
At root, the only political considerations permitted into the gun debate are those that ________ the owners, distributors, and manufacturers of the guns. 
  1. itinerary 
  2. punish
  3. exculpate
  4. ignore
সঠিক উত্তর:
exculpate
উত্তর
সঠিক উত্তর:
exculpate
ব্যাখ্যা

Complete sentence: At root, the only political considerations permitted into the gun debate are those that exculpate the owners, distributors, and manufacturers of the guns.
- Bangla meaning: বন্দুক বিতর্কে যে রাজনৈতিক বিষয়গুলো অনুমোদিত, তা হলো সেই বিষয়গুলো যা বন্দুকের মালিক, বিতরণকারী এবং নির্মাতাদের দোষ থেকে মুক্ত করে।

 • উল্লিখিত অপশনগুলো,
- Itinerary  - পথবৃত্তান্ত; পথপঞ্জি; (a plan of a journey, including the route and the places that you visit.)
- punish - শাস্তি বা দণ্ড দেওয়া; (to impose a penalty on for a fault.)
- exculpate - অভিযোগাদি থেকে নিষ্কৃতি দেওয়া; (to clear from alleged fault or guilt.)
- ignore - উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/ গ্রাহ্য না-করা। (to refuse to take notice of.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - exculpate.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৪১.
(Qs. 41-45) Select the most suitable alternative of the underlined section. If there is none, select no error required.
She restored each piece of furniture herself to preserve its antique look.
  1. each piece of furnitures
  2. each furniture
  3. each furnitures
  4. No error
সঠিক উত্তর:
No error
উত্তর
সঠিক উত্তর:
No error
ব্যাখ্যা

The required answer is - D.

Correct answer: She restored each piece of furniture herself to preserve its antique look.
- Bangla meaning: সে নিজেই প্রতিটি ফার্নিচারের মেরামত করেছিল যাতে তার প্রাচীন চেহারা সংরক্ষণ করা যায়।

• Each অর্থ প্রতিটা আলাদা আলাদা করে এবং এটা countable noun এর সাথে ব্যবহৃত হয়।
- each, every থাকলে এর পরে সব সময় singular countable noun হয়।
- কিন্তু উল্লিখিত বাক্যে furniture হচ্ছে uncountable noun, তাই শুধু furniture না হয়ে piece of furniture হবে।
- তাই, এটিকে singular বানাতে হবে। 

অর্থাৎ, এখানে each এর সাথে piece of furniture সঠিক অর্থে ব্যবহার হয়েছে

- "to preserve" এখানে Infinitive of Purpose অর্থে ব্যবহার হয়েছে।
- "to preserve its antique look" এর অর্থ: ঘতার প্রাচীন বা পুরাতন চেহারা সংরক্ষণ করার জন্য।
- "herself" একটি reflexive pronoun, যার অর্থ সাধারণত: "নিজে" বা "স্বয়ং"।
- "to preserve" এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, ফার্নিচারের প্রাচীন চেহারা রক্ষা করা।

৪২.
I don't have time to faff after; I need to finish this report now.
  1. with
  2. about
  3. in
  4. No error
সঠিক উত্তর:
about
উত্তর
সঠিক উত্তর:
about
ব্যাখ্যা

The required answer is - B.

Correct answer: I don't have time to faff about; I need to finish this report now.
- Bangla meaning: আমার অকারণে ঘোরাঘুরি করার সময় নেই; আমাকে এখনই এই রিপোর্ট শেষ করতে হবে।

Faff about/ around (phrasal verb with faff verb)
- English Meaning: to spend your time doing a lot of things that are not important instead of the thing that you should be doing.
- Bangla Meaning: বিনা কাজে সময় নষ্ট করা; অকারণে ঘোরাঘুরি করা।

• Example Sentence:
- I wish you'd stop faffing about and do something useful!

Source: Cambridge Dictionary.

৪৩.
Can you spare few pounds to help me buy lunch?
  1. a few pounds
  2. a little pounds
  3. little pounds
  4. No error
সঠিক উত্তর:
a few pounds
উত্তর
সঠিক উত্তর:
a few pounds
ব্যাখ্যা

The required answer is - A.

Correct answer: Can you spare a few pounds to help me buy lunch?
- Bangla meaning: আমাকে দুপুরের খাবার কেনার জন্য কয়েক পাউন্ড দিতে পারবে কি?

Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে Quantifier Determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়।
- Little এবং A little বসে Uncountable Noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে Countable Noun এর ক্ষেত্রে।   
- Little ও Few, Negative Quantifier Determiners ব্যবহার করা হয়। এর অর্থ নগন্য/  অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
 
• অল্প কয়েকটি অর্থে countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে uncountable noun এর আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।

A few + Countable Noun হয়।
- যেহেতু 'pound' countable noun তাই এর পূর্বে a few বসবে এবং যেহেতু কিছু সংখ্যক নির্দেশ করছে তাই pounds হবে। 

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৪৪.
Had the company invested in new technology, it might have been increased its profits.
  1. could have increase
  2. may have increased
  3. might have increased
  4. No error
সঠিক উত্তর:
might have increased
উত্তর
সঠিক উত্তর:
might have increased
ব্যাখ্যা

The required answer is - C.

Correct answer: Had the company invested in new technology, it might have increased its profits.
- Bangla meaning: যদি কোম্পানি নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করত, তবে লাভ বৃদ্ধি পেত।

Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়। 
- ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৫.
The employee lost his job after being found to keep sticky fingers from the office supply cabinet.
  1. make
  2. have 
  3. get
  4. No error
সঠিক উত্তর:
have 
উত্তর
সঠিক উত্তর:
have 
ব্যাখ্যা

The required answer is - B.

Correct answer: The employee lost his job after being found to have sticky fingers from the office supply cabinet.
- Bangla meaning: কর্মচারী তার চাকরি হারিয়েছিল কারণ অফিসের সরবরাহের কেবিনেট থেকে চুরি করার প্রবণতা দেখানোতে তাকে ধরা পড়েছিল।

Have sticky fingers (idiom)
- English Meaning: to be likely to steal.
- Bangla Meaning: চুরি করার অভ্যাস থাকা; চুরি করতে পছন্দ করা.।

Example Sentence:
- The last person we hired as a cashier turned out to have sticky fingers.

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৪৬.
(Qs. 46-50) Out of four alternatives, choose the best one that can be substituted for the given words/ sentences.
One indifferent to art, music and literature is -
  1. Aromatic
  2. Critic 
  3. Philistine
  4. Scholar
সঠিক উত্তর:
Philistine
উত্তর
সঠিক উত্তর:
Philistine
ব্যাখ্যা

"One indifferent to art, music, and literature" is called - Philistine.

• Philistine (Noun)
- English meaning: A person who does not like or understand art, literature, music, etc..
- Bangla meaning: সংস্কৃতিবর্জিত অসভ্য মানুষ।

Other options:
- Aromatic: Having a pleasant smell that is easy to notice.
- Bangla meaning:  সুগন্ধময়; ঝাঁজালো।

- Critic: A person who expresses opinions about the good and bad qualities of books, music, etc..
- Bangla meaning: সমালোচক।

- Scholar: A person who knows a lot about a particular subject because they have studied it in detail.
- Bangla meaning: পাঠশালার পড়ুয়া; বিদ্যার্থী; শিক্ষার্থী।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. 

৪৭.
A narrow piece of land connecting two large masses of land is -
  1. Continent
  2. Gulf
  3. Peninsula
  4. Isthmus
সঠিক উত্তর:
Isthmus
উত্তর
সঠিক উত্তর:
Isthmus
ব্যাখ্যা

"A narrow piece of land connecting two large masses of land" is called - Isthmus.

• Isthmus (Noun)
- English meaning: A narrow piece of land, with water on each side, that joins two larger pieces of land.
- Bangla meaning: দুটি বৃহৎ ভূখণ্ডের সংযোগসাধক সংকীর্ণ ভূখণ্ড ; যোজক।

Other options:
- Continent: One of the great divisions of land on the globe or the main part of such a division.
- Bangla meaning: মহাদেশ; যেমন এশিয়া, আফ্রিকা ইত্যাদি।

- Gulf: A large area of sea that is partly surrounded by land.
- Bangla meaning: প্রায় স্থলবেষ্টিত উপসাগর।

- Peninsula: An area of land that is almost surrounded by water but is joined to a larger piece of land.
- Bangla meaning: সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. 

৪৮.
One who collects coins as a hobby is -
  1. Philatelist
  2. Ornithologist
  3. Statistician
  4. Numismatist
সঠিক উত্তর:
Numismatist
উত্তর
সঠিক উত্তর:
Numismatist
ব্যাখ্যা

"One who collects coins as a hobby" is called - Numismatist.

• Numismatist (Noun)
- English meaning: A person who collects or studies coins or medals.
- Bangla meaning:  মুদ্রা ও পদক সংগ্রাহক; মুদ্রা ও পদক বিশেষজ্ঞ।

Other options:
- Philatelist: A person who collects or studies stamps.
- Bangla meaning: ডাকটিকিট সংগ্রাহক।

- Ornithologist: A person who studies birds.
- Bangla meaning: পক্ষিবিজ্ঞানী।

- Statistician: A person who studies or works with statistics.
- Bangla meaning: পরিসংখ্যানবিদ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. 

৪৯.
A person who insists on something is -
  1. Disciplinarian 
  2. Boaster
  3. Stickler
  4. Instantaneous
সঠিক উত্তর:
Stickler
উত্তর
সঠিক উত্তর:
Stickler
ব্যাখ্যা

"A person who insists on something" is called - Stickler.

• Stickler (Noun)
- English meaning: A person who thinks that a particular quality or type of behaviour is very important and expects other people to think and behave in the same way.
- Bangla meaning: যে ব্যক্তি কোনো বিষয়ে একগুঁয়ে জেদ ধরে/কোনো বিষয়ের গুরুত্ব বা সত্যতা সম্পর্কে নিজস্ব অভিমতে পূর্ণ অটল থাকে।

Other options:
- Disciplinarian: A person who believes in using rules and punishments for controlling people.
- Bangla meaning: কঠোর শাসক; কঠোর নিয়মানুবর্তিতাপ্রিয় লোক।

- Boaster: A person who has to talk in a way that shows they are too proud of something that they have or can do.
- Bangla meaning: দাম্ভিক।

- Instantaneous: Happening immediately.
- Bangla meaning: তাৎক্ষণিক।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. 

৫০.
A style in which a writer makes a display of his knowledge is -
  1. Pedantic
  2. Verbose 
  3. Pompous 
  4. Ornate
সঠিক উত্তর:
Pedantic
উত্তর
সঠিক উত্তর:
Pedantic
ব্যাখ্যা

"A style in which a writer makes a display of his knowledge" is called - Pedantic.

• Pedantic (Adjective)
- English meaning: Giving too much attention to formal rules or small details.
- Bangla meaning: পণ্ডিতি মনোভাবসুলভ।

Other options:
- Verbose: Using or containing more words than are needed.
- Bangla meaning: বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ।

- Pompous: Showing that you think you are more important than other people, especially by using long and formal words.
- Bangla meaning: সাড়ম্বর; আড়ম্বরপূর্ণ; জাঁকালো; দাম্ভিক; আত্মম্ভরি; দম্ভী; অতিপ্রতাপী।

- Ornate: Covered with a lot of decoration, especially when this involves very small or complicated designs.
- Bangla meaning: অলংকারসমৃদ্ধ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. 

৫১.
If the least common multiple of two numbers is twelve times their highest common factor, and their sum (HCF + LCM) equals 403, then what is the other number when one number is 93?
  1. 124
  2. 126
  3. 128
  4. 132
সঠিক উত্তর:
124
উত্তর
সঠিক উত্তর:
124
ব্যাখ্যা

Question: If the least common multiple of two numbers is twelve times their highest common factor, and their sum (HCF + LCM) equals 403, then what is the other number when one number is 93?

Solution:
Let HCF be h and LCM be l
Then l = 12h and
l + h = 403

∴12h + h = 403
⇒ h = 31

So, l = (403 − 31) = 372

Hence, the other number = (31 × 372)/93 = 124

৫২.
Find an equation of the vertical line containing the point (8, - 4)
  1. x = 8
  2. y = - 4
  3. y = 8
  4. x = - 8
সঠিক উত্তর:
x = 8
উত্তর
সঠিক উত্তর:
x = 8
ব্যাখ্যা

Question: Find an equation of the vertical line containing the point (8, - 4)

Solution:

Given,
The given point is (8, -4).

A key property of a vertical line is that the x-coordinate of every point on the line always remains the same.
Since the line passes through the point (8, -4), the value of x for every point on the line will be 8.

Therefore, the required equation is:
x = 8

৫৩.
A brother was 7 years senior to his sister 9 years ago. Their ages together add up to 53 at present. Find the sister’s and brother's current age.
  1. 26 years, 38 years
  2. 24 years, 36 years
  3. 23 years, 30 years
  4. 22 years, 42 years
সঠিক উত্তর:
23 years, 30 years
উত্তর
সঠিক উত্তর:
23 years, 30 years
ব্যাখ্যা

Question: A brother was 7 years senior to his sister 9 years ago. Their ages together add up to 53 at present. Find the sister’s and brother's current age.

Solution: 
Let the brother's present age be b and the sister's present age be s.

9 years ago:
Brother's age: b - 9
Sister's age: s - 9

Given,
 b - 9 = (s - 9) + 7
⇒ b - 9 = s - 2
⇒ b = s + 7

b + s = 53
⇒ b = s + 7
⇒ (s + 7) + s = 53
⇒ 2s + 7 = 53
⇒ 2s = 46
⇒ s = 23

The sister's present age is 23 years.

Brother's present age is 30 years.

৫৪.
Determine the value of the 4th term of the sequence: sin⁡(nπ/6)
  1. √2/2
  2. 1/2
  3. 1
  4. √3/2
সঠিক উত্তর:
√3/2
উত্তর
সঠিক উত্তর:
√3/2
ব্যাখ্যা

Question: Determine the value of the 4th term of the sequence: sin⁡(nπ/6)

Solution:
এখানে,
sin(nπ/6) এর চতুর্থ পদ = {sin(4 × π)/6}
= {sin(4 × 180°)/6}
= sin120°
= sin(90° + 30°) 
= cos30°
= √3/2

৫৫.
By error, a student used 7/10 in place of 7/5 to multiply a number. Determine the percent error in the computation.
  1. 40%
  2. 45%
  3. 50%
  4. 60%
সঠিক উত্তর:
50%
উত্তর
সঠিক উত্তর:
50%
ব্যাখ্যা

Question: By error, a student used 7/10 in place of 7/5 to multiply a number. Determine the percent error in the computation.

Solution:
Let 
the number be 100.

ATQ,
Actual calculation be: (7/5) × 100 = 140
and error calculation be: (7/10) × 100 = 70

∴ Difference = 140 - 70 = 70

∴ Percentage error = (70/140) × 100 = 50%

৫৬.
Traveling at 108 kilometers per hour, a 120-meter train will cross a railway platform that is 210 meters long in…
  1. 12 sec
  2. 15 sec
  3. 13 sec
  4. 11 sec
সঠিক উত্তর:
11 sec
উত্তর
সঠিক উত্তর:
11 sec
ব্যাখ্যা

Question: Traveling at 108 kilometers per hour, a 120-meter train will cross a railway platform that is 210 meters long in…

Solution:
Here,
Speed of the running train = 108 km/hr
= {108 × (5/18)} m/sec
= 30 m/sec

And length of the train is = 120 metres
Length of platform = 210 m

So, the time will taken by the train = (Length of train + Length of platform)/Speed
= (120 + 210)/30
= 330/30 
= 11 sec

৫৭.
Out of 60 books in a school library, 18 belong to the science fiction genre. If a student chooses one book randomly, find the probability it isn’t a science fiction book.
  1. 7/10
  2. 3/13
  3. 10/13
  4. 3/10
সঠিক উত্তর:
7/10
উত্তর
সঠিক উত্তর:
7/10
ব্যাখ্যা

Question: Out of 60 books in a school library, 18 belong to the science fiction genre. If a student chooses one book randomly, find the probability it isn’t a science fiction book.

Solution:
Probability of picking a book that is a science fiction book = 18/60
= 3/10

Probability of picking a book that is not a science fiction book = (1 - 3/10)
= (10 - 3)/10
= 7/10

৫৮.
If Px = Qy = Rz and Q/P = R/Q then [2z/(x + z)]3 = ?
  1. y3/x3
  2. y3/z2
  3. z/y
  4.  x/y
সঠিক উত্তর:
y3/x3
উত্তর
সঠিক উত্তর:
y3/x3
ব্যাখ্যা

Question: If Px = Qy = Rz and Q/P = R/Q then [2z/(x + z)]3 = ?
(Officer Cash 22 এর অনুরূপ) )

Solution:
ধরি,
Px = Qy = Rz = k
এখন,
Px = k
∴ P = k(1/x)

অনুরুপভাবে,
Qy = k
∴ Q = k(1/y)
এবং
Rz = k
∴ R = k(1/z)

আবার,
⇒ Q/p = R/Q
⇒ Q2 = PR
⇒ {k(1/y)}2 = k(1/x) × k(1/z)
⇒ k(2/y) = k(z + x)/xz
⇒ 2/y = (z + x)/xz
⇒ 2xz = y(z + x)
∴ 2z/(x + z) = y/x

∴ [2z/(x + z)]3 = y3/x3

৫৯.
Since A is three times as efficient as B, he completes a task 40 days sooner. Find the time required for both to complete it working together.
  1. 15 days
  2. 24 days
  3. 14 days
  4. 30 days
সঠিক উত্তর:
15 days
উত্তর
সঠিক উত্তর:
15 days
ব্যাখ্যা

Question: Since A is three times as efficient as B, he completes a task 40 days sooner. Find the time required for both to complete it working together.

Solution:
Let A alone takes x days 
and B alone takes 3x days to complete the job.

ATQ,
3x - x = 40
⇒ 2x = 40
⇒ x = 20

So, A alone takes 20 days and B alone takes 3 × 20 = 60 days to complete the job.

(A + B)'s 1 days work = (1/20 + 1/60) = 1/15 part

∴ A and B together can do the work in 15 days.

৬০.
The value of is:
  1. 0
  2. 1
  3. 1/2
  4. 2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

Question: The value ofis:
(Officer General 22 এর অনুরূপ) 

Solution:
1 - cosx
≈ x2/2 for small x

Again,
1 - cosx/x2

= (x2/2)/x2

= 1/2

৬১.
The difference between simple interest for 4 years and 6 years at 5.5% per annum is BDT 220. Find the principal amount.
  1. Tk. 2000
  2. Tk. 3600
  3. Tk. 1800
  4. Tk. 2400
সঠিক উত্তর:
Tk. 2000
উত্তর
সঠিক উত্তর:
Tk. 2000
ব্যাখ্যা

Question: The difference between simple interest for 4 years and 6 years at 5.5% per annum is BDT 220. Find the principal amount.

Solution:
Given that,
Rate of interest, r = 5.5%
Difference in simple interest for 6 years and 4 years = 220
Time difference, n = 6 - 4 = 2 years

We know that,
I = (P × r × n)/100
⇒ 220 = (P × 5.5 × 2)/100
⇒ 11 × P = 22000
⇒ P = 22000/11
∴ P = 2000
∴ The sum is Tk. 2000.

৬২.
If you count from 1 to 100, how often will you encounter the number 5?
  1. 25
  2. 19
  3. 12
  4. 20
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

Question: If you count from 1 to 100, how often will you encounter the number 5?

Solution:
১ - ১০ পর্যন্ত ৫ আছে = ১ টি
১১ - ২০ পর্যন্ত ৫ আছে = ১ টি
২১ - ৩০ পর্যন্ত ৫ আছে = ১ টি
৩১ - ৪০ পর্যন্ত ৫ আছে = ১ টি
৪১ - ৫০ পর্যন্ত ৫ আছে = ২ টি
৫১ - ৬০ পর্যন্ত ৫ আছে = ১০ টি
৬১ - ৭০ পর্যন্ত ৫ আছে = ১ টি
৭১ - ৮০ পর্যন্ত ৫ আছে = ১ টি
৮১ - ৯০ পর্যন্ত ৫ আছে = ১ টি
৯১ - ১০০ পর্যন্ত ৫ আছে = ১ টি

∴ মোট ৫ রয়েছে = ২০ টি

৬৩.
An 84 kg metal sphere is melted down and reshaped into 4,000 nails of equal size. Find the weight of one nail in grams.
  1. 21 grams
  2. 0.21 grams
  3. 2.4 grams
  4. 24 grams
সঠিক উত্তর:
21 grams
উত্তর
সঠিক উত্তর:
21 grams
ব্যাখ্যা

Question: An 84 kg metal sphere is melted down and reshaped into 4,000 nails of equal size. Find the weight of one nail in grams.

Solution:
দেওয়া আছে,
ধাতুর বলের ওজন = 84 কেজি = 84 × 1000 = 84000 গ্রাম
পেরেকের সংখ্যা = 4000 টি 

এখন,
4000 পেরেকের ওজন = 84000 গ্রাম
∴ 1 টি পেরেকের ওজন = (84000/4000) গ্রাম = 21 গ্রাম

৬৪.
Identify the irrational number from the following options.
  1. 3/5
  2. 1.2
  3. √2
  4. 0.75
সঠিক উত্তর:
√2
উত্তর
সঠিক উত্তর:
√2
ব্যাখ্যা

Question: Identify the irrational number from the following options.
(Officer General 22 এর অনুরূপ)

Soluiton:
অমূলদ সংখ্যা (irrational number):
- যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা     বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
   যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ...,  ইত্যাদি অমূলদ সংখ্যা।

- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
-  অমূলদ সংখ্যাকে একটি মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে অমূলদ সংখ্যা পাওয়া যায়।

৬৫.
For a circle where the diameter is 4π, calculate the radius-to-circumference ratio.
  1. 1 : 2π
  2. 2 : 3π
  3. 2π : 3
  4. 2 : 5π
সঠিক উত্তর:
1 : 2π
উত্তর
সঠিক উত্তর:
1 : 2π
ব্যাখ্যা

Question: For a circle where the diameter is 4π, calculate the radius-to-circumference ratio.

Solution:
Here
The diameter of the circle is d = 4π
So the radius of the circle r = 2π

∴ Circumference of circle = 2. π. 2π
= 4π2

So the ratio between radius and Circumference of circle = 2π : 4π2

= 2π/4π2

= 1 : 2π

৬৬.
[(289)0.17 × (17)0.16]2 = ?
  1. 17
  2. √19
  3. √17
  4. 7
সঠিক উত্তর:
17
উত্তর
সঠিক উত্তর:
17
ব্যাখ্যা

Question: [(289)0.17 × (17)0.16]2 = ? 
(Janata RC 22 এর অনুরূপ)

Solution:
(289)0.17 × (17)0.16
= {(17)2}0.17 × (17)0.16
= 17(2 × 0.17) × (17)0.16
= (17)0.34 × (17)0.16
= (17)0.34 + 0.16
= (17)0.50
= (17)50/100
= (17)1/2
= √17

Hence, (√17)2 = 17

৬৭.
Solve for y, √(2y - 3) = 5 
  1. y = 28
  2. y = 5.5
  3. y = 4
  4. y = 14
সঠিক উত্তর:
y = 14
উত্তর
সঠিক উত্তর:
y = 14
ব্যাখ্যা

Question: Solve for y, √(2y - 3) = 5 

Solution:
Given that,
⇒ √(2y - 3) = 5
⇒ (√(2y - 3))2 = 52
⇒ 2y - 3 = 25
⇒ 2y = 25 + 3
⇒ 2y = 28
⇒ y = 28/2
∴ y = 14

৬৮.
The number of boys and girls in a school is in the proportion 7 : 5. When 20 more girls are added and 14 boys leave, the ratio becomes 6 : 5. Determine the total boys.
  1. 266
  2. 250
  3. 310
  4. 180
সঠিক উত্তর:
266
উত্তর
সঠিক উত্তর:
266
ব্যাখ্যা

Question: The number of boys and girls in a school is in the proportion 7 : 5. When 20 more girls are added and 14 boys leave, the ratio becomes 6 : 5. Determine the total boys.

Solution:
Given that, 
the ratio of the boys and girls is 7 : 5
Let the number of the boys and girls be , 
boys = 7x
girls = 5x

After changing the number of the students, 
Number of boys = 7x - 14
Number of girls = 5x + 20

Now the ratio becomes, 
⇒ (7x - 14)/(5x + 20) = 6/5
⇒ 35x - 70 = 30x + 120
⇒ 35x - 30x = 120 + 70
⇒ 5x = 190
∴ x = 38

So the number of the boys = 7x = 7 × 38 = 266

৬৯.
If (x/y) + (y/x) = √7 then what is the value of [(x4/y4) + (y4/x4)]3 ?
  1. 12,167
  2. 12,317
  3. 21,167
  4. 12,377
সঠিক উত্তর:
12,167
উত্তর
সঠিক উত্তর:
12,167
ব্যাখ্যা

Question: If (x/y) + (y/x) = √7 then what is the value of [(x4/y4) + (y4/x4)]3 ?
(Janata RC 22 এর অনুরূপ)

Solution:
দেওয়া আছে,
(x/y) + (y/x) = √7

∴ x4/y4 + y4/x4
= (x/y)4 + (y/x)4
= {(x/y)2}2 + {(y/x)2}2
= {(x/y)2 + (y/x)2}2 - 2.(x2/y2).(y2/x2)
= {(x/y)2 + (y/x)2}2 - 2
= [{(x/y) + (y/x)}2 - 2.(x/y).(y/x)]2 - 2
= {(√7)2 - 2}2 - 2
= (7 - 2)2 - 2
= 52 - 2
= 25 - 2
= 23

[(x4/y4) + (y4/x4)]3 = (23)3 = 12,167

৭০.
A “Buy 3, Get 1 Free” deal is available at a store. How much discount does this equal in percentage terms?
  1. 16%
  2. 25%
  3. 30%
  4. 20%
সঠিক উত্তর:
25%
উত্তর
সঠিক উত্তর:
25%
ব্যাখ্যা

Question: A “Buy 3, Get 1 Free” deal is available at a store. How much discount does this equal in percentage terms?

Solution:
Assume the price of each item = 1 Taka.
Then,
Cost of 3 items = 3 Taka
Since 1 item is received for free, total items = 3 + 1 = 4

After the discount,
Cost of 4 items = 3 Taka
∴ Cost per item = 3/4 Taka

Actual price per item = 1 Taka
∴ Discount per item = 1 − ( 3/4 ) = 1/4 Taka

So, discount on 1 Taka = 1/4 Taka
∴ Discount on 100 Taka = 100 × ( 1/4 ) = 25 Taka

Therefore, in a “Buy 3, Get 1 Free” offer, the equivalent discount is 25%.

৭১.
Recently, where was the 'Gaza Peace Conference' held? [October, 2025]
  1. Qatar
  2. Saudi Arabia
  3. Egypt
  4. Türkiye
সঠিক উত্তর:
Egypt
উত্তর
সঠিক উত্তর:
Egypt
ব্যাখ্যা

• গাজা শান্তি সম্মেলন:
- 'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে মিশরে। 
- শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে।

⇒ ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
- সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন।
- গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়। 

উল্লেখ্য,
- এর আগে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
- এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

উৎস: Al Jazeera.

৭২.
Through what typhoid fever transmitted by?
  1. Fungus 
  2. Virus 
  3. Inflammation 
  4. Bacteria
সঠিক উত্তর:
Bacteria
উত্তর
সঠিক উত্তর:
Bacteria
ব্যাখ্যা

• ব্যাকটেরিয়াজনিত রোগ: 
• যক্ষ্মা, 
• টাইফয়েড
• আমাশয়
• কলেরা
• গনোরিয়া
• নিউমোনিয়া
• ডিপথেরিয়া
• হুপিংকাশি 
• ধনুষ্টংকার ইত্যাদি।

• ভাইরাসজনিত রোগ:
• জলাতঙ্ক
• ইনফ্লুয়েঞ্জা
• হার্পিস
• গুটি বসন্ত
• জলবসন্ত 
• এইডস ইত্যাদি।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭৩.
Which product of Netrokona is declared as GI product? [October, 2025]
  1. Kachagolla
  2. Tilera khaja
  3. Amritsagar Kala
  4. Balisa misti
সঠিক উত্তর:
Balisa misti
উত্তর
সঠিক উত্তর:
Balisa misti
ব্যাখ্যা

• ৫৮তম জিআই পণ্য:
- সম্প্রতি, নেত্রকোনার শতবর্ষের ঐতিহ্যের ধারক ‘বালিশ মিষ্টি’ কে দেশের ৫৮তম জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
- পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বালিশ মিষ্টিকে এই স্বীকৃতি দিয়েছে।
- নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে ডিপিডিটিতে বালিশ মিষ্টির জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়।
- এর আগে ২০২১ সালে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুরের সাদামাটি জিআই স্বীকৃতি পেয়েছিল।

উল্লেখ্য,
- ছোট বালিশের মতো লম্বাটে ও তুলতুলে আকারের জন্যই এর নাম ‘বালিশ মিষ্টি’।
- বালিশ মিষ্টির উৎপত্তি নেত্রকোনা শহরের বারহাট্টা রোড এলাকায়।
- আনুমানিক ১২০ বছর আগে স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারক গয়ানাথ ঘোষ প্রথম এই মিষ্টি তৈরি করেন।

উৎস:  দৈনিক ইত্তেফাক [লিংক]।

৭৪.
Which supplies nitrogen to the body?
  1. Vitamins
  2. Protein
  3. Mineral salts
  4. Fat
সঠিক উত্তর:
Protein
উত্তর
সঠিক উত্তর:
Protein
ব্যাখ্যা

• আমিষ (Protein): 
- আমিষ বা প্রোটিন-জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। 
- আমিষে শতকরা 16 ভাগ নাইট্রোজেন থাকে। 
- আমিষে সামান্য পরিমাণে সালফার, ফসফরাস এবং আয়রনও থকে। 
- নাইট্রোজেন এবং শেষোক্ত উপাদানগুলোর উপস্থিতির কারণে আমিষের গুরুত্ব শর্করা ও স্নেহ পদার্থ থেকে আলাদা। 
শুধু  আমিষজাতীয় খাদ্যই শরীরে নাইট্রোজেন সরবরাহ করে বলে পুষ্টিবিজ্ঞানে আমিষকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। 

• আমিষের উৎস: 
- মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, শিমের বীচি, শুঁটকি মাছ, চিনাবাদাম ইত্যাদি থেকে আমিষ পাওয়া যায়। 
- উৎস অনুযায়ী আমিষ দুই ধরনের। 
যথা- প্রাণিজ আমিষ এবং উদ্ভিজ্জ আমিষ। 

• প্রাণিজ আমিষ: 
- মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা বা যকৃৎ ইত্যাদি প্রাণিজ আমিষ। এসব খাদ্যে দেহের প্রয়োজনীয় অ্যামাইনো এসিড পাওয়া যায়। 
• উদ্ভিজ্জ আমিষ: 
- ডাল, চিনাবাদাম, শিমের বীচি ইত্যাদি উদ্ভিজ্জ আমিষ। একসময় ধারণা করা হতো এগুলো প্রাণিজ আমিষের তুলনায় কম পুষ্টিকর, কারণ উদ্ভিজ্জ আমিষে প্রয়োজনীয় সবকয়টি অ্যামাইনো এসিড থাকে না। কিন্তু প্রকৃতপক্ষে উদ্ভিজ্জ আমিষ প্রাণিজ আমিষের মতোই সকল অ্যামাইনো এসিড পর্যাপ্ত পরিমাণে ধারণ করে। 
- অনেক সময়, দুই বা ততোধিক উদ্ভিজ্জ আমিষ একত্রে রান্না করা যায়। কিন্তু এতে অ্যামাইনো এসিডের অনুপাতের উল্লেখযোগ্য পরিবর্তন হয় না।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭৫.
Where is 'Commodus Passage' located?
  1. Japan
  2. Italy
  3. France 
  4. Russia
সঠিক উত্তর:
Italy
উত্তর
সঠিক উত্তর:
Italy
ব্যাখ্যা

• কমোডাস প্যাসেজ:
- 'কমোডাস প্যাসেজ' ইতালিতে অবস্থিত।

⇒ ইতালিতে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক সুড়ঙ্গ ‘কমোডাস প্যাসেজ’।
- এখানে বসেই কলোসিয়ামের মঞ্চে গ্ল্যাডিয়েটরদের লড়াই উপভোগ করতেন রোমান সম্রাটরা।
- জনসাধারণের সংস্পর্শ এড়াতেই গোপন এ সুড়ঙ্গ তৈরি করেছিলেন তারা।
- কথিত আছে, রোমান ইতিহাসের কুখ্যাত সম্রাট কমোডাস হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন এই টানেলেই।

⇒ মূলত, প্রাচীন রোমান সাম্রাজ্যের এক ত্রাসের নাম কমোডাস, যিনি ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন ক্ষমতা, বিলাসিতা আর নির্মমতার জন্য।
- জনতার চোখ এড়িয়ে এই সুড়ঙ্গ তথা ‘কমোডাস প্যাসেজ’-এ বসেই ঐতিহাসিক কলোসিয়ামে গ্ল্যাডিয়েটরদের বাঁচা-মরার লড়াই উপভোগ করতেন এই রোমান সম্রাট।

⇒ ঐতিহাসিক মতবাদ অনুযায়ী, কলোসিয়ামের মূল নকশার অংশ ছিল না এই প্যাসেজ। খ্রিস্টীয় প্রথম শতকের শেষ ভাগ থেকে দ্বিতীয় শতকের শুরুতে কলোসিয়ামের ভিত্তির নিচ দিয়ে নতুন করে কেটে তৈরি করা হয় গোপন এই সুড়ঙ্গ। যাতে সম্রাটরা এড়াতে পারেন সাধারণ মানুষের সরাসরি সংস্পর্শ।

উৎস: BBC.

৭৬.
In which layer of the atmosphere is ozone gas mainly found?
  1. Mesosphere
  2. Temperature
  3. Troposphere
  4. Stratosphere
সঠিক উত্তর:
Stratosphere
উত্তর
সঠিক উত্তর:
Stratosphere
ব্যাখ্যা

পৃথিবীর বায়ুমণ্ডল: 
- যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটিই বায়ুমণ্ডল। 
- বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। এছাড়াও জলীয়বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাই-অক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। 
- পৃথিবী সকল কিছুকে তার নিজের দিকে টানে ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে। তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন হয়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে, বায়ুমণ্ডলকে তত হালকা বা পাতলা হতে থাকবে। 
- বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 
- বায়ুমণ্ডলকে অনেকগুলো স্তরে ভাগ করা হয়। প্রথম চারটি স্তর হলো- ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল ও তাপমণ্ডল। 

ট্রপোমণ্ডল: 
- ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় ট্রপোমণ্ডল। 
- এই স্তরে বায়ুর বেশির ভাগ প্রয়োজনীয় উপাদানসমূহ যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্প থাকে। 
- এই স্তরে মানুষ ও অন্যান্য জীবের জীবনকে প্রভাবিত করে এমন সব ঘটনা ঘটে। 
যেমন- এই স্তরে মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ, ঝড়, কুয়াশা এসব হয়। তাই ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। 

স্ট্রাটোমণ্ডল: 
- ট্রপোমণ্ডলের ঠিক উপরেই শুরু হয়েছে স্ট্রাটোমণ্ডল। 
- এই স্তর ট্রপোমণ্ডল থেকে শুরু করে প্রায় ৫০ কিলোমিটার বিস্তৃত। 
এই স্তরে রয়েছে ওজোন নামের একটি গ্যাস। 
- এই গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে। 
- এই স্তর এবং এর উপরের দিকে বায়ুমণ্ডলের অন্যান্য গ্যাস খুব কম পরিমাণে আছে। 

মেসোমণ্ডল: 
- স্ট্রাটোমণ্ডল শেষ হয়ে এই স্তর শুরু। 
- এই স্তর প্রায় ৮০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 
- এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর তাপমাত্রা কমতে থাকে। 

তাপমণ্ডল: 
- এই স্তর প্রায় বায়ুশুন্য। 
- এই স্তরে বায়ুর তাপমাত্রা দ্রুত বাড়ে, তাই এর নাম তাপমণ্ডল। 
- এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

৭৭.
Who won the Nobel Prize in Literature in 2025?
  1. Maria Corina Machado
  2. Shimon Sakaguchi
  3. Jensen Huang
  4. Lazlo Kraznahorkai
সঠিক উত্তর:
Lazlo Kraznahorkai
উত্তর
সঠিক উত্তর:
Lazlo Kraznahorkai
ব্যাখ্যা

• ২০২৫ সালে সাহিত্যে নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে  নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
- ক্রাসনাহোরকাই হাঙ্গেরির নোবেল পুরস্কারপ্রাপ্ত দ্বিতীয় সাহিত্যিক।
- তার সাহিত্যকর্মে বিশ্বখ্যাত সাহিত্যিক কাফকা থেকে শুরু করে থমাস বার্নহার্ডের মতো লেখকদের ছাপ পাওয়া যায়। 

এছাড়াও,
-  তিনি ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এবং ২০১৯ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার জেতেন। 

উৎস: Nobel Prize ওয়েবসাইট

৭৮.
Which is the permanent fundamental particle of an atom?
  1. Electron
  2. Positron
  3. Neutrino
  4. Meson
সঠিক উত্তর:
Electron
উত্তর
সঠিক উত্তর:
Electron
ব্যাখ্যা

• পরমাণুর মূল কণিকা: 
- ঊনিশ শতকের শেষ দশকে পরমাণু অবিভাজ্য এ ধারণাটির বিলুপ্তি ঘটে এবং পরমাণু কতগুলো অতিসূক্ষ্ম কণিকার সমষ্টি বলে প্রমাণিত হয়। এসব অতিসূক্ষ্ম কণিকাকে আর বিভাজন করা যায় না এবং এরা মূল উপাদান হিসেবে সব পরমাণুতেই থাকে। এদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। 
- পরমাণুর মূল কণিকা কয়েক ধরনের। 
যেমন- 
(১) স্থায়ী মূল কণিকা: 
- ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটি মূল কণিকা সব মৌলের পরমাণুতে থাকে বলে এগুলোকে স্থায়ী মূল কণিকা বলা হয়। 
- শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুতে শুধু ১ টি ইলেকট্রন ও ১ টি প্রোটন আছে, এতে কোনো নিউট্রন নেই। 

(২) অস্থায়ী মূল কণিকা: 
- কিছু কিছু মূল কণিকা কোন কোন মৌলের পরমাণুতে অস্থায়ীভাবে খুব স্বল্প সময়ের জন্য বিরাজ করে। এগুলোকে অস্থায়ী মূল কণিকা বলা হয়। 
- অস্থায়ী মূলকনিকার সংখ্যা প্রায় ১০০। 
- নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন প্রভৃতি উল্লেখযোগ্য অস্থায়ী মূলকণিকা। 

(৩) কম্পোজিট কণিকা: 
- স্থায়ী ও অস্থায়ী মূলকণিকা ছাড়াও আরও এক প্রকার কণিকা পরমাণুতে থাকে, যাদেরকে কম্পোজিট কণিকা বলা হয়। 
- আলফা কণিকা ও ডিউটেরন কণিকা ইত্যাদি কম্পোজিট কণিকার উদাহরণ। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 

৭৯.
In which year did Bangladesh Football Federation become a member of FIFA?
  1. 1972
  2. 1982
  3. 1976
  4. 1979
সঠিক উত্তর:
1976
উত্তর
সঠিক উত্তর:
1976
ব্যাখ্যা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন:
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের ফুটবল খেলার প্রশাসনিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- ১৯৭৩ সালে এএফসি এবং ১৯৭৬ সালে ফিফার সদস্যপদ লাভ করে।
- বাফুফে সভাপতি: তাবিথ আউয়াল।
- প্রধান কার্যালয়: ঢাকার মতিঝিলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-এর কাছে ‘বিএফএফ ভবন’-এ অবস্থিত।

⇒ এই সংস্থাটি বাংলাদেশের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং ফেডারেশন কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।

উৎস: i) বাফুফে ওয়েবসাইট।
ii) FIFA ওয়েবসাইট।

৮০.
Which of the following is an inorganic compound?
  1. Ethane
  2. Methane
  3. Uria
  4. Salt
সঠিক উত্তর:
Salt
উত্তর
সঠিক উত্তর:
Salt
ব্যাখ্যা

• জৈব যৌগ: 
- কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলা হয় এবং এই হাইড্রোকার্বন ও এদের জাতসমূহকে বলা হয় জৈব যৌগ। 
যেমন- মিথেন, ইথেন, বেনজিন, ইউরিয়া, প্রোপিন, পেন্টাইন ইত্যাদি জৈব যৌগ। 
- জৈব যৌগের বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি সময় লাগে। 
- জৈব যৌগসমূহ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। 
- জৈব যৌগের জনক ফ্রেডরিখ ভোলার। 

• অজৈব যৌগ: 
- দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয়।
- সাধারণত অজৈব যৌগে কার্বন অনুপস্থিত থাকে। 
যেমন- পানি, খাবার লবণ, খাবার সোডা, কাপড় কাচার সোডা, কস্টিক সোডা, চুন, মরিচা ইত্যাদি অজৈব যৌগ। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি এবং লাইভ লেকচার।
 

৮১.
On what demand was the Tebhaga movement organized?
  1. Demanding the abolition of the zamindari system
  2. Demanding one-third of agricultural production
  3. Demanding reduction in agricultural taxes
  4. Demanding two-thirds of agricultural production
সঠিক উত্তর:
Demanding two-thirds of agricultural production
উত্তর
সঠিক উত্তর:
Demanding two-thirds of agricultural production
ব্যাখ্যা

• তেভাগা আন্দোলন:
- তেভাগা আন্দোলন কৃষি উৎপাদনের দুই-তৃতীয়াংশের দাবিতে সংগঠিত বর্গাচাষিদের আন্দোলন।
- ১৯৪৬-৪৭ সালে এ আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
- মূলত তেভাগা আন্দোলন সংগঠিত করেন বাংলার প্রাদেশিক কৃষকসভার কম্যুনিস্ট কর্মীরা।
- তাদের নেতৃত্বে বর্গাচাষিরা ভূমিমালিক শ্রেণীর বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ হয়। খুব দ্রুত নিচের স্তরে এর নেতৃত্ব গড়ে ওঠে।
- এ তেভাগা আন্দোলন বাংলার ১৯টি জেলায় ছড়িয়ে পড়ে।
- আন্দোলনটি তীব্র আকার ধারণ করে দিনাজপুর, রংপুর, জলপাইগুড়ি, খুলনা, ময়মনসিংহ, যশোর এবং চবিবশ পরগনা জেলায়। 
- এ আন্দোলনের মূল লক্ষ্য ছিল বর্গাচাষিদের অধিকার আদায়।
- তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। 

উৎস: বাংলাপিডিয়া।

৮২.
How many foreign banks are there in Bangladesh?
  1. 12 banks 
  2. 9 banks 
  3. 6 banks 
  4. 7 banks 
সঠিক উত্তর:
9 banks 
উত্তর
সঠিক উত্তর:
9 banks 
ব্যাখ্যা

• দেশে প্রধানত দুই শ্রেণির ব্যাংক রয়েছে।
•  তফসিলী ব্যাংক:
- যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
- তফসিলী ব্যাংকের সংখ্যা মোট ৬২ টি।

• অ-তফসিলী ব্যাংক:
- যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত নয় তাদেরকে অ-তালিকাভুক্ত ব্যাংক বলে। এরূপ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ মেনে চলে না
 - অ- তফসিলী ব্যাংকের সংখ্যা মোট ৫ টি।

এছাড়াও,
- রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
- বিশেষায়িত ব্যাংক: ৩টি,
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
- বিদেশি ব্যাংক: ৯টি।
- শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংক : ১০ টি।
- ডিজিটাল ব্যাংক: ১ টি।

উৎস: বাংলাদেশ ব্যাংক।

৮৩.
On which date did the first fleet of the 'Global Sea Flotilla', a relief convoy to Gaza, set sail? [October, 2025]
  1. August 27, 2025
  2. August 31, 2025
  3. August 30, 2025
  4. August 24, 2025
সঠিক উত্তর:
August 31, 2025
উত্তর
সঠিক উত্তর:
August 31, 2025
ব্যাখ্যা

• গ্লোবাল সুমুদ ফ্লোটিলা:
- আরবি শব্দ সুমুদ অর্থ অবিচল বা দৃঢ়তা। আর স্প্যানিশ ফ্লোটিলা শব্দের অর্থ ছোট ছোট জাহাজের বহর।
- গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত একটি আন্তর্জাতিক নৌবহর, যার লক্ষ্য ইসরায়েলি অবরোধ ভেঙে ফিলিস্তিনের গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া।
- গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট, ২০২৫ স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে।
- এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এ বহরে যুক্ত হয়।
- শুরুতে এই নৌবহরে ৫০ টির বেশি জাহাজ ও অন্তত ৪৪টি দেশের প্রতিনিধিত্বকারী শত শত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক, কর্মী ও আইনপ্রণেতা ছিলেন।
- ফ্লোটিলায় অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডেনের তরুণ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা অন্যতম।
- প্রথম বাংলাদেশি হিসেবে ফ্লোটিলার অভিযাত্রী হিসেবে যোগ দিয়েছেন- ড. শহিদুল আলম।

উল্লেখ্য,
- গাজা থেকে ১৩০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় প্রথম ইসরায়েলি বাহিনী দ্বারা বাধাপ্রাপ্ত হয়। 
- নৌযানগুলোয় থাকা প্রায় ৪৭০ মানবাধিকারকর্মীকে আটক করে।
- পরে বিভিন্ন সময়ে মানবাধিকারকর্মীদেরকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল।

উৎস: প্রথম আলো [লিংক]। 

৮৪.
Who is the manufacturer of the official ball (Trionda) for the 2026 Football World Cup?
  1. Reebok
  2. PUMA
  3. Nike
  4. Adidas
সঠিক উত্তর:
Adidas
উত্তর
সঠিক উত্তর:
Adidas
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ, ২০২৬:
- সম্প্রতি, ২০২৬ বিশ্বকাপের বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম ‘ট্রাইওন্ডা’ (Trionda)।
- ‘ট্রাইওন্ডা’ বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। 
- ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।
- যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে।
- বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীক- যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগলও আছে।] সূত্র- প্রথম আলো।

উল্লেখ্য,
ফিফা বিশ্বকাপ, ২০২৬:
আসর - ২৩তম।
আয়োজক দেশ- মোট ৩টি [কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র]।
অংশগ্রহণকারী দল- ৪৮টি দেশ।
উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬। 
ফাইনাল ম্যাচ- ১৯ জুলাই, ২০২৬।

উৎস: ফিফা ওয়েবসাইট। 

৮৫.
What is Bangladesh's position in the Human Development Report 2025?
  1. 131
  2. 130
  3. 129
  4. 127
সঠিক উত্তর:
130
উত্তর
সঠিক উত্তর:
130
ব্যাখ্যা

• মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ৬ মে ২০২৫ “Human Development Report 2025: A matter of choice: People and possibilities in the age of AI” শিরোনামে “মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫” এর ৩৩তম সংস্করণ প্রকাশ করে।
- অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল: ১৯৫টি। 

• প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ দেশ-
- মানব উন্নয়ন- আইসল্যান্ড;
- গড় আয়ু- মোনাকো; 
- মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে)- লিচটেনস্টাইন।

উল্লেখ্য,
- প্রতিবেদনে মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৩০তম।

উৎস: UNDP ওয়েবসাইট।

৮৬.
Which newspaper was the Bengali mouthpiece of Tamaddun Majlis?
  1. Saptahika Bangla kotha
  2. Saptahika kalbela
  3. Saptahika sainik
  4. Saptahika mokher bany
সঠিক উত্তর:
Saptahika sainik
উত্তর
সঠিক উত্তর:
Saptahika sainik
ব্যাখ্যা

- তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠার পর  ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।
- মজলিশের উদ্যোগ ও ব্যবস্থাপনায় সারা বছর আলোচনা সভা, সেমিনার, বিতর্ক, নাট্যাভিনয়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মেলন অনুষ্ঠিত হতো।
- এর নিয়মিত কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন বিষয়ে পুস্তক-পুস্তিকা ও প্রচারপত্র প্রকাশ।
- তমদ্দুন মজলিশের বাংলা মুখপত্র সাপ্তাহিক সৈনিক প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। 
- শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

উৎস: বাংলাপিডিয়া। 

৮৭.
Across which river is the Maulana Bhashani Bridge built?
  1. Teesta
  2. Padma 
  3. Brahmaputra
  4. Meghna
সঠিক উত্তর:
Teesta
উত্তর
সঠিক উত্তর:
Teesta
ব্যাখ্যা

• মওলানা ভাসানী সেতু:
- তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’।
- এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রাম জেলার চিলমারী পর্যন্ত বিস্তৃত।
- সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার এবং প্রস্থ ৯.৬০ মিটার এবং সেতুটিতে মোট ৩০টি পিলার রয়েছে।
- সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও এলজিইডির তত্ত্বাবধানে চীনা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করেছে।
- মোট নির্মাণ ব্যয় হয়েছে ৮৮৫ কোটি টাকা।
- ২০ আগস্ট, ২০২৫ সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উৎস: বাসস।

৮৮.
In which region of Bangladesh is cotton cultivated the most? [Agricultural Statistics Yearbook-2024]
  1. Dinajpur 
  2. Jhenaidah
  3. Faridpur
  4. Rangpur 
সঠিক উত্তর:
Jhenaidah
উত্তর
সঠিক উত্তর:
Jhenaidah
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, 

- মোট তুলা উৎপাদন- ৬৭,৩৪৫.২ মে.টন।
- মোট তুলা আবাদ হয়েছে- ২৮৪৪৩.৭৯ একর ।

- বাংলাদেশে সবচেয়ে বেশি তুলা উৎপন্ন হয় - ঝিনাইদহ জেলায় ((২৫,১১৮.৬০ বেল)) ।
- ঝিনাইদহ জেলা -৩,৯৮২ একর জমিতে তুলার চাষাবাদ হয়।

উল্লেখ্য,
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

৮৯.
When is the IUCN World Conservation Congress-2025 held?
  1. 3 – 7 October 2025
  2. 12 – 15 September 2025
  3. 9 – 15 October 2025
  4. 10 – 13 August 2025
সঠিক উত্তর:
9 – 15 October 2025
উত্তর
সঠিক উত্তর:
9 – 15 October 2025
ব্যাখ্যা

 IUCN:
- IUCN-এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

উল্লেখ্য,

• ৯ – ১৫ অক্টোবর, ২০২৫ আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে IUCN এর সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: IUCN ওয়েবসাইট।

৯০.
How many sub-sectors were there in Sector 2 during the Liberation War?
  1. 4
  2. 8
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

• মুক্তিযুদ্ধকালীন ২ নং সেক্টর:
- ২ নং সেক্টর ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
- এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে। 
- আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর।
- সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
- এই সেক্টরের অধীনে প্রায় ৩৫ হাজারের মতো গেরিলা যুদ্ধ করেছে। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় ৬ হাজার। 
- এই সেক্টরের ছয়টি সাব-সেক্টর (কমান্ডারদের নামসহ) হচ্ছে: 
- গঙ্গাসাগর, আখাউড়া ও কসবা (মাহবুব এবং পরে লেফটেন্যান্ট ফারুক ও লেফটেন্যান্ট হুমায়ুন কবীর); 
- মন্দভাব (ক্যাপ্টেন গাফফার); 
- শালদানদী (আবদুস সালেক চৌধুরী); 
- মতিনগর (লেফটেন্যান্ট দিদারুল আলম); 
- নির্ভয়পুর (ক্যাপ্টেন আকবর এবং পরে লেফটেন্যান্ট মাহ্বুব); 
- এবং রাজনগর (ক্যাপ্টেন জাফর ইমাম এবং পরে ক্যাপ্টেন শহীদ ও লেফটেন্যান্ট ইমামুজ্জামান)।

উৎস: বাংলাপিডিয়া।

৯১.
Which domain extension usually represents a non-profit organization?
  1. .com
  2. .org
  3. .net
  4. .gov
সঠিক উত্তর:
.org
উত্তর
সঠিক উত্তর:
.org
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) .org

• ই-মেইল এ্যাড্রেস:
- ই-মেইল এ্যাড্রেস হলো প্রতিটি ই-মেইল ব্যবহারকারীর স্বতন্ত্র (Unique) পরিচয়।
- এটি User ID@Domain Name গঠন দ্বারা তৈরি হয়।
উদাহরণ: anik@bdonline.com.bd
- User ID হলো ই-মেইল ব্যবহারকারীর নিজস্ব নাম যা @ চিহ্নের আগে থাকে।
- User ID-তে ইংরেজি অক্ষর, সংখ্যা, চিহ্ন ব্যবহার করা যায়
- @ চিহ্ন ইউজার আইডি ও ডোমেইন নেমকে পৃথক করে।
- Domain Name হলো ই-মেইল প্রদানকারী প্রতিষ্ঠানের পরিচয়।
যেমন: bdonline.com.bd
- Domain Name আবার কয়েকটি অংশে বিভক্ত হয়, যা ডট (.) চিহ্ন দিয়ে আলাদা করা হয়।

• ডোমেইন নামের বিভিন্ন রকম পরিচয়:
.com - ব্যবসায়িক (Commercial) প্রতিষ্ঠান,
.org - অ-লাভজনক (Organization),
.gov - সরকারি (Government) প্রতিষ্ঠান
.mil - সামরিক (Military),
.edu - শিক্ষা প্রতিষ্ঠান (Educational),
.net - সাধারণ নেটওয়ার্ক/আইএসপি (Network provider).

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৯২.
Which of the following is not a primary function of a DBMS?
  1. Database creation
  2. Database interrogation
  3. Database maintenance
  4. Database networking
সঠিক উত্তর:
Database networking
উত্তর
সঠিক উত্তর:
Database networking
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) Database networking

• ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:
যে সফটওয়্যার ডেটা সংরক্ষণ, ব্যবহার ও ব্যবস্থাপনায় সাহায্য করে তা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।

• ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রধান ৩টি কাজ-
- ডেটাবেজ তৈরি,
- ডেটাবেজ ইন্টারোগেশন ও
- ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

• কয়েকটি DBMS উদাহরণ হচ্ছে-
- মাইএসকিউএল (MySQL),
- ওরাকল (Oracle),
- মাইক্রোসফট অ্যাকসেস (Micorsoft Access),
- মাইক্রোসফট এসকিউএল সার্ভার (Microsoft SQL Server),
- পোস্টগ্রি এসকিউএল (Postgre SQL),
- এসকিউলাইট (SQLite), ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

৯৩.
What is the primary purpose of the F1 key?
  1. Rename a file
  2. Open Help menu
  3. Refresh the browser
  4. Close the current window
সঠিক উত্তর:
Open Help menu
উত্তর
সঠিক উত্তর:
Open Help menu
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Open Help menu

• ফাংশন কী:
ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
- কি-বোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কি-বোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইন্সরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও
২। ব্রিটানিকা।

৯৪.
What is 2G mobile system also known as?
  1. Analog cellular network
  2. Digital cellular network
  3. Satellite network
  4. Optical network
সঠিক উত্তর:
Digital cellular network
উত্তর
সঠিক উত্তর:
Digital cellular network
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Digital cellular network

• মোবাইল ফোন:
- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
-মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে।

• দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০):
- ১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।

• দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
- ১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
- এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়।
- দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চাল হয়।
- ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়।
- মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

৯৫.
OCR is mainly considered as which type of device?
  1. Output device
  2. Storage device
  3. Input device
  4. Network device
সঠিক উত্তর:
Input device
উত্তর
সঠিক উত্তর:
Input device
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Input device 

• Optical Character Recognition
- OCR হলো একটি স্ক্যানিং ও তুলনামূলক প্রযুক্তি, যা প্রিন্ট করা লেখা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে।
- এটি মূলত ইনপুট ডিভাইস।
- এটি শুধু ছাপার লেখার না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR এর কার্যপ্রনালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্ট বিট্র্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেস্কটে রুপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বাক বিশেষ ক্যারেকটার চিনতে পারে।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা

৯৬.
How many bits are there in 1 byte?
  1. 4
  2. 8
  3. 16
  4. 32
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) 8

• বিট ও বাইট:
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।

৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯৭.
Which protocol is most widely used for data exchange on the Internet?
  1. TCP/IP
  2. FTP
  3. HTTP 
  4. SMTP
সঠিক উত্তর:
TCP/IP
উত্তর
সঠিক উত্তর:
TCP/IP
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) TCP/IP

• ইন্টারনেট:
- ইন্টারনেট পৃথিবী বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।
- এটি অসংখ্য ছোট বা বড় নেটওয়ার্কের সংযোগে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
- ভিনটন গ্রে সার্ফ কে ইন্টারনেটের জনক বলা হয়।
- ARPANET দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ কার্যক্রম শুরু করে।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

• ARPANET:
- ARPANET হল একটি ইন্টারনেট নেটওয়ার্ক।
- ১৯৬৮ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- ARPANET এর পূর্ণরূপ হলো 'Advanced Research Projects Agency Network'.
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP.
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।


উৎস: 1. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
2. ব্রিটানিকা।

৯৮.
All internal processing in a computer is done using which number system?
  1. Binary
  2. Decimal
  3. Octal
  4. Hexadecimal
সঠিক উত্তর:
Binary
উত্তর
সঠিক উত্তর:
Binary
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) Binary

• বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System):
- বাইনারি সংখ্যা পদ্ধতি একটি ২-ভিত্তিক সংখ্যা পদ্ধতি।
- এ পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয়।
- এ দুটি অংককে বিভিন্নভাবে সাজিয়ে যেকোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা যায়।
- কম্পিউটার বাইনারি সংখ্যার মাধ্যমে যেকোনো ধরনের উপাত্ত বা ডেটা সংরক্ষণ করে থাকে।
- আবার কম্পিউটারের সকল অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে।

• সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির উপর নির্ভর করে চার ধরনের সংখ্যা পদ্ধতির প্রচলন লক্ষ্য করা যায়।
যেমন:
১. দশমিক সংখ্যা পদ্ধতি,
২. বাইনারি সংখ্যা পদ্ধতি,
৩. অক্টাল সংখ্যা পদ্ধতি এবং
৪. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৯.
Which of the following is a Spreadsheet package?
  1. WordStar
  2. Oracle
  3. FoxPro
  4. Quattro Pro
সঠিক উত্তর:
Quattro Pro
উত্তর
সঠিক উত্তর:
Quattro Pro
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) Quattro Pro

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
যেমন-
১। Word Processing Package Program : WordStar, WordPerfect, MS Word, WordNote.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, MS Excel, Quattro Pro.
৩। Database Package Program : dBase, Foxpro, Oracle, Informix, Access.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১০০.
Where are instructions decoded in the CPU?
  1. ALU
  2. RAM
  3. Control Unit
  4. Register
সঠিক উত্তর:
Control Unit
উত্তর
সঠিক উত্তর:
Control Unit
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Control Unit

• প্রসেসর বা CPU এর সংগঠন এর প্রধানত তিনটি অংশ থাকে -
১) নিয়ন্ত্রণ অংশ,
২) অ্যারিথমেটিক লজিক ইউনিট (গাণিতিক যুক্তি অংশ,
৩) রেজিস্টার বা মেমোরি (স্মৃতি)।

• নিয়ন্ত্রণ অংশ:
- কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রণ করে এ নিয়ন্ত্রণ অংশ।
- এ অংশ সিপিইউ, মেমোরি, এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মাধ্যমে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
- কন্ট্রোল ইউনিট ROM ও RAM-এ সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করে এবং কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়।
- তাছাড়া বাইনারি কোডের ইন্সট্রাকশনকে স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।

• অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ:
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ডাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।

• রেজিস্টার বা মেমোরি/স্মৃতি:
- রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ।
- এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব।
- গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে।
- কোনো একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।